পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
Exam 13 Geography of Bangladesh — Natural Environment: Geographical location and boundary, Geology: Relief and physiography, Soils, River system, Climate, Wet lands, Natural hazard [Source: Class–10 and relevant books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
Bangladesh is located at the confluence of which three mighty rivers’ systems that shape its natural environment?
(বাংলাদেশ কোন তিনটি বৃহৎ নদী ব্যবস্থার মিলনস্থলে অবস্থিত, যা এর প্রাকৃতিক পরিবেশকে গঠন করে?)
  1. Ganga, Brahmaputra, Meghna (গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা)
  2. Padma, Jamuna, Surma (পদ্মা, যমুনা, সুরমা)
  3. Tista, Atrai, Karnafuli (তিস্তা, আত্রাই, কর্ণফুলি)
  4. Meghna, Padma, Jamuna (মেঘনা, পদ্মা, যমুনা)
সঠিক উত্তর:
Ganga, Brahmaputra, Meghna (গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা)
উত্তর
সঠিক উত্তর:
Ganga, Brahmaputra, Meghna (গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা)
ব্যাখ্যা

বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ মূলত GBM (Ganga-Brahmaputra-Meghna) নদী ব্যবস্থার মিলিত প্রভাবে গঠিত। এর ফলে গড়ে উঠেছে বিশাল ডেল্টা, উর্বর মাটি ও সমৃদ্ধ জলাভূমি।

.
Which natural feature makes Bangladesh both highly fertile and highly disaster-prone?
(বাংলাদেশকে একই সাথে উর্বর এবং প্রাকৃতিক দুর্যোগপ্রবণ করে তোলে কোন প্রাকৃতিক বৈশিষ্ট্য?)
  1. Tropical Monsoon Climate (ক্রান্তীয় মৌসুমি জলবায়ু)
  2. Riverine Deltaic Landscape (নদীবাহিত বদ্বীপ অঞ্চল)
  3. Coastal Mangroves (উপকূলীয় ম্যানগ্রোভ বন)
  4. Alluvial Soil (পলল মাটি)
সঠিক উত্তর:
Riverine Deltaic Landscape (নদীবাহিত বদ্বীপ অঞ্চল)
উত্তর
সঠিক উত্তর:
Riverine Deltaic Landscape (নদীবাহিত বদ্বীপ অঞ্চল)
ব্যাখ্যা

বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপে অবস্থিত। এই বদ্বীপ মাটি অত্যন্ত উর্বর করে তুললেও, একই সাথে বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বহন করে।

.
Which factor of Bangladesh’s natural environment plays the most significant role in shaping its agriculture calendar?
(বাংলাদেশের কৃষি ক্যালেন্ডার গঠনে কোন প্রাকৃতিক উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?)
  1. Rainfall pattern (বৃষ্টিপাতের ধরণ)
  2. Soil type (মাটির ধরন)
  3. River system (নদী ব্যবস্থা)
  4. Temperature variation (তাপমাত্রার তারতম্য)
সঠিক উত্তর:
Rainfall pattern (বৃষ্টিপাতের ধরণ)
উত্তর
সঠিক উত্তর:
Rainfall pattern (বৃষ্টিপাতের ধরণ)
ব্যাখ্যা

বাংলাদেশের কৃষি প্রধানত মৌসুমি বৃষ্টিপাতের ধরণ এর উপর নির্ভর করে। প্রাক-মৌসুম, মৌসুমী ও পর-মৌসুম বৃষ্টির সময় অনুযায়ী ধান ও অন্যান্য ফসল চাষের ক্যালেন্ডার তৈরি হয়।

.
Which river marks the longest border between Bangladesh and West Bengal?
কোন নদীকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত সবচেয়ে দীর্ঘ?
  1.  Ganga (গঙ্গা)
  2. Teesta (তিস্তা)
  3. Karatoa (করতোয়া)
  4. Mahananda (মহনন্দা)
সঠিক উত্তর:
Mahananda (মহনন্দা)
উত্তর
সঠিক উত্তর:
Mahananda (মহনন্দা)
ব্যাখ্যা

 মহানন্দা নদী চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘ সীমান্ত তৈরি করেছে। এটি ঐতিহাসিকভাবেই প্রাকৃতিক ও রাজনৈতিক সীমানা হিসেবে গুরুত্বপূর্ণ।

.
Which river plays an important role in the Bangladesh–Assam border?
কোন নদী বাংলাদেশের সাথে ভারতের আসাম রাজ্যের সীমান্ত নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
  1.  Surma (সুরমা)
  2. Barak (বরাক)
  3. Karnaphuli (কর্ণফুলি)
  4. Karnafuli (করনফুলি)
সঠিক উত্তর:
Barak (বরাক)
উত্তর
সঠিক উত্তর:
Barak (বরাক)
ব্যাখ্যা

 বরাক নদী আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করে এবং সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়। এই বিভাজন সীমান্ত নির্ধারণ ও হাইড্রোলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

.
Which river forms part of the India–Bangladesh border in Kurigram?
কোন নদী বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত তৈরি করেছে?
  1. Brahmaputra (ব্রহ্মপুত্র)
  2. Dudhkumar (দুধকুমার)
  3. Karatoa (করতোয়া)
  4. Atrai (আত্রাই)
সঠিক উত্তর:
Dudhkumar (দুধকুমার)
উত্তর
সঠিক উত্তর:
Dudhkumar (দুধকুমার)
ব্যাখ্যা

দুধকুমার নদী কুড়িগ্রাম দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটি একটি ছোট কিন্তু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সীমান্ত নদী।

.
Which hill range forms the boundary with Mizoram?
 কোন পাহাড় বাংলাদেশের সাথে মিজোরামের সীমান্ত তৈরি করেছে?
  1.  Lushai Hills (লুসাই পাহাড়)
  2. Khasi Hills (খাসিয়া পাহাড়)
  3. Garo Hills (গারো পাহাড়)
  4. Nilgiri Hills (নিলগিরি পাহাড়)
সঠিক উত্তর:
 Lushai Hills (লুসাই পাহাড়)
উত্তর
সঠিক উত্তর:
 Lushai Hills (লুসাই পাহাড়)
ব্যাখ্যা

লুসাই পাহাড় চট্টগ্রাম হিল ট্র্যাক্টসের দক্ষিণ-পূর্ব অংশে বিস্তৃত এবং বাংলাদেশের সাথে মিজোরামের সীমান্ত তৈরি করেছে। এটি বহু আদিবাসী জনগোষ্ঠীর আবাসস্থল।

.
Bangladesh shares border with how many Indian states?
বাংলাদেশের সাথে ভারতের কতটি রাজ্যের সীমান্ত রয়েছে?
  1. 5 (৫)
  2.  6 (৬)
  3.  7 (৭)
  4. 8 (৮)
সঠিক উত্তর:
5 (৫)
উত্তর
সঠিক উত্তর:
5 (৫)
ব্যাখ্যা

Five Indian states share a border with Bangladesh: West Bengal, Assam, Meghalaya, Tripura, and Mizoram. These five states account for the entirety of the 4,096.7 km (2,545-mile) land border that India shares with Bangladesh. 

.
Which hill partly defines the boundary with Tripura?
ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্তের একটি অংশ কোন পাহাড় দিয়ে গঠিত?
  1. Tila Hills (টিলা পাহাড়)
  2. Khasi Hills (খাসিয়া পাহাড়)
  3. Chatakpur Hills (চটকপুর পাহাড়)
  4. Kaptai Hills (কাপ্তাই পাহাড়)
সঠিক উত্তর:
Tila Hills (টিলা পাহাড়)
উত্তর
সঠিক উত্তর:
Tila Hills (টিলা পাহাড়)
ব্যাখ্যা

সিলেট-ত্রিপুরা সীমান্তের ছোট ছোট টিলা পাহাড় সীমান্তরেখার অংশ তৈরি করেছে। যদিও এগুলো খাসিয়া বা গারো পাহাড়ের মতো বড় নয়, তবুও সীমান্ত নির্ধারণে ভূমিকা রাখে।

১০.
With which Indian state does Bangladesh share the longest border?
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে?
  1. Meghalaya (মেঘালয়)
  2. Assam (আসাম)
  3. Tripura (ত্রিপুরা)
  4. West Bengal (পশ্চিমবঙ্গ)
সঠিক উত্তর:
West Bengal (পশ্চিমবঙ্গ)
উত্তর
সঠিক উত্তর:
West Bengal (পশ্চিমবঙ্গ)
ব্যাখ্যা

বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সীমান্ত পশ্চিমবঙ্গের সাথে, প্রায় ২,২১৭ কিমি। এর মধ্যে স্থল ও নদীভিত্তিক সীমান্ত অন্তর্ভুক্ত, যা কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

১১.
Which physiographic unit covers the largest area of Bangladesh?
বাংলাদেশের কোন ভৌত অঞ্চল সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে?
  1. Piedmont plain (পিয়েডমন্ট সমভূমি)
  2. Floodplain (প্লাবনভূমি)
  3. Hill tracts (পাহাড়ি অঞ্চল)
  4. Barind Tract (বরেন্দ্র অঞ্চল)
সঠিক উত্তর:
Floodplain (প্লাবনভূমি)
উত্তর
সঠিক উত্তর:
Floodplain (প্লাবনভূমি)
ব্যাখ্যা

বাংলাদেশের ভৌত গঠনের মধ্যে সবচেয়ে বড় অংশ হলো প্লাবনভূমি, যা দেশের প্রায় ৮০% এলাকা জুড়ে বিস্তৃত। নদীভিত্তিক পলি মাটি জমে এ অঞ্চল গঠিত হয়েছে।

১২.
Which physiographic region of Bangladesh contains the Chittagong Hill Tracts?
বাংলাদেশের কোন ভৌত অঞ্চলে চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল অবস্থিত?
  1. Tertiary hills (তৃতীয় যুগের পাহাড়)
  2.  Floodplain (প্লাবনভূমি)
  3. Terrace land (টেরেস ভূমি)
  4. Coastal plain (উপকূলীয় সমভূমি)
সঠিক উত্তর:
Tertiary hills (তৃতীয় যুগের পাহাড়)
উত্তর
সঠিক উত্তর:
Tertiary hills (তৃতীয় যুগের পাহাড়)
ব্যাখ্যা

চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল (CHT) বাংলাদেশের একমাত্র বড় পাহাড়ি এলাকা, যা তৃতীয় যুগে ভূ-তাত্ত্বিক ভাঁজ প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে।

১৩.
Which physiographic unit is known as the oldest alluvial terrace of Bangladesh?
বাংলাদেশের প্রাচীনতম প্লাবনভূমি টেরেস কোনটি?
  1. Madhupur Tract (মধুপুর টেরেস)
  2. Barind Tract (বরেন্দ্র অঞ্চল)
  3. Haor Basin (হাওর অববাহিকা)
  4. Lalmai Hills (লালমাই পাহাড়)
সঠিক উত্তর:
Barind Tract (বরেন্দ্র অঞ্চল)
উত্তর
সঠিক উত্তর:
Barind Tract (বরেন্দ্র অঞ্চল)
ব্যাখ্যা

বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের প্রাচীনতম প্লাবনভূমি টেরেস, যা প্রায় প্লাইস্টোসিন যুগে গঠিত হয়েছিল। এটি উচ্চভূমি প্রকৃতির।

১৪.
Which of the following is a distinctive wetland physiographic unit in northeast Bangladesh?
 উত্তর-পূর্ব বাংলাদেশের কোন ভৌত অঞ্চল বিশেষভাবে জলাভূমি হিসেবে পরিচিত?
  1. Tista Floodplain (তিস্তা প্লাবনভূমি)
  2. Barind Tract (বরেন্দ্র অঞ্চল)
  3. Haor Basin (হাওর অববাহিকা)
  4. Madhupur Tract (মধুপুর টেরেস)
সঠিক উত্তর:
Haor Basin (হাওর অববাহিকা)
উত্তর
সঠিক উত্তর:
Haor Basin (হাওর অববাহিকা)
ব্যাখ্যা

উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা বর্ষাকালে বিশাল জলরাশিতে ডুবে যায় এবং শুষ্ক মৌসুমে ফসলের মাঠে রূপান্তরিত হয়। এটি বাংলাদেশের অন্যতম স্বতন্ত্র ভৌত অঞ্চল।

১৫.
. Which physiographic Sub-division includes the Sundarbans?
 সুন্দরবন বাংলাদেশের কোন উপ ভৌত অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. Hill tracts (পাহাড়ি অঞ্চল)
  2. Coastal plain (উপকূলীয় সমভূমি)
  3. Floodplain (প্লাবনভূমি)
  4. Terrace tract (টেরেস অঞ্চল)
সঠিক উত্তর:
Coastal plain (উপকূলীয় সমভূমি)
উত্তর
সঠিক উত্তর:
Coastal plain (উপকূলীয় সমভূমি)
ব্যাখ্যা

সুন্দরবন বাংলাদেশের দক্ষিণাংশে অবস্থিত উপকূলীয় সমভূমির অংশ, আর এই সমভূমি বড় পরিসরে প্লাবন বনভূমির অংশ।
আর সুন্দরবন জোয়ার-ভাটার প্রভাবে গঠিত একটি বনভূমি, যা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন।
কোন উপ ভৌত অঞ্চলের অন্তর্ভুক্ত? এমন প্রশ্ন থাকলে উপকূলীয় প্লাবনভূমি/ Floodplain (প্লাবনভূমি)  উত্তর করবেন। 

১৬.
The Chittagong Hill Tracts of Bangladesh were mainly formed during which geological period?
বাংলাদেশের চট্টগ্রাম পাহাড় প্রধানত কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত হয়েছিল?
  1. Quaternary (কোয়ার্টানারি যুগ)
  2. Tertiary (তৃতীয় যুগ)
  3. Holocene (হলোসিন যুগ)
  4. Pleistocene (প্লাইস্টোসিন যুগ)
সঠিক উত্তর:
Tertiary (তৃতীয় যুগ)
উত্তর
সঠিক উত্তর:
Tertiary (তৃতীয় যুগ)
ব্যাখ্যা

চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল (CHT) তৃতীয় যুগে টেকটোনিক ভাঁজ ও সেডিমেন্টারি স্তর জমে গঠিত হয়েছে। এজন্য এগুলোকে Tertiary Hills বলা হয়।

১৭.
Madhupur and Barind Tracts of Bangladesh were developed mainly in which geological period?
বাংলাদেশের মধুপুর ও বরেন্দ্র টেরেস প্রধানত কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত হয়েছিল?
  1. Holocene (হলোসিন)
  2. Pleistocene (প্লাইস্টোসিন)
  3. Tertiary (তৃতীয় যুগ)
  4. Jurassic (জুরাসিক)
সঠিক উত্তর:
Pleistocene (প্লাইস্টোসিন)
উত্তর
সঠিক উত্তর:
Pleistocene (প্লাইস্টোসিন)
ব্যাখ্যা

মধুপুর টেরেস ও বরেন্দ্র টেরেস প্রাচীন অলুভিয়াল টেরেস, যেগুলো প্লাইস্টোসিন যুগে গঠিত হয়েছিল। এজন্য এগুলোকে Pleistocene terraces বলা হয়।

১৮.
Which physiographic unit of Bangladesh is most associated with Quaternary period sedimentation?
বাংলাদেশের কোন ভৌত অঞ্চল সবচেয়ে বেশি কোয়ার্টানারি যুগের পলল দ্বারা গঠিত?
  1. Hill tracts (পাহাড়ি অঞ্চল)
  2. Terraces (টেরেস অঞ্চল)
  3. Floodplains (প্লাবনভূমি)
  4. Piedmont plain (পিয়েডমন্ট সমভূমি)
সঠিক উত্তর:
Floodplains (প্লাবনভূমি)
উত্তর
সঠিক উত্তর:
Floodplains (প্লাবনভূমি)
ব্যাখ্যা

 বাংলাদেশের বিশাল প্লাবনভূমি অঞ্চল কোয়ার্টানারি যুগে গঠিত, যেখানে নদীভিত্তিক পলল বারবার জমে ভূমি তৈরি হয়েছে।

১৯.
The Barind Tract is an uplifted terrace formed during which time?
বরেন্দ্র অঞ্চল একটি উঁচু টেরেস, এটি কোন সময়ে গঠিত হয়েছিল?
  1. Pleistocene (প্লাইস্টোসিন)
  2. Holocene (হলোসিন)
  3. Tertiary (তৃতীয় যুগ)
  4. Devonian (ডেভোনিয়ান)
সঠিক উত্তর:
Pleistocene (প্লাইস্টোসিন)
উত্তর
সঠিক উত্তর:
Pleistocene (প্লাইস্টোসিন)
ব্যাখ্যা

বরেন্দ্র অঞ্চল হলো প্লাইস্টোসিন যুগের প্রাচীন অলুভিয়াল টেরেস। এর লালচে দোআঁশ মাটি এই অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য।

২০.
The tertiary hills of Bangladesh are mainly found in which two regions?
 বাংলাদেশের তৃতীয় যুগের পাহাড় প্রধানত কোন দুটি অঞ্চলে পাওয়া যায়?
  1. Madhupur and Barind (মধুপুর ও বরেন্দ্র)
  2.  Chittagong and Sylhet (চট্টগ্রাম ও সিলেট)
  3. Rajshahi and Dinajpur (রাজশাহী ও দিনাজপুর)
  4. Khulna and Barisal (খুলনা ও বরিশাল)
সঠিক উত্তর:
 Chittagong and Sylhet (চট্টগ্রাম ও সিলেট)
উত্তর
সঠিক উত্তর:
 Chittagong and Sylhet (চট্টগ্রাম ও সিলেট)
ব্যাখ্যা

বাংলাদেশের প্রধান পাহাড়ি অঞ্চলগুলো হলো চট্টগ্রাম পাহাড় ও সিলেট পাহাড়। এগুলো তৃতীয় যুগে টেকটোনিক ভাঁজ প্রক্রিয়ায় গঠিত হয়েছে।

২১.
Which of the following best describes the Holocene floodplains of Bangladesh?
বাংলাদেশের হলোসিন যুগের প্লাবনভূমির বৈশিষ্ট্য কোনটি?
  1. Very old terraces with red soil (লাল মাটির প্রাচীন টেরেস)
  2. Young alluvial plains formed by rivers (নদী দ্বারা গঠিত নবীন পলি সমভূমি)
  3. Folded mountain ranges (ভাঁজকৃত পর্বতমালা)
  4. Igneous rock formation (আগ্নেয় শিলা গঠন)
সঠিক উত্তর:
Young alluvial plains formed by rivers (নদী দ্বারা গঠিত নবীন পলি সমভূমি)
উত্তর
সঠিক উত্তর:
Young alluvial plains formed by rivers (নদী দ্বারা গঠিত নবীন পলি সমভূমি)
ব্যাখ্যা

বাংলাদেশের বর্তমান প্লাবনভূমি হলো হলোসিন যুগে নদীর পলি দ্বারা গঠিত নবীন ভূমি, যা প্রতি বছর নতুন করে তৈরি ও পরিবর্তিত হচ্ছে।

২২.
What is the average elevation of the Tertiary hills in Chittagong Hill Tracts?
 চট্টগ্রাম পাহাড়ের তৃতীয় যুগের পাহাড়গুলোর গড় উচ্চতা কত?
  1. 10–20 meters (১০–২০ মিটার)
  2. 30–50 meters (৩০–৫০ মিটার)
  3. 200–1000 meters (২০০–১০০০মিটার)
  4. 1200–1500 meters (১২০০–১৫০০ মিটার)
সঠিক উত্তর:
200–1000 meters (২০০–১০০০মিটার)
উত্তর
সঠিক উত্তর:
200–1000 meters (২০০–১০০০মিটার)
ব্যাখ্যা

চট্টগ্রাম পাহাড় বাংলাদেশের সবচেয়ে উঁচু অঞ্চল। এর উচ্চতা গড়ে ২০০–১০০০ মিটার পর্যন্ত এবং সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং ১,২৩১ মিটার।

২৩.
What is the typical elevation of the Pleistocene terraces (Madhupur and Barind)?
মধুপুর ও বরেন্দ্র প্লাইস্টোসিন টেরেসের গড় উচ্চতা কত?
  1.  6–10 meters (৬–১০ মিটার)
  2. 15–45 meters (১৫–৪৫ মিটার)
  3. 200–400 meters (২০০–৪০০ মিটার)
  4. 500–700 meters (৫০০–৭০০ মিটার)
সঠিক উত্তর:
15–45 meters (১৫–৪৫ মিটার)
উত্তর
সঠিক উত্তর:
15–45 meters (১৫–৪৫ মিটার)
ব্যাখ্যা

মধুপুর ও বরেন্দ্র টেরেস সমভূমির তুলনায় উঁচু, কিন্তু পাহাড় নয়। এগুলোর উচ্চতা সাধারণত ১৫–৪৫ মিটারের মধ্যে। কোন কোন হিসাবে এটি ১১ - ৪৮ মিটার। 

২৪.
What is the elevation of the active floodplains of Bangladesh?
বাংলাদেশের সক্রিয় প্লাবনভূমির উচ্চতা কত?
  1. 1–3 meters (১–৩ মিটার)
  2. 10–20 meters (১০–২০ মিটার)
  3. 50–100 meters (৫০–১০০ মিটার)
  4. 200–400 meters (২০০–৪০০ মিটার)
সঠিক উত্তর:
1–3 meters (১–৩ মিটার)
উত্তর
সঠিক উত্তর:
1–3 meters (১–৩ মিটার)
ব্যাখ্যা

বাংলাদেশের সক্রিয় প্লাবনভূমি হলো নদী তীরবর্তী সমভূমি, যেগুলোর উচ্চতা মাত্র ১–৩ মিটার। প্রতি বছর বন্যা ও নদীর পলি জমে এগুলো পরিবর্তিত হয়।

২৫.
Which district in Bangladesh includes areas with the lowest minimum elevation (below sea level)?
বাংলাদেশের কোন জেলায় কিছু অংশে সমুদ্রপৃষ্ঠের নিচে সর্বনিম্ন উচ্চতা রয়েছে?
  1. Dhaka District (ঢাকা জেলা)
  2. Barguna District (বরগুনা জেলা)
  3. Satkhira ( সাতক্ষীরা ) 
  4. Bhola District (ভোলা জেলা)
সঠিক উত্তর:
Satkhira ( সাতক্ষীরা ) 
উত্তর
সঠিক উত্তর:
Satkhira ( সাতক্ষীরা ) 
ব্যাখ্যা

বরগুনা সাতক্ষীরা জেলার সর্বনিম্ন উচ্চতা প্রায় −৩ মিটার (সমুদ্রপৃষ্ঠের নিচে) দেখা গেছে। এটি বাংলাদেশের নিম্নতম এলাকা যুক্ত জেলার মধ্যে একটি। বরগুনা , পটুয়াখালি, ভোলা এগুলো ও নিচু জেলা । 

২৬.
Which district of Bangladesh contains one of the highest topographic maximum elevations ?
বাংলাদেশের কোন জেলায় সর্বোচ্চ উচ্চতার স্থান রয়েছে?
  1. Chattogram Hill District (চট্টগ্রাম পার্বত্য জেলা)
  2. angamati Hill District (রাঙ্গামাটি পার্বত্য জেলা)
  3. Panchagarh District (পঞ্চগড় জেলা)
  4.  Bandarban District (বান্দরবান জেলা)
সঠিক উত্তর:
 Bandarban District (বান্দরবান জেলা)
উত্তর
সঠিক উত্তর:
 Bandarban District (বান্দরবান জেলা)
ব্যাখ্যা

বান্দরবান পার্বত্য জেলার কিছু অংশে সর্বোচ্চ উচ্চতা পাওয়া গেছে । এসব পাহাড়ি এলাকা দেশের সবচেয়ে উঁচু অঞ্চল।

২৭.
What is the approximate average elevation of Dinajpur Sadar Upazila in Bangladesh?
বাংলাদেশের দিনাজপুর সদর উপজেলার আনুমানিক গড় উচ্চতা কত?
  1. 10 m (১০ মিটার)
  2. 35 m (৩৫ মিটার)
  3.  75 m (৭৫ মিটার)
  4. 120 m (১২০ মিটার)
সঠিক উত্তর:
35 m (৩৫ মিটার)
উত্তর
সঠিক উত্তর:
35 m (৩৫ মিটার)
ব্যাখ্যা

দিনাজপুর সদর উপজেলার গড় উচ্চতা প্রায় ৩৫ মিটার। সর্বনিম্ন উচ্চতা প্রায় ২৬ মিটার এবং সর্বোচ্চ প্রায় ৪৪-৪৫ মিটার পর্যন্ত। এটি প্রধানত প্লাবনভূমি এলাকায় অবস্থিত, তাই উচ্চতা বড় নয়। 

২৮.
Which soil type is mainly found in the Barind Tract of north-western Bangladesh and is less fertile due to hardpan formation?
(উত্তর-পশ্চিমাঞ্চলের বরিন্দ এলাকায় প্রধানত কোন মাটি পাওয়া যায়, যা হার্ডপ্যান স্তর গঠনের কারণে কম উর্বর?)
  1. Barind Soil (বরিন্দ মাটি)
  2. Alluvial Soil (পলিমাটি)
  3. Saline Soil (লবণাক্ত মাটি)
  4. Hill Soil (পাহাড়ি মাটি)
সঠিক উত্তর:
Barind Soil (বরিন্দ মাটি)
উত্তর
সঠিক উত্তর:
Barind Soil (বরিন্দ মাটি)
ব্যাখ্যা

•    বরিন্দ মাটি উত্তর-পশ্চিমাঞ্চলের (রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর) টেরেস বা উঁচু এলাকায় পাওয়া যায়।
•    মাটির রঙ লালচে-বাদামি বা গাঢ় রঙের হয়।
•    নিচে একটি শক্ত হার্ডপ্যান স্তর থাকার কারণে পানি সহজে প্রবেশ করতে পারে না, ফলে শুষ্ক মৌসুমে মাটি শক্ত ও অনুর্বর হয়ে যায়।
•    এই মাটিতে প্রাকৃতিক উর্বরতা কম, তাই সেচ ও সার প্রয়োগ ছাড়া ভালো ফলন পাওয়া কঠিন।
•    তবে আধুনিক কৃষি প্রযুক্তি, সেচ ব্যবস্থা ও সার ব্যবহারের কারণে এখন ধান, গম, ডাল এবং কিছু ফল উৎপাদন সম্ভব হচ্ছে।
 বরিন্দ মাটি বাংলাদেশের অল্প উর্বর মাটির অন্যতম উদাহরণ, যা কৃষিতে বিশেষ যত্ন ও ব্যবস্থাপনা দাবি করে।

২৯.
Which is the largest river system in Bangladesh in terms of catchment area and water discharge?
(প্রবাহ এলাকা ও পানিপ্রবাহের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় নদী ব্যবস্থা কোনটি?)
  1. Ganges River System (গঙ্গা নদী ব্যবস্থা)
  2. Brahmaputra-Jamuna River System (ব্রহ্মপুত্র-যমুনা নদী ব্যবস্থা)
  3. Meghna River System (মেঘনা নদী ব্যবস্থা)
  4. Surma-Kushiyara River System (সুরমা-কুশিয়ারা নদী ব্যবস্থা)
সঠিক উত্তর:
Brahmaputra-Jamuna River System (ব্রহ্মপুত্র-যমুনা নদী ব্যবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
Brahmaputra-Jamuna River System (ব্রহ্মপুত্র-যমুনা নদী ব্যবস্থা)
ব্যাখ্যা

•    ব্রহ্মপুত্র-যমুনা নদী ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে বড়।
•    এর উৎস চীনের তিব্বত অঞ্চলে (তসাংপো নদী) → ভারতে প্রবেশ করে ব্রহ্মপুত্র → বাংলাদেশে প্রবেশ করলে যমুনা নামে পরিচিত।
•    প্রবাহ এলাকা (catchment) ও পানিপ্রবাহের দিক থেকে এটি বাংলাদেশের মূল জীবনরেখা।
•    যমুনা নদী বাংলাদেশের ভেতরে অনেক শাখা নদীতে পানি সরবরাহ করে এবং গঙ্গা ও মেঘনার সাথে মিলিত হয়ে বিশাল পদ্মা-মেঘনা নদী গঠন করে।
•    কৃষি, মৎস্য, নৌপরিবহন এবং ভূ-আকৃতি গঠনে এর ভূমিকা অমূল্য।
 বাংলাদেশের মোট পানির প্রায় অর্ধেকের বেশি প্রবাহ এই নদী ব্যবস্থার মাধ্যমে আসে।

৩০.
Which river system is primarily responsible for forming the vast delta at the mouth of the Bay of Bengal?
(বাংলাদেশের বঙ্গোপসাগরের মোহনায় বিশাল ডেল্টা গঠনের জন্য প্রধানত কোন নদী ব্যবস্থা দায়ী?)
  1. Brahmaputra-Jamuna River System (ব্রহ্মপুত্র-যমুনা নদী ব্যবস্থা)
  2. Ganges-Brahmaputra-Meghna (GBM) River System (গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী ব্যবস্থা)
  3. Surma-Kushiyara River System (সুরমা-কুশিয়ারা নদী ব্যবস্থা)
  4. Teesta River System (তিস্তা নদী ব্যবস্থা)
সঠিক উত্তর:
Ganges-Brahmaputra-Meghna (GBM) River System (গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী ব্যবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
Ganges-Brahmaputra-Meghna (GBM) River System (গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদী ব্যবস্থা)
ব্যাখ্যা

•    GBM নদী ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে বড় নদী ব্যবস্থাগুলোর একটি।
•    গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা একত্রিত হয়ে বঙ্গোপসাগরের মোহনায় বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ (Ganges Delta বা Bengal Delta) গঠন করেছে।
•    এর আয়তন প্রায় ১,০০,০০০ বর্গকিমি এবং এটি বিশ্বের সবচেয়ে উর্বর সমভূমির একটি।
•    বার্ষিক বন্যা ও পলি জমার ফলে মাটি সবসময় নতুন করে উর্বর হয়।
•    একইসাথে, এই নদী ব্যবস্থা বাংলাদেশের ভূ-আকৃতি, কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য নির্ধারণ করে।
 এই GBM ব্যবস্থাকেই বলা হয় বাংলাদেশের অর্থনীতি ও পরিবেশের প্রাণকেন্দ্র।

৩১.
Which type of climate does Bangladesh experience according to Köppen’s classification?
(Köppen শ্রেণিবিন্যাস অনুযায়ী বাংলাদেশে কোন ধরনের জলবায়ু বিরাজ করে?)
  1. Tropical Rainforest Climate (ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু)
  2. Tropical Monsoon Climate (ক্রান্তীয় মৌসুমি জলবায়ু)
  3. Desert Climate (মরু জলবায়ু)
  4.  Mediterranean Climate (ভূমধ্যসাগরীয় জলবায়ু)
সঠিক উত্তর:
Tropical Monsoon Climate (ক্রান্তীয় মৌসুমি জলবায়ু)
উত্তর
সঠিক উত্তর:
Tropical Monsoon Climate (ক্রান্তীয় মৌসুমি জলবায়ু)
ব্যাখ্যা

বাংলাদেশে মূলত ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বিরাজ করে।
•    এর বৈশিষ্ট্য: গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, বর্ষায় প্রচুর বৃষ্টিপাত এবং শীতকালে শীতল, শুষ্ক আবহাওয়া।
•    বৃষ্টিপাতের প্রধান উৎস হলো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, যা বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা বহন করে আনে।
•    ফলে জুন-সেপ্টেম্বর মাসে দেশের মোট বৃষ্টিপাতের প্রায় ৭০–৮০% ঘটে।
 কৃষি, নদীর প্রবাহ, জীবিকা এবং অর্থনীতির সাথে এই জলবায়ুর গভীর সম্পর্ক রয়েছে।

৩২.
Which month is generally the hottest in Bangladesh?
(বাংলাদেশে সাধারণত কোন মাসটি সবচেয়ে গরম হয়?)
  1. March (মার্চ)
  2. April (এপ্রিল)
  3. May (মে)
  4. June (জুন)
সঠিক উত্তর:
April (এপ্রিল)
উত্তর
সঠিক উত্তর:
April (এপ্রিল)
ব্যাখ্যা

•    বাংলাদেশে গ্রীষ্মকাল মার্চ থেকে জুন পর্যন্ত স্থায়ী হয়।
•    এপ্রিল মাসে সূর্যের অবস্থান বিষুবরেখার কাছাকাছি থাকায় তাপমাত্রা সর্বোচ্চ হয় (প্রায় ৩০°–৪০°C পর্যন্ত)।
•    এ সময়ে তীব্র গরম ও কালবৈশাখী ঝড় বেশি দেখা যায়।
•    মে মাসে গরম কিছুটা থাকলেও বর্ষার প্রাক-প্রবাহ শুরু হওয়ায় আর্দ্রতা বাড়ে এবং বৃষ্টিপাত শুরু হয়।
 তাই এপ্রিলকেই বলা হয় বাংলাদেশের সবচেয়ে উষ্ণ মাস।

৩৩.
Which natural disaster in Bangladesh is most closely linked to the monsoon climate?
(বাংলাদেশে কোন প্রাকৃতিক দুর্যোগ মৌসুমি জলবায়ুর সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত?)
  1. Cyclone (ঘূর্ণিঝড়)
  2. Earthquake (ভূমিকম্প)
  3. Flood (বন্যা)
  4. Drought (খরা)
সঠিক উত্তর:
Flood (বন্যা)
উত্তর
সঠিক উত্তর:
Flood (বন্যা)
ব্যাখ্যা

•    বর্ষাকালে (জুন–সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঘটায়।
•    গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদী ও তাদের শাখানদীগুলোতে প্রবাহিত অতিরিক্ত পানি সহজেই বন্যা সৃষ্টি করে।
•    বাংলাদেশ একটি সমতল ও নিম্নভূমি দেশ হওয়ায় বন্যার প্রবণতা বেশি।
•    বন্যার ফলে একদিকে যেমন কৃষি ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে বন্যাজনিত পলি মাটির উর্বরতাও বাড়ায়।
 তাই বন্যাকে বলা হয় বাংলাদেশের মৌসুমি জলবায়ুর আশীর্বাদ ও অভিশাপ দুটোই।

৩৪.
Which wetland of Bangladesh has been declared a Ramsar site for its international importance?
(বাংলাদেশের কোন জলাভূমিকে আন্তর্জাতিক গুরুত্বের কারণে Ramsar সাইট ঘোষণা করা হয়েছে?)
  1.  Tanguar Haor (টাঙ্গুয়ার হাওর)
  2.  Chalan Beel (চলন বিল)
  3. Hakaluki Haor (হাকালুকি হাওর)
  4. Arial Beel (আড়িয়াল বিল)
সঠিক উত্তর:
 Tanguar Haor (টাঙ্গুয়ার হাওর)
উত্তর
সঠিক উত্তর:
 Tanguar Haor (টাঙ্গুয়ার হাওর)
ব্যাখ্যা

•    টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত এবং এটি বাংলাদেশের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত Ramsar Site।
•    আয়তন প্রায় ৯,৭২৭ হেক্টর।
•    এখানে প্রায় ১৪০টিরও বেশি প্রজাতির মাছ এবং শীতকালে ২০০টিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি আসে।
•    জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই হাওর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
•    এটি শুধু একটি প্রাকৃতিক ভান্ডার নয়, বরং হাজারো স্থানীয় মানুষের খাদ্য ও আয়ের উৎস।
এজন্য টাঙ্গুয়ার হাওরকে বলা হয় ‘Mother Fishery’ বা ‘মাছের ভাণ্ডার’।