পরীক্ষা আর্কাইভ

BSC 3 Govt Banks - Asst. Programmer

পরীক্ষাAUSTতারিখ১৬ নভেম্বর, ২০১৮সময়22 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
BSC 3 Govt Banks Post Name: Asst. Programmer (গ্রেড-৯) Exam Date :16.11.2018 Faculty Name: Ahsanullah University of Science & Technology (AUST)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

BSC 3 Govt Banks - Asst. Programmer

AUST · ১৬ নভেম্বর, ২০১৮ · ৪০ প্রশ্ন

.
ইসমাঈল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) অমিয়ধারা
  2. খ) কুসুমকানন
  3. গ) গীতাঞ্জলী
  4. ঘ) অনল প্রবাহ
সঠিক উত্তর:
ঘ) অনল প্রবাহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনল প্রবাহ
ব্যাখ্যা
- ইসমাঈল হোসেন সিরাজী রচিত কাব্যগ্রন্থ হলো 'অনল প্রবাহ'।
ইসমাঈল হোসেন সিরাজী
- তিনি ১৮৮০ সালে সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।
- তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন (এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন)। 
- সমসাময়িক পত্রিকা আল-এসলাম, ইসলাম প্রচারক,  প্রবাসী, প্রচারক, কোহিনূর, সোলতান, মোহাম্মদী,  সওগাত,  নবযুগ ও নবনূর প্রভৃতিতে সিরাজীর লেখা প্রকাশিত হতো।
তাঁর কাব্য গ্রন্থগুলি হলো- অনল প্রবাহ, আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস , উদ্বোধন, নব উদ্দীপনা, স্পেন বিজয় কাব্য, সঙ্গীত সঞ্জীবনী, প্রেমাঞ্জলি ।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস-  রায়নন্দিনী , তারাবাঈ , ফিরোজা বেগম ও নূরুদ্দীন । 

অনল প্রবাহ কাব্যের পরিচয়-
- সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত মুসলিম জাগরণমূলক কাব্য 'অনল প্রবাহ' প্রকাশিত হয় ১৯০০ সালে।
- 'যা চলে গেছে তার জন্য শোক বৃথা বরং জাতির হৃতগৌরব উদ্ধারের প্রচেষ্টাই মুখ্য'-এই বাণীতে মুসলমানদের দুরবস্থা ও অধঃপতন ব্যক্ত করে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ ও রোষ প্রকাশ করা হয়েছে এই কাব্যটিতে।
- 'অনল প্রবাহে' কবি হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়ের ‘ভারত ভিক্ষা’, ‘ভারত বিলাপ' ইত্যাদি কবিতার সুস্পষ্ট প্রভাব আছে।
- ১৩১৫ বঙ্গাব্দে (১৯০৮) পরিবর্তিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ বের হয়।
- প্রথম সংস্করণে কবিতা ছিল মাত্র নয়টি।
- এগুলো হচ্ছে : অনল-প্রবাহ, তুর্যধ্বনি, মূর্ছনা, বীর-পূজা, অভিভাষণ : ছাত্রগণের প্রতি, মরক্কো-সঙ্কটে, আমীর- আগমনে, দীপনা, আমীর-অভ্যর্থনা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘মানুষ ও পশুর ধর্ম পৃথক’- এ বাক্যে ধর্ম শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) নিয়মনীতি
  2. খ) স্বভাব
  3. গ) আচার-অনুষ্ঠান
  4. ঘ) গ্রহণযোগ্যতা
সঠিক উত্তর:
খ) স্বভাব
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বভাব
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যে 'ধর্ম' শব্দ দ্বরা স্বভাব কে বুঝানো হয়েছে।
-  উক্ত শব্দটি বাগর্থ এর উদাহরণ।
- তাই একই শব্দের বিভিন্ন অর্থ থাকতে পারে। এটি বাক্যে ব্যবহারের উপর নির্ভর করে থাকে।

বাক্যের অর্থ পরিবর্তন 

শব্দের অর্থগত পরিবর্তন কেবল রূপমূলের অর্থের মধ্যে সীমিত থাকে না। বাক্যে প্রয়োগভেদে শব্দের নানারকম অর্থ-বৈচিত্র্য তৈরি হতে পারে। তাছাড়া এমনিতেও একটি শব্দের দ্বি-অর্থবাচকতা বা বহু- অর্থবাচকতা থাকতে পারে। এমনকি বাকভঙ্গির কারণে অর্থ-ভিন্নতা পাওয়া যায় ।
উদাহরণ:
(ক)মানুষ ও পশুর ধর্ম পৃথক।
(খ) আমাদের দেশে নানা ধর্মের মানুষ বসবাস করে।
(গ) দানশীলতা লোকটির প্রধান ধর্ম। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ভুতপূর্ব
  2. খ) ভুতপুর্ব
  3. গ) ভূতপূর্ব
  4. ঘ) ভুতপর্ব
সঠিক উত্তর:
গ) ভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) ভূতপূর্ব
ব্যাখ্যা
-  এখানে শুদ্ধ বানান হলো 'ভূতপূর্ব'

আরও কিছু শুদ্ধ বানান হলো-
বর্ণচোরা।
মিতব্যয়ী।
কৃতার্থম্মন্য।
ক্রন্দসী ।
আদ্যন্ত।
অনাদি।
অবগাহন।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
.
‘আটকপালে’ বাগধারাটি অর্থ কি?
  1. ক) অমিতব্যয়ী
  2. খ) দিশেহারা
  3. গ) অসাবধান
  4. ঘ) হতভাগ্য
সঠিক উত্তর:
ঘ) হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হতভাগ্য
ব্যাখ্যা
- আটকপালে বাগধারাটির অর্থ হলো হতভাগ্য 
- আটকপালে মেয়েটি সুনামিতে তার পরিবারের সবাইকে হারিয়েছে।

আরও কিছু বাগধারা হলো-

 »আক্কেল সেলামি (বোকামির দণ্ড) : বিনা টিকেটে গাড়িতে চড়ায় পঞ্চাশ টাকা আক্কেল সেলামি দিতে হলো।
 »আদায় কাঁচকলায় (শত্রুতা) : রীনা আর রীমার মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক।
 »আকাশের চাঁদ হাতে পাওয়া (দুর্লভ বস্তু প্রাপ্তি) : হারানো ছেলেকে ফিরে পেয়ে মা যেন আকাশের চাঁদ হাতে পেলেন।
 »আক্কেল গুড়ুম (হতবুদ্ধি হওয়া) : ছেলের দুর্ঘটনার কথা শুনে বাবার আক্কেল গুড়ুম হয়ে গেল।
 »আঁধার ঘরের মানিক (অত্যন্ত প্রিয়জন) : দুঃখিনী মায়ের আঁধার ঘরের মানিক একমাত্র ছেলে করিম।
 »আদা জল খেয়ে লাগা (প্রাণপণ চেষ্টা করা) : পরীক্ষায় পাস করার জন্য শামীম আদা জল খেয়ে লেগেছে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
কারক ও বিভক্তি নির্ণয় করুনঃ ফুলে ফুলে ঘর ভরেছে।
  1. ক) করণ কারকে ৭মী বিভক্তি
  2. খ) করণ কারকে তৃতীয়া বিভক্তি
  3. গ) অধিকরণ কারকে শূণ্য বিভক্তি
  4. ঘ) করণ কারকে শূণ্য বিভক্তি
সঠিক উত্তর:
ক) করণ কারকে ৭মী বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) করণ কারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যে 'ফুলে ফুলে' হলো করণ কারকে সপ্তমী বিভক্তির অন্তর্গত।
করণ কারক 
- 'করণ' শব্দটির অর্থ : যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক।
যেমন -
 »নীরা কলম দিয়ে লিখে।
 »শিকারি বিড়াল গোঁফে চিনা যায়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
‘নয়ন’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো-
  1. ক) নৈ + অন
  2. খ) নে + অন
  3. গ) নো + অন
  4. ঘ) না + অন
সঠিক উত্তর:
খ) নে + অন
উত্তর
সঠিক উত্তর:
খ) নে + অন
ব্যাখ্যা
- 'নয়ন' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ হলো নে + অন
নিয়ম অনুযায়ী -
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।

যেমন-
নে + অন = নয়ন।
শে + অন = শয়ন।
নৈ + অক = নায়ক।
গৈ + অক  =গায়ক।
পো + অন = পবন।
লো + অন = লবণ । 
গো + আদি = গবাদি।
গো + এষণা = গবেষণা।
পো + ইত্র = পবিত্র।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
‘কাল নিরবধি’ গ্রন্থটি কার আত্মজীবনি?
  1. ক) আনিসুজ্জামান
  2. খ) মাহমুদুল হক
  3. গ) আবদুল্লাহ আল সায়ীদ
  4. ঘ) বাদশাহ বাবর
সঠিক উত্তর:
ক) আনিসুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
ক) আনিসুজ্জামান
ব্যাখ্যা
- ‘কাল নিরবধি’ গ্রন্থটি অধ্যাপক আনিসুজ্জামানের লেখা।
- তিনি ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক।
- প্রবন্ধ গবেষণায় অবদানের জন্য ১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি থেকে প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

তাঁর উল্লেখ্যযোগ্য গ্রন্থ -
- স্বরূপের সন্ধানে
- পুরোনো বাংলা গদ্য
- আমার একাত্তর
- মুক্তিযুদ্ধ এবং তারপর 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত?
  1. ক) বঙ্গীয়
  2. খ) ইন্দো-ইউরোপীয়
  3. গ) মাগধী
  4. ঘ) ইউরোপীয়
সঠিক উত্তর:
খ) ইন্দো-ইউরোপীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) ইন্দো-ইউরোপীয়
ব্যাখ্যা
- বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষার অন্তর্গত ছিল। 
পৃথিবীর অনেকগুলো ভাষাগোষ্ঠী রয়েছে। তার মধ্যে ‘আদি আর্য ভাষাগোষ্ঠী' কিংবা ‘ইন্দো-ইউরোপীয়' থেকে বাংলা ভাষার উৎপত্তি লাভ করেছে। আনুমানিক খ্রিষ্ট পূর্ব ৫০০০ বছর আগে ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের ভাষাই হলো ইন্দো-ইউরোপীয় কিংবা আদি আর্য ভাষা।

এই ভাষার প্রধান শাখা ১০ টি।
১. গ্রিক,
২. ইটালিক,
৩. কেলটিক,
৪. জার্মানিক,
৫. হিট্টাইট
৬. তুখারীয়
৭. বালটো-স্লাভিক
৮. অ্যালবানীয়
৯. আর্মেনীয়
১.০. ইন্দো-ইরানীয় ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ এবং বাংলা একাডেমি ব্যাকরণ।
.
‘নদী’ শব্দের সমার্থক নয়?
  1. ক) তরঙ্গিণী
  2. খ) শৈবলিনী
  3. গ) পাটনি
  4. ঘ) ফাল্গুন
অনির্ধারিত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ফল্গু শব্দের অর্থ- ভারতের গয়ার মধ্যদিয়ে প্রবাহিত অন্তঃসলিলা নদী।
কিন্তু, টাইপিং মিসটেক এর কারণে অপশনে  শব্দটি 'ফল্গু' না হয়ে 'ফাল্গুন' হয়েছে।

• নদী শব্দের সমার্থক শব্দ হবে না 'পাটনি'। 'পাটনি' শব্দের অর্থ- 'খেয়াঘাটের মাঝি'।

[অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

নদী শব্দের সমার্থক শব্দ-
- নদ
- তটিনী
- প্রবাহিণী
- শৈবলিনী
- স্রোতস্বিনী
- নির্ঝরিণী
- সমুদ্রকান্তা
- মন্দাকিনী

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১০.
'Cognizable' শব্দটির বাংলা পরিভাষা-
  1. ক) আমলযোগ্য
  2. খ) অবহিতি
  3. গ) বোধজাত
  4. ঘ) সুষম
সঠিক উত্তর:
ক) আমলযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) আমলযোগ্য
ব্যাখ্যা

- 'Cognizable' শব্দের বাংলা পরিভাষা- 'আমলযোগ্য/আদালাতগ্রাহ্য'।
- Cognizable-এর প্রধান বাংলা পরিভাষা হলো আমলযোগ্য (বিশেষ করে আইনি বা ফৌজদারি অর্থে)।
- তবে সাধারণ অর্থে এর পরিভাষা বোধজাত বা জ্ঞাতব্য।
- পরিভাষার ক্ষেত্রে সাধারণত প্রশাসনিক পরিভাষাকেই প্রাধান্য দেওয়া হয়।

- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক পরিভাষা অনুযায়ী,

এছাড়া আরও কিছু পারিভাষিক শব্দ হলো-
• Co-extension — সহব্যাপ্তি।
• Co-extensive — সহব্যাপী।
• Co-extensiveness সহব্যাপিতা।
• Cognate —সমজাতীয় ; বন্ধু।
• Cognition - জ্ঞান।
• Cognitive faculty - জ্ঞানশক্তি।
• Cognizability - প্রগ্রাহ্যতা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

১১.
Choose the correct spelling.
  1. ক) Entrepreneur
  2. খ) Enterprener
  3. গ) Enterpreneure
  4. ঘ) Enterperneur
সঠিক উত্তর:
ক) Entrepreneur
উত্তর
সঠিক উত্তর:
ক) Entrepreneur
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক বানান হচ্ছে Entrepreneur.

• Entrepreneur
English Meaning: a person who sets up a business or businesses, taking on financial risks in the hope of profit.
Bangla Meaning: উদ্যোক্তা; বাণিজ্য/শিল্প সংগঠক।
Example: many entrepreneurs see potential in this market

Source: Oxford dictionary & Accessible Dictionary.
১২.
Choose the appropriate translation of: ‘ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হলো’
  1. ক) The rain fell in torrent
  2. খ) The rain came down in torrent
  3. গ) It was raining cats and dogs
  4. ঘ) It was drizzling with gusty wind
সঠিক উত্তর:
ঘ) It was drizzling with gusty wind
উত্তর
সঠিক উত্তর:
ঘ) It was drizzling with gusty wind
ব্যাখ্যা
• ঝড়ো হাওয়া সহ -এর ইংরেজি with gusty wind.
 তাছাড়া in torrents এবং cats and dogs অর্থ হচ্ছে মুষল্ধারে।

Source: Accessible Dictionary.
১৩.
Substitute in one word: 'The study and treatment of mental illness.'
  1. ক) Psychosis
  2. খ) Psychology
  3. গ) Psycholinguistics
  4. ঘ) Psychiatry
সঠিক উত্তর:
ঘ) Psychiatry
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Psychiatry
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- Psychiatry.

• Psychiatry:
Meaning: The study and treatment of mental illness, emotional disturbance, and abnormal behavior.
Bangla Meaning: মানসিক রোগের পর্যেষণা ও চিকিৎসা; মনঃচিকিৎসা।
১৪.
The correctly spelt word is-
  1. ক) Schizophrenic
  2. খ) Siziophrynic
  3. গ) Sciziphrinic
  4. ঘ) Scizophrenic
সঠিক উত্তর:
ক) Schizophrenic
উত্তর
সঠিক উত্তর:
ক) Schizophrenic
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে Schizophrenia.

• Schizophrenia (noun)

- মানসিক রোগবিশেষ যাতে চিন্তা, অনুভূতি ও কাজের মধ্যে সম্বন্ধের অভাব লক্ষিত হয়; বিভক্ত ব্যক্তিতা; ভগ্নমনস্কতা।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৫.
Change the form of speech: They said, 'We cannot live without air'.
  1. ক) They realized that people could not live without air.
  2. খ) They said that human cannot live without air.
  3. গ) They said that we cannot live without air.
  4. ঘ) They said that it is not possible to live without air.
সঠিক উত্তর:
গ) They said that we cannot live without air.
উত্তর
সঠিক উত্তর:
গ) They said that we cannot live without air.
ব্যাখ্যা
They said that we cannot live without air হচ্ছে সঠিক উত্তর।

• প্রদত্ত প্রশ্নের Reported speech টি চিরন্তন সত্য। তাই indirect narration এর ক্ষেত্রে verb-এর রূপ পরিবর্তন হবে না।
অতএব, প্রদত্ত বাক্যটির Indirect speech: They said that we cannot live without air.
১৬.
Nilufer had never visited the Taj Mahal, but she could appreciate its splendor ______ through the descriptions of others.
  1. ক) Vicariously
  2. খ) Heedlessly
  3. গ) Innocuously
  4. ঘ) Mystically
সঠিক উত্তর:
ক) Vicariously
উত্তর
সঠিক উত্তর:
ক) Vicariously
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- Vicariously.

• Complete the Sentence:
- Nilufer had never visited the Taj Mahal, but she could appreciate its splendor vicariously through the descriptions of others.
- এখানে Vicariously শব্দটি বসাতে বাক্যটি অর্থপূর্ণ হয়েছে।
- নীলুফা কখনো তাজমহল পরিদর্শন করেননি, তবে তিনি অন্যদের বর্ণনার মাধ্যমে এর জাঁকজমকের প্রশংসা করতে পারেন।

অপশনগুলোর বাংলা অর্থ-
• Vicariously - অন্যের জন্য এক ব্যক্তি কর্তৃক কৃত বা ভুক্ত; প্রাতিনিধিক; বৈকল্পিক।ত
• Heedlessly- অমনোযোগী; অনবধান; অসাবধান।
• Innocuously- অনপকারী; নির্বিষ।
• mystical- গূঢ় তাৎপর্যপূর্ণ বা আধ্যাত্মিক শক্তিসম্পন্ন; ভয় ও বিস্ময় উদ্রেকর; অতীন্দ্রিয়; মরমি।

Source: Accessible Dictionary.
১৭.
The practice of storytelling for entertainment and instruction was at one time so widespread that it was virtually____.
  1. ক) Rigorous
  2. খ) Universal
  3. গ) Elevating
  4. ঘ) Uncommon
সঠিক উত্তর:
খ) Universal
উত্তর
সঠিক উত্তর:
খ) Universal
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- Universal.

• Complete the sentence:

- The practice of storytelling for entertainment and instruction was at one time so widespread that it was virtually universal.
এখানে Universal শব্দটি বসাতে বাক্যটি অর্থপূর্ণ হয়েছে।
- বিনোদন এবং নির্দেশনার জন্য গল্প বলার চর্চা এক সময় এত ব্যাপক ছিল যে এটি কার্যত সর্বজনীন ছিল।

অপশনগুলোর বাংলা অর্থ-
Rigorous- কঠোর; প্রচণ্ড।
Universal- সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।
Elevating- উত্তোলন করা; উন্নীত করা।
Uncommon- অসামান্য; অসাধারণ; বিরল; অনন্যসাধারণ।

Source: Accessible Dictionary.
১৮.
Synonym of 'Probity':
  1. ক) Expanse
  2. খ) Determination
  3. গ) Virtue
  4. ঘ) Proclivity
সঠিক উত্তর:
গ) Virtue
উত্তর
সঠিক উত্তর:
গ) Virtue
ব্যাখ্যা
• Probity
English Meaning: The quality of being honest and behaving correctly.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) চারিত্রিক সরলতা; সততা; সাধুতা।

• Virtue এর অর্থ হচ্ছে গুণ; সদ্‌গুণ যা Probity এর প্রতিশব্দ।

Others Option:
Expanse - বিস্তৃত এবং উন্মুক্ত এলাকা।
Determination - দৃঢ়সংকল্প।
Proclivity - প্রবণতা।

Source: Accessible Dictionary.
১৯.
Antonym of 'Reluctant' :
  1. ক) Creative
  2. খ) Enthusiastic
  3. গ) Hesitant
  4. ঘ) Resourceful
সঠিক উত্তর:
খ) Enthusiastic
উত্তর
সঠিক উত্তর:
খ) Enthusiastic
ব্যাখ্যা
• Reluctant
English Meaning: Unwilling and hesitant; disinclined.
Bangla Meaning: অনিচ্ছুক; বিমুখ; অনীহ; নারাজ।

Enthusiastic শব্দের অর্থ হচ্ছে অত্যুৎসাহী যা Reluctant এর বিপরীতার্থক।

Others Option:
Creative - সৃজনশীল।
Hesitant - দ্বিধান্বিত; চলচিত্ত; দ্বিধাগ্রস্ত; দোলায়মানচিত্ত।
Resourceful - সম্পদের সম্ভাবনা সন্ধানে দক্ষ।

Source: Accessible Dictionary.
২০.
He has no good cause____ complaint Darkness was the cause____his losing his way.
  1. ক) about .......... in
  2. খ) at .......... about
  3. গ) for .......... of
  4. ঘ) of ........ with
সঠিক উত্তর:
গ) for .......... of
উত্তর
সঠিক উত্তর:
গ) for .......... of
ব্যাখ্যা
• কোন particular feeling বা action বুঝানোর জন্য cause for ব্যবহৃত হয়।
Example:
- Only a few people can find any cause for celebration.
- He has no good cause for complaint.

• কোন event (usually a bad event) সংঘটিত হওয়ার কারণ বুঝানোর জন্য cause of বসে।
Example:
- Smoking is the biggest preventable cause of death and disease.
- Darkness was the cause of his losing his way.

Source: Collins Dictionary
২১.
When was the Constitution of Bangladesh adopted in the National Parliament of Bangladesh?
  1. ক) 2 October 1971
  2. খ) 16 December 1972
  3. গ) 4 November 1972
  4. ঘ) 4 January 1973
সঠিক উত্তর:
গ) 4 November 1972
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 November 1972
ব্যাখ্যা
• Correct answer: 4 November 1972.

- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- মূলনীতি আছে ৪টি।
- প্রস্তাবনা আছে ১টি।

সূত্র: বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া ।
২২.
The 8th division of Bangladesh is____
  1. ক) Mymensingh
  2. খ) Cumilla
  3. গ) Barisal
  4. ঘ) Rangpur
সঠিক উত্তর:
ক) Mymensingh
উত্তর
সঠিক উত্তর:
ক) Mymensingh
ব্যাখ্যা
• The 8th division of Bangladesh is Mymensingh. 

- বাংলাদেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো:
- ঢাকা 
- চট্টগ্রাম
- খুলনা
- রাজশাহী
- সিলেট
- বরিশাল
- রংপুর
- ময়মনসিংহ।

- ময়মনসিংহ বাংলাদেশের ৮ম বিভাগ। 

- এর মধ্যে আয়তনে সবচেয়ে ছোট বিভাগ ময়মনসিংহ এবং সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম ।
- জনসংখ্যায় সবচেয়ে বড় ঢাকা বিভাগ এবং সবচেয়ে ছোট বরিশাল বিভাগ।
- সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে (১৩ টি) এবং সবচেয়ে কম চারটি করে জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।

সূত্র: স্থানীয় সরকার বিভাগ ওয়েবসাইট. 
২৩.
'Black Monday' is related to-
  1. ক) Terrorism
  2. খ) Stock Market
  3. গ) Women's Right
  4. ঘ) Environment
সঠিক উত্তর:
খ) Stock Market
উত্তর
সঠিক উত্তর:
খ) Stock Market
ব্যাখ্যা
• 'Black Monday' is related to Stock Market. 

•  ১৯২৯ সালেের ৮ অক্টোবর, রোজ সোমবার,  যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা পুঁজিবাজারের ধসের ধসের কবলে পড়ে।
- পুঁজিবাজারের এই ধস যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ দেশকে মহামন্দার দিকে ঠেলে দেয়।
- অন্যদিকে, ১৯৮৭ সালে ১৯ অক্টোবর সোমবার বিশ্বব্যাপী আবারও পুঁজিবাজারে ভয়াবহ ধস নামে।
- হংকং শেয়ার বাজার থেকে এ বিপর্যয় শুরু হয়ে পর্যায়ক্রমে ইউরোপ, এশিয়া ও আমেরিকায় ছড়িয়ে পড়ে।
- পুঁজিবাজারের আলোচিত এ ধস সোমবার ঘটেছিল বলে
- এ দুটি ঘটনাকে Black Monday নামে অভিহিত করা হয়।

সূত্র: ব্রিটানিকা। 
২৪.
Which country is the highest exporter of natural gas in the Middle East region?
  1. ক) Qatar
  2. খ) Kuwait
  3. গ) Saudi Arabia
  4. ঘ) United Arab Emirates
সঠিক উত্তর:
ক) Qatar
উত্তর
সঠিক উত্তর:
ক) Qatar
ব্যাখ্যা
• বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ কাতার বিশ্বে গ্যাস রপ্তানিতে শীর্ষে অবস্থান করছে।

- কাতার Liquefied Natural Gas (LNG) রপ্তানি করে থাকে।
- বিশ্বের তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিতে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : কাতার
- দ্বিতীয় : অস্ট্রেলিয়া
- তৃতীয় : যুক্তরাষ্ট্র
- চতুর্থ : রাশিয়া 
- আমদানিতে শীর্ষ দেশ : জাপান।

সূত্র: ইন্টারন্যানাল গ্যাস ইউনিয়ন রিপোর্ট, Bloomberg. 

২৫.
Who was the Secretary General of the UN during the Liberation War of Bangladesh?
  1. ক) Boutros-Ghali
  2. খ) U Thant
  3. গ) Kurt Waldheim
  4. ঘ) Dag Hammarskjold
সঠিক উত্তর:
খ) U Thant
উত্তর
সঠিক উত্তর:
খ) U Thant
ব্যাখ্যা
• বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট।

• জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের নাগরিক ট্রিগভে লাই।
- তিনি ২ ফেব্রুয়ারী ১৯৪৬ সাল থেকে ১০ নভেম্বর ১৯৫২ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- তবে ২৪ অক্টোবর ১৯৪৫ সালে ১ ফেব্রুয়ারী ১৯৪৬ পর্যন্ত জাতিসংঘের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন গল্ডউইন জেব।
- কিন্তু প্রথম মহাসচিব হিসেবে ট্রিগভে লাই কেই ধরা হয়। তার স্থলাভিষিক্ত হন সুইডেনের নাগরিক ডাগ হ্যামারশোল্ড যিনি বিমান দুর্ঘটনায় মারা যান।
- মিয়ানমারের নাগরিক উ থান্ট ছিলেন জাতিসংঘের তৃতীয় মহাসচিব।
- পেরু পেরেজ দ্য কুয়েলার ও মিশরের ড. বুট্রোস ঘালি ছিল যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ মহাসচিব।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট

সূত্র: ইউএন ওয়েবসাইট। 
২৬.
The head quarter of IOM is located in-
  1. ক) USA
  2. খ) Sweden
  3. গ) Switzerland
  4. ঘ) Belgium
সঠিক উত্তর:
গ) Switzerland
উত্তর
সঠিক উত্তর:
গ) Switzerland
ব্যাখ্যা
• The head quarter of IOM is located in Switzerland. 

IOM
- জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা  INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION (IOM) ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি ।
- মহাপরিচালক - এন্টনিও ভিটোরিনো।
-  সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। 
২৭.
Which country is hosting the 'ICC Women's World T20 2018?
  1. ক) New Zealand
  2. খ) South Africa
  3. গ) Ireland
  4. ঘ) West Indies
সঠিক উত্তর:
ঘ) West Indies
উত্তর
সঠিক উত্তর:
ঘ) West Indies
ব্যাখ্যা
• West Indies was hosting the 'ICC Women's World T20 2018. 
- The 2018 ICC Women's World Twenty20 was the sixth edition of the ICC Women's World Twenty20, hosted in the West Indies from 9 to 24 November 2018.
- The first match scheduled to be played in Saint Lucia, between England and Sri Lanka, was abandoned due to rain. 

Source: ESPNcricinfo.
২৮.
Which day is observed as 'World Autism Awareness Day'?
  1. ক) 4th March
  2. খ) 7th September
  3. গ) 2nd April
  4. ঘ) 9th June
সঠিক উত্তর:
গ) 2nd April
উত্তর
সঠিক উত্তর:
গ) 2nd April
ব্যাখ্যা
• World Autism Awareness Day- 2nd April. 

- ২ এপ্রিল - বিশ্ব অটিজম সচেতনতা দিবস। 
- দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন’।

সূত্র: দৈনিক কালের কন্ঠ। 
২৯.
Six Point Demand was proclaimed in the year____.
  1. ক) 1959
  2. খ) 1966
  3. গ) 1969
  4. ঘ) 1971
সঠিক উত্তর:
খ) 1966
উত্তর
সঠিক উত্তর:
খ) 1966
ব্যাখ্যা
•Six Point Demand was proclaimed in the year 1966. 

ছয় দফা :
- পূর্ব পাকিস্তানের স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থতিক ও প্রতিরক্ষার দাবি সম্মিলিত ৬ দফাভিত্তিক ঘোষণা উত্থাপন বা পেশ করেন।
- এটাই ইতিহাসে ‘ছয় দফা কর্মসূচি' নামে পরিচিত।
- ১৯৬৬ সালের ৫ ৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে ছয় দফা দাবী পেশ করেন। আর এটি ২৩ মার্চ, ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়।
- ঐতিহাসিক ছয় দফার খসড়া প্রণেতা - রুহুল কুদ্দুস। তিনি একজন সি এস পি কর্মকর্তা।

• দফা গুলো হলো:-
- প্রথম দফা: প্রাদেশিক স্বায়ত্তশাসন।
- দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের ক্ষমতা,
- তৃতীয় দফা: মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা,
- চতুর্থ দফা: রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা,
- পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা এবং
- ষষ্ঠ দফা: আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

SOURCE: বাংলাপিডিয়া ও মূলধারা '৭১।
৩০.
Which of the following is full form of IFC?
  1. ক) International Football Committee
  2. খ) International Finance Corporation
  3. গ) Investment Finance Corporation
  4. ঘ) Investment Football Corporation
সঠিক উত্তর:
খ) International Finance Corporation
উত্তর
সঠিক উত্তর:
খ) International Finance Corporation
ব্যাখ্যা
• Full form of IFC International Finance Corporation. 

- এটি ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৮৬টি। IFC উন্নয়নশীল দেশগুলোর ব্যক্তিমালিকানাধীন বা বেসরকারি খাতের উন্নয়নে ঋণদান করে থাকে।
- IFC এর সহায়তায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বাংলা বন্ড চালু হয়।

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট। 
৩১.
A picnic attracts 240 persons. There are 20 more men than women and 20 more adults than children. How many men are at this picnic?
  1. ক) 250
  2. খ) 75
  3. গ) 110
  4. ঘ) 200
সঠিক উত্তর:
খ) 75
উত্তর
সঠিক উত্তর:
খ) 75
ব্যাখ্যা
question: A picnic attracts 240 persons. There are 20 more men than women and 20 more adults than children. How many men are at this picnic?

solution:
let,
chilldren = X
∴ Adults = X + 20

so,
X + X + 20 = 240
2X = 220
X = 110 
∴ Adults = X + 20 = 110 + 20 = 130

again let,
men = P
women = P - 20 

so,
P + P - 20 = 130
2P = 150
P = 75

the number of men is 75
৩২.
If three boys can paint a wall in 2 days, what part of the job can be completed by two boys in 1 day?
  1. ক) 1/3
  2. খ) 2/3
  3. গ) 3/4
  4. ঘ) 4/2
সঠিক উত্তর:
ক) 1/3
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/3
ব্যাখ্যা
question: If three boys can paint a wall in 2 days, what part of the job can be completed by two boys in 1 day?

solution: 
given,
M1 = 3 boys (member)
D1 = 2 days ( days to complete the work)
W1 = 1 ( ratio of work )
M2 = 2 boys
D2 = 1 day
W2 = ?

we know,
M1 × D1 × W2 = M2 × D2 × W1
W2 = (M2 × D2 × W1)/ (M1 × D1)
= (2 × 1 × 1)/(3 × 2)
= 1/3
৩৩.
Which one of the following fractions is closest to 1/4?
  1. ক) 1/5
  2. খ) 3/10
  3. গ) 3/20
  4. ঘ) 4/15
সঠিক উত্তর:
ঘ) 4/15
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4/15
ব্যাখ্যা
question: Which one of the following fractions is closest to 1/4?

solution: 
1/4 = 0.25

given options,
1/5 = 0.2
3/10 = 0.3
3/20 = 0.15
4/15 = 0.266

so, the closest fraction to 1/4 is 4/15
৩৪.
How many hours will it take a man to travel M miles at the rate of H miles per hour?
  1. ক) HM
  2. খ) H/M
  3. গ) M/H
  4. ঘ) H/2M
সঠিক উত্তর:
গ) M/H
উত্তর
সঠিক উত্তর:
গ) M/H
ব্যাখ্যা
question: How many hours will it take a man to travel M miles at the rate of H miles per hour?

solution:
given,
Distance = M miles
Speed = H miles per hour
Time = ?

we know,
Distance = Speed × Time
Time = Distance/Speed
=  M/H
৩৫.
7 is 5 percent of what number?
  1. ক) 35
  2. খ) 140
  3. গ) 75
  4. ঘ) 49
সঠিক উত্তর:
খ) 140
উত্তর
সঠিক উত্তর:
খ) 140
ব্যাখ্যা
question: 7 is 5 percent of what number?

solution:
let the number is X

So,
5% of X = 7
X = 7 × 20
X = 140
৩৬.
What is the simplified value of (a4b3)2?
  1. ক) (ab)9
  2. খ) a8b6
  3. গ) (ab)24
  4. ঘ) a6b5
সঠিক উত্তর:
খ) a8b6
উত্তর
সঠিক উত্তর:
খ) a8b6
ব্যাখ্যা
question: What is the simplified value of (a4b3)2

solution: 
 (a4b3)2 = a8b6
৩৭.
If 3/(x - 1) = 2/ (x + 1), what is the value of x?
  1. ক) - 5
  2. খ) - 1
  3. গ) 0
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ক) - 5
উত্তর
সঠিক উত্তর:
ক) - 5
ব্যাখ্যা
question: If 3/(x - 1) = 2/ (x + 1), what is the value of x?

solution:
3/(x -1) = 2/(x + 1)
⇒ 3(x + 1) = 2(x -1)
⇒ 3x + 3 = 2x - 2
x = - 5
৩৮.
One number is 3 more than 2 times of another number. Their sum is 21. Find the numbers.
  1. ক) 7, 14
  2. খ) 2, 19
  3. গ) 6, 15
  4. ঘ) 10, 11
সঠিক উত্তর:
গ) 6, 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 6, 15
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার দ্বিগুণের থেকে 3 বেশি। সংখ্যাদ্বয়ের সমষ্টি 21 হলে, সংখ্যাদ্বয়-

সমাধান: 
ধরি,
একটি সংখ্যা = Y
∴ অপর সংখ্যাটি = 2Y + 3

প্রশ্নমতে,
Y + 2Y + 3 = 21
3Y = 18
Y = 6

অন্য সংখ্যাটি = 15
৩৯.
Which of the following has the smallest value?
  1. ক) 1/0.2
  2. খ) 0.1/2
  3. গ) 0.1/1
  4. ঘ) 0.2/0.1
সঠিক উত্তর:
খ) 0.1/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 0.1/2
ব্যাখ্যা
সমাধান: 
1/0.2 = 5
0.1/2 = 0.05
0.1/1 = 0.1
0.2/0.1 = 2
৪০.
A ball and a bat costs 110 taka. The bat costs 100 taka more than the ball. How much does the ball cost?
  1. ক) 5
  2. খ) 10
  3. গ) 15
  4. ঘ) 100
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাট ও বলের মূল্য একত্রে ১১০ টাকা। ব্যাটের দাম বলের থেকে ১০০ টাকা বেশি হলে, বলের দাম কত?

সমাধান: 
ধরি,
বলের দাম = p টাকা
∴ ব্যাটের দাম = p + 100

প্রশ্নমতে,
p + p + 100 = 110
2p = 10
p = 5

∴ বলের দাম = 5 টাকা