পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes১৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৮
সিলেবাস
Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য! --------------------------------------- বিষয় - মানসিক দক্ষতা টপিক - সংখ্যাগত দক্ষতা (Numerical Ability) i) সংখ্যার ধারণা ii) সংখ্যাগত পরম্পরা (সিরিজ); iii) যৌক্তিক ও ব্যতিক্রমী সংখ্যা; iv) সংখ্যার সাদৃশ্য ও বৈসাদৃশ্য; v) সংখ্যার অনুমান ও তাৎক্ষণিক সমাধান। উৎস: যেকোনো গাইড বই, আর্কাইভ থেকে Live MCQ এর আগের সকল প্রশ্ন দেখে নিতে পারেন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
যদি 7 × 6 = 2824, 2 × 3 = 812, হয় তবে 4 × 5 =?
  1. 2016
  2. 1620
  3. 1016
  4. 1610
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 7 × 6 = 2824, 2 × 3 = 812, হয় তবে 4 × 5 =?

সমাধান:
এখানে,
7 × 4 = 28, 6 × 4 = 24, ∴ 7 × 6 = 2824
2 × 4 = 8, 3 × 4 = 12, ∴ 2 × 3 = 812

একইভাবে,
4 × 4 = 16, 5 × 4 = 20, ∴ 4 × 5 = 1620
.
যদি ৫ থেকে ১০৫ পর্যন্ত যে সংখ্যাগুলো ৭ দ্বারা বিভাজ্য তাদেরকে অধঃক্রমে সজানো হয়, তাহলে শেষের দিক থেকে সপ্তম সংখ্যাটি কত? 
  1. ৩৫
  2. ৪৯
  3. ৫৬
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৫ থেকে ১০৫ পর্যন্ত যে সংখ্যাগুলো ৭ দ্বারা বিভাজ্য তাদেরকে অধঃক্রমে সজানো হয়, তাহলে শেষের দিক থেকে সপ্তম সংখ্যাটি কত? 

সমাধান
৫ থেকে ১০৫ পর্যন্ত যে সংখ্যাগুলো ৭ দ্বারা বিভাজ্য তাদেরকে অধঃক্রমে সাজালে হয়,
১০৫, ৯৮, ৯১, ৮৪, ৭৭, ৭০, ৬৩, ৫৬, ৪৯, ৪২, ৩৫, ২৮, ২১, ১৪, ৭ 
শেষের দিক থেকে সপ্তম সংখ্যাটি হলো ৪৯।
.
১/৫, ৩/৮, ৫/১১, ৭/১৪ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৯/১৫
  2. ৮/১৭
  3. ৯/১৭
  4. ১৪/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৫, ৩/৮, ৫/১১, ৭/১৪ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
প্রদত্ত ধারাটি একটি ভগ্নাংশের ধারা।
যেখানে, ক্রমিক লবগুলোর পার্থক্য ২
ক্রমিক হরগুলোর পার্থক্য ৩

∴ ৭/১৪ এর পরবর্তী ভগ্নাংশটি হবে (৭ + ২)/(১৪ + ৩) বা, ৯/১৭
.
৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
  1. ৭৫
  2. ১০০
  3. ১৫০
  4. ১৮০
ব্যাখ্যা
 
প্রশ্ন: ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x এর ৩২% = ৪৮ 
বা, ৩২x/১০০ = ৪৮
বা, ৩২x = ৪৮০০
বা, x = ৪৮০০/৩২
∴ x = ১৫০ 

∴ সংখ্যাটি ১৫০
.
২৭ : ৯৩ : : ক : ৩১
  1. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭ : ৯৩ :: ক : ৩১

সমাধান:
২৭ : ৯৩ :: ক : ৩১
বা, ২৭/৯৩ = ক/৩১
বা, ৯৩ক = ৮৩৭
বা, ক = ৮৩৭/৯৩
∴ ক = ৯
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
27     22     50
13     12     26
9        2        ?
  1. 12
  2. 14
  3. 18
  4. 11
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
27     22     50
13     12     26
9        2        ?

সমাধান:
এখানে,
27 + 22 = 49,   ∴ 49 + 1 = 50
13 + 12 = 25,   ∴ 25 + 1 = 26
9 + 2 = 11,       ∴ 11 + 1 = 12

প্রশ্নবোধক স্থানে 12 হবে।
.
নিম্নের সারিতে একটি সংখ্যা ভুলভাবে আছে। সেই সংখ্যাটি কত?
১ ৪ ২ ৫ ৩ ৬ ৪ ৭ ৫ ৮ ৬ ৯ ১০,
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের সারিতে একটি সংখ্যা ভুলভাবে আছে। সেই সংখ্যাটি কত?
১ ৪ ২ ৫ ৩ ৬ ৪ ৭ ৫ ৮ ৬ ৯ ১০, 

সমাধান: 
এখানে,
দুটি ধারা বিদ্যমান।
একটি ধারা- ১ ২ ৩ ৪ ৫ ৬  ১০
অপর ধারা- ৪ ৫ ৬ ৭ ৯
১ম ধারায় ৮ হওয়ার কথা থাকলেও এখানে ১০ দেওয়া আছে।

তাই, প্রদত্ত সারণিতে ভুল সংখ্যাটি ১০।
.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 35
  2. 55
  3. 50
  4. 63
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
আমরা পাই,
(6 x 3) + (5 x 15) = 93
(9 x 6) + (7 x 5) = 89

একইভাবে,
(4 x 8) + (18 x 1) = 50
.
যদি ৪ + ২ = ২৮ , ৯ + ২ = ৭১৮, ২ + ১ = ১২ হয়, তবে ৫ + ৪ = ? 
  1. ২০
  2. ১০২
  3. ১২০
  4. ১৩০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৪ + ২ = ২৮ , ৯ + ২ = ৭১৮, ২ + ১ = ১২ হয়, তবে ৫ + ৪ = ? 

সমাধান
এখানে 
৪ + ২ = ২৮ ⇒ ৪ - ২ = ২, ৪ × ২ = ৮
৯ + ২ = ৭১৮ ⇒ ৯ - ২ = ৭, ৯ × ২ = ১৮
২ + ১ = ১৩ ⇒ ২ - ১ = ১, ২ × ১ = ২
৫ -  ৪ = ১, ৫ × ৪ = ২০

সুতরাং 
৫ + ৪ = ১২০
১০.
৫, ৯, ১৭, ৩৩, ৬৫, .......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১৪০
  2. ১৩৫
  3. ১২৯
  4. ১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, ১৭, ৩৩, ৬৫, .......... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
৫ + (২ × ২) = ৯
৯ + (৪ × ২) = ১৭
১৭ + (৮ × ২) = ৩৩
৩৩ + (১৬ × ২) = ৬৫
৬৫ + (৩২ × ২) = ১২৯
১১.
খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?
  1. ৩৭/৫৯
  2. ২২/৩৩
  3. ৭/১৩
  4. ২৯/৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে, প্রতিটি জোড়ায় বিদ্যমান নিচের সংখ্যাটি উপরের সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ১ কম।
অর্থাৎ, 
(২ × ২) - ১ = ৩
(৪ × ২) - ১ = ৭
(১১ × ২) - ১ = ২১
(১৬ × ২) - ১ = ৩১

একইভাবে,
(৭ × ২) - ১ = ১৩

∴ সঠিক উত্তর ৭/১৩
১২.
কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হবে? 
  1. ৩৭/৪২
  2. ২৫/৬৩
  3. ২৫/৪২
  4. ২৭/৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হবে? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি, ক

শর্তমতে,
ক - (ক এর ৩৭%) = ৩/৮
বা, ক - (৩৭ক/১০০) = ৩/৮
বা, (১০০ক - ৩৭ক)/১০০ = ৩/৮
বা, ৬৩ক = ৩০০/৮
বা, ক = ৩০০/(৮ × ৬৩)
∴ ক = ২৫/৪২
১৩.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 21
  2. 28
  3. 35
  4. 42
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
প্রদত্ত চিত্রের নিচের সংখ্যাটি হলো উপরের সংখ্যাটির ৫ এর গুণিতক।

শূন্যস্থানে (7 × 5) = 35 বসবে।
১৪.
Find out the missing number on the series:
  1. 0
  2. 1/4
  3. 1/4√2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: Find out the missing number on the series:


সমাধান:
এখানে ধারাটির প্রতিটি পদ √2 গুণ আকারে বাড়ছে।
তাই ধারাটি হবে, 1/(2√2), 1/2, 1/√2, 1, √2, 2, 2√2

∴ মিসিং পদটি হবে = 1
১৫.
কোন সংখ্যাটি প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে?

  1. ২৭
  2. ৮১
  3. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে?



সমাধান:
এখানে,
৯/২৭ = ২৭/৮১
বা, ১/৩ = ১/৩

অর্থাৎ, প্রশ্নবোধক স্থানে ২৭ হলে ভগ্নাংশটি সমতুল হবে।
১৬.
Which number is the odd one in oval A and B respectively?

  1. 48, 52
  2. 48, 18
  3. 36, 6
  4. 42, 52
ব্যাখ্যা
প্রশ্ন: Which number is the odd one in oval A and B respectively?


সমাধান:
এখানে,
চিত্র A তে 42 বাদে 24, 36, 48 হচ্ছে 12 এর গুণিতক।
 চিত্র B তে, 52 বাদে, 18, 30, 36 হচ্ছে 6 এর গুণিতক।
১৭.
কোনো সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে ৫ বিয়োগ করে ৯ দিয়ে গুণ করলে ১৩৫ হয়। সংখ্যাটি কত?
  1. ১৫০
  2. ২০৫
  3. ১০০
  4. ১১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে ৫ বিয়োগ করে ৯ দিয়ে গুণ করলে ১৩৫ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
{(ক ÷ ৫) - ৫} × ৯ = ১৩৫
বা, {(ক ÷ ৫) - ৫} = ১৩৫/৯
বা, (ক/৫) - ৫ = ১৫
বা, ক/৫ = ২০
বা, ক = ২০ × ৫
∴ ক = ১০০

∴ সংখ্যাটি ১০০।
১৮.
নিচের সিরিজের পরবর্তী পদটি কত হবে?
1  3  9  27  81  108  ?
  1. 143
  2. 243
  3. 253
  4. 240
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের সিরিজের পরবর্তী পদটি কত হবে?
1  3  9  27  81  108  ?

সমাধান:
[প্রশ্নের সিরিজে 108 এর স্থলে '?' হওয়ার কথা। লাইভ পরীক্ষার প্রশ্নে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

প্রদত্ত সিরিজের পূর্বের পদের সাথে ৩গুণ হয়ে পরের পদ হয়।
1 × 3 = 3
3 × 3 = 9
9 × 3 = 27
27 × 3 = 81
81 × 3 = 243