পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৮৬
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৬ প্রশ্ন

.
'বহিপীর' সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত কোন ধরণের নাটক?
  1. ধর্মীয়
  2. সামাজিক
  3. পৌরাণিক
  4. রাজনৈতিক
ব্যাখ্যা
- সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের কথাসাহিত্যিক ও নাট্যকার।
- 'বহিপীর' সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত সামাজিক নাটক।  
- ১৯৫৫ সালে 'বহিপীর' রচিত 
- নাটকটি ১৯৬৫ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। 
- বাংলাদেশ সরকারের ‘একুশে পদক’ (মরণোত্তর, ১৯৮৩) লাভ করেন। 
- ১৯৬১ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত অন্যান্য নাটক: 
তরঙ্গভঙ্গ 
সুড়ঙ্গ 
উজানের মৃত 
 
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
.
বটতলার সাহিত্য বলতে কী বুঝায়?
  1. বটতলায় রচিত সাহিত্য
  2. বটগাছ নিয়ে রচিত সাহিত্য
  3. বটরূপ সাহিত্য
  4. সস্তা ছাপাখানা থেকে প্রচারিত পুঁথি সাহিত্য
ব্যাখ্যা
কলকাতার বটতলার নামক স্থানে অতি সস্তা কাগজ ও মুদ্রণে যে বই ছাপা হতো যে গুলোর কাহিনি রুচির প্রশ্নে অনেক সময়ই নিম্ন রুচির বলে বিবেচিত হতো, সেগুলোকে বটতলার পুথি বলা হয়
এই পুথিসমূহের ভাষা ছিল মিশ্র, পাঠক ছিল গ্রামের খুবই অল্পশিক্ষিত মানুষ।  

[উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
.
বিধবাবিবাহ কেন্দ্রিক সমস্যা বিশেষভাবে রূপায়িত হয়েছে কোন উপন্যাসে?
  1. বিষবৃক্ষ
  2. সীতারাম
  3. আনন্দমঠ
  4. কপালকুণ্ডলা 
ব্যাখ্যা
- 'বিষবৃক্ষ' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস।
- এটি ১৮৭৩ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসের কেন্দ্রীয় সমস্যার সঙ্গে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ তার রূপতৃষ্ণা ও নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকার বোধ প্রভৃতি ঘনিষ্ঠভাবে জড়িত।
- 'বিষবৃক্ষ' বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আগে আর কোন লেখক এ জাতীয় বিষয় নিয়ে উপন্যাস রচনার চেষ্টা পর্যন্ত করেনি।

[উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
.
'মাটির দেয়াল' ও ‘খসড়া’ কাব্যগ্রন্থগুলোর কবি-
  1. অন্নদাশঙ্কর রায়
  2. সুধীন্দ্রনাথ দত্ত
  3. বুদ্ধদেব বসু
  4. অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
অমিয় চক্রবর্তীর জন্ম শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ।  
অমিয় চক্রবর্তী একজন শীর্ষস্থানীয় আধুনিক কবি।  
তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব ছিলেন।  
তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ -
খসড়া,
এক মুঠো, 
মাটির দেয়াল,
অভিজ্ঞান বসন্ত
অনিঃশেষ ইত্যাদি।

তাঁর রচিত গদ্যরচনা- 
চলো যাই 
সাম্প্রতিক 
পুরবাসী 
পথ অন্তহীন ইত্যাদি 

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।]
.
'অপসৃয়মাণ' নিচের কোন বাক্যের বাক্য সংকোচন?
  1. ক) যা ক্রমশ দূরে সরে যাচ্ছে
  2. খ) যা অপনয়ন করা যায় না
  3. গ) যা বহন করা যাচ্ছে
  4. ঘ) যা অপনয়ন করা কষ্টকর
ব্যাখ্যা
'যা অপনয়ন করা যায় না' এর বাক্য সংকোচন - অনপনেয় 
'যা অপনয়ন করা কষ্টকর' এর বাক্য সংকোচন- দূরপনেয় 
'যা ক্রমশ দূরে সরে যাচ্ছে' এর বাক্য সংকোচন - অপসৃয়মাণ 
'যা বহন করা যাচ্ছে' এর বাক্য সংকোচন - নীয়মান 

[উৎস:বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
.
জিহ্বামূলীয় বর্ণ কোনটি?
ব্যাখ্যা
ক, খ, গ, ঘ, ঙ কন্ঠ্য বা জিহ্বামূলীয় বর্ণ




[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ ২০১৯।]
.
'ষ্ণ' যুক্তবর্ণে কি কি বর্ণ আছে?
  1. ণ্ + ষ
  2. ষ্ + ণ
  3. ষ্ + ন
  4. ন্ + ষ
ব্যাখ্যা
'ষ্ণ' যুক্তবর্ণে ষ্ + ণ দুটি বর্ণ আছে।
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণঃ
-ঙ্ + গ = ঙ্গ
ন্ + ধ = ন্ধ
হ্ + উ = হু
হ্ + ঋ = হৃ
হ্ + ন = হ্ন
হ্ + ম = হ্ম
ণ্ + ড = ণ্ড

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ ২০২১।]
.
This is the place where the crime was organized. The underlined clause is a/an-
  1. Principal clause
  2. Adverbial clause
  3. Noun clause
  4. Adjective clause
ব্যাখ্যা

An adjective clause (also called relative clause) is a dependent clause that modifies a noun or pronoun.
In the given sentence, the clause 'where the crime was organized' modifies the noun ‘place’.
So, it is an adjective clause.

.
I explained the reason of my being late. The complex form of the sentence is-
  1. I explained why I am late.
  2. I explained why was I late.
  3. I explained why I was late.
  4. I explained because I am late.
ব্যাখ্যা

এখানে বাক্যের Tense হবে Past Indefinite Tense আর interrogative sentence এ auxiliary verb অথবা ‘to be’ verb subject এর আগে বসলেও, Assertive sentence এ অথবা interrogative sentence এর subordinate clause এ ‘to be’ verb subject এর পরে বসে।
অতএব সঠিক উত্তরঃ I explained why I was late.

১০.
“A man is known by the company he keeps.” The correct active voice of this sentence is-
  1. The company he keeps knows a man.
  2. A man knows the company he keeps.
  3. People know a man by the company he keeps.
  4. The company knows a man as he keeps.
ব্যাখ্যা

আলোচ্য Passive voiceএর বাক্যে Active voice এর subjectটি উহ্য আছে (the company he keeps প্রকৃতপক্ষে know ক্রিয়ার কর্তা নয়)।
তাই active voice এ subject কল্পনা করে নিতে হবে এবং সেটি People হওয়াই যথাযথ।

১১.
What is the synonym of the word ‘Distort’?
  1. Twist
  2. Dismiss
  3. Disregard
  4. Mistrust
ব্যাখ্যা

Distort (Verb)
Meaning: Pull or twist out of shape.
Synonym: twist, warp, contort, bend, buckle, deform, malform, misshape, disfigure
mangle, wrench, wring, wrest
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary

১২.
In which sentence is the word ‘well’ used as an adjective?
  1. The cat jumped into the well.
  2. I am quite well.
  3. You have done well.
  4. Well, what do you want?
ব্যাখ্যা

“I am quite well” বাক্যটিতে well শব্দটি ‘am’ Linking verb এর complement হিসেবে ব্যবহৃত হয়ে Pronoun ‘I’ কে modify করেছে।
অতএব, এটি এখানে adjective।

১৩.
He _________ go there. (Fill in the gap)
  1. does not need
  2. need not
  3. needs not
  4. need to
ব্যাখ্যা

Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
এক্ষেত্রে needএর সাথে কখনো s/es যুক্ত হয় না।

১৪.
We find Pantheism in the poetry of -
  1. William Shakespeare
  2. William Wordsworth
  3. Lord Byron
  4. Dylan Thomas
ব্যাখ্যা

Pantheism is a doctrine that equates God with the forces and laws of the universe.
William Wordsworth found God in every object of Nature.
This pantheistic belief finds expression in his poems like ‘The Tintern Abbey’.

১৫.
Which one is not a comedy by William Shakespeare?
  1. Antony and Cleopatra
  2. The Tempest
  3. The Merchant of Venice
  4. As you Like It
ব্যাখ্যা

William Shakespeare is a great playwright who wrote 37 plays.
His major tragedies are:
- ‘Hamlet’
- ‘Romeo and Juliet’
- ‘King Lear’
- ‘Macbeth’
- ‘Othello’
- ‘Julius Caesar’
- ‘Antony and Cleopatra’

His major comedies are:
- ‘As you Like It’
- ‘The Merchant of Venice’
- 'The Tempest’
- ‘A Midsummer Night’s Dream’
- ‘The Comedy of Errors’ etc.

Source: shakespeare.org.uk

১৬.
‘My Last Duchess’ is written by the author of –
  1. Ulysses
  2. Tithonus
  3. Dover Beach
  4. Fra Lippo Lippi
ব্যাখ্যা

Robert Browning is a prominent Victorian poet who wrote the poem ‘My Last Duchess’.
His other poems are-
- Andrea Del Sarto
- Fra Lippo Lippi
- The Last Ride Together
- Rabbi Ben Ezra

Source: Britannica

১৭.
Which figure of speech do you find in the expression: “I loved Ophelia. Forty thousand brothers could not, with all their quantity of love, make up my sum”?
  1. hyperbole
  2. personification
  3. simile
  4. metaphor
ব্যাখ্যা

Hyperbole refers to exaggerated statements or claims not to be taken literally.
In the given lines from William Shakespeare’s play ‘Hamlet’, Hamlet expresses his love for the dead Ophelia in an exaggerated manner.

Source: Oxford Languages and www.sparknotes.com

১৮.
‘The Alchemist’ is a/an __________ drama.
  1. Elizabethan
  2. Romantic
  3. Victorian
  4. Jacobean
ব্যাখ্যা

The Jacobean Age is named after James I who reigned England from 1603 to 1625.
Ben Jonson wrote ‘The Alchemist’ in 1610 during The Jacobean Age.
Source : An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

১৯.
Which of the following writers is not a university wit?
  1. Christopher Marlowe
  2. William Shakespeare
  3. Robert Greene
  4. Thomas Nashe
ব্যাখ্যা

‘University wits’ is a phrase used to name the notable group of pioneer English dramatists who were educated at the universities.
They wrote during the last 15 years of the 16th century.
The university wits include-
- Christopher Marlowe
-Robert Greene
-Thomas Nashe
-Thomas Kyd
-George Peele
-John Lyly

Source : Britannica

২০.
Which poet did not write sonnets?
  1. William Shakespeare
  2. Edmund Spenser
  3. John Milton
  4. T.S. Eliot
ব্যাখ্যা

William Shakespeare
Edmund Spenser
John Milton
These three poets wrote sonnets.
But T.S. Eliot did not write sonnets.

২১.
Which one is the correct sentence?
  1. Habib as well as Sakib have attended the meeting.
  2. Habib together with Sakib have attended the meeting.
  3. Habib accompanied by Sakib have attended the meeting.
  4. Both Habib and Sakib have attended the meeting.
ব্যাখ্যা

as well as, together with, accompanied by দ্বারা দুইটি noun/pronoun যুক্ত হলে verb হবে প্রথম noun/pronoun অনুযায়ী।
অতএব ‘Habib’ singular noun হওয়ায় verb ‘has’ হবে.
অন্যদিকে Both .... and দ্বারা দুইটি noun/pronoun যুক্ত হলে verb plural হয়।

২২.
For God’s sake hold your tongue and let me love. Here ‘love’ is a –
  1. Finite Verb
  2. Bare infinitive
  3. Participle
  4. Verbal noun
ব্যাখ্যা

In grammar, the infinitive form of a verb without the word “to” is called ‘Bare infinitive’ or the base form of the verb.
In the sentence, “I let him go” the bare infinitive is the word ‘go’.
আলোচ্য বাক্যে ‘love’ Bare infinitive হিসেবে ব্যবহৃত হয়েছে

Source : Cambridge Dictionary

২৩.
‘He has had ups and downs in life.’ The word ‘up’ in this sentence is a/an-
  1. Noun
  2. Conjunction
  3. Verb
  4. Preposition
ব্যাখ্যা

আলোচ্য বাক্যে ‘up’ শব্দটি দ্বারা ‘উত্থান’ বুঝানো হয়েছে।
এটি একটি noun.

২৪.
‘All that glitters is not gold’. This is a –
  1. Simple sentence
  2. Complex sentence
  3. Compound sentence
  4. Imperative sentence
ব্যাখ্যা

Complex sentence গঠিত হয় Principal clause এবং এক বা একাধিক Sub-ordinate clause এর সমন্বয়ে।
আলোচ্য বাক্যে ‘that glitters’ হলো Sub-ordinate clause।

২৫.
Which one is the correct sentence?
  1. He gave false evidence.
  2. He gave false witness.
  3. He gave fake witness.
  4. Both খ & গ
ব্যাখ্যা

witness বলতে সাক্ষী বুঝায়।
সাক্ষ্য ইংরেজি হলো evidence.

২৬.
Which is the verb form of the word ‘economical’?
  1. Economic
  2. Economy
  3. Economize
  4. Econo
ব্যাখ্যা

‘Economize’ is the verb form of the word ‘economical’

২৭.
‘Call names’ means-
  1. verbally abuse someone
  2. roll call
  3. remember names
  4. invoke by uttering name
ব্যাখ্যা

‘Call names’ means ‘verbally abuse someone ( গালি দেওয়া)
Source: www.dictionary.com

২৮.
x = 8y হলে, (x - y), x এর কত শতাংশ?
  1. 12.5%
  2. 8%
  3. 87.5%
  4. 80%
ব্যাখ্যা
x = 8y
⇒ x - y = 8y - y
⇒ x - y = 7y

(x - y), x এর z শতাংশ হলে,
x এর z শতাংশ = x - y
⇒ zx/100 = x - y
⇒ z = 100(x - y)/x
⇒ z = 100 × 7y/8y
⇒ z = 87.5
২৯.
যদি p কে 12 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 3 থাকে তবে বিজোড় সংখ্যা -
  1. p + 1
  2. p - 1
  3. 3p + 1
  4. 7p + 4
ব্যাখ্যা
p কে 12 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 3 যা বিজোড়।
3 বিজোড় হওয়ায় p অবশ্যই বিজোড় সংখ্যা হবে। 
অপশনে, p + 1 = বিজোড় + বিজোড় = জোড়
p - 1 = বিজোড় - বিজোড় = শূন্য বা জোড় 
3p + 1 = বিজোড় × বিজোড় + বিজোড় = বিজোড় + বিজোড় = জোড়
7p + 4 = বিজোড় × বিজোড় + জোড় = বিজোড় + জোড় = বিজোড়
৩০.
একটি পণ্যের মূল্য ১০% বৃদ্ধি করার পর পুনরায় ১০% হ্রাস করলে, ঐ পণ্যের মূল্যের উপর নীট প্রভাব কত হবে?
  1. ৯৯% বৃদ্ধি পাবে
  2. ১% বৃদ্ধি পাবে
  3. ১% হ্রাস পাবে
  4. কোনো পরিবর্তন হবে না
ব্যাখ্যা
পণ্যের মূল্য ১০০ টাকা হলে, ১০% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা
আবার পণ্যের মূল্য ১১০ টাকা হলে, ১০% হ্রাসে মূল্য = ১১০ - ১১০ এর ১০% = (১১০ - ১১০ এর ১০/১০০) টাকা = ১১০ - ১১ = ৯৯ টাকা
পুর্বের মূল্য ১০০ টাকা ও বর্তমান মূল্য ৯৯ টাকা 
মূল্য হ্রাস = (১০০ - ৯৯) টাকা = ১ টাকা 
১০০ টাকায় মূল্য হ্রাস = ১ টাকা
অতএব, মূল্য হ্রাস ১%
৩১.
1/a + 1/b = 1/c এবং ab = c হলে, কোনটি সত্য?
  1. 2a - √(1 - 4c) - 1 = 0
  2. a - √(1 - 4c) - 1 = 0
  3. 2a - √(1 - c) - 1 = 0
  4. 2a - √4c - 1 = 0
ব্যাখ্যা
1/a + 1/b = 1/c
⇒ (a + b)/ab = 1/ab
⇒ (a + b) = 1 --- --- --- (1)

(a - b)2 = (a + b)2 - 4ab
             = 1 - 4c
a - b = √(1 - 4c) --- --- --- (2) 

(1) + (2) ⇒ 2a = √(1 - 4c) + 1 
               ⇒ 2a - √(1 - 4c) - 1 = 0
৩২.
বাস্তব সংখ্যায় 1/(3x - 5) < 1/3 অসমতাটির সমাধান -
  1. - ∞ < x < 5/3
  2. 8/3 < x < ∞ 
  3. - ∞ < x < 5/2 অথবা 8/3 < x < ∞
  4. - ∞ < x < 5/2 এবং 8/3 < x < ∞
ব্যাখ্যা
1/(3x - 5) < ⅓
বা, 3x - 5 > 3
বা, 3x > 8
বা, x > 8/3
অর্থাৎ, 8/3 < x < ∞
সুতরাং 1/(3x - 5) < 1/3 অসমতাটির সমাধান: 8/3 < x < ∞
৩৩.
a1/x = b1/y = c1/z এবং abc = 1 হলে, x3 + y3 + z3 - 3xyz = ?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
a1/x = b1/y
⇒ b = ay/x

a1/x = c1/z
⇒ c = az/x

abc = 1
⇒ a.ay/x.az/x = 1
⇒ a1 + y/x + z/x = a0
⇒ a(x + y + z)/x = a0
⇒ (x + y + z)/x = 0
⇒ x + y + z = 0
x + y + z = 0 হলে, x3 + y3 + z3 - 3xyz = 0
৩৪.
1/(2x + 1) + 1/(2x + 1)2 + 1/(2x + 1)3 + --- --- ---- একটি অনন্ত গুণোত্তর ধারা। x এর উপর কী শর্ত আরোপ করলে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে?
  1. x > - 1
  2. x < 0
  3. x > 0 অথবা, x < - 1
  4. x > 0 এবং, x < - 1
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ, a = 1/(2x + 1)
সাধারণ অনুপাত, r = 1/(2x + 1)2/1/(2x + 1)
                             = 1/(2x + 1)
। r । < 1 হলে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে।
অর্থাৎ 1/(2x + 1) < 1
            ⇒ 2x + 1 > 1
            ⇒ 2x > 0
            ⇒ x > 0
অথবা, - 1/(2x + 1) < 1
            ⇒ 1/(2x + 1) > - 1
            ⇒ 2x + 1 < - 1
            ⇒ 2x < - 1 - 1
            ⇒ 2x < - 2
            ∴ x < - 1

x > 0 অথবা, x < - 1 হলে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে।
৩৫.
y = x + 2, y = - x + 2 এবং y = 1 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্র -
  1. একটি সমবাহু ত্রিভুজ
  2. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
  3. একটি সমকোণী ত্রিভুজ
  4. একটি সমকোণী ও সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
y = - x + 2 এবং y = x + 2 সরলরেখা দুইটির ছেদবিন্দু (0, 2) 
y = - x + 2 এবং y = 1 সরলরেখা দুইটির ছেদবিন্দু (1, 1)
y = x + 2 এবং y = 1 সরলরেখা দুইটির ছেদবিন্দু (-1, 1)
(0, 2) ও (1, 1) বিন্দু দুইটির দূরত্ব = √2
(1, 1) ও (-1, 1) বিন্দু দুইটির দূরত্ব = 2
(-1, 1) ও (0, 2) বিন্দু দুইটির দূরত্ব = √2
অতএব, y = x + 2, y = - x + 2 এবং y = 1 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্র একটি সমকোণী ও সমদ্বিবাহু ত্রিভুজ
৩৬.
ΔABC ত্রিভুজের BC, CA ও AB বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a, b ও c। BC, CA ও AB বাহুর উপর অঙ্কিত মধ্যমা যথাক্রমে AD, BE ও CF এর দৈর্ঘ্য যথাক্রমে d, e ও f হলে কোনটি সত্য?
  1. 9(a2 + b2 + c2) = 4(d2 + e2 + f2)
  2. 3(a2 + b2 + c2) = (d2 + e2 + f2)
  3. (a2 + b2 + c2) = 4(d2 + e2 + f2)
  4. 3(a2 + b2 + c2) = 4(d2 + e2 + f2)
ব্যাখ্যা
ΔABC ত্রিভুজের BC, CA ও AB বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a, b ও c।
BC, CA ও AB বাহুর উপর অঙ্কিত মধ্যমা যথাক্রমে AD, BE ও CF এর দৈর্ঘ্য যথাক্রমে d, e ও f 
৩৭.
একটি ক্যাপসুলের ১৫ সেমি। এর সিলিন্ডার আকৃতির অংশের ব্যাসার্ধ ৩ সেমি হলে, সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ৩৬৭.৫৭ বর্গ সেমি
  2. ২৮২.৭৪ বর্গ সেমি
  3. ৩৭৬.৪৫ বর্গ সেমি
  4. ২৬৮.৬১ বর্গ সেমি
৩৮.
৫০ জন লোকের মধ্যে ৩৫ জন ইংরেজি বলতে পারে ২৫ জন ইংরেজি ও বাংলা বলতে পারে এবং প্রত্যেকেই অন্তত দুইটি ভাষার একটি বলতে পারে। বাংলা কতজন বলতে পারে?
  1. ১৫ জন
  2. ২৫ জন
  3. ৪০ জন
  4. ৫৫ জন
৩৯.
5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 তথ্য সেটটির ভেদাঙ্ক কত?
  1. 14.36
  2. 206.25
  3. 105.5
  4. 45.75
৪০.
P(A∩B) = ?
  1. P(A).P(B) যখন A ও B পরস্পর অনির্ভরশীল
  2. P(A).P(B) যখন A ও B পরস্পর নির্ভরশীল
  3. P(A).P(A/B) যখন A ও B পরস্পর অনির্ভরশীল
  4. P(B).P(B/A) যখন A ও B পরস্পর নির্ভরশীল
ব্যাখ্যা
P(A∩B) = P(A).P(B) যখন A ও B পরস্পর অনির্ভরশীল
P(A∩B) = P(A).P(B/A) যখন A ও B পরস্পর নির্ভরশীল
P(A∩B) = P(B).P(A/B) যখন A ও B পরস্পর নির্ভরশীল
৪১.
খাদ্যের মুখ্য উপাদান কোনটি?
  1. ভিটামিন
  2. খনিজ লবণ
  3. পানি
  4. স্নেহ
ব্যাখ্যা
খাদ্যের উপাদান ছয়টি - শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। 
শর্করা, আমিষ ও স্নেহ হচ্ছে দেহ পরিপোষক খাদ্য।
খাদ্যের স্নেহ ও শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য।
আমিষ যুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য।
খাদ্যের উপাদান দুই ধরনের - (১) মুখ্য উপাদান ( শর্করা, আমিষ ও স্নেহ )
                                            (২) সহায়ক উপাদান ( ভিটামিন, খনিজ লবণ ও পানি )

[সূত্র - নবম-দশম শ্রেণি, বিজ্ঞান, বোর্ড বই]
৪২.
কোনটি রক্তবাহিকা নয় -
  1. ধমনি
  2. শিরা
  3. কৈশিক জালিকা
  4. কপাটিকা
ব্যাখ্যা
রক্ত সংবহনতন্ত্র গঠিত হয় রক্ত, হৃদপিণ্ড ও রক্ত জালিকা দিয়ে। 
হৃদপিণ্ড হৃদ পেশী দিয়ে তৈরি। 
রক্ত বাহিকা ৩ ধরনের - ধমনি, শিরা, কৈশিক জালিকা। 

রক্তকে রক্তবাহিকার ভিতর দিয়ে সঞ্চালনের জন্য হৃদপিণ্ড মানব ও অন্য প্রানিদেহে পাম্পের মত কাজ করে। 

[সূত্র - নবম-দশম শ্রেণি, বিজ্ঞান, বোর্ড বই]
৪৩.
ইনসুলিনের কাজ কী?
  1. গ্লুকোজ উৎপাদন হ্রাস করা
  2. গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করা
  3. প্যানক্রিয়াসকে রক্ষা করা
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
আমরা যখন কিছু খাই এটি গ্লুকোজে পরিনত হয়ে রক্তে আসে। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নির্গত হয় যা রক্তের গ্লুকোজকে শক্তিতে রূপান্তর করে। কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন উৎপন্ন করতে পারে না বা শরীরের ইনসুলিনকে ব্যবহার করতে পারেনা। যে কারণে রক্তে গ্লুকোজের পরিমান বেড়ে যায়। মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমান ৪ - ৬ mmole/L।

[সূত্র - নবম-দশম শ্রেণি, বিজ্ঞান, বোর্ড বই]
৪৪.
সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
  1. ১১
  2. ১৩
  3. ১৭
  4. ২০
ব্যাখ্যা
সোডিয়াম ( Na) এর পারমানবিক সংখ্যা ১১ ও পারমানবিক ভর ২৩। 
এর তিনটি প্রধান শক্তিস্তর আছে। K শক্তিস্তরে ২ টি, L শক্তিস্তরে ৮ টি ও M শক্তিস্তরে ১ টি ইলেকট্রন আছে। 

উৎস - নবম-দশম শ্রেণি, রসায়ন, বোর্ড বই
৪৫.
স্টেইনলেস স্টীল এ লোহার পরিমান -
  1. ৯৯%
  2. ৭৪%
  3. ৯২%
  4. ৭৮%
ব্যাখ্যা
স্টেইনলেস স্টীল এ লোহা ৭৪%, ক্রোমিয়াম ১৮% ও নিকেল ৮% থাকে।
কাঁটা চামচ, রান্নাঘরের সিঙ্ক, ছুরি, অস্ত্রপাতির যন্ত্রপাতি ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। 
স্টেইনলেস স্টীল কে মরিচাবিহীন ইস্পাত বলা হয়। 

উৎস - নবম-দশম শ্রেণি, রসায়ন, বোর্ড বই
৪৬.
PVC এর সংকেত -
  1. CH2=CHCl
  2. CH3-CHCl
  3. CH3CCl
  4. CH2=CCl
ব্যাখ্যা
PVC এর সংকেত CH2=CHCl
PVC এর পূর্ণ নাম - পলিভিনাইল ক্লোরাইড।
এটি শক্ত, কঠিন ও পলিথিনের তুলনায় কম নমনীয়। 
পানির পাইপ ও বিদ্যুৎ ইত্যাদির কাজে ব্যবহৃত হয়। 

উৎস - নবম-দশম শ্রেণি, রসায়ন, বোর্ড বই
৪৭.
OCR দ্বারা সেকেন্ডে সর্বোচ্চ কয়টি ক্যারেক্টার পড়া যায়?
  1. ১২৮
  2. ২৫৬
  3. ২৪০০
  4. ৫৬০০
ব্যাখ্যা
OCR এর পূর্ণরূপ Optical Character Recognition
OCR দ্বারা সর্বোচ্চ ২৪০০ টি ক্যারেক্টার পড়া যায়।
ব্যাংক, ইনস্যুরেন্স কোম্পানি, এয়ার লাইন ও ব্যবসা প্রতিষ্ঠানে OCR  ব্যবহৃত হয়। 
Optical Character Recognition or OCR- একটি প্রযুক্তি যা আপনাকে বিভিন্ন ধরণের ডকুমেন্ট যেমন স্ক্যান করা কাগজ নথি, পিডিএফ ফাইল বা ডিজিটাল ক্যামেরায় বন্দী চিত্রগুলি সম্পাদনযোগ্য এবং অনুসন্ধানযোগ্য ডেটাতে রূপান্তর করে।

সূত্র - কম্পিউটার ও ICT - 2, ভোকেশনাল, বোর্ড বই ও ব্রিটানিকা ওয়েবসাইট
৪৮.
হার্ডডিস্ক ড্রাইভ থেকে ভিডিও ফাইল চালানোর ফলে কম্পিউটার হ্যাং করে। কারণ -
  1. ডিসপ্লে কার্ডে সমস্যা থাকতে পারে
  2. সাউন্ড কার্ড মাদারবোর্ডের সাথে ঠিক ম্যাচ করছে না
  3. ক) ও খ) উভয়েই
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
হার্ডডিস্ক ড্রাইভ থেকে ভিডিও ফাইল চালানোর ফলে কম্পিউটার হ্যাং করে।
কারণ - (১) ডিসপ্লে কার্ডে সমস্যা থাকতে পারে 
            (২) সাউন্ড কার্ড মাদারবোর্ডের সাথে ঠিক ম্যাচ করছে না
গ্রাফিক্স কার্ডের ড্রাইভার আনইন্সটল করে পুনরায় ইন্সটল করে পরীক্ষা করা যেতে পারে। 

সূত্র - কম্পিউটার ও ICT - 2, ভোকেশনাল, বোর্ড বই
৪৯.
suriv - 01 কী?
  1. ভাইরাস
  2. এন্টিভাইরাস
  3. ২য় প্রজন্মের কম্পিউটার
  4. আপ্লিকেশন সফটওয়্যার
ব্যাখ্যা
ইজরাইলের তেল আবিবে এক প্রোগ্রামার suriv - 01 ভাইরাস তৈরি করেন। 
এটি ছিল মেমরি রেসিডেন্ট ভাইরাস কিন্তু এটি com ফাইলকে আক্রমন করত। 

সূত্র - কম্পিউটার ও ICT - 2, ভোকেশনাল, বোর্ড বই
৫০.
ফ্রি ও ওপেন সোর্স ডাটাবেজ কোনটি?
  1. PostgreSQL
  2. SQLite
  3. MySQL
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
PostgreSQL, SQLite, MySQL, MS Access, Oracle এগুলো রিলেশনাল ডাটাবেজ। 
এদের মধ্যে PostgreSQL, SQLite ও MySQL ফ্রি ও ওপেন সোর্স ডাটাবেজ। 


সূত্র - ICT, একাদশ- দ্বাদশ শ্রেণি, বোর্ড বই
৫১.
(101101)2 = (?)10
  1. 31
  2. 42
  3. 45
  4. 52
ব্যাখ্যা
(101101)2
= 1 × 25 + 0 × 24 + 1 × 23 + 1 × 22 + 0 × 21 + 1 × 20
= 32 + 0 + 8 + 4 + 0 + 1
= (45)10
৫২.
নিচের চিত্রে, x = 1 এবং y = 1 হলে, আউটপুট কত?
 
  1. 1
  2. 0
  3. 1 অথবা 0
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
চিত্রে, x = 1 এবং y = 1 হলে, আউটপুট 1
৫৩.
HSPA, WCDMA, 3GPP ও UMTS এই চারটি স্ট্যান্ডার্ট কোন প্রজন্মের ফোনে চালু হয়?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
HSPA, WCDMA, 3GPP ও UMTS এই চারটি স্ট্যান্ডার্ট ৩য় প্রজন্মের ফোনে চালু হয়।
ভিডিও কল, ইন্টারনেট, ই-কমার্স, মোবাইল ব্যাংকিং ইত্যাদি সুবিধা নিয়ে থ্রিজি মোবাইল চালু হয়। 

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী, বোর্ড বই
৫৪.
ঢাকা যখন জাহাঙ্গীরনগর বগুড়া তখন -
  1. বরেন্দ্র
  2. পাহাড়পুর
  3. মহাস্থানগড়
  4. পুণ্ড্রনগর
ব্যাখ্যা
মুঘল আমলে, ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর
তখন বগুড়ার নাম ছিল মহাস্থানগড়
৫৫.
We wear white clothes in summer, because -
  1. these are cheaper
  2. these are easily available
  3. these appear respectable
  4. these don't absorb heat
ব্যাখ্যা
আমরা গ্রীষ্মকালে সাদা পোশাক পড়ি কারণ সাদা পোশাক তাপ শোষণ করেনা।
We wear white clothes in summer, because these don't absorb heat
৫৬.
'জি ম রা নি' সাজালে অর্থ -
  1. নারাজ হওয়া
  2. প্রশংসা করা
  3. আংশিকভাবে স্বীকার করা
  4. আশীর্বাদ লাভ করা
ব্যাখ্যা
'জি ম রা নি' সাজালে নিমরাজি পাওয়া যায় যার অর্থ আংশিকভাবে স্বীকার করা

নিমরাজি (বিশেষণ) অর্ধেক রাজি; প্রায় সম্মত
৫৭.
শুক্তি অর্থ -
  1. মাছ
  2. সুতোর কাজ
  3. স্বচ্ছ
  4. ঝিনুক
ব্যাখ্যা
শুক্তি, শুক্তিকা (বিশেষ্য) 
- ঝিনুক (স্বচ্ছ তাহার দীপ্তি হেরি শুক্তিবুকে মুক্তাপ্রায়-কাজী নজরুল ইসলাম)। 
- শঙ্খ
উৎস: বাংলা একাডেমি অভিধান।
৫৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. সংশপ্তক
  2. সংসপ্তক
  3. শংসপ্তক
  4. শংশপ্তক
ব্যাখ্যা
সংশপ্তক বানানটি শুদ্ধ। 
সংশপ্তক (বিশেষ্য) (বিশেষণ)
- নির্ভীক; জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ; 
উৎস: বাংলা একাডেমি অভিধান।
৫৯.
আয়নার মধ্য দিয়ে দেখলে একটি অ্যানালগ ঘড়িতে ৯ : ৩০ বাজে। আসল সময় কত?
  1. ৬ : ৩০
  2. ২ : ৩০
  3. ৩ : ৩০
  4. ৪ : ৩০
ব্যাখ্যা
ঘড়ি সমতল দর্পণ বা আয়নার সামনে রাখলে ঘড়ির ডান পার্শ্ব প্রতিবিম্বের বাম পার্শ্ব ও ঘড়ির বাম পার্শ্ব প্রতিবিম্বের ডান পার্শ্ব হবে।
কিন্তু উপর ও নিচ পার্শ্ব একই থাকবে।
কোন ঘড়ির সামনে সমতল দর্পণ বা আয়না থাকলে ঐ ঘড়ির প্রতিবিম্বে সময় বের করতে হলে সর্বদা ১২ : ০০ টা থেকে প্রদত্ত ঘড়ির সময় বিয়োগ করতে হবে।
আসল সময় = ১২ : ০০ - ৯ : ৩০ = ২ : ৩০
৬০.
নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
৫/৯ = ৫৫/?
  1. ৪৫
  2. ১১
  3. ৯৯
  4. ৫৫/৯৯
ব্যাখ্যা
৫/৯ = ৫৫/?
প্রশ্নবোধক চিহ্নের স্থানের সংখ্যাটি ক হলে, 
৫/৯ = ৫৫/ক
⇒ ৫ক = ৯ × ৫৫
⇒ ক = ৯ × ৫৫/৫
⇒ ক = ৯৯
৬১.
সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ৮, ১৪, ২৬, ৫০, ?
  1. ৭৪
  2. ৯৮
  3. ১০২
  4. ১২২
ব্যাখ্যা
৫ + ৩ = ৮
৮ + ৬ = ১৪
১৪ + ১২ = ২৬
২৬ + ২৪ = ৫০
৫০ + ৪৮ = ৯৮
৬২.
মালিহা ১০ কিমি উত্তরে যায়। তারপর সে ১৫ কিমি পূর্ব দিকে যায় এবং পরবর্তীতে ১০ কিমি উত্তরে যায়। যাত্রাস্থান থেকে মালিহা কত কিমি দুরত্বে আছে?
  1. ২০ কিমি
  2. ২৪ কিমি
  3. ২৫ কিমি
  4. ৩০ কিমি
ব্যাখ্যা
যাত্রা স্থান থেকে শেষ স্থানের দূরত্ব
= √{(১০ + ১০) + ১৫}
[ কারণ সে ১০ কিমি করে দুইবার উত্তরে যায়। তাই ১০ এর সাথে ১০ যোগ করা হয়েছে। ১৫ কিমি পূর্ব দিকে যাওয়ায় যাত্রা স্থান থেকে শেষ স্থানের দূরত্ব অতিভুজ হিসেবে থাকবে। লম্ব ২০ কিমি হলে ভূমি ১৫ কিমি হবে অথবা ভূমি ২০ কিমি হলে লম্ব ১৫ কিমি হবে  ]
= √{(৪০০ + ২২৫)
= √৬২৫
= ২৫ কিমি
৬৩.
নিচের চিত্রে, মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ২২
  2. ২৪
  3. ২৫
  4. ২৬
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে, মোট ২৫ টি ত্রিভুজ আছে।
৬৪.
ভাষা আন্দোলনের মুখপত্র 'সৈনিক' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
  1. শাহেদ আলী
  2. আবদুল গফুর
  3. অধ্যাপক আবুল কাশেম
  4. আবদুল মতিন
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:
তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা
এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)।
শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
৬৫.
আগরতলা ষড়যন্ত্র মামলা বিচারে গঠিত ট্রাইব্যুনালের প্রধান ছিলেন কে?
  1. আব্দুস সাত্তার
  2. মনজুর কাদের
  3. এস এ রহমান
  4. মুকসুমুল হাকিম
ব্যাখ্যা
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে মোট ৩৫ জনকে এই মামলায় আসামী করা হয়।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
এই মামলার বিচারের জন্যে গঠিত ট্রাইব্যুনাল:
- প্রধান বিচারপতি : এস এ রহমান
- সদস্য : এম আর খান
- মুকসুমুল হাকিম।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি:
- মনজুর কাদের
- অ্যাডভোকেট জেনারেল টি. এইচ. খান।
বাদী পক্ষের আইনজীবী:
- আবদুস সালাম খান
- স্যার টমাস উইলিয়াম।
- এই মামলার অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হককে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় ১৫ ফেব্রুযারি ১৯৬৯ গুলি করে হত্যা করা হয়। এতে আইয়ুববিরোধী আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে।
- এর ফলে ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আইয়ুব খান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুসহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং অসমাপ্ত আত্মজীবনী)
৬৬.
অপারেশন জ্যাকপট কী?
  1. ১৯৭১ সালের ২৫ মার্চ চট্টগ্রামে পাকবাহিনীর অভিযান
  2. বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনীর অভিযান
  3. মুক্তিবাহিনীর নৌকমান্ডোদের পরিচালিত অভিযান
  4. মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৫ আগস্ট মুক্তিবাহিনীর নৌ-কমান্ডোরা পরিচালিত প্রথম অভিযান অপারেশন জ্যাকপট নামে পরিচিত।
- এইদিন নৌ-কমান্ডোরা একযোগে চট্টগ্রাম, মংলা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ বন্দরে পাকবাহিনীর উপর হামলা চালায়। এতে পাকবাহিনীর ২৬টি নৌযান ধ্বংস হয়।
- মোট ১৪৮ জন নৌ-কমান্ডোরা চারটি গ্রুপে ভাগ হয়ে অপারেশন জ্যাকপটে অংশ নেয়।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৬৭.
শীতকালে কোন বনভূমির পাতা ঝড়ে যায়?
  1. চকোরিয়া বনাঞ্চল
  2. সুন্দরবন
  3. শালবন
  4. উত্তর-পূর্বাঞ্চলের বনভূমি
ব্যাখ্যা
- টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকায় বিস্তৃত শালবন একটি পত্রপতনশীল বৃক্ষের বনভূমি। যার কারণে শীতকালে এই বনের গাছের পাতা ঝড়ে যায়।
- শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর।
- এই বনের প্রধান বৃক্ষ হলো শাল বা গজারী।
(তথ্যসূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
৬৮.
রাষ্ট্রায়ত্ত খাতে দেশের বৃহত্তম শিল্প সংস্থা কোনটি?
  1. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন
  2. বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
  3. বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন
  4. বাংলাদেশ পাটকল কর্পোরেশন
ব্যাখ্যা
- বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত খাতে সর্ববৃহৎ শিল্প সংস্থা হলো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)।
- বিসিআইসি’র অধীনে বর্তমানে দেশে চালু শিল্প কারখানার সংখ্যা ১০টি। এগুলোর মধ্যে ৬টি সার কারখানা, ১টি কাগজকল, ১টি সিমেন্ট কারখানা, ১টি গ্লাসশীট কারখানা এবং ১টি স্যানিটারি ও ইন্স্যুলেটর কারখানা।
এছাড়া, যৌথ মালিকানাধীন কোম্পানির সংখ্যা ৯টি।
(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ ও বিসিআইসি ওয়েবসাইট)
৬৯.
২০২১ সালের বিজয় দিবসের অনুষ্ঠানে কোন বিদেশী রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন?
  1. ড. ইব্রাহিম মোহাম্মদ সলিহ
  2. আলেক্সান্দ্রো লুকাশেঙ্কো
  3. রামনাথ কোবিন্দ
  4. গোতাবায়ে রাজাপাক্ষে
ব্যাখ্যা
- ২০২১ সালে বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে তিনদিনের সফরে রামনাথ কোবিন্দ ১৫ ডিসেম্বর ২০২১ ঢাকা আসেন।
- জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের কুচকাওয়াজে বাংলাদেশ সশ্বস্ত্র বাহিনীর পাশাপাশি ভুটান, ভারত ও রাশিয়ার ৩টি কন্টিনজেন্ট এবং যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পর্যবেক্ষক দল অংশগ্রহণ করে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৭০.
বাংলার প্রথম পাল রাজা কে?
  1. জয়পাল
  2. গোপাল
  3. রামপাল
  4. মহিপাল
ব্যাখ্যা
- পাল বংশ প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ। পালরা প্রায় চারশ বছর বাংলা শাসন করে।
- অষ্টম শতাব্দীতে ৭৫০ সালে গোপাল মাৎস্যনায় অবস্থার অবসান ঘটিয়ে পাল শাসনের সূত্রপাত করেন। গোপাল ৭৫০ খ্রি. থেকে ৭৮১ খ্রি. পর্যন্ত বাংলা শাসন করেন।
- পাল বংশের শ্রেষ্ঠতম শাসক ছিলেন ধর্মপাল। তিনি প্রায় (৭৮১-৮২১ খ্রি.) ৪০ বছর বাংলা শাসন করেন। তার উপাধি ছিলো পরমেশ্বর, পরমভট্টারক, মহারাজাধিরাজ প্রভৃতি।
- পাল বংশের সর্বশেষ শাসক হলেন মদনপাল (১১৪৩-১১৬১ খ্রি.)।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭১.
বাংলা একাডেমি প্রদত্ত রবীন্দ্র পুরস্কার-২০২১ লাভ করেন কে?
  1. ড. তসিকুল ইসলাম রাজা
  2. সুকুমার বড়ুয়া
  3. ইনাম আল হক
  4. ড. আতিউর রহমান
ব্যাখ্যা
- বাংলা একাডেমি প্রদত্ত রবীন্দ্র পুরস্কার-২০২১ লাভ করেন ড. আতিউর রহমান।
অন্যদিকে,
- মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০২১ : ইনাম আল হক।
- মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার-২০২১ : অধ্যাপক সিরাজুল ইসলাম।
- মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০২১ : সুকুমার বড়ূয়া।
- অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২১ : ফেরদৌসী মজুমদার।
- সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার-২০২১ : ড. তসিকুল ইসলাম রাজা।
- হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান লেখক পুরস্কার-২০২১ : সৌমিত্র চক্রবর্তী।
(তথ্যসূত্র: বাংলা একাডেমি)
৭২.
সম্প্রতি কোন শহরে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করা হয়?
  1. বেলগ্রেড
  2. আঙ্কারা
  3. ইস্তান্বুল
  4. আলজিয়ার্স
ব্যাখ্যা
- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উদযাপনের অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর ২০২১ তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য এবং বঙ্গবন্ধুর নামে একটি পার্কের নামকরণ করা হয়।
- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
(তথ্যসূত্র: ডেইলি স্টার)
৭৩.
নিচের কোন উপজাতিটি বাংলাদেশে বাস করে না?
  1. মাহাতো
  2. গুর্খা
  3. তাতার
  4. তঞ্চঙ্গা
ব্যাখ্যা
- তাতার উপজাতি বাংলাদেশে বসবাস করে না। এরা মধ্য এশিয়া বিশেষত বর্তমান রাশিয়ায় বসবাসকারী একটি উপজাতি।
- বাংলাদেশে মোট ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে।
এগুলো হলো:
- ওরাওঁ
- কোচ
- কোল
- খাসিয়া/খাসি
- খিয়াং
- খুমি
- গারো
- চাক
- চাকমা
- ডালু
- তঞ্চঙ্গা
- ত্রিপুরা
- পাংখোয়া/পাংখো
- বম
- বর্মণ
- মণিপুরী
- মারমা
- পাহাড়ী/মালপাহাড়ী
- মুন্ডা
- ম্রো/মুরং
- রাখাইন
- লুসাই
- সাঁওতাল
- হাজং
- মাহাতো/কুর্মি মাহাতো/বেদিয়া মাহাতো
- কন্দ
- কড়া
- গঞ্জু
- গড়াইত
- গুর্খা
- তেলী
- তুরি
- পাত্র
- বাগদী
- বানাই
- বড়াইক/বাড়াইক
- বেদিয়া
- ভিল
- ভূমিজ
- ভূঁইমালী
- মালো/ঘাসিমালো
- মাহালী
- মুসহর
- রাজোয়াড়
- লোহার
- শবর
- হুদি
- হো
- খারিয়া/খাড়িয়া
- খারওয়ার/খেড়োয়ার।
(তথ্যসূত্র: বাংলাদেশ গেজেট ও ব্রিটানিকা)
৭৪.
দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মূল লক্ষ্য কী?
  1. জলবায়ু পরিবর্তন মোকাবেলা
  2. বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তর
  3. পানি সম্পদ ব্যবস্থাপনা
  4. মাথাপিছু আয় পাঁচ হাজার মা. ডলারে উন্নীতকরণ
ব্যাখ্যা
- রূপকল্প ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পনা কমিশন ২০ বছর মেয়াদী দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে। এর মেয়াদকাল ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত।
- ২০৪১ সালের মধ্যে দেশের মাথাপিছু আয় ১২,৫০০ মার্কিন ডলারে বৃদ্ধি করার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।
- এই সময়ে গড় প্রবৃদ্ধি হার হবে ৯.৯ শতাংশ। ২০৪১ সাল নাগাদ চরম দারিদ্র্য হার ০.৬৮ শতাংশে এবং দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
(তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন)
৭৫.
কত ডিগ্রি অক্ষরেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কে পৃথক করেছে?
  1. ১৭° উত্তর অক্ষরেখা
  2. ২৪° উত্তর অক্ষরেখা
  3. ৩৮° উত্তর অক্ষরেখা
  4. ৪৯° উত্তর অক্ষরেখা
ব্যাখ্যা
- ৩৮ ডিগ্রি উত্তর অক্ষরেখা : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
অন্যদিকে,
- ১৭° উত্তর অক্ষরেখা : উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
- ২৪° উত্তর অক্ষরেখা : পাকিস্তান ও ভারত
- ৪৯° উত্তর অক্ষরেখা : যুক্তরাষ্ট্র ও কানাডাকে পৃথক করেছে।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৭৬.
৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
  1. ১০-১১ ফেব্রুয়ারি ২০২২
  2. ১৫-১৬ ফেব্রুয়ারি ২০২২
  3. ১৮-২০ ফেব্রুয়ারি ২০২২
  4. ২৪-২৫ ফেব্রুয়ারি ২০২২
ব্যাখ্যা
- ৫৮তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২২ সালের ১৮-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
- ১৯৬৩ সাল থেকে মিউনিখ নিরাপত্তা সম্মেলন প্রতিবছর সাধারণত ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান, আন্তর্জাতিক ও বেসরকারি সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, একাডেমিশিয়ান, বিশেষজ্ঞ প্রমুখ অংশগ্রহণ করেন। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তাগত পলিসি, চ্যালেঞ্জ ও সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।
(তথ্যসূত্র: সিকিউরিটি কনফারেন্স সংস্থা ওয়েবসাইট)
৭৭.
ইরান ও ছয় জাতির মধ্যে পরমাণু চুক্তি পুনর্বহালের লক্ষ্যে কোথায় সংলাপ অনুষ্ঠিত হচ্ছে?
  1. জেনেভা
  2. দোহা
  3. বার্লিন
  4. ভিয়েনা
ব্যাখ্যা
- পরমাণু ইস্যুতে নিরাপত্তা পরিষদের ৫টি দেশ ও জার্মানির সাথে ইরান সরকার ২০১৫ সালের ১৪ জুলাই Joint Comprehensive Plan Of Action (JCPOA) চুক্তি স্বাক্ষর (কার্যকর হয় ১৬ জানুয়ারি ২০১৬) করেছিলো।
- এই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিতকরণ ও IAEA এর নজরদারিতে আনা এবং ইরানের উপর থেকে যুক্তরাষ্ট্রের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়।
- কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেয় এবং ইরানের উপর সকল নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। ফলে ইরানের পরমাণু ইস্যু নিয়ে স্থবিরতা দেখা দেয়।
- জো বাইডেন দায়িত্ব গ্রহণের পুনরায় যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেন। এর অংশ হিসেবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সাথে চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো সাত দফা সংলাপ অনুষ্ঠিত। এই সংলাপ প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
(তথ্যসূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড ও আল জাজিরা)
৭৮.
ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত কোভিড-১৯ রোগের টিকা কোনটি?
  1. কোভিশিল্ড
  2. ভেরোসেল
  3. কমিরনাটি
  4. ওমক্রিন
ব্যাখ্যা
- ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা হলো Comirnaty (কমিরনাটি) বা Tozinameran. এটির কোডনেম BNT162b2.
- যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে এই টিকার অনুমোদন প্রদান ও প্রয়োগ শুরু করে।
অন্যদিকে,
- ভেরোসেল : সিনোফার্মের টিকা
- মডার্নার টিকার নাম : mRNA-1273
- জনসন অ্যান্ড জনসন এর টিকা : Janssen
- গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের টিকা : Sputnik-V
- সিনোভ্যকের টিকা : করোনাভ্যাক
- ভারত বায়োটেকের টিকা : কোভ্যাক্সিন
- অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকার টিকা : কোভিশিল্ড।
- ওমিক্রন হলো করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট)
৭৯.
হুয়াওয়ে কোন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান?
  1. জাপান
  2. দক্ষিণ কোরিয়া
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা
- হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান।
- ১৯৮৭ সালে চীনা আর্মির সাবেক প্রকৌশলী রেন ঝেংফেই এটি প্রতিষ্ঠা করেন। এটির সদরদপ্তর চীনের কুয়াংতং প্রদেশের শেনচেন শহরে অবস্থিত।
- হুয়াওয়ে বিশ্বের অন্যতম বহুজাতিক নেটওয়ার্কিং এবং টেলিকমিউনিকেশন উপকরণ প্রস্তুতকারী ও সেবা প্রদানকারী কোম্পানি।
- চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র হুয়াওয়ের ব্যবসায়িক কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিকট অস্ত্র বিক্রির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র হুয়াওয়ের সাথে দেশগুলোর সম্পর্ক ছেদের শর্ত আরোপ করে।
(তথ্যসূত্র: হুয়াওয়ে ওবেসাইট ও আল জাজিরা)
৮০.
টর্নেডো সৃষ্টি হয় কোথায়?
  1. গভীর সমুদ্রে
  2. উপকূলীয় অঞ্চলে
  3. স্থলভাগে
  4. বৃষ্টিবহুল স্থানে
ব্যাখ্যা
- টর্নেডো একটি প্রাকৃতিক দুর্যোগ যা স্থলভাগে সৃষ্টি হয়। স্থলভাগে নিম্নচাপ সৃষ্টির ফলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে টর্নেডোতে রূপ নেয়।
- সাধারণত ঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটারের অধিক হলে তা টর্নেডো হিসেবে বিবেচনা করা হয়।
- টর্নেডোর স্থায়ীত্ব স্বল্প সময়ের জন্যে হলেও এর তাণ্ডবের মাত্রা থাকে অত্যধিক।
(তথ্যসূত্রঃ সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৮১.
মহাদেশীয় ভূত্বক কোন দুটি উপাদান দ্বারা গঠিত?
  1. অক্সিজেন ও নাইট্রোজেন
  2. সিলিকন ও অ্যালুমিনিয়াম
  3. নিকেল ও লোহা
  4. সিলিকন ও ম্যাগনেসিয়াম
ব্যাখ্যা
- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তা ‘ভূত্বক’ নামে পরিচিত।
- ভূত্বের গড় গভীরতা ২০ কিমি।
- মহাসাগরীয় ভূত্বকের গড় গভীরতা ০৫ কিলোমিটার এবং মহাদেশীয় পৃষ্ঠে ভূত্বকের গড় গভীরতা ৩৫ কিমি।
- মহাদেশীয় ভূত্বক সিলিকন (Si) ও অ্যালুমিনিয়াম (Al) দ্বারা গঠিত যা ‘সিয়াল’ (SiAl) স্তর নামে পরিচিত।
- মহাসাগরীয় ভূত্বক সিলিকন (Si) এবং ম্যাগনেসিয়াম (Mg) দ্বারা গঠিত যা ‘সিমা’ (SiMg) স্তর নামে পরিচিত।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৮২.
নাইনটি ইস্ট রিজ কী?
  1. ভারত মহাসাগরে নিমজ্জিত শৈলশিরা
  2. টেকটোনিক প্লেট
  3. হিমালয় পর্বতের প্রশাখা
  4. গঙ্গার মূল প্রবাহ ধারা
ব্যাখ্যা
- নাইনটি ইস্ট রিজ হলো বঙ্গোসাগরের দক্ষিণে ভারতের মহাসাগরে নিমজ্জিত একটি শৈলশিরা।
- উত্তর-দক্ষিণে ৯০° পূর্ব দ্রাঘিমাংশ বরাবর বেঙ্গল ফ্যান (উপদ্বীপ) ও নিকোবর ফ্যানের মধ্যবর্তী স্থানে সুন্দা ট্রেঞ্চের নিকটে এটি অবস্থিত।
- বঙ্গোপসাগর গঠিত হওয়ার প্রাথমিক কালেই নাইনটি ইস্ট রিজ অস্তিত্ব লাভ করেছে।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৮৩.
কোন সংস্থাটি সুশাসনের ক্ষেত্রে ‘কৌশলগত অংশীদারিত্বের’ উপর গুরুত্ব দিয়ে থাকে?
  1. বিশ্বব্যাংক
  2. ইউএনডিপি
  3. জাতিসংঘ
  4. এডিবি
ব্যাখ্যা
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক পলিসির উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে সুশাসনের সংজ্ঞা প্রদান করে।
- সংস্থাটি সুশাসনের ৯টি উপাদানের উল্লেখ করে।
এগুলো হলোঃ
- স্বচ্ছতা
- আইনের শাসন
- সকলের অংশগ্রহণ
- সংবেদনশীলতা
- সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য
- সমতা
- ন্যায্যতা
- জবাবদিহিতা এবং
- কৌশলগত লক্ষ্য।
(তথ্যসূত্রঃ UNDP ওয়েবসাইট)
৮৪.
সংস্কৃতি হলো-
  1. বস্তুগত উপাদান
  2. জীবন প্রণালি
  3. অবস্তুগত উপাদান
  4. পারলৌকিক ধারণা
ব্যাখ্যা
- সংস্কৃতি হলো একটি সম্প্রদায় বা গোত্রের সাধারণ বিশ্বাস, আচরণ, প্রথা, বস্তুগত ও অবস্তুগত উপাদান তথা পুরো জীবন প্রণালি।
- সংস্কৃতির সাধারণ উপাদান সমূহ হলো প্রতীক, ভাষা, মূল্যবোধ, প্রথা বা সাধারণ আদর্শ প্রভৃতি।
(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম শ্রেণী)
৮৫.
নিচের কোনটি রাষ্ট্রের আবশ্যিক কাজ নয়?
  1. আইন প্রণয়ন করা
  2. রাজস্ব আদায় করা
  3. চিকিৎসার ব্যবস্থা করা
  4. নিরাপত্তা বিধান করা
ব্যাখ্যা
- রাষ্ট্রের অস্তিত্ব, স্বাধীনতা ও জনগণের অধিকার সংরক্ষণের জন্যে রাষ্ট্র যেসব কার্যাবলি সম্পন্ন করে থাকে সেগুলো হলো রাষ্ট্রের অপরিহার্য বা আবশ্যিক কার্যাবলি।
এগুলোর মধ্যে রয়েছে:
- আইন প্রণয়ন করা
- দেশ রক্ষা করা বা নিরাপত্তা বিধান করা
- রাজস্ব আদায় করা প্রভৃতি।
অন্যদিকে,
- রাষ্ট্রের যাবতীয় জনকল্যাণমূলক কাজ হলো ঐচ্ছিক কাজ। যেমনঃ নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো নির্মাণ ইত্যাদি।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
৮৬.
সুবর্ণ মধ্যক হলো-
  1. একটি গাণিতিক ধারণা
  2. দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
  3. কোন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা
  4. কোন কিছুর সর্বোচ্চ উপযোগিতা
ব্যাখ্যা
- গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক হলো দুটি চরমপন্থার মধ্যবর্তী কোন পন্থা। এটি একটি দার্শনিক মতবাদ যা গ্রিক দার্শনিক এরিষ্টটল ব্যাখ্যা করেন।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)