পরীক্ষা আর্কাইভ

Islami Bank Bangladesh Ltd - Field Officer

পরীক্ষাUnlistedতারিখ১০ জুন, ২০২২সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
Islami Bank Bangladesh Ltd - 10.06.2022 Post Name: Field Officer
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Islami Bank Bangladesh Ltd - Field Officer

Unlisted · ১০ জুন, ২০২২ · ১০০ প্রশ্ন

.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন-
  1. ক) ১৭ মার্চ
  2. খ) ২৬ মার্চ
  3. গ) ৩০ মার্চ
  4. ঘ) ১৮ মার্চ
ব্যাখ্যা
• জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
• শেখ লুৎফর রহমান ও মোসাম্মৎ সাহারা খাতুনের চার কন্যা ও দুই পুত্রের মধ্যে তৃতীয় সন্তান শেখ মুজিব।
• বাবা-মা ডাকতেন খোকা বলে। খোকার শৈশবকাল কাটে টুঙ্গি-পাড়ায়।

তথ্যসূত্র: বাংলাদেশ ছাত্রলীগ। 
.
বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়-
  1. ক) ২ মার্চ, ১৯৭১
  2. খ) ১ মার্চ, ১৯৭১
  3. গ) ৩ মার্চ, ১৯৭১
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• মানচিত্র খচিত বাংলাদেশের লাল সবুজের পতাকা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন।
• ১৯৭১ সালের ২৩শে মার্চ ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনসহ দেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
• ১৯৭২ সালের ১৭ জানুয়ারি মানচিত্র ব্যতীত বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা গৃহিত হয়।
• এর ডিজাইনার ছিলেন পটুয়া কামরুল হাসান।
• পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে নিউক্লিয়াসের সদস্যরা তৈরি করে।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং প্রথম আলো।
.
পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়-
  1. ক) ২৩ জুন, ১৭৫৫
  2. খ) ২৩ জুন, ১৭৫৬
  3. গ) ২৩ জুন, ১৭৫৭
  4. ঘ) ২৩ জুন, ১৭৫৮
ব্যাখ্যা
- ১৭৫৭ সালের ২৩ জুন বাংলার নবাব সিরাজুদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।
- ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে সংঘটিত এই যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হন এবং এর ফলে বাংলার স্বাধীনতার সূর্য স্তিমিত হয়।
- বাংলায় প্রায় দুইশ বছরের ইংরেজ শাসনের সূত্রপাত ঘটে।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা , নবম-দশম শ্রেণি।
.
ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
  1. ক) বিট্রিশ আমলে
  2. খ) মুঘল আমলে
  3. গ) সুলতানা আমলে
  4. ঘ) নবাবী আমলে
ব্যাখ্যা
• বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে।
• আকবর নামা গ্রন্থে ঢাকা একটি থানা (সামরিক ফাঁড়ি) হিসেবে এবং আইন-ই- আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজু উল্লিখিত হয়েছে।
• ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর।
• প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশী কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন।
• ঢাকার সমৃদ্ধি ও স্থাপত্য সমূহ মূলত মোঘল যুগেই শুরু হয়।

তথ্যসূত্র: ঢাকা জেলার ওয়েবসাইট ও মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।
.
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭১
  2. খ) ১৭ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১৬ ডিসেম্বর, ১৯৭১
  4. ঘ) ২৬ মার্চ, ১৯৭১
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
• ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
• ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
• যা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী।
• বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
• মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
.
কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
  1. ক) সুলতানী আমলে
  2. খ) মুঘল আমলে
  3. গ) পাল আমলে
  4. ঘ) মৌর্য আমলে
ব্যাখ্যা
- সোনারগাঁও - বাংলার প্রাচীন রাজধানী
- ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে হিন্দু আমলের রাজধানী এখানেই অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। পরবর্তীকালে মুসলিম শাসকদের পুর্ববঙ্গের প্রাদেশিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব বলে কারো কারো ধারণা রয়েছে। অন্য ধারণামতে বারো ভূঁইয়া প্রধান ঈশা খাঁ’র স্ত্রী সোনাবিবি’র নামানুসারে সোনারগাঁও নামকরণ করা হয়।
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়। মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
- ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্য়ন্ত সোনারগাঁও ছিল - পূর্ববঙ্গের রাজধানী। ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।

তথ্যসূত্র: বাংলাদেশ সরকারের ওয়েবসাইট (parjatan.gov.bd)।
.
বার ভূইঁয়াদের মধ্যে শ্রেষ্ঠ ভূইঁয়া কে ছিলেন?
  1. ক) চাঁদ রায়
  2. খ) কেদার রায়
  3. গ) কন্দন রায়
  4. ঘ) ঈসা খাঁ
ব্যাখ্যা
- মুঘল আমলে পূর্ববঙ্গের জমিদারগণ বারোভূঁইয়া নামে পরিচিত ছিলো।
- এদের নেতা ছিলেন ঈসা খান। ঈসা খান সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। তার মৃত্যুর পর তারপুত্র মুসা খান সোনারগাঁওয়ের জমিদার হন।
- বারোভূঁইয়াদের অন্যতম চাঁদ রায় ও কেদার রায় ছিলেন বিক্রমপুর বা মুন্সিগঞ্জের জমিদার। চন্দ্রদ্বীপের জমিদার ছিলেন পরমানন্দ রায়। ভাওয়ালের জমিদার ছিলেন বাহাদুর গাজি।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
.
কত সালে বঙ্গভঙ্গ হয়?
  1. ক) ১৭৫৭
  2. খ) ১৮৫৭
  3. গ) ১৯০৫
  4. ঘ) ১৯৪৭
ব্যাখ্যা
বঙ্গভঙ্গ
• ১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত।
• বঙ্গভঙ্গ অবিভক্ত বাংলায় তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
• ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং ১৫ অক্টোবর থেকে তা কার্যকর হয়।
• ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশ। এ প্রদেশের রাজধানী স্থাপিত হয় ঢাকায়।
• পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এ প্রদেশের রাজধানী হয় কলকাতা।
• কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
• লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক; বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
‘ডকুমেন্টারী হেরিটেজ’ ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে-
  1. ক) ছয় দফা কর্মসূচীর দলিল
  2. খ) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
  3. গ) জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলা ভাষণ
  4. ঘ) সব কয়টি
ব্যাখ্যা
• ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড (এমওডব্লিউ) কর্মসূচির উপদেষ্টা কমিটি ৭ মার্চের ভাষণসহ মোট ৭৮টি দলিলকে 'মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে' যুক্ত করার সুপারিশ করেছে।
• 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ-এ অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
• ইউনেস্কো মহাপরিচালক ইরিনা বোকোভা ৩০শে অক্টোবর এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
• সেদিনের ১৮ মিনিটের ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন ''এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম"।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।
১০.
পদ্মা সেতুর দৈর্ঘ্য-
  1. ক) ৬.০০ কি:মি:
  2. খ) ৬.৩০ কি:মি:
  3. গ) ৬.২০ কি:মি:
  4. ঘ) ৬.১৫ কি:মি:
ব্যাখ্যা
- পদ্মা নদীর উপর নির্মাণাধীন পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১ মিটার।
- মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা পয়েন্ট এটি নির্মিত হচ্ছে।
- সেতুটি নির্মাণে মোট ব্যয় হয় ৩০,১৯৩ কোটি টাকা।
- ২৩ জুন, ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
- ২৫ জুন, ২০২২ তারিখে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫০ টাকা মূল্যমানের চারটি স্মারকপত্র এবং ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেন।
- ২৬ জুন, ২০২২ তারিখে সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় পদ্মা সেতু।

তথ্যসূত্র: সেতু বিভাগ ও ফিনান্সিয়াল এক্সপ্রেস।
১১.
আল-কুরআনের সূরা কয়টি?
  1. ক) ১১৪
  2. খ) ১১৫
  3. গ) ১১৩
  4. ঘ) ১১২
ব্যাখ্যা
আল-কুরআনের সূরার সংখ্যা - ১১৪টি। 
১২.
আল-কুরআন কত বৎসর ধরে অবতীর্ণ হয়?
  1. ক) ২২ বৎসর
  2. খ) ২৫ বৎসর
  3. গ) ২৪ বৎসর
  4. ঘ) ২৩ বৎসর
ব্যাখ্যা
- পবিত্র রমজান মানুষের ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির দিকদর্শন আল-কোরআন নাজিলের মাস।
- রমজান মাসের শ্রেষ্ঠতম নিয়ামত ‘আল-কোরআন’ বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি আল্লাহর কাছ থেকে জিব্রাইল ফেরেশতা মারফত সুদীর্ঘ ২৩ বছরে অবতীর্ণ হয়।
- এটি মানবজাতির সর্বাঙ্গীণ কল্যাণ ও মুক্তির দিশারি বা পথপ্রদর্শক।
১৩.
কসরের ছালাত কখন পড়তে হয়?
  1. ক) সকাল বেলায়
  2. খ) রাতের শেষের দিকে
  3. গ) মুসাফির অবস্থায়
  4. ঘ) এশার নামাজের পর
ব্যাখ্যা
মূলত কোনো ব্যক্তি তার অবস্থানস্থল থেকে ৪৮ মাইল তথা ৭৮ কিলোমিটার দূরে সফরের নিয়তে বের হয়ে নিজ শহর বা গ্রাম পেরিয়ে গেলেই শরিয়তের দৃষ্টিতে সে মুসাফির হয়ে যায়। (জাওয়াহিরুল ফিকহ: ১/৪৩৬)
মুসাফির ব্যক্তি চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ দুই রাকাত (কসর) পড়বেন। এই সংক্ষেপে আল্লাহ প্রদত্ত কল্যাণ রয়েছে। 
কোরআনে বলা হয়েছে ‘তোমরা যখন জমিনে সফর করবে, তখন তোমাদের জন্য নামাজের কসর করায় কোনো আপত্তি নেই। (সুরা নিসা, আয়াত: ১০১)
১৪.
সিহাহ সিত্তা কী?
  1. ক) কোরআনের একটি সূরা
  2. খ) ছয়টি হাদীস গ্রন্থ
  3. গ) মুহাম্মদ (সঃ) এর জীবনী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সহিহ আরবি শব্দ। যার বহুবচন হলো সিহাহ। সিহাহ অর্থ হলো বিশুদ্ধ, নির্ভুল। আর সিত্তা অর্থ হলো ছয়। অর্থাৎ, শব্দ দুটির অর্থ হলো বিশুদ্ধ ছয়খানা অর্থাৎ, হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ।
১৫.
আল-কুরআনের কোন সূরার শুরুতে ‘বিসমিল্লাহ’ নেই?
  1. ক) সূরা বাকারা
  2. খ) সূরা ফাতিহা
  3. গ) সূরা নিসা
  4. ঘ) সূরা তওবা
ব্যাখ্যা
আল্লাহর দুটি গুণবাচক নাম সংবলিত এই বাক্যটিতে সূরা তাওবা ছাড়া কোরআনের সব সূরার শুরুতে আছে।
১৬.
যাকাত বণ্টনের খাত কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
পবিত্র কুরআনের সূরা আত-তাওবার ৬০ নাম্বার আয়াতে যাকাত বণ্টনে আটটি খাত আল্লাহ তায়ালা নির্ধারন করেছেন। । 
১৭.
ফসলের যাকাতকে কি বলে?
  1. ক) সাদাকা
  2. খ) খারাজ
  3. গ) ওশর
  4. ঘ) জিজিয়া
ব্যাখ্যা
শরীয়তের পরিভাষায়-ফসলের যাকাতকে ‘ওশর’ ও ‘খিরাজ’ বলে।
১৮.
ইসলামে সুদ-
  1. ক) মুবাহ
  2. খ) মাকরুহ
  3. গ) মাকরুহে তাহরিমী
  4. ঘ) হারাম
ব্যাখ্যা
ইসলামে সুদ হারাম।
১৯.
পবিত্রতা----অঙ্গ।
  1. ক) ইসলামের
  2. খ) ঈমানের
  3. গ) কুরআনের
  4. ঘ) সালাতের
ব্যাখ্যা
হাদিস শরিফে রয়েছে, আবু মালিক আশআরী (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আত তহুরু শাতরুল ইমান।’ অর্থাৎ, পবিত্রতা ইমানের অঙ্গ। অন্য বর্ণনায় রয়েছে, ‘আত তহুরু নিসফুল ইমান।’ অর্থাৎ, পবিত্রতা ইমানের অর্ধেক। (মুসলিম শরিফ, মিশকাত শরিফ, পৃষ্ঠা: ৩৮, আলফিয়াতুল হাদিস)। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ইরশাদ করেন, ‘তোমরা তোমাদের উঠান ও আঙিনা পরিচ্ছন্ন রাখো।’ মুহাম্মদ (সা.) আরও বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন।’
২০.
হাক্কুল ইবাদ শব্দের অর্থ-
  1. ক) আল্লাহর হক
  2. খ) বান্দার হক
  3. গ) প্রতিবেশীর হক
  4. ঘ) পিতা-মাতার হক
ব্যাখ্যা
হক আরবি শব্দ। এর অন্যতম একটি অর্থ হলো অধিকার, দাবি, পাওনা। ইসলামে হককে দুই ভাগে ভাগ করা হয়েছে। হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হলো মহান আল্লাহর হক এবং হাক্কুল্লাহ ইবাদ হলো বান্দার হক।
২১.
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
  1. ক) ক্যারিবিয়ান সাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) ভূমধ্য সাগর
  4. ঘ) কৃষ্ণ সাগর
২২.
Pandemic-অর্থ
  1. ক) মহামারী
  2. খ) মারামারী
  3. গ) অতিমারী
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
Pandemic (অতিমারী) - A pandemic is an occurrence of a disease that affects many people over a very wide area.
২৩.
ফরাসি বিপ্লব সংঘটিত হয়-
  1. ক) ১৭৮৯ সালে
  2. খ) ১৭৯৯ সালে
  3. গ) ১৮৮৯ সালে
  4. ঘ) ১৯১৭ সালে
ব্যাখ্যা
• “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
• এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
• রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
• ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
• ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
• বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

তথ্যসূত্র: হিস্টরি.কম।
২৪.
পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কী?
  1. ক) Oriental Express
  2. খ) Trans-Canadian Railway
  3. গ) Trans-Siberian Railway
  4. ঘ) Euro-Express
ব্যাখ্যা
Trans-Siberian Railway, the longest single rail system in the world, stretching 5,771 miles (9,288 km) across Russia between Moscow and Vladivostok. If its connection to the port station of Nakhodka is also included, the system reaches a total of 5,867 miles (9,441km)

Source: Britannica
২৫.
কোন দেশ এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত?
  1. ক) আজারবাইজান
  2. খ) ইরান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
তুর্কিয়ে (Türkiye)
• তুর্কিয়ে ভূতাত্ত্বিকভাবে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। দেশটির কিছু অংশ এশিয়া এবং কিছু অংশ ইউরোপে হওয়ায় এটিকে ‘ইউরেশিয়া’ দেশ নামে অভিহিত করা হয়।
• সামরিক ও অর্থনৈতিক কৌশলগত দিক থেকে তুরস্ক খুবই গুরুত্বপূর্ণ দেশ। ইউরোপের বলকান ও ককেশাস অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশ সমূহের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট (Crossroads) হিসাবে প্রাচীনকাল থেকেই তুরস্কের গুরুত্ব অপরিসীম।
• তুর্কিয়ের ‘ইস্তাম্বুল’ শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২৬.
NATO কোন ধরণের জোট?
  1. ক) রাজনৈতিক
  2. খ) সামাজিক
  3. গ) পরিবেশ
  4. ঘ) সামরিক
ব্যাখ্যা
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- ন্যটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।
- উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

তথ্যসূত্র; ন্যাটো ওয়েবসাইট।
২৭.
কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
  1. ক) ভারত
  2. খ) নেপাল
  3. গ) জাপান
  4. ঘ) সিয়েরালিওন
ব্যাখ্যা
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়। বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ। সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র। রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

তথ্যসূত্র: বিবিসি বাংলা আর্কাইভ ও ব্রিটানিকা।
২৮.
গ্রিনিচ শব্দটি কীসের সাথে সম্পর্কিত?
  1. ক) সময়
  2. খ) দূরত্ব
  3. গ) ওজন
  4. ঘ) দৈর্ঘ্য
ব্যাখ্যা
- যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময় অপেক্ষা বাংলাদেশের সময় ৬ ঘন্টা বেশি। গ্রিনিচ শব্দটি সময়ের সাথে সম্পর্কিত। 
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০×৪=৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২৯.
আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ দেশ-
  1. ক) কানাডা
  2. খ) রাশিয়া
  3. গ) ব্রাজিল
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া,
- দ্বিতীয় বৃহত্তম দেশ হলো কানাডা,
- তৃতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র,
- চতুর্থ বৃহত্তম দেশ চীন।

Source: Worldatlas
৩০.
ATM বলতে বোঝায়?
  1. ক) Automatic Telephone Machine
  2. খ) Automated Teller Machine
  3. গ) Approved Tariff Manual
  4. ঘ) Approved Training Manual
ব্যাখ্যা
ATM এর পূর্ণরূপ হচ্ছে Automated Teller Machine
Automated Teller Machine (ATM): 
- এটি একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। 
- এর মাধ্যমে ব্যাংকে অর্থ জমা,উত্তোলন ও স্থানান্তর করা যায়।
- ব্যাংক তার গ্রাহককে সুবিধার্থে প্লাস্টিক কার্ড সরবরাহ করে। 
Various common banking transactions that are often carried out at an ATM include:
- Withdrawing cash
- Depositing money
- Transferring funds
- Balance inquiries
- Access to transaction history

Source: bankrate.com
৩১.
ঘাটতি বাজেট কাকে বলে?
  1. ক) আয়ের তুলনায় ব্যয় বেশি হলে
  2. খ) আয়ের তুলনায় ব্যয় কম হলে
  3. গ) আয় এবং ব্যয় সমান সমান হলে
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে।
- এই ঘাটতি মেটানোর জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ এবং অনুদানের উপর নির্ভর করতে হয়।
- বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশগুলোতে ঘাটতি বাজেট প্রণয়ন করে থাকে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৩২.
ইস্তানবুলের পূর্ব নাম-
  1. ক) আংকারা
  2. খ) ইজমির
  3. গ) কনস্ট্যান্টিনোপল
  4. ঘ) আদানা
ব্যাখ্যা
- ইস্তাম্বুল শহরের পূর্বনাম কনস্টান্টিনোপল। শুরুতে এর নাম ছিলো বাইজান্টিয়াম। রোমান সম্রাট কনস্টানটাইন এখানে রোমান সাম্রাজ্যের রাজধানী স্থাপন করার পর এর নামকরণ করেন কনস্টান্টিনোপল।
- ১৪৫৩ সালে ওসমানীয় সুলতান দ্বিতীয় মেহমুদ কনস্টান্টিনোপল অধিকার করেন। ১৯৩০ সালে অফিশিয়ালভাবে এর নামকরণ করা হয় ইস্তাম্বুল। এটিকে ইউরেশিয়ান শহর বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ডটকম।
৩৩.
চীনের মুদ্রার নাম কী?
  1. ক) ফ্রী
  2. খ) ইউয়ান
  3. গ) তুয়ান
  4. ঘ) ইয়েন
ব্যাখ্যা
- চীনের মুদ্রা : ইউয়ান
- জাপানের মুদ্রা : ইয়েন
- দক্ষিণ কোরিয়ার মুদ্রা : উন
- মালয়েশিয়ার মুদ্রা : রিঙ্গিত।

তথ্যসূত্র: দেশগুলোর সরকারি ওয়েবসাইট।
৩৪.
ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসনের অবসান হয়-
  1. ক) ১৮৫৭ সালে
  2. খ) ১৮৫৮ সালে
  3. গ) ১৮৫৯ সালে
  4. ঘ) ১৮৬০ সালে
ব্যাখ্যা
- ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম খ্যাত সিপাহি বিদ্রোহের ফলশ্রুতিতে ১৮৫৮ সালে ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিলো।
- ১৮৫৭ সালের ২৯শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গলপাণ্ডে নামে এক সিপাহী কর্তৃক গুলি বর্ষণের মাধ্যমে সিপাহি বিদ্রোহের সূত্রপাত ঘটে। পরবর্তীতে তা ভারতবর্ষের উত্তর ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়।
- তবে এ বিদ্রোহের ফলে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে। ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি তার হাতে নিয়ে নেয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিংকে ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় নিয়োগ দেওয়া হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণি। 
৩৫.
‘উত্তমাশা’ হলো একটি-
  1. ক) হ্রদের নাম
  2. খ) অন্তরীপের নাম
  3. গ) দ্বীপের নাম
  4. ঘ) নাটকের নাম
ব্যাখ্যা
উত্তমাশা অন্তরীপ দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূলে অবস্থিত কেপ পেনিনসুয়ালার একটি অন্তরীপ।
Source: Britannica.
৩৬.
কোন প্রণালি আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
  1. ক) মালাক্কা
  2. খ) জিব্রাল্টার
  3. গ) পক
  4. ঘ) বেরিং
ব্যাখ্যা
- জিব্রাল্টার প্রণালি মরক্কো ও স্পেনকে পরস্পর থেকে পৃথক করার মাধ্যমে আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে।

অন্যদিকে,
- বেরিং প্রণালি এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
- পক প্রণালি ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৩৭.
আল-জাজিরা কোন দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল?
  1. ক) ইরাক
  2. খ) কাতার
  3. গ) মিশর
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
- আল জাজিরা হলো কাতারভিত্তিক একটি আন্তর্জাতিক টিভি চ্যানেল। এটি ১৯৯৬ সালের ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে।
- আল জাজিরা আরবি ও ইংরেজি ভাষায় সম্প্রচার করে থাকে। এটি আরববিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম হিসেবে বিবেচিত।
- সৌদি নেতৃত্বাধীন জোট দীর্ঘদিন ধরে আল জাজিরার সম্প্রচার বন্ধের জন্যে কাতার সরকারের উপর চাপ প্রয়োগ করে আসছে।

তথ্যসূত্র: আল জাজিরা ওয়েবসাইট।
৩৮.
সবচেয়ে বড় মহাদেশ-
  1. ক) আফ্রিকা
  2. খ) এশিয়া
  3. গ) ইউরোপ
  4. ঘ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- এ মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার।
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার)।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভ‚-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।  
- এশিয়া মহাদেশে বিভিন্ন আয়তনের ৫০টি দেশ রয়েছে। 

তথ্যসূত্র: ভূগোল, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
NATO- এর একমাত্র মুসলিম সদস্য দেশ কোনটি?
  1. ক) মিশর
  2. খ) তুরস্ক
  3. গ) সিরিয়া
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
- NATO একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি এবং বর্তমান সদস্য ৩০টি।
- ন্যাটোর সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
- বসনিয়া ও হার্জেগোভিনা ন্যাটোর সদস্য নয়।

তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৪০.
মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
  1. ক) পিকাসো
  2. খ) মাইকেল এঞ্জেলো
  3. গ) বাতিকেল্লি
  4. ঘ) লিউনার্দ্যে দ্য ভিঞ্চি
ব্যাখ্যা
- লিওনার্দো দ্যা ভিঞ্চি ছিলেন ইতালির একজন বিখ্যাত চিত্রশিল্পী।
- বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রটি বর্তমানে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।
- তাঁর আঁকা আরও একটি বিখ্যাত চিত্রকর্ম ‘দ্যা লাস্ট সাপার’।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৪১.
আল-আকসা মসজিদ কোথায়?
  1. ক) বাগদাদ
  2. খ) মক্কা
  3. গ) মদিনা
  4. ঘ) জেরুজালেম
ব্যাখ্যা
• আল আকসা মসজিদ ইসরাইল অধিকৃত জেরুজালেম শহরে অবস্থিত।
• এটি মুসলমানদের দ্বিতীয় কিবলা নামে পরিচিত।
• ১৯৬৯ সালে ইহুদীরা এই মসজিদে আগুন ধরিয়ে দেয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪২.
কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
  1. ক) ভাস্কো দা গামা
  2. খ) ম্যাসিলান
  3. গ) কলম্বাস
  4. ঘ) ক্যাপ্টেন কুক
ব্যাখ্যা
- পর্তুগালের রাজা প্রথম ম্যানুয়েলের পৃষ্ঠপোষকতায় পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ১৪৯৭ সালে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ১৪৯৮ সালের মে মাসে উত্তমাশা অন্তরীপ হয়ে তিনি ভারতের কালিকট বন্দরে পৌছান।
- এরপর থেকে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমন শুরু হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৪৩.
দ্বীন-ই-ইলাহী কে প্রবর্তন করেন?
  1. ক) সম্রাট বাবর
  2. খ) সম্রাট আকবর
  3. গ) সম্রাট শাহ্জাহান
  4. ঘ) সম্রাট জাহাঙ্গীর
ব্যাখ্যা
- মুঘল সম্রাট আকবর ১৫৮২ সালে সকল ধর্মমতের অন্তঃসারের সমন্বয়ে ‘দ্বীন ই ইলাহী’ নামের একটি একেশ্বরবাদী ধর্মমতের প্রচার করেন।
- তবে তার এই ধর্ম গ্রহণের জন্যে তিনি কারো উপর বলপ্রয়োগ করেননি। তার মৃত্যুর সাথে সাথে এই ধর্মমতও বিলুপ্ত হয়ে যায়।

তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : দ্বিতীয়পত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
কারবালা কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) জর্ডান
  4. ঘ) সিরিয়া
ব্যাখ্যা
কারবালা ইরাকের অন্তর্গত একটি শহর। এই শহর কারবালা প্রদেশের রাজধানী।কারবালা মূলত কারবালার যুদ্ধ সংঘটিত হওয়ার স্থানের কারণে বেশি পরিচিত। মক্কা, মদিনা ও জেরুজালেমের পর শিয়ারা কারবালাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বলে বিবেচনা করে। মুহাম্মদ (সা) এর দৌহিত্র হুসাইন ইবনে আলির মৃত্যু কারবালায় ঘটে।
৪৫.
যুক্তরাষ্ট্রে দাস প্রথা কে বিলুপ্ত করেন?
  1. ক) আব্রাহাম লিংকন
  2. খ) জন এফ কেনেডি
  3. গ) টমাস জেফারসন
  4. ঘ) জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
- দাস প্রথা নিষিদ্ধ করাকে কেন্দ্র ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ সংঘটিত হয়। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিপাবলিকান পার্টির নেতা আব্রাহাম লিঙ্কন।
- লিঙ্কন ও তার দলের মনোভাব ছিলো দাস প্রথা নিষিদ্ধের পক্ষে। কিন্তু যুক্তরাষ্ট্রের দক্ষিণের কৃষিপ্রধান রাজ্যগুলো আফ্রিকান দাসদের উপর বহুলাংশে নির্ভরশীল ছিলো। ফলে লিঙ্কন ক্ষমতাগ্রহণের তিনমাসের পরই দক্ষিণের সাতটি রাজ্য যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে কনফেডারেট গঠন করে। এদের সাথে পরবর্তীতে আরো চারটি রাজ্য যোগ দেয়।
- যুদ্ধে শেষ পর্যন্ত কনফেডারেটরা ইউনিয়নিস্টদের নিকট পরাজিত হয়।
- আব্রাহাম লিঙ্কন ১৮৬৫ সালের ১৫ এপ্রিল এক কনফেডারেট সমর্থক আততায়ীর হাতে নিহত হন।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।
৪৬.
সুয়েজ খাল সংযুক্ত করেছে-
  1. ক) ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে
  2. খ) ভূ-মধ্য সাগর ও মর্মর সাগরকে
  3. গ) লোহিত সাগর ও ভূ-মধ্য সাগরকে
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- ১৮৬৯ সালে সুয়েজ খাল খনন করা হয়।
- এটি ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করেছে।
- অন্যদিকে এই খাল মিশরের মূল ভূখন্ড থেকে সিনাই উপদ্বীপকে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ সুয়েজ খাল মিশর থেকে মিশরকেই পৃথক করেছে।
- মিশর ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণ করে।
- এটির দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার।

তথ্যসূত্র:এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৪৭.
হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অর্ন্তভুক্ত?
  1. ক) রোমান
  2. খ) গ্রীক
  3. গ) সিন্ধু
  4. ঘ) চৈনিক
ব্যাখ্যা
• সিন্ধু সভ্যতা হলো ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা। আনুমানিক ৩৫০০ খ্রিস্টপূর্ব থেকে ২৫০০ খ্রিস্টপূর্বে সিন্ধু নদীর তীরে এই সভ্যতার সূচনা হয়।
• ১৯২১ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলার হরপ্পায় প্রথম সিন্ধু সভ্যতার সন্ধান মেলে। হরপ্পার নির্দশন আবিষ্কারে দয়ারাম সাহনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
• ১৯২২ সালে বাঙালি প্রত্নতাত্ত্বিক রাখালদাস বন্দোপাধ্যায়ের প্রচেষ্টায় পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো শহরে খননকার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার নির্দশন উন্মোচিত হয়।
• সিন্ধু সভ্যতা আবিষ্কারে স্যার মার্টিন হুইলার, কাশীনাথ দীক্ষিত এবং ননী গোপাল মজুমদারের ভূমিকাও বিশেষভাবে উল্লেখযোগ্য।
• সিন্ধু সভ্যতা ছিলো একটি উন্নত নগর সভ্যতা।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৪৮.
পানামা খাল সংযুক্ত করেছে-
  1. ক) এশিয়া
  2. খ) উত্তর আমেরিকা
  3. গ) দক্ষিণ আমেরিকা
  4. ঘ) আফ্রিকা
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর হবেঃ খ + গ

- পানামা খালটির নির্মাণ কাজ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়ে ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
-  ১৯৯৯ সালের ৩১ শে ডিসেম্বর যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪৯.
আধুনিক কম্পিউটারের জনক কে?
  1. ক) বিল গেটস
  2. খ) আইকেন
  3. গ) চার্লস ব্যাবেজ
  4. ঘ) জর্জ তোলে
ব্যাখ্যা
৯ম-১০ম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বোর্ড বইতে এই কথাটা সরাসরি লেখা আছে - "অনেকেই তাঁকে (চার্লস ব্যাবেজকে) আধুনিক কম্পিউটারের জনক বলে থাকেন।"
তবে, প্রচলিত উত্তর হিসেবে এরকম থাকতে পারে,
- কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজ। (কারিগরি শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই অনুসারে)
- আধুনিক কম্পিউটারের জনক ভন নিউম্যান।
- কম্পিউটার আবিস্কার করেন হাওয়ার্ড এইকেন।
- প্রোগ্রমিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস।
আমরা তথ্য সামনে এনে দিলাম। এই বিষয়ে তর্ক করে আসলে কোন লাভ নেই। আপনাদের বিবেচনা থেকে উত্তর করুন। আমরা বোর্ড বই অনুসরণ করে উত্তর নিয়েছি।
৫০.
মরক্কোর রাজধানী কোনটি?
  1. ক) কায়রো
  2. খ) রাবাত
  3. গ) জেদ্দা
  4. ঘ) তেহরান
ব্যাখ্যা
- মরক্কোর রাজধানী - রাবাত।
- মিসরের রাজধানী কায়রো।
- ইরানের রাজধানী তেহরান।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫১.
অর্থনীতিতে চাহিদা বলতে কি বুঝায়?
  1. ক) আকাঙ্খা ও অর্থ প্রদানের সামর্থ্য
  2. খ) আকাঙ্খা
  3. গ) অর্থ প্রদানের সামার্থ্য
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
সাধারণতঃ কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ব্যক্তি কোন দ্রব্যের যে পরিমাণ দ্রব্য কিনতে প্রস্তুত থাকে তাকে ঐ দ্রব্যের চাহিদা বলে। এখানে “কিনতে প্রস্তুত থাকে” এর মধ্যে তিনটি বৈশিষ্ট্য লুকায়িত থাকে। প্রথমে ব্যক্তির ঐ দ্রব্যটি কিনার ইচ্ছা থাকতে হবে, দ্বিতীয়তঃ দ্রব্যটি কিনার জন্য তার হাতে প্রয়োজনীয় অর্থ থাকতে হবে এবং সবশেষে তার ঐ টাকা ব্যয়ের ইচ্ছা থাকতে হবে।

তথ্যসূত্র: অর্থনীতি প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫২.
মুদ্রাস্ফীতি কী?
  1. ক) অর্থের মূল্য কমে আসা
  2. খ) অর্থের মূল্য বৃদ্ধি পাওয়া
  3. গ) অর্থের মূল্য সমান থাকা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- মুদ্রাস্ফীতি হলো মুদ্রার সরবরাহ বৃদ্ধি। অর্থাৎ বাজারে উৎপাদনের তুলনায় মুদ্রার সরবরাহ বেড়ে গেলে মুদ্রাস্ফীতি ঘটে।
- মুদ্রাস্ফিতির ফলে মুদ্রার মান হ্রাস পায়। পক্ষান্তরে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়। একই পরিমাণ পণ্য ক্রয়ে পূর্বাপেক্ষা অধিক অর্থ ব্যয় হয়।

তথ্যসূত্র: অর্থনীতি প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৩.
কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে?
  1. ক) সিপিইউ
  2. খ) মনিটর
  3. গ) কিবোর্ড
  4. ঘ) মাউস
ব্যাখ্যা
- কম্পিউটারের কেন্দ্রীয় অংশ হলো সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
- সিপিইউ বলতে আগের দিনে বোঝাত কম্পিউটারের মধ্যবর্তী কেন্দ্রীয় অংশটিকে।
- এখন সিপিইউ বলতে শুধু মাইক্রোপ্রসেসরকে বোঝানো হয়।
- সিপিইউকে কম্পিউটারের ব্রেইন বা মস্তিষ্ক বলা হয়।
- সিপিইউকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথাঃ
• গাণিতিক যুক্তি ইউনিট,
• নিয়ন্ত্রণ ইউনিট,
• রেজিস্টার স্মৃতি।
- এই সিপিইউ'র গাণিতিক যুক্তি ইউনিটকে (ALU) কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়।
৫৪.
‘ময়ূর সিংহাসন’ এর নির্মাতা কে?
  1. ক) সম্রাট আকবর
  2. খ) সম্রাট শাহজাহান
  3. গ) সম্রাট জাহাঙ্গীর
  4. ঘ) সম্রাট আঙরঙ্গজেব
ব্যাখ্যা
শাহজাহানকে 'Prince of Builders' বলা হয়। তাঁর নির্মাণাধীন বিখ্যাত স্থাপত্যঃ
• তাজমহল,
ময়ূর সিংহাসন,
• দিল্লি জামে মসজিদ,
• লাল কেল্লা,
• খাশমহল,
• শীষমহল,
• সালিমার উদ্যান ইত্যাদি।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৫৫.
রিখটার স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়?
  1. ক) ভূ-আলোড়নের সংখ্যা
  2. খ) কম্পন সংখ্যা
  3. গ) ভূ-কম্পন শক্তি
  4. ঘ) ক্ষয়-ক্ষতি মাত্রা
ব্যাখ্যা
- রিকটার স্কেল ও সিসমোগ্রাফ দুটাই ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিকটার স্কেলে মাধ্যমে।
- অপরদিকে, সিসমােগ্রাফ ভূপৃষ্ঠের আন্দোলন পরিমাপনের এবং ভূমিকম্পের উৎস খুঁজে বের করার যন্ত্র। এর সাহায্যে অন্যান্য বিস্ফোরণ, প্রচণ্ড ঝড় ইত্যাদির খোঁজ পাওয়া যায়। এছাড়া মেরু অঞ্চলের বরফের গভীরতা, খনিজ তেল ভাণ্ডার ইত্যাদিও এর সাহায্যে বের করা সম্ভব।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫৬.
রাইট ভ্রাতৃদ্বয় নিচের কোনটি উদ্ভাবন করেছিল?
  1. ক) বেলুন
  2. খ) বাই সাইকেল
  3. গ) এরোপ্লেন
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
Orville and Wilbur Wright. And, December 17, 1903 is the day to remember. That was the day that Orville won the toss of the coin. He made the first successful powered flight in history! The place was Kitty Hawk, North Carolina. The Wright Brothers' dream of inventing a flying machine had come true.

Source: NASA
৫৭.
চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে?
  1. ক) লর্ড কর্নওয়ালিস
  2. খ) লর্ড কার্জন
  3. গ) লর্ড ডালহৌসি
  4. ঘ) লর্ড উইলিয়াম বেন্টিং
ব্যাখ্যা
চিরস্থায়ী বন্দোবস্ত
• ১৭৯৩ সালের ২২মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন।
• ঐদিন নির্দিষ্ট পরিমাণ রাজস্ব পরিশোধের বিনিময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার জমিদারদের নিজ নিজ জমির উপর চিরস্থায়ী মালিকানা প্রদান করে যে বন্দোবস্ত করা হয় তা-ই চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত।
• চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কৃষক জমির উপর তাদের অধিকার হারায়। বিপরীতে জমির উপর জমিদারদের স্থায়ী মালিকানা প্রতিষ্ঠিত হয়।
• ১৯৫০ সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ত্ব আইনের ফলশ্রুতিতে জমিদারি প্রথা ও চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার উচ্ছেদ ঘটে।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫৮.
কোনটি ভূ-বেষ্ঠিত রাষ্ট্র?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) নেপাল
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা
উল্লেখিত অপশন সমূহের মধ্যে লাওস হলো স্থলবেষ্টিত রাষ্ট্র। থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং চীন দ্বারা লাওস বেষ্টিত। এর কোন সমুদ্রতট নেই। লাওস ব্যতীত ভুটান, নেপাল, মঙ্গোলিয়া, আফগানিস্তান, নাইজার, মালি, প্যারাগুয়ে, বলিভিয়া, অস্ট্রিয়া প্রভৃতি দেশসমূহ স্থলবেষ্টিত রাষ্ট্র।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৫৯.
কোন প্রণালি উত্তর আমেরিকা থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে?
  1. ক) পক
  2. খ) ফ্লোরিডা
  3. গ) জিব্রাল্টার
  4. ঘ) বেরিং
ব্যাখ্যা
বেরিং প্রণালী আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করে এবং এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
প্রণালীটি ৩০ থেকে ৫০ মিটার গভীর এবং সংকীর্ণতম অংশটি প্রায় ৫৩ মাইল (৮৫ কিমি) প্রশস্ত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬০.
OIC- এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেদ্দা
  2. খ) রাবাত
  3. গ) কায়রো
  4. ঘ) কুয়ালালামপুর
ব্যাখ্যা
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য। ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

তথ্যসূত্র: ওআইসি ওয়েবসাইট। 
৬১.
‘শেষের কবিতা’ কি ধরণের গ্রন্থ?
  1. ক) কাব্য
  2. খ) উপন্যাস
  3. গ) নাটক
  4. ঘ) প্রহসন
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' একটি উপন্যাস
- এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- এটিকে কাব্যোপন্যাসও বলা হয়।
- শেষের কবিতা উপন্যাস বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।
- উপন্যাসের কতিপয় বাক্য আজ প্রবাদের মর্যাদা পেয়েছে।
যেমন:
- ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।
- কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও - এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসের সমাপ্তি টানেন।

• এই উপন্যাসের অন্যতম চরিত্র - 
- অমিত,
- কেতকী ও
- লাবণ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৬২.
‘ভূত’ শব্দের বিপরীত অর্থ-
  1. ক) ভবিষ্যত
  2. খ) ভোতা
  3. গ) প্রেত
  4. ঘ) ভায়া
ব্যাখ্যা
- 'ভূত' শব্দের অর্থ অতীত।
- যার বিপরীত শব্দ ভবিষ্যৎ

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
৬৩.
‘কপর্দকহীন’ অর্থ-
  1. ক) বোকা
  2. খ) নিঃস্ব
  3. গ) অসহায়
  4. ঘ) মলিন
ব্যাখ্যা
• ‘কপর্দকহীন’
- অর্থ:  নিঃস/নিঃসম্বল
- প্রকৃতি প্রত্যয় = কপর্দক+হীন

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৪.
‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) মোহিতলাল মজুমদার
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
‘ভানুসিংহ’ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম।
• রবীন্দ্রনাথ ঠাকুর(১৮৬১-১৯৪১)  কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত।
• ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ হলো:
- মানসী
- সোনার তরী
- চিত্রা
- চৈতালী
- কল্পনা
- গীতাঞ্জলি
- বলাকা 
- শেখলেখা
- সেঁজুতি
- পত্রপুট
- ক্ষণিকা 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৫.
‘সংশয়’ এর বিপরীত শব্দ-
  1. ক) বিস্ময়
  2. খ) প্রত্যয়
  3. গ) নির্ভয়
  4. ঘ) নির্ণয়
ব্যাখ্যা
• ‘সংশয়’ এর বিপরীত শব্দ- প্রত্যয়

কয়েকটি সুপরিচিত বিপরীত শব্দ হলো:
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৬.
কোন বানানটি সঠিক?
  1. ক) অতিথি
  2. খ) অতিথী
  3. গ) অতীথি
  4. ঘ) অতীথি
ব্যাখ্যা
• বানানের শুদ্ধরূপ- অতিথি
অতিথি (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
অর্থ: গৃহে আগত ব্যক্তি; মেহমান; আগন্তুক।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৭.
‘ত্রিফলা’ কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) দ্বিগু
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
• যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
গোলাপ নামের ফুল = গোলাপফুল,
যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।

কিছু কর্মধারয় সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ হয়, সেগুলোকে দ্বিগু কর্মধারয় বলে।
যেমন:
- তিন ফলের সমাহার = ত্রিফলা।
- চার রাস্তার মিলন = চৌরাস্তা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৬৮.
‘পাইবার ইচ্ছা’ এক কথায়-
  1. ক) লিপ্সা
  2. খ) বুভুক্ষা
  3. গ) ক্ষুধা
  4. ঘ) প্রার্থনা
অনির্ধারিত
ব্যাখ্যা
‘পাইবার ইচ্ছা’ এক কথায় বলে= ঈপ্সা।

অন্যদিকে,
-  ‘লাভ করার ইচ্ছ‘= লিপ্সা।
- ‘ভোজন করার ইচ্ছা’ = বুভুক্ষা।
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = বিবিক্ষা।
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = বিবক্ষা।
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = বিবৎসা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = জিগীষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
৬৯.
‘জানিবার ইচ্ছা’ এক কথায়-
  1. ক) তপস্যা
  2. খ) সাধনা
  3. গ) অন্বেষা
  4. ঘ) জিজ্ঞাসা
ব্যাখ্যা
‘জানিবার ইচ্ছা’ এক কথায় = জিজ্ঞাসা।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় = জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় = বুভুক্ষা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় = দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় = মুমুক্ষা।

উৎস:- ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।
৭০.
‘গাছ থেকে ফল পড়ে’ কোন কারক?
  1. ক) অপাদান
  2. খ) করণ
  3. গ) অধিকরণ
  4. ঘ) সম্প্রদান
ব্যাখ্যা
• ‘গাছ থেকে ফল পড়ে’ বাক্যটিতে ‘গাছ থেকে’ অপাদান কারক

অপাদান কারক: যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত ‘হতে’, ‘থেকে, ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
যেমন:
- জমি থেকে ফসল পাই।
- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙ্গে গেল।

অধিকরণ কারক: যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে, ইত্যাদি বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়।
যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- রাজীব বাংলা ব্যাকরণে ভালো।

করণ কারক: যারা দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত ‘দ্বারা’, ‘দিয়ে’, ‘কর্তৃক’ ইত্যাদি  অনুসর্গ যুক্ত হয়।
যেমন:
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৭১.
‘সুলোচন’ শব্দের অর্থ-
  1. ক) যার চোখ সুন্দর
  2. খ) যার নাক সুন্দর
  3. গ) যার কপাল সুন্দর
  4. ঘ) যার চুল সুন্দর
ব্যাখ্যা
• সুলোচন (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = সু+লোচন
অর্থ: সুন্দর চোখ বিশিষ্ট, সুন্দর চোখ, হরিণ ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭২.
‘ধূমকেতু’ কার ছদ্মনাম?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জসীম উদ্দীন
  4. ঘ) গোলাম মোস্তফা
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম,(১৮৯৯-১৯৭৬)  বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
• নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
• বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
তিনি ধূমকেতু ছদ্মনামে লিখতেন।                       
• করাচি সেনানিবাসে বসে রচিত এবং কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত নজরুলের রচনাবলির মধ্যে রয়েছে ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ (সওগাত, মে ১৯১৯) নামক প্রথম গদ্য রচনা।
• তাঁর প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’ (বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, জুলাই ১৯১৯)।
• ১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে  কলকাতা ফেরার পর নজরুলের দুটি ঐতিহাসিক ও বৈপ্লবিক সৃষ্টিকর্ম হচ্ছে ‘বিদ্রোহী’ কবিতা ও ‘ভাঙার গান’ সঙ্গীত। এ দুটি রচনা বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল; ‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন।

তাঁর অন্যান্য রচনা:
• গল্প-
- ‘হেনা’,
- ‘ব্যথার দান’,
- ‘মেহের নেগার’,
- ‘ঘুমের ঘোরে’;
- কবিতা ‘আশায়’,
- ‘কবিতা সমাধি’ প্রভৃতি। 

উৎস: বাংলাপিডিয়া।
৭৩.
‘সারমেয়’ শব্দের অর্থ -
  1. ক) বিড়াল
  2. খ) বাঘ
  3. গ) হরিণ
  4. ঘ) কুকুর
ব্যাখ্যা
• সারমেয় (বিশেষ্য) 
• সানমেয়ী (বিশেষ্য) স্ত্রীলিঙ্গ।
অর্থ: কুকুর, কুত্তা।
- (তৎসম বা সংস্কৃত) সরমা+এয়(ঢক্)}

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭৪.
বাংলা সাহিত্যে নোবেল বিজয়ী-
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টপধ্যায়
  4. ঘ) শরৎচন্দ্র চট্টপধ্যায়
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)  কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।

হঠাৎ করেই আত্মকেন্দ্রিক জগৎ থেকে মুক্তি পেয়ে কবি এসে দাঁড়ান মানুষের জগতে। এখান থেকেই রবীন্দ্রপ্রতিভার সত্যিকার স্ফূরণ ঘটে। তিনি একে একে রচনা করেন
- ছবি ও গান,
- প্রকৃতির প্রতিশোধ,
- কড়ি ও কোমল,
- মায়ার খেলা ও
- মানসী কাব্য।

• ‘মানসী’ (১৮৯০) রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যকলার পূর্ণপ্রতিষ্ঠামূলক কাব্যগ্রন্থ। তাই কবি বুদ্ধ দেব বসু ‘মানসী’ কাব্যকে রবীন্দ্র-কাব্যের অণুবিশ্ব বলেছেন। এখানে বৃহৎ প্রকৃতির প্রভাব কবির আবেগওঅনুভূতির উপর ক্রিয়াশীল। রবীন্দ্রনাথ লিখেছেন,
“নূতন আবেষ্টনে এই কবিতাগুলি সহসা যেন নবদেহ ধারণ করল।

উৎস: বাংলাপিডিয়া।
৭৫.
ছন্দের যাদুকর-
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) মোহিতলাল মজুমদার
  4. ঘ) শরৎচন্দ্র চট্টপাধ্যায়
ব্যাখ্যা
- সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন
- তিনি ছিলেন মূলত কবি।
- তাঁর বহুল প্রচলিত কবিতা 'মেথর'।
- দেশাত্মবোধ, শক্তির সাধনা, মানবতাবোধ তাঁর কবিতার ভাববস্তু।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি ইত্যাদি।

তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থ রেণু,
- মণি মঞ্জুষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭৬.
আমপারার কাব্যানুবাদ করেন-
  1. ক) গোলাম মোস্তফা
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) ফররুখ আহমেদ
  4. ঘ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম অনুবাদ করেন ‘কাব্য আমপারা’ (১৯৩৩)।
• কাজী নজরুল ইসলাম,(১৮৯৯-১৯৭৬)  বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
• নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
• বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
• করাচি সেনানিবাসে বসে রচিত এবং কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত নজরুলের রচনাবলির মধ্যে রয়েছে ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ (সওগাত, মে ১৯১৯) নামক প্রথম গদ্য রচনা।
প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’ (বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, জুলাই ১৯১৯)।
• ১৯২১ সালের ডিসেম্বর মাসে কুমিল্লা থেকে  কলকাতা ফেরার পর নজরুলের দুটি ঐতিহাসিক ও বৈপ্লবিক সৃষ্টিকর্ম হচ্ছে ‘বিদ্রোহী’ কবিতা ও ‘ভাঙার গান’ সঙ্গীত। এ দুটি রচনা বাংলা কবিতা ও গানের ধারাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল; ‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৭৭.
‘সব্যসাচী’ অর্থ-
  1. ক) যার দেহে শক্তি বেশি
  2. খ) যার বামহাতে শক্তি বেশি
  3. গ) যার দুই হাত সমানে চলে
  4. ঘ) যে শর নিক্ষেপে পারদর্শী
ব্যাখ্যা
‘দুই হাত সমানে চলে যার' এর এককথায় প্রকাশ ‘সব্যসাচী’

অন্যদিকে,
- দুবার জন্ম হয় যার - দ্বিজ
-যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে - হাতুড়ে
- দু ভাষা জানে যে- দোভাষী

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
৭৮.
বাংলা ভাষার আদিরূপ-
  1. ক) সংস্কৃত
  2. খ) চর্যাপদ
  3. গ) প্রাকৃত
  4. ঘ) পালী
ব্যাখ্যা
• প্রাকৃত মধ্যভারতীয় আর্যভাষা। ‘প্রকৃতি' অর্থ সাধারণ জনগণ এবং তাদের ব্যবহৃত ভাষাই প্রাকৃত ভাষা, অর্থাৎ প্রাকৃত জনের ভাষা প্রাকৃত ভাষা।
- প্রাকৃত ভাষা প্রধানত পাঁচ প্রকার - মহারাষ্ট্রী, শৌরসেনী, মাগধী, অর্ধমাগধী ও পৈশাচী।
- মাগধী প্রাকৃত ছিল পূর্বভারতীয় মগধের ভাষা, তাই এর নাম হয়েছে ‘মাগধী’।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রমাণ করেন যে, গৌড়ী বা মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।

[উৎস : বাংলাপিডিয়া]
৭৯.
‘কারাগারের রোজনামাচা’ এর লেখক-
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) মাওলানা ভাষানী
ব্যাখ্যা
- ‘কারাগারের রোজনামচ‘ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ। বাংলা একাডেমি ২০১৭ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বইটি প্রকাশ করে।
- এটির ভূমিকা লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারান্তরীন থাকালীকান তার জেল জীবনের ডায়েরিকে ‘কারাগারের রোজনামচা' নামে বই আকারে প্রকাশ করা হয়।
- ১৯৬৬ সালে ৬ দফা দেবার পর বাঙালি জাতির অবিসংবাদিত নেতা গ্রেফতার হন । ১৯৬৬ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বন্দি থাকেন। সেই সময়ে কারাগারে প্রতিদিনের ডায়েরি লেখা শুরু করেন ১৯৬৮ সাল পর্যন্ত লেখাগুলি এই বইয়ে প্রকাশ করা হয়েছে।বইটির ইংরেজি অনুবাদ করেন অধ্যাপক ড. ফকরুল আলম ।

(তথ্যসূত্র: কারাগারের রোজনামচা )
৮০.
শকুন্তলার অনুবাদ-
  1. ক) মোহিতলাল মজুমদার
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টপধ্যায়
ব্যাখ্যা
‘শকুন্তলা’ গ্রন্থের অনুবাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বেতাল পঞ্চবিংশতি’ (বঙ্গানুবাদ ১৮৪৭)।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম :-
- শকুন্তলা
- সীতার বনবাসের
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৮১.
They live _______ catching fish.
  1. ক) by
  2. খ) on
  3. গ) with
  4. ঘ) for
ব্যাখ্যা
• Live by (phrasal verb) 
English Meaning: to survive by (doing something)
Bangla Meaning: জীবনধারণ করা বা জীবিত থাকার উদ্দেশ্যে কিছু করা।
Example: They were ancient people who lived by hunting and gathering.
- সুতরাং , শূন্যস্থানে সঠিক উত্তর হবে - by.
৮২.
He has been ill _______ last Friday.
  1. ক) from
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) since
ব্যাখ্যা
'Since' preposition টি point of time অর্থাৎ কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়‌।
• He has been ill since last Friday.
• Fahima has lived in Dhaka since 2016.

অন্যদিকে 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
• He has been ill for three months.
৮৩.
What is the time _______ your watch?
  1. ক) by
  2. খ) in
  3. গ) at
  4. ঘ) with
ব্যাখ্যা
• Preposition 'by' এর অর্থ হলো according to.
- তোমার ঘড়িতে অর্থ বুঝাতে ‘by your watch’ phrase টি ব্যবহৃত হয়।
- অতএব, শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে 'by' বসবে। 
- Complete Sentence: What is the time by your watch?​
৮৪.
"Dangerous" means-
  1. ক) Pleasant
  2. খ) Risky
  3. গ) Tedious
  4. ঘ) Boring
ব্যাখ্যা
• Dangerous - বিপজ্জনক; বিপৎসংকুল

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Pleasant - সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়
খ) Risky - ঝুঁকিপূর্ণ।
গ) Tedious - ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর:
ঘ) Boring - বিরক্তিকর বা ক্লান্তিকর।

সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Risky শব্দটি  Dangerous এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই, "Dangerous" means - Risky.

Source: Bangla Academy Dictionary.
৮৫.
Maiden speech means -
  1. ক) First Speech
  2. খ) Last Speech
  3. গ) Late Speech
  4. ঘ) Early Speech
ব্যাখ্যা
• Maiden speech একটি phrase.
- যার আভিধানিক অর্থ; প্রথম বক্তৃতা বা First Speech.
- সংসদ সদস্যদের প্রথম বক্তৃতাকেও  Maiden speech  বলা হয়।

• Maiden speech
English Meaning: the first formal speech.
Bangla Meaning: পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ    

Ex. Sentence: Maiden speech of the newly elected member of parliament was promising.
Bangla Meaning: সদ্য নির্বাচিত সংসদ সদস্যের প্রথম ভাষণ সম্ভাবনাময় / প্রতিশ্রুতিপূর্ণ ছিলো।

Source: Live MCQ Lecture
৮৬.
The verb of the word 'soft' is -
  1. ক) Softly
  2. খ) Softer
  3. গ) Soften
  4. ঘ) Softest
ব্যাখ্যা
• Soft - adjective - নরম
- এর verb form হচ্ছে - Soften - নরম, কোমল, মৃদু, মসৃণ, নমনীয়, দুর্বল ইত্যাদি করা বা হওয়া।
অন্য অপশন গুলোর মধ্যে - softer and softest হচ্ছে soft এর comparative and superlative form.

Source: Bangla Academy Dictionary.
৮৭.
He has been suffering __________ fever.
  1. ক) by
  2. খ) in
  3. গ) from
  4. ঘ) with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - from.
• suffer from
English meaning: to have a particular physical or emotional problem.
Bangla Meaning: ভোগা; ক্ষতিগ্রস্ত হওয়া; শান্তি/কষ্ট পাওয়া
Example: He suffers from epilepsy/depression.

- অর্থাৎ, রোগে শোকে ভোগা অর্থ বোঝাতে suffer এরপর preposition হিসাবে for ব্যবহৃত হয়।
৮৮.
Everybody should tell _______ truth.
  1. ক) a
  2. খ) the
  3. গ) at
  4. ঘ) to
ব্যাখ্যা
• A' and 'an' are indefinite articles used before an indefinite person or thing.
- Here 'truth' is the particular (definite) thing being talked about. Hence, 'the' will be used here.
৮৯.
The word 'extempore' means?
  1. ক) Preparation
  2. খ) Without preparation
  3. গ) Memorization
  4. ঘ) Oblivion
ব্যাখ্যা
Extempore - পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি।

ক) Preparation - প্রস্তুতকরণ; প্রস্তুতি; আয়োজন।
খ) Without preparation - পূর্ব প্রস্তুতি ব্যাতীত।
গ) Memorization - মূখস্থ।
ঘ) Oblivion - বিস্মরণ; বিস্মৃতি।

- সুতরাং, বোঝা যাচ্ছে যে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Without preparation phrase টি Extempore  এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই, the word 'extempore' means Without preparation.

Source: Bangla Academy Dictionary.
৯০.
Noun of the word 'beautiful' is-
  1. ক) Beauty
  2. খ) Beautify
  3. গ) Beautification
  4. ঘ) Nothing else
ব্যাখ্যা
• Beautiful (adjective) - সুন্দর, চমৎকার; মন ও ইন্দ্রিয়কে আনন্দ দেয় এমন।
এর noun form হচ্ছে -  Beauty (noun) - সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য

Source: Bangla Academy Dictionary.
৯১.
টাকায় ৩টি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ৫০%
  2. খ) ৪০%
  3. গ) ৩০%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

সমাধান :
১টি জিনিসের ক্রয়মূল্য ১/৩ টাকা
১টি জিনিসের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴  লাভ = (১/২) - (১/৩)
= (৩ - ২)/৬ টাকা 
= ১/৬ টাকা

∴  শতকরা লাভ = [(১/৬)/(১/৩)} × ১০০]%
= [(১/৬) × (৩/১) × ১০০]%
= ৫০%
৯২.
০.১ এর বর্গমূল কত?
  1. ক) ০.০০১
  2. খ) ০.০০০১
  3. গ) ০.২৫
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ এর বর্গমূল কত?

সমাধান: 
০.১ এর বর্গমূল = √০.১ 
= ০.৩১৬ 
৯৩.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ক) ১
  2. খ) ৯
  3. গ) ১০০
  4. ঘ) - ১
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

সমাধান: 
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯

অন্তর = ১০০০০ - ৯৯৯৯ = ১
৯৪.
৩×০×০.৩ =
  1. ক) ০.৯
  2. খ) ০.৩
  3. গ) ০
  4. ঘ) ৩.০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ × ০ × ০.৩ =

সমাধান: 
৩ × ০ × ০.৩ = ০
৯৫.
গ্রামের জনসংখ্যা ১০% বেড়ে ১,১০০ হলে পূর্বের জনসংখ্যা কত ছিল?
  1. ক) ৮০০
  2. খ) ৯৯০
  3. গ) ১০০০
  4. ঘ) ৯০০
ব্যাখ্যা
প্রশ্ন: গ্রামের জনসংখ্যা ১০% বেড়ে ১,১০০ হলে পূর্বের জনসংখ্যা কত ছিল?

সমাধান: 
জনসংখ্যা ১০% বৃদ্ধিতে 
পূর্বের জনসংখ্যা ১০০ জন হলে বর্তমান জনসংখ্যা = (১০০ + ১০) জন = ১১০ জন 

বর্তমান জনসংখ্যা ১১০ জন হলে পূর্বের জনসংখ্যা ১০০ জন 
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা ১০০/১১০ জন 
বর্তমান জনসংখ্যা ১,১০০ জন হলে পূর্বের জনসংখ্যা  ১০০ × ১,১০০/১১০ জন 
= ১০০০ জন 
৯৬.
০.০২৩ এর ১% সমান কত?
  1. ক) ০.০০০২৩
  2. খ) ০.০০২৩
  3. গ) ০.২৩
  4. ঘ) ২.৩
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০২৩ এর ১% সমান কত?

সমাধান: 
০.০২৩ এর ১% = ০.০২৩ এর ১/১০০
= ০.০০০২৩
৯৭.
০.০৫ এর ০.০৩ গুণ শতকরায় কত?
  1. ক) ০.১৫%
  2. খ) ১.৫%
  3. গ) ০.০১৫%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০৫ এর ০.০৩ গুণ শতকরায় কত?

সমাধান: 
০.০৫ এর ০.০৩ গুণ = ০.০৫ × ০.০৩ = ০.০০১৫


 ০.০০১৫ = {(১৫ × ১০০)/১০০০০}%
= ০.১৫% 
৯৮.
৫০ মিলিয়নে কত কোটি?
  1. ক) ৫
  2. খ) ৫০
  3. গ) ৫০০
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিলিয়নে কত কোটি?

সমাধান: 
আমরা জানি 
১০ মিলিয়ন = ১ কোটি 
১০ মিলিয়ন = ৫০/১০ কোটি = ৫ কোটি 

৯৯.
৫০০০ কেজিতে কত কুইন্টাল?
  1. ক) ৫
  2. খ) ৫০
  3. গ) ১০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০০ কেজিতে কত কুইন্টাল?

সমাধান: 
১০০ কেজি = ১ কুইন্টাল 
১ কেজি = ১/১০০ কুইন্টাল 
৫০০০ কেজি = ১ × ৫০০০/১০০ কুইন্টাল 
=  ৫০ কুইন্টাল 
১০০.
১০ একরে কত বর্গগজ
  1. ক) ৪৮৪০
  2. খ) ৪৮০
  3. গ) ৪৮৪০০
  4. ঘ) ৪৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ একরে কত বর্গগজ

সমাধান: 
আমরা জানি 
১ একর = ৪৮৪০ বর্গগজ 
১০ একর = ৪৮৪০ × ১০ = ৪৮৪০০ বর্গগজ