পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
পরীক্ষা - ১৪ [প্রাথমিকের ২য় ও ৩য় ধাপের জন্য] টপিক: ফুল মডেল টেস্ট - ৪ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
'ফলন্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. মসৃণ
  2. নিস্ফলা
  3. সার্থক
  4. মলিন
সঠিক উত্তর:
নিস্ফলা
উত্তর
সঠিক উত্তর:
নিস্ফলা
ব্যাখ্যা
• 'ফলন্ত' শব্দের বিপরীত শব্দ - অফলা/ নিস্ফলা

অন্যদিকে,
- 'বন্ধুর' শব্দের বিপরীত শব্দ - মসৃণ।
- 'নিরর্থক' শব্দের বিপরীত শব্দ - সার্থক। 
- 'নির্মল' শব্দের বিপরীত শব্দ - মলিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সে গান শিখতে রাজশাহী যায়।' বাক্যে 'শিখতে' শব্দটি কোন ধরনের ক্রিয়ার উদাহরণ?
  1. অসমাপিকা ক্রিয়া
  2. অকর্মক ক্রিয়া
  3. সমাপিকা ক্রিয়া
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
অসমাপিকা ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অসমাপিকা ক্রিয়া
ব্যাখ্যা
অসমাপিকা ক্রিয়া:
- যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন:
- ভালাে করে পড়াশােনা করলে ভালাে ফল হবে।

অসমাপিকা ক্রিয়া তিন ধরনের:
- ভূত অসমাপিকা: সে গান করে আনন্দ পায়।
- ভাবী অসমাপিকা: সে গান শিখতে রাজশাহী যায়।
- শর্ত অসমাপিকা: গান করলে তার মন ভালাে হয়।

অন্যদিকে:
সমাপিকা ক্রিয়া:
- যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূর্ণ হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে।
যেমন:
- ভালাে করে পড়াশােনা করবে।

অকর্মক ক্রিয়া:
- বাক্যে ক্রিয়ার কোনো কর্ম না থাকলে সেই ক্রিয়াকে অকর্মক ক্রিয়া বলে।
যেমন:
- সে ঘুমায়।
- এই বাক্যে কোনো কৰ্ম নেই ৷

সকর্মক ক্রিয়া:
- বাক্যের মধ্যে ক্রিয়ার কর্ম থাকলে সেই ক্রিয়াকে সকর্মক ক্রিয়া বলে ৷
যেমন:
- সে বই পড়ছে।
- এই বাক্যে ‘পড়ছে’ হলো সকর্মক ক্রিয়া।
- ‘বই’ হলো ‘পড়ছে' ক্রিয়ার কর্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
‘আমাদের একটি গল্প বলুন।’ বাক্যে 'আমাদের' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মে শূন্য
  2. কর্মে ষষ্ঠী
  3. কর্মে ২য়া
  4. অপাদানে ষষ্ঠী
সঠিক উত্তর:
কর্মে ষষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
কর্মে ষষ্ঠী
ব্যাখ্যা
কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম- উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।
- সাধারনত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে- 'কে' বিভক্তি হয়।
যেমন: 
- শিক্ষককে জানাও।
- অসহায়কে সাহায্য করো। 
- আমাদের একটি গল্প বলুন। (কর্মে ষষ্ঠী)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( সংস্করণ- ২০২১)।
.
'অকালের বাদলা' বাগধারাটির অর্থ কী?
  1. অপরিহার্য অবলম্বন
  2. কালে-ভদ্রে
  3. অপ্রত্যাশিত বাধা
  4. অর্থহীন কথা
সঠিক উত্তর:
অপ্রত্যাশিত বাধা
উত্তর
সঠিক উত্তর:
অপ্রত্যাশিত বাধা
ব্যাখ্যা
• 'অকালের বাদলা' বাগধারার অর্থ - অপ্রত্যাশিত বাধা।

অন্যদিকে,
- 'অন্ধের যষ্টি' বাগধারার অর্থ - অপরিহার্য অবলম্বন। 
- 'আগরম বাগড়ম' বাগধারার অর্থ - অর্থহীন কথা।
- 'অবরেসবরে' বাগধারার অর্থ - কালে-ভদ্রে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞসা, ড. সৌমিত্র শেখর।
.
Fill in the gap with appropriate idiom: My uncle's company decided to ________ on overtime hours to ensure a healthy work-life balance for the employees.
  1. fall about
  2. draw the line
  3. habeas corpus
  4. hang around
সঠিক উত্তর:
draw the line
উত্তর
সঠিক উত্তর:
draw the line
ব্যাখ্যা
♦ Draw the line
English Meaning: set a limit on what one is willing to do or accept.
Bangla Meaning: সীমানা চিহ্নিত করে দেওয়া / গ্রহণযোগ্যতার মাত্রা বলে দেওয়া

Ex. Sentence: My uncle's company decided to draw the line on overtime hours to ensure a healthy work-life balance for the employees.

Options,
- Fall about
English Meaning: laugh uncontrollably / to laugh without being able to stop.
Bangla Meaning: হাসিতে ভেঙ্গে পড়া

- Habeas corpus
English Meaning: the right of a citizen to obtain a writ of habeas corpus as a protection against illegal imprisonment.
Bangla Meaning: বিনা বিচারে আটক না থাকার অধিকার

- Hang around / about
English Meaning: spend time aimlessly; wait around.
Bangla Meaning: ইতস্তত ঘুরে বেড়ানো
.
Which of the following is in plural form?
  1. Radius
  2. Media 
  3. Analysis
  4. Datum
সঠিক উত্তর:
Media 
উত্তর
সঠিক উত্তর:
Media 
ব্যাখ্যা
♦ Media 
Meaning: যোগাযোগমাধ্যম। 
- এটি Plural noun হিসেবে ব্যবহৃত হয়।  
- এর singular form হচ্ছে Medium (মাধ্যম)। 

Other options, 
Datum (singular) → Data (plural). 
Analysis (singular) → Analyses (plural). 
Radius (singular) → Radii (plural). 

Source: Cambridge Dictionary. 
.
Famous author Ernest Hemingway is a/an -
  1. Scottish writer
  2. British writer
  3. Irish writer
  4. American writer
সঠিক উত্তর:
American writer
উত্তর
সঠিক উত্তর:
American writer
ব্যাখ্যা
♦ Ernest Hemingway:
- তিনি একজন American writer.
- তিনি একজন novelist এবং short-story writer.
- তিনি 1954 সালে সাহিত্যে Nobel Prize পান।

• Notable works:
- A Farewell to Arms
- A Moveable Feast
- Across the River and Into the Trees
- Death in the Afternoon
- For Whom the Bell Tolls
- Green Hills of Africa
- Hills like White Elephants
- In Our Time
- Islands in the Stream
- The Fifth Column
- The Old Man and the Sea

Source: Britannica.
.
She eagerly opened her presents on her birthday. Here 'eagerly' is -
  1. Adverb of frequency
  2. Adverb of place
  3. Adverb of time
  4. Adverb of manner
সঠিক উত্তর:
Adverb of manner
উত্তর
সঠিক উত্তর:
Adverb of manner
ব্যাখ্যা
♦ She eagerly opened her presents on her birthday. Here 'eagerly' is - Adverb of manner.

Adverb of manner:
- যে adverb কোনোকিছু কিভাবে হয়/হচ্ছে/হবে তা ব্যখ্যা/উল্লেখ করে তাকে Adverb of manner বলে ।
- অর্থাৎ, Verb "কেমনভাবে" বা, 'কিভাবে' সংঘটিত হল তা যে word থেকে জানা যায়, তাকে বলা হয় Adverb of Manner. 
- Manner মানেই হল কায়দা অথবা, ধরণ। 
- Most of these adverbs have “ly” at its end such as,clearly, quickly, slowly, happily, badly, etc. Fast, hard, well, etc. are also adverbs of manner.

• She eagerly opened her presents on her birthday.
- এখানে, ‘eagerly’ হলো adverb of manner.
- কারণ এখানে verb কে (কিভাবে) দ্বারা প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যায়।

Options,
Adverb of time:
- যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে । এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয় ।
• Adverb of place:
- যে adverb কোনকিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে । এটা verb এর পরে, direct object হিসাবে অথবা sentence এর শুরুতে ব্যবহৃত হয় ।
• Adverb of frequency:
- যে adverb কোনকিছু কতবার বা কত সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে ।
.
If I had known you were in town, I __________ to meet up with you.
  1. would arrange
  2. would have arranged
  3. would have arrange
  4. have arranged
সঠিক উত্তর:
would have arranged
উত্তর
সঠিক উত্তর:
would have arranged
ব্যাখ্যা
• Third conditional এর নিয়মানুযায়ী - 
- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
- Conditional sentence- এ Had + Sub + V3 + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়। তাই পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।

Complete sentence: If I had known you were in town, I would have arranged to meet up with you.
১০.
While I ______ in the park, I saw a beautiful rainbow.
  1. was walking
  2. walked
  3. walks
  4. walk
সঠিক উত্তর:
was walking
উত্তর
সঠিক উত্তর:
was walking
ব্যাখ্যা
♦ While
- এর অর্থ যখন
- While + Past Continuous Tense + Past Indefinite Tense 

• While I was walking in the park, I saw a beautiful rainbow.
- এক্ষেত্রে Subject ও Auxiliary Verb উহ্য থাকতে পারে, (তখন While + Verb + ing)
১১.
Choose the correct one.
  1. It is high time he changed his bad habits.
  2. It is high time to changed his bad habits.
  3. It is high time he change his bad habits.
  4. It is high time to changes his bad habits.
সঠিক উত্তর:
It is high time he changed his bad habits.
উত্তর
সঠিক উত্তর:
It is high time he changed his bad habits.
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে It is high time এর পরে tense এর গঠনের উপর ভিত্তি করে। 

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
 - It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

আবার,
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to change his bad habits.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
১২.
He had better ________ a coat; it's going to be cold outside.
  1. weared
  2. wear
  3. wears
  4. wearing
সঠিক উত্তর:
wear
উত্তর
সঠিক উত্তর:
wear
ব্যাখ্যা
♦ সাধারণত had এর পরে Verb এর Past Participle বসে।
- তবে had better একটি Modal Auxiliary (had থাকা সত্ত্বেও) এর পর Verb এর base form বসবে। 

Complete sentence: He had better wear a coat; it's going to be cold outside.
১৩.
১৩ এবং একটি সংখ্যার সমষ্টির এক-তৃতীয়াংশ, সংখ্যাটির দ্বিগুণের চেয়ে ১ বেশি। সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩ এবং একটি সংখ্যার সমষ্টির এক-তৃতীয়াংশ, সংখ্যাটির দ্বিগুণের চেয়ে ১ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(১৩ + ক)/৩ = ২ক + ১
⇒ ৬ক + ৩ = ১৩ + ক
⇒ ৫ক = ১০
∴ ক = ২
১৪.
১ + ৫ + ৯ + ............ + ৬৯ = কত?
  1. ৬৩০
  2. ৭১০
  3. ৮৬১
  4. ৯২১
সঠিক উত্তর:
৬৩০
উত্তর
সঠিক উত্তর:
৬৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৫ + ৯ + ............ + ৬৯ = কত?

সমাধান:
এখানে, ১ম পদ = ১
শেষ পদ = ৬৯
সাধারণ অন্তর = ৫ - ১ = ৪
 
পদ সংখ্যা = {(শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর} + ১
= {(৬৯ - ১)/৪} + ১
= ১৮

∴ সমষ্টি = {(শেষ পদ + ১ম পদ)/২} × পদ সংখ্যা
= {(৬৯ + ১)/২} × ১৮
= ৬৩০
১৫.
ক, খ এবং গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ৪২০ টাকা বেশি পেলে, গ এর বেতন কত? 
  1. ৫১০ টাকা
  2. ৫৭০ টাকা
  3. ৬৩০ টাকা
  4. ৬৯০ টাকা
সঠিক উত্তর:
৬৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এবং গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ৪২০ টাকা বেশি পেলে, গ এর বেতন কত? 

সমাধান: 
ধরি,
ক এর বেতন = ৭a
খ এর বেতন = ৫a
গ এর বেতন = ৩a

প্রশ্নমতে,
৫a - ৩a = ৪২০
⇒ ২a = ৪২০
∴ a = ২১০

∴ গ এর বেতন = ২১০ × ৩ = ৬৩০ টাকা 
১৬.
একটি কোণের মান তার পূরক কোণ অপেক্ষা ১৬° বেশি। কোণটির মান কত?
  1. ৯৩°
  2. ৮১°
  3. ৫৩°
  4. ৩৭°
সঠিক উত্তর:
৫৩°
উত্তর
সঠিক উত্তর:
৫৩°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণ অপেক্ষা ১৬° বেশি। কোণটির মান কত?

সমাধান:
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
ধরি, কোণটির মান = ক

প্রশ্নমতে,
ক + ক - ১৬° = ৯০°
⇒ ২ক = ১০৬°
∴ ক = ৫৩°
১৭.
বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?
  1. ৮ বছর
  2. ২৫/২ বছর
  3. ৪ বছর
  4. ২৯/২ বছর
সঠিক উত্তর:
২৫/২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৫/২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% হার সুদে কত বছরে সুদ আসলের সমান হবে?

সমাধান:
ধরি,
আসল = ১০০ টাকা
এবং, সুদ = ১০০ টাকা

∴ সময় = (সুদ × ১০০)/(আসল × সুদের হার)
= (১০০ × ১০০)/(১০০ × ৮)
= ২৫/২ বছর
১৮.
১ থেকে ২২০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/১৫
  2. ৩/৫
  3. ৭/১১০
  4. ১/২
সঠিক উত্তর:
৭/১১০
উত্তর
সঠিক উত্তর:
৭/১১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২২০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
১ থেকে ২২০ পর্যন্ত মোট সংখ্যা = ২২০টি
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দুগুলো হলো {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬}
মোট অনুকূল নমুনাবিন্দু = ১৪টি

∴ বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= ১৪/২২০
= ৭/১১০
১৯.
3a - 2b = 8 এবং 2a + 5b = - 1 হলে, a এর মান কত?
  1. 2
  2. 4
  3. 1
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 3a - 2b = 8 এবং 2a + 5b = - 1 হলে, a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
3a - 2b = 8 ....... (1)
এবং 2a + 5b = - 1 ........ (2)

{(1)নং × 5} + {(2)নং × 2} ⇒
15a - 10b + 4a + 10b = 40 - 2
⇒ 19a = 38
⇒ a = 38/19  
∴ a = 2
২০.
রাকিবের ১/৪ অংশের টাকা তানভীরের ১/৬ অংশ টাকার সমান। দুইজনের মোট টাকা ১২০০ হলে, তাদের টাকার পার্থক্য কত?
  1. ১২০ টাকা
  2. ২৪০ টাকা
  3. ২৮০ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
২৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিবের ১/৪ অংশের টাকা তানভীরের ১/৬ অংশ টাকার সমান। দুইজনের মোট টাকা ১২০০ হলে, তাদের টাকার পার্থক্য কত?

সমাধান:
ধরি,
রাকিবের টাকার পরিমাণ = ক
এবং, তানভীরের টাকার পরিমাণ = ১২০০ - ক

প্রশ্নমতে,
ক × (১/৪) = (১২০০ - ক) × (১/৬)
⇒ ক/৪ = (১২০০ - ক)/৬
⇒ ৬ক = ৪৮০০ - ৪ক
⇒ ১০ক = ৪৮০০
∴ ক = ৪৮০

∴ দুইজনের টাকার পার্থক্য = ১২০০ - ক - ক 
= ১২০০ - ২ক
= ১২০০ - (২ × ৪৮০)
= ২৪০ টাকা
২১.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১.৫ এয়র, এর দৈর্ঘ্য ১২.৫ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত?
  1. ৮ মিটার
  2. ১০ মিটার
  3. ১২ মিটার
  4. ৬.২৫ মিটার
সঠিক উত্তর:
১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১.৫ এয়র, এর দৈর্ঘ্য ১২.৫ মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত?

সমাধান:
আমরা জানি,
১ এয়র = ১০০ বর্গমিটার
∴ ১.৫ এয়র = ১৫০ বর্গমিটার

∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = ক্ষেত্রফল/দৈর্ঘ্য
= ১৫০/১২.৫
= ১২ মিটার
২২.
একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে?
  1. ২.৪ কি.মি
  2. ১.৮ কি.মি
  3. ১.৬ কি.মি
  4. ১.২ কি.মি
সঠিক উত্তর:
১.২ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
১.২ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার, পিছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত কিলোমিটার গেলে সামনের চাকা পিছনের চাকার থেকে ১০০ বার বেশি ঘুরবে?

সমাধান:
৩ এবং ৪ এর ল.সা.গু = ১২
তাহলে, ১ বার বেশি ঘুরবে = ১২ মিটার গেলে
∴ ১০০ বার বেশি ঘুরবে = ১২ × ১০ = ১২০০ মিটার = ১.২ কি.মি. পথ গেলে
২৩.
CALCUTTA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত?
  1. 40320
  2. 4050
  3. 5040
  4. 2520
সঠিক উত্তর:
5040
উত্তর
সঠিক উত্তর:
5040
ব্যাখ্যা
প্রশ্ন: CALCUTTA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা কত?

সমাধান:
CALCUTTA শব্দটিতে মোট অক্ষর আছে 8টি, যার মধ্যে 2টি C, 2টি A ও 2টি T
∴ মোট বিন্যাস সংখ্যা = 8!/(2!2!2!)
= 7!
= 5040
২৪.
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সে.মি. ও ১৩৮৬ বর্গসে.মি.। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ২১ সে.মি.
  2. ১৭ সে.মি.
  3. ২৭ সে.মি.
  4. ৪২ সে.মি.
সঠিক উত্তর:
৪২ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সে.মি. ও ১৩৮৬ বর্গসে.মি.। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
বৃত্তটির ব্যাসার্ধ = (ক্ষেত্রফল/পরিধি) × ২
= (১৩৮৬/১৩২) × ২
= ২১ সে.মি.

∴ বৃত্তটির বৃহত্তম জ্যা (ব্যাস)-এর দৈর্ঘ্য = ২১ × ২ = ৪২ সে.মি.
২৫.
একটি খাতা ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ৮ টাকা বেশি হতো তাহলে ১০% লাভ হতো। খাতাটির ক্রয়মূল্য কত?
  1. ৪০ টাকা
  2. ২৮ টাকা
  3. ৩২ টাকা
  4. ৩৬ টাকা
সঠিক উত্তর:
৩২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাতা ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ৮ টাকা বেশি হতো তাহলে ১০% লাভ হতো। খাতাটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১৫) = ৮৫ টাকা
১০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা।

∴ বিক্রয়মূল্যের বেশি = ১১০ - ৮৫ = ২৫ টাকা।

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৮ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৮)/২৫
= ৩২ টাকা
২৬.
একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাপ ৪০° ও ৫০° হলে, ত্রিভুজটি হবে-
  1. সমবাহু
  2. সমদ্ধিবাহু
  3. স্থূলকোণী
  4. সমকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাপ ৪০° ও ৫০° হলে, ত্রিভুজটি হবে-

সমাধান:
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০° 

এখন,
ত্রিভুজের অপর কোণটি = ১৮০° - (৪০° + ৫০°) = ৯০°
∴ ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ।
২৭.
দুইটি সংখ্যার সমষ্টি ৫৫ এবং বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। সংখ্যা দুইটি যথাক্রমে-
  1. ২৫, ৩০
  2. ২০, ৩৫
  3. ১৫, ৪০
  4. ২২, ৩৩
সঠিক উত্তর:
২৫, ৩০
উত্তর
সঠিক উত্তর:
২৫, ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৫৫ এবং বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। সংখ্যা দুইটি যথাক্রমে-

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
ছোট সংখ্যাটি = ৫৫ - ক

প্রশ্নমতে,
৫ক = ৬(৫৫ - ক)
⇒ ৫ক = ৩৩০ - ৬ক
⇒ ১১ক = ৩৩০
⇒ ক = ৩৩০/১১
∴ ক = ৩০

∴ ছোট সংখ্যাটি = ৫৫ - ৩০ = ২৫
∴ বড় সংখ্যাটি = ৩০
২৮.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় কে?
  1. কিলিয়ান এমবাপে
  2. লুকা মদরিচ
  3. লিওনেল মেসি
  4. অলিভিয়ে জিরু
সঠিক উত্তর:
লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
লিওনেল মেসি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
২৯.
নিচের কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত?
  1. সুন্দরী
  2. কৈলাসনগর
  3. অগ্রদূত
  4. প্রগতি
সঠিক উত্তর:
প্রগতি
উত্তর
সঠিক উত্তর:
প্রগতি
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৩০.
নিচের কোনটি ইন্টারনেটের প্রাথমিক ধাপ?
  1. ARPANET
  2. APRANET
  3. INTRANET
  4. EXTRANET
সঠিক উত্তর:
ARPANET
উত্তর
সঠিক উত্তর:
ARPANET
ব্যাখ্যা
Internet:
   
- ইন্টারনেট হচ্ছে অসংখ্য কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক।
- সারা বিশ্বকে ‘গ্লোবাল ভিলেজ’-এর ধারণায় ধাবিত করছে ইন্টারনেট। 
- 'ARPANET' হল ইন্টারনেটের প্রাথমিক ধাপ।
- 'ARPANET' এর পূর্ণরূপ হচ্ছে  'Advanced Research Projects Agency Network'.
- 'ARPANET' এর প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর Advanced Research Projects Agency Network (ARPANET) নামে চালু করে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান ও ব্রিটানিকা।
৩১.
রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য কতটি মৌলিক রং ব্যবহৃত হয়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
রঙিন টেলিভিশন:

- রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
- রং সম্পর্কিত তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
- রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এই তিনটি মৌলিক রং ব্যবহৃত হয়।
- রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়।
- এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে।
- ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে।
- ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু, যার বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশন পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
‘আমরা তোমাদের ভুলব না’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ঢাকা সেনানিবাসে
  2. সাভারে
  3. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  4. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
সঠিক উত্তর:
ঢাকা সেনানিবাসে
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা সেনানিবাসে
ব্যাখ্যা
সাত বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্য:

- সাত বীরশ্রেষ্ঠের স্মরণে নির্মিত ভাস্কর্য ‘আমরা তোমাদের ভুলব না’।
- এর উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
- ভাস্কর্যটি ঢাকা সেনানিবাসের মাটিকাটা মিলিটারি পুলিশ চেকপোস্ট এলাকায় অবস্থিত।
- ১২ নভেম্বর ২০২৩ সালে ভাস্কর্যটির উদ্বোধন করা হয়।
- ‘আমরা তোমাদের ভুলব না’ ভাস্কর্যটিতে ‘অর্ধবৃত্তাকার প্রাচীরে’ সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।
- ভাস্কর্যের সামনে ‘ফোয়ারা’ নদীমাতৃক বাংলাদেশের প্রতিচ্ছবি।
- ফোয়ারা থেকে প্রাচীর পর্যন্ত সংযুক্ত রেখাগুলো ‘সূর্যরশ্মির প্রতীক’, যা দিয়ে বোঝানো হয়েছে যে বীরশ্রেষ্ঠরা জাতির সূর্যসন্তান এবং তাঁরা সূর্যরশ্মির মতো দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোর দিশারি ও অনবদ্য অনুপ্রেরণার উৎস।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১৩ নভেম্বর, ২০২৩।
৩৩.
নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
  1. মিউরেট অব পটাশ
  2. জৈব সার
  3. টি, এস, পি
  4. ইউরিয়া
সঠিক উত্তর:
ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইউরিয়া
ব্যাখ্যা
ইউরিয়া:

- নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়।
- ইউরিয়া [(NH2)2C=O]: উদ্ভিদের মৌলিক পুষ্টি উপাদানের মধ্যে নাইট্রোজেন একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। 
- জমিতে নাইট্রোজেনের অভাব দূর করার জন্য ইউরিয়া সার ব্যবহার করা হয়।
- মাটিতে ইউরিয়েজ নামক এক প্রকার এনজাইম ইউরিয়াকে ধীরে ধীরে বিয়োজিত করে এ্যামোনিয়া ও কার্বন ডাই অক্সাইডে পরিণত করে।
- উৎপন্ন এ্যামোনিয়া মাটিতে উপস্থিত পানিতে দ্রবীভূত হয়ে এ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে।
- এ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পানিতে আংশিক বিয়োজিত হয়ে ও আয়ন উৎপন্ন করে।
- উদ্ভিদ আয়ন পুষ্টি উপাদান হিসেবে শোষণ করে।

তথ্যসূত্র - রসায়ন-১ম পত্র, এসএসসি প্রোগাম, বাংলাদেশ ঊন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
মুক্তিযুদ্ধের ওপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা কে?
  1. জর্জ হ্যারিসন
  2. এলেন গিন্সবার্গ
  3. বব মার্লে
  4. বব ডিলান
সঠিক উত্তর:
এলেন গিন্সবার্গ
উত্তর
সঠিক উত্তর:
এলেন গিন্সবার্গ
ব্যাখ্যা
সেপ্টেম্বর অন যশোর রোড:

- সেপ্টেম্বর অন যশোর রোড - বিখ্যাত যুক্তরাষ্ট্রের কবি এলেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল।
- মুক্তিযুদ্ধের সময় তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে যশোর রোডে সীমান্তের ওপারে শরণার্থী শিবির ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেন তা নিয়ে তিনি লিখেন বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।
- এই কবিতার লাইন সংখ্যা ১৫২ টি। এই দীর্ঘ কবিতার সাথে সুর দিয়ে এটিকে গানে রূপ দিয়েছিলেন তিনি।
- আমেরিকায় ফিরে গিয়ে তার বন্ধু বব ডিলান ও অন্যান্য বিখ্যাত গায়কদের সহায়তায় এই গান গেয়ে কনসার্ট করেছিলেন। এভাবেই বাংলাদেশী শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেন গিন্সবার্গ।
- এই কবিতার বাংলা ভাষান্তর করেন খান মোহাম্মদ ফারাবি।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ০২ সেপ্টেম্বর, ২০১৬।