পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের সংবিধান [সংবিধান প্রণয়ন ইতিহাস, প্রস্তাবনা, অধ্যায় ও অনুচ্ছেদ, সংশোধনীসমূহ এবং তফসিলসমূহ।] উৎস: বাংলাদেশের সংবিধান, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'অর্থবিল' সম্পর্কে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
  1. অনুচ্ছেদ ৮০
  2. অনুচ্ছেদ ৮১
  3. অনুচ্ছেদ ৮৭
  4. অনুচ্ছেদ ৯৩
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৮১
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৮১
ব্যাখ্যা
- বাংলাদেশের সংবিধানের ৮১ নং অনুচ্ছেদে 'অর্থবিল' সংক্রান্ত বিষয় নিয়ে আলচনা করা হয়েছে।

অন্যদিকে: 
- অনুচ্ছেদ ৮০: আইন প্রণয়ন পদ্ধতি।
- অনুচ্ছেদ ৮৭ : বার্ষিক আর্থিক বিবৃতি।
-  অনুচ্ছেদ  ৯৩ :  অধ্যাদেশপ্রণয়ন-ক্ষমতা।

সূত্র:- বাংলাদেশের সংবিধান।
.
সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়ে থাকেন?
  1. অনুচ্ছেদ ৫৫
  2. অনুচ্ছেদ ৫৬
  3. অনুচ্ছেদ ৫৮
  4. অনুচ্ছেদ ৫৯
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫৬
উত্তর
সঠিক উত্তর:
অনুচ্ছেদ ৫৬
ব্যাখ্যা
• সংবিধানের ৫৬ নং অনুচ্ছেদের ২ নং দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দান করে থাকেন।
- ৫৬ (৩) নং দফা অনুযায়ী, যে সংসদ-সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাঁহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।

অন্যদিকে,
- অনুচ্ছেদ ৫৫ : মন্ত্রীসভা।
- অনুচ্ছেদ ৫৮ : মন্ত্রীদের পদের মেয়াদ। 
- অনুচ্ছেদ ৫৯ : স্থানীয় শাসন। 

সূত্র: বাংলাদেশের সংবিধান।