পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]তারিখ২৭ সেপ্টেম্বর, ২০২৫সময়40 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৬.০৯.২০২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ২৭ সেপ্টেম্বর, ২০২৫ · ৫০ প্রশ্ন

.
"হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে"- চরণটি কার লেখা?
  1. কালী প্রসন্ন ঘোষ
  2. কাজী নজরুল ইসলাম
  3. জীবনানন্দ দাস
  4. জসীম উদ্দীন
ব্যাখ্যা

বনলতা সেন - 
জীবনানন্দ দাশ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে।

জীবনানন্দ দাশ:
- জীবননান্দ দাশ আধুনিক যুগের এবং ত্রিশের দশকের অন্যতম কবি।
- তিনি ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক। তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন বিখ্যাত কবি।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।

জীবনানন্দ দাশ রচিত উপন্যাস: 
- মাল্যবান,
- সতীর্থ। 

জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ:
- ঝরাপালক,
- ধূসর পাণ্ডুলিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

.
বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কে?
  1. লর্ড ওয়াভেল
  2. লর্ড কর্নওয়ালিস
  3. লর্ড ক্লাইভ
  4. লর্ড বেন্টিঙ্ক
ব্যাখ্যা

• চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত:
- এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ও বাংলার ভূমি মালিকদের (সকল শ্রেণির জমিদার ও স্বতন্ত্র তালুকদারদের) মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। 
- চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত  ১৭৯৩ সালে প্রবর্তিত হয়।
- এটি প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস প্রশাসন।
- এ চুক্তির আওতায় জমিদার উপনিবেশিক রাষ্ট্রব্যবস্থায় ভূ-সম্পত্তির নিরঙ্কুশ স্বত্বাধিকারী হন।
- জমির স্বত্বাধিকারী হওয়া ছাড়াও জমিদারগণ স্বত্বাধিকারের সুবিধার সাথে চিরস্থায়ীভাবে অপরিবর্তনীয় এক নির্ধারিত হারের রাজস্বে জমিদারিস্বত্ব লাভ করেন।

উৎস: বাংলাপিডিয়া।

.
"Stunning" is a synonym of -
  1. Behaviour
  2. Cunning
  3. Beautiful
  4. Love
ব্যাখ্যা

• Stunning (Adjective & Verb)
- English meaning: Extremely attractive or impressive.
- Bangla meaning: অপূর্বসুন্দর; চিত্তচমৎকারী; চিত্তবিমোহন।

Synonym: Amazing, Surprising, Startling, Shocking.
Antonym: Typical, Unsurprising, Normal,Common.

উল্লিখিত অপশনগুলো,
- Behaviour - আচরণ; স্বভাব;
- Cunning - ধূর্ত;
- Beautiful - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন;
- Love - আদরযত্ন; স্নেহমমতা; প্রীতি; প্রেম; ভালোবাসা।

Example sentence
- The view from the mountain top was simply stunning.
- She looked stunning in her wedding dress.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

.
Which word is correctly spelt?
  1. Miscelanous
  2. Miscellaneous
  3. Miscellenous
  4. Misceleneous
ব্যাখ্যা

• The correct spelling is 'Miscellaneous' (Adjective).

Miscellaneous
- English meaning: Consisting of many different kinds of things that are not connected and do not easily form a group.
- Bangla meaning: বিবিধ। 

Example sentence: The book contains a miscellaneous collection of poems and essays.
- Bangla meaning: বইটিতে কবিতা ও প্রবন্ধের বিবিধ সংকলন আছে।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

.
দুটি সংখ্যার যোগফল ৮ ও অনুপাত ৩ : ১ হলে তাদের গুণফল কত?


  1. ১২
  2. ২৪

ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল ৮ ও অনুপাত ৩ : ১ হলে তাদের গুণফল কত?

সমাধান:
সংখ্যাগুলোর অনুপাত ৩ : ১
ধরি,
সংখ্যাগুলো হল ৩ক ও ক

প্রশ্নমতে
৩ক +ক = ৮
৪ক = ৮
ক = ২

সংখ্যাগুলো ৬ ও ২
সংখ্যাগুলোর গুণফল = ৬ × ২ = ১২

.
বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি?
  1. ৩ টি
  2. ২ টি
  3. ৫ টি
  4. ৪ টি
ব্যাখ্যা

• বাংলা ভাষার মৌলিক অংশ চারটি।

যথা -
১। ধ্বনি (sound),
২। শব্দ (word),
৩। বাক্য (sentence) এবং
৪। অর্থ (meaning)।

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।

.
বাংলা ভাষায় চলিত রীতির উদ্ভাবক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. প্রমথ চৌধুরী
  3. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা

প্রমথ চৌধুরী:
- ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।
- তিনি বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক।
- সবুজপত্র পত্রিকা সম্পাদনার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিতরীতি প্রবর্তন করেন।
- প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে বিদ্রূপাত্মক প্রবন্ধিক হিসেবে পরিচিত।
- ছোটোগল্প ও সনেট রচনাতেও হিসেবেও তার বিশিষ্ট অবদান রয়েছে।
- প্রমথ চৌধুরীর সম্পাদিত পত্রিকা সবুজপত্র।
- চলিত রীতিতে তার প্রথম গদ্যরচনা: বীরবলের হালখাতা।
- প্রমথ চৌধুরি উক্তি: ’সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।

.
"By all means" means-
  1. Meaningless
  2. Meaningful
  3. Certainly
  4. Uncertainly
ব্যাখ্যা

• By all means: 
- English Meaning: Of course/ Certainly (granting permission).
- Bangla Meaning: খুব আগ্রহের সাথে অনুমতি দেওয়া বুঝাতে ; অবশ্যই, নিশ্চয়ই

Synonym: certainly (নিশ্চিত), indeed, of course, definitely

Example Sentence: 'Can I come and have a look at your house?' - 'Yes, by all means.'
- Bangla Meaning: 'আমি কি এসে আপনার ঘরটি দেখতে পারি?' - 'হ্যা, অবশ্যই।'

উল্লিখিত বাকি অপশনগুলো,
- Meaningless - অর্থহীন
- Meaningful - অর্থপূর্ণ
- Uncertainty - পরিবর্তনশীল; অস্থির; অনিশ্চিত

Source: Live MCQ Lecture.

.
নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক?
  1. আষাঢ়, ভুষণ
  2. দুর্নীতি, মুমূর্ষু
  3. পুরষ্কার, আবিষ্কার
  4. লবন, ভীষন
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - দুর্নীতি, মুমূর্ষু

অন্যদিকে,
শুদ্ধ বানান - আষাঢ়, পুরষ্কার, আবিষ্কার।
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ - ভীষণ, লবণ, পুরস্কার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১০.
শিশু প্রথম যে ভাষা শিখে তাকে কি বলে?
  1. আঞ্চলিক ভাষা
  2. উপরের সবগুলো
  3. মাতৃভাষা
  4. প্রথম ভাষা
ব্যাখ্যা

মাতৃভাষা:
 - মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয়, তারই কথা শেখে। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে-ভাষাটি শিক্ষা পায়, তাকেই তার 'মাতৃভাষা' বলে। এটি একটি ধারণার প্রকাশমাত্র। তাই যে শিশুর মা তার জন্ম-মুহূর্তেই মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয়, সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলেও তার মুখের সাধারণ ভাষাকে 'মাতৃভাষা'ই বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বাংলা বোলে বড় হয়। বাঙালি মায়ের এই বুলি বাংলা। তাই বাঙালি জাতির মাতৃভাষা বাংলা।

অপশন বিশ্লেষণ: 
• মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয়, তারই কথা শেখে। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে-ভাষাটি শিক্ষা পায়, তাকেই তার 'মাতৃভাষা' বলে। শিশু জন্মের পর পরিবেশ থেকে যে প্রথম ভাষা রপ্ত করে, তাকে মাতৃভাষা (Mother tongue) বা প্রথম ভাষা (First language) বলা হয়।

• "আঞ্চলিক ভাষা" বলতে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার ভাষা বোঝায়, যা শিশুর প্রথম ভাষা হতে পারে আবার নাও হতে পারে।

• যেহেতু মাতৃভাষা এবং প্রথম ভাষা প্রায় সমার্থক, এবং প্রশ্নে একটি সঠিক উত্তর চাইলে সাধারণত "মাতৃভাষা" বা "প্রথম ভাষা" গ্রহণযোগ্য।

• তবে এখানে অপশন খ) উপরের সবগুলো সঠিক দেওয়া আছে। তাই, উত্তর হিসেবে- অপশন খ) নেওয়া হলো। কিন্তু লক্ষ্য করুন, "প্রথম ভাষা"ও সঠিক, তবে বাংলা প্রশ্নের প্রেক্ষিতে "মাতৃভাষা"ই প্রমিত।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি; ষষ্ট শ্রেণি।

১১.
"কপাল কুন্ডলা" উপন্যাসটির লেখক কে?
  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. তারাশংকর বঙ্গোপধ্যায়
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. সমরেশ বসু
ব্যাখ্যা

‘কপালকুণ্ডলা’ উপন্যাস:
- কপালকুণ্ডলা (১৮৬৬) বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস
- এতে নিগূঢ় ভাবসঙ্গতির জন্য 'রোমান্স' বলা যায়। অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে। সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনির মূল ঘটনা। কুপালকুণ্ডলার মধ্যে যে রহস্য সেই রহস্য উদ্ঘাটনই উপন্যাসের প্রধান বিষয়।
- কাহিনিতে একদিকে আছে সম্রাট জাহাঙ্গিরের সময়কার আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্র। প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র, কাহিনির ট্র্যাজিক পরিণতি এই তিনটি কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা।
- বঙ্কিমের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়। অনেকের মতে এটি বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
- কুপালকুণ্ডলা,
- নবকুমার,
- কাপালিক ইত্যাদি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ললিতা তথা মানস’।
- তাঁর রচিত প্রথম ও বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

১২.
What is the meaning of idiom "Bag and baggage"?
  1. Leaving nothing behind
  2. Heavy things
  3. Own property
  4. Valuable goods
ব্যাখ্যা

The meaning of the idiom "Bag and baggage"is - Leaving nothing behind.
- উল্লিখিত প্রশ্নে অপশনটিতে behing লিখা ছিল।

Bag and baggage:
- English meaning: with all possessions: completely.
- Bangla meaning: তল্পিতল্পাসহ/ সবকিছু সাথে নিয়ে।

• Example sentence: He left the place bag and baggage.

উল্লিখিত অপশনগুলো,
- Leaving nothing behind: পিছনে কিছুই ছেড়ে না। 
- Heavy things: ভারী জিনিসপত্র। 
- Own property: নিজস্ব সম্পত্তি। 
- Valuable goods: দামী জিনিসপত্র। 

অপশন বিবাচনা করে দেখা যায়, 'Bag and baggage' idiom এর অর্থ আর 'leaving nothing behind' অপশনটি প্রায় একই অর্থ প্রকাশ করছে
- তাই 'Bag and baggage' idiom এর অর্থ - leaving nothing behind .

Source: Merriam Webster Dictionary.

১৩.
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি সংলগ্ন কোণের মান কত?
  1. ৪৫° 
  2. ৬০°
  3. ৩০°
  4. ৫৫°
ব্যাখ্যা

প্রশ্ন: সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি সংলগ্ন কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°

সমকোণী ত্রিভুজের ১ টি কোণ সমকোণ = ৯০°
বাকি ২টি কোণ সূক্ষ্মকোণ < ৯০°।
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণ ২টি পরস্পর সমান।

∴ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের বৃহত্তম কোণের মান = ৯০°
∴ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভুমি সংলগ্ন কোণের মান = (১৮০° - ৯০°)/২ = ৪৫° 

১৪.
Which of the following is correct?
  1. I have felt very bad that day.
  2. I feals very bad that day.
  3. I feel very bad that day.
  4. I felt very bad that day.
ব্যাখ্যা

• The correct answer is - I felt very bad that day.
- Sentence টি Past Indefinite Tense এর নিয়ম অনুসারে সঠিক।

• Past Indefinite Tense:
- অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে verb এর Past Indefinite Tense বা Simple Past Tense হয়।

• যখন sentence এ yesterday, ago, last night, last week, last month, that day, as soon as ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb এর Simple Past form ব্যবহার করা হয়।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) I have felt very bad that day. 
- ভুল: Present Perfect কখনো নির্দিষ্ট অতীত সময় (that day, yesterday ইত্যাদি) এর সাথে ব্যবহার করা যায় না।

খ) I feals very bad that day.
- ভুল: feals বানান ভুল, সঠিক শব্দ হবে “feels”এবং tense ও মেলে না।

গ) I feel very bad that day.
- ভুল: that day অতীত বোঝাচ্ছে, তাই Present tense সঠিক নয়।

Source: Applied English Grammar and Composition, P. C. DAS.

১৫.
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?




ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২,৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯ = ৮ টি

১৬.
"সাঁঝের মায়া" কবিতাটির রচয়িতা কে?
  1. বেগম রোকেয়া
  2. নীলিমা ইব্রাহীম
  3. সেলিনা হোসেন
  4. বেগম সুফিয়া কামাল
ব্যাখ্যা

'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ:
- ১৯৩৮ সালে সুফিয়া কামালের প্রথম কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া' প্রকাশিত হয়।
- এর ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম ।
- রবীন্দ্রনাথ ঠাকুর এটি পড়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন।  এই কাব্যে ২৮টি কবিতা রয়েছে।

সুফিয়া কামাল:
- সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
- ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশ করেন।
- তিনি 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
- তাঁকে 'জননী সাহসিকা' বলা হয়।
- ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকায় তাঁর জীবনাবসান ঘটে।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মন ও জীবন,
- উদাত্ত পৃথিবী,
- সাঁঝের মায়া,
- অভিযাত্রিক,
- মোর যাদুদের সমাধি পরে,
- মায়া কাজল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া, 'সাঁঝের মায়া' কাব্যগ্রন্থ।

১৭.
কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিস্কার করেন?
  1. লর্ড ক্লাইভ
  2. ক্রিস্টোফার কলম্বাস
  3. ভাস্কো-ডা-গামা
  4. ফ্র্যান্সিস ড্রেক
ব্যাখ্যা

• পর্তুগিজ:
- পর্তুগিজ নাবিক  ভাস্কো-ডা-গামা প্রথম সমুদ্রপথে এদেশে আসেন।
- তিনি ১৪৯৮ সালের ২৭শে মে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন।
- তিনি ইউরোপীয় ভারত আসার জলপথ আবিস্কার করেন।
- উপমহাদেশে তাঁর এ আগমন ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে।
- পর্তুগিজরা ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে এদেশে আসে কিন্তু ক্রমে তারা সাম্রাজ্য বিস্তারের দিকে মনোনিবেশ
করে।
- ১৫৩৮ সালে তারা চট্টগ্রাম ও সাতগাঁওয়ে বাণিজ্যঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করে।
- ১৫৭৯ সালে হুগলী নামক স্থানে তারা উপনিবেশ গড়ে তোলে। 

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

১৮.
কম্পিউটারের ব্রেইন বলা হয় কোনটিকে-
  1. মাইক্রোপ্রসেসর
  2. মেমোরি
  3. হার্ড ডিক্স
  4. উইন্ডোজ
ব্যাখ্যা

• সিপিইউ (CPU):
- কম্পিউটারের যে অংশ ডেটা প্রক্রিয়াকরণের কাজ করে তাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বলে।
- CPU এর পূর্ণরূপ হচ্ছে Central Processing Unit.
- সিপিইউ বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে।
- এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়।
- কম্পিউটারের কাজ করার গতি ও ক্ষমতা প্রধানত সিপিইউ-এর ওপর নির্ভরশীল।
- মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়। মূলত সিপিইউ'র গাণিতিক যুক্তি ইউনিটকে (ALU) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।

• সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা:
- গাণিতিক যুক্তি ইউনিট,
- নিয়ন্ত্রণ ইউনিট ও
- রেজিস্টার স্মৃতি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
He said, "I know him well because I used to live with him". Choose the correct indirect speech.
  1. He had told that he had known him well because he used to live with him.
  2. He told that he knew him well because he used to lived with him.
  3. He said that he knew him well because he used to live with him.
  4. He said that he had known him well because he had used to live with him.
ব্যাখ্যা

Reporting verb টি past tense হলে reported speech এর verb পরিবর্তিত হয়ে Corresponding past tense (অনুরূপ past tense) হয়।
- Direct speech এ reported speech টি Present indefinite tense থাকলে তা indirect speech এ Past indefinite tense হয়।
- Subject + Reporting Verb টি বসে।
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- Reported speech এর "I" indirect speech এ "he" তে পরিবর্তিত হয়।
- Reported speech এ might, ought to, should, would, used to থাকলে indirect speech এ তা অপরিবর্তিত থাকে।

Direct speech: He said, "I know him well because I used to live with him".
Indirect speech: He said that he knew him well because he used to live with him.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২০.
If the sentence is a universal truth or habitual fact, the tense will be
  1. Past Indefinite Tense
  2. Present Indefinite Tense
  3. Future Indefinite Tense
  4. Present Continuous Tense
ব্যাখ্যা

The required answer is - Present Indefinite Tense.

Present Indefinite Tense:
- কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়
- Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes, often, nowadays, seldom, never ইত্যাদি হচ্ছে present indefinite tense নির্দেশক।

Structure:
- Affirmative Sentence: Subject + মূল Verb এর Present Form + Object + Extension.

- Negative Sentence: Subject + do/ does + not + মূল Verb এর present form + extension.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২১.
যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে?
  1. বক্তা
  2. বাচাল
  3. বাগ্মী
  4. মিতভাষী
ব্যাখ্যা

• 'যিনি বক্তৃতা দানে পটু' এর এক কথায় প্রকাশ - বাগ্মী। 

অন্যদিকে, 
বাচাল - বেশি কথা বলে এমন, প্রগল্ভ।
মিতভাষী - অল্প কথা বলে এমন।
বক্তা - যে বলে বা ভাষণ দেয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২২.
বঙ্গভঙ্গ হয় কত সালে?
  1. ১৭৫৭
  2. ১৮৫৭
  3. ১৯৪৭
  4. ১৯০৫
ব্যাখ্যা

বঙ্গভঙ্গ :
- বঙ্গভঙ্গ অবিভক্ত বাংলায় তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
- ১৭৬৫ সাল থেকে বিহার ও উড়িষ্যা সমন্বয়ে গঠিত বাংলা ব্রিটিশ ভারতের একটি একক প্রদেশ হিসেবে বেশ বড় আকার ধারণ করেছিল।
- এর ফলে প্রদেশটির প্রশাসনকার্য পরিচালনা দুঃসাধ্য হয়ে ওঠে এবং এজন্য এটিকে বিভক্ত করার প্রয়োজন হয়ে পড়ে।
- বঙ্গভঙ্গের প্রস্তাবসমূহ ১৯০৩ সালে প্রথম বিবেচনা করা হয়।
- কার্জনের প্রারম্ভিক কর্ম-পরিকল্পনা প্রশাসনিক কার্যকারিতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত ছিল।
- বঙ্গভঙ্গ, লর্ড কার্জন (১৮৯৮-১৯০৫) ভাইসরয় থাকাকালীন সময়ে ১৯০৫ সালের ১৬ অক্টোবর কার্যকর হয়। 
- ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ'।
- ঢাকায় এ নতুন প্রদেশের রাজধানী স্থাপিত হয়।
- পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় ‘পশ্চিমবঙ্গ’ প্রদেশ। এর রাজধানী হয় কলিকাতা । 

- বঙ্গভঙ্গের পর নবগঠিত ‘পূর্ববঙ্গ ও আসাম’ প্রদেশের গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার এবং ‘পশ্চিমবঙ্গ প্রদেশের' গভর্নর নিযুক্ত হন এনডু ফ্রেজার।
- নবাব স্যার সলিমুল্লাহ্ বঙ্গভঙ্গের সমর্থনে পূর্ববঙ্গের মুসলমান জনগণকে সংগঠিত করেন। 

- ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকারীদের প্রতিহত করতে না পেরে শেষ পর্যন্ত ১৯১১ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রহিত করে।
- রাজা পঞ্চম জর্জ দিল্লী দরবারে এ ঘোষণা দেন।  

উৎস: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং
           ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

২৩.
ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে- এর সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?
  1. When the doctor comes he finds the patient dead.
  2. The patitient is dead when the doctor came.
  3. The patient had died before the doctor came.
  4. The doctor came and found the patient dead.
ব্যাখ্যা

ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে - The doctor came and found the patient dead.

• মূল বাক্যটি অতীতের একটি ঘটনা বর্ণনা করছে: ডাক্তার আসেন এবং তখন রোগী মৃত ছিলেন।
- অতএব, Simple Past tense ব্যবহার করা হয়েছে।
- ঘটনা অতীতে ঘটেছে, তাই Simple Past tense ব্যবহার সঠিক।
- "came" → ডাক্তার আসার ক্রিয়া। (Past from.)
- "found" → রোগীকে মৃত দেখার ক্রিয়া। (Past from.)
- "found the patient dead" এই অভিব্যক্তি যথাযথ, কারণ এটি সরাসরি “দেখল রোগী মারা গেছে” অর্থ প্রকাশ করে।

সুতরাং,  "ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে" এর সঠিক ইংরেজী অনুবাদ হবে - The doctor came and found the patient dead.

উল্লিখিত বাকি অপশনগুলো,
- When the doctor comes he finds the patient dead.
- ভুল; Present tense ব্যবহার করা হয়েছে।

- The patient is dead when the doctor came.
- ভুল; Tense mismatch (is dead + came) = Present + Past.
- গ্রামারগতভাবে সঠিক নয়।

-The patient had died before the doctor came.
- ভুল; Past Perfect tense ব্যবহার করা হয়েছে।
- মূল বাক্যটি শুধুই ঘটনার বর্ণনা, অতীতে কি ঘটেছে তা Past Perfect দিয়ে বিশেষভাবে আলাদা করার প্রয়োজন নেই।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২৪.
বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত _________
  1. মায়ানমার
  2. ভারত ও মায়ানমার
  3. ভারত ও নেপাল
  4. ভারত
ব্যাখ্যা

• বাংলাদেশের সীমা: 
• বাংলাদেশের উত্তরে→  ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য;
• পূর্বে→ আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার; 
• দক্ষিণে→  বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।

- বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪,৭১১ কিলোমিটার।
- এর মধ্যে ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
- বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

২৫.
"আমার সোনার বাংলা" গানটির সুরকার কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. দ্বিজেন্দ্রলাল রায়
  3. দেবাশীষ রায়
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

’আমার সোনার বাংলা’ সঙ্গীত:
- এটি 'বঙ্গদর্শন' পত্রিকায় ১৩১২ (১৯০৫) সালে প্রথম প্রকাশিত হয়।
- ব্রিটিশদের 'বঙ্গভঙ্গ' প্রক্রিয়ার বিরোধিতা করে তিনি অনেকগুলো সঙ্গীতটি রচনা করেন তার মধ্যে এটি একটি। 
- 'আমার সোনার বাংলা' সঙ্গীতটির প্রথম ১০ পঙ্‌ক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
- সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'গীতবিতান'র স্বরবিতান অংশভুক্ত।
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান।
- এই গানের সুর করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং, তবে এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব পড়েছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৬.
"কেঁচে গন্ডুস" বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. বিলম্বে আরম্ভ
  2. কাটাকাটি করা
  3. গন্ডগোল পাকানো
  4. পুনরায় আরম্ভ
ব্যাখ্যা

• 'কেঁচে গন্ডুস' বাগধারার অর্থ 'পুনরায় আরম্ভ'

কিছু গুরত্বপূর্ণ বাগ্‌ধারা:
- একাদশে বৃহস্পতি: সোভাগ্যের বিষয়।
- ইঁদুর কপালে’ অর্থ: মন্দভাগ্য।
- কেউকাটা: তুচ্ছ বা নগণ্য ব্যক্তি।
- গাছপাথর: হিসাব নিকাশ।
- অদৃষ্টের পরিহাস: হতভাগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৭.
Identify correct passive voice.
  1. Five men were arrested and one was fined.
  2. Five men was arrested and one was fined.
  3. Five men were being arrested and one was fined.
  4. Five men were arrested and one fined.
ব্যাখ্যা

• The correct answer is  - Five men were arrested and one was fined.

- Five men দ্বারা এখানে Plural subject বুঝাছে, যার জন্য এর verb plural (were) হয়েছে।
- verb এর past participle from ব্যবহার করা হয়েছে।
- and এর পরের অংশে one দ্বারা singular subject কে বুঝানো হয়েছে যার জন্য verb ও singular (was) ব্যবহার করা হয়েছে।
- verb এর past participle from ব্যবহার করা হয়েছে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) Five men was arrested and one was fined.
- ভুল: “Five men” plural হলেও “was” ব্যবহার করা হয়েছে।

গ) Five men were being arrested and one was fined.
- ভুল: বাক্যটি মূলত Simple Past tense এর passive form হবে, Past Continuous tense হবে না।

ঘ) Five men were arrested and one fined.
- ভুল: দ্বিতীয় অংশে verb “was” অনুপস্থিত।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৮.
তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত?
  1. নীলফামারী
  2. লালমনিরহাট
  3. কুড়িগ্রাম
  4. রংপুর
ব্যাখ্যা

 তিনবিঘা করিডোর:
- লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল ছিল দহগ্রাম ও আঙ্গরপোতা।
- এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।
- পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশ আমল পর্যন্ত তিন বিঘা হস্তান্তর প্রশ্নে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের অনেক বৈঠক এবং চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয় এবং ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯ আগস্ট এখানে ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধন ঘটে।
- ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়।
- তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ ঘন্টা পর পর করিডোর দিয়ে বাংলাদেশীদের যাতায়াতের সুযোগ দেয়া হয়।
- অতঃপর করিডোর দিন- রাত খোলা রাখার জন্য দাবী উত্থাপিত হলে ২০০১ খ্রিষ্টাব্দের ২৭ এপ্রিল থেকে তা সকাল ৬ঃ৩০ মিনিট হতে সন্ধ্যা ৬ঃ৩০ পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়।
-  ২০১১ খ্রি. তারিখে ঢাকাতে অনুষ্ঠিত হাসিনা-মনমোহন বৈঠকে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক বাংলাদেশীদের যাতায়াতের জন্য তিনবিঘা করিডোর বর্তমানে ২৪ ঘন্টা খোলা রাখা হচ্ছে।

উৎস: লালমনিরহাট জেলা ওয়েবসাইট।

২৯.
Wi-Fi Means-
  1. Wireless Free
  2. World Wide Web
  3. Wireless Friendly
  4. Wireless Fidelity
ব্যাখ্যা

• Wi-Fi এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.

Wi-Fi:
- Wi-Fi (Wireless Fidelity) হলো এমন একটি জনপ্রিয় তারবিহীন নেটওয়ার্ক প্রযুক্তি, যার মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইসসমূহ রেডিও ওয়েভ ব্যবহার করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
- সাধারণত ২.৪ গিগাহার্জ (GHz) অথবা ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহৃত হয়।
- Wi-Fi একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি যা IEEE 802.11 নামে পরিচিত।
- Wi-Fi মূলত Wireless LAN (WLAN) এর জন্য ব্যবহৃত প্রযুক্তি। অর্থাৎ Wi-Fi ব্যবহার করে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায় যা তার ছাড়া কাজ করে।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- Wi-Fi এর জনক ভিক্টর ভিক হেরেস।
- Wi-Fi এর কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত ।
- Wi-Fi এর ওয়্যারলেস একসেস পয়েন্ট হলো রাউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৩০.
"শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে"- বাক্যে 'বিদ্যালয়' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় শূন্য
  2. কর্মে শূন্য
  3. অপাদানে শূন্য
  4. অধিকরনে শূন্য
ব্যাখ্যা

• বাক্যটিতে 'বিদ্যালয়' শব্দটি কর্তায় শূন্য বিভক্তি, কারণ বিদ্যালয় নিজেই বন্ধ থাকার কাজটি করছে, তাই এটি কর্তা। এই কর্তাকে কর্ম-কর্তৃবাচ্যের কর্তা বলা হয়।  স্থান নিজেই যদি কাজটি করে তবে স্থানটি কর্তাকারক।

ব্যাখ্যা: 
কর্তৃকারক: কর্তা বা উদ্দেশ্য যা কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে কর্তৃকারক বলে। এখানে, 'বিদ্যালয়' নিজেই বন্ধ থাকার কাজটি করছে, তাই এটি কর্তা।
শূন্য বিভক্তি: কোনো বিভক্তি চিহ্ন না থাকলে তাকে শূন্য বিভক্তি বলে। 'বিদ্যালয়' শব্দের সাথে কোনো বিভক্তি চিহ্ন যুক্ত নেই, তাই এটি শূন্য বিভক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৩১.
Which one is the correct sentence?
  1. No sooner had we heard the noice we had rushed to the spot.
  2. No sooner had we heard the noise than we rushed to the spot.
  3. No sooner we had heard the noice we rushed to the spot.
  4. No sooner we had heard the noice then we rushed to the spot.
ব্যাখ্যা

No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়

• নিয়ম অনুসারে, 
- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়।

- No sooner had এরপর 1st clause এর subject বসে।
- Verb এর past participle + than বসে।
- 2nd clause এর subject বসে।
- Verb এর past form করতে হবে।
 
Correct Sentence: No sooner had we heard the noise than we rushed to the spot.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩২.
১২ বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা ৪ মিটার হলে তার দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ১২ মিটার
  3. ৬ মিটার
  4. ৩ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ বর্গমিটার একটি ত্রিভুজাকার জমির উচ্চতা ৪ মিটার হলে তার দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১২ বর্গমিটার
ত্রিভুজাকৃতি জমির উচ্চতা ৪ মি.

আমরা জানি 
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ১২ = (১/২) × ৪ × ভূমি
⇒  ২ × ভূমি = ১২
⇒  ভূমি = ৬
∴ দৈর্ঘ্য = ৬ মি.

৩৩.
Which pair of words is correct?
  1. Assassment, Commity
  2. Asesment, Committee
  3. Assessment, Committee
  4. Assesment, Comitty
ব্যাখ্যা

The correct pair is - Assessment, Committee.

Assessment: (Noun) 
- English meaning:
1. An opinion or a judgement about somebody/ something that has been thought about very carefully.
2. A charge, usually of money collected by the government from people or businesses for public use
- Bangla meaning: মূল্যনির্ধারণ; মূল্যাবধার; নির্ধারিত/ স্থিরীকৃত/ নির্ণীত পরিমাণ। 

Example sentence: The teacher's assessment of the students was very fair.
- Bangla meaning: শিক্ষকের শিক্ষার্থীদের মূল্যায়ন খুবই ন্যায্য ছিল।

Committee: (Noun)
- English meaning: a small group of people chosen to represent a larger organization and either make decisions or collect information for it.
- Bangla meaning: বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।

Example sentence: The committee will meet tomorrow to discuss the new policy.
- Bangla meaning: নতুন নীতি নিয়ে আলোচনা করার জন্য কমিটি আগামীকাল মিলিত হবে।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৪.
Which one is correct?
  1. Diarrhoea
  2. Dirrhaea
  3. Direa
  4. Dyrrhoea
ব্যাখ্যা

• The correct spelling is 'Diarrhoea'.

Diarrhoea
- English meaning: An illness in which waste matter is emptied from the bowels much more frequently than normal, and in liquid form.
- Bangla meaning: উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।। 

Example sentence: He suffered from diarrhoea after eating street food.
- Bangla meaning: রাস্তার খাবার খাওয়ার পর তার পায়খানা শিথিল হয়ে গেল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৫.
কোন ব্যক্তি একাধারে কবি, স্থপতি, চিত্রকর ও ভাস্কর?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. লিওনার্দো দ্যা ভিঞ্চি
  3. মাইকেল অ্যাঞ্জেলা
  4. পিকাসো
ব্যাখ্যা

- পূর্ণ নাম: মাইকেলেঞ্জেলো দি লোদোভিকো বুয়োনারোত্তি সিমোনি।
- জন্ম: ৬ মার্চ ১৪৭৫, ক্যাপ্রেসে, ফ্লোরেন্স প্রজাতন্ত্র (বর্তমান তাসকানি, ইতালি)।
- মৃত্যু: ১৮ ফেব্রুয়ারি ১৫৬৪, রোম, পাপাল স্টেটস।
- পেশা: ভাস্কর, চিত্রশিল্পী, স্থপতি ও কবি – ইতালীয় রেনেসাঁর প্রধান শিল্পী।
- খ্যাতি: পাশ্চাত্য শিল্পের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রতিভাদের একজন হিসেবে স্বীকৃত।
- শৈশব ও শিক্ষা: ফ্লোরেন্সে বেড়ে ওঠা; লোরেনজো দে’ মেডিচির পৃষ্ঠপোষকতায় শিল্পকলা শিক্ষা লাভ।
- প্রধান ভাস্কর্য: পিয়েতা (১৪৯৮–৯৯), ডেভিড (১৫০১–০৪), মোসেস (প্রায় ১৫১৩–১৫)।
- প্রধান চিত্রকর্ম: ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের ছাদচিত্র (১৫০৮–১২), দ্য লাস্ট জাজমেন্ট (১৫৩৬–৪১)।
- স্থাপত্য অবদান: রোমের সেন্ট পিটার্স ব্যাসিলিকার গম্বুজ নকশা (প্রায় ১৫৪৬ থেকে)।
- কাব্য রচনা: শতাধিক সনেট ও মাদ্রিগাল, যা তার আধ্যাত্মিক চিন্তা ও ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে।

উৎস: Encyclopedia Britannica.

৩৬.
বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
  1. মনসামঙ্গল
  2. চন্ডীমঙ্গল
  3. চর্যাপদ
  4. শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা

চর্যাপদ:
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খন্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদ গ্রন্থের প্রথম পদটির রচয়িতা লুইপা।
- চর্যাপদের সর্বোচ্চ পদ রচয়িতা কাহ্নাপা তিনি মোট ১৩ টি পদ রচনা করেন। তাঁর মধ্যে ১২টি পদ পাওয়া গেছে।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা হচ্ছেন ভুসুকুপা। তিনি মোট ৮টি পদ রচনা করেন।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৩৭.
I am looking forward to (hear) from you.
Choose the right form of verb in the bracket.
  1. hears
  2. hear
  3. hearing
  4. heard
ব্যাখ্যা

সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়

শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to

Correct Sentence: I am looking forward to hearing from you.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৮.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ৩৬ কি.মি. পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ ঘণ্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ৬ কি. মি./ঘণ্টা হবে?
  1. ৩ কি.মি./ঘণ্টা
  2. ৪ কি.মি./ঘণ্টা
  3. ৯ কি.মি/ঘণ্টা
  4. ৬ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ৩৬ কি.মি. পথ অতিক্রম করে। স্রোতের গতিবেগ ঘণ্টায় কত হলে স্থির পানিতে নৌকার গতিবেগ ৬ কি. মি./ঘণ্টা হবে?

সমাধান:
স্রোতের অনুকূলে ৬ ঘণ্টায় নৌকা যায় = ৩৬ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় নৌকা যায় = ৩৬/৪ = ৯ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ৯ কি.মি.
নৌকার বেগ   = ৬ কি.মি.
∴ স্রোতের বেগ = ৯ - ৬ = ৩ কি.মি./ঘণ্টা

৩৯.
"মনমাঝি" শব্দটি কোন সমাস?
  1. উপমান কর্মধারয়
  2. উপমিত কর্মধারয়
  3. মধ্যপদলোপী কর্মধারয়
  4. রূপক কর্মধারয়
ব্যাখ্যা

রূপক কর্মধারয়:
- কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। এগুলোকে রূপক
কর্মধারয় সমাস বলে।

যেমন-
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু,
- মন রূপ মাঝি = মনমাঝি

অন্যদিকে,
• উপমান কর্মধারয়:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস
হয়। এগুলোকে উপমান কর্মধারয় বলে।
যেমন- কাজলের মতো কালো = কাজলকালো।

• উপমিত কর্মধারয় সমাস:
যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলোকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন- পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ।

• মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। এগুলো মধ্যপদলোপী কর্মধারয় নামে পরিচিত। 
যেমন- ঘি মাখানো ভাত = ঘিভাত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।

৪০.
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
  1. ৬ : ৪
  2. ৫ : ৮
  3. ৪ : ৬
  4. ৩ : ৭
অনির্ধারিত
ব্যাখ্যা

• প্রশ্নের দেওয়া অপশনের মধ্যে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

- জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং  দৈর্ঘ্য ও প্রস্থ ১০:৬ বা ৫:৩ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।

• জাতীয় পতাকা:
- জাতীয় পতাকা  অন্যান্য দেশের মতো বাংলাদেশও জাতীয় পতাকার আকৃতি, গড়ন, রং ও পতাকা উত্তোলনের ধরনের কিছু অনুমোদিত নিয়মকানুন অনুসরণ করে।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং  দৈর্ঘ্য ও প্রস্থ ১০:৬ বা ৫:৩ অনুপাতে আয়তাকার,
- তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- বৃত্তের কেন্দ্রবিন্দুর অবস্থান হবে পতাকার দৈর্ঘের ৯/২০ অংশ থেকে টানা লম্বের এবং প্রস্থের মাঝখান দিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে।
- পতাকার সবুজ অংশ হবে প্রসিয়ন গাঢ় সবুজ এইচ-২ আর.এস, হাজারে ৫০ ভাগ হিসেবে, লাল বৃত্তের অংশ হবে প্রসিয়ন উজ্জ্বল কমলা রং এইচ-২ আর.এস, হাজারে ৬০ ভাগ হিসেবে।

উৎস: বাংলাপিডিয়া এবং PEOPLE’S REPUBLIC OF BANGLADESH FLAG RULES, 1972 ।

৪১.
৫ টাকায় ৮টি দরে আমলকি ক্রয় করে ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২৫% ক্ষতি
  2. (১০০/৩)% লাভ

  3. (১০০/৩)% ক্ষতি
  4. ২৫% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ টাকায় ৮টি আমলকি ক্রয় করে ৫ টাকায় ৬টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১টি আমলকির ক্রয়মূল্য = ৫/৮ টাকা
১টি আমলকির বিক্রয়মূল্য = ৫/৬ টাকা
∴ লাভ = ৫/৬ - ৫/৮
= (২০ - ১৫)/২৪
= ৫/২৪ টাকা

∴ লাভের হার = (৫/২৪ × ১০০)/(৫/৮)
= (৫ × ১০০ × ৮)/(৫ × ২৪)
= ৪০০০/১২০
= (১০০/৩)%

৪২.
"গুদাম" শব্দটি কোন বিদেশী ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে?
  1. পর্তুগীজ
  2. তুর্কি
  3. হিন্দি
  4. বার্মিজ
ব্যাখ্যা

গুদাম (বিশেষ্য পদ),
- পর্তুগিজ ভাষার শব্দ। 
অর্থ: 
- মালখানা, 
- বদ্ধ কামরা।

• ইংরেজি পরিভাষিক শব্দ - godown. 

• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: 
আনারস, গির্জা, পেয়ারা, পেঁপে, সালোয়ার, চাবি, বালতি, গুদাম, পাউরুটি, পাদ্রি, কামরা, বোতল, জানালা, বোতাম, তোয়ালে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৩.
"কপোল" শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. গণ্ডদেশ
  2. গাল
  3. কপাল
  4. ললাট
অনির্ধারিত
ব্যাখ্যা

• অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

• 'কপোল' শব্দের অর্থ - গণ্ড, গাল
• 'গণ্ডদেশ' শব্দের অর্থ - গাল, কপোল।

অন্যদিকে,
'কপাল' শব্দের অর্থ -  উচ্চতর স্তরের মেরুদণ্ডী প্রাণীর ভূ ও মাথার মধ্যবর্তী অংশ, ললাট,ভাগ্য, অদৃষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪৪.
Fill in the blank with correct preposition- "Mr. John gave a talk ________ the cause of dengue fever".
  1. off
  2. of
  3. on
  4. for
ব্যাখ্যা

• Gave a talk:
- English meaning: Lecture, Talk, Expound, Understand your audience and their needs.
- Bangla meaning: অনানুষ্ঠানিক ভাষণ/বক্তৃতা; কথিকা।

• বিষয়/ বিষয়বস্তু বোঝাতে gave a talk এরপর preposition on এর ব্যবহার হয়।

• Correct sentence - Mr John gave a talk on the cause of dengue fever.
- Bangla meaning: মি. জন ডেঙ্গু জ্বরের কারণ সম্পর্কে একটি বক্তৃতা দিলেন।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary.

৪৫.
এক হেক্টরে কত একর?
  1. ২৪.৭ একর (প্রায়)
  2. ৪.২৭ একর (প্রায়)
  3. ৭.২৪ একর (প্রায়)
  4. ২.৪৭ একর (প্রায়)
ব্যাখ্যা

প্রশ্ন: ১ হেক্টর = কত একর?

সমাধান:
১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)

৪৬.
Choose the correct sentence.
  1. Had I been a king, I would have helped the poor.
  2. All are correct.
  3. If I were you, I would not do this.
  4. If I were you, I would not have done this.
ব্যাখ্যা

• The correct answer is  - All are correct.

• উল্লিখিত অপশনগুলো,
ক) Had I been a king, I would have helped the poor.
- Conditional sentence টি Third condition এর নিয়ম অনুসারে সঠিক।

গ) If I were you, I would not do this. 
- Conditional sentence টি Third condition এর নিয়ম অনুসারে সঠিক।

ঘ) If I were you, I would not have done this.
- Mixed Conditional এর নিয়ম অনুসারে সঠিক।
- Present condition affecting past action. 
- Present unreal condition + past hypothetical result.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৭.
একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে তার পরিধি কত?
  1. 81.68 (প্রায়)
  2. 163.36 (প্রায়)
  3. 40.84 (প্রায়)
  4. 136.36 (প্রায়)
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 26 সে.মি. হলে এর পরিধি কত?

সমাধান : 
বৃত্তের ব্যাস = 26 সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ  r = 26/2 = 13সে.মি. 
বৃত্তের পরিধি =2πr সে.মি.
= 2 × π × 13
= 26π সে.মি
= 26 × 3.1416 সে.মি.
= 81.68 সে.মি. (প্রায়)

৪৮.
বৃত্তস্থ রম্বস একটি _________
  1. সামন্তরিক
  2. ত্রিভুজ
  3. আয়তক্ষেত্র
  4. বর্গক্ষেত্র
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তস্থ রম্বস একটি _________

সমাধান:
বৃত্তস্থ রম্বস বলতে আমরা বুঝি, এমন একটি রম্বস যেটি একটি বৃত্তের মধ্যে perfectly আঁকা যায়, অর্থাৎ রম্বসের সব চারটি কোণ এমন যে একটি বৃত্ত সেই চারটি বিন্দুতে স্পর্শ করতে পারে।

যদি রম্বসটি বৃত্তস্থ হয়, তাহলে এর চারটি কোণ সমান বা সব কোণ সমান হয় না, কিন্তু সব রম্বসের ক্ষেত্রেই বৃত্তস্থ হলে সব বাহু সমান হয় এবং কোণগুলো ৯০° হয়। অর্থাৎ এটি বর্গক্ষেত্র।

সঠিক উত্তর: ঘ) বর্গক্ষেত্র।

৪৯.
a3 - b3 = 513 এবং a - b = 3 হলে ab এর মান কত?
  1. 45
  2. 60
  3. 48
  4. 54
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a3 - b3 = 513 এবং a - b = 3 হয়, তবে ab এর মান কত? 

সমাধান: 
দেয়া আছে,
 a3 - b3 = 513
 a - b = 3

আমরা জানি,
(a - b)3 = a3 - b3 - 3ab(a - b)
33 = 513 - 3ab(3)
27 = 513  - 9ab
9ab = 513 - 27 
9ab = 486
ab = 486/9
ab = 54

৫০.
"বসুমতী" শব্দটির অর্থ কি?
  1. ফুল
  2. গিরি
  3. নদী
  4. ধরিত্রী
ব্যাখ্যা

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে,
‘ফুল’ শব্দের সমার্থক শব্দ:
- পুষ্প, প্রসূন, কুসুম, মঞ্জরি, রঙ্গন, পুষ্পক।

'গিরি' শব্দের সমার্থক শব্দ: পর্বত, পাহাড়।

'নদী' শব্দের সমার্থক শব্দ:
নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।