পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৩ জুন, ২০২৩সময়50 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ রেলওয়ে, পদের নাম: ওয়েম্যান, (গ্রেড-২০) পরীক্ষার তারিখ: ১০.০৬.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৩ জুন, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
'মজলুম' শব্দের অর্থ কী?
  1. ক) অসহায়
  2. খ) জনপ্রিয়
  3. গ) অত্যাচারিত
  4. ঘ) বিপদাপন্ন
ব্যাখ্যা
• মজলুম (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে মোজ্‌লুম।
- এর অর্থ: অত্যাচারিত, উৎপীড়িত।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) √3a2/2
  2. খ) 2a2/3
  3. গ) 2a2/√3
  4. ঘ) √3a2/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
সমবাহুু ত্রিভুজের একটি দৈর্ঘ্য a একক
ত্রিভুজটির ক্ষেত্রফল =√3a2/4 বর্গ একক
.
অনুপাতের একক কোনটি?
  1. ক) মিটার
  2. খ) ইঞ্চি
  3. গ) কেজি
  4. ঘ) একক বিহীন
ব্যাখ্যা
প্রশ্ন: অনুপাতের একক কোনটি?

সমাধান:
দুইটি সমজাতীয় রাশির একটি উপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে।
রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক নেই।

.
প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়েকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
রেলওয়ে অঞ্চল: 

- প্রশাসনিক কাজের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়েকে ২টি অঞ্চলে ভাগ করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চল।
রেলওয়ে পশ্চিমাঞ্চল।

রেলওয়ে বিভাগ,
• কমলাপুর, ঢাকা।
• পাহাড়তলী, চট্টগ্রাম।
• পাকশী, পাবনা।
• লালমনিরহাট।

তথ্যসূত্র - রেলপথ মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
.
What is the plural form of 'LIFE?
  1. ক) Lifes
  2. খ) Lives
  3. গ) Live
  4. ঘ) Life
ব্যাখ্যা
• Life (noun)
- Bangla Meaning: জীবন; প্রাণ।
- এর plural form হচ্ছে - Lives.
- সাধারণত যেসব noun এর শেষে f বা fe থাকে তাদের f বা fe এর স্থলে ves যোগ করে plural হয়।

Source: Bangla Academy Dictionary.
.
‘The Tempest' is written by-
  1. ক) William Shakespeare
  2. খ) John Milton
  3. গ) G.B Shaw
  4. ঘ) Ben Johnson
ব্যাখ্যা
• The Tempest হচ্ছে William Shakespeare এর  last work বা Swan Song.
-  Tempest শব্দটির অর্থ হচ্ছে Violent Storm.
- এটি 5 act এ বিভক্ত একটি Romantic comedy.
- এটি ১৬১১ সালে প্রথম লেখা এবং perform করা হয়।
- ১৬২৩ সালে এটি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।

• এর প্রধান চরিত্রগুলো হলো -
- Prospero,
- Miranda,
- Ariel
- Alonso,
- Caliban,
- Antonio,
- Ferdinand,
- Gonzalo ইত্যাদি। 

Source: Britannica
 
.
কোনটি সত্য?
  1. ক) ভাজ্য = ভাগফল × ভাগশেষ
  2. খ) ভাজ্য = ভাজক x ভাগফল + ভাগশেষ
  3. গ) ভাজক = ভাজ্য + ভাগফল
  4. ঘ) ভাগফল = ভাজ্য - ভাজক
ব্যাখ্যা
ভাগফলের সাথে ভাজক গুণ দিয়ে এর সাথে ভাগশেষ যোগ করলে ভাজ্য পাওয়া যায়।
সুতরাং সঠিক সূত্র হবে: ভাজ্য = ভাগফল ×  ভাজক + ভাগশেষ।
.
‘পরীক্ষা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পরি + ইক্ষা
  2. খ) পরি + ঈক্ষা
  3. গ) পরিঃ + ঈক্ষা
  4. ঘ) পরী + ঈক্ষা
ব্যাখ্যা
- ’পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ- পরি + ঈক্ষা। 

• সন্ধির নিয়ম:
- ই- কার কিংবা ঈ-কারের পর ই- কার কিংবা ঈ- কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ- কার হয়।
- দীর্ঘ ঈ- কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। 
যেমন,
ই + ই = ঈ; অতি + ইত= অতীত
ই + ঈ = ঈ; পরি + ঈক্ষা= পরীক্ষা

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
.
.০০১/( .১ × .১) = কত?
  1. ক) ০.০০১
  2. খ) ০.০১
  3. গ) ০.১
  4. ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: .০০১/( .১ × .১) = কত?

সমাধান:
.০০১/( .১ × .১) 
= .০০১/০.০১
= ০.১
১০.
'সনেট' এ কয়টি চরণ থাকে?
  1. ক) ১৬
  2. খ) ২৪
  3. গ) ১৪
  4. ঘ) ২০
ব্যাখ্যা
- চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা।
- এতে ১৪টি চরণ থাকে।

• সনেট (Sonnet): 
- কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত হয়। 
- একটি আদর্শ সনেটের দুটি অংশ থাকে। যেমন: অষ্টক ও ষটক। 
-  প্রথম ৮ চরণকে অষ্টক (Octave) এবং শেষ ৬ চরণকে ষটক (Sestet) বলা হয়।
- সনেটের জনক - ইতালীয় কবি পেত্রার্ক। 
- বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন - মাইকেল মধুসূদন দত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'সমুদ্রে মাছ আছে' এখানে 'সমুদ্রে' কোন কারক?
  1. ক) কর্মকারক
  2. খ) করণকারক
  3. গ) অপাদান কারক
  4. ঘ) অধিকরণ কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

• প্রদত্ত বাক্য, 'সমুদ্রে মাছ আছে’ -তে 'সমুদ্রে’ পদ দ্বারা ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান বোঝাচ্ছে। তাই এটি অধিকরণ কারক নির্দেশ করছে।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
কোন ত্রিভুজের তিনটি বাহুর প্রত্যেকটিকে ক্রমান্বয়ে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
  1. ক) ১৮০°
  2. খ) ১২০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ২৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুর প্রত্যেকটিকে ক্রমান্বয়ে একদিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

সমাধান:



ত্রিভুজের যেকোন বাহুকে বর্ধিত করলে বহিঃস্থ যে কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ দুই কোণের সমষ্টির সমান।
∠CBD = ∠A + ∠C
∠BAF = ∠B + ∠C
∠ACE = ∠A + ∠B

বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি = ∠CBD + ∠BAF + ∠ACE 
= ∠A + ∠C + ∠B + ∠C + ∠A + ∠B
= 2(∠A + ∠B + ∠C)
= 2 × 180° [ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°]
= 360°
১৩.
'ফিরিঙ্গি' কাদের বলা হয়?
  1. ক) ফরাসিদের
  2. খ) মগদের
  3. গ) পর্তুগিজদের
  4. ঘ) দিনেমারদের
ব্যাখ্যা
পর্তুগিজদের আগমন:

- 'ফিরিঙ্গি' কাদের বলা হয় পর্তুগিজদের।
- ভাস্কো-ডা-গামা একজন পর্তুগিজ নাবিক যে ১৪৯৮ খ্রিস্টাব্দের ২৭ মে প্রথম সমুদ্রপথে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন।
- স্বল্প সময়ের মধ্যে তারা কালিকট, চৌল, বোম্বাই, সালসেটি, বেসিন, কোচিন, গোয়া, দমন, দিউ প্রভৃতি অঞ্চলে কুঠি স্থাপন এবং ১৫৩৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্কঘাটি নির্মাণের অনুমতি লাভ করে।
- পর্তুগিজরা ভারতীয় উপমহাদেশে আগত প্রথম ইউরোপীয়ান বাণিজ্যিক দল।

অন্যদিকে,
- হল্যান্ডের অধিবাসীদের ওলন্দাজ বা ডাচ বলা হয়।
- ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়।

তথ্যসূত্র - এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
'বনফুল' কার ছদ্মনাম?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) মোহিতলাল মজুমদার
  3. গ) যতীন্দ্রমোহন বাগচী
  4. ঘ) মধুসূদন দত্ত
অনির্ধারিত
ব্যাখ্যা
'বনফুল'- বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম।

অপরদিকে,
• প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম 'বীরবল।'
• মোহিতলাল মজুমদার এর ছদ্মনাম হলো কৃত্তিবাস ওঝা, সত্যসুন্দর দাস।
• ‘এ নেটিভ’ ছদ্মনামে মধুসূদন দত্ত লিখতেন।

[বলাইচাঁদ মুখোপাধ্যায় অপশনে না থাকায় উত্তরের ইনপুট তুলে নেওয়া হলো।]

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৫.
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. ক) (১/২) (ভূমি × উচ্চতা)
  2. খ) (দৈর্ঘ্য × প্রস্থ)
  3. গ) (ভূমি × উচ্চতা)
  4. ঘ) ২ × (দৈর্ঘ্য × প্রস্থ)
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
১৬.
মহাকবি আলাওল কোন যুগের কবি?
  1. ক) মধ্যযুগ
  2. খ) প্রাচীন যুগ
  3. গ) আধুনিক যুগ
  4. ঘ) স্বর্ণযুগ
ব্যাখ্যা
- মহাকবি আলাওল মধ্য যুগের কবি।

• আলাওল: 
- আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাওল ১৭শতক/ মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি ছিলেন।
- ‘পদ্মাবতী’ তার প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য, মাগন ঠাকুরের উৎসাহে তিনি এই কাব্য রচনা করেন।
- কবি মালিক মুহম্মদ জায়সির হিন্দি কাব্য পদুমাবৎ অবলম্বনে তিনি এটি রচনা করেন।
- কবি আলাওল আরাকান-রাজা উমাদারের রাজদেহরক্ষী অশ্বারোহীর পেশায় নিয়োজ্জিত ছিলেন।

• তাঁর রচিত গ্রন্থসমুহ:
- সিকান্দার নামা। 
- তোহ্ফা।
- সপ্তপয়কর।
- সয়ফুলমুলুক বদিউজ্জামান।
- রাগতালনামা।
- সতীময়ান-লোর-চন্দ্রাণী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক) লাভ ২৫%
  2. খ) লাভ ৫০%
  3. গ) ক্ষতি ২৫%
  4. ঘ) ক্ষতি ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
ধরি,
বিক্রয়মূল্য x টাকা সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
ক্ষতি = (2x - x) = x টাকা

এখন, 
2x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × 100)/2x টাকা
= 50 টাকা
১৮.
‘দান করার ইচ্ছা' এককথায় প্রকাশ করুন-
  1. ক) দিত্সা
  2. খ) দিসা
  3. গ) দানবীর
  4. ঘ) দোসা
ব্যাখ্যা
• দান করার ইচ্ছা- দিৎসা
{সঠিক বানান হবে দিৎসা। কাছাকাছি উত্তর হিসেবে অপশন ‘ক’ গ্রহণ করা হয়েছে।)

• গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ হল:
জয় করার ইচ্ছা = জিগীষা 
বিজয় লাভের ইচ্ছা = বিজিগীষা 
বেঁচে থাকার ইচ্ছা = জিজীবিষা 
উদক (জল) পানের ইচ্ছা = উদন্যা 
ক্ষমা করার ইচ্ছা = চিক্ষমিষা 
ত্রাণ লাভ করার ইচ্ছা = তিতীর্ষা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ১১
ব্যাখ্যা
সেক্টর ও সাব সেক্টরসমূহ:

- মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।
- ১১ টি সেক্টরের অধিনে ৬৪ টি সাবসেক্টর গঠন করা হয়।
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে ১নং সেক্টর গঠিত। এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে। সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম। 
- ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে ২নং সেক্টর গঠিত। আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর। সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।
- উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা নিয়ে ৩নং সেক্টর গঠিত হয়।
- উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা পর্যন্ত ১০০ মাইল বিস্তৃত সীমান্ত এলাকা নিয়ে ৪নং সেক্টর গঠিত।
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে ৫নং সেক্টর গঠিত।
- ৬ নং সেক্টর  সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত।
- ৭ নং সেক্টর  রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- ১০ নং সেক্টর  নৌ-কমান্ডো বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়
- ১১ নং সেক্টর  টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে গঠিত।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২০.
বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ৫ গুণ
  4. ঘ) ৮ গুণ
ব্যাখ্যা
[প্রশ্নটিতে ভাষাগত ইস্যু থাকতে পারে। দ্বিগুণ বৃদ্ধি বলতে যা আছে তার সাথে দ্বিগুণ পরিমাণ যোগ করা বুঝাতে পারে। নিচের দুটি প্রশ্ন ভালোভাবে লক্ষ করুন।]

প্রশ্ন: বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস =  (2r + 4r) = 6r
∴ ব্যাসার্ধ =6r/2 = 3r  

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 =9πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 9πr2 - πr2 = 8πr2

∴ 8 গুণ বৃদ্ধি পাবে।

=======================

প্রশ্ন: বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান: 
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে হবে 4r
∴ ব্যাসার্ধ = 4r/2 = 2r 

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(2r)2 = 4πr2
 
∴ বৃত্তের ক্ষেত্রফল 4 গুণ  পাবে।
২১.
বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় প্রতীক:

- বাংলাদেশের জাতীয় প্রতীকে ৪টি তারকা আছে।
- এ প্রতীক হলো পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে তারকা।
- পানি, ধান ও পাট প্রতীকে বৈশিষ্ট্যমন্ডিত হয়েছে বাংলাদেশের নিসর্গ ও অর্থনীতি।
- এ তিনটি উপাদানের উপর স্থাপিত জলজ প্রস্ফুটিত শাপলা হলো অঙ্গীকার, সৌন্দর্য ও সুরুচির প্রতীক।
- তারকাগুলোতে ব্যক্ত হয়েছে জাতির লক্ষ্য ও উচ্চাকাঙ্ক্ষা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২২.
‘White elephant' means:
  1. ক) Elephant of white color
  2. খ) E-commerce
  3. গ) A black hole
  4. ঘ) Very costly
ব্যাখ্যা
• White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose / Very costly and troublesome.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।

Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।

Source: Live MCQ Lecture.
২৩.
একাত্তরের দিনগুলি' কার লেখা?
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) আলাওল
ব্যাখ্যা
• জাহানারা ইমাম এর দিনপঞ্জিরূপে লেখা অনবদ্য গ্রন্থ- 'একাত্তরের দিনগুলি'।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো 'একাত্তরের দিনগুলি'।

• জাহানারা ইমাম 
- জাহানারা ইমাম 'শহীদ জননী' হিসেবে খ্যাত।
- তিনি ক্র্যাক প্লাটুনের সদস্য শহীদ শফি ইমাম রুমীর মা।
- তিনি ১৯৯২ সালে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি’র আহবায়ক হন।
- জাহানারা ইমাম ১৯৭১-এর স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে গণ-আদালত গড়ে তোলেন।

• তাঁর রচিত কয়েকটি গ্রন্থ:
- সাতটি তারার ঝিকিমিকি। 
- অন্যজীবন
- বুকের ভিতর আগুন।
- নাটকের অবসান।
- নিঃসঙ্গ পাইন।
- ক্যানসারের সঙ্গে বসবাস।
- প্রবাসের দিনগুলি।

উৎস: বাংলাপিডিয়া। 
২৪.
The synonym of 'Dormant' is-
  1. ক) Favour
  2. খ) Very active
  3. গ) Inactive
  4. ঘ) Dishonest
ব্যাখ্যা
Dormant (adjective)

English Meaning: (of things) not active or growing, but having the ability to be active at a later time.
Bangla Meaning: (১) সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়: a dormant volcano.
(২) অব্যবহৃত; অন্তর্নিহিত: dormant mental powers.

Synonyms: Asleep (ঘুমন্ত/নিদ্রিত), Inactive (নিষ্ক্রিয়), Latent (লুক্কায়িত).
Antonyms: Awake (জাগ্রত), Active (সক্রিয়).

• অন্য অপশন গুলোর অর্থ - 
ক) Favour - অনুগ্রহ; সুনজর
খ) Very active - অত্যন্ত সক্রিয়; কর্মিষ্ঠ; ক্রিয়াশীল; কর্মপরায়ণ
গ) Inactive - নিষ্ক্রিয়
ঘ) Dishonest - অসৎ; অসাধু; প্রতারণামূলক।
• সুতরাং, The synonym of 'Dormant' is - Inactive.

Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.
২৫.
a2bc, ab2c, abc2 এর ল. সা. গু কোনটি?
  1. ক) abc
  2. খ) a2b2c2
  3. গ) 1
  4. ঘ) a3b3c3
ব্যাখ্যা
প্রশ্ন: a2bc, ab2c, abc2 এর ল. সা. গু কোনটি?

সমাধান:
১ম রাশি = a2bc
২য় রাশি = ab2c
৩য় রাশি = abc2

a2bc, ab2c, abc2 এর ল. সা. গু = a2b2c2
২৬.
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত ?
  1. ক) ১৮৬৩
  2. খ) ১৮৬১
  3. গ) ১৮৬২
  4. ঘ) ১৭৬১
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তাঁর জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর।
- বীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কবিতা ‘অভিলাষ’ তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হয় ১২৮১ সনের (১৮৭৪) অগ্রহায়ণ মাসে (কারও কারও মতে প্রথম কবিতা ‘ভারতভূমি’ বঙ্গদর্শন পত্রিকায় ১৮৭৪ সালে প্রকাশিত হয়)।
- জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব পত্রিকায় তাঁর বনফুল এবং  ভারতী পত্রিকায় কবি-কাহিনী (১৮৭৮) ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে।
- ঠাকুর, রবীন্দ্রনাথ কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত।
- ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৭.
‘অসমাপ্ত আত্মজীবনী' কার লেখা?
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) আবুল মনসুর আহমদ
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর লেখা বইসমূহ:

- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে। অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন। আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও। আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- বঙ্গবন্ধুর দ্বিতীয় বই কারাগারের রোজনামচা ২০১৭ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের নামকরণ করেছেন শেখ রেহানা। এই বইও বঙ্গবন্ধু কারাগারে বসে রচনা করেন।
- বঙ্গবন্ধুর লেখা তৃতীয় বই আমার দেখা নয়াচীন ২০২০ সালে প্রকাশিত হয়। এই বইটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত। বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন। সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৪ই আগস্ট ২০২০।
২৮.
Neither Noor nor Nuri ____ qualified for the post.
  1. ক) are
  2. খ) were
  3. গ) is
  4. ঘ) have
ব্যাখ্যা
• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষেরটা অনুযায়ী verb বসে।
- যেহেতু শেষের অংশে Nuri – Singular Noun আছে, তাই এখানে ‍is হবে।
- Complete sentence: Neither Noor nor Nuri is qualified for the post.
..............................................................................
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

• Either and neither are singular if they are not used with or and nor.
- If either of you takes a vacation now, we will not be able to finish the work.
২৯.
১ হেক্টর = কত একর?
  1. ক) ৩.৬৩
  2. খ) ২.৪৭
  3. গ) ৪.৩৯
  4. ঘ) ১.০৫
ব্যাখ্যা
১ হেক্টর = ২.৪৭ একর
১ বর্গমাইল = ৬৪০ একর
১ বর্গফুট = ৯২৯ বর্গসেন্টিমিটার
১ বর্গমিটার = ১০.৭৬ বর্গফুট 

৩০.
কোনটি দ্বন্দ্ব সমাস?
  1. ক) দম্পতি
  2. খ) সিংহাসন
  3. গ) রাজপথ
  4. ঘ) প্রভাত
ব্যাখ্যা
• জায়া ও পতি = দম্পতি। 
- এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 

• দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা।
জায়া ও পতি = দম্পতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩১.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৬ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. ক) ৬৫
  2. খ) ৩৬
  3. গ) ৪৮
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৬ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার?

সমাধান: 
ধরি, আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য ১০ মি. এবং প্রস্থ ৬ মি.
∴ দৈর্ঘ্য, BC = √(১০ - ৬) মি.
=√(১০০ - ৩৬) মি.
= √৬৪ মি 
= ৮ মি 

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৮ × ৬ বর্গ মিটার 
= ৪৮ বর্গ মিটার
৩২.
বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী যে গ্যাস-
  1. ক) মিথেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) কার্বন ডাই-অক্সাইড
  4. ঘ) হিলিয়াম
ব্যাখ্যা
• গ্রিন হাউস গ্যাসসমূহ সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাঁধা সৃষ্টি করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। গ্রিন হাউস গ্যাস কর্তৃক বায়ুমণ্ডলের এইরূপ তাপ বৃদ্ধির প্রক্রিয়াকে গ্রিন হাউস অ্যাফেক্ট (Greenhouse effect) বলে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাইঅক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ক্লোরোফ্লোরোকার্বন (CFC)। 
- বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী কার্বন ডাই-অক্সাইড। 

কার্বন ডাই-অক্সাইড (CO2):
- কার্বন ডাই-অক্সাইড বর্ণহীন, সামান্য গন্ধযুক্ত কার্বন ও অক্সিজেন নিয়ে গঠিত একটি গ্যাস। 
- পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ০.০৩ শতাংশ কার্বন ডাই-অক্সাইড। 
- জীবের প্রশ্বাসের সাথে কার্বন ডাই-অক্সাইড, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে, উদ্ভিদ ও প্রাণিদেহের পচন, মোটরযান ও শিল্প কারখানার জ্বালানি (কয়লা, প্রাকৃতিক গ্যাস, তৈল) পোড়ানো থেকে কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে যোগ হয়।
- সবুজ উদ্ভিদ এর খাদ্য প্রস্তুতে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করলেও বন উজাড় বৃদ্ধি পাওয়ায়, অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার, মোটরযানের সংখ্যা প্রভৃতি বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে বিশ্বব্যাপী কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে।

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
মুজিব নগর কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুষ্টিয়া
  2. খ) মেহেরপুর
  3. গ) চুয়াডাঙ্গা
  4. ঘ) যশোর
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:

- মেহেরপুর জেলায় মুজিব নগর অবস্থিত।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকার  মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- মুজিব নগর সরকার গঠিত হয় -  ১০ এপ্রিল ১৯৭১ সালে
- সরকার শপথ গ্রহন করে ১৭ এপ্রিল ১৯৭১ সালে।
- শপথ বাক্য পাঠ করান অধ্যপক ইউসুফ আলী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে রাষ্ট্রপতি করা হয়
- সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি।
- বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৩৪.
নিম্নের কোন সংখ্যাটি মৌলিক নয়?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৫
ব্যাখ্যা
• ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।
• মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১ মৌলিক সংখ্যা নয় ।
৩৫.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
  1. ক) ইতি
  2. খ) অব
  3. গ) পরি
  4. ঘ) অতি
ব্যাখ্যা
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
- খাটি বাংলা উপসর্গ,
- সংস্কৃত বা তৎসম,
- বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
- যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
- যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

- তবে বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
৩৬.
চলিত শব্দ কোনটি?
  1. ক) বলবেন
  2. খ) বলিবেন
  3. গ) বলিয়াছিলেন
  4. ঘ) বলাইয়াছিলেন
ব্যাখ্যা
- চলিত শব্দ: বলবেন।

• বাংলা ভাষার ৩টি রীতি রয়েছে।
যথা -
১. সাধু রীতি
২. চলিত রীতি
৩. আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা

• চলিত রীতি:
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে।
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ - আলোচনার জন্য উপযোগী।

• সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য হলো ক্রিয়াপদ ও সর্বনাম পদের ভিন্নতায়।
প্রদত্ত ‘বলিলেন’ এর চলিত রূপ - 'বললেন'।
এবং ‘বলিয়াছিলেন’ এর চলিত রূপ - 'বলেছেন'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩৭.
৩ ÷ .১২৫ = কত?
  1. ক) ৩০
  2. খ) ২৪
  3. গ) ৩৬
  4. ঘ) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ ÷ .১২৫ = কত?

সমাধান:
৩ ÷ .১২৫ 
=৩/০.১২৫
= ২৪
৩৮.
নবায়নযোগ্য শক্তি কোনটি?
  1. ক) তেল
  2. খ) গ্যাস
  3. গ) কয়লা
  4. ঘ) সমুদ্রের ঢেউ
ব্যাখ্যা
নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য শক্তি:
- শক্তির উৎস প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস এবং অন্যটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস।
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়।
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
- অন্যদিকে অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না।
- প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত। 

নবায়নযোগ্য শক্তির উদাহরণ:
- সৌরশক্তি, পানি প্রবাহ, সমুদ্রের ঢেউ, জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি। 

অনবায়নযোগ্য শক্তির উদাহরণ:
- কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
The greater the demands, ________ the price.
  1. ক) high
  2. খ) the higher
  3. গ) higher
  4. ঘ) the highest
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে The higher.

• প্রদত্ত প্রশ্নে, সমানুপাতিক হ্রাস বা বৃদ্ধির কথা বলা হয়েছে। হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে parallelism ( সমান্তরাল) নীতি মানতে হয়। 
- যেমন: The + comparative degree +The + comparative degree.

- প্রশ্নে the greater হল comparative degree.
- এদিকে অপশনে ‘The higher’ comparative degree.
- তাই উত্তর The higher হবে।
৪০.
বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) স্পিকার
  3. গ) সংসদ নেতা
  4. ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
সংসদ অধিবেশন:

- বাংলাদেশ সংবিধানের ৭২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন।
- তবে এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন।
- নতুন সংসদের প্রথম অধিবেশনে ও নতুন বছরের অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণদান করেন।
- রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হয়। সময়ে সময়ে রাষ্ট্রপতি সংসদে বাণী প্রেরণ করেন।
- তিনি সংসদ মুলতবি রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে তিনি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
- মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় স্পিকার যথাক্রমে জাতীয় সংসদের নেতা ও সভাপতির দায়িত্ব পালন করেন।
- আর চিপ হুইপ সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় বিধানের দায়িত্ব পালন করে থাকেন।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৪১.
দুটি সংখ্যার ল.সা.গু ৯০ এবং গ.সা.গু ১৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
  1. ক) ৩০
  2. খ) ৩৬
  3. গ) ৬০
  4. ঘ) ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৯০ এবং গ.সা.গু ১৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?

সমাধান:
আমরা জানি
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
৪৫ × অপর সংখ্যা = ১৫ × ৯০
অপর সংখ্যা = (১৫ × ৯০)/৪৫
 = ৩০
৪২.
The nightingale is a singing bird. In this sentence 'singing' is a/an-
  1. ক) participle
  2. খ) verbal noun
  3. গ) gerund
  4. ঘ) adverb
ব্যাখ্যা
Article এবং noun এর মাঝে verb+ing বসে noun কে modify করলে present participle হয়।
- অর্থাৎ, verb +ing– adjective হিসাবে ব্যবহৃত হলে participle হয়।
- present participle কে verbal adjective-ও বলা হয়।
-  প্রদত্ত বাক্যে verb থেকে উৎপন্ন হয়ে Adjective এর কাজ করছে; ফলে এটি Participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.

Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 
- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়।
- যেমন work-worked।
৪৩.
Choose the right spelling?
  1. ক) Lieutenant
  2. খ) Committe
  3. গ) Lieutinant
  4. ঘ) Comitiee
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - ক) Lieutenant  শব্দের বানান সঠিক।

• Lieutenant (noun):

- A rank of officer in the British army, above second lieutenant and below captain.
- A rank of officer in the navy, above sub lieutenant and below lieutenant commander.
• Bangla Meaning: ক্যাপ্টেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার, নৌবাহিনীর অধস্তন অফিসার।

• অন্য অপশনটির সঠিক বানান -
• Committee (noun)
English Meaning: : a group of fellow legislators chosen by a legislative body to give consideration to legislative matters.
Bangla Meaning: বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।

Source: Merriam-Webster Dictionary and Bangla Academy Dictionary.
৪৪.
‘গোধূলি' এর ইংরেজি শব্দ কোনটি-
  1. ক) Sunset
  2. খ) Twilight
  3. গ) Evening
  4. ঘ) Afternoon
ব্যাখ্যা
• Twilight
English Meaning: The soft glowing light from the sky when the sun is below the horizon, caused by the reflection of the sun's rays from the atmosphere.
Bangla Meaning: গোধূলি; সন্ধ্যালোক।

অন্য অপশন গুলোর অর্থ -
ক) Sunset - সূর্যাস্ত; সূর্যাস্তকাল; দিনান্ত।
গ) Evening - সন্ধ্যাকাল।
ঘ) Afternoon - বিকেল; অপরাহ্ণ।

Source: Bangla Academy Dictionary.
৪৫.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ক) ১৩৬
  2. খ) ১৩৫
  3. গ) ১৩৭
  4. ঘ) ১৩৮
ব্যাখ্যা
জাতিসংঘ:

- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- স্বাধীনতার পর ৮ আগস্ট, ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে। স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সংস্থাটির সদস্যপদ লাভ করে।
- একই অধিবেশনে একই দিন ১৩৭তম সদস্য হিসেবে গ্রানাডা এবং ১৩৮তম সদস্য হিসেবে গিনি বিসাউ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৪৬.
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
  1. ক) নদ
  2. খ) শিক্ষক
  3. গ) কবিরাজ
  4. ঘ) ননদ
ব্যাখ্যা
- কিছু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের লিঙ্গান্তর হয় না।

• নিত্য পুরুষবাচক শব্দ - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
• নিত্য স্ত্রীবাচক শব্দ - কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৭.
Passive form of 'His conduct annoyed me'-
  1. ক) I was annoyed by his conduct.
  2. খ) I am annoyed at his conduct.
  3. গ) I had been annoyed at his conduct.
  4. ঘ) I was annoyed at his conduct.
ব্যাখ্যা
• Past indefinite tense যুক্ত Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:

- Active Voice এর object‌ টি Passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী Auxiliary verb.
- মূল verb এর past participle.
- Active voice এর subject টি Passive voice এর object হয়।
- তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।
-আর কোন ব্যক্তির উপর বিরক্ত বোঝাতে annoyed with কিন্তু বস্তু বা কাজের উপর বিরক্ত বোঝাতে annoyed at বসে।

তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - I was annoyed at his conduct.
৪৮.
‘আবোল-তাবোল' কার লেখা?
  1. ক) সত্যজিত রায়
  2. খ) ফররুখ আহমেদ
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
- সুকুমার রায় ১৮৮৭ সালের ৩০ অক্টোবর কলকাতায় তাঁর জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত শিশুসাহিত্যিক।

• তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা:
- হ-য-ব-র-ল
- পাগলা দাশু
- বহুরূপী
- আবোল-তাবোল
- খাইখাই
- অবাক জলপান 
- শব্দকল্পদ্রুম
- ঝালাপালা 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৪৯.
‘War and Peace' বইটি কার লেখা?
  1. ক) Leo Tolstoy
  2. খ) Karl Marx
  3. গ) George Eliot
  4. ঘ) Charles Dickens
ব্যাখ্যা
• 'War and Peace' is a novel written by - Leo Tolstoy.
- এটি Tolstoy এর লেখা একটি বিখ্যাত historical novel.
- এই  উপন্যাসটি originally ' Voyna i mi' নামে ১৮৬৫-৬৯ সালে প্রকাশিত হয়েছিল।
-This panoramic study of early 19th-century Russian society, noted for its mastery of realistic detail and variety of psychological analysis, is generally regarded as a masterwork of Russian literature and one of the world’s greatest novels.

• Leo Tolstoy
- তিনি একজন রাশিয়ান লেখক যাকে master of realistic fiction এবং বিশ্বের একজন অন্যতম novelist হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। 
- তিনি তাঁর দুইটি সাহিত্য কর্ম ( two longest works)  War and Peace (1865–69) and Anna Karenina (1875–77)  এর জন্য বিশেষ ভাবে পরিচিত।
- তাঁর এই দুইটি উপন্যাস কে সাধারণত সর্বকালের সেরা উপন্যাস হিসেবে গণ্য করা হয়।

• Other Notable Works:
- Childhood,
- Resurrection
- An Examination of Dogmatic Theology
- Boyhood
- Childhood
- Father Sergius
- Hadji-Murad
- Kholstomer
- My Confession
- Sevastopol in August
- Sevastopol in December
- Sevastopol in May, ইত্যাদি।

Source: Britannica.com
৫০.
'পাণিনি' ছিলেন?
  1. ক) নাট্যকার
  2. খ) কবি
  3. গ) ব্যাকরণবিদ
  4. ঘ) শিক্ষক
ব্যাখ্যা
• পাণিনি:
- পাণিনি ছিলেন উপমহাদেশের বৈদিক যুগের একজন সংস্কৃত ব্যাকরণবিদ
- তিনি অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের জন্য বিখ্যাত।
- প্রাচীন ও মধ্যযুগে বঙ্গদেশে প্রধানত সংস্কৃত ব্যাকরণেরই চর্চা হয়েছে। তবে খুব সামান্য হয়েছে প্রাকৃত ব্যাকরণের চর্চা।

উৎস: বাংলাপিডিয়া।
৫১.
_____among you are from class ten?
  1. ক) Who
  2. খ) Which
  3. গ) Whose
  4. ঘ) By color
ব্যাখ্যা
• যেসব Pronoun প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে Interrogative Pronoun বলে।
- Interrogative Pronoun গুলি সাধারণত বাক্যের প্রথমে বসে।
- Interrogative Pronoun গুলি হলো -  Who, Whom, Whose, What, Which, etc.
- এখানে, Pronoun যদি ব্যক্তিবাচক ও sub-এর position-এ হয় তাহলে who বসে।

• তাই সঠিক উত্তর - Who.
- Complete sentence: Who among you are from class ten?
৫২.
‘কাকনিদ্রা' শব্দটির অর্থ কি?
  1. ক) অগভীর সতর্ক নিদ্ৰা
  2. খ) গভীর নিন্দ্রার ন্যায়
  3. গ) দুশ্চিন্তাগ্রস্থ নিদ্ৰা
  4. ঘ) কাকের নিন্দ্রার ন্যায়
ব্যাখ্যা
• কাকনিদ্রা (বিশেষ্য):
- এটি একটি সংস্কৃত শব্দ 
- এটির অর্থ হচ্ছে কাকের ঘুমের মতো অগভীর ও সতর্ক ঘুম; কপট ঘুম।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৩.
The word 'Lunar' is related to-
  1. ক) Sun
  2. খ) Moon
  3. গ) Planet
  4. ঘ) Star
ব্যাখ্যা
• The word 'Moon' is related to - Lunar.

• Moon - চাঁদ; চন্দ্র:
• Lunar (Adjective)
- English Meaning: Of, determined by, or resembling the moon.
- Bangla Meaning: চান্দ্র; চন্দ্রসংক্রান্ত।
- Example Sentence: So even during a total lunar eclipse, the lunar disk is not completely dark.

Source: Bangla Academy Dictionary.
৫৪.
a - [2b - {3c - (a - 2b + 3c)}] এর মান কত?
  1. ক) a + b
  2. খ) 0
  3. গ) a + b + c
  4. ঘ) c
ব্যাখ্যা
প্রশ্ন: a - [2b - {3c - (a - 2b + 3c)}]

সমাধান:
a - [2b - {3c - (a - 2b + 3c)}]
= a - [2b - {3c - a + 2b - 3c}]
= a - [2b - { - a + 2b}]
= a - [2b + a - 2b]
= a - [a] 
= a - a
= 0
৫৫.
Which of the following is feminine gender?
  1. ক) host
  2. খ) cock
  3. গ) drake
  4. ঘ) mare
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - mare হচ্ছে feminine gender.
• Mare - ঘোটকী
- এর masculine gender হচ্ছে - Stallion ( ঘোড়া)।

• অন্য অপশন গুলোর মধ্যে - 

• Cock (মোরগ) এর feminine gender Hen (মুরগী)
• Host (নিমন্ত্রাতা; আমন্ত্রয়িতা; আতিথ্যকর্তা; গৃহকর্তা) এর feminine - hostess- (আমন্ত্রয়িত্রী; আতিথ্যকর্ত্রী; গৃহকর্ত্রী)
• Drake (পুরুষ পাতিহাঁস) এর feminine হচ্ছে - Duck - স্ত্রী পাতিহাঁস।
৫৬.
‘সে ভাত খায়নি’- translate into English.
  1. ক) He did not eat rice.
  2. খ) He has not eaten rice.
  3. গ) He had not eaten rice.
  4. ঘ) He does not eat rice.
ব্যাখ্যা
• সে ভাত খায়নি’ বাক্যটি Present Perfect tense এ আছে।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - He has not eaten rice.

• Present Perfect tense:
- কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে এরূপ বুঝালে Present Perfect tense হয়।
- বাংলা রূপ: করিয়াছ, করেছি, করেছ, করেছিস, করিয়াছে, করেছে, করিয়াছেন, করেছেন, করেন নি।
- Structure: Subject + have/has + verb (past participle) + Object.
 
• দুইটি অতীত কালের বর্ণনা দেয়া হলে, যে কাজটি আগে ঘটেছিল তার tense টি past perfect tense হয়।
- আবার দুটি অতীত কালের কাজ বুঝালে এবং একটির আগে conjunction থাকলে পরের verb টি past perfect tense হয়।
- তাই He had not eaten rice - উত্তর হবে না।
৫৭.
প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন কোনটি?
  1. ক) কবিতা
  2. খ) শ্রীকৃষ্ণকীর্তন
  3. গ) নাথ সাহিত্য
  4. ঘ) চর্যাপদ
ব্যাখ্যা
- প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন হচ্ছে চর্যাপদ।

• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
৫৮.
What is the past form of 'EAT’_____
  1. ক) Eaten
  2. খ) Eat
  3. গ) Ate
  4. ঘ) Eater
ব্যাখ্যা
• Eat
English Meaning: put (food) into the mouth and chew and swallow it.
Bangla Meaning:  খাওয়া; আহার করা; ভক্ষণ বা ভোজন করা; গলাধঃকরণ করা।

• Eat এর past form হচ্ছে Ate এবং Past participial form হচ্ছে Eaten.
• Eater (noun) ভক্ষণকারী।

Source: Bangla Academy Dictionary.
৫৯.
কোন ভগ্নাংশটির মান বড়?
  1. ক) ৩/৭
  2. খ) ৩/১৩
  3. গ) ৩/৫
  4. ঘ) ৩/১৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটির মান বড়?

সমাধান:
৩/৭ = ০.৪২৮৫
৩/১৩ = ০.২৩০৭
৩/৫ = ০.৬
৩/১৭ = ০.১৭৬৪
৬০.
Like her brother she is also ____heiress.
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) none
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী, 
- সাধারণত Consonant sounds এর পূর্বে a এবং Vowel sounds এর পূর্বে an বসে।
- কিন্তু প্রথমে consonant থাকলেও তার উচ্চারণ vowel এর মতো হলে সেক্ষেত্রে ‘an' বসে।
- প্রদত্ত বাক্যে Heirness এর উচ্চারণ 'এআর' অর্থাৎ Vowel sounds এর মতো।
- তাই Heir এর পূর্বে an বসবে।
৬১.
Parts of speech কয় প্রকার-
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ১০
  4. ঘ) ৮
ব্যাখ্যা
• There are eight parts of speech in English Grammar.
• They are -
1. Noun,
2. Pronoun,
3. Adjective,
4. Verb,
5. Adverb,
6. Preposition,
7. Conjunction,
8. Interjection.
৬২.
একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৪৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?

সমাধান: 
একটি কোণ x হলে,
কোনটির পূরক কোণ (90°- x)

এখন 
x = (90° -  x)/2
বা, 2x =90° -  x
বা, 2x + x = 90°
বা, 3x = 90°
x = 30°
৬৩.
‘জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) স্থাবর
  2. খ) অরণ্য
  3. গ) সমুদ্র
  4. ঘ) পর্বত
ব্যাখ্যা
- ‘জঙ্গম’ শব্দের বিপরীত শব্দ ‘স্থাবর’

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দ:
হর্ষ - বিষাদ
সচেষ্ট - নিচেষ্ট
আকুঞ্চন - প্রসারণ
আবির্ভাব - তিরোভাব
অনন্ত - সান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৪.
log3(1/9) এর মান কত?
  1. ক) 2
  2. খ) - 2
  3. গ) 3
  4. ঘ) - 3
ব্যাখ্যা
প্রশ্ন: log3(1/9) এর মান কত?

সমাধান: 
log3(1/9)
= log3(1/32)
= log33-2
= - 2 log33
= - 2 × 1
= - 2
৬৫.
Who wrote the first English dictionary?
  1. ক) A. T . Dev
  2. খ) Samuel Johnson
  3. গ) William Shakespeare
  4. ঘ) Chaucer
ব্যাখ্যা
“A Dictionary of the English Language”- first English dictionary was written by Dr. Samuel Johnson.
- A Dictionary of the English Language was first published on 15 April 1755.
- এ কারণে তাকে Father of English Dictionary বলা হয়।

Dr. Samuel Johnson হচ্ছেন The Age of Sensibility (1745-1798) এর অত্যন্ত সুপরিচিত সাহিত্যিক।
- The Age of Sensibility - কে The Age of Johnson বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- তিনি William Shakespeare এর একজন বিখ্যাত সমালোচক হিসাবে পরিচিত।
- তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন।

Dr. Samuel Johnson's major works:
- Dictionary (1755),
- The History of Rasselas, Prince of Abyssinia (1759),
- Preface to Shakespeare (1765).

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman and Britannica.
৬৬.
কোনটি গুণোত্তর ধারা নয়?
  1. ক) ১/৫, ১/২৫, ১/১২৫
  2. খ) ৩, ৯, ২৭
  3. গ) ৭, ৪২, ৮৪
  4. ঘ) ১/২, ১/৪ ১/৮
ব্যাখ্যা
গুণোত্তর ধারা
যে ধারার যেকোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হয় অর্থাৎ যেকোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে ভাগফল সব সময় সমান হয়, সে ধারাকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। 

যেমন:
১/৫, ১/২৫, ১/১২৫ ............, একটি গুণোত্তর ধারা।
৩, ৯, ২৭...............
১/২, ১/৪ ১/৮................
৬৭.
৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং ৪ অংকের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
  1. ক) ১১১১
  2. খ) ১১১
  3. গ) ১১
  4. ঘ) ১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং ৪ অংকের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?

সমাধান:
৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
৪ অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯
 পার্থক্য = ১০০০০ - ৯৯৯৯
= ১
৬৮.
No sooner had he left than I _________.
  1. ক) had come
  2. খ) came
  3. গ) have come
  4. ঘ) come
ব্যাখ্যা
No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
- No sooner had বাক্যে than বসে।

•সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - came. 
- Complete Sentence: No sooner had he left than I came. 
- বাক্যের 1st clause এ verb এর past participle 'left' বসেছে তাই than পরবর্তী clause টিতে verb এর past form 'came' বসেছে। 

• মনে রাখা জরুরি, 
• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয় এবং এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।
- কিন্তু -
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।
৬৯.
কোন দুটি অঘোষ ধ্বনি?
  1. ক) চ, ছ
  2. খ) ড, ঢ
  3. গ) ব, ভ
  4. ঘ) দ, ধ
ব্যাখ্যা
• অঘোষ ধ্বনি: 
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি।
যেমন- ক, খ, চ, ছ ইত্যাদি। 

• ঘোষ ধ্বনি: 
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয়, তাকে ঘোষ ধ্বনি বলে।
যেমন- গ, জ, ড, ঘ, ঝ, ধ ইত্যাদি ঘোষ ধ্বনি৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম - দশম শ্রেণি।  
৭০.
বাংলা ভাষার স্বরবর্ণ কতটি?
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১১
  4. ঘ) ২০
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০টি।
- বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৩৯টি।
- বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা ১১টি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি।