পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিগত এক সপ্তাহের (৩ মার্চ - ৯ মার্চ) Live MCQ Daily NewsPicker ও ১০ মার্চ Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে?
  1. ৫ মার্চ
  2. ৬ মার্চ
  3. ৯ মার্চ
  4. ৮ মার্চ
সঠিক উত্তর:
৮ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
৮ মার্চ
ব্যাখ্যা

- আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ মার্চ। 
- ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬।
- এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’।
- নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা শুধু আইনের বিষয় নয়, এটি একটি সামাজিক ও মানবিক দায়িত্ব—যা সব নাগরিকের জন্য সমানভাবে জরুরি।
- উত্তরাধিকার সম্পত্তিতে নারীর অধিকার, কর্মক্ষেত্রে বৈষম্য দূর করা, সমাজ ও পরিবারে সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং আইনের শাসন বাস্তবায়ন করা।
 
উৎস: প্রথম আল পত্রিকা।

.
সম্প্রতি,বিশ্বের বৃহৎ কারুশিল্প বিপণন কেন্দ্র’ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর স্বীকৃতি পেয়েছে কোন প্রতিষ্ঠান?
  1. যমুনা ফিউচার পার্ক
  2. আড়ং ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেট
  3. বসুন্ধরা সিটি
  4. চট্টগ্রাম নিউ মার্কেট
সঠিক উত্তর:
আড়ং ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেট
উত্তর
সঠিক উত্তর:
আড়ং ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেট
ব্যাখ্যা

বিশ্বের বৃহৎ কারুশিল্প বিপণন কেন্দ্র:
- বিশ্বের বৃহৎ কারুশিল্প বিপণন কেন্দ্র' হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর স্বীকৃতি পেয়েছে আড়ং ধানমন্ডি ফ্ল্যাগশিপ আউটলেট।
- ব্র্যাকের সামাজিক উদ্যোগ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং এক অনুষ্ঠানের মাধ্যমে তথ্য জানিয়েছে।
- আড়ং-এর এই অর্জন দেশের কারুশিল্প ঐতিহ্যের জন্য এক গুরুত্বপূর্ণ বৈশ্বিক স্বীকৃতি,
- যার পেছনে রয়েছে এমন একটি সামাজিক উদ্যোগ,
- যেখানে প্রতিটি ক্রয় কারুশিল্পীদের জীবিকা টিকিয়ে রাখতে এবং ঐতিহ্যবাহী কারুশিল্পকে জীবন্ত রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
-  ৯ মার্চ ২০২৬ তারিখে এক  অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সনদ উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 

উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]

.
২০২৬ সালে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন কে? 
  1. নুরুন নাহার আক্তার
  2. বেগম খালেদা জিয়া
  3. আফরোজা ইয়াসমিন
  4. মোছা. ববিতা খাতুন
সঠিক উত্তর:
বেগম খালেদা জিয়া
উত্তর
সঠিক উত্তর:
বেগম খালেদা জিয়া
ব্যাখ্যা

- ২০২৬ সালে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন বেগম খালেদা জিয়া। 
- ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার পেয়েছেন ছয়জন নারী। 
- নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয় নারী।
- পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন—‘
- অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার,
- ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন,
- ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর,
- ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম ও
-‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।]
 
উৎস: প্রথম আল পত্রিকা নিউজ। [লিঙ্ক]

.
‘ই-বেইলবন্ড’ কোন ধরনের পদ্ধতি?
  1. ডিজিটাল গ্রেপ্তারি পরোয়ানা
  2. ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি
  3. অনলাইন মামলা দায়ের পদ্ধতি
  4. ভার্চুয়াল ভাষা শিক্ষা পদ্ধতি
সঠিক উত্তর:
ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল জামিননামা দাখিল পদ্ধতি
ব্যাখ্যা

দেশে 'ই-বেইলবন্ড' এর পাইলট প্রকল্প:
- বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমানো এবং জামিননামা জালিয়াতি ঠেকাতে দেশের বিচার ব্যবস্থায় প্রথমবার চালু হওয়া 'ই-বেইলবন্ড' (ডিজিটাল জামিননামা) দাখিল পদ্ধতি অভাবনীয় সাফল্য দেখিয়েছে।
- দেশের ৯টি জেলায় সফল বাস্তবায়নের পর তৃতীয় ধাপে আরও সাতটি জেলায় এই সেবা চালুর উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়।
- আইন মন্ত্রণালয় জানায়, ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলায় পাইলট প্রকল্প হিসেবে এই পদ্ধতি চালু করা হয়। 
- সেখানে আশাতীত সফলতার পর গত ২১ জানুয়ারি দেশের আরও আটটি জেলায় এটি সম্প্রসারিত হয়।
-  বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমানো এবং জামিননামা জালিয়াতি ঠেকাতে দেশের বিচার ব্যবস্থায় প্রথমবার চালু হওয়া ‘ই-বেইলবন্ড’ (ডিজিটাল জামিননামা) দাখিল পদ্ধতি।
- ৬ মার্চ, ২০২৬ তারিখে  দেশের ৯টি জেলায় সফল বাস্তবায়নের পর তৃতীয় ধাপে আরও সাতটি জেলায় এই সেবা চালুর উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়।
- নতুন জেলাগুলো হলো- বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা। [লিঙ্ক]

.
জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর বর্তমান সভাপতি কে? [মার্চ, ২০২৬] 
  1. অর্থমন্ত্রী
  2. জনপ্রশাসন মন্ত্রী
  3. প্রধানমন্ত্রী 
  4. মন্ত্রিপরিষদ সচিব
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী 
উত্তর
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী 
ব্যাখ্যা

- জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান। 
- ৫ মার্চ, ২০২৬  তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানসভাপতি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) গঠন করেছে সরকার।
- নতুন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং পরিদপ্তর স্থাপন, পুনর্গঠন এবং নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করে নিকার।
- এ ছাড়া নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব বিবেচনা এবং বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব বিবেচনা করে নিকার।
- নিকারের সদস্য হিসেবে রয়েছেন— স্থানীয় সরকার, অর্থ, স্বরাষ্ট্র, শিল্প ও আইনমন্ত্রী।
- এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।[লিঙ্ক]

.
২০২৬ সালে কয়টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক পুরস্কারের জন্য মনোনীত করে? 
  1. ১টি প্রতিষ্ঠান
  2. ৩টি প্রতিষ্ঠান
  3. ৫টি প্রতিষ্ঠান
  4. ৪টি প্রতিষ্ঠান
সঠিক উত্তর:
৫টি প্রতিষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
৫টি প্রতিষ্ঠান
ব্যাখ্যা

- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
- ২০২৬ সালে স্বাধীনতা পুরষ্কারের জন্য মনোনীত পাঁচ প্রতিষ্ঠান হলো:

- মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজ,
- চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,
- পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ),
- সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ,ও গণস্বাস্থ্য কেন্দ্র।
- স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ। [লিঙ্ক]

.
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ইরানের সাম্প্রতিক পাল্টা আক্রমণ কী নামে পরিচিত?
  1. অপারেশন আইরন সোর্ড
  2. অপারেশন ট্রু প্রমিস ৩
  3. অপারেশন ট্রু প্রমিস ৪
  4. অপারেশন ইনফিনিট জাস্টিস
সঠিক উত্তর:
অপারেশন ট্রু প্রমিস ৪
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন ট্রু প্রমিস ৪
ব্যাখ্যা

- সম্প্রতি, ইরান যৌথ হামলার প্রতিশোধে  ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ অভিযান পরিচালনা করে। 
- ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ ও ‘কঠোর’ জবাব দেয়ার ঘোষণা দিয়েছে।
- আইআরজিসি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে।
- ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে  অভিযানের আওতায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটি এবং ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সামরিক আস্তানাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর ২৭তম দফা হামলা চালিয়েছে।

উৎস: পত্রিকার নিউজ। [লিঙ্ক]

.
সম্প্রাতি, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF) মুখপাত্রের দায়িত্বে থাকা মুসলিম নারী কর্মকর্তা কে?
  1. এলা ওয়াওইয়া
  2. ইয়াফাত তোমের-ইয়েরুশালমি
  3. গাল গাডোট
  4. মিরি রেগেভ
সঠিক উত্তর:
এলা ওয়াওইয়া
উত্তর
সঠিক উত্তর:
এলা ওয়াওইয়া
ব্যাখ্যা

- ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) আরবি ভাষার মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এলা ওয়াউইয়া।
- সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ক্যাপ্টেন এল্লা’ নামেই বেশি পরিচিত।
- টানা দুই দশক দায়িত্ব পালন শেষে কর্নেল আভিচাই আদ্রায়ি অবসরে গেলে ৩৬ বছর বয়সী এল্লাকে তার স্থলাভিষিক্ত করা হয়।
- এর ফলে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ইতিহাসে সর্বোচ্চ পদে আসীন মুসলিম নারী কর্মকর্তা হিসেবে জায়গা করে নেন।
- ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) আরবি ভাষাভাষী মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল এল্লা ওয়াউইয়া।
- সম্প্রতি পশ্চিম তীরের তুলকারম ও জেনিন সফরের সময় তিনি ফিলিস্তিনি বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন।

উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]  

.
সম্প্রতি, বিশ্বের সবচেয়ে বড় ধারণক্ষমতার স্টেডিয়ামের নির্মাণ শুরু হয়েছে কোন দেশে?
  1. উত্তর কোরিয়া
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র 
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম
ব্যাখ্যা

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের নির্মাণ:
- বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ভিয়েতনাম।
- ভিয়েতনামে  নির্মাণ শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধারণক্ষমতার স্টেডিয়াম 'ত্রং ডং স্টেডিয়াম'-এর। 
- বিশাল এই স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।
- স্টেডিয়ামটি নির্মাণ শেষ হলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে পরিচিত রানগ্রাডো ফাস্ট অব মে স্টেডিয়ামকেকে ছাড়িয়ে যাবে।
- উত্তর কোরিয়ার এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৩০ হাজার,
- ফলে নতুন স্টেডিয়ামটি প্রায় ৫ হাজার আসন বেশি নিয়ে শীর্ষস্থান দখল করবে।
- স্টেডিয়ামটির নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। লক্ষ্য ২০২৮ সালে উদ্বোধন।
- ঐ বছরকেই সম্ভাব্য আনুষ্ঠানিক উদ্বোধনের সময় ধরা হয়েছে। সময়মতো কাজ শেষ হলে ২০২৮ সালেই বিশ্ব দেখবে নতুন এই ক্রীড়া স্থাপনা।

উৎস: পত্রিকার নিউজ। [লিঙ্ক]

১০.
ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথ গ্রহণ কবে হয়?
  1. ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  2. ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  3. ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  4. ২০ ফেব্রুয়ারি, ২০২৬
সঠিক উত্তর:
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন মন্ত্রিসভা:
- নির্বাচন অনুষ্ঠিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬। 
- একক সংখ্যাগরিষ্ঠ বিজয়ী দল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 
- প্রাপ্ত আসন: নির্বাচিত ২০৯টি আসন বিএনপি ও মিত্র দল ২১২টি আসন। 
- মন্ত্রীসভার শপথ গ্রহণ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬। 
- প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার মোট সদস্য ৫০ জন। 
- মন্ত্রী ২৫ জন; প্রতিমন্ত্রী ২৪ জন। 
- নারী মন্ত্রী: ১ জন; নারী প্রতিমন্ত্রী: ২ জন। 
- টেকনোক্র্যাট মন্ত্রী: ২ জন; প্রতিমন্ত্রী: ১ জন। 

উৎস: বিবিসি বাংলা। [লিঙ্ক]

১১.
সম্প্রতি, ইরানের সর্বোচ্চ নেতা (Supreme Leader) হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
  1. মোহাম্মদ খাতামি
  2. মুজতবা লারিজানি 
  3. মোজতবা খামেনি
  4. আব্বাস আগারচি 
সঠিক উত্তর:
মোজতবা খামেনি
উত্তর
সঠিক উত্তর:
মোজতবা খামেনি
ব্যাখ্যা

- সম্প্রতি, ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। 
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি দেশটির পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
- ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) বিপ্লবী বাহিনীর (রেভল্যুশনারি গার্ডস) চাপের মুখে আলী খামেনির ছেলে মোজতবাকে পরবর্তী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।
- দেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও তাদের স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে।
- আইআরজিসি আরও যোগ করেছে, ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস (বিশেষজ্ঞ পরিষদ) দিয়ে খামেনির এই নির্বাচন ‘সবার কাছে প্রমাণ করেছে যে, ইসলামি ব্যবস্থার অগ্রযাত্রা থেমে থাকে না এবং এই বিপ্লব ও ইসলামি ব্যবস্থা কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।’

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ। লিঙ্ক

১২.
দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে কোন তারিখ? 
  1. ১ বৈশাখ, ১৪৩৩
  2. ১ চৈত্র, ১৪৩৩
  3. ৩ বৈশাখ, ১৪৩৩
  4. ২ চৈত্র, ১৪৩৩
সঠিক উত্তর:
১ বৈশাখ, ১৪৩৩
উত্তর
সঠিক উত্তর:
১ বৈশাখ, ১৪৩৩
ব্যাখ্যা

- দেশে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে ১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ। 
- আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- কর্মসূচিটি বাস্তবায়নের প্রাথমিক ধাপে আগামী ৪৫ দিনের মধ্যে সারা দেশের সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে।
- এরপর প্রাক-পাইলট পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৯টি নির্বাচিত উপজেলার ৯টি ব্লকে এই কার্ড বিতরণ করা হবে।
- নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ।
- কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে।

উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]

১৩.
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারের নাম কী?
  1. ইয়ানবু তেল শোধনাগার
  2. জুবাইল তেল শোধনাগার
  3. জাজান তেল শোধনাগার
  4. রাস তানুরা তেল শোধনাগার
সঠিক উত্তর:
রাস তানুরা তেল শোধনাগার
উত্তর
সঠিক উত্তর:
রাস তানুরা তেল শোধনাগার
ব্যাখ্যা

- সৌদি আরবের  বৃহত্তম তেল শোধনাগারের নাম- রাস তানুরা তেল শোধনাগার। 
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে প্রতিবেশী যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে,
- সেগুলোতে হামলা চালাচ্ছে ইরান।
- ২ মার্চ ২০২৬ সৌদি আরবের  বৃহত্তম তেল শোধনাগারের হামলা করে ইরান।
- একটি ড্রোন হামলার পর সৌদি আরব তাদের বৃহত্তম তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে।
- সৌদি আরামকোর রাস তানুরা রিফাইনারি নামের ওই শোধনাগারের উৎপাদনক্ষমতা প্রতিদিন সাড়ে পাঁচ লাখ ব্যারেল।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ। [লিঙ্ক]

১৪.
বর্তমান ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) বর্তমান প্রধান কে? [ মার্চ,২০২৬] 
  1. হোসেইন সলেমি
  2. মহম্মদ জাভাদ জারিফ
  3. ইব্রাহিম লারিজানি 
  4. আলী লারিজানি
সঠিক উত্তর:
আলী লারিজানি
উত্তর
সঠিক উত্তর:
আলী লারিজানি
ব্যাখ্যা

- ইরানে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। 
- আলী লারিজানি ইরানের নিরাপত্তা প্রধান।
- আগস্টে, ২০২৫ এই নিরাপত্তাপ্রধানকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়। 
- এই কাউন্সিল মূলত দেশটির নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি–সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা রাখে।
- তেহরানের শীর্ষ নেতৃত্ব গুপ্তহত্যার শিকার হলে ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখতে খামেনি যেসব ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সহযোগীকে দায়িত্ব দিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে, আলী লারিজানি তাদের মধ্যে অন্যতম।

 উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]

১৫.
২০২৬ সালে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ী কোন দেশ? 
  1. নিউজিল্যান্ড
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ইংল্যান্ড
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

- ২০২৬ সালে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয় করে ভারত। 
- টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
- প্রথম দল হিসেবে টানা দুবার টি–টুয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত।
- প্রথম স্বাগতিক দল হিসেবে জিতল বিশ্বকাপের শিরোপাও।
- ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।
- ফাইনাল ম্যাচ: ৮ মার্চ ২০২৬, আহমেদাবাদে।
- বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ২৫৫ রানের পর্বত গড়েছিল ভারত।১ ওভার বাকি থাকতেই ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

উৎস: পত্রিকা নিউজ। [লিঙ্ক]

১৬.
সম্প্রাতি, ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন কে?
  1. রুহুল কুদ্দুস তালুকদার দুলু
  2. নুরুল ইসলাম
  3. রকিবুল ইসলাম বকুল
  4.  জি কে গউছ
সঠিক উত্তর:
নুরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
নুরুল ইসলাম
ব্যাখ্যা

- জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ জন হুইপ নিযুক্ত করা হয়েছে।
- বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে।
- সোমবার ২ মার্চ ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে নিয়োগ দেয়া হয়।
- যেসব আসনের সংসদ সদস্যরা হুইপ হলেন,
- হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ,
- খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম,
- শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু,
- নাটোর-২ আসনের এম গ্রহল কুদ্দুস তালুকদার দুলু,
-৪ আসনের মোঃ আখতারুজ্জামান মিয়া ও
- লক্ষীপুর-৪ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।

উৎস: প্রথম আল পত্রিকা নিউজ। [লিঙ্ক]

১৭.
২০২৬ সালে কতজন ব্যাক্তি স্বাধীনতা পদক পুরাস্কারের জন্য মনোনীত হয়েছেন?
  1. ৫ জন 
  2. ১০ জন 
  3. ১৫ জন
  4. ৭ জন 
সঠিক উত্তর:
১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
১৫ জন
ব্যাখ্যা

- ২০২৬ সালে ১৫ জন ব্যাক্তি স্বাধীনতা পদক পুরাস্কারের জন্য মনোনীত হয়েছেন।
• স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তি:
- স্বাধীনতা, গণতন্ত্র, নারীশিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়া,
- মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর),
- বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম,
- সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর),
- সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত),
- বশীর আহমেদ (মরণোত্তর),
- ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু),
- সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর),মো. সাইদুল হক, মাহেরীন চৌধুরী (মরণোত্তর),
- জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর),
- গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং
- পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ।[লিঙ্ক ] 

১৮.
ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য গোলেস্তান প্রাসাদ কোন দেশে অবস্থিত? 
  1. ইরাক
  2. সিরিয়া
  3.  তুরস্ক
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

- ইরানের রাজধানী তেহরানে ইউনেসকো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য গোলেস্তান প্রাসাদ।
- ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রাসাদ কাজার রাজবংশের সময় ইরানের একটি সরকারি রাজকীয় কমপ্লেক্স ছিল।
- আন্তর্জাতিক আইনের অধীনে সাংস্কৃতিক সম্পদ সুরক্ষি থাকে  বিশেষ করে ১৯৫৪ সালের হেগ কনভেনশন এবং ১৯৭২ সালের বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ কনভেনশন অনুযায়ী।
- ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ‘রোজ প্যালেস’ নামে পরিচিত গোলেস্তান প্রাসাদের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
- শাব্দিক অর্থে এই ‘ফুলের প্রাসাদ’ একসময় কাজার রাজবংশের ক্ষমতার কেন্দ্র ছিল।
- বর্তমানে যে স্থাপত্য কমপ্লেক্সটি দেখা যায় তার বেশিরভাগ অংশ গড়ে ওঠে উনিশ শতকে।
- সবুজ বাগান ঘিরে আটটি প্রধান ভবন নিয়ে গঠিত এই প্রাসাদে পারস্যের ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে ইউরোপীয় নব্য-শাস্ত্রীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়।

উৎস: ডেইলি স্টার বাংলা পত্রিকা নিউজ। [লিঙ্ক]

১৯.
‘ব্লু স্প্যারো’ কী?
  1. যুদ্ধজাহাজ
  2. ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
  3. মিসাইল রক্ষা সিস্টেম
  4. যুদ্ধবিমান
সঠিক উত্তর:
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ব্যাখ্যা

- ‘ব্লু স্প্যারো’ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 
- ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতেই ‘নিখুঁত’ অভিযান চালিয়ে হত্যা করা হয় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ কয়েক ডজন নেতাকে।
- খামেনিকে হত্যার সেই অভিযানে ইসরায়েল ‘ব্লু স্প্যারো’ নামে শক্তিশালী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে,
- যেটি আকাশ থেকে ছোড়ার পর পৃথিবী মণ্ডলের বাইরে মহাশূন্য ঘুরে আবার পৃথিবীতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
- ইসরায়েলের তৈরি ‘ব্লু স্প্যারো’ ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ২৪০ মাইল পথ পাড়ি দিতে সক্ষম। 
- পৃথিবীতে আছড়ে পড়ার আগে সেটি বায়ুমণ্ডল অতিক্রম করে মহাশূন্য ঘুরে আসে।

উৎস: পত্রিকার নিউজ। [লিঙ্ক]

২০.
'লুকাস' ড্রোন কোন দেশের তৈরি? 
  1. ইসরায়েল
  2. যুক্তরাষ্ট্র
  3. ইরান 
  4. ইউক্রেন 
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- লুকাস ড্রোন যুক্তরাষ্ট্র দেশের তৈরি। 
- যুক্তরাষ্ট্র–ইসরায়েল জোটের সঙ্গে ইরানের সংঘাত আধুনিক যুদ্ধের নতুন একটি দিক লুকাস ড্রোন।
- যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি লুকাস তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩৫ হাজার ডলার খরচ হয়।
- মার্কিন সমরাস্ত্রের ভান্ডারে নতুন সংযোজন এই লুকাস।
- ফোর্বস সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী, লুকাস সরাসরি ইরানের ড্রোনের নকশার অনুকরণ করে বানানো হয়েছে।
- লুকাস দিয়ে যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছে সম্প্রতি। 

উৎস: প্রথম আলো পত্রিকা নিউজ। [লিঙ্ক]