পরীক্ষা আর্কাইভ

Rupali Bank Ltd (Financial Analyst)

পরীক্ষাCTI, DUতারিখ২০ নভেম্বর, ২০২০সময়30 minutes৩৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
Rupali Bank Ltd Post Name: Financial Analyst Exam Date: 20.11.2020 Faculty Name: Centre for Trade and Inverstment (CTI), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Rupali Bank Ltd (Financial Analyst)

CTI, DU · ২০ নভেম্বর, ২০২০ · ৪০ প্রশ্ন

.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  1. ক) জীবন আমার বোন
  2. খ) আরেক ফাল্গুন
  3. গ) বরফ গলা নদী
  4. ঘ) আর্তনাদ
সঠিক উত্তর:
ক) জীবন আমার বোন
উত্তর
সঠিক উত্তর:
ক) জীবন আমার বোন
ব্যাখ্যা
ঔপন্যাসিক মাহমুদুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন'।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জীবন আমার বোন' প্রথম প্রকাশ পায় ১৯৭৬ সালে। 
- জাহিদুল কবির খোকা নামের এর আপাত নির্লিপ্ত ও জীবন পলাতক মানুষকে কেন্দ্রে স্থাপন করে মাহমুদুল হক উপন্যাসটি লিখেছেন। 
 
তাঁর অন্যান্য উপন্যাসগুলো হলো:
- অনুর পাঠশালা,
- নিরাপদ তন্দ্রা,
- কালো বরফ চিক্কোর কাবুল,
- খেলাঘর,
- মাটির জাহাজ
- অশরীরী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সিকি' কোন ধরনের শব্দ?
  1. ক) অংকবাচক
  2. খ) গণনাবাচক
  3. গ) পূরণবাচক
  4. ঘ) তারিখবাচক
সঠিক উত্তর:
খ) গণনাবাচক
উত্তর
সঠিক উত্তর:
খ) গণনাবাচক
ব্যাখ্যা
পরিমাণ বা গণনা বাচক সংখ্যা
একাধিকবার একই একক গণনা করলে যে সমষ্টি পাওয়া যায়, তা-ই পরিমাণ বা গণনাবাচক সংখ্যা।
যেমন— সপ্তাহ বলতে আমরা সাত দিনের সমষ্টি বুঝিয়ে থাকি। সপ্ত (সাত) অহ (দিনক্ষণ) = সপ্তাহ।
এখানে দিন একটি একক। এরূপ—সাতটি দিন বা সাতটি একক মিলে হয়েছে সপ্তাহ।

পূর্ণসংখ্যার ন্যূনতা বা আধিক্য বাচক ‘সংখ্যা শব্দ: 
এক এককের চার ভাগের এক ভাগ (১/৪) = চৌথা, সিকি বা পােয়া।
এক এককের তিন ভাগের এক ভাগ (১/৩) = তেহাই।
এক এককের দুই ভাগের এক ভাগ (১/২) = অর্ধ বা আধ।
এক এককের আট ভাগের এক ভাগ (১/৮) = আট ভাগের এক বা এক অষ্টমাংশ।
তেমনি এক পঞ্চমাংশ (১/৫), এক দশমাংশ (১/১০) ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।

প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি অনুসারে,
গুণিতক সংখ্যাশব্দ তিন ধরনের -  
- পূর্ণগুণিত শব্দ : এক এক্কে এক, দুই দুগুণে চার ইত্যাদি।
- ভগ্নাংশ সংখ্যাশব্দ : চৌথাই, সিকি , পোয়া, তেহাই, অর্ধ ইত্যাদি।
- ন্যূনতা নির্দেশক শব্দ : পৌনে চার, পৌনে সাত ইত্যাদি। 
- আধিক্য নির্দেশক শব্দ : 'আড়াই' 'দেড়', 'সওয়া', 'সাড়ে' ইত্যাদি।
.
'তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান'। কোন ধরনের বাক্য?
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) যৌগিক
  4. ঘ) খণ্ড বাক্য
সঠিক উত্তর:
ক) সরল
উত্তর
সঠিক উত্তর:
ক) সরল
ব্যাখ্যা
গঠনগত দিক দিয়ে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়:
সরল, জটিল ও যৌগিক।
(১) সরল বাক্য: একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে সরল বাক্য বলে। যেমন - জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
(২) জটিল বাক্য: একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়। যেমন – যদি তােমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলাে।
(৩) যৌগিক বাক্য: এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যােজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। যেমন - রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।

প্রদত্ত বাক্য 'তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান' একটি সরল বাক্য। 
কেননা- 
- এতে একটি সমাপিকা ক্রিয়া দ্বারা আলাদা আলাদা ভাবে দুটি স্বাধীন বাক্য গঠিত হয়েছে। 
- এতে কোনো আশ্রিত বাক্য বা বাক্যাংশ না থাকায় এটি জটিল বাক্য নয়। 
- বাক্যটি কোন যােজকের মাধ্যমে যুক্ত না হওয়ায় এটি যৌগিক বাক্য নয়। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাস সাধিত?
  1. ক) দ্বিচক্র
  2. খ) চৌরাস্তা
  3. গ) ধোয়ামোছা
  4. ঘ) বুদ্ধিজীবী
সঠিক উত্তর:
ক) দ্বিচক্র
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্বিচক্র
ব্যাখ্যা
সংখ্যাবাচক বহুব্রীহি : 
পূর্বপদে সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে । 
যেমন দশ গজ পরিমাণ যার = দশগজী;
চার পায়া যার = চারপেয়ে ।
চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ, 
সে (তিন) তার যে যন্ত্রের = সেতার।
 
সংজ্ঞা অনুসারে,
দুইটি চক্র (চাকা) আছে যার = দ্বিচক্র (যান বোঝাচ্ছে); এটি সংখ্যাবাচক বহুব্রীহি। 
 
অপরদিকে, 
চৌরাস্তা - দ্বিগু সমাস, 
ধোয়ামোছা - কর্মধারয় সমাস, 
বুদ্ধিজীবী - উপপদ তৎপুরুষ সমাস
 
উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
'গণনার যোগ্য নয় যা' এক কথায় বলা যায়
  1. ক) অগণ্য
  2. খ) নগণ্য
  3. গ) অপরিমিত
  4. ঘ) অসংখ্য
সঠিক উত্তর:
খ) নগণ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) নগণ্য
ব্যাখ্যা
নগণ্য = গন্য করার মতো নয় এমন; সামান্য। 
অগণ্য = অসংখ্য, অনেক। 
অপরিমিত = সীমা বা সংখ্যা করা যায় না এমন, প্রচুর। 
অসংখ্য = অগণ্য, অগণিত, প্রচুর। 

নিকটতম সঠিক উত্তর তাই  খ নং। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
ভারত সরকার কোন লেখককে 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
ভারত সরকার কাজী নজরুল ইসলামকে ১৯৬০ সালে 'পদ্মভূষণ' উপাধিতে ভূষিত করেন। 
- এছাড়াও তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জাগত্তরণী স্বর্ণপদক পান ১৯৪৫ সালে। 
- তাকে 'রবীন্দ্রভারতী' ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট পদক প্রদান করা হয় যথাক্রমে ১৯৬৯ ও ১৯৭৪ সালে। 
- ১৯৭৬ সালে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আমি যদি পাখি হতাম'। কোন কালের উদাহরণ?
  1. ক) পুরাঘটিত ভবিষ্যত
  2. খ) পুরোঘটিত অতীত
  3. গ) নিত্যবৃত্ত অতীত
  4. ঘ) নিত্যবৃত্ত বর্তমান
সঠিক উত্তর:
গ) নিত্যবৃত্ত অতীত
উত্তর
সঠিক উত্তর:
গ) নিত্যবৃত্ত অতীত
ব্যাখ্যা
নিত্যবৃত্ত অতীত: অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।
যেমন আমরা তখন রােজ সকালে নদী তীরে ভ্রমন করতাম।

নিত্যবৃত্ত অতীতের বিশিষ্ট ব্যবহার।
১. কামনা প্রকাশে : আজ যদি সুমন আসত, কেমন মজা হতাে।
২. অসম্ভব কল্পনায় : ‘সাতাশ হতাে যদি একশ সাতাশ।
৩. সম্ভাবনা প্রকাশে : তুমি যদি যেতে, তবে ভালােই হতাে। 

প্রদত্ত বাক্য 'আমি যদি পাখি হতাম' তাই নিত্যবৃত্ত অতীতের বিশেষ প্রয়োগ। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
হেড-মৌলভী শব্দটি গঠিত
  1. ক) ইংরেজি ও বাংলা
  2. খ) ইংরেজি ও ফারসি
  3. গ) ইংরেজি ও আরবি
  4. ঘ) ইংরেজি ও হিন্দি
সঠিক উত্তর:
গ) ইংরেজি ও আরবি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইংরেজি ও আরবি
ব্যাখ্যা
• হেড-মৌলভী শব্দটি গঠিত : হেড (ইংরেজি) ও মৌলভী (আরবি) শব্দযুগে।

➤ হেড-মৌলভী:
➢ মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুসারে - ইংরেজি+ফারসি শব্দ। 

➢ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে - ইংরেজি+আরবি শব্দ। 
হেড (বিশেষণ) - ইংরেজি শব্দ। 
অর্থ: প্রধান। 
বিশেষ্য - মাথা 

মৌলবি (বিশেষ্য) - আরবি শব্দ। 
অর্থ: ইসলাম ধর্মশাস্ত্র ও আরবি ভাষায় পারদর্শী ব্যক্তি।
.
'তুমি এত নীচ'। বাক্যটিতে প্রকাশ পেয়েছে
  1. ক) ঘৃণা
  2. খ) বিরক্তি
  3. গ) লজ্জা
  4. ঘ) অবজ্ঞা
সঠিক উত্তর:
ক) ঘৃণা
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘৃণা
ব্যাখ্যা
'তুমি এত নীচ'। বাক্যটি দ্বারা ঘৃণা অর্থ প্রকাশ পেয়েছে। 

আদেশ বাচক বাক্য (Imperative sentence):
এ ধরনের বাক্যে আদেশ করা হয়।
যথা : শিক্ষক মহােদয় শ্রেণিকক্ষে এলে উঠে দাঁড়াবে। চুপটি করে বস। উঠে দাঁড়াও। দেশের স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধ কর।
- স্বরভঙ্গি তথা বাগৃভঙ্গির সাহায্যে ক্রোধ, আদর, আনন্দ, দুঃখ, বিরক্তি, বিস্ময়, লজ্জা, ঘৃণা প্রভৃতি বিভিন্ন প্রকার অনুভূতি প্রকাশ করা যায়।
যথা :
১. সাধারণ বিবৃতিতে : সে আজ যাবে।
২. জিজ্ঞাসায়: সে আজ যাবে?
৩. বিস্ময় প্রকাশে : সে আজ যাবে!
৪. ক্রোধ প্রকাশে : আমি তােমাকে দেখে নেব।
৫. আদর বােঝাতে : বড় শুকিয়ে গেছিস রে।
৬. আনন্দ প্রকাশে : বেশ বেশ, খুব ভালাে হয়েছে।
৭. দুঃখ প্রকাশে : আহা, গাছ থেকে পড়ে পা ভেঙেছে!
৮. বিরক্তি প্রকাশে : আঃ, ভালাে লাগছে না, এখন এখান থেকে যাও তাে।
৯. ভীতি প্রদর্শনে ; যাবি কি না বল?
১০. লজ্জা প্রকাশে : ছিঃ ছিঃ, তার সঙ্গে পারলে না।
১১. ধিক্কার দিতে : ছিঃ, তােমার এই কাজ।
১২. ঘৃণা প্রকাশে : তুমি এত নীচ।
১৩. অনুরােধ প্রকাশে : কাজটি করে দাও না ভাই।
১৪. প্রার্থনা: ঈশ্বর তােমার মঙ্গল করুন। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১০.
'ঢাকাই' শব্দটি কোনটি যোগে গঠিত?
  1. ক) প্রত্যয়
  2. খ) সন্ধি
  3. গ) সমাস
  4. ঘ) উপসর্গ
সঠিক উত্তর:
ক) প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রত্যয়
ব্যাখ্যা
'ঢাকাই' শব্দটি প্রত্যয়যোগে সাধিত শব্দ। 
ঢাকা+আই = ঢাকাই

'আই' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিত শব্দ। 
- ঢাকা → ঢাকাই; 'জাত' অর্থে প্রকাশিত শব্দ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

 আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে - ঢাকাই বাংলা শব্দ।
১১.
I am not good ____ translation.
  1. ক) about
  2. খ) of
  3. গ) in
  4. ঘ) at
সঠিক উত্তর:
ঘ) at
উত্তর
সঠিক উত্তর:
ঘ) at
ব্যাখ্যা
Good at অর্থ হলো দক্ষ
কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।

Example:
- I am not good at translation. 
- Shahed is good at Mathematics
- Sajib is good at physics.
- My sister's good at mathematics.
- He is good at fishing.
- Rina is good at reading.
১২.
Which of the following is a simple sentence?
  1. ক) He is weak but is a hard worker.
  2. খ) Though he is weak, he works hard.
  3. গ) In spite of being weak, he works hard.
  4. ঘ) He is weak and hard worker.
সঠিক উত্তর:
গ) In spite of being weak, he works hard.
উত্তর
সঠিক উত্তর:
গ) In spite of being weak, he works hard.
ব্যাখ্যা
একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে,
এছাড়া simple sentence এ সাধারণত In spite of, Despite, Because of ইত্যাদি থাকে।

এখানে In spite of being weak হচ্ছে phrase; clause নয়।
১৩.
"Bird's eye view" means-
  1. ক) see exhaustively
  2. খ) eyes of birds
  3. গ) a view of the sky
  4. ঘ) a rough idea
সঠিক উত্তর:
ঘ) a rough idea
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a rough idea
ব্যাখ্যা
Phrase/Idioms: A bird's eye view
English Meaning: An overall or cursory look at something
Bangla Meaning: এক নজর দেখা,  মোটামোটি ধারণা ; এক নজর
Synonym: a rough idea; a general view.
Example Sentence: From the plane, we had a bird's eye view of London.
১৪.
Who will help you? The passive form is -
  1. ক) By whom will you be helped?
  2. খ) By whom would you be helped?
  3. গ) By whom you would be helped ?
  4. ঘ) By whom you will be helped?
সঠিক উত্তর:
ক) By whom will you be helped?
উত্তর
সঠিক উত্তর:
ক) By whom will you be helped?
ব্যাখ্যা
Who দ্বারা শুরু হওয়া বাক্যের passive form এর শুরু হয় By Whom দ্বারা এরপর Will + obj + be + verb এর পর past particle + extension.
সুতরাং, নিয়ামানুযায়ী সঠিক বাক্য হবে-
By whom will you be helped?
১৫.
Which sentence is correct?
  1. ক) This is his speaking.
  2. খ) This himself speaking.
  3. গ) This is him speaking.
  4. ঘ) This is he speaking
সঠিক উত্তর:
ঘ) This is he speaking
উত্তর
সঠিক উত্তর:
ঘ) This is he speaking
ব্যাখ্যা
Correct Sentence:
This is he speaking.
- তিনি কথা বলছেন।

এখানে be verb এর পর Pronoun এর Subjective form বসবে।
১৬.
I have got a week to finish this, ______ is just about long enough.
  1. ক) what
  2. খ) which
  3. গ) that
  4. ঘ) who
সঠিক উত্তর:
খ) which
উত্তর
সঠিক উত্তর:
খ) which
ব্যাখ্যা
Antecedent ব্যক্তিবাচক হলে connective হিসেবে সাধারণত who বসে।
আবার antecedent বস্তুবাচক হলে Relative Pronoun/Connective হিসেবে which/that বসে।
বাক্যটিতে this একটি বস্তুবাচক pronoun বিধায় শূন্যস্থানটিতে which বসবে।
১৭.
The quote "All that glitters is not gold" is from which play of Shakespeare?
  1. ক) The Merchant of Venice
  2. খ) Romeo and Juliet
  3. গ) Hamlet
  4. ঘ) Othello
সঠিক উত্তর:
ক) The Merchant of Venice
উত্তর
সঠিক উত্তর:
ক) The Merchant of Venice
ব্যাখ্যা
• The Merchant of Venice is a famous comedy by William Shakespeare.
• Famous quotations of this comedy:
- All that glitters is not gold.
- It is a wise father that knows his own child.
- Love is blind.
- In sooth, I know not why I am so sad.

Source: The Oxford Dictionary of Quotations.
১৮.
The author of the book 'A Thousand Splendid Suns' is -
  1. ক) Salman Rushdie
  2. খ) Farah Ahmedi
  3. গ) Khaled Hosseini
  4. ঘ) Vikram Seth
সঠিক উত্তর:
গ) Khaled Hosseini
উত্তর
সঠিক উত্তর:
গ) Khaled Hosseini
ব্যাখ্যা
The book 'A Thousand Splendid Suns' is written by Khaled Hosseini.
 
A Thousand Splendid Suns is divided into four parts.
- Part 1 tells the story of Mariam, a young girl born in Afghanistan in the 1950s.
- Part 2 describes the early life of Laila, who was born in Kabul in the late 1970’s.
- The lives of the two women intersect in Part 3.
- Part 4 is from Laila’s perspective.
Throughout the story, global and regional power struggles bring chaos and destruction to both women’s lives, and to the country of Afghanistan.

Source: Sparknotes
১৯.
It comes as no surprise that societies have codes of behavior, the character of the codes, on the other hand, can often be ___ .
  1. ক) predictable
  2. খ) unexpected
  3. গ) admirable
  4. ঘ) explicit
সঠিক উত্তর:
খ) unexpected
উত্তর
সঠিক উত্তর:
খ) unexpected
ব্যাখ্যা
বুঝার সুবিধার্থে বাক্যটিকে ভেঙে ভেঙে লিখলে -
It comes as no surprise that societies have codes of behavior, (এতে অবাক হওয়ার কিছু নেই যে সমাজের আচরণের নিয়মাবলী রয়েছে)
the character of the codes, on the other hand, can often be unexpected. (অন্যদিকে, কোডের চরিত্র, প্রায়ই অনপেক্ষিত হতে পারে)

বাক্যে on the other hand থাকায় বুঝা যাচ্ছে পরের অংশটিতে বৈপরীত্য প্রকাশ পাবে। অপশনগুলোর মধ্যে কেবলমাত্র unexpected শব্দটিই এখানে বৈপরীত্য প্রকাশ করছে। তাই শূন্যস্থানে unexpected বসবে।
২০.
If you had come earlier, you would _____ found a good seat.
  1. ক) have
  2. খ) has
  3. গ) had
  4. ঘ) was
সঠিক উত্তর:
ক) have
উত্তর
সঠিক উত্তর:
ক) have
ব্যাখ্যা
- If clause এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- এটাকে Third conditional বলা হয়।
- আবার, Conditional sentence- এ Had + Sub + V3 + Extension. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।

যেমন: 
- If you had come earlier, you would have found a good seat.
- If you had started earlier, you would not have missed the train.
- Had I been a king, I would have helped the poor.
২১.
Of the 50 researcher in a workgroup 40% will be assigned to team A and the remaining 60% to team B. However 70% of the researcher prefers team A and 30% prefers team B. What is the least possible number of researchers who will not be assigned to the team they prefer?
  1. ক) 15
  2. খ) 20
  3. গ) 25
  4. ঘ) 30
সঠিক উত্তর:
ক) 15
উত্তর
সঠিক উত্তর:
ক) 15
ব্যাখ্যা
দল A তে বরাদ্দকৃত গবেষকদের সংখ্যা = (50 × 40)/100
                                                           =20 জন 
দল B তে বরাদ্দকৃত গবেষকদের সংখ্যা = (50× 60)/100
                                                            = 30 জন 
দল A পছন্দ করা গবেষকদের সংখ্যা = (50 × 70)/100
                                                        = 35 জন 
দল B পছন্দ করা গবেষকদের সংখ্যা = ( 50 × 30)/100
                                                       = 15

A দল পছন্দ করে এমন পেয়েছে = 20 জন 
B দল পছন্দ করে এমন পেয়েছে = 15 জন

পছন্দমত দল পাওয়া গবেষকের সংখ্যা = 20 + 15 = 35 জন 
বিনা পছন্দমত দল পাওয়া গবেষকের সংখ্যা = 50 - 35 = 15 জন
২২.
a, b, c, d and e are five consecutive integers in increasing order of size. Which one of the following expression is not odd?
  1. ক) a + b + c
  2. খ) ab + c
  3. গ) ac + e
  4. ঘ) ac + d
সঠিক উত্তর:
গ) ac + e
উত্তর
সঠিক উত্তর:
গ) ac + e
ব্যাখ্যা
ধরি,
a = 1; b = 2; c = 3; d = 4; e = 5
অপশন ক a + b + c  = 1 + 2 + 3 = 6
অপশন খ  ab + c = 1 × 2 + 3 = 5
অপশন গ ac + e = 1 × 3 + 5 = 8
অপশন ঘ ac + d = 1 × 3 + 4 =7

আবার, 
ধরি, 
a = 2; b = 3; c = 4; d = 5; e = 6
অপশন ক a + b + c  = 2 + 3 + 4 = 9
অপশন খ  ab + c = 2 × 3 + 4 = 10
অপশন গ ac + e = 2 × 4 + 6 = 14
অপশন ঘ ac + d = 2 × 4 + 5 = 13

অপশন গ সকল ক্ষেত্রে জোড় 
সঠিক উত্তর গ
২৩.
Selling 12 pen at a price of Tk. 10 yields a loss a%. Selling 12 pen at a price of Tk. 12 yields a profit of a %, what is the value of a?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 100/11
  4. ঘ) 11/100
সঠিক উত্তর:
গ) 100/11
উত্তর
সঠিক উত্তর:
গ) 100/11
ব্যাখ্যা
a% ক্ষতিতে,
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য =(100 - a) টাকা 

a% লাভে 
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য =(100 + a) টাকা 

এখন 
10 × 100/(100 - a) = 12 × 100/(100 + a) 
10/(100 - a) =12/(100 + a) 
1000 + 10a = 1200 - 12a
10a + 12a = 1200 - 1000
22a = 200
a = 200/22
a = 100/11
২৪.
The base of an isosceles triangle is 6cm and one of the equal sides is 12cm. Find the radius of the circle through the vertices of the triangle?
  1. ক) 7√13/3
  2. খ) 7√5/6
  3. গ) 8√15/5
  4. ঘ) 5√5/3
সঠিক উত্তর:
গ) 8√15/5
উত্তর
সঠিক উত্তর:
গ) 8√15/5
ব্যাখ্যা
 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r সেন্টিমিটার।
ত্রিভুজের উচ্চতা h = (r + x) সেন্টিমিটার।

এখানে,
AB = 6 সেন্টিমিটার
AD = 6/2 = 3 সেন্টিমিটার।

সুতরাং, ΔACD  ∠D = 90°

পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাইঃ
AC2 = CD2 + AD2
122 = h2 + 32.
h2 = 135
h  = √135

ΔADE
পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই
AE2= AD2 + DE2 
r2 = 32 + x2
r2 = 9 + (h - r)2
r2 = 9 + h2 - 2hr + r2
0 = 9 + h2 - 2hr 
2hr = 9 + h2
r  = (9 + h2)/2h
r = 9 + 135/2√135
r = 144/2√135
r = 72/√135
r =  72√135/135
r =  72√(9 × 15)/135
r = (72× 3√15)/135
r = 8√15/5
২৫.
A jar contains milk and water in the ratio 5 : 1. If the quantity of milk is more than that of water by 8 liters, then what is the quantity of water?
  1. ক) 1.5 liter
  2. খ) 2 liter
  3. গ) 6 liter
  4. ঘ) 8 liter
সঠিক উত্তর:
খ) 2 liter
উত্তর
সঠিক উত্তর:
খ) 2 liter
ব্যাখ্যা
ধরি,
দুধ আছে = 5x লিটার এবং পানি আছে = x লিটার

শর্তমতে,
5x - x = 8
⇒ 4x = 8
⇒ x = 8/4
 x = 2

পানি আছে = 2 লিটার
২৬.
A sum of money amounts of Tk. 460 in 3 years and to Tk. 500 in five years. Find the rate percent per annum
  1. ক) 5 Tk
  2. খ) 10 Tk
  3. গ) 15 Tk
  4. ঘ) 25 Tk
সঠিক উত্তর:
ক) 5 Tk
উত্তর
সঠিক উত্তর:
ক) 5 Tk
ব্যাখ্যা
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৩ বছরের সুদ + আসল = ৪৬০ টাকা

২ বছরের সুদ = ৪০ টাকা
৩ বছরের সুদ = (৪০ ×৩)/২ টাকা
                     = ৬০ টাকা 
আসল = (৪৬০ - ৬০) টাকা = ৪০০ টাকা

৪০০ টাকায়  ৩ বছরের সুদ ৬০ টাকা
১ টাকায়  ১ বছরের সুদ ৬০/(৪০০ × ৩) টাকা
১০০ টাকায়  ১ বছরের সুদ (৬০ × ১০০)/(৪০০ × ৩) টাকা
                                         = ৫ টাকা
২৭.
Sum of three different positive integers is the same as their product. What is the smallest of these 3 integers?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
ধরি,
প্রথম সংখ্যা = 1 দ্বিতীয় সংখ্যা = 2 এবং তৃতীয় সংখ্যা =3

সংখ্যা তিনটির যোগফল = 1 + 2 + 3 = 6
সংখ্যা তিনটির গুণফল = 1 × 2 × 3 = 6
সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 1
২৮.
What is the rate of discount is a car that had a regular price of Tk. 30,00,000 is sold for Tk.27,90,000?
  1. ক) 7%
  2. খ) 8%
  3. গ) 9%
  4. ঘ) 10%
সঠিক উত্তর:
ক) 7%
উত্তর
সঠিক উত্তর:
ক) 7%
ব্যাখ্যা
লিখিতমূল্য = 30,00,000 টাকা 
বিক্রয় মূল্য = 27,90,000 টাকা  

ছাড় = (30,00,000 - 27,90,000) টাকা 
       = 2,10,000 টাকা 
ছাড়ের হার = {(2,10,000/30,00,000) × 100}% 
                  =7%
২৯.
The average of a, b, c is 6 and a - b = 4, ab = 21, what is the value of c? 
  1. ক) 6
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা
দেয়া আছে, 
(a + b + c)/3 = 6 
a + b + c = 18 ............ (1)

a - b = 4,
ab = 21

আমরা জানি 
(a + b)2 = (a - b)2 + 4ab 
(a + b)2 = (4)2 + 4 × 21
(a + b)2 = 16 + 84
(a + b)2 = 100
a + b = 10 

(1) নং এ a + b এর মান বসিয়ে পাই, 
a + b + c = 18
10 + c = 18 
c = 18 - 10 
c = 8
৩০.
If x is an even number, what is the difference between the smallest even number grater than (5x + 6) and the largest even number less than (3x + 9)?
  1. ক) 2x
  2. খ) 2x - 3
  3. গ) 7x + 15
  4. ঘ) 2x + 3
সঠিক উত্তর:
ক) 2x
উত্তর
সঠিক উত্তর:
ক) 2x
ব্যাখ্যা
এখানে x জোড় সংখ্যা
(5x + 6) ও জোড় সংখ্যা হবে।
(5x + 6) এর বড় ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি হবে (5x + 6) এর চেয়ে 2 বেশি।অর্থাৎ (5x + 6) + 2 = 5x + 8

(3x + 9) সংখ্যাটি বিজোড় সংখ্যা। 
(3x + 9) এর চেয়ে ছোট জোড় সংখ্যাটি হবে (3x + 9) এর চেয়ে 1কম অর্থাৎ (3x + 9) - 1 = 3x + 8 

সংখ্যাদ্বয়ের পার্থক্য = (5x + 8) - (3x + 8)
                              = 5x + 8 - 3x - 8 
                               = 2x
৩১.
The target year of achieving the 'SDGs' is
  1. ক) 2030
  2. খ) 2021
  3. গ) 2050
  4. ঘ) 2041
সঠিক উত্তর:
ক) 2030
উত্তর
সঠিক উত্তর:
ক) 2030
ব্যাখ্যা
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৫ সালের সেপ্টেম্বরে ২০১৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG নামে পরিচিত।

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৩২.
Largest Economic zone of Bangladesh is located in
  1. ক) Chattogram
  2. খ) Dhaka
  3. গ) Gajipur
  4. ঘ) Khulna
সঠিক উত্তর:
ক) Chattogram
উত্তর
সঠিক উত্তর:
ক) Chattogram
ব্যাখ্যা
বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।
এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে নির্মিত হচ্ছে যার আয়তন প্রায় ৩০ হাজার একর।
এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা এটি বাস্তবায়ন করছে।

(সূত্রঃ বেজা ওয়েবসাইট এবং বনিকবার্তা)
৩৩.
Which country was the first to introduce old age pensions ?
  1. ক) Italy
  2. খ) Sweden
  3. গ) Germany
  4. ঘ) Greece
সঠিক উত্তর:
গ) Germany
উত্তর
সঠিক উত্তর:
গ) Germany
ব্যাখ্যা
- Germany became the first nation in the world to adopt an old-age social insurance program in 1889, designed by Germany's Chancellor, Otto von Bismarck.
- The idea was first put forward, at Bismarck's behest, in 1881 by Germany's Emperor, William the First, in a ground-breaking letter to the German Parliament.
- William wrote: ". . . those who are disabled from work by age and invalidity have a well-grounded claim to care from the state."

Source: ssa.gov
৩৪.
Badminton is the national sport of
  1. ক) India
  2. খ) China
  3. গ) Malaysia
  4. ঘ) Thailand
অনির্ধারিত
ব্যাখ্যা
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।  চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং ( Muay Thai)
- ভারতের কোন জাতীয় খেলা নেই।

উৎস: দেশগুলোর সরকারি ওয়েবসাইট; ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট।
৩৫.
'Halda Valley' is located in
  1. ক) Khagrachari
  2. খ) Rangamati
  3. গ) Cox's Bazar
  4. ঘ) Bandorban
সঠিক উত্তর:
ক) Khagrachari
উত্তর
সঠিক উত্তর:
ক) Khagrachari
ব্যাখ্যা
- বাংলাদেশের ভেলী বা উপত্যকাসমূহ:
- হালদা ভেলী : খাগড়াছড়ি
- ভেঙ্গী ভেলী : কাপ্তাই (রাঙামাটি)
- সাজেক ভেলী : রাঙামাটি
- সাঙ্গু ভেলী : চট্টগ্রাম
- নাপিত খালী ভেলী : কক্সবাজার
- বালিশিরা ভেলী : মৌলভীবাজার।

(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক পত্রিকা)
৩৬.
Who is the regulator for Micro-Finance institutions in Bangladesh?
  1. ক) Bangladesh Bank
  2. খ) Financial Management Academy
  3. গ) MRA (Microcredit Regulatory Authority)
  4. ঘ) BSC (Bangladesh Stock Exchange)
সঠিক উত্তর:
গ) MRA (Microcredit Regulatory Authority)
উত্তর
সঠিক উত্তর:
গ) MRA (Microcredit Regulatory Authority)
ব্যাখ্যা
- বেসরকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে আনয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ২০০৬ সালের ২৭ আগস্ট হতে ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ (২০০৬ সালের ৩২নং আইন) কার্যকর করে।
- এই আইনের আওতায় ক্ষুদ্রঋণ সেক্টরের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে সরকার ‘মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’ প্রতিষ্ঠা করা হয়।

[উৎসঃ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ওয়েবসাইট]
৩৭.
The first country to give voting rights to women is
  1. ক) New Zealand
  2. খ) Canada
  3. গ) USA
  4. ঘ) Japan
সঠিক উত্তর:
ক) New Zealand
উত্তর
সঠিক উত্তর:
ক) New Zealand
ব্যাখ্যা
- বিশ্বে সর্বপ্রথম ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার লাভ করে।
- এরপর ১৯০২ সালে অস্ট্রেলিয়া, ১৯০৬ সালে ফিনল্যান্ড এবং ১৯১৫ সালে ডেনমার্কের নারীরা ভোটাধিকার লাভ করে। - যুক্তরাজ্যের নারীরা ১৯১৮ সালে প্রথম শর্ত সাপেক্ষে এবং ১৯২০ যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে।
- মুসলিম দেশগুলোর মধ্যে ১৯১৮ সালে কিরগিজস্তানের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে।
- ১৯৩০ সালে তুর্কি নারীরা এবং ১৯৪৯ সালে আরববিশ্বে প্রথম সিরিয়ার নারীরা ভোটাধিকার লাভ করে।
- পাকিস্তান, ভারত ও বাংলাদেশের নারীরা ভোটাধিকার লাভ করে যথাক্রমে ১৯৪৭, ১৯৫০ এবং ১৯৭২ সালে।

উৎসঃ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ওয়েবসাইট
৩৮.
What is the time duration of Bangabandhu Satellite-1?
  1. ক) 5 years
  2. খ) 10 years
  3. গ) 15 years
  4. ঘ) 20 years
সঠিক উত্তর:
গ) 15 years
উত্তর
সঠিক উত্তর:
গ) 15 years
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।

উৎক্ষেপণ সময়ঃ

১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল - এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC - 39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।

গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

বাস্তবায়নকালঃ
১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা

নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা
আয়ুষ্কাল : ১৫ বছর ধরা হয়েছে।


সুত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, যুগান্তর পত্রিকা।
৩৯.
Which Bangladeshi is the co-founder of You Tube ?
  1. ক) Zia Haider Rahman
  2. খ) Amit Chakma
  3. গ) Dipankar Talukder
  4. ঘ) Jawed Karim
সঠিক উত্তর:
ঘ) Jawed Karim
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jawed Karim
ব্যাখ্যা
- ইউটিউব ভিডিও শেয়ার করার জন্য একটি ওয়েবসাইট।
- এটি ১৪ ফেব্রুয়ারী, ২০০৫ সালে নিবন্ধিত হয়েছিল।
- আমেরিকান ই-বাণিজ্য সংস্থা পেপালের তিন প্রাক্তন কর্মী - স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম ইউটিউবের প্রতিষ্ঠাতা। - জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত। 
- গুগল ২০০৬ সালের ৯ অক্টোবর ইউটিউব কিনে নেয়। 
- এর সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ইউটিউব অফিসিয়াল সাইট।
৪০.
Which of the following is called Blue Planet ?
  1. ক) Earth
  2. খ) Jupiter
  3. গ) Mars
  4. ঘ) Saturn
সঠিক উত্তর:
ক) Earth
উত্তর
সঠিক উত্তর:
ক) Earth
ব্যাখ্যা
- পৃথিবী সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ।
- পৃথিবী চারটি গ্যাসীয় গ্রহ — বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এর চেয়ে ছোট কিন্তু অন্য তিনটি পাথুরে গ্রহ — বুধ, মঙ্গল এবং শুক্র থেকে বড়।
- পৃথিবী বলা হয় নীল গ্রহ (Blue Planet)।

উৎসঃ নাসা ওয়েবসাইট, স্পেস ওয়েবসাইট।