পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৫ অক্টোবর, ২০২০সময়45 minutes৯২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার-১৩.১২.২০১৩ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৫ অক্টোবর, ২০২০ · ১০০ প্রশ্ন

.
'লাল নীল দীপাবলি' কার রচনা?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
গ) হুমায়ুন আজাদ
উত্তর
সঠিক উত্তর:
গ) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
হুমায়ুন আজাদের উল্লেখযোগ্য উপন্যাস হলো ছাপ্পান্ন হাজার বর্গমাইল,পাক সার জমিন সাদ বাদ, যাদুকরের মৃত্যু। তার লেখা ভাষা ও সাহিত্যের ইতিহাস বিষয়ক বই হলো লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী,কতো নদী সরোবরে বা বাংলা ভাষার জীবনী, বাক্যতত্ত্ব।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা
.
'পায়ের আওয়াজ পাওয়া যায়' - কোন জাতীয় রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) ছোটগল্প
  3. গ) কবিতাগ্রন্থ
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
ঘ) নাটক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাটক
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়(১৯৭৬)'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে' পঙক্তিটির রচয়িতা কে?
  1. ক) কাজী নজরূল ইসলাম
  2. খ) সিকানদার আবু জাফর
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সত্যেন্দনাথ দত্ত
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে--
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?
______ রবীন্দ্রনাথ ঠাকুর
.
'মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা' - এর রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সত্যেন্দনাথ দত্ত
  3. গ) অতুলপ্রসাদ সেন
  4. ঘ) রামনিধি গুপ্ত
সঠিক উত্তর:
গ) অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা
অতুলপ্রসাদ সেন এর রচিত গানের সংখ্যা প্রায় ২০৬ টি। এর মধ্য অনেক জনপ্রিয় কিছু গান রয়েছে। যেমনঃ মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভাল, একা মোর গানের তরী, মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা ইত্যাদি।
রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা
.
কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?
  1. ক) আনোয়ার পাশা
  2. খ) ইস্তাম্বুল যাত্রীর গল্প
  3. গ) কুঁচবরণ কন্যা
  4. ঘ) সোনার শিকল
সঠিক উত্তর:
গ) কুঁচবরণ কন্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) কুঁচবরণ কন্যা
ব্যাখ্যা
ইব্রাহীম খাঁ রচিত নাটক - আনোয়ার পাশা, ভ্রমণ কাহিনী- ইস্তাম্বুল যাত্রীর পত্র, গল্প- সোনার শিকল আর বন্দে আলী মিয়া রচিত শিশুতোষ গ্রন্থ- কুঁচবরণ কন্যা।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
.
'দোজখের ওম' গল্পগ্রন্থটি কার রচনা?
  1. ক) আখতারুজ্জামান ইলিয়াস
  2. খ) হাসান আজিজুল হক
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) হুমায়ুন আহমেদ
সঠিক উত্তর:
ক) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ক) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
'অন্য ঘরে অন্য স্বর', 'খোঁয়ারি', 'দুধেভাতে উৎপাত', 'দোজখের ওম', 'জাল স্বপ্ন, স্বপ্নের জাল' ইত্যাদি আক্তারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'উপরোধ' শব্দের অর্থ কি?
  1. ক) প্রতিরোধ
  2. খ) অনুরোধ
  3. গ) উপস্থাপন
  4. ঘ) উপযোগী
সঠিক উত্তর:
খ) অনুরোধ
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুরোধ
ব্যাখ্যা
উপরোধ (বিশেষ্য) - অনুরোধ, সুপারিশ; persistent request।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
'রামগরুড়ের ছানা' বলতে কী বুঝায়?
  1. ক) আমুদে লোক
  2. খ) অদ্ভুদ লোক
  3. গ) নির্বোধ লোক
  4. ঘ) গোমড়ামুখো লোক
সঠিক উত্তর:
ঘ) গোমড়ামুখো লোক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গোমড়ামুখো লোক
ব্যাখ্যা
রামগরুড়ের ছানা অর্থ গোমড়ামুখো লোক। উদাহরণঃ কী ব্যাপার, তখন থেকে রামগরুড়ের ছানা হয়ে আছো যে?
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) অদ্ভুত
  2. খ) উদ্ভূত
  3. গ) অন্তর্ভুক্ত
  4. ঘ) পরাভূত
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে অদ্ভুত, উদ্ভূত, অন্তর্ভুক্ত, পরাভূত এই চারটি বানানই শুদ্ধ।
১০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সান্ত্বনা
  2. খ) শান্তনা
  3. গ) স্বান্তনা
  4. ঘ) শ্বান্তনা
সঠিক উত্তর:
ক) সান্ত্বনা
উত্তর
সঠিক উত্তর:
ক) সান্ত্বনা
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে সঠিক বানান - ‘সান্ত্বনা’।
১১.
'রত্নাকর' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
  1. ক) রত্না+আকর
  2. খ) রত্ন+আকর
  3. গ) রত্না+কর
  4. ঘ) রত্ম+কর
সঠিক উত্তর:
খ) রত্ন+আকর
উত্তর
সঠিক উত্তর:
খ) রত্ন+আকর
ব্যাখ্যা
সন্ধির নিয়মানুসারে অ-কার কিংবা আ-কারের পর অ-কার বা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়।যেমন - রত্ন + আকর = রত্নাকর। এরূপ - হিমালয়য়, সিংহাসন, দেবালয়।
উৎসঃনবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই
১২.
কাঁচি কোন ধরনের শব্দ?
  1. ক) পর্তুগীজ
  2. খ) ফরাসী
  3. গ) ইংরেজী
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
ব্যাখ্যা
তুর্কি ভাষার শব্দ - কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বন্দুক, তোশক, বেগম, বাবা, বিবি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৩.
‘প্রেম’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) প্রে+ম
  2. খ) প্রিয়+এম
  3. গ) প্রিয়+ইমন
  4. ঘ) প্রেম+অ+ব
সঠিক উত্তর:
গ) প্রিয়+ইমন
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রিয়+ইমন
ব্যাখ্যা
‘প্রেম’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় হবে প্রিয় + ইমন৷
উৎসঃ বাংলা একাডেমি অভিধান৷
১৪.
'শিষ্টাচার' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নিষ্ঠা
  2. খ) সদাচার
  3. গ) সততা
  4. ঘ) সংযম
সঠিক উত্তর:
খ) সদাচার
উত্তর
সঠিক উত্তর:
খ) সদাচার
ব্যাখ্যা
শিষ্টাচার (বিশেষ্য) ভদ্র ব্যবহার; নম্র আচরণ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৫.
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কোনটি?
  1. ক) অনিষ্টে ইষ্ট লাভ
  2. খ) চির অশান্তি
  3. গ) অরাজক দেশ
  4. ঘ) সামান্য কিছু নিয়ে ঝগড়া বাঁধানো
সঠিক উত্তর:
খ) চির অশান্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) চির অশান্তি
ব্যাখ্যা
রাবণের চিতা - চির অশান্তি। রাবণের গোষ্ঠী - বড় পরিবার। শাপে বর - অনিষ্টে ইষ্ট লাভ। মগের মুল্লুক - অরাজক দেশ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৬.
'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) রফিকুল ইসলাম বীর উত্তম
  4. ঘ) সেলিনা বেগম
সঠিক উত্তর:
গ) রফিকুল ইসলাম বীর উত্তম
উত্তর
সঠিক উত্তর:
গ) রফিকুল ইসলাম বীর উত্তম
ব্যাখ্যা
'লক্ষ প্রাণের বিনিময়ে' গ্রন্থটির রচয়িতা মেজর রফিকুল ইসলাম।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৭.
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
  1. ক) সাহেব
  2. খ) বেয়াই
  3. গ) কবিরাজ
  4. ঘ) ডাক্তার
সঠিক উত্তর:
গ) কবিরাজ
উত্তর
সঠিক উত্তর:
গ) কবিরাজ
ব্যাখ্যা
কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার ইত্যাদি শব্দগুলোয় শুধু পুরুষ বোঝায়। এদের লিঙ্গান্তর হয় না।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৮.
'চাঁদের ন্যায় মুখ' = চাঁদমুখ। কোন সমাসের উদাহরণ?
  1. ক) উপমিত কর্মধারয়
  2. খ) উপমান কর্মধারয়
  3. গ) মধ্যপদলোপী কর্মধারয়
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) উপমিত কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
ক) উপমিত কর্মধারয়
ব্যাখ্যা
সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে।
যেমন- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ, পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ ইত্যাদি। তেমনিভাবে, মুখ চাঁদের ন্যায় = চাঁদমুখ।
তবে, অনেক প্রচলিত বইয়ে 'চাঁদমুখ'কে রুপক কর্মধারয় সমাস হিসাবেও দেখানো হয়েছে।
উৎসঃ নবম - দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই।
১৯.
'মহাকীর্তি' এর ব্যাসবাক্য কোনটি?
  1. ক) মহান যে কীর্তি
  2. খ) মহতী যে কীর্তি
  3. গ) মহৎ যে কীর্তি
  4. ঘ) মহা যে কীর্তি
সঠিক উত্তর:
খ) মহতী যে কীর্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) মহতী যে কীর্তি
ব্যাখ্যা
পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়। মহতী যে কীর্তি = মহাকীর্তি। সুন্দরী যে লতা = সুন্দরলতা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণির র্বোড বই
২০.
মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
  1. ক) শূন্যপুরাণ
  2. খ) ডাকার্নব
  3. গ) শ্রীকৃষ্ণকীর্তন
  4. ঘ) গীতগোবিন্দ
সঠিক উত্তর:
গ) শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা
ডাকার্নব প্রাচীন যুগের সাহিত্য নিদর্শন। মধ্যযুগের প্রথম ও বাংলা সাহিত্যের দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন। শূন্যপুরাণ ও গীতগোবিন্দ অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২১.
কবি নজরুল ইসলামের কোন কবিতা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন?
  1. ক) বিদ্রোহী
  2. খ) আনন্দময়ীর আগমনে
  3. গ) দারিদ্র
  4. ঘ) নতুন চাঁদ
সঠিক উত্তর:
খ) আনন্দময়ীর আগমনে
উত্তর
সঠিক উত্তর:
খ) আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা
ধূমকেতুর ২৬ সেপ্টেম্বর ১৯২২ সংখ্যায় নজরুলের প্রচ্ছন্ন রাজনৈতিক কবিতা ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশিত হলে ৮ নভেম্বর পত্রিকার ওই সংখ্যাটি নিষিদ্ধ করা হয়। নজরুলের প্রবন্ধগ্রন্থ যুগবাণী বাজেয়াপ্ত হয় ২৩ নভেম্বর ১৯২২। একই দিনে নজরুলকে কুমিল্লা থেকে গ্রেফতার করে কলকাতায় আনা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
২২.
'সংস্কৃতি' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) কাজি মোতাহার হোসেন
  2. খ) মোতাহের হোসেন চৌধুরী
  3. গ) কাজী আবদুল ওদুদ
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
অনির্ধারিত
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
২৩.
'কবর' কবিতার রচয়িতা কে?
  1. ক) কবি জসীমউদ্দিন
  2. খ) কবি নজরুল ইসলাম
  3. গ) কবি রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
ক) কবি জসীমউদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) কবি জসীমউদ্দিন
ব্যাখ্যা
রাখালী পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে। বইটিতে মোট ১৯টি কবিতা আছে। তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত। 'কবর' কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮টি পঙক্তি আছে। এটি কবি জসীম উদ্দীনের বহুল পঠিত ও নন্দিত কবিতা। এটি একটি শোক-প্রকাশক কবিতা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা
২৪.
'কাঁশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
  1. ক) নাটক
  2. খ) উপন্যাস
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) ছোটগল্প
সঠিক উত্তর:
খ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উপন্যাস
ব্যাখ্যা
কাঁশবনের কন্যা, কাঞ্চনমালা, সমুদ্রবাসর, জায়জঙ্গল, দুই মহল, আলমনগরের উপকথা ইত্যাদি শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস। পুঁই ডালিমের কাব্য, অনেক দিনের আশা, ঢেউ, পথ জানা নেই, দুই হৃদয়ের তীর, শাহের বানু ইত্যাদি উনার গল্পগ্রন্থ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২৫.
'বাংলাদেশ স্বপ্ন দেখে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) আল মাহমুদ
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
ক) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) শামসুর রাহমান
ব্যাখ্যা
'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কাব্যগ্রন্থের রচয়িতা শামসুর রাহমান। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আমি অনাহারী, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়, হরিণের হাড়, তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা ও লাইভ এমসিকিউ লেকচার
২৬.
সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি?
  1. ক) কবর
  2. খ) বহুব্রীহি
  3. গ) ওরা কদম আলী
  4. ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
সঠিক উত্তর:
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা
'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য। তার অন্যান্য কাব্যনাট্য হচ্ছে - নুরুলদীনের সারাজীবন, এখন এখানে৷ পাওয়া যায় ‘অনুপম দিন', ‘দেয়ালের দেশ' এবং ‘খেলারাম খেলে যা' সৈয়দ শামসুল হকের উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - সৌমিত্র শেখর৷
২৭.
'Let there be light' কার প্রামাণ্য চিত্র?
  1. ক) তারেক মাসুদ
  2. খ) জহির রায়হান
  3. গ) সুভাষ দত্ত
  4. ঘ) আলমগীর কবির
সঠিক উত্তর:
খ) জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
খ) জহির রায়হান
ব্যাখ্যা
জহির রায়হান নির্মিত প্রামণ্য চিত্র Let there be light। কিন্তু এই প্রামাণ্য চিত্রটির কাজ অসমাপ্ত রেখেই তিনি Stop Genocide তৈরি করেন।
Source: dailystar.net
২৮.
'সোনালী কাবিন' কাব্যের রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) শক্তি চট্টোপাধ্যায়
  3. গ) আল মাহমুদ
  4. ঘ) বিনয় ঘোষ
সঠিক উত্তর:
গ) আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
গ) আল মাহমুদ
ব্যাখ্যা
সোনালী কাবিন আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ইত্যাদি এই কাব্যগ্রন্থের উপজীব্য বিষয়। লোক লোকান্তর, কালের কলস, মায়াবী পর্দা দুলে ওঠো, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া, প্রেমের কবিতা ইত্যাদি তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ।
কাবিলের বোন, চেহারার চতুরঙ্গ, উপমহাদেশ, ডাহুকী, কবি ও কোলাহল, ডাহুকী ইত্যাদি তাঁর রচিত উপন্যাস এবং পানকৌড়ির রক্ত, গন্ধবণিক, ময়ূরীর মুখ, সৌরভের কাছে পরাজিত তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
'সংস্কৃতির ভাঙ্গা সেতু' গ্রন্থ কে রচনা করেন?
  1. ক) আখতারুজ্জামান ইলিয়াস
  2. খ) শওকত ওসমান
  3. গ) হাসান আজিজুল হক
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ক) আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ক) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াসের প্রবন্ধ সংকলন- 'সংস্কৃতির ভাঙ্গা সেতু'। এতে মোট ২২টি প্রবন্ধ রয়েছে।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩০.
গুরুজনে কর ভক্তি - 'গুরুজনে' কোন প্রকারের কারক?
  1. ক) কর্তৃকারক
  2. খ) করণ কারক
  3. গ) সম্প্রদান কারক
  4. ঘ) অপাদান কারক
সঠিক উত্তর:
গ) সম্প্রদান কারক
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্প্রদান কারক
ব্যাখ্যা
গুরুজনে কর নতি (ভক্তি) - সম্প্রদানে সপ্তমী৷ গৃহহীনে গৃহ দাও - সম্প্রদানে সপ্তমী৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৩১.
Water is flowing ____ the danger point of the river Choose the appropriate preposition for the sentence.
  1. ক) up
  2. খ) on
  3. গ) above
  4. ঘ) over
সঠিক উত্তর:
ঘ) over
উত্তর
সঠিক উত্তর:
ঘ) over
ব্যাখ্যা
Flow over someone or something (কোনো কিছুর উপর দিয়ে প্রবাহিত হওয়া) - [for a liquid or something that flows] to move over someone or something. The water flowed over the land.
৩২.
The man was absent _____ the meeting. Choose the appropriate preposition.
  1. ক) in
  2. খ) for
  3. গ) from
  4. ঘ) into
সঠিক উত্তর:
গ) from
উত্তর
সঠিক উত্তর:
গ) from
ব্যাখ্যা
Absent from - কোনো কিছু থেকে বিরত থাকা, to remain away from or avoid someone or some place. Example - Zico absented himself from the meeting, which he was certain would be boring.
৩৩.
English has become a _____ necessity for the communication in the globe. Fill the blank with appropriate word.
  1. ক) utter
  2. খ) pivotal
  3. গ) topmost
  4. ঘ) calamitous
সঠিক উত্তর:
খ) pivotal
উত্তর
সঠিক উত্তর:
খ) pivotal
ব্যাখ্যা
Utter - সম্পূর্ণ, উচ্চারণ করা; Pivotal - নিরতিশয় গুরুত্বপূর্ণ, কেন্দ্র করে ঘোরা বা আবর্তিত হওয়া; Topmost - Highest, সর্বোচ্চ; Calamitous - বিপদজনক৷ পৃথিবীতে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ইংরেজি ভাষা৷ সুতরাং, ইংরেজি হচ্ছে pivotal necessity।
৩৪.
It is time we ____ home. Fill the blank with appropriate word.
  1. ক) go
  2. খ) went
  3. গ) shall go
  4. ঘ) will go
সঠিক উত্তর:
খ) went
উত্তর
সঠিক উত্তর:
খ) went
ব্যাখ্যা
It is time বা it is high time থাকলে verb এর past form ব্যবহৃত হয়৷ সুতরাং এখানে went হবে সঠিক উত্তর।
৩৫.
Justice delayed, _______ Complete the proverb with the correct one.
  1. ক) justice awarded
  2. খ) justice denied
  3. গ) justice granted
  4. ঘ) justice deprived
সঠিক উত্তর:
খ) justice denied
উত্তর
সঠিক উত্তর:
খ) justice denied
ব্যাখ্যা
Famous quotation of Gladstone- Justice delayed, justice denied, justice hurried, justice buried.
৩৬.
The phrase 'Momentum Theory' is related to-
  1. ক) deprived
  2. খ) Culture
  3. গ) Sports
  4. ঘ) Music
সঠিক উত্তর:
গ) Sports
উত্তর
সঠিক উত্তর:
গ) Sports
ব্যাখ্যা
The theory is that the extent to which performance and outcome variables are influenced is not only down to the degree to which a player or team experiences positive momentum, but whether the opponent experiences negative momentum as a result of a precipitating event or series of events.
Source: peakendurancesport.com
৩৭.
Which of the sentences is correct?
  1. ক) One of the boys was absent in the class.
  2. খ) Cowards die many times before their deaths.
  3. গ) He is a famous thief.
  4. ঘ) Only graduates are illegible for the post.
সঠিক উত্তর:
খ) Cowards die many times before their deaths.
উত্তর
সঠিক উত্তর:
খ) Cowards die many times before their deaths.
ব্যাখ্যা
অপশন ক তে absent in না হয়ে from হবে৷ খ অপশনটি ঠিক আছে। অপশন গ তে famous না হয়ে notorious হওয়া উচিত৷ অপশন ঘ তে illegible - অস্পষ্ট, দুষ্পাঠ্য শব্দটি যথাযথ নয়। ঘ তে 'eligible (for) উপযুক্ত; যোগ্য; যোগ্যতাসম্পন্ন' হলে সঠিক হতো৷
৩৮.
The 'Guillotine' was used duriing
  1. ক) world war II
  2. খ) French Revolution
  3. গ) Restoration period of England
  4. ঘ) Period of reformation
সঠিক উত্তর:
খ) French Revolution
উত্তর
সঠিক উত্তর:
খ) French Revolution
ব্যাখ্যা
Guillotine Mechanized device for execution by beheading adopted during the French Revolution. It was first used in 1792, and c. 1400 died under it during the Reign of Terror. It remained in use in France until the abolition of capital punishment in 1981.
Source: encyclopedia
৩৯.
What kind of sentence is-'Fight till you die'?
  1. ক) Simple
  2. খ) Complex
  3. গ) Compound
  4. ঘ) Complex-Compound
সঠিক উত্তর:
খ) Complex
উত্তর
সঠিক উত্তর:
খ) Complex
ব্যাখ্যা
Principal clause এ এক বা একাধিক subordinate clause নিয়ে একটি complex বাক্য গঠিত হয়। উক্ত বাক্যে fight হচ্ছে principal clause, till you die হচ্ছে subordinate clause.
৪০.
Who got Noble prize in literature in 2013?
  1. ক) Maria Goeppert
  2. খ) Alice Munro
  3. গ) Dorothy Crowfoot Hdgkin
  4. ঘ) Linda b Buck
সঠিক উত্তর:
খ) Alice Munro
উত্তর
সঠিক উত্তর:
খ) Alice Munro
ব্যাখ্যা
Alice Munro, Canadian short-story writer who was known for exquisitely drawn narratives that reveal the depth and complexities. She won the Nobel Prize in Literature in 2013.
Source: Britannica
৪১.
______ have you been living in this city? Which of the adverbials is fit to fill up the blank?
  1. ক) How often
  2. খ) When
  3. গ) How long
  4. ঘ) How many times
সঠিক উত্তর:
গ) How long
উত্তর
সঠিক উত্তর:
গ) How long
ব্যাখ্যা
তুমি এই নগরীতে কতদিন যাবৎ বাস করছো? বাক্যের অর্থের সাথে সামঞ্জস্য রেখে শূন্যস্থানে How long বসানোই যুক্তিযুক্ত৷ সেক্ষেত্রে বাক্যটি হবে 'How long have you been living in this city?'।
৪২.
'Long walk to freedom' is-
  1. ক) a film on Che Guevara
  2. খ) a biography of Martin Luther King
  3. গ) an autobiography by Nelson Mandela
  4. ঘ) a political book by Abul kalam Azad
সঠিক উত্তর:
গ) an autobiography by Nelson Mandela
উত্তর
সঠিক উত্তর:
গ) an autobiography by Nelson Mandela
ব্যাখ্যা
The autobiography 'Long Walk to Freedom', which chronicles Nelson Mandela's early life and years in prison, was published in 1994.
Source: britannica.com
৪৩.
The synonym of 'Menace' is-
  1. ক) jeopardy
  2. খ) safety
  3. গ) refuge
  4. ঘ) sanctuary
সঠিক উত্তর:
ক) jeopardy
উত্তর
সঠিক উত্তর:
ক) jeopardy
ব্যাখ্যা
Synonym of menace (ক্ষতিকর, ভয়ঙ্কর, বিপন্ন) : jeopardy, jeopardised, threaten, imperil
Source: merriam-webster
৪৪.
The antonym of 'Colossal' is-
  1. ক) great
  2. খ) gigantic
  3. গ) tiny
  4. ঘ) poor
সঠিক উত্তর:
গ) tiny
উত্তর
সঠিক উত্তর:
গ) tiny
ব্যাখ্যা
Colossal অর্থ প্রকাণ্ড, বিরাট৷ Antonym of colossal - minuscule, diminutive, teeny, tiny, teensy, micro, bitty.
Source: merriam-webster
৪৫.
'The social contract' is written by-
  1. ক) Voltaire
  2. খ) Plato
  3. গ) Jean Jackues Rousseau
  4. ঘ) Aristotle
সঠিক উত্তর:
গ) Jean Jackues Rousseau
উত্তর
সঠিক উত্তর:
গ) Jean Jackues Rousseau
ব্যাখ্যা
ফরাসি দার্শনিক জ্যা জ্যাক রুশোর সবচেয়ে বিখ্যাত বই- The Social Contract।
তার আরো কয়েকটি উল্লেখযোগ্য বই -
- Emile, Or Treatise on Education
- The Cunning Man
- Confessions
Source: britannica.com
৪৬.
The political leader who obtained Noble Prize in literature is?
  1. ক) Gorbachev
  2. খ) Winston Churchill
  3. গ) Bertrand Russel
  4. ঘ) Khrushcher
সঠিক উত্তর:
খ) Winston Churchill
উত্তর
সঠিক উত্তর:
খ) Winston Churchill
ব্যাখ্যা
In 1953 Churchill was awarded the Nobel Prize in Literature “for his mastery of historical and biographical description as well as for brilliant oratory in defending exalted human values”.
Source: nobelprize.org
৪৭.
The national poet of England is?
  1. ক) Milton
  2. খ) Wordsworth
  3. গ) Homer
  4. ঘ) Shakespeare
সঠিক উত্তর:
ঘ) Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Shakespeare
ব্যাখ্যা
William Shakespeare, English poet, dramatist, and actor often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
Source: britannica.com
৪৮.
The number of convicts of the Pilkhana Massacre(BDR mutiny) having been sentenced to death is-
  1. ক) 154
  2. খ) 152
  3. গ) 153
  4. ঘ) 156
সঠিক উত্তর:
খ) 152
উত্তর
সঠিক উত্তর:
খ) 152
ব্যাখ্যা
The number of convicts of the Pilkhana Massacre(BDR mutiny) having been sentenced to death is 152.
Source: BBC
৪৯.
The man who died for saying 'The earth moves round the sun' was-
  1. ক) Hubble
  2. খ) Galileo Galilee
  3. গ) Joan of Ark
  4. ঘ) Lavoisier
অনির্ধারিত
ব্যাখ্যা
Giordano bruno ছিলেন কোপার্নিকাসের ছাত্র৷ সূর্যকেন্দ্রিক মতবাদ অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটার প্রচারের জন্যই তাকে পুড়িয়ে মারে৷
Source: britannica.com
৫০.
The oldest book of the world is--
  1. ক) Mahavarata
  2. খ) Illiad
  3. গ) Gilgamesh
  4. ঘ) Faust
সঠিক উত্তর:
গ) Gilgamesh
উত্তর
সঠিক উত্তর:
গ) Gilgamesh
ব্যাখ্যা
The Epic of Gilgamesh started out as a series of Sumerian poems and tales dating back to 2100 B.C., but the most complete version was written around the 12th century B.C. by the Babylonians. The story was later lost to history after 600 B.C., and it wasn’t until the mid-19th century that archaeologists finally unearthed a copy near the Iraqi city of Mosul. Since then, scholars have hailed the 4,000-year-old epic as a foundational text in world literature.
Source: history.com/.amp/news/what-is-the-oldest-known-piece-of-literature
৫১.
'India Wins Freedom' is written by--
  1. ক) Jawharlal Nehru
  2. খ) Sir Said Ahmed
  3. গ) Mawlana Abul Kalam Azad
  4. ঘ) Abul Mansur Ahmed
সঠিক উত্তর:
গ) Mawlana Abul Kalam Azad
উত্তর
সঠিক উত্তর:
গ) Mawlana Abul Kalam Azad
ব্যাখ্যা
India Wins Freedom বইটি ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা মাওলানা আবুল কালাম আজাদ রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। এটি ১৯৮৮ সালে প্রকাশিত হয়। আবুল কালাম আজাদ কংগ্রেসের সাবেক সভাপতি এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন।
(সূত্রঃ বাংলাপিডিয়া)
৫২.
He can not walk a mile, ____ five miles. Fill the blank with suitable word/phrase-
  1. ক) last
  2. খ) hardly
  3. গ) let alone
  4. ঘ) more over
সঠিক উত্তর:
গ) let alone
উত্তর
সঠিক উত্তর:
গ) let alone
ব্যাখ্যা
কোনো কিছু করবে তো দূরে থাক, ভাবাও যায় না এরূপ অর্থ প্রকাশে 'let alone' ব্যবহৃত হয়৷ Let alone ব্যবহারে বাক্যের অর্থ হয় - সে এক মাইলই হাটতে পারে না, আবার পাঁচ মাইল হাটবে এটা তো ভাবাই যায় না৷
৫৩.
The synonym of 'trendy' is-
  1. ক) elegant
  2. খ) stylist
  3. গ) attractive
  4. ঘ) stunning
সঠিক উত্তর:
খ) stylist
উত্তর
সঠিক উত্তর:
খ) stylist
ব্যাখ্যা
Trendy (হালফ্যাশনের অনুসারী) - fashionable, stylish, modish (কেতাদুরস্ত), up to date.
Source: oxford
৫৪.
What does the idiom 'Tooth & Nail' mean?
  1. ক) terribly
  2. খ) with utmost effort
  3. গ) pleasantly
  4. ঘ) awfully
সঠিক উত্তর:
খ) with utmost effort
উত্তর
সঠিক উত্তর:
খ) with utmost effort
ব্যাখ্যা
Fight tooth and nail: to try very hard to get something you want (কোনোকিছু পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা).
Source: Cambridge
৫৫.
The man came here with a view to ____.
  1. ক) see his mother
  2. খ) have seen his mother
  3. গ) seeing his mother
  4. ঘ) have to see his mother
সঠিক উত্তর:
গ) seeing his mother
উত্তর
সঠিক উত্তর:
গ) seeing his mother
ব্যাখ্যা
With a view to থাকলে verb+ing হয়৷ সুতরাং বাক্যটি হবে - The man came here with a view to seeing his mother.
৫৬.
If he came to take me, I ____ with him. Choose the correct verb to complete the sentence.
  1. ক) will go
  2. খ) have gone
  3. গ) went
  4. ঘ) would have gone
অনির্ধারিত
ব্যাখ্যা
Second conditional এর ক্ষেত্রে if clause past indefinite tense এ হলে result clause এ modal verb + verb এর base form হয়৷ যেমনঃ If I inherited a billion dollars, I would travel to the moon. কিন্তু প্রশ্নে সঠিক অপশন নেই।
৫৭.
The phrase 'Pandora's box' is meant for-
  1. ক) good
  2. খ) apparently good
  3. গ) superficially good but actually not
  4. ঘ) originally not good
সঠিক উত্তর:
গ) superficially good but actually not
উত্তর
সঠিক উত্তর:
গ) superficially good but actually not
ব্যাখ্যা
Pandora's box definition: something that creates a lot of new problems that you did not expect.
Source: Cambridge
৫৮.
The president of Bangladesh is the 'Head' of the-
  1. ক) Government
  2. খ) State
  3. গ) Parliament
  4. ঘ) President's Secretariat
সঠিক উত্তর:
খ) State
উত্তর
সঠিক উত্তর:
খ) State
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন- রাষ্ট্রপতি; সরকার প্রধান হলেন- প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের প্রধান হলেন- স্পিকার এবং প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান 'বাংলাদেশ সুপ্রিম কোর্ট' এর প্রধান।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
৫৯.
One hundred years have passed since _____.
  1. ক) Kazi Nazrul islam joined the First World War
  2. খ) Rabindranath Tagore got the Noble Prize
  3. গ) Begum Rokeya was born
  4. ঘ) Dr. Muhammad Shahidullah was born
সঠিক উত্তর:
খ) Rabindranath Tagore got the Noble Prize
উত্তর
সঠিক উত্তর:
খ) Rabindranath Tagore got the Noble Prize
ব্যাখ্যা
প্রশ্নটা করা হয়েছিলো ২০১৩ সালে৷ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে প্রথম নোবেল পুরষ্কার জিতেন। সে হিসেবে একশো বছর পার হয়েছিলো৷ সুতরাং শূন্যস্থানে হবে - Rabindranath Tagore got the Noble Prize।
৬০.
'do or die' is a ____ sentence.
  1. ক) simple
  2. খ) compound
  3. গ) complex
  4. ঘ) complex-compound
সঠিক উত্তর:
খ) compound
উত্তর
সঠিক উত্তর:
খ) compound
ব্যাখ্যা
‘Do or die’ বাক্যটি Compound sentence হবে। কারণ, যখন কোনো Sentence এ একাধিক Principal clause যেমন and, but, or, yet, therefore ইত্যাদি Co-ordinating Conjuction দ্বারা যুক্ত হয়, তাকে Compound sentence বলে। সুতরাং ‘Do or die’ বাক্যটি Compound sentence.
৬১.
যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে?
  1. ক) মূলদ সংখ্যা
  2. খ) স্বাভাবিক সংখ্যা
  3. গ) জটিল সংখ্যা
  4. ঘ) অমূলদ সংখ্যা
সঠিক উত্তর:
ঘ) অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত (P/Q) হিসাবে প্রকাশ করা যায় না।
৬২.
স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কোনটি?
  1. ক) এক
  2. খ) শূন্য
  3. গ) অসীম
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) এক
উত্তর
সঠিক উত্তর:
ক) এক
ব্যাখ্যা
১, ২, ৩…, ৯৯, …. এই সকল প্রকার ধনাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যা। ……-২২, -২১….-১ ,০, ১ ,২ ,৩, ……, ২২, ২৩, ….. সকল প্রকার সংখ্যা পূর্ন সংখ্যা। পূর্ন সংখ্যা ধনাত্মক ও ঋনাত্মক উভয়ই হতে পারে। স্বাভাবিক সংখ্যা শুধু ধনাত্মক সংখ্যা। সুতরাং বলা যায় ১ ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা৷
৬৩.
x এর মান ৭ হলে x+৩ এর মান কত?
  1. ক) ৪
  2. খ) ১১
  3. গ) ১০
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
গ) ১০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০
ব্যাখ্যা
X + ৩ = ৭ + ৩ = ১০
৬৪.
কোনো রাশিকে বামপক্ষ হতে চিহ্নের ডানপক্ষে বা ডানপক্ষ থেকে বামপক্ষে আনতে হলে চিহ্নের পরিবর্তন করতে হয়। একে কী পদ্ধতি বলা হয়?
  1. ক) একান্তর
  2. খ) পক্ষান্তর
  3. গ) আড়গুণ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) পক্ষান্তর
উত্তর
সঠিক উত্তর:
খ) পক্ষান্তর
ব্যাখ্যা
কোন সমীকরণের যেকোনো পদকে একপক্ষ থেকে চিহ্ন পরিবর্তন করে অপরপক্ষে সরাসরি স্থানান্তর করা যায়। এই স্থানান্তরকে বলে পক্ষান্তর বিধি।
সুত্রঃ গণিত বোর্ড বই, সপ্তম শ্রেণী।
৬৫.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ৯০° হলে একটি কোণকে অপরটির কি বলে?
  1. ক) পূরক কোণ
  2. খ) সম্পূরক কোণ
  3. গ) সরল কোণ
  4. ঘ) সন্নিহিত কোণ
সঠিক উত্তর:
ক) পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
ক) পূরক কোণ
ব্যাখ্যা
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ৯০° হলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলে।
৬৬.
৩/৯ = ক/১২ হলে ’ক’ এর মান কত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
ঘ) ৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪
ব্যাখ্যা
৩/৯ = ক/১২
⇒ ৯ক = ৩৬
⇒ ক = ৪
৬৭.
কোন সংখ্যা ৩০১ থেকে যত বড়, ৩৮১ থেকে তত ছোট?
  1. ক) ৩৪০
  2. খ) ৩৪১
  3. গ) ৩৪২
  4. ঘ) ৩৪৪
সঠিক উত্তর:
খ) ৩৪১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪১
ব্যাখ্যা
সংখ্যাটি হবে ৩০১ + ৩৮১)/২ = ৩৪১
৬৮.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯১
  2. খ) ৮৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৯
সঠিক উত্তর:
ঘ) ৫৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৯
ব্যাখ্যা
উপরের সংখ্যা গুলোর মধ্যে ৯১ কে ৭ ও ১৩ দ্বারা, ৮৭ কে ৩ ও ২৯ দ্বারা, ৬৩ কে ৩, ৭ ও ২১ দ্বারা ভাগ করা যায়। কিন্তু ৫৯ কে ১ ও ৫৯ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না।
৬৯.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
  1. ক) ২০ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ৮ মিটার
সঠিক উত্তর:
খ) ১৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ মিটার
ব্যাখ্যা
ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ x - ৬ মিটার।
প্রশ্নমতে, x(x-৬) = ১৬০
⇒ x2 - ৬x - ১৬০ = ০
⇒ x -১৬x + ১০x - ১৬০ = ০
⇒ (x - ১৬) (x + ১০) = ০
হয় x = ১৬ অথবা x ≠ - ১০
সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৬ মিটার।
৭০.
ক এবং খ একটি কাজ ১২ দিনে সম্পন্ন করে। ক একা কাজটি ৩০ দিনে শেষ করলে, খ একা কাজটি শেষ করতে কত দিন লাগবে?
  1. ক) ১৫
  2. খ) ১৮
  3. গ) ২০
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
ক + খ কাজটি ১ দিনে করে ১/১২ অংশ।
এবং ক একদিনে করে ১/৩০ অংশ কাজ।
অতএব খ একা কাজটি ১ দিনে করে (১/১২ - ১/৩০) অংশ
=(৫-২)/৬০
= ১/২০ অংশ কাজ।
অতএব খ সম্পূর্ণ কাজটি করে ২০×১/১ = ২০ দিনে।
৭১.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
খ) ১৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩
ব্যাখ্যা
১৩ একটি মৌলিক সংখ্যা। এখানে ১২ কে ২, ৩, ৪, ও ৬ দ্বারা ভাগ করা যায়; ১৪ কে ২ ও ৭ দ্বারা; ১৫ কে ৩ ও ৫ দ্বারা ভাগ করা যায়।
৭২.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ১২ : ৮ : ৪
  3. গ) ৯ : ১২ : ১৫
  4. ঘ) ৬ : ৪ : ৩
সঠিক উত্তর:
গ) ৯ : ১২ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ : ১২ : ১৫
ব্যাখ্যা
কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অংকিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়।
+ ৪ ≠ ৬
+ ৪ ≠ ১২
+ ১২ = ১৫
+ ৩ ≠ ৬
৭৩.
নিচের কোনটি বৃত্তের সমীকরন?
  1. ক) y2 = ax
  2. খ) x2 + y2 = 16
  3. গ) ax2 + bx + c = 0
  4. ঘ) y2 = 2x+7
সঠিক উত্তর:
খ) x2 + y2 = 16
উত্তর
সঠিক উত্তর:
খ) x2 + y2 = 16
ব্যাখ্যা
x2 + y2 = 16
⇒ (x - 0)2 + (y - 0)2 = 42
যার কেন্দ্র (0,0) এবং ব্যসার্ধ 4; এটাই বৃত্তের সমীকরণ।
৭৪.
নিচের কোনটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত?
  1. ক) π
  2. খ) ৩.১৪১৬
  3. গ) ২২/৭
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ক) π
উত্তর
সঠিক উত্তর:
ক) π
ব্যাখ্যা

প্রথমত, π কে সংজ্ঞায়িত করাই হয় বৃত্তের ব্যাস এবং পরিধির অনুপাত হিসেবে।
দ্বিতীয়ত, সহজ একটা হিসেব করা যাক, ২২/৭ = ৩.১৪২৮...
যার সাথে ৩.১৪১৬ (π এর প্রচলিত নির্ভুল মান) এর যথেষ্ট পার্থক্য আছে বলা যায়।
পাশপাশি π একটা ধ্রুবক।
এখন চাকরির পরীক্ষা হিসেবে উত্তর সবগুলো নিলে কিছু বলার নেই। চাকরির পরীক্ষার জন্য এটা মুখস্থ করা হয় যে, π একটা অমূলদ সংখ্যা। আবার একই সাথে π এর মান হিসেবে ২২/৭ ও মনে করিয়ে দেয়া হয়।
প্রচলিত কয়েকটা জব সল্যুশন বইয়ের বিপরীতে উত্তর দেয়া হল। পরীক্ষায় আসলে নিজের বিবেচনা থেকে উত্তর করতে পারেন। তবে, প্রকৌশলীর পোস্টের জন্য করা প্রশ্ন, তাই আমরা যৌক্তিক এবং গাণিতিকভাবে যথার্থ উত্তর হিসেবে π কেই ধরলাম।

৭৫.
x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) xz < yz
  2. খ) xz > yz
  3. গ) z/x > z/y
  4. ঘ) z/y > z/x
সঠিক উত্তর:
ক) xz < yz
উত্তর
সঠিক উত্তর:
ক) xz < yz
ব্যাখ্যা
যেহেতু z<0 সেহেতু z একটি ঋণাত্মক সংখ্যা। দেওয়া আছে, xz < yz [উভয়পক্ষকে z দ্বারা গুণ করে] z একটি ঋণাত্মক সংখ্যা বলে এটা দ্বারা উভয় পক্ষকে গুণ করায় > চিহ্ন পরিবর্তিত হয়ে < হয়েছে।
৭৬.
y = x2সমীকরনে x = 3 বসালে 'y' এর মান কত?
  1. ক) 8
  2. খ) 9
  3. গ) 27
  4. ঘ) 15
সঠিক উত্তর:
খ) 9
উত্তর
সঠিক উত্তর:
খ) 9
ব্যাখ্যা
y = x2
⇒ y = 32 = 9
৭৭.
a2 + b2 = 25 এবং ab = 12 হলে a+b = কত?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা
আমরা জানি, (a + b)2 = a2 + b2 + 2ab = 25 +2×12 = 49
⇒ (a + b) = 7
৭৮.
কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি. হলে কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ মিটার
  2. খ) ২৫ মিটার
  3. গ) ৫√২ মিটার
  4. ঘ) ২০ মিটার
অনির্ধারিত
ব্যাখ্যা
কোনো বর্গেক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সেমি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√২ = ৫√২ সেমি। উল্লেখ্য যে অপশনে মিটার না হয়ে সেন্টিমিটার হওয়া উচিত ছিল।
৭৯.
নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) √০.৩
  2. খ) ১/৩
  3. গ) ২/৫
  4. ঘ) ০.৩
সঠিক উত্তর:
ঘ) ০.৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.৩
ব্যাখ্যা
√০.৩ = ০.৫৪৭
১/৩ = ০.৩৩৩
২/৫ = ০.৪ সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ০.৩।
৮০.
১৩(৩/৪)% এর মান কত?
  1. ক) ১১/২০
  2. খ) ১১/৮০
  3. গ) ১/৮
  4. ঘ) ১/৯
সঠিক উত্তর:
খ) ১১/৮০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১/৮০
ব্যাখ্যা
১৩(৩/৪)% = ৫৫/৪ × ১/১০০ = ১১/৮০
৮১.
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপিত হয়?
  1. ক) ইশ্বরদী
  2. খ) রূপগঞ্জ
  3. গ) রামপাল
  4. ঘ) ভেড়ামারা
সঠিক উত্তর:
ক) ইশ্বরদী
উত্তর
সঠিক উত্তর:
ক) ইশ্বরদী
ব্যাখ্যা
বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কার্যক্রম শুরু হয়েছে ২০১৭ সালে।
উৎসঃ বিবিসি
৮২.
SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীনে?
  1. ক) প্রতিরক্ষা মন্ত্রণালয়
  2. খ) শিল্প মন্ত্রণালয়
  3. গ) বাণিজ্য মন্ত্রণালয়
  4. ঘ) প্রযুক্তি মন্ত্রণালয়
সঠিক উত্তর:
ক) প্রতিরক্ষা মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রতিরক্ষা মন্ত্রণালয়
ব্যাখ্যা
বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র হলো SPARRSO (Space Research and Remote Sensing Organisation)। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ SPARSO ওয়েবসাইট)
৮৩.
ময়নামতির পূর্বনাম কি?
  1. ক) সিংহজানী
  2. খ) ত্রিপুরা
  3. গ) সুধারাম
  4. ঘ) রোহিতগিরি
সঠিক উত্তর:
ঘ) রোহিতগিরি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রোহিতগিরি
ব্যাখ্যা
ময়নামতির প্রাচীন নাম ছিলো রোহিতগিরি যা দেব রাজাদের রাজধানী ছিলো। প্রত্নত্বাত্বিকগণ এই স্থানটি বর্তমানে কুমিল্লার ময়নামতির বলে ধারণা করেন।
বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার শালবন বিহার যা দেব সাম্রাজ্যের কীর্তি।
এটি দেববংশের চতুর্থ রাজা ভবদেব খ্রিস্টীয় আট শতকে নির্মাণ করেন। সুতরাং, এর আসল নাম ''ভবদেব মহাবিহার''। বিহারে মোট ১১৫টি ভিক্ষুকক্ষ ও মধ্যভাগে প্রধান মন্দির সহ অনেকগুলো মন্দির রয়েছে।
উৎসঃ শালবন বিহারের নাম-ফলক ও বড় কামতা ইউনিয়ন ওয়েবসাইট
৮৪.
ইউনেস্কো (UNESCO) কর্তৃক ‘সুন্দরবন প্রাকৃতিক বিশ্ব ঐতিহ্য’ ঘোষিত হয়?
  1. ক) ১২ অক্টোবর ১৯৯৬
  2. খ) ১৯ জুন ১৯৯৭
  3. গ) ৬ ডিসেম্বর ১৯৯৭
  4. ঘ) ১০ জুলাই ১৯৯৮
সঠিক উত্তর:
গ) ৬ ডিসেম্বর ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ ডিসেম্বর ১৯৯৭
ব্যাখ্যা
৬ ডিসেম্বর ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮ তম ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেয়। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং বাংলাদেশের জাতীয় বন। এ বনের আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার, যার মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে।
উৎসঃ ইউনেস্কো ও বাংলাদেশ বন বিভাগের ওয়েবসাইট
৮৫.
১ আগস্ট ১৯৭১ ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছিল-
  1. ক) প্যারিসে
  2. খ) নিউইয়র্কে
  3. গ) ওয়াশিংটন ডিসিতে
  4. ঘ) লন্ডনে
সঠিক উত্তর:
খ) নিউইয়র্কে
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউইয়র্কে
ব্যাখ্যা
১৯৭১ সালের ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে 'কনসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিলো কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বাংলাদেশের শরনার্থীদের সহায়তা করা।
এর মূল উদ্যোক্তা ছিলেন বিখ্যাত ভারতীয় সেতারবাদক পণ্ডিত রবিশংকর। তার আহবানে সাড়া দিয়ে মার্কিন ব্যান্ডদল বিটলস এ কনসার্ট আয়োজনে অংশ নেয়। এতে জর্জ হ্যারিসন, বব ডিলান, রিঙ্গো স্টার প্রমুখ অংশগ্রহণ করেন। বাংলাদেশর আকবর আলী খাঁ, তবলাবাদক ওস্তাদ আল্লারাখা প্রমুখ এতে যুক্ত ছিলেন।
(সূত্রঃ মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট)
৮৬.
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধারণক্ষমতা কত?
  1. ক) ২৯২ টন
  2. খ) ২২০ টন
  3. গ) ২০০ টন
  4. ঘ) ১২০ টন
সঠিক উত্তর:
গ) ২০০ টন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টন
ব্যাখ্যা
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধারণক্ষমতা ২০০ টন। এর স্থায়িত্বকাল ধরা হয়েছে ১০০ বছর৷
উৎসঃ দৈনিক ইত্তেফাক
৮৭.
আন্তর্জাতিক নারী দিবস-
  1. ক) ৮ এপ্রিল
  2. খ) ৮ মার্চ
  3. গ) ৭ মার্চ
  4. ঘ) ৭ এপ্রিল
সঠিক উত্তর:
খ) ৮ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ মার্চ
ব্যাখ্যা
প্রতি বছর ৮ মার্চ বিশ্ব নারী দিবস। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৮৮.
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন-
  1. ক) বেগম হামিদা বান
  2. খ) বেগম রাজিয়া বান
  3. গ) বেগম সুলতানা কামাল
  4. ঘ) বেগম জাহানারা হক
সঠিক উত্তর:
খ) বেগম রাজিয়া বান
উত্তর
সঠিক উত্তর:
খ) বেগম রাজিয়া বান
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিলো ৩৪। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেন। একমাত্র নারী সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান
৮৯.
২০১২-১৩ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় কত?
  1. ক) ১০২৪ মার্কিন ডলার
  2. খ) ১৪৬৬ মার্কিন ডলার
  3. গ) ৯৪৬ মার্কিন ডলার
  4. ঘ) ৮৯৬ মার্কিন ডলার
অনির্ধারিত
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২০৬৪ ডলার৷
উৎসঃ দৈনিক ইত্তেফাক
৯০.
কোনটি ‘দোয়েল’ নামে পরিচিত নয়?
  1. ক) একটি উন্নত জাতের ইক্ষু
  2. খ) একটি উন্নত জাতের গম
  3. গ) এক ধরনের পাখি
  4. ঘ) একটি ল্যাপটপ
সঠিক উত্তর:
ক) একটি উন্নত জাতের ইক্ষু
উত্তর
সঠিক উত্তর:
ক) একটি উন্নত জাতের ইক্ষু
ব্যাখ্যা
টেশিস তৈরি করেছিলো স্বল্পমূল্যের ল্যাপটপ দোয়েল। কৃষিশিক্ষা বোর্ডবই এবং কৃষি তথ্য সার্ভিস অনুসারে দোয়েল হচ্ছে গমের একটি জাত৷ এবং বাংলাদেশের জাতীয় পাখিও দোয়েল। সুতরাং, 'দোয়েল উন্নত জাতের ইক্ষু নয়' হবে সঠিক উত্তর৷
৯১.
সংবিধানের ৯৪(২) ধারা মোতাবেক বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কত?
  1. ক) ৫ জন
  2. খ) ৭ জন
  3. গ) ৯ জন
  4. ঘ) ১১ জন
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধান ৯৪(২)- প্রধান বিচারপতি (যিনি ''বাংলাদেশের প্রধান বিচারপতি'' নামে অভিহিত হইবেন) এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন, সেইরূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রীম কোর্ট গঠিত হইবে।
৩ সেপ্টেম্বর, ২০২০ বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। এই দুজন নিয়োগের পর আপিল বিভাগের বিচারপতির সংখ্যা এখন আটজন।
উৎসঃ বাংলা ট্রিবিউন এবং জাগো নিউজ
৯২.
১৪ ডিসেম্বর ২০১০ সালে কোন গাছকে 'জাতীয় বৃক্ষ' হিসেবে কার্যকর করা হয়?
  1. ক) কাঁঠাল গাছ
  2. খ) সুন্দরী গাছ
  3. গ) আম গাছ
  4. ঘ) নারিকেল গাছ
সঠিক উত্তর:
গ) আম গাছ
উত্তর
সঠিক উত্তর:
গ) আম গাছ
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম আমগাছ।
সূত্রঃ প্রথম আলো
৯৩.
সাহিত্যে এ পর্যন্ত নোবেল জয়ী নারীর সংখ্যা কত?
  1. ক) ১১ জন
  2. খ) ১২ জন
  3. গ) ১৩ জন
  4. ঘ) ১৪ জন
অনির্ধারিত
ব্যাখ্যা
এখন পর্যন্ত ১৫ জন নারী সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছেন।
Source: nobelprize.org
৯৪.
২০১৪ সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ব্রাজিল
  2. খ) ফ্রান্স
  3. গ) স্পেন
  4. ঘ) পর্তুগাল
সঠিক উত্তর:
ক) ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রাজিল
ব্যাখ্যা
২০১৪ সালের ফিফা বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হয়৷ এ আসরে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স৷
উৎসঃ ফিফা
৯৫.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ কতটি?
  1. ক) ৭টি
  2. খ) ৫টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
গ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০টি
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য ৫টি দেশ হলোঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়। জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
[সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট]
৯৬.
কোন দেশটি দুটি মহাদেশে পড়েছে?
  1. ক) মেক্সিকো
  2. খ) সুদান
  3. গ) জর্দান
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মেক্সিকো উত্তর আমেরিকা, সুদান আফ্রিকা এবং জর্ডান এশিয়া মহাদেশে অবস্থিত।
Source: worldatlas
৯৭.
উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক?
  1. ক) পোল্যান্ড
  2. খ) কানাডা
  3. গ) সুইডেন
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
Julian Assange, (born July 3, 1971, Townsville, Queensland, Australia), Australian computer programmer who founded the media organization WikiLeaks.
Source: Britannica
৯৮.
জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে কতগুলো রিঅ্যাক্টর ছিল?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
গ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬টি
ব্যাখ্যা
জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে ছয়টি রিয়েক্টর ছিলো৷ ২০১১ সালের ভুমিকম্প ও সুনামিতে এটি ধ্বংস হয়ে যায়৷
Source: Britannica
৯৯.
জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী ‘শিশুর’ বয়স-
  1. ক) ০-২ বছর
  2. খ) ০-১২ বছর
  3. গ) ০-১৪ বছর
  4. ঘ) ০-১৮ বছর
সঠিক উত্তর:
ঘ) ০-১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০-১৮ বছর
ব্যাখ্যা
According to the Convention on the Rights of the Child: A child is any person under the age of 18.
Source: UNICEF
১০০.
সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
  1. ক) ২৯০৩৫ ফুট
  2. খ) ৩৫০৩৫ ফুট
  3. গ) ৪১০৪১ ফুট
  4. ঘ) ২১০২১ ফুট
সঠিক উত্তর:
ক) ২৯০৩৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৯০৩৫ ফুট
ব্যাখ্যা
মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯০৩৫ ফুট৷
Source: Britannica