পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
বাংলা সাহিত্য সম্পূর্ণ [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
মেঘনাদবধ কাব্য কয়টি সর্গে সম্পূর্ণ হয়েছে?
  1. ক) ৭ টি
  2. খ) ৮ টি
  3. গ) ৯ টি
  4. ঘ) ১১ টি
সঠিক উত্তর:
গ) ৯ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ টি
ব্যাখ্যা

সংস্কৃত মহাকাব্য রামায়ণের ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য রচনা করেন।
মেঘনাদবধ কাব্যের সর্গ নয়টি।
স্বর্গগুলাে- অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশােক, বন, উদ্যোগ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী ও সংস্ক্রিয়া।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“একের ‘সহিত’ অন্যের মিলনের মাধ্যমই হলো সাহিত্য” - উক্তিটি কে করেছেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) ড. নীহাররঞ্জন রায়
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

“একের ‘সহিত’ অন্যের মিলনের মাধ্যমই হলো সাহিত্য” - উক্তিটি করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
সান্ধ্য ভাষা কি?
  1. ক) সংস্কৃত ভাষার একটি শাখা
  2. খ) যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায় নি
  3. গ) সাধু ভাষার প্রাচীন রূপ
  4. ঘ) সাধু ও চলিত ভাষার মিশ্ররূপ
সঠিক উত্তর:
খ) যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায় নি
উত্তর
সঠিক উত্তর:
খ) যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায় নি
ব্যাখ্যা

চর্যাপদ সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় রচিত।
যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থও একাধিক অর্থাৎ আলাে-আঁধারের মত, সে ভাষাকে পন্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য, ড, সৌমিত্র শেখর।

.
চর্যাপদের কোন কবির রচনায় বাঙালি জীবনের প্রতিচ্ছবি দেখা যায়?
  1. ক) ভুসুকুপা
  2. খ) তন্ত্রীপা
  3. গ) সরহপা
  4. ঘ) শবরপা
সঠিক উত্তর:
ক) ভুসুকুপা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভুসুকুপা
ব্যাখ্যা

ভুসুকুপা রচিত চর্যাপদের পদগুলোতে বাঙালি জীবনের প্রতিচ্ছবি দেখা যায়।
তাঁর ৪৯ নং পদে পদ্মা (পঁউয়া) খালের নাম আছে। ‘বঙ্গাল দেশ’ ও ‘বাঙ্গালী’র কথা আছে।
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ অনুমান করেছেন ভুসুকুপা ছিলেন পূর্ববঙ্গের মানুষ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য, ড, সৌমিত্র শেখর।

.
‘শূন্যপুরাণ’ গ্রন্থটি কয়টি অধ্যায়ে বিভক্ত?
  1. ক) ২৭ টি
  2. খ) ২১ টি
  3. গ) ৫১ টি
  4. ঘ) ৪৭ টি
সঠিক উত্তর:
গ) ৫১ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫১ টি
ব্যাখ্যা

‘শূন্যপুরাণ' বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি। গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত।
গ্রন্থটির লেখক কে তার সুনির্দিষ্ট হদিস পাওয়া যায় নি। তবে যতটুকু ভণিতা পাওয়া যায়, তাতে মনে হয় গ্রন্থটি রামাই পণ্ডিতের।
গ্রন্থটির প্রথম ৫টি অধ্যায় সৃষ্টি তত্ত্ব সম্বন্ধীয়।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য, ড, সৌমিত্র শেখর।

.
বাংলা ভাষায় কোন লেখকের প্রথম একক গ্রন্থ কোনটি?
  1. ক) শূন্যপুরাণ
  2. খ) শ্রীকৃষ্ণকীর্তন
  3. গ) বৈষ্ণবপদাবলি
  4. ঘ) অন্নদামঙ্গল কাব্য
সঠিক উত্তর:
খ) শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা

শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য।
এটি বাংলা ভাষায় রচিত কোন লেখকের প্রথম একক গ্রন্থ।
মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্যাপদের পরেই শ্রীকৃষ্ণকীর্তনের স্থান।
১৩১৬ বঙ্গাব্দে (খ্রি. ১৯০৯) বসন্তরঞ্জন রায়বিদ্বদ্বল্লভ বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাঁকিল্যা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখােপাধ্যায়ের গােয়ালঘর থেকে এর পুথি আবিষ্কার করেন। ১৩২৩ বঙ্গাব্দে (খ্রি. ১৯১৬) শ্রীকৃষ্ণকীর্তন নামে বসন্তরঞ্জনের সম্পাদনায় 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' থেকে পুথিটি মুদ্রিত হয়।
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র গুলাে হলাে রাধা, কৃষ্ণ ও বড়াই। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু। মােট ১৩ খন্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত। এটি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত।
সূত্রঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ-জ্বালা এই বুকে,
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে,
রক্ত ঝরাতে পারি না তো একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা”
- পঙক্তিটি কোন কবিতার অংশ বিশেষ?
  1. ক) আমার কৈফিয়ত
  2. খ) বিদ্রোহী
  3. গ) কুলি-মজুর
  4. ঘ) দারিদ্র
সঠিক উত্তর:
ক) আমার কৈফিয়ত
উত্তর
সঠিক উত্তর:
ক) আমার কৈফিয়ত
ব্যাখ্যা

উল্লেখিত কবিতাংশটুকু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত আমার কৈফিয়ত কবিতার অংশ বিশেষ।
কবিতাটি কবির সর্বহারা কাব্যগ্রন্থের অষ্টম কবিতা।
এই কবিতায় কবি স্পষ্ট করে তাঁর বৈশিষ্ট্যের কথা ব্যক্ত করেছেন।
সূত্রঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও সর্বহারা কাব্যগ্রন্থ।

.
বৈষ্ণব সাহিত্যের প্রকারভেদ নয় কোনটি?
  1. ক) পদাবলি
  2. খ) জীবনীকাব্য
  3. গ) চৈতন্যকাব্য
  4. ঘ) বৈষ্ণবশাস্ত্র
সঠিক উত্তর:
গ) চৈতন্যকাব্য
উত্তর
সঠিক উত্তর:
গ) চৈতন্যকাব্য
ব্যাখ্যা

বৈষ্ণব সাহিত্য ৩ প্রকার।
যথাঃ জীবনীকাব্য, বৈষ্ণবশাস্ত্র ও পদাবলি।

শ্রীচৈতন্যদেবের জীবনী রচনার মধ্য দিয়ে বাংলায় জীবনী সাহিত্য রচনা আরম্ভ হয়। বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ বৃন্দাবন দাস রচিত ‘চৈতন্য-ভাগবত’।

সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
চির বিরহের আর্তিমূলক পদাবলী কোনটি?
  1. ক) মাথুর
  2. খ) কড়চা
  3. গ) বিপ্রলম্ভ
  4. ঘ) পূর্বরাগ
সঠিক উত্তর:
ক) মাথুর
উত্তর
সঠিক উত্তর:
ক) মাথুর
ব্যাখ্যা

‘মাথুর’ শব্দটি এসেছে ‘মথুরা’ শব্দ থেকে। ‘মাথুর’ পদাবলি চির বিরহের আৰ্তিমূলক পদাবলি।
কংসাসুর বধের জন্য কৃষ্ণ তার প্রিয় লীলাভূমি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গেলেন। রাধার সঙ্গে তাঁর আর দেখা হয় না। কৃষ্ণকে হারিয়ে রাধা বেদনার করুণ ক্রন্দনে ভেঙে পড়েছেন, এ বিষয় নিয়ে রচিত হয় মাথুর পদাবলি।

বিরহের সঙ্গে মাথুরের পার্থক্য - বিরহ হলাে রাধাকৃষ্ণের মধ্যে সাময়িক বিচ্ছেদ আর মাথুর চিরবিচ্ছেদ।

সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
কাশীরাম দাস রচিত মহাভারতের নাম কী?
  1. ক) ভারত পাঁচালী
  2. খ) বিজয়পাণ্ডবকথা
  3. গ) পরাগলী মহাভারত
  4. ঘ) ভারতমাতা
সঠিক উত্তর:
ক) ভারত পাঁচালী
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত পাঁচালী
ব্যাখ্যা

'মহাভারত' এর শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস। তার কাব্যের নাম 'ভারত পাঁচালী'।
মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর।
মহাভারত' এর মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।

সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
“না জানি কেমন আছে নিষেধ কারণ।
বুঝিলু তোমার ইচ্ছা আমার মরণ।।”
- পঙক্তিটি কোন কাব্য থেকে সংগৃহীত?
  1. ক) ইউসুফ-জুলেখা
  2. খ) লায়লী মজনু
  3. গ) মধুমালতী
  4. ঘ) গুলে বকাওলী
সঠিক উত্তর:
ক) ইউসুফ-জুলেখা
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউসুফ-জুলেখা
ব্যাখ্যা

ব্যাধি এ পীড়িত মাের বিকল শরীর।
ঔষধ দর্শনে প্রাণ শান্ত নহে স্থির।।
এহেন নির্জন পুরী বিরল সম্ভোগ।
পরিহরি লজ্জা ভীতি কর উপভােগ।।
না জানি কেমন আছে নিষেধ কারণ।
বুঝিলু তােমার ইচ্ছা আমার মরণ।।

- ইউসুফ জুলেখা, শাহ মুহম্মদ সগীর।
(জোলেখার প্রেম নিবেদন অংশ থেকে)

১২.
মহাকবি আলাওল কত শতকের কবি ছিলেন?
  1. ক) ১৪ শতকের
  2. খ) ১৫ শতকের
  3. গ) ১৬ শতকের
  4. ঘ) ১৭ শতকের
সঠিক উত্তর:
ঘ) ১৭ শতকের
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৭ শতকের
ব্যাখ্যা

মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওল, যাঁর একাধিক গ্রন্থ বিশেষ মূল্যবান। তিনি সতের শতকের কবি। ‘পদ্মাবতী' তার অমর কীর্তি।
বর্তমান ফরিদপুরের পাঠান শাসনকর্তা মজলিশ কুতুবের তিনি মন্ত্রী ছিলেন। স্থানান্তরে যাবার সময় পর্তুগিজদের আক্রমণে তাঁর পিতা নিহত হলেও তিনি আরাকানে নীত হন এবং মুক্তি পেয়ে আরাকান রাজপ্রাসাদে আশ্রয় পান। আরাকানের বৌদ্ধ রাজারা ও তাদের অমাত্যরা আলাওলের উপর খুশি ছিলেন। তাদের আগ্রহে আলাওল অনেকগুলি গ্রন্থ রচনা করেন।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
মধ্যযুগে বাংলা কাব্যে কতজন চণ্ডীদাসের কবিতা পাওয়া যায়?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
সঠিক উত্তর:
গ) ৪ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ জন
ব্যাখ্যা

মধ্যযুগে বাংলা কাব্যে অন্তত চারজন চণ্ডীদাসের কবিতা পাওয়া যায়।
এরা হলেন : বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস ও চণ্ডীদাস।
এই চারটি নামের মধ্যে শেষ তিনটি নাম একজনের নাকি তাঁরা পৃথক কবি তা নিশ্চিত করে আজও বলা যাচ্ছে না। এই সমস্যাকেই চণ্ডীদাস-সমস্যা বলে।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪.
‘জ্ঞানপ্রদীপ’ গ্রন্থটি কে লিখেছেন?
  1. ক) সৈয়দ সুলতান
  2. খ) শাহ মুহম্মদ সগীর
  3. গ) রামপ্রসাদ সেন
  4. ঘ) মানিক দত্ত
সঠিক উত্তর:
ক) সৈয়দ সুলতান
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ সুলতান
ব্যাখ্যা

‘জ্ঞানপ্রদীপ’ গ্রন্থটির লেখক সৈয়দ সুলতান।
তাঁর রচিত অন্যান্য গ্রন্থগুলো - জ্ঞানচৌতিশা, নবীবংশ, শব-ই-মেরাজ ও জয়কুমার রাজার লড়াই।
‘নবীবংশ’ গ্রন্থের জন্য তিনি বিখ্যাত।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

১৫.
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে প্রধান নারী চরিত্রের নাম কি?
  1. ক) বাসন্তী
  2. খ) কাজলা
  3. গ) হৈমন্তী
  4. ঘ) সীতারাণী
সঠিক উত্তর:
ক) বাসন্তী
উত্তর
সঠিক উত্তর:
ক) বাসন্তী
ব্যাখ্যা

অদ্বৈত মল্লবর্মণের বিখ্যাত উপন্যাস 'তিতাস একটি নদীর নাম'।
এই উপন্যাসে কুমিল্লা জেলার তিতাস নামক নদীতীরের ধীবর (জেলে ও মৎস্যজীবী) সমাজের রীতি-নীতি, ধর্ম সংস্কার ও জীবনযাপনের অনবদ্য কাহিনী তুলে ধরা হয়েছে।
এই উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম বাসন্তী এবং প্রধান পুরুষ চরিত্রের নাম কিশোর।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গদ্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) বেতাল পঞ্চবিংশতি
  2. খ) শকুন্তলা
  3. গ) ভ্রান্তিবিলাস
  4. ঘ) বিত্ত চপলা
সঠিক উত্তর:
ঘ) বিত্ত চপলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিত্ত চপলা
ব্যাখ্যা

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নামঃ
- 'বেতাল পঞ্চবিংশতি' (হিন্দি বৈতালপৈচ্চিসির বঙ্গানুবাদ ১৮৪৭),
- 'শকুন্তলা' (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের বঙ্গানুবাদ, ১৮৫৪),
- 'সীতার বনবাস’ (ভবভূতির উত্তররাম চরিত নাটকের প্রথম ও রামায়ণের উত্তর কাণ্ডের বঙ্গানুবাদ, ১৮৬০),
- ‘ভ্রান্তিবিলাস' (শেক্সপিয়রের Comedy of Errors-এর বঙ্গানুবাদ, ১৮৬৯)।
- বিত্ত চপলা ‘কাঙাল হরিনাথ’ রচিত গ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৭.
“পড়েছে তোমার ‘পরে প্রদীপ্ত বাসনা –
অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা।।”
- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
  1. ক) মানসী
  2. খ) আকাঙ্ক্ষা
  3. গ) নারী
  4. ঘ) গুপ্ত প্রেম
সঠিক উত্তর:
ক) মানসী
উত্তর
সঠিক উত্তর:
ক) মানসী
ব্যাখ্যা

মানসী
- রবীন্দ্রনাথ ঠাকুর

শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী!
পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি
আপন অন্তর হতে। বসি কবিগণ
সোনার উপমাসূত্রে বুনিছে বসন।
সঁপিয়া তোমার ‘পরে নূতন মহিমা
অমর করেছে শিল্পী তোমার প্রতিমা।
কত বর্ণ, কত গন্ধ, ভূষণ কত-না –
সিন্ধু হতে মুক্তা আসে, খনি হতে সোনা,
বসন্তের বন হতে আসে পুষ্পভার,
চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার।
লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ,
তোমারে দুর্লভ করি করেছে গোপন।
পড়েছে তোমার ‘পরে প্রদীপ্ত বাসনা –
অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা।।

১৮.
‘শেষের কবিতা’ কোন ধরণের রচনা?
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) কবিতা
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
গ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ) উপন্যাস
ব্যাখ্যা

শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
এ উপন্যাসের চরিত্র গুলাে হলাে- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শােভনলাল ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯.
‘কমলেকামিনী’ নাটকটি কে রচনা করেছেন?
  1. ক) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  2. খ) দীনবন্ধু মিত্র
  3. গ) নীলিমা ইব্রাহিম
  4. ঘ) হুমায়ুন আহমদ
সঠিক উত্তর:
খ) দীনবন্ধু মিত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা

‘কমলেকামিনী' (১৮৭৩) দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক।
এই নাটকের পটভূমি কাছাড় অঞ্চল। চরিত্রগুলি সবই অভিজাত বংশীয় তবে দুর্বল। ২০ শে ডিসেম্বর ১৮৭৩ তারিখে নাটকটি ন্যাশনাল থিয়েটারে সর্বপ্রথম অভিনীত হয়।
উল্লেখযােগ্য চরিত্র : রাজা, সমরকেতু, শশাঙ্কশেখর, গান্ধারী, সুশীলা, সুরবালা।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
‘পল্লিজননী’ কবিতায় ঘরের চালে কি ডাকছিল?
  1. ক) ডাহুক
  2. খ) ভুতুম
  3. গ) কাক
  4. ঘ) কানা কুয়ো
সঠিক উত্তর:
খ) ভুতুম
উত্তর
সঠিক উত্তর:
খ) ভুতুম
ব্যাখ্যা

ঘরের চালেতে ভুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর,
মরণের দুত এল বুঝি হায়। হাঁকে মায়, দুর-দুর।
পচা ডোবা হতে বিরহিনী ডা’ক ডাকিতেছে ঝুরি ঝুরি,
কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি।

- পল্লিজননী, - জসীমউদ্‌দীন

২১.
‘কালো হাওয়া’ উপন্যাসের লেখক কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) জীবনানন্দ দাস
  3. গ) বিষ্ণু দে
  4. ঘ) সুধেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
ক) বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
ক) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা

বুদ্ধদেবের উপন্যাস - তিথিডাের, সাড়া, সানন্দা, লালমেঘ, পরিক্রমা, কালাে হাওয়া, নির্জন স্বাক্ষর, নীলাঞ্জনার খাতা ইত্যাদি।
বুদ্ধদেব বসুর গল্পঃ ‘অভিনয়, অভিনয় নয়’, রেখাচিত্র, হাওয়া বদল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ।

২২.
‘ঝরাপালক’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) জীবনানন্দ দাস
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাস
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাস
ব্যাখ্যা

জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক।
দ্বিতীয় কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডুলিপি।
অন্যান্য কাব্যগ্রন্থঃ বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা।
এই কাব্যগ্রন্থগুলাের মধ্যে- রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিলাে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

২৩.
‘বত্রিশ সিংহাসন’ - এর রচয়িতা কে?
  1. ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  2. খ) রামরাম বসু
  3. গ) হরপ্রসাদ রায়
  4. ঘ) গোলকনাথ শর্মা
সঠিক উত্তর:
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা

'বত্রিশ সিংহাসন' (১৮০২) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অনূদিত কাহিনি সংকলন। বাংলা গদ্যের আদিপর্বের ইতিহাসে এই রচনাটি উল্লেখযােগ্য।
[সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]

২৪.
‘কুলীন কুলসর্বস্ব’ নাটকটি কার লেখা?
  1. ক) রামনারায়ণ তর্করত্ন
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
ক) রামনারায়ণ তর্করত্ন
উত্তর
সঠিক উত্তর:
ক) রামনারায়ণ তর্করত্ন
ব্যাখ্যা

বাংলা মৌলিক নাটক রচয়িতা হিসেবেই রামনারায়ণের মুখ্য পরিচয়। বাংলা ভাষায় প্রথম বিধিবদ্ধ নাটক রচনার জন্য তিনি 'নাটুকে রামনারায়ণ' নামে পরিচিত ছিলেন।
কুলীনকুলসর্বস্ব (১৮৫৪) তার প্রথম ও শ্রেষ্ঠ নাটক। এতে হিন্দুসমাজে বহুবিবাহ প্রথার কুফল সম্পর্কে বাস্তব চিত্র তুলে ধরা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া

২৫.
নুরুল মোমেন রচিত নেমেসিস নাটকের বিষয়বস্তু কি?
  1. ক) ভাষা আন্দোলন
  2. খ) মুক্তিযুদ্ধ
  3. গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. ঘ) ছিয়াত্তরের মন্বন্তর
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

'নেমেসিস' নুরুল মােমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মােমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং 'শনিবারের চিঠি' পত্রিকায় তা প্রকাশিত হয়।
গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২৬.
‘মিলির হাতে স্টেনগান’ - গল্পটির লেখক কে?
  1. ক) শওকত ওসমান
  2. খ) আখতারুজ্জামান ইলিয়াস
  3. গ) জহির রায়হান
  4. ঘ) হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
খ) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
খ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াসের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প- মিলির হাতে স্টেনগান, রেইনকোট।
তার উনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে লেখা উপন্যাস- চিলেকোঠার সেপাই।
অন্যান্য গল্প- অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ।

২৭.
‘মৃত্যুর অধিক লাল ক্ষুধা’ ছোট গল্পের লেখক কে?
  1. ক) আবু জাফর শামসুদ্দিন
  2. খ) আবদুল মান্নান সৈয়দ
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) প্রেমেন্দ্র মিত্র
সঠিক উত্তর:
খ) আবদুল মান্নান সৈয়দ
উত্তর
সঠিক উত্তর:
খ) আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা

আবদুল মান্নান সৈয়দ রচিত কয়েকটি ছােটগল্পঃ
সত্যের মতাে বদমাস, চলাে যাই পরােক্ষে, মৃত্যুর অধিক লাল ক্ষুধা, নেকড়ে হায়না আর তিন পরী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

২৮.
কালো আর ধলো বাহিরে কেবল,
ভিতরে সবারি সমান রাঙা।
- পঙক্তিটির রচয়িতা কে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) চণ্ডীদাস
  4. ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার
সঠিক উত্তর:
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

দোসর খুঁজি ও বাসর বাঁধি গো,
জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙ্গা,
কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবারই সমান রাঙা।

বাহিরের ছোপ আঁচড়ে সে লোপ
ভিতরের রং পলকে ফোটে,
বামুন, শূদ্র, বৃহৎ, ক্ষুদ্র
কৃত্রিম ভেদ ধুলায় লোটে।

- মানুষ জাতী, সত্যেন্দ্রনাথ দত্ত।

২৯.
‘অশনি সংকেত’ - উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) সত্যজিৎ রায়
  2. খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

‘অশনি সংকেত’ উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
এর পটভূমি দ্বিতীয় মহাযুদ্ধের বিষম ফল ১৩৫০ বঙ্গাব্দের দুর্ভিক্ষ। আর এই দুর্ভিক্ষের করাল গ্রাস গ্রাম বাংলায় কীভাবে বিস্তার লাভ করেছে তার নিখুঁত বর্ণনা দিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা করেন এই উপন্যাসটি। এটা প্রথম প্রকাশ হয় ১৯৫৯ সালে। তবে পুস্তকাকারে প্রকাশের ১৯৪৪-৪৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে মাসিক মাতৃভূমি পত্রিকায়
প্রকাশিত।

তার রচিত অন্যান্য উপন্যাস-
- পথের পাঁচালী (১৯২৯),
- অপরাজিত (১৯৩১),
- দৃষ্টি প্রদীপ (১৯৩৫),
- আরণ্যক (১৯৩৮),
- আদর্শ হিন্দু হােটেল (১৯৪০),
- দেবযান (১৯৪৪),
- ইছামতী (১৯৪৯),
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩০.
‘লালসালু’ উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) আখতারুজ্জামান ইলিয়াস
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা

'লালসালু' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস।
তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি।
গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প।
নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র। শেখর