পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৮
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।] ----------------- এক নজরে বিসিএসের সিলেবাস: ১. বাংলা ভাষা ও সাহিত্য - ৩৫ নম্বর ২. English Language and Literature - ৩৫ নম্বর ৩. বাংলাদেশ বিষয়াবলি - ৩০ নম্বর ৪. আন্তর্জাতিক বিষয়াবলি - ২০ নম্বর ৫. ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা - ১০ নম্বর ৬. বিজ্ঞান ও কম্পিউটার-তথ্য প্রযুক্তি - ৩০ নম্বর ৭. গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা - ৩০ নম্বর ৮. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন - ১০ নম্বর
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৮ প্রশ্ন

.
'কাকাবাবু' চরিত্রের স্রষ্টা কে?
  1. ক) সমরেশ বসু
  2. খ) সুনীল গঙ্গোপাধ্যায়
  3. গ) রাজশেখর বসু
  4. ঘ) সুকুমার রায়
সঠিক উত্তর:
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা
সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর উপন্যাসে 'কাকাবাবু' নামে একটি অনন্য চরিত্র সৃষ্টি করেছেন। 
- এই চরিত্র অবলম্বনে অনেকগুলো উপন্যাস রচিত হয়েছে। 
- বাংলা সাহিত্যে 'কাকাবাবু' একটি উল্লেখযোগ্য সৃষ্টি। 
- শিশু কিশোরদের কাছে 'কাকাবাবু' সিরিজের উপন্যাসগুলো বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছিল। 
- এই সিরিজের কোন কোন উপন্যাস চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। 
- 'কাকাবাবু' সিরিজের উপনাস: 'সবুজ দ্বীপের রাজা', 'কাকাবাবু ও সিন্দুক রহস্য', 'কাকাবাবু ও বজ্রগামা', 'সন্তু কোথায় কাকাবাবু কোথায়', 'বিজয় নগরেরহীরে', 'জঙ্গলের মধ্যে এক হোটেল'  ইত্যাদি। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
.
অন্নদাশঙ্কর রায় রচিত ভ্রমণকাহিনি কোনটি?
  1. ক) জাপান যাত্রী
  2. খ) ইউরোপের যাত্রী
  3. গ) ইউরোপের চিঠি
  4. ঘ) পশ্চিমের যাত্রী
সঠিক উত্তর:
গ) ইউরোপের চিঠি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরোপের চিঠি
ব্যাখ্যা
‘ইউরোপের চিঠি’ অন্নদাশঙ্কর রায় রচিত একটি ভ্রমণকাহিনি।
তার রচিত আরেকটি উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী ‘পথে প্রবাসে’।

অন্যদিকে, 
'জাপান-যাত্রী' (১৯১৯) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ভ্রমণকাহিনি।
'পশ্চিমের যাত্রী' (১৯৩৮) সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কারণ যোজকের উদাহরণ কোনটি?
  1. ক) চা না-হয় কফি খান।
  2. খ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
  3. গ) যত পড়ছি, ততই নতুন করে জানছি।
  4. ঘ) যদি রোদ উঠে, তবে রওনা দিব।
সঠিক উত্তর:
খ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
উত্তর
সঠিক উত্তর:
খ) বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
ব্যাখ্যা
যোজক: 
- পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে তাকে যোজক বলে।
- যেমন: এবং, ও, আর, তবু, অথবা, সুতরাং, কারন, তবে ইত্যাদি।

যোজকের প্রকারভেদ:
বৈশিষ্ট্য অনুযায়ী যোজক কে নিম্নলিখিত শ্রেণিতে ভাগ করা হয়:

- সাধারন যোজক: এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। যেমন: করিম ও রহিম এ কাজটি করেছে।
- বিকল্প যোজক: এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। যেমন: চা না-হয় কফি খান।
- বিরোধ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। যেমন: তাকে আসতে বললাম, তবু এলো না ।
- কারণ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। যেমন: বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।
- সাপেক্ষ যোজক: এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। যেমন: যত পড়ছি, ততই নতুন করে জানছি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
.
"ললাট লিখন দুঃখ যায় না খণ্ডন" উক্তিটি কবি আলাওল রচিত কোন কাব্যের অন্তর্গত?
  1. ক) পদ্মাবতী
  2. খ) চন্দ্রাবতী
  3. গ) পদাবলী
  4. ঘ) সপ্তপয়কর
সঠিক উত্তর:
ক) পদ্মাবতী
উত্তর
সঠিক উত্তর:
ক) পদ্মাবতী
ব্যাখ্যা
"ললাট লিখন দুঃখ যায় না খণ্ডন" উক্তিটি কবি আলাওল 'পদ্মাবতী' কাব্যে করেছেন।
- মহাকবি আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম পদ্মাবতী।
- এই কাব্যটি আলাওল রচনা করেন মাগণ ঠাকুরের অনুরোধে।
- পদ্মাবতী রচিত বা প্রকাশিত হয় ১৬৪৮ সালে।
- এটি বিখ্যাত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির পদুমাবত এর কাব্যোনুবাদ।

'পদ্মাবতী' কাব্যে কবি আলাওলের আরও কিছু উক্তি- 
- দিবসের মর্ম কভু না পুছে পেচক। 
- যমে প্রাণ হরি নিতে কিবা নিশি দিশি। 
- ভাগ্য বিপরীত হৈলে খণ্ডে সব সুখ। 
- পড়শী হৈলে শত্রু গৃহে সুখ নাই। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।
.
কোনটি অপরগুলো থেকে ভিন্ন?
  1. ক) কলানিধি
  2. খ) কৌমুদী
  3. গ) কুমুদনাধ
  4. ঘ) কলাধর
সঠিক উত্তর:
খ) কৌমুদী
উত্তর
সঠিক উত্তর:
খ) কৌমুদী
ব্যাখ্যা
• 'কৌমুদী' শব্দটি 'জ্যোৎস্না' এর সমার্থক। 
'জ্যোৎস্না' এর অন্যান্য সমার্থক = চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, চন্দ্রালোক।

• চাঁদ শব্দের সমার্থক: সোম, চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, বিধু, ইন্দু, নিশাকর, সুধাকর, নিশাকান্ত, রজনীকান্ত, কলাধর, কলানিধি, কুমুদনাথ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বেগম রোকেয়া রচিত উপন্যাসপম গদ্য কোনটি?
  1. ক) অবরোধবাসিনী
  2. খ) মতিচুর
  3. গ) পদ্মরাগ
  4. ঘ) সুলতানার স্বপ্ন
সঠিক উত্তর:
গ) পদ্মরাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) পদ্মরাগ
ব্যাখ্যা
'পদ্মরাগ' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত  একটি উপন্যাস।
- তবে একে উপন্যাস না বলে উপন্যাসপম গদ্য-আখ্যায়িকা বলাই ভালো।
- এটি ১৯২৪ সালে প্রকাশিত হয়।

বেগম রোকেয়া রচিত অন্যান্য গ্রন্থ -
- মতিচুর,(প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২),  
- অবরোধবাসিনী, (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১)
- Sultana's Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮), ইত্যাদি।

উৎস: ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
গঠন বিবেচনায় ক্রিয়াপদের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. ক) নাম ক্রিয়া
  2. খ) সংযোগ ক্রিয়া
  3. গ) যৌগিক ক্রিয়া
  4. ঘ) মৌলিক ক্রিয়া
সঠিক উত্তর:
ঘ) মৌলিক ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৌলিক ক্রিয়া
ব্যাখ্যা
গঠন বিবেচনায় ক্রিয়াপদ ৫ প্রকার।
যথা - 
- সরল ক্রিয়া
- প্রযোজক ক্রিয়া
- নাম ক্রিয়া
- সংযোগ ক্রিয়া
- যৌগিক ক্রিয়া

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'ভুজঙ্গ' শব্দের অর্থ কী?
  1. ক) সিংহ
  2. খ) হরিণ
  3. গ) সাপ
  4. ঘ) ময়ূর
সঠিক উত্তর:
গ) সাপ
উত্তর
সঠিক উত্তর:
গ) সাপ
ব্যাখ্যা
• ভুজঙ্গ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ভুজ+√গম্‌+অ
অর্থ: সাপ, সর্প। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

• 'টুপ ভুজঙ্গ' বাগধারাটির অর্থ = নেশাগ্রস্থ।
.
ভুসুকু পা রচিত কতটি পদ চর্যাপদে সংগৃহীত হয়েছে?
  1. ক) ১৩
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকু পা।
- তাঁর রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে রচিত। 
- নানা কিংবদন্তি বিচারে ভুসুকু নামটিকে ছদ্মনাম বলে মনে করা হয়।
- তাঁর প্রকৃত নাম শান্তিদেব।

তাঁর রচিত চর্যাপদের নমুনা-
"কাহৈরি ঘিনি মেলি অচ্ছহু কীস।
বেটিল ডাক পড়অ চৌদীস।।
আপণা মাংসে হরিণা বৈরী।
খনহ ন ছাড়অ ভুসুকু আহেরী।।" 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
১০.
চন্দ্রবিন্দু (ঁ) এর ব্যবহার দ্বারা বুঝায়--
  1. ক) ধ্বন্যাত্মকতা
  2. খ) অনুনাসিকতা
  3. গ) মৌলিকতা
  4. ঘ) ব্যঞ্জনা
সঠিক উত্তর:
খ) অনুনাসিকতা
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুনাসিকতা
ব্যাখ্যা
অনুনাসিক স্বরধ্বনি
মৌলিক স্বরধ্বনিগুলাে উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে।
- কিন্তু ধ্বনিগুলাে উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। এর ফলে ধ্বনিগুলাে অনুনাসিক হয়ে যায়।
- স্বরধ্বনির এই অনুনাসিকতা বােঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়ে থাকে।

মৌলিক স্বরধ্বনি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
অনুনাসিক স্বরধ্বনি: [ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [আঁ, [ওঁ], [উঁ]
 
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
ব্যঞ্জনসন্ধি কখন সংঘটিত হয় না?
  1. ক) ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি
  2. খ) ব্যঞ্জনধ্বনি+স্বরধ্বনি
  3. গ) ব্যঞ্জনধ্বনি+বিসর্গ
  4. ঘ) স্বরধ্বনি+ব্যঞ্জনধ্বনি
সঠিক উত্তর:
গ) ব্যঞ্জনধ্বনি+বিসর্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যঞ্জনধ্বনি+বিসর্গ
ব্যাখ্যা
পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল। 
-  বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।
সন্ধি তিন প্রকার:
- স্বরসন্ধি
- ব্যঞ্জনসন্ধি
- বিসর্গসন্ধি

 ব্যঞ্জনসন্ধি: স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
এদিক থেকে ব্যঞ্জনসন্ধিকে ৩ ভাগে ভাগ করা যায়।
- ব্যঞ্জনধ্বনি+স্বরধ্বনি
- স্বরধ্বনি+ব্যঞ্জনধ্বনি
-  ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১২.
চন্দ্রকুমার দে সংগৃহীত পালাগান নয় কোনটি?
  1. ক) মহুয়া
  2. খ) মলুয়া
  3. গ) পদ্মাবতী
  4. ঘ) কঙ্কলীলা
সঠিক উত্তর:
গ) পদ্মাবতী
উত্তর
সঠিক উত্তর:
গ) পদ্মাবতী
ব্যাখ্যা
• মহাকবি আলাওলের শ্রেষ্ঠ কাব্যের নাম পদ্মাবতী।
- এই কাব্যটি আলাওল রচনা করেন মাগণ ঠাকুরের অনুরোধে।
- পদ্মাবতী রচিত বা প্রকাশিত হয় ১৬৪৮ সালে।
- এটি বিখ্যাত হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সির পদুমাবত এর কাব্যোনুবাদ।
আবার, ‘পদ্মাবতী’ নাটকের রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত।
 
অপরদিকে, 
• ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকার অনেক পালাগানের সংগ্রহক - চন্দ্রকুমার দে।

• তাঁর সংগৃহীত ময়মনসিংহ গীতিকার পালা হলো:
- মহুয়া
- মলুয়া
- চন্দ্রাবতী
- কমলা
- দেওয়ানা ভাবনা
- দেওয়ানা মদিনা
- দস্যু কেনারাম
- রূপবতী
- কঙ্কলীলা
- ধোপার পাট

• তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার পালা:
- মাইষাল বন্ধু,
- ভেলুয়া
- কমলারাণী
- দেওয়ান ঈসাখাঁ
- ফিরোজ খাঁ দেওয়ান
- আয়না বিবি
- শিলা দেবী
- পীর বাতাসী ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'অচলায়তন' এর সঠিক এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) মিলনায়তন
  2. খ) সচলায়তন
  3. গ) বাতায়ন
  4. ঘ) গৃহায়ন
সঠিক উত্তর:
খ) সচলায়তন
উত্তর
সঠিক উত্তর:
খ) সচলায়তন
ব্যাখ্যা
'অচলায়তন' এর সঠিক এর বিপরীতার্থক শব্দ = সচলায়তন

গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো: 
- ভর্ৎসনা = প্রশংসা
- তফাত = কাছে
- জড় = চেতনা
- দুষ্ট = শিষ্ট
- দীর্ঘ = হ্রস্ব
- সচেষ্ট - নিশ্চেষ্ট
- শায়িত - উত্থিত।
- প্রবনতা - উদাসীনতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
মধ্যযুগের মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি কে?
  1. ক) সৈয়দ সুলতান
  2. খ) শাহ মুহম্মদ সগীর
  3. গ) দৌলত উজির বাহরাম খান
  4. ঘ) শাহ মুহম্মদ গরীবুল্লাহ
সঠিক উত্তর:
খ) শাহ মুহম্মদ সগীর
উত্তর
সঠিক উত্তর:
খ) শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা
• মধ্যযুগের মুসলমান কবিদের মধে সর্বাপেক্ষা প্রাচীন কবি শাহ মুহাম্মদ সগীর।
- তাঁর জন্ম আনুমানিক ১৪-এর শেষ থেকে ১৫ শতক। 
- তাঁর রচিত বিখ্যাত কাব্য 'ইউসুফ জোলেখা'।
- ইউসুফ-জুলেখা কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের (১৩৮৯-১৪১০) স্তুতি আছে।
- পারসি কবি আব্দুর রহমান জামি রচিত ইউসুফ জোলেখা থেকে তিনি এ কাহিনী গ্রহণ করেছেন। 

অন্যদিকে, 
• সৈয়দ সুলতানের জীবনকাল আনু্মানিক ১৫৫০ থেকে ১৬৪৮ খ্রিষ্টাব্দ। 
• দৌলত উজির বাহরাম খান ষােড়শ শতাব্দীতে চট্টগ্রামের ফতেহাবাদ বা জাফরাবাদে জন্মগ্রহণ করেন।
• শাহ মুহম্মদ গরীবুল্লাহ ১৮শ শতকের মধ্যভাগে জন্মগ্রহণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
'পকেটমার' কোন দুটি ভাষার মিশ্রণ?
  1. ক) ইংরেজি ও হিন্দি
  2. খ) ইংরেজি ও বাংলা
  3. গ) ইংরেজি ও উর্দু
  4. ঘ) ইংরেজি ও ফারসি
সঠিক উত্তর:
খ) ইংরেজি ও বাংলা
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংরেজি ও বাংলা
ব্যাখ্যা
'পকেটমার' ইংরেজি ও বাংলা ভাষার মিশ্রণে গঠিত মিশ্র শব্দ। 
পকেটমার (বিশেষ্য) 
- ইংরেজি পকেট + বাংলা মার 
অর্থ: অন্যের পকেট থেকে টাকা পয়সা বা মূল্যবান জিনিস চুরি করা যার পেশা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারী' প্রকাশিত হয় কবে?
  1. ক) ১৯৫২
  2. খ) ১৯৫৩
  3. গ) ১৯৫৪
  4. ঘ) ১৯৫৫
সঠিক উত্তর:
খ) ১৯৫৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৩
ব্যাখ্যা
• ভাষা আন্দোলনের উপর প্রথম সংকলন গ্রন্থ ‘একুশে ফেব্রুয়ারি’ এর সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান।
- এর প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান।
- সংলনটির প্রথম প্রকাশ মার্চ ১৯৫৩।
- বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতীক 'ভাষা আন্দোলন' পরবর্তী সময়ে ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল 'একুশে ফেব্রুয়ারী' নামের এই ঐতিহাসিক সংকলনটি; যা বাংলাদেশ তথা বাংলা ভাষা ও সাহিত্যের এক অসামান্য দলিল।
- এতে ৬টি বিভাগে ২২ জন লেখকের লেখা আছে। বিভাগগুলো হলো - কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা, ইতিহাস।
- সংকলনটি প্রকাশিত হয়েছিলো পুথিপত্র প্রকাশনী থেকে।
- এই সংকলনেই প্রথম প্রকাশিত হয় আব্দুল গাফ্‌ফার চৌধুরী রচিত 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া। 
১৭.
'ছক্কাপাঞ্জা করা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) বিশাল দায়িত্ব নেয়া
  2. খ) গুরুত্বপূর্ণ কাজ করা
  3. গ) বড়ো বড়ো কথা বলা
  4. ঘ) খেলাধুলা করা
সঠিক উত্তর:
গ) বড়ো বড়ো কথা বলা
উত্তর
সঠিক উত্তর:
গ) বড়ো বড়ো কথা বলা
ব্যাখ্যা
'ছক্কাপাঞ্জা করা' বাগ্‌ধারাটির অর্থ = বড়ো বড়ো কথা বলা
উদাহরণ: তোমার ঐ ছক্কাপাঞ্জা বিবরণে কারো আস্থা নেই, বুঝলে? 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
Token শব্দের পারিভাষিক অর্থ কী?
  1. ক) চিহ্ন
  2. খ) প্রতীক
  3. গ) চিরকুট
  4. ঘ) কাগজের টুকরা
সঠিক উত্তর:
খ) প্রতীক
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রতীক
ব্যাখ্যা
Token শব্দের পারিভাষিক অর্থ = প্রতীক, টোকেন। 

Symbol = চিহ্ন, প্রতীক
Quota = যথাংশ
Scale = মাপনী, স্কেল,
Theory = তত্ত্ব, সিদ্ধান্ত, বাদ, মত; সূত্র। 
tax = কর
terminology = পরিভাষা, পারিভাষিক শব্দ।
trial = পরখ, পরীক্ষা, বিচার। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
১৯.
The characters 'Paul Morel and Gertrude' belongs to the novel -
  1. ক) The Sun also Rises
  2. খ) A Passage to India
  3. গ) Sons and Lovers
  4. ঘ) Lady Chatterley's Love
সঠিক উত্তর:
গ) Sons and Lovers
উত্তর
সঠিক উত্তর:
গ) Sons and Lovers
ব্যাখ্যা
• The characters 'Paul Morel and Gertrude' belongs to the novel - Sons and Lovers
- D.H Lawrance in full, David Herbert Lawrence wrote the novel 'Sons and Lovers'.
- ১৯১৩ সালে প্রকাশিত এটি D.H Lawrence এর semi-autobiographical novel.
- এই novel টিকে Lawrence এর প্রথম mature novel ও বলা হয়।
-  It is a psychological study of the familial and love relationships of a working-class English family.

এই novel এর কেন্দ্রীয় চরিত্র সমূহ - 
- Paul Morel
- mother, Gertrude
- Miriam Leivers,
- Clara Dawes

David Herbert Lawrence well known novels:
- Lady Chatterley's Lover,
- Sons and Loves,
- The White Peacock,
- The Rainbow,
- Women in Love,
- A Modern Lover.

Source: Britannica.
২০.
Identify the plural form of the word 'Tax'.
  1. ক) Taxes
  2. খ) Taxon
  3. গ) Taxsess
  4. ঘ) Taxs
সঠিক উত্তর:
ক) Taxes
উত্তর
সঠিক উত্তর:
ক) Taxes
ব্যাখ্যা
• Tax অর্থ কর বা খাজনা। 
- এটি একটি singular noun. 
- এর plural form হচ্ছে Taxes.
২১.
Which of the following gender pair is incorrect? (Masculine to Feminine).
  1. ক) Colt - Hind
  2. খ) Stag - Filly
  3. গ) Fox - Vixen
  4. ঘ) Buck - Cow
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশন ক), খ) এবং ঘ) তিনটি gender pair ই ভুল।
অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নের উত্তর তুলে দেওয়া হয়েছে। 

Masculine Gender - Feminine Gender
Stag (হরিণ, মৃগ)     -   Hind (হরিণী, মৃগী).
Colt (বাচ্চা ঘোড়া)   -   Filly (বাচ্চা ঘোটকী). 
Fox (খেঁকশিয়াল)     -   Vixen (খেঁকশিয়ালী)
Buck (পুরুষজাতীয় হরিণ; খরগোশ)  -  Doe (স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ)
 
২২.
Find the odd man out.
  1. ক) John Lyly
  2. খ) George Peele
  3. গ) Robert Greene
  4. ঘ) Sir Richard Steele
সঠিক উত্তর:
ঘ) Sir Richard Steele
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Sir Richard Steele
ব্যাখ্যা
• প্রশ্নটি মূলত University Wits এবং Period এর উপর ভিত্তি করে করা হয়েছে। 
- সে অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে - Sir Richard Steele.
- Sir Richard Peele হচ্ছেন The Neo- Classical Period তথা The Augustan age এর সাহিত্যিক।
- Sir Richard Steele, English essayist, dramatist, journalist, and politician, best known as principal author (with Joseph Addison) of the periodicals The Tatler and The Spectator.

অন্যদিকে, 
• University Wits
- A group of young dramatists who wrote and performed in London towards the end of the 16th century.
- তাঁদের কে university wits বলা হত কারণ তাঁরা সকলেই Cambridge or Oxford university এর witty and talented শিক্ষার্থী ছিলেন। 
- University Wits রা হচ্ছেন - 
- Christopher Marlow
- Thomas Kyd 
- Thomas Kyd
- Robert Greene
- George Peele
- John Lyly 
- Thomas Lodge
এরা সবাই The Renaissance Period তথা Elizabethan Age এর সাহিত্যিক।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.
২৩.
Who wrote the novel 'The Bluest Eyes'?
  1. ক) D.H Lawrence
  2. খ) Virginia Woolf
  3. গ) Toni Morrison
  4. ঘ) Thomas Kyd
সঠিক উত্তর:
গ) Toni Morrison
উত্তর
সঠিক উত্তর:
গ) Toni Morrison
ব্যাখ্যা
• 'The Bluest Eye' is a novel by Toni Morrison.
- এটি ১৯৭০ সালে প্রকাশিত হয়।
- Tonni Morrison ১৯৯৩ সালে এই novel টির জন্য সাহিত্যে Nobel price লাভ করেন।

• Toni Morrison ছিলেন একজন আমেরিকান Novelist, essayist এবং Editor.
- তাছাড়া তিনি Princeton University এর প্রফেসর ছিলেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গুলো - 
- Beloved (got pulitzar price in 1988)
- Song of Solomon
- Sula
- Home
- A Mercy 
- Jazz,
- The Bluest Eye (got Nobel prize in 1993)

Source:  Britannica
২৪.
The character 'Portia' belongs to William Shakespeare's which play?
  1. ক) As You Like It
  2. খ) The Merchant of the Venice
  3. গ) Twelfth Night
  4. ঘ) Measure for Measure
সঠিক উত্তর:
খ) The Merchant of the Venice
উত্তর
সঠিক উত্তর:
খ) The Merchant of the Venice
ব্যাখ্যা
• 'Portia' belongs to William Shakespeare's comedy play - The Merchant of Venice
- এই comedy এর  heroine হচ্ছে Portia.
- এটি একটি Tragicomedy/problem play হিসেবে পরিচিত, যার কেন্দ্রীয় চরিত্র Shylock was a Jewish ।

এই Drama এর অন্যান্য চরিত্র সমূহ-
- Portia (female protagonist)
- Antonio
- Jessica
- Nerissa
- Salarino

• As You Like It, Measure for Measure, Twelfth Night ইত্যাদি Shakespeare এর বিখ্যাত কমেডি সমূহ ।

Source: Enotes.com and Britannica.
২৫.
Everybody loves ___ perfume. ___ perfume of France is very famous.
  1. ক) a, the
  2. খ) the, the
  3. গ) zero article, The
  4. ঘ) the, Zero article
সঠিক উত্তর:
গ) zero article, The
উত্তর
সঠিক উত্তর:
গ) zero article, The
ব্যাখ্যা
Article এর নিয়মানুযায়ী,
Material Noun এর পুর্বে সাধারণত article হিসাবে theবসবে না। 
তবে নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে এর পূর্বে the বসে।
সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হচ্ছে zero article, The। 
কারণ প্রথম বাক্যে perfume ,metarial noun এবং দ্বিতীয় বাক্যে  নির্দিষ্ট স্থানের perfume এর কথা বলা হয়েছে। 
 
২৬.
The child was confided ___ the care of neighbor.
  1. ক) of
  2. খ) in
  3. গ) to
  4. ঘ) on
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - to.
 (দায়িত্ব বা কাজ)ন্যস্ত করা অর্থে Confide এর পর appropriate preposition হিসাবে to ব্যবহৃত হয়। 
যেমনঃ
The child was confided to the care of neighbor. (দায়িত্ব বা কাজ ন্যস্ত করা)
অন্যদিকে, 
বিশ্বাস করা; নির্ভর করা অর্থে confide এর পর  in বসে।
যেমন: I can confide in his honesty.
২৭.
There is always an incredible crowd that follows me. Here the word 'crowd' is a/an -
  1. ক) abstract noun
  2. খ) common noun
  3. গ) collective noun
  4. ঘ) proper noun.
সঠিক উত্তর:
গ) collective noun
উত্তর
সঠিক উত্তর:
গ) collective noun
ব্যাখ্যা
• Here the word 'crowd' is a collective noun.
মূলত, Collective Noun বলতে নির্দিষ্ট কোনকিছুর দল বা সমষ্টিকে বোঝায়।
Crowd means a large number of people gathered together in a public place,
তাই Crowd হচ্ছে Collective noun.
আরো কিছু collective noun হচ্ছে - Army,Herds,cattle etc.

এছাড়াও অন্য অপশন গুলোর মধ্যে -
Abstract noun:
অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করে, যার বাহ্যিক অবস্থান নেই কেবল অনুভব করা যায়।
যেমনঃ Happiness, Motherhood etc are feelings which cannot be touched.

Proper noun:
যেকোন কিছুর নির্দিষ্ট  নামকে নির্দেশ করে।
যেমনঃ Rahim, Dhaka যথাক্রমে কোন ব্যক্তি এবং স্থানের নির্দিষ্ট নামকে নির্দেশ করে।

Common Noun:
নির্দিষ্ট কোনকিছুর নামকে নির্দেশ না করে কোনকিছুর সাধারণ নামকে নির্দেশ করে।
যেমনঃ Girl, Dog etc যথাক্রমে ব্যাক্তি এবং প্রানীর সাধারণ নাম।
২৮.
They gave one another presents when they met at the airport. Here the underlined word is a/an -
  1. ক) Indefinite pronoun
  2. খ) Reciprocal pronoun
  3. গ) Distributive Pronoun
  4. ঘ) Relative pronoun
সঠিক উত্তর:
খ) Reciprocal pronoun
উত্তর
সঠিক উত্তর:
খ) Reciprocal pronoun
ব্যাখ্যা
They gave one another presents when they met at the airport. Here the underlined word is a - Reciprocal pronoun.
• Reciprocal pronoun - পারস্পারিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun নামে পরিচিত।

অন্যদিকে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
• Relative pronoun - Whom, who, whose, which,that ইত্যাদি শব্দ গুলো যদি দুটি বাক্যের বা clause এর মাঝে বসে দুইটি clause এর মধ্যে relation তৈরি করে তবে তাদের relative pronoun বলে।

• Distributive Pronoun: একই জাতীয় একাধিক বস্তু বা ব্যক্তিকে পৃথকভাবে বুঝানোর জন্য যেসব pronoun ব্যবহার করা হয় সেগুলোকে Distributive Pronoun বলে। যেমন - each, every, either, neither ইত্যাদি।

• Indefinite pronoun দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে নির্দেশ করা হয়। Everybody, None, Nothing, someone, everyone, anybody, no one, nothing, everything ইত্যাদি হচ্ছে indefinite pronoun এর উদাহরণ।
২৯.
The poem 'September 1913' is written by -
  1. ক) W.B Yeats
  2. খ) Robert frost
  3. গ) T.S Eliot
  4. ঘ) Emily Dickenson
সঠিক উত্তর:
ক) W.B Yeats
উত্তর
সঠিক উত্তর:
ক) W.B Yeats
ব্যাখ্যা
• The poem 'September 1913' is written by - W.B Yeats.
- W.B Yeats কে Ireland এর National poet  বলা হয়ে থাকে।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়। 
• W.B Yeats was first awarded the Nobel Prize in Literature as the first Irishman.
-১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।

• তাঁর দেশ প্রেম ভিত্তিক আরো কিছু কবিতা হচ্ছে - 
- Easter 1916
- The Man Who Dreamed of Fairyland
- The Stolen Child
- The Lake Isle of Innisfree
- September 1913
- An Irish Airman Foresees His Death, etc.

Source: Britannica.
৩০.
The money will fund the building of a bridge. Here building is a/an
  1. ক) Gerund
  2. খ) Verbal noun
  3. গ) participle
  4. ঘ) adjective
সঠিক উত্তর:
খ) Verbal noun
উত্তর
সঠিক উত্তর:
খ) Verbal noun
ব্যাখ্যা
• কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
-  building  এর পূর্বে the ও পরে of বসেছে। 
- তাই একটি Verbal Noun.
৩১.
We all know that Bangladesh is full of natural resources. Here the underlined phrase is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Adverb phrase
  3. গ) Adjective phrase
  4. ঘ) Participle phrase 
সঠিক উত্তর:
গ) Adjective phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Adjective phrase
ব্যাখ্যা
• We all know that Bangladesh is full of natural resources. Here the underlined phrase is a/an - Adjective phrase.
যে dependent clause-টি adjective- এর মত ব্যবহৃত হয় তাকে Adjective Clause বলে।
সংক্ষেপে, Noun এর পর যদি কোন clause/Phrase বসে তাহলে সেটি Adjective clause/Phrase হবে।
Adjective Clause এর অপর নাম Relative Clause.
এখানে underlined phrased টি  noun ‘Bangladesh' এর একটি গুণ করার কারণে এটি Adjective phrase.
৩২.
It was such an interesting book that I wanted to read. Here the underlined clause is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adjective clause
  3. গ) Adverbial clause
  4. ঘ) Conjunction clause
অনির্ধারিত
ব্যাখ্যা
এটি মূলত: independent clause. অপশনে সঠিক ‍উত্তর না থাকায় প্রশ্নের উত্তর তুলে দেওয়া হয়েছে।
 
Independent clause:
A clause in a complex sentence that can stand alone as a complete sentence.
In other words,
An independent clause is a clause that can stand on its own as a distinct sentence.
Examples: 
- I love eating cookies.
- My dog barks a lot. 

Dependent clause:
It needs an independent clause to finish or complete the sentence.   
Ex. When I got home, I ate dinner. 
Dependent clauses are sometimes known as subordinate clauses. Example: When I grow up

Source: Oxford Practice grammar and A passage to the English Language by S.M. Zakir Hussain. 
৩৩.
Identify the correct tense. I will phone you when I ____ the news.
  1. ক) will get
  2. খ) am getting
  3. গ) get
  4. ঘ) will bw get
সঠিক উত্তর:
গ) get
উত্তর
সঠিক উত্তর:
গ) get
ব্যাখ্যা
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং
- এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - get.
Complete Sentence: I will phone you when I get the news.
৩৪.
Causing sleep or making a person want to sleep -
  1. ক) Soporific
  2. খ) Sporadic
  3. গ) Substantiate
  4. ঘ) Mitigate
সঠিক উত্তর:
ক) Soporific
উত্তর
সঠিক উত্তর:
ক) Soporific
ব্যাখ্যা
• Causing sleep or making a person want to sleep -  Soporific
Soporific (noun), (adjective)
English Meaning: Causing sleep or making a person want to sleep.
Bangla Meaning: নিদ্রাকর (পদার্থ, পানীয় ইত্যাদি)। 

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 

খ) Sporadic - Not happening or appearing in a pattern; not continuous or regular.
গ) Substantiate - To show something to be true, or to support a claim with facts.
ঘ) Mitigate - To make something less severe or less unpleasant.

Source: Live MCQ Lecture.
৩৫.
The idioms 'Dog's chance' refers to -
  1. ক) the least chance.
  2. খ) the last chance.
  3. গ) the first chance.
  4. ঘ) no chance.
সঠিক উত্তর:
ক) the least chance.
উত্তর
সঠিক উত্তর:
ক) the least chance.
ব্যাখ্যা
Dog's chance
English Meaning: a poor chance / the least chance.
Bangla Meaning: ক্ষীণ আশা

Ex. Sentence: We have a dog's chance to win against this opponent.
Bangla Meaning: এই প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে আমাদের জয়ের আশা খুব কম৷

Source: Live MCQ Lecture.
৩৬.
logx144 = 4 হলে x এর মান কত?
  1. ক) 3√3
  2. খ) 3√2
  3. গ) 2√3
  4. ঘ) 2√2
সঠিক উত্তর:
গ) 2√3
উত্তর
সঠিক উত্তর:
গ) 2√3
ব্যাখ্যা
প্রশ্ন: logx144 = 4 হলে x এর মান কত? 

সমাধান: 
logx144 = 4
বা, x4 = 144
বা, x4 = 2 × 2 × 2 × 2 × 3 × 3
বা, x4  = 24 × 32 
বা, x4= 24 × (√3)4
বা, x4 = (2√3)4
  x = 2√3
৩৭.
x2 - 15x + 56 < 0 অসমতাটির সমাধান কত?
  1. ক) 2 < x < 13
  2. খ) 7 < x < 8
  3. গ) 3 < x < 5
  4. ঘ) 4 < x < 11
সঠিক উত্তর:
খ) 7 < x < 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 7 < x < 8
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 15x + 56 < 0 অসমতাটির সমাধান কত? 

সমাধান: 
x2 - 15x + 10 < 0
x2 - 7x - 8x + 10 < 0
x(x - 7) - 8 (x - 7) < 0
∴ (x - 7)(x - 8) < 0

x2 - 15x + 56 < 0 সত্য হবে যদি x - 7 < 0 এবং x - 8 > 0 হয়।
এখন, x - 7 < 0 এবং x - 8 > 0
অর্থাৎ,  x < 7 এবং x > 8
7 এর চেয়ে ছোট এবং 8এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 15x + 56 < 0 সত্য হবে যদি x - 7 > 0 এবং x - 8 < 0 হয়।
এখন,  x - 7 > 0 এবং x - 8 < 0
অর্থাৎ x > 7 এবং x < 8
x এর মান 7 এর চেয়ে বড় এবং 8 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধানঃ 7 < x < 8
৩৮.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের বর্গের যোগফল ১২৫০ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ২৫ 
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
গ) ২৫ 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ 
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের বর্গের যোগফল ১২৫০ হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে?

ধরি,
সংখ্যা তিনটি = ৩x, ৪x এবং ৫x
প্রশ্নমতে,
(৩x) + (৪x) + (৫x)= ১২৫০
৯x+ ১৬x + ২৫x = ১২৫০
৫০x = ১২৫০
x  = ২৫
x = ৫
x = ৫

সবচেয়ে বড় সংখ্যাটি ৫x = ৫ × ৫ = ২৫ 
৩৯.
৫ টাকায় ৩টি দরে কমলা ক্রয় করে ৩০ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে শতকরা ২০ টাকা লাভ হবে? 
  1. ক) ১২টি
  2. খ) ১০টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ টাকায় ৩টি দরে কমলা ক্রয় করে ৩০ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে শতকরা ২০ টাকা লাভ হবে? 

সমাধান: 
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২০ টাকা  = ১২০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা 
ক্রয়মূল্য ৫ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ৫)/১০০ টাকা 
                                                = ৬ টাকা

৬ টাকায় বিক্রয় করতে হবে ৩ টি কমলা 
১ টাকায় বিক্রয় করতে হবে ৩/৬ টি কমলা 
৩০ টাকায় বিক্রয় করতে হবে (৩ × ৩০)/৬ টি কমলা  
                                               = ১৫ টি কমলা 
                                           
৪০.
x2 + 2 = 3x হলে, x3 + 8/x3 = কত?
  1. ক) 9
  2. খ) 7
  3. গ) 16
  4. ঘ) 45
সঠিক উত্তর:
ক) 9
উত্তর
সঠিক উত্তর:
ক) 9
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 2 = 3x হলে, x3 + 8/x3 = কত?

সমাধান: 
দেয়া আছে,
x2 + 2 = 3x
x2/x + 2/x = 3x/x
x  + 2/x = 3

x3 + 8/x3 = x3 + (2/x)3
= (x + 2/x)3  - 3 x.2/x(x + 2/x)
= 33 - 3 .2 . 3 
= 27 - 18
= 9 
৪১.
১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০ এর মধ্যক কত?
  1. ক) ০৮
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১১, ১৫, ০৯, ০৮, ১৬, ১২, ২০ এর মধ্যক কত? 

সমাধান:
উপাত্তগুলোকে সাজিয়ে পাই ০৮, ০৯, ১১, ১২, ১৫, ১৬, ২০ 
এখানে
n = ৭, অর্থাৎ বিজোড় সংখ্যা
মধ্যক = (n + ১)/২ তম পদের মান
= (৭ + ১)/২ তম পদের মান
= ৪ তম পদের মান
= ১২

 নির্ণেয় মধ্যক = ১২
৪২.
দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো কী হবে?
  1. ক) সমানুপাতিক
  2. খ) ব্যস্তানুপাতিক
  3. গ) অসমান
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) সমানুপাতিক
উত্তর
সঠিক উত্তর:
ক) সমানুপাতিক
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো কী হবে?

দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক । 
মনেকরি, ABC ও DEF ত্রিভুজদ্বয়ের ∠A =∠D, ∠B = ∠E এবং ∠C = ∠F
 AB/DE = AC/DF = BC/EF
৪৩.
৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? 
  1. ক) ৪%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
গ) ৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? 

সমাধান: 
এখানে,
আসল P = ৪২৫ টাকা 
সময় n = ৪ বছর 
সুদ I = ৮৫ টাকা

সুদের হার r  = ? 
আমরা জানি 
I =Pnr
r = I/Pn
   = (৮৫ × ১০০)/(৪২৫ × ৪)
   = ৫ টাকা
৪৪.
যদি nC5 = nC7 হয়, তবে nC5 = কত?
  1. ক) 792
  2. খ) 745
  3. গ) 736
  4. ঘ) 812
সঠিক উত্তর:
ক) 792
উত্তর
সঠিক উত্তর:
ক) 792
ব্যাখ্যা
প্রশ্ন: যদি nC5 = nC7 হয়, তবে nC5 = কত?

সমাধান: 
দেয়া আছে,
nC5 = nC7 
n = 5 + 7 = 12

nC5 = 12C5 =(12 × 11 × 10 × 9 × 8)/(5 × 4 × 3 × 2 × 1)
                   = 792
৪৫.
দুটি নল দ্বারা একটি ট্যাংক 12 ঘণ্টায় পূর্ণ হয়। ১ম নল দ্বারা ২য় নল অপেক্ষা 10 ঘণ্টা পূর্বে ট্যাঙ্কটি পূর্ণ হয় । ১ম নল দ্বারা ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে? 
  1. ক) 30 ঘণ্টা
  2. খ) 15 ঘণ্টা
  3. গ) 20 ঘণ্টা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 20 ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) 20 ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নল দ্বারা একটি ট্যাংক 12 ঘণ্টায় পূর্ণ হয়। ১ম নল দ্বারা ২য় নল অপেক্ষা 10 ঘণ্টা পূর্বে ট্যাঙ্কটি পূর্ণ হয় । ১ম নল দ্বারা ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে? 

সমাধান:
১ম নল দ্বারা ট্যাংকটি পূর্ণ হতে সময় লাগবে = x ঘণ্টা 
২য় নল দ্বারা ট্যাংকটি পূর্ণ হতে সময় লাগবে = x + 10 ঘণ্টা 

প্রশ্নমতে,
(1/x) + (1/x + 10) = 1/12
(x + 10 + x)/x(x + 10) = 1/12
(2x + 10)/(x2 + 10x) = 1/12
x2 + 10x = 24x + 120
x2 +10x - 24x - 120 =0
x2 - 14x - 120 = 0
x2 - 20x + 6x - 120 = 0
x(x - 20) + 6(x - 20) = 0
(x - 20)(x + 6) = 0
হয় 
x - 20 = 0
x = 20

অথবা
x + 6 = 0
x = - 6

১ম নল দ্বারা ট্যাংকটি পূর্ণ হতে সময় লাগবে = 20 ঘণ্টা 
৪৬.
একটি বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য 16 সে.মি.। বৃত্তটির কেন্দ্র থেকে উক্ত জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সে.মি.। বৃত্তটির ব্যাস কত? 
  1. ক) 20 সে.মি.
  2. খ) 10 সে.মি.
  3. গ) 15 সে.মি.
  4. ঘ) 26 সে.মি.
সঠিক উত্তর:
ক) 20 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 20 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য 16 সে.মি.। বৃত্তটির কেন্দ্র থেকে উক্ত জ্যা এর উপর অঙ্কিত লম্বে দৈর্ঘ্য 6 সে.মি.। বৃত্তটির ব্যাস কত? 

সমাধান : 
 
বৃত্তটির জ্যা AB = 16 সে.মি.
বৃত্তটির ব্যাসার্ধ OB = ? সে.মি.
বৃত্তটির কেন্দ্র O হতে জ্যা AB এর উপর অঙ্কিত লম্ব OC = 6 সে.মি.; 

বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং BC = 16/2 = 8 সে.মি।

এখন OCB সমকোণী ত্রিভুজ হতে,
OB2 = (OC2 + BC2)
   বা, OB2 = (62 + 82)
বা, OB2 = 36 + 64
বা, OB2 = 100
বা, OB2 = 102
বা, OB = 10

বৃত্তটির ব্যাস = 10 × 2 = 20 সে.মি.
৪৭.
12 + 22 + 32 + 42 + ........... +152 = কত?
  1. ক) 1260
  2. খ) 1250
  3. গ) 1270
  4. ঘ) 1240
সঠিক উত্তর:
ঘ) 1240
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1240
ব্যাখ্যা
প্রশ্ন: 12 + 22 + 32 + 42 + ........... +152 = কত?

সমাধান: 
আমরা জানি, 
12 + 22 + 32 + 42 + ........... + n2 = (1/6){n(n+1)(2n + 1)} 

12 + 22 + 32 + 42 + ........... + 152 = (1/6){15(15 + 1)(2 × 15 + 1)}
                                       = (15 × 16 × 31)/6
                                        = 1240
৪৮.
ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান -
  1. ক) বাড়তে থাকে
  2. খ) কমতে থাকে
  3. গ) একই থাকে
  4. ঘ) প্রথমে বাড়ে, তারপর কমতে থাকে।
সঠিক উত্তর:
খ) কমতে থাকে
উত্তর
সঠিক উত্তর:
খ) কমতে থাকে
ব্যাখ্যা
• পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ ও বস্তুর ওজন বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভরশীল।
• অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটলে বস্তুর ওজনও পরিবর্তিত হয়।
• স্থানভেদে বস্তুর ওজনের পরিবর্তন হয়।

যে সকল কারণে ওজনের পরিবর্তন হয় নিচে তা বর্ণনা করা হলো-

• বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় g এর মান সবচেয়ে কম (৯.৭৮ মিটার/সেকেন্ড)।
• বিষুবীয় অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়।
• বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায়, ব্যাসার্ধ তত কমতে থাকে এবং g এর মান বাড়তে থাকে (৯.৮৩ মিটার/সেকেন্ড) । এর ফলে বস্তুর ওজনও বাড়তে থাকে।
• মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় g এর মান মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। ফলে ওজনও সবচেয়ে বেশি হয় ।

ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় অভিকর্ষজ ত্বরণের মানও তত কমতে থাকে। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজনও তত কমতে থাকে। এই কারণে পাহাড় বা পর্বতশীর্ষে বস্তুর ওজন কম হয়।

• ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে। এর ফলে পৃথিবীর যত অভ্যন্তরে যাওয়া যায় বস্তুর ওজন তত কমতে থাকে। এ কারণে খনিতে কোনো বস্তুর ওজন কম হয়।
• পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না, অর্থাৎ বস্তুর ওজন শূন্য হবে।

সূত্র- বিজ্ঞান বোর্ড বই, ৮ম শ্রেণি
৪৯.
'ফুলারিন' কীসের রুপভেদ?
  1. ক) কার্বন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) ফসফরাস
  4. ঘ) সালফার
সঠিক উত্তর:
ক) কার্বন
উত্তর
সঠিক উত্তর:
ক) কার্বন
ব্যাখ্যা
- ক্যাটেনেশনের একটি বিশেষ উদাহরণ হলো ফুলারিন।
- ফুলারিন নামক কার্বনের একটি বিশেষ শ্রেণির রূপভেদ।
- কার্বনের রূপভেদ C60 কে বুক্‌মিনস্টার ফুলারিন বা ‘বাকি বল' বলা হয়। এর আকৃতি ফুটবলের মতো। 
- কার্বনের প্রধান রূপভেদ হলো গ্রাফাইট ও ডায়মন্ড (হীরক)। 
- গ্রাফাইট উত্তম বিদ্যুৎ পরিবাহী বলে ইলেকট্রোড হিসেবে ব্যবহৃত হয়। যন্ত্রাংশ লুব্রিকেশন করার জন্য এবং কাদা সহযোগে পুড়িয়ে কাঠ পেন্সিলের সীস তৈরীতে গ্রাফাইট ব্যবহৃত হয়।
- গ্রাফিন হচ্ছে দ্বিমাত্রিক কার্বন ক্রিস্টাল যা খুব ভালো তাপ এবং বিদ্যুৎ পরিবাহী।
- গ্রাফিনকে গ্রাফাইট থেকে আহরণ করা হয়।
- অর্থাৎ গ্রাফাইট, ডায়মন্ড (হীরক), গ্রাফিন এবং ফুলারিন কার্বনের রূপভেদ।

সূত্র- ৯ম-১০ম শ্রেণির রসায়ন বই এবং একাদশ-দ্বাদশ শ্রেণির রসায়ন ২য় পত্র (হাজারী-নাগ)
৫০.
মোবাইল ফোনের ব্যাটারিকে বিদ্যুৎ দিয়ে চার্জ দেওয়ার ফলে -
  1. ক) তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রুপান্তরিত হয়।
  2. খ) তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত হয়।
  3. গ) রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রুপান্তরিত হয়।
  4. ঘ) যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রুপান্তরিত হয়।
সঠিক উত্তর:
ক) তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রুপান্তরিত হয়।
উত্তর
সঠিক উত্তর:
ক) তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রুপান্তরিত হয়।
ব্যাখ্যা
শক্তির রূপান্তর
• লাউড স্পীকার ও বৈদ্যুতিক ঘন্টা -  বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে।
• মাইক্রোফোন - শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।
• জেনারেটর বা ডায়নামো - যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে।
• বৈদ্যুতিক মোটর - তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে।
• মোবাইল ফোনের ব্যাটারিকে বিদ্যুৎ দিয়ে চার্জ দেওয়ার ফলে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রুপান্তরিত হয়।

সূত্র: শক্তির উৎস ও রূপান্তর, এসএসসি, সাধারণ বিজ্ঞান
৫১.
'শেভিং ফোম' এর উপাদান কোনটি?
  1. ক) সোডিয়াম স্টিয়ারেট
  2. খ) সোডিয়াম গ্লুটামেট
  3. গ) সোডিয়াম ক্লোরাইড
  4. ঘ) পটাশিয়াম স্টিয়ারেট
সঠিক উত্তর:
ঘ) পটাশিয়াম স্টিয়ারেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পটাশিয়াম স্টিয়ারেট
ব্যাখ্যা
• সোডিয়াম ক্লোরাইড (NaCl) - সাধারণ লবণ, খাবার লবণ বা টেবিল লবণ 
• সোডিয়াম গ্লুটামেট - টেস্টিং সল্ট
• সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa) - কাপড় কাচার সাবান
• পটাশিয়াম স্টিয়ারেট (C17H35COOK) - শেভিং ফোম বা জেল

সূত্র- ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
৫২.
ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা হতে রক্ষা করে কোনটি?
  1. ক) ক্যাপসিউল
  2. খ) ফ্ল্যাজেলা
  3. গ) কোষ প্রাচীর
  4. ঘ) প্লাজমিড
সঠিক উত্তর:
ক) ক্যাপসিউল
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্যাপসিউল
ব্যাখ্যা
একটি আদর্শ ব্যাকটেরিয়াম কোষে সাধারণত যে সকল অংশগুলো থাকে তা হলো-
 
- ফ্ল্যাজেলা
- ক্যাপসিউল
- কোষ প্রাচীর
- প্লাজমামেমব্রেন
- মেসোসোম
- সাইটোপ্লাজম
- ক্রোমোসোম
- প্লাজমিড

ফ্ল্যাজেলা - ফ্ল্যাজেলা প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এক প্রকার সূত্রাকৃতির উপাঙ্গ যা কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে। ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্ল্যাজেলা গঠিত ফ্ল্যাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাফেরা করে। ফ্ল্যাজেলা অপেক্ষা খাটো ও শক্ত উপাঙ্গকে পিলি বলে। পিলি পিলিন নামক এক প্রকার প্রোটিন দিয়ে গঠিত। ব্যাকটেরিয়াকে কোন কিছুর সাথে আটকে থাকতে পিলি সহায়তা করে।

ক্যাপসিউল - ক্যাপসিউল পলিস্যাকারাইড বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটি স্তর, যা ব্যাকটেরিয়া কোষের বাইরের দিকে থাকে । এটি কোষ প্রাচীরকে ঘিরে রাখে। একে স্লাইম স্তরও বলা হয় । এটি ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা হতে রক্ষা করে। 

• কোষ প্রাচীর - ক্যাপসিউলের নিচেই জড় কোষ প্রাচীর অবস্থিত। কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান দিয়ে গঠিত। কোষ প্রাচীর সাধারণত ১০-২৫um (মাইক্রোমিটার) পুরু হয়। এটি ব্যাকটেরিয়া কোষের নির্দিষ্ট আকার ও দৃঢ়তা দান করে। কোষ প্রাচীরে প্রায় ১um ব্যাসের অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে। এ সমস্ত ছিদ্রের মধ্য দিয়ে রাসায়নিক পদার্থসমূহ চলাচল করে।

• সাইটোপ্লাজমিক মেমব্রেন - কোষ প্রাচীরের ঠিক নিচে সাইটোপ্লাজমকে ঘিরে সাইটোপ্লাজমিক মেমব্রেন অবস্থান করে। এটি একটি সজীব ঝিল্লী। সাইটোপ্লাজমিক মেমব্রেন প্রোটিন ও লিপিড দিয়ে গঠিত। এর সাইটোপ্লাজমিক মেমব্রেন অনেক মেটাবোলিক কাজ করে।

• মেসোসোম - ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমিক মেমব্রেন অনেক সময় ভেতরের দিকে ভাঁজ হয়। একে মেসোসোম বলা হয়। এটি কোষ বিভাজনে সহায়তা করে।

• সাইটোপ্লাজম - সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত অবস্থায় সাইটোপ্লাজম থাকে। এটি সাধারণত বর্ণহীন। এতে কোষ গহবর, চর্বি, শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন যার অধিকাংশই এনজাইম, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যেমন- ফসফরাস, লৌহ ও সালফার ইত্যাদি বিদ্যমান থাকে। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কিছু পদার্থ বিক্ষিপ্ত অবস্থায় দেখা যায়। যেমন- ১। রাইবোসোম (70S), ২। ক্রোম্যাটোফোর, ৩। কোষ গহ্বর এবং ৪ । ভলিউটিন।

সূত্র- জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৫৩.
'ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া'য় জীবাণু ধ্বংস করে কোন রক্তকণিকা?
  1. ক) লোহিত রক্তকণিকা
  2. খ) শ্বেত রক্তকণিকা
  3. গ) অণুচক্রিকা
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) শ্বেত রক্তকণিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্বেত রক্তকণিকা
ব্যাখ্যা
শ্বেত রক্তকণিকা
- শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে।
- শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকারনেই। এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ।
- শ্বেত কণিকার গড় আয়ু ১-১৫ দিন।
- হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা বলে। ইংরেজিতে White Blood Cell বা WBC বলে।
- রক্তে এদের সংখ্যা RBC-এর তুলনায় অনেক কম। অ্যামিবার মতো দেহের আকারের পরিবর্তন করে।
- ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে।
- রক্ত জালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে।
- শ্বেত কণিকাগুলো রক্তরসের মধ্য দিয়ে নিজেরাই চলতে পারে।
- দেহ বাইরের জীবাণু দ্বারা আক্রান্ত হলে, দ্রুত শ্বেত কণিকার সংখ্যার বৃদ্ধি ঘটে।
- মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে ৪-১০ হাজার শ্বেত রক্তকণিকা থাকে।

শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্যসমূহ-
১. শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে।
২. শ্বেত রক্তকণিকার আকার অনিয়মিত ও বড়।
৩. শ্বেত রক্তকণিকায় হিমোগ্লোবিন নেই।
৪. শ্বেত রক্তকণিকার সংখ্যা লোহিত রক্তকণিকার তুলনায় অনেক কম।
৫. শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১-১৫ দিন।

সূত্র: প্রাণীবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
'ক্লাউড সিডিং' পদ্ধতিতে নিচের কোনটি সর্বাধিক কার্যকরী?
  1. ক) ক্যালসিয়াম কার্বনেট
  2. খ) সিলভার আয়োডাইড
  3. গ) কার্বন মনোক্সাইড
  4. ঘ) পটাসিয়াম নাইট্রেট
সঠিক উত্তর:
খ) সিলভার আয়োডাইড
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলভার আয়োডাইড
ব্যাখ্যা
- ক্লাউড সিডিং বলতে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোকে বোঝায়। একই প্রযুক্তি ব্যবহার করে বৃষ্টির পাশাপাশি কৃত্রিম তুষারপাত ঘটানো হয়।
- ১৮৯১ সালে লুই গাথমান প্রথম কৃত্রিম বৃষ্টি সৃষ্টিতে তরল কার্বন ডাই-অক্সাইড ব্যবহারের প্রস্তাব করেন।
- পরে নোবেলজয়ী বিজ্ঞানী আরভিং ল্যাংমুর সাথে যৌথভাবে কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করার পন্থা উদ্ভাবন করেন।
- ‘ক্লাউড সিডিং' এর জনক বলা হয় মার্কিন রসায়নবিদ ভিনসেন্ট শায়েফারকে।
- যুক্তরাষ্ট্রের জেনারেল ইলেকট্রিকের গবেষণাগারে শায়েফার ১৯৪৬ সালের জুলাই মাসে প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাতের সফল ব্যহারিক প্রয়োগ ঘটান।
- বিমান, রকেট বা মিসাইলের সাহায্যে মেঘের উপর ড্রাই আইস (জমাটবাধা কার্বন ডাইঅক্সাইড), সিলভার আয়োডাইড, পটাসিয়াম আয়োডাইড, তরল প্রোপেন গ্যাস, এমনকি পটাসিয়াম ক্লোরাইড (লবণ) ছড়িয়ে দিলেও তা মেঘগুলোকে দ্রুত ঘনীভূত হতে সহায়তা করে এবং যার ফলশ্রুতিতে বৃষ্টিপাতে ঘটে।
- বর্তমানে ক্লাউড সিডিং করার জন্য ড্রাই আইস (জমাটবাধা কার্বন ডাইঅক্সাইড) এবং সিলভার আয়োডাইড’ই সবচেয়ে বেশি কার্যকর ও জনপ্রিয়। 

সূত্র- ব্রিটানিকা ওয়েবসাইট [লিংক]
৫৫.
আমিষের অভাবে কোন রোগ হয়?
  1. ক) জেরপথ্যালমিয়া
  2. খ) পেলেগ্রা
  3. গ) বেরিবেরি
  4. ঘ) মেরাসমাস
সঠিক উত্তর:
ঘ) মেরাসমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মেরাসমাস
ব্যাখ্যা
আমিষের অভাবজনিত রোগ-
খাদ্যে পরিমিত প্রয়োজনীয় জৈব আমিষ বা মিশ্র আমিষ না থাকলে শিশুর দেহে আমিষের অভাবজনিত সমস্যার সৃষ্টি হয়। দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন ক্ষতিগ্রস্ত হয়। শিশু পুষ্টিহীনতায় ভুগলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়। শিশুদের কোয়াশিয়রকর ও মেরাসমাস রোগ দেখা দেয়।

কোয়াশিয়রকর রোগের লক্ষণ
- শিশুদের খাওয়ায় অরুচি হয়।
- পেশি শীর্ণ ও দুর্বল হতে থাকে, চামড়া এবং চুলের মসৃণতা ও রং নষ্ট হয়ে যায় ৷
- ডায়রিয়া রোগ হয়, শরীরে পানি আসে।
- পেট বড় হয়। উপযুক্ত চিকিৎসার দ্বারা এ রোগ নিরাময় হলেও দেহে মানসিক স্থবিরতা আসে।
- কোয়াশিয়রকর রোগ মারাত্মক হলে শিশুর মৃত্যু হতে পারে।

মেরাসমাস রোগের লক্ষণ
- আমিষ ও ক্যালরি উভয়েরই অভাব ঘটে, ফলে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায় ।
- শরীর ক্ষীণ হয়ে অস্থিচর্মসার হয়।
- চামড়া বা ত্বক খসখসে হয়ে ঝুলে পড়ে।
- শরীরের ওজন হ্রাস পায়।

-------------------------------------
- ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়। এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার হতে পারে, এ অবস্থাকে জেরপথ্যালমিয়া রোগ বলে।
- ভিটামিন B কমপ্লেক্স নিয়াসিন বা নিকোটিনিক এসিড (B3) - এর অভাবে পেলেগ্রা রোগ হয়। 
- ভিটামিন B কমপ্লেক্স থায়ামিন (B1) - দেহে থায়ামিনের চরম অভাবে বেরিবেরি রোগের লক্ষণ প্রকাশ পায়।

উৎস: ৮ম শ্রেণির বিজ্ঞান বই এবং ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
৫৬.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. ক) google.com
  2. খ) yahoo.com
  3. গ) bing.com
  4. ঘ) microsoft.com
সঠিক উত্তর:
ঘ) microsoft.com
উত্তর
সঠিক উত্তর:
ঘ) microsoft.com
ব্যাখ্যা
- আজকাল কোনো কিছু সার্চ করতে গেলেই সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হয়। যে সার্চ ইঞ্জিন যত দ্রুত ও যত ধরনে ব্যবহারকারীদের কাছে কাঙ্ক্ষিত ফলাফল হাজির করতে পারে সে সার্চ ইঞ্জিনটি তত বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এ দিক থেকে এখন পর্যন্ত প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে গুগল।

- নিচে উল্লেখযোগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলো :
১. গুগল ( https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

---------------
• মাইক্রোসফট (www.microsoft.com) একটি বৃহৎ টেক প্রতিষ্ঠান, যাদের মালিকানাধীন সার্চ ইঞ্জিন হচ্ছে বিং (https://www.bing.com/)

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৫৭.
পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কোনটি ভুল?
  1. ক) কোন নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় না।
  2. খ) ব্যবহারকারী যে কোন রিসোর্স ভাগাভাগি করতে পারে।
  3. গ) কোন সার্ভারের প্রয়োজন হয় না। 
  4. ঘ) কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে।
সঠিক উত্তর:
ঘ) কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে।
ব্যাখ্যা
• পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক পদ্ধতিতে একে অপরের সাথে সরাসরি যুক্ত থেকে তাদের নিজস্ব রিসোর্স শেয়ারিং করে, ফলে নির্দিষ্ট কোন সার্ভার থাকে না।

• পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের বৈশিষ্ট্য-

- পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সেটআপ খুব সহজ।
- কোন নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয় না।
- ব্যবহারকারী যে কোন রিসোর্স ভাগাভাগি করতে পারে।
- কোন সার্ভারের প্রয়োজন হয় না। 
- পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা খুব দুর্বল।
- কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই।
- একাধিক নেটওয়ার্কের সাথে সংযোগ দেওয়া অসুবিধা।

সূত্র- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
৫৮.
'1010100' এর ২ এর পরিপূরক (2’s complement) কত?
  1. ক) 0101011
  2. খ) 1010100
  3. গ) 0101010
  4. ঘ) 0101100
সঠিক উত্তর:
ঘ) 0101100
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0101100
ব্যাখ্যা
• বাইনারি সংখ্যার ১ এর পরিপূরক এর সাথে ১ যোগ করলে ২ এর পরিপূরক পাওয়া যায়।
• 1010100 এর ১ এর পরিপূরক হচ্ছে  0101011
• 0101011 + 1 = 0101100

সুতরাং '1010100' এর ২ এর পরিপূরক (2’s complement) হচ্ছে 0101100

সূত্র- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
৫৯.
x  - √225 = 6 × √256 হলে x এর মান কত? 
  1. ক) 111
  2. খ) 121
  3. গ) 131
  4. ঘ) 141
সঠিক উত্তর:
ক) 111
উত্তর
সঠিক উত্তর:
ক) 111
ব্যাখ্যা
প্রশ্ন: x  - √225= 6 × √256 হলে x এর মান কত? 

সমাধান: 
x  - √225= 6 × √256
x - 15 = 6 × 16
x - 15 = 96 
x = 96 + 15 
x = 111
৬০.
যদি × অর্থ ভাগ (÷), - অর্থ গুণ (×), ÷ অর্থ যোগ (+) এবং + অর্থ বিয়োগ (-) হয়, তবে 
(3 - 15 ÷ 19) × 8 + 7 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি × অর্থ ভাগ (÷), - অর্থ গুণ (×), ÷ অর্থ যোগ (+) এবং + অর্থ বিয়োগ (-) হয়, তবে 
(3 - 15 ÷ 19) × 8 + 7 এর মান কত? 

সমাধান: 
× অর্থ ভাগ (÷), - অর্থ গুণ (×), ÷ অর্থ যোগ (+) এবং + অর্থ বিয়োগ (-) 
(3 - 15 ÷ 19) × 8 + 7 এর 
চিহ্ন পরিবর্তন করে পাই,
(3 × 15 + 19) ÷ 8 - 7
= (45 + 19) ÷ 8 - 7
= 64 ÷ 8 - 7
= 8 - 7
= 1 
৬১.
যদি 2n+ 4 - 2n + 2 = 3 হয়, তাহলে n এর মান কত?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) - 2 
  4. ঘ) - 1
সঠিক উত্তর:
গ) - 2 
উত্তর
সঠিক উত্তর:
গ) - 2 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2n+ 4 - 2n + 2 = 3 হয়, তাহলে n এর মান কত? 

সমাধান: 
2n+ 4 - 2n + 2 = 3 
2n + 2 + 2 - 2n + 2 = 3 
2n + 2. 22 - 2n + 2 = 3 
2n + 2. (4 - 1) = 3
2n + 2 . 3 = 3
2n + 2 = 1
2n + 2 = 20
n + 2 = 0
n = - 2
৬২.
ইমা শ্রেণিকক্ষের প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে ইমা ৭ম অবস্থানে আছে। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্রী বসা আছে? 
  1. ক) ১৫ জন
  2. খ) ১৪ জন
  3. গ) ১৩ জন
  4. ঘ) ১২ জন
সঠিক উত্তর:
গ) ১৩ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ইমা শ্রেণিকক্ষের প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে ইমা ৭ম অবস্থানে আছে। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্রী বসা আছে? 

সমাধান: 
ইমার ডানদিকে আছে = ৬ জন 
ইমার বামদিকে আছে  = ৬ জন 
শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট ছাত্রী বসা আছে = ৬ + ১ + ৬ = ১৩ জন
৬৩.
দুই অঙ্কবিশিষ্ট কোনো একটি সংখ্যার, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অংকের চারগুণ। অঙ্ক দুইটির সমষ্টি ১০ হলে সংখ্যাটি কত? 
  1. ক) 46
  2. খ) 28
  3. গ) 41
  4. ঘ) 82
সঠিক উত্তর:
খ) 28
উত্তর
সঠিক উত্তর:
খ) 28
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো একটি সংখ্যার, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অংকের চারগুণ। অঙ্ক দুইটির সমষ্টি ১০ হলে সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি 
দশক স্থানীয় অঙ্ক = x 
একক স্থানীয় অঙ্ক = 4x

প্রশ্নমতে,
x + 4x = 10
5x = 10
x = 2

দশক স্থানীয় অঙ্ক = 2 
একক স্থানীয় অঙ্ক = 8
সংখ্যাটি = 28
৬৪.
X প্যাটার্নটি সম্পূর্ণ করতে নিচের কোন চিত্রটি প্রয়োজন? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: X প্যাটার্নটি সমম্পূর্ণ করতে নিচের কোন চিত্রটি প্রয়োজন? 


সমাধান: 
X প্যাটার্নটি সম্পূর্ণ করতে অপশন খ এর চিত্রটি প্রয়োজন। 
 
৬৫.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 12টি 
  2. খ) 13টি 
  3. গ) 15টি 
  4. ঘ) 17টি 
সঠিক উত্তর:
গ) 15টি 
উত্তর
সঠিক উত্তর:
গ) 15টি 
ব্যাখ্যা

১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABF, BIC, CIH, GIH, FGE এবং AFE= 6টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =  ABE, AGE, BHF, BCH, CGH এবং BIE = 6টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABH, BCE এবং CDE = 3টি 
মোট ত্রিভুজ =6 + 6 + 3 = 15টি
৬৬.
একজন পুরুষকে দেখিয়ে একজন মহিলা বলল, 'উনি হলেন আমার মায়ের মায়ের একমাত্র ছেলে।' পুরুষটি মহিলার কী হয়?
  1. ক) চাচা
  2. খ) মামা
  3. গ) খালু
  4. ঘ) ভাগিনা
সঠিক উত্তর:
খ) মামা
উত্তর
সঠিক উত্তর:
খ) মামা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পুরুষকে দেখিয়ে একজন মহিলা বলল, 'উনি হলেন আমার মায়ের মায়ের একমাত্র ছেলে।' পুরুষটি মহিলার কী হয়?

সমাধান: 
মহিলাটির মায়ের মা হলো মেয়েটির নানী। 
নানির একমাত্র ছেলে হলো মেয়েটির মামা। 
৬৭.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন ক
৬৮.
জাকির সরাসরি P থেকে Q-তে গিয়েছিলো যা 9 ফুট দূরে। তারপর ডান দিকে ঘুরে 4 ফুট হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে এবং একটি দূরত্ব হাঁটলো যা P থেকে Q এর সমান। অবশেষে সে ডানদিকে ঘুরলো এবং 3 ফুট হাঁটলো। সে এখন P থেকে কত দূরে?
  1. ক) 1 ফুট 
  2. খ) 2 ফুট 
  3. গ) 3 ফুট 
  4. ঘ) 4 ফুট 
সঠিক উত্তর:
ক) 1 ফুট 
উত্তর
সঠিক উত্তর:
ক) 1 ফুট 
ব্যাখ্যা
প্রশ্ন: জাকির সরাসরি P থেকে Q-তে গিয়েছিলো যা 9 ফুট দূরে। তারপর ডান দিকে ঘুরে 4 ফুট হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে এবং একটি দূরত্ব হাঁটলো যা P থেকে Q এর সমান। অবশেষে সে ডানদিকে ঘুরলো এবং 3 ফুট হাঁটলো। সে এখন P থেকে কত দূরে?

সমাধান: 
 
যাত্রা শুরুর স্থান P এবং গন্তব্যস্থান T 
PT = (4 - 3) ফুট  =1 ফুট
৬৯.
প্রাচীন বাংলার 'হরিকেল' জনপদ অঞ্চলভুক্ত এলাকা -
  1. ক) চট্টগ্রাম
  2. খ) পার্বত্য চট্টগ্রাম
  3. গ) সিলেট
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
• ঐতিহাসিকদের মতে, পূর্ববঙ্গের এই (হরিকেল) জনপদটি বর্তমানের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও ত্রিপুরা (ভারত) নিয়েই গঠিত ছিল।
• হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।
- খ্রিস্টীয় সাত শতকের প্রাচীন ভারতীয় লেখকগণ পূর্বভারতীয় একটি অঞ্চলকে হরিকেল বলে উলে­খ করেন।
- এটি পূর্ববঙ্গের একটি গুরুত্বপূর্ণ রাজ্য।
- সাত শতকের চৈনিক পরিব্রাজক  ইৎ সিঙ্ হরিকেলের অবস্থানকে ‘পূর্বভারতের পূর্বসীমা’য় নির্দেশ করেন।
- নয় শতকের সাহিত্য কর্ম কর্পূরমঞ্জরীতে এ বক্তব্যের সমর্থন পাওয়া যায়।
- এতে হরিকেলের রমণীগণকে পূর্ব বঙ্গীয় নারীাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
- চট্টগ্রাম নগরের নাসিরাবাদ এলাকার একটি প্রাচীন মন্দিরে প্রাপ্ত তাম্রলিপি হরিকেল সম্পর্কে সর্বাধিক নির্ভরযোগ্য দলিল।

সূত্র: বাংলাপিডিয়া।
৭০.
দ্বৈত শাসন ব্যবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ন্যস্ত থাকে -
  1. ক) রাজস্ব ও বিচার বিভাগ
  2. খ) বিচার ও শাসন বিভাগ
  3. গ) রাজস্ব প্রশাসন ও দেশ রক্ষা
  4. ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর:
গ) রাজস্ব প্রশাসন ও দেশ রক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজস্ব প্রশাসন ও দেশ রক্ষা
ব্যাখ্যা
দ্বৈত শাসন ব্যবস্থা:
- মোগল শাসনতন্ত্র অনুযায়ী প্রাদেশিক শাসনকার্য দুভাগে বিভক্ত ছিল-
(ক) নিয়ামত শাসন; ও
(খ) দিউয়ানী শাসন।

• নবাবী আমলে বাংলার নবাবগণ ছিলনে একাধারে নাযিম ও দিউয়ান।
- নাযিম হিসেবে তারা প্রশাসন, বিচার ও প্রতিরক্ষার দায়িত্ব পালন করতেন।
- অন্যদিকে দিউয়ান হিসেবে তারা রাজস্ব প্রশাসন পরিচালনা করতেন।

• বক্সারের যুদ্ধে জয়লাভের পর ইংরেজ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি এদেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে এখানে নতুন দ্বৈত শাসন নীতি প্রবর্তন করে।
- নিযামত ও দিউয়ানী এই দ্বিবিধ শাসন কার্যের দায়-দায়িত্ব ভাগাভাগিকে দ্বৈত শাসন বলে।
- ১৭৬৫ সালে এলাহাবাদ চুক্তির পর ক্লাইভ এ ব্যবস্থা প্রবর্তন করেন।
- এই ব্যবস্থা অনুযায়ী দিউয়ান হিসেবে কোম্পানির রাজস্ব প্রশাসন ও দেশ রক্ষার ভার থাকে কোম্পানির হাতে।
- অন্যদিকে, নিয়ামত বা প্রশাসন ও বিচার বিভাগের দায়িত্ব অর্পিত হয় নবাবের হাতে।

সূত্র: ইতিহাস, ওপেন স্কুল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় কোন জেলায়?
  1. ক) ঠাকুরগাঁও
  2. খ) পাবনা
  3. গ) রাজশাহী
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
• সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় দিনাজপুর জেলায় (১০,৬০৪ মে.টন)।

অন্যদিকে, 
• সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় পাবনা জেলায় (৫,০৯,২২৬ মে.টন)।
• সবচেয়ে বেশি আনারস উৎপাদন হয় টাঙ্গাইল জেলায় (১,২৭,৭৯৫ মে.টন)।
• সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় ঝিনাইদহ জেলায় (২৮,৩৯৭.৬১ মে.টন)।
• সবচেয়ে বেশি গম উৎপাদন ঠাকুরগাঁও জেলায়   (১,৮৩,৬১৭ মে.টন)।
• সবচেয়ে বেশি কাঁঠাল উৎপাদন হয় গাজীপুর জেলায়  (৯৫,৭৯৬ মেট্রিক টন)।
• সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় নাটোর জেলায়  (৯,৬৮,০০৭.৯২ মে.টন)।

তথ্যসূত্র:- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২১।
৭২.
বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
  1. ক) তাজউদ্দিন আহমেদ
  2. খ) এম ইদ্রিস
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) মোহাম্মদ উল্লাহ
সঠিক উত্তর:
গ) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
• ১৯৭৩ সালের ৭ই মার্চ সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন।
-  এ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পূর্বে মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকার কর্তৃক রাষ্ট্র পরিচালিত হয়েছে।
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ গঠনের কার্যক্রম গ্রহণ করেন।
- এ জন্য প্রথমেই একটি সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়।
- মাত্র নয় মাসের প্রচেষ্টায় ১৯৭২ সালের ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- বিচারপতি এম ইদ্রিস কে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।

• এই জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উল্লেখ্য বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ।
- তাজউদ্দিন আহমেদ ও ক্যাপ্টেন এম. মনসুর আলী যথাক্রমে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন।

সূত্র: mujib100.gov.bd
৭৩.
বাংলাদেশে এ পর্যন্ত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় কয় বার?
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
সঠিক উত্তর:
গ) ৩ বার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ বার
ব্যাখ্যা
ইনডেমনিটি হলো কোন বিচারকার্যকে বাধা প্রধান সংক্রান্ত অধ্যাদেশ বা আইন।
- কোনো অভিযান বা অভ্যুত্থানের ক্ষয়ক্ষতি আদালতের বহির্ভূত রাখার জন্য আইনসভা যে বিল পাস করে তাকেই ইনডেমনিটি বিল বলে। - বাংলাদেশে এ পর্যন্ত ৩ বার ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়।

প্রথম ইনডেমনিটি অধ্যাদেশ: ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে জড়িতদের দায়মুক্তি করে ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ সালে প্রথম ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেন।

দ্বিতীয় ইনডেমনিটি অধ্যাদেশ: ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ৯ নভেম্বর পর্যন্ত এরশাদ সরকারের জারিকৃত সকল প্রকার সামরিক আইন অধ্যাদেশ,বিধি-নির্দেশ ইত্যাদিকে ও বৈধতাদানের উদ্দেশ্য ২য ইনডেমিনিটি বিলটি' ১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় সংসদে পাস হয় এবং সংবিধানের সপ্তম সংশোধনীতে এটি অন্তর্ভুক্ত' করা হয়।

• তৃতীয় ইনডেমনিটি অধ্যাদেশ: ২০০২ সালের অপারেশন ক্লিন হার্টের বৈধতা প্রদান করার জন্য ২০০৩ ক. সালের ২৩ ফেব্রুয়ারি তৃতীয় ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়।

সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৭৪.
১৯৫৪ সালে গঠিত যুক্তফ্রন্টের অন্তর্ভূক্ত রাজনৈতিক দল নয় কোনটি?
  1. ক) আওয়ামী লীগ
  2. খ) কৃষক শ্রমিক পার্টি
  3. গ) গণতন্ত্রী দল
  4. ঘ) ন্যাশনাল আওয়ামী পার্টি
সঠিক উত্তর:
ঘ) ন্যাশনাল আওয়ামী পার্টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ন্যাশনাল আওয়ামী পার্টি
ব্যাখ্যা
যুক্তফ্রন্ট: 
- ১৯৫৪ সালের ৮-১২ মার্চ তারিখে অনুষ্ঠিত পূর্ব বাংলার আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দল সমুহের নির্বাচনী মোর্চা।
- যুক্তফ্রন্ট প্রধানত পূর্ব বাংলার চারটি বিরোধী দল নিয়ে গঠিত হয়েছিল। এ চারটি দল হলো:
১. আওয়ামী লীগ,
২. কৃষক শ্রমিক পার্টি,
৩.নেজামে ইসলাম ও
৪. গণতন্ত্রী দল।

•  ১৯৫৩ সালের নভেম্বর মাসে যুক্তফ্রন্ট একটি একুশ দফা কর্মসূচি প্রণয়ন করে এবং এটিকে নির্বাচনী ইশতেহারের অর্ন্তভুক্ত করে। 
- ইশতেহারে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতিদান, রাজবন্দিদের মুক্তি, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন বর্ধমান হাউসকে বাংলা একাডেমী ভবনে রূপান্তর, ১৯৫২ সালে ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণের স্থানে শহীদ মিনার নির্মাণ, ২১ ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন ঘোষণা ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল।

• প্রাদেশিক পরিষদে মোট ৩০৯টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে।
- পক্ষান্তরে, ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র ৯টি আসন লাভ করে।

সূত্র: বাংলাপিডিয়া।
৭৫.
সার্বিকভাবে অর্থনীতিতে কৃষি খাতের অবদান -
  1. ক) ক্রমবর্ধমান
  2. খ) ক্রমহ্রাসমান
  3. গ) বর্ধমান
  4. ঘ) অপরিবর্তনীয়
সঠিক উত্তর:
খ) ক্রমহ্রাসমান
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রমহ্রাসমান
ব্যাখ্যা
• সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান – ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রমবর্ধমান।

গুরুত্বপূর্ণ তথ্য
• কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার - ২.২০%।

• জিডিপির
সর্ববৃহৎ খাত – সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত)।
ছোট খাত - কৃষিখাত।

• কর্মসংস্থানের দিক থেকে
বৃহৎখাত - কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত)।
ছোট খাত – শিল্পখাত (২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)। 

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
৭৬.
বাংলাদেশে মান্দিরা অধিক পরিচিত -
  1. ক) গারো নামে
  2. খ) সাঁওতাল নামে
  3. গ) ত্রিপুরা নামে
  4. ঘ) খাসিয়া নামে
সঠিক উত্তর:
ক) গারো নামে
উত্তর
সঠিক উত্তর:
ক) গারো নামে
ব্যাখ্যা
মান্দি জাতিসত্তা:
- বাংলাদেশে মান্দিরা গারো নামে অধিক পরিচিত
- কিন্তু এই নৃগোষ্ঠীর সদস্যরা নিজেদের মান্দি নামে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করে।
- নিজেদের ভাষাকে তারা বলে 'আচিক কুসিক' অর্থাৎ পাহাড়ি ভাষা ।
- মান্দিদের গোত্রকে তাদের ভাষায় 'চাচ্চি’ এবং বংশকে ‘মাহারি” বলা হয়।
- মান্দি সমাজ মাতৃসূত্রীয়, অর্থাৎ মাতা হলেন পরিবারের প্রধান ।
- সন্তানদেরকে মায়ের উপাধি গ্রহণ করতে হয় ।
- মায়ের সূত্রেই মান্দিদের বংশধারা বা ‘মাহারি’ নির্ধারিত হয়।
- সমতলের গারোদের ভাষার নাম ‘সামদানী' ।
- বাংলাদেশের মান্দি সমাজ মূলত কৃষিনির্ভর।
- তাদের সামাজিক উৎসবগুলো মূলত কৃষিকেন্দ্রিক।
- এক্ষেত্রে বৃহত্তম উৎসব হলো 'ওয়ানগালা' ।
- মান্দিদের আদি ধর্মের নাম 'সাংসারেক' আর প্রধান দেবতার নাম ‘তাতারা রাবুগা’।
- মান্দি নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ‘দকমান্দা' ও ‘দকশারি'। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো ‘গান্দো'। 

সূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি, ৬ষ্ঠ শ্রেণি।
৭৭.
নিচের কোনটি আলুর উন্নত জাত?
  1. ক) লেডিরোজ
  2. খ) ডায়মন্ড
  3. গ) ক্যারেজ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
• আলু: গ্রানূলা, মাল্টা, পেট্রোনিজ, ডায়মন্ড, কার্ডিনাল, ক্যারেজ, লেডিরোজ 
• হলুদ: ডিমলা, দেবিপাট, পাটনাই, খোচামুদি
• ধান: হীরা, টিয়া, ময়না, ঝলক, সোনার বাংলা, বিজলি, আফতাব, মধুমতি
• গাজর: রয়েল ক্রস, কোরেল ক্রস, কিনকো সানটিনে রয়েল ও স্কারলেট নান্টেস

সূত্র: বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন।
৭৮.
বাংলাদেশের জাতীয় বন কোনটি?
  1. ক) ম্যানগ্রোভ বন
  2. খ) মধুপুর বন
  3. গ) সুন্দরবন
  4. ঘ) শালবন
সঠিক উত্তর:
গ) সুন্দরবন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুন্দরবন
ব্যাখ্যা
• বাংলাদেশের জাতীয় বন = সুন্দরবন

• বাংলাদেশের জাতীয় বিষয় সমূহ:
জাতীয় ভাষা: বাংলা
জাতীয় বৃক্ষ: আম গাছ
জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা(প্রথম ১০ চরণ)
জাতীয় পাখি: দোয়েল জাতীয় ফুল: শাপলা
জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার
জাতীয় বন: সুন্দরবন
জাতীয় ফল: কাঁঠাল
জাতীয় মাছ: ইলিশ
জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম
জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা জাতীয় পতাকা: সবুজের মাঝে লাল বৃত্ত
জাতীয় কবি: কাজী নজরুল ইসলাম জাতীয় পার্ক: শহীদ জিয়া শিশু পার্ক
জাতীয় খেলাঃ কাবাডি
জাতীয় স্মৃতিসৌধ: সম্মিলিত প্রয়াস
জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস: ২৬ শে মার্চ
জাতীয় প্রতীক: উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল
শাপলা। তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয়
পাশে দুটি করে তারকা।
তথ্যসূত্র:- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
৭৯.
গ্রামীণ জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রথম সেবা কেন্দ্র -
  1. ক) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
  2. খ) ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স
  3. গ) কমিউনিটি ক্লিনিক
  4. ঘ) গ্রামীণ ক্লিনিক
সঠিক উত্তর:
গ) কমিউনিটি ক্লিনিক
উত্তর
সঠিক উত্তর:
গ) কমিউনিটি ক্লিনিক
ব্যাখ্যা
• গ্রামীণ জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রথম সেবা কেন্দ্র - কমিউনিটি ক্লিনিক। 
- বর্তমানে সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে - ১৪,১৪১টি।
- প্রতিদিন গড়ে ৪০ জন সেবা প্রার্থী একটি কমিউনিটি ক্লিনিক থেকে সেবা গ্রহণ করে থাকেন এবং এদের ৯৫ শতাংশই নারী ও শিশু। 
- ২০০৯ সাল থেকে শুরু করে ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত এসব কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ সেবা নিয়েছে ১১১.১৭ কোটিরও বেশি বার।  

সূত্র: অর্থনৈতিক সমীক্ষা - ২০২২।
৮০.
'ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন করা'র দ্বায়িত্ব কোন সংস্থার?
  1. ক) BTRC
  2. খ) BRTC
  3. গ) BRTA
  4. ঘ) BSTI
সঠিক উত্তর:
গ) BRTA
উত্তর
সঠিক উত্তর:
গ) BRTA
ব্যাখ্যা
 • BRTA:
- মোটরযান অধ্যাদেশ ১৯৮৩  এর মধ্যমে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট  অথরিটি (বিআরটিএ) গঠিত হয় এবং ১৯৮৮ সালের জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করে।
 
• সেবাসমূহ: 
- মোটরযান নিবন্ধন
- মালিকানা বদলী
- ইঞ্জিন পরিবর্তন
- রং পরিবর্তন
- টায়ার সাইজ(প্রস্থ) পরিবর্তন
- তথ্য সংশোধন
- রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট
- ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট
- ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন
- ডোপটেস্ট সংক্রান্ত তথ্য
- ড্রাইভিং ইন্সট্রাক্টর লাইসেন্স
- মোটরযানের ফিটনেস
- ফিটনেস ইস্যু ও নবায়ন
- রুট পারমিট ইস্যু ও নবায়ন

সূত্র: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট  অথরিটি (বিআরটিএ)।
৮১.
বাংলাদেশের বৃহত্তম বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
  2. খ) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
  3. গ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
  4. ঘ) ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
ব্যাখ্যা
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন:
- বিগত প্রায় চার দশকেরও অধিক সময় ধরে সর্ববৃহৎ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান হিসেবে  দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রজ্ঞা এবং দূরদর্শী বলিষ্ঠ পদক্ষেপের মধ্য দিয়ে ১৯৭৩ সালে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের বৃহত্তম বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের স্থান করে নিতে সক্ষম হয়েছে।
- প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্ন্তজাতিক দায়বদ্ধতার অধীনে পরমাণু শক্তির অপব্যবহার নিরোধ এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে জনস্বাস্থ্য, খাদ্য, কৃষি, শিক্ষা, শিল্পসহ জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সহায়তা করে আসছে।
- এর মধ্যে দেশের দরিদ্র জনগোষ্ঠির জন্য অত্যাধুনিক পরমাণু চিকিৎসা সেবা প্রদান, আমদানীকৃত সকল খাদ্যদ্রব্যের তেজস্ক্রিয়তা পরীক্ষণের মাধ্যমে জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ, বিকিরণজনিত নিরাপত্তা চর্চা প্রতিষ্ঠা, পারমাণবিক রশ্মি প্রয়োগের মাধ্যমে চিকিৎসাসামগ্রী ও ঔষধ জীবাণুমুক্তকরণ, খাদ্য সংরক্ষণ, উন্নতমানের পলিমারসামগ্রী উদ্ভাবন, খাদ্য ও পরিবেশের নানা উপাদানের রাসায়নিক বিশ্লেষণ ইত্যাদি উল্লেখযোগ্য।
- সর্বোপরি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানী নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে কমিশন কাজ করে যাচ্ছে।

সূত্র:  বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
৮২.
শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন -
  1. ক) ১৯৬৬ সালের ১৮ মার্চ
  2. খ) ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
  3. গ) ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি
  4. ঘ) ১৯৬৮ সালের ৩ জানুয়ারি
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি ​​শেখ মুজিবুর রহমান  লাহোরে বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপন করেন। প্রস্তাবিত ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। এই ছয় দফা মুক্তিকামী বাঙালি জাতির জন্য অর্থনৈতিক ও সামাজিক মুক্তির বীজ বুনে দেয়, পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের গোড়ায় আঘাত করে।

• ১৯৬৬ সালের ১৮-২০ মার্চ আওয়ামী লীগের কাউন্সিল মিটিঙে শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। ছয় দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে তিনি সারা বাংলায় গণসংযোগ সফর শুরু করেন। এ সময় তাঁকে আটবার গ্রেফতার করা হয় এবং সর্বশেষ ৮ মে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। প্রায় তিন বছর শেখ মুজিবুর রহমান কারারুদ্ধ ছিলেন।

• ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব সরকার মোট ৩৫ জন বাঙালির (রাজনীতিবিদ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সরকারি অফিসার) বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ এনে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।

• ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি জেলে বন্দী থাকা অবস্থাতেই  শেখ মুজিবুর রহমানের উপর পুনরায় গ্রেফতার আদেশ জারি করা হয়। ভারতের সহায়তায় পাকিস্তান বিচ্ছিন্ন করার অভিযোগে শেখ মুজিবুর রহমানকে ১ নম্বর আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ‘রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য’ মামলা দায়ের করা হয়। শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তদের মুক্তির দাবিতে সারা দেশে গণবিক্ষোভ শুরু হয়। 

সূত্র: mujib100.gov.bd
৮৩.
শাসন বিভাগের কার্যক্রম সম্পন্ন হয় -
  1. ক) রাষ্ট্রপতির নামে
  2. খ) প্রধানমন্ত্রীর নামে
  3. গ) অ্যাটর্নি জেনারেলের নামে
  4. ঘ) স্পিকারের নামে
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতির নামে
উত্তর
সঠিক উত্তর:
ক) রাষ্ট্রপতির নামে
ব্যাখ্যা
বাংলাদেশের শাসনকাঠামো: 
রাষ্ট্রপতি:
- শাসন বিভাগের কার্যক্রম মহামান্য রাষ্ট্রপতির নামে সম্পন্ন হয়।
- সংসদীয় সরকার পদ্ধতি চালু থাকায় রাষ্ট্রপতি প্রকৃত অর্থে নামমাত্র শাসক।
- রাষ্ট্রের প্রকৃত প্রশাসনিক ক্ষমতা সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত থাকে।
- তবে রাষ্ট্রের প্রধান হিসাবে রাষ্ট্রপতি সর্বাধিনায়কের দায়িত্ব পালন করে থাকেন।
- রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা।
- এই সংসদই যে কোন বড় ধরনের ব্যর্থতার জন্য রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যূত করতে পারে।
- রাষ্ট্রপতি মূলতঃ অলঙ্কারিক দায়িত্ব পালন করে থাকেন।
- সংসদীয় প্রথা অনুযায়ী তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হয়।

• প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ :
- সংবিধানের দ্বাদশ সংশোধনী গ্রহণের ফলে বাংলাদেশে যে নির্বাহীর উদ্ভব ঘটে তা হল সংসদীয় নির্বাহী।
- এখানে প্রধানমন্ত্রীর প্রাধান্য নিশ্চিত করার জন্য নানাবিধ ব্যবস্থা সংবিধানভূক্ত হয়।
- এই ব্যবস্থায় প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত ও অনুমোদিত না হলে কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন না।
- প্রকৃতপক্ষে, সরকার প্রধান হিসেবে বাংলাদেশের বর্তমান নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর ওপরই ন্যস্ত রয়েছে।
- প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান থাকেন।
- মন্ত্রিপরিষদ তার সকল কর্মকান্ডের জন্য প্রধানমন্ত্রীর নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। কেননা, প্রধানমন্ত্রী হলেন সংসদ নেতা।
- প্রধানমন্ত্রী সংসদের নেতা হওয়ার দরুণ মহামান্য রাষ্ট্রপতি তাঁর পরামর্শক্রমে সংসদের অধিবেশন আহবান ও ভেঙে দিতে পারেন।
- জাতীয় সংসদের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার জন্য তিনি স্পীকারকে সহযোগিতা করেন।

• অ্যাটর্নি জেনারেল:
- অ্যাটর্নি জেনারেল নির্বাহী বিভাগের বা সরকারের পক্ষে দেশের সর্বোচ্চ আদালতের বিচারিক কর্মকান্ডে প্রধান কুশলী হিসেবে দায়িত্ব পালন করে থাকে।

সূত্র: পৌরনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
কোন কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)’ প্রতিষ্ঠা করা হয়?
  1. ক) কবির চৌধুরী শিক্ষা কমিশন
  2. খ) কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন
  3. গ) এম. এ বারী শিক্ষা কমিশন
  4. ঘ) শামসুল হক শিক্ষা কমিশন
সঠিক উত্তর:
খ) কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন
উত্তর
সঠিক উত্তর:
খ) কুদরত-এ-খুদা শিক্ষা কমিশন
ব্যাখ্যা
• বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) দেশের শিক্ষা ব্যবস্থাপনায় শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও প্রচারের একমাত্র সরকারি সংস্থা।
- স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নির্দেশনায় গঠিত ড. মুহাম্মদ কুদরত-এ-খুদা শিক্ষা কমিশনের ১৯৭৪ সালে প্রণীত সুপারিশের প্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশে পৃথক একটি শিক্ষাতথ্য সংস্থা হিসেবে ‘বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)’ প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৭৬-৭৭ অর্থ বৎসরে শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত দপ্তর হিসাবে সংস্থাটি কাজ শুরু করে।
- পরবর্তীতে সংস্থাটি শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়ে শিক্ষাতথ্য বিনির্মাণ ও সরবরাহ করে জাতীয় ও আন্তজার্তিক সংস্থাসমূহের কাছে সমাদৃত হয়েছে।
- বর্তমানে প্রতিষ্ঠানটি শিক্ষাতথ্য ও পরিসংখ্যান কার্যক্রম ছাড়াও শিক্ষা সেক্টরে আই.সি.টি. প্রশিক্ষন ও আই.সি.টি. শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রাখছে।

সূত্র: ব্যানবেইস
৮৫.
অর্থকারী ফসল নয় কোনটি?
  1. ক) তামাক
  2. খ) যব
  3. গ) তুলা
  4. ঘ) পাট
সঠিক উত্তর:
খ) যব
উত্তর
সঠিক উত্তর:
খ) যব
ব্যাখ্যা
• খাদ্য শস্য (Food Crops):
- খাদ্যশস্য বলতে সে সব কৃষিজাত পণ্যকে বুঝায় যা মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়।
- যেমন: ধান, গম, যব, ভুট্টা, আলু ইত্যাদি বাংলাদেশের প্রদান খাদ্য শস্য।

• অর্থকরী ফসল (Cash Crops):
- অর্থকরী শস্য বা ফসল বলতে সেসব শস্য বা ফসলকে বুঝায় যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ভিত্তিতে উৎপন্ন করা হয়।
-যেমন: পাট, তুলা, তামাক, চা ইত্যাদি বাংলাদেশের প্রধান অর্থকলা ফসল।

• তবে ব্যবহারের তারতম্য অনুযায়ী কতকগুলো শস্যকে খাদ্যশস্যে অথবা অর্থকরী ফসল উভয় শ্রেণীভুক্ত করা হয়। যেমন- চা, ইক্ষু, নারিকেল, সরিষা ইত্যাদি। তেমনি কোন একটি নির্দিষ্ট শস্য কোন একটি দেশের জন্য খাদ্যশস্য হিসাবে, আবার কোন দেশের জন্য অর্থকরী ফসল হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ কোন শস্য যখন কোন দেশের মানুষের খাদ্যের চাহিদা মেটায় তখন তাকে খাদ্য শস্য এবং কোন দ্রব্য যখন যখন মুনাফা অর্জনের জন্য বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা হয় তখন তাকে অর্থকরী শস্য বলা হয়।

সূত্র: বাংলাদেশ স্টাডিজ, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬.
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন স্থানীয় বাহিনী কোনটি?
  1. ক) বেঙ্গল লিবারেশন ফোর্স
  2. খ) আফসার বাহিনী
  3. গ) কাদেরিয়া বাহিনী
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধকালীন স্থানীয় বাহিনী: 
- এইসব বাহিনীর মধ্যে বেঙ্গল লিবারেশন ফোর্স (বি.এল.এফ), টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী' এবং ভালুকার ‘আফসার বাহিনী' উল্লেখযোগ্য।
- বি.এল.এফ ছিল একটি রাজনৈতিক সশস্ত্র বাহিনী। এই বাহিনী মুজিব বাহিনী নামেও পরিচিত।
- ছাত্র নেতা শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান প্রমুখের নেতৃত্বে ছাত্রলীগের নেতা, কর্মী ও শিক্ষিত তরুণদের নিয়ে এ বাহিনী গড়ে উঠেছিল।
- কাদেরিয়া বাহিনীর প্রধান ছিলেন কাদের সিদ্দিকী।

• এই সব বাহিনী দেশের অভ্যন্তরে গেরিলা কায়দায় হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে। উল্লেখ্য যে, বিএলএফ ও কাদেরিয়া বাহিনী কোনো সেক্টরের অন্তর্ভুক্ত ছিল না ।
- এরা অস্থায়ী সরকারের আওতার বাইরে নিজস্ব পদ্ধতিতে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

সূত্র: ইতিহাস, ওপেন স্কুল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭.
উত্তর আটলান্টিক চুক্তি গঠনের মূল উদ্দেশ্য কী ছিল?
  1. ক) পারমাণবিক আস্ত্র নিরোধ
  2. খ) বিশ্ব শান্তি প্রতিষ্ঠা
  3. গ) গণতন্ত্রকে স্তিমিত করা
  4. ঘ) সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো
সঠিক উত্তর:
ঘ) সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো
ব্যাখ্যা
উত্তর আটলান্টিক চুক্তি (NATO)
• NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
• উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
• NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিত ভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা।
• NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি। NATO র বর্তমান সদস্য ৩০ টি।
• NATO ভুক্ত মুসলিম দেশ ২টি (তুরস্ক ও আলবেনিয়া)।
• NATO র বর্তমান সদরদপ্তর ব্রাসেলস (নোট: প্রাথমিকভাবে এর সদরদপ্তর লন্ডনে অবস্থিত ছিল, ১৯৫২ সালে প্যারিসে স্থানান্তরিত হয় এবং ১৯৬৭ সালে বেলজিয়ামের ব্রাসেলসে স্থানান্তরিত হয়)। 

তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৮৮.
'ঢাকা সামিট' এর মাধ্যমে প্রতিষ্ঠিত সংস্থা কোনটি?
  1. ক) আসিয়ান
  2. খ) সার্ক
  3. গ) এপেক
  4. ঘ) বিমসটেক
সঠিক উত্তর:
খ) সার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) সার্ক
ব্যাখ্যা
সার্ক (SAARC)
▪ সার্ক (SAARC) - এর পূর্ণরূপ ‘South Asian Association for Regional Cooperation’। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তরাষ্ট্রীয় সহোযোগীতা সংস্থা হচ্ছে সার্ক।
▪ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারনের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি সংস্থাটির মূল উদ্দেশ্য।  

এক নজরে সার্ক 
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ঢাকা, বাংলাদেশ।
▪ সদস্য সংখ্যা:- ৮টি দেশ।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৭টি (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা)। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Dhaka Summitt (৭ - ৮ ডিসেম্বর, ১৯৮৫)।
▪ সদরদপ্তর:- কাঠমন্ডু, নেপাল (১৭ জানুয়ারি, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়)।
▪ বর্তমান মহাসচিব - Esala Ruwan Weerakoon (শ্রীলঙ্কা)। তিনি ১ মার্চ, ২০২০ থেকে দ্বায়িত্ব পালন শুরু করেছেন।  

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।
৮৯.
নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ কয়টি?
  1. ক) ১৫টি
  2. খ) ১২টি
  3. গ) ১০টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ঘ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫টি
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ/United Nations Security Council    
▪ জাতিসংঘ সনদ অনুসারে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালন করে থাকে। জাতিসংঘ সনদের পঞ্চম অধ্যায় (২৩ - ৩২ নং অনুচ্ছেদ) - এ নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়।
▪ সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি। তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছর মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে।
▪ সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে। স্থায়ী ৫ সদস্যের রয়েছে ভেটো (Veto - আমি মানি না) প্রদান করার ক্ষমতা।
▪ ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
▪ নিরাপত্তা পরিষদ জাতিসংঘের নতুন সদস্য গ্রহনের জন্য, জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য এবং কোন দেশের অবস্থা বিবেচনা করে সামরিক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করে থাকে যা সাধারণ পরিষদে ন্যূনতম দুই-তৃতীয়াংশ ভোটে পাশের মাধ্যমে কার্যকর হয়।
▪ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর অনুসারে পরিবর্তিত হয়। সভাপতিত্বের মেয়াদ - ১ মাস।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৯০.
‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’ বা আসিয়ানের সদস্য সংখ্যা কত?
  1. ক) ১১টি
  2. খ) ১০টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
খ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০টি
ব্যাখ্যা
আসিয়ান (ASEAN)
▪ আসিয়ান এর পূর্ণরূপ - ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। 
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ আগস্ট, ১৯৬৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ব্যাংকক, থাইল্যান্ড। 
▪ সদস্য সংখ্যা :- ১০টি দেশ। সদস্য দেশগুলো হলো - মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)।
▪ সদরদপ্তর:- জাকার্তা, ইন্দোনেশিয়া।    
• দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা ১০-জাতির আসিয়ান আঞ্চলিক ব্লকে ১১তম দেশ হিসেবে পূর্ব তিমুরকে যোগদানের সম্মত হয়েছে। স্বাগতিক কম্বোডিয়ায় আয়োজিত এক শীর্ষ সম্মেলনের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট। 
৯১.
আইনের শাসন সূচক - ২০২২ অনুসারে সর্বনিম্ন অবস্থানে রয়েছে কোন দেশ?
  1. ক) ডেনমার্ক
  2. খ) ভেনিজুয়েলা
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
খ) ভেনিজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২
• ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
• প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব 
আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
• শীর্ষ দেশ – ডেনমার্ক।
সর্বনিম্ন দেশভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
বাংলাদেশ১২৭তম। 
• শ্রীলংকা – ৭৪তম।
• ভাতর – ৭৭তম।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৯২.
বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ কোনটি?
  1. ক) Economical Council
  2. খ) Ministerial Conference
  3. গ) Managerial Council
  4. ঘ) Financial Body
সঠিক উত্তর:
খ) Ministerial Conference
উত্তর
সঠিক উত্তর:
খ) Ministerial Conference
ব্যাখ্যা
এক নজরে WTO
▪ প্রতিষ্ঠাকাল - ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
▪ সদস্য সংখ্যা - ১৬৪টি দেশ।
▪ সর্বশেষ সদস্য - আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক - ২৫টি।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ WTO - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ ‘Ministerial Conference’ এবং এটি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
▪ WTO এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC12) ১২ থেকে ১৭ জুন ২০২২ সালে জেনেভায় WTO এর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। 
▪ এছাড়া বানিজ্য বিরোধ নিষ্পত্তি ও বানিজ্য নীতি পর্যবেক্ষণকারী অঙ্গ হচ্ছে ‘General Council Meeting’। 

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
৯৩.
প্রতিষ্ঠাকালীন সময়ে ইন্টারপোল কী নামে পরিচিত ছিল?
  1. ক) Global Criminal Police Commission (GCPC)
  2. খ) World Criminal Police Commission (WCPC)
  3. গ) International Criminal Police Commission (ICPC)
  4. ঘ) International Criminal Police Committee (ICPCC)
সঠিক উত্তর:
গ) International Criminal Police Commission (ICPC)
উত্তর
সঠিক উত্তর:
গ) International Criminal Police Commission (ICPC)
ব্যাখ্যা
ইন্টারপোল/INTERPOL
▪ INTERPOL - এর পূর্নরূপ International Criminal Police Organization.
▪ এটি পুলিশের একটি আন্তর্তজাতিক সংগঠন। এর প্রধান লক্ষ্য হল সদস্য দেশসমূহের পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং দ্রুত যোগাযোগ স্থাপন করে অপরাধীদের গ্রেফতার করার ব্যবস্থা গ্রহণ করা।
▪ ইন্টারপোল সদস্য দেশ সমূহের পুলিশবাহিনীকে অনুসন্ধানে সহায়তা, দক্ষতা  বৃদ্ধি, প্রশিক্ষণসহ বিভিন্ন Logistic support প্রদান করে থাকে।   

এক নজরে ইন্টারপোল/INTERPOL
▪ প্রতিষ্ঠা - সেপ্টেম্বর, ১৯২৩ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান - ভিয়েনা, অস্ট্রিয়া।
▪ সদস্য সংখ্যা - ১৯৫টি দেশ (প্রতিষ্ঠাকালীন সদস্য - ১৫টি দেশ)। 
▪ Motto - “Connecting police for a safer world”
প্রতিষ্ঠাকালীন নাম - International Criminal Police Commission (ICPC)।    
▪ সদর দপ্তর - লিঁও (Lyon), ফ্রান্স।    

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।
৯৪.
পোল্যান্ড এবং লিথুনিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
  1. ক) ফচ লাইন
  2. খ) কার্জন লাইন
  3. গ) ম্যানারহেইম লাইন
  4. ঘ) সনোরা লাইন
সঠিক উত্তর:
ক) ফচ লাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) ফচ লাইন
ব্যাখ্যা
ফচ লাইন:- পোল্যান্ড - লিথুনিয়া। প্রথম বিশ্বযুদ্ধের পর অস্থায়ীভাবে চিহ্নিত দুটি দেশের মধ্যকার সীমারেখা।

অন্যদিকে,
▪ কার্জন লাইন (Curzon Line):- রাশিয়া - পোল্যান্ড মধ্যকার সীমারেখা। ১৯১৯-২০ সালে সংঘটিত রুশ-পোলিশ যুদ্ধের পর দুই দেশের মধ্যকার নির্ধারিত অস্থায়ী সীমারেখা। 
▪ ম্যানারহেইম লাইন:- রাশিয়া - ফিনল্যান্ড।
▪ সনোরা লাইন:- যুক্তরাষ্ট্র - মেক্সিকো।

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।     
৯৫.
ভূমিকম্পের সর্বাধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?
  1. ক) দক্ষিন পশ্চিমাঞ্চল
  2. খ) নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিমাঞ্চল
  3. গ) দক্ষিণ-পূর্বাঞ্চল
  4. ঘ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল
সঠিক উত্তর:
ঘ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল
ব্যাখ্যা
• ২০২০ সালে 'Bangladesh National Building Code' (BNBC) প্রকাশিত রির্পোটে সমগ্র বাংলাদেশকে চারটি ভূমিকম্প প্রবন  অঞ্চলে বা Seismic Zone এ বিভক্ত করা হয়েছে। অঞ্চলগুলো হলো -
১. খুবই গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল -- উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল (সিলেট, ময়মনসিংহ সহ উত্তরাঞ্চল।)
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.36
২. গুরুতর ভূমিকম্প প্রবন অঞ্চল -- উচ্চ মধ্য, উত্তর-পশ্চিম অংশ ও দক্ষিণ-পূর্বাঞ্চল (ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুর ইত্যাদি জেলা)।
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.28
৩. মাঝারী ভূমিকম্প প্রবন অঞ্চল -- নিম্ন মধ্য এবং উত্তর পশ্চিম অংশ (ঢাকা, কুমিল্লা, নাটোর, নোয়াখালী, পাবনা, সুন্দরবন ইত্যাদি)
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.2
৪. কম ভূমিকম্প প্রবন অঞ্চল -- দক্ষিন পশ্চিমাঞ্চল (রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা ইত্যাদি)
এসব অঞ্চলের Seismic Zone Coefficient (Z) = 0.12   

তথ্যসূত্র: BNBC প্রকাশিত Seismic Design সমীক্ষার রিপোর্ট।
৯৬.
ভূ-অভ্যন্তরের আকস্মিক পরিবর্তনের ফলে কোন ধরনের দুর্যোগ সংঘটিত হয়?
  1. ক) কালবৈশাখি ঝড়
  2. খ) অগ্ন্যুৎপাত
  3. গ) ভূমিকম্প
  4. ঘ) খ ও গ
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খ ও গ
ব্যাখ্যা
• ভূ-অভ্যন্তর উত্তপ্ত বলে প্রচণ্ড তাপ ও চাপের যে তারতম্য হয়, তাতে ভূ-অভ্যন্তরে প্রচন্ড শক্তির সৃষ্টি হয় এবং ভূ-ত্বকের আকস্মিক ও ধীর পরিবর্তন হয়।
• ভূ-অভ্যন্তরের আকস্মিক পরিবর্তনের ফলে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি হয়ে থাকে।
• এসব দুর্যোগের ফলে সৃষ্ট প্রতিক্রিয়ায় দূষণের উদ্ভব হতে পারে। যেমন- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে গ্রাম, শহর ও জনপদ ধ্বংস হয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় যে, ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পম্পেই নগর লাভার নিচে চাপা পড়ে। এছাড়া ছাই, ভস্ম ইত্যাদি চতুর্দিকে ছড়িয়ে পড়ে বাতাস দূষিত করে তোলে।
• আবার ভূমিকম্পের ফলে বহু মানুষ, জীবজন্তু মারা যায় এবং ঘরবাড়ি বিনষ্ট হয়। মৃতদেহসমূহ দ্রুত সরাতে না পারলে তা পচে দুর্গন্ধ এবং রোগ-জীবাণু ছড়িয়ে পড়ে। ফলে বায়ু, পানি এবং মৃত্তিকা দূষণ
দেখা দেয়। সুতরাং বলা যায় যে, ভূ-অভ্যন্তরস্থ প্রক্রিয়ায় সৃষ্ট দুর্যোগসমূহ দূষণের কারণ হিসেবে কাজ করে।   

তথ্যসূত্র: ভূগোল দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
ন্যায়বোধ ও বিবেককে জাগ্রত করতে কোন ধরনের শিক্ষা প্রয়োজন?
  1. ক) পারিবারিক শিক্ষা
  2. খ) প্রাতিষ্ঠানিক শিক্ষা
  3. গ) নৈতিক শিক্ষা
  4. ঘ) পারিপার্শ্বিক শিক্ষা
সঠিক উত্তর:
গ) নৈতিক শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
গ) নৈতিক শিক্ষা
ব্যাখ্যা
• নৈতিক শিক্ষা মানুষকে সকল প্রকার অন্যায় ও পাপ থেকে বিরত রেখে পরিপূর্ণ মানুষে পরিণত করে।
নৈতিক শিক্ষা ন্যায়বোধ ও বিবেককে জাগ্রত করে যা মানুষকে মন্দ পরিহার করে ভালো দিকে ধাবিত করে।

তথ্যসূত্র: নীতিবিদ্যা, স্নাতক শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮.
'Liberalism' শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?
  1. ক) Liber
  2. খ) Liberty
  3. গ) Liberous
  4. ঘ) Liberation
সঠিক উত্তর:
ক) Liber
উত্তর
সঠিক উত্তর:
ক) Liber
ব্যাখ্যা
• উদারতাবাদ বা Liberalism শব্দটি ল্যাটিন Liber শব্দ হতে উদ্ধুত।
• Liber শব্দের অর্থ স্বাধীন। 
• শব্দগত অর্থে তাই উদারতাবাদ হচ্ছে স্বাধীনতার মতবাদ।

তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান : রাষ্ট্রতত্ত্ব; এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।