পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪৬
সিলেবাস
পরীক্ষা - ৪৯: ফুল মডেল টেস্ট - ৭ (সম্পূর্ণ সিলেবাস)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৬ প্রশ্ন

.
বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
  1. ক) সুনীতিকুমার চট্রোপাধ্যায়
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর:
খ) রাজা রামমোহন রায়
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
- বাঙালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়।
- ১৮২৬ খ্রিষ্টাব্দে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন।
- তাঁর মৃত্যুর পর ১৮৩৩ খ্রিষ্টাব্দে এর বাংলা অনুবাদ ‘গৌড়ীয় ব্যাকরণ’ প্রকাশিত হয়।
- ১৮১৫ থেকে ১৮১৯ সালের মধ্যে তিনি বেদান্তগ্রন্থ, বেদান্তসার, কেনোপনিষদ, ঈশোপনিষদ, কঠোপনিষদ, মাণ্ডূক্যোপনিষদ ও মুণ্ডকোপনিষদ অনুবাদ করে প্রকাশ করেন। 
- সাহেবদের বাংলা শেখানোর জন্য তিনি বাংলা ও ইংরেজিতে ব্যাকরণও রচনা করেন।
- তিনি ১৮২১ সালে বাংলা সংবাদপত্র ‘সম্বাদ কৌমুদী’ ও ১৮২২ সালে ফারসি সংবাদপত্র ‘মিরাত-উল-আখবার’ প্রকাশ করেন।
- মানোএল দা আস্‌সুম্পসাঁউ সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন।
- তাঁর রচিত ব্যাকরণ Vocabulario Em Idiom Bengalla, E Portuguez : Dividido em duas partes.
- অর্থাৎ বাংলা ও পর্তুগিজ ভাষার শব্দকোষ দুই ভাগে বিভক্ত। ব্যাকরণটি প্রকাশিত হয় ১৭৪৩ খ্রিষ্টাব্দে।
- তখন ছাপার জন্য বাংলা অক্ষর তৈরী হয়নি বলে বইটি রোমান অক্ষরে মুদ্রিত হয়।

উৎস : ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং কালের কন্ঠ।
.
জিভ উলটিয়ে নিচের কোন ধ্বনি উচ্চারণ করতে হয়?
  1. ক) ঘর্ষণজাত
  2. খ) তাড়নজাত
  3. গ) কম্পনজাত
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) তাড়নজাত
উত্তর
সঠিক উত্তর:
খ) তাড়নজাত
ব্যাখ্যা
তাড়নজাত: জিভ উলটিয়ে এ ধ্বনি তৈরি হয়। উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের শক্ত তালুতে একটি মাত্র টোকা দেয় বলে, এইগুলিকে টোকাজাত ধ্বনি ও বলে।
- যেমন : ড়, ঢ়।

ঘর্ষণজাত: দুটি বাগযন্ত্র খুব কাছাকাছি আসে, কিন্তু একসঙ্গে যুক্ত হয় না। ফলে বাতাস বাধা পায় ও সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে বলে এগুলি ঘর্ষণজাত ধ্বনি বা শিস ধ্বনি বলা হয়। 
যেমন : শ, ষ, স, হ।

কম্পন জাত: জিভ হয়ে বা দন্তমূল বারবার আঘাত করে উচ্চারিত হয় বলে এ-জাতীয় ব্যঞ্জনগুলিকে বলে কম্পন জাত। 
যেমন : র

উৎস :  মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
দিগন্ত শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) দিক + অন্ত= দিগন্ত
  2. খ) দিক + আন্ত= দিগন্ত
  3. গ) দিগ + অন্ত= দিগন্ত
  4. ঘ) দিগ + আন্ত= দিগন্ত
সঠিক উত্তর:
ক) দিক + অন্ত= দিগন্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) দিক + অন্ত= দিগন্ত
ব্যাখ্যা
- দিগন্ত শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ দিক+অন্ত=দিগন্ত।
- সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নাম সন্ধি।
- যেমন : আশা + অতীত = আশাতীত।
- গুরুত্বপূর্ণ কিছু সন্ধি :
- সুপ + অন্ত = সুবন্ত
- ষট্‌ + আনন = ষড়ানন
- অনু + এষণ = অন্বেষণ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
  1. ক) চিনি
  2. খ) বহর
  3. গ) ভোজন
  4. ঘ) যৌবন
সঠিক উত্তর:
খ) বহর
উত্তর
সঠিক উত্তর:
খ) বহর
ব্যাখ্যা
- সমষ্টি বাচক বিশেষ্য : যে পদে ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, তাই সমষ্টি বাচক বিশেষ্য।
- যথা : সভা, জনতা, সমিতি, সমাজ, পঞ্চায়েত, মিছিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।
- বস্তু বাচক বা দ্রব্যবাচক বিশেষ্য : যে পদে কোনো উপাদান বাচক পদার্থের নাম বোঝায়, তাকে
বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। 
- যথা : বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, পানি, লবণ প্রভৃতি।
-  ভাববাচক বিশেষ্য : যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে
ভাব বাচক বিশেষ্য বলে। 
- যথা :
- যাওয়ার ভাব বা কাজ = গমন।
- ভোজন, শয়ন, দর্শন, দেখা, শোনা প্রভৃতি। 

উৎস : মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোন শব্দটি উভয় লিঙ্গ?
  1. ক) গোয়ালা
  2. খ) প্রবীণা
  3. গ) কবি
  4. ঘ) পর্বত
সঠিক উত্তর:
গ) কবি
উত্তর
সঠিক উত্তর:
গ) কবি
ব্যাখ্যা
- উভয় লিঙ্গ : যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বোঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ।
 - যথা : শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।
- পুংলিঙ্গ : যে সব নাম বাচক শব্দের সাহায্যে পুরুষ জাতিকে বোঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ। 
- যেমন : কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গোয়ালা, কিশোর, প্রবীণ ইত্যাদি।
- স্ত্রীলিঙ্গ : যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বোঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে।
- যথা : কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশোরী, প্রবীণা ইত্যাদি।
- ক্লীবলিঙ্গ : যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনোটিই বোঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ।
- যথা : গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

উৎস : মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলা বাক্যে ব্যবহৃত বিভক্তি কত প্রকার?
  1. ক) ৭ প্রকার
  2. খ) ৫ প্রকার
  3. গ) ৩ প্রকার
  4. ঘ) ২ প্রকার
সঠিক উত্তর:
ঘ) ২ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ প্রকার
ব্যাখ্যা
বাংলা বাক্যে ব্যবহৃত বিভক্তি দুই প্রকার। যথা : 
১. ক্রিয়া বিভক্তি এবং
২. শব্দ বিভক্তি বা কারক বিভক্তি।

ক্রিয়া বিভক্তি: কাল ও পুরুষ অনুসারে ধাতুর পরে যেসব চিহ্ন যুক্ত হয়, তাকে বলা হয় ক্রিয়া বিভক্তি।
যেমন: (কর) ছে, (ধর) ছে ইত্যাদি।

শব্দ বিভক্তি বা কারক বিভক্তি: নাম পদের সঙ্গে বা বিশেষ্য ও সর্বনাম পদের সঙ্গে যেসব বিভক্তি যোগ করা হয় তাকে বলা হয় শব্দ বিভক্তি বা কারক বিভক্তি। 
যেমন: এ, য়, তে ,ক, য়, অ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কবির মিঠু কে একটি কলম দিয়েছে বাক্যে কর্ম রয়েছে -
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা
মুখ্য কর্ম: কোনো বাক্যে যদি দুটি কর্ম থাকে তাই দ্বিকর্মক।
ক্রিয়ার অপ্রাণিবাচক বা বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম। 
যেমন : কবির মিঠু কে একটি কলম দিয়েছে। 
এ বাক্যে দুটি কর্ম রয়েছে মিঠু এবং কলম।
কলম হলো বস্তু বাচক কর্ম, অতএব কলম হলো মুখ্য কর্ম।

গৌণ কর্ম:
দ্বিকর্মক ক্রিয়ার ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। 
যেমন : জয়নাল ফারুককে একটি বই দিয়েছিল।
এ বাক্যের ব্যক্তিবাচক কর্ম হলো ফারুক।
অতএব ফারুক হলো গৌণ কম।

উৎস : মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'সিংহ চিহ্নিত আসন = সিংহাসন' - এখানে সমস্ত পদ কোনটি?
  1. ক) সিংহ
  2. খ) সিংহাসন
  3. গ) আসন
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) সিংহাসন
উত্তর
সঠিক উত্তর:
খ) সিংহাসন
ব্যাখ্যা
সমস্ত পদ: সমস্যমান পদগুলো মিলিত হয়ে যে এক পদে পরিণত হয়, তাকে সমস্ত পদ বলে।
একে আবার সমাসবদ্ধ পদও বলা হয়। 

যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এখানে সিংহাসন হচ্ছে সমস্ত পদ।

সমস্যমান পদ: যে পদে সমাস হয় তাদের প্রত্যেক কে সমস্যমান পদ বলে।
যেমন : উপরোক্ত বাক্যে 'সিংহ', 'চিহ্নিত', 'আসন' এ তিনটি হচ্ছে সমস্যমান পদ।

পূর্বপদ ও পরপদ: সমাস যুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং শেষ অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ।
সিংহাসন শব্দের সিংহ হলো পূর্বপদ, আর আসন হলো পরপদ বা উত্তরপদ। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘দিন’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) দেব
  2. খ) দিবা
  3. গ) তনু
  4. ঘ) ধেনু
সঠিক উত্তর:
খ) দিবা
উত্তর
সঠিক উত্তর:
খ) দিবা
ব্যাখ্যা
দিন এর সমার্থক শব্দ : 
- দিবা, দিবস, অযামিনী, তমসতাড়িনী, অহন, অহ্ন, ইত্যদি।

অন্যদিকে,
দেব এর সমার্থক : দেবতা, সুর
তনু এর সমার্থক : দেহ, শরীল, গা
ধেনু এর সমার্থক : গরু, গাভী, গো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১০.
বাক্যের প্রধান অংশ কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৪টি
  3. গ) ৩টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
ঘ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২টি
ব্যাখ্যা
প্রতিটি বাক্যের দুটি অংশ থাকে। যেমন :
১. উদ্দেশ্য ও 
২. বিধেয়। 

বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়, তাকে বলা হয় উদ্দেশ্য
- আর উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়, তাকে বিধেয় বলে। 

যেমন:
আদিব স্কুলে যায়।
- এ বাক্যের উদ্দেশ্য হলো 'আদিব'। 
- আর 'স্কুলে যায়' এটি বিধেয়।

সার্থক বাক্যের বৈশিষ্ট্য বা গুণ তিনটি যথা:
১. আকাঙ্ক্ষা
২. আসত্তি ও 
৩. যোগ্যতা।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
‘পায়ে হাঁটা’ কে এক কথায় কী বলে?
  1. ক) পন্নগ
  2. খ) পদব্রজ
  3. গ) গন্তকাম
  4. ঘ) গন্তব্য
সঠিক উত্তর:
খ) পদব্রজ
উত্তর
সঠিক উত্তর:
খ) পদব্রজ
ব্যাখ্যা
‘পায়ে হাঁটা’ কে এক কথায় =পদব্রজ।
অন্যদিকে,
গমন করার ইচ্ছা কে এক কথায় = গন্তকাম
পায়ে হেঁটে যে গমন করে না = পন্নগ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
‘ভেক ধরা’ বাগধারার অর্থ কী?
  1. ক) ভন্ড
  2. খ) ভান করা
  3. গ) নির্বোধ
  4. ঘ) ভুল কাজ
সঠিক উত্তর:
খ) ভান করা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভান করা
ব্যাখ্যা
- ‘ভেক ধরা’ বাগধারার ভান করা।

অন্যদিকে,
• বর্ণচোরা বাগধারা অর্থ- ভন্ড
•  দিবাস্বপ্ন বাগধারা অর্থ- অলীক কল্পনা
•  বুদ্ধির ঢেঁকি বাগধারা অর্থ- নির্বোধ
•  খামকাজ বাগধারা অর্থ- ভুল কাজ।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
চন্ডীদাস কোন যুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি?
  1. ক) প্রাচীনযুগ
  2. খ) মধ্যযুগ
  3. গ) আধুনিকযুগ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) মধ্যযুগ
উত্তর
সঠিক উত্তর:
খ) মধ্যযুগ
ব্যাখ্যা
চন্ডীদাস মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রসিদ্ধ কবি।
এ নামে চারজন কবির পরিচয় পাওয়া যায়: 

১. বড়ু চন্ডীদাস
২. দ্বিজ চন্ডীদাস
৩. দীন চন্ডীদাস ও 
৪. চন্ডীদাস

- এই চারটি নামের মধ্যে শেষ তিনটি নাম একজনের নাকি তাঁরা পৃথক কবি তা নিশ্চিত করে আজও বলা যাচ্ছে না। এই সমস্যাকে চণ্ডীদাস-সমস্যা বলে।
- তবে এঁদের মধ্যে বড়ু চন্ডীদাসকে মোটামুটিভাবে চিহ্নিত করা গেছে। তাঁর জন্ম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নান্নুর গ্রামে (মতান্তরে ছাতনা-বাঁকুড়া)। তাঁর পিতা দুর্গাদাস বাগচী ছিলেন বরেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ।
- বড়ু চন্ডীদাসের প্রধান পরিচয় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা হিসেবে। বসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ বাঁকুড়া থেকে এ কাব্যের পুথি আবিষ্কার করে ১৯১৬ সালে গ্রন্থাকারে প্রকাশ করেন।

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
The synonym of the word 'Slacker' means -
  1. ক) Workaholic
  2. খ) Dynamic
  3. গ) Whiner
  4. ঘ) stalwart
সঠিক উত্তর:
গ) Whiner
উত্তর
সঠিক উত্তর:
গ) Whiner
ব্যাখ্যা
• Slacker (noun)
English Meaning: A person who pretends to be ill in order to avoid having to work.
Bangla Meaning: যে ব্যক্তি কর্তব্য এড়াতে বিভিন্ন রকম ভান যেমন অসুস্থতার ভান করে।

Synonyms:
Idler (অলস), Layabout (অলস;অকর্মণ্য ব্যক্তি), Whiner (কাজ না করা এবং সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে বেড়ানো), Fusser (আদিখ্যেতা করা)।
Antonyms: Hustler (কর্মতৎপর ব্যক্তি), Workaholic (অতিরিক্ত পরিশ্রমী), Hard worker (কঠোর পরিশ্রমী), Doer (কর্মী), Stalwart (শক্ত সমর্থ এবং বলিষ্ঠ)। 

Example sentence:
I'm pretty sure boss thinks I'm a Slacker.

Source: Live MCQ Lecture.
১৫.
He ___ me while I was reading.
  1. ক) interrupts
  2. খ) had interrupted
  3. গ) interrupted
  4. ঘ) was interrupting
সঠিক উত্তর:
গ) interrupted
উত্তর
সঠিক উত্তর:
গ) interrupted
ব্যাখ্যা
While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয় ।
• While যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense .

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - interrupted
১৬.
____ Do you spell your surname?
  1. ক) Why
  2. খ) Where
  3. গ) Which
  4. ঘ) How
সঠিক উত্তর:
ঘ) How
উত্তর
সঠিক উত্তর:
ঘ) How
ব্যাখ্যা
• How বসিয়ে বাক্যটি অর্থপূর্ন হয়।
- বাক্যটির অর্থ: তুমি কীভাবে তোমার ডাকনাম বানান কর?

অন্য Interrogative Pronoun গুলো শূন্য স্থানের জন্য প্রযোজ্য নয়।
১৭.
He took agriculture as his ____
  1. ক) blue ribbon.
  2. খ) brave attempt.
  3. গ) bosom friend.
  4. ঘ) bread and butter.
সঠিক উত্তর:
ঘ) bread and butter.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) bread and butter.
ব্যাখ্যা
• Bread and butter:
English Meaning: a person's livelihood or main source of income.
Bangla Meaning: জীবিকা

• Example:

Sentence: He took agriculture as his bread and butter.
Bangla Meaning: সে কৃষিকে তার জীবন ও জীবিকা হিসেবে গ্রহণ করেছে।

Source: Cambridge Dictionary & Live MCQ Lecture.
১৮.
The boy resembles ____ his father.
  1. ক) after
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ঘ) None of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None of these
ব্যাখ্যা
• Resembles অর্থ সদৃশ হওয়া; (চেহারায়) মিল হওয়া।
এর পরে কোন Prepostion ব্যবহার হয় না।

For example:

- She resembles her mother very much.
- This paper resembles my own work.

Source: Cambridge Dictionary
১৯.
Identify the word that is spelled correctly -
  1. ক) heterogenaous
  2. খ) architectur
  3. গ) philunthrope
  4. ঘ) hippopotamus
সঠিক উত্তর:
ঘ) hippopotamus
উত্তর
সঠিক উত্তর:
ঘ) hippopotamus
ব্যাখ্যা
Word-
- hippopotamus = জলহস্তি
- heterogeneous= বৈসাদৃশ্যপূর্ণ 
- architecture = স্থাপত্যশিল্প 
- philanthrope = জনহিতৈষী
২০.
Choose the correct sentence.
  1. ক) I asked Rajib if he had passed.
  2. খ) I asked sajib he had been passed.
  3. গ) I asked Rajib if you are passed.
  4. ঘ) I asked Nazir that had to he passed.
সঠিক উত্তর:
ক) I asked Rajib if he had passed.
উত্তর
সঠিক উত্তর:
ক) I asked Rajib if he had passed.
ব্যাখ্যা
sentence - টি indirect narration হবে
এবং এর inverted comma - এর অংশ যদি প্রশ্নবোধক হয় এবং তা যদি yes/ no দ্বারা উত্তর করা যায়
তবে সে ক্ষেত্রে if বসে।
If এর পরের অংশ past perfect tense হয়।
২১.
If I were a bird, -
  1. ক) I would flew in the sky
  2. খ) I would have flew in the sky
  3. গ) I would have fly in the sky 
  4. ঘ) I would fly in the sky
সঠিক উত্তর:
ঘ) I would fly in the sky
উত্তর
সঠিক উত্তর:
ঘ) I would fly in the sky
ব্যাখ্যা
•Second Conditional এর নিয়মানুযায়ী:
If + subject + were + comma = subject + would/could/ might + verb এর present form + extension.
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - I would fly in the sky.
Complete Sentence: If I were a bird, I would fly in the sky.
২২.
The Phrase 'At the outset' means  - 
  1. ক) by giving up or hurting
  2. খ) ill feeling
  3. গ) the beginning
  4. ঘ) None
সঠিক উত্তর:
গ) the beginning
উত্তর
সঠিক উত্তর:
গ) the beginning
ব্যাখ্যা
• At the outset
English Meaning: the beginning.
Bangla Meaning: শুরুতেই / প্রারম্ভেই
Ex. Sentence: I told him at/from the outset i wasn't interested.
Bangla Meaning: আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।

• At the cost of:

English Meaning: by giving up or hurting (something else).
- Bangla Meaning: কোন কিছুর বিনিময়ে / কোনো ক্ষতির বিনময়ে
- Example Sentence: She saved her honor at the cost of her life.
Bangla Meaning: সে তার জীবনের বিনিময়ে সম্মান রক্ষা করেছে।

• Bad blood

English Meaning: ill feeling. • Bangla Meaning: শত্রুতা / মনোমালিন্য
- Ex. Sentence: There has always been bad blood between these families
- Bangla Meaning: দুই পরিবারের মধ্যে সবসময়ই শত্রুতা ছিলো।

Source: Live MCQ Idioms, Phrases, and Proverbs sheet.
২৩.
Which one of the following is an imperative sentence?
  1. ক) Be attentive.
  2. খ) I know him.
  3. গ) Where do you live?
  4. ঘ) Reading is a good habit.
সঠিক উত্তর:
ক) Be attentive.
উত্তর
সঠিক উত্তর:
ক) Be attentive.
ব্যাখ্যা
Imperative Sentence ( অনুজ্ঞাসূচক বাক্য):
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে।
- এই ধরনের বাক্যে Subject (you) গোপন থাকে।
• Imperative sentence এর গঠন: Subject (invisible) + verb + object.
• প্রদত্ত অপশনগুলোতে be attentive এটি হলো Imperative Sentence.
Sentence কারণ বাক্যটি দ্বারা আদেশ করা হয়েছে।
Source: Advanced Learners Communicative English Grammar and Composition (Class 9-10).
২৪.
Which one is the verb form?
  1. ক) identity
  2. খ) identify
  3. গ) identification
  4. ঘ) identifiable
সঠিক উত্তর:
খ) identify
উত্তর
সঠিক উত্তর:
খ) identify
ব্যাখ্যা
উল্লেখিত প্রশ্নের অপশনগুলোর মধ্যে identify হচ্ছে verb.
- Would you identify yourself with the new movement? 
• Other Options:
• identity হচ্ছে noun.
- The identity of the criminal is not known.
• identification হচ্ছে noun.
- The movie audience's identification with the good guys
• identifiable হচ্ছে adjective.

Source: Merriam-Webster, dictionary.
২৫.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
  1. ক) ৯
  2. খ) ১৬
  3. গ) ২৫
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
ঘ) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

শর্তমতে,
√ক + ১০ = (৪) 
বা, √ক + ১০ = ১৬ 
বা, √ক = ১৬-১০
বা, √ক = ৬
বা, (√ক) = (৬)
∴ ক = ৩৬

∴ নির্ণেয় সংখ্যা ৩৬।
২৬.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত? 
  1. ক) ২১০
  2. খ) ১৮০
  3. গ) ২০০
  4. ঘ) ২২০
সঠিক উত্তর:
ক) ২১০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত? 

সমাধান
ধরি,
সংখ্যা দুটি ৫ক ও ৭ক
∴ ৫ক ও ৭ক এর গ. সা. গু = ক

প্রশ্নমতে,
ক = ৬
∴ সংখ্যা দুটি যথাক্রমে ৫ক = ৫ × ৬ = ৩০
এবং ৭ক = ৭ × ৬ = ৪২ 
এখন, ৩০ ও ৪২ এর ল. সা. গু = ২১০ 

সুতরাং সংখ্যা দুটির ল. সা. গু = ২১০।
২৭.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? 
  1. ক) ১৫ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ১২ মিটার
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং অবশিষ্ট ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত? 

সমাধান
ধরি,
বাঁশটির দৈর্ঘ্য ক মিটার

শর্তমতে,
∴ ক - (ক/৪) - (৩ক/৫) = ৩
বা, (২০ক - ৫ক - ১২ক)/২০ = ৩ 
বা, ২০ক - ৫ক - ১২ক = ৬০ 
বা, ৩ক = ৬০
∴ ক = ২০

∴ নির্ণেয় বাঁশটির দৈর্ঘ্য ২০ মিটার।
২৮.
একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে? 
  1. ক) ৮ গ্রাম
  2. খ) ২ গ্রাম
  3. গ) ৩ গ্রাম
  4. ঘ) ৬ গ্রাম
সঠিক উত্তর:
ক) ৮ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে? 

সমাধান
সোনা ও তামার অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
সোনার পরিমাণ = (৩২ এর ৩/৪) গ্রাম = ২৪ গ্রাম
তামার পরিমাণ = (৩২ এর ১/৪) গ্রাম = ৮ গ্রাম 
ধরি, 
সোনা মেশাতে হবে ক গ্রাম। 

শর্তমতে,
(২৪ + ক) : ৮ = ৪ : ১
বা, (২৪ + ক)/৮ = ৪/১
বা, ২৪ + ক = ৩২
বা, ক = ৩২ - ২৪
∴ ক = ৮

∴ সোনা মেশাতে হবে ৮ গ্রাম।
২৯.
কোন পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ২৭ জন
  2. খ) ৭৩ জন
  3. গ) ৭৫ জন
  4. ঘ) ৭৬ জন
সঠিক উত্তর:
খ) ৭৩ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?  

সমাধান
শুধু ইংরেজিতে ফেল করে = (২০ - ১১)% = ৯%
শুধু গণিতে ফেল করে = (১৮ - ১১)% = ৭%
∴ ইংরেজি বা গণিত বা উভয় বিষয়ে ফেল করে = (৯ + ৭ + ১১)% = ২৭%
∴ উভয় বিষয়ে পাশ করে = (১০০ - ২৭)% = ৭৩%

∴ শতকরা উভয় বিষয়ে পাশ করেছে ৭৩ জন।
৩০.
x - (1/x) = 2 হলে x4 + (1/x4) = কত? 
  1. ক) 32
  2. খ) 30
  3. গ) 36
  4. ঘ) 34
সঠিক উত্তর:
ঘ) 34
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 34
ব্যাখ্যা
প্রশ্ন: x - (1/x) = 2 হলে x4 + (1/x4) = কত? 

সমাধান
দেওয়া আছে,
x - (1/x) = 2

এখন,
x4 + (1/x4)
= (x2)2 + (1/x2)
= (x2 + 1/x2)2 - 2. x2. 1/x2
= {(x - 1/x)2 + 2.x.1/x }2 - 2
= {(2)2 + 2}- 2 
= (4 + 2)2 - 2
= (6)2 - 2
= 36 - 2 
= 34
৩১.
x4 + x2 + 1 এর একটি উৎপাদক x2 + x + 1 হলে অপরটি কত? 
  1. ক) x2 - 1 
  2. খ) x2 + x + 1
  3. গ) x2 - x + 1
  4. ঘ) x2 + 1
সঠিক উত্তর:
গ) x2 - x + 1
উত্তর
সঠিক উত্তর:
গ) x2 - x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + x2 + 1 এর একটি উৎপাদক x2 + x + 1 হলে অপরটি কত? 

সমাধান
x4 + x2 + 1
= x4 + 2x2 + 1 - x
= (x2)2 + 2.x2.1 + (1)2 - x2
= (x2 + 1)2 - x2 
= (x2 + x + 1) (x2 - x + 1) 

∴ অপর উৎপাদকটি = x2 - x + 1
৩২.
(√2)8 এর মান কত? 
  1. ক) 16
  2. খ) 64
  3. গ) 128
  4. ঘ) 256
সঠিক উত্তর:
ক) 16
উত্তর
সঠিক উত্তর:
ক) 16
ব্যাখ্যা
প্রশ্ন: (√2)8 এর মান কত? 

সমাধান:
(√2)8
= √2 × √2 × √2 × √2 × √2 × √2 × √2 × √2
= 2 × 2 × 2 × 2
= 16

∴ নির্ণেয় মান = 16
৩৩.
একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত? 
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ৭০
  4. ঘ) ৭৫
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিনগুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত? 

সমাধান
ধরি, 
শিক্ষার্থী সংখ্যা = ক
∴ চকলেট পায় = ৩ক টি করে 

প্রশ্নমতে,
ক × ৩ক = ২৭০০
বা, ৩ক = ২৭০০ 
বা, ক = ৯০০ 
বা, (ক) = (৩০) 
∴ ক = ৩০

∴ শিক্ষার্থী সংখ্যা = ৩০ জন।
৩৪.
যদি a : b = 3 : 2 এবং b : c = 7 : 6 হয়, তবে c : a = কত? 
  1. ক) 7 : 4
  2. খ) 3 : 7
  3. গ) 4 : 7
  4. ঘ) 2 : 7
সঠিক উত্তর:
গ) 4 : 7
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 : 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a : b = 3 : 2 এবং b : c = 7 : 6 হয়, তবে c : a = কত? 

সমাধান
দেওয়া আছে,
a : b = 3 : 2 
= 21 : 14
আবার,
b : c = 7 : 6 
= 14 : 12

এখন,
a : b : c = 21 : 14 : 12
∴ c : a = 12 : 21
= 4 : 7 
∴ c : a = 4 : 7
৩৫.
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) ২০
  2. খ) ১২
  3. গ) ৮
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ঘ) ৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?  

সমাধান
ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেখে বোঝা যায় ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। 
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল 
= (১/২) × ৪ × ৩ 
= ৬ বর্গ একক 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৬ বর্গ একক।
৩৬.
একটি ত্রিভুজের কমপক্ষে কয়টি সূক্ষ্মকোণ থাকতে পারে? 
  1. ক) ১টি
  2. খ) ৩টি
  3. গ) ২টি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের কমপক্ষে কয়টি সূক্ষ্মকোণ থাকতে পারে? 

সমাধান
একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°। 
তাই ত্রিভুজে কমপক্ষে ২টি সূক্ষ্মকোণ থাকতে পারে এবং সর্বোচ্চ ৩টি কোণই সূক্ষ্মকোণ হতে পারে।  
৩৭.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 
  1. ক) ১৮৭৫
  2. খ) ১৬৭৫
  3. গ) ১৫৭৫
  4. ঘ) ১৭৭৫
সঠিক উত্তর:
ক) ১৮৭৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 

সমাধান:
ধরি, 
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক 
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক 
আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার 
= ২ (৩ক + ক) মিটার 
= ৮ক মিটার 

প্রশ্নমতে,
৮ক = ২০০ 
বা, ক = ২০০/৮
∴ ক = ২৫
∴ দৈর্ঘ্য = ৩ × ২৫ মিটার = ৭৫ মিটার 
প্রস্থ = ২৫ মিটার

∴ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার 
= (৭৫ × ২৫) বর্গমিটার 
= ১৮৭৫ বর্গমিটার
৩৮.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এর পরিসীমা কত? 
  1. ক) ২০০
  2. খ) ১৭২
  3. গ) ১৮০
  4. ঘ) ১৬০
সঠিক উত্তর:
ঘ) ১৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এর পরিসীমা কত? 

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহু = ক মিটার 

প্রশ্নমতে,
= ১৬০০ 
বা, (ক) = (৪০)
∴ ক = ৪০ 

আমরা জানি, 
পরিসীমা = ৪ক মিটার 
= (৪ × ৪০) মিটার 
= ১৬০ মিটার 

∴ পরিসীমা = ১৬০ মিটার। 
৩৯.
কোন সুবাদারের সময় রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত হয়েছিল?
  1. ক) শাহ সুজা
  2. খ) ইসলাম খান
  3. গ) মীর জুমলা
  4. ঘ) শায়েস্তা খান
সঠিক উত্তর:
খ) ইসলাম খান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসলাম খান
ব্যাখ্যা
- ইসলাম খান বাংলাদেশের ভৌগোলিক অবস্থা পর্যালোচনা করে উপলব্ধি করেন যে, রাজধানী রাজমহল থেকে সারা বাংলাদেশের উপর সজাগ দৃষ্টি রাখা সম্ভব নয়।
- এই লক্ষ্যকে সামনে রেখে ইসলাম খান রাজমহল থেকে রাজধানী ঢাকায় নিয়ে আসেন।
- ইসলাম খান ১৬১০ সালে ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন এবং এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর।
- বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কয়েকজন দক্ষ নেতা বাধার সম্মুখীন হন। আকবরের সময় মানসিংহকে নিয়োগ
- দেয়া হলেও তিনি ঈসা খানের কাছে পরাজিত হলে মোগল শাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি। পরবর্তীকালে জাহাঙ্গীরের সময়
- ইসলাম খান চিশতী সমগ্র বাংলাদেশে মোগল অধিকার প্রতিষ্ঠা করেন।
 
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪০.
মেসোপটেমীয়া বলতে কী বুঝায়?
  1. ক) বিরোধপূর্ণ অঞ্চল
  2. খ) দুই নদীর মধ্যবর্তী অঞ্চল
  3. গ) সভ্যতার তীর্থভূমি
  4. ঘ) প্রাচীন ভাষা
সঠিক উত্তর:
খ) দুই নদীর মধ্যবর্তী অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই নদীর মধ্যবর্তী অঞ্চল
ব্যাখ্যা
- মেসোপটেমীয় সভ্যতার অবস্থান খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল, সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- এই নগর সভ্যতাগুলোর আলাদা আলাদা নাম থাকলেও, একই ভূখন্ডে গড়ে ওঠার কারণে এদেরকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়া অঞ্চল অবস্থিত।
- মেসোপটেমীয়া একটি গ্রিক শব্দ। যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- মেসোপটেমীয়া বলতে টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা- ফোরাত) এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বোঝায়। 
- প্রাচীন মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি নগর সভ্যতার বিকাশ ঘটে। যেমন: সুমেরীয়, ব্যবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা।
- মেসোপটেমীয় সভ্যতার জন্ম টাইগ্রিস ও ইউফ্রেটিস দুই নদীর মধ্যবর্তী উর্বর সমতল অঞ্চলে।
- এই অঞ্চল আরো পাঁচটি সভ্যতার জন্মস্থান।
- যে সভ্যতাগুলো বিশ্বসভ্যতার ইতিহাসে বিভিন্ন ক্ষেত্রে নানামুখি অবদান রাখতে সক্ষম হয়েছে।
 
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়ক কে?
  1. ক) স্পীকার
  2. খ) প্রধান বিচারপ্রতি
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) রাষ্ট্রপতি
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাষ্ট্রপতি
ব্যাখ্যা
গ্ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের এগারোটি ভাগ, সাতটি তফসিল, চারটি সিডিউলে বিন্যস্ত মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
- ভাগগুলো হচ্ছে: প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, নির্বাহী, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা, আইনসভা, আইন প্রণয়ন ও আর্থিক পদ্ধতি, অধ্যাদেশ জারির ক্ষমতা, বিচার বিভাগ, নির্বাচন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশের কর্মবিভাগ, পাবলিক সার্ভিস কমিশন, জরুরি বিধানাবলি, সংবিধান সংশোধন
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগ হলো নির্বাহী বিভাগ।
- এই সংবিধানের অনুচ্ছেদ (৬১) অনুযায়ী বাংলাদেশের প্রতিরক্ষা কর্মবিভাগসমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত হবে এবং আইনের দ্বারা তাঁর প্রয়োগ নিয়ন্ত্রিত হবে।

উৎস: বাংলাদেশ সংবিধান।
৪২.
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এর বর্তমান চেয়ারম্যান কে?
  1. ক) ডেভিড ক্যাপেল
  2. খ) নারায়ণস্বামী শ্রীনিবাসন
  3. গ) শশাঙ্ক মনোহর
  4. ঘ) গ্রেগ বারক্লে
সঠিক উত্তর:
ঘ) গ্রেগ বারক্লে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রেগ বারক্লে
ব্যাখ্যা
- বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা International Cricket Council (ICC)।
- আইসিসির বর্তমান চেয়ারম্যান - গ্রেগ বারক্লে (Greg Barclay)।
- তিনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট এবং তিনি নভেম্বর, ২০২০ - এ আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হন।
- ১২ নভেম্বর ২০২২ তারিখে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন। 
- তিনি ভারতের শশাঙ্ক মনোহর এর স্থলাভিষিক্ত হয়েছেন।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং আইসিসি ওয়েবসাইট।
 
৪৩.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১১টি
সঠিক উত্তর:
ঘ) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১টি
ব্যাখ্যা
- ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয়।
- এতে মোট ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। বাংলাদেশের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের জন্য মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে।
-  ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধাবাহিনী গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়।
- যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে প্রথমে ১০ এপ্রিল ৪টি এবং পরবর্তীকালে ১১ এপ্রিল ১১টি সেক্টরে বিভক্ত করা হয়।
- প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল।
- যারা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল। এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, কৃষক, নারী, রাজনৈতিক দলের কর্মী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিলেন।
- নিয়মিত সেনা ব্যাটেলিয়ান পরে তিনটি বিগ্রেডে পরিণত হয় এবং বিগ্রেড কমান্ডার মেজর কে এম শফিউল্লাহ, মেজর জিয়াউর রহমান এবং মেজর খালেদ মোশাররফের নামের ইংরেজি আদ্যক্ষর অনুসারে বিগ্রেড তিনটির নামকরণ করা হয় যথাক্রমে এস ফোর্স, জেড  এবং কে ফোর্স।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তান বাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার  সৈন্যসহ যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন।
- পাকিস্তানের পক্ষে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
- এতে অস্থায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন।
- পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় সম্পন্ন হয়।

উৎস:- বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
 
৪৪.
বাংলাদেশের ফুসফুস হিসেবে আখ্যায়িত করা হয় নিচের কোনটি?
  1. ক) চট্টগ্রামের পাহাড়সমূহকে
  2. খ) মধুপুরের বনভূমিকে
  3. গ) বঙ্গোপসাগরকে
  4. ঘ) সুন্দরবনকে
সঠিক উত্তর:
ঘ) সুন্দরবনকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুন্দরবনকে
ব্যাখ্যা
- বিশ্ব মানচিত্রে এশিয়া মহাদেশের দক্ষিণে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অবস্থান।
- আজকের যে বাংলাদেশ তার দক্ষিণ সীমান্তে রয়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশি।
- দক্ষিণ-পূর্বে রয়েছে মায়ানমার (বার্মা)।
- বাকি তিন দিকের সীমানা ঘিরে রেখেছে ভারত।
- বাংলাদেশের উত্তর সীমার অদূরে রয়েছে হিমালয় পর্বত।
- উত্তর সীমায় আরো রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, অরুণাচল ও আসাম রাজ্য ।
- ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ।
- দেশটি অবস্থানগত দিক থেকে দক্ষিণ এশিয়ায় অবস্থিত।
- দেশটির তিন দিকে স্থল আর এক দিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি একে অপরূপ সৌন্দর্য দান করেছে।
- ম্যানগ্রোভ বন নামে পরিচিতি সুন্দরবন, বিভিন্ন নদ-নদী, পাহাড় পর্বত বাংলাদেশকে এক পৃথক পরিচিতি প্রদান করেছে।

উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
৪৫.
কৃষি জমিতে ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে নিচের কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) সোডিয়াম স্টিয়ারেট
  2. খ) সোডিয়াম ক্লোরাইড
  3. গ) পটাসিয়াম স্টিয়ারেট
  4. ঘ) কপার সালফেট
সঠিক উত্তর:
ঘ) কপার সালফেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কপার সালফেট
ব্যাখ্যা
- কৃষি জমিতে ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কপার সালফেট ব্যবহার করা হয়।
- খাবার লবণ হল সোডিয়াম ক্লোরাইড যা সাধারণ লবণ নামেও পরিচিত।
- খাবার লবণ খাদ্যের স্বাদ বাড়িয়ে খাদ্যকে খাবার উপযোগী করে তোলে।
- তরি-তরকারি, পাউরুটি, বিস্কুট, আচার ছাড়াও আরও অনেক খাবারে খাবার লবণ ব্যবহার করা হয়।
- জামা-কাপড় কাঁচার জন্য আমরা যে সাবান ব্যবহার করি তা আসলে সোডিয়াম স্টিয়ারেট নামক লবণ।
- সোডিয়াম কার্বনেট যা কাপড় কাচার সোডা হিসেবে পরিচিত একটি লবণ।
- সেভিং ফোম বা জেলে থাকে পটাসিয়াম স্টিয়ারেট নামক লবণ।
- কৃষি জমিতে ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কপার সালফেটকে ব্যাপক ব্যবহার করা হয়।
- মাটির অ্যাসিডিটি নিষ্ক্রিয় করতে যে চুনাপাথর বা মাটির উর্বরতা বৃদ্ধি করতে যে সকল সার যেমন, অ্যামোনিয়াম নাইট্রেট , অ্যামোনিয়াম ফসফেট, পটাসিয়াম নাইট্রেট ইত্যাদি ব্যবহার করা হয় তার বেশির ভাগই লবণ।
- শিল্প-কারখানায় লবণ ডিটারজেন্ট তৈরিতে, কাপড় কাঁচার সোডা ও খাবার সোডা তৈরিতে, চামড়ার ট্যানিং করতে, মাখন ও পনিরের শিল্পোৎপাদনে খাবার লবণ ব্যবহৃত হয়।

উৎস:- বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় বছরে -
  1. ক) দুইবার
  2. খ) একবার
  3. গ) তিনবার
  4. ঘ) চারবার 
সঠিক উত্তর:
ক) দুইবার
উত্তর
সঠিক উত্তর:
ক) দুইবার
ব্যাখ্যা
- ষাটের দশকে ভিটামিন এ-এর অভাবকে জনস্বাস্থ্য সমস্যা বলে অভিহিত করা হয়।
- কিন্তু সে সময় এই সমস্যার পুরোপুরি সমাধান করা সম্ভব হয়নি।
- স্বাধীনতার পরে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভিটমিন এ–সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
- শিশুদের বছরে দুবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে।
- এক বছরের কম বয়সী শিশুদের নীল রঙের ও ১ থেকে ৫ বছর বয়সের শিশুদের লাল ক্যাপসুল দেওয়া হয়।
- তবে ছয় মাসের কম বয়সীদের খাওয়ানো হয় না।
-কেননা মায়ের বুকের দুধের মাধ্যমে তাদের ভিটমিন এ–এর অভাব পূরণ হয়ে যায়।

- পোলিও একটি অত্যন্ত সংক্রামক রোগ।
- ব্রিটিশ ডাক্তার মাইকেল আন্ডারউড দ্বারা পোলিওর প্রথম পরিচিত ক্লিনিকাল বিবরণ ১৭৮৯ সাল পর্যন্ত ছিল না এবং এটি ১৮৪০ সালে জার্মান চিকিৎসক জ্যাকব হাইন দ্বারা আনুষ্ঠানিকভাবে একটি শর্ত হিসেবে স্বীকৃত হয়েছিল।

উৎস:- বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্রথম আলো।