পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৯ ডিসেম্বর, ২০২৩সময়55 minutes৭৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৯ (শাপলা) (গ্রেড-১০) পরীক্ষার তারিখ: ১১.০৯.২০০৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৯ ডিসেম্বর, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ কবে পালন করা হয়?
  1. ৯ ডিসেম্বর
  2. ১০ ডিসেম্বর
  3. ১২ ডিসেম্বর
  4. ১৪ ডিসেম্বর
ব্যাখ্যা
বুদ্ধিজীবী হত্যা:

- যৌথ বাহিনীর ঢাকার উপকণ্ঠে আগমণ ও ভারতীয় বিমান বাহিনীর ঢাকা আক্রমণের প্রেক্ষাপটে ১৪ ডিসেম্বর গভর্ণর মালিকের নেতৃত্বাধীন সরকার পদত্যাগ করে।
- এ সময় পাকিস্তান বাহিনী তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস এর সহযোগিতায় ব্যাপক গণহত্যা চালায়।
- যুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি বাহিনী বাংলাদেশের খ্যাতিমান শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিকসহ অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয়।
- ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে আলবদর বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে।
- বাংলাদেশের ইতিহাস এ ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।
- হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
  1. লন্ডনে
  2. প্যারিসে
  3. হেগে
  4. কানাডায়
ব্যাখ্যা
স্থায়ী সালিশি:

- স্থায়ী সালিশি আদালত (Permanent Court of Arbitration) ১৮৯৯ সালে গঠিত হয়।
- আন্তর্জাতিক বিভিন্ন দেশ ও কমিউনিটির মধ্যে বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য এই আদালত স্থাপন করা হয়।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগে (পিস প্যালেস) অবস্থিত।

তথ্যসূত্র - PCA ওয়েবসাইট।
.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ ব. মি. এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মি.। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মি. হলে অপর বাহুটির দৈর্ঘ্য হবে -
  1. ৭ মি.
  2. ৮ মি.
  3. ৯ মি.
  4. ১২ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৬০ ব. মি. এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মি.। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মি. হলে অপর বাহুটির দৈর্ঘ্য হবে -

সমাধান: 
ধরি,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় a = ৮, b = ?
লম্ব দূরত্ব, h = ৮ সে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২){h(a + b)}

প্রশ্নমতে
(১/২){h(a + b)} = ৬০
⇒ (১/২){৮(৬ + b)} = ৬০
⇒ ৪(৬ + b)} = ৬০
⇒ ৬ + b = ১৫
⇒ b = ১৫ - ৬
∴ b = ৯
.
কোনটি শুদ্ধ বানান?
  1. নির্ণিমেষ
  2. নির্নিমেষ
  3. নির্ণীমেষ
  4. নীৰ্ণিমেষ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'নির্নিমেষ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
 অর্থ:
- নিমেষহীন,
- অপলক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?
  1. ১৯৯০
  2. ১৯৯১
  3. ১৯৯৬
  4. ১৯৯৭
ব্যাখ্যা
ত্রয়োদশ সংশোধনী:

- ত্রয়োদশ সংশোধনীর শিরোনাম সংবিধান [ত্রয়োদশ সংশোধন] আইন, ১৯৯৬।
- তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাস হয় ২৭ মার্চ, ১৯৯৬ সালে।
- ত্রয়োদশ সংশোধনীর বিষয়বস্তু ছিল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন।
- ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে আপিল বিভাগ তত্ত্বাবাবধায়ক সরকার ব্যবস্থা সর্ম্পকিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছে।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বিবিসি নিউজ, ১০ মে ২০১১।
.
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত জন সদস্যের উপস্থিতিতে?
  1. ৫০ জন
  2. ৬০ জন
  3. ৬৫ জন
  4. ৭০ জন
ব্যাখ্যা
জাতীয় সংসদ:

- জাতীয় সংসদ  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশের এক কক্ষবিশিষ্ট আইনসভা।
- দেশের সংবিধানের বিধানাবলি সাপেক্ষে আইন প্রণয়ন ক্ষমতা এ সংসদের ওপর ন্যস্ত।
- প্রতি নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ সদস্য সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হয়।
- জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।
- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে (২০১১) মহিলা আসন সংখ্যা ৫০ করা হয়।
- সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহবান করা হয়।
- জাতীয় সংসদের কার্য পরিচালনার জন্য কোরাম থাকতে হয়।
- অধিবেশনে কোরামের জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন।
- ৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পীকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
'The pros and cons' - phrase-টির অর্থ হলো-
  1. Foul and fair
  2. Good and evil
  3. Before and after
  4. For or against a thing
ব্যাখ্যা
♦ Pros and cons
English Meaning: the advantages and disadvantages of something / good and bad points.
Bangla Meaning: খুঁটিনাটি / ভালো-মন্দ / সুবিধা - অসুবিধা

Ex. Sentence: We're just weighing up the pros and cons of moving to a bigger house.
Bangla Meaning: আমরা বড় বাড়িতে যাওয়ার আগে ভালো-মন্দ সব বিবেচনা করে নিয়েছিলাম।

অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।
.
'All at once'-phrase টির অর্থ হলো-
  1. Suddenly
  2. Quickly
  3. Slowly
  4. Gradually
ব্যাখ্যা
• All at once 
English Meaning: suddenly and unexpectedly.
Bangla Meaning: অপ্রত্যাশিতভাবে এবং হঠাৎ করে

প্রশ্নে উল্লেখিত শব্দ সমুহের মধ্যে -
Quickly এর বাংলা অর্থ দ্রুতগতিতে।
Slowly - ধীরে ধীরে
Suddenly - হঠাৎ, অকস্মাৎ ইত্যাদি।
Gradually - ক্রমশ; ক্রমাগত।

সুতরাং 'All at once' phrase-টির অর্থ হলো - Suddenly.
.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে -
  1. ১৬√৩ বর্গমিটার
  2. ২০√৩ বর্গমিটার
  3. ৩২√৩ বর্গমিটার
  4. ৬৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে,
ক্ষেত্রফল = (√৩/৪)×a২
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a২ 
= (√৩/৪) × (৮)২ 
= (√৩/৪) × ৮ × ৮
= ১৬√৩ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ১৬√৩ বর্গমিটার। 
১০.
ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?
  1. ২ : ১
  2. ৩ : ১
  3. ১ : ২
  4. ১ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে কোন অনুপাতে অন্তর্বিভক্ত করে?

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। 
ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু যা ত্রিভুজের একটি ভরকেন্দ্র। 
ত্রিভুজের ভরকেন্দ্র প্রত্যেক মধ্যমাকে ২ : ১ অনুপাতে অন্তর্বিভক্ত করে। 
১১.
কোনটি শুদ্ধ বানান?
  1. লুণ্ঠন
  2. দন্ড
  3. কন্টক
  4. স্পন্দন
অনির্ধারিত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'কণ্টক'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- লতাগুল্ম বা গাছের সুচালো অংশ।

• শুদ্ধ বানান 'দণ্ড'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- লোহা কাঠ বাঁশ প্রভৃতির লম্বা লাঠি।

• শুদ্ধ বানান 'লুণ্ঠন'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- বলপূর্বক অপহরণ।

• শুদ্ধ বানান 'স্পন্দন'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- মৃদু কম্পন।

বিশেষ দ্রষ্টব্য: অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
কোন্ বানানটি শুদ্ধ?
  1. মুহুর্মুহু
  2. মূহুর্মুহু.
  3. মূহুর্মুহু
  4. মূহুর্মহু
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'মুহুর্মুহু
- অব্যয় পদ। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = মুহুঃ + মুহুঃ।
অর্থ:
- বারবার,
- ঘনঘন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?
  1. হাবিলদার
  2. সিপাহী
  3. ল্যান্স নায়েক
  4. ক্যাপ্টেন
ব্যাখ্যা
হামিদুর রহমান:

- ১৯৫৩ সালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামে তিনি জম্ম গ্রহণ করেন।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারী মাসে তিনি যোগ দেন সেনাবাহিনীতে।
- হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী।
- ১৯৭১ সালে হামিদুর রহমান মুক্তিবাহিনীর সাহসী সদস্য হিসেবে যুদ্ধ করছিলেন সিলেট শ্রীমঙ্গল এলাকায়।
- ১৯৭১ সালের ২৮শে অক্টোবর সম্মুখ যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন।
- মুক্তিযুদ্ধে বিরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরুপ তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ট খেতাবে ভূষিত হন।
- সুদীর্ঘ ৩৬ বছর পর তাঁর দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ১১ ডিসেম্বর ২০০৭ তারিখে ঢাকার মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
১৪.
বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে?
  1. অধ্যাপক ইউসুফ আলী
  2. তাজউদ্দিন আহমেদ
  3. সৈয়দ নজরুল ইসলাম
  4. এম মনসুর আলী
ব্যাখ্যা

মুজিব নগর সরকার:

- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় মুজিব নগর সরকার। 
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত মুজিব নগর সরকার শপথ গ্রহন করেন।
- মুজিবনগর সরকারের তথা প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল কলকাতার ৮নং থিয়েটার রোড।
- রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।
- এস.এ সামাদ ছিলেন প্রতিরক্ষা সচিব।
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন এম.এ.জি ওসমানী।
- চিফ অব স্টাফ ছিলেন কর্নেল আবদুর রব।
- উপ-সেনাপতি ছিলেন এ.কে খন্দকার।

তথ্যসূত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
১৫.
'Gigantic'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. Small
  2. Little
  3. Minute
  4. Large
ব্যাখ্যা
♦ Gigantic
English meaning: extremely large
Bangla meaning: বিশালাকার; প্রকাণ্ড; দানবীয়

Options,
ক) Small: ক্ষুদ্র; ছোট; অল্প
খ) Little: তুলনামূলকভাবে ছোট।
গ) Minute: মিনিট।
ঘ) Large:  বড় আকারের; বিরাট; অধিক ধারণক্ষমতাসম্পন্ন

অর্থ বিবেচনা করে দেখা যায় 'Gigantic'-এর সমার্থক শব্দ - Large.

Source: Cambridge & Accessible Dictionary.
১৬.
'Brittle'-এর সমার্থক শব্দ কোনটি?
  1. Fragile
  2. Soft
  3. Strong
  4. Hard
ব্যাখ্যা
♦ Brittle
English meaning: delicate and easily broken.
Bangla meaning: ভঙ্গুর; শক্ত অথচ সহজে ভাঙা যায় এমন

Options,
ক) Fragile: ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক
খ) Soft: নরম
গ) Strong: শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর
ঘ) Hard: শক্ত; কঠিন

অর্থ বিবেচনা করে দেখা যায় 'Brittle'-এর সমার্থক শব্দ Fragile.

Source: Cambridge & Accessible Dictionary.
১৭.
গতকাল একটি জিনিসের দাম ১০% বেড়েছিল, আজ ১০% কমেছে । জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে?
  1. ১% কমেছে
  2. ১% বেড়েছে
  3. ১.৫% কমেছে
  4. ১.৫% বেড়েছে
ব্যাখ্যা
প্রশ্ন: গতকাল একটি জিনিসের দাম ১০% বেড়েছিল, আজ ১০% কমেছে । জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে?

সমাধান:
ধরি
জিনিসটির দাম = ১০০ টাকা

১০% বৃদ্ধিতে
জিনিসটির বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ১০%
= ১০০ + ১০০ এর ১০/১০০
= ১০০ + ১০
= ১১০ টাকা

পরবর্তীতে জিনিসটির দাম ১০% কমায়
জিনিসটির নতুন বিক্রয়মূল্য = ১১০ - ১১০ এর ১০%
= ১১০ - ১১০ এর ১০/১০০
= ১১০ - ১১
= ৯৯

জিনিসটির দাম মোট কমেছে = ১০০ - ৯৯ = ১ টাকা
১৮.
‘প্রাতরাশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. প্রাতঃ + আস
  2. প্রাতঃ + রাশ
  3. প্রাতঃ + আশ
  4. প্রাত + রাশ
ব্যাখ্যা
কিছু বিসর্গ সন্ধির সন্ধি বিচ্ছেদ হলো-
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- পুনঃ + আয় = পুনরায়,
- অন্তঃ + ধান = অন্তর্ধান,
- অন্তঃ + গত = অন্তর্গত,
- পুনঃ + উক্ত = পুনরুক্ত,
- অহঃ + অহ = অহরহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
১৯.
‘দংশন’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দম্ + শন
  2. দম + সন
  3. দম + ষন
  4. দঙ + শন
ব্যাখ্যা
• ‘দংশন’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ - দম্ + শন।

সন্ধির নিয়ম:
- ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।  
যেমন:
- সম্‌ + সার = সংসার,
- সম্‌ + বাদ = সংবাদ,
- সম্‌ + যম = সংযম,
- সম্‌ + রক্ষন = সংরক্ষণ,
- সম্‌ + লাপ = সংলাপ,
- সম্‌ + শয় = সংশয়,
- দম্ + শন = দংশন,
- সম্‌ + হার = সংহার ইত্যাদি। 
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
বাকল্যান্ড বাঁধ কোন্ নদীর তীরে অবস্থিত?
  1. শীতলক্ষা
  2. বুড়িগঙ্গা
  3. তুরাগ
  4. ধলেশ্বরী
ব্যাখ্যা
বাকল্যান্ড বাঁধ:

- বাকল্যান্ড বাঁধ ঢাকা শহরের দক্ষিণ দিক দিয়ে প্রবহমান বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি শহর পরিবেষ্টনী বাঁধ।
- ১৮৬৪ সালে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।
- নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২১.
বাংলার নববর্ষ ‘পহেলা বৈশাখ’কে চালু করেছিলেন?
  1. সম্রাট আকবর
  2. সম্রাট বাবর
  3. ইলিয়াস শাহ
  4. বিজয় সেন
ব্যাখ্যা
পহেলা বৈশাখ:

- এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে।
- তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর।
- এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন।
- তা কার্যকর হয় তাঁর সিংহাসন আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
- নতুন সনটি প্রথমে 'ফসলি সন' নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
- বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২২.
'I am convinced ______ the necessity of prudence' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. with
  2. on
  3. in
  4. of
ব্যাখ্যা
• "convinced of" এখানে ব্যবহার করা সঠিক।
- এর অর্থ "কোন বিষয়ে নিশ্চিত বা বিশ্বাস করা"।

• "with" বা "on" বা "in" এই বাক্যে ব্যবহার করলে অর্থগত ত্রুটি হবে।

সুতরাং, "of" শব্দটিই এখানে সঠিক যা দিয়ে বাক্যটি সম্পূর্ণ হয়ে উঠেছে।

Complete sentence: I am convinced of the necessity of prudence.
২৩.
'I went there_______my bike' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. on
  2. upon
  3. in
  4. by
ব্যাখ্যা
• সাধারণত যাতায়াত মাধ্যম বুঝাতে by বসে।
- কিন্তু যাতায়াত মাধ্যম বুঝাতে যানবাহনের নামের পূর্বে determiner (my/a/the) থাকলে এদের পূর্বে on বসে।
- ব্যতিক্রম- car, taxi এর পূর্বে determiner থাকলে in বসে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যে যেহেতু Bike এর পূর্বে my আছে, তাই শূন্যস্থানে on বসবে।
- Complete sentence: I went there on my bike.
২৪.
৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ১। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ২ হবে?
  1. ১ গ্যালন
  2. ২ গ্যালন
  3. ৩ গ্যালন
  4. ৪ গ্যালন
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ১। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ২ হবে?

সমাধান:
পেট্রোল ∶ অকটেন = ৩ ∶ ১
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪

∴ পেট্রোলের পরিমাণ = ৪০ এর ৩/৪ = ৩০ গ্যালন
   অকটেনের পরিমাণ = ৪০ এর ১/৪ = ১০ গ্যালন

মনেকরি
অকটেন মেশাতে হবে ক গ্যালন 

প্রশ্নমতে, 
৩০ : (১০ + ক) = ৫ : ২ 
৩০/ (১০ + ক) = ৫/২ 
৫০ + ৫ ক = ৬০ 
৫ক = ৬০ - ৫০ 
৫ক = ১০ 
ক = ২ 
২৫.
একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করে । মহিলা তার অংশের টাকা নিজের, তার মা ও তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে?
  1. ১৫০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ২৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পুরুষ ও একজন মহিলা পুরস্কারের ১০০০ টাকা ১ : ৪ অনুপাতে ভাগ করে । মহিলা তার অংশের টাকা নিজের, তার মা ও তার মেয়ের মধ্যে ২ : ১ : ১ অনুপাতে ভাগ করলে মেয়ে কত টাকা পাবে?

সমাধান:
পুরুষ ও মহিলা পুরস্কারের টাকার অনুপাতদ্বয়ের সমষ্টি = ( ১ + ৪) = ৫ 
∴ মহিলার অংশ = ১০০০ × (৪/৫) টাকা
= ৮০০ টাকা

আবার, 
নিজের, তার মা এবং তার মেয়ের মধ্যে ভাগকৃত অনুপাতগুলোর সমষ্টি = ( ২ + ১ +১) = ৪

∴ মহিলার মেয়ের অংশ = ৮০০ × (১/৪) টাকা 
= ২০০ টাকা

∴ মহিলার মেয়ে পাবে = ২০০ টাকা। 
২৬.
‘প্রসন্ন’ - এর বিপরীতার্থক শব্দ কি?
  1. দুঃখ
  2. বিষণ্ন
  3. কষ্ট
  4. অপ্রসন্ন
অনির্ধারিত
ব্যাখ্যা
• ‘প্রসন্ন’ - এর বিপরীতার্থক শব্দ - বিষণ্ন / অপ্রসন্ন।

বিশেষ দ্রষ্টব্য: অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

আরো কিছু বিপরীতার্থক শব্দ,
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।
২৭.
সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে?
  1. ৫৪ শতাংশ
  2. ৫৮ শতাংশ
  3. ৬২ শতাংশ
  4. ৬৬ শতাংশ
ব্যাখ্যা
সুন্দরবন:

- সুন্দরবন  বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি (mangrove forest)।
- কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে ভারত ও বাংলাদেশের উপকূল ধরে বিস্তৃত ২১°৩০´-২২°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´-৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে এ বনের অবস্থান।
- নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে।
- অর্থনৈতিক কর্মকান্ডের একটি উলে­খযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত; এখান থেকে সংগৃহীত হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত হয় প্রচুর পরিমাণ মধু, মোম ও মাছ।
- সুন্দরবনের ৬২ শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে।
- সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত।
- পরস্পর সংযুক্ত প্রায় ৪০০ নদী-নালা, খালসহ প্রায় ২০০টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৮.
যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন্ প্রণালী?
  1. ডোভার
  2. পক
  3. বেরিং
  4. জিব্রাল্টার
ব্যাখ্যা
ডোভার প্রণালী:

- ডোভার প্রণালী যুক্তরাজ্যকে ফ্রান্স থেকে পৃথক করেছে।
- এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরকে যুক্ত করেছে। 
- প্রণালীটি ১৮ থেকে ২৫ মাইল (৩০ থেকে ৪০ কিমি) প্রশস্ত।
- এর গভীরতা ১২০ থেকে ১৮০ ফুট (৩৫ থেকে ৫৫ মিটার) পর্যন্ত। 
- ডোভার প্রণালীটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপ্রণালী।

তথ্যসূত্র - Britannica.com
২৯.
নিম্নের কোন্ বাক্যটি শুদ্ধ?
  1. His brother is sick.
  2. I took my meal.
  3. Do not throw the milk.
  4. He took offence at my words.
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশন গুলোর মধ্যে ক ও ঘ সঠিক, অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• His brother is sick.
- বাক্যটি সঠিক।

• He took offence at my words.
- বাক্যটি সঠিক।

• I took my meal.
- এই বাক্যে took এর পরিবর্তে had হলে বাক্যটি শুদ্ধ হত।
- সাধারণত খাবার খাওয়া অর্থে had meal হয়।
 
• Do not throw the milk.
- বাক্যটি ভুল কেননা কোন কিছু ছুড়ে ফেলে দেয়া বা ফেলে দেয়া অর্থে throw এর পর away বসে।
৩০.
নিচের কোন্ বাক্যটি শুদ্ধ?
  1. He gave me some advice.
  2. Anwar requested for my help.
  3. I am very better today.
  4. He took nap.
ব্যাখ্যা
• Options,
- He gave me some advice.
- এটি ব্যাকরণগতভাবে সঠিক বাক্য।

• Anwar requested for my help.
- এটি ভুল।
- "Request" এর সাথে "for" ব্যবহৃত হয় না।

• I am very better today.
- এটিও ভুল।
- "Better" সাথে "very" ব্যবহার করা যায় না।
- "I am much better today" হলো সঠিক।

• He took nap.
- - এটিও ভুল।
- "Nap" এর সাথে indefinite article "a" থাকতে হবে।
- "He took a nap" হলো সঠিক।

সুতরাং উপরের চারটি option এর মধ্যে "He gave me some advice" শুধুমাত্র সঠিক।
৩১.
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১. × ০.০৪) এর মান কত?
  1. ০.২
  2. ০.০২
  3. ০.০০১
  4. ০.০০২
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১. × ০.০৪) এর মান কত?

সমাধান:
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১. × ০.০৪)
= ০.০০০০০৮/০.০০০৪
=০.০২
৩২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ২/৩
  2. ৩/৪
  3. ৪/৫
  4. ৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন:  নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
২/৩ = ০.৬৭
৩/৪ =০.৭৫
৪/৫ = ০.৮০
৫/৭ = ০.৭১
৩৩.
‘সংক্ষিপ্ত’ - এর বিপরীত শব্দ কি?
  1. চওড়া
  2. প্রসারিত
  3. প্রশস্ত
  4. বিস্তৃত
ব্যাখ্যা
• ‘সংক্ষিপ্ত’ শব্দের বিপরীত শব্দ - বিস্তৃত।

অন্যদিকে,
- 'প্রসারিত' শব্দের বিপরীত শব্দ - সংকুচিত।
- 'প্রশস্ত' শব্দের বিপরীত শব্দ - সংকীর্ণ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত,
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত,
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত,
- 'দরদি' এর বিপরীত শব্দ -নির্দয়,
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ -বিনীত, 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় । 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৩৪.
‘ক্ষীয়মাণ’ -এর বিপরীত শব্দ কি?
  1. বৃহৎ
  2. বর্ধিষ্ণু
  3. বর্ধমান
  4. বৃদ্ধিপ্রাপ্ত
ব্যাখ্যা
• ‘ক্ষীয়মান' এর বিপরীত শব্দ - বর্ধমান।

অন্যদিকে
- 'বৃহৎ' এর বিপরীত শব্দ - ক্ষুদ্র।
- 'বর্ধিষ্ণু' এর বিপরীত শব্দ - ক্ষয়িষ্ণু।
- 'বৃদ্ধি' প্রাপ্ত এর বিপরীত শব্দ - ক্ষয়প্রাপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫.
হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় কত বছর পর পর?
  1. ৬৬ বছর
  2. ৭০ বছর
  3. ৭৬ বছর
  4. ৮০ বছর
ব্যাখ্যা
হ্যালির ধূমকেতু:

- পরবর্তী হ্যালির ধূমকেতু দেখা যাবে ২০৬২ সালে।
- জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হ্যালির ধূমকেতু নামে পরিচিত।
- হ্যালির ধূমকেতু ৭৬ বছর পরপর দেখা যায়।
- ১৯৮৬ সালে হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা গেছে। হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে ১৯৮৬+৭৬ = ২০৬২ সালে।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৬.
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে -
  1. ৮.২৩ মিনিট
  2. ৮.৩২ মিনিট
  3. ৮.৫৬ মিনিট
  4. ৯.০৫ মিনিট
ব্যাখ্যা
সূর্য (Sun):

- সূর্য একটি নক্ষত্র।
- এটি মাঝারি আকারের হলুদ বর্ণের।
- এর ব্যাস প্রায় ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার।
- পৃথিবী থেকে এর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। 
- সূর্যের বিকিরণকৃত তাপের মাত্র ২০০ কোটি ভাগের ১ ভাগ পৃথিবীতে আসে।
- আলোর বেগ প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার।
- সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় ৮ মিনিট ১৯ সেকেন্ড বা ৮.৩২ মিনিট।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৭.
'Aref told us that he had waited an hour' - বাক্যটির direct speech হবে -
  1. Aref said to us, 'I waited an hour.'
  2. Aref said to us, 'I have been waiting an hour.'
  3. Aref said to us, 'I had to wait an hour.'
  4. Aref told to us, 'I have waited an hour.'
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ক) Aref said to us, ''I waited an hour.'' 


Direct Speech/ Reporting speech vs. indirect speech / Reported speech

Present indefinite ↔ Past indefinite 
Present continuous ↔ Past continuous 
Present Perfect ↔ Past perfect 
Past indefinite ↔ Past Perfect 
Past continuous ↔ Past perfect continuous
Past perfect ↔ Past Perfect 
Future Indefinite ↔ Use of modal 

Indirect speech এ that clause টি past perfect tense এ হওয়ায় direct speech এ তা reported speech এ পরিণত হবে এবং তা past indefinite /present perfect tense এ হবে।

Source: Cambridge Dictionary Grammar Reference & Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৮.
'Come in, my friend,' said I - বাক্যটির indirect speech হবে -
  1. Addressing him as my friend, I told him to go in.
  2. Addressing him as my friend, I asked him to go in.
  3. Addressing him as my friend, I have said him to go in.
  4. Addressing him as my friend, I told him to come in.
ব্যাখ্যা
♦ Narration এর ক্ষেত্রে,

• Imperative sentence এ direct speech এ কাউকে সম্বোধন করা হলে নিচের নিয়মের সাহায্যে Indirect speech এ রূপান্তর করতে হয়:
- Addressing বসবে
- Reporting verb এর object (যদি থাকে) 
- as বসে
- যাকে/যাদেরকে সম্বোধন করা হয়েছে সে শব্দটি বসবে
- Reporting verb এর subject বসবে
- Reporting verb বসবে
- to বসবে
- Reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসবে।

Structure: Addressing + Reporting verb এর object (যদি থাকে) + as + যাকে/যাদেরকে সম্বোধন করা হয়েছে সে শব্দটি + Reporting verb এর subject +  Reporting verb + to + Reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত।

Correct sentence: Addressing him as my friend, I told him to go in.
৩৯.
০, ৩, ৮, ১৫, ........ ধারাটির অষ্টম পদ হবে -
  1. ৬৩
  2. ৬৪
  3. ৬৬
  4. ৬৭
ব্যাখ্যা

প্রশ্ন: ০, ৩, ৮, ১৫, ........ ধারাটির অষ্টম পদ হবে -

সমাধান: 
এখানে,
১ম পদ = ০
২য় পদ = ০ + ৩ = ৩
৩য় পদ = ৩ + ৫ = ৮
৪র্থ পদ = ৮ + ৭ = ১৫
৫ম পদ = ১৫ + ৯ = ২৪
৬ষ্ঠ পদ = ২৪ + ১১ = ৩৫
৭ম পদ = ৩৫ + ১৩ = ৪৮
৮ম পদ = ৪৮ + ১৫ = ৬৩

৪০.
১, ২, ৪, ৭, ১১, .......... ধারাটির নবম পদ হবে-
  1. ৩২
  2. ৩৫
  3. ৩৭
  4. ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৪, ৭, ১১, .......... ধারাটির নবম পদ হবে-

সমাধান:
১ম পদ = ১
২য় পদ = ১ + ১ = ২
৩য় পদ = ২ + ২ = ৪
৪র্থ পদ = ৪ + ৩ = ৭
৫ম পদ = ৭ + ৪ = ১১
৬ষ্ঠ পদ = ১১ + ৫ = ১৬ 
৭ম পদ = ১৬ + ৬ = ২২
৮ম পদ = ২২ + ৭ = ২৯
৯ম পদ = ২৯ + ৮ = ৩৭
৪১.
‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অংশু
  2. কৃষাণু
  3. শিখা
  4. অম্বর
ব্যাখ্যা
'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।

অন্যদিকে,
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
- আগুন, বহ্নি, অনল, পাবক, হুতাশন, সর্বশুচি, সর্বভুক, বৈশ্বানর, বিভাবসু, কৃশানু, শিখা ইত্যাদি।

'আকাশ' শব্দের সমার্থক শব্দ: 
- গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

উৎস:
১) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ। 
২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ এবং ২০১৮ সংস্করণ)।
৪২.
কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয়?
  1. পিক
  2. পরভৃত
  3. পরভৃৎ
  4. বসন্তদূত
ব্যাখ্যা
'কোকিল' শব্দের প্রতিশব্দ হলো:
- পরভৃত, বসন্তদূত, পিক, অন্যপুষ্ট, কলকন্ঠ, বসন্তদূত, মধুসখা ইত্যাদি।

অন্যদিকে, 
• 'পরভৃৎ'
অর্থ:
- অন্যকে পালন করে এমন,
- কাক,
- বায়স।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৩.
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয় -
  1. আইসোটোপ
  2. আইসোটোন
  3. আইসোবার
  4. আইসোমার
ব্যাখ্যা
আইসোটোন: 
- যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে আইসোটোন বলা হয়। 

আইসোটোপ: 
- যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একই , কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। 

আইসোবার: 
- যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলে। 

আইসোমার: 
- যেসব নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই তাদেরকে আইসোমার বলা হয়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৪.
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হল -
  1. ৭৫ ডেসিবেল
  2. ৯৫ ডেসিবেল
  3. ১০৫ ডেসিবেল
  4. ১২৫ ডেসিবেল
ব্যাখ্যা
- শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল (ডিবি)। 
- শব্দের মাত্রা ৪৫ ডিবি হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারে না। 
- ৮৫ ডিবিতে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং মাত্রা ১২০ ডিবি হলে কানে ব্যথা শুরু হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতানুসারে, 
- সাধারণত ৬০ ডিবি শব্দ একজন মানুষকে সাময়িকভাবে বধির করে ফেলতে পারে এবং ১০০ ডিবি শব্দ সম্পূর্ণ বধিরতা সৃষ্টি করতে পারে। 

বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুসারে, 
- যেকোন ব্যক্তি যেকোন স্থানে আঁধা-ঘণ্টা বা তার অধিক সময় ধরে ১০০ ডিবি বা তার অধিক শব্দ দূষণের ফলে বধির হয়ে যেতে পারে। 
যেহেতু, ১০০ ডিবি অপশনে নেই সেহেতু অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে ১০৫ ডিবি নেয়া হয়েছে। 

উৎস: বাংলাপিডিয়া।
৪৫.
'It has to be done by me' - বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে -
  1. I must do it
  2. I should do it
  3. I must have done it
  4. I have to do it
ব্যাখ্যা
♦ Passive Voice কে Active Voice করতে হলে সাধারণত ৫টি কাজ করতে হয়।
1. Object → Subject হবে আর Subject Object হবে।
২. মূল Verb এর ঠিক আগের 'be' Verb ছাড়া যদি অন্য কোন Auxiliary Verb থাকে, তাহলে সেটা বসবে ।
৩. মূল Verb এর ঠিক আগের 'be' Verb বাদ যাবে।
৪. মূল Verb এর ঠিক আগের 'be' Verb এর গঠন অনুযায়ী মূল Verb বসবে।
৫. একটি Preposition (by / to / with/ at/ in) বাদ যাবে।

Passive: It has to be done by me.
Active: I have to do it.
৪৬.
'We must listen to his words' - বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে -
  1. His words must be listened to.
  2. His words should be listened to.
  3. His words ought to be listened to.
  4. His words may be listened to.
ব্যাখ্যা
• May, might, can, could, must, ought to, going to যুক্ত Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার সময় -
- active এর object, subject হিসাবে বসে।
- এর পরে be বসে 
- তার পরেই মূল verb টির Past Participle বসে।
- by বসে
- active এর subject object হিসাবে বসে।

• সুতরাং, নিয়মানুযায়ী,
Active: We must listen to his words
Passive: His words must be listened to.
৪৭.
একজন দোকান মালিক সাধারণত ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তাঁর শতকরা লাভ কত?
  1. ২২%
  2. ২৬%
  3. ৩০%
  4. ৩৬%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকান মালিক সাধারণত ৪০% লাভ রেখে জিনিস বিক্রি করেন। ব্যবসা গুটিয়ে ফেলার কারণে বর্তমান মূল্যের ১০% কমে জিনিস বিক্রি শুরু করেন। এতে তাঁর শতকরা লাভ কত?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে
৪০% লাভে
বিক্রয়মূল্য = ১০০ + ৪০  টাকা = ১৪০ টাকা

বর্তমান মূল্যের ১০% কমে
বিক্রয়মূল্য  = ১৪০ - ১৪০ এর ১০%
= ১৪০ - ১৪
= ১২৬ টাকা

তাঁর শতকরা লাভ = (১২৬ - ১০০)% = ২৬%

৪৮.
একজন বিক্রেতা একটি জিনিস ৬৫ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন । জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ৫০ টাকা
  2. ৫২ টাকা
  3. ৫৪ টাকা
  4. ৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি জিনিস ৬৫ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন । জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
৩০% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা

বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১৩০ টাকা
বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬৫)/১৩০ টাকা
= ৫০ টাকা
৪৯.
‘তেলেভাজা’ কোন্ সমাস?
  1. বহুব্রীহি
  2. দ্বন্দ্ব
  3. কর্মধারয়
  4. তৎপুরুষ
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস:
- সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

যেমন:
- মামার বাড়ি = মামাবাড়ি,
- ধানের খেত = ধানখেত,
- পথের রাজা = রাজপথ,
- মধু দিয়ে মাখা = মধুমাখা,
- তেলে ভাজা = তেলেভাজা (অলুক তৎপুরুষ সমাস) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
৫০.
কোনটি ‘অলুক দ্বন্দ্ব’ সমাসের উদাহরণ?
  1. ঘরে-বাইরে
  2. ঘর-বাড়ি
  3. ভাই-বোন
  4. আমরা
ব্যাখ্যা
অলুক দ্বন্দ্ব:
- যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে।
যেমন:
- দুধে-ভাতে,
- জলে-স্থলে,
- দেশে-বিদেশে,
- ঘরে-বাইরে,
- হাতে-কলমে।

অন্যদিকে,
- 'ভাই-বোন' মিলনার্থক দ্বন্দ্ব সমাস।
- 'আমরা' বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব সমাস।
- 'ঘর-বাড়ি' সমার্থক দ্বন্দ্ব সমাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫১.
কোনটি শুদ্ধ বানান?
  1. Hetrogeneous
  2. Hetrogonus
  3. Heterogenus
  4. Heterogeneous
ব্যাখ্যা
♦ Heterogeneous
English meaning: consisting of parts or things that are very different from each other.
Bangla meaning: বিভিন্ন উপাদানে গঠিত; অসমসত্ত; বিষমসত্ত; বিষমজাতীয়

Source: Cambridge & Accessible Dictionary.
৫২.
কোন্ বানানটি শুদ্ধ?
  1. Conoisseur
  2. Connoiseur
  3. Connoisseur
  4. Connoisser
ব্যাখ্যা
♦ Connoisseur
English meaning: a person who knows a lot about and enjoys one of the arts, or food, drink, etc. and can judge quality and skill in that subject.
Bangla meaning: বিষয়ে রসজ্ঞ; পণ্ডিত বিচারক; সমঝদার

Source: Cambridge & Accessible Dictionary.
৫৩.
একজন সাইকেল আরোহী ঘণ্টায় y কিমি. বেগে x কিমি. এবং ঘণ্টায় q কিমি. বেগে p কিমি. যান। ভ্রমণে তার গড় গতিবেগ কত?
  1. (x + p)/(y + q)
  2. (xy + pq)/2
  3. (xy + pq)/(y + q)
  4. (x + p)/{(x/y) + (p/q)}
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সাইকেল আরোহী ঘণ্টায় y কিমি. বেগে x কিমি. এবং ঘণ্টায় q কিমি. বেগে p কিমি. যান। ভ্রমণে তার গড় গতিবেগ কত?

সমাধান:
 y কিমি. যায় = 1 ঘণ্টায় 
1 কিমি. যায় = 1/y ঘণ্টায় 
x কিমি. যায় = x/y ঘণ্টায় 

 q কিমি. যায় = 1 ঘণ্টায় 
1 কিমি. যায় = 1/q ঘণ্টায় 
p কিমি. যায় = p/q ঘণ্টায় 

গড় গতিবেগ = মোট দূরত্ব/মোট সময়
= (x + p)/{(x/y) + (p/q)}
৫৪.
একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?
  1. ১৬
  2. ১৭
  3. ১৮
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার গড়ে ২০ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?

সমাধান:
বোলার গড়ে ২০ রান দিয়ে উইকেট পান ১২টি 
১২টি উইকেটে মোট রান দেয় = (১২ × ২০) = ২৪০

পরবর্তী খেলায় গড়ে ৪ রান দিয়ে উইকেট পান ৪টি 
৪টি উইকেটে মোট রান দেয় = (৪ × ৪) = ১৬

মোট উইকেট = ১২ + ৪ = ১৬টি
মোট রান = ২৪০ + ১৬ = ২৫৬

তার উইকেট প্রতি গড় রান = ২৫৬/১৬ = ১৬
৫৫.
‘এমন ছেলে  আর দেখিনি’ – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন্ কারকে কোন্ বিভক্তি?
  1. কর্তায় শূন্য
  2. কর্মে শূন্য
  3. অপাদানে শূন্য
  4. অধিকরণে শূন্য
ব্যাখ্যা
কর্মকারক:
- যাকে আশ্রয় করে বা অবলম্বন করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। 

কর্মকারকের প্রকারভেদ: 
• সকর্মক ক্রিয়ার কর্ম - নাসিমা ফুল তুলছে। 
• প্রযোজক ক্রিয়ার কর্ম - ছেলেটিকে বিছানায় শোয়াও। 
• সমধাতুজ কর্ম - খুব এক ঘুম ঘুমিয়েছি।

কর্ম কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
১মা বা শূন্য বিভক্তি:
- ডাক্তার ডাক,
- এমন ছেলে আর দেখিনি।

২য়া বিভক্তি:
- ডাক্তারকে ডাক,
- তাকে বল।

৬ষ্ঠী বিভক্তি:
- তোমার দেখা পাইনি।

৭মী বিভক্তি:
- ‘জিজ্ঞাসিব জনে জনে’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।
৫৬.
নদীর  মাছ সুস্বাদু’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন্ কারকে কোন বিভক্তি?
  1. কর্তায় ষষ্ঠী
  2. কর্মে ষষ্ঠী
  3. অপাদানে ষষ্ঠী
  4. অধিকরণে ষষ্ঠী
ব্যাখ্যা
অধিকরণ কারক: 
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।

যেমন:
- আমি ঢাকা যাব।
- বাড়ি থেকে নদী দেখা যায়৷
- এ বাড়িতে কেউ নেই।
- নদীর মাছ সুস্বাদু। (অধিকরণে ষষ্ঠী)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৭.
চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর কী পরিবর্তন ঘটবে?
  1. বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে
  2. বস্তুর ওজন একই থাকবে, ভর বদলাবে
  3. বস্তুর ওজন ও ভর দুটিই বদলাবে
  4. বস্তুর ভর ও ওজন কোনোটিই বদলাবে না
ব্যাখ্যা
- চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে। 

- বস্তুর ওজন বস্তুটির ভর ও অভিকর্ষজ ত্বরণের গুণফলের সমান। 
- ভূ-পৃষ্ঠ থেকে যতই উপড়ে ওঠা হয় ততই g এর মান কমে। 
- কিন্তু বস্তুর ভর মৌলিক বৈশিষ্ট্য, এটি বাড়ে না বা কমে না। 
সুতরাং একই বস্তুর ভর ও অভিকর্ষজ ত্বরণ g-এর গুণফল তথা ওজন ভূপৃষ্ঠের উপরের দিকে কমে। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৫৮.
‘শিমের বিচি’ কোন্ ধরনের খাদ্য?
  1. আমিষ
  2. শ্বেতসার
  3. স্নেহ জাতীয়
  4. ভিটামিন
ব্যাখ্যা
আমিষের উৎস: 
- উৎস অনুযায়ী আমিষ দুই ধরনের। 
যথা - 
১. প্রাণিজ আমিষ ও 
২. উদ্ভিজ্জ আমিষ। 

প্রাণিজ আমিষ: 
- মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা বা যকৃৎ ইত্যাদি প্রাণিজ আমিষ।
- এসব খাদ্যে দেহের প্রয়োজনীয় অ্যামাইনো এসিড পাওয়া যায়। 

উদ্ভিজ্জ আমিষ: 
- ডাল, চিনাবাদাম, শিমের বীচি ইত্যাদি উদ্ভিজ্জ আমিষ। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. Encyclopadia
  2. Enciclopaedia
  3. Encyclopedia
  4. Encyclopeadia
ব্যাখ্যা

• Encyclopedia (noun): 
English Meaning - A large collection of information about one or many subjects, often arranged alphabetically in articles in a book or set of books, or available through a computer. 
Bangla Meaning - বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।

এছাড়াও, British English অনুযায়ী Encyclopaedia সঠিক spelling. 

Source: 1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.

৬০.
কোন্ বানানটি শুদ্ধ?
  1. Catastrophe
  2. Cetastrophe
  3. Catastrofee
  4. Catastrophee
ব্যাখ্যা
♦ Catastrophe:
English meaning: a sudden event that causes very great trouble or destruction.
Bangla meaning: বিপর্যয়; আকস্মিক বিপত্তি

Source: Cambridge & Accessible Dictionary.
৬১.
যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?
  1. ৪২ বিঘা
  2. ৪৪ বিঘা
  3. ৪৫ বিঘা
  4. ৪৮ বিঘা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১০টি বলদ ২০ দিনে ৫০ বিঘা জমি চাষ করতে পারে, তবে ১২টি বলদ ১৫ দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে?

সমাধান:
১০টি বলদ ২০ দিনে জমি চাষ করতে পারে ৫০ বিঘা
১টি বলদ ২০ দিনে জমি চাষ করতে পারে ৫০/১০ বিঘা
১টি বলদ ১ দিনে জমি চাষ করতে পারে ৫০/(১০ × ২০) বিঘা
১২টি বলদ ১ দিনে জমি চাষ করতে পারে (৫০ × ১২)/(১০ × ২০) বিঘা
১২টি বলদ ১৫ দিনে জমি চাষ করতে পারে (৫০ × ১২ × ১৫)/(১০ × ২০) বিঘা
= ৪৫ বিঘা
৬২.
যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ঐ সময়ে ২৫ সের ছোলা খাবে?

সমাধান:
৩০ সের ছোলা খায় ৬ টি ঘোড়া
১ সের ছোলা খায় ৬/৩০ টি ঘোড়া
∴ ২৫ সের ছোলা খায় (৬ × ২৫)/৩০ টি ঘোড়া
= ৫ টি ঘোড়া
৬৩.
‘বিসর্জন’ নাটকটির রচয়িতা কে?
  1. গিরিশচন্দ্র ঘোষ
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. কাজী নজরুল ইসলাম
  4. সেলিম আল-দীন
ব্যাখ্যা
'বিসর্জন' নাটক:
- 'বিসর্জন' (১৮৯১) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক।
- 'রাজর্ষি' উপন্যাসের প্রথমাংশ অবলম্বনে 'বিসর্জন' নাটকটি রচিত হয়।
- রবীন্দ্রনাথ রচিত বিসর্জন নাটকে গোমতী নদীর কথা উল্লেখ আছে।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র: জয়সিংহ, রঘুপতি, অর্পনা।
- নাটকটি অমিত্রাক্ষর ছন্দে রচিত।

রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- তার সাহিত্যকর্ম:
উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

কাব্যগ্রন্থ: 
- মানসী, 
- সোনার তরী, 
- চিত্রা, 
- কল্পনা, 
- ক্ষণিকা, 
- গীতাঞ্জলি, 
- বলাকা, 
- পূরবী, 
- পুনশ্চ, 
- পত্রপূট, 
- সেঁজুতি, 
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি। 

নাটক: 
- বিসর্জন, 
- রাজা, 
- ডাকঘর, 
- অচলায়তন, 
- চিরকুমার সভা,
- রক্তকরবী, 
- তাসের দেশ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৬৪.
বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার -
  1. মামুনুর রশীদ
  2. আব্দুল মান্নান সৈয়দ
  3. শহীদুল্লাহ কায়সার
  4. আবুল হোসেন
ব্যাখ্যা
মামুনুর রশীদ:
- মামুনুর রশীদ মূলত নাট্যকার হিসেবে পরিচিত।
- টাঙ্গাইলের ঘাটাইলে ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারিতে মামুনুর রশীদ জন্মগ্রহণ করেন। 
- তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯০ সালে আলাওল সাহিত্য পুরস্কার পান৷

তাঁর রচিত নাটক:
- ওরা কদম আলী,
- ওরা আছে বলেই,
- মে দিবস,
- ইবলিশ,
- এখানে নোঙর,
- গিনিপিগ,
- সমতট,
- পাথর,
- লেবেদেফ ইত্যাদি।

অন্যদিকে,
আব্দুল মান্নান সৈয়দ:
- কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ- গবেষণা, জীবনী, নাটক/কাব্যনাটক, স্মৃতিকথা, অনুবাদ-কবিতা, সম্পাদনা- সব ধরনের গ্রন্থ রচনাতেই তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।

শহীদুল্লাহ কায়সার:
- তিনি একজন সাংবাদিক ও সাহিত্যিক ছিলেন।

আবুল হোসেন:
- তিনি চিন্তাবিদ ও প্রাবন্ধিক ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৫.
ভিটামিন-বি ১-এর অভাবে কোন্ রোগ হয়?
  1. রিকেটস
  2. স্কার্ভি
  3. বেরিবেরি
  4. পেলেগ্রা
ব্যাখ্যা
- ভিটামিন বি-১ এর অভাবে 'বেরিবেরি' নামক রোগ হয়। 

ভিটামিন বি-১ বা থায়ামিন: 
- ভিটামিন বি-১ এর রাসায়নিক নাম থায়ামিন। 
- থায়ামিন পানি, উচ্চ তাপ ও ক্ষারে নষ্ট হয়। 

থায়ামিনের অভাবজনিত অবস্থা: 
১. থায়ামিনের অভাবে ক্ষুধামন্দা/অরুচি হয়। 
২. বদহজম হয়। 
৩. বেরিবেরি নামক রোগ হয়। 
৪. দুর্বলতা ও হাত পায়ের অবসন্নতা দেখা দেয়। 
৫. পরিপাকের ব্যাঘাত ঘটে। 

বেরিবেরি রোগ: 
- থায়ামিনের অভাবে সৃষ্ট বেরিবেরি রোগ দুই প্রকার। 
যথা- 
১. আর্দ্র বেরিবেরি এবং 
২. শুষ্ক বেরিবেরি। 

উৎস: গার্হস্থ্যবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
"তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।"
বাংলাদেশের কোন ক্রিকেট খেলোয়াড় সম্প্রতি জিম্বাবুয়ে-এর বিরুদ্ধে মাত্র ৬৩ বলে শতরান করেন?
  1. সাকিব আল হাসান
  2. তামিম ইকবাল
  3. মাহমুদুল্লাহ
  4. মোহাম্মদ আশরাফুল
অনির্ধারিত
ব্যাখ্যা
ওয়ানডে ক্রিকেট:

- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- বাংলাদেশ  আইসিসি ট্রফি জয় করে ১৯৯৭ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৬ আগস্ট ২০২০।
৬৭.
He told us all about the battle. এখানে 'about' শব্দটি -
  1. Pronoun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
• এখানে "about" একটি preposition.
- preposition বাক্যে অন্যান্য শব্দের মধ্যে সম্পর্ক ব্যক্ত করে।

কিছু কমন preposition এর উদাহরণ: at, by, for, from, in, of, on, to, with ইত্যাদি।

এই বাক্যে, "about" শব্দটি "told" এবং "the battle" এর মধ্যে সম্পর্ক প্রকাশ করে। এটি ইংগিত করে যে সাবজেক্ট "he" আমাদের কী বলেছিল - "the battle" সম্পর্কে তিনি আমাদের বলেছিলেন।

সুতরাং, এখানে "about" একটি প্রিপজিশন হিসেবে কাজ করছে।

এর উত্তর হল: ঘ) preposition
৬৮.
He sleeps a sound sleep. এখানে 'sound' শব্দটি -
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• He sleeps a sound sleep এখানে ‘sound’ শব্দটি - Adjective.
- Sound sleep অর্থ ‘ভালো ঘুম’।
- বাক্যে sleep কে modify করে sound শব্দটি। এর দ্বারা ঘুমের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
- তাই এই বাক্যে Sound শব্দটি adjective.
৬৯.
3x2 - 7x - 6 এর উৎপাদক-
  1. (3x - 2)(x + 3)
  2. (3x + 2)(x - 3)
  3. (3x - 2)(x - 3)
  4. উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - 7x - 6 এর উৎপাদক-

সমাধান:
3x2 - 7x - 6
= 3x2 - 9x + 2x - 6
= 3x(x - 3) + 2(x - 3)
= (x - 3)(3x + 2)
৭০.
a - 1/a = 5√3 হলে ‍a2 + 1/a2 = কত?
  1. 60√3
  2. 60
  3. 70√3
  4. 77
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 5√3 হলে ‍a2 + 1/a2 = কত?

সমাধান:
দেওয়া আছে
a - 1/a = 5√3

আমরা জানি
a2 + 1/a2 = (a - 1/a)2 + 2.a.1/a.
= (5√3)2 + 2
= 25 × 3 + 2
= 75 + 2 
= 77
৭১.
‘সূর্যদীঘল বাড়ি’ উপন্যাসটি কার লেখা?
  1. আবু ইসহাক
  2. কাজী আবদুল ওদুদ
  3. শওকত ওসমান
  4. মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
'সূর্য দীঘল বাড়ী' উপন্যাস:
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' প্রকাশিত হয় ১৯৫৫ সালে।
- উপন্যাসটি প্রকাশিত হলে এর রচনাশৈলীও বিষয়বস্ত্ত পাঠকদের আকৃষ্ট করে।
- স্বামী পরিত্যক্তা জয়গুনের দু-সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম উপন্যাসের মূল বিষয়বস্তু।
- উপন্যাসের প্রধান চরিত্র: জয়গুণ, হাস্য, মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু।
- ‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসটি চলচ্চিত্রায়ন এবং একাধিক বিদেশি ভাষায় অনূদিত হয়।

আবু ইসহাক:
- আবু ইসহাক (১৯২৬-২০০৩) কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা৷
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ি'।
- তার দ্বিতীয় উপন্যাস 'পদ্মার পলিদ্বীপ'।
- তাঁর তৃতীয় উপন্যাস ‘জাল’। এটি তাঁর রচিত গোয়েন্দা জাতীয় উপন্যাস।

তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ:
- 'হারেম ও
- মহাপতঙ্গ।

তাঁর রচিত একমাত্র নাটক:
- জয়ধ্বনি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৭২.
‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা?
  1. দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
'হাসুলী বাঁকের উপকথা' উপন্যাস:
- এটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৭ সালে। 
- উপন্যাসে বীরভুমের 'কাহার' সম্প্রদায়ের জীবন, তাদের সংস্কৃতি, ধর্মবিশ্বাস, আচার-আচরণ,
লোককথা আন্তরিকতার সাথে তুলে ধরা হয়েছে। 
- একদিকে এই সম্প্রদায়ের আত্মবিরোধ, পরিবর্তন ও বিলুপ্তি যেমন কাহিনির একটি প্রধান ধারা, আরেকটি ধারা হলো প্রাচীন সমাজের সঙ্গে নতুন পরিবর্তমান জগতের সংঘাত। 

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদার বংশে তাঁর জন্ম।
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- এছাড়াও কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় প্রভৃতি প্রথম শ্রেণির পত্র-পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়।

তাঁর রচিত উপন্যাস:
- চৈতালী ঘূর্ণি,
- পঞ্চগ্রাম,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- গণদেবতা,
- পঞ্চগ্রাম,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা ,
- আরোগ্য নিকেতন ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৭৩.
দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার?
  1. বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করা
  2. শিক্ষার্থীদের কাজে ব্যস্ত রাখা
  3. শিক্ষার্থীদের পরীক্ষায় পাসে সাহায্য করা
  4. শ্রেণীকক্ষ শান্ত রাখা
ব্যাখ্যা
ভালো শিক্ষকের যোগ্যতা ও দক্ষতা:

- শিক্ষক হল মানুষ গড়ার কারিগর। তাই একজন আদর্শ শিক্ষকের কিছু গুনাবলী থাকা দরকার।
- শিক্ষার সর্বস্তরে শিক্ষকই হলেন শিক্ষাকর্মের মূল উৎস।
- প্রত্যেক শিক্ষকে্র বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করার দক্ষতা থাকা দরকার।
- একজন ভালো শিক্ষকের পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করার যোগ্যতা ও দক্ষতা দরকার।

তথ্যসূত্র - জাতীয় শিক্ষক বাতায়ন।
৭৪.
আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
  1. চার্লস ব্যাবেজ
  2. প্যাঙ্কেল
  3. লিবনিৎস
  4. ড. জন মউসলি
ব্যাখ্যা
চার্লস ব্যাবেজ:

- ১৭৯১ সালের ২৬ ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহন করেন।
- তিনি পেশায় ছিলেন গণিতবিদ।
- ১৮৩৩ সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ ও নকশা তৈরি করেন।
- তার এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের ধারণা নিহিত থাকায় চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
- ১৮২২ সালে চার্লস ব্যাবেজ ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা।
৭৫.
Honesty is the best policy. এখানে 'honesty' হচ্ছে -
  1. Proper Noun
  2. Common Noun
  3. Collective Noun
  4. Abstract Noun
ব্যাখ্যা
 - যে Noun কোন ব্যক্তি বা বস্তুর অবস্থা, গুণ বা প্রকৃতি সম্পর্কে ধারণা ব্যক্ত করে তাকে Abstract noun বলে।
-  Abstract noun এর বাহ্যিক কোন অস্তিত্ব নেই।
- একে দেখা বা স্পর্শ করা যায় না।
- এটি শুধু অনুভূতির সাহায্যে ধারণা করা যায়।
-  সেই হিসেবে Honesty শব্দটি Abstract noun.
 - কারণ Honesty কে ধরা, ছোঁয়া বা স্পর্শ করা যায় না শুধু কল্পনা দ্বারা অনুভব করা যায়।
৭৬.
The police dispersed the crowd. এখানে 'crowd' শব্দটি কোন্ প্রকারের noun?
  1. Proper
  2. Common
  3. Collective
  4. Abstract
ব্যাখ্যা
♦ Collective noun: 
- যে সকল noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে তাদেরকে Collective noun বলে। 
- A collective noun is a noun that refers to a group (of people, animals, things, etc.)
- Example: flock, cavalry, crowd, gang, infantry, navy, audience etc.

• The police dispersed the crowd বাক্যে 'crowd' শব্দটি Collective noun.
৭৭.
কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. 18
  2. 20
  3. 22
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = x 

প্রশ্নমতে
(x/2) + 6 = 2x - 21
⇒ 6 + 21 = 2x - (x/2)
⇒ 27 = (4x - x)/2
⇒ 3x/2 = 27
⇒ x = (27 × 2)/3
∴ x = 18
৭৮.
2x + 15 = 27 - 4x কে সমাধান করলে x এর মান হবে -
  1. - 1
  2. 2
  3. - 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 15 = 27 - 4x কে সমাধান করলে x এর মান হবে -

সমাধান:
2x + 15 = 27 - 4x
2x + 4x =27 - 15
6x = 12
x = 2
৭৯.
পরে মাস-দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে— করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে । -পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন্ কবিতার অংশ?
  1. পুরাতন ভৃত্য
  2. চিত্রা
  3. দুই বিঘা জমি
  4. দিন শেষে
ব্যাখ্যা
পরে মাস-দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে—
করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে । -পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'দুই বিঘা জমি' কবিতার অংশ।

রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

- তার সাহিত্যকর্ম:
উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

কাব্যগ্রন্থ: 
- মানসী, 
- সোনার তরী, 
- চিত্রা, 
- কল্পনা, 
- ক্ষণিকা, 
- গীতাঞ্জলি, 
- বলাকা, 
- পূরবী, 
- পুনশ্চ, 
- পত্রপূট, 
- সেঁজুতি, 
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি। 

নাটক: 
- বিসর্জন, 
- রাজা, 
- ডাকঘর, 
- অচলায়তন, 
- চিরকুমার সভা,
- রক্তকরবী, 
- তাসের দেশ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২) বাংলাপিডিয়া।
৮০.
‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন্ কাব্যের অন্তর্ভুক্ত?
  1. বিষের বাঁশী
  2. সিন্ধু হিন্দোল
  3. সাম্যবাদী
  4. নতুন চাঁদ
ব্যাখ্যা
- 'দারিদ্র্য' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সিন্ধু হিন্দোল' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- এই কাব্যে ১৯ টি কবিতা রয়েছে।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

- তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

প্রবন্ধগ্রন্থ:
- যুগবাণী,
- রাজবন্দীর জবানবন্দী,
- দুর্দিনের যাত্রী,
- রুদ্রমঙ্গল।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।