পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
পরীক্ষা – ২০: টপিক সমূহ: সমস্যা সমাধান (Problem Solving): - গতি ও ট্রেন বিষয়ক সমস্যা, - নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা - সময় ও কাজ, - সময় ও দূরত্ব, - নল ও চৌবাচ্চা [Live Class –18 to 19]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
একটি কাজ আলাদাভাবে সম্পূর্ণ করতে মুনার ৪৫মিনিট এবং ইফতির ৩০ মিনিট সময় লাগে, তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে?
  1. ১০ মিনিটে
  2. ১২ মিনিটে
  3. ১৬ মিনিটে
  4. ১৮ মিনিটে
সঠিক উত্তর:
১৮ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
১৮ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কাজ আলাদাভাবে সম্পূর্ণ করতে মুনার ৪৫মিনিট এবং ইফতির ৩০ মিনিট সময় লাগে, তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে?

সমাধান:
মুনা ও ইফতি একত্র ১ মিনিটে করে কাজটির = (১/৪৫) + (১/৩০) অংশ
= (২ + ৩)/৯০
= ১/১৮ অংশ

মুনা ও ইফতি ১/১৮ অংশ কাজ করে = ১ মিনিটে
মুনা ও ইফতি ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (১৮ × ১)/১ মিনিটে
= ১৮ মিনিটে
.
একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?
  1. ৪৬ কি.মি./ ঘণ্টা
  2. ৪৮ কি.মি./ ঘণ্টা
  3. ৪৪ কি.মি./ ঘণ্টা
  4. ৪২ কি.মি./ ঘণ্টা
সঠিক উত্তর:
৪৮ কি.মি./ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪৮ কি.মি./ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি 'ক' থেকে 'খ' এর দিকে ৪০ কি.মি./ঘন্টা বেগে যায়, তারপর সেখান থেকে ৬০ কি.মি./ঘণ্টা বেগে ফিরে আসে, তাহলে গাড়িটির গড় গতিবেগ কত?

সমাধান:
গড় গতিবেগ = {২ × (যাওয়ার গতিবেগ × ফিরে আসার গতিবেগ)}/(যাওয়ার গতিবেগ + ফিরে আসার গতিবেগ)
= {২(৪০ × ৬০)}/(৪০ + ৬০)
= ৪৮০০/১০০
= ৪৮ কি.মি./ ঘণ্টা
.
একটি ট্রেন ২৪ কি.মি./ঘন্টা বেগে চলছে। একজন ব্যাক্তি একই দিকে ১৮ কি.মি./ঘন্টা বেগে চলছে। ট্রেনটি যদি ব্যাক্তিটিকে ২ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৬০ মিটার
  2. ১৮০ মিটার
  3. ২০০ মিটার
  4. ২২০ মিটার
সঠিক উত্তর:
২০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২৪ কি.মি./ঘন্টা বেগে চলছে। একজন ব্যাক্তি একই দিকে ১৮ কি.মি./ঘন্টা বেগে চলছে। ট্রেনটি যদি ব্যাক্তিটিকে ২ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
আপেক্ষিক বেগ ঘণ্টায় = (২৪ - ১৮) = ৬ কি.মি. = ৬০০০ মিটার

∴ ৬০ মিনিটে অতিক্রম করে = ৬০০০ মিটার
∴ ২ মিনিটে অতিক্রম করে = (৬০০০ × ২)/৬০ মিটার
= ২০০ মিটার

অতএব, ট্রেনটির দৈর্ঘ্য ২০০ মিটার।
.
এক ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. দৌড়ে কত মিনিটে ২৮০০ মিটার পার হবে?
  1. ১৪ মিনিটে
  2. ২৮ মিনিটে
  3. ৪২ মিনিটে
  4. ৫২ মিনিটে
সঠিক উত্তর:
৪২ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
৪২ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ঘণ্টায় ৪ কি.মি. দৌড়ে কত মিনিটে ২৮০০ মিটার পার হবে?

সমাধান:
আমরা জানি,
১ কি.মি. = ১০০০ মিটার
৪ কি.মি. = (৪ × ১০০০) মিটার
= ৪০০০ মিটার

৪০০০ মিটার পথ যায় = ৬০ মিনিটে
১ মিটার পথ যায় = ৬০/৪০০০ মিনিটে
২৮০০ মিটার পথ যায় = (৬০ × ২৮০০)/৪০০০ মিনিটে
= ৪২ মিনিটে
.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৫ ঘণ্টায় ৩৫ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৫ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?
  1. ২ কি.মি./ঘণ্টা
  2. ৩ কি.মি./ঘণ্টা
  3. ২.২ কি.মি./ঘণ্টা
  4. ১ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৫ ঘণ্টায় ৩৫ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৫ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?

সমাধান:
স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় নৌকা যায় = ৩৫ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় নৌকা যায় = ৩৫/৫ = ৭ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ৭ কি.মি.
নৌকার বেগ = ৫ কি.মি.

∴ স্রোতের বেগ = ৭ - ৫ = ২ কি.মি./ঘণ্টা
.
৪০ কি.মি./ঘণ্টা এবং ২২ কি.মি./ঘণ্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে ১ মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ১২৫ মিটার হলে, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৫০ মিটার
  2. ১৬৩ মিটার
  3. ১৭৫ মিটার
  4. ১৮০ মিটার
সঠিক উত্তর:
১৭৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৭৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ কি.মি./ঘণ্টা এবং ২২ কি.মি./ঘণ্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে ১ মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ১২৫ মিটার হলে, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
আপেক্ষিক গতি = ৪০ - ২২ = ১৮ কি.মি./ঘণ্টা
সময় = ১ মিনিট

∴ দূরত্ব = ১ম ট্রেনের দৈর্ঘ্য + ২য় ট্রেনের দৈর্ঘ্য
দুটি ট্রেনের মোট দৈর্ঘ্য = আপেক্ষিক গতি × সময়
= ১৮ × (৫০/৩) × ১
= ৩০০

সুতরাং, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য = (৩০০ - ১২৫) মিটার
= ১৭৫ মিটার
.
'ক' ৫ মিনিটে ৫০০ শব্দ এবং 'খ' ৫ মিনিটে ৪০০ শব্দ টাইপ করে। দুজনে এক সাথে কাজ করে ৩৬০০ শব্দ মোট কত সময়ে টাইপ করবে?
  1. ১৫ মিনিটে
  2. ১৯ মিনিটে
  3. ২০ মিনিটে
  4. ২৬ মিনিটে
সঠিক উত্তর:
২০ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
২০ মিনিটে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' ৫ মিনিটে ৫০০ শব্দ এবং 'খ' ৫ মিনিটে ৪০০ শব্দ টাইপ করে। দুজনে এক সাথে কাজ করে ৩৬০০ শব্দ মোট কত সময়ে টাইপ করবে?

সমাধান:
'ক' এবং 'খ' ৫ মিনিটে টাইপ করে = ( ৫০০ + ৪০০) = ৯০০ শব্দ

এখন,
৯০০ শব্দ টাইপ করে = ৫ মিনিটে
১ শব্দ টাইপ করে = ৫/৯০০ মিনিটে
৩৬০০ শব্দ টাইপ করে = (৫ × ৩৬০০)/৯০০ মিনিটে
= ২০ মিনিটে
.
৩০০ মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে ৩৯ সেকেন্ডে এবং একটি সিগনাল পোস্টকে ১৮ সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত?
  1. ২৫০ মিটার
  2. ২৮৬ মিটার
  3. ৩৩০ মিটার
  4. ৩৫০ মিটার
সঠিক উত্তর:
৩৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০ মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে ৩৯ সেকেন্ডে এবং একটি সিগনাল পোস্টকে ১৮ সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য = ক মিটার

∴ প্রশ্নমতে,
(৩০০ + ক)/৩৯ = ৩০০/১৮ 
⇒ ১১৭০০ = ৫৪০০ + ১৮ক
⇒ ১৮ক = ১১৭০০ - ৫৪০০
⇒ ১৮ক = ৬৩০০
∴ ক = ৩৫০ মিটার
.
রাজু একটি কাজ নিলয়ের চেয়ে ৫০ দিন কম সময়ে করতে পারে। রাজুর কাজের গতি যদি নিলয়ের কাজের গতির তিনগুণ করা হয় তবে নিলয় একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?
  1. ৭০ দিন
  2. ৬৫ দিন
  3. ৬০ দিন
  4. ৭৫ দিন
সঠিক উত্তর:
৭৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
৭৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: রাজু একটি কাজ নিলয়ের চেয়ে ৫০ দিন কম সময়ে করতে পারে। রাজুর কাজের গতি যদি নিলয়ের কাজের গতির তিনগুণ করা হয় তবে নিলয় একা ঐ কাজ কতদিনে শেষ করতে পারবে?

সমাধান:
মনে করি,
নিলয়ের কাজটি করতে লাগে = ৩ক দিন
রাজুর কাজটি করতে লাগে = ক দিন

∴ প্রশ্নমতে,
৩ক - ক = ৫০
⇒ ২ক = ৫০
∴ ক = ২৫ দিন

নিলয় একা ঐ কাজ শেষ করতে পারবে= ২৫ × ৩ = ৭৫ দিনে
১০.
ক হতে খ এর দূরত্ব ৫৫ কি.মি.। ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি./ঘন্টা এবং ৪ কি.মি./ঘন্টা। ক এর ২ ঘণ্টা পর খ, ক এর দিকে রওনা হলে খ কত কি.মি. গেলে ক এর দেখা পাবে?
  1. ২১ কি.মি.
  2. ২৬ কি.মি.
  3. ২৮ কি.মি.
  4. ৩০ কি.মি.
সঠিক উত্তর:
২৮ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৮ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ক হতে খ এর দূরত্ব ৫৫ কি.মি.। ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি./ঘন্টা এবং ৪ কি.মি./ঘন্টা। ক এর ২ ঘণ্টা পর খ, ক এর দিকে রওনা হলে খ কত কি.মি. গেলে ক এর দেখা পাবে?

সমাধান:
দেওয়া আছে,
ক ও খ এর গতিবেগ যথাক্রমে ৩ কি.মি./ঘন্টা ও ৪ কি.মি./ঘন্টা
ক ২ ঘণ্টায় যায় = ৩ × ২ = ৬ কি.মি.

∴ উভয়ের জন্য দূরত্ব বাকি থাকে =(৫৫ - ৬) = ৪৯ কি.মি.
উভয়ের একত্রে গতিবেগ = ৩ + ৪ = ৭ কি.মি./ঘণ্টা
বাকী দূরত্ব পার হতে লাগবে = ৪৯/৭ = ৭ ঘন্টা

যেহেতু খ এর গতিবেগ ৪ কি.মি./ঘন্টা
∴ খ ৭ ঘণ্টায় যায় ৭ × ৪ = ২৮ কি.মি.
১১.
একটি বাস চট্টগ্রাম থেকে সকাল ৮ টায় ছেড়ে দুপুর ১২ টায় ঢাকায় পৌঁছায়। চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ২৪০ কি.মি. হলে বাসটির গতিবেগ ঘণ্টায় কত ছিল?
  1. ৪০ কি.মি./ঘণ্টা
  2. ৫০ কি.মি./ঘণ্টা
  3. ৬০ কি.মি./ঘণ্টা
  4. ৮০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৬০ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৬০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস চট্টগ্রাম থেকে সকাল ৮ টায় ছেড়ে দুপুর ১২ টায় ঢাকায় পৌঁছায়। চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব ২৪০ কি.মি. হলে বাসটির গতিবেগ ঘণ্টায় কত ছিল?

সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ২৪০ কি.মি.
সময় = সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা = ৪ ঘণ্টা

আমরা জানি,
বেগ = দূরত্ব/সময়
= ২৪০ কি.মি./৪ ঘণ্টা
= ৬০ কি.মি./ঘণ্টা

অতএব, বাসটির গতিবেগ ঘণ্টায় ৬০ কি.মি./ঘণ্টা ছিল।
১২.
একটি নল ৩ ঘণ্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। আরো দুটি নল আছে যেগুলো ৭ ঘণ্টায় এবং ২১ ঘণ্টায় চৌবাচ্চাটি খালি করতে পারে। যদি তিনটি নল একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কত ঘণ্টায় পূর্ণ হবে?
  1. ৬ ঘণ্টায়
  2. ৭ ঘণ্টায়
  3. ৮ ঘণ্টায়
  4. ৯ ঘণ্টায়
সঠিক উত্তর:
৭ ঘণ্টায়
উত্তর
সঠিক উত্তর:
৭ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল ৩ ঘণ্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। আরো দুটি নল আছে যেগুলো ৭ ঘণ্টায় এবং ২১ ঘণ্টায় চৌবাচ্চাটি খালি করতে পারে। যদি তিনটি নল একসাথে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কত ঘণ্টায় পূর্ণ হবে?

সমাধান:
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/৩ অংশ
২য় ও ৩য় নল দ্বারা ১ ঘণ্টায় খালি হয় = (১/৭) + (১/২১) অংশ
= (৩ + ১)/২১
= ৪/২১

নল তিনটি দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = (১/৩) - (৪/২১) অংশ
= (৭/২১) - (৪/21) অংশ
= (৭ - ৪)/২১ অংশ
= ৩/২১ অংশ
= ১/৭ অংশ

নল তিনটি দ্বারা ১/৭ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায়
∴ নল তিনটি দ্বারা ১ অংশ (সম্পূর্ণ) পূর্ণ হয় = (১ × ৭) = ৭ ঘণ্টায়