পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
৪৭তম বিসিএস প্রস্তুতি: বিসিএস জব সল্যুশন রিভিশন পরীক্ষা - ৯ পরীক্ষার টপিক: ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ১৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
Fill in the blank with the right option. She is devoted _____ (help) the poor.
  1. to help
  2. to helping
  3. helped
  4. helping
ব্যাখ্যা
• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।

শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to

Correct Sentence: She is devoted to helping the poor.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
The antonym of the word "Homogeneous" is -
  1. Uniform
  2. Distinct
  3. Robust
  4. Discord
ব্যাখ্যা
• Homogeneous (Adjective).
- English meaning: Consisting of things or people that are all the same or all of the same type.
- Bangla meaning: সমজাতীয়; সমপ্রকৃতি বিশিষ্ট।

Synonym: Entire, Similar, Comparable, Parallel.
Antonym: Disparate, Distinguishable, Various, Variable.

উল্লিখিত অপশনগুলো,
- Uniform - একরূপ সর্বত্র সমান;
- Distinct - স্বতন্ত্র;
- Robust - বলবান, স্বাস্থ্যবান;
- Discord - মতভেদ, বিবাদ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
.
Her optimistic outlook runs counter to the gloomy predictions of the economists.
Here, what is the meaning of the phrase 'run counter to'?
  1. Disobey
  2. Support
  3. Contradict
  4. Abandon
ব্যাখ্যা
Run counter to
- English meaning: To be opposed to; To disagree with someone.
- Bangla meaning: বিরোধিতা করা, কারো সঙ্গে দ্বিমত পোষণ করা। 

Example: His actions run counter to the company's policies.

• উল্লিখিত অপশনগুলো,
- Disobey - আদেশ অমান্য করা;
- Support - সমর্থন বা ভরণপোষণ করা;
- Contradict  - বিরুদ্ধ বা বিসদৃশ হওয়া;
- Abandon - ছাড়িয়া দেওয়া ; ত্যাগ করা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
.
"The study of population statistics such as birth rate, death rate, and age distribution." is called -
  1. Atmosphere
  2. Anthropology
  3. Geography
  4. Demography
ব্যাখ্যা
• "The study of population statistics such as birth rate, death rate, and age distribution" is called - Demography.

• Demography (Noun)
- English meaning: The changing number of births, deaths, diseases, etc. in a community over a period of time; the scientific study of these changes
- Bangla meaning: জনসংখ্যা; জনতত্ত্ব।

Other options:
- Atmosphere: The mixture of gases that surrounds the Earth.
- Bangla meaning: বায়ুমন্ডল।

- Anthropology: The study of the human race, especially of its origins, development, customs and beliefs.
- Bangla meaning: নৃতত্ত্ব; নরবিজ্ঞান; মানুষের উৎপত্তি ও বিকাশ-সম্বন্ধীয় বিজ্ঞান; নরবিদ্যা;।

- Geography: The scientific study of the earth’s surface, physical features, divisions, products, population, etc..
- Bangla meaning: ভূগোলবিদ্যা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
.
She felt devoid ____ hope after the news.
  1. on
  2. of
  3. at
  4. with
ব্যাখ্যা
• Devoid এরপর সাধারণত Preposition হিসেবে 'of' বসে।

Devoid of (Idiom)
English Meaning: not having (something usual or expected): completely without (something).
Bangla Meaning: বঞ্চিত; বিহীন বা বর্জিত।

Correct Answer: She felt devoid of hope after the news.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
.
In which century did the Elizabethan period take place?
  1. 16th century
  2. 17th century
  3. 18th century
  4. 19th century
ব্যাখ্যা
The Elizabethan period refers to the 16th century.

• Elizabethan Period কে ইংরেজি সাহিত্যের "Golden Period" বা স্বর্ণযুগ বলা হয়।
- এলিজাবেথীয় যুগে ইংল্যান্ডে শিল্প, সাহিত্য, এবং বুদ্ধিবৃত্তিক সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে। এই সময়ে উইলিয়াম শেকসপিয়র, ক্রিস্টোফার মার্লো, এবং এডমন্ড স্পেনসারের মতো লেখকরা তাঁদের সেরা রচনাগুলো উপহার দেন। এই যুগে কবিতা, নাটক, এবং গদ্যসাহিত্যে নতুন নতুন রীতি ও শৈলীর উদ্ভব ঘটে, যা ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করে।

• ইংরেজি সাহিত্যে The Renaissance Period এর স্থায়ীত্বকাল 1550-1660 সাল পর্যন্ত এবং এই period টি সে যুগের political rulers দের নাম অনুযায়ী চারটি shorter ages এ বিভক্ত করা হয়েছে। 
- Elizabethan Age হচ্ছে Renaissance Period এর প্রথম age.
- এই age টির নামকরণ করা হয়েছে Queen Elizabeth I এর নামে who reigned over England from 1558 to 1603.
- এই যুগেই ইংরেজী সাহিত্যের সবচেয়ে বেশী বিকাশ ঘটেছিলো।
- বিশেষ করে নাট্যজগতে এক বৈপ্লবিক সংস্কার সাধিত হয়েছিল।
- চার্চের আধিপত্য থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে সাহিত্য রচনা শুরু হয়েছিল।
- এই যুগকে বলা হয় The Golden Age কারণ এ যুগের আগের যুগের সাহিত্য ছিল অনুর্বর কিন্তু এ যুগে এসে সাহিত্য নতুন মাত্রা পায়। .

Other titles of this age:
- Glorious Period of English literature.
- A nest of singing birds.

• Major writers: 
- Shakespeare,
- Francis Bacon,
- Ben Johnson,
- Christopher Marlowe,
- John Lyly,
- Thomas Kyd,
- Robert Greene,
- George Peele, etc.

ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ গুলো নিম্নেরূপ:
English Literature Periods and their sub-ages
1. The Old English Period (450 -1066).

2. The Middle English Period (1066 -1500)
i) The Anglo-Norman Period.
ii) The Age of Chaucer.

3. The Renaissance Period (1500 -1660)
i) Elizabethan Period (1558-1603),
ii) Jacobean Period (1603-1625),
iii) Caroline Period (1625-1649) and
iv) Commonwealth Period (1649-1660).

4. The Neoclassical Period (1660 -1785)
i) The Restoration Period (1660-1700),
ii) The Augustan Period (1700-1745) and
iii) The Age of Sensibility (1745-1785/1798).

5. The Romantic Period (1798 -1832).

6. The Victorian Period (1832 -1901).
i) The Pre-Raphaelites: (1848-1860).
ii) Aestheticism & Decadence: (1880-1901).

7. The Modern Period (1901 -1939).
• The Modern Period (1901-1939) is divided into two shorter periods.
1. The Edwardian Period (1901-1910).
2. The Georgian Period (1910-1939).
- The Modern English period was one of the most significant literary periods.

8. Present: The Post-Modern Period (1939 ).

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
.
The 'Comedy of Humours' originated with which notable English dramatist?
  1. William Shakespeare
  2. Christopher Marlowe
  3. Ben Jonson
  4. John Webster
ব্যাখ্যা
• The 'Comedy of Humours' originated with the notable English dramatist - Ben Jonson.

Comedy of Humours:
- It is a dramatic genre most closely associated with the English Playwright Ben Jonson from the late 16th century.
- The comedy of humours is a genre of dramatic comedy that focuses on a character or range of characters, each of whom exhibits two or more overriding traits or 'humours' that dominates their personality, desires and conduct.
- এই ধরণের কমেডিগুলোতে সাধারণত চরিত্রগুলো নিজেদের হিউমার (temperaments) অনুযায়ী আচরণ করে থাকে।
- এই হিউমার গুলো হচ্ছে - Choleric (খিটখিটে; বদমেজাজি), melancholic (বিষাদবায়ুগ্রস্ত; বিষাদপূর্ণ), sanguine (আশাবাদী) and phelgmatic (স্বভাবত উদাসীন)

Example:
- Ben Jonson's Every Man in His Humour and Every Man Out of His Humour are two famous comedies of humour.

Comedy of humour is related to Medical theory.
- এই টার্ম টি ল্যাটিন শব্দ 'humor or umor' থেকে নেয়া হয়েছে যারা মানে হচ্ছে "liquid বা তরল"।
- মধ্যযুগীয় এবং রেনেসাঁ চিকিৎসা তত্ত্বে এর ব্যবহার দেখা যেতো যেখানে বলা হয় যে, মানুষের শরীর মূলত চারটি liquids বা humours এর সমন্বয়ে গঠিত।
- এগুলো হচ্ছে: blood, phlegm, yellow bile (choler), and black bile (melancholy).
- When properly balanced, these humours were thought to give the individual a healthy mind in a healthy body.

Ben Jonson
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।

Famous works
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Masque of Blackness,
- The Poetaster,
- Volpone.

Source: Britannica.
.
The synonym of the word 'Indifference' is -
  1. Anguish
  2. Curiosity
  3. Anxiety
  4. Disregard
ব্যাখ্যা
• Indifference (Noun).
- English meaning:
- [Uncountable, singular] Indifference (to somebody/ something) a lack of interest, feeling or reaction towards somebody/ something.
- [Uncountable] (Formal) Lack of importance.
- [Uncountable] The fact of being average or not very good.
- Bangla meaning: ঔদাসীন্য; নিরপেক্ষতা।

Synonym: Unconcern, Nonchalance, Apathy, Insouciance.
Antonym: Concern, Interest, Regard, Awareness.

উল্লিখিত অপশনগুলো,
- Anguish - যন্ত্রণা, তীব্র মনঃকষ্ট; 
- Curiosity - কৌতুহল, কৌতুহলের বিষয়;
- Deviate - বিপথগামী হওয়া;
- Disregard - অবজ্ঞা বা উপেক্ষা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla dictionary, Accessible Dictionary.
.
Which of the following words is in singular form?
  1. Media
  2. Radii
  3. Analysis
  4. Data
ব্যাখ্যা
• Analysis is the Singular Number.

Analysis
- English meaning: The detailed study or examination of something in order to understand more about it; the result of the study.
- Bangla meaning: বিশ্লেষণ; বাক্য-বিশ্লেষণ; সযত্ন পরীক্ষা; কোনো প্রক্রিয়ার ফলাফল যা লিখিত আকারে উপস্থাপন করা হয়;।

• তাছাড়া ইংরেজি ভাষায় Plural বানানোর স্বাভাবিক নিয়ম হলো noun এর শেষে s/ es যোগ করা।
- কিন্তু কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর Plural স্বাভাবিক নিয়মে হয় না। সেগুলো মুখস্ত করে নেয়াই যুক্তিযুক্ত।

নিম্নে কিছু বিদেশী ভাষা থেকে আগত উল্লেখযোগ্য শব্দের Singular ও plural form দেওয়া হলো:
Singular - Plural
Phenomenon - Phenomena,
Radius - Radii,
Medium - Media,
Focus - Focuses/ Foci,
Analysis - Analyses,
Datum - Data,
Cactus - Cacti,
Criterion - Criteria, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.
১০.
The teacher whom we met yesterday was very helpful.
Here, the underlined clause is a/an -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. Prepositional Clause
ব্যাখ্যা
Adjective clause:
- যে Sub-ordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।

Adjective Clause দুইটি স্থানে বসতে পারে:
01. Noun এর post modifier. (subject + verb + noun + adjective clause).
02. Subject এর post modifier. (Subject + adjective clause + verb + object).

• উল্লিখিত Sentence এ 'whom we met yesterday' হচ্ছে Adjective Clause. কারণ প্রশ্নে উল্লিখিত বাক্যে Noun (The teacher) এর Post modifier হিসেবে এটি Adjective Clause

Correct Answer: The teacher whom we met yesterday was very helpful. Here, the underlined clause is a/an - Adjective Clause.

Note
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১১.
He hopes to win the competition.
Here, the underlined phrase is a/an -
  1. Noun Phrase
  2. Adverbial Phrase
  3. Adjective Phrase
  4. Prepositional Phrase
ব্যাখ্যা
• Noun Phrase:
- যে শব্দ সমষ্টি (phrase) noun এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
- Noun Phrase মূলত একটি noun বা pronoun এর কাজ করে থাকে।
- Noun Phrase কেবল মাত্র Adjective দ্বারা modify হয়।

- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun Phrase বিভিন্ন ভূমিকা রয়েছে। যেমন:
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে।

• প্রদত্ত sentence টিতে 'to win the competition' phrase টি Verb (hope) এর Object হিসেবে বসেছে।
- আর Infinitive marker যদি কোন Sentence এর Subject বা Object হিসেবে ব্যবহার করা হয় তখন তা Noun Phrase.

Correct answer: He hopes to win the competition. Here, the underlined clause is a/an - Noun Phrase.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossai.
১২.
They talked about going to the beach.
Here, the underlined word is a/an -
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. Conjunction
ব্যাখ্যা
Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Go' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition এর Object হিসেবে বসে। যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: They talked about going to the beach. Here, the underlined word is a/an - Gerund.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৩.
Choose the correct spelling.
  1. Personifecation
  2. Personfication
  3. Personification
  4. Personificeation
ব্যাখ্যা
• The correct spelling is 'Personification' (Noun).
- English meaning: 
- [Countable, usually singular] Personification of something, a person who has a lot of a particular quality or characteristic.
- [Uncountable, countable] The practice of representing objects, qualities, etc. as humans, in art and literature; an object, quality, etc. that is represented in this way
- Bangla meaning: ব্যক্তিরূপ দান। 

Synonym: Manifestation, Incarnation, Image, Avatar.

Source: English-Bangla Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১৪.
‘Customs’ শব্দের পারিভাষিক শব্দ -
  1. প্রথা
  2. শুল্ক বিভাগ
  3. আইন
  4. শুল্ক
ব্যাখ্যা
• ‘Customs’ শব্দের পারিভাষিক শব্দ - শুল্ক বিভাগ

অন্যদিকে,
‘Custom' শব্দের পারিভাষিক শব্দ - প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি।
- ‘Act’ এর পারিভাষিক শব্দ - আইন।
- ‘Duty’ এর পারিভাষিক শব্দ - শুল্ক।

উৎস: প্রসাশসিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৫.
'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ -
  1. অপদার্থ
  2. আসন্ন বিপদ
  3. ব্যাপক আয়োজন
  4. দীর্ঘসূত্রিতা
ব্যাখ্যা
• 'শিরে সংক্রান্তি' বাগ্‌ধারার অর্থ - আসন্ন বিপদ

অন্যদিকে,
- 'দজ্ঞযজ্ঞ' বাগ্‌ধারার অর্থ - ব্যাপক আয়োজন।
- 'অকাল কুষ্মাণ্ড' বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
- 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারার অর্থ - দীর্ঘসূত্রিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।' - কে বলেছেন?
  1. কাজী আব্দুল ওদুদ
  2. প্রমথ চৌধুরী
  3. রবীন্দ্রনাথ ঠাকু্র
  4. মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা
'সংস্কৃতি কথা' প্রবন্ধগ্রন্থ:
- মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যুর পর সিকান্দার আবু জাফরের সমকাল প্রকাশনী কতৃক মোতাহের হোসেন চৌধুরীর প্রবন্ধগুলো নিয়ে প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'সংস্কৃতি কথা'।
- ত্রিশটি প্রবন্ধ একত্রিত করে 'সংস্কৃতি কথা' শিরোনামে তাঁর প্রথম গ্রন্থ প্রকাশিত হয়।
- গ্রন্থটির দ্বিতীয় সংস্করণ বের করে বাংলা একাডেমি ১৯৭০ সালে।

'সংস্কৃতির কথা' প্রবন্ধগ্রন্থের বিখ্যাত উক্তি:
- 'মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।',
- 'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'সংস্কৃতি কথা' প্রবন্ধগ্রন্থ এবং বাংলাপিডিয়া।
১৭.
কোন অশুদ্ধ বাক্য?
  1. তােমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই।
  2. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
  3. তিনি সেদিন থেকে আর সেখানে যান না।
  4. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
ব্যাখ্যা
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
শুদ্ধ বাক্য: আপনি সপরিবারে আমন্ত্রিত।

অন্যদিকে,
- তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
- তিনি সেদিন থেকে আর সেখানে যান না।
- তােমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ নই।
বাক্যগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
অশুদ্ধ বানান -
  1. মাতৃষ্বসা
  2. নিক্বণ
  3. অনূর্ধ্ব
  4. সূচগ্রমোদিনী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - সূচগ্রমোদিনী
এর শুদ্ধ বানান - সূচ্যগ্রমোদিনী।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ: 
- সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি,
- সামান্য পরিমাণ জমি।

অন্যদিকে,
- অনূর্ধ্ব,
- নিক্বণ,
- মাতৃষ্বসা।
শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৯.
'নেমেসিস' নাটকটি রচনা করেন কে?
  1. দ্বিজেন্দ্রলাল রায়
  2. বিজন ভট্টাচার্য
  3. নুরুল মোমেন
  4. আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
'নেমেসিস' নাটক:
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
- নাটকটি গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক। এক চরিত্র বিশিষ্ট এমন নাটক বাংলা সাহিত্যে কম বলে ‘নেমেসিস’ উল্লেখযোগ্য।
- এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
- 'নেমেসিস' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম- সুরজিত নন্দী।

নুরুল মোমেন এর বিখ্যাত নাটক:
- যদি এমন হতো,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রূপলেখা,
- যেমন ইচ্ছা তেমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
২০.
দীনেশচন্দ্র সেন ‘পূর্ববঙ্গ-গীতিকা’ কবে প্রকাশ করেন?
  1. ১৯২৬ সালে
  2. ১৯১৫ সালে
  3. ১৯১৩ সালে
  4. ১৯২০ সালে
ব্যাখ্যা
পূর্ববঙ্গ-গীতিকা:
- পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন।
- মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত এর পালাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
- ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে পালাগুলি সংগৃহীত হয়েছে।
- এগুলির প্রধান প্রধান সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
- সংগৃহীত পালাগুলির সংখ্যা পঞ্চাশের অধিক।
- ১৯১৩ সাল থেকে চন্দ্রকুমার দে প্রথম এ ধরনের লোকগাথা প্রকাশ করতে থাকেন।
- দীনেশচন্দ্র সেন সেগুলি পড়ে আকৃষ্ট হন এবং চন্দ্রকুমারের সঙ্গে সাক্ষাৎ করেন।
- তাঁর সহযোগিতায় পল্লী অঞ্চলের কৃষকদের কাছ থেকে বেশ কিছু গাথা সংগ্রহ করে দীনেশচন্দ্র ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থসাহায্যে পূর্ববঙ্গ-গীতিকা নামে সেগুলি প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২১.
বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি অল্পপ্রাণধ্বনি?
  1. দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
  2. প্রথম ও দ্বিতীয় বর্ণ
  3. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
  4. প্রথম ও তৃতীয় বর্ণ
ব্যাখ্যা
• বর্গের ২য় ও ৪র্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি।
বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ অল্পপ্রাণধ্বনি,
• দ্বিতীয় ও চতুর্থ বর্ণ মহাপ্রাণধ্বনি,
• পঞ্চম বর্গ নাসিক্যধ্বনি।
• আবার প্রথম ও দ্বিতীয় বর্ণ অঘােষ,
• তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণ ঘােষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২২.
‘কমলে কামিনী' নাটকের রচয়িতা কে?
  1. তারাচরণ শিকদার
  2. রামনারায়ণ তর্করত্ন
  3. মীর মশাররফ হোসেন
  4. দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
‘কমলে কামিনী' নাটক:
- ‘কমলে কামিনী' (১৮৭৩) দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক।
- এই নাটকের পটভূমি কাছাড় অঞ্চল। চরিত্রগুলি সবই অভিজাত বংশীয় তবে দুর্বল।
- ২০ শে ডিসেম্বর ১৮৭৩ তারিখে নাটকটি ন্যাশনাল থিয়েটারে সর্বপ্রথম অভিনীত হয়।

তাঁর উল্লেখযােগ্য চরিত্র:
- রাজা,
- সমরকেতু,
- শশাঙ্কশেখর,
- গান্ধারী,
- সুশীলা,
- সুরবালা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৩.
হুমায়ুন আজাদ রচিত গ্রন্থ কোনটি?
  1. আমাদের দৈন্য
  2. অলৌকিক ইস্টিমার
  3. চিলেকোঠার সেপাই
  4. খােয়াবনামা
ব্যাখ্যা
'অলৌকিক ইস্টিমার':
- ১৯৭৩ সালে প্রকাশিত হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার'।
- কবিতায় যৌনতার অনুষঙ্গ আছে, কিন্তু স্লোগান ও আছে। তবে কাব্যভাষা ঋদ্ধ, লক্ষ্যভেদী।

অন্যদিকে,
- আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস - চিলেকোঠার সেপাই, খােয়াবনামা।
- মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধ - আমাদের দৈন্য।

হুমায়ুন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার,
- জ্বলো চিতাবাঘ,
- যতোই গভীরে যাই মধু,
- যতোই উপরে যাই নীল,
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে'
- কাফনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
২৪.
'প্রসন্ন' এর বিপরীত শব্দ -
  1. বিবাদ
  2. বিষাদ
  3. বিষণ্ণ
  4. নিন্দিত
ব্যাখ্যা
• 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষণ্ণ

অন্যদিকে,
- 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ - নিন্দিত।
- 'হর্ষ/হরিষ' এর বিপরীত শব্দ - বিষাদ।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
দীনেশরঞ্জন দাশ কোন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন?
  1. কল্লোল
  2. কবিতা
  3. প্রগতি
  4. কালিকলম
ব্যাখ্যা
'কল্লোল' পত্রিকা:
- ১৯২৩ সালে প্রথম কলকাতা থেকে মাসিক 'কল্লোল' পত্রিকা প্রকাশিত হয়।
- এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ
- 'কল্লোল' পত্রিকায় নিয়মিত লিখতেন অচিন্ত্যকমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখােপাধ্যায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

অন্যদিকে,
- বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকা 'কবিতা' ও 'প্রগতি'।
- প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত পত্রিকা কালিকলম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
10% সরল মুনাফায় 3000 টাকা এবং 5% সরল মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
  1. 9%
  2. 9.5%
  3. 8%
  4. 8.5%
ব্যাখ্যা
প্রশ্ন: 10% সরল মুনাফায় 3000 টাকা এবং 5% সরল মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধান:
10% হারে মুনাফা = (3000 ×1 ×10)/100= 300 টাকা
5% হারে মুনাফা = (2000 × 1 × 5)/100 = 100 টাকা

মোট মুনাফা = 300 + 100 = 400 টাকা
মোট আসল = (3000 + 2000 ) = 5000 টাকা

5000 টাকায় সুদ হয় 400 টাকা
1 টাকায় সুদ হয় 400/5000 টাকা
100 টাকায় সুদ হয় (400 × 100)/5000 টাকা
= 8%
২৭.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ১১ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ৫৩
  2. ৬৬
  3. ৩৬
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ১১ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) + ১১ = ২ক/৩
⇒ ১১ = (২ক/৩) - (ক/২)
⇒ (২ক/৩) - (ক/২) = ১১
⇒ (৪ক - ৩ক)/৬ = ১১
⇒ ক/৬ = ১১
∴ ক = ৬৬
২৮.
২০০৯ সালের ২৯ আগস্ট শনিবার ছিল। ঐ বছরের ২ অক্টোবর কী বার ছিল?
  1. শুক্রবার
  2. শনিবার
  3. বৃহস্পতিবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০৯ সালের ২৯ আগস্ট শনিবার ছিল। ঐ বছরের ২ অক্টোবর কী বার ছিল?

সমাধান:
আগস্ট মাসে বাকি থাকে = ৩১ - ২৯ = ২ দিন
সেপ্টেম্বর মাসে = ৩০ দিন
অক্টোবর মাসে = ২ দিন

মোট দিন সংখ্যা = ৩৪ দিন
৩৪ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ৬

∴ ২ অক্টোবর হবে (শনিবার + ৬ দিন) = শুক্রবার
২৯.
কোন লঘিষ্ট সংখ্যা থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৮৯
  2. ২৪৮
  3. ১৪৭
  4. ১৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ট সংখ্যা থেকে ৩ বিয়োগ করলে বিয়োগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ বেশি।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪

∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ + ৩ = ১৪৭
৩০.
A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25},
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25},
C ={x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25},
হলে, A ∪ B ∪ C = ?
  1. {2, 3, 4}
  2. {1, 2, 3, 4, 5}
  3. {1, 3, 5}
  4. { }
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25},
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25},
C ={x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25},
হলে, A ∪ B ∪ C = ?

সমাধান:
A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 25}
∴ A = {1, 2, 3, 4}
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 25}
∴ B = {2, 3}
C ={x | x মৌলিক পূর্ণ সংখ্যা এবং x2 = 25}
∴ C = {5}

∴ A ∪ B ∪ C = {1, 2, 3, 4} ∪ {2, 3} ∪ {5} = {1, 2, 3, 4, 5}
৩১.
একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ 20 এবং ষষ্ঠ পদ 160 হলে, সাধারণ অনুপাত কত?
  1. 2
  2. 5
  3. 1
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ 20 এবং ষষ্ঠ পদ 160 হলে, সাধারণ অনুপাত কত?

সমাধান:
ধরি,
গুণোত্তর অনুক্রমে ১ম পদ=  a
সাধারণ অনুপাত = r

∴ তৃতীয় পদ = 20
ar2 = 20................(1)

∴ ষষ্ঠ পদ = 160
ar5 = 160 ............(2)

(2) নং কে (1) দ্বারা ভাগ করে পাই,
ar5/ar2 = 160/20
⇒ r3 = 8
∴ r = 2
৩২.
৩য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

  1. ১৮
  2. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৩য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

সমাধান:
১ম চিত্রে,
৮১ ÷ ৯ = ৯
৫৬ ÷ ৭ = ৮
∴ ৯ - ৮ = ১

২য় চিত্রে,
৩৬ ÷ ৩ = ১২
২৭ ÷ ৯ = ৩
∴ ১২ - ৩ = ৯

৩য় চিত্রে,
৩৬ ÷ ৯ = ৪
২৭ ÷ ৯ = ৩
∴ ৪ - ৩ = ১
৩৩.
logx(2/3) = - 1/2 হলে, x এর মান-
  1. √2/3
  2. √3/2
  3. 4/9
  4. 9/4
ব্যাখ্যা
প্রশ্ন: logx(2/3) = - 1/2 হলে, x এর মান-

সমাধান:
logx(2/3) = - 1/2
⇒ x-1/2 = 2/3
⇒ 1/x1/2 = 2/3
⇒ x1/2 = 3/2
⇒ (x1/2)2 = (3/2)2
∴ x = 9/4
৩৪.
একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হবার সম্ভাবনা কত?
  1. 2/3
  2. 1/3
  3. 3/4
  4. 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি নীল না হবার সম্ভাবনা কত?

সমাধান:
বলটি নীল হওয়ার সম্ভাবনা = 6/(6 + 8 + 10)
= 6/24
= 1/4

∴ বলটি নীল না হওয়ার সম্ভাবনা = {1 - (1/4)}
= (4 - 1)/4
= 3/4
৩৫.
নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা জোড়?
  1. ১০২৪
  2. ৫১২
  3. ৬২৫
  4. ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা জোড়?

সমাধান:
আমরা জানি,
পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১০২৪, ৬২৫, ৪০০ সংখ্যা গুলো পূর্ণবর্গ সংখ্যা।
∴ √(১০২৪) = ৩২
∴ √(৬২৫) = ২৫
∴ √(৪০০) = ২০
সুতরাং ১০২৪, ৬২৫, ৪০০ এর ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা হবে।

এখন,
৫১২ এর ভাজক সংখ্যা নির্ণয় করি:
৫১২ = ১ × ৫১২
= ২ × ২৫৬
= ৪ × ১২৮
= ৮ × ৬৪
= ১৬ × ৩২

∴ ৫১২ এর ভাজক সংখ্যা = ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬ এবং ৫১২
= ১০ টি

∴ ৫১২ এর ভাজক সংখ্যা জোড়।
৩৬.
রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে কোন ভিটামিন কাজ করে?
  1. ভিটামিন এ
  2. ভিটামিন সি
  3. ভিটামিন ডি
  4. ভিটামিন কে
ব্যাখ্যা
ভিটামিন কে (Vitamin K): 
- ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইটাল নেপথোকুইনোন। 
- এটি তাপ, আর্দ্রতা ও বায়ুর সংস্পর্শে ক্ষতিগ্রস্থ হয় না। 

• ভিটামিন কে এর উৎস: 
- সবুজ শাক সবজি, ডিমের কুসুম, দুধ, যকৃত, মাংস, মাছ, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি ইত্যাদিতে কে ভিটামিন পাওয়া যায়। 

• ভিটামিন কে এর কাজ: 
১. কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে ভিটামিন কে কাজ করে। 
২. পিত্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। 
৩. যকৃতের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে। 

• ভিটামিন কে এর অভাবজনিত অবস্থা: 
- ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধা ব্যাহত হয়। ফলে, সামান্য কাটা ছেঁড়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। 

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম কোনটি?
  1. Unix
  2. MS-DOS
  3. CP/M
  4. কোনটি নয়
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম: 
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে। 
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। 

অপারেটিং সিস্টেমের প্রকারভেদ: 
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম: 
- একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে। 
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। 
যেমন- CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি। 

মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম: 
- আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। 
যেমন- Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি। 
- XENIX হলো UNIX অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ। 

বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম: 
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। 
- ডিস্ক ফর্মেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। 
যেমন- Linux, Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ। 

চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম: 
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে। 
যেমন- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
জমিতে নাইট্রোজেনের অভাবজনিত সমস্যায় কোন সার ব্যবহার করা হয়?
  1. ইউরিয়া সার
  2. টিএসপি সার
  3. সবুজ সার
  4. পটাশ সার 
ব্যাখ্যা
ইউরিয়া [(NH2)2C=O]: 
- উদ্ভিদের মৌলিক পুষ্টি উপাদানের মধ্যে নাইট্রোজেন একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
- জমিতে নাইট্রোজেনের অভাব দূর করার জন্য ইউরিয়া সার ব্যবহার করা হয়
- মাটিতে ইউরিয়েজ নামক এক প্রকার এনজাইম ইউরিয়াকে ধীরে ধীরে বিয়োজিত করে এ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে।
- উৎপন্ন এ্যামোনিয়া মাটিতে উপস্থিত পানিতে দ্রবীভূত হয়ে এ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে।
- এ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পানিতে আংশিক বিয়োজিত হয়ে ও আয়ন উৎপন্ন করে।
- উদ্ভিদ আয়ন পুষ্টি উপাদান হিসেবে শোষণ করে।

উৎস: রসায়ন, এসএসসি প্রোগাম, বাংলাদেশ ঊন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
কম্পিউটারের আউটপুট ডিভাইস কোনটি?
  1. স্পিকার
  2. স্ক্যানার
  3. মাউস
  4. জয়স্টিক
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: 
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। 
উদাহরণ: কী-বোর্ড, মাউস, অপটিকাল রিডার, জয়স্টিক, মাইক্রোফোন, স্ক্যানার, গ্রাফিক্স প্যাড, লাইট পেন, ওয়েবক্যাম, ওসিআর ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: 
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। 
উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার, হেডফোন ইত্যাদি। 

ইনপুট-আউটপুট ডিভাইস: 
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
উদাহরণ: পেনড্রাইভ, টাচ স্ক্রিন, মডেম ইত্যাদি। 

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
প্রথম ই‑মেইল ব্যবস্থা চালু করেন কে?
  1. স্টিভ জবস
  2. টিম বার্নার্স‑লি
  3. ভিন্ট সার্ফ
  4. রেমন্ড স্যামুয়েল টমলিসন
ব্যাখ্যা
ই-মেইল: 
- ১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন। 
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। 
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। 
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত। 
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম। 
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৪১.
মানুষের শরীরের মোট ওজনের শতকরা কত ভাগ ক্যালসিয়াম থাকে?
  1. নয় ভাগ
  2. ছয় ভাগ
  3. দুই ভাগ
  4. আট ভাগ
ব্যাখ্যা
ক্যালসিয়াম (Ca): 
- এটি প্রাণীদের হাড় এবং দাঁতের একটি প্রধান উপাদান। 
- মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম। 
- খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি। 
- অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর ৯০% শরীরে সঞ্চিত থাকে। 
- রক্তে এবং লসিকাতে এর উপস্থিতি লক্ষণীয়। 
- ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস হচ্ছে: ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালংশাক, কচুশাক, লালশাক, কলমিশাক, বাঁধাকপি এবং ফল। 
- ক্যালসিয়ামের প্রাণিজ উৎস হচ্ছে: দুধ, ডিম, ছোট মাছ, শুঁটকি মাছ ইত্যাদি। 
- হাড় এবং দাঁতের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতিপ্রয়োজনীয় খনিজ পদার্থ। 
- এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে। 
- ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়। 
- এর অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪২.
'তীর হারা এই ঢেউয়ের সাগর' গানটির সুরকার কে?
  1. সমর দাস
  2. গোবিন্দ হালদার
  3. রথীন্দ্রনাথ রায়
  4. আপেল মাহমুদ
ব্যাখ্যা
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র:
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।
- চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়।
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গানগুলো মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছে।

⇒ জয় বাংলা, বাংলার জয়:
- গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার।
- সুরকার: আনোয়ার পারভেজ।
- শিল্পী: শাহনাজ রহমত উল্লাহ।

⇒ তীর হারা এই ঢেউয়ের সাগর:
- কথা ও সুর: আপেল মাহমুদ।
- শিল্পী: রথীন্দ্রনাথ রায়।

⇒ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: সমর দাস।
- গানটি কয়েকজন শিল্পীর সমবেত কণ্ঠে প্রচার করা হয়।

⇒ মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: আপেল মাহমুদ।

⇒ এক সাগর রক্তের বিনিময়ে:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: স্বপ্না রায়।

⇒ সালাম সালাম হাজার সালাম:
- গীতিকার: ফজলে খোদা।
- সুরকার: আব্দুল জব্বার।
- শিল্পী: আব্দুল জব্বার।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
৪৩.
২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. জন এম. জাম্পার
  2. জেমস এ. রবিনসন
  3. সাইমন জনসন
  4. হান কাং
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৪৪.
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
  1. সেনেগাল
  2. ইরান
  3. জর্ডান
  4. লিবিয়া
ব্যাখ্যা
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশ:
- আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ইরাক।
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ৮ জুলাই ১৯৭২ সালে।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ২৮ মার্চ, ১৯৭৩ সালে।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে।

• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরো কিছু উল্লেখযোগ্য রাষ্ট্র:
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার - সেনেগাল।
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

- এশিয়ার বাইরে প্রথম দেশ বা প্রথম ইউরোপীয় দেশ হিসেবে - ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
- মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় - ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২।
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ১৫ মে, ১৯৭২।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে - ২৫ মে ১৯৭২।

তথ্যসূত্র - পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান), প্রথম আলো।
৪৫.
বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? (মে, ২০২৫)
  1. মোহাম্মদ হারুন রশিদ
  2. সমীর কুমার সরকার
  3. মোঃ সেলিম রেজা
  4. মোহাম্মদ আজম
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ (৩ ডিসেম্বর, ১৯৫৫ সাল)।
- বাংলা একাডেমির মূল ভবনের নাম: বর্ধমান হাউস।
- বর্তমান মহাপরিচালক: অধ্যাপক মোহাম্মদ আজম। (মে, ২০২৫)
- বর্তমান সভাপতি: আবুল কাসেম ফজলুল হক। (মে, ২০২৫)
- প্রথম মহাপরিচালক: প্রফেসর মযহারুল ইসলাম।
- প্রথম সভাপতি: মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
৪৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, জিডিপিতে কৃষিখাতের অবদান -
  1. ১১.০২%
  2. ১৪.৬২%
  3. ১৭.৩৬%
  4. ২২.০৭%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান = ১১.০২%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান = ৩৭.৯৫%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান= ৫১.০৪%।

অন্যদিকে,
- অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৪৫%।
- অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ১৭%।
- অর্থনীতি/জিডিপিতে সেবাখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ - ৩৮%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪৭.
এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক জোট APEC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮১ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯৩ সালে
ব্যাখ্যা
APEC:
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- APEC এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৯ সালে।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বর হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- বর্তমান সদস্য: ২১টি। (মে, ২০২৫)
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।

তথ্যসূত্র - APEC -এর ওয়েবসাইট।
৪৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে?
  1. হাওয়াই
  2. ক্যালিফোর্নিয়া
  3. টেক্সাস
  4. মিশিগান
ব্যাখ্যা
নির্বাচন পদ্ধতি:
- ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণ করেন না।
- নির্বাচনের ফলাফল ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হয় না। জাতীয় স্তরের নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
- ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
- প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টোরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন:
- প্রতি চার বছর পর পর যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নভেম্বর মাসের প্রথম সোমবারের পর যে মঙ্গলবার পড়ে, সেদিনই ভোটগ্রহণ হয়।
- সেই হিসাবে ২০২৪ সালের নভেম্বর মাসের ৫ তারিখে ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- সংখ্যা গরিষ্ঠ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
- যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দলের নাম রিপাবলিকান পার্টি। (মে, ২০২৫)

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৪৯.
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫ এর রানার্স আপ দল কোনটি?
  1. ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৫০.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, চার ফসলি জমির পরিমাণ কত?
  1. ৫০,০০০ একর
  2. ৫১,০৩৪ একর
  3. ৫২,৬৪০ একর
  4. ৫৩,৮০১ একর
ব্যাখ্যা
আবাদী ও অনাবাদী জমি:
- আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ ৮২, ৯০,০০০ একর।
- মোট আবাদযোগ্য জমি ৩,৯৩,৫৮,০০০ একর।
- এক ফসলি জমি ৫০,৮৪,০০০ একর।
- দুই ফসলি জমি ১,০১,৪৯,০০০ একর।
- তিন ফসলি জমি ৪৫,৯২,০০০ একর।
- চার ফসলি জমি ৫০,০০০ একর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।