পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
Exam - 68 ICT: Topic: Computer Fundamentals (Hardware & Software), MS Office, Email, Internet usage, Bank Related ICT, Tech-Giant companies and their service, Programming Language. Digital Device.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
What is the primary service offered by Amazon Web Services (AWS)?
  1. Cloud computing
  2. Social media
  3. E-commerce
  4. Search engine
সঠিক উত্তর:
Cloud computing
উত্তর
সঠিক উত্তর:
Cloud computing
ব্যাখ্যা

◉ Amazon Web Services (AWS) প্রধানত Cloud computing সেবা প্রদান করে থাকে। 
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।

Amazon Web Services (AWS):
- অ্যামাজনের ক্লাউড প্লাটফর্ম হলো AWS.
- AWS এর পূর্ণ রূপ Amazon Web Services.
- ক্লাউড কম্পিউটিংয়ের ইতিহাস শুরু হয় ১৯৬০ এর দশক থেকেই।
- তবে ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার শুরু করে।

AWS মূলত তিনটি key cloud service model-এ কাজ করে:
- IaaS (Infrastructure as a Service) → Example: EC2, S3.
- PaaS (Platform as a Service) → Example: AWS Elastic Beanstalk.
- SaaS (Software as a Service) → Example: AWS WorkSpaces.

অন্যদিকে, 
কিছু Social media সাইটস- Facebook, Instagram, X, LinkedIn. 
কিছু E-commerce সাইটস- Amazon, eBay, Alibaba. 
কিছু Search engine সাইটস- Google, Bing, Yahoo. 

উৎস: Amazon Web Services (AWS) ওয়েবসাইট। [লিংক]

.
Which hardware component is responsible for storing data permanently?
  1. RAM
  2. CPU
  3. HDD
  4. GPU
সঠিক উত্তর:
HDD
উত্তর
সঠিক উত্তর:
HDD
ব্যাখ্যা

◉ Hard Disk Drive (HDD) হলো primary storage device, যা data permanently store করে।
- যখন computer বন্ধ হয়ে যায়, HDD বা SSD-তে data মুছে যায় না। এজন্য একে non-volatile storage বলা হয়।

• স্টোরেজ ডিভাইস:
- স্টোরেজ ডিভাইস বা স্টোরেজ হার্ডওয়্যারে বিভিন্ন তথ্য, নির্দেশাবলি, অডিও, ভিডিও, ইমেজ স্থায়ী বা অস্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
- স্টোরেজ ডিভাইসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। যথা- প্রাইমারি স্টোরেজ ডিভাইস এবং সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।

• প্রাইমারি স্টোরেজ ডিভাইস (Primary Storage Device):
- প্রাইমারি স্টোরেজ হলো মাইক্রোপ্রসেসরের কর্মক্ষেত্র বা ওয়ার্কপ্লেস।
- প্রোগ্রাম চলাকালীন সময়ে কম্পিউটারে প্রোগ্রামের বিভিন্ন তথ্য ও ফলাফলকে অস্থায়ীভাবে সংগ্রহের জন্য ব্যবহৃত ডিভাইসসমূহকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস বলা হয়। যেমন- র‍্যাম

• সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস (Secondary Storage Device):
- কম্পিউটারে বিপুল পরিমাণে তথ্য স্থায়ীভাবে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারসমূহকে বলা হয় সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, পেনড্রাইভ, জিপ ড্রাইভ, ম্যাগনেটিক টেপ ইত্যাদি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের উদাহরণ।

এছাড়াও, 
CPU (Central Processing Unit) → এটি data process করে, কিন্তু কোনো data permanently store করে না।
GPU (Graphics Processing Unit) → এটি graphics-related processing-এর জন্য, কিন্তু permanent data storage-এর জন্য নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Which of the following is a valid email address format?
  1. user@domain.com
  2. user.domain.com
  3. user.domain@com
  4. domain@user.com
সঠিক উত্তর:
user@domain.com
উত্তর
সঠিক উত্তর:
user@domain.com
ব্যাখ্যা

◉ সঠিক ইমেইল এড্রেস - user@domain.com 

E-mail:
- এর পূর্ণরূপ হচ্ছে Electronic Mail.
- Email দুইটি অংশে বিভক্ত। প্রথম ভাগে User name এবং দ্বিতীয় ভাগে Domain name বসে।
- Email address এ User name ও Domain name এর মাঝখানে @ (at sign) ব্যবহৃত হয়।
- at sign (@) সর্বপ্রথম ১৯৭১ সালে ব্যবহৃত হয়।

An email address has three main parts:
Username → user
@ Symbol → @
Domain Name → domain.com

উদাহরণ: example@gmail.com

উল্লেখ্য, Email address এ "@" sign থাকা বাধ্যতামূলক
Domain name-এর মধ্যে dot (.) থাকা দরকার (e.g., .com, .org, .edu)

সোর্স:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

.
Which of these file extensions is not associated with Microsoft Office?
  1. .docx
  2. .pptx
  3. .html
  4. .xlsx
সঠিক উত্তর:
.html
উত্তর
সঠিক উত্তর:
.html
ব্যাখ্যা

◉ .html 'Microsoft Office' এর কোনো ফাইল এক্সটেনশন নয়। 
.html মূলত web development-এর জন্য ব্যবহৃত হয় এবং এটি browsers (Chrome, Firefox, Edge) দ্বারা render করা হয়।
যদিও MS Word বা Excel থেকে Save As → .html করা যায়, তবুও এটি Microsoft Office-এর native format নয়।

ফাইল এক্সটেনশন:
- ফাইল এক্সটেনশন হচ্ছে কোনো একটি ফাইলের filename এর সাথে যুক্ত হওয়া suffix.
- এর দ্বারা কম্পিউটার ফাইল কোন ধরণের তা বুঝা যায়।

Microsoft Office-এর বিভিন্ন software-এর জন্য specific file extensions থাকে। যেমন—
.docx → Microsoft Word (Word Document)
.pptx → Microsoft PowerPoint (Presentation File)
.xlsx → Microsoft Excel (Spreadsheet File)

Source: Microsoft Support Website. [Link] 

.
Which of the following is not a type of printer?
  1. Laser printer
  2. Inkjet printer
  3. Dot matrix printer
  4. Vector printer
সঠিক উত্তর:
Vector printer
উত্তর
সঠিক উত্তর:
Vector printer
ব্যাখ্যা

◉ Laser, Inkjet ও Dot Matrix হলো real printer types, কিন্তু Vector Printer নামে কোনো প্রিন্টার নেই। 

প্রিন্টার (Printer): 
প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যত যন্ত্র আছে তাদের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয় যন্ত্র। কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১। ইম্প্যাক্ট প্রিন্টার (Impact Printer) ও
২। নন-ইম্প্যাক্ট প্রিন্টার (Non-Impact Printer). 

কয়েকটি ইম্প্যাক্ট প্রিন্টার (Impact Printer) হলো: 
- Dot Matrix Printer,
- Daisy Wheel Printer.
- Line Printer,
- Drum Printer,
- Chain Printer.
ব্যবহার: সাধারণত বিল, ইনভয়েস, ব্যাংক স্টেটমেন্ট প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়।

কয়েকটি নন-ইম্প্যাক্ট প্রিন্টার (Impact Printer) হলো: 
- Laser Printer,
- Inkjet Printer,
- Thermal Printer,
- LED Printer. 
ব্যবহার: অফিস, গ্রাফিক্স ডিজাইন, ফটোগ্রাফি ও উচ্চমানের ডকুমেন্ট প্রিন্টিং-এ বেশি ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
Which company owns Instagram, WhatsApp, and Facebook?
  1. Alphabet
  2. Meta
  3. Microsoft
  4. Amazon
সঠিক উত্তর:
Meta
উত্তর
সঠিক উত্তর:
Meta
ব্যাখ্যা

◉ Meta Platforms Inc. (আগের নাম Facebook Inc.) হলো Instagram, WhatsApp, এবং Facebook-এর মালিক।
- ২০১২ সালে Instagram, ২০১৪ সালে WhatsApp এবং ২০০৪ সাল থেকেই Facebook Meta-এর মালিকানায় রয়েছে। ২০২১ সালে, Facebook Inc. তার কোম্পানির নাম Meta Platforms Inc. এ পরিবর্তন করে Metaverse ও AI Technology-এর দিকে বেশি ফোকাস করার জন্য।

মেটা (Meta):
- মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড, এর পূর্বনাম ফেসবুক, ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ।
- প্রতিষ্ঠাকাল: ফেব্রুয়ারি, ২০০৪।
- সদরদপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - Instagram, Threads, WhatsApp, Messenger ইত্যাদি।

উৎস:
১। ব্রিটানিকা।
২। Meta Official Website. 

.
What technology does a browser use to store information on your computer for future use?
  1. Cookies
  2. Bookmarks
  3. Cache
  4. History
সঠিক উত্তর:
Cookies
উত্তর
সঠিক উত্তর:
Cookies
ব্যাখ্যা

Cookies হলো ছোট ছোট data files, যা ব্রাউজার user preferences, login credentials, এবং browsing activity সংরক্ষণ করতে ব্যবহার করে।
- Cookies মূলত websites দ্বারা তৈরি হয় এবং browser-এর মাধ্যমে local storage-এ সংরক্ষিত থাকে। এটি পরবর্তী সময়ে user experience better করতে সাহায্য করে (যেমন: auto-login, personalized ads, এবং site preferences সংরক্ষণ)।

কুকিজ (Cookies):
- Internet Information File Cookies এর কাজ হলো ব্রাউজিং তথ্য ব্রাউজারের ক্যাশ মেমোরিতে জমা রাখা।
- Internet Information File Cookies হলো এক ধরনের টেক্সট ফাইল যেগুলো কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজার ডাইরেক্টরীতে সংরক্ষণ করা হয় যখন কোনো ব্যবহারকারী সেই ওয়েবসাইটে ব্যবহার করে।
- এটি একটি ওয়েবসাইটকে তাদের নিজস্ব কম্পিউটারে ব্যবহারকারী সম্পর্কে নিজস্ব তথ্য সংরক্ষণ করতে দেয় যাতে যখনই আবার সেই সাইটে যাওয়া হয় তখন ব্যবহারকারীকে সহজেই সনাক্ত করা যায় এবং এটি ব্যবহারকারীর ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে।

অন্যান্য অপশনসমূহ, 
Bookmarks → এটি শুধুমাত্র প্রিয় websites save করতে ব্যবহৃত হয়, কিন্তু কোনো data store বা tracking করে না।
Cache → Cache হলো temporary storage, যা images, scripts, এবং webpage data store করে faster browsing-এর জন্য, কিন্তু cookies-এর মতো user-specific data store করে না।
History → এটি শুধু previously visited websites-এর list রাখে, কিন্তু user preferences বা login data store করে না।

উৎস: Mozilla Developer Network (MDN). [Link] 

.
In Microsoft Excel, what does the function VLOOKUP do?
  1. Sorts data in ascending order.
  2. Creates a chart from selected data.
  3. Calculates the sum of a range of cells.
  4. Searches for a value in the first column of a table and returns a value in the same row.
সঠিক উত্তর:
Searches for a value in the first column of a table and returns a value in the same row.
উত্তর
সঠিক উত্তর:
Searches for a value in the first column of a table and returns a value in the same row.
ব্যাখ্যা

VLOOKUP (Vertical Lookup) হলো Excel-এর একটি function, যা একটি টেবিলের প্রথম কলামে (first column) নির্দিষ্ট একটি মান খোঁজে এবং সেই মানের সাথে মিল থাকা সারির অন্য একটি কলাম থেকে তথ্য ফেরত দেয়।

মাইক্রোসফট এক্সেল (MS Excel):
- মাইক্রোসফট এক্সেল (MS Excel) একটি শক্তিশালী স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, যা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি।
- এটি ডেটা ম্যানেজমেন্ট, বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার।
- MS Excel অফিস প্যাকেজের অংশ এবং ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত কাজের জন্য অত্যন্ত জনপ্রিয়।
- এক্সেলে অনেক বিল্ট-ইন ফাংশন যেমন SUM, AVERAGE, VLOOKUP, IF ইত্যাদি রয়েছে, যা জটিল গণনার কাজকে সহজ করে।

Other options, 
Sorts data in ascending order → Sorting-এর জন্য SORT() বা Sort & Filter টুল ব্যবহার করা হয়।
Creates a chart from selected data → Charts তৈরি করতে Insert → Chart ব্যবহার করা হয়।
Calculates the sum of a range of cells → SUM() function ব্যবহার করা হয়।

Sources: 
1. Microsoft Support Website. [Link]
2. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।

.
Which email protocol allows synchronization of emails across multiple devices?
  1. POP3
  2. IMAP
  3. SMTP
  4. FTP
সঠিক উত্তর:
IMAP
উত্তর
সঠিক উত্তর:
IMAP
ব্যাখ্যা

IMAP (Internet Message Access Protocol) হলো একটি email retrieval protocol, যা multiple devices-এর মধ্যে email synchronization নিশ্চিত করে। IMAP mail server-এর সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে, তাই email একাধিক ডিভাইসে একইভাবে access করা যায়।

ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
IMAP:
- Email server-এ সংরক্ষিত থাকে, তাই কোনো ডিভাইস থেকে ডিলিট করলে সব জায়গা থেকে ডিলিট হবে।
- Multiple devices (PC, mobile, tablet) থেকে real-time email sync করা যায়।
- Folders & labels synchronized থাকে।

POP3 (Post Office Protocol 3):
- এটি server থেকে email download করে এবং local device-এ সংরক্ষণ করে।
- Email একবার download হয়ে গেলে, server থেকে মুছে যায়।
- Multiple device synchronization সাপোর্ট করে না।

SMTP (Simple Mail Transfer Protocol): 
- SMTP শুধু email পাঠানোর (sending) জন্য ব্যবহৃত হয়, এটি email receive বা sync করার জন্য নয়।

অন্যদিকে, FTP (File Transfer Protocol) হলো ফাইল ট্রান্সফার করার জন্য ব্যবহৃত হয়, email communication-এর জন্য নয়।

উৎস: Microsoft Support Website. [Link] 

১০.
The process of starting a computer by loading the operating system is called:
  1. Booting
  2. Debugging
  3. Compiling
  4. Formatting
সঠিক উত্তর:
Booting
উত্তর
সঠিক উত্তর:
Booting
ব্যাখ্যা

◉ Booting হলো কম্পিউটার চালু করার প্রক্রিয়া, যেখানে অপারেটিং সিস্টেম (OS) লোড হয় এবং সিস্টেম প্রস্তুত হয় ব্যবহারের জন্য।

বুটিং (Booting):
- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।
- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- অর্থাৎ বুটিং একটি স্বয়ক্রিয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।

Booting-এর ধাপগুলো:
1) Power On → কম্পিউটার চালু হলে BIOS/UEFI লোড হয়।
2) POST (Power-On Self Test) → হার্ডওয়্যার ঠিকমতো কাজ করছে কিনা চেক করা হয়।
3) Boot Loader Execution → অপারেটিং সিস্টেমের boot manager (যেমন Windows Boot Manager বা GRUB) চালু হয়।
4) OS Loading → Windows, Linux বা অন্য OS মেমোরিতে লোড হয়।
5) User Interface Ready → ইউজার login করতে পারে এবং সিস্টেম ব্যবহার করতে পারে।

অন্যান্য অপশনসমূহ, 
Debugging → Debugging হলো সফটওয়্যারের বাগ (errors) খুঁজে ঠিক করার প্রক্রিয়া।
Compiling → Compiling হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডকে মেশিন ভাষায় রূপান্তর করা। 
Formatting → Formatting হলো স্টোরেজ ডিভাইস (যেমন Hard Drive, USB) এর সকল ডাটা মুছে ফেলা এবং নতুন ফাইল সিস্টেম সেটআপ করা।

উৎস: 
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Lenovo Website. [Link] 

১১.
Which MS Office application is used to create relational databases?
  1. Excel
  2. PowerPoint
  3. Publisher
  4. Access
সঠিক উত্তর:
Access
উত্তর
সঠিক উত্তর:
Access
ব্যাখ্যা

Microsoft Access হলো MS Office-এর একটি Database Management System (DBMS), যা relational databases তৈরি ও পরিচালনা করতে ব্যবহার করা হয়। এটি SQL ও Graphical Interface ব্যবহার করে tables, queries, forms, reports তৈরি করতে সাহায্য করে।

MS Access: 
- MS Access হচ্ছে ডেটাবেজভিত্তিক একটি প্রোগ্রাম।
- Microsoft Access হচ্ছে আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরীকৃত মাইক্রোসফট অফিস গ্রুপের মধ্যে একটি বহুল পরিচিত Database প্রোগ্রাম।
- Access উইন্ডোজ ভিত্তিক একটি শক্তিশালী রিলেশনার ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে ডেটাবেজের বিভিন্ন টেবিল তৈরি করে ডেটা এন্ট্রির জন্য সহজবোধ্য ও আকর্ষণীয় ফর্ম ডিজাইন করা যায়। 

Key Features:
Tables → ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
Queries → নির্দিষ্ট ডাটা খুঁজে বের করার জন্য ব্যবহৃত হয়।
Forms → User-friendly data entry interface তৈরি করতে ব্যবহার হয়।
Reports → Data analysis & visualization-এর জন্য Reports তৈরি করা যায়।

অন্যান্য অপশনসমূহ, 
Excel → Excel Spreadsheet software, যা data calculation ও analysis-এর জন্য ব্যবহৃত হয়। 
PowerPoint → PowerPoint presentation তৈরির জন্য ব্যবহৃত হয়। 
Publisher → Publisher হলো desktop publishing software, যা brochures, newsletters, ও business cards ডিজাইনের জন্য ব্যবহৃত হয়।

Source: Microsoft Support Website. [Link] 

১২.
The system used by banks to process checks electronically is called:
  1. EFT
  2. RTGS
  3. MICR
  4. NPSB
সঠিক উত্তর:
MICR
উত্তর
সঠিক উত্তর:
MICR
ব্যাখ্যা

MICR (Magnetic Ink Character Recognition) হলো একটি প্রযুক্তি যা ব্যাংকগুলো চেক প্রক্রিয়াকরণে ব্যবহার করে।

MICR:
- MICR এর পূর্ণরূপ Magnetic Ink Character Recognition/Reader.
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- MICR এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে চেকের বৈধতা যাচাই করা যায়।
- এতে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয়।
- MICR special magnetic ink ব্যবহার করে চেকের নিচের অংশে ছাপানো সংখ্যাগুলোর (cheque number, bank code, branch code) দ্রুত ও নিরাপদভাবে পড়তে সাহায্য করে।
- এটি manual errors কমিয়ে দ্রুত চেক ক্লিয়ারেন্স করতে সাহায্য করে।

অন্যান্য অপশনসমূহ, 
EFT - EFT হলো একটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, যা ব্যাংকের মধ্যে বা ব্যাংকের বাইরে ফান্ড ট্রান্সফার করতে ব্যবহৃত হয়। বাংলাদেশে EFT পদ্ধতিতে BEFTN (Bangladesh Electronic Funds Transfer Network) ব্যবহৃত হয়।

RTGS (Real-Time Gross Settlement) - RTGS হলো একটি real-time payment system, যা বড় অংকের অর্থ ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশে ১ লাখ টাকা বা তার বেশি পরিমাণ অর্থ ট্রান্সফারের জন্য RTGS ব্যবহৃত হয়।

NPSB (National Payment Switch Bangladesh) - NPSB হলো বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি আন্তঃব্যাংক পেমেন্ট নেটওয়ার্ক, যা বিভিন্ন ব্যাংকের ATM, POS, এবং Mobile Banking-এর মধ্যে লেনদেন সহজ করে। এটি বাংলাদেশের সব ব্যাংকিং লেনদেনকে কেন্দ্রীয়ভাবে সংযুক্ত করে।

উৎস: 
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
২। বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। 

১৩.
The technology used to transmit data over the internet in small packets is called:
  1. HTTPS
  2. HTTP
  3. TCP/IP
  4. DNS
সঠিক উত্তর:
TCP/IP
উত্তর
সঠিক উত্তর:
TCP/IP
ব্যাখ্যা

TCP/IP হলো ইন্টারনেটের fundamental কমিউনিকেশন প্রোটোকল, যা ডাটা ছোট ছোট packets-এ ভাগ করে ট্রান্সমিট করে এবং গন্তব্যস্থলে সঠিকভাবে পুনরায় একত্রিত করে।

TCP/IP:
- TCP/IP এর পূর্ণরূপ Transmission Control Protocol/Internet Protocol.
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে।
- TCP (Transmission Control Protocol) → ডাটা ট্রান্সমিশন সঠিকভাবে এবং সিকোয়েন্স অনুযায়ী পাঠানোর নিশ্চয়তা দেয়।
- IP (Internet Protocol) → প্রতিটি ডাটা প্যাকেটকে নির্দিষ্ট গন্তব্যে (destination address) পাঠায়।
- TCP/IP ইন্টারনেটের backbone, যা ডাটা ট্রান্সফার এবং কমিউনিকেশন পরিচালনা করে।

অন্যান্য অপশনসমূহ, 
HTTPS (HyperText Transfer Protocol Secure) → এটি একটি ওয়েব ব্রাউজিং প্রোটোকল, যা encryption (SSL/TLS) ব্যবহার করে সিকিউর ওয়েব কমিউনিকেশন নিশ্চিত করে।

HTTP (HyperText Transfer Protocol) → এটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েবপেজ লোড করার জন্য ব্যবহৃত হয়। 

DNS (Domain Name System) → এটি ওয়েবসাইটের নাম (e.g., google.com) কে IP Address-এ রূপান্তর করে। 

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। IBM ওয়েবসাইট। [লিংক]

১৪.
Which technology is used in modern smartwatches to monitor heart rate?
  1. GPS
  2. NFC
  3. Optical sensors
  4. Ultrasound
সঠিক উত্তর:
Optical sensors
উত্তর
সঠিক উত্তর:
Optical sensors
ব্যাখ্যা

◉ Modern smartwatch-সমূহ heart rate monitor করতে 'Optical Sensors' ব্যবহার করে, যা PPG (Photoplethysmography) প্রযুক্তির উপর ভিত্তি করে কাজ করে।

স্মার্ট ওয়াচ:
- স্মার্ট ওয়াচ হলো একটি আধুনিক কম্পিউটিং ডিভাইস, যা সাধারণ হাতঘড়ির মতো দেখতে হলেও উন্নত প্রযুক্তি সমৃদ্ধ। এটি সময় দেখার পাশাপাশি বিভিন্ন স্মার্ট ফিচার প্রদান করে।

স্মার্ট ওয়াচের বৈশিষ্ট্যসমূহ:
১) প্রতিটি স্মার্ট ওয়াচ ব্লুটুথ ক্ষমতা সম্পন্ন, যা স্মার্টফোনের সাথে সংযুক্ত হয়ে অতিরিক্ত সুবিধা প্রদান করে।
২) স্মার্ট ওয়াচ ব্যবহার করে কল রিসিভ করা ও কল দেওয়া যায়।
৩) স্মার্ট ওয়াচের মাধ্যমে ডিজিটাল এসিস্ট্যান্ট (Google Assistant, Siri, Alexa) ব্যবহার করা যায়।
৪) এটি ইমেইল পড়তে ও মেসেজ নোটিফিকেশন দেখতে সাহায্য করে।
৫) Smartwatch-এর নিচে থাকা LED light (সাধারণত Green LED) ত্বকের নিচে রক্তপ্রবাহের পরিবর্তন পরিমাপ করে। রক্ত প্রবাহের পরিবর্তন অনুযায়ী সেন্সর হৃৎস্পন্দনের হার (Heart Rate) নির্ধারণ করে।

অন্যান্য অপশনসমূহ, 
GPS (Global Positioning System) → GPS লোকেশন ট্র্যাকিং-এর জন্য ব্যবহৃত হয়।
NFC (Near Field Communication) → NFC wireless payment (Google Pay, Apple Pay) বা ডিভাইস সংযোগের জন্য ব্যবহৃত হয়। 
Ultrasound → Ultrasound সাধারণত medical imaging (e.g., pregnancy scans) জন্য ব্যবহৃত হয়। 

উৎস: Optical Heart Rate Monitoring (OHRM) on Wearables. [লিংক] 

১৫.
The commonly used programming language for developing Android applications is -
  1. Swift
  2. Kotlin
  3. C#
  4. PHP
সঠিক উত্তর:
Kotlin
উত্তর
সঠিক উত্তর:
Kotlin
ব্যাখ্যা

◉ Kotlin হলো Android অ্যাপ ডেভেলপমেন্টের জন্য Google-এর officially recommended programming language. 

Kotlin:
- Kotlin হলো অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরির জনপ্রিয় ও ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ২০১৬ সালে চেক সফটওয়্যার প্রতিষ্ঠান জেটব্রেইন এই প্রোগ্রামিং ভাষাটির প্রবর্তন করে।
- 2017 সালে Google Kotlin-কে Android Development-এর primary language হিসেবে ঘোষণা করে।
- এটি জাভা ভার্চুয়াল মেশিন (JVM) এ চলতে পারে। এটি Java-এর তুলনায় বেশি concise, safer, এবং modern features সমৃদ্ধ।

অন্যান্য অপশনসমূহ, 
ক) Swift হলো Apple-এর iOS ও macOS অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়। 
গ) C# মূলত Microsoft-এর .NET framework-এর জন্য ব্যবহৃত হয়। 
ঘ) PHP একটি server-side scripting language, যা মূলত web development-এর জন্য ব্যবহৃত হয়। 

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Android Developers ওয়েবসাইট। [লিংক]

১৬.
In computer architecture, what does RISC stand for?
  1. Random Instruction Set Computing
  2. Rapid Integrated System Chip
  3. Runtime Instruction Sequence Controller
  4. Reduced Instruction Set Computer
সঠিক উত্তর:
Reduced Instruction Set Computer
উত্তর
সঠিক উত্তর:
Reduced Instruction Set Computer
ব্যাখ্যা

◉ RISC এর পূর্ণরূপ: Reduced Instruction Set Computer. 

RISC (Reduced Instruction Set Computer):
- RISC হলো এমন এক মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার যা simplicity এবং গতির ওপর জোর দেয়। এর মূল ধারণা হলো, কম এবং সরল ইনস্ট্রাকশন সেট ব্যবহার করে প্রোগ্রামের কার্যসম্পাদনকে দ্রুততর করা।
- RISC প্রসেসরগুলো দ্রুত এবং দক্ষ, কারণ এগুলো কমপ্লেক্স ইনস্ট্রাকশনকে ছোট ছোট সহজ ইনস্ট্রাকশনে ভেঙে কার্যকর করে।

অন্যদিকে, 
CISC (Complex Instruction Set Computer): CISC হলো এমন একটি মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার যা জটিল ইনস্ট্রাকশন ব্যবহার করে পারফরম্যান্স উন্নত করার চেষ্টা করে। একক ইনস্ট্রাকশনে একাধিক কাজ করার ক্ষমতার মাধ্যমে, CISC ইনস্ট্রাকশন সংখ্যাকে হ্রাস করে এবং কোডের আকার ছোট রাখে। তবে, এতে সাধারণত একটি ইনস্ট্রাকশন সম্পন্ন করতে একাধিক ক্লক সাইকেল লাগে।

উৎস:
1. Arm.com Website. [Link]
2. Encyclopedia Britannica. 

১৭.
What type of software is primarily used to detect and remove malware?
  1. Operating system
  2. Antivirus
  3. Firewall
  4. Office suite
সঠিক উত্তর:
Antivirus
উত্তর
সঠিক উত্তর:
Antivirus
ব্যাখ্যা

◉ Antivirus software হলো একটি security program, যা কম্পিউটারে থাকা malware (যেমন: virus, trojan, ransomware, spyware) শনাক্ত ও অপসারণ করতে ব্যবহৃত হয়।

এন্টিভাইরাস (Anti Virus) সফটওয়্যার:
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো এন্টিভাইরাস।
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে।
- ভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যান করে ও মুছে ফেলা

কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার:
- Symantec,
- McAfee,
- AVG Anti-Virus,
- AVIRA,
- AVAST Anti-Virus,
- TREND micro,
- ESET NOD32,
- Kaspersky Anti-Virus,
- Microsoft Security Essential,
- Windows Defender (Microsoft), 
- Bitdefender,
- Norton Anti-Virus,
- Panda Anti-Virus,
- PC Tools Anti-Virus etc.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।

১৮.
What is a Pivot Table in Excel used for?
  1. To summarize large amounts of data
  2. To create charts
  3. To format cells automatically
  4. To encrypt sensitive information
সঠিক উত্তর:
To summarize large amounts of data
উত্তর
সঠিক উত্তর:
To summarize large amounts of data
ব্যাখ্যা

◉ Pivot Table হলো Microsoft Excel-এর একটি টুল, যা বড় পরিমাণ ডাটা বিশ্লেষণ (data analysis) এবং সংক্ষেপে উপস্থাপনের (summarization) জন্য ব্যবহৃত হয়।

Microsoft Excel হলো একটি শক্তিশালী স্প্রেডশিট সফটওয়্যার, যা ডাটা এন্ট্রি, বিশ্লেষণ, গণনা, রিপোর্টিং এবং ভিজ্যুয়ালাইজেশন-এর জন্য ব্যবহৃত হয়। Microsoft Excel-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ টুলস ও ফিচারসমূহ- 

১। ডাটা ম্যানেজমেন্ট টুলস (Sort & Filter, Data Validation, Remove Duplicates), 
২। Formulas & Functions (SUM(), AVERAGE(), IF()), 
৩। ডাটা ভিজ্যুয়ালাইজেশন টুলস (Pivot Table, Pivot Chart, Insert Chart), ইত্যাদি। 

Source: Microsoft Support Website. [Link]

১৯.
What is the purpose of a VPN?
  1. To increase internet speed
  2. To create local networks without internet
  3. To block all advertisements
  4. To provide secure and private internet access
সঠিক উত্তর:
To provide secure and private internet access
উত্তর
সঠিক উত্তর:
To provide secure and private internet access
ব্যাখ্যা

◉ VPN ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ এনক্রিপ্ট করে, আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে এবং অনলাইন গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে।

VPN:
- VPN (Virtual Private Network) হলো একটি প্রযুক্তি, যা ইন্টারনেটে নিরাপদ ও ব্যক্তিগত সংযোগ (secure & private connection) নিশ্চিত করে।
- এটি ডাটা এনক্রিপশন করে এবং ইউজারের আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে, যাতে হ্যাকার, ISP (Internet Service Provider), এবং তৃতীয় পক্ষের নজরদারি থেকে সুরক্ষা পাওয়া যায়।
- VPN সংযুক্ত কম্পিউটার বা ডিভাইসটির আসল আইপি (Internet Protocol) ঠিকানা গোপন করে এবং ইন্টারনেট ট্রাফিক এবং ডাটা একটি ব্যক্তিগত এবং সুরক্ষিতভাবে এনক্রিপ্ট করা টানেলের মাধ্যমে সর্বজনীন নেটওয়ার্কগুলির মাধ্যমে রাউটিং করে।
- VPN অতি দ্রুত সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এ নেটওয়ার্ক আপনার ব্যক্তিগত পরিচয়, অবস্থান বা ডাটা না দিয়ে ইন্টারনেট ব্রাউজ করার একটি উপায় তৈরি করে।
- VPN টানেলের ভেতরে যখন ডাটা এনক্রিপ্ট করা হয় তখন আইএসপি, অনুসন্ধান ইঞ্জিন, বিপণনকারী, হ্যাকার এবং অন্যরা ওয়েবে আপনার ক্রিয়াকলাপ দেখতে বা ট্র্যাক করতে পারে না ।

উৎস:
১। টেলিকমিনিকেশন এবং নেটওয়ার্ক, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Microsoft Azure Website. [Link] 

২০.
Among the following, the application that is not a web browser is -
  1. Firefox
  2. Chrome
  3. Apache
  4. Edge
সঠিক উত্তর:
Apache
উত্তর
সঠিক উত্তর:
Apache
ব্যাখ্যা

◉ Firefox, Chrome, এবং Edge → এগুলো জনপ্রিয় ওয়েব ব্রাউজার, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে ব্রাউজিং করতে সাহায্য করে।
Apache → এটি একটি Web Server, ওয়েব ব্রাউজার নয়।

ওয়েব ব্রাউজার:
- যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page বা World Wide Web-WWW প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
- পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব সার্ভারে রাখা পরস্পরে সংযোগযোগ্য Web page বা WWW পরিদর্শন করাকে Web Browsing বলে ।
- Web Browsing করে বিভিন্ন তথ্য ব্যবহারকারীর কম্পিউটারে নিয়ে আসা যায় ।
-Web Browsing করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে।
- এই সকল ওয়েব ব্রাউজার সাধারণত বিশ্বের বিভিন্ন স্থানে ইন্টারনেটের সাথে সংযুক্ত ওয়েব সার্ভার কম্পিউটারগুলোতে যে সকল ওয়েব পেইজ (Web page) সংরক্ষিত রয়েছে তা প্রদর্শনের ব্যবস্থা করে।

কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম দেওয়া হলো।
- ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer), 
- মজিলা ফায়ারফক্স (Mozilla Firefox), 
- নেটস্কেপ কমিউনিকেটর (Netscape Communicator), 
- সাফারি (Safari), 
- ওপেরা (Opera), 
- মাইক্রোসফট এজ (Microsoft edge), 
- গুগল ক্রোম (Google chrome) ইত্যাদি।

Web Server (Apache) এর কাজ:
- Apache একটি HTTP Server, যা ওয়েবসাইটের কন্টেন্ট ডেলিভারি করে।
- এটি ওয়েব ব্রাউজার থেকে পাঠানো request গ্রহণ করে এবং প্রয়োজনীয় ওয়েবপেজ পাঠিয়ে দেয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।

২১.
Which programming language is primarily used for artificial intelligence and machine learning?
  1. R
  2. Python
  3. C#
  4. Ruby
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা

◉ Python হলো AI (Artificial Intelligence) এবং Machine Learning (ML)-এর জন্য সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স:
- কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) হলো মানুষের চিন্তাভাবনাগুলিকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মাধ্যমে বাস্তবায়িত করার একটি পদ্ধতি।
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থি সর্বপ্রথম "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স" শব্দটি উল্লেখ করেন।
- কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলি হলো: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাস্তব প্রয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), এবং স্পিচ প্রসেসিং।

অন্যান্য অপশনসমূহ, 
ক) R হলো statistical computing & data visualization-এর জন্য। 
গ) C# সাধারণত game development (Unity), enterprise applications, এবং Windows software তৈরির জন্য ব্যবহৃত হয়। 
ঘ) Ruby মূলত web development (Ruby on Rails)-এর জন্য ব্যবহৃত হয়। 

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট। 

২২.
BCC in email terminology stands for:
  1. Back Carbon Copy
  2. Business Communication Channel
  3. Before Content Copy
  4. Blind Carbon Copy
সঠিক উত্তর:
Blind Carbon Copy
উত্তর
সঠিক উত্তর:
Blind Carbon Copy
ব্যাখ্যা

◉ BCC (Blind Carbon Copy) হলো ইমেইল প্রেরণের একটি ফিচার, যেখানে প্রাপকগণ (recipients) অন্য BCC-তে থাকা ব্যক্তিদের ইমেইল ঠিকানা দেখতে পায় না।
- এটি গোপনীয়তা বজায় রাখার জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে যখন একই ইমেইল একাধিক ব্যক্তিকে পাঠানো হয়, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ থাকা প্রয়োজন নেই।

মেইল ঠিকানায় ব্যবহৃত, 
CC এর পূর্ণ রূপ Carbon Copy;
BCC এর পূর্ণ রূপ Blind Carbon Copy.
- BCC এর মাধ্যমে মেইল একাধিক ব্যাক্তির নিকট পাঠালে সবাই মেইল পাবে, কিন্তু কেউ কারও মেইল এড্রেস দেখতে পাবে না। CC এর মাধ্যমে পাঠালে সবাই মেইল এড্রেস দেখতে পাবে।

সূত্র:
1. উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।
2. Microsoft Support Website. [Link]