পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৫৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৮
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ১৩: সম্পূর্ণ সিলেবাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৫৮ প্রশ্ন

.
অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় কোথায়?
  1. ক) সাধু ভাষায়
  2. খ) চলিত ভাষায়
  3. গ) কথ্য ভাষায়
  4. ঘ) উপভাষায়
ব্যাখ্যা
সাধু ভাষায় অনুসর্গের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয়।
 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি অঘােষ ব্যঞ্জন?
  1. ক) ন, র
  2. খ) ঢ, ড়
  3. গ) শ, হ
  4. ঘ) ঢ়, জ
ব্যাখ্যা
ধ্বনির কম্পমাত্রা অনুযায়ী বিভাজন:
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা
যায়: ঘােষ ও অঘােষ।

⇒ ঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি।
যথা: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ।

⇒ অঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি।
যথা: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, , ক, খ,

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি।


উল্লেখ্য, মাধ্যমিক ব্যাকরণ ২০১৯ সংস্করণ অনুসারে,
'হ' ঘোষ মহাপ্রাণ ধ্বনি।
.
'লম্বা দেওয়া' বাগ্‌ধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) কাজে সহায়তা করা
  2. খ) চুরি করা
  3. গ) পালিয়ে আত্মরক্ষা
  4. ঘ) দীর্ঘ যত্রাকাল
ব্যাখ্যা
লম্বা দেওয়া (পালিয়ে আত্মরক্ষা) পুলিশ দেখা মাত্র চোরটি লম্বা দিল। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
- ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় প্রকাশিত হয় ভাষা আন্দোলনের ওপর প্রথম সংকলন গ্রন্থ 'একুশে ফেব্রুয়ারী'।
-  ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং এ বছরই তাঁর বিখ্যাত কবিতা ‘অমর একুশে’ রচিত হয়।
- কর্মজীবনে হাসান হাফিজুর রহমান শিক্ষকতা, সাংবাদিকতা, সরকারের পররাষ্ট্র দপ্তরে চাকরি এমন বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন। 
- ১৯৫২ সালে সাপ্তাহিক  বেগম পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরে  সওগাত (১৯৫৩), ইত্তেহাদ (১৯৫৫-১৯৫৭), পাকিস্তান  (১৯৬৫) এবং স্বাধীনতার পর দৈনিক বাংলা পত্রিকায় কাজ করেন। 
-  ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি পাকিস্তান আমলে পাকিস্তানীদের নিয়ন্ত্রিত পত্রিকায় সাংবাদিকতা করলেও গণচেতনা ও গণদাবির প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন।
- হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৬ খন্ডে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র (১৯৮২-৮৩) প্রকাশিত হয়।  


উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ); বাংলাপিডিয়া।
.
নিম্নের কোন শব্দ জোড়টি সমার্থক ?
  1. ক) তুরঙ্গ = পিঙ্গচক্ষু
  2. খ) মূঢ় = মুর্ছিত
  3. গ) পিঙ্গল = বৈশ্বানর
  4. ঘ) অবয়ব = অলয়
ব্যাখ্যা
পিঙ্গল, বৈশ্বানর 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ। 
- তুরঙ্গ 'ঘোড়া' শব্দের সমার্থক শব্দ। 
- পিঙ্গচক্ষু 'কুমির' শব্দের সমার্থক শব্দ। 
- মূঢ় 'অজ্ঞ' শব্দের সমার্থক শব্দ। 
- মুর্ছিত 'অচেতন' শব্দের সমার্থক শব্দ। 
- অলয় 'অক্ষয়' শব্দের সমার্থক শব্দ। 
- অবয়ব 'অঙ্গ/দেহ' শব্দের সমার্থক শব্দ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'লক্ষ্যার্থ' শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?
  1. ক) মুখ্য
  2. খ) গৌণ
  3. গ) প্রত্যক্ষ
  4. ঘ) পরোক্ষ
ব্যাখ্যা
ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য মনের ভাব প্রকাশ করা। মনের ভাব প্রকাশ করতে মানুষ শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করে। এগুলাের অর্থই মূলত বক্তা ও শ্রোতার মধ্যে সংযোেগ ঘটায়। শব্দ ও শব্দগুচ্ছের অর্থকে বাগর্থ বলে।

অর্থের শ্রেণিবিভাগ অনুসারে শব্দের অর্থ অন্তত দুই রকমের। কোথাও শব্দের গাঠনিক উপাদানগুলাের অর্থ প্রাধান্য পায়, আবার কোথাও গাঠনিক অর্থ ছাপিয়ে শব্দের ভিন্ন অর্থ তৈরি হয়।
এই দুই ধরনের অর্থের নাম - বাচ্যার্থ ও লক্ষ্যার্থ।

বাচ্যার্থ: একটি শব্দ শােনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বােধ জেগে ওঠে, সেটাই শব্দটির বাচ্যার্থ। অভিধানে অর্থ গ্রহণের বেলায় শব্দের বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়। মাথা' শব্দটি শােনার সঙ্গে সঙ্গে শরীরের ঊর্ধ্বাঙ্গের যে ছবি মনে ভেসে ওঠে, তা-ই ‘মাথা’ শব্দের বাচ্যার্থ। বাচ্যার্থ হলাে শব্দের মুখ্য অর্থ। এই অর্থকে আক্ষরিক অর্থও বলা হয়ে থাকে।

লক্ষ্যার্থ: একটি শব্দের বাচ্যার্থের বাইরেও আলাদা অর্থ তৈরি হতে পারে। এই আলাদা অর্থের নাম লক্ষ্যার্থ। | যেমন: “তিনি গ্রামের মাথা - এখানে মাথা’ শব্দ শােনার পরে শ্রোতার মনে শরীরের ঊর্ধ্বাঙ্গের কোনাে ছবি ভেসে ওঠে না, মাননীয় কোনাে ব্যক্তির ছবি ভেসে ওঠে। লক্ষ্যার্থকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
'নেপথ্যে' এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
  1. ক) সামনে
  2. খ) পেছনে
  3. গ) প্রকাশ্যে
  4. ঘ) অগোচরে
ব্যাখ্যা
'প্রকাশ্যে' এর বিপরীতার্থক শব্দ 'নেপথ্যে/পরোক্ষে' 

ফরিয়াদি - আসামি 
ফলন্ত - নিষ্ফলা 
প্রফুল্ল - ম্লান
পূর্ণ - শূণ্য 
পূজক/ পূজারি - পূজিত 
বাচাল - স্বল্পভাষী 
ব্যষ্টি - সমষ্টি 
বিকাশ - বিলয়/বিনাশ 
বন্দনা - গঞ্জনা 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
কে গ্রামে গ্রামে ঘুরে মুসলমান কবিদের পুঁথি সংগ্রহ করেছেন?
  1. ক) চন্দ্রকুমার দে
  2. খ) আবদুল করিম
  3. গ) দীনেশ্চন্দ্র সেন
  4. ঘ) আবদুল হাকিম
ব্যাখ্যা
আবদুল করিম সাহিত্যবিশারদ (১৮৭১-১৯৫৩) গ্রামে গ্রামে ঘুরে মুসলমান কবিদের পুঁথি সংগ্রহ করেছেন। 
- তিনি চট্টগ্রামের অধিবাসী ছিলেন। 
-  বৃহত্তর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদন্ডী গ্রামে তাঁর জন্ম।
- ১৯২০-২১ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ তাঁর রচিত বাংলা পুঁথির তালিকা বাঙালা প্রাচীন পুথির বিবরণ শিরোনামে দুখন্ডে প্রকাশ করে।
- তাঁর সংগৃহীত পুঁথির বেশির ভাগ মুসলমান কবিদের লেখা এবং ঐগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত পান্ডুলিপিগুলির একটি সুবিন্যস্ত তালিকা পুঁথি পরিচিতি শিরোনামে প্রকাশ করেছে।
- হিন্দু কবিদের লেখা অবশিষ্ট পুঁথিগুলি রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরকে দেওয়া হয়। 

- নদীয়া সাহিত্য সভা তাঁকে ‘সাহিত্যসাগর’ উপাধি দিয়ে সম্মানিত করে এবং চট্টল ধর্মমন্ডলী তাঁকে ‘সাহিত্য বিশারদ’ উপাধিতে ভূষিত করে।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ এবং বাংলাপিডিয়া।
.
"সে তার বাবার অর্ধেক সম্পত্তি পাবে" বাক্যে 'অর্ধেক সম্পত্তি' কোন পদ?
  1. ক) পরিমাণবাচক বিশেষণ
  2. খ) অংশবাচক বিশেষণ
  3. গ) নির্দিষ্টতা বিশেষণ
  4. ঘ) বিশেষণের বিশেষণ
ব্যাখ্যা
বিশেষণের প্রকারভেদ
- বিশেষণ পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।
যথা- নাম বিশেষণ এবং ভাব বিশেষণ।
- নাম বিশেষণকে আবার দুই ভাগে ভাগ করা যায়।
যথা- বিশেষ্যের বিশেষণ এবং সর্বনামের বিশেষণ।
- ভাব বিশেষণকে আবার চার ভাগে ভাগ করা যায়
যথা- ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ এবং বাক্যের বিশেষণ।।

নাম বিশেষণ : যে বিশেষণ পদ কোনাে বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।
যথা
- বিশেষ্যের বিশেষণ : সুস্থ সবল দেহকে কে না ভালবাসে?
- সর্বনামের বিশেষণ : সে রূপবান ও গুণবান।

নাম বিশেষণের প্রকারভেদ: নাম বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়।
যথা
⇒ রূপবাচক : কালাে মেঘ, নীল আকাশ, সবুজ মাঠ।
⇒ গুণবাচক : দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া, চৌকস লােক।
⇒ অবস্থাবাচক : মােটা মেয়ে, রােগা ছেলে, তাজা মাছ, খোঁড়া পা।
 ⇒ সংখ্যাবাচক : শ টাকা, হাজার লােক, দশ দশা। |
⇒ ক্রমবাচক : পঞ্চাশ পৃষ্ঠা, অষ্টম শ্রেণি, প্রথমা কন্যা।
⇒ পরিমাণবাচক : এক কেজি চিনি, তিন কিলােমিটার রাস্তা, বিঘাটেক জমি, দশ শতাংশ ভূমি, হাজার টনী জাহাজ।
⇒ অংশবাচক : ষােল আনা দখল, সিকি পথ, অর্ধেক সম্পত্তি।
⇒ উপাদানবাচক : কাঠের জানালা, পাথরের মূর্তি, বেলে মাটি, মেটে কলসি।
⇒ প্রশ্নবাচক : কেমন অবস্থা? কতদূর পথ? |
⇒ নির্দিষ্টতা জ্ঞাপক : এই মেয়ে, ষােলই ডিসেম্বর ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
"এত খাই খাই করা ভালো নয়" - বাক্যে কোন পদের দ্বিরুক্তি ঘটেছে?
  1. ক) বিশেষ্য পদের দ্বিরুক্তি
  2. খ) বিশেষণ পদের দ্বিরুক্তি
  3. গ) সর্বনাম পদের দ্বিরুক্তি
  4. ঘ) ক্রিয়াবাচক পদের দ্বিরুক্তি
ব্যাখ্যা
পদের দ্বিরুক্তি
বাক্যে একই পদ বার বার ব্যবহার করাকে বলা হয় পদের দ্বিরুক্তি।
বাংলা ভাষায় পদের দ্বিরুক্তির মাধ্যমে নিম্নলিখিত উপায়ে শব্দ গঠন করা হয়

১) বিশেষ্য পদের দ্বিরুক্তি : বাংলা ভাষায় বিশেষ্য পদের দ্বিরুক্তি নিম্নলিখিত অর্থে হয়ে থাকে।
ক) আধিক্য বােঝাতে : রাশি রাশি ধান, থােকা থােকা জাম।
খ) সামান্য বােঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি।
গ) পরম্পরতা বা ধারাবাহিকতা বােঝাতে : তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ। সে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলছে।
ঘ) ক্রিয়া বিশেষণ বােঝাতে: সে ধীরে ধীরে যায়, ফিরে ফিরে তাকায়।
ঙ) অনুরূপ বােঝাতে : তার সঙ্গী-সাথী কেউ নেই।
চ) আগ্রহ বােঝাতে : সে মা মা বলে কাঁদছে।

২) বিশেষণ পদের দ্বিরুক্তি : বাংলা ভাষায় বিশেষণ পদের দ্বিরুক্তি নিম্নোলিখিত উপায়ে ব্যবহৃত হয়
ক) আধিক্য বােঝাতে : ভালাে ভালাে লিচু নিয়ে এসাে। পুকুর থেকে বড় বড় মাছ ধর।
খ) তীব্রতা বা সঠিকতা বােঝাতে : গরম গরম জিলাপি খেতে মজা। নরম নরম হাত দিয়ে সে রােগীর সেবা করছে।
গ) সামান্যতা বােঝাতে : কালাে কালাে চেহারা। পচা পচা আম।

৩) সর্বনাম পদের দ্বিরুক্তি :
আধিক্য বা বহুবচন বােঝাতে : সে সে লােক গেল কোথায়?
                                             কেউ কেউ এ ব্যাপারে ভিন্ন মত দিয়েছেন।

৪) ক্রিয়াবাচক পদের দ্বিরুক্তি : বাংলা ভাষায় ক্রিয়াবাচক পদ নিম্নোক্ত অর্থ প্রকাশে ব্যবহৃত হয়। 
ক) বিশেষণরূপে : এত খাই খাই করা ভালাে নয়। তােমার নেই নেই ভাব আর গেল না।
খ) স্বল্পকাল স্থায়ী বােঝাতে : দেখতে দেখতে আকাশে মেঘ জমা হয়ে গেল।
গ) ক্রিয়া-বিশেষণ বােঝাতে : সে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে। দেখে দেখে যাও।
ঘ) পৌণপুনিকতা বােঝাতে : তােমাকে ডেকে ডেকে আমি হয়রান হয়ে গেলাম।

৫) অব্যয় পদের দ্বিরুক্তি : বাংলা ভাষায় অব্যয় পদের দ্বিরুক্তি নিম্নলিখিত অর্থে ব্যবহৃত হয়
ক) ভাবের গভীরতা বােঝাতে : হায় হায় করে লাভ কী? ছি, ছি! তুমি কী করছ?
খ) অনুভূতি বা ভাব বােঝাতে : ভয়ে গা ছম ছম করছে।
গ) ধ্বনি ব্যঞ্জনা বােঝাতে : ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।
ঘ) বিশেষণ বােঝাতে : বাতি জ্বলে মিটির মিটির।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
সন্নিহিত অনুসর্গ লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) বিয়েপাগলা
  2. খ) ছেলে-ভুলানাে
  3. গ) গরুরগাড়ি
  4. ঘ) তেলেভাজা
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।


⇒ বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত
ছেলেকে ভুলানাে = ছেলে-ভুলানাে
মামার বাড়ি = মামাবাড়ি
ধানের খেত = ধানখেত
পথের রাজা = রাজপথ
গােলায় ভরা = গােলাভরা
গাছে পাকা = গাছপাকা
অকালে মৃত্যু = অকালমৃত্যু।

⇒ সন্নিহিত অনুসর্গ লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
মধু দিয়ে মাখা = মধুমাখা
চিনি দিয়ে পাতা = চিনিপাতা
রান্নার জন্য ঘর = রান্নাঘর
বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা
গ্রাম থেকে ছাড়া = গ্রামছাড়া
আগা থেকে গােড়া = আগাগােড়া।

⇒ কিছু ক্ষেত্রে বিভক্তি লােপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ, যেমন –

গরুর গাড়ি = গরুরগাড়ি
তেলে ভাজা = তেলেভাজা।

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১২.
'শয়ন' শব্দের সন্ধিবিচ্ছেদ কোন সূত্র মেনে চলে?
  1. ক) অ/আ + অন্য স্বর
  2. খ) এ + অন্য স্বর
  3. গ) ঐ+ অন্য স্বর
  4. ঘ) ও + অন্য স্বর
ব্যাখ্যা
সন্ধি তিন প্রকার:
স্বরসন্ধি
ব্যঞ্জনসন্ধি
বিসর্গসন্ধি

স্বরসন্ধি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। 
সূত্র ১: অ/আ+অ/আ = আ। যেমন – উত্তর+অধিকার = উত্তরাধিকার, আশা+অতীত = আশাতীত
সূত্র-২: ই/ঈইঈ = ঈ। যেমন – অতি+ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, পরি+ঈক্ষা = পরীক্ষা
সূত্র-৩: উ/উ+উ/ঊ = উ। যেমন – মরু+উদ্যান = মরূদ্যান
সূত্র-৪: অ/আ+ই/ঈ = এ। যেমন – শুভ+ইচ্ছা = শুভেচ্ছা
সূত্র-৫: অ/আ+উ/ঊ = ও। যেমন – সূর্য+উদয় = সূর্যোদয়
সূত্র-৬: অ/আ+ঋ = অর্। যেমন – মহা+ঋষি = মহর্ষি।
সূত্র-৭: অ/আ+ঋত = আর্। যেমন – শীত+ঋত = শীতার্ত
সূত্র-৮: অ/আ+এ/ঐ = ঐ। যেমন – জন+এক = জনৈক
সূত্র-৯: অ/আ+ও/ঔ = ঔ। যেমন – বন+ওষধি = বনৌষধি
সূত্র-১০: ই/ঈ+অন্য স্বর = য্‌ + স্বর। যেমন – প্রতি+এক = প্রত্যেক
সূত্র-১১: উ/উ+অন্য স্বর = ব্‌+স্বর। যেমন – সু+অল্প = স্বল্প
সূত্র-১২: ঋ+অন্য স্বর = র্‌ + স্বর। পিতৃ+আলয় = পিত্রালয়।
সূত্র-১৩: এ+ অন্য স্বর = অয়্‌+স্বর। যেমন – শে+অন = শয়ন
সূত্র-১৪: ঐ+ অন্য স্বর = আয়্‌+স্বর। যেমন – নৈ+অক = নায়ক
সূত্র-১৫: ও+ অন্য স্বর = অব্‌+স্বর। যেমন – গাে+আদি = গবাদি
সূত্র-১৬: ঔ+ অন্য স্বর = আব্‌+স্বর। যেমন – নৌ+ইক = নাবিক

কিছু স্বরসন্ধি সূত্র অনুসরণ করে না, সেগুলােকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি বলে।
যেমন – কুল+অটা = কুলটা (সূত্র অনুসারে কুলাটা হওয়ার কথা)। গাে+অক্ষ = গবাক্ষ (সূত্র অনুসারে গবক্ষ হওয়ার কথা) ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৩.
'দোস্ত' শব্দটি উৎসগত দিক থেকে কোন প্রকার?
  1. ক) তৎসম
  2. খ) তদ্ভব
  3. গ) খাঁটি বাংলা
  4. ঘ) বিদেশি
ব্যাখ্যা
'দোস্ত'
- দোস্‌ত 
- বিশেষণ 
- ফারসি শব্দ (বিদেশি) 
- অর্থ - বন্ধু, সুহৃদ, মিত্র। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
'গান্ধর্ববিদ্যা' বলতে কি বোঝায়?
  1. ক) দর্শন বিষয়ক শাস্ত্র
  2. খ) কৃষি বিষয়ক শাস্ত্র
  3. গ) নৃত্য বিষয়ক শাস্ত্র
  4. ঘ) সংগীত বিষয়ক শাস্ত্র
ব্যাখ্যা
'গান্ধর্ববিদ্যা'
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = গান্ধর্ব + √বিদ্‌ + য + আ (টাপ্‌) 
- অর্থ = সংগীত বিষয়ক শাস্ত্র

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫.
Change the voice of the sentence.
Who did this mischief?
  1. ক) By whom was this mischief done?
  2. খ) Who was this mischief done by?
  3. গ) Was this mischief done by you?
  4. ঘ) By whom is this mischief done?
ব্যাখ্যা
Structure: 
By whom + Auxiliary verb + Subject + past participle form of verb.
- যেমন who did this এর passive voice হবে By whom was this done?
- তেমনি ভাবে, Who planted this tree here? এর passive voice হবে By whom was this tree planted here?
 
উপরের ব্যাখ্যা অনুযায়ী, সঠিক passive voice: 
By whom was this mischief done?
১৬.
'Brainstorm' means -
  1. ক) Autistic Child
  2. খ) An original idea
  3. গ) Brainy Child
  4. ঘ) A sudden clever idea
ব্যাখ্যা
Brainstorm (Noun)
English Meaning: a sudden clever idea:
Example Sentence: The toy's inventor was watching his children play one day when he had a brainstorm.
 
Source: Cambridge Dictionary
১৭.
Which of the following is a single distinct conceptual unit of language?
  1. ক) Phoneme
  2. খ) Word
  3. গ) Sentence
  4. ঘ) Noun
ব্যাখ্যা
Word (Noun)
English Meaning: A single distinct conceptual unit of language, comprising inflected and variant forms.
Bangla Meaning: শব্দ, ধ্বনি বা ধ্বনিসমষ্টি বা যেকোনো ভাষার ব্যাকরণ বা শব্দভাণ্ডারে প্রকাশের একক দ্যোতক বলে স্বীকৃত
Example Sentence: I don't like the word ‘unofficial.
 
Source: Oxford Dictionary

১৮.
______ is an educational methodology that uses digital components with face-to-face instruction.
  1. ক) Asynchronous learning
  2. খ) Blended learning
  3. গ) Distance learning
  4. ঘ) Synchronous learning
ব্যাখ্যা
- Blended learning is a combination of different delivery media or instructional methods, including
face-to-face and online, virtual, or digital learning. 
- blended learning is specifically considered a learning design that strategically,
systematically, and effectively integrates a range of face-to-face, online, mobile, distance, open,
social, and other technology-enhanced learning across physical and virtual environments. 
- Currently, the blended learning practice refers to including online educational materials and
opportunities for onllne interaction blended with traditional, classroom-based methods.
 
Source: ugc.portal.gov.bd
১৯.
Fill in the blank with an appropriate option:
I have been waiting for you ________ 7 o'clock.
  1. ক) since
  2. খ) for
  3. গ) at
  4. ঘ) on
ব্যাখ্যা
'since' preposition টি point of time অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়‌।
Example: 
- Fatema lives in Dhaka since 2016.
- I have been waiting for you since 7 o'clock.
 
'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
Example: 
- He has been ill for three months.
- ​He has been walking for two hours.

২০.
'The study of teaching methods' known as -
  1. ক) Mystagogy
  2. খ) Heutagogy
  3. গ) Theology
  4. ঘ) Pedagogy
ব্যাখ্যা
Pedagogy (Noun)
English Meaning: the method and practice of teaching, especially as an academic subject or theoretical concept.
Bangla Meaning: শিক্ষণবিজ্ঞান
 
Pedagogy is the study of teaching methods, including the aims of education and the ways in which such goals may be achieved. 
The field relies heavily on educational psychology, which encompasses scientific theories of learning, and to some extent on the philosophy of education, which considers the aims and value of education from a philosophical perspective.

Source: Oxford Dictionary, Britannica, Bangla Academy Dictionary
 

২১.
Choose the correctly spelt word.
  1. ক) Panaccea
  2. খ) Panacea
  3. গ) Panecea
  4. ঘ) Panaeca
ব্যাখ্যা
Here, The correct spelt word is - Panacea
Panacea (Noun)
English Meaning: A solution or remedy for all difficulties or diseases.
Bangla Meaning: সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।
Synonym: universal cure, cure-all, cure for all ills, universal remedy, sovereign remedy, heal-all
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
২২.
'Bill of fare' means -
  1. ক) An itemized list of merchandise
  2. খ) A list of food in a restaurant
  3. গ) A restaurant where you serve yourself
  4. ঘ) A Government tax on imports
ব্যাখ্যা
Bill of fare (phrase)
Meaning: 
- A list of food in a restaurant
Bengali meaning: খাবারতালিকা; মেনু।
Synonym: menu
Ex. Sentence: 
Most hotels and restaurants in the town have put on show their Christmas bill of fare.
বাক্যের অর্থঃ শহরের বেশিরভাগ হোটেল এবং রেস্তোঁরাগুলি বড়দিনে তাদের খাবারের তালিকা প্রদর্শন করেছে।

Source: Cambridge Dictionary & Bangla Academy Dictionary.
২৩.
'Semantic' relates -
  1. ক) Meaning in language
  2. খ) Sentence Building
  3. গ) Manner of Speech
  4. ঘ) Supplementary Text
ব্যাখ্যা
Semantic (Adjective)
English Meaning: Relating to meaning in language or logic.
Bangla Meaning: ভাষার অর্থঘটিত কিংবা শব্দার্থবিজ্ঞানঘটিত; শাব্দার্থিক; বাগর্থিক; আর্থ; শব্দার্থতাত্ত্বিক।
Sentence: ‘Another very important way in which a language grows is by semantic modification of existing words.
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
২৪.
I put little faith ___ politicians.
  1. ক) at
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা
Put/have little faith in (idiom)
English Meaning: to believe that (someone or something) does not deserve to be trusted
Example Sentence: I put/have little faith in politicians.
 
Source: Merriam-Webster Dictionary
২৫.
Antonym of Exhaust is -
  1. ক) Tire out
  2. খ) Refresh
  3. গ) Wear out
  4. ঘ) Drain
ব্যাখ্যা
Exhaust (Verb)
English Meaning: Make (someone) feel very tired.
Bangla Meaning:
- সম্পূর্ণরূপে ব্যয় করে ফেলা: to exhaust one’s energy.
- খালি করা।
- কোনো বিষয়ে যা বলার বা জানার তা নিঃশেষে বলে বা জেনে ফেলা
Synonym: tire out, wear out, overtire, overtax, fatigue, weary, tire, drain
Antonym: invigorate, refresh
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
২৬.
Use the correct verb to fill in the blanks.
Many a man ______ to this temptation.
  1. ক) succumb
  2. খ) has succumbed
  3. গ) are succumbed
  4. ঘ) is succumbed
ব্যাখ্যা
Many এর পরে Noun/pronoun ও verb- plural হয়।
কিন্তু many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।

Has হলো Singular verb. তাই শূন্যস্থানে has succumbed
Complete Sentence: Many a man has succumbed to this temptation.
বাক্যের অর্থ: অনেক লোকই এই প্রলোভনে পড়েছে।

Many a/an থাকলে Noun এর বাংলা অর্থে ই-প্রত্যয় যোগ হয়। যেমন এখানে - অনেক লোকই।
২৭.
Choose the correct form of tense for the given sentence:
Today, a petrol pump _____ much more than just a fuel stop.
  1. ক) had been becoming
  2. খ) was being
  3. গ) has became
  4. ঘ) is
ব্যাখ্যা
বাক্যে today থাকায় বাক্যটি Present Tense এ হবে। 
এখানে verb এর simple present tense হলো is 
অতএব শূন্যস্থানে is বসবে। 
সম্পূর্ণ বাক্য: Today, a petrol pump is much more than just a fuel stop.
২৮.
Fill in the blank with the correct determiner.
He's busy. He's got _______ work to do.
  1. ক) some
  2. খ) any
  3. গ) something
  4. ঘ) few
ব্যাখ্যা
Affirmative sentence এ পরিমাণ বোঝাতে  uncountable noun এর পূর্বে Some বসে। 
সংখ্যা বোঝাতে countable noun এর পূর্বেও Some বসে।

প্রদত্ত বাক্যে work হলো 'uncountable noun'. অতএব শূন্যস্থানে some বসবে। 
 
সম্পূর্ণ বাক্য: He's busy. He's got some work to do.
২৯.
___ you not reached in time, we would have lost our lives.
  1. ক) Had
  2. খ) If
  3. গ) Have
  4. ঘ) Are
ব্যাখ্যা
- If clause এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- এটাকে Third conditional বলা হয়।
- আবার, Conditional sentence- এ Had + Sub + V3 + Extension. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
- If you had started earlier, you would not have missed the train.
- Had I been a king, I would have helped the poor.
 
উপরের ব্যাখ্যা অনুযায়ী,
সম্পূর্ণ বাক্য: Had you not reached in time, we would have lost our lives.
 
 
৩০.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৫, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ক) ১১
  2. খ) ৭
  3. গ) ১০
  4. ঘ) ৮
ব্যাখ্যা
ধরি 
সংখ্যাটি=   x 
এখন 
(৬ + ৮ + ১০)/৩ = (x + ৫ + ৯)/৩ 
বা, ২৪ = x  + ১৪
বা, ২৪ - ১৪ = x
∴ x = ১০
৩১.
একটি পণ্য ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য : ক্রয়মূল্য = কত? 
  1. ক) ২১ : ২০
  2. খ) ২৩ : ২০ 
  3. গ) ২০ : ২১
  4. ঘ) ১৭ : ২০
ব্যাখ্যা
ধরি, 
ক্রয়মূল্য ১০০ টাকা 
১৫% লাভে,
বিক্রয়মূল্য (১০০ + ১৫) টাকা বা ১১৫ টাকা 

নির্ণেয় অনুপাত = ১১৫ : ১০০ 
                        = ২৩ : ২০
৩২.
একটি ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ। ভূমি ৫ সে.মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ২০ বর্গ সে.মি. 
  2. খ) ২১ বর্গ সে.মি. 
  3. গ) ২২ বর্গ সে.মি. 
  4. ঘ) ২৫ বর্গ সে.মি. 
অনির্ধারিত
ব্যাখ্যা
দেয়া আছে, 
ত্রিভুজের ভূমি = ৫ সে.মি 
ত্রিভুজের উচ্চতা = ৫/২ সে.মি 

ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × (৫/২) × ৫
                                = ২৫/৪ বর্গ সে.মি.

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
৩৩.
যদি x2 + (9/x2 )= 31 হয়, x - (3/x) এর মান কত?
  1. ক) 5
  2. খ) 4
  3. গ) 7
  4. ঘ) 9
ব্যাখ্যা
দেয়া আছে 
x2 + (9/x2 )= 31 
x2 + (3/x)2 = 31
(x - 3/x)2 + 2 .x .3/x = 31 
(x - 3/x)2 + 6 = 31 
(x - 3/x)2 = 25 
(x - 3/x)2 = 52
x - 3/x = 5
৩৪.
যখন কোন একটি সংখ্যা থেকে 24 বিয়োগ করা হয়, তখন প্রাপ্ত ফলাফল সংখ্যাটির সাত ভাগের চার ভাগ হয়। সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত? 
  1. ক) 56
  2. খ) 11
  3. গ) 9
  4. ঘ) 13
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x - 24 = 4x/7 
x - 4x/7 = 24
(7x - 4x)/7 = 24
3x/7 = 24
3x = 24 × 7 
x = (24 × 7)/3
x = 56  

সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল =  5 + 6 = 11
৩৫.
A এবং B এর বেতনের অনুপাত 9 : 4 যদি A এর বেতন 15% বৃদ্ধি পাওয়ায় 5175 টাকা হয়। B এর বেতন কত? 
  1. ক) 2500 টাকা
  2. খ) 2000 টাকা
  3. গ) 3000 টাকা
  4. ঘ) 1500 টাকা
ব্যাখ্যা
দেয়া আছে, 
A এবং B এর বেতনের অনুপাত 9 : 4

A এর বেতন = 9x টাকা 
B এর বেতন = 4x টাকা 

প্রশ্নমতে,
9x + 9x এর 15% = 5175
9x + 9x এর 15/100 = 5175 
 9x + 27x/20 = 5175 
(180x + 27x)/20 = 5175
207x/20 = 5175
x = (5175 × 20)/207
x = 25 × 20
x = 500
B এর বেতন = (4 × 500) টাকা = 2000 টাকা
৩৬.
কোন ভগ্নাংশটি (৪/৫)% এর সমান? 
  1. ক) ১/২৩০
  2. খ) ১/৪০
  3. গ) ১/১২৫
  4. ঘ) ১/২৫০
ব্যাখ্যা
(৪/৫)% = (৪/৫) × (১/১০০)
             = ৪/(৫ × ১০০)
             = ১/১২৫
৩৭.
যদি a/b = 4/3 হয়, তবে (3a + 2b)/(3a - 2b) এর মান কত? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
দেয়া আছে 
a/b = 4/3
(3/2)(a/b) = (3/2)(4/3)
3a/2b = 2
(3a + 2b)/(3a - 2b) = (2 + 1)/(2 - 1) [ যোজন- বিয়োজন করে]
(3a + 2b)/(3a - 2b) = 3/1
(3a + 2b)/(3a - 2b) = 3
৩৮.
একটি দুর্গে ৬০ দিনের জন্য ১২০০ সৈন্যের খাবার রয়েছে। ১৫ দিন পর,২০০ সৈন্য দুর্গ ছেড়ে যায়। অবশিষ্ট খাবার কত দিন চলবে।
  1. ক) ৬৮ দিন
  2. খ) ৫৫ দিন
  3. গ) ৫৪ দিন
  4. ঘ) ৪৫ দিন
ব্যাখ্যা
১৫ দিন পর সৈন্য আছে= (১২০০ - ২০০) জন = ১০০০ জন 

১২০০ জন সৈন্যের খাবার আছে ৪৫ দিনের 
১     জন সৈন্যের খাবার আছে   ৪৫ ×১২০০ দিনের 
১০০০ জন সৈন্যের খাবার আছে (৪৫ ×১২০০)/১০০০ দিনের 
                                               =৫৪ দিনের
৩৯.
বৃত্তের যেকোনাে দুইটি বিন্দুর সংযােজক রেখাংশ বলা হয়- 
  1. ক) চাপ
  2. খ) ব্যাসার্ধ
  3. গ) জ্যা
  4. ঘ) পরিধি
ব্যাখ্যা
একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
৪০.
একটি ছেলে 5 কিমি/ ঘণ্টা বেগে বিদ্যালয়ে যায় এবং 4 কিমি/ঘন্টা বেগে বাড়িতে ফিরে আসে। সে যদি মোট 4 ঘণ্টা 30 মিনিট সময় নেয়, তাহলে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত?
  1. ক) 8 কি.মি.          
  2. খ) 10 কি.মি.          
  3. গ) 11 কি.মি.          
  4. ঘ) 12 কি.মি.          
ব্যাখ্যা
মনেকরি,
বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব x কি.মি.       

প্রশ্নমতে,
x/5 +x/4 = 9/2                  [ গতিবেগ = দূরত্ব/ সময় ]
(4x + 5x)/20 = 9/2 
 9x/20= 9/2 
 x/20 = 1/2 
 x = 20/2 
 x= 10
৪১.
৫, ৭ এবং ২০ এর চতুর্থ সমানুপাতী কত?
  1. ক) ১৪
  2. খ) ২২
  3. গ) ২৬
  4. ঘ) ২৮
ব্যাখ্যা
এখানে
প্রথম রাশি = ৫
দ্বিতীয় রাশি = ৭
তৃতীয় রাশি = ২০

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
৪র্থ রাশি = (৭ × ২০) / ৫
              = ২৮

∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতি = ২৮
৪২.
- 12m2a2x3 এবং - 2ma2x2 এর গুণফল কত?
  1. ক) - 24m2a5x6
  2. খ) 24m2a4x6
  3. গ) 24m3a4x5
  4. ঘ) - 24m3a4x5
ব্যাখ্যা
- 12m2a2x3 এবং - 2ma2x2 এর গুণফল
= (- 12m2a2x3) × (- 2ma2x2)
= 24m3a4x5
৪৩.
a2 - 2a - 35 = 0হলে, a এর মান কত?
  1. ক) 7, 5
  2. খ) - 7 , 5
  3. গ) 7, - 5
  4. ঘ) 1, 2
ব্যাখ্যা
a2 - 2a - 35 = 0
a2 - 7a + 5a - 35 = 0
a(a - 7) + 5(a - 7) = 0
(a - 7) (a + 5) = 0

হয়                      অথবা 
a - 7 = 0             a + 5 = 0
a = 7                     a = - 5
৪৪.
আকাশ একটি কাজ করতে পারে ১৮ দিনে যা শরীফ করতে পারে আকাশের অর্ধেক সময়ে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ হবে? 
  1. ক) ৩ দিনে 
  2. খ) ৪ দিনে 
  3. গ) ৫ দিনে 
  4. ঘ) ৬ দিনে 
ব্যাখ্যা
আকাশ ১৮ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
আকাশ ১দিনে করতে পারে কাজটির ১/১৮ অংশ 

 শরীফ ৯ দিনে করতে পারে কাজটির ১ অংশ 
 শরীফ ১ দিনে করতে পারে কাজটির ১/৯ অংশ 

আকাশ ও শরীফ ১ দিনে করতে পারে কাজটির ( ১/১৮) + (১/৯) অংশ 
                                                                      = (১ + ২)/১৮
                                                                      = ৩/১৮
                                                                      = ১/৬ 

আকাশ ও শরীফ ১/৬ অংশ কাজ করে ১ দিনে 
আকাশ ও শরীফ ১ অংশ কাজ করে (১ × ৬)/১ দিনে 
                                                       = ৬ দিনে
৪৫.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
1, 3, 5, 11, 21, _______.
  1. ক) 47
  2. খ) 41
  3. গ) 43
  4. ঘ) 45
ব্যাখ্যা
1 + 1 + 1 = 3
3 + 3 - 1 = 5
5 + 5 + 1 = 11
11 + 11 - 1 = 21
21 + 21 + 1 = 43
 
অতএব, সঠিক উত্তর ৪৩
৪৬.
সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত মিলিমিটার?
  1. ক) ৭২
  2. খ) ৭৬
  3. গ) ৭৬০
  4. ঘ) ৭২০
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠের প্রতি একক জায়গায় বায়ুর গ্যাসের অনুগুলোর সংঘর্ষের ফলে প্রদত্ত বলই হলো বায়ুর চাপ।
- সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সেন্টিমিটার বা ৭৬০ মিলিমিটার বা ২৯.৯২ ইঞ্চি পারদ স্তম্ভের সমান।

(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪৭.
১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পনের সময় কোন আঞ্চলিক বাহিনীর সদস্যরা ঢাকায় উপস্থিত ছিল?
  1. ক) আফসার ব্যাটালিয়ন
  2. খ) আকবর বাহিনী
  3. গ) হেমায়েত বাহিনী
  4. ঘ) কাদেরিয়া বাহিনী
ব্যাখ্যা
- একাত্তরের মুক্তিযুদ্ধে অধিকৃত বাংলাদেশের অভ্যন্তরে নিজস্ব প্রক্রিয়ায় প্রশিক্ষণ নিয়ে যে বাহিনী এক অনন্য বিস্ময়ের সৃষ্টি করেছিল, সে বাহিনীর নাম কাদেরিয়া বাহিনী।
- এর অধিনায়ক কাদের সিদ্দিকীর নামানুসারে এই বাহিনীর নামকরণ করা হয়। 
- কাদেরিয়া বাহিনীতে ১৬,০০০ যোদ্ধা এবং ৭২,০০০ স্বেচ্ছাসেবক ছিল। কাদের সিদ্দিকী ৩০ মাইল এলাকা নিয়ে একটি মুক্তাঞ্চলও গড়ে তোলেন যার সদর দপ্তর ছিল ভুয়াপুর।

- ১৯৭১ সালের ১১ ডিসেম্বর কাদেরিয়া বাহিনী টাঙ্গাইল শত্রুমুক্ত করে ঢাকা অভিমুখে রওয়া হয়। এসময় কাদেরিয়া বাহিনী জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল থেকে পালিয়ে আসা তিন হাজার পাক সৈন্যকে গ্রেফতার করে।
- ১৬ ডিসেম্বর পাকবাহিনী আত্মসমর্পণকালে কাদেরিয়া বাহিনীও সেখানে উপস্থিত ছিলেন।
- এ বাহিনীর ৬ হাজার যোদ্ধা উক্ত অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। 

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন ২য় পত্র , এইচ এস সি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পৌরনীতি ও সুশাসন ২য় পত্র , একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৪৮.
কোনটি বঙ্গবন্ধু রচিত গ্রন্থ নয়?
  1. ক) অসমাপ্ত আত্মজীবনী
  2. খ) কারাগারের রোজনামচা
  3. গ) আমার স্বপ্ন, আমার সংগ্রাম
  4. ঘ) আমার দেখা নয়াচীন
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নামকরণ করেন শেখ রেহেনা।
- প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত। তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।

“আমার দেখা নয়াচীন” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চীন ভ্রমণের উপর লেখা গ্রন্থ।
- এই গ্রন্থটি তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ।
- ০২ ফেব্রুয়ারী ২০২০ বাংলা একাডেমি এটি প্রকাশ করে।
- ১৯৫২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে নয়া চীন যান বঙ্গবন্ধু।
- তার এ সফরের অভিজ্ঞতাই এ গ্রন্থে বর্ণনা করা হয়েছে।

অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সংকলন।
- ২০১২ সালের জুনে এ বইটি প্রকাশিত হয়।
- ২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তগত হয়।

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি গ্রন্থের রচয়িতা।
- তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:-
১। ‘‘শেখ মুজিব আমার পিতা’’,
২। ওরা টোকাই কেন?,
৩। বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম’’,
৪। দারিদ্র্য বিমোচন, কিছু ভাবনা’’,
৫। ‘‘আমার স্বপ্ন, আমার সংগ্রাম’’,
৬। আমরা জনগণের কথা বলতে এসেছি’’,
৭। ‘‘সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র’’,
৮। ‘‘সাদা কালো’’,
৯। ‘‘সবুজ মাঠ পেরিয়ে’’,
১০।মুজিব বাংলার, বাংলা মুজিবের,
১১। Miles to Go, The Quest for Vision-2021 (two volumes) ইত্যাদি।

তথ্যসূত্র:- প্রধানমন্ত্রীর কার্যালয় , কারাগারের রোজনামচা , অসমাপ্ত আত্মজীবনী , আমার দেখা নয়াচীন।
৪৯.
'যদি রাত পোহালেই শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই' গানটির সুরকার কে?
  1. ক) হাসান মতিউর রহমান
  2. খ) মলয় কুমার গাঙ্গুলী
  3. গ) গাজী মাজহারুল আনোয়ার
  4. ঘ) আবদুল গাফফার
ব্যাখ্যা
- "যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই/ যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই!” - বিখ্যাত এই গানটির গীতিকার হাসান মতিউর রহমান।
- গানটি লেখা হয় ১৯৯০ সালে।
- গানটির সুরকার মলয় কুমার গাঙ্গুলী
- গানটি গেয়েছেন বাংলাদেশের কিংবদন্তী সংগীত শিল্পী  সাবিনা ইয়াসমীন।

তথ্যসূত্র:- দৈনিক প্রথম আলো।
৫০.
মুক্তিযুদ্ধের সময় কত নং সেক্টরের হেড কোয়ার্টার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ছিল?
  1. ক) ২ নং
  2. খ) ৫ নং সেক্টর
  3. গ) ৬ নং সেক্টর
  4. ঘ) ৮ নং সেক্টর
ব্যাখ্যা
২ নং সেক্টর
- ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
- হেডকোয়ার্টার: মেলাঘর ( আগরতলা থেকে ২০ মাইল দক্ষিণে )
- সেক্টর কমান্ডার:
মেজর খালেদ মোশাররফ ( এপ্রিল-সেপ্টেম্বর )
মেজর এ.টি.এম হায়দার ( সেপ্টেম্ব-ডিসেম্বর ) 

৫ নং সেক্টর
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত।
- হেডকোয়ার্টার: বাঁশতলাতে
- সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী (এপ্রিল-ডিসেম্বর)

৬ নং সেক্টর
- সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত।
- হেডকোয়ার্টার: পাটগ্রামের নিকটবর্তী বুড়ীমারিতে। এটিই ছিল একমাত্র সেক্টর যার হেড কোয়ার্টার ছিল বাংলাদেশের অভ্যন্তরে।
- সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

৮ নং সেক্টর
- কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলা, সাতক্ষীরা মহকুমা এবং ফরিদপুরের উত্তরাংশ নিয়ে এই সেক্টর গঠিত হয়। 
- হেডকোয়ার্টার: কল্যানীতে
- সেক্টর কমান্ডার: মেজর আবু ওসমান চৌধুরী (এপ্রিল-আগস্ট) এবং পরে মেজর এম.এ মঞ্জুর (জুলাই-ডিসেম্বর)।

তথ্যসূত্র:- ইতিহাস , এস এস এইচ এল , উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মো; মোজাম্মেল হক। 
৫১.
ফিনল্যান্ডের পর রাশিয়া সম্প্রতি কোন দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়?
  1. ক) লাটভিয়া
  2. খ) লিথুয়ানিয়া
  3. গ) এস্তোনিয়া
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
- ফিনল্যান্ডের পর এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরেক দেশ লিথুয়ানিয়ায় (২২ মে) বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।
- লিথুয়ানিয়ার বিদ্যুৎ সঞ্চালন কর্তৃপক্ষ লিটগ্রিড এ তথ্য জানিয়েছে।
- লিটগ্রিডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রোকাস মাসিউলিস বলেন, রাশিয়ার ওপর নির্ভরতা বাদ দিয়ে প্রাথমিকভাবে তাঁরা এখন লিথুয়ানিয়ার স্থানীয় বিদ্যুৎকেন্দ্র থেকে চাহিদা মেটানোর চেষ্টা করছেন। 

তথ্যসূত্র:- দৈনিক প্রথম আলো।
৫২.
সর্বশেষ দেশে কততম কৃষিশুমারি অনুষ্ঠিত হয়েছিলো?
  1. ক) ৩য়
  2. খ) ৪র্থ
  3. গ) ৫ম
  4. ঘ) ৬ষ্ঠ
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশে সর্বশেষ ৫ম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৯-২০ জুন।
- ২৭ অক্টোবর ২০১৯ এর প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হয়।

- প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৭৭ সালে
- দ্বিতীয় কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৮৩-৮৪ সালে
- তৃতীয় কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ১৯৯৬ সালে
- চতুর্থ কৃষিশুমারি অনুষ্ঠিত হয় : ২০০৮ সালে।

- বাংলাদেশ ভূখন্ডে (তৎকালীন পূর্ব পাকিস্তান) ১৯৬০ সালে সর্বপ্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র:- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
৫৩.
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনায় জিডিপির গড় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত নির্ধারন করা হয়েছে?
  1. ক) ৮.৯ শতাংশ
  2. খ) ৯.৫ শতাংশ
  3. গ) ৯.৯ শতাংশ
  4. ঘ) ৯.৭ শতাংশ
ব্যাখ্যা
- দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল নির্ধারন করা হয়েছে ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত।
- ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা এই পরিকল্পনার মূল লক্ষ্য।
- এই সময়ে গড় প্রবৃদ্ধি হার হবে ৯.৯ শতাংশ
- ২০৪১ সাল নাগাদ চরম দারিদ্র্য হার ০.৬৮ শতাংশে এবং উচ্চ দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে লক্ষ্যস্থির করা হয়েছে।

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।
৫৪.
প্রাচীন সভ্যতার নিদর্শন উয়ারী বটেশ্বরের অবস্থান কোন জেলায়?
  1. ক) সোনারগাঁও, ঢাকা
  2. খ) কাপাসিয়া, গাজীপুর
  3. গ) বেলাব, নরসিংদী
  4. ঘ) আড়াইহাজার, নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে পুরাতন ব্রক্ষ্মপুত্র নদ বা কয়রা নদীর তীরে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত।
- নির্মানকাল- ৪৫০ খ্রিস্টা- পূর্বাব্দ।
- গ্লাইসটোসিন যুগে গঠিত মধুপুর গড়ের পূর্ব সীমান্তে অবস্থিত এ গ্রাম দু’টিতেই নিবিড় অনুসন্ধান ও সীমিত প্রত্নতাত্ত্বিক খননে আবিষ্কৃত হয়েছে ২৫০০ বছরের প্রাচীন দুর্গ।
- স্কুল শিক্ষক মুহাম্মদ হানিফ পাঠান উয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব প্রথম জনসম্মুখে তুলে ধরেন ১৯৩০ সালে।
- এর খনন কাজ শুরু হয় ২০০০ সালে।

তথ্যসূত্র:- বাংলাদেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
৫৫.
তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠায় অধ্যাপক আবুল কাশেমের অগ্রণী সহযোগীদের মধ্যে ছিলেন-
  1. ক) দেওয়ান মোহাম্মদ আজরফ
  2. খ) অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া
  3. গ) শাহেদ আলী
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
- 'তমদ্দুন মজলিস' ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।
- তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠায় অধ্যাপক আবুল কাশেমের অগ্রণী সহযোগীদের মধ্যে ছিলেন দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যাপক এ.এস.এম নূরুল হক ভূঁইয়া, শাহেদ আলী, আবদুল গফুর, বদরুদ্দীন উমর, হাসান ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় সিনিয়র ছাত্র।
- প্রফেসর আবুল কাশেম ছিলেন পাকিস্তান তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

তথ্যসূত্র:- স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৫৬.
নিচের কোন কাজটি বাংলাদেশের রাষ্ট্রপতির এখতিয়ারে নেই?
  1. ক) সংসদ অধিবেশন আহ্বান
  2. খ) জাতীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন
  3. গ) প্রধানমন্ত্রী নিয়োগ
  4. ঘ) প্রধান বিচারপতি নিয়োগ
ব্যাখ্যা
- বাংলাদেশ সংবিধানের ৭২ নং অনুচ্ছেদের ১ নং দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন। তবে এই দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ‍লিখিত পরামর্শ অনুসরণ করে থাকেন। 
- মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকার যথাক্রমে জাতীয় সংসদের নেতা ও সভাপতির দায়িত্ব পালন করেন।
- আর চিপ হুইপ সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধানের দায়িত্ব পালন করে থাকেন।

- বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি হলেন রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।
- তবে বাংলাদেশের সংবিধান দ্বারা রাষ্ট্রপতির ক্ষমতা অনেক সীমাবদ্ধ করা হয়েছে।
- প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চলতে হয়।

তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণি এবং বাংলাদেশ সংবিধান।
৫৭.
কোন কোন জেলা নিয়ে সুন্দরবনের বিস্তৃতি?
  1. ক) সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট
  2. খ) বরগুনা, খুলনা ও সাতক্ষীরা
  3. গ) বাগেরহাট,বরগুনা ও খুলনা
  4. ঘ) সাতক্ষীরা, খুলনা ও পটুয়াখালি
ব্যাখ্যা
- সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি।
- সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ বা ৬,০১৭ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের অংশে পড়েছে। সুন্দরবনের বাকি অংশ ভারতে অবস্থিত।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সু্ন্দরবন অবস্থিত।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।

তথ্যসূত্র:- ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি এবং বনবিভাগ ওয়েবসাইট।
৫৮.
'মাঙ্কি পক্স' এর রোগী প্রথম শনাক্ত হয় কোন দেশে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) সেনেগাল
ব্যাখ্যা
- গত ৭ মে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর হদিশ মেলে যুক্তরাজ্যের লন্ডনে
- মাঙ্কি পক্স এক বিশেষ ধরনের বসন্ত।
- একাধিক বন্যপ্রাণীর মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস। তবে এটি সবচেয়ে বেশি ছড়ায় ইঁদুরের মাধ্যমে।
- পাশাপাশি, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।
- শ্বাসনালি, ক্ষত স্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে।

তথ্যসূত্র: আনন্দবাজার।