পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৫ জুলাই, ২০২৩সময়50 minutes৬৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পদের নাম: কার্যসহকারী (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৪. ০৭. ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৫ জুলাই, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
The word 'Cartography' relates to
  1. ক) The process of making maps
  2. খ) The study of drawing cartoons
  3. গ) The science of carving
  4. ঘ) The study of curts
ব্যাখ্যা
• Cartography (Noun)
English Meaning: The process of making maps
Bangla Meaning: মানচিত্রাঙ্কন বিদ্যা।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• The study of drawing cartoon - caricature.
• The science of craving - sculpture.

Source: Oxford Learners Dictionary and Bangla Academy Dictionary.
.
Give the antonym of the word 'transitory"
  1. ক) temporary
  2. খ) permanent
  3. গ) transparent
  4. ঘ) short lined
ব্যাখ্যা
• Transitory:
Meaning: স্বল্পকালস্থায়ী।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলোর অর্থ,
- Temporary: ক্ষণস্থায়ী
- Permanent: চিরস্থায়ী
- Transparent: আলোকভেদ্য, দ্রষ্টব্য 
- Short-lived: ক্ষণস্থায়ী 

• অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - permanent শব্দটি Transitory এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
.
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ কি ?
  1. ক) কপট ব্যক্তি
  2. খ) হতভাগ্য
  3. গ) ঘনিষ্ঠ সম্পর্ক
  4. ঘ) মোসাহেব
ব্যাখ্যা
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখরের বই অনুসারে,
• ঢাকের কাঠি বাগধারাটির অর্থ - 'তোষামুদে'।

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• তোষামুদে
অর্থ: চাটুকার, মোসাহেব, তোষামোদ করে এমন, তোষামোদকারী।

অতএব, সঠিক উত্তর অপশান ‘ঘ’ (মোসাহেব)
.
Find the bangla meaning of 'pass over'
  1. ক) অপেক্ষা করা
  2. খ) এগিয়ে যাওয়া
  3. গ) অভিজ্ঞতা সঞ্চয় করা
  4. ঘ) পাশ দিয়ে চলে যাওয়া
ব্যাখ্যা
•Pass over (Phrasal verb)
English Meaning: to ignore or not give attention to someone or something
Bangla Meaning: উপেক্ষা করা; লক্ষ না-করা

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 'পাশ দিয়ে চলে যাওয়া' অপশনটি Pass over এর কাছাকাছি অর্থ প্রদান করছে। 
- তাই সঠিক উত্তর - পাশ দিয়ে চলে যাওয়া।
.
পাহাড়পুরে অবস্থিত 'সোমপুর বিহার' এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) গোপাল
  2. খ) ধর্মপাল
  3. গ) জথীপাল
  4. ঘ) বিগ্রহপাল
ব্যাখ্যা
• সোমপুর মহাবিহার:
- সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার একটি বৌদ্ধ বিহার।
- পাহাড়পুরএর উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়।
- পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি) এ বিহার স্থাপন করেন।
- ধ্বংসাবশেষ হতে কিছু মাটির সিল পাওয়া গেছে, যেখানে উৎকীর্ণ রয়েছে ‘শ্রী-সোমপুরে-শ্রী-ধর্মপালদেব-মহাবিহারিয়ার্য-ভিক্ষু-সংঘস্য’। 

উৎস: বাংলাপিডিয়া।
.
m এর মান কত হলে 4x2 - mx + 9 একটি পূর্ণবর্গ হবে ?
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: m এর মান কত হলে 4x2 - mx + 9 একটি পূর্ণবর্গ হবে ?

সমাধান:
4x2 - mx + 9
= (2x)2 - 2.2x.3 + 32 - mx + 2.2x.3
= (2x - 3)2 + 12x - mx

রাশিটি পূর্ণবর্গ হলে,
12x - mx = 0
বা, mx = 12x
∴ m = 12
.
গ্রিক শব্দ কোনটি ?
  1. ক) তুফান
  2. খ) লুঙ্গি
  3. গ) কুশন
  4. ঘ) দাম
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• দাম
- গ্রিক শব্দ
অর্থ: মূল্য, দর, মর্যাদা, গুরুত্ব।

অন্যদিকে,
লুঙ্গি - ফারসি শব্দ।
তুফান - আরবি শব্দ।
কুপন - ফরাসি শব্দ। 
.
125(√5)2x = 1 হলে x এর মান কত?
  1. ক) 3
  2. খ) - 3
  3. গ) 7
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: 125(√5)2x = 1 হলে x এর মান কত?

সমাধান:
125(√5)2x = 1 
53.(51/2)2x = 1
53 . 5x = 1
53 + x = 50
3 + x = 0
x = - 3
.
He was not conversant ____ the plan.
  1. ক) of
  2. খ) to
  3. গ) with
  4. ঘ) in
ব্যাখ্যা
• Conversant with
English Meaning: to be familiar with, and have knowledge or experience of the facts or rules of something
Bangla Meaning: অবগত; গভীর জ্ঞানসম্পন্ন।

• অর্থাৎ, কোনো বিষয়ে অবগত থাকা বা জ্ঞান থাকা বোঝাতে Conversant  এরপর appropriate preposition হিসেবে with বসে।
- Complete sentence: He was not conversant with the plan.
১০.
সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) বৃহদংশ
  2. খ) জাত্যাভিমান
  3. গ) আদ্যান্ত
  4. ঘ) শিরোচ্ছেদ
ব্যাখ্যা
• বৃহৎ + অংশ = বৃহদংশ।

অন্যদিকে,
• অশুদ্ধ বানান: জাত্যাভিমান। 
• শুদ্ধরূপ: সন্ধিযোগে গঠিত শব্দ-  জাতি + অভিমান = জাত্যভিমান।

• অশুদ্ধ বানান: আদ্যান্ত।
• শুদ্ধ: আদি + অন্ত = আদ্যন্ত।

• অশুদ্ধ: শিরোচ্ছেদ।
• শুদ্ধ: শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) বেলজিয়াম
  3. গ) লুক্সেমবার্গ
  4. ঘ) হাঙ্গেরি
ব্যাখ্যা
শেনজেন চুক্তি:
• অবাধ চলাচলের (ভিসা মুক্ত ইউরোপ) জন্য ১৪ জুন, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়  (“The Schengen Agreement”)।
• ১৯৯৫ সালের ১৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
• বর্তমানে ২৬টি দেশ শেনজেন এলাকাভুক্ত। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ৪টি দেশ।
• শেনজেন চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের ৫টি দেশ অন্তর্ভুক্ত নয়। দেশগুলো হলো- বুলগেরিয়া, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড ও রোমানিয়া। 
• Norway, Iceland, Switzerland and Lichtenstein ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় কিন্তু ভিসামুক্ত অবাধ চলাচল খ্যাত "শেনজেন চুক্তির' অন্তর্ভুক্ত।
• প্রথমে এই চুক্তি স্বাক্ষর করেছিল ৫টি দেশ (France, Germany, Belgium, Luxemburg, and the Netherlands).

তথ্যসূত্র:- EU ওয়েবসাইট।
১২.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ক) চতুর্থ
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) সপ্তম
ব্যাখ্যা
• সংবিধান:
- ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনী দ্বারা সংবিধানে নতুন করে ৩টি তফসিল যুক্ত করা হয়।
- বাংলাদেশের সংবিধানে মোট ৭ টি তফসিল রয়েছে।
- প্রথম তফসিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন।
- দ্বিতীয় তফসিল – রাষ্টপতি নির্বাচন।
- তৃতীয় তফসিল – শপথ ও ঘোষণা।
- চতুর্থ তফসিল – ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবালী।
- পঞ্চম তফসিল – ১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
- ষষ্ঠ তফসিল -১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।
- সপ্তম তফসিল- ১০এপ্রিল ১৯৭১ এর মুজিবনগর সরকারের জারিকৃ্ত স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস:-  বাংলাদেশের সংবিধান।
১৩.
'Great Expectation' is a novel written by---
  1. ক) Shakespeare
  2. খ) Thomas Hardy
  3. গ) Charles Dickens
  4. ঘ) Jane Austen
ব্যাখ্যা
Great Expectations:
- 'Great Expectation' is a novel written by - Charles Dickens.
- ১৮৬০ সালে প্রকাশিত এই উপন্যাস টি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
- গল্প শুরু হয়েছে Kent শহর থেকে।
- ১৮ শতকের গোড়ার কাহিনী তুলে ধরা হয়েছে উপন্যাসে - এমন একটি সময় যখন, ইংল্যান্ড অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কিছু মানুষ থাকছে সমাজে, যারা নানা কারণে অসুখী।
সমাজে বিদ্যমান  শ্রেণী বৈষম্যর বিষয়টিও তুলে ধরা হয়েছে।

• প্রধান চরিত্রসমূহ: 
- Pip,
- Joe Gargery,
- Abel Magwitch,
- Estella,
- Miss Havisham ইত্যাদি। 

• Charles Dickens's other famous novels - 
- A Tale of Two Cities
- David Copperfield
- Bleak House
- Great Expectations
- Oliver Twist

Source: Britannica and Enotes.com.
১৪.
কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ?
  1. ক) ধন অপেক্ষা মান বড়
  2. খ) তোমাকে দিয়ে কিছু হবে না
  3. গ) ঢং ঢং ঘন্টা বাজে
  4. ঘ) লেখাপড়া কর, নতুবা ফেল করবে
ব্যাখ্যা
⇒ সমুচ্চয়ী অব্যয় :
যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন এবং সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বলে।
যেমন:
- 'লেখাপড়া কর নতুবা ফেল করবে' বাক্যের ‘নতুবা' সমুচ্চয়ী অব্যয়

সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার। যথা:
• বিয়োজক অব্যয়: 
মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
এখানে ''কিংবা'' বিয়োজক' অব্যয়। 
এরকম- কিংবা, বা, অথবা, নতুবা, না হয়, নয়তো, ইত্যাদি।

• সংযোজক অব্যয়: 
ক. উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। বাক্যে ‘ও’ সংযোজক অব্যয়।
খ. তিনি সৎ, তাই তাঁকে সকলেই শ্রদ্ধা করে। বাক্যে ‘তাই’ সংযোজক অব্যয়।
তাছাড়া আর, অধিকন্তু, সুতরাং সংযোজক অব্যয়।

• সংকোচক অব্যয়: 
- তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে ‘অথচ’ সংকোচক অব্যয়। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্যয়।

• অনুগামী সমুচ্চায়ী অব্যয়: 
যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্যয়ের কাজ করে থেকে।
তাই তাদের অনুগামী সমুচ্চায়ী অব্যয় বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা'-
  1. ক) মহাকাব্য
  2. খ) পত্রকাব্য
  3. গ) গীতিকাব্য
  4. ঘ) আখ্যান কাব্য
ব্যাখ্যা
⇒ বীরাঙ্গনা :
- 'বীরাঙ্গনা কাব্য' মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য
- এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়। 
- পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম।
- এতে পত্র সংখ্যা ১১ টি।
- রোমান কাব্য ‘হেরোইদাইদস’ কাব্যের অনুসরনে রচিত ‘বীরাঙ্গনা কাব্য’ বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য।

------------------------

• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। 
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী, 
- কৃষ্ণকুমারী।

তাঁর রচিত কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য
- মেঘনাদবধ কাব্য, 
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

মাইকেল মুধুসূধন দত্ত রচিত প্রহসনগুলো হলো: 
- একেই কি বলে সভ্যতা, 
- বুড়ো সালিকের ঘাড়ে রো।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
The Word 'Shrug' indicating doubt or indeffenence is associated with-
  1. ক) Shoulders
  2. খ) Head
  3. গ) Forehead
  4. ঘ) Eyebrows
ব্যাখ্যা
• Shrug
English meaning: to raise or draw in the shoulders especially to express aloofness, indifference, or uncertainty
Bangla meaning: ঈষৎ উত্তোলন করা; কাঁধ ঝাঁকানো

• অর্থাৎ,  shrug is associated with shoulders.

Source: Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
১৭.
‘ট্রাফালগার স্কোয়ার' কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) প্যারিস
  3. গ) বেইজিং
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
• ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।

উৎস: ব্রিটানিকা।
১৮.
শুদ্ধ বাক্যটি নির্দেশ কর-
  1. ক) তাকে নির্বাচিত করা হয়নি
  2. খ) তাকে নির্বাচন করা হয়নি
  3. গ) তাকে নির্বাচনের সুযোগ হয়নি
  4. ঘ) তাকে নির্বাচনে আনীত হয়নি
ব্যাখ্যা
• ভাষার বিচারে একটি স্বার্থক বাক্যের ৩টি গুণ থাকা আবশ্যক। যথা :

১. আকাঙ্খা : বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে আগ্রহ তাকে আকাঙ্খা বলে।
২. আসত্তি : বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য পদগুলোর সুশৃঙ্খলভাবে পদ  বিন্যাসই আসত্তি।
৩. যোগ্যতা : বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা।

অবএব,
• আকাঙ্খা, আসত্তি, ও যোগ্যতার সমন্বয়ে শুদ্ধ বাক্য- ‘তাকে নির্বাচিত করা  হয়নি।’

অন্যান্য অপশন গুলোতে বাক্যে আসক্তি ও যোগ্যতার অভাব রয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
  1. ক) উজবেকিস্থান-আর্মেনিয়া
  2. খ) আর্মেনিয়া-কাজাকিস্তান
  3. গ) উজবেকিস্তান-তাজিকিস্তান
  4. ঘ) আর্মেনিয়া-আজারবাইজান
ব্যাখ্যা
• নাগার্নো কারাবাখ:
- নাগার্নো কারাবাখ বা আর্টসাখ (Karabakh/Artsakh) প্রজাতন্ত্র হলো ককেশাস অঞ্চলে অবস্থিত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।
-  সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর  নাগার্নো কারাবাখ প্রজাতন্ত্র (Republic of Nagorno-Karabakh) ১৯৯২ সালের শুরুতে স্বাধীনতা ঘোষণা করে।  
- এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও এর অধিকাংশ অধিবাসী হলো আর্মেনীয় জাতিসত্ত্বার। ফলে এর নিয়ণন্ত্রণকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।
- ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়া অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- গত ২৭ সেপ্টেম্বর ২০২০ নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে।
- ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির ফলে আজারবাইজান নাগার্নো কারাবাখের সাতটি অঞ্চলের পাঁচটির উপর তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করে।

উৎসঃ আল-জাজিরা রিপোর্ট, ব্রিটানিকা।
২০.
কার্টাগেনা প্রটোকল হচ্ছে-
  1. ক) জাতিসংঘের যুদ্ধ মোকাবেলা সংক্রান্ত চুক্তি
  2. খ) জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি
  3. গ) জাতিসংঘের নারী অধিকার বিষয়ক প্রটোকল
  4. ঘ) জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
ব্যাখ্যা
• কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- কার্টাগেনা প্রটোকল - এর পুরো নাম  Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity। 
- চুক্তি অনুমোদন হয় ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- কার্টাগেনা প্রটোকল চুক্তিটি কানাডার মনট্রিলে ২০০৩ সালে কার্যকর হয়। 
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২১.
একটি সিএনজি প্রথম মাইলের জন্য ৫০ টাকা এবং পরবর্তী প্রতি ১/৪ মাইলের জন্য ৫ টাকা ভাড়া নেয়। সাড়ে চার মাইল পথের জন্য কত টাকা ভাড়া হবে?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ১৩০ টাকা
  3. গ) ১৪০ টাকা
  4. ঘ) ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিএনজি প্রথম মাইলের জন্য ৫০ টাকা এবং পরবর্তী প্রতি ১/৪ মাইলের জন্য ৫ টাকা ভাড়া নেয়। সাড়ে চার মাইল পথের জন্য কত টাকা ভাড়া হবে?

সমাধান:
মোট পথের দৈর্ঘ্য = ৪.৫ মাইল 

প্রথম মাইলের জন্য  ভাড়া = ৫০ টাকা
বাকি পথের দৈর্ঘ্য = ৩.৫ মাইল 

১/৪ মাইলের জন্য ভাড়া নেয় ৫ টাকা 
১ মাইলের জন্য ভাড়া নেয় ৫ × ৪ টাকা 
৩.৫ মাইলের জন্য ভাড়া নেয় ৫ × ৪ × ৩.৫ টাকা 
= ১২০ টাকা
২২.
My father does not like terrorism and____
  1. ক) neither I do
  2. খ) neither do I
  3. গ) I do
  4. ঘ) I do either
ব্যাখ্যা
• Negative বাক্যের ক্ষেত্রে agreement এর Structure: neither + positive auxiliary + sub.
- সুতরাং 'neither do I' সঠিক হবে।
- Complete sentence: My father does not like terrorism and, and neither do I.

- Neither এরপর auxiliary বসে তাই neither I do সঠিক নয়।
- Either বসে affirmative বাক্যের ক্ষেত্রে তাই I do either ভুল।
- I do বসালে বাক্যের অর্থ সঙ্গতি ঠিক থাকে না।
২৩.
বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) জার্মানী
  3. গ) স্পেন
  4. ঘ) গ্রীস
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ৬ ডিসেম্বর প্রথম দেশ হিসেবে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। একইদিন দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের ভাষ্যমতে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান এবং দ্বিতীয় দেশ ভারত।
অন্যদিকে,
- তৃতীয় দেশ ও প্রথম ইউরোপীয় দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেনেগাল ১ ফেব্রুয়ারি, ১৯৭২ বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া, প্রথম আলো এবং নিউইয়র্ক টাইমস।
২৪.
Where is the setting of the play 'Hamlet'?
  1. ক) England
  2. খ) Italy
  3. গ) France
  4. ঘ) Denmark
ব্যাখ্যা
• The play 'Hamlet' written by William Shakespeare tells the story of a prince seeking revenge for his father’s murder.
- The setting of the play is in 'Denmark'.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
-  এটিও 5acts বিশিষ্ট এই tragedy টি ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই ট্র্যাজিডিটি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet - the prince of Denmark, জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যেতার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর  Hamlet পিতৃহত্যার প্রতিশোধ নিতে চান এবং বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায়।
- শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

Source: Britannica.
২৫.
কোন একটি সংখ্যার ২৫% যদি ঐ সংখ্যার ৩০% এর চেয়ে ১৫ কম হয়, তবে সংখ্যাটি কত?
  1. ক) ২৫০
  2. খ) ৪০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যার ২৫% যদি ঐ সংখ্যার ৩০% এর চেয়ে ১৫ কম হয়, তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
ক এর ২৫% = ক এর ৩০% - ১৫
বা, ২৫ক/১০০ =৩০ক/১০০ - ১৫
বা, ৩০ক/১০০ - ২৫ক/১০০ = ১৫
বা, (৩০ক - ২৫ক)/১০০ = ১৫
বা, ৫ক/১০০ = ১৫
বা, ৫ক = (১০০ × ১৫)
বা, ক =  (১০০ × ১৫)/৫
ক = ৩০০
২৬.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল, উভয় বিষয়ে পাশ করল ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ১৫
  2. খ) ১২
  3. গ) ৯
  4. ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল, উভয় বিষয়ে পাশ করল ৬০%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান : 
গণিতে পাশ = ৮০%
শুধু গণিতে পাশ = (৮০ - ৬০)% = ২০%
বাংলায় পাশ = ৭০%
শুধু বাংলায় পাশ = (৭০ - ৬০)% = ১০%

এক এবং উভয় বিষয়ে পাশ = (২০ + ১০ + ৬০)% = ৯০%

∴ উভয় বিষয়ে ফেল = (১০০ - ৯০)% = ১০%
২৭.
নিচের কোনটি যোগরূঢ় শব্দের উদাহরণ?
  1. ক) পাঠক
  2. খ) প্রবীণ
  3. গ) সুহৃদ
  4. ঘ) হস্তী
ব্যাখ্যা
• যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন-
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতি বিশেষ'।
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়।

• এরূপ আরও কিছু শব্দের উদাহরণ হলো- সহৃদ, অসুখ, সরোজ প্রভৃতি।

অন্যদিকে,
• রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন- গবেষণা, হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ ইত্যাদি। 

• যৌগিক শব্দ:
যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে, তাকে বলা হয় যৌগিক শব্দ। অন্যভাবে বলা যায়, যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ এক, সেসব শব্দকে বলা হয় যৌগিক শব্দ। 
যেমন: 
কৃ + তব্য = কর্তব্য, অর্থ- যা করা উচিত।
বাবু + আনা = বাবুয়ানা, অর্থ- যিনি বাবুর ভাব নিয়ে চলেন। 
পিতা + হীন = পিতৃহীন, অর্থ- যার পিতা নেই । 

• এরূপ আরও কিছু শব্দের উদাহরণ হলো- গুণবান, পাঠক, মিতালি, ভাড়াটে, সংবাদদাতা, বিদ্যালয়, পাচক, চরণ, পক্ষী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৮.
Which of the following is always feminine?
  1. ক) Foul
  2. খ) Foal
  3. গ) Spouse
  4. ঘ) Shrew
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে the word 'Shrew' is always feminine.
• Shrew
English meaning:  an ill-tempered scolding woman
Bangla Meaning: বদমেজাজি, কটুভাষী, খাণ্ডারি বা মুখরা রমণী।

• অপশনে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে  -

ক) Foul - নোংরা; পূতিগন্ধ; বিস্বাদ; বিশ্রী; জঘন্য

খ) Foal -  ঘোড়ার বাচ্চা; অশ্বশাবক।
- এর feminine gender হচ্ছে - Filly (বাচ্চা ঘোটকী)

গ) Spouse is a common gender.
- এর অর্থ স্বামী বা স্ত্রী।

Source: Bangla Academy Dictionary.
২৯.
'গুলিস্তা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) এস ওয়াজেদ আলী
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) সিকান্দার আবু জাফর
  4. ঘ) মাওলানা আকরাম খাঁ
ব্যাখ্যা
⇒ এস ওয়াজেদ আলী:
প্রাবন্ধিক, গল্প লেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা এস ওয়াজেদ আলী ছিলেন একজন উদার ও প্রগতিশীল মানুষ। জন্ম ১৮৯০ সালের ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। বাবা শেখ বেলায়েত আলী ছিলেন ব্যবসায়ী। ওয়াজেদ আলী ১৯০৬ সালে স্বর্ণপদকসহ এন্ট্রান্স, ১৯০৮ সালে আলীগড় কলেজ থেকে আইএ এবং ১৯১০ সালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন।
 
এরপর তিনি লন্ডন যান এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন। ১৯১৫ সালে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা দিয়ে কর্মজীবন শুরু। ১৯২৩ সালে তিনি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। ওয়াজেদ আলী ১৯১৯ সালে একটি ইংরেজি সাময়িকী ও ১৯৩২ সালে গুলিস্তা নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।
 
উদার, গণতান্ত্রিক, প্রগতিশীল এস ওয়াজেদ আলী সাহিত্যের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ১৯৩৫ সালে তিনি সিরাজগঞ্জে অনুষ্ঠিত 'নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সম্মিলনী'তে সভাপতি হিসেবে যোগ দেন। পরাধীন ভারতবর্ষে বসে তিনি স্বপ্ন দেখতেন বাঙালি জাতীয়তাবাদ এবং একটি ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার। তাঁর 'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থেও এ স্বপ্ন ধরা পড়ে।
 
তাঁর প্রবন্ধগ্রন্থের মধ্যে আরো আছে- 'জীবনের শিল্প' (১৯৪১), 'প্রাচ্য ও প্রতীচ্য' (১৯৪৩), 'আকবরের রাষ্ট্র সাধনা' ইত্যাদি। তাঁর একমাত্র উপন্যাস 'গ্রানাডার শেষ বীর'। এ ছাড়া গুলদাস্তা, বাদশাহী গল্প, গল্পের মজলিস ইত্যাদি তাঁর গল্পগ্রন্থ। ১৯৪৮ সালে লেখা 'পশ্চিম ভারত' তার ভ্রমণকাহিনী। ১৯৫১ সালের ১০ জুন এস ওয়াজেদ আলী কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: কালের কণ্ঠ রিপোর্টস [ঢাকা, শনিবার ১৫ জুলাই ২০২৩/৩১ আষাঢ় ১৪৩০, ২৬ জিলহজ ১৪৪৪]।
৩০.
ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় ?
  1. ক) আন
  2. খ) আই
  3. গ) আল
  4. ঘ) আও
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে ‘খ’ ও ‘ঘ’ দুইটি সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

• ভাববাচক বিশেষ্য গঠনে ‘আই’ এবং 'আও' এই দুটি প্রত্যয়ই ব্যবহৃত হয়।
যেমন:
- ভাববাচক বিশেষ্য গঠনে 'আই' প্রত্যয়ের ব্যবহার - √চড়্ ‌+ আই = চড়াই
- ভাববাচক বিশেষ্য গঠনে 'আও' প্রত্যয়ের ব্যবহার - √পাকড় + আও = পাকড়াও; √চড় + আও = চড়াও ইতাদি।

উৎস: বাংলা একাডেমি অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩১.
(-1/2x) - (1/4y) + (1/xy) + (1/8) = ?
  1. ক) (x - 4)(2 - y)/8xy
  2. খ) (x - 2)(y - 4)/8xy
  3. গ) (x - 4)(y - 2)/8xy
  4. ঘ) (x + 2)(4 - y)/8xy
ব্যাখ্যা
প্রশ্ন: ( - 1/2x) - (1/4y) + (1/xy) + (1/8) = ?

সমাধান:
 ( - 1/2x) - (1/4y) + (1/xy) + (1/8) 
= (- 4y - 2x + 8 + xy)/8xy
= (xy - 2x - 4y + 8)/8xy
= {x(y - 2) - 4(y - 2)}/8xy
= (y - 2)(x - 4)/8xy
৩২.
Which one is wrong?
  1. ক) saddle on the right horse
  2. খ) penny wise and pound foolish
  3. গ) take time by the forelock
  4. ঘ) turn into a new leaf
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- saddle on the right horse এবং turn into a new leaf - এই idiom দুটি ভুল।
- এর শুদ্ধরূপ হচ্ছে - To put saddle on the right horse
- English Meaning: To assign praise or blame where it is properly due.
- Bangla Meaning: যার যা প্রাপ্য সে অনুযায়ী দোষারোপ বা গুণকীর্তণ করা।

• turn into a new leaf এর শুদ্ধরূপ হচ্ছে -
•  turn over a new leaf
English Meaning: start to act or behave in a better or more responsible way.
Bangla Meaning: নতুনভাবে বা উন্নততর জীবন শুরু করা / দায়িত্বশীল হওয়া

• অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) penny wise and pound foolish
English Meaning: careful and economical in small matters while being wasteful or extravagant in large ones.
Bangla Meaning:  সামান্য জিনিসে যত্নবান এবং মিতব্যয়ী এবং গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে অপচয়কারী বা অযৌক্তিক এমন বোঝায়। 

গ) take time by the forelock
English Meaning: seize an opportunity.
Bangla Meaning: সুযোগের সদ্ব্যবহার করা


Source: Live MCQ Lecture, Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary and Oxford Learner's Dictionary.
৩৩.
রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি?
  1. ক) গামা রশ্মি
  2. খ) মাইক্রোওয়েভ
  3. গ) অবলোহিত বিকিরণ
  4. ঘ) আলোক তরঙ্গ
ব্যাখ্যা
• মাইক্রোওয়েভ রাডারে ব্যবহৃত হয়। 
- রাডার যন্ত্রে, নৌ ও বিমান চালনায়, রেডিও যোগাযোগ ব্যবস্থায়, শিল্প কারখানায় মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়।
- এছাড়া খাবার গরম করা ও রান্নার কাজে মাইক্রোওভেন ব্যবহৃত হয়।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, পদার্থ বিজ্ঞান।
৩৪.
সাহিত্যে প্রথম নারী নোবেল বিজয়ী –
  1. ক) মেরি কুরি
  2. খ) সেলমা লাগেরলফ
  3. গ) ইলিনয় অস্ট্রম
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
সেলমা লাগেরলফ (১৮৫৮৮-১৯৪০):
- সুইডেনের ভার্মল্যান্ডের ওস্ট্রা এমটারউইকে জন্মগ্রহণ করেছিলেন।
- তার বাবা একজন চাকুরীজীবী ছিলেন।
- তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া প্রথম নারী।
- তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান - ১৯০৯ সালে।
- তিনি একজন শিক্ষক হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন এবং ল্যান্ডসক্রোনার একটি স্কুলে কাজ করার সময় পার্ট টাইম জব হিসেবে লেখক হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৩৫.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি---
  1. ক) ১৮০
  2. খ) ২৭০
  3. গ) ৩৬০
  4. ঘ) ৫৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি---

সমাধান:


আমরা জানি,
যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
৩৬.
"He questioned softly why I failed." change this sentence into reported speech.
  1. ক) He questioned softly, “Why did you fail?"
  2. খ) He questioned softly, "Why did I fail?"
  3. গ) He told softly," Why have you failed?"
  4. ঘ) None of them
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী - indirect speech -এ past perfect tense থাকলে, direct speech এ past indefinite tense হয়।
- যেমন -
- Direct: He said to me, 'where were you born?'
- Indirect: He asked me where I had been born.'
• সুতরাং, নিয়মানুযায়ী, প্রশ্নে "He questioned softly why I had failed." থাকলে - এই বাক্যের Direct হত, He questioned softly, “Why did you fail?"
- প্রশ্নে কিছুটা ভাষাগত ত্রুটি থাকায়, উত্তর None of them নেয়া হয়েছে।
- ইনপুট এবং ব্যাখ্যা সংশোধন করে দেয়া হয়েছে।
৩৭.
‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ' বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয়?
  1. ক) সমুচ্চয়ী
  2. খ) অনম্বয়ী
  3. গ) পদাম্বয়ী
  4. ঘ) অনুকার
ব্যাখ্যা
'মরি মরি ! কি সুন্দর প্রভাতের রূপ।'- এ বাক্যে 'মরি মরি' অনন্বয়ী অব্যয়। 

• অনন্বয়ী অব্যয়:
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীন ভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে।
যেমন:
মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ! (উচ্ছ্বাস প্রকাশে)। 
আজ আমি আলবত যাবো। (সম্মতি অর্থে)। 
'ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে' (সম্বোধন অর্থে)। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)। 
৩৮.
বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি?
  1. ক) রেইনগ্রেট
  2. খ) সিসমোগ্রাফ
  3. গ) রেইনগেজ
  4. ঘ) ক্রনোমিটার
ব্যাখ্যা
- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের সিসমোগ্রাফ।
- রেইন গেজ হলো- কোন এলাকার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কি পরিমাণ বৃষ্টিপাত হয় তা পরিমাপ করার যন্ত্র।
- সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণায়ক যন্ত্রের নাম ক্রনোমিটার।

উৎস: ব্রিটানিকা।
৩৯.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কী?
  1. ক) নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
  2. খ) মধুসূদন ও কুমুদিনী
  3. গ) গোবিন্দলাল ও রোহিনী
  4. ঘ) সুরেশ ও অচলা
ব্যাখ্যা
• কৃষ্ণকান্তের উইল:
কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস।
- উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়।
- রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। 

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: 
- ১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
 - আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'সাম্য' গ্রন্থটি রচনা করেন।

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস সমূহ:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৪০.
The word 'wink' means____
  1. ক) to close one eye briefly
  2. খ) to close two eyes briefly
  3. গ) to bob the head up and down
  4. ঘ) to shake the head from side to side.
ব্যাখ্যা
• Wink 
English Meaning: close and open one eye quickly, typically to indicate that something is a joke or a secret or as a signal of affection or greeting.
Bangla Meaning:  পিটপিট করা; এক চোখ খোলা বা বন্ধ করার মাধ্যমে ইশারা দেয়া।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলর মধ্যে - to close one eye briefly - wink এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
৪১.
বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ১২
  2. খ) ২৪
  3. গ) ১৬
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
[প্রশ্নটিতে ভাষাগত ইস্যু থাকতে পারে। চারগুণ বৃদ্ধি বলতে যা আছে তার সাথে চারগুণ পরিমাণ যোগ করা বুঝাতে পারে। নিচের দুটি প্রশ্ন ভালোভাবে লক্ষ করুন।]

প্রশ্ন: বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস =  (2r + 8r) = 10r
∴ ব্যাসার্ধ =10r/2 = 5r  

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(5r)2 =25πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 25πr2 - πr2 = 24πr2

∴ 24 গুণ বৃদ্ধি পাবে।

=======================

প্রশ্ন: বৃত্তের ব্যাস চারগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?

সমাধান: 
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে হবে 8r
∴ ব্যাসার্ধ = 8r/2 = 4r 

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 = 16πr2
 
∴ বৃত্তের ক্ষেত্রফল 16 গুণ  হবে।
৪২.
'গোস্বামীর সহিত বিচার' গ্রন্থের লেখক কে?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) শ্রীকর নন্দী
ব্যাখ্যা
⇒ রাজা রামমোহন রায়:
• রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক ।
• সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান ।
• রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ‘গৌড়ীয় ব্যাকরণ’। 
• রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। বই টি প্রকাশিত হয় ১৯৩৩ সালে।
• তিনি প্রায় ৩০ টি গ্রন্থ রচনা করেন।

তাঁর মধ্যে উল্লেখযোগ্য হলো:
- বেদান্তগ্রন্থ,
- বেদান্তসার,
- ভট্টাচার্যের সহিত বিচার,
- গোস্বামীর সহিত বিচার ( সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে),
- সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
- গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৪৩.
a - [a - {a - (a - 1)}] = ?
  1. ক) - 1
  2. খ) a
  3. গ) a - 1
  4. ঘ) a + 1
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: a - [a - {a - (a - 1)}] = ?

সমাধান:
a - [a - {a - (a - 1)}]
= a - [a - {a - a + 1}]
= a - [a - {1}]
= a - [a - 1]
= a - a + 1
= 1

অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হলো।
৪৪.
Which one of the following is the noun form of 'legally'?
  1. ক) legal
  2. খ) lawful
  3. গ) law
  4. ঘ) legecy
ব্যাখ্যা
• Legally (adverb)
English Meaning: in a way that conforms to or is permitted or required by the law.
Bangla Meaning: বৈধভাবে 

• Legal (Noun) (Adjective)
English Meaning: relating to the law, permitted by law.
Bangla Meaning: আইনসংক্রান্ত; আইন সম্বন্ধীয়,আইনসম্মত; বৈধ; আইনানুমোদিত; আইনবলে সৃষ্ট।

Legally এর noun legal এবং legality (আইনানুযায়িতা; বৈধতা) এই দুটো হয়ে থাকে। 
- আবার Legal adjective হিসেবেও বিবেচিত হয়।
- যেহেতু প্রশ্নে অন্য কোনো সঠিক অপশন নেই, তাই legal কে noun ধরে উত্তর নেয়া হয়েছে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• law - (noun) - বিধি, বিধান, আইন, রাষ্ট্রীয় বা সামাজিক কাঠামোয় জনগণের আচার-আচরণ নিয়ন্ত্রিত করার নিয়মকানুন।
- এর Adjective form হচ্ছে - Lawful - বিধিসম্মত; আইনানুগ; ন্যায্য; উপযুক্ত।

• প্রশ্নে 'legecy' বানান টি ভুল।
- এর শুদ্ধ বানান হচ্ছে - Legacy. 
- English Meaning:  something transmitted by or received from an ancestor or predecessor or from the past.
- Bangla Meaning:  উত্তরাধিকার; উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কোনো কিছু.

Source" Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
৪৫.
৫ + ৮ + ১১ + ১৪ + ....... ধারাটির কোন পদ ৩৮৩?
  1. ক) ১২৪
  2. খ) ১২৫
  3. গ) ১২৬
  4. ঘ) ১২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ৮ + ১১ + ১৪ + ....... ধারাটির কোন পদ ৩৮৩?

সমাধান:
ধারার ১ম পদ a = ৫
সাধারণ অন্তর d =৮ - ৫ = ৩
ধারার n তম পদ = ৩৮৩
 আমরা জানি, n তম পদ = a + (n -1)d

 প্রশ্নমতে,
৫ + (n-1)৩ = ৩৮৩
⇒ ৫ + ৩n  - ৩ = ৩৮৩
⇒৩n + ২ = ৩৮৩
⇒ ৩n = ৩৮৩ - ২
⇒ ৩n = ৩৮১
⇒ n = ১২৭
৪৬.
If somebody is 'supine in the face of racial injustice' he/she -
  1. ক) stands firm against it
  2. খ) fails to protest it
  3. গ) supports it
  4. ঘ) protests it strongly
ব্যাখ্যা
• Supine 
English Meaning:  lying face upwards; failing to act or protest as a result of moral weakness or indolence.
Bangla Meaning: চিৎ; উত্তানশয়; উত্তান; নৈতিক দুর্বলতা বা অলসতার ফলে কাজ বা প্রতিবাদ করতে ব্যর্থ হওয়া/ নতজানু হওয়া।

• সুতরাং,  'supine in the face of racial injustice এর অর্থ দাঁড়ায় - সাম্প্রদায়িক বিভেদনীতি বিরুদ্ধে কাজ বা প্রতিবাদ করতে ব্যর্থ হওয়া।
- অর্থাৎ, If somebody is 'supine in the face of racial injustice' he/she - fails to protest it.
৪৭.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ক) ৬৫
  2. খ) ৫৬
  3. গ) ৪৬
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
ক/২ + ৬ = ২ক/৩
বা, (২ক/৩) - (ক/২) = ৬
বা, (৪ক - ৩ক)/৬ = ৬
বা, ক/৬ = ৬
বা, ক = ৬ × ৬
ক = ৩৬ 
৪৮.
_____ a Taxi, we wouldn't have missed the train.
  1. ক) If we took
  2. খ) If we had taken
  3. গ) If we take
  4. ঘ) If we will take
ব্যাখ্যা
• উল্লেখিত বাক্যটি 3rd conditional জাতীয় বাক্য।
- 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
- যেমন - f you had worked harder, you would have passed your exams.

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে -If we had taken.
- Complete sentence: If we had takena Taxi, we wouldn't have missed the train. 
৪৯.
'পদ্ম' ও 'পুষ্প' এর সমার্থক শব্দ কোনগুলো ?
  1. ক) অরবিন্দ, প্রসুন
  2. খ) কমল, শিতাংশু
  3. গ) নলিনী, শশধর
  4. ঘ) ফুল, কামিনী
ব্যাখ্যা
• ‘পদ্ম’ এর সমার্থক শব্দ: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
• ‘পুষ্প’ এর সমার্থক শব্দ: ফুল, কুসুম, প্রসূন

অন্যদিকে,
'কামিনী' শব্দের সমার্থক শব্দ গুলো হলো: নারী, অবলা, রমণী, মহিলা, স্ত্রীলোক ইত্যাদি।
‘চন্দ্র’ এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, শীতাংশু, সুধানিধি ইত্যাদি।

[অতএব কাছাকাছি উত্তর হিসেবে অপশন ‘ক’ গ্রহণ করা হলো।]

উংস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৫০.
'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?
  1. ক) খেয়া
  2. খ) মানসী
  3. গ) কল্পনা
  4. ঘ) সোনারতরী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১):
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

⇒ "মানসী" কাব্যগ্রন্থ:
- তাঁর রচিত "মানসী" কাব্যগ্রন্থটি ১৮৯০ সালে প্রকাশিত এবং গ্রন্থটি কবির কাব্যকলার পূর্ণ প্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ।
- তাই কবি বুদ্ধদেব বসু "মানসী" কাব্যকে রবীন্দ্র-কাব্যের অনুবিশ্ব বলেছেন।
- এই কাব্যগ্রন্থে মোট ৬৬টি কবিতা রয়েছে।

উল্লেখযোগ্য কবিতা -
- উপহার,
- নিস্ফল উপহার,
- ক্ষণিক মিলন,
- নিস্ফল কামনা,
- অহল্যার প্রতি,
- নবদম্পতির প্রেমালাপ,
- মানসিক অভিসার,
- পুরুষের উক্তি,
- নারীর উক্তি,
- ব্যক্ত প্রেম,
- গুপ্ত প্রেম,
- অনন্ত প্রেম,
- শেষ উপহার ইত্যাদি।

উৎস: মানসী কাব্যগ্রন্থ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৫১.
১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্ত কেন্দ্র হতে ৫ সে.মি. দুরত্বের অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ক) ২৪
  2. খ) ২০
  3. গ) ২২
  4. ঘ) ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্ত কেন্দ্র হতে ৫ সে.মি. দুরত্বের অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:


বৃত্তের ব্যাসার্ধ OB = 13  সে.মি
বৃত্তের কেন্দ্র O হতে AB এর দূরত্ব OC = 5 সে.মি. 

ΔOCB এ 
OC2 + BC2 = OB2
বা, 52 + BC2 = 132
বা, 25 + BC2 = 169
বা, BC2 = 169 - 25 
বা, BC2 = 144
বা, BC2 = 122
BC = 12

AB = 2 BC
AB = 2 × 12 = 24 সে.মি.
বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
৫২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৬০ বর্গ মিটার
  2. খ) ৬৫ বর্গ মিটার
  3. গ) ৫৫ বর্গ মিটার
  4. ঘ) ৭০ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
ঘরটির প্রস্থ = ক মিটার
ঘরটির দৈর্ঘ্য = ক + ৪ মিটার
ঘরটির পরিসীমা = ২(ক + ৪ + ক) মিটার

এখন,
২(ক + ৪ + ক) = ৩২
বা, ২(২ক + ৪) = ৩২
বা, ৪ক + ৮ = ৩২
বা, ৪ক = ৩২ - ৮
বা, ৪ক = ২৪
বা, ক = ৬

ঘরটির প্রস্থ = ৬ মিটার
ঘরটির দৈর্ঘ্য = ৬ + ৪ = ১০ মিটার
আয়তাকার ঘরের ক্ষেত্রফল = ৬ × ১০ = ৬০ বর্গ মিটার
৫৩.
৬% হারে নয় মাসে ১০০০০/- টাকার উপর সুদ কত হবে ?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৬০০ টাকা
  3. গ) ৪৫০ টাকা
  4. ঘ) ৬৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে নয় মাসে ১০০০০/- টাকার উপর সুদ কত হবে ?

সমাধান: 
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
∴ ১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
= ৪৫০ টাকা 
৫৪.
ব্লুটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরণ করা হয়?
  1. ক) ডেনমার্কের রাজা
  2. খ) জাপানের সম্রাট
  3. গ) ব্রিটেনের রাণী
  4. ঘ) সুইজারল্যান্ডের রাজা
ব্যাখ্যা

ব্লুটুথ (Bluetooth)
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে। ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৫৫.
'অসমাপ্ত আত্মজীবনী' জাপানী ভাষায় অনুবাদ করেন কে?
  1. ক) কাজুহিরো ওয়াতানাবে
  2. খ) শিনজো আবে
  3. গ) হারুহিতো কুরুপা
  4. ঘ) চাই শি
ব্যাখ্যা
- 'অসমাপ্ত আত্মজীবনী' জাপানী ভাষায় অনুবাদ করেন - কাজুহিরো ওয়াতানাবে।
- বইয়ের প্রকাশনা সংস্থা আকাশি শোতেন।
- বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী হচ্ছে কাজুহিরো ওয়াতানাবের করা পূর্ণাঙ্গ একটি গ্রন্থের জাপানি ভাষায় প্রথম প্রকাশিত অনুবাদ।

- বাংলাদেশের ওপর এদের প্রকাশিত উল্লেখযোগ্য দুটি গ্রন্থ হচ্ছে বাংলাদেশবিষয়ক দুই গবেষক মাইয়ুমি মুরাইয়ামা ও মাসাআকি ওহাশি সম্পাদিত প্রশ্নোত্তরে বাংলাদেশ এবং বাংলাদেশে নিযুক্ত সাবেক জাপানি রাষ্ট্রদূত মাৎসুশিরো হোরিগুচির লেখা প্রামাণ্যগ্রন্থ বাংলাদেশের ইতিহাস।

- জাপানি ভাষায় প্রকাশিত বইয়ের কয়েকটি কপি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার মধ্য দিয়ে বইটি প্রকাশের বার্তা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া। 

- বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর জাপানি অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে বাংলাদেশের পাঠকদের কাছে বাংলা ভাষায় প্রকাশিত তাঁর কয়েকটি অনুবাদের জন্য পরিচিত।
- তাঁর অনুবাদে ঢাকায় প্রকাশিত হয়েছে জাপানের প্রয়াত রাজনীতিবিদ তাকাশি হায়াকাওয়ার লেখা আমার বাংলাদেশ এবং জাপানে রেডক্রসের সাবেক কর্মী তাদামাসা ফুকিউরার মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতি রক্ত ও কাদা ১৯৭১।

তথ্যসূত্র: প্রথম আলো (১ আগস্ট, ২০১৫)।
৫৬.
'বক্ষ > বইক্খ' কী ধরনের ধ্বনির পরিবর্তনের উদাহরণ?
  1. ক) বিপ্রকর্ষ
  2. খ) অপিনিহিতি
  3. গ) অভিশ্রুতি
  4. ঘ) ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা
• অপিনিহিতি (Apenthesis) :
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন:
কক্ষ > বইক্ষ/কইক্খ
আজি > আইজ,
সাধু > সাউধ,
রাখিয়া > রাইখ্যা,
বাক্য > বাইক্য,
সত্য > সইত্য,
চারি > চাইর,
মারি > মাইর ইত্যাদি।

অন্যদিকে,
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
অ – রত্ন > রতন; ধর্ম > ধরম; স্বপ্ন > স্বপন; হর্ষ > হরষ ইত্যাদি।
ই – প্রীতি > পিরীতি; ক্লিপ > কিলিপ; ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ – মুক্তা  > মুকুতা; তুর্ক > তুরুক; ক্রু > ভুরু ইত্যাদি।
এ – গ্রাম > গেরাম; প্ৰেক > পেরেক; স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও – শ্লোক » শােলােক; মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

• ধ্বনি বিপর্যয়:
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
ইংরেজি বাক্স > বাংলা বাস্ক,
জাপানি রিক্সা > বাংলা রিস্কা ইত্যাদি।
অনুরূপ- পিশাচ > পিচাশ; লাফ > ফাল।

• অভিশ্রুতি (Umlaut):
- অভিশ্রুতি অপিনিহিতির পরবর্তী পর্যায়।
- বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি।
যেমন-
- করিয়া থেকে অপিনিহিতির ফলে ‘কইরিয়া কিংবা বিপর্যয়ের ফলে কইরা থেকে অভিশ্রুতিজাত করে।
এরূপ-
- রাখিয়া > রাইখা,
- করিয়া >কইরা,
- শুনিয়া >শুইনা > শুনে,
- বলিয়া > বইলা > বলে,
- হাটুয়া >হাউটা > হেটো,
- মাছুয়া > মাউছুয়া >মেছাে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
৫৭.
নিম্নের কোন বানানটি সঠিক?
  1. ক) বৈদ্যুতীকরণ
  2. খ) বৈদ্যুতিকরণ
  3. গ) বিদ্যুতকরণ
  4. ঘ) বিদ্যুতিকরণ
ব্যাখ্যা
• বৈদ্যুতিক
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [কিদ্যুৎ+ইক]
অর্থ: বিদ্যুৎপূর্ণ, বিদ্যুচ্চালিত।

অতএব,  বৈদ্যুতিক থেকে তৈরি শুদ্ধ বানান বৈদ্যুতিকরণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৮.
'দিবর দিঘী' কোন উপজেলায় অবস্থিত?
  1. ক) বিলাইছড়ি
  2. খ) গলাচিপা
  3. গ) পত্নীতলা
  4. ঘ) আদমদিঘী
ব্যাখ্যা
• 'দিবর দিঘী':
- পত্নীতলা উপজেলার ঐতিহ্যবাহী স্থাপনা (দিবর দিঘী ও দিবর দিঘীতে অবস্থিত দিব্যক জয়স্থম্ভ রয়েছে।
- নওগাঁ জেলার একটি ঐতিহাসিক নিদর্শন পত্নীতলা উপজেলা দিবর দিঘীর মধ্যে স্থানে অবস্থিত দিব্যক জয়স্থম্ভ।
- এ দিঘী স্থানিয় জনগনের কাছে কর্মকারের জলাশয়ের নামে পরিচিত।দিঘীটির জলাশয়ের আয়তন প্রায় ৬০ বিঘা জমির উপরে অবস্থিত।
- দিবর দিঘীর মধ্যখানি অবস্থিত  আটকোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের এতবড়  সত্মম্ভ বাংলাদেশে বিরল।
- এই সত্মম্ভের উচ্চতা ৩১ ফুট আট ইঞ্চি।পরিদর্শনের সময়ে মাপ অনুযায়ী পানি নিচের অংশ ৬ ফুট ৩ ইঞ্চি এবং পানির উপরের অংশ ২৫ ফুট ৫ ইঞ্চি। এর ব্যাস ১০ ফুট ৪ ইঞ্চি ;প্রতিটি কোণের পরিধি ১ ফুট ৩.৫ ইঞ্চি।
- এই সত্মম্ভের কোন লিপি নেই। সত্মম্ভের উপরিভাগ খাঁজ কাটা অলঙ্করণ দ্বারা সুশোভিত।

তথ্যসূত্র: পত্নীতলা উপজেলা ওয়েবসাইট।
৫৯.
যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে ?
  1. ক) ১৯/৪
  2. খ) ৪৫/৪
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কাজ ৯ জন লোক ১৫ দিনে করতে পারে। অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে ?

সমাধান:
অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে মোট = ৯ + ৩ = ১২ জন 

৯ জন লোক কাজ করতে পারে ১৫ দিনে
১ জন লোক কাজ করতে পারে ১৫ × ৯ দিনে
১২ জন লোক কাজ করতে পারে (১৫ × ৯)/১২ দিনে
= ৪৫/৪ দিনে
৬০.
প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) অশোক মৌর্য
  2. খ) চন্দ্রগুপ্ত মৌর্য
  3. গ) সমুদ্র গুপ্ত
  4. ঘ) এর কোনটি নয়
ব্যাখ্যা
• মৌর্য সাম্রাজ্য:
- প্রাচীন ভারতে সাম্রাজ্যের বিকাশ ঘটে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে।
- মৌর্য সাম্রাজ্যই ভারতের ইতিহাসে প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য। 
- ভারতে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য।
- বাংলায় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট আশোক।
- তাঁর রাজত্বকাল খ্রিস্টপূর্ব ৩২২-২৯৮ অব্দ পর্যন্ত। 

- মেগাস্থিনিসের ‘ইন্ডিকা' গ্রন্থে চন্দ্রগুপ্তের ব্যক্তিগত জীবন ও শাসন ব্যবস্থার বিস্তৃত বর্ণনা আছে।
- গ্রিক শাসন থেকে তিনি ভারতভূমিকে মুক্ত করেছিলেন।
- তাঁর রাজধানী পাটলীপুত্র ছিল সুন্দর এবং বিশাল এক প্রাসাদ নগরী।
- ২৪ বছর রাজত্ব করার পর তিনি স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগ করেন বলে জানা যায়।

উৎস: ইতিহাস ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
'ব্রহ্মপুত্র' এর সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) ব্রোম্‌হোপুত্‌রো
  2. খ) ব্রোম্‌মোপুত্‌রো
  3. গ) ব্রম্‌হোপুত্‌রো
  4. ঘ) ব্রম্‌মোপুত্‌রো
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর নেই তবে কাছাকাছি উত্তর হিসেবে অপশন ‘ক’ গ্রহণ করা হয়েছে।

• ব্রহ্মপুত্র (বিশেষ্য)
- উচ্চরণ: [ব্রোম্‌হোপুত্‌ত্রো] 
- তৎসম বা সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [ব্রহ্ম+পুত্র]
অর্থ: আসাম ও বাংলাদেশের মধ্যবর্তী নদবিশেষ। 

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং অভিগম্য অভিধান।
৬২.
The quote, ‘Autum is a second spring when every leaf is a flower' is by-
  1. ক) George Herbert
  2. খ) Willam Shakespeare
  3. গ) George Orwell
  4. ঘ) Albert Camus
ব্যাখ্যা
• The quote, ‘Autum is a second spring when every leaf is a flower' is by - Albert Camus.

Albert Camus: (1913-1960)  
- Albert Camus was a French novelist, essayist, and playwright. 
- He was born in Algeria. (The then colony of France) 
- Albert Camus won the Nobel Prize in 1957
- He died in a car accident. 

Best works: 
- The Plague
- The Outsider or The Stranger. (Debut novel of his):
- The Stranger also published in English as The Outsider, is a 1942 novella by French author Albert Camus. 
- Its theme and outlook are often cited as examples of Camus' philosophy, absurdism, coupled with existentialism; though Camus personally rejected the latter label.
- The Myth of Sisyphus
- The Fall

Essays: 
- The Wrong Side and the Right Side 
- Nuptials 

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman
৬৩.
‘বর্তুল স্বর' কীভাবে উচ্চারিত হয়?
  1. ক) উচ্চারণে ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে
  2. খ) উচ্চারণে ঠোঁট মাঝামাঝি খোলা থাকে
  3. গ) উচ্চারণে ঠোঁট সবচেয়ে কম খোলা থাকে
  4. ঘ) উচ্চারণে ঠোঁট গোল হয়
ব্যাখ্যা
বর্তুল শব্দের অর্থ - গোলাকার; বৃত্ত সদৃশ।

• বর্তুল স্বর (round vowel) এমন একটি স্বর যা উচ্চারণের সময় ঠোঁটের চারপাশে একটি বর্তুল আকারের খোলা থাকে। এটি সাধারণত তৈরি হয় যখন ঠোঁট সামনে আগায় এবং মুখের ভেতরে একটি বর্তুল আকারের খোলা থাকে। 

• বর্তুল স্বর হলো ভাষা বিজ্ঞানে একটি টার্ম, যা উচ্চারণের সময় মুখের ভেতরের অবস্থানকে বর্ণনা করে। বর্তুল স্বরের উচ্চারণ হয় যখন জিহ্বার অগ্রভাগ এবং তালুর মধ্যভাগের মধ্যে একটি গোলাকার খালি স্থান তৈরি হয়।


- বর্তুল স্বরের উদাহরণগুলি হিসেবে আপনি ইংরেজি ভাষায় 'cool' বা 'go' এর 'o' স্বর পর্যবেক্ষণ করতে পারেন। বাংলা ভাষায় এর উদাহরণ হিসেবে 'অ' এবং 'ও' স্বরগুলি উল্লেখ করা যেতে পারে।

- বাংলা ভাষায় বর্তুল স্বরের উদাহরণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি 'অ' (যেমন, 'অপরাধ', 'অগ্রিম', 'অস্তিত্ব') এবং 'ও' (যেমন, 'ওলা', 'ওজন', 'ওরফে')। এই স্বরগুলোর উচ্চারণে মুখের ভেতর একটি গোলাকার ফাঁকা স্থান তৈরি হয়।
৬৪.
‘করাল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সৌম্য
  2. খ) হৃদ্য
  3. গ) হাস্য
  4. ঘ) সুশ্রী
ব্যাখ্যা
• ‘করাল’ শব্দের বিপরীতার্থক শব্দ - সৌম্য।

অন্যদিকে,
- ‘হৃদ্য’ শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ - কপট।
- ‘বিলাপ’ শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ - হাস্য। 
- ‘সুশ্রী’ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো - বিশ্রী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৫.
Which one is the correct spelling?
  1. ক) chauffeur
  2. খ) chauffar
  3. গ) chaffeur
  4. ঘ) chuffeur
ব্যাখ্যা
• Chauffeur
Bangla Meaning: ব্যক্তিগত মোটরগাড়ির মাইনে করা চালক।
English Meaning:  A person employed to drive a private or hired car.

Source: Bangla Academy Dictionary.
৬৬.
'Man is a political animal'___ who said this?
  1. ক) Dante
  2. খ) Plato
  3. গ) Aristotle
  4. ঘ) Socrates
ব্যাখ্যা
• Man is by nature a political animal' is stated by - Aristotle.
-  this is perhaps one of Aristotle's most famous sayings, which is motivated by his claim that “every man, by nature, has an impulse toward a partnership with others”
- উক্তিটি তাঁর বিখ্যাত গ্রন্থ 'Politics' হতে উদ্ধৃত।
- Aristotle এর লেখা ‘Politics’ হলো একটি political philosophy গ্রন্থ।
- Aristotle observes; human beings are creatures of flesh and blood, rubbing shoulders with each other in cities and communities.

Source: Britannica and Jstor.
৬৭.
তিনি রাগে গরগর করছেন—
  1. ক) He is burning with anger
  2. খ) He is shouthing in rage
  3. গ) He is bursting into anger
  4. ঘ) He is boiling with rage
ব্যাখ্যা
• তিনি রাগে গরগর করছেন এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - He is boiling with rage.
• Boiling with rage - To express or feel an emotion, typically anger, very intensely.

অন্যদিকে, 
• Bursting into - সাধারণত হাসি/ কান্নায় ভেঙে পড়া/ ফেটে পড়া অর্থে ব্যবহৃত হয়।
• Burning with - কোন তীব্র  অনুভূতি বিশেষত প্রেম, ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি; প্রবল অনুরাগ; উৎসাহ; অসুস্থতা (জ্বর) ইত্যাদি প্রকাশে ব্যবহৃত।

Source: Bangla Academy Dictionary.
৬৮.
Why did they refuse him Admittance? Make it passive.
  1. ক) Why Admittance is refuse by them?
  2. খ) Why he refuse to admitance?
  3. গ) Why was he refused admittance?
  4. ঘ) Why they refused admittance by them?
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে যে বাক্য রয়েছে, সেখানে Double object রয়েছে।
- সেক্ষেত্রে-  দু'টি object এর যেকোন একটিকে passive voice এর Subject করতে হয় (তবে ব্যক্তিবাচক অর্থাৎ Indirect object-কে subject করাই শ্রেয়)

• Active Voice কে Passive করতে হলে -
১) Object – Subject হবে।
২) Auxiliary Verb – did থাকলে Passive Voice এ এর পরিবর্তে was/were বসবে। 
৩) মূল Verb এর Past Participle বসবে।
৪) by বসবে।
৫) ‍Subject – Object হবে।

তাই সঠিক উত্তর - Why was he refused admittance?
৬৯.
'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।'- উক্তিটি কার?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) শেখ ফজলুল করিম
ব্যাখ্যা
সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।- চরণদ্বয় কাজী নজরুল ইসলাম রচিত সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন কবিতার।

• কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত 'চন্দ্রবিন্দু' কাব্যের অন্তর্গত।

সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন
– কাজী নজরুল ইসলাম

সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন।
এ প্রাণ প্রভাতি-তারার প্রায়
ফুটুক উদয়-গগন-গায়,
দুঃখ-নিশায় আনো পূর্ণ চাঁদের স্বপন॥
সকল বিরস হৃদয় মন সরস করো হে,
আশায় সূর্যে মৃত্যু-গহন বিষাদ হরো হে!
কাঁটার ঊর্ধ্বে ফোটাও ফুল,
ভোলাও পথের দুঃখ ভুল,
এ বিশ্ব হোক পূজা-দেউল
পবিত্র-মোহন॥

উৎস: চন্দ্রবিন্দু কাব্যগ্রন্থ।

[উল্লেখ্য, কিছু গাইড বইয়ে এই প্রশ্নের উত্তর হিসেবে শেখ ফজলল করিম দেয়া আছে, যা ভুল।]
৭০.
বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে?
  1. ক) ২০২০
  2. খ) ২০২১
  3. গ) ২০২২
  4. ঘ) ২০২৩
ব্যাখ্যা
• বাংলাদেশ ক্রিকেট:
- বাংলাদেশ ক্রিকেট দল ১৯৯৭ সালের ১৫ জুন আইসিসি'র ওয়ানডে ম্যাচ খেলার মর্যাদা বা স্ট্যাটাস লাভ করে। 
- একই বছর বাংলাদেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় লাভের মাধ্যমে বিশ্বকাপ ক্রিকেট খেলারও মর্যাদা লাভ করে। 
- ২৬ জুন ২০০০ সালে বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস লাভ করে। 
- প্রথম ভারতের সাথে বাংলাদেশ টেস্ট খেলে। 
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০১১ সালে ওয়ানডে স্ট্যাটাস পায়।
- বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২১ সালের ২ এপ্রিল টেস্ট স্ট্যাটাস লাভ করে। 

উৎস: বিসিবি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।