পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮৪
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮৪ প্রশ্ন

.
স্বাধীনতা-উত্তরকালে আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
  1. দৈনিক গণকণ্ঠ
  2. দৈনিক আজাদ
  3. দৈনিক মুক্তবাণী
  4. দৈনিক গণকণ্ঠস্বর
সঠিক উত্তর:
দৈনিক গণকণ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
দৈনিক গণকণ্ঠ
ব্যাখ্যা
• আল মাহমুদ (১৯৩৬-২০১৯):
- তিনি ছিলেন একজন প্রথিতযশা কবি এবং বিশ শতকের বাংলা সাহিত্যে তিনি এক প্রতিনিধিত্বশীল প্রতিভা। 
- তাঁর প্রকৃত নাম: মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- যিনি আল মাহমুদ নামে অধিক পরিচিত।
- তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
- স্বাধীনতা-উত্তরকালে আল মাহমুদ দৈনিক ”গণকণ্ঠ” এর সম্পাদক ছিলেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর,
- কালের কলস,
- সোনালী কাবিন,
- পাখির কাছে ফুলের কাছে,
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস:
- ডাহুকী,
- উপমহাদেশ,
- আগুনের মেয়ে,
- চেহারার চতুরঙ্গ,
- কাবিলের বোন ইত্যাদি

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,,
- সৌরভের কাছে পরাজিত,
- গন্ধবণিক,
- ময়ূরীর মুখ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
’কড়া রোদে ঘোরাফেরা করিস না।’এ বাক্যে অনুজ্ঞা কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. আদেশ
  2. উপদেশ
  3. অনুরোধ
  4. প্রার্থনা
সঠিক উত্তর:
উপদেশ
উত্তর
সঠিক উত্তর:
উপদেশ
ব্যাখ্যা
• অনুজ্ঞা পদ:
আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যেরূপ হয় তাকে অনুজ্ঞা পদ বলে।

• বর্তমান কালের অনুজ্ঞা:
(১) আদেশ: কাজটি করে ফেল। তোমরা এখন যাও।
(২) উপদেশ:
- সত্য গোপন করো না।
- কড়া রোদে ঘোরাফেরা করিস না।
-'পাতিস নে শিলাতলে পদ্মপাতা।'
(৩) অনুরোধ: আমার কাজটা এখন কর। অঙ্কটা বুঝিয়ে দাও না।
(৪) প্রার্থনা: আমার দরখাস্তটা পড়ুন।
(৫) অভিশাপ: মর, পাপিষ্ঠ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ২০১৯ সালের সংস্করণ।
.
’পোখত্ > পোক্ত’-এরূপ পরিবর্তনকে বলা হয়-
  1. অপিনিহিতি
  2. অন্ত্যস্বরাগম
  3. বিপ্রকর্ষ
  4. আদি স্বরাগম
সঠিক উত্তর:
অন্ত্যস্বরাগম
উত্তর
সঠিক উত্তর:
অন্ত্যস্বরাগম
ব্যাখ্যা
• অন্ত্যস্বরাগম:
- কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত্যস্বরাগম।
যেমন:  দিশ্ > দিশা, পোখত্ > পোক্ত, বেঞ্চ > বেঞ্চি, সত্য > সত্যি ইত্যাদি।

• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:
- সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন- রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ >হরষ ইত্যাদি। 

• আদি স্বরাগম:
- উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগম।
যেমন স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন।

• অপিনিহিতি:
- শব্দ মধ্যস্থ কোনো ব্যঞ্জন ধ্বনির পর যদি ই-কার বা উ-কার থাকে তবে সেই 'ই' বা 'উ' যদি ব্যঞ্জন ধ্বনির আগে উচ্চারিত হয়ে যে ধ্বনি পরিবর্তন ঘটায় সেটাই হল অপিনিহিতি।
যেমন: আজি>আইজ; সাধু>সাউধ; বাক্য>বাইক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি ২০১৯ সালের সংস্করণ।
.
’শ্যামলী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ?
  1. নাটক
  2. কাব্যগ্রন্থ
  3. গল্পগ্রন্থ
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
• ’শ্যামলী’ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কাব্যগ্রন্থ।
- এ গ্রন্থের নাম দেওয়া হয়েছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের মাটির ঘরের নামে।
- এটি মোট বাইশটি কবিতার সংকলন।
- এ কাব্যের কবিতাগুলো গদ্যকবিতার বিশেষ উদাহরণ।
-----------------------------------------------------------------
• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'কবি- কাহিনী'।

• রবীন্দ্রনাথ ঠকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
’ওরা’ কোন সর্বনামের উদাহরণ?
  1. ব্যক্তিবাচক
  2. নির্দেশবাচক
  3. প্রশ্নবাচক
  4. আত্মবাচক
সঠিক উত্তর:
নির্দেশবাচক
উত্তর
সঠিক উত্তর:
নির্দেশবাচক
ব্যাখ্যা
• নির্দেশক সর্বনাম:
- যে সর্বনাম নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে, তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন
» নিকট নির্দেশক: এ, এই, এরা,ইনি;
» দূর নির্দেশক: ও, ওই, ওরা, উনি।


• ব্যক্তিবাচক সর্বনাম:
ব্যক্তিবাচক সর্বনাম ব্যক্তিনামের পরিবর্তে বসে।
যেমন: আমি, আপনি, তুমি, আপনারা,

• আত্মবাচক সর্বনাম:
কর্তা নিজেই কোনো কাজ করেছে, এ ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয়।
যেমন: নিজে (সে নিজে অঙ্কটা করছে), স্বয়ং ইত্যাদি।

• প্রশ্নবাচক সর্বনাম:
প্রশ্ন তৈরির জন্যে প্রশ্নবাচক সর্বনাম প্রয়োগ করা হয়।
যেমন- কে, কারা, কাকে, কার, কী (কী দিয়ে ভাত খায়?) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
.
’প্রগাঢ়’ শব্দের অর্থ কী?
  1. ঐশ্বর্য
  2. ঐক্য
  3. ঐকান্তিক
  4. ঐতিহ্য
সঠিক উত্তর:
ঐকান্তিক
উত্তর
সঠিক উত্তর:
ঐকান্তিক
ব্যাখ্যা
’ঐকান্তিক’ শব্দের অর্থ: প্রগাঢ়, আত্যন্তিক, একনিষ্ঠ  দৃঢ়। 

অন্যদিকে,
’ঐশ্বর্য’ এর সমার্থক শব্দ: বৈভব, ধন-সম্পত্তি, মহিমা, বিত্ত, প্রতিপত্তি, বিভব।
’ঐক্য’ এর সমার্থক শব্দ: একতা, একত্ব, অভেদ।
’ঐতিহ্য’ এর সমার্থক শব্দ: কিংবদন্তি, বিশ্রুতি।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
হুমায়ূন আহমেদ এর কোন উপন্যাসটি মুক্তিযোদ্ধ নিয়ে লেখা?
  1. জাহান্নম হইতে বিদায়
  2. জোছনা ও জননীর গল্প
  3. দুই সৈনিক
  4. শঙ্খনীল কারাগার
সঠিক উত্তর:
জোছনা ও জননীর গল্প
উত্তর
সঠিক উত্তর:
জোছনা ও জননীর গল্প
ব্যাখ্যা
• হুমায়ূন আহমেদ:
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম। 

• তাঁর লেখা প্রথম উপন্যাস 'নন্দিত নরকে' (১৯৭২)।
- তাঁর দ্বিতীয় উপন্যাস 'শঙ্খনীল কারাগার' (১৯৭৩)।
- তিনি ২০১২ সালে মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জোছনা ও জননীর গল্প,
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- সৌরভ,
- ১৯৭১,
- অনিল বাগচীর একদিন।

অন্যদিকে,
• শওকত ওসমান রচিত মুক্তযুদ্ধভিত্তিক উপন্যাস, ’দুই সৈনিক’ এবং ’জাহান্নম হইতে বিদায়’।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
এক কথায় প্রকাশ করুন: একই গুরুর শিষ্য-
  1. সহোদর
  2. সহযাত্রী
  3. সতীর্থ
  4. ঋত্বিক
সঠিক উত্তর:
সতীর্থ
উত্তর
সঠিক উত্তর:
সতীর্থ
ব্যাখ্যা
• ’একই গুরুর শিষ্য’ এক কথায়- সতীর্থ।

অন্যদিকে,
- ’একই মায়ের সন্তান’ এক কথায়- সহোদর।
- ’একসঙ্গে যারা যাত্রা করে’ এক কথায়- সহযাত্রী
- ’ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন ‍যিনি’ এক কথায়- ঋত্বিক।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
.
’একতিল দাঁড়ানো’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. মুলতবি রাখা
  2. মুহূর্ত অর্থে
  3. লজ্জিত হওয়া
  4. ফাঁকা বুলি
সঠিক উত্তর:
মুহূর্ত অর্থে
উত্তর
সঠিক উত্তর:
মুহূর্ত অর্থে
ব্যাখ্যা
’একতিল দাঁড়ানো’ বাগ্‌ধারাটি ’মুহূর্ত’ অর্থে ব্যবহৃত হয়।
যেমন: এখানে আর একতিল দাঁড়াতে মন চায় না।

অন্যদিকে,
’শিকায় তোলা’ বাগ্‌ধারাটির অর্থ- মুলতবি রাখা।
’মাথা হেট হওয়া’ বাগ্‌ধারাটির অর্থ- লজ্জিত হওয়া।
’কথার তুবড়ি’ বাগ্‌ধারাটির অর্থ- ফাঁকা বুলি।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১০.
’অবাক সূর্যোদয়’ কবিতার লেখক কে?
  1. শামসুর রাহমান
  2. আল মাহমুদ
  3. হাসান হাফিজুর রহমান
  4. রফিক আজাদ
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
’অবাক সূর্যোদয়’
হাসান হাফিজুর রহমান

কিশোর তোমার দুই
হাতের তালুতে আকুল সূর্যোদয়
রক্তভীষণ মুখমণ্ডলে চমকায় বরাভয়।
বুকের অধীর ফিনকির ক্ষুরধার
শহিদের খুন লেগে
কিশোর তোমার দুই হাতে
দুই সূর্য উঠেছে জেগে।
------------------------------------------------------
• হাসান হাফিজুর রহমান:
 - হাসান হাফিজুর রহমান ১৪ই জুন ১৯৩২ সালে জামালপুর জেলার কুলকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন ভাষা-আন্দোলনের একজন অসাধারণ সংগঠক।
- ১৯৫৩ সালে তাঁর সম্পাদিত একুশে ফেব্রুয়ারি গ্রন্থটি বিস্ময়কর আলোড়ন সৃষ্টি করে।
- ১৯৭৭ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের 'মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকল্প'-এর তিনি ছিলেন প্রধান।
- তাঁর সম্পাদনায় ষোলো খণ্ডে 'বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র' প্রকাশিত হয়।
- তিনি কবি, সমালোচক ও গল্পকার হিসেবে খ্যাতিমান।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- বিমুখ প্রান্তর,
- আর্ত-শব্দাবলি,
- অন্তিম শরের মতো ইত্যাদি।

• প্রবন্ধগ্রন্থ:
- আধুনিক কবি ও কবিতা,
- সাহিত্য প্রসঙ্গ,

• গল্পগ্রন্থ:
- আরো দুটি মৃত্যু, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া এবং বাংলা সাহিত্য নবম ও দশম শ্রেণি।
১১.
নিচের কোন বানানটি সঠিক?
  1. নিরঞ্জণ
  2. শ্রীপর্ন
  3. বৈহাসিক
  4. শ্রেষ্ঠত্ত্ব
সঠিক উত্তর:
বৈহাসিক
উত্তর
সঠিক উত্তর:
বৈহাসিক
ব্যাখ্যা
শুদ্ধ বানান- বৈহাসিক।
শব্দটির অর্থ : পরিহাসসম্বন্ধীয়,  যে ভাঁড়ামি করে।

অন্যদিকে,
’নিরঞ্জণ’ শব্দের শুদ্ধরূপ- নিরঞ্জন।
’শ্রীপর্ন’ শব্দের শুদ্ধরূপ- শ্রীপর্ণ।
’শ্রেষ্ঠত্ত্ব’ শব্দের শুদ্ধরূপ- শ্রেষ্ঠত্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
Adaptation-এর বাংলা পরিভাষা কোনটি?
  1. অভিযোজিত
  2. অত্যাসক্ত
  3. প্রতিযোজিত
  4. প্রতিযোজন
সঠিক উত্তর:
প্রতিযোজন
উত্তর
সঠিক উত্তর:
প্রতিযোজন
ব্যাখ্যা
Adaptation-এর বাংলা পরিভাষা- প্রতিযোজন, অভিযোজন।

অন্যদিকে,
Adapted-এর বাংলা পরিভাষা-  অভিযোজিত, প্রতিযোজিত।
Addicted-এর বাংলা পরিভাষা- অত্যাসক্ত।

উৎস: প্রশাসনিক পরিভাষা।
১৩.
’কোথা থেকে আসা হলো’ এটি কোন বাচ্যের উদাহরণ?
  1. ভাববাচ্য
  2. কর্মবাচ্য
  3. কর্তৃবাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর:
ভাববাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ভাববাচ্য
ব্যাখ্যা
• ’কোথা থেকে আসা হলো’ এটি ভাববাচ্যের উদাহরণ।

 ভাববাচ্য:
- যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।
যেমন
আমার যাওয়া হলো না।
কোথা থেকে আসা হলো।

এখানে 'যাওয়া', 'আসা'- এগুলো হলো ক্রিয়া-বিশেষ্য।

অন্যদিকে,
কর্তাবাচ্য:
- যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়।
যেমন :ঝরনা ছবি আঁকে।

 কর্মবাচ্য:
- যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।
যেমন: পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
১৪.
’উপকণ্ঠ’ শব্দে ’উপ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সদৃশ
  2. ক্ষুদ্র
  3. সামীপ্য
  4. বিশেষ
সঠিক উত্তর:
সামীপ্য
উত্তর
সঠিক উত্তর:
সামীপ্য
ব্যাখ্যা
’উপ’ উপসর্গের ব্যবহার:
’সামীপ্য’ অর্থে = উপকূল, উপকণ্ঠ।
’সদৃশ’ অর্থে = উপদ্বীপ, উপবন।
’ক্ষুদ্র’ অর্থে = উপগ্রহ, উপসাগর, উপনেতা।
’বিশেষ’ অর্থে = উপনয়ন (পৈতা), উপভোগ।

’উপ’ একটি তৎসম উপসর্গ।
তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি২০১৯ সালের সংস্করণ।
১৫.
’পঠিতব্য’-শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
  1. √পঠি + তব্য
  2. √পট্ + তব্য
  3. √পঠ্ + তব্য
  4. √পাঠ্য + তব্য
সঠিক উত্তর:
√পঠ্ + তব্য
উত্তর
সঠিক উত্তর:
√পঠ্ + তব্য
ব্যাখ্যা
• ’তব্য’ ও ’অনীয়’ কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ:
কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে (ক) তব্য ও (খ) অনীয় প্রত্যয় হয়।
 √কৃ + তব্য = কর্তব্য,
√দা + তব্য = দাতব্য,
√পঠ্ + তব্য = পঠিতব্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি, ২০১৯ সালের সংস্করণ।
১৬.
’সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা কতটি?
  1. ২১টি
  2. ১৮টি
  3. ১৩টি
  4. ১৯টি
সঠিক উত্তর:
১৯টি
উত্তর
সঠিক উত্তর:
১৯টি
ব্যাখ্যা
•’সাত সাগরের মাঝি’
- ফররুখ আহমদের রচিত প্রথম ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
- এটি ১৯৪৪ সালে প্রকাশ পায়।
- এই কাব্যগ্রন্থে মোট ১৯টি কবিতা রয়েছে।
- গ্রন্থের সর্বশেষে ’সাত সাগরের মাঝি’ নামে একটি কবিতা আছে।
------------------------------------------------------------------
• ফররুখ আহমদ:
- একজন প্রখ্যাত বাংলাদেশী কবি।
- ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম। 
-  ফররুখ আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন।
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
সাহিত্যে বিশেষ অবদানে জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬০), প্রেসিডেন্ট পুরস্কার প্রাইড অব পারফরমেন্স (১৯৬১), আদমজী পুরস্কার (১৯৬৬), ইউনেস্কো পুরস্কার (১৯৬৬), মরণোত্তর একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৮০) লাভ করেন।
- ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় তাঁর মৃত্যু হয়।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি ,
- সিরাজাম মুনিরা ,
- নৌফেল ও হাতেম ,
- মুহূর্তের কবিতা ,
- হাতেমতায়ী ,
- হাবেদা মরুর কাহিনী, ইত্যাদি।

• তাঁর শিশুতোষ রচনা।
- পাখির বাসা (১৯৬৫),
- হরফের ছড়া (১৯৭০),
- ছড়ার আসর (১৯৭০) ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
’চিনিপাতা’ কোন সমাসের উদাহরণ?
  1. কর্মধারয় সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. দ্বন্দ্ব সমাস
  4. বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
⇒ সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
মধু দিয়ে মাখা = মধুমাখা;
চিনি দিয়ে পাতা = চিনিপাতা;
রান্নার জন্য ঘর = রান্নাঘর,
বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা;
গ্রাম থেকে ছাড়া = গ্রামছাড়া,
আগা থেকে গোড়া = আগাগোড়া।

উল্লেখ্য,
• তৎপুরুষ সমাস:
- সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
১৮.
'সদুপায়' কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
  1. স্বর + ব্যঞ্জন
  2. ব্যঞ্জন + ব্যঞ্জন
  3. ব্যঞ্জন + স্বর
  4. স্বর + স্বর
সঠিক উত্তর:
ব্যঞ্জন + স্বর
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জন + স্বর
ব্যাখ্যা
• ব্যঞ্জনসন্ধি:
- স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

• ব্যঞ্জন + স্বর :
ক/চ/ট/ত/প + স্বর = গ/জ/ড (ড়)/দ/ব।
যেমন
দিক্ + অন্ত = দিগন্ত,
সৎ+উপায়= সদুপায়

উল্লেখ্য,
- স্বরধ্বনিগুলো ঘোষবৎ হয়। এখানে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী অঘোষ ধ্বনি (ক, চ, ট, ত, প) পরিবর্তিত হয়ে ঘোষধ্বনিতে (গ, জ, ড, দ, ব) পরিণত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি ২০২৫ সালের সংস্করণ।
১৯.
বিভক্তিযুক্ত শব্দদ্বিত্ব কোনটি?
  1. গরম গরম
  2. সুরে সুরে
  3. কত কত
  4. হঠাৎ হঠাৎ
সঠিক উত্তর:
সুরে সুরে
উত্তর
সঠিক উত্তর:
সুরে সুরে
ব্যাখ্যা
পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
যেমন:
জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়,জোরে জোরে ইত্যাদি।

• বিভক্তিহীন পুনরাবৃত্ত:
- ভালো ভালো (কথা), কত কত (লোক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উডু উড়ু (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।

• বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত:
- কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা),ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।
২০.
The synonym of 'vigilant' is -
  1. Heedless
  2. Oscillate
  3. Villainous
  4. Observant
সঠিক উত্তর:
Observant
উত্তর
সঠিক উত্তর:
Observant
ব্যাখ্যা
→[Bangladesh Bank: Officer General]

• Vigilant:
English meaning: always being careful to notice things, especially possible danger.
Bangla meaning: সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; অতন্দ্রিত; সতর্কদৃষ্টি; যেকোনো বিপদ সম্বন্ধে সদাসতর্ক।

Options,
ক) heedless:
- অসতর্ক; অবহেলনাকারী; অনবহিত; অমনোযোগী।

খ) oscillate:
- দুলতে থাকা বা দোলানো।

গ) villainous:
- দুর্বৃত্ত; নীচ; জঘন্য; অতি দুর্বৃত্ত; অতি অসৎ।

ঘ) observant:
- লক্ষ্য কওে এমন, মনোযোগী

So, The synonym of 'vigilant' is - observant.

Source: Accessible Dictionary.
২১.
Antonym of 'Contrite' -
  1. Angry
  2. Protracted
  3. Unrepentant
  4. Surfeit
সঠিক উত্তর:
Unrepentant
উত্তর
সঠিক উত্তর:
Unrepentant
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) unrepentant.

• Contrite:
English meaning: feeling very sorry and guilty for something bad that you have done.
Bangla meaning: কৃতকর্মের জন্য গভীরভাবে অনুতপ্ত; পাপবোধ দ্বারা পীড়িত।

Options,

ক) Angry: 
English meaning: having a strong feeling against someone who has behaved badly, making you want to shout at them or hurt them.
Bangla meaning: ক্রুদ্ধ; রুষ্ট। 

খ) Protracted:
English meaning: lasting for a long time or made to last longer than necessary.
Bangla meaning:  দীর্ঘসস্থায়ী, বিলম্বিত।

গ) Unrepentant:
English meaning: not repentant (= feeling sorry for something that you have done).
Bangla meaning: অননুতপ্ত; অনুতাপশূন্য; অনুশোচনাহীন।

ঘ) Surfeit:
English meaning: an amount that is too large, or is more than is needed.
Bangla meaning: যেকোনো বস্তুর, বিশেষত খাদ্য ও পানীয়ের আতিশয্য/ বাহুল্য।

অপশন বিবেচনা করে দেখা যায়, Contrite এর বিপরীত শব্দ - Unrepentant.

Source: Cambridge Dictionary.
২২.
Antonym of 'Mollify' -
  1. Stultify
  2. Infuriate
  3. Placate
  4. Squander
সঠিক উত্তর:
Infuriate
উত্তর
সঠিক উত্তর:
Infuriate
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Infuriate.

• Mollify:
English meaning: to make someone less angry or upset.
Bangla meaning: শান্ত/প্রশমিত করা; নরম/কোমল করা।

Options,

ক) Stultify:
English meaning: to make somebody feel very bored and unable to think of new ideas.
Bangla meaning: বোকা বা বেকুব বানানো; মানসিকভাবে নিস্তেজ করা; জড়ত্ব সৃষ্টি করা।

খ) Infuriate:
English meaning: to make someone extremely angry.
Bangla meaning: ক্রোধে ক্ষিপ্ত করা; ক্রোধান্ধ/ক্রোধোন্মত্ত করা।

গ) Placate:
English meaning: to stop someone from feeling angry.
Bangla meaning: শান্ত/আশ্বস্ত করা।

ঘ) Squander:
English meaning: to waste money or supplies, or to waste opportunities by not using them to your advantage.
Bangla meaning: (সময় বা অর্থ) অপব্যয় করা; বেহিসাবি খরচ করা; পয়সা উড়ানো। 

অপশন বিবেচনা করে দেখা যায়, Mollify এর বিপরীত শব্দ - Infuriate.

Source: Cambridge Dictionary.
২৩.
I prefer summer____ winter.
  1. rather than
  2. rather more that
  3. than
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - to.
Complete Sentence: I prefer summer to winter.

• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা। 
যেমন: He prefers watching football to playing it.

• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।

উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।
২৪.
Complete the following sentence by choosing the appropriate option:
He was caught red-handed, which means —
  1. He was given a warning
  2. He painted his hands red
  3. His hands were dirty
  4. He was caught while doing something wrong
সঠিক উত্তর:
He was caught while doing something wrong
উত্তর
সঠিক উত্তর:
He was caught while doing something wrong
ব্যাখ্যা
Answer: ঘ) He was caught while doing something wrong.

• Catch someone red-handed:

English meaning: to discover someone while they are doing something bad or illegal.
Bangla meaning: কাউকে হাতেনাতে ধরা। 

Example: 
- He was caught red-handed taking money from the till.

Source: Cambridge Dictionary.
২৫.
I stayed until the end out of sheer ______.
  1. omniscience
  2. obstinacy
  3. nescience
  4. platitude
সঠিক উত্তর:
obstinacy
উত্তর
সঠিক উত্তর:
obstinacy
ব্যাখ্যা
Options,

ক) omniscience:
- (আনুষ্ঠানিক) অসীম জ্ঞান; সর্বজ্ঞাতা।

খ) obstinacy:
- একগুঁয়েমি; জেদ; দুর্দমনীয়তা।

গ) nescience:
- অনবগতি; অজ্ঞানতা; জ্ঞানাভাব;

ঘ) platitude:
- স্বতঃসিদ্ধ উক্তি, বিশেষত যখন তা অভিনব উক্তিরূপে উচ্চারিত হয়; মামুলি কথা। 

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে obstinacy বসালে বাক্যটি পরিপূর্ন হয়। 

Complete sentence: I stayed until the end out of sheer obstinacy.

Bangla: আমি শুধুমাত্র আমার জেদবশত: শেষ পর্যন্ত থাকলাম।

Source: Accessible Dictionary.
২৬.
He left early ______ catch the first train.
  1. so that he might
  2. for as he
  3. so as he
  4. because he might
সঠিক উত্তর:
so that he might
উত্তর
সঠিক উত্তর:
so that he might
ব্যাখ্যা
সঠিক উত্তর ক) so that he might.

Complete sentence: He left early so that he might catch the first train.
Bangla: সে প্রথম ট্রেনটি ধরার জন্য আগে চলে গেল।

• "So that" ব্যবহার করা হয় উদ্দেশ্য (purpose) বোঝাতে।
Structure: "so that + subject + might/could + verb".

ভুল অপশন বিশ্লেষণ:
খ) for as he — ভুল সংযোজন, কারণ ‘for’ এবং ‘as’ একসাথে সাধারণত ব্যবহার হয় না।

গ) so as he — ‘so as to’ হয়, কিন্তু ‘so as he’ হয় না।

ঘ) because he might — ‘because’ ব্যবহার করতে হলে এর পর সরাসরি ‘catch’ আসবে না; সাধারণত ‘because he wanted to catch’ হবে।
২৭.
If you touch fire, it _____.
  1. will burn
  2. burned
  3. would burn
  4. burns
সঠিক উত্তর:
burns
উত্তর
সঠিক উত্তর:
burns
ব্যাখ্যা
• এটি একটি zero conditional sentence, যা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক নিয়ম বোঝাতে ব্যবহৃত হয়।

• Zero conditional এর গঠন হলো:
- If + Present Simple + Present Simple.

Complete sentence: If you touch fire, it burns.

Example:
- If you drop water, it spills.
২৮.
I ________ newspapers every day.
  1. used to reading
  2. use to read
  3. am used to reading
  4. am used to read
সঠিক উত্তর:
am used to reading
উত্তর
সঠিক উত্তর:
am used to reading
ব্যাখ্যা
→[২০২২ সাল ভিত্তিক সমন্বিত ৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান পদের নাম: অফিসার (জেনারেল)]

• Complete sentence: I am used to reading newspapers every day.
- Bangla meaning: আমি প্রতিদিন খবরের কাগজ পড়তে অভ্যস্ত।

• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।

• Structure: subject + used to + verb এর base form + ext.
- Example: I used to live alone.

• কিন্তু, Be/ get used to (বর্তমানেও অভ্যস্থ থাকা)
- be used to/ get used to এর পর verb+ing বসে। 

• Structure: subject + be/ get + used to + (verb + ing) + ext.

• প্রদত্ত প্রশ্নে 'every day' থাকায় এর দ্বারা বর্তমান অভস্ত্যতা বোঝাচ্ছে, তাই be used to এর পর verb+ing বসবে।
- সুতরাং, সঠিক উত্তর হবে- am used to reading.

Source: Cambridge Dictionary.
২৯.
They _______ in this company for five years.
  1. were working
  2. work
  3. have been working
  4. had been worked
সঠিক উত্তর:
have been working
উত্তর
সঠিক উত্তর:
have been working
ব্যাখ্যা
Complete sentence: They have been working in this company for five years.

• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- ‘for’ এর পরে যখন period of time (for two hours, for three days etc.) উল্লেখ থাকে, তখন Present Perfect Continuous Tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানেও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been/has been + verb(ing) + time.

অন্য অপশনগুলো ভুল:

ক) were working - এটি Past Continuous Tense, যা অতীতের একটি নির্দিষ্ট সময়ে চলমান কাজ বোঝায়। কিন্তু এখানে "for five years" আছে যা দীর্ঘ সময়কাল নির্দেশ করছে।

খ) work - এটি Simple Present Tense, যা সাধারণ অভ্যাস বা নিয়মিত কাজ বোঝায়। এখানে সময়কাল উল্লেখ থাকায় এটি উপযুক্ত নয়।

ঘ) had been worked - এই গঠনটি ব্যাকরণগতভাবেই ভুল। সঠিক হতো "had been working" (Past Perfect Continuous).
৩০.
Take someone to task means -
  1. To rebuke someone
  2. To invite someone to a party
  3. To help someone with a task
  4. To give someone a task
সঠিক উত্তর:
To rebuke someone
উত্তর
সঠিক উত্তর:
To rebuke someone
ব্যাখ্যা
The correct answer is: To rebuke someone.

• Take someone to task
English Meaning: to criticize or speak angrily to someone for something that they have done wrong.
Bangla Meaning: তিরস্কার করা / কঠোর ভর্ৎসনা করা।

Ex. Sentence: He was taken to task for negligence of duty.
Bangla Meaning: দায়িত্বে অবহেলার জন্য তাকে তিরস্কার করা হলো।

বিকল্প ব্যাখ্যা:
খ) To invite someone to a party — কাউকে পার্টিতে ডাকা।
গ) To help someone with a task — কাউকে কাজ করতে সাহায্য করা।
ঘ) To give someone a task — কাউকে কাজ দেওয়া।

Source: Cambridge Dictionary.
৩১.
There wasn't enough to keep us occupied for an afternoon, ____ the whole weekend.
  1. would rather
  2. had better
  3. let alone
  4. as if
সঠিক উত্তর:
let alone
উত্তর
সঠিক উত্তর:
let alone
ব্যাখ্যা

ক) Would rather:
- বরং করব/বলব/যাব ইত্যাদি।

খ) Had better:
- তবুও/ বরং ভালো।

গ) Let alone:
- দূরের কথা; দূরে থাক।

ঘ) As if:
- যেন।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে let alone বসালে বাক্যটি পরিপূর্ণ হবে। 

Complete sentence: There wasn't enough to keep us occupied for an afternoon, let alone the whole weekend.

Bangla Meaning: আমাদের এক বিকেলও কাটানোর মতো যথেষ্ট কিছু ছিল না, সারা সপ্তাহান্তর তো দূরের কথা।

Source: Accessible Dictionary.

৩২.
Who opened the door? [passive]
  1. By whom had been the door opened?
  2. By whom had the door opened?
  3. By whom was the door opened?
  4. Whom was the door opened?
সঠিক উত্তর:
By whom was the door opened?
উত্তর
সঠিক উত্তর:
By whom was the door opened?
ব্যাখ্যা
• Who - এর পরিবর্তে প্রথমেই By whom বসবে।
- তারপর Tense অনুযায়ী auxiliary verb বসবে।
- তারপর active voice- এর object টি passive voice - এর subject হবে।
- তারপর মূল verb - এর past participle বসবে।
- Sentence টি interrogative sentence - এ-ই থাকবে, তাই শেষে interrogative চিহ্ন '?'  বসবে।

Active voice: Who did the sum?
Passive voice: By whom was the sum done?

Active: Who opened the door?
Passive: By whom was the door opened?

ভুল অপশন বিশ্লেষণ:
ক) By whom had been the door opened? — ভুল ক্রম। সঠিক হবে “By whom had the door been opened?”

খ) By whom had the door opened? — ভুল, কারণ “door” নিজে কাজ করে না, এখানে passive voice দরকার।

ঘ) Whom was the door opened? — “whom” ব্যবহার ভুল, এখানে “by whom” প্রয়োজন।

Source: Advanced Learner's HSC Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain.
৩৩.
You must adhere ___ the rules to stay safe.
  1. of
  2. in
  3. to
  4. on
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Complete sentence: You must adhere to the rules to stay safe.

• Adhere to:
English meaning: to stick firmly.
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adhere এর সাথে 'দৃঢ়ভাবে লেগে থাকা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।

Source: Cambridge Dictionary.
৩৪.
They enjoy singing and ____ at parties.
  1. to dance
  2. dancing
  3. dance
  4. to have danced
সঠিক উত্তর:
dancing
উত্তর
সঠিক উত্তর:
dancing
ব্যাখ্যা
Complete sentence: They enjoy singing and dancing at parties.

• Parallelism:
- The use of matching sentence structure, phrases, or longer parts so as to balance ideas of equal importance is called Parallelism.

 •  Parallelism এর নিয়ম অনুসারে শব্দের ধারাবাহিকতা বজায় রাখতে হয়।
- এই নিয়মানুসারে and এর পূর্বে gerund থাকলে and এর পরেও gerund বসে।
- "Singing" হল gerund (verb + ing), তাই অংশও gerund হতে হবে = "dancing".

অন্য options গুলো কেন wrong:

ক) to dance - এটা infinitive, কিন্তু "singing" হল gerund। Forms match করছে না।

গ) dance - এটা base form, but we need gerund to match with "singing".

ঘ) to have danced - এটা perfect infinitive form, which doesn't match with simple gerund "singing"
৩৫.
No sooner had I opened the door ____ the dog ___ barking.
  1. when, had started
  2. then, had started
  3. when, started
  4. than, started
সঠিক উত্তর:
than, started
উত্তর
সঠিক উত্তর:
than, started
ব্যাখ্যা
Complete sentence: No sooner had I opened the door than the dog started barking.

• No sooner had.....than হচ্ছে Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• No sooner had, Hardly had, Scarcely had সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়

• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।

More Example:
1. No sooner had he finished his breakfast than the phone rang.
2. No sooner had she stepped outside than it started raining.
3. No sooner had we sat down for dinner than the phone rang.

অন্য বিকল্পগুলোর ব্যাখ্যা:

ক) when, had started 
- এটি ভুল, "when" এর পরিবর্তে "than" ব্যবহার করা উচিত এবং দ্বিতীয় অংশে "had started" নয়, "started" ব্যবহার করা উচিত।

খ) then, had started 
- এটি ভুল, "then" ব্যবহার করা হয় না এই কাঠামোতে এবং "had started" ভুল tense.

গ) when, started 
- এটি ভুল, "when" এর পরিবর্তে "than" ব্যবহার করা উচিত।
৩৬.
Choose the correct spelling.
  1. Etiquete
  2. Etiqette
  3. Etikuette
  4. Etiquette
সঠিক উত্তর:
Etiquette
উত্তর
সঠিক উত্তর:
Etiquette
ব্যাখ্যা
Etiquette:
English meaning: the set of rules or customs that control accepted behaviour in particular social groups or social situations.
Bangla meaning: বিশেষ পেশায় বা সমাজের বিশেষ স্তরে প্রচলিত আদবকায়দা; নম্র আচরণ: legal etiquette.

Example:
- Social etiquette dictates that men cannot sit while women are standing.
- Diplomatic etiquette forbids calling for the death of a national leader.

Source: Cambridge Dictionary
৩৭.
Who is the author of The Time Machine?
  1. Jules Verne
  2. H.G. Wells
  3. Arthur Conan Doyle
  4. R.K. Rawling
সঠিক উত্তর:
H.G. Wells
উত্তর
সঠিক উত্তর:
H.G. Wells
ব্যাখ্যা
The Time Machine একটি বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনী (science fiction) উপন্যাস, যা ১৮৯৫ সালে প্রকাশিত হয়। এর লেখক হলেন H.G. Wells, যিনি বৈজ্ঞানিক কল্পকাহিনীর জনক হিসেবেও পরিচিত।

• The Time Machine: 
- ১৮৯৫ সালে প্রকাশিত হওয়া এই উপন্যাসটিকে earliest works of science fiction এবং the progenitor of the “time travel” subgenre হিসেবে বিবেচনা করা হয়। ইংরেজি সাহিত্যে সায়েন্স ফিকশন রচনার অন্যতম পথিকৃত এই উপন্যাসটি। এছাড়া এই উপন্যাসের মাধ্যমে আরেকটি Subgenre প্রতিষ্ঠিত হয়, যার নাম Time Travel.
- The story follows a Victorian scientist, যিনি দাবি করেন যে তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা তাকে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে সক্ষম করে এবং ভবিষ্যৎ পরিদর্শন করে এবং তিনি এটিও দাবি করেন যে এই Time machine টির মাধ্যমে তিনি 802,701 সালের লন্ডনে পৌঁছেছেন এবং সেখানে তিনি দেখতে পান, দুই শ্রেণীর মানুষ আছে - এক শ্রেণীর মানুষ পরজীবী এবং নিষ্কর্মা; অপর শ্রেণীটি বুদ্ধিমান এবং সুচতুর।
- এই উপন্যাসটিকে class fable কিংবা scientific parable নামেও অভিহিত করা হয়।

• H. G. Wells is a great English novelist, journalist, sociologist, and historian.
- He is best known for such science fiction novels as The Time Machine and The War of the Worlds.

• তাঁর রচিত উল্লেখযোগ্য আরো কয়েকটি science fiction
- The Invisible Man,
- The War of the Worlds,
- The Island of Doctor Moreau,
- The First Men in the Moon ইত্যাদি।

Source: Britannica.
৩৮.
Choose the correct spelling.
  1. Akuaintance
  2. Acquaintance
  3. Acquintence
  4. Acuaintance
সঠিক উত্তর:
Acquaintance
উত্তর
সঠিক উত্তর:
Acquaintance
ব্যাখ্যা
Acquaintance
English Meaning: knowledge or experience of something.
Bangla Meaning: অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়।

• Example sentence: The pupils had little acquaintance with the language.
- Bangla Meaning: শিক্ষার্থীদের ভাষার সাথে সামান্য পরিচিতি ছিল।

Source: 
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
We need to _____ the plan step by step.
  1. Carry for
  2. Carry with
  3. Carry in
  4. carry out
সঠিক উত্তর:
carry out
উত্তর
সঠিক উত্তর:
carry out
ব্যাখ্যা
Complete sentence: We need to carry out the plan step by step.

• Carry something out:
English meaning: to do or complete something, especially that you have said you would do or that you have been told to do.
Bangla meaning: পালন/কার্যকর/সম্পন্ন করা: carry out a plan/threat/promise etc.

Example:
- Dr Carter is carrying out research on early Christian art.
- The hospital is carrying out tests to find out what's wrong with her.

Other options,
• Carry in:
- কোনো জিনিস ভিতরে নিয়ে আসা বা প্রবেশ করানো (প্রসঙ্গের সাথে মিল নেই)। 

• Carry with:
- সহমত করা।
- He carried the audience with him.

• Carry for:
- এরকম phrase সাধারণত ব্যবহৃত হয় না।

Source: Cambridge Dictionary.
৪০.
Would you mind ______ a glass of water?
  1. to bringing me
  2. bring me
  3. bringing me
  4. to bring me
সঠিক উত্তর:
bringing me
উত্তর
সঠিক উত্তর:
bringing me
ব্যাখ্যা
- উল্লিখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে - bringing me.
- Complete sentenece: Would you mind bringing me a glass of water?

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.

Example:
- Would you mind coming to my house?
- Would you mind Taking a cup of tea?
- Would you mind giving me some money?
৪১.
The money was divided____ the five team members.
  1. between
  2. among
  3. with
  4. within
সঠিক উত্তর:
among
উত্তর
সঠিক উত্তর:
among
ব্যাখ্যা
• দুইটি বস্তু বা ব্যাক্তির ক্ষেত্রে between বসে।
- যেমন: There is a strong friendship between Taskia and Naziha.

• দুইয়ের অধিক বস্তু বা ব্যাক্তির ক্ষেত্রে among ব্যবহার হয়।
- যেমন: The cookies were shared among the children at the party.

Complete sentence: The money was divided among the five team members.
৪২.
To burn the midnight oil means -
  1. Avoids using electricity
  2. Stays up until night
  3. Trouble in falling asleep
  4. Work late into the night
সঠিক উত্তর:
Work late into the night
উত্তর
সঠিক উত্তর:
Work late into the night
ব্যাখ্যা
• To burn the midnight oil (Idiom)
English Meaning: Read or work late into the night.
Bangla Meaning: অধিক রাত পর্যন্ত জেগে কাজ করা।

• Example Sentence:
- Do you write best in the morning or do you burn the midnight oil?
- A short while back, he was ever poring over the written page and burning the midnight oil.
৪৩.
I wish I _____ harder for the exam.
  1. studied
  2. have studied
  3. study
  4. will study
সঠিক উত্তর:
studied
উত্তর
সঠিক উত্তর:
studied
ব্যাখ্যা
Complete sentence: I wish I studied harder for the exam.

• Wish/fancy -এর ব্যবহার:
- I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয় অথবা could + verb এর base form হয়।
-  ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish -এরপর to be verb হিসেবে were ব্যবহৃত হয়।

• More examples:
- I wish I sang a sweet song.
- I wish I were back home in Sylhet.
- I wish I were an affluent man.
- I wish I were a king.
৪৪.
A shopkeeper incurs a loss by selling an article for Tk 800. If he had sold it for Tk 1200, he would have made a profit which is three times the initial loss. At what price should he sell the article to make 25% profit?
  1. Tk. 1280
  2. Tk. 960
  3. Tk. 1020
  4. Tk. 1125
সঠিক উত্তর:
Tk. 1125
উত্তর
সঠিক উত্তর:
Tk. 1125
ব্যাখ্যা

Question: A shopkeeper incurs a loss by selling an article for Tk 800. If he had sold it for Tk 1200, he would have made a profit which is three times the initial loss. At what price should he sell the article to make 25% profit?

Solution:
ধরি, পণ্যের ক্রয়মূল্য = x টাকা
800 টাকায় বিক্রি করলে ক্ষতি = x - 800 টাকা
1200 টাকায় বিক্রি করলে লাভ = 1200 - x টাকা

প্রশ্নমতে,
1200 - x = 3(x - 800)
⇒ 1200 - x = 3x - 2400
⇒ 1200 + 2400 = 3x + x
⇒ 3600 = 4x
⇒ x = 3600/4
∴ x = 900

এখন,
25% লাভে,
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 125 টাকা
ক্রয়মূল্য 1 টাকা হলে বিক্রয়মূল্য (125/100) টাকা
∴ ক্রয়মূল্য ৯০০ টাকা হলে বিক্রয়মূল্য (125 × 900)/100 টাকা
= 1125 টাকা

৪৫.
When 40% of the first number is added to the second number, the second number becomes 7/5 times the first number. What is the ratio of the first number to the second number?
  1. 1 : 1
  2. 2 : 3
  3. 3 : 4
  4. 3 : 8
সঠিক উত্তর:
1 : 1
উত্তর
সঠিক উত্তর:
1 : 1
ব্যাখ্যা

Question: When 40% of the first number is added to the second number, the second number becomes 7/5 times the first number. What is the ratio of the first number to the second number?

Solution:
Let the first number = x
and the second number = y.

According to the question,
y + 40% of x = (7/5)x
⇒ y + (40/100) x = (7/5)x
⇒ y + (4/10)x = (7/5)x
⇒ y = (7/5)x - (4/10)x
⇒ y = (14 - 4)x/10
⇒ y = 10x/10
⇒ y = x

Therefore, x : y = x : x = 1 : 1

৪৬.
A and B are two positive integers such that A × B = 96. Which of the following cannot be the value of A + B?
  1. 49
  2. 20
  3. 28
  4. 35
সঠিক উত্তর:
49
উত্তর
সঠিক উত্তর:
49
ব্যাখ্যা

Question: A and B are two positive integers such that A × B = 96. Which of the following cannot be the value of A + B?

Solution:
Factor pairs of 96:
(1, 96) → A + B = 97
(2, 48) → A + B = 50
(3, 32) → A + B = 35
(4, 24) → A + B = 28
(6, 16) → A + B = 22
(8, 12) → A + B = 20

So, possible values of A + B are:
97, 50, 35, 28, 22, 20
Among options, 49 is not possible.

৪৭.
In how many ways can a committee of 4 men and 3 women be formed from 6 men and 5 women?
  1. 110
  2. 90
  3. 150
  4. 124
সঠিক উত্তর:
150
উত্তর
সঠিক উত্তর:
150
ব্যাখ্যা

Question: In how many ways can a committee of 4 men and 3 women be formed from 6 men and 5 women?

Solution:
We have 6 men and 5 women.
We need to choose 4 men from 6 and 3 women from 5.

∴ Number of ways = 6C4 × 5C3
= {6!/4!(6 - 4)!} × {5!/3!(5 - 3)!}
= {(6 × 5)/2} × {(5 × 4)/2}
= 15 × 10
= 150 ways

৪৮.
Find the equation of the vertical line passing through the point (5, - 3).
  1. y = - 3
  2. x = - 3
  3. y = 5
  4. x = 5
সঠিক উত্তর:
x = 5
উত্তর
সঠিক উত্তর:
x = 5
ব্যাখ্যা

Question: Find the equation of the vertical line passing through the point (5, - 3).

Solution:
একটি উল্লম্ব রেখা (vertical line) হলো এমন একটি সরলরেখা যা Y-অক্ষের সমান্তরাল। এই ধরনের রেখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এই রেখার উপর অবস্থিত প্রতিটি বিন্দুর x-স্থানাঙ্ক (x-coordinate) একই থাকে, কিন্তু y-স্থানাঙ্ক (y-coordinate) পরিবর্তিত হতে পারে।

উল্লম্ব রেখার (vertical line) সাধারণ সমীকরণ হলো: x = a 
যেখানে a একটি ধ্রুবক সংখ্যা এবং রেখার প্রতিটি বিন্দুর x এর মান একই থাকে।

প্রশ্নে বলা হয়েছে রেখাটি (5, - 3) বিন্দুর মধ্য দিয়ে যায়।
যেহেতু, আমরা জানি, একটি উল্লম্ব রেখার প্রতিটি বিন্দুর x-স্থানাঙ্ক একই থাকে, এবং এই বিন্দুর x-স্থানাঙ্ক হলো 5, সুতরাং, রেখাটির সমীকরণ হবে:
x = 5

৪৯.
If the average of 'a' numbers is b2 and the average of 'b' numbers is a2, what is the average of the combined (a + b) numbers?
  1. a - 1
  2. a + 1
  3. ab
  4. 1
সঠিক উত্তর:
ab
উত্তর
সঠিক উত্তর:
ab
ব্যাখ্যা

Question: If the average of 'a' numbers is b2 and the average of 'b' numbers is a2, what is the average of the combined (a + b) numbers?

Solution:
দেওয়া আছে:
'a' সংখ্যার গড় = b2 
∴ a সংখ্যার সমষ্টি = a × b2

'b' সংখ্যার গড় = a2 
∴ 'b' সংখ্যার সমষ্টি = b × a2

∴ মোট সমষ্টি = (a × b2) + (b × a2)
= ab(a + b)

∴ তাদের গড় = মোট সমষ্টি/(a + b)
= ab(a + b)/(a + b)
= ab

৫০.
A square garden is surrounded by a path of uniform width 3 meters. If the area of the path is 84 square meters, find the side length of the garden.
  1. 4 meters
  2. 6 meters
  3. 5 meters
  4. 8 meters
সঠিক উত্তর:
4 meters
উত্তর
সঠিক উত্তর:
4 meters
ব্যাখ্যা

Question: A square garden is surrounded by a path of uniform width 3 meters. If the area of the path is 84 square meters, find the side length of the garden.

Solution:
Let the side of the garden = x meters.
Then, the side of the garden including the path = x + (2 × 3)
= x + 6 meters.

Area of path = Area of garden with path - Area of garden
⇒ 84 = (x + 6)2 - x2
⇒ 84 = x2 + 12x + 36 - x2 
⇒ 12x + 36 = 84
⇒ 12x = 84 - 36
⇒ x = 48/12
∴ x = 4 meters

∴ Therefore, side length of the garden is 4 meters.

৫১.
If logm(81) = 4, what is the value of m?
  1. 3
  2. 4
  3. 8
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

Question: If logm(81) = 4, what is the value of m?

Solution:
logm(81) = 4
⇒ m4 = 81 [logb(a) = c ⇒ bc = a]
⇒ m4 = 34
∴ m = 3

 

৫২.
Find the equation of the line with x-intercept = 3 and y-intercept = 4.
  1. 4x + 3y - 12 = 0
  2. 3x + 4y - 12 = 0
  3. 4x - 3y - 12 = 0
  4. 3x + 4y - 1 = 0
সঠিক উত্তর:
4x + 3y - 12 = 0
উত্তর
সঠিক উত্তর:
4x + 3y - 12 = 0
ব্যাখ্যা

Question: Find the equation of the line with x-intercept = 3 and y-intercept = 4.

Solution:
Given
x-intercept = 3 (line passes through point (3, 0)
y-intercept = 4 (line passes through point (0, 4)

We know,
The intercept form of a line is:
x/a + y/b =1 ,where a = x-intercept and b = y-intercept.
⇒ x/3 + y/4 = 1
⇒ (4x + 3y)/12 =1
⇒ 4x + 3y = 12 
⇒ 4x + 3y - 12 = 0

∴ The equation of the line is 4x + 3y - 12 = 0

৫৩.
The equation  is only possible when?
  1. x = - 2y
  2. x > y
  3. x = y
  4. x < y
সঠিক উত্তর:
x = y
উত্তর
সঠিক উত্তর:
x = y
ব্যাখ্যা

Question: The equation  is only possible when?

Solution:
cos2θ = (x + y)2/4xy

Maximum value of cos2θ = 1. So,
⇒ 1 = (x + y)2/4xy
⇒ 4xy = (x + y)2
⇒ 4xy = x2 + y2 + 2xy
⇒ 0 = x2 + y2 - 2xy
⇒ 0 = (x - y)2
⇒ 0 = x - y
∴ x = y

৫৪.
If x = 2y = 4z and xyz = 64, find the value of x.
  1. 6
  2. 12
  3. 8
  4. 11
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

Question: If x = 2y = 4z and xyz = 64, find the value of x.

Solution:
Given,
x = 2y = 4z
So, y = x / 2 and z = x / 4

Now,
xyz = 64
⇒ x × (x/2) × (x/4) = 64
⇒ x3/8 = 64
⇒ x3 = 64 × 8
⇒ x3 = 512
⇒ x = ∛512
∴ x = 8

৫৫.
Find the midpoint of the line segment joining the points A = (- 2, 7) and B = (4, - 5).
  1. (3, 1)
  2. (1, 3)
  3. (2, 2)
  4. (1, 1)
সঠিক উত্তর:
(1, 1)
উত্তর
সঠিক উত্তর:
(1, 1)
ব্যাখ্যা

Question: Find the midpoint of the line segment joining the points A = (- 2, 7) and B = (4, - 5).

Solution:
দেয়া আছে,
A = (- 2, 7)
B = (4, - 5)

আমরা জানি,

 

৫৬.
In a right triangle, the length of one of the legs is 8 and the length of the hypotenuse is 17. What is the length of the other leg?
  1. 10
  2. 12
  3. 15
  4. 18
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা

Question: In a right triangle, the length of one of the legs is 8 and the length of the hypotenuse is 17. What is the length of the other leg?

Solution:
এখানে,
সমকোণী ত্রিভুজের (right triangle) অতিভুজ (hypotenuse)= 17 একক
সমকোণ সংলগ্ন এক বাহু = 8 একক
সমকোণ সংলগ্ন অপর বাহু = a একক

প্রশ্নমতে,
a2 + 82 = 172
⇒ a2 + 64 = 289
⇒ a2 = 289 - 64
⇒ a2 = 225
⇒ a = √225
∴ a = 15

৫৭.
A train 180 meters long passes a pole in 12 seconds. How long will it take to pass a platform that is 420 meters long?
  1. 30 seconds
  2. 40 seconds
  3. 80 seconds
  4. 60 seconds
সঠিক উত্তর:
40 seconds
উত্তর
সঠিক উত্তর:
40 seconds
ব্যাখ্যা

Question: A train 180 meters long passes a pole in 12 seconds. How long will it take to pass a platform that is 420 meters long?

Solution:
Train's speed = Distance/Time
= 180/12 = 15 m/s

Total distance to pass the platform,
= Length of train + Length of platform
= 180 m + 420 m
= 600 m

∴ Required time = Distance/Speed
= 600/15
= 40 seconds

∴ The train will take 40 seconds to pass platform.

৫৮.
A box contains 7 red balls, 8 black balls, and 5 white balls. One ball is drawn at random. What is the probability that the ball drawn is neither red nor white?
  1. 2/5
  2. 3/8
  3. 1/3
  4. 2/7
সঠিক উত্তর:
2/5
উত্তর
সঠিক উত্তর:
2/5
ব্যাখ্যা

Question: A box contains 7 red balls, 8 black balls, and 5 white balls. One ball is drawn at random. What is the probability that the ball drawn is neither red nor white?

Solution:
Number of red balls = 7
Number of black balls = 8
Number of white balls = 5

∴ Total balls = 7 + 8 + 5 = 20

Let, event E = The ball drawn is neither red nor white, so it must be black.
∴ Number of favorable outcomes = 8

∴ P(E) = 8/20
= 2/5

৫৯.
Which team emerged as the champions of the 2025 FIFA Club World Cup?
  1. Manchester City
  2. Real Madrid
  3. Chelsea FC
  4. Paris Saint‑Germain
সঠিক উত্তর:
Chelsea FC
উত্তর
সঠিক উত্তর:
Chelsea FC
ব্যাখ্যা
ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫:
- ১৫ জুন, ২০২৫ সালে শুরু হয় ফিফা ক্লাব বিশ্বকাপ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ১২টি শহরে আয়োজিত হয় ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫।
- ইউরোপ, এশিয়া, আফ্রিকা, দক্ষিণ ও উত্তর আমেরিকার সেরা ৩২টি ক্লাব অংশগ্রহণ করে।
- এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় ১৩ জুলাই, ২০২৫ সালে।
- ফাইনাল ভেন্যু: মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র।
- চ্যাম্পিয়ন দল: চেলসি (ইংল্যান্ড)।
- রানার্স আপ দল: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) (ফ্রান্স)।
- ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়: কোল পামার (চেলসি)।
- টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (গোল্ডেন বল): কোল পামার (চেলসি)।
- সর্বোচ্চ গোলদাতা: গঞ্জালো গার্সিয়া (রিয়াল মাদ্রিদ) – ৪ গোল।
- সেরা তরুণ খেলোয়াড়: দেসিরে দোয়ি (প্যারিস সেন্ট জার্মেইন)।
- সেরা গোলরক্ষক: রবার্ট সানচেজ (চেলসি)।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।
৬০.
How many countries are members of the APTA? (July, 2025)
  1. 7
  2. 8
  3. 9
  4. 10
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
APTA:
- APTA পূর্ণরূপ Asia-Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়।
- ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
- APTA ভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, চীন, শ্রীলংক, লাওস, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
৬১.
'Haifa Sea Port' is situated in which country?
  1. UK
  2. Israel
  3. UAE
  4. USA
সঠিক উত্তর:
Israel
উত্তর
সঠিক উত্তর:
Israel
ব্যাখ্যা
হাইফা সমুদ্র বন্দর:
- হাইফা সমুদ্র বন্দর উত্তর-পশ্চিম ইসরায়েলে অবস্থিত।
- এটি ইসরায়েলের অন্যতম প্রধান গভীর-সমুদ্র বন্দর।
- বন্দরটি ১৯৩৩ সালে উদ্বোধন করা হয়।
- প্রতি বছর প্রায় ২০ মিলিয়ন টন পণ্যবাহী জাহাজ বন্দর দিয়ে যাতায়াত করে, যা ইসরায়েলের অন্য যেকোনো বন্দরের চেয়ে বেশি।

ইসরায়েল:
- ইসরায়েল মধ্যপ্রাচ্যে, ভূমধ্যসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত।
- আয়তন: এর স্বীকৃত ভূমির আয়তন অর্থাৎ পশ্চিম তীর ও গাজা উপত্যকা বাদ দিয়ে, প্রায় ২২,০৭২ বর্গকিলোমিটার (৮,৫২২ বর্গমাইল)।
- সীমান্তবর্তী দেশ: মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন।
- ভাষা: হিব্রু।
- ধর্ম: ইহুদি।
- মুদ্রা: নতুন ইসরায়েলি শেকেল (NIS)।

তথ্যসূত্র - Bitannica.com
৬২.
'A' in CAMELS stands for -
  1. Allowance Quality
  2. Administration Quality
  3. Audit Quality
  4. Asset Quality
সঠিক উত্তর:
Asset Quality
উত্তর
সঠিক উত্তর:
Asset Quality
ব্যাখ্যা
CAMELS:
- CAMELS ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক স্বাস্থ্য ও ঝুঁকি মূল্যায়নের জন্য ব্যবহৃত হয়।
- এতে ছয়টি মানদণ্ড বিবেচনা করা হয়, এর প্রথমটি হলো Capital adequacy.
- কোনো ব্যাংকের কাছে যথেষ্ট মূলধন আছে কিনা, যা দিয়ে তারা আর্থিক ক্ষতি, ঋণ খেলাপি বা বাজার ঝুঁকির মতো পরিস্থিতি সামাল দিতে পারবে তা বোঝায়।
- মূলধন যত বেশি মজবুত হবে, ব্যাংক তত বেশি নিরাপদ ও স্থিতিশীল থাকবে।
- এই মূল্যায়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি টিকে থাকা ও গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করে।
- 'A' বলতে তাই সরাসরি বোঝানো হয় Asset Quality (সম্পদের মান)।

⇒ CAMELS এর পূর্ণরূপ:
C = Capital Adequacy (মূলধনের পর্যাপ্ততা)
A = Asset Quality (সম্পদের মান)
M = Management Quality (ব্যবস্থাপনার মান)
E = Earnings (আয়)
L = Liquidity (তরলতা)
S = Sensitivity to Market Risk (বাজার ঝুঁকির প্রতি সংবেদনশীলতা)

তথ্যসূত্র - Corporate Finance Institute ওয়েবসাইট।
৬৩.
Which of the following monasteries is the oldest?
  1. Sitakot Vihara
  2. Somapura Mahavihara
  3. Shalban Vihara
  4. Ananda Vihara
সঠিক উত্তর:
Sitakot Vihara
উত্তর
সঠিক উত্তর:
Sitakot Vihara
ব্যাখ্যা
বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের হিসাবমতে, বাংলাদেশে মোট ৫১৮টি প্রত্নতাত্ত্বিক সাইট রয়েছে।
এক্ষেত্রে, প্রশ্নে উল্লেখিত সাইটগুলোর সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে -

সীতাকোট বিহার:
- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সীতাকোট বিহার অবস্থিত।
- বিহারটিতে মোট ৪১টি প্রায় সমআয়তনের কক্ষ ছিল।
- এই কক্ষগলি একটি প্রশস্ত টানা বারান্দার সংগে যুক্ত ছিল।
- সীতাকোট বিহার আঙ্গিনার মধ্যবর্তী স্থানে কোন প্রধান মন্দির ছিলনা।
- এখানে পাহাড়পুর,শালবন বিহার এবং আনন্দ বিহারের মত ঐতিহ্যবাহী পোড়ামাটির ফলক দেখা যায়না।
- তবে আকার আয়তনের দিক থেকে এই বিহারের সংগে বগুড়ায় অবস্থিত ভাসু বিহার এর অনেক মিল রয়েছে।
- সীতাকোট বিহার থেকে প্রাপ্ত দুইটি ব্রোঞ্জ মূর্তির গঠন শৈলী থেকে অনুমান করা যায় যে, এগুলি ৭ম-৮ম শতাব্দীতে তৈরী।
- সময়কাল: - খ্রিঃ ৭-৮ম শতক।

সোমপুর বিহার:
- পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার।
- পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন।
- ১৮৭৯ সালে স্যার কানিংহাম এই বিশাল কীর্তি আবিষ্কার করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়।
- সময়কাল: অষ্টম-নবম শতক (আনুমানিক ৭৭০ - ৮১০ খিঃ)

শালবন বিহার:
- বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার শালবন বিহার যা দেব সাম্রাজ্যের কীর্তি।
- এটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব খ্রিস্টীয় আট শতকে নির্মাণ করেন।
- বিহারের আসল নাম 'ভবদেব মহাবিহার'।
- সময়কাল:- অষ্টম শতক

আনন্দ বিহার:
- আনন্দবিহার প্রত্নতাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ কুমিল্লার নিকটবর্তী কোটবাড়ি এলাকায় অবস্থিত।
- বিহারটি নির্মাণ করেন - প্রথম দেববংশের তৃতীয় শাসক শ্রী আনন্দ দেব।
- সময়কাল:- অষ্টম শতক।

[উপরোক্ত আলোচনা থেকে এটা বলা যায় যে, প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে সিতাকোট বিহার সবচেয়ে প্রাচীন।]

তথ্যসূত্র - বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।
৬৪.
Which of the following is a function of the central bank?
  1. Supervision
  2. Clearing
  3. Credit control
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
কেন্দ্রীয় ব্যাংক:
- কোন একটি স্বাধীন দেশের ব্যাংক ও মুদ্রা ব্যবস্থায় নেতৃত্ব দেয়ার জন্য সরকার তার নিয়ন্ত্রণে যে ব্যাংক প্রতিষ্ঠা করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
- কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন: ঋণ নিয়ন্ত্রণ (credit control), লেনদেন নিষ্পত্তি (clearing) এবং ব্যাংকিং তদারকি (supervision)।
- এসব কাজ ছাড়াও মুদ্রা মান সংরক্ষণ করা, অর্থনীতি নিয়ন্ত্রণ করা, নোট ও মুদ্রার প্রচলন করা, বৈদেশিক মুদ্রার সংরক্ষণ ও পরিচালনা করা এবং সরকারের ব্যাংক হিসাবে দায়িত্ব পালন করে।
- এই কাজগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতিতে মুদ্রার প্রবাহ নিয়ন্ত্রণ করে, ব্যাংকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং পরিশোধ ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে।

তথ্যসূত্র - ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
Which is the westernmost place in Bangladesh?
  1. Monakasha
  2. Bholahat
  3. Dhamoirhat
  4. Mahadevpur
সঠিক উত্তর:
Monakasha
উত্তর
সঠিক উত্তর:
Monakasha
ব্যাখ্যা

সর্ব উত্তর:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।

সর্ব পূর্ব:
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।

সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনাকষা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।

সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

৬৬.
How many foreign commercial banks are there in Bangladesh? (July, 2025)
  1. 6
  2. 9
  3. 13
  4. 17
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
ব্যাংক:
- তফসিলি ব্যাংকের সংখ্যা - ৬২টি।
- রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংক - ৬টি।
- বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক - ৩টি।
- বাংলাদেশে বিদেশী বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা - ৯টি।
- বেসরকারি বাণিজ্যিক ব্যাংক - ৪৩টি।
- আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান) - ৩৫টি।

বিদেশী ব্যাংক:
- উরি ব্যাংক (Woori Bank) দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক।
- বাংলাদেশে বর্তমানে বিদেশি তফসিলি ব্যাংকের সংখ্যা ৯টি। এগুলো হলো: -
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড।
- হাবিব ব্যাংক লিমিটেড।
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন।
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান।
- সিটি ব্যাংক এনএ।
- উরি ব্যাংক।
- হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) লিমিটেড।
- ব্যাংক আল-ফালাহ লিমিটেড।
- এদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড সবচেয়ে পুরনো এবং বৃহৎ বিদেশি ব্যাংক।

তথ্যসূত্র - বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।
৬৭.
What is the chemical symbol for gold?
  1. Ge
  2. Ga
  3. Ag
  4. Au
সঠিক উত্তর:
Au
উত্তর
সঠিক উত্তর:
Au
ব্যাখ্যা
রাসায়নিক প্রতীক:
- গোল্ড এর রাসায়নিক প্রতীক Au,
- এর পারমাণবিক সংখ্যা 79.
- অণু গঠনের সময় কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের কোন পরমাণু যুক্ত হওয়ার সামর্থ্যকেই যোজনী বা যোজ্যতা বলে।

উল্লেখ্য:
• Ag- এটি রূপার (Silver) প্রতীক।
• Ga- গ্যালিয়াম (Gallium)।
• Ge- জার্মেনিয়াম (Germanium)।

তথ্যসূত্র - রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
What is the Annual Development Programme (ADP) allocation in the 2025–26 national budget, expressed in crore taka?
  1. 220,000
  2. 225,000
  3. 230,000
  4. 235,000
সঠিক উত্তর:
230,000
উত্তর
সঠিক উত্তর:
230,000
ব্যাখ্যা
জাতীয় বাজেট ২০২৫-২৬:
- বাজেটের ক্রম: ৫৪তম (অন্তবর্তীকালীনসহ ৫৫তম)।
- বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেট উত্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা)।
- বাজেট উত্থাপন: ২ জুন, ২০২৫।
- অনুমোদন হয় : ২২ জুন, ২০২৫।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৫।
- জিডিপির আকার: ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
- অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
- অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ।
- অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত: সুদ।
- মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা।
- অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%।

তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৫-২৬।
৬৯.
How many foreign branches does Sonali Bank PLC have? (July, 2025)
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
সোনালী ব্যাংক পিএলসি:
- সোনালী ব্যাংকের বর্তমান নাম সোনালী ব্যাংক পিএলসি।
- বাংলাদেশ ব্যাংক্স (ন্যাশনালাইজেশন) অর্ডার ১৯৭২, রাষ্ট্রপতির অধ্যাদেশ নম্বর ২৬, ১৯৭২ অনুসারে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, ব্যাংক অব বাহ্ওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক নিয়ে ‘সোনালী ব্যাংক’ প্রতিষ্ঠা লাভ করে।
- সোনালী ব্যাংক পিএলসি এর শাখার সংখ্যা বর্তমানে ১২৩৪টি।
- দেশের অভ্যন্তরে ১২৩২টি এবং বিদেশে ২টি শাখা রয়েছে।

⇒ দেশের অভ্যন্তরে ১২৩২টি শাখা রয়েছে।
• গ্রামাঞ্চলে রয়েছে ৬৯৬টি।
• শহরাঞ্চলে রয়েছে ৫৩৬টি।

⇒ বিদেশে ২টি শাখা রয়েছে।
• কোলকাতায়।
• শিলিগুড়ি।

তথ্যসূত্র - সোনালী ব্যাংক পিএলসি অফিসিয়াল ওয়েবসাইট।
৭০.
Which indigenous ethnic group celebrates the 'Biju' festival?
  1. Tanchangya
  2. Tripura
  3. Marma
  4. Chakma
সঠিক উত্তর:
Chakma
উত্তর
সঠিক উত্তর:
Chakma
ব্যাখ্যা
চাকমা:
- চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- তারা নিজেদেরকে চাঙমা বলে।
- পার্বত্য চট্টগ্রামের মধ্য ও উত্তরাঞ্চলেই তাদের প্রধান বসতি।
- চাকমাদের শতকরা ৯০ জনেরও বেশি রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় কেন্দ্রীভূত।
- ভারতের অরুণাচল, মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে চাকমাদের কিছু বসতি রয়েছে।
- চাকমারা মূলত ছিল মধ্য মায়ানমার ও আরাকান এলাকার অধিবাসী।
- এই জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু নামে পরিচিত।
- চাকমা ভাষার নিজস্ব লিপি থাকলেও এ লিপি আজকাল আর ব্যবহার করা হয় না।
- চাকমা ভাষা এখন সাধারণত বাংলা লিপিতেই লেখা হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া, পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
৭১.
The Parki beach of Bangladesh is located at -
  1. Chattogram
  2. Patuakhali
  3. Cox's Bazar
  4. None of them
সঠিক উত্তর:
Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Chattogram
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের পারকি সমুদ্র সৈকত অবস্থিত চট্টগ্রাম।

পারকী সমুদ্র সৈকত:
- পারকী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় অবস্থিত একটি উপকূলীয় সমুদ্র সৈকত।
- স্থানীয়দের কাছে এটির পরিচয় পারকীর চর হিসেবে।
- এছাড়া অনেকে এটিকে পারকী বিচ বলেও পরিচয় দেন।
- চট্টগ্রাম শহর থেকে এই বিচটির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার।
- এটি মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত।
- অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্বদক্ষিণ তীরে এই পারকী সমুদ্র সৈকত।

তথ্যসূত্র - বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
৭২.
Who conducted 'Operation Kilo Flight' during the Liberation War of Bangladesh?
  1. Allied forces
  2. Guerrilla
  3. Air Force
  4. Navy
সঠিক উত্তর:
Air Force
উত্তর
সঠিক উত্তর:
Air Force
ব্যাখ্যা
অপারেশন কিলো ফ্লাইট:
- অপারেশন কিলো ফ্লাইট নামের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিবাহিনীর বিমান উইং এবং বাংলাদেশ বিমানবাহিনীর জন্ম ও গোড়াপত্তনের ইতিহাস।
- ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত এক বিমানঘাঁটিতে জন্ম হয়েছিল যে ইতিহাসের, সেই ইতিহাস শত্রুর চোখে চোখ রেখে লড়াইয়ের এক অবিস্মরণীয় অধ্যায়।
- অপারেশন কিলো ফ্লাইট মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম।
- এই কিলো ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন দুঃসাহসিক বিমান যোদ্ধারা।
- ফলে ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটিও চিরতরে হারিয়ে ফেলেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও ডেইলি স্টার, ৯ ডিসেম্বর ২০২২।
৭৩.
The national helpline for Violence against Women and Children is -
  1. 102
  2. 107
  3. 109
  4. 114
সঠিক উত্তর:
109
উত্তর
সঠিক উত্তর:
109
ব্যাখ্যা
জরুরী সেবার হটলাইন নাম্বার সমূহ:
• জরুরী সেবা - ৯৯৯।
• শিশু সহায়তা - ১০৯৮।
• নারী ও শিশু নির্যাতন - ১০৯/১০৯২১।
• জাতীয় পরিচয়পত্র - ১০৫।
• সরকারী আইন সেবা - ১৬৪৩০।
• দুর্যোগের আগাম বার্তা - ১০৯৪১।
• দুদক হটলাইন - ১০৬।
• তথ্য সেবা - ৩৩৩।
• কৃষি কল সেন্টার - ১৬১২৩।
• সরকারি আইনগত সহায়তায় জাতীয় হেল্প লাইন - ১৬৪৩০।
• দুর্যোগ প্রারম্ভিক সতর্কতা (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) - ১০৯০।

তথ্যসূত্র - জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) ও বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট।
৭৪.
What is mentioned in NATO's Article 5?
  1. Defense capabilities
  2. Collective defense
  3. Friendly relations
  4. Peaceful settlement
সঠিক উত্তর:
Collective defense
উত্তর
সঠিক উত্তর:
Collective defense
ব্যাখ্যা
⇒ ন্যাটোর অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান,
- অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক,
- অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা,
- অনুচ্ছেদ ৪: পরামর্শ,
- অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা,
- অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা,
- অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা,
- অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা,
- অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ,
- অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ,
- অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ,
- অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা,
- অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ,
- অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।
৭৫.
Where is the headquarters of the Gulf Cooperation Council located?
  1. Manama, Bahrain
  2. Doha, Qatar
  3. Riyadh, Saudi Arabia
  4. Abu Dhabi, United Arab Emirates
সঠিক উত্তর:
Riyadh, Saudi Arabia
উত্তর
সঠিক উত্তর:
Riyadh, Saudi Arabia
ব্যাখ্যা
GCC:
- GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- সদর দপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ৬টি। (জুলাই, ২০২৫)
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।

তথ্যসূত্র - GCC ওয়েবসাইট।
৭৬.
What is the code name of the recent U.S. military operation in Iran? (July, 2025)
  1. Operation Midnight Hammer
  2. Operation Rising Lion
  3. Operation Iron Wall
  4. Operation Poseidon Archer
সঠিক উত্তর:
Operation Midnight Hammer
উত্তর
সঠিক উত্তর:
Operation Midnight Hammer
ব্যাখ্যা
অপারেশন মিড নাইট হ্যামার:
- সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযানের সাংকেতিক নাম 'অপারেশন মিড নাইট হ্যামার'।
- অপারেশনটি পরিচালিত হয় ২১ জুন ২০২৫ সালে।
- অভিযানে সাতটি স্টেলথ বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- সব মিলিয়ে এই অভিযানে ১২৫টির বেশি উড়োজাহাজ অংশ নেয়।
- এর মধ্যে ছিল বি-২, জ্বালানি ভরার ট্যাংকার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকারবিধ্বংসী বোমা বহন করতে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৭৭.
Which bank offers loans to rural women without collateral?
  1. Rajshahi Krishi Unnayan Bank
  2. BDBL
  3. Grameen Bank
  4. Bangladesh Krishi Bank
সঠিক উত্তর:
Grameen Bank
উত্তর
সঠিক উত্তর:
Grameen Bank
ব্যাখ্যা
⇒ গ্রামীণ ব্যাংক (Grameen Bank) গ্রামীণ নারীদের জামানত ছাড়াই ঋণ প্রদান করে।

গ্রামীণ ব্যাংক:
- গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা এবং সামাজিক উন্নয়ন ব্যাংক।
- গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালের প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে।
- ১৯৮৩ সালের ২ অক্টোবর গ্রামীণ ব্যাংক হিসেবে চালু হয়।
- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস।
- গ্রামীন ব্যাংকের ক্ষুদ্র ঋণের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়ায় চালু করে।
- গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রদান করে এবং এ ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে।
- ক্ষুদ্রঋণের মাধ্যমে সমাজের নীচ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সৃষ্টির প্রচেষ্টার প্রশংসায় ও ড. মুহাম্মদ ইউনুস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য:
- গ্রামীণ ব্যাংক প্রকল্পটি ১৯৭৬ সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলার 'জোবরা' গ্রামে একটি অ্যাকশন গবেষণা পাইলট প্রকল্প হিসাবে শুরু হয়েছিল।
- এর ৯৮% ঋণগ্রহীতা নারী।
- এই নারীদের দুই-তৃতীয়াংশেরও বেশি দারিদ্র্য বিমোচনের মাধ্যমে উন্নত জীবনে এগিয়ে গেছে।
- গ্রামীণ ব্যাংকের সবচেয়ে মানবিক ও ব্যতিক্রমী কর্মসূচি হল সংগ্রাম (ভিক্ষুক) সদস্যদের কর্মসূচি।
- গ্রামীণ ব্যাংক ভিক্ষুকদের আর্থিক সক্ষমতা তৈরিতে সাহায্য করার জন্য সুদ-মুক্ত ঋণ দেয়।

তথ্যসূত্র - গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট।
৭৮.
Which of the following is a storage device?
  1. Joystick
  2. Mouse
  3. Pen drive
  4. Scanner
সঠিক উত্তর:
Pen drive
উত্তর
সঠিক উত্তর:
Pen drive
ব্যাখ্যা
Pen drive is a storage device. 

কম্পিউটার পেরিফেরালসমূহকে কাজের উপর ভিত্তি করে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথা-
১. ইনপুট ডিভাইস (Input Device)
২. আউটপুট ডিভাইস (Output Device) ও
৩. স্টোরেজ ডিভাইস (Storage Device) ।

ক) ইনপুট ডিভাইস:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য দিই, সেগুলো ইনপুট ডিভাইস।
এদের মাধ্যমে কম্পিউটার ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
- কীবোর্ড,
- মাউস,
- স্ক্যানার,
- মাইক্রোফোন,
- জয়স্টিক।

খ) আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলে।
আউটপুট ডিভাইসের উদাহরণ:
- মনিটর,
- প্রিন্টার,
- স্পিকার,
- প্রজেক্টর।

গ) স্টোরেজ ডিভাইস:
উপাত্ত সংরক্ষণের জন্য ব্যবহৃত ভৌত মাধ্যমকে স্টোরেজ মিডিয়া বলে। যেমন-
- হার্ডডিস্ক,
- ম্যাগনেটিক টেপ,
- রি-রাইটেবল সিডি,
- ফ্লপিডিস্ক,
- কমপ্যাক্ট ডিস্ক বা সিডি,
- ডিভিডি,
- ফ্লাশ মেমোরি বা পেন ড্রাইভ,
- মেমোরি কার্ড।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-2, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৭৯.
What is the main function of OCR technology?
  1. Recognizing printed text
  2. Compressing multimedia files
  3. Enhancing computer graphics
  4. Managing database records
সঠিক উত্তর:
Recognizing printed text
উত্তর
সঠিক উত্তর:
Recognizing printed text
ব্যাখ্যা
সঠিক উত্তর - ক) Recognizing printed text।

OCR:
- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- OCR হলো একটি স্ক্যানিং ও তুলনামূলক প্রযুক্তি, যা প্রিন্ট করা লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- OCR এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্ট বিটম্যাপ ইমেজ তৈরি করে। অতঃপর OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রুপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বিশেষ ক্যারেকটার চিনতে পারে।

উৎস: ১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
৮০.
Which translator works line-by-line during program execution?
  1. Compiler
  2. Assembler
  3. Interpreter
  4. Linker
সঠিক উত্তর:
Interpreter
উত্তর
সঠিক উত্তর:
Interpreter
ব্যাখ্যা
ইন্টারপ্রেটার অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে।

অনুবাদক প্রোগ্রাম (Translator Program)
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস (সোর্স) প্রোগ্রামকে বস্তু (অবজেক্ট) প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলা হয়।
- হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরের জন্য অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়।

তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে।যথা-
১. কম্পাইলার (Compiler),
২. ইন্টারপ্রেটার (Interpreter),
৩. অ্যাসেম্বলার (Assembler)।

১। কম্পাইলার (Compiler)
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলা হয়।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করে, তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে একসাথে তা জানিয়ে দেয়।
- সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। তবে কম্পাইল করার পর প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে।
- ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকে।
- যেমন- সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে।

২। ইন্টারপ্রেটার (Interpreter)
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে।
- একটি লাইন নির্বাহ শেষ হলে ইন্টারপ্রেটার একইভাবে সোর্স প্রোগ্রামের পরবর্তী লাইনে গিয়ে মেশিন ভাষায় অনুবাদ করে তা নির্বাহ করে।
- ইন্টারপ্রেটার প্রোগ্রাম নির্বাহ (রান) করার সময় প্রোগ্রামের ভুল দেখা ও সংশোধন করার সুযোগ দেয়। একটি একটি লাইন করে অনুবাদ করে বিধায় এতে তুলনামূলকভাবে সময় বেশি লাগে।
- ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ দ্বারা ব্যবহৃত হয়।
- যেমন-জাভা, পাইথন।

৩। অ্যাসেম্বলার (Assembler)
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- এটি সব ডেটা ও নির্দেশ প্রধান মেমোরিতে রাখে এবং প্রোগ্রামের কোথাও কোনো ভুল থাকলে এরর মেসেজ দিয়ে জানিয়ে দেয়।
- উদাহরণ: GAS, GNU assemblers.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৮১.
What does ATM stand for?
  1. Automatic Transfer Module
  2. Automated Teller Mechanism
  3. Automated Teller Machine
  4. Automatic Transfer Machine
সঠিক উত্তর:
Automated Teller Machine
উত্তর
সঠিক উত্তর:
Automated Teller Machine
ব্যাখ্যা
সঠিক উত্তর - গ) Automated Teller Machine।

Automated Teller Machine:
- অটোমেটেড টেলার মেশিনকে সংক্ষেপে ATM বলা হয়।
- ATM হচ্ছে ব্যাংকিং আর্থিক লেনদেন করার জন্য একটি বিশেষ ইলেকট্রনিক টেলিযোগাযোগ ডিভাইস, যা কোনো ব্যাংক টেলার বা ক্লার্ক ছাড়াই কোনো আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক)-এর গ্রাহকদের নগদ টাকা তোলার কাজ সম্পাদন করতে সক্ষম।
- এ যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক চুম্বক ব্যবহারের মাধ্যমে গ্রাহক টাকা উত্তোলন করতে পারে।
- এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনটি যেখানে স্থাপন করা হয়, তাকে ATM বুথ বলে এবং গ্রাহককে এখান থেকে টাকা উত্তোলন করার জন্য যে বিশেষ কার্ডটি প্রয়োজন তাকেই ATM কার্ড বলে।
- এই কার্ড ব্যবহার করে যে কোনো (24/7) সময় নিরাপদে টাকা উত্তোলন করা যায়।
- ATM বুথ থেকে কার্ড দিয়ে টাকা উত্তোলন করার সময় একটি গোপনীয় পিন কোডের প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৮২.
Which scientist was the first proposed the idea of a quantum computer?
  1. Isaac Chuang
  2. Peter Shor
  3. Richard Feynman
  4. David Deutsch
সঠিক উত্তর:
Richard Feynman
উত্তর
সঠিক উত্তর:
Richard Feynman
ব্যাখ্যা
রিচার্ড ফেইনম্যান প্রথম কোয়ান্টাম কম্পিউটারের ধারণা দেন।

• কোয়ান্টাম কম্পিউটার
- এটি এমন একটি কম্পিউটার যা কোয়ান্টাম মেকানিক্সের গুণাবলী (যেমন: সুপারপজিশন ও এনট্যাঙ্গলমেন্ট) ব্যবহার করে জটিল গণনা করে।
- প্রচলিত ডিজিটাল কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত ও শক্তিশালী হতে পারে।
- রিচার্ড ফেইনম্যান প্রথম কোয়ান্টাম কম্পিউটারের ধারণা দেন।
- কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে কিউবিট (Quantum Bit), যা একসাথে 0 এবং 1 হতে পারে – একে বলে Superposition।
- একটি কিউবিট একই সাথে অনেকগুলো সম্ভাব্য অবস্থায় থাকতে পারে। এটি একাধিক গাণিতিক সমস্যার সমাধান একই সাথে করতে সাহায্য করে।
- ডেভিড ডয়চ (১৯৮৫): কোয়ান্টাম লজিক গেটের ধারণা দেন।
- পিটার শোর (১৯৯৪): কোয়ান্টাম অ্যালগরিদম উদ্ভাবন করেন যা বড় সংখ্যা অল্প সময়ে ভেঙে ফেলতে পারে।

• কোয়ান্টাম কম্পিউটারের ৩টি মূল পদ্ধতি
- NMR (Nuclear Magnetic Resonance): নিউক্লিয়াস স্পিন ব্যবহার করে।
- Ion Trap: আয়নকে ট্র্যাপ করে এবং লেজার দিয়ে নিয়ন্ত্রণ করা হয়।
- Quantum Dots: অতি ক্ষুদ্র অর্ধপরিবাহী অঞ্চলে ইলেকট্রনের স্পিন ব্যবহৃত হয়।

উৎস: ব্রিটানিকা।
৮৩.
What is the function of the F1 key?
  1. Rename file
  2. Open Help menu
  3. Refresh page
  4. Full-screen mode
সঠিক উত্তর:
Open Help menu
উত্তর
সঠিক উত্তর:
Open Help menu
ব্যাখ্যা
F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।

• ফাংশন কী:
ফাংশন কী হলো কিবোর্ডে থাকা বিশেষ ধরনের কী, যা বিভিন্ন সফটওয়্যারে নির্দিষ্ট কাজ করতে ব্যবহৃত হয়। সাধারণত এগুলো F1 থেকে F12 পর্যন্ত থাকে।
- কি-বোর্ডে ১২টি ফাংশন কী রয়েছে।
- কি-বোর্ডে মোট ১০৫ টি কী রয়েছে।

• F1-F12: ফাংশন কী-এর কাজ দেওয়া হলো:
- F1 এর সাহায্যে সাধারণত Help মেনু খুলে।
- F2 এর সাহায্যে নির্বাচিত ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন (Rename) করতে ব্যবহৃত হয়।
- F3 এর সাহায্যে দ্রুত সার্চ বা খোঁজার অপশন চালু করে।
- F4 এর সাহায্যে Alt + F4 চাপলে বর্তমান উইন্ডো বন্ধ হয়।
- F5 ব্রাউজারে বা ডেস্কটপে Refresh করার জন্য ব্যবহৃত হয়।
- F6 ব্রাউজারে Address bar সিলেক্ট করে।
- F7 মাইক্রোসফট ওয়ার্ডে Spelling ও Grammar Check চালু করে।
- F8 উইন্ডোজ চালুর সময় সেফ মোড (Safe Mode) চালুর জন্য ব্যবহৃত হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হত।
- F10 মেনু বার চালু করে।
- F11 ফুলস্ক্রিন মোড চালু বা বন্ধ করে।
- F12 ইন্সরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও
২। ব্রিটানিকা।
৮৪.
Why is RAM called volatile memory?
  1. Because it stores data permanently
  2. Because it loses data without power
  3. Because it is very stable
  4. Because it stores ROM data
সঠিক উত্তর:
Because it loses data without power
উত্তর
সঠিক উত্তর:
Because it loses data without power
ব্যাখ্যা
সঠিক উত্তর - খ) Because it loses data without power।

• র‍্যাম (RAM):
- কম্পিউটারের মাদারবোর্ডের সাথে যুক্ত একাধিক চিপ সমন্বয়ে র‍্যাম এলাকা গঠিত।
- র‍্যামে সব ধরনের তথ্য লেখা ও পড়া যায়। র‍্যামে তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে, ফলে র‍্যামের সব তথ্য অস্থায়ীভবে থাকে।
- এজন্য র‍্যামকে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি বলা হয়।
- কোন কারণে বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটারের সুইচ বন্ধ করলে র‍্যাম থেকে সব তথ্যই মুছে যায়। তাই র‍্যামকে ভোলাটাইল বলা হয়।
- র‍্যামের ধারণ ক্ষমতা বেশি হলে কম্পিউটারের কাজ করার ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পায়।
- কাজের গতি বাড়ানোর জন্য র‍্যাম ক্যাশ (RAM Cash) ব্যবহার করা হয়।
- র‍্যাম ক্যাশ র‍্যামের অংশ বিশেষ।

• র‍্যাম দুই ধরনের:
- DRAM (Dynamic RAM),
- SRAM (Static RAM).

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।