পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা - ৫৩ বিষয়: সাধারণ জ্ঞান - ৮ টপিক: ১. মুক্তিযুদ্ধ ২. মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস, ৩. বাংলাদেশের অর্থনীতি ও শিল্প-বাণিজ্য,
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি

IBA ফ্যাকাল্টি ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Which is the first enemy-free district in the liberation war of 1971?
  1. Sylhet
  2. Khulna
  3. Jessore
  4. Meherpur
  5. Gazipur
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে শত্রুমুক্ত জেলা:
- মুক্তিযুদ্ধের সময় প্রথম যশোর জেলা শত্রুমুক্ত হয়।
- যশোর জেলা প্রথম শত্রুমুক্ত হয়- ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
- মুক্তিযুদ্ধকালীন ১১টি সেক্টরের মধ্যে যশোর ছিল ৮ নম্বর সেক্টরের অধীনে।
- মূলত বৃহত্তর যশোর ও কুষ্টিয়া জেলা, ফরিদপুর ও খুলনা জেলার কিছু অংশ ছিল ৮ নম্বর সেক্টরের আওতাধীন।
- এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী ও মেজর এম. এ মঞ্জুর।
- বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ যশোরের গোয়ালহাটি গ্রামে শহিদ হন।

উৎস: যশোর জেলার ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
.
When was the first general election of independent and sovereign Bangladesh held?
  1. April 12, 1973
  2. March 16, 1973
  3. March 7, 1972
  4. June 10, 1974
  5. March 7, 1973
ব্যাখ্যা
প্রথম নির্বাচন:
- বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালে।
- নির্বাচন অনুষ্ঠিত হয়ঃ ৭ই মার্চ ১৯৭৩ সালে।
- প্রধান নির্বাচন কমিশনারঃ বিচারপতি এম ইদ্রিস।
- স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এটিই ছিল সর্বপ্রথম জাতীয় সংসদ নির্বাচন।
- এই নির্বাচনে আওয়ামী লীগ জয় লাভ করে।
- মোট ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৩টি আসন লাভ করে
- এই নির্বাচনের সূত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন।
- তিনি ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
- মোট আসন: ৩০০।
- সংরক্ষিত মহিলা আসন: ১৫ টি।
- অংশগ্রহণকারী মোট দল: ১৪ টি।

উৎস: মক্তিযুদ্ধ আর্কাইভ।
.
What is the number of officially gazetted martyrs in the 'July Mass Uprising'?
  1. 854
  2. 834
  3. 864
  4. 838
  5. 850
ব্যাখ্যা
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের তালিকা:
- জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
- সেখানে গেজেট প্রকাশের তারিখ লেখা হয়েছে ১৫ জানুয়ারি, ২০২৪।
- সরকারি গেজেট অনুযায়ী, গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৪ জন।

উৎস: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
.
Which is the second highest title for outstanding contribution in liberation war?
  1. Bir Sreshtho
  2. Bir Bikrom
  3. Bir Protik
  4. Bir Uttom
  5. None of the above
ব্যাখ্যা
বীরত্বসূচক খেতাব বা উপাধি:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব ন উপাধি প্রদান করে।
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ: ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম ৬৮ জন ।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম ১৭৫ জন ।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক ৪২৬ জন।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
.
Which is the most recently discovered gas field in the country? [June, 2025]
  1. Sangu
  2. Ilisha-1
  3. Tengratila
  4. Bangura
  5. Kailashtila
ব্যাখ্যা
• বাংলাদেশের গ্যাসক্ষেত্র:
- সর্বশেষ গ্যাসক্ষেত্র ভোলার ইলিশা-১। [জুন,২০২৫]
- এটি অনুসন্ধান করে, (বাপেক্স)।
- এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র। 
- বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেট জেলার হরিপুরে।
- এই গ্যাসক্ষেত্র থেকে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ গ্যাসক্ষেত্র, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।

উল্লেখ্য, 
- উত্তোলনযোগ্য, প্রমাণিত ও সম্ভাব্য (2P) গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস।
- এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা (পরিমাণ ৫৮১৮.৩ বি.ঘ.ফু), এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা (প্রাথমিক মোট মজুদ পরিমাণ – ৮৩৫০.০ বি.ঘ.ফু) এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস (পরিমাণ– ৮১৪৮.৯ বি.ঘ.ফু) এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ এবং প্রথম আলো।
.
What is the inflation target in the 2025-2026 fiscal year budget?
  1. 7.5 percent
  2. 5.6 percent
  3. 6.5 percent
  4. 5.5 percent
  5. 6. 2 percent
ব্যাখ্যা
বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণাকারী- অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 
- বাজেটের পরিমাণ- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- গত বছরের থেকে আকার কমেছে- প্রায় ৭ হাজার কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- “জুলাই যোদ্ধা”।

উৎস: বাজেট ২০২৫-২০২৬।
.
In which district is the 'Carew & Co (Bangladesh) Ltd' sugar mill located?
  1. Sylhet
  2. Chuadanga
  3. Brahmanbaria
  4. Rajshahi
  5. Pabna
ব্যাখ্যা
কেরু এন্ড কোং লিমিটেড:
- অবস্থান: দর্শনা, দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা জেলা, বাংলাদেশ।
- ১৮০৫ সালে মি. জন ম্যাকসওয়েল ভারতের কানপুরের জাগমু নামক স্থানে প্রথম মদের কারখানা প্রতিষ্ঠা করেন।
- ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ চলাকালে উত্তর ভারতের রোজা এলাকায় অবস্থিত কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়।
- পরে কারখানাটি পুনর্গঠন করে Joint Stock Company হিসেবে "কেরু অ্যান্ড কোং লিমিটেড” নামকরণ করা হয়।
- ১৯৩৮ সালে নদীয়া জেলার অন্তর্গত দর্শনায় দৈনিক ১,০০০ টন আখ মাড়াই ও ১৮,০০০ প্রুফ লিটার স্পিরিট উৎপাদনের লক্ষ্যে নতুন শাখা প্রতিষ্ঠা করা হয়।
- ১৯৬৮ সালে নতুন নামে আত্মপ্রকাশ "কেরু অ্যান্ড কোং (পাকিস্তান) লিমিটেড"।
- ১৯৭১ সালের পরবর্তীকাল: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।
- তখন থেকে এটি "কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড" নামে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (BSFIC) অধীনে পরিচালিত হচ্ছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
Where was the 'Concert for Bangladesh' held in 1971?
  1. Times Square, New York
  2. Trafalgar Square, London
  3. Madison Square Garden, New York
  4. Eden Gardens, Kolkata
  5. Big Ben, London
ব্যাখ্যা
কনসার্ট ফর বাংলাদেশ:
- স্থান: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেন।
- সময়: ১লা আগস্ট ১৯৭১ সালে আয়োজিত এই কনসার্টের অন্যতম উদ্যোক্তা ছিলেন পণ্ডিত রবি শংকর ও জর্জ হ্যারিসন।
- মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্দশা দেখে রবি শংকর তার বন্ধু জর্জ হ্যারিসনকে সাহায্যের আহ্বান জানান।
- কনসার্টে ৪০,০০০ দর্শক উপস্থিত ছিলেন।
- সংগৃহীত অর্থ ইউনিসেফের মাধ্যমে শরণার্থীদের কল্যাণে ব্যয় করা হয়।
- এটি বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে বাংলাদেশ সরকার পণ্ডিত রবি শংকরকে 'মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা' প্রদান করে।

উৎস: মুক্তিযুদ্ধ ই আর্কাইভ।
.
Which of the following is a specialized bank?
  1. Sonali Bank PLC
  2. Janata Bank Limited PLC
  3. Bangladesh Krishi Bank
  4. Agrani Bank Limited PLC
  5. Rupali Bank Limited PLC
ব্যাখ্যা
• তালিকাভুক্ত (Scheduled) ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী ব্যাংকগুলো তালিকাভুক্ত থাকে।
- মোট তালিকাভুক্ত ব্যাংক: ৬২টি। [জুন, ২০২৫]

• রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (SOCBs):
- ৬টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (SOCB) রয়েছে:
- অগ্রণী ব্যাংক পিএলসি
- জনতা ব্যাংক পিএলসি
- সোনালী ব্যাংক পিএলসি
- রূপালী ব্যাংক পিএলসি
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি 
- বেসিক ব্যাংক লিমিটেড

• বিশেষায়িত ব্যাংক (SDBs): মোট ৩টি।
• বাংলাদেশ কৃষি ব্যাংক,

• রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,
• প্রবাসী কল্যাণ ব্যাংক। 

উল্লেখ্য,
- ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (PCBs):
- মোট: ৪৩টি।
- প্রচলিত পদ্ধতির ব্যাংক: ৩৩টি (সুদ ভিত্তিক)।
- ইসলামি শরিয়াভিত্তিক ব্যাংক: ১০টি (লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে পরিচালিত)
- ডিজিটাল বাণিজ্যিক ব্যাংক: মোট: ১টি।
- অবস্থা: এখনও বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি পায়নি
- বিদেশি বাণিজ্যিক ব্যাংক (FCBs): মোট: ৯টি।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
১০.
Where is the Belonia land port located?
  1. Sunamganj
  2. Feni
  3. Brahmanbaria
  4. Netrokona
  5. Sylhet
ব্যাখ্যা
• বিলোনিয়া স্থল বন্দর:
- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত;
- ফেনী জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে অবস্থিত।
- এর বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের মুহুরীঘাট এলসিএস রয়েছে;  
- ২৩ ফেব্রুয়ারি ২০০৯ তারিখ বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়; 
- ১৯ ডিসেম্বর ২০২২ তারিখ বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়;
- রাজধানী ঢাকা হতে বিলোনিয়া স্থলবন্দরের দূরত্ব প্রায় ১৫৬ কি.মি.। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১১.
Who served as the 'Chief of Staff' of the Bangladesh Army during the Liberation War?
  1. Khaled Mosharraf
  2. A. K. Khandker
  3. M. A. Rab
  4. M. A. G. Osmani
  5. Major Ziaur Rahman
ব্যাখ্যা
কর্নেল এম এ রব:
- এম.এ রব ১৯৭০ সালে আওয়ামী লীগে যোগ দেন।
- আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রব যুদ্ধে যোগ দেন।
- সিলেট অঞ্চলে ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর চিত্তরঞ্জন দাশের নেতৃত্বে দুর্ধর্ষ সব যুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন এম এ রব
- মুজিবনগর সরকার তাকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ও সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে নিয়োগ দেয়।
- মুক্তিযুদ্ধের পরে লেফটেন্যান্ট কর্নেল আবদুর রবকে মেজর জেনারেল পদ দেওয়া হয় এবং বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়।
- ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-২০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুর রব।
- ১৯৭৫ সালের ১৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অন্যদিকে,
- এম এ জি ওসমানী মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।
- মুক্তিযুদ্ধে উপসেনাপতির দায়িত্ব পালন করেন এ কে খন্দকার।
- ২নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশারফ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
১২.
Bangladesh exports the most to which country? [June,2025]
  1. United Kingdom
  2. India
  3. United States
  4. Germany
  5. Bhutan
ব্যাখ্যা
রপ্তানি (২০২৪-২৫):
- বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে।
- দ্বিতীয় সর্বোচ্চ - জার্মানি
- তৃতীয় সর্বোচ্চ - যুক্তরাজ্য।
- চতুর্থ সর্বোচ্চ - স্পেন।

উল্লেখ্য,
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ – যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য – তৈরি পোশাক।

উৎস: বানিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
১৩.
What is the main source of government income in Bangladesh?
  1. Foreign trade
  2. Remittance
  3. Tax revenue
  4. Clothing industry
  5. None of The above
ব্যাখ্যা
সরকারের আয়ের উৎস:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
• কর রাজস্ব এবং
• কর বহির্ভূত রাজস্ব।

•কর রাজস্ব:
- কর বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
- বাংলাদেশ সরকারের কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ:
- আয় ও মুনাফা কর,
- আমদানি শুল্ক,
- মুল্য সংযোজন কর,
- আবগারি শুল্ক,
- সম্পূরক শুল্ক:,
- যানবাহন কর,
- ভূমি রাজস্ব,
- নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়,
- অন্যান্য কর ও শুল্ক।

উৎস: ¡) জাতীয় রাজস্ব বোর্ড।
¡¡) অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
Which is the biggest paper mill in Bangladesh?
  1. Khulna Newsprint Mills Ltd.
  2. Titas Paper Mills Ltd.
  3. Asia Paper Mills Ltd.
  4. Bangladesh Paper Mills Ltd.
  5. Karnaphuli Paper Mills Ltd.
ব্যাখ্যা
কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড:
 - স্থাপন: ১৯৫৩ খ্রিস্টাব্দে।
- স্থান: রাঙ্গামাটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা নামক স্থানে প্রতিষ্ঠিত হয়।
- এশিয়ার বৃহত্তম কাগজের কল কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড।
- এটি বাংলাদেশের বৃহত্তম কাগজ কল।
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই এ প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়।
- কাগজ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাশেঁর প্রাপ্যতার উপর ভিত্তি করে কর্ণফুলি পেপার মিলটি চন্দ্রঘোনায় স্থাপন করা হয়।
- এই মিলে সাদা কাগজ এবং বাদামী ও অন্যান্য রঙ্গিন কাগজ উৎপাদিত হয়।
- এদেশে সরকারী চাহিদার প্রায় অর্ধেকের বেশি কাগজ সরবরাহ করে থাকে এ প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য,
- Bangladesh Paper Mills Ltd: ভোগড়া, গাজীপুর
- বিভিন্ন ধরনের লেখার ও ছাপার কাগজ উৎপাদন করে।
- Khulna Newsprint Mills Ltd: 
- নিউজপ্রিন্ট উৎপাদনের জন্য বিখ্যাত ছিল; বর্তমানে বন্ধ। পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।
- Asia Paper Mills Ltd: নারায়ণগঞ্জ
- স্থানীয় বাজারে কাগজ সরবরাহ করে, টিস্যু ও প্যাকেজিং কাগজে শক্তিশালী অবস্থান রয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৫.
In which sector did Taramon Bibi fight during the Liberation War?
  1. 11
  2. 9
  3. 8
  4. 7
  5. 4
ব্যাখ্যা
মুক্তিযোদ্ধা তারামন বিবি:                                                                     
- বাংলাদেশের দুইজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি।
- মুক্তিযুদ্ধের সময় তিনি কুড়িগ্রাম জেলায় নিজ গ্রাম শংকর মাধবপুরে ছিলেন।
- তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন।
- যার সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের বীর উত্তম। 

• মুক্তিযুদ্ধে যোগদান:
- তারামন মুক্তিযুদ্ধে যোগ দেন মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধার উৎসাহে।
- তারামনের বয়স যখন মাত্র ১৩ কিংবা ১৪ তখন তিনিই তারামনকে ক্যাম্পে রান্নাবান্নার জন্য নিয়ে আসেন।
- কিন্তু পরবর্তীতে তারামনের সাহস ও শক্তির পরিচয় পেয়ে মুহিব হাবিলদার তাকে অস্ত্র চালনা শেখানো শুরু করেন।
- তারামন রাইফেল ও স্টেনগান চালানো শিখেছিলেন।

অন্যদিকে,
- ক্যাপ্টেন ডা. সিতারা বেগম সেক্টর-২  যুদ্ধ করেন।
 - বর্তমানে তিনি আছেন যুক্তরাষ্ট্রের মিশিগানে।
- তাঁর স্বামী ক্যাপ্টেন (অব.) ডা. আবিদুর রহমান, যিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৬.
Who was the sector commander of sector number six in the war of liberation?
  1. Major C. R. Dutta
  2. Major Mir Shawkat Ali
  3. Major Nazmul Huq
  4. M. Khademul Bashar
  5. Major M. A. Manzur
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ সেক্টর:
- মুক্তিযুদ্ধকে ব্যাপক ও জোরদার করার উদ্দেশ্যে সর্বাধিনায়ক জেনারেল ওসমানী ১৯৭১ সালের এপ্রিল মাসেই সমগ্র রণাঙ্গনকে ১১ টি সেক্টরে বিভক্ত করেন।
• ৬ নম্বর সেক্টর:
- সমগ্র রংপুর জেলা ও দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা ৬ নম্বর সেক্টরের অধীনে ছিলো।
- এ সেক্টর গঠিত হয় রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে।
- সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

সেক্টর নং ১:
- ফেনী নদী থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং ফেনী পর্যন্ত ছিল ‘সেক্টর নং ১’।
- ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর জিয়াউর রহমান এবং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কমান্ডার ছিলেন মেজর রফিকুল ইসলাম।
- আর এই সেক্টরকে পাঁচটি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল।

• সেক্টর নং -২:
- ঢাকা, কুমিল্লা, আখাউড়া–ভৈরব, নোয়াখালী ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল ‘সেক্টর নং ২’।
- এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এটিএম হায়দার।
- এই সেক্টরে ৬টি সাব-সেক্টর ছিল।

• সেক্টর নং ৩: 
- হবিগঞ্জ, আখাউড়া–ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলার অংশবিশেষ এবং কিশোরগঞ্জ এবং ঢাকার কিছু অংশ ছিল ‘সেক্টর নং ৩’ এর আওতায়।
- এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর কেএম শফিউল্লাহ।
- সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন মেজর এএনএম নুরুজ্জামান।
- আর এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর।

উৎস: ¡)বাংলাদেশের ইতিহাস এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
¡¡) বিবিসি বাংলা।
১৭.
What is the full form of BIDS?
  1. Bangladesh Institute of Development Society
  2. Bangladesh Institute of Development ‍Source
  3. Bangladesh Institute of Development Studies
  4. Bangladesh Institute of Detrimental Studies
  5. Bangladesh Institute of detectives Series
ব্যাখ্যা
 BIDS:
- এর পূর্ণরূপ: Bangladesh Institute of Development Studies.  (BIDS) 
- বাংলা নাম: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। 
- এটি  স্বায়ত্তশাসিত, বহু-বিষয়ক, সরকারি সংস্থা,
- যা বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের উন্নয়ন সমস্যা নিয়ে নীতিনির্ভর গবেষণা এবং নীতি-ডায়লগ করে ।
• মিশন (Mission): 
- বিশ্বাসযোগ্য গবেষণা চালু করা
- নীতি সংলাপ (policy dialogue) উৎসাহিত করা
- গবেষণাভিত্তিক নীতির বিকল্প প্রচার ও প্রসার
- তথ্যভিত্তিক নীতি আকারে গড়ে তোলে “informed policymaking” ইউটিলাইজ করা ।

• গবেষণা ক্ষেত্র (Research Focus Areas)
- ম্যাক্রো অর্থনীতি,
- কৃষি ও গ্রামীণ উন্নয়ন,
- দারিদ্র্য, অসমতা,
- বাণিজ্য, খাদ্য নিরাপত্তা, মাইক্রোক্রেডিট,
- শিল্প/এসএমই, শ্রমবাজার, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা,
- পরিবেশ, জল, শক্তি, লিঙ্গ, শহরায়ন, মাইগ্রেশন ইত্যাদি।
- জলবায়ু পরিবর্তন, অবকাঠামো ও গ্লোবালাইজেশন।

উৎস:  BIDS ওয়েবসাইট।