পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব। ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। ৩) বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
নিচের কোনটি পাদদেশীয় মালভূমি?
  1. ক) এন্টার্কটিকা
  2. খ) ভারতীয় উপদ্বীপ
  3. গ) গ্রিনল্যান্ড
  4. ঘ) কলোরাডো
সঠিক উত্তর:
ঘ) কলোরাডো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কলোরাডো
ব্যাখ্যা
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃর্ণ সমতলভূমিকে মালভূমি বলে। অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার। যথাঃ পর্বতমধ্যবর্তী মালভূমি, পাদদেশীয় মালভূমি এবং মহাদেশীয় মালভূমি।
এদের মধ্যে উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি জমে যে মালভূমির সৃষ্টি করে তাকে পাদদেশীয় মালভূমি বলে৷ দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া এবং উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি হলো পাদদেশীয় মালভূমি।
অন্যদিকে তিব্বত, তারিম, বলিভিয়া ও মেক্সিকো হলো পর্বতমধ্যবর্তী মালভূমি। ভারতীয় উপদ্বীপ, স্পেন, অস্ট্রেলিয়া, গ্রিনল্যান্ড, সৌদি আরব, এন্টার্কটিকা প্রভৃতি হলো মহাদেশীয় মালভূমি।
উৎসঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী
.
রকি কোন জাতীয় পর্বত?
  1. ক) আগ্নেয় পর্বত
  2. খ) ভঙ্গিল পর্বত
  3. গ) ল্যাকোলিথ পর্বত
  4. ঘ) স্তূপ পর্বত
সঠিক উত্তর:
খ) ভঙ্গিল পর্বত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভঙ্গিল পর্বত
ব্যাখ্যা
উত্তর আমেরিকার রকি, এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা ইত্যাদি হলো ভঙ্গিল পর্বতের উদাহরণ। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়েছে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী
.
সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
  1. ক) ভারত
  2. খ) মরিশাস
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) মালয়েশিয়া
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
সুমাত্রা ইন্দোনেশিয়ার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ। যার আয়তন ১৮৪,৯৫৪ বর্গ মাইল। এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম (এ অঞ্চলে নিউগিনি আর বোর্নিও সুমাত্রার চেয়ে বড় হলেও এসব দ্বীপে অন্য দেশের অংশ রয়েছে)।
Source: worldatlas
.
মহেশখালি দ্বীপ কক্সবাজার শহরের কোন দিকে অবস্থিত?
  1. ক) উত্তরে
  2. খ) পশ্চিমে
  3. গ) পূর্বে
  4. ঘ) দক্ষিণে
সঠিক উত্তর:
খ) পশ্চিমে
উত্তর
সঠিক উত্তর:
খ) পশ্চিমে
ব্যাখ্যা

কক্সবাজার শহর থেকে মাত্র ১২ কিলোমিটার পশ্চিমে সাগরের মাঝে অবস্থিত একটি দ্বীপ মহেশখালী। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ হিসেবে পরিচিত।
মহেশখালীতে রয়েছে হিন্দুদের তীর্থস্থান বিখ্যাত আদিনাথ মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এ মন্দির সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান।
প্রায় ৬০০ বছরের পুরনো এ প্রাচীন সভ্যতা দেখে যে কেউ মুগ্ধ হবেন।
উৎসঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

.
কুমিল্লার লালমাই পাহাড় কোন ভূতাত্ত্বিক যুগের?
  1. ক) টারশিয়ারি যুগের
  2. খ) প্লাইস্টোসিন যুগের
  3. গ) ক্রিটেশাস যুগের
  4. ঘ) সাম্প্রতিককালের
সঠিক উত্তর:
খ) প্লাইস্টোসিন যুগের
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লাইস্টোসিন যুগের
ব্যাখ্যা

আজ থেকে আনুমানিক প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলে।
এই অঞ্চলের মাটির রং লাল ও ধূসর। দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।
প্লাইস্টোসিনকালে এসব উচ্চভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়টির বিস্তৃতি।
এর আয়তন প্রায় ৩৪ বর্গকিলোমিটার এবং গড় উচ্চতা ২১ মিটার। এ পাহাড়ের মাটি লাল এবং নুড়ি, বালি ইত্যাদি দ্বারা গঠিত।
উৎসঃ ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি

.
মূল মধ্যরেখা থেকে কোনদিকে বাংলাদেশের অবস্থান?
  1. ক) পশ্চিমে
  2. খ) পূর্বে
  3. গ) উত্তরে
  4. ঘ) উত্তর দক্ষিণে
সঠিক উত্তর:
খ) পূর্বে
উত্তর
সঠিক উত্তর:
খ) পূর্বে
ব্যাখ্যা
পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
সেজন্যেই বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য (৯০ × ৪ = ৩৬০ মিনিট) বা ৬ ঘন্টা।
উৎসঃ মাধ্যমিক ভূগোল
.
নিচের কোন দেশটি আসিয়ান অঞ্চলের জোটের নয়?
  1. ক) ব্রুনেই
  2. খ) মিয়ানমার
  3. গ) ভারত
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। স্নায়ুযুদ্ধের সময় ১৯৬৭ সালের ৮ আগস্ট ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে আসিয়ান (ASEAN) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, ব্রুনেই ও মিয়ানমার।
উৎসঃ আসিয়ান ওয়েবসাইট
.
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ-
  1. ক) চীন
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
খ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
খ) কানাডা
ব্যাখ্যা
কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত একটি দেশ। কানাডা রাশিয়ার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। এর রাজধানী অটোয়া।
উৎসঃ ব্রিটানিকা
.
কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
খ) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
খ) নরওয়ে
ব্যাখ্যা
নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে। উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না। আবার নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সূর্য ওঠেই না।
Source: britannica
১০.
ইস্ট লন্ডন কোথায় অবস্থিত?
  1. ক) বাংলাদেশ
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) কানাডা
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
খ) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
East London is a city on the Indian Ocean, in South Africa’s Eastern Cape.
Source: britannica.com
১১.
দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
  1. ক) ইউরোপ
  2. খ) আফ্রিকা
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
খ) আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) আফ্রিকা
ব্যাখ্যা
বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন - ৪৪,৫৭৯,০০০ বর্গ কি.মি.। দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার আয়তন ৩০,৩৭০,০০০ বর্গ কি.মি.। ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ার আয়তন ৮,৫২৫,৯৮৯ বর্গ কি.মি.।
Source: Worldatlas
১২.
মেঘালয়ের রাজধানী কোনটি?
  1. ক) শীলং
  2. খ) আইজল
  3. গ) কোহিমা
  4. ঘ) ইম্ফল
সঠিক উত্তর:
ক) শীলং
উত্তর
সঠিক উত্তর:
ক) শীলং
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের স্বাধীনতাকামী সাতটি রাজ্য একত্রে সেভেন সিস্টারস হিসেবে পরিচিত। রাজ্যগুলাে হলাে—আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল, মনিপুর, মেঘালয় ও মিজোরাম। ৭টি রাজ্যের আয়তন ইন্ডিয়ার মােট আয়তনের ৭ শতাংশ।
ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানীঃ
১. আসাম -- দিসপুর
২. মিজোরাম -- আইজল
৩. অরুনাচল -- ইটানগর
৪. মেঘালয় -- শীলং
৫. ত্রিপুরা -- আগরতলা
৬. মণিপুর -- ইম্ফল এবং
৭. নাগাল্যান্ড -- কোহিমা
উৎসঃ Live MCQ Content (upcoming)
১৩.
৩১ জুলাই ২০১৫ তারিখে ছিটমহল বিনিময় কার্যকর করার মাধ্যমে বাংলাদেশের কতটি “ছিটমহল” ভারতের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
  1. ক) ৫১টি
  2. খ) ৫৭ টি
  3. গ) ১০৯ টি
  4. ঘ) ১১১ টি
সঠিক উত্তর:
ক) ৫১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫১টি
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমান্ত চুক্তি অনুযায়ী ২০১৫ সালের ৩১ জুলাই দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় হয়। ফলে বাংলাদেশের মোট ভূখণ্ডে ১০০৪১.২৫ একর ভূমি যোগ হয়। এর ফলে বাংলাদেশের সীমানার মধ্যে ভারতের ১১১টি ছিটমহল এবং ভারতের ভূখন্ডের ভিতর বাংলাদেশের ৫১টি ছিটমহল যুক্ত হয়।
উৎসঃ বাংলাপিডিয়া এবং ভূগোল ও পরিবেশ ৯ম-১০ম শ্রেণি
১৪.
মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস সীমান্তে মাদক উৎপাদনকারী অঞ্চলকে কী বলে?
  1. ক) গোল্ডেন ক্রিসেন্ট
  2. খ) ট্রায়াঙ্গেল ক্রিসেন্ট
  3. গ) গোল্ডেন ট্রায়াঙ্গেল
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) গোল্ডেন ট্রায়াঙ্গেল
উত্তর
সঠিক উত্তর:
গ) গোল্ডেন ট্রায়াঙ্গেল
ব্যাখ্যা

The Golden Crescent is a key area of illegal opium growth spanning Western, Central, and South Asia. It covers the mountains of Afghanistan, Iran, and Pakistan.
It should not be confused with the Golden Triangle which is the only other significant region of illegal opium growing area.
It is easy to differentiate the two by geographical coverage because the Golden Triangle covers South East Asia at the borders of Laos, Thailand, and Myanmar.
Source: worldatlas

১৫.
কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা

স্ক্যান্ডেনেভিয়ান ও নর্ডিক দুটিই উত্তর ইউরোপের বিশেষ অঞ্চল। মানুষের জীবনযাত্রা, অর্থনীতির প্রকৃতি - এসব কিছুতে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যাপক সামঞ্জস্য বিদ্যমান ও ইউরোপের অন্যান্য অঞ্চল থেকে অনেকটাই ভিন্ন।
স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ (৩টি দেশ) - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক। উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের অন্তর্গত।
নর্ডিক অঞ্চলঃ (৫টি দেশ) - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও Live MCQ content (upcoming)।

১৬.
তিয়েন আনমেন স্কয়ার কোথায় অবস্থিত?
  1. ক) হংকং
  2. খ) বেইজিং
  3. গ) সাংহাই
  4. ঘ) ম্যাকাও
সঠিক উত্তর:
খ) বেইজিং
উত্তর
সঠিক উত্তর:
খ) বেইজিং
ব্যাখ্যা
ত্রিশ বছর আগে, ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে বিশাল এক বিক্ষোভ শুরু হয়েছিল, যা দমন করে চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট পার্টি। ধারণা করা হয়, তিয়েনআনমেন স্কোয়ারের বিক্ষোভে অংশ নিয়েছিল দশ লাখ মানুষ।
উৎসঃ বিবিসি
১৭.
পদ্মা ও ভাগিরথী নদীর মধ্যবর্তী স্থানে কোন রাজ্যের অবস্থান ছিলো?
  1. ক) প্রাসিয়র
  2. খ) গঙ্গারিডি
  3. গ) হরিকেল
  4. ঘ) সমতট
সঠিক উত্তর:
খ) গঙ্গারিডি
উত্তর
সঠিক উত্তর:
খ) গঙ্গারিডি
ব্যাখ্যা
পদ্মা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী স্থানে গঙ্গারিডই নামক রাজ্যের অবস্থান ছিলো। আলেকজান্ডার কর্তৃক ভারত আক্রমণের সময় এ রাজ্য অস্তিত্বশীল ছিলো বলে অনুমান করা হয়। একই সময়ে প্রাসিয়র নামে আরেকটি রাজ্যেরও অস্তিত্ব ছিলো। হরিকেল জনপদ সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত, সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল এবং বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
১৮.
'গ্রেট হল' কোথায় অবস্থিত?
  1. ক) ব্রিটেন
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
The magnificent Great Hall of the People is a modern structure in China. It has absorbed both Chinese and foreign architectural influences, and it also presents a distinct national style.
Source: npc.gov.cn
১৯.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
  1. ক) মরক্কো
  2. খ) গ্রিস
  3. গ) তুরস্ক
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
গ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরস্ক
ব্যাখ্যা

হোমারের মহাকাব্য ইলিয়াডে বর্ণিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কে অবস্থিত। গ্রিস এবং ট্রয়ের মধ্যকার ট্রোজান যুদ্ধের জন্য এই নগরী বিখ্যাত।
উৎসঃ ব্রিটানিকা

২০.
পদ্মাসেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ক) ৪.৮
  2. খ) ৫.০৩
  3. গ) ৬.১৫
  4. ঘ) ৬.৮
সঠিক উত্তর:
গ) ৬.১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬.১৫
ব্যাখ্যা
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি বা ৬১৫০ মিটার। এর স্প্যান সংখ্যা ৪১ টি। প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
উৎসঃ প্রথম আলো আর্কাইভ।
২১.
নারিতা বিমানবন্দর কোন দেশে অবস্থিত?
  1. ক) জাপান
  2. খ) থাইল্যান্ড
  3. গ) মিয়ানমার
  4. ঘ) ব্রুনাই
সঠিক উত্তর:
ক) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপান
ব্যাখ্যা
নারিতা জাপানের একটি বিমানবন্দর। সুবর্ণভূমি থাইল্যান্ডের এয়ারপোর্ট। সল্টলেক এবং ডেনভার এয়ারপোর্ট অবস্থিত যুক্তরাষ্ট্রে।
Source: worldatlas and narita-airport.jp
২২.
বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি?
  1. ক) মুন্সিগঞ্জ
  2. খ) সিরাজগঞ্জ
  3. গ) কিশোরগঞ্জ
  4. ঘ) হবিগঞ্জ
সঠিক উত্তর:
গ) কিশোরগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) কিশোরগঞ্জ
ব্যাখ্যা
বাংলাদেশের মাঝারি নিম্ন ভূমি ছড়িয়ে আছে - কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, গোপালগঞ্জ জেলার অনেক বড় একটা অংশ জুড়ে।
বাংলাদেশের সবচেয়ে নিচু ভূমিগুলো সাধারণত হাওর, বিল এবং খাল এসব নিয়েই গঠিত। অধিকাংশ হাওর এবং বিল সিলেট বিভাগ, কিশোরগঞ্জ এবং নেত্রকোনা জেলা জুড়ে অবস্থিত।
Source: bbs.gov.bd
২৩.
আয়তনে বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন-
  1. ক) হাজীপুর
  2. খ) ধামসানী
  3. গ) বানিয়াচং
  4. ঘ) সাজেক
সঠিক উত্তর:
ঘ) সাজেক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাজেক
ব্যাখ্যা

পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা ২০১১ সাল অনুযায়ী,
জনসংখ্যায় ও আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন - হাজীপুর, (দৌলতখান, ভোলা)।
জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন - ধামসানী, (সাভার, ঢাকা)। আয়তনে বৃহত্তম ইউনিয়ন সাজেক, (বাঘাইছড়ি, রাঙ্গামাটি)।

২৪.
বাংলাদেশ কোন রেখার উপর অবস্থিত?
  1. ক) মকরক্রান্তি
  2. খ) ট্রপিক অব ক্যাপ্রিকন
  3. গ) ট্রপিক অব ক্যানসার
  4. ঘ) আর্কটিক বৃত্ত
সঠিক উত্তর:
গ) ট্রপিক অব ক্যানসার
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্রপিক অব ক্যানসার
ব্যাখ্যা
বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত। এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। এছাড়া বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী
২৫.
প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা-
  1. ক) ৪,২৭০ মিটার
  2. খ) ৪,৭২০ মিটার
  3. গ) ৫,২৭০ মিটার
  4. ঘ) ৫,০৭০ মিটার
সঠিক উত্তর:
ক) ৪,২৭০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪,২৭০ মিটার
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। এর আয়তন ১৬ কোটি চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার এবং গড় গভীরতা ৪২৭০ বর্গমিটার
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণী
২৬.
বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য কতটুকু?
  1. ক) ৭০০ কিমি
  2. খ) ৬২৫৫ কিমি
  3. গ) ২১,২৫৫ কিমি
  4. ঘ) ২২,১৫৫ কিমি
সঠিক উত্তর:
ঘ) ২২,১৫৫ কিমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২২,১৫৫ কিমি
ব্যাখ্যা
বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় ৭০০। উপনদী, শাখানদী সহ বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য হচ্ছে ২২,১৫৫ কিলোমিটার৷
উৎসঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী
২৭.
গঙ্গা ও যমুনার মিলিত ধারা কী নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়েছে?
  1. ক) যমুনা
  2. খ) পদ্মা
  3. গ) মেঘনা
  4. ঘ) ব্রহ্মপুত্র
সঠিক উত্তর:
খ) পদ্মা
উত্তর
সঠিক উত্তর:
খ) পদ্মা
ব্যাখ্যা
গঙ্গা ও যমুনার মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে মেঘনার সঙ্গে মিলিত হয়৷ এই তিন নদীর মিলিত প্রবাহ মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী
২৮.
পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত-
  1. ক) এঞ্জেল
  2. খ) নায়াগ্রা
  3. গ) গুয়ারিয়া
  4. ঘ) ভিক্টোরিয়া
সঠিক উত্তর:
গ) গুয়ারিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) গুয়ারিয়া
ব্যাখ্যা

- গুয়ারিয়া জলপ্রপাত - ব্রাজিল ও প্যারাগুয়ে সীমান্তে অবস্থিত। পানি পতনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
- অ্যাঞ্জেল জলপ্রপাত অবস্থিত ভেনেজুয়েলায়। এর উচ্চতা ১০০০ মিটার। এটি বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটিনিকা

২৯.
'বিবিয়ানা গ্যাসক্ষেত্র'টি কোন জেলায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) হবিগঞ্জ
  3. গ) ব্রাহ্মণবাড়িয়া
  4. ঘ) কুমিল্লা
সঠিক উত্তর:
খ) হবিগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
খ) হবিগঞ্জ
ব্যাখ্যা

বাংলাদেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭টি। সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র - ভোলা নর্থ।
বাংলাদেশের আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে -
উৎপাদনরত - ২০টি
উৎপাদনে যায় নি - ২টি
উৎপাদন স্থগিত রয়েছে - ৫টি
প্রাথমিক মজুদকৃত গ্যাস - এর পরিমানের হিসাবে দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র "বিবিয়ানা গ্যাস ক্ষেত্র" হবিগঞ্জ জেলায় অবস্থিত। এই গ্যাসক্ষেত্রটি ১৯৮১ সালে আবিষ্কৃত হয়।
বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের প্রাথমিক মজুদকৃত গ্যাস - এর পরিমাণ - ৮,৩৫০.০ বিলিয়ন ঘনফুট।
দ্বিতীয় স্থানে থাকা 'তিতাস গ্যাস ক্ষেত্রের' প্রাথমিক মজুদকৃত গ্যাসের পরিমাণ - ৮,১৪৮.৯ বিলিয়ন ঘনফুট।
উল্লেখ্য, উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ - এর হিসাবে দেশের সবচেয়ে বৃহৎ গ্যাসক্ষেত্র - তিতাস গ্যাস ক্ষেত্র।
উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ - ৬,৩৬৭.০ বিলিয়ন ঘনফুট।
অন্যদিকে, বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ - ৫,৭৫৪.০ বিলিয়ন ঘনফুট।
দুটি গ্যাস ক্ষেত্রেরই বর্তমানে ২৬টি করে কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা - ২০২০।

৩০.
নিচের কোন জেলায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে?
  1. ক) কক্সবাজার
  2. খ) রাঙামাটি
  3. গ) বান্দরবান
  4. ঘ) চাঁদপুর
সঠিক উত্তর:
খ) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
খ) রাঙামাটি
ব্যাখ্যা
রাঙামাটি জেলার কাপ্তাই-এ দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। এটি ১৯৬২ সালে চালু হয়।
১৯৫৬ থেকে ১৯৬১ সালে কাপ্তাই খালে বাঁধ নির্মাণের মাধ্যমে তৈরি জলাধারের পানি প্রবাহের মাধ্যমে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হয়। এই কেন্দ্রের বর্তমান উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
উৎসঃ বাংলাপিডিয়া