পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। সোর্সঃ যেকোনো গাইড বই এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বাংলাদেশে কত শতাংশ মানুষ শহরাঞ্চলে বসবাস করে?
  1. ক) ২০.৫ শতাংশ
  2. খ) ২১.২ শতাংশ
  3. গ) ২২.১ শতাংশ
  4. ঘ) ২৫.৯ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ Multiple Indicator Cluster Survey-2019 অনুসারে বাংলাদেশে ২২.১ শতাংশ মানুষ শহরাঞ্চলে বসবাস করে।
অন্যদিকে, গ্রামাঞ্চলে বসবাস করে ৭৭.৯ শতাংশ মানুষ।
- বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে : ২৫.৩ শতাংশ।
- সবচেয়ে কম মানুষ বাস করে বরিশাল বিভাগে : ৫.৭০ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর Multiple Indicator Cluster Survey-2019)
.
দেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপিত হয় কোথায়?
  1. ক) কক্সবাজার
  2. খ) ময়মনসিংহ
  3. গ) নেত্রকোনা
  4. ঘ) শেরপুর
ব্যাখ্যা
- ‘বিরিশিরি কালচারাল একাডেমি’ হলো দেশের প্রথম ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র।
- এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত যা ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বিরিশিরি ব্যতীত কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও রাজশাহী জেলায় সরকারি উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে।
(সূত্রঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)