পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
Exam - 20 Subject: General Knowledge (International Affairs) Topic: i)Global History (বৈশ্বিক ইতিহাস,মানব সমাজের বিবর্তন,বিশ্ব সভ্যতা); International Issues (রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, কূটনৈতিক ইত্যাদি) International and Regional Organization. ii) [UN ও এর সহযোগী সংস্থা, ব্রেটন উডস সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা, EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR] iii) ভূগোল (আন্তর্জাতিক)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
Which of the following countries is not a member of BIMSTEC?
  1. Thailand
  2. Myanmar
  3. Maldives
  4. India
ব্যাখ্যা

• মালদ্বীপ  BIMSTEC এর সদস্য নয়।

• BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।

• এগুলো হলো:
→ বাংলাদেশ,
→ ভারত,
→ শ্রীলঙ্কা,
→ থাইল্যান্ড,
→ মিয়ানমার,
→ নেপাল ও
→ ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

.
Where was the 51st G-7 Summit held? (September, 2025)
  1. France
  2. United Kingdom
  3. Canada
  4. Japan
ব্যাখ্যা

 • ২০২৫ সালের G- 7 সামিট:
- সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫।
- স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস।
- সভাপতি দেশ: কানাডা।
- এটি G7-এর ৫১তম শীর্ষ সম্মেলন ।​

• G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠা: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো:
- যুক্তরাষ্ট্র,
- যুক্তরাজ্য,
- ফ্রান্স,
- জার্মানি,
- ইতালি,
- জাপান ও
- কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে।

উৎস: কানাডার ওফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা। 

.
What is the current number of member states of the European Union?
  1. 27
  2. 29
  3. 32
  4. 34
ব্যাখ্যা

• ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ১৯৯৩ সালের নভেম্বরে মাস্ট্রিচ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।(সেপ্টেম্বর,২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- EU এর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর  ফ্রাংকফুট।

উৎস: EU ওয়েবসাইট।

.
CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific) was established under the initiative of which UN organization
  1. UNDP
  2. FAO
  3. UNESCO
  4. UNEP
ব্যাখ্যা

• CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।

.
Which of the following is the latest member country of BRICS?(September, 2025)
  1. Saudi Arabia
  2. Egypt
  3. Indonesia
  4. Iran
ব্যাখ্যা

BRICS:
- ১৬ জুন, ২০০৯ সালে গঠিত হয়।
- পূর্বনাম ছিলো ব্রিক (BRIC)।
- পূর্বনাম BRIC ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এর নাম অনুযায়ী।
- ২০১০ সালে সাউথ আফ্রিকা যুক্ত হওয়ার পর এর নতুন নাম হয় ব্রিকস (BRICS)।
- ব্রিকস (BRICS) ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা এই ৫ টি দেশ নিয়ে গঠিত হয়েছিল।
- BRICS এর উদ্দোগে ২০১৪ সালে New Development Bank গঠন করা হয় যার সদর দপ্তর চীনের সাংহাই শহরে।
 - ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- নতুন করে পাঁচটি দেশ এ জোটের সদস্যপদ পেয়েছিল দেশগুলো হলো সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্যপদ পেয়েছিল ইন্দোনেশিয়া। 
- ব্রিকসের বর্তমান সদস্য রাষ্ট্র ১১টি।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।Link

.
Where is the annual meeting of the World Economic Forum (WEF) held?
  1. Sydney, Australia
  2. Tokyo, Japan
  3. Berlin, Germany
  4. Davos, Switzerland
ব্যাখ্যা

• World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum, WEF) হল একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, অ্যাকাডেমিক, এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একত্রিত করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

• শুরুতে এটির নাম ছিলো European Management Forum.
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।

• WEF-এর প্রধান উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধান করা, এবং বিশ্ব অর্থনীতির জন্য একটি স্থিতিশীল, সহযোগিতামূলক এবং আরও উন্নত ভবিষ্যৎ গঠন করা।
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
- ২০-২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে World Economic Forum-এর ৫৫তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।

উৎস: WEF ওয়েবসাইট।

.
When was the International Criminal Court (ICC) established through the Rome Statute?
  1. 1998
  2. 2000
  3. 2002
  4. 2005
ব্যাখ্যা

• ICC:
- ICC-এর পূর্ণরূপ: International Criminal Court.
- ICC বা আন্তর্জাতিক অপরাধ আদালত।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধির মাধ্যমে)।
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২।
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস।
- এর সদস্য: ১২৫টি।
- ১২৫তম সদস্য: ইউক্রেন।
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে (২০২৪-২০২৭ সাল)।
- প্রেসিডেন্সির সদস্যরা অবিলম্বে তিন বছরের মেয়াদে নির্বাচিত হন।
- ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইসিসি।
- ১৯৯৮ সালের ১৫ জুন - ১৭ জুলাই ইতালির রোমে বিশ্বের ১২০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কূটনীতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ১২০-৭ ভোটের ব্যবধানে আন্তর্জাতিক ফৌজদারী আদালত সংবিধি বা রোম সংবিধি গৃহীত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্র কর্তৃক সংবিধিটি অনুমোদিত হওয়ায় ২০০২ সালের ১ জুলাই থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত কার্যকারিতা লাভ করে।
- রোম সংবিধিতে মোট ১৩টি অধ্যায় এবং ১২৮টি অনুচ্ছেদ রয়েছে।

উৎস: International Criminal Court ওয়েবসাইট।

.
Where is the headquarters of ASEAN located?
  1. Jakarta, Indonesia
  2. Bangkok, Thailand
  3. Manila, Philippines
  4. Kuala Lumpur, Malaysia
ব্যাখ্যা

• ASEAN:
- পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ - ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

উৎস: ASEAN ওয়েবসাইট।

.
The Strait of Malacca connects —
  1. North Sea and Bering Sea
  2. Tyrrhenian Sea and Ionian Sea
  3. Mediterranean Sea and Atlantic Ocean
  4. Bay of Bengal and Java Sea 
ব্যাখ্যা

• মালাক্কা প্রণালী:
- মালাক্কা প্রণালী ভারত মহাসাগরে অবস্থিত।
- উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে।
- বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে।
- প্রণালীটি ৮০০ কিলোমিটার দীর্ঘ।
- প্রণালীটির দক্ষিণ প্রান্তে অনেকগুলি দ্বীপ আছে ।
- মালাক্কা প্রণালীর উপকূলে অবস্থিত প্রধান বন্দরগুলির মধ্যে আছে মালয় উপদ্বীপের পেনাং, পোর্ট সোয়েটেনহাম ও মালাক্কা, এবং সুমাত্রা দ্বীপের বেলাওয়ান বন্দর।
- সিঙ্গাপুর এই প্রণালীর দক্ষিণতম প্রান্তে অবস্থিত।

অন্যদিকে,
- বেরিং প্রণালী এশিয়া এ আমেরিকাকে পৃথক করেছে এবং উত্তর সাগর ও বেরিং সাগরকে সাগরকে সংযুক্ত করেছে।
- জিব্রাল্টার প্রণালি আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছ এবং ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সাগরকে সংযুক্ত করেছে।
- মেসিনা প্রণালী ইটালী – সিসিলি পৃথক করেছে এবং টির ইনিয়ান – আইওনিয়ান সাগরকে সংযুক্ত করেছে।

উৎস: Britannica.

১০.
Which countries are divided by the Medicine Line (boundary)?
  1. Brazil and Bolivia
  2. United States and Canada 
  3. Germany and Poland
  4. Egypt and Sudan
ব্যাখ্যা

• যুক্তরাষ্ট্র ও কানাডা মেডিসিন লাইন দ্বারা বিভক্ত।

মেডিসিন লাইন/সীমানা (Medicine Line):
- মেডিসিন লাইন (Medicine Line) হলো যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমানা।
- বিশেষ করে ৪৯° উত্তর অক্ষরেখা (49th parallel) বরাবর টানা সীমারেখাকে বোঝাতে মেডিসিন লাইন ব্যবহার করা হয়।
- ৪৯° উত্তর অক্ষরেখা  (49° N latitude) হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তের একটি অংশ যা প্রধানত সোজা রেখা।
- এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ অরক্ষিত (unfortified) সীমান্ত হিসেবে পরিচিত।
- এটি প্রায় ৫,৫২৫ মাইল দীর্ঘ সীমান্ত। 
- এই সীমান্ত ১৮৪৬ সালের ওরেগন ট্রিটি (Oregon Treaty) দিয়ে নির্ধারিত হয়।
- কানাডার স্থানীয়রা এই লাইনটিকে মেডিসিন লাইন হিসেবে উল্লেখ করে থাকেন। 

উৎস: i) Americas.org
ii) History.com

১১.
How many member countries are there in the G-20?(September, 2025)
  1. 18
  2. 19
  3. 20
  4.  21
ব্যাখ্যা

 Group of 20 (G-20):
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
- জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।

উৎস: Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট ও বিবিসি পত্রিকা।

১২.
What is the full form of RCEP?
  1. The Regional Comprehensive Economic Partnership
  2. The Regional Cooperative Economic Program
  3. The Regional Cooperative Economic Partnership
  4. The Regional Council for Economic Partnership
ব্যাখ্যা

• RCEP:
- RCEP এর পূর্ণরূপ The Regional Comprehensive Economic Partnership.
- RCEP হল বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৫ নভেম্বর, ২০২০ সাল।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২ সাল।
- স্বাক্ষরকারী দেশ: ১৫টি। এগুলো হলো:
• চীন।
• জাপান।
• দক্ষিণ কোরিয়া।
• অস্ট্রেলিয়া।
• নিউজিল্যান্ড।
• ইন্দোনেশিয়া।
• মালয়েশিয়া।
• ভিয়েতনাম।
• থাইল্যান্ড।
• ফিলিপাইন।
• ব্রুনাই।
• সিঙ্গাপুর।
• কম্বোডিয়া।
• লাওস।
• মিয়ানমার।

উৎস: আসিয়ান ওয়েবসাইট।

১৩.
Greta Thunberg is a citizen of which country?
  1. Norway
  2. Sweden
  3. Denmark
  4. Finland
ব্যাখ্যা

• সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ 'Fridays For Future' আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত হন।

• গ্রেটা থুনবার্গ:
- গ্রেটা থুনবার্গ ছিলেন একজন পরিবেশবাদী আন্দোলনকর্মী।
- গ্রেটা থুনবার্গের বাবা স্ভান্তে থুনবার্গ একজন অভিনেতা এবং রসায়নে নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী স্ভান্তে আরহেনিয়াসের উত্তরসূরি।
- ২০১৮ সালের মে মাসে গ্রেটার বয়স যখন ১৫, সেসময় গ্রেটা স্থানীয় এক পত্রিকার জলবায়ু পরিবর্তন বিষয়ে এক রচনা প্রতিযোগিতায় পুরস্কার পান।
- অগাস্ট, ২০১৮-এ সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করা শুরু করেন তিনি।
- সুইডেন সরকার যেন ২০১৫ সালের প্যারিস সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের আলোচনায় ঠিক হওয়া সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেলক্ষ্যে বিক্ষোভ করে গ্রেটা।
- 'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট' লেখা একটি লেখা সম্বলিত ব্যানার নিয়ে তিনি পার্লামেন্টের সামনে দাঁড়ান।
- সে শুক্রবার স্কুল ফাঁকি দেয়া শুরু করে। 
- সোশ্যাল মিডিয়ায় তার বিক্ষোভ ভাইরাল হয় এবং তার প্রতিবাদের কারণ দিনদিন জনপ্রিয়তা পায়।
- ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং জাপানের ২০ হাজারের বেশি শিক্ষার্থী গ্রেটার প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ দেশে বিক্ষোভ প্রকাশ করেন।

উৎস: Fridays For Future ওয়েবসাইট।

১৪.
When was the Asian Development Bank (ADB) established?
  1. 1965
  2. 1966
  3. 1969
  4. 1967
ব্যাখ্যা

• Asian Development Bank (ADB):
- ১৯৬৬ সালের ২২ আগস্ট সনদ কার্যকরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ থেকে।
- সদরদপ্তর: ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
- বর্তমান মোট সদস্য সংখ্যা: ৬৯টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ২০টি অন্যান্য অঞ্চলের।[ এপ্রিল, ২০২৫]
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি'র সদস্যপদ লাভ করে।

উৎস: ADB ওয়েবসাইট।

১৫.
In Which year did Christopher Columbus discover America?
  1. 1492
  2. 1494
  3. 1594
  4. 1596
ব্যাখ্যা

• ক্রিস্টোফার কলম্বাস: 
- ক্রিস্টোফার কলম্বাস একজন ইতালীয় অভিযাত্রী ও নাবিক ছিলেন।
- ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে আমেরিকা আবিষ্কার করেন। 
- ১৪৯২ সালে স্পেনের রাজা ফের্দিনান্দ এর পৃষ্ঠপোষকতায় তিনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে “এশিয়ার নতুন রুট” খুঁজতে বের হন।
- তবে তিনি পৌঁছান বাহামা দ্বীপপুঞ্জের এক দ্বীপে এবং ভুলবশত এটি “নতুন বিশ্ব” বা আমেরিকা আবিষ্কার বলে দাবি করেন।
- কলম্বাস যাত্রা শুরু করেন সান্তা মারিয়া নামে একটি জাহাজে। তার সঙ্গে ছিল আরও দুটি জাহাজ: পিন্তা ও নিনা।
- তিনি চারটি অভিযান করেন: ১৪৯২ থেকে ১৫০৪ সালের মধ্যে।
- যদিও তিনি ভেবেছিলেন তিনি এশিয়ায় পৌঁছেছেন, আসলে তিনি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও দক্ষিণ আমেরিকা পৌঁছান।
- কলম্বাসের অভিযানের মাধ্যমে ইউরোপীয় উপনিবেশবাদ আমেরিকায় প্রবেশের পথ খুলে যায়।

উৎস: biography.com

১৬.
The Treaty of Westphalia was signed in- 
  1. 1618
  2. 1638
  3. 1648
  4. 1649
ব্যাখ্যা

• ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ত্রিশ বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তিচুক্তি পাস করে।
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টাফেলিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মজনিত এই যুদ্ধের অবসান ঘটায়।
- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৭.
What was the former name of the African Union?
  1. Organization of Africa
  2. African Community
  3. African Unity
  4. Organization of African Unity
ব্যাখ্যা

• AU- African Union:
- আফ্রিকান ইউনিয়ন (AU African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Unity.
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সংস্থাটির সদস্য সংখ্যা ৫৫টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান। (সেপ্টেম্বর, ২০২৫)
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।

উৎস: আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।

১৮.
The Renaissance movement is believed to have originated in which city?
  1. Rome
  2. Florence
  3. Venice
  4. Paris
ব্যাখ্যা

'রেনেসাঁ' (Renaissance):
- ইংরেজি Renaissance শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম। 
- এটি ছিল প্রাচীন ইউরোপেরএকটি সাংস্কৃতিক, শিল্প, সাহিত্য এবং বৈজ্ঞানিক আন্দোলন। 
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।
- চতুর্দশ শতাব্দীতে ইউরোপীয় রেনেসাঁ শুরু হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসাঁস এর গোড়াপত্তন ঘটে।
- ফ্লোরেন্স ছিল ইতালির একটি গুরুত্বপূর্ণ শহর এবং ১৪শ ও ১৫শ শতাব্দীতে এটি শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
- এটি ছিল রেনেসাঁ আন্দোলনের সূচনার প্রধান স্থান।
- পরবর্তী সময়ে জার্মানিতে রিফরমেশন, ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্পবিপ্লব এবং সোভিয়েত ইউনিয়নে রুশ বিপ্লব ও চীনে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটে।
- তবে ইতালিতেকেই রেনেসাঁসের প্রথম পর্ব হিসেবে চিহ্নিত করা যায়।

উৎস: Britannica ও আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৯.
How many main institutions does the World Bank Group have?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- প্রেসিডেন্ট নির্বাচিত হয় যুক্তরাষ্ট্র থেকে।
- প্রধান অঙ্গসংস্থা ৫টি।
- IBRD – International Bank for Reconstruction and Development.
- IDA – International Development Association. 
- IFC – International Finance Corporation. 
- MIGA – Multilateral Investment Guarantee Agency. 
- ICSID – International Centre for Settlement of Investment Disputes.

উৎস: World bank.

২০.
New Caledonia Island is located in which ocean?
  1. Atlantic Ocean
  2. Indian Ocean
  3. Pacific Ocean 
  4. Arctic Ocean
ব্যাখ্যা

• নিউ ক্যালেডোনিয়া:
- নিউ ক্যালেডোনিয়া হলো একটি ফরাসি ওভারসিজ টেরিটরি, যা দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে (Southwest Pacific Ocean) অবস্থিত।
- এটি অস্ট্রেলিয়ার পূর্ব দিকে অবস্থিত।
- দ্বীপটি তার বিশাল লেগুনের জন্য বিখ্যাত, যা বিশ্বের অন্যতম বৃহৎ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত।

উৎস: ব্রিটানিকা।

২১.
When was the OIC formed?
  1. 1957

  2. 1969

  3. 1971

  4. 1956

ব্যাখ্যা

OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)। (সেপ্টেম্বর, ২০২৫)
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

উৎস: OIC অফিসিয়াল ওয়েবসাইট।

২২.
Who is the current Managing Director of the IMF (International Monetary Fund)?
  1. David Lipton
  2. Kristalina Georgieva 
  3. Ajay Banga
  4. Manilla Iyarkun
ব্যাখ্যা

• IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- IMF গঠনের সিদ্ধান্ত: ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭ সাল।
- সদর দপ্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯১টি।(সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিনচেইনস্টাইন।(সেপ্টেম্বর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।(সেপ্টেম্বর, ২০২৫)

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।

২৩.
Which of the following is not a country with an equatorial climate?
  1. Costa Rica
  2. Philippines
  3. Albania
  4. Brunei
ব্যাখ্যা

• নিরক্ষীয় জলবায়ু:
- নিরক্ষরেখায় অবস্থানকারী দেশসমূহ এবং এই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থানরত দেশসমূহে নিরক্ষীয় জলবায়ু বিরাজমান করে।

• অবস্থান ও দেশসমূহ:
- নিরক্ষরেখার উভয় পাশে ৫° অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
- সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের ফলে এ অঞ্চলে দুইবার মাত্রাতিরিক্ত তাপমাত্রা দেখা যায়।
- কোনো কোনো স্থানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০° অক্ষাংশের সীমা পর্যন্ত নিরক্ষরেখা বিস্তৃত।
- বিষুবরেখার পার্শ্ববর্তী ৯৬৫ কি. মি. এলাকাজুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত।
- আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় এলাকা, মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।
- এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলো যেমন: মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, আমাজান নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল জুড়েও এই জলবায়ু প্রভাব বিস্তার করে।

উল্লেখ্য, আলবেনিয়া নিরক্ষীয় জলবায়ুর অন্তর্ভুক্ত নয়।

• নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য:
- নিরক্ষরেখার নিকটবর্তী দেশগুলোতে সূর্য প্রায় সারাবছরই লম্বভাবে কিরণ দেয় বলে এখানে গ্রীষ্মঋতুর প্রাধান্য লক্ষ্য করা যায়।
- এই অঞ্চলে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর জন্য দিন-রাতের মধ্যে তাপমাত্রা প্রায় অপরিবর্তনশীল থাকে।
- শীতের প্রকোপ একদম নেই বললেই চলে।
১. সারাবছর সূর্য লম্বভাবে কিরণ দেয়ার জন্য এই অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে।
২. অধিক সূর্য তাপ ও জলভাগের পরিমাণ বেশি হওয়ায় বাষ্পীভবনের মাত্রাও বেশি।
৩. অধিক বৃষ্টিপাতের জন্য চিরহরিৎ বনাঞ্চল দেখা যায়।
৪. অধিক উত্তাপ এ অঞ্চলে স্থায়ী নিম্নচাপ তৈরি করে এবং উপক্রান্তীয় উষ্ণ চাপ বলয়ের অয়ন বায়ু এ অঞ্চলে প্রবাহিত হয়।
৫. এ অঞ্চলের মৃত্তিকা কৃষিকাজের জন্য খুব উপকারী হলেও এখানে মাটি ক্ষয় হয়।

উৎস: ভূগোল ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৪.
Where is the headquarters of UNOPS (United Nations Office for Project Services) located?
  1. Geneva, Switzerland
  2. New York, USA
  3. Copenhagen, Denmark
  4. Vienna, Austria
ব্যাখ্যা

• UNOPS:
- জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিস (UNOPS) 
- UNOPS এর পূর্ণরুপ United Nations Office for Project Services 
- UNOPS মূলত UNDP-এর অংশ হিসাবে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি ১৯৯৫ সালে একটি স্বাধীন, স্ব-অর্থায়ন সংস্থা হয়ে ওঠে।
- জাতিসংঘের প্রকল্প এবং চুক্তির মানকে একীভূত করার জন্য UNOPS তৈরি করা হয়েছিল।
- সদর দপ্তর- কোপেনহেগেন, ডেনমার্ক।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট (UNOPS)

২৫.
Through how many countries does the Amazon River flow?
  1. 12
  2. 13
  3. 11
  4. 9
ব্যাখ্যা

• আমাজন নদী (Amazon River): 
- অবস্থান: দক্ষিণ আমেরিকা, ৯টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে
-  ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বোলিভিয়া, গায়ানা, সুরিনাম, ফরাসি গায়ানা। 
- উৎস: পেরুর আন্দিজ পর্বতমালা।
- দৈর্ঘ্য: প্রায় ৭,০৬২ কিলোমিটার (নীল নদীর পর দ্বিতীয় দীর্ঘতম,)
- প্রবাহের গন্তব্য: অটলান্টিক মহাসাগর।
- বেসিন আকার: প্রায় ৭ মিলিয়ন বর্গ কিলোমিটার।
- জৈব বৈচিত্র্য: জাগুয়ার, প্যারাট, এবং অসংখ্য উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল।
- পানি প্রবাহ: পৃথিবীর মোট নদী প্রবাহের ২০% নিয়ন্ত্রণ।
- চ্যালেঞ্জ: বন উজাড়, পরিবেশ দূষণ।

উৎস: Britannica.