পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes৩৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
"পরীক্ষা - ১৯: বিষয় - গাণিতিক যুক্তি টপিক - বীজগণিত i) সেট, পরিসংখ্যান ও সম্ভাব্যতা; ii) বিন্যাস ও সমাবেশ। এবং বিষয় - বাংলা সাহিত্য টপিক - বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দীন, জহির রায়হান, জীবনানন্দ দাশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ূন আহমেদ। ২. অন্যান্য লেখকগণ: কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জাহানারা ইমাম, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনেশচন্দ্র সেন, রফিক আজাদ, হুমায়ুন কবির, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
A = {x : x ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 ≤ 20} হলে P(A) এর উপাদান সংখ্যা কত?
  1. 4
  2. 8
  3. 15
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 ≤ 20} হলে P(A) এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : x ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 ≤ 20}
তাহলে, A = {-1, -2, -3, -4}

আমরা জানি,
কোনো সেটের উপাদান সংখ্যা n হলে তার শক্তি সেটের উপাদান সংখ্যা = 2n

এখানে,
A এর উপাদান সংখ্যা = 4
P(A) এর উপাদান সংখ্যা = 2n = 24 = 16
∴ P(A) এর উপাদান সংখ্যা = 16
.
nP4 = 5 × nP3 হয়, তবে n এর মান কত?
  1. 8
  2. 4
  3. 3
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: nP4 = 5 × nP3 হয়, তবে n এর মান কত?

সমাধান: 
nP4 = 5 × nP3
বা, np4/np3 = 5
বা, {n(n - 1)(n - 2)(n - 3)}/{n(n - 1)(n - 2)} = 5
বা, n - 3 = 5
∴ n = 8
.
প্রথম তেরোটি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?
  1. √6
  2. 8
  3. √14
  4. √19
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম তেরোটি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান কত?

সমাধান:
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান= √{(n2 - 1)/12}
∴ প্রথম তেরোটি স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান = √{(132 - 1)/12}
= √{(169 - 1)/12}
= √(168/12)
= √14
.
'COMPUTER' শব্দের অক্ষরগুলোকে কতগুলো ভিন্ন উপায়ে সাজানো যাবে, যদি স্বরবর্ণগুলো সর্বদা একসাথে থাকে?
  1. 1450
  2. 2840
  3. 4320
  4. 720
ব্যাখ্যা
প্রশ্ন: 'COMPUTER' শব্দের অক্ষরগুলোকে কতগুলো ভিন্ন উপায়ে সাজানো যাবে, যদি স্বরবর্ণগুলো সর্বদা একসাথে থাকে?

সমাধান:
'COMPUTER' শব্দটিতে 8টি অক্ষর রয়েছে। এতে 3টি স্বরবর্ণ (O, U, E) এবং 5টি ব্যঞ্জনবর্ণ (C, M, P, T, R) রয়েছে।
3টি স্বরবর্ণকে সর্বদা একত্রে রাখলে অক্ষরগুলো হবে: C, M, P, T, R, (OUE)।

ধরি,
এই শব্দে 6টি অক্ষর আছে যার সবগুলোই ভিন্ন।
তাহলে, সাজানোর উপায় সংখ্যা = 6! = 720

3টি স্বরবর্ণ (OUE)-তে, সকল স্বরবর্ণ আলাদা এই স্বরবর্ণগুলি সাজানোর উপায় সংখ্যা = 3! = 6
∴ মোট সাজানোর উপায় সংখ্যা = 720 × 6 = 4320
.
একটি দলে মোট সদস্য ৭০ জন ঐ দলে আরবী ভাষায় কথা বলতে পারে ৩৫ জন ফরাসী ভাষায় কথা বলতে পারে ৪০ জন। দুইটি ভাষাতেই কথা বলতে পারে ২৫ জন, তবে দুই ভাষার কোনটিতেই কথা বলতে পারেনা কত জন?
  1. ১৫ জন
  2. ২০ জন
  3. ২৫ জন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দলে মোট সদস্য ৭০ জন ঐ দলে আরবী ভাষায় কথা বলতে পারে ৩৫ জন ফরাসী ভাষায় কথা বলতে পারে ৪০ জন। দুইটি ভাষাতেই কথা বলতে পারে ২৫ জন, তবে দুই ভাষার কোনটিতেই কথা বলতে পারেনা কত জন?

সমাধান:
দেওয়া আছে,
মোট সদস্য, n(s) = ৭০ জন
আরবী ভাষায় কথা বলতে পারে, n(A) = ৩৫ জন
ফরাসী ভাষায় কথা বলতে পারে n(F) = ৪০ জন
দুইটি ভাষাতেই কথা বলতে পারে, n(A ∩ F) = ২৫ জন

∴ n(A ∩ F) = n(A) + n(F) - n(A ∩ F)
= ৩৫ + ৪০ - ২৫
= ৫০

∴ কোন ভাষায় কথা বলতে পারেনা = n(S) - n(A ∩ F)
= ৭০ - ৫০
= ২০ জন
.
EQUITY শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণ গুলো একত্রে থাকবে?
  1. 96
  2. 120
  3. 144
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: EQUITY শব্দের অক্ষরগুলো কতভাবে সাজানো যায় যেখানে স্বরবর্ণ গুলো একত্রে থাকবে?

সমাধান:
মোট অক্ষর 6 টি যাদের মধ্যে 3 টি (E, U, I) স্বরবর্ণ এবং বাকী 3 টি ব্যাঞ্জনবর্ণ

স্বরবর্ণগুলোকে একটি বর্ণ ধরে সাজানোর উপায় 4! = 24
আবার স্বরবর্ণগুলোকে নিজেদের মধ্যে সাজানো যায় = 3! = 6 উপায়ে 

∴ সাজানোর মোট উপায় = 24 × 6
= 144
.
৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হলো। হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ২/৩
  3. ৩/৪
  4. ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২ খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হলো। তাসটি হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = ৫২ টি।
রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।

∴ তাসটি হরতন অথবা রুইতন হওয়ার সম্ভাবনা = (১৩ × ২)/৫২ = ২৬/৫২ = ১/২
∴ তাসটি হরতন অথবা রুইতন না হওয়ার সম্ভাবনা = ১ - (১/২)
= ১/২
.
'EQUATION' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে A, N থাকবে না?
  1. 180
  2. 120
  3. 60
  4. 240
ব্যাখ্যা
প্রশ্ন: 'EQUATION' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যাবে যেখানে A, N থাকবে না?

সমাধান:
EQUATION শব্দটিতে মোট বর্ণ আছে 8টি।
যেহেতু, A, N থাকবেনা মোট বর্ণ হবে 6টি

∴ প্রতিবারে 3টি করে নিয়ে বিন্যাস সংখ্যা = 6P3
= 120
.
মূলদ সংখ্যার সেট কিরূপ সেট?
  1. অসীম সেট
  2. ফাঁকা সেট
  3. সসীম সেট
  4. সার্বিক সেট
ব্যাখ্যা
প্রশ্ন: মূলদ সংখ্যার সেট কিরূপ সেট?

সমাধান:
মূলদ সংখ্যা: যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে p, q স্বাভাবিক সংখ্যা এবং q ≠ 0 তাদেরকে মূলদ সংখ্যা বলে।
- শূণ্য, সব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ মূলদ সংখ্যা।
- সব পূর্ণসংখ্যা মূলদ সংখ্যা।
- সব পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যেমন: √16, √36.
- সব পূর্ণ ঘন সংখ্যার ঘনমূল মূলদ সংখ্যা।
- দশমিকের পরের অঙ্কগুলো যদি সসীম আকারে থাকে তাহলে সংখ্যাটি মূলদ সংখ্যা। যেমন: 5.66, 7.75.

এই সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারন করা যায়না, তাই মূলদ সংখ্যার সেট হবে একটি অসীম সেট।
১০.
৩ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে একজন বালক ও দুইজন বালিকা নিয়ে কত প্রকারে একটি দল গঠন করা যাবে?
  1. ১২
  2. ১৮
  3. ২৪
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে একজন বালক ও দুইজন বালিকা নিয়ে কত প্রকারে একটি দল গঠন করা যাবে?

সমাধান:
৩ জন বালক ও ৪ জন বালিকার একটি দল থেকে একজন বালক ও দুইজন বালিকা নিয়ে কমিটি গঠনের উপায়,
= C × C
= ৩ × ৬
= ১৮ উপায়ে
১১.
একজন লোকের ঢাকা হতে ফেনী বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭ এবং ফেনী থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৯। লোকটি ফেনীতে বাসে যাওয়া এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?
  1. ১৫/৫৬
  2. ২০/৬৩
  3. ৮/৬৩
  4. ৯/৬১
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের ঢাকা হতে ফেনী বাসে যাওয়ার সম্ভাবনা ৫/৭ এবং ফেনী থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা ৫/৯। লোকটি ফেনীতে বাসে যাওয়া এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
ঢাকা হতে ফেনী বাসে যাওয়ার সম্ভাবনা = ৫/৭
ঢাকা হতে ফেনী বাসে না যাওয়ার সম্ভাবনা = ১ - (৫/৭) = ২/৭

ফেনী থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভবনা = ৫/৯
ফেনী থেকে চট্টগ্রাম ট্রেনে না যাওয়ার সম্ভবনা = ১ - (৫/৯) = ৪/৯

∴ ফেনী বাসে এবং চট্টগ্রামে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা = (৫/৭) × (৪/৯)
= ২০/৬৩
১২.
CALCULATOR শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে মোট কত রকমে সাজানো যেতে পারে?
  1. 480
  2. 720
  3. 180
  4. 360
ব্যাখ্যা
প্রশ্ন: CALCULATOR শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে মোট কত রকমে সাজানো যেতে পারে?

সমাধান:
CALCULATOR শব্দটিতে মোট 10 টি অক্ষর আছে, যার মধ্যে(A, U, A, O) 4টি স্বরবর্ণ এবং 6 টি ব্যঞ্জনবর্ণ আছে।
যেহেতু স্বরবর্ণগুলি এদের অবস্থান পরিবর্তন করবে না, কাজেই এদের স্থান নির্দিষ্ট করে বাকি 6 টি ব্যঞ্জনবর্ণ দ্বারা সাজানোর সংখ্যা বের করতে হবে।
ব্যঞ্জনবর্ণগুলির মধ্যে C এবং L আছে দুইবার করে।

∴ সাজানোর সংখ্যা হবে= 6!/2!2! = 180
১৩.
3, 8, 1, 4 অংকগুলো একবার ব্যবহার করে 4000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়?
  1. 12
  2. 24
  3. 36
  4. 48
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 8, 1, 4 অংকগুলো একবার ব্যবহার করে 4000 এর চেয়ে বড় কতগুলো সংখ্যা তৈরি করা যায়?

সমাধান:
প্রথম সংখ্যাটি 4 বা 8 এর যেকোনো একটি হতে পারে।

৩, 8, 1, 4 একবার ব্যবহার করে অংকগুলো দ্বারা ৪000 এর চেয়ে বড় সংখ্যা তৈরি করা যায় = 2P1 × 3!
= 12
১৪.
একটি বাক্সে 3টি লাল, 7টি সবুজ এবং 8টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হলো। বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/7
  2. 5/9
  3. 4/7
  4. 4/9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে 3টি লাল, 7টি সবুজ এবং 8টি নীল বল আছে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হলো। বলটি নীল না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
থলেতে মোট বলের সংখ্যা = (3 + 7 + 8) টি = 18 টি
নীল বলের সংখ্যা = 8 টি

তাহলে, বলটি নীল হওয়ার সম্ভাবনা = 8/18 = 4/9
∴ বলটি নীল না হওয়ার সম্ভাবনা = 1 - (4/9)
= 5/9
১৫.
কোন দলের ১২ জন শিক্ষার্থীর পরীক্ষার নম্বর যথাক্রমে ৫৫, ৬০, ৭৫, ৭০, ৬৫, ৮০, ৮৫, ৭২, ৬২, ৭৮, ৮২, ৭৬। শ্রেণিব্যাপ্তি ৫ হলে উপাত্তগুলোর শ্রেণি সংখ্যা কত?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দলের ১২ জন শিক্ষার্থীর পরীক্ষার নম্বর যথাক্রমে ৫৫, ৬০, ৭৫, ৭০, ৬৫, ৮০, ৮৫, ৭২, ৬২, ৭৮, ৮২, ৭৬। শ্রেণিব্যাপ্তি ৫ হলে উপাত্তগুলোর শ্রেণি সংখ্যা কত?

সমাধান:
উপাত্তসমূহ: ৫৫, ৬০, ৭৫, ৭০, ৬৫, ৮০, ৮৫, ৭২, ৬২, ৭৮, ৮২, ৭৬
সর্বোচ্চ উপাত্ত = ৮৫
সর্বনিম্ন উপাত্ত = ৫৫
উপাত্তগুলোর পরিসর = (৮৫ - ৫৫) + ১ = ৩১
শ্রেণিব্যাপ্তি = ৫
∴ শ্রেণি সংখ্যা = ৩১/৫ = ৬.২

কিন্তু শ্রেণি সংখ্যা পূর্ণসংখ্যা হতে হবে, তাই ৭টি শ্রেণি তৈরি করতে হবে।
সুতরাং, উপাত্তগুলোর শ্রেণি সংখ্যা হবে ৭।
১৬.
ডি মরগ্যানের সূত্রানুসারে কোনটি সঠিক?
  1. (A ∩ B)' = A ∪ B
  2. (A ∩ B)' = A' ∪ B' 
  3. A ∪ B = B ∪ A
  4. (A ∪ B)' = A ∩ B
ব্যাখ্যা
প্রশ্ন: ডি মরগ্যানের সূত্রানুসারে কোনটি সঠিক?

সমাধান:
ডি মরগ্যানের সূত্র অনুসারে,
• (A ∩ B)' = A' ∪ B' 
• (A ∪ B)' = A' ∩ B'
১৭.
আমেরিকা ও বাংলাদেশের ৩ জন করে কূটনীতিবিদ গোলটেবিল বৈঠকে মিলিত হলে তারা কত উপায়ে বসতে পারেন যেন দুই দেশের কূটনীতিবিদ পাশাপাশি না বসেন?
  1. 6 উপায়ে
  2. 8 উপায়ে
  3. 12 উপায়ে
  4. 16 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: আমেরিকা ও বাংলাদেশের ৩ জন করে কূটনীতিবিদ গোলটেবিল বৈঠকে মিলিত হলে তারা কত উপায়ে বসতে পারেন যেন দুই দেশের কূটনীতিবিদ পাশাপাশি না বসেন?

সমাধান:
একজন বাংলাদেশীকে স্থির রেখে বাকী দুজনকে বিন্যাস করা যায় = 2! উপায়ে
তিনজন আমেরিকানকে বিন্যাস করা যায় = 3! উপায়ে

∴ মোট বিন্যাস সংখ্যা = 2! × 3!
= 2 × 3 × 2
= 12
১৮.
যদি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মোট ৩ দিন বৃষ্টি হয় তবে, ঐ সপ্তাহে সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?
  1. ১/৬
  2. ৪/৭
  3. ১/২
  4. ৩/৭
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে মোট ৩ দিন বৃষ্টি হয় তবে, ঐ সপ্তাহে সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?

সমাধান:
এক সপ্তাহ = ৭ দিন
বৃষ্টি হয়েছে = ৩ দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৩/৭
অর্থাৎ, সোমবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৩/৭

∴ সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= ১ - (৩/৭) = ৪/৭
১৯.
একটি টুর্নামেন্টে 8 টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?
  1. 12 টি
  2. 24 টি
  3. 28 টি
  4. 32 টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টুর্নামেন্টে 8 টি দল অংশগ্রহণ করেছে, একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে?

সমাধান:
8 টি দল অংশগ্রহণ করে একক লীগ পদ্ধতিতে খেলা হলে প্রত্যেকে প্রত্যেকের সংখ্যা ১টি করে খেলা খেলবে।
তাহলে মোট খেলা হবে 8C2 = 28 টি
২০.
A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} এবং B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 6} হলে A - B = ?
  1. {1}
  2. {1, 3, 5}
  3. {0, 1}
  4. {3, 5}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64} এবং B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 6} হলে A - B = ?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : x Fibonacci সংখ্যা এবং x2 < 64}
তাহলে, A = {0, 1, 2, 3, 5}

এবং B = {x : x মৌলিক সংখ্যা এবং x ≤ 6}
তাহলে, B = {2, 3, 5}

∴ A - B ={0, 1, 2, 3, 5} - {2, 3, 5}
= {0, 1}
২১.
একটি দলের মিটিংয়ে কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 45 হয়, তাহলে ঐ দলের মিটিংয়ে কতজন লোক ছিল?
  1. 10 জন
  2. 9 জন
  3. 8 জন
  4. 11 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দলের মিটিংয়ে কিছু লোক উপস্থিত ছিল। তারা প্রত্যেকে কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা 45 হয়, তাহলে ঐ দলের মিটিংয়ে কতজন লোক ছিল?

সমাধান:
মনে করি,
ঐ দলের মিটিংয়ে n সংখ্যক লোক উপস্থিত ছিল।
প্রশ্নানুসারে,
nC2 = 45
⇒ n(n - 1)/2 = 45
⇒ n(n - 1) = 90
⇒ n2 - n - 90 = 0
⇒ n2 - 10n + 9n - 90 = 0
⇒ n(n - 10) + 9(n - 10) = 0
⇒ (n + 9)(n - 10) = 0

∴ n = 10  [n এর মান - 9 গ্রহণযোগ্য নয়, কারণ লোকসংখ্যার পরিমাণ ঋণাত্মক হতে পারেনা]
অতএব, ঐ দলের মিটিংয়ে 10 জন লোক ছিল।
২২.
৫ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?
  1. সসীম সেট
  2. সার্বিক সেট
  3. ফাঁকা সেট
  4. অসীম সেট
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর গুণিতকের সেট কোন ধরনের সেট?

সমাধান:
অসীম সেট: যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে।
৫ এর গুণিতকসমূহ = ৫, ১০, ১৫, ২০, . . . ইত্যাদি
∴ ৫ এর গুণিতকের সেট = {৫, ১০, ১৫, ২০, . . . }

অর্থাৎ, ৫ এর গুণিতকের সেট অসীম সেট।
২৩.
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। প্রথম মুদ্রায় H এবং ২য় মুদ্রায় T না আসার সম্ভাবনা কত?
  1. 1/4
  2. 3/4
  3. 1/3
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। প্রথম মুদ্রায় H এবং ২য় মুদ্রায় T না আসার সম্ভাবনা কত?

সমাধান:
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হলো = {HH, HT, TH, TT}
এখানে মোট ঘটনা = 4

∴ প্রথম মুদ্রায় H এবং ২য় মুদ্রায় T আসার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= 1/4

∴ প্রথম মুদ্রায় H এবং ২য় মুদ্রায় T না আসার সম্ভাবনা = 1 - (1/4)
= 3/4
২৪.
BALLOON শব্দটির অক্ষরগুলি কত রকমে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে?
  1. 36
  2. 144
  3. 240
  4. 320
ব্যাখ্যা
প্রশ্ন: BALLOON শব্দটির অক্ষরগুলি কত রকমে সাজানো যায় যেন স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করে?

সমাধান:
BALLOON শব্দটিতে 7 টি অক্ষর আছে যার মধ্যে 4 টি ব্যঞ্জনবর্ণ ও 3টি স্বরবর্ণ।
7টি স্থানের মধ্যে 4 টি বিজোড় স্থান এবং 3 টি জোড় স্থান।

3 টি স্বরবর্ণকে 3 টি জোড়স্থানে মোট 3!/2! = 3 উপায়ে [0 দুইটি]
4 টি ব্যঞ্জনবর্ণ 4 টি বিজোড়স্থানে মোট 4!/2! = 12 উপায়ে 
∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা 3 × 12 = 36
২৫.
২০ থেকে ৫০ পর্যন্ত সংখ্যার যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ৯/১৬
  2. ১৩/৩০
  3. ১৪/৩১
  4. ৪/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৫০ পর্যন্ত সংখ্যার যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
২০ থেকে ৫০ পর্যন্ত মোট সংখ্যা = ৩১ টি
২০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭ = ৭ টি
২০ থেকে ৫০ পর্যন্ত ৫ এর গুণিতক = ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০ = ৭ টি

মৌলিক সংখ্যা অথবা ৫ এর গুণিতক = ৭ + ৭ = ১৪ টি
∴ নির্ণেয় সম্ভাবনা = ১৪/৩১
২৬.
উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে কি বলে?
  1. গড় ব্যবধান
  2. পরিসর
  3. পরিমিত ব্যবধান
  4. শ্রেণী ব্যবধান
ব্যাখ্যা
প্রশ্ন: উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে কি বলে?

সমাধান:
- উপাত্তসমূহের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্যকে পরিসর বলে।
- শ্রেণী ব্যবধান বলতে তথ্যের সেটকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার সময় প্রতিটি শ্রেণীর সীমার মধ্যবর্তী পার্থক্যকে বোঝায়।
- একটি শ্রেণী বা গ্রুপের নিম্ন সীমা এবং উচ্চ সীমার মধ্যকার পার্থক্যকে পরিমিতি ব্যবধান বলে।
২৭.
A = {x : x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25}, B = {x : x মৌলিক সংখ্যা এবং x2 < 25}, এবং C = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6} হলে, A ∩ B ∩ C = কত?
  1. Ø
  2. {2}
  3. {1, 3, 6}
  4. {2, 6}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25}, B = {x : x মৌলিক সংখ্যা এবং x2 < 25}, এবং C = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6} হলে, A ∩ B ∩ C = কত?

সমাধান:
A = {x : x ধনাত্মক সংখ্যা এবং x2 < 25}
∴ A = {1, 2, 3, 4}

B = {x : x মৌলিক সংখ্যা এবং x2 < 25}
∴ B = {2, 3}

C = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6}
∴ C = {2, 4, 6, 8}

∴ A ∩ B ∩ C = {1, 2, 3, 4} ∩ {2, 3} ∩ {2, 4, 6, 8}
= {2}
২৮.
"NOTEBOOK" শব্দটি হতে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যায়?
  1. 336
  2. 896
  3. 1200
  4. 1680
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: "NOTEBOOK" শব্দটি হতে প্রতিবারে তিনটি করে অক্ষর নিয়ে কতভাবে বিন্যস্ত করা যায়?

সমাধান:
"NOTEBOOK" শব্দটিতে মোট বর্ণ আছে 8 টি এর মধ্যে O আছে 3টি
5টি ভিন্ন বর্ণ।
O বর্ণ তিনটিকে একটি ধরে মোট ভিন্ন বর্ণ = 6

এখন
1) 3টি ভিন্ন বর্ণ নিয়ে বিন্যস্ত করার উপায় =6C3 × 3! = 20 × 6 = 120 
2) 2টি O এবং 1 টি ভিন্ন বর্ণ নিয়ে বিন্যস্ত করার উপায় = 3C2  × 5C1 = 3 × 5 = 15
3) 3টি একই বা 3টি O বর্ণ নিয়ে বিন্যস্ত করার উপায় = 3C3 = 1 

মোট  বিন্যস্ত করা যায় =120 + 15 + 1 = 136

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।

২৯.
‘একটি কালো মেয়ের কথা’ উপন্যাসটির বিষয়বস্তু -
  1. স্বাধীনতা সংগ্রাম
  2. দুর্ভিক্ষ
  3. ভাষা আন্দোলন
  4. ঊনসত্তরের গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
'একটি কালো মেয়ের কথা' উপন্যাস:
- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস- 'একটি কালো মেয়ের কথা'।
- এটি প্রকাশিত হয় ১৯৭১ খ্রিষ্টব্দে।
- এটি তাঁর সর্বশেষ উপন্যাস।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, একজন কথাসাহিত্যিক, রাজনীতিবিদ।
- তিনি ১৮৯৮ সালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক জমিদারবংশে জন্ম গ্রহণ করেন।
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- তারাশঙ্করের ত্রয়ী উপন্যাস- ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- চৈতালি ঘূর্ণি,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- গণদেবতা,
- আরগ্য,
- নিকেতন,
- পঞ্চপুণ্ডলী,
- রাধা ইত্যাদি।

তাঁর প্রসিদ্ধ ছোটগল্প:
- রসকলি,
- বেদেনী,
- ডাকহরকরা।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
কোনটি জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা নয়?
  1. সমাচার দর্পণ
  2. দিগদর্শন
  3. ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান
  4. ফ্রেন্ড অব ইন্ডিয়া
ব্যাখ্যা
- জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা নয় - ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান।
- এটি হেনরি ডিরোজিও সম্পাদিত পত্রিকা।

• জন ক্লার্ক মার্শম্যান:
- তিনি ১৭৯৪ সালে ব্রডমিড, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন।
- তিনি শ্রীরামপুর মিশনে শিক্ষা গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিতে প্রায় ত্রিশ বছর অবদান রাখেন।
- তিনি ১৮৭৭ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর সম্পাদিত পত্রিকা:
- দিগদর্শন,
- সমাচার দর্পণ,
- ফ্রেন্ড অব ইন্ডিয়া,
- গভর্নমেন্ট গেজেট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
'শীতের অরণ্য' গল্পের রচয়িতা কে?
  1. জাহানারা ইমাম
  2. হুমায়ুন কবির
  3. হাসান আজিজুল হক
  4. কায়কোবাদ
ব্যাখ্যা
• 'শীতের অরণ্য' গল্পের রচয়িতা - হাসান আজিজুল হক।

• হাসান আজিজুল হক:

- হাসান আজিজুল হক ১৯৩৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন ।
- হাসান আজিজুল হক মূলত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত ছিলেন।
- তিনি ১৯৬৭ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৭০ সালে বাংলা একাডেমি পুরস্কার, ১৯৯৯ সালে একুশে পদক, ২০১৯ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
- ১৫ নভেম্বর ২০২১ সালে, হাসান আজিজুল হক মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত গল্প:
- নামহীন গ্রোত্রহীন,
- শীতের অরণ্য,
- আত্মজা ও একটি করবী গাছ,
- আমরা অপেক্ষা করছি,
- পাতালে হাসপাতালে,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শামুক,
- শিউলি,
- বৃত্তায়ন ইত্যাদি।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
'চন্দ্রগুপ্ত' নাটকের রচয়িতা কে?
  1. দ্বিজেন্দ্রলাল রায়
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গিরিশচন্দ্র ঘোষ
  4. কালীপ্রসন্ন সিংহ
ব্যাখ্যা
‘চন্দ্রগুপ্ত’ নাটক:
- ‘চন্দ্রগুপ্ত’ (১৯১১) দ্বিজেন্দ্রলাল রায় রচিত জনপ্রিয় নাটক।
- গ্রিক-ভারতীয় সম্পর্কের ইতিহাসের একটি বিশেষ মুহূর্তকে এই নাটকের পটভূমি করা হয়েছে।
- এই নাটকের কেন্দ্রীয় চরিত্র চাণক্যের মধ্যে কাঠিন্য এবং কোমলতার বিপরীত সমাবেশ, দেশপ্রেমের উদ্দীপ্তি এবং ভাষার আড়ম্বর এই তিনদিক থেকে বাংলা নাটকের ইতিহাসে ‘চন্দ্রগুপ্ত’ বিশেষভাবে আলোচিত হয়।

দ্বিজেন্দ্রলাল রায়:
- দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) কবি, নাট্যকার, গীতিকার। ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম।
- দ্বিজেন্দ্রলাল কৈশোরেই কাব্যচর্চা শুরু করেন। ছাত্রজীবনে তাঁর আর্য্যগাথা (১ম ভাগ, ১৮৮২) এবং বিলেতে থাকাকালে Lyrics of Ind (১৮৮৬) কাব্য প্রকাশিত হয়। ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ বারোটি।

দ্বিজেন্দ্রলালের উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো:
কাব্য:
- আর্য্যগাথা,
- আলেখ্য,
- ত্রিবেণী।

নকশা-প্রহসন:
- একঘরে,
- সমাজ-বিভ্রাট ও কল্কি অবতার,
- ত্র্যহস্পর্শ,
- প্রায়শ্চিত্ত,
- পুনর্জন্ম।

পৌরাণিক নাটক:
- পাষাণী,
- সীতা,
- ভীষ্ম।

সামাজিক নাটক:
- পরপারে,
- বঙ্গনারী।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
কুসুমকুমারী দাশ রচিত শিশু সাহিত্যের নাম কী?
  1. ইতল বিতল
  2. পাখির বাসা
  3. কবিতা-মুকুল
  4. ফণি-মনসা
ব্যাখ্যা
• কুসুমকুমারী দাশ শিশুদের জন্য রচনা করেন - কবিতা-মুকুল।

অন্যদিকে,
- 'ফণি-মনসা' কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ।
- 'পাখির বাসা' ফররুখ আহমদ রচিত শিশুতোষ গ্রন্থ।
- 'ইতল বিতল' সুফিয়া কামাল রচিত শিশুতোষ গ্রন্থ।

কুসুমকুমারী দাশ:

- তিনি ১৮৮২ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- কুসুমকুমারী দাশ হলেন জীবনানন্দ দাশের মাতা।
- তাঁর গদ্যগ্রন্থের নাম 'পৌরাণিক আখ্যায়িকা'।
- শিশুদের জন্যে তিনি 'কবিতা মুকুল' নামে একটি পুস্তিকা রচনা করেন।
- তাঁর কবিতা প্রকাশিত হত 'প্রবাসী', 'ব্রহ্মবাদী', 'মুকুল' প্রভৃতি পত্রিকায়।
- তাঁর বিখ্যাত কবিতা পঙ্‌ক্তি - 'আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।'
- তিনি ১৯৪৮ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাসের লেখক কে?
  1. মুনীর চৌধুরী
  2. হাসান হাফিজুর রহমান
  3. জহির রায়হান
  4. হাসান আজিজুল হক
ব্যাখ্যা
'আরেক ফাল্গুন' উপন্যাস:
- ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস জহির রায়হানের 'আরেক ফাল্গুন'।
- এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় লেখা।
- পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো'।
- চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি।
- এই উপন্যাসে বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনাকে রূপায়িত করা হয়েছে।

জহির রায়হান:
- তিনি ১৯৩৫ সালে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন।
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।
- জহির রায়হান সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।
- তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’।
- তাঁর সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’।
- তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ করে।

তাঁর রচিত উপন্যাস:
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- শেষ বিকেলের মেয়ে,
- তৃষ্ণা,
- কয়েকটি মৃত্যু।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
নাটকে ‘গৈরিশ ছন্দের’ প্রবর্তন করেন কে?
  1. চণ্ডীচরণ মুন্শী
  2. গোবিন্দচন্দ্র দাস
  3. গিরিশচন্দ্র ঘোষ
  4. গিরিশচন্দ্র সেন
ব্যাখ্যা
গিরিশচন্দ্র ঘোষ:
• বাংলা নাটকের সমৃদ্ধসাধনে গিরিশচন্দ্র ঘোষের (১৮৪৪-১৯১২) অবদান অপরিসীম। যশস্বী অভিনেতা এবং প্রতিভাশালী নাট্যকারের যুগ্নবৈশিষ্ট্যের অধিকারী হয়ে তিনি পচাঁত্তরখানি সমাপ্ত ও চারখানি অসমাপ্ত নাটক প্রহসন রচনা করেন। এতে বাংলা নাটকের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধশালী হয়ে ওঠে এবং তিনি সে সময়কার সর্বাপেক্ষা প্রভাবশালী ও খ্যাতিসম্পন্ন নাট্যকার হিসেবে গৌরবময় আসন অলঙ্কৃত করতে সক্ষম হন।

• গিরিশচন্দ্রের প্রধান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠা ছিল ‘নটগুরু’ হিসেবে।

• গিরিশচন্দ্র ঘোষের কোন কোন নাটকে তাঁর নিজের প্রবর্তিত ‘গৈরিশ ছন্দের’ ব্যবহার হয়েছে। এতে তিনি যথেষ্ট সার্থকতা অর্জন করেন। অভিনয়ে উপযোগী ভাষাসৃষ্টির উদ্দেশ্য এর পশ্চাতে কার্যকরী ছিল।

• গিরিশচন্দ্র ঘোষের অনুবর্তী নাট্যকারগণের ওপর এই ছন্দের প্রভাব পরিলক্ষিত হয়। পরবর্তীকালের ভক্তিমূলক পৌরাণিক নাটকের ক্ষেত্রেও তাঁর প্রভাব অনস্বীকার্য।

তাঁর গৈরিশ ছন্দের নমুনা:
যবে ধনু ধরি করে,
ঘোর সিংহনাদে প্রবেশ করেছি রণে-
যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর আদি চরাচর
কে কবে হয়েছে স্থির?
যদি যায় প্রাণ মাতঃ করগো কল্যাণ
সেই দর্পে সেই শরাসন করে
সেই রণক্ষেত্রে আনন্দ যথায় মম
হইব ধরণীশায়ী অনন্ত শয্যায়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৬.
'কামাল পাশা' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. দোলন চাপা
  2. প্রলয় শিখা
  3. অগ্নিবীণা
  4. বিষের বাঁশি
ব্যাখ্যা
অগ্নিবীণা:
- ১৯২২ সালে নজরুলের যেসব সাহিত্যকর্ম প্রকাশিত হয় সেসবের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল গল্প-সংকলন ব্যথার দান, কবিতা-সংকলন অগ্নি- বীণা ও প্রবন্ধ-সংকলন যুগবাণী।
- বাংলা কবিতার পালাবদলকারী কাব্য অগ্নি-বীণা প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রথম সংস্করণ শেষ হয়ে যায়।
- অগ্নি-বীণা কাব্যে ১২ টি কবিতা আছে।
- বিষয়বস্তুর জায়গা থেকে কবিতাগুলোকে ৪ ভাগে বিভক্ত করা যায়।
- যেমন:
- ১. দ্রোহ, বিপ্লব ও আমিত্ব : প্রলয়োল্লাস, বিদ্রোহী, ধূমকেতু।
- ২. সময় ও যুদ্ধ : কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল- আরব।
- ৩. মুসলিম ঐতিহ্য : মোহররম, কোরবানী, খেয়াপারের তর।
- ৪. হিন্দু ঐতিহ্য : রক্তাম্বরধারিণী মা, আগমনী।
- বিদ্রোহী কবিতাটি ১৯২১ খ্রিষ্টাব্দে ২২ ডিসেম্বর সাপ্তাহিক বিজলী পত্রিকায় প্রকাশিত প্রকাশিত হয় ।
- অগ্নি-বীণা কাব্যের প্রথম কবিতা প্রলয়োল্লাস দ্বিতীয় কবিতা বিদ্রোহী শেষ কবিতা মোহররম।
- রক্তাম্বরধারিণী মা কবিতাটি নিষিদ্ধ হয়েছিল, অগ্নি-বীণা কাব্যটি নিষিদ্ধ হয়নি।

কাজী নজরুল ইসলাম:
- বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) লাইভ এমসিকিউ লেকচার-১৪।
৩৭.
'হাসনাহেনা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. গোলাম মোস্তফা
  2. কায়কোবাদ
  3. কাজী নজরুল ইসলাম
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা
• 'হাসনাহেনা' কাব্যগ্রন্থের রচয়িতা - গোলাম মোস্তফা।

গোলাম মোস্তফা:

- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে ১৮৯৭ সালে তাঁর জন্ম।
- গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
- ১৯৪৯ সালে গঠিত পূর্ববঙ্গ সরকারের ভাষা সংস্কার কমিটির সচিব হিসেবে তিনি কাজ করেন।
- সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি যশোর সংঘ কর্তৃক ‘কাব্য সুধাকর’ (১৯৫২) এবং পাকিস্তান সরকার কর্তৃক ‘সিতারা-ই-ইমতিয়াজ’ (১৯৬০) উপাধি লাভ করেন।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্য-কাহিনী,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- তারানা-ই-পাকিস্তান,
- বনিআদম।

গদ্যগ্রন্থ:
- বিশ্বনবী,
- ইসলাম ও কমিউনিজম,
- ইসলাম ও জেহাদ,
- আমার চিন্তাধারা,
- পাকিস্তানের রাষ্ট্রভাষা।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।