পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
Exam-06 [Video Section এ ভিডিও লেকচার ১৬, ১৭, ১৮, ১৯, ২০ দেখুন।] - Kinds of Adjective, Adverb, Preposition & Conjunction [বিসিএস প্রিলি সিলেবাসের Part A] - Uses of Articles & Other Determiners [Part A+D] - Uses of Conjunctions [Part A] -Synonyms & Antonyms (A-I) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
__ dog is a faithful animal.
  1. ক) a
  2. খ) the
  3. গ) zero article
  4. ঘ) Both a and b
ব্যাখ্যা
জাতি বুঝাতে ‍a এবং the দুইটির ব্যবহারই শুদ্ধ। এখানে Dog দিয়ে সকল কুকুরকে বুঝাচ্ছে, তাই এর পূর্বে ‍a/the বসবে।
.
__ Mount Elbrus is the highest mountain on the European continent.
  1. ক) the
  2. খ) a
  3. গ) zero article
  4. ঘ) an
ব্যাখ্যা
পর্বতমালার নামের (যেমন- The Himalayas) আগে the বসলেও, কোনো পর্বতশৃঙ্গের নামের আগে কোন Article বসে না।
Mount Elbrus একটি পর্বতশৃঙ্গের নাম, তাই এর আগে zero article হবে।
.
My son is __ university student.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) zero article
ব্যাখ্যা
Consonant Sound দিয়ে শুরু হওয়া noun এর পূর্বে article - a বসে।
U একটি vowel হওয়া সত্ত্বেও এটি এখানে Consonant Sound (you) এর মত উচ্চারিত হচ্ছে। তাই এখানে a ব্যবহার করতে হবে।
.
I appreciate you for giving me a second chance. Here, ‘second’ is -
  1. ক) Qualitative adjective
  2. খ) Numeral adjective
  3. গ) Quantitative adjective
  4. ঘ) Not an adjective
ব্যাখ্যা
second (দ্বিতীয়) হচ্ছে ordinal number (ক্রমবাচক সংখ্যা) যা numeral adjective এর একটি প্রকার।
.
I rarely drink tea in the morning. Here, ‘rarely’ is a/ an –
  1. ক) Adverb of order
  2. খ) Adverb of manner
  3. গ) Adverb of Frequency
  4. ঘ) Adverb of time
ব্যাখ্যা
Rarely = কদাচিৎ।
এটা দিয়ে verb সংঘটিত হওয়ার হার বা frequency বুঝাচ্ছে। তাই এটা adverb of frequency হবে।
.
The shop opens at 10 o'clock in the morning. Here, ‘o’ is a -
  1. ক) Simple proposition
  2. খ) Compound preposition
  3. গ) Double preposition
  4. ঘ) Disguised preposition
ব্যাখ্যা
Disguised Preposition: যদি preposition এর পরিবর্তে ‘a/o’ ব্যবহৃত হয় তখন তাদেরকে Disguised (ছদ্মবেশি) Preposition বলে।
সাধারণত on এর পরিবর্তে ‘a’ এবং of এর পরিবর্তে ‘o’ বসে।
.
Shakib played well, still he lost. Here ‘still’ is a –
  1. ক) Simple preposition
  2. খ) Subordinate conjunction
  3. গ) Coordinate conjunction
  4. ঘ) Corelative conjunction
ব্যাখ্যা
যা সমমানের দুটি শব্দ, শব্দগুচ্ছ (Phrase), খন্ডবাক্য (Clause) এর মধ্যে সংযোগ তৈরি করে, তাকে Co-ordinate Conjunction বলে।
এখানে still দুটি clause কে (Shakib played well এবং he lost) সংযুক্ত করায় এটি একটি co-ordinate conjunction.
বাক্যের অর্থ-  সাকিব ভালো খেলেছিল, তবুও হেরেছে।
.
He reacted ______ he had known everything.
  1. ক) if
  2. খ) otherwise
  3. গ) so that
  4. ঘ) as if
ব্যাখ্যা
if = যদি 
otherwise = অন্যথায়
so that = যাতে
as if = যেন মনে হয়
বাক্যের অর্থ – সে এমনভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল যেন মনে হচ্ছিল সে সবকিছুই জানে।
তাই সঠিক উত্তর (ঘ)।
.
I would have co-operated him ______ he had informed me.
  1. ক) unless
  2. খ) though
  3. গ) provided
  4. ঘ) when
ব্যাখ্যা
unless = যদি না
though = যদিও
provided = যদি
when = যখন
আমি তাকে সহযোগিতা করতাম যদি সে আমাকে জানাতো।
তাই সঠিক উত্তর (গ)।
১০.
_____ had the thief apprehended the presence of the police _____ he fled away.
  1. ক) No sooner ..... then
  2. খ) Scarcely ........ when
  3. গ) Hardly ....... than
  4. ঘ) As soon as ....... than
ব্যাখ্যা
No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয়। কিন্তু -
No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।
১১.
You have to decide ______ you will reconcile with them.
  1. ক) if
  2. খ) because
  3. গ) in order that
  4. ঘ) nevertheless
ব্যাখ্যা
if = যদি, কি না
because = কারণ, যেহেতু
in order that = যাতে 
nevertheless = তবুও
বাক্যের অর্থ : তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি তাদের সাথে সমঝোতা করবে কি না।
১২.
Which one is the correct sentence?
  1. ক) He speaks as though he will be mad.
  2. খ) Baker worked hard so that he can earn more money.
  3. গ) What if he forgets the matter?
  4. ঘ) If he abide by the guidelines, he will easily success.
ব্যাখ্যা
ক- as though (যেন মনে হয়) এর আগের অংশে Present Tense থাকলে পরের অংশে Past Indefinite Tense হয়, আর as though এর আগের অংশে Past Indefinite Tense থাকলে পরের অংশে Past Perfect Tense হয়।
খ- ‍so that (যাতে) এর আগের অংশে Past Indefinite Tense থাকলে পরের অংশে Subject + could/might + Base Form of Verb বসে।
গ- What if (কী হবে যদি/ কী হতো যদি) এর পর সাধারণত Present Indefinite Tense বা Past Indefinite Tense ব্যবহৃত হয়। এ হিসেবে এ বাক্যটা শুদ্ধ। 
ঘ- এ বাক্যে ২টি ভুল আছে। প্রথমত he এর পর verb এর শেষে s যোগ হওয়ার কথা। ‍দ্বিতীয়ত success শব্দটি Noun, Verb নয়, কিন্তু এখানে এটা Verb এর স্থলে ব্যবহার করা হয়েছে।
১৩.
He invested more money so that _____________ .
  1. ক) he can earn more.
  2. খ) he will earn more.
  3. গ) he could earn more.
  4. ঘ) he could be earned more.
ব্যাখ্যা
‍so that (যাতে) এর আগের অংশে Past Indefinite Tense থাকলে পরের অংশে Subject + could/might + Base Form of Verb বসে।
১৪.
‘Adequate’ is synonymous to –
  1. ক) Insufficient
  2. খ) Courageous
  3. গ) Affluent
  4. ঘ) Enough
ব্যাখ্যা
Adequate = পর্যাপ্ত; এর Synonym হচ্ছে Enough = যথেষ্ট;
Insufficient = অপর্যাপ্ত;
Courageous = সাহসী;
Affluent = ধনী।
১৫.
The synonym of ‘Calm’ is –
  1. ক) Excite
  2. খ) Alter
  3. গ) Tranquil
  4. ঘ) Praise
ব্যাখ্যা
Calm = শান্ত করা, শান্ত; এর Synonym হচ্ছে tranquil = শান্ত;
Excite = উত্তেজিত করা;
Alter = পরিবর্তন করা;
Praise = প্রশংসা, প্রশংসা করা।
১৬.
The antonym of ‘Curious’ is –
  1. ক) Indifferent
  2. খ) Eager
  3. গ) Foolish
  4. ঘ) Imprudent
ব্যাখ্যা
Curious = কৌতুহলী; এর Antonym হচ্ছে Indifferent = উদাসীন;
Eager = উৎসুক;
Foolish = বোকা;
Imprudent = অবিচক্ষণ। 
১৭.
The word ‘Haste’ is opposite to –
  1. ক) Hurry
  2. খ) Decide
  3. গ) Delay
  4. ঘ) Please
ব্যাখ্যা
Haste = তাড়াতাড়ি করা; এর Opposite হচ্ছে Delay = দেরি করা। 
Hurry = তাড়াতাড়ি করা;
Decide = সিদ্ধান্ত নেয়া;
Please = সন্তুষ্ট করা।
১৮.
‘Blunt’ means –
  1. ক) Obtuse
  2. খ) Brave
  3. গ) Spacious
  4. ঘ) Gloomy
ব্যাখ্যা
Blunt = ভোঁতা; এর সমার্থক শব্দ হচ্ছে Obtuse = ভোঁতা;
Brave = সাহসী,
Spacious = প্রশস্ত,
Gloomy = বিষন্ন।