পরীক্ষা আর্কাইভ

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [ATEO]

পরীক্ষাPSCতারিখ১২ সেপ্টেম্বর, ২০২৫সময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পদের নাম: সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [ATEO] পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১২.০৯.২০২৫ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার [ATEO]

PSC · ১২ সেপ্টেম্বর, ২০২৫ · ১০০ প্রশ্ন

.
'যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান'- চরণটি কোন কবিতার?
  1. বিদ্রোহী
  2. কুলিমুজুর 
  3. সাম্যবাদী
  4. প্রলয়-শিখা
সঠিক উত্তর:
সাম্যবাদী
উত্তর
সঠিক উত্তর:
সাম্যবাদী
ব্যাখ্যা

• 'যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান'- চরণটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতার অন্তর্গত।
-----------------
• 'সাম্যবাদী' কাব্যগ্রন্থ ও 'সাম্যবাদী' কবিতা পরিচিত:
- সাম্যবাদী' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- সাম্যবাদী' কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কাব্যগ্রন্থের নামকবিতা।
- নজরুলের সাম্যবাদী চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে- সাম্যবাদী, ভাঙার গান, সর্বহারা গ্রন্থগুলোেতে।
- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।
- কাব্যগ্রন্থটিতে মোট ১১টি কবিতা রয়েছে।

সাম্যবাদী- কবিতা,
কাজী নজরুল ইসলাম

গাহি সাম্যের গান-
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম ক্রীশ্চান।

গাহি সাম্যের গান।
কে তুমি?- পার্সি? জৈন? ইহুদি? সাঁওতাল, ভীল, গারো?
কনফুসিয়াস্? চার্বাক-চেলা? বলে যাও, বল আরও! (সংক্ষেপিত)

উল্লেখ্য,
- বিদ্রোহী, প্রলয়-শিখা, ধূমকেতু কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের কবিতা।
• কাজী নজরুল ইসলামের 'কুলি-মজুর' কবিতাটি- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও সাম্যবাদী কাব্যগ্রন্থ।

.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
  1. আটটি
  2. নয়টি
  3. সাতটি
  4. দশটি
সঠিক উত্তর:
দশটি
উত্তর
সঠিক উত্তর:
দশটি
ব্যাখ্যা

• বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা- ১০টি।

• মাত্রাভেদে বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ৩২টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি।

• মাত্রাভেদে ব্যঞ্জনবর্ণ:
- ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ২৬টি।
- ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ৭টি।
- ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা ৬টি।

• মাত্রাভেদে স্বরবর্ণ:
- স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা ৬টি।
- স্বরবর্ণে অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ১টি।
- স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ সংখ্যা ৪টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।

.
‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই।’-এ বাক্যটি যে গল্পে রয়েছে তার নাম-
  1. পোস্টমাস্টার
  2. মেঘ ও রৌদ্র
  3. জীবিত ও মৃত
  4. মধ্যবৃর্তিনী
সঠিক উত্তর:
জীবিত ও মৃত
উত্তর
সঠিক উত্তর:
জীবিত ও মৃত
ব্যাখ্যা

'জীবিত ও মৃত' ছোটগল্প:
- 'জীবিত ও মৃত' ১৮৯২ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি ছোটগল্প।
- গল্পটি রবীন্দ্রনাথের গল্পগুচ্ছে অন্তর্ভুক্ত আছে।
- গল্পটি সাহিত্যের দুটি অনন্য রূপকে একত্রিত করেছে: অতিপ্রাকৃত গল্প এবং ব্যঙ্গাত্মক উপমা । তবে এটি কোনো নিখুঁত অতিপ্রাকৃত গল্প নয়।
- গল্পটির প্রধান চরিত্র কাদম্বিনী। কাদম্বিনীর অস্তিত্ব অতিপ্রাকৃত। এতে জীবন এবং মৃত্যুর মধ্যে আটকে থাকার ধারণা চিত্রিত হয়েছে।সংক্ষেপে, এটি মৃত্যুর রহস্য নিয়ে কাজ করে।
- 'কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই' - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবিত ও মৃত' গল্প থেকে নেয়া।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য ছোটগল্প:
- দেনাপাওনা,
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
- যজ্ঞেশ্বর যজ্ঞ,
- অনধিকার প্রবেশ,
- ক্ষুধিত পাষাণ,
- কঙ্কাল,
- নিশীথে ও
- মণিহারা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং জীবিত ও মৃত, রবীন্দ্রনাথ ঠাকুর।

.
'তামার বিষ' বাগধারাটির অর্থ-
  1. ভীষণ বিষাক্ত
  2. নির্ণয় 
  3. অর্থের কুপ্রভাব
  4. তামা থেকে উৎপন্ন বিষ
সঠিক উত্তর:
অর্থের কুপ্রভাব
উত্তর
সঠিক উত্তর:
অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা

• 'তামার বিষ' বাগধারাটির অর্থ- 'অর্থের কুপ্রভাব' 
বাক্য গঠন: ছাত্রজীবনে তামার বিষে আক্রান্ত হলে লেখাপড়া হয়না। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ - কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ - নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ - বেহায়া।
- ইঁদুর কপালে বাগধারাটির অর্থ - মন্দভাগ্য।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ - অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ - বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

.
‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
  1. আরবি
  2. উর্দু
  3. ফারসি
  4. তুর্কি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
মর্সিয়া (বিশেষ্য) - ফারসি থেকে আগত শব্দ।



শব্দের অর্থ:
- মৃত্যু উপলক্ষ্যে রচিত শোকগাথা
- কারবালার যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত শোকগাথা,
- মহরমে গীত শোকগাথা।

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উল্লেখ্য - অভিগম্য অভিধান অনুসারে মর্সিয়া আরবি ভাষার শব্দ। অপশনে আরবি ও ফারসি উভয়টি থাকায় বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানকে প্রাধান্য দিয়ে সঠিক উত্তর ফারসি রাখা হয়েছে।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'গোবৈদ্য' এর প্রবাদ বাক্য কোনাটি?
  1. মূর্খ
  2. চালাক
  3. হাতুড়ে
  4. অলস
সঠিক উত্তর:
হাতুড়ে
উত্তর
সঠিক উত্তর:
হাতুড়ে
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) হাতুড়ে।

------------------
‘গোবৈদ্য’ শব্দটির ব্যাখ্যা:
‘গোবৈদ্য’ শব্দটি বাংলা প্রবাদে সাধারণত — হাতুড়ে বা অদক্ষ ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যিনি কোনো কাজে পারদর্শী নন, কিন্তু তবুও সেই কাজ করার চেষ্টা করেন। এটি প্রায়শই এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যিনি অল্প জ্ঞান নিয়ে বড় কাজে হাত দেন, যেমন একজন অদক্ষ ডাক্তার বা চিকিৎসক। ‘গোবৈদ্য’ শব্দটি এসেছে ‘গো’ (গরু) এবং ‘বৈদ্য’ (ডাক্তার) থেকে, যা গরুর চিকিৎসক বোঝায়, কিন্তু প্রবাদে এটি অদক্ষতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

অন্যান্য অপশন:
(ক) মূর্খ: ‘গোবৈদ্য’ সরাসরি মূর্খতা বোঝায় না, বরং অদক্ষতা বা হাতুড়ে কাজের প্রতি ইঙ্গিত করে।
(খ) চালাক: ‘গোবৈদ্য’ চালাকি বা বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি অদক্ষতার প্রতীক।
(ঘ) অলস: ‘গোবৈদ্য’ অলসতা বোঝায় না, বরং কাজের অদক্ষতা বা অযোগ্যতার দিকে ইঙ্গিত করে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
শুদ্ধ বানান কোনটি?
  1. জলচ্ছাস
  2. জলোচ্ছাস
  3. জলোচ্ছ্বাস
  4. জলোচ্চাস
সঠিক উত্তর:
জলোচ্ছ্বাস
উত্তর
সঠিক উত্তর:
জলোচ্ছ্বাস
ব্যাখ্যা

• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
সঠিক বানান হলো - জলোচ্ছ্বাস।


উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
  1.  গৌড়ীয় ব্যাকরণ
  2. মাগধীয় ব্যাকরণ
  3. বাঙ্গালা ব্যাকরণ 
  4. ভাষা ও ব্যাকরণ
সঠিক উত্তর:
 গৌড়ীয় ব্যাকরণ
উত্তর
সঠিক উত্তর:
 গৌড়ীয় ব্যাকরণ
ব্যাখ্যা

• রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম- 'গৌড়ীয় ব্যাকরণ'।             
- এর রচয়িতা রাজা রামমোহন রায় এবং এটি প্রকাশিত হয় ১৮৩৩ সালে।
- রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
---------------------
• রাজা রামমোহন রায়: 
- রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম = গৌড়ীয় ব্যাকরণ।  
- রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। 
- রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম- 'গৌড়ীয় ব্যাকরণ'।             
-  রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক ।
- সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান ।
 
তার রচিত অন্যান্য গ্রন্থ:
- বেদান্ত গ্রন্থ, 
- বেদান্তসার, 
- পথ্য প্রদান,
- গোস্বামীর সহিত বিচার ( সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে)। 
-------
আরো উল্লেখযোগ্য কিছু ব্যাকরণ গ্রন্থ রচয়িতা:
• 'ব্যাকরণ মঞ্জুরী' এর লেখক - ড. মুহম্মদ এনামুল হক।
• 'ব্যাকরণ কৌমুদী' এর লেখক - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
• 'বাঙ্গালা ব্যাকরণ' এর রচয়িতা-ড. মুহম্মদ শহীদুল্লাহ। 
• "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
• ১৯০০ সালে হৃষিকেশ শাস্ত্রী রচিত ব্যাকরণ গ্রন্থ: 'বাঙ্গালা ব্যাকরণ'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
'Blockade' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বন্ধন
  2. অবরোধ 
  3. চাপ
  4. আবর্ত
সঠিক উত্তর:
অবরোধ 
উত্তর
সঠিক উত্তর:
অবরোধ 
ব্যাখ্যা

• 'Blockade' এর পারিভাষিক অর্থ হচ্ছে - অবরোধ।

আরো কয়েকটি বাংলা পরিভাষা:
Bribe - উৎকোচ / ঘুষ;
Cop - পুলিশ;
Background - পটভূমি;
Bail - জামিন;
Boycott বর্জন;
Cartoon - ব্যঙ্গচিত্র;
Cease Fire - অস্ত্র সংবরণ;
Covenant - চুক্তিপত্র।

উৎস: অভিগম্য অভিধান; বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।

১০.
'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা -
  1. হমায়ূন আহমেদ
  2. হমায়ুন কবির
  3. হুমায়ুন আজাদ
  4. আলাউদ্দিন আল আজাদ
সঠিক উত্তর:
হমায়ুন কবির
উত্তর
সঠিক উত্তর:
হমায়ুন কবির
ব্যাখ্যা

• 'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা - হুমায়ুন কবির।

--------------
• 'নদী ও নারী' উপন্যাস:
- 'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। 
- ১৯৪৫ সালে তাঁর 'নদী ও নারী' উপন্যাসটি প্রকাশিত হয় এবং একই বছর 'Men and Rivers' নামে এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়।
- এ উপন্যাসের পটভূমিতে রয়েছে চরের মানুষের জীবনালেখ্য।
- নজু মিয়া আর আসগর মিয়া দুই বন্ধু। তাদের জীবনের ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে 'নদী ও নারী উপন্যাসের কাহিনি।
- এ উপন্যাসে তিনি পদ্মা নদীর পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন।
- ১৯৬৫ সালে ঢাকায় উপন্যাসটি চলচ্চিত্রায়িত হয়।

---------------------
• হুমায়ুন কবির:

- ১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার কোমরপুর গ্রামে তাঁর জন্ম।
- তাঁর প্রকৃত নাম হুমায়ুন জহিরউদ্দিন আমির-ই-কবির।
- তিনি 'চতুরঙ্গ' পত্রিকা সম্পাদনা করে স্মরণীয় হয়ে আছেন।
- ১৯৬৯ সালের ১৮ আগস্ট হৃদরোগে তাঁর মৃত্যু হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- নদী ও নারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

১১.
'সংস্কৃতির সংকট’ গ্রন্থের রচয়িতা -
  1. হাসান আজিজুল হক
  2. মোতাহের হোসেন চৌধুরী
  3. বদরুদ্দীন উমর
  4. আবুল ফজল
সঠিক উত্তর:
বদরুদ্দীন উমর
উত্তর
সঠিক উত্তর:
বদরুদ্দীন উমর
ব্যাখ্যা

• 'সংস্কৃতির সংকট' বদরুদ্দীন উমর রচিত একটি প্রবন্ধ ও গবেষণা গ্রন্থ। 
- গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৬৭ সালে।  

-----------------
• বদরুদ্দীন উমর:
- বদরুদ্দীন উমর ছিলেন একাধারে বাংলাদেশি মার্কসবাদী লেনিনবাদী তাত্ত্বিক, রাজনৈতিক সক্রিয়তাবাদী, ইতিহাসবিদ, লেখক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা। 
- তিনি ২০শে ডিসেম্বর, ১৯৩১ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহন করেন।
- তিনি 'সংস্কৃতি' সাময়িকী সম্পাদনা করেন।

• তাঁর প্রকাশিত গ্রন্থ:
- সাম্প্রদায়িকতা,
- সংস্কৃতির সাম্প্রদায়িকতা,
- সংস্কৃতির সংকট
- পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি,
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ,
- যুদ্ধপূর্ব বাঙলাদেশ,
- যুদ্ধোত্তর বাঙলাদেশ,
- ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ,
- বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং 'সংস্কৃতির সংকট' গ্রন্থ।

১২.
'মহিমা' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. মহি+মা
  2. মহা+ইমা
  3. মহৎ+ইমন
  4. মহিম+আ
সঠিক উত্তর:
মহৎ+ইমন
উত্তর
সঠিক উত্তর:
মহৎ+ইমন
ব্যাখ্যা

• তদ্ধিত প্রত্যয়:
শব্দের শেষে ইমা থাকলে ইমন্‌ হবে এবং ভাবার্থে বিশেষ্য শব্দ গঠন করে। 
যেমন:
- মহৎ + ইমন্‌ = মহিমা,
- নীল + ইমন্‌ = নীলিমা।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণির (২০১৯-সংস্করণ)।

১৩.
এক কথায় প্রকাশ করুন– 'মুক্তি পেতে ইচ্ছুক'
  1. মুমুক্ষু
  2. মূমূক্ষু
  3. মুমুক্ষূ
  4. মুমুক্ষা
সঠিক উত্তর:
মুমুক্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমুক্ষু
ব্যাখ্যা

'মুক্তি পেতে ইচ্ছুক' এর  বাক্য কথায় প্রকাশ- মুমুক্ষু। 

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- মুক্তি লাভের ইচ্ছা - মুমুক্ষা। 
- পাওয়ার ইচ্ছা- ঈপ্সা।
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা।
- 'বাস করার ইচ্ছা' - বিবৎসা,
- 'জয় করার ইচ্ছা' - জিগীষা,
- জানবার ইচ্ছা - জিজ্ঞাসা,
- 'ভোজন করার ইচ্ছা' - বুভুক্ষা।

উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১৪.
ছন্দের যাদুকর বলা হয়- 
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. সুকান্ত ভট্টাচার্য 
  3. সুফিয়া কামাল
  4. সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ দত্ত:
- বাংলা সাহিত্যে 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মূলত কবি।
- তাঁর বহুল প্রচলিত কবিতা 'মেথর'।
- দেশাত্মবোধ, শক্তির সাধনা, মানবতাবোধ তাঁর কবিতার ভাববস্তু।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি ইত্যাদি।

তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থ রেণু,
- মণি মঞ্জুষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

১৫.
'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' বলতে বোঝায় -
  1. সোনালি ধান
  2. দামি ধান
  3. মূল্যবান অর্জন 
  4. জীবনের সৃষ্টিকর্ম
সঠিক উত্তর:
জীবনের সৃষ্টিকর্ম
উত্তর
সঠিক উত্তর:
জীবনের সৃষ্টিকর্ম
ব্যাখ্যা

• রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কবিতায় 'সোনার ধান' বলতে আসলে — মানুষের মহৎ সৃষ্টিকর্ম, স্বপ্ন ও শ্রমকে বোঝানো হয়েছে। 

• 'সোনার তরী' কাব্যগ্রন্থ ও কবিতা:
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়।
- এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।
- সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থের নাম-কবিতা।
- ' এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন।
- সোনার তরী 'মাত্রাবৃত্ত' ছন্দে রচিত। এর অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত।

এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো:
- সোনার তরী,
- বিম্ববতী,
- বর্ষাযাপন,
- সুপ্তোত্থিতা,
- হিং টিং ছট,
- বসুন্ধরা,
- নিরুদ্দেশ যাত্রা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং 'সোনার তরী' কাব্যগ্রন্থ।

১৬.
কোনটি জসীমউদ্দীনের রচনা?
  1. গাজী মিয়াঁর বস্তানী
  2. দুর্দিনের দিনলিপি
  3. রেখাচিত্র
  4. যে দেশে মানুষ বড়
সঠিক উত্তর:
যে দেশে মানুষ বড়
উত্তর
সঠিক উত্তর:
যে দেশে মানুষ বড়
ব্যাখ্যা

সঠিক উত্তর -  ঘ) যে দেশে মানুষ বড়।
----------------------
• জসীম উদ্‌দীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
- তাঁর রচিত উপন্যাস 'বোবা কাহিনী'।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য। এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M. Millford গ্রন্থটি 'The Field of the Embroidered Quilt' নামে অনুবাদ করেন।
- তিনি প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার (১৯৫৮), বাংলাদেশ সরকারের একুশে পদক (১৯৭৬) ও স্বাধীনতা দিবস পুরস্কারে (মরণোত্তর, ১৯৭৮) ভূষিত হন।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।

• তাঁর রচিত ভ্রমণকাহিনি:
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশ,
- যে দেশে মানুষ বড়।

• 'যে দেশে মানুষ বড়' ভ্রমণকাহিনির রচয়িতা - জসীম উদ্‌দীন।
- এটি ১৯৬৮ সালে প্রকাশিত হয়।

অন্য অপশনগুলো:
ক) গাজী মিয়াঁর বস্তানী- মীর মশাররফ হােসেনের আত্মজীবনীমূলক উপন্যাসোপম রচনা।
খ) দুর্দিনের দিনলিপি - আবুল ফজল রচিত দিনলিপি।
গ) রেখাচিত্র - আবুল ফজল রচিত একটি দিনিলিপি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া।

১৭.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
  1. অপ
  2. পরা
  3. সু 
  4. প্র
সঠিক উত্তর:
সু 
উত্তর
সঠিক উত্তর:
সু 
ব্যাখ্যা

• খাঁটি বাংলা উপসর্গ - সু।
---------------

খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অন্যদিকে,
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৮.
সৈয়দ ওয়লীউল্লাহর লেখা নাটক কোনটি?
  1. কবর
  2. বহিপীর
  3. ওরা কদম আলী 
  4. লাল সালু
সঠিক উত্তর:
বহিপীর
উত্তর
সঠিক উত্তর:
বহিপীর
ব্যাখ্যা

• "বহিপীর" - সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত একটি নাটক।

অন্য অপশনগুলো:
ক) কবর = মুনীর চৌধুরীর ভাষা আন্দোলনভিত্তিক বিখ্যাত নাটক।
গ) ওরা কদম আলী = মামুনুর রশীদের নাটক।
ঘ) লাল সালু = সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস (নাটক নয়)।
------------------
• 'বহিপীর' নাটক সম্পর্কিত কিছু তথ্য:
- সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার।'বহিপীর' সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত সামাজিক নাটক।
- ১৯৫৫ সালে 'বহিপীর' রচিত এবং নাটকটি ১৯৬৫ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নাটকটি গড়ে উঠেছে বহিপীরের সর্বগ্রাসী স্বার্থ ও নতুন দিনের প্রতীক এক বালিকার বিদ্রোহের কাহিনীকে কেন্দ্র করে।
- নাটকের এই কেন্দ্রীয় চরিত্রটির নাম অনুসারেই নাটকের নামকরণ করা হয়েছে বহিপীর। এখানে ধর্মকে ভণ্ডবহিপীর ব্যক্তিস্বার্থে ব্যবহার করে।

উল্লেখযোগ্য চরিত্র:
- বহিপীর,
- তাহেরা,
- হাতেম,
- আমেনা,
- হাশেম।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১৯.
‘চর্যাপদ’ হলো-
  1. একগুচ্ছ ধর্মোপদেশ
  2. সাধন সংগীত
  3. জীবনাচরণ পদ্ধতি
  4. নীতিকথা
সঠিক উত্তর:
সাধন সংগীত
উত্তর
সঠিক উত্তর:
সাধন সংগীত
ব্যাখ্যা

• চর্যাপদ -গানের সংকলন বা সাধন সংগীত যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন।
-------------
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।

২০.
'অম্বর' এর প্রতিশব্দ কোনটি?
  1. পৃথিবী
  2. জল
  3. সমুদ্র
  4. আকাশ
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা

• 'অম্বর' এর প্রতিশব্দ- 'আকাশ'। 

--------------
• আকাশ এর কিছু সমার্থক শব্দ: 
অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।

• ‘জল’ এর সমার্থক শব্দ:
অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

• পৃথিবী এর সমার্থক শব্দ: 
বসুন্ধরা। এর আরো কয়েকটি প্রতিশব্দ - ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২১.
'ইত্তেফাক' শব্দের অর্থ -
  1. সংবর্ধনা
  2. সংলাপ
  3. ইতিহাস
  4. সম্প্রীতি
সঠিক উত্তর:
সম্প্রীতি
উত্তর
সঠিক উত্তর:
সম্প্রীতি
ব্যাখ্যা

• 'ইত্তেফাক'- শব্দের অর্থ - সম্প্রীতি।
 
• ইত্তেফাক (বিশেষ্য):
- আরবি শব্দ।
অর্থ: 
- মিল; ঐক্য; সম্প্রীতি।
-  ঢাকা থেকে প্রকাশিত একটি বিখ্যাত দৈনিক পত্রিকার নাম।

আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
• চয়ন- সংকলন,
• শশাঙ্ক- চাঁদ,
• পেটোয়া- অনুগত,
• হরিৎ- সবুজ,
• রাতুল- লাল,
• অয়ন- পথ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২.
'অহরহ' শব্দের সন্ধি বিচ্ছেদ - 
  1.  অহঃ+অহ 
  2.  অহ+রহঃ 
  3. অহর+হ
  4. অহঃ+রহ
সঠিক উত্তর:
 অহঃ+অহ 
উত্তর
সঠিক উত্তর:
 অহঃ+অহ 
ব্যাখ্যা

• 'অহরহ' এর সন্ধি বিচ্ছেদ - 'অহঃ + অহ'।

• সন্ধির নিয়ম:
অ- কারের পরস্থিত র্‌-জাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে 'র' হয়।
যেমন:
- অন্তঃ + গত= অন্তর্গত,
- অহঃ + অহ= অহরহ,
- পুনঃ + উক্ত= পুনরুক্ত ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।

২৩.
'সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র!' – কোন বাক্য? 
  1.  মিশ্র বাক্য 
  2. বিস্ময়বোধক বাক্য
  3. যৌগিক বাক্য
  4. জটিল বাক্য
সঠিক উত্তর:
বিস্ময়বোধক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
বিস্ময়বোধক বাক্য
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: খ) বিস্ময়বোধক বাক্য।

• বিস্ময়বোধক বাক্য:
যে বাক্যে আশ্চর্যজনক কিছু বোঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে।
যেমন:
- তাজ্জব ব্যাপার!
- কী সাংঘাতিক ব্যাপার!
- সত্যি সেলুকাস, কী বিচিত্র এ দেশ!

"সত্যি সেলুকাস, কী বিচিত্র এ দেশ!" বাক্যটির বিস্ময়বোধক হওয়ার ব্যাখ্যা: 
‘সত্যি সেলুকাস, এ দেশ বড় বিচিত্র!’ এই বাক্যটি একটি বিস্ময়বোধক বাক্য। এটি বিস্ময়, আশ্চর্য বা আবেগ প্রকাশ করে, যা বিস্ময়বোধক বাক্যের প্রধান বৈশিষ্ট্য। বাক্যটিতে ‘সত্যি’ এবং ‘বড় বিচিত্র’ শব্দগুলো বক্তার আশ্চর্য বা বিস্ময়ের ভাব প্রকাশ করছে।

অন্যান্য অপশনের বিশ্লেষণ:
(ক) মিশ্র বাক্য: মিশ্র বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অধীন খণ্ড বাক্য থাকে, যেমন ‘যদি তুমি যাও, তবে আমি যাব।’ এই বাক্যে তেমন কোনো অধীন খণ্ড নেই।
(গ) যৌগিক বাক্য: যৌগিক বাক্যে দুই বা ততোধিক প্রধান খণ্ড সমন্বয় সংযোজক (যেমন: এবং, কিন্তু) দিয়ে যুক্ত থাকে, যেমন ‘আমি গেলাম এবং সে এল।’ এই বাক্যে একটিমাত্র প্রধান খণ্ড রয়েছে।
(ঘ) জটিল বাক্য: জটিল বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অধীন খণ্ড থাকে, যা সাধারণত ‘যে’, ‘যদি’ ইত্যাদি দিয়ে যুক্ত হয়। এই বাক্যে তেমন কাঠামো নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং উচ্চ মাধ্যমিক, বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়; মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

২৪.
‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ‘ক্রন্দন-শ্বাস’ বুঝিয়েছেন?
  1. বিধবার
  2. বঞ্চিতের 
  3. পরশুরামের 
  4. ইস্রাফিলের
সঠিক উত্তর:
বিধবার
উত্তর
সঠিক উত্তর:
বিধবার
ব্যাখ্যা

বিদ্রোহী কবিতার অংশবিশেষ:

আমি বন্ধন-হারা কুমারীর বেণু, তন্বী-নয়নে বহ্ণি
আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি!
আমি উন্মন মন উদাসীর,
আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর।
আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের,

কবিতার চরণে স্পষ্ট লেখা আছে: "আমি বিধবার বুকে ক্রন্দন-শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর।"

এখানে নজরুল বিধবা নারীদের হৃদয়ের গভীর বেদনা ও আর্তনাদের কথা বলেছেন। বিধবা নারীরা সমাজে যে দুঃখ-কষ্ট ভোগ করেন, সেই যন্ত্রণার প্রতিধ্বনি কবি নিজের মধ্যে অনুভব করেন।

অর্থ্যাৎ, সঠিক উত্তর - ক) বিধবার।
------------------------
• 'বিদ্রোহী' কবিতা:
- বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
- ‘বিদ্রোহী' কবিতার রচনাকাল: ১৯২১ সাল;  প্রকাশিত হয় ⎯ ২২ পৌষ, ১৩২৮ (১৯২২ সালের ৬ জানুয়ারি) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি।
- এর মূলে রয়েছে - বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।

- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'।
- এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
- এতে মোট ১২টি কবিতা রয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বিদ্রোহী কবিতা, বাংলাপিডিয়া।
 

২৫.
‘নিশাকর’ শব্দের সমার্থক শব্দ-
  1. রজনী 
  2. অনিল
  3. চাঁদ
  4. যামিনী
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা

• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।

অন্যদিকে,
'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৬.
Identify the synonym of "Denial': 
  1. rebuff
  2. refusal
  3. rebuttal
  4. refuge
সঠিক উত্তর:
refusal
উত্তর
সঠিক উত্তর:
refusal
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) refusal.

• Denial: [noun]
English meaning: a statement that something is not true or does not exist.
Bangla meaning: অস্বীকার; প্রত্যাখ্যান; ব্যপনয়ন।

Options, 

ক) rebuff: 
English meaning: an act of unkindly refusing a friendly offer, request or suggestion.
Bangla meaning: রূঢ় প্রত্যাখ্যান; অবজ্ঞাপূর্ণ উপেক্ষা। 

খ) refusal:
English meaning: the act of refusing to do or accept something.
Bangla meaning: গ্রহণ করতে/প্রদান করতে/মেনে নিতে সম্মতিহীনতা; প্রত্যাখ্যান; অসম্মতি।

গ) rebuttal:
English meaning: a statement that says that something is not true.
Bangla meaning: খণ্ডন; অভিযোগ খণ্ডনকারী সাক্ষ্যপ্রমাণ।

ঘ) refuge
English meaning: shelter or protection from danger, trouble, etc.
Bangla meaning: আশ্রয়; আশয়; সমাশ্রয়; গতি: (লাক্ষণিক)।

"Rebuff" কাছাকাছি হলেও exact synonym নয় - এতে emotional intensity বেশি। "Refusal" হচ্ছে perfect synonym
- "Denial" - অস্বীকার/প্রত্যাখ্যান। 
- "Refusal" - প্রত্যাখ্যান/অস্বীকৃতি।
- দুটোই একই অর্থ।
- Rebuff - কঠোরভাবে প্রত্যাখ্যান (বেশি রুঢ়)।

অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Denial': Refusal.

Source - Accessible, Cambridge, Oxford Dictionary.

২৭.
Identify the correct sentence:
  1.  It is high time you give up smoking.
  2. It is high time you have given up smoking. 
  3. It is high time you gave up smoking. 
  4. It is high time you had given up smoking.
সঠিক উত্তর:
It is high time you gave up smoking. 
উত্তর
সঠিক উত্তর:
It is high time you gave up smoking. 
ব্যাখ্যা

• Correct sentence: গ) It is high time you gave up smoking.

• It is time/It is high time এর পরে যদি subject থাকে তাহলে verb -এর past form হয়।
- যেমন:
- It is high time he changed his attitude toward others.
- It is high time we finalized our plans for the upcoming event.

উল্লিখিত বাক্যে It is high time এর পর subject 'you' আছে তাই verb -এর past form হবে। 

উল্লিখিত অন্য অপশন গুলো 

ক) It is high time you give up smoking.
→ এখানে present tense (give) ব্যবহার করা হয়েছে। নিয়ম অনুযায়ী past tense হওয়া উচিত।

খ) It is high time you have given up smoking.
→ এখানে present perfect (have given) ব্যবহার করা হয়েছে, যা গঠনগতভাবে ভুল।

ঘ) It is high time you had given up smoking.
→ এখানে past perfect (had given) ব্যবহার করা হয়েছে, যা অতীতের আগের কোনো সময় বোঝায়। এই প্রসঙ্গে প্রযোজ্য নয়।
----------------- 

• It is time/It is high time এর পরে যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন:
- It is high time to stop corruption.
- It is time to start the task.

• Note: সাধারণত কোনো কিছু করার সময় হয়েছে অর্থে It is time এবং কোনো কিছু করতে দেরি হয়ে গেছে, যা করার এখনই উপযুক্ত সময় অর্থে It is high time ব্যবহৃত হয়।

Source:
1. Applied English Grammar And Composition by P.C. Das.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

২৮.
Identify the common gender? 
  1. Mentrix
  2. Doe
  3. Gander 
  4. Cousin
সঠিক উত্তর:
Cousin
উত্তর
সঠিক উত্তর:
Cousin
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ঘ) Cousin. 

• Cousin:
Meaning: মামাতো/খালাতো/চাচাতো/ফুফাতো ভাই অথবা বোন। 

• Common Gender:
যে Noun পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝায় তাকে Common Gender বলা হয়।
Example:
- Parent, Child, Baby, Teacher, Student, Monarch, Neighbor, etc.

Other options,

ক) Mentrix
- "Mentrix" হলো Mentor এর feminine form.

খ) Doe
- (feminine) - স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ।
- এর masculine form - Buck/Hart - পুরুষ হরিণ।

গ) Gander' is a masculine gender.
- Gander - কলহংস।
- এর feminine form - goose.

Source: Accessible Dictionary.

২৯.
The word 'decadent' means-
  1. rotten
  2. morally declined
  3. dissident
  4. defiant
সঠিক উত্তর:
morally declined
উত্তর
সঠিক উত্তর:
morally declined
ব্যাখ্যা

• Decadent: [adjective]
English meaning: having or showing low standards, especially moral ones, and an interest only in pleasure and fun rather than serious things.
Bangla meaning: নৈতিকভাবে অবনত/পতিত।

Example: 
- There was something very decadent about filling ourselves with so much rich food.

Other options,

ক) rotten:
- পচা।

খ) morally declined:
- নৈতিকভাবে অবনতি হওয়া বা নৈতিকভাবে পতিত হওয়া।

গ) dissident:
- ভিন্নমতাবলম্বী/ বিপরীতমতবাদী বা মতবিরোধী।

ঘ) defiant:
- স্পর্ধিত; অবজ্ঞাপূর্ণ; অবাধ্য।

অপশন বিবেচনা করে দেখা যায়, The word 'decadent' means- morally declined.

Source: Oxford Dictionary.

৩০.
The idiom 'carry on with' means-
  1. to progress carefully
  2. to progress fast
  3. to continue
  4. to progress gradually
সঠিক উত্তর:
to continue
উত্তর
সঠিক উত্তর:
to continue
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) to continue.

Carry on with [idiom]
English meaning:  to continue doing or participating in (an activity).
Bangla meaning: কোনো কাজ চালিয়ে যাওয়া বা অব্যাহত রাখা।

Example: 
- They carried on with their conversation.

Other options,

ক) to progress carefully:
 → সাবধানে অগ্রগতি।

খ) to progress fast:
 → দ্রুত অগ্রগতি।

ঘ) to progress gradually:
 → ধীরে ধীরে অগ্রগতি।

 Source: Merriam-Webster Dictionary.

৩১.
Identify the correct spelling: 
  1. reconaissance
  2. reconnaisance
  3. reconnaissance
  4. reconaisance
সঠিক উত্তর:
reconnaissance
উত্তর
সঠিক উত্তর:
reconnaissance
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) reconnaissance.

Reconnaissance (noun)
English Meaning: the process of getting information about enemy forces or positions by sending out small groups of soldiers or by using aircraft, etc..
Bangla Meaning: শত্রুপক্ষের অবস্থান, তাদের শক্তি ইত্যাদি জানার উদ্দেশ্যে পরিচালিত তথ্যানুসন্ধান বা তৎসংক্রান্ত অভিযান।

Example Sentence:
- The military conducted a reconnaissance mission to gather information about enemy positions.
- Before starting the construction project, engineers conducted a reconnaissance of the site to assess its suitability.
- Aerial reconnaissance of the enemy position showed they were ready to attack.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

৩২.
'Walking is beneficial to a healthy life.' Here 'walking' is a/an-
  1. participle
  2. gerund
  3. infinitive
  4. verbal noun
সঠিক উত্তর:
gerund
উত্তর
সঠিক উত্তর:
gerund
ব্যাখ্যা

'Walking is beneficial to a healthy life.' Here 'walking' is a - Gerund.
- এখানে "Walking" বাক্যের subject.
- তাই, "walking" এখানে noun-এর মতো ব্যবহার হয়েছে।
 
• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- A Gerund is a double part of speech - a Noun and Verb combined. 

• Gerund ব্যবহৃত হয়: 
- Subject অথবা object হিসেবে; 
- Preposition এর object হিসেবে; 
- Verb এর complement হিসেবে; 
- Compound noun হিসেবে ব্যবহৃত হয়।

Other options,

• Participle: সাধারণত verb-এর -ing আকার যা adjective-এর কাজ করে।
উদাহরণ:
The walking man is my father. → এখানে "walking" মানে "যে হাঁটছে", এটি adjective এর কাজ করছে।

• Infinitive: verb-এর to + base form (যেমন to walk).
- এখানে "walking" infinitive নয়, কারণ "to walk" বলা হতো।

• Verbal Noun: 
• কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
- নিয়মানুযায়ী The writing of a good letter is very different is the example of verbal noun
- কারণ, writing এর পূর্বে the ও পরে of বসেছে।

৩৩.
Fill in the blank with the correct option: 'The family _____ their homeland during the 1960s.'
  1. left
  2. was left 
  3. had been left
  4. had left
সঠিক উত্তর:
left
উত্তর
সঠিক উত্তর:
left
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ক) left.

Complete sentence: The family left their homeland during the 1960s.

• অতীতের একটি নির্দিষ্ট ঘটনা বোঝাতে Simple Past ব্যবহার হয়।
- এখানে 1960s একটি নির্দিষ্ট অতীত সময় নির্দেশ করছে।
- অতএব, left (simple past of leave) সঠিক।

Other options,
খ) was left
- এটি passive form.
- অর্থ: "ছাড়া হয়েছিল" বা "পরিত্যক্ত ছিল"।
- উদাহরণ: The house was left in ruins after the storm.
- এখানে “the family” মূল subject হওয়ায় passive voice ব্যবহার করা ভুল।

গ) had been left:
- এটি Past Perfect Passive। এর অর্থও হবে "পরিবারটিকে ছেড়ে যাওয়া হয়েছিল" যা সঠিক নয়।

ঘ) had left:
- ভুল — Past perfect, সাধারণত তখন ব্যবহার হয় যখন কোনো ঘটনা আরেকটি অতীত ঘটনার আগে ঘটেছে।

৩৪.
'The moon goes round the earth'.In this sentence 'round' is a/an- 
  1. noun
  2. preposition
  3. verb
  4. adverb
সঠিক উত্তর:
preposition
উত্তর
সঠিক উত্তর:
preposition
ব্যাখ্যা

The moon goes round the earth'.In this sentence 'round' is a/an- preposition.

- Preposition হলো এমন একটি শব্দ যা noun বা pronoun-এর সঙ্গে সম্পর্ক তৈরি করে।
- round এখানে দেখাচ্ছে Moon এর গতি বা অবস্থান relation Earth এর সাথে।
- অর্থাৎ, round the earth → prepositional phrase.
- the earth হলো preposition-এর object.
- round" এখানে around অর্থে ব্যবহৃত হয়েছে।
--------------

• এটি noun বা verb নয়, কারণ এটি কোনো কাজ বা বস্তু বোঝাচ্ছে না।
- এটি adverb নয়, কারণ এটি verb "goes" কে সরাসরি modify করছে না।
- এটি preposition, কারণ এটি "the earth" (noun) এর সাথে সম্পর্ক তৈরি করছে।

৩৫.
Fill in the gap with the right option: 'I can't carry ___________ longer; I need help.'
  1. out along any
  2. over alone any 
  3. on alone any
  4. out alone.
সঠিক উত্তর:
on alone any
উত্তর
সঠিক উত্তর:
on alone any
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) on alone any.

বাক্যটি সম্পূর্ণ হবে: I can't carry on alone any longer; I need help.

Carry on:
- Meaning: to continue doing, pursuing, or operating.
- এখানে "carry on" phrasal verb ব্যবহৃত হয়েছে যার অর্থ "চালিয়ে যাওয়া"।

অন্য অপশনগুলোর সমস্যা:

ক) out along any - "carry out along" সঠিক phrasal verb নয়।

খ) over alone any - "carry over" অর্থ ভিন্ন (স্থানান্তর করা) এবং এই context এ অর্থহীন।

ঘ) out alone - "carry out" মানে "সম্পাদন করা", এবং "any longer" অংশ বাদ পড়েছে।

"Carry on" একটি common phrasal verb যার অর্থ "continue" বা "চালিয়ে যাওয়া"।

৩৬.
Choose the passive form of Visitors found him playing football.
  1. Visitors were found playing football by him. 
  2.  He was found playing football by visitors. 
  3. Visitors found that football was played by him.
  4. He was playing football that was seen by visitors.
সঠিক উত্তর:
 He was found playing football by visitors. 
উত্তর
সঠিক উত্তর:
 He was found playing football by visitors. 
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) He was found playing football by visitors.

• Active voice থেকে passive voice করার নিয়ম:
- Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- preposition (by, with, at, to, in) বসে।
- Active voice এর subject টি passive voice এর object হয়।

Active: Visitors found him playing football.
Passive: He was found playing football by visitors.

অন্য অপশনগুলোর সমস্যা:

ক) "Visitors were found playing football by him" - এখানে subject ও object ভুলভাবে পরিবর্তিত হয়েছে।

গ) "Visitors found that football was played by him" - ভুল, sentence-এর অর্থ ও structure পরিবর্তিত হয়েছে।

ঘ) "He was playing football that was seen by visitors" - ভুল, meaning পরিবর্তিত হয়েছে।

৩৭.
'My brother is an elderly person.' Here 'elderly' is a/an-
  1. adverb
  2. noun
  3. adjective
  4. conjunction 
সঠিক উত্তর:
adjective
উত্তর
সঠিক উত্তর:
adjective
ব্যাখ্যা

'My brother is an elderly person.' Here 'elderly' is a/an- adjective.
- "elderly" describes person → অর্থাৎ এটি person-এর গুণ/বর্ণনা করছে।
- Words that describe nouns are called adjectives.

elderly: [adjective]

English meaning: (of people) used as a polite word for ‘old’.
Bangla meaning: বয়োজ্যেষ্ঠ; প্রৌঢ়; প্রবীণ।

Example: 
- an elderly man/woman/lady
- an elderly couple
- They were reunited at last with their elderly relatives.

Source: Oxford Dictionary.

৩৮.
Identify the word having the same form in both singular and plural:
  1. cuff
  2. hunk
  3. life
  4. moose
সঠিক উত্তর:
moose
উত্তর
সঠিক উত্তর:
moose
ব্যাখ্যা

Answer - moose.

Moose:

English meaning: a type of large deer with large, flat antlers (= wide horns like branches) and a long nose that lives in the forests of North America, northern Europe, and Asia.
Bangla meaning: উত্তর আমেরিকা, উত্তর ইউরোপ (এখানে elk নামে পরিচিত) ও এশিয়ার মোটা লোম ও মোটা শিংওয়ালা হরিণবিশেষ; চমর।

- এর Plural form: 'moose'.

Option,

ক) cuff:
- হাতের কব্জির চারপাশের কাপড় বা বাঁধন
- Plural: cuffs.

খ) hunk:
- বড় বা মোটা টুকরা, সাধারণত খাবারের বা আকর্ষণীয় পুরুষকে বোঝায়
- Plural: hunks.

গ) life:
- জীবন; প্রাণ।
- Plural: lives.

Source: Merriam-Webster & Accessible Dictionary.

৩৯.
Fill in the blank with the appropriate preposition: ‘Rina does not excel ____________ English.’
  1. in
  2. at
  3. for
  4. of
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা

"Excel" সাধারণত কোন বিষয়ে দক্ষতা দেখানোর ক্ষেত্রে ব্যবহার হয়।

excel (in/at)
English meaning: to be extremely good at something.
Bangla meaning: (১) অন্যদের চেয়ে ভালো করা। (২) ছাড়িয়ে যাওয়া।

তবে,
excel in → যখন কোনো subject/field/area বোঝানো হয়।
উদাহরণ: She excels in mathematics.

excel at → যখন কোনো particular skill/doing action বোঝানো হয়।
উদাহরণ: He excels at playing football.

Complete sentence - Rina does not excel in English.

Source: Cambridge & Accessible Dictionary.

৪০.
The verb form of the word 'amusement' is: 
  1. amusing
  2. amuse
  3. amused
  4. amusingly
সঠিক উত্তর:
amuse
উত্তর
সঠিক উত্তর:
amuse
ব্যাখ্যা

The verb form of the word 'amusement' is: amuse.

• Amusement: [noun]

English meaning: the feeling that you have when you enjoy something that is funny.
Bangla meaning: হাস্যকৌতুক; কৌতুকানুভূতি; কৌতুকাবিষ্টতা। 

Options,

ক) amusing: [adjective]
English meaning: funny and giving pleasure.
Bangla meaning: মজার; মজাদার।

খ) amuse: [verb]
English meaning: to make somebody laugh or smile/ to make time pass pleasantly for somebody/yourself.
Bangla meaning: (১) মজা করে সময় কাটানো: The kids amused themselves playing many games in the park. (২) (কাউকে) হাসানো: His jokes amused all of us.

গ) amused: [adjective]
English meaning: thinking that somebody/something is funny, so that you smile or laugh.
Bangla meaning: আনন্দিত বা মজা পেয়েছে।

ঘ) amusingly: [adverb]
English meaning: in a funny way that gives pleasure.
Bangla meaning: মজারভাবে বা আনন্দদায়কভাবে।

Source: Oxford Dictionary.

৪১.
Select the sentence in which 'after' is a conjunction:
  1. The storm came soon after.
  2. The boy takes after his father.
  3. The police went away after we had left. 
  4. After ages the nation is likely to sing his glory.
সঠিক উত্তর:
The police went away after we had left. 
উত্তর
সঠিক উত্তর:
The police went away after we had left. 
ব্যাখ্যা

ঠিক উত্তর: গ) The police went away after we had left.
- Conjunction হল যে শব্দ দুটি clause বা বাক্যাংশকে যুক্ত করে।
- এখানে "after" একটি conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি দুটি clause যুক্ত করেছে:Main clause: "The police went away".
- Subordinate clause: "we had left".

After: [conjunction]
English meaning: at a time later than something; when something has finished.
Bangla meaning: পর; পরে

-----------
ক) The storm came soon after.
এখানে "after" হলো adverb, কারণ এর পরে কোন noun বা clause নেই।

খ) The boy takes after his father.
এখানে "after" হলো preposition, অর্থাৎ "like" বা "resemble" বোঝাচ্ছে।

ঘ) After ages the nation is likely to sing his glory.
এখানে "after" হলো preposition, কারণ "ages" হলো noun।

৪২.
The idiom 'cry over spilled milk' means-
  1. to be upset about something irretrievably lost
  2. to cry incessantly
  3. to cry for a dead pet 
  4. to cry for urgent help
সঠিক উত্তর:
to be upset about something irretrievably lost
উত্তর
সঠিক উত্তর:
to be upset about something irretrievably lost
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ক) to be upset about something irretrievably lost.

Cry over spilled milk (idiom): 
English Meaning: to express regret about something that has already happened or cannot be changed.
Bangla Meaning: বৃথা অনুশোচনা করা।

Ex. Sentence: Yes, we made a mistake, but there’s no point in crying over spilled milk.
Bangla Meaning: হ্যা, আমরা একটা ভুল করে ফেলেছি, এখন এটা নিয়ে বৃথা অনুশোচনা করার কোনো মানে হয় না।

Other options,

খ) to cry incessantly
-  অবিরাম কাঁদা।

গ) to cry for a dead pet
- মৃত পোষ্য পশুর জন্য কাঁদা।

ঘ) to cry for urgent help
-  জরুরি সাহায্যের জন্য চিৎকার করা।

Source: Live MCQ lecture. 

৪৩.
Identify the correct sentence 
  1. The unfortunate accident had occurred on Monday last.
  2. The unfortunate accident was occurred on Monday last. 
  3. The unfortunate accident occurred on Monday last.
  4. The unfortunate accident has occurred on Monday last.
সঠিক উত্তর:
The unfortunate accident occurred on Monday last.
উত্তর
সঠিক উত্তর:
The unfortunate accident occurred on Monday last.
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) The unfortunate accident occurred on Monday last.
যেহেতু Monday last নির্দিষ্ট অতীত সময় নির্দেশ করছে, তাই simple past tense ব্যবহার হবে → occurred.

•  বাক্যে last থাকায় বোঝা যাচ্ছে বাক্যটি past indefinite tense এ হবে।

• Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।

Other options,
ক) The unfortunate accident had occurred on Monday last.
- এটি past perfect tense.
- Past perfect সাধারণত ব্যবহার হয় দুইটি অতীত ঘটনা মধ্যে প্রথমটি বোঝাতে।
- উদাহরণ: The train had left before we reached the station.
- এখানে Monday last শুধু নির্দিষ্ট একটি অতীত সময়, অন্য কোন অতীত ঘটনার আগে হয়নি, তাই had occurred প্রয়োজন নেই।
- তাই এটি ভুল।

খ) The unfortunate accident was occurred on Monday last.
- occur হলো intransitive verb, অর্থাৎ এটি passive voice-এ ব্যবহার হয় না।
- অতএব, was occurred ভুল।

ঘ) The unfortunate accident has occurred on Monday last.
- has occurred - present perfect tense.
- Present perfect সাধারণত অতীতে শুরু হওয়া এবং বর্তমানে প্রভাবিত ঘটনা বোঝাতে ব্যবহার হয়।
- কিন্তু Monday last সম্পূর্ণ অতীত → present perfect ব্যবহার করা ভুল।
- ভুল।

৪৪.
The indirect speech of the sentence: Shila said to him, “Are you satisfied with your new car?" 
  1. Shila asked him whether he is satisfied with his new car.
  2. Shila asked him if he was satisfied with his new car.
  3. Shila asked him if he had been satisfied with his new car
  4.  Shila enquired of him whether he has been satisfied with his new car.
সঠিক উত্তর:
Shila asked him if he was satisfied with his new car.
উত্তর
সঠিক উত্তর:
Shila asked him if he was satisfied with his new car.
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: খ) Shila asked him if he was satisfied with his new car. 

• Interrogative Sentence যুক্ত Direct Speech কে Indirect Speech করার নিয়ম:

- প্রশ্নের ক্ষেত্রে ask / enquire ব্যবহার হয়।
- Yes/No প্রশ্ন হলে if / whether ব্যবহার হয়।
- Direct speech-এর present tense সাধারণত past tense-এ পরিবর্তিত হয়।
- Pronoun ও possessive pronoun ঠিকভাবে পরিবর্তন করতে হয়।
  
- Subject + ask + object + if/whether + reported speech এর subject + Tense অনুসারে verb + extension.

Direct: Shila said to him, “Are you satisfied with your new car?"
Indirect: Shila asked him if he was satisfied with his new car.

অন্যান্য অপশন বিশ্লেষণ:
ক) Shila asked him whether he is satisfied with his new car.
 → is satisfied → tense ঠিক করা হয়নি, reported speech past tense হওয়া উচিত।

গ) Shila asked him if he had been satisfied with his new car
- “had been” হলো past perfect।
- এটা তখনই ব্যবহৃত হয় যদি মূল বাক্য past tense-এ হয় বা পূর্বের কিছু ঘটনার কথা বলা হয়।
- এখানে মূল বাক্য present tense, তাই past perfect দরকার নেই।

ঘ)  Shila enquired of him whether he has been satisfied with his new car.
- “has been” present perfect, কিন্তু reporting verb past tense।
- tense mismatch হয়েছে।

৪৫.
Rise early with the lark. In this sentence the verb 'rise' is- 
  1. causative
  2. intransitive
  3. transitive
  4. factitive
সঠিক উত্তর:
intransitive
উত্তর
সঠিক উত্তর:
intransitive
ব্যাখ্যা

Rise early with the lark. In this sentence the verb 'rise' is- intransitive.
- এখানে rise কোনো object গ্রহণ করছে না।
- Intransitive verb হলো সেই verb যা direct object ছাড়া কাজ করে।
- অর্থাৎ, subject নিজেই কাজটি সম্পন্ন করছে, কিন্তু কোনো object প্রভাবিত হচ্ছে না। 

• Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত Intransitive verb-কে কি (what?) বা কাকে (whom?) দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন(when) বা কোথায় (where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb যুক্ত sentence-এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb.

- Examples:
• They run every morning.
• The cat jumped onto the table.
• The leaves fall in winter.
- উল্লিখিত বাক্যের verb সমূহের Direct Object নেই এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।

Other options,
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
- যেমন:
- I shall get the work done by him. (আমি তার দ্বারা কাজটি করিয়ে নেব।)

• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

 • Factitive object:
- যে সকল verb এর পরে object complement বসে তাকে Factitive object বলে।
- অর্থাৎ যখন verb এর পরে দুটি অংশ থাকবে এবং একটি অপরটিকে নির্দেশ করবে তখন object এর পরের অংশকে objective complement বা Factitive object বলে।
• We made him captain.
- এখানে captain শব্দটি him object এর complement.
- তাই এটি Factitive object.

৪৬.
Fill in the blank with the appropriate article: ‘The mother seized ________ boy by the collar.'
  1. the
  2. an
  3. a
  4. none of the above
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা

Answer: ক) the.
Complete sentence: The mother seized the boy by the collar.

• boy এখানে definite অর্থে ব্যবহার হয়েছে, কারণ—
- কার কথা বলা হচ্ছে তা নির্দিষ্ট (the mother already knew which boy).
- "by the collar" অংশটিও এটিকে definite করে তুলছে (boy-এর নিজের collar ধরা হয়েছে)।

• Article: 
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হলো Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

৪৭.
The boys saw him walking out. Here 'walking' is a/an- 
  1. gerund
  2. infinitive
  3. verbal noun
  4. participle 
সঠিক উত্তর:
participle 
উত্তর
সঠিক উত্তর:
participle 
ব্যাখ্যা

The boys saw him walking out. Here 'walking' is a/an- participle.

- এখানে walking হলো present participle.
- এটি verb + ing আকারে এসেছে এবং saw verb কে modify করছে।
অর্থাৎ, "walking out" বর্ণনা করছে him-এর কার্যকলাপ, তাই এটি participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

অন্যান্য অপশনগুলো:

• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- A Gerund is a double part of speech - a Noun and Verb combined. 

• Infinitive: verb-এর to + base form (যেমন to walk).
- এখানে "walking" infinitive নয়, কারণ "to walk" বলা হতো।

• Verbal Noun: 
• কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
- নিয়মানুযায়ী The writing of a good letter is very different is the example of verbal noun
- কারণ, writing এর পূর্বে the ও পরে of বসেছে।

৪৮.
The suffix 'hood' can added to-
  1. friend
  2. honest
  3. parent
  4. wide
সঠিক উত্তর:
parent
উত্তর
সঠিক উত্তর:
parent
ব্যাখ্যা

Answer - parent.
সঠিক — parent + hood = parenthood → পিতৃত্ব বা মাতৃত্বের অবস্থা।


• Word এর মূল অংশের (root) এর ডান পাশে বা শেষে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয় তাকে Suffix বলে।

• -hood: [suffix]
English meaning: used to form nouns describing the state of being a particular thing.

ক) friend + [-hood]
 - wrong word.

খ) honest + [-hood]
- wrong word.


গ) parent + [-hood]
- parenthood.
- Meaning: the state of being a parent

ঘ) wide + [-hood]
- wrong word.

৪৯.
The word biophilic means-
  1. relating to biology
  2. human tendency to connect with nature
  3. study of nature
  4. biological 
সঠিক উত্তর:
human tendency to connect with nature
উত্তর
সঠিক উত্তর:
human tendency to connect with nature
ব্যাখ্যা

Answer  - খ) human tendency to connect with nature.

Biophilic:
English meaning: of, relating to, or characterized by biophilia : relating to, showing, or being the human tendency to interact or be closely associated with other forms of life in nature.
Bangla meaning: মানুষের মধ্যে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের প্রবণতা বা অনুরাগ।

Example: 
- Humans have a biophilic tendency, which is why gardens and parks make them feel relaxed.

অন্যান্য অপশনগুলো:
- relating to biology → জীববিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত।

- study of nature → প্রকৃতির অধ্যয়ন।

- biological → জীববিজ্ঞানসংক্রান্ত।

Source - Merriam-Webster Dictionary.

৫০.
Select the antonym for 'Generous':
  1. cruel
  2. harsh
  3. friendly
  4. stingy 
সঠিক উত্তর:
stingy 
উত্তর
সঠিক উত্তর:
stingy 
ব্যাখ্যা

ঠিক উত্তর হলো: ঘ) stingy.

• Generous:
English meaning: willing to give money, help, kindness, etc., especially more than is usual or expected.
Bangla meaning: উদার; সহৃদয়।

Options,
ক) cruel:
English meaning: extremely unkind and unpleasant and causing pain to people or animals intentionally.
Bangla meaning: নিষ্ঠুর; নির্দয়।

খ) harsh:
English meaning: unpleasant, unkind, cruel, or more severe than is necessary.
Bangla meaning: রূঢ়; কর্কশ।

গ) friendly:
English meaning: behaving in a pleasant, kind way towards someone.
Bangla meaning: বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।

ঘ) stingy:
English meaning: unwilling to spend money.
Bangla meaning: কৃপণস্বভাব; ব্যয়কুণ্ঠ।

অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym for 'Generous': stingy.

Source: Cambridge & Accessible Dictionary.

৫১.
(2, 3) এবং (4, 9) বিন্দুগামী সরলরেখার ঢাল কত? 
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: (2, 3) এবং (4, 9) বিন্দুগামী সরলরেখার ঢাল কত? 

সমাধান:
বিন্দু দুইটি  (x1, y1) = (2, 3)
 এবং (x2, y2) = (4, 9)

আমরা জানি, 
সরলরেখার ঢাল m = (y2 - y1)/(x2 - x1)
= (9 - 3)/(4 - 2)
= 6/2
= 3

৫২.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 4 : 5 হলে, ক্ষুদ্রতর কোনটি কত ডিগ্রী?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 75°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 4 : 5 হলে, ক্ষুদ্রতর কোনটি কত ডিগ্রী?

সমাধান:
দেওয়া আছে,
3 : 4 : 5
ধরি কোণগুলো হলো 3x, 4x, 5x

আমরা জানি, 
ত্রিভুজের কোণগুলোর যোগফল = 180°

প্রশ্নমতে, 
3x + 4x + 5x = 180
⇒ 12x = 180
⇒ x = 180/12
∴ x = 15

তাহলে কোণগুলো হল,
3x = 3 × 15 = 45°
4x = 4 × 15 = 60°
5x = 5 × 15 = 75°

∴ ক্ষুদ্রতম কোণ = 45°

৫৩.
log10x = - 2 হলে, x এর মান কত?
  1. 100
  2. 10
  3. 0.01
  4. 0.001
সঠিক উত্তর:
0.01
উত্তর
সঠিক উত্তর:
0.01
ব্যাখ্যা

প্রশ্ন: log10x = - 2 হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
log10x = - 2
⇒ x = 10-2
⇒ x = 1/102
⇒ x = 1/100
∴ x = 0.01

৫৪.
20% কমে একটি পণ্য 1280 টাকায় বিক্রয় হলে, পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত টাকা ছিল?
  1. 2000
  2. 1800
  3. 1600
  4. 1400
সঠিক উত্তর:
1600
উত্তর
সঠিক উত্তর:
1600
ব্যাখ্যা

প্রশ্ন: 20% কমে একটি পণ্য 1280 টাকায় বিক্রয় হলে, পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত টাকা ছিল?

সমাধান:
ধরি,
পণ্যটির পূর্বের বিক্রয়মূল্য ছিল 100%।
20% ছাড় দেওয়ায় পণ্যটির বর্তমান বিক্রয়মূল্য হলো (100% - 20%) = 80%।
প্রশ্ন অনুযায়ী, এই 80% মূল্য হলো 1280 টাকা।

সুতরাং,
80% = 1280 টাকা
1% = (1280/80) টাকা = 16 টাকা
100% = (16 × 100) টাকা = 1600 টাকা

অতএব, পণ্যটির পূর্বের বিক্রয়মূল্য ছিল 1600 টাকা।

৫৫.
x3 - 2x2, x2 - 4, xy - 2y রাশিগুলোর গ.সা.গু. (H.C.F) কত?
  1. x + 2
  2. x - 2 
  3. xy
  4. x
সঠিক উত্তর:
x - 2 
উত্তর
সঠিক উত্তর:
x - 2 
ব্যাখ্যা

প্রশ্ন: x3 - 2x2, x2 - 4, xy - 2y রাশিগুলোর গ.সা.গু. (H.C.F) কত? 

সমাধান:
১ম রাশি = x3 - 2x
= x2(x - 2)

২য় রাশি = x2 - 4
= x2 - 22 
= (x + 2)(x - 2)

৩য় রাশি = xy - 2y
= y(x - 2)

নির্ণেয় গ.সা.গু = (x - 2)

৫৬.
a + b = 3 এবং ab = 2 হলে, a3 + b3 =  কত?
  1. 3
  2. 6
  3. 7
  4. 9
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 3 এবং ab = 2 হলে, a3 + b3 =  কত?

সমাধান:
দেওয়া আছে, 
a + b = 3, ab = 2.  

আমরা জানি, 
a3 + b3 = (a + b)3 - 3ab(a + b)
= (3)3 - 3 × 2 × 3
= 27 - 18
= 9

অতএব, a3 + b3 = 9

৫৭.
log10 (x + 6) - log10 (x + 2) = log10 x হলে, x এর মান কত?
  1. 2
  2. 3
  3. -3
  4. 2 বা -3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন: log10 (x + 6) - log10 (x + 2) = log10 x হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
log10 (x + 6) - log10 (x + 2) = log10
⇒ log10 {(x + 6)/(x + 2)} = log10
⇒ (x + 6)/(x + 2) = x
⇒ x2 + 2x = x + 6
⇒ x2 + 2x - x - 6 = 0
⇒ x2 + x - 6 = 0
⇒ x2 + 3x - 2x - 6 = 0
⇒ x(x + 3) - 2(x + 3) = 0
⇒ (x + 3)(x - 2) = 0
⇒ x = 2, - 3
∴ x = - 3; log10(- 3) যা অসম্ভব ⇒ গ্রহণযোগ্য নয়

∴ x = 2

৫৮.
1, 3, 5, 7,.....অনুক্রমটির 15 তম পদ কোনটি?
  1. 27
  2. 29
  3. 31
  4. 33
সঠিক উত্তর:
29
উত্তর
সঠিক উত্তর:
29
ব্যাখ্যা

প্রশ্ন: 1, 3, 5, 7,.....অনুক্রমটির 15 তম পদ কোনটি?

সমাধান:
1, 3, 5, 7, ...
এটি একটি সমান্তর ধারা। 

যার প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3 - 1 = 2
n তম পদ = a + (n - 1)d

∴ ১৫তম পদ = 1 + (15 - 1) × 2
= 1 + 14 × 2
= 1 + 28
= 29

৫৯.
(3, 2) এবং (5, 4) বিন্দু দুইটির দুরত্ব কত?
  1. 4
  2. 3
  3. 3√2
  4. 2√2
সঠিক উত্তর:
2√2
উত্তর
সঠিক উত্তর:
2√2
ব্যাখ্যা

প্রশ্ন: (3, 2) এবং (5, 4) বিন্দু দুইটির দুরত্ব কত?

সমাধান:
দেওয়া আছে,
 (3, 2) এবং (5, 4)।

আমরা জানি, 
দূরত্ব, d =√(x2 - x1)2 + (y2 - y1)2

এখানে,
x1 = 3, y1 = 2, x2 = 5, y2 = 4

∴ d =√{(5 - 3)2 + (4 - 2)2}
= √{(2)2 + (2)2}
= √(4 + 4)
= √8
= 2√2

৬০.
4 মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত মি.?



  1. 16π
সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

প্রশ্ন: 4 মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত মি.?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr

এখানে
ব্যাসার্ধ, r = 4 মি.
∴ বৃত্তের পরিধি = 2πr
= 2π × 4
= 8π

৬১.
92x - 5 = 1/27 হলে, x এর মান কত?
  1. 7/4
  2. 5/4
  3. 3/4
  4. 9/4
সঠিক উত্তর:
7/4
উত্তর
সঠিক উত্তর:
7/4
ব্যাখ্যা

প্রশ্ন: 92x - 5 = 1/27 হলে, x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
92x - 5 = 1/27
⇒ (32)2x - 5 = 1/33
⇒ 34x - 10 = 3-3
⇒ 4x - 10 = - 3
⇒ 4x = - 3 + 10
⇒ 4x = 7
∴ x = 7/4

৬২.
দুটি সংখ্যার গ.সা.গু. 15 এবং ল.সা.গু. 225, একটি সংখ্যা 45 হলে, অপর সংখ্যাটি কত?
  1. 15
  2. 45
  3. 75
  4. 225
সঠিক উত্তর:
75
উত্তর
সঠিক উত্তর:
75
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. 15 এবং ল.সা.গু. 225, একটি সংখ্যা 45 হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
গ.সা.গু. = 15
ল.সা.গু. = 225
একটি সংখ্যা = 45
ধরি, অপর সংখ্যা = x

প্রশ্নমতে,
45 × x = 15 × 225
⇒ x = 3375/45
∴ x = 75

সুতরাং, অপর সংখ্যা হলো 75।

৬৩.
যদি x + y = 2 এবং x - y = 4 হয় তবে (x, y) = কত?
  1. (3, -1)
  2. (-3, 1)
  3. (-1, 3)
  4. (1, -3)
সঠিক উত্তর:
(3, -1)
উত্তর
সঠিক উত্তর:
(3, -1)
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x + y = 2 এবং x - y = 4 হয় তবে (x, y) = কত?

সমধান:
দেওয়া আছে, 
x + y = 2 ........(১)
x - y = 4 ........(২)

(১) + (২) করে পাই,
(x + y) + (x - y) = 2 + 4
⇒ 2x = 6
∴ x = 3

এখন, 
x = 3 (১)  সমীকরণে বসিয়ে পাই,
⇒ 3 + y = 2
∴ y = - 1

সুতরাং (x, y) = (3, - 1).

৬৪.
একটি সমবাহ ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. √3
  2. 2√3
  3. 3√2
  4. 4√3
সঠিক উত্তর:
4√3
উত্তর
সঠিক উত্তর:
4√3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহ ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 4 মিটার।
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2
= √3/4 × 42
= √3/4 × 16
= 4√3

৬৫.
|x - 2| < 5 হলে, নিচের কোনটি সঠিক?
  1. -3
  2. - 3 < x < 7
  3. 3
  4. -5
সঠিক উত্তর:
- 3 < x < 7
উত্তর
সঠিক উত্তর:
- 3 < x < 7
ব্যাখ্যা

প্রশ্ন: |x - 2| < 5 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
|x - 2| < 5
⇒ 5 < x - 2 < 5
দুই পাশে 2 যোগ করা
⇒ - 5 + 2 < x - 2 + 2 < 5 + 2
∴ - 3 < x < 7

৬৬.
চোখের লেন্সের ধরণ কোনটি?
  1. উত্তল
  2. অবতল
  3. দ্বি-উত্তল
  4.  দ্বি-অবতল
সঠিক উত্তর:
দ্বি-উত্তল
উত্তর
সঠিক উত্তর:
দ্বি-উত্তল
ব্যাখ্যা

মানুষের চোখের লেন্সটি হলো একটি দ্বি-উত্তল লেন্স, যা উভয় দিকেই উত্তল আকৃতির। 
- এই লেন্সটি অভিসারী লেন্স হিসেবে কাজ করে এবং আলোকরশ্মিকে প্রতিসারিত করে রেটিনার উপর ফোকাস করতে সাহায্য করে, যার ফলে আমরা কোনো বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাই।

দ্বি-উত্তল লেন্স:
- দ্বি-উত্তল লেন্স হলো একটি বিশেষ ধরনের উত্তল লেন্স, যার উভয় পৃষ্ঠই বাইরের দিকে বক্রাকার বা উত্তল আকৃতির।
- এটি অভিসারী (converging) লেন্স হিসেবে পরিচিত, কারণ এটি এর মধ্য দিয়ে যাওয়া সমান্তরাল আলোকরশ্মিকে একটি নির্দিষ্ট বিন্দুতে (ফোকাস বিন্দুতে) একত্রিত করে।
- এর প্রধান বৈশিষ্ট্য হলো, এটি এর মধ্য দিয়ে আপতিত সমান্তরাল আলোকরশ্মিকে প্রতিসরণের পর একটি বিন্দুতে মিলিত করে।
- এটি সাধারণত বাস্তব (real) এবং উল্টো (inverted) প্রতিবিম্ব তৈরি করে।
- রেটিনায় সৃষ্ট উল্টো প্রতিবিম্বের তথ্য অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়, এবং মস্তিষ্ক সেই সংকেতগুলোকে প্রক্রিয়াজাত করে সোজা করে দেখায়।

চোখে দ্বি-উত্তল লেন্সের কার্যকারিতা:
- চোখের লেন্স হলো একটি প্রাকৃতিক, নমনীয় এবং স্বচ্ছ দ্বি-উত্তল লেন্স। 
- এর মূল কাজ হলো বিভিন্ন দূরত্বে থাকা বস্তু থেকে আসা আলোকরশ্মিকে রেটিনার ওপর সঠিকভাবে ফোকাস করা, যাতে একটি স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়।

উপযোজন (Accommodation) প্রক্রিয়া:
- চোখের লেন্সের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর উপযোজন ক্ষমতা। এটি চোখের সিলিয়ারি পেশী দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- দূরের বস্তু দেখার জন্য চোখের লেন্স পাতলা হয়ে যায়, যার ফলে ফোকাস দূরত্ব বেড়ে যায় এবং রেটিনার উপর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়।
- আর কাছের বস্তু দেখার সময় লেন্সটি মোটা হয়ে যায়, যার কারণে ফোকাস দূরত্ব কমে যায় এবং রেটিনার উপর প্রতিবিম্ব সঠিকভাবে গঠিত হয়। এই প্রক্রিয়াটিই উপযোজন নামে পরিচিত।

উল্লেখ্য-
- উত্তল: এটি লেন্সের একটি সাধারণ প্রকার, কিন্তু চোখের লেন্সের সবচেয়ে সুনির্দিষ্ট ধরণ হলো দ্বি-উত্তল।
- অবতল: এটি একটি অপসারী লেন্স এবং এটি দৃষ্টি ত্রুটি (যেমন: মায়োপিয়া) সংশোধনের জন্য চশমায় ব্যবহৃত হয়, চোখে নয়।
- দ্বি-অবতল: এটি অবতল লেন্সের একটি প্রকারভেদ এবং এটিও সাধারণত চশমা ও কিছু বিশেষ আলোকীয় যন্ত্রে ব্যবহৃত হয়।

উৎস:
১। পদার্থ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৬৭.
কোন ভিটামিন একটি এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে?
  1. ভিটামিন A
  2. ভিটামিন B
  3. ভিটামিন C
  4. ভিটামিন D
সঠিক উত্তর:
ভিটামিন C
উত্তর
সঠিক উত্তর:
ভিটামিন C
ব্যাখ্যা

ভিটামিন C, যা অ্যাসকরবিক অ্যাসিড নামেও পরিচিত, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। 

ভিটামিন (Vitamin):
- ভিটামিন হলো এক ধরনের জৈব যৌগ যা জীবের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সুস্থ থাকার জন্য খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। মানব শরীর সাধারণত এগুলো তৈরি করতে পারে না, তাই খাদ্য থেকে এগুলো গ্রহণ করতে হয়।
- ভিটামিনকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়: স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন (যেমন: A, D, E, K) এবং পানিতে দ্রবণীয় ভিটামিন (যেমন: B কমপ্লেক্স এবং C)।

ভিটামিন C :  
- ভিটামিন C, যা অ্যাসকরবিক অ্যাসিড নামে পরিচিত, একটি পানিতে দ্রবণীয় ভিটামিন।
- এটি শ্বেত রক্তকণিকার উৎপাদন ও কার্যকারিতা বাড়িয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে।
- কোলাজেন নামক প্রোটিন উৎপাদনে এটি অপরিহার্য, যা ত্বক, হাড়, পেশি এবং রক্তনালীকে শক্তিশালী করে।
- এটি নতুন টিস্যু গঠনে সহায়তা করে।
- ভিটামিন সি এর দীর্ঘদিনের অভাবে স্কার্ভি রোগ হয়।
- ভিটামিন C এর প্রধান উৎসগুলো হলো লেবু, কমলা, পেঁপে, স্ট্রবেরি, টমেটো এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি।

এন্টিঅক্সিডেন্ট:
- এন্টিঅক্সিডেন্ট হলো এমন একটি পদার্থ যা ফ্রি রেডিক্যাল নামক অস্থির অণুর ক্ষতিকর প্রভাব থেকে শরীরের কোষগুলোকে রক্ষা করে।
- ফ্রি রেডিক্যাল হলো অস্থির অণু, যা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে এবং কোষের ক্ষতি করতে পারে। এই ধরনের ক্ষতি বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে, যেমন হৃদরোগ, ক্যান্সার এবং আর্থ্রাইটিস।
-  ভিটামিন C এই ফ্রি রেডিক্যালগুলোকে নিষ্ক্রিয় করতে সহায়তা করে, ফলে কোষের ক্ষতি রোধ হয়।

উৎস:
১। গার্হস্থ্য বিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৬৮.
নিম্নের কোন জলজ প্রাণিটির ফুলকা নেই?
  1. স্কুইড
  2. তিমি
  3. অক্টোপাস
  4. ক্লাউন মাছ
সঠিক উত্তর:
তিমি
উত্তর
সঠিক উত্তর:
তিমি
ব্যাখ্যা

তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়, তাই তাদের ফুলকা নেই। 
- তিমি একটি স্তন্যপায়ী প্রাণী, মাছ নয়।

জলজ প্রাণী:
- জলজ প্রাণী হলো এমন প্রাণী যেগুলো পানিতে বাস করে এবং সাধারণত পানির মাধ্যমে শ্বাস-প্রশ্বাস, খাদ্য গ্রহণ এবং প্রজনন করে।
- উদাহরণ: মাছ, তিমি, অক্টোপাস, স্কুইড ইত্যাদি।

ফুলকা ব্যবহারকারী জলজ প্রাণী:
- ফুলকা হলো পাতলা পর্দাযুক্ত অঙ্গ, যেখানে পানির সংস্পর্শে আসার পর অক্সিজেন রক্তে প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড পানি থেকে বের হয়ে যায়।
- সাধারণত মাছ, অক্টোপাস, স্কুইড, ক্রাস্টেসিয়ান (যেমন কাঁকড়া) ইত্যাদি ফুলকা দিয়ে শ্বাস নেয়।

ফুসফুস ব্যবহারকারী জলজ প্রাণী:
- জলজ স্তন্যপায়ী প্রাণী যেমন তিমি, ডলফিন, সামুদ্রিক কচ্ছপ ইত্যাদি ফুসফুসের মাধ্যমে শ্বাস নেয়।
- এরা বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। এই প্রাণীরা শ্বাস নেওয়ার জন্য নিয়মিত পানির উপরে ভেসে ওঠে।
- তিমিরা তাদের ফুসফুসে বাতাস ধরে রেখে দীর্ঘক্ষণ পানির নিচে থাকে এবং যখন তাদের অক্সিজেনের প্রয়োজন হয়, তখন তারা পানির উপরে ভেসে ওঠে এবং "ব্লোহোল" (blowhole) নামক নাসারন্ধ্র দিয়ে শ্বাস নেয়।

উল্লেখ্য-
- স্কুইড এবং অক্টোপাস উভয়ই Mollusca পর্বের Cephalopoda শ্রেণীর প্রাণী এবং এদের ফুলকা আছে, যা দিয়ে তারা পানি থেকে অক্সিজেন গ্রহণ করে।
- ক্লাউন মাছ (Clownfish) একটি মাছ এবং মাছের শ্বাসযন্ত্র হিসেবে ফুলকা ব্যবহার করে।

উৎস: 
১। প্রাণিবিজ্ঞান, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৬৯.
হৃদপিন্ডের প্রকোষ্ঠের সংখ্যা কত?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

মানুষের হৃদপিন্ডে ৪টি প্রকোষ্ঠ (chambers) থাকে, যা রক্ত প্রবাহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হৃদপিন্ড:
- মানুষের হৃদপিণ্ড একটি পেশিবহুল অঙ্গ যা রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে সারা শরীরে রক্ত পাম্প করে।
- এটি চারটি প্রকোষ্ঠ বা চেম্বার নিয়ে গঠিত: দুটি অলিন্দ (atria) এবং দুটি নিলয় (ventricles)।
- উপরের দুটি ছোট প্রকোষ্ঠকে অলিন্দ (ডান অলিন্দ ও বাম অলিন্দ) বলা হয়, যা সারা শরীর থেকে রক্ত গ্রহণ করে।
- নিচের দুটি বড় ও পুরু প্রকোষ্ঠকে নিলয় (ডান নিলয় ও বাম নিলয়) বলা হয়, যা রক্ত পাম্প করে শরীরের বিভিন্ন অংশে পাঠায়।
- অলিন্দ এবং নিলয়ের মাঝে কপাটিকা (valve) থাকে যা রক্তকে একমুখী প্রবাহে সাহায্য করে।
- ডান অলিন্দ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে এবং ডান নিলয় থেকে তা ফুসফুসে পাম্প করে। বাম অলিন্দ ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে এবং বাম নিলয় থেকে তা শরীরের অন্যান্য অংশে পাঠায়।
- হৃদপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলে- ডায়াস্টোল এবং সংকোচনকে বলে- সিস্টোল।
- প্রবাহমান রক্ত রক্তনালীর গায়ে যে পার্শ্বচাপ দেয় তাকে রক্তচাপ বলে।

রক্তচাপ ২ প্রকার। যথা:
১. সিস্টোলিক রক্তচাপ (১১০-১৪০ মি.মি. পারদ)
২. ডায়াস্টোলিক রক্তচাপ (৬০-৯০ মি.মি. পারদ)
- একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির সিস্টোলিক চাপ ১২০ মি.মি. পারদ এবং ডায়াস্টোলিক চাপ ৮০ মি.মি. পারদ। একে ১২০/৮০ রূপে প্রকাশ করা হয়।
- মানবদেহের রক্তচাপ (Blood Pressure) নির্ণায়ক যন্ত্রের নাম-স্ফিগমোম্যানোমিটার।

উল্লেখ্য-
- মাছের হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা ২টি।
- উভচর প্রাণী এবং সরীসৃপদের (কুমির ব্যতীত) হৃদপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা ৩টি।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৭০.
ল্যাকটিক এসিড নিচের কোনটিতে পাওয়া যায়?
  1. দই
  2. পালংশাক
  3. লেবু
  4. ভিনেগার
সঠিক উত্তর:
দই
উত্তর
সঠিক উত্তর:
দই
ব্যাখ্যা

দই তৈরির প্রক্রিয়ায় ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধের ল্যাকটোজকে ল্যাকটিক এসিড এ রূপান্তরিত করে।
- এই ল্যাকটিক এসিডই দইয়ের টক স্বাদ এবং ঘন গঠনের জন্য দায়ী।

ল্যাকটিক এসিড:
- ল্যাকটিক এসিড হলো এক ধরনের জৈব যৌগ, যা একটি কার্বোক্সিলিক এসিড। এর রাসায়নিক সূত্র হলো C3H6O3
- এটি সাধারণত দুধের শর্করা (ল্যাকটোজ) এবং অন্যান্য শর্করা থেকে গাঁজন (fermentation) প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। 
- এটি দই ও অন্যান্য গাঁজনকৃত দুগ্ধজাত পণ্য উৎপাদনে ব্যবহার করা হয়। এটি খাদ্যকে জমাট বাঁধাতে এবং স্বাদ তৈরি করতে সাহায্য করে।
- তীব্র শারীরিক কাজের সময় (যেমন: ব্যায়াম), শরীরে অক্সিজেন সীমিত হলে গ্লুকোজ ল্যাকটিক এসিডে রূপান্তরিত হয়, যা শক্তি দেয়।
- ল্যাকটিক এসিড অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটিয়ে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিস্তার রোধ করে হজম প্রক্রিয়াকে উন্নত করে।

উল্লেখ্য-
- পালংশাক→ অক্সালিক এসিড।
- লেবু → সাইট্রিক এসিড।
- ভিনেগার → অ্যাসেটিক এসিড।

উৎস: ব্রিটানিকা।

৭১.
বিশুদ্ধ পানির pH কত? 
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা

বিশুদ্ধ পানি নিরপেক্ষ প্রকৃতির, এর pH হলো ৭।

pH:
-  pH হলো হাইড্রোজেন আয়নের ঘনত্বের একটি পরিমাপ যা কোনো দ্রবণের অম্লতা বা ক্ষারীয়তা নির্দেশ করে।
- এর মান 0 থেকে 14 পর্যন্ত হয়।
- একটি পদার্থের নিরপেক্ষতা তার pH মানের উপর নির্ভর করে।
-  pH স্কেলে 7 মানটি নিরপেক্ষতা নির্দেশ করে।
- pH মান 7 এর নিচে হলে দ্রবণটি অম্লীয় এবং 7 এর উপরে হলে ক্ষারীয় হয়।
- বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন (H+) এবং হাইড্রোক্সিল আয়ন (OH) এর ঘনত্ব সমান থাকে, তাই এর pH মান 7 হয়।
- বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে কার্বনিক এসিড তৈরি করে, যার কারণে বৃষ্টির পানির pH 7 এর থেকে কিছুটা কম হয় (সাধারণত 5.6-এর কাছাকাছি)।
- মাটির pH সাধারণত 4-8 হয়ে থাকে।
- স্বাভাবিক অবস্থায় মানব দেহের রক্তের pH = 7.45।
- বিশুদ্ধ পানির pH 20°- 27°C তাপমাত্রায় 7।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭২.
চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের
  1. দ্বিগুন
  2. তিনগুন
  3. দুইভাগের একভাগ
  4. ছয়ভাগের একভাগ
সঠিক উত্তর:
ছয়ভাগের একভাগ
উত্তর
সঠিক উত্তর:
ছয়ভাগের একভাগ
ব্যাখ্যা

চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ।
- কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, তাকে ঐ বস্তুর ওজন বলে।
- পৃথিবী থেকে যতই উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে।
- কোনো বস্তুর ওজন নির্ভর করে তার ভর এবং যে স্থানে বস্তুটি রয়েছে সেখানকার অভিকর্ষজ ত্বরণের উপর। 
- ওজনের সূত্র হলো: W = mg (এখানে W হলো ওজন, m হলো ভর এবং g হলো অভিকর্ষজ ত্বরণ)।
-  চাঁদের অভিকর্ষজ ত্বরণ (g) পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মাত্র ছয়ভাগের একভাগ (প্রায় 1.625 m/s2)।
- উদাহরণস্বরূপ, যদি কোনো বস্তুর ওজন পৃথিবীতে 60 কিলোগ্রাম হয়, তবে চাঁদে তার ওজন হবে মাত্র 10 কিলোগ্রাম
- এই কারণে, মহাকাশচারীরা চাঁদের পৃষ্ঠে খুব হালকা অনুভব করে এবং লাফিয়ে লাফিয়ে চলাচল করতে পারে।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।

৭৩.
দিনের গড় তাপমাত্রা 86°F হলে সেন্টিগ্রেড স্কেলে তা কত ডিগ্রী সেন্টিগ্রেড হবে?
  1. 30°
  2. 25°
  3. 35°
  4. 36°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা

প্রশ্ন: দিনের গড় তাপমাত্রা 86°F হলে সেন্টিগ্রেড স্কেলে তা কত ডিগ্রী সেন্টিগ্রেড হবে?

সমাধান:
ফারেনহাইট স্কেল থেকে সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা রূপান্তরের সূত্র: 
C = (F - 32) × 5/9
এখানে, F = 86
C = (86 - 32) × 5/9
C = 54 × 5/9
C = 270/9
C = 30

সুতরাং, 86°F তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে 30°C হবে।

৭৪.
ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি?
  1. রাইবোফ্লভিন 
  2. কোবালামিন
  3. থিয়ামিন
  4. নিয়াসিন
সঠিক উত্তর:
কোবালামিন
উত্তর
সঠিক উত্তর:
কোবালামিন
ব্যাখ্যা

ভিটামিন B12 এর রাসায়নিক নাম কোবালামিন, হলো একটি পানিতে দ্রবণীয় ভিটামিন।

ভিটামিন (Vitamin):
- ভিটামিন হলো এক ধরনের জৈব যৌগ যা জীবের স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং সুস্থ থাকার জন্য খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। মানব শরীর সাধারণত এগুলো তৈরি করতে পারে না, তাই খাদ্য থেকে এগুলো গ্রহণ করতে হয়।
- ভিটামিনকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়: স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন (যেমন: A, D, E, K) এবং পানিতে দ্রবণীয় ভিটামিন (যেমন: B কমপ্লেক্স এবং C)।

ভিটামিন B12 (কোবালামিন):
-  ভিটামিন B12, যা কোবালামিন নামে পরিচিত, একটি পানিতে দ্রবণীয় ভিটামিন।
- কোবালামিন নামটি এসেছে কারণ এই ভিটামিনের অণুতে কোবাল্ট নামক একটি খনিজ পদার্থ থাকে, যা এর কার্যকারিতার জন্য অপরিহার্য
- এটি নতুন লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। এর অভাবে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া (রক্তাল্পতা) হয়, যেখানে লোহিত রক্তকণিকা অস্বাভাবিকভাবে বড় হয় এবং তাদের সংখ্যা কমে যায়।
- এটি স্নায়ু কোষের স্বাস্থ্য বজায় রাখতে এবং স্নায়ুতন্ত্রের আবরণ (myelin sheath) গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- এর অভাবে স্নায়বিক দুর্বলতা, হাত-পায়ে ঝিঁঝিঁ ধরা বা অসাড়তা এবং স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে।
- এটি শরীরের প্রতিটি কোষে ডিএনএ সংশ্লেষণ এবং নিয়ন্ত্রণে সাহায্য করে।
- ভিটামিন B12 সাধারণত প্রাণিজ উৎসে পাওয়া যায়, যেমন: মাংস, মাছ, ডিম, এবং দুগ্ধজাত পণ্য। 

উল্লেখ্য-
- রাইবোফ্লভিন: এটি ভিটামিন B2 এর রাসায়নিক নাম।
- থিয়ামিন: এটি ভিটামিন B1 এর রাসায়নিক নাম।
- নিয়াসিন: এটি ভিটামিন B3 এর রাসায়নিক নাম।

উৎস:
১। গার্হস্থ্য বিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।

৭৫.
বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি?
  1. ইথেন
  2. নাইট্রোজেন
  3. হাইড্রোজেন সালফাইড
  4. মিথেন
সঠিক উত্তর:
মিথেন
উত্তর
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা

• বায়োগ্যাসের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো মিথেন (CH4)।
- যা মোট গ্যাসের প্রায় 50-75% পর্যন্ত হতে পারে।
- মিথেন দাহ্য পদার্থ হওয়ায় এটি বায়োগ্যাসের মূল জ্বালানি হিসেবে কাজ করে।
- বায়োগ্যাসের দ্বিতীয় বৃহত্তম উপাদান হলো কার্বন ডাই অক্সাইড (CO2)।
- অন্যান্য গ্যাসের মধ্যে হাইড্রোজেন সালফাইড (H2S) এবং নাইট্রোজেন (N2) খুবই অল্প পরিমাণে থাকে।

বায়োগ্যাস:
- প্রাকৃতিক গ্যাসের অনুরূপ গ্যাস নানা রকম প্রাণী ও উদ্ভিদের বর্জ্য থেকে তৈরি করার ব্যবস্থা করা যায়। এ ধরনের গ্যাসকে বলে বায়োগ্যাস।
- বায়ো অর্থ জীবন। প্রাণী বা উদ্ভিদ জীবনের অধিকারী বিধায় এদের দেহ এবং দেহ নিঃসৃত পদার্থ পচনশীল।
গোবর, মলমূত্র, পাতা, খড়কুটো প্রভৃতি পদার্থ পানিতে মিশিয়ে বাতাসের অনুপস্থিতি রাখলে এক ধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে গাজন প্রক্রিয়া ঘটে।
ফলে এক ধরনের বর্ণহীন দাহ্য গ্যাস উৎপন্ন হয়।
- বায়োগ্যাসের ব্যবহার পরিবেশবান্ধব, কারণ এটি নবায়নযোগ্য শক্তির উৎস এবং এর ব্যবহার জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমায়।

উৎস বিজ্ঞান বই, নবম-দশম শ্রেণি (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।

৭৬.
বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি?
  1. কাঁঠাল গাছ
  2. বট গাছ 
  3. আম গাছ 
  4. জাম গাছ
সঠিক উত্তর:
আম গাছ 
উত্তর
সঠিক উত্তর:
আম গাছ 
ব্যাখ্যা

আম গাছ বাংলাদেশের জাতীয় বৃক্ষ

বাংলাদেশের জাতীয় বিষয় সমূহ:
- জাতীয় ভাষা: বাংলা।
- জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা(প্রথম ১০ চরণ)।
- জাতীয় পাখি: দোয়েল।
- জাতীয় ফুল: শাপলা।
- জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার।
- জাতীয় বন: সুন্দরবন।
- জাতীয় ফল: কাঁঠাল।
- জাতীয় মাছ: ইলিশ।
- জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম।
- জাতীয় জাদুঘর: জাতীয় জাদুঘর শাহবাগ, ঢাকা।
- জাতীয় পতাকা: সবুজের মাঝে লাল বৃত্ত।
- জাতীয় কবি: কাজী নজরুল ইসলাম।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।

৭৭.
উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক কে?
  1. ডা. ফিরোজা বেগম
  2. ডা. রওশন আরা
  3. ডা. কাজী জোহরা বেগম
  4. ডা. কানিজ হাসিনা
সঠিক উত্তর:
ডা. কাজী জোহরা বেগম
উত্তর
সঠিক উত্তর:
ডা. কাজী জোহরা বেগম
ব্যাখ্যা

- এই প্রশ্নের ভাষাগত কিছু ত্রুটি রয়েছে।
- প্রশ্নটি হবার কথা ছিল 'উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক কে?'
- উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক সংক্রান্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
- কিন্তু উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক ডা. কাজী জোহরা বেগম।
- তাই অপশন বিবেচনায় ডা. কাজী জোহরা বেগম উত্তর নেওয়া হয়েছে।

• ডাঃ কাজী, জোহরা বেগম (১৯১২-২০০৭):
- ডাঃ জোহরা বেগম কাজী প্রথম আধুনিক বাঙালি মুসলিম মহিলা চিকিৎসক।
- তিনি ভারতের যুক্ত প্রদেশের রঞ্জনগাঁওয়ে এক সম্ভ্রান্ত পরিবারে ১৯১২ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন। 
- একজন রাজনীতিক হিসেবে সুপরিচিত তাঁর পিতা ডাঃ কাজী আব্দুস সাত্তার ছিলেন বর্তমান মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের কাজী পরিবারের সদস্য।
- একজন মেধাবী ছাত্রী হিসেবে জোহরা বেগম বাল্যকাল থেকেই প্রথম স্থান অধিকার করে সকল পর্যায়ের সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হতেন।
- ১৯৩৫ সালে দিল্লির হার্ডিং মহিলা মেডিক্যাল কলেজ থেকে প্রথম বিভাগে শীর্ষ স্থান অধিকার করে তিনি এম.বি.বি.এস ডিগ্রি লাভ করেন এবং ব্রিটিশ ভারতের ভাইসরয় কর্তৃক প্রদত্ত পদকে ভূষিত হন।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন।
- দীর্ঘকাল মানবতার সেবায় নিঃস্তার্থ কর্মকান্ডের স্তীকৃতিস্তরূপ ডাঃ জোহরা কাজীকে তমঘা-ই-পাকিস্তান (১৯৬৪), বেগম রোকেয়া পদক (২০০২) এবং একুশে পদক (২০০৮) প্রদান করা হয়।
- ২০০৭ সালের ৭ নভেমতর জোহরা কাজীর মৃত্যু হয়।

উৎস: বাংলাপিডিয়া, অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী : উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক বই।।

৭৮.
বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত?
  1. ১৯২
  2. ১৯৩
  3. ১৯৪
  4. ১৯৫
সঠিক উত্তর:
১৯৫
উত্তর
সঠিক উত্তর:
১৯৫
ব্যাখ্যা

বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা:
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ১৯৫টি স্বীকৃত দেশ আছে
- এর মধ্যে ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র।
- দুটি দেশ সদস্য নয়।
- এরা পর্যবেক্ষক রাষ্ট্র – ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন রাষ্ট্র।

তথ্যসূত্র: UN ওয়েবসাইট ও Worldometer.

৭৯.
আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত তম?
  1. ৯০ তম
  2. ৯৫ তম
  3. ১০৯ তম
  4. ১৯৫ তম
সঠিক উত্তর:
৯৫ তম
উত্তর
সঠিক উত্তর:
৯৫ তম
ব্যাখ্যা

World Atlas ও Worldometer এর তথ্য মতে,
- আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান - ৯৪ তম।
- অপশনে ৯৪ না থাকায় অপশন বিবেচনায় ৯৫ উত্তর নেওয়া হল।

আয়তনের দিক থেকে পৃথিবীর শীর্ষ ৫টি দেশ হলো:

১) রাশিয়া – ১৭,০৯৮,২৪২ কিমি²
২) কানাডা – ৯,৯৮৪,৬৭০ কিমি²
৩) চীন – ৯,৭০৬,৯৬১ কিমি²
৪) যুক্তরাষ্ট্র – ৯,৩৭২,৬১০ কিমি²
৫) ব্রাজিল – ৮,৫১৫,৭৬৭ কিমি²

উৎস: World Atlas ও Worldometer।(Link)

৮০.
পৃথিবীর ছাদ বলা হয়-
  1. গোবি মালভূমিকে
  2. খর মরুভূমিকে
  3. পামির মালভূমিকে
  4. গোলান মালভূমিকে 
সঠিক উত্তর:
পামির মালভূমিকে
উত্তর
সঠিক উত্তর:
পামির মালভূমিকে
ব্যাখ্যা

পামীর মালভূমি:
- পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমির নাম পামীর মালভূমি।
- স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে ‘পমির'।
- যার অর্থ হচ্ছে সূর্যের পা।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় ১৬,০০০ ফুটের মতো।
- মধ্য এশিয়ায় অবস্থিত পামীর পর্বতমালাকে ঘিরে এ মালভূমিটির অবস্থান।
- তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এ মালভূমিটি বিস্তৃত।
- এ অঞ্চলটি মূলত বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল।
- পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তীস্থানে অবস্থিত হওয়ায় এটি এ পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হিসেবে মর্যাদা লাভ করেছে।
- শুধু পৃথিবীর সর্বোচ্চই নয়, তিব্বত মালভূমির সঙ্গে সম্মিলিতভাবে পামীর পর্বতশ্রেণির সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল।
- এ কারণে তাই পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।

উৎস: Britannica.

৮১.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়?
  1. প্যারিস চুক্তি
  2. মাসট্রিট চুক্তি
  3. জেনেভা কনভেনশন 
  4. রোম চুক্তি
সঠিক উত্তর:
মাসট্রিট চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
মাসট্রিট চুক্তি
ব্যাখ্যা

• ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)। 
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ ম্যাসট্রিচট চুক্তি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান চেয়ারম্যান উরসুলা ভন ডার লিয়েন( জার্মানি)।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি। 
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
- সর্বশেষ - ক্রোয়েশিয়া (২০১৩ সালে)।
- ক্রোয়েশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহন করে ১ জানুয়ারি, ২০২৩ সালে।

তথ্যসূত্র: EU ওয়েবসাইট।

৮২.
বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে শিশুর বয়স সীমা কত?
  1. ০-১৮ বছর
  2.  ০-৮ বছর
  3.  ১-২০ বছর
  4. ০-১২ বছর
সঠিক উত্তর:
০-১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
০-১৮ বছর
ব্যাখ্যা

বাংলাদেশের জাতীয় শিশুনীতি অনুসারে,

• শিশুর সংজ্ঞা:
• শিশু: শিশু বলতে আঠারো বছরের কম বয়সী বাংলাদেশের সকল ব্যক্তিকে বুঝাবে।
• কিশোর কিশোরী: কিশোর কিশোরী বলতে ১৪ বছর থেকে ১৮ বছরের কম বয়সী শিশুদেরকে বুঝাবে।

• জাতীয় শিশুনীতি - ২০১১:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ফেব্রুয়ারী, ২০১১ সালে জাতীয় শিশুনীতি প্রবর্তন করেন।

• পরিধি:
জাতীয় শিশু নীতি বাংলাদেশের নাগরিক সকল শিশুর ক্ষেত্রে বৈষম্যহীনভাবে প্রযোজ্য হবে।

• মূলনীতি:
-  বাংলাদেশের সংবিধান, শিশু আইন ও আন্তর্জাতিক সনদসমূহের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ।
- শিশু দারিদ্র বিমোচন।
- শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
- কন্যা শিশুর প্রতি সকল প্রকার নির্যাতন ও বৈষম্য দূরীকরণ।
- শিশুর সার্বিক সুরক্ষা ও সর্বোত্তম স্বার্থ নিশ্চিতকরণের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের বিষয়ে শিশুদের অংশগ্রহণ ও মতামত গ্রহণ।

উৎস: জাতীয় শিশুনীতি - ২০১১।

৮৩.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
  1. জাপান-দক্ষিণ কোরিয়া-চীন
  2. ঘানা-কেনিয়া-উগান্ডা
  3.  যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
  4. ভারত-পাকিস্তান-বাংলাদেশ
সঠিক উত্তর:
 যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
 যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
ব্যাখ্যা

• ফিফা বিশ্বকাপ ফুটবল, ২০২৬:
- ২০২৬ সালের ৮ জুন থেকে ৩ জুলাই ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা 
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে
- ২৩তম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রথম বারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ চলতি ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হয়।
- প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিলো।
- চূড়ান্ত পর্বে হবে ১০৪টি ম্যাচ।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট। 

৮৪.
বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি?
  1. শাপলা
  2. যমুনা
  3. দোয়েল
  4. এসার
সঠিক উত্তর:
দোয়েল
উত্তর
সঠিক উত্তর:
দোয়েল
ব্যাখ্যা

• বাংলাদেশে তৈরি ল্যাপটপ দোয়েল:
- ২০১১ সালের ১১ অক্টোবর এই ল্যাপটপের উদ্বোধন হয়।
- ল্যাপটপের মাদার বোর্ডসহ শতকরা ৬০ ভাগ যন্ত্রাংশই তৈরি করা হয়েছে দেশের মাটিতে।
-  ১৯৬৭ সালে টেলিফোন সেট উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করেছিল টেশিস কোম্পানি৷
- ১৯৬৪ সালে দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার দিয়ে বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয়।
- এটি ছিল আইবিএম কোম্পানির একটি মেইনফ্রেইম কম্পিউটার।
- IBM 1620  সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্থান পরমাণু গবেষণা কেন্দ্রে যার বর্তমান নাম বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র।
- কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে। 

তথ্যসূত্র:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল। 
৩. প্রথম আলো।

৮৫.
আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি? 
  1. রাশিয়া
  2. কানাডা
  3. আমেরিকা
  4. চীন
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা

•  আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কানাডা।

•  কানাডা:

- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- দেশটির আয়তন - ৩,৮৫৫,০৮১ বর্গ মাইল (৯,৯৮৪,৬৭০ বর্গ কিমি)।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
অন্যদিকে,

আয়তনের দিক থেকে পৃথিবীর শীর্ষ ৫টি দেশ হলো:

১) রাশিয়া – ১৭,০৯৮,২৪২ কিমি²
২) কানাডা – ৯,৯৮৪,৬৭০ কিমি²
৩) চীন – ৯,৭০৬,৯৬১ কিমি²
৪) যুক্তরাষ্ট্র – ৯,৩৭২,৬১০ কিমি²
৫) ব্রাজিল – ৮,৫১৫,৭৬৭ কিমি²

উৎস: কানাডার সরকারি ওয়েবসাইট ও ওয়ার্ল্ড এটলাস।

৮৬.
কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে প্রসিদ্ধ নয়? 
  1. ময়নামতি
  2. পাহাড়পুর
  3. মহাস্থানগড়
  4. সুন্দরবন
সঠিক উত্তর:
সুন্দরবন
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরবন
ব্যাখ্যা

 • প্রত্নতাত্ত্বিক স্থান নয় - সুন্দরবন।

• প্রত্নতাত্ত্বিক স্থান:
- প্রত্ন’ শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন।
- এ-সম্পর্কিত যে তত্ত্ব তা-ই হচ্ছে প্রত্নতত্ত্ব।
- আর প্রত্নতাত্ত্বিক স্থান হলো যেসব স্থানে প্রাচীন কালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা, স্থাপত্য, গহনা, ধাতব বস্ত্র ইত্যাদি পাওয়া যায়।

- বাংলাদেশে বেশ কয়েকটি স্থানে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। সেগুলো হলো মহাস্থানগড়, ময়মামতি, পাহাড়পুর ও উয়ারী-বটেশ্বর।

• সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি। 
- বাংলাদেশে অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার।
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও পঞ্চম শ্রেণীর বাংলা বোর্ড বই।

৮৭.
বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?
  1. ১৩৬
  2. ১৩৭
  3. ১৩৮
  4. ১৩৯
সঠিক উত্তর:
১৩৬
উত্তর
সঠিক উত্তর:
১৩৬
ব্যাখ্যা

• জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- সদস্য পদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- চীন বাংলাদেশের সদস্য পদ লাভের বিরুদ্ধে ভেটো দেয়।
- ১৯৭৯-৮০ ও ২০০০-০১ সালে মোট ২বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ লাভ করে।
- ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
- মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।
-  বাংলাদেশ ১৯৮৮ সালে সর্বপ্রথম ইরাক-ইরান (UNIIMOG) মিশনে অংশগ্রহণ করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

৮৮.
কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে? 
  1. আমেরিকা
  2. অস্ট্রেলিয়া
  3. নেপাল
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা

• মহিলারা প্রথম ভোটাধিকার প্রাপ্ত দেশ:
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।

- ১৯০২ সালে - অস্ট্রেলিয়া,
- ১৯০৬ সালে - ফিনল্যান্ড এবং
- ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে।
- যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে। ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

সূত্র: Ministry for Women New Zealand (link)  ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ওয়েবসাইট (link).

৮৯.
সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারী কর্মকমিশন গঠিত হয়?
  1. ১৩৭ অনুচ্ছেদ 
  2. ১৩৮ অনুচ্ছেদ 
  3. ১১১ অনুচ্ছেদ
  4. ১৩৯ অনুচ্ছেদ
সঠিক উত্তর:
১৩৭ অনুচ্ছেদ 
উত্তর
সঠিক উত্তর:
১৩৭ অনুচ্ছেদ 
ব্যাখ্যা

 • বাংলাদেশ সরকারি কর্ম কমিশন:
- বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত।

উল্লেখ্য,
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রধানত বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগ দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা।
- সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত।
- বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
- সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি।

• বাংলাদেশের সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ সংবলিত একটি অধ্যায়ে কমিশনের গঠনপ্রণালী ও কার্যাবলি নির্দেশিত হয়েছে:
- ১৩৭ নং: সরকারি কর্ম কমিশন-প্রতিষ্ঠা।
- ১৩৮ নং: সরকারি কর্ম কমিশনের সদস্য-নিয়োগ।
- ১৩৯ নং: সরকারি কর্ম কমিশনের সদস্যপদের মেয়াদ।
- ১৪০ নং: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব।
- ১৪১ নং: সরকারি কর্ম কমিশন বার্ষিক রিপোর্ট কিভাবে জমা দিবে তার কথা উল্লেখ রয়েছে।

অন্যদিকে,
১১১ অনুচ্ছেদ হলো:  সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা।

উৎস: i) বাংলাদেশের সংবিধান।
ii) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট।

৯০.
"ই-৮" কি?
  1. ৮ টি দরিদ্র দেশ
  2. ৮টি ধনী দেশ
  3. ৮টি পরিবেশ দূষণকারী দেশ
  4. ৮টি শিল্পোন্নত দেশ
সঠিক উত্তর:
৮টি পরিবেশ দূষণকারী দেশ
উত্তর
সঠিক উত্তর:
৮টি পরিবেশ দূষণকারী দেশ
ব্যাখ্যা

• E-8:
পরিবেশ দূষণকারী ৮টি দেশকে একত্রে বলা হয় ই-৮ ।
- ই-৮ ভুক্ত দেশ সমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন জারি করে।
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ই-৮ অন্তর্ভুক্ত আটটি দেশের মূল লক্ষ্য। 
- এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।
-  ই-৮ ভুক্ত দেশসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে,
- জি-৭ হল শিল্পোন্নত সাতটি দেশের জোট।
- ডি-৮ হল উন্নয়নশীল আটটি দেশের জোট। 

তথ্যসূত্র: Britannica.

৯১.
বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. লন্ডন
  2. ফ্রাঙ্কফুর্ট
  3. ঢাকা
  4. কোলকাতা
সঠিক উত্তর:
ফ্রাঙ্কফুর্ট
উত্তর
সঠিক উত্তর:
ফ্রাঙ্কফুর্ট
ব্যাখ্যা

• ফ্রাঙ্কফুর্ট বইমেলা:
- বিশ্বের সর্ববৃহৎ বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়।
- প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু হলেও এর মূল গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর পূর্বে ১৪৬২ খ্রিস্টাব্দে। 
- প্রতি বছর অক্টোবর মাসে আয়োজিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা।
- বিশ্ববিখ্যাত এই বইমেলার সময়সীমা সাধারণত পাঁচ দিন। 
 
উৎস: Global Book Alliance ও Economic Times.

৯২.
মন্ত্রী পরিষদের প্রধান কে?
  1. স্পীকার
  2. প্রধানমন্ত্রী
  3. চীফ হুইপ
  4. মন্ত্রী পরিষদ সচিব
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা

• মন্ত্রী পরিষদের প্রধান প্রধানমন্ত্রী।

বাংলাদেশে সংবিধানের ৫৫ নং অনুচ্ছেদ অনুসারে,
- ৫৫। (১) প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে। 
 
(২) প্রধানমন্ত্রী কর্তৃক বা তাঁহার কর্তত্বে এই সংবিধান-অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে। 
 
(৩) মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকিবেন। 
 
(৪) সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে গৃহীত হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে। 
 
(৫) রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও অন্যান্য চুক্তিপত্র কিরূপে সত্যায়িত বা প্রমাণীকৃত হইবে, রাষ্ট্রপতি তাহা বিধিসমূহ-দ্বারা নির্ধারণ করিবেন এবং অনুরূপভাবে সত্যায়িত বা প্রমাণীকৃত কোন আদেশ বা চুক্তিপত্র যথাযথভাবে প্রণীত বা সম্পাদিত হয় নাই বলিয়া তাহার বৈধতা সম্পর্কে কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাইবে না। 
 
(৬) রাষ্ট্রপতি সরকারী কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করিবেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।

৯৩.
পৃথিবীর সবচেয়ে বড় এনজিও (NGO) এর নাম কি?
  1. ব্র্যাক
  2. প্রশিকা
  3. গ্রামীণ ব্যাংক 
  4. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
সঠিক উত্তর:
ব্র্যাক
উত্তর
সঠিক উত্তর:
ব্র্যাক
ব্যাখ্যা

• পৃথিবীর সবচেয়ে বড় এনজিও (NGO) হলো ব্রাক।

• ব্র্যাক:
- ব্র্যাক ১৯৭২ সালে বাংলাদেশের স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠা করেন।
- বর্তমানে এটি বিশ্বের ১০টিরও বেশি দেশে কাজ করছে।
- স্বাস্থ্য, শিক্ষা, মাইক্রোফাইন্যান্স, দারিদ্র্য দূরীকরণসহ বহুমুখী কার্যক্রম চালায়।
- সদস্য সংখ্যা, কার্যক্রমের পরিধি এবং বাজেট – সবদিক থেকেই এটি বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)।

উৎস: বিবিসি বাংলা রিপোর্ট, ব্র্যাক ওয়েবসাইট ও NGO Advisor Report.

৯৪.
বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীন কে ছিলেন?
  1. ড. আনিসুজ্জামান
  2. ড. মনিরুজ্জামান মিয়া
  3. ড. কুদরত-ই-খুদা
  4. ড. রঙ্গলাল সেন
সঠিক উত্তর:
ড. কুদরত-ই-খুদা
উত্তর
সঠিক উত্তর:
ড. কুদরত-ই-খুদা
ব্যাখ্যা

• প্রশ্নটির ভাষাগত ত্রুটি রয়েছে।
- প্রশ্নটি হওয়ার কথা, 'বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের অধীন কে ছিলেন?'
- তাই আমরা 'শিক্ষা কমিশন' ধরে নিয়ে ড. কুদরাত-ই-খুদা উত্তরটি সঠিক হিসেবে নিলাম।

• কুদরত-ই-খুদা কমিশন:
- জাতীয় শিক্ষা কমিশন (১৯৭২)  বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদাকে চেয়ারম্যান করে ১৯৭২ সালের ২৬ জুলাই গঠিত হয় বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘জাতীয় শিক্ষা কমিশন’।
- চেয়ারম্যানের নামানুসারে এই কমিশন কুদরত-ই-খুদা কমিশন নামেও পরিচিতি পায়।
- কমিশন প্রশ্নমালার আকারে শিক্ষিত এলিট শ্রেণীর লোকদের নিকট থেকে মতামত গ্রহণ করে, এবং ঐসব মতামত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করে প্রণীত রিপোর্টে দেশের শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাসের সুপারিশ করে।
- কমিশন ১৯৭৪ সালের ৩০ মে সরকারের নিকট রিপোর্ট পেশ করে।

উৎস: বাংলাপিডিয়া।

৯৫.
কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
  1. লেবানন
  2. জর্ডান
  3. ইরান
  4. কাতার
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

• আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র: আরব লীগ ওয়েবসাইট।

৯৬.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
  1. ড. মুহাম্মদ শহীদুল্লাহ
  2. ড. রমেশচন্দ্র মজুমদার
  3. স্যার এ. এফ. রহমান
  4. ড. মাহমুদ হোসেন
সঠিক উত্তর:
স্যার এ. এফ. রহমান
উত্তর
সঠিক উত্তর:
স্যার এ. এফ. রহমান
ব্যাখ্যা

• স্যার এ এফ রহমান:
- পুরো নাম আহমদ ফজলুর রহমান।
- স্যার আহমদ ফজলুর রহমান একজন বিশিষ্ট শিক্ষাবিদ।
- তিনি ১৮৮৯ সালের ২৮ ডিসেম্বর ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি জলপাইগুড়ি জেলা স্কুল থেকে ১৯০৮ সালে প্রবেশিকা পাস করেন।
- তিনি  লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯১২ সালে ইতিহাস বিষয়ে বি.এ (অনার্স) এবং ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ ডিগ্রি লাভ করেন।
- আহমদ ফজলুর রহমান ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। 
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ও মুসলমান উপাচার্য ছিলেন স্যার এ এফ রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৩৭ সালে তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল’ ডিগ্রি প্রদান করে।
- ১৯৪২ সালে ব্রিটিশ সরকার তাঁকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে। 
- আহমদ ফজলুর রহমান ১৯৪৫ সালে মৃত্যুবরণ করেন। 

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও প্রথম আলো। Link

৯৭.
টেকনাফ ও তেঁতুলিয়া স্থান ২টি কোন কোন জেলায় অবস্থিত? 
  1. বান্দরবান ও নীলফামারি
  2.  কক্সবাজার ও দিনাজপুর
  3. কক্সবাজার ও পঞ্চগড়
  4. ফেনী ও টাঙ্গাঁইল
সঠিক উত্তর:
কক্সবাজার ও পঞ্চগড়
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার ও পঞ্চগড়
ব্যাখ্যা

• টেকনাফ উপজেলা: 
- টেকনাফ কক্সবাজার জেলায় অবস্থিত। 

• তেতুঁলিয়া উপজেলা: 

- তেতুঁলিয়া পঞ্চগড় জেলার একটি উপজেলা। 
- ইংরেজী ১৮৬০ সন হতে ১৮৬৯ সন পর্যন্ত রংপুর জেলার একটি মহুকুমা হিসেবে প্রশাসনিক ইউনিটের মর্যাদা লাভ করে।
- শিল্প, বাণিজ্য ও নদী বন্দর হিসেবে তেতুলিয়া ছিল সুবিখ্যাত। 
- ১৯৪৭ সনের ১৮ আগস্ট স্যার রেডক্লিপ ভারতের জলপাইগুড়ি জেলার অন্য ৪ টি থানার সঙ্গে তেতুলিয়াকে পূর্ব পাকিস্তানের দিনাজপুরের সাথে যুক্ত করে দেন ।
- তেতুলিয়া বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা।
- এ উপজেলার তিন দিকে ভারত শুধুমাত্র দক্ষিন দিকে পঞ্চগড় সদর উপজেলা।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।

৯৮.
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়- 
  1. ১৮০০ সালে
  2. ১৮০১ সালে
  3. ১৮০২ সালে 
  4. ১৮০৩ সালে
সঠিক উত্তর:
১৮০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮০১ সালে
ব্যাখ্যা

• ফোর্ট উইলিয়াম কলেজ:
- ফোর্ট উইলিয়াম কলেজ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলী কর্তৃক ১৮০০ সালের ৪মে প্রতিষ্ঠিত প্রাচ্যবিষয়ক একটি প্রশিক্ষণ কেন্দ্র।

- নবনিযুক্ত ইউরোপীয় আমলাদের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নতি সাধনই ছিল এ কেন্দ্রের উদ্দেশ্য। 
-  ১৮০১ সালের ২৪শে নভেম্বর কলেজে বাংলা বিভাগ প্রতিষ্ঠিত হয় এবং প্রথম অধ্যক্ষ হন পাদ্রী উইলিয়াম কেরী। 
ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ উইলিয়াম কেরী এবং তাঁর দুই সহকারী রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছাড়াও আরো কয়েকজন বাংলা গদ্যে কলেজের পাঠ্যপোযোগী গ্রন্থ রচনা করেন।

তথ্যসূত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই- এইচএসসি প্রোগ্রাম, বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

৯৯.
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
  1. জেলা
  2. উপজেলা
  3. ইউনিয়ন
  4. ওয়ার্ড
সঠিক উত্তর:
উপজেলা
উত্তর
সঠিক উত্তর:
উপজেলা
ব্যাখ্যা

• প্রশাসনিক কাঠামোর স্তর: 
- মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামোর স্তর তিনটি। যথা- বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন।
- মাঠ পর্যায়ে প্রশাসনিক কাঠামো সর্বোচ্চ স্তর- বিভাগীয় প্রশাসন এবং সর্বনিম্ন স্তর উপজেলা প্রশাসন।

অন্যদিকে,
- বর্তমানে বাংলাদেশে প্রচলিত স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে ৫ ধরনের।
- গ্রাম অঞ্চলের ৩ ধরনের এবং শহর অঞ্চলে ২ ধরনের।
- গ্রাম অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা - ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ।
- শহর অঞ্চলের স্থানীয় সরকার ব্যবস্থা - পৌরসভা এবং সিটি কর্পোরেশন।
- মাঠ পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১০০.
পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে?
  1. ফ্রান্স
  2. যুক্তরাস্ট্র
  3. অস্ট্রেলিয়া
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

• পাপুয়া নিউগিনি:
- পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র।

- এটি ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়া অঞ্চলে অবস্থিত।
- স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল।
-  ১৯০৫ সালে পাপুয়া নিউগিনি ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রনে আসে।
- ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- বিশ্বের সবচেয়ে বেশি ভাষার দেশ - পাপুয়া নিউগিনি।
- দেশটিতে প্রায় ৮৪০টি ভাষা রয়েছে।

তথ্যসূত্র: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।