পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৫ জুলাই, ২০২০সময়50 minutes৯৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা/সহকারী অ্যাডজুটেন্ট-২৬.১২.২০১৫ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৫ জুলাই, ২০২০ · ১০০ প্রশ্ন

.
৫ ও ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
  1. ক) ৬ টি
  2. খ) ৯ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ১৫ টি
ব্যাখ্যা

৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাটি ১৫ দ্বারা বিভাজ্য এবং ১৫ এর গুণিতক।
৫ ও ৯৫ এর মধ্যে ১৫ এর গুণিতক সংখ্যাগুলো হচ্ছে- ১৫, ৩০, ৪৫, ৬০, ৭৫ এবং ৯০।
∴ নির্ণেয় সংখ্যা ৬ টি।

.
২০০০ সালের ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫৫ সে.মি। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
  1. ক) ১৫.৫সে.মি
  2. খ) ১৫.৪সে.মি
  3. গ) ১৫.৯৫সে.মি
  4. ঘ) ১৫.৫৫সে.মি
ব্যাখ্যা

২০০০ সালের ফেব্রুয়ারী মাস ২৯ দিনের।
∴ মোট বৃষ্টিপাতের পরিমাণ = (২৯ X ০.৫৫) সেমি
= ১৫.৯৫ সেমি।

.
যদি x : y = y : z = 1.5এবং z = 2 হয়, তবে x এর মান কত?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 4.5
  4. ঘ) 5.4
ব্যাখ্যা

y : z = 1.5
⇒ y/z = 1.5
⇒ y/2 = 1.5
∴ y = 3
আবার,
x/y = 1.5
⇒ x/3 = 1.5
∴ x = 4.5

.
(x-y, 4) = (4, x+3y) হলে (x,y) এর মান কত?
  1. ক) (6,2)
  2. খ) (3,1)
  3. গ) (5,1)
  4. ঘ) (4,0)
ব্যাখ্যা
প্রশ্নোক্ত সমীকরণে x = 4, y = 0 বসালে সমীকরণটি সিদ্ধ হয়।
.
1+1/2+1/4+1/8+........ ধারাটির প্রথম সাতটি পদের যোগফল কত?
  1. ক) 33/31
  2. খ) 63/32
  3. গ) 63/64
  4. ঘ) 127/64
ব্যাখ্যা
1+1/2+1/4+1/8+1/16+1/32+1/64 = 127/64.
.
1+5+9+13+... ... ... ধারাটির ১৫ তম পদ হবে-
  1. ক) 61
  2. খ) 53
  3. গ) 57
  4. ঘ) 65
ব্যাখ্যা

ধারাটির ১৫ তম পদ = a + (n - 1) d
= 1 + (15 - 1) X 4
= 1 + 14 X 4
= 57

.
যদি x+1/x = 4 হয় তবে x/(x2-3x+1) এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) -1
  4. ঘ) 1/2
ব্যাখ্যা

x+1/x = 4
∴ x2 + 1 = 4x
∴ x/(x2-3x+1) = x/(4x - 3x) = x/x = 1

.
4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্বি সুদের পার্থক্য 1 টাকা হবে?
  1. ক) 600
  2. খ) 650
  3. গ) 625
  4. ঘ) 620
ব্যাখ্যা

I1 = Pnr
= P X 2 X (4/100)
= 2p/25
I2 = P[(1 + r)n - 1]
= p[(1+1/25)2-1]
= 51p/625
∴ 51p/625 - 2p/25 = 1
∴ p = 625

.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হয়?
  1. ক) 33
  2. খ) 123
  3. গ) 63
  4. ঘ) 234
ব্যাখ্যা

4, 5, 6 এর ল.সা.গু = 60
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = 60 + 3 = 63

১০.
3x+2y = 15 সমীকরণটির সমাধান কতটি?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) একটিও না
  4. ঘ) অসীম
ব্যাখ্যা
সমীকরণ হতে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান পেতে পারি। তাই সমীকরণটির অসংখ্য বা অসীম সমাধান আছে।
১১.
দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে?
  1. ক) দুইটি বাহু ও এককোণ
  2. খ) তিনটি বাহু
  3. গ) এক বাহু ও দুইটি কোণ
  4. ঘ) তিনটি কোণ
ব্যাখ্যা
দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।
১২.
40°C এর মান ফারেনহাইটে হয়--
  1. ক) 120°F
  2. খ) 99°F
  3. গ) 104°F
  4. ঘ) 108°F
ব্যাখ্যা

আমরা জানি, C/5 = (F-32)/9
এখন, 40/5 = (F-32)/9
∴ F = 104
অর্থাৎ ফারেনহাইট স্কেলে তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট।

১৩.
5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে 4 সে.মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য --
  1. ক) 9 সে.মি.
  2. খ) 7 সে.মি.
  3. গ) 8 সে.মি.
  4. ঘ) 6 সে.মি.
ব্যাখ্যা

5² = 4² + x²
x = √(25 - 16)
= √9
= 3
∴ AB = 2 X AC = 2 X 3 = 6
১৪.
20x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x+3 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 4x-3
  2. খ) 5x+3
  3. গ) 5x-3
  4. ঘ) 6x-3
ব্যাখ্যা

ধরি অপর বাহুর দৈর্ঘ্য = y
তাহলে,
2(4x+3+y) = 20x
⇒8x +6 +2y = 20x
⇒2y = 20x - 8x-6
⇒2y = 12x -6
∴y = 6x -3

১৫.
একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে। চাকাটি পাঁচ সেকেন্ড কত ডিগ্রী ঘুরে?
  1. ক) 300°
  2. খ) 360°
  3. গ) 270°
  4. ঘ) 180°
ব্যাখ্যা

চাকাটি 60 সেকেন্ডে ঘুরে 12 বার।
∴ চাকাটি 5 সেকেন্ডে ঘুরে (12X5)/60 = 1 বার।
যেহেতু চাকাটি বৃত্তাকার সেহেতু চাকাটি 1 বার ঘুরে অতিক্রম করে 360 ডিগ্রি।

১৬.
x²-y²+2y-1 এর একটি উৎপাদক-
  1. ক) x+y
  2. খ) x-y
  3. গ) x+y-1
  4. ঘ) x+y+1
ব্যাখ্যা

x²-y²+2y-1
= x²-(y²-2y+1)
= (x)²-(y-1)²
= (x+y-1)(x-y+1)

১৭.
যদি x² + px + 6 = 0 এর মূল দুইটি সমান হয় এবং p>0 হয় তবে p এর মান কত?
  1. ক) √24
  2. খ) 0
  3. গ) 6
  4. ঘ) √20
ব্যাখ্যা

নিশ্চায়ক শূন্য হলে মূলদ্বয় সমান ও বাস্তব হয়।
∴ সমীকরণটির নিশ্চায়ক = √(p2 - 4.6.1)
⇒ √(p2 - 24) = 0
⇒ p2 = 24
⇒ p = ±√24
∴ p = √24 [p>0]

১৮.
SinA = 12/13 হলে tan A এর মান কত?
  1. ক) 5/12
  2. খ) 12/5
  3. গ) 12/7
  4. ঘ) 13/12
ব্যাখ্যা

BC = √(132 - 122) = 5
∴ tan A = 12/5
১৯.
log42 = x হলে x এর মান হবে-
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা

log42 = x
⇒ 4x = 2
⇒ 4x = (4)1/2
∴ x = 1/2

২০.
x+3 > 2x−1 অসমতাটির সমাধান সেট হবে-
  1. ক) (∞,0)
  2. খ) (−∞, −4)
  3. গ) (−∞,4)
  4. ঘ) (0,4)
ব্যাখ্যা

x+3 > 2x−1
⇒ 2x-1 < x+3
⇒ 2x-x < 3+1
∴ x<4
∴ নির্ণেয় সমাধান সেটঃ (-∞,4)

২১.
_________, a dear leapt out in front of me.
  1. ক) While driving down the road
  2. খ) While I was driving down the road
  3. গ) I was driving down the road
  4. ঘ) Driving down the road
ব্যাখ্যা
Driving এবং Lept - verb এর Subject ভিন্ন হওয়ায় দুটি ভিন্ন Clause হবে। অর্থাৎ ‘While I was driving down the road’ হবে।
২২.
The train was late. ______ I managed to arrive on time.
  1. ক) on the contrary
  2. খ) By contest
  3. গ) Despite that
  4. ঘ) Incidentally
ব্যাখ্যা
ট্রেনটি বিলম্ব ছিল। তা সত্ত্বেও (Despite that) আমি সময়মত পৌছেছিলাম।
২৩.
What is all this noise? The underlined word is a/an-
  1. ক) Adverb
  2. খ) Adjective
  3. গ) Noun
  4. ঘ) Pronoun
ব্যাখ্যা
In the sentence, all is used to describe the noun 'noise'.
Hence, it is an adjective.
- Noun কে যতগুলো word modify করে সবগুলোই adjective.
- What is all this noise? (এসব গোলমাল কিসের?)
- এই বাক্যে all এ noun 'noise' কে modify করেছে তাই all হচ্ছে adjective.
২৪.
The house is building. The passive form is-
  1. ক) A house is beeing built by us.
  2. খ) The masons are building the house.
  3. গ) It is the house which is being built.
  4. ঘ) The house is being built
ব্যাখ্যা
Structure: Sub + be (tense ও sub অনুসারে) + verb এর past participle form.
২৫.
Neither Jane nor ______ have been to the opera.
  1. ক) me
  2. খ) I
  3. গ) he
  4. ঘ) him
ব্যাখ্যা
শূন্যস্থানে subjective form বসবে। আর শূন্যস্থানের পর have থাকায় শূন্যস্থানে ‘I’ বসবে। কেননা or/nor এর পরে যে Subject থাকে তার অনুসারেই verb হয়।
২৬.
_____ Nelson is a British warship.
Put an article in the gap.
  1. ক) A
  2. খ) The
  3. গ) No article
  4. ঘ) An
ব্যাখ্যা
Ship এর নামের পূর্বে Article ‘The’ বসে। যেমন, the Nelson, the Titanic ইত্যাদি।
২৭.
Which one is correct.
  1. ক) The ship was drowned in the ocean.
  2. খ) The ship sunk in the ocean.
  3. গ) The ship goes under the ocean.
  4. ঘ) The ship was sunk in the ocean.
ব্যাখ্যা
Drown অর্থ (ব্যক্তি) ডুবে যাওয়া, Sink অর্থ (বস্তু) ডুবে যাওয়া। আর Sink এর Past form ‘sank’ হলেও ‘sunk’ ও হতে পারে, তবে এর প্রয়োগ কম দেখা যায়। তাই সঠিক বাক্যটি- The ship sunk in the ocean.
২৮.
The negative form of the sentence, ''It always pours when it rains'' is
  1. ক) It always does not pours when it does not rain.
  2. খ) It never pours when it does not rain.
  3. গ) It never rains but it pours.
  4. ঘ) It never pours but it rains.
ব্যাখ্যা
বৃষ্টি হলে, সবসময়য় স্রোতধারা বয়ে যায়। অর্থাৎ বৃষ্টি না হলে, কখনোই স্রোত ধারা বয়ে যায় না।
২৯.
The opposite of 'rational' is-
  1. ক) Unrational
  2. খ) Non rational
  3. গ) Disrational
  4. ঘ) irrational
ব্যাখ্যা

Rational (adjective)
(১) যৌক্তিক, যুক্তিসংক্রান্ত।
(২) বিচারবুদ্ধিসম্পন্ন; বিচারক্ষম।
(৩) যুক্তিসহ; যুক্তিসিদ্ধ: rational conduct/explanations.
rationaly (adverb) যুক্তিগতভাবে।
rationality (noun) যুক্তিসম্পন্নতা; যৌক্তিকতা।
Irrational (adjective)
(১) বিচারশক্তিহীন; বিচারবুদ্ধিরহিত: an Irrational child.
(২) বিচারবুদ্ধির দ্বারা পরিচালিত নয় এমন, অযৌক্তিক, যুক্তিহীন: Irrational fears/behaviour.
Irrationally (adverb) বিচারবুদ্ধিহীনভাবে, অযৌক্তিকভাবে।

৩০.
Which of the following phrases give the meaning of 'false tears of sorrow'?
  1. ক) Cry in the wilderness
  2. খ) Crying need
  3. গ) A dose fisted man
  4. ঘ) Crocodiles tears
ব্যাখ্যা
Crocodile tears- কুম্ভীরাশ্রু; মায়াকান্না।
৩১.
He was wise enough to accept the offer. Here 'enough' is-
  1. ক) Adjective
  2. খ) preposition
  3. গ) Adverb
  4. ঘ) Conjunction
ব্যাখ্যা
বাক্যে enough শব্দটি adjective ‘wise’ কে modify করায়, তা একটি adverb.
৩২.
The adjective form of 'marriage' is
  1. ক) married
  2. খ) menstrual
  3. গ) nuptial
  4. ঘ) celestial
ব্যাখ্যা

Marriage (noun) [countable noun, uncountable noun]: বিবাহ; বিয়ে; বিবাহিত অবস্থা।
Married (adjective): বিবাহিত।
Married status (noun): বৈবাহিক পরিস্থিতি- বিবাহিত বা অবিবাহিত বা মৃতদার বা বিধবা বা বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত বোঝাতে।
Marital (adjective): স্বামীসংক্রান্ত; বিবাহসংক্রান্ত; বৈবাহিক।
Marital status (noun): বৈবাহিক অবস্থা।
Matrimonial (adjective): বিবাহসংক্রান্ত; বৈবাহিক।
Marriageable (adjective): বিবাহযোগ্য।
Nuptial (adjective) বিয়েসংক্রান্ত।
অর্থাৎ, Marriage এর adjective form Married এবং Naptial উভয়ই।
তবে এখানে, Marriage শব্দটির verb form Marry এবং Marry এর past participle adjective form Married. অন্যদিকে, Marriage শব্দটির latin adjective Nuptial.
তাই, Best Alternative হিসেবে Married কে সঠিক উত্তর ধরা হয়েছে। তবে অপশনে Marriage এর adjective হিসেবে শুধু Nuptial থাকলে উত্তর Nuptial হবে।
Source: Bangla Academy Dictionary.

৩৩.
The Antonym of 'fertile' is
  1. ক) useful
  2. খ) barren
  3. গ) strong
  4. ঘ) unfavourable
ব্যাখ্যা

Fertile (adjective)
(১) উর্বর: fertile fields/soil.
(২) ফলপ্রসূ; ফলনশীল: fertile seeds/eggs.
Fertility (noun) [uncountable noun] উর্বরতা।
Barren (adjective)
(১) (জমি) অনুর্বর; ঊষর; বন্ধ্যা; নিষ্ফলা; মরুময়।
(২) (বৃক্ষ) অফল; নিষ্ফল; নির্বীজ।
(৩) (নারী ও জন্তু) বন্ধ্যা; অসূতি; অপ্রসূতি।
(৪) (লাক্ষণিক) নিষ্ফল; অনর্থক; বিফল; শুষ্ক: a barren subject/discussion; an attempt that was barren of results.
Barrenness (noun) বন্ধ্যত্ব; নিষ্ফলতা; নির্বীজতা; ঊষরতা।

৩৪.
Which one is a singular number?
  1. ক) lice
  2. খ) errata
  3. গ) phenomenon
  4. ঘ) mice
ব্যাখ্যা
যেসব শব্দের শেষে on যুক্ত আছে তাদের plural করতে on বাদ দিয়ে a যুক্ত করতে হয়। যেমন: phenomenon – phenomena; criterion – criteria.
৩৫.
I caught him ______ the ear.
The preposition in the gap will be-
  1. ক) by
  2. খ) with
  3. গ) in
  4. ঘ) of
ব্যাখ্যা
Catch somebody by something (কোন অঙ্গ যেমন হাত, পা, কান) একটি Apropriate ব্যবহার।
৩৬.
Fill in the gap with appropriate question tag.
I need some books, _____?
  1. ক) don’t I
  2. খ) do I
  3. গ) need I
  4. ঘ) needn't I
ব্যাখ্যা
Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়। তাই don’t I সঠিক উত্তর।
৩৭.
Fill in the gap.
If I have written the address down, I ______ the document.
  1. ক) could send
  2. খ) would send
  3. গ) could have sent
  4. ঘ) could be sent
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটিতে অসংগতি আছে, তাই বাতিল করা হলো।
If clause টি present tense এ হওয়ায়, main clause টি future tense হওয়ার কথা; কিন্তু অপশন গুলোতে তা নেই। আবার If clause এ have এর স্থলে had হলে সঠিক উত্তর হতো could have sent.
৩৮.
Fill in the gap.
I have been waiting _____ five o'clock.
  1. ক) since
  2. খ) for
  3. গ) at
  4. ঘ) by
ব্যাখ্যা
নির্দিষ্ট সময় (five o'clock) কে নির্দেশ করায় শুন্যস্থানে since ব্যবহৃত হয়েছে।
৩৯.
put in suitable preposition.
'Who did you give the money _______?'
  1. ক) from
  2. খ) to
  3. গ) by
  4. ঘ) with
ব্যাখ্যা
কাউকে কিছু দেওয়া অর্থ বুঝাতে Give something to ব্যবহৃত হয়। ‘Who did you give the money to?’ বাক্যটির অর্থ - তুমি কাকে টাকাটা দিয়েছিলে?
৪০.
What is the meaning of the expression 'that is to say':
  1. ক) following that
  2. খ) in spite of something
  3. গ) more accurately
  4. ঘ) there is no more to be said
ব্যাখ্যা
You use that is to say or that's to say to indicate that you are about to express the same idea more clearly or precisely.
৪১.
'Itinerary' means-
  1. ক) plan of journey.
  2. খ) list of item to be discussed in a meeting.
  3. গ) list of events a fixed times.
  4. ঘ) record of events occured in a day
ব্যাখ্যা
Itinerary (noun) ভ্রমণের পরিকল্পনা, বৃত্তান্ত বা লেখাপ্রমাণ; পথবৃত্তান্ত; পথপঞ্জি; গমনপথ।
৪২.
Which of the following words is suitable to complete the sentence.
'seeing the black snake, the children _______.’
  1. ক) shouted
  2. খ) yelled
  3. গ) cried
  4. ঘ) screamed
ব্যাখ্যা
ভয় পেয়ে শিশুরা যে চিৎকার করে তার ইংরেজি শব্দ হচ্ছে scream.
৪৩.
Which one of the following words is connected with a 'violent storm'_
  1. ক) tempest
  2. খ) blizzard
  3. গ) whirlwind
  4. ঘ) monsoon
ব্যাখ্যা

Tempest (noun) প্রচণ্ডঝড়; (লাক্ষণিক) প্রচণ্ড উত্তেজনা: A tempest of laughter swept through the audience.
Tempest swept ঝটিকাতাড়িত।
Tempestuous (adjective) ঝঞ্ঝাক্ষুব্ধ; ঝড়ো; প্রচণ্ড উত্তেজিত: He was in a tempest mood.

৪৪.
The underlined word in the sentence 'It has stopped raining' is-
  1. ক) gerund
  2. খ) participle
  3. গ) infinitive
  4. ঘ) present continuous
ব্যাখ্যা
বাক্যটিতে raining শব্দটি noun এর কাজ করেছে। তাই এটি একটি Gerund.
৪৫.
A lot of food was prepared, but hardly any of it was eaten.
Here the underlined words can be substituted with-
  1. ক) little
  2. খ) a little
  3. গ) few
  4. ঘ) a few
ব্যাখ্যা
যেহেতু food uncountable noun তাই এটি একই অর্থ বিশিষ্ট little প্রতিস্থাপিত হবে। অর্থাৎ একটার পরিবর্তে আরেকটি বসানো যাবে।
৪৬.
'রসুল বিজয়' কাব্যের রচয়িতা কে?
  1. ক) আবদুল হামিদ
  2. খ) শেখ চাঁদ
  3. গ) মীর মুহম্মদ শফী
  4. ঘ) মুহম্মদ আকিল
ব্যাখ্যা
'রসুল বিজয়' কাব্যের রচয়িতা শেখ চাঁদ। এটি ইসলামি সুফি সাহিত্যধারার বিখ্যাত কাব্যগ্রন্থ।
৪৭.
কোনটি অনুসর্গ নয়?
  1. ক) অপেক্ষা
  2. খ) অন্য
  3. গ) চেয়ে
  4. ঘ) জন্য
ব্যাখ্যা
অনুসর্গ (English Grammar: Preposition): শব্দের পরে বসে ওই শব্দের সঙ্গে পরবর্তী শব্দের সম্পর্ক সৃষ্টি করে। কিছু অনুসর্গ যেমন- প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, অবধি,মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে ইত্যাদি। এদের মধ্যে দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক (তৃতীয়া বিভক্তি), হইতে, হতে, চেয়ে (পঞ্চমী বিভক্তি), অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪৮.
'জোছনা ও জননীর গল্প' কার লেখা?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) সেলিনা হোসেন
  3. গ) রিজিয়া রহমান
  4. ঘ) আনিসুল হক
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - আগুনের পরশমণি, অনিল বাগচীর একদিন, সূর্যের দিন, ১৯৭১, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৪৯.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনটি?
  1. ক) পদশব্দ
  2. খ) আরণ্যক
  3. গ) রজনী
  4. ঘ) অসম বৃক্ষ
ব্যাখ্যা
‘আরণ্যক' উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- পথের পাঁচালী, অপরাজিত, দৃষ্টিপ্রদীপ, আদর্শ হিন্দু হোটেল, বিপিনের সংসার, দেবযান, ইছামতি, অশনিসংকেত ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৫০.
'নীল দর্পণ' নাটকের নাট্যকার কে?
  1. ক) মাইকেল মধুসূধন দত্ত
  2. খ) দীনবন্ধু মিত্র
  3. গ) গিরিশ ঘোষ
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
নীল দর্পণ(১৮৬০) দীনবন্ধু মিত্রের নীলকর সাহেবদের নীল চাষিদের উপর বীভৎস অত্যচার অবলম্বনে রচিত নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৫১.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সরস্বতী
  2. খ) স্বরস্বতী
  3. গ) স্বরস্বতি
  4. ঘ) শরস্বতী
ব্যাখ্যা

সরস্বতী [শরোশ্‌শোতি] (বিশেষ্য)
১ বিদ্যা ও কলার দেবী; বাণী; বীণা-পাণি; সারদা; ভারতী; বাগ্‌দেবী; মহাশ্বেতা (নীরবিলা সরস্বতী কূজনিল পাখী সুমধুরতর স্বরে সে নিকুঞ্জ বনে-মাইকেল মধুসূদন দত্ত)।
২ প্রাচীন নদীবিশেষ।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

৫২.
'সে লাপাত্তা'- এখানে 'লা' উপসর্গটি কোন ভাষার?
  1. ক) আরবী
  2. খ) ফারসি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
আম, খাস, লা, গর, বাজে, খয়ের ইত্যাদি হলো আরবি উপসর্গ। অর্থাৎ, 'লাপাত্তা' শব্দের 'লা' আরবি ভাষা থেকে এসেছে।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
৫৩.
দ্বিগু সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) দু+কৃতি
  2. খ) দুষ+কৃতি
  3. গ) দুঃ+কৃতি
  4. ঘ) দুসঃ+কৃতি
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটিতে ভুল আছে। প্রশ্নটি হবে- দুষ্কৃতি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? তাই প্রশ্নটি বাতিল করা হলো।
বিসর্গ সন্ধিসাধিত শব্দ- দুষ্কৃতি = দুঃ + কৃতি।
৫৪.
কোন বানানটি সঠিক?
  1. ক) মৃত্যুত্তীর্ণ
  2. খ) মৃত্যূত্তীর্ণ
  3. গ) মৃত্যুত্তির্ণ
  4. ঘ) মৃতূত্তীর্ণ
ব্যাখ্যা

উ/ঊ এরপরে উ/ঊ থাকলে উভয়ে মিলে ঊ হয় এবং তা উ/ঊ-র আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
মৃত্যু +উত্তীর্ণ = মৃত্যূত্তীর্ণ
মরু+উদ্যান = মরূদ্যান
বহু+ঊর্ধ্ব = বহূর্ধ্ব
বধূ+উৎসব = বধূৎসব
ভূ+ঊর্ধ্ব = ভূর্ধ্ব

৫৫.
বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এখানে 'টাপুর টুপুর' কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) ক্রিয়া
  3. গ) অব্যয়
  4. ঘ) সর্বনাম
ব্যাখ্যা

অব্যয় পদের দ্বিরুক্তিঃ
১. ভাবের গভীরতা বোঝাতে : সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
২. পৌনঃপুনিকতা বোঝাতে : বার বার সে কামান গর্জে উঠল।
৩. অনুভূতি বা ভাব বোঝাতে : ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
৪. বিশেষণ বোঝাতে : পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
৫. ধ্বনিব্যঞ্জনা : ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

৫৬.
'চর্যাপদে' কার পদ সবচেয়ে বেশি?
  1. ক) লুইপা
  2. খ) কুক্করীপা
  3. গ) সরহপা
  4. ঘ) কাহ্নপা
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ'র মতে চর্যাপদের মোট পদসংখ্যা ৫০টি। এর মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা ১৩ টি। দ্বিতীয় সর্বাধিক ৮টি পদ রচনা করেছেন ভুসুকুপা। লুইপা প্রথম পদের রচয়িতা।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
৫৭.
'প্রভাবতী সম্ভাষণ' কে রচনা করেছেন?
  1. ক) রামমোহন রায়
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) রামনারায়ন তর্করত্ন
  4. ঘ) দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিকগ্রন্থ গুলো হলো- প্রভাবতী সম্ভাষণ, ব্যাকরণ কৌমুদী, শব্দ মঞ্জুরী, বহুবিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্নপরীক্ষা ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
৫৮.
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে', এ পঙক্তির স্রষ্টা কে?
  1. ক) মুকুন্দরাম চক্রবর্তী
  2. খ) দৌলত কাজী
  3. গ) ভারতচন্দ্র
  4. ঘ) আলাওল
ব্যাখ্যা
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”- ভারতচন্দ্র রায়গুণাকর রচিত আন্নদামঙ্গল কাব্যের অমর এই উক্তি তথা প্রার্থনাটি করেছে ঈশ্বরী পাটনী। যখন দেবী অন্নদা তার খেয়া নৌকায় নদী পার হয়ে বর চাইতে বলে ঈশ্বরী পাটনীকে, তখন ঈশ্বরী পাটনি এই প্রার্থনাটি করে।
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ।
৫৯.
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
  1. ক) ১৯১২
  2. খ) ১৯১৩
  3. গ) ১৯১৪
  4. ঘ) ১৯১৫
ব্যাখ্যা
এ পর্যন্ত মোট ৪ জন বাঙালি নোবেল পুরষ্কার লাভ করেন। এর মধ্যে সর্বপ্রথম ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন। দ্বিতীয় বাঙালি হিসেবে অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতি, তৃতীয় বাঙালি ও প্রথম-একমাত্র বাংলাদেশি হিসেবে ড. মুহম্মদ ইউনুস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার এবং সর্বশেষ ২০১৯ সালে অর্থনীতিতে অভিজিৎ ব্যানার্জি নোবেল পুরষ্কার লাভ করেন।
(সূত্রঃ নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৬০.
'পদ্মানদীর মাঝি' উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম কি?
  1. ক) মালা
  2. খ) যুগী
  3. গ) কপিলা
  4. ঘ) ময়না
ব্যাখ্যা
যৌনাকাঙ্খার সঙ্গে উদরপূর্তি সমস্যা ভিত্তিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পদ্মা নদীর মাঝি ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে। গ্রন্থাকারে প্রকাশ ১৯৩৬ সালে। উল্লেখযোগ্য চরিত্রঃ কুবের, কপিলা, মালা, হোসেন মিয়া, ধনঞ্জয়, শীতলবাবু। উপন্যাসে শীতল বাবুর স্ত্রীর নাম যুগী। মালা এ উপন্যাসের নায়ক চরত্র কুবেরের স্ত্রী। কপিলা এ উপন্যাসের নায়িকা, মালার বোন এবং শ্যামাদাসের স্ত্রী।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৬১.
'জুলমাত' শব্দের অর্থ কি?
  1. ক) অন্ধকার
  2. খ) অবিচার
  3. গ) অনাচার
  4. ঘ) অত্যাচার
ব্যাখ্যা
'জুলমাত' আরবি শব্দ। এই শব্দের অর্থ- আঁধার, অন্ধকার। আর জুলুম অর্থ অত্যাচার।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৬২.
'শিউলি-মালা' গল্পের লেখক কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) প্রভাত কুমার মুখোপাধ্যায়
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের 'শিউলিমালা' গল্পগ্রন্থে মোট চারটি গল্প আছে- পদ্ম-গোখরো, জিনের বাদশা, অগ্নি-গিরি ও শিউলিমালা।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৬৩.
'চিলে কোঠার সেপাই' উপন্যাসের লেখক কে?
  1. ক) শওকত আলী
  2. খ) শওকত ওসমান
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
‘চিলে কোঠার সেপাই’ উনসত্তরের (১৯৬৯) গণুভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস। তাঁর উল্লেখযোগ্য আরো কয়েকটি রচনা হলোঃ অন্যঘরে অন্যস্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম খোয়াবনামা, সংস্কৃতির ভাঙা সেতু ইত্যাদি।
[সূত্রঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৬৪.
আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) সারা দুপুর
  2. খ) সোনালী কাবিন
  3. গ) আশায় বসতি
  4. ঘ) বন্দী শিবির থেকে
ব্যাখ্যা
সোনালী কাবিন আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম ইত্যাদি এই কাব্যগ্রন্থের উপজীব্য বিষয়। সোনালী কাবিন, কাবিলের বোন, চেহারার চতুরঙ্গ, উপমহাদেশ ও ডাহুকী তার রচিত উপন্যাস এবং পানকৌড়ির রক্ত তার রচিত গল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৬৫.
প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?
  1. ক) বীরবল
  2. খ) যুবনাশ্ব
  3. গ) নীল লোহিত
  4. ঘ) জরাসন্দ্ব
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৬৬.
কোন গ্রন্থখানি বেগম রোকেয়ার লেখা?
  1. ক) প্রপঞ্চ
  2. খ) দেয়াল
  3. গ) মৃত্যুক্ষুধা
  4. ঘ) মতিচুর
ব্যাখ্যা
রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত প্রবন্ধগ্রন্থ 'মতিচুর'। গ্রন্থটি দুই খণ্ডে (১ম খণ্ড ১৯০৪; ২য় খণ্ড ১৯২২) প্রকাশিত হয়। তার রচিত আরাে কয়েকটি গ্রন্থ : অবরােধবাসিনী (প্রবন্ধগ্রন্থ), পদ্মরাগ ও সুলতানার স্বপ্ন (উপন্যাস)।
সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৬৭.
'পাঞ্জেরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
  1. ক) অক্ষরবৃত্ত
  2. খ) স্বরবৃত্ত
  3. গ) মাত্রাবৃত্ত
  4. ঘ) মুক্তক
ব্যাখ্যা

পাঞ্জেরী
ফররুখ আহমদ
কাব্যগ্রন্থ- সাত সাগরের মাঝি।
ছন্দ- মাত্রাবৃত্ত; মূল পর্ব ৬ মাত্রা; পর্ববিন্যাস- ৬+৬+২।
কবি পরিচিতিঃ
তাঁকে ইসলামী রেনেসাঁসের কবি বলা হয়ে থাকে।
জন্মঃ ১৯১৮, মাগুরা জেলার মাঝআইল গ্রামে।
মৃত্যুঃ ১৯৭৪, ঢাকায়।
তাঁর রচিত-
কাব্যগ্রন্থ- সিরাজাম মুনীরা,
কাব্যনাট্য- নৌফেল ও হাতেম,
সনেটসংকলন- মুহূর্তের কবিতা
এবং কাহিনীকাব্য- হাতেম তায়ী।

৬৮.
লুঙ্গি কোন ভাষার শব্দ?
  1. ক) আরবী
  2. খ) ফার্সী
  3. গ) বর্মী
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা
ফুঙ্গি, লুঙ্গি শব্দগুলো বার্মিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। ফুঙ্গি শব্দটির অর্থ বৌদ্ধ সন্ন্যাসী বা ভিক্ষু।
(সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
৬৯.
অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি?
  1. ক) মায়ে ঝিয়ে
  2. খ) ভাইবোন
  3. গ) ঘরবাড়ি
  4. ঘ) দম্পত্তি
ব্যাখ্যা
যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব বলে। যেমন: দুধে-ভাতে, জলে-স্থলে, দেশে-বিদেশে, হাতে-কলমে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
৭০.
সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি?
  1. ক) বারোটি
  2. খ) ষোলটি
  3. গ) কুড়িটি
  4. ঘ) চল্লিশটি
ব্যাখ্যা
বাংলা উপসর্গ মোট ২১ টি এবং তৎসম উপসর্গ মোট ২০ টি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৭১.
কোনো স্থানের তাপমাত্রা বেড়ে গেলে কি হয়?
  1. ক) মেঘের সৃষ্টি হয়
  2. খ) নিম্মচাপ হয়
  3. গ) উচ্চচাপ হয়
  4. ঘ) চাপের পরিবর্তন হয় না
ব্যাখ্যা

বায়ুর চাপ সব জায়গায় একরকম থাকে না। কোনো স্থানে বায়ুর তাপ বেড়ে গেলে বায়ু আয়তনে বেড়ে যায় ও প্রসারিত হয়। ফলে বায়ুহালকা হয় এবং ওজন কমে যায়। তখন সেখানকার বায়ুর চাপ কমে যায়। আবার কোথাও বায়ুর তাপ কমে গেলে সেখানকার বায়ুর ওজন বেড়ে যায়। ফলে বায়ুর চাপও বেড়ে যায়। সুতরাং দেখা যাচ্ছে, বায়ুর তাপ কমলে চাপ বাড়ে এবং বায়ুর তাপ বাড়লে, চাপ কমে।
এছাড়া জলীয়বাষ্প বায়ুর চেয়ে হালকা। এ কারণে বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় তখন সেই বায়ুর ওজন অনেক কমে যায়। ফলে বায়ুর চাপও কম থাকে। বায়ুর চাপ বেশি থাকলে তাকে উচ্চচাপ বলে। আবার বায়ুর চাপ কম থাকলে তাকে নিম্নচাপ বলে।
নিরক্ষীয় নিম্নচাপ বলয়ঃ
নিরক্ষরেখা থেকে ৫ ডিগ্রি উত্তর ও ৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই নিæচাপ বলয় বিস্তৃত। নিরক্ষরেখার উপর সূর্য বৎসরে দুইবার লম্বভাবে কিরণ দেয়। তাই এ অঞ্চল ভ‚-পৃষ্ঠের উষ্ণতম অঞ্চল। অত্যধিক তাপের জন্য এ অঞ্চলের বায়ুঅত্যন্ত হালকা ও প্রসারিত হয়ে উর্ধ্বমূখী হয়। ফলে বায়ুর ওজন কমে যায় এবং নিম্নচাপের সৃষ্টি করে। এভাবেই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে।
ক্রান্তিয় উচ্চচাপ বলয়ঃ
নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তপ্ত বায়ুউর্ধ্বমুখী হয় এবং যতই উপরে ওঠে ততই ধীরে ধীরে শীতল হয়। শীতল বায়ু ভারী হওয়ার ফলে ভ‚-পৃষ্ঠে নেমে আসে এবং ক্রান্তীয় অঞ্চলে (কর্কটক্রান্তী ও মকরক্রান্তীর কাছাকাছি) স্থান করে নেয়। এভাবে ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে দুইটি উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়। উত্তর গোলার্ধে এর নাম কর্কটীয় উচ্চচাপ বলয় এবং দক্ষিণ গোলার্ধে এর নাম মকরীয় উচ্চচাপ বলয়।
উৎসঃ ভূগোল, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭২.
অস্ট্রিয়ার রাজধানীর নাম কি?
  1. ক) বৈরুত
  2. খ) সিডনী
  3. গ) মস্কো
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।
ভিয়েনা সম্পর্কিত তথ্য-
১) এতে জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO) এর সদরদপ্তর অবস্থিত।
২) এতে OPEC (The Organization of the Petroleum Exporting Countries) এর সদরদপ্তর অবস্থিত।
৩) এতে UNODC (UN office on Drugs and Crime) এর সদরদপ্তর অবস্থিত।
৪) এতে IAEA (International Atomic Energy Agency) এর সদরদপ্তর অবস্থিত।
৫) ভিয়েনা কনভেনশন ১৯৮৫ সালে গৃহীত হয়। এটি ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক একটি চুক্তি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

৭৩.
‘স্ট্যাচু অব লিবার্টি’ কোন দেশে অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) ইতালী
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দেয়; যা নিউইয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত। ভাস্কর্যের নকশা তৈরি করেছিলেন ফ্রেডরিক বার্থেলি। এর উচ্চতা ৩০৫ ফুট এবং এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু মূর্তি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৭৪.
মনপুরা দ্বীপ কোথায় অবস্থিত?
  1. ক) নোয়াখালী
  2. খ) ভোলা
  3. গ) বরিশাল
  4. ঘ) বরগুনা
ব্যাখ্যা
মনপুরা দ্বীপ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর এলাকার উত্তরদিকে মেঘনা নদীর মোহনায় অবস্থিত একটি দ্বীপ। এটি ভোলা জেলার মনপুরা উপজেলায় কিছুটা অংশ জুড়ে অবস্থিত।এই দ্বীপের আয়তন ৩৭৩ বর্গ কিলোমিটার।
উল্লেখ্য, ১৯৭০ সালে দেশের দক্ষিণাঞ্চলে সংঘটিত ভয়াবহ বন্যায় প্রেক্ষাপট নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম 'মনপুরা-৭০'।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৭৫.
লালবাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন?
  1. ক) ৩য়
  2. খ) ৪র্থ
  3. গ) ৫ম
  4. ঘ) ৬ষ্ঠ
ব্যাখ্যা
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, দ্বিতীয় প্রধানমন্ত্রী (ভারপ্রাপ্ত) গুলজারি লাল নন্দ, তৃতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, চতুর্থ প্রধানমন্ত্রী (ভারপ্রাপ্ত) গুলজারি লাল নন্দ এবং পঞ্চম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
উৎসঃ ভারত সরকারের ওয়েবসাইট (https://knowindia.gov.in/)।
৭৬.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
  1. ক) ১৩৫তম
  2. খ) ১৩৬তম
  3. গ) ১৩৭তম
  4. ঘ) ১৩৮তম
ব্যাখ্যা
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে। এর এক সপ্তাহ পরে ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারন পরিষদে প্রথমবারের মতো বাংলায় ভাষন প্রদান করেন। ২৯তম অধিবেশনে বাংলাদেশের সাথেই গ্রানাডা ও গিনি বিসাউ যথাক্রমে ১৩৭ ও ১৩৮তম সদস্য হিসাবে জাতিসংঘের সদস্য হয়।
উৎসঃ বাংলাপিডিয়া ও জাতিসংঘের ওয়েবসাইট।
৭৭.
ফেয়ার ফ্যাক্স কি?
  1. ক) সীমান্ত বাহিনী
  2. খ) গোয়েন্দা সংস্থা
  3. গ) পুলিশ বাহিনী
  4. ঘ) সম্মেলন
ব্যাখ্যা
ফেয়ারফ্যাক্স হলো যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত গোয়েন্দা সংস্থার নাম। এছাড়াও আরো কিছু যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে- সিআইএ, এফবিআই, এনজিএ, এনএসএ, আইএনআর ইত্যাদি।
৭৮.
ভলগা নদী কোন দেশে অবস্থিত?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
ভলদাই পর্বত থেকে উৎপত্তি লাভ করা ভলগা নদী হলো ইউরোপের সবচেয়ে দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য প্রায় ৩,৫৩০ কিলোমিটার। এটি রাশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। দানিয়ুব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী যা জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে জন্মলাভ করে ১০ টি দেশের মধ্য দিয়ে ২,৮৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কৃষ্ণসাগরে পতিত হয়েছে। ইউরাল নদী তৃতীয় দীর্ঘতম নদী যা রাশিয়া ও কাজাখস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় ২,৪২৪ কিলোমিটার। নিপার নদী চতুর্থ দীর্ঘতম নদী যার দৈর্ঘ্য ২,২৪০ কিলোমিটার।
(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস এবং ব্রিটানিকা)
৭৯.
ফ্রান্সের আইন সভার নাম কি?
  1. ক) কংগ্রেস
  2. খ) ডায়েট
  3. গ) পার্লামেন্ট
  4. ঘ) ন্যাশনাল অ্যাসেম্বলি
ব্যাখ্যা
ফ্রান্সের আইন সভার নাম পার্লামেন্ট। এটি দ্বিকক্ষ বিশিষ্ট, যার নিম্নকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি এবং উচ্চকক্ষের নাম সিনেট। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ভারতসহ পৃথিবীর অনেক রাষ্ট্রে দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।
৮০.
চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ক) ৬৪০০
  2. খ) ৬৫০০
  3. গ) ৭০০০
  4. ঘ) ৭৫০০
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশন গুলোতে সঠিক উত্তর নেই, তাই প্রশ্নটি বাতিল করা হলো।
চীনের উত্তর সীমান্ত জুড়ে অবস্থিত চীনের মহাপ্রাচীরের প্রকৃত দৈর্ঘ্য ৮,৮৫০ কিমি বা ৫,৫০০ মাইল।
উৎসঃ ব্রিটানিকা।
৮১.
মুজিবনগর দিবস কোনটি?
  1. ক) ১০ এপ্রিল
  2. খ) ১৭ এপ্রিল
  3. গ) ১৭ মার্চ
  4. ঘ) ২৭ মার্চ
ব্যাখ্যা
১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এ অনুষ্ঠানে ষোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিলে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। এইদিন থেকে এই স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে।
৮২.
সবচেয়ে ছোট পাখীর নাম কি?
  1. ক) চড়ুই
  2. খ) শালিক
  3. গ) হামিংবার্ড
  4. ঘ) দোয়েল
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ছোট পাখীর নাম হামিংবার্ড। উত্তর আমেরিকা মহাদেশে হামিংবার্ড পাখির উপস্থিতি লক্ষ্য করা যায়।
৮৩.
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  1. ক) পদ্মা
  2. খ) মেঘনা
  3. গ) যমুনা
  4. ঘ) ব্রক্ষপুত্র
ব্যাখ্যা
দেশে দীর্ঘতম নদী:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- নদীটি তিন বিভাগের ১২টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
- নদীটির পতনমুখ - মেঘনা (ভেদরগঞ্জ, শরীয়তপুর)।

দ্বিতীয় দীর্ঘতম নদী:
- দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতি।
- নদীর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার।
- নদীটি খুলনা বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - (ভারত) ভৈরব-কপোতাক্ষ (দামুড়হুদা, চুয়াডাঙ্গা)।
- নদীটির পতনমুখ - রায়মঙ্গল (শ্যামনগর, সাতক্ষীরা)।

তৃতীয় দীর্ঘতম নদী:
- তৃতীয় দীর্ঘতম নদী সাঙ্গু।
- নদীর দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার।
- নদীটি চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - মিয়ানমার সীমান্ত (থানচি, বান্দরবান)।
- নদীটির পতনমুখ - বঙ্গোপসাগর (বাঁশখালী, চট্টগ্রাম)।

তথ্যসূত্র - বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট। (লিংক)
৮৪.
লেবাননের মুদ্রার নাম কি?
  1. ক) দিনার
  2. খ) ডলার
  3. গ) পাউন্ড
  4. ঘ) রুপি
ব্যাখ্যা

বাংলাদেশের চেয়ে যেসব দেশের টাকার মান কমঃ
বাংলাদেশি 1000 টাকা = 17850 লেবানিজ পাউন্ড।
বাংলাদেশি 1000 টাকা = 1419 নেপালি রুপি।
বাংলাদেশি 1000 টাকা = 2191 শ্রীলঙ্কান রুপি।
বাংলাদেশি 1000 টাকা = 4,96,483 ইরানিয়ান রিয়াল।
বাংলাদেশি 1000 টাকা = 14034 ইরাকি দিনার।
বাংলাদেশি 1000 টাকা = 1287 আলবেনিয়ান লিক।
বাংলাদেশি 1000 টাকা = 1515 আলজেরিয়ান দিনার।
বাংলাদেশি 1000 টাকা = 6760 অ্যাঙ্গোলান কানজা।
বাংলাদেশি 1000 টাকা = 5662 আর্মেনিয়ান ড্রাম।
বাংলাদেশি 1000 টাকা = 48390 কম্বোডিয়ান রিয়েল।
বাংলাদেশি 1000 টাকা = 1150 কেপ ভার্দেয়ান ইস্কুডো।
বাংলাদেশি 1000 টাকা = 9297 চিলিয়ান পেসো।
বাংলাদেশি 1000 টাকা = 2952 ইয়েমেনি রিয়াল।
বাংলাদেশি 1000 টাকা = 1,20,298 উজবেকিস্তানি সম।
বাংলাদেশি 1000 টাকা = 2,72,597 ভিয়েতনামিজ ডং।
বাংলাদেশি 1000 টাকা = 22,703 বুরুন্ডিয়ান ফ্রাঙ্ক।
বাংলাদেশি 1000 টাকা = 1,68,471 ইন্দোনেশিয়ান রুপিয়া।
Data Collection Time 10:12 PM, July 13, 2020.
Data provided by Morningstar for Currency and Coinbase for Cryptocurrency.

৮৫.
প্রেসার কুকারে পানির স্ফুটনাংক-
  1. ক) স্বাভাবিক
  2. খ) স্বাভাবিকের চেয়ে কম
  3. গ) স্বাভাবিকের চেয়ে বেশি
  4. ঘ) কোনোটাই না
ব্যাখ্যা
প্রেসার কুকারে রান্না তারাতারি হয় কারণ, কুকারের ভেতরের পানি ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হয়েই বাইরে আসতে পারে না। ফলে উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। এতে বাড়তি তাপ সৃষ্টি হয়ে রান্না হয় তাড়াতাড়ি।
উৎসঃ নবম-দশম শ্রেণি - পদার্থ বিজ্ঞান বই
৮৬.
সবুজ আলোতে একটি হলুদ রঙের বস্তুকে কি রঙের দেখাবে?
  1. ক) নীল
  2. খ) কালো
  3. গ) সবুজ
  4. ঘ) হলুদ
ব্যাখ্যা
সবুজ আলােতে একটি হলুদ রঙের বস্তুকে কালাে দেখাবে। কেননা হলুদ রঙের বস্তু সবুজ আলোর মধ্য দিয়ে আসার সময় হলুদ রঙও শোষিত হয়। যার ফলে হলুদ রঙের বস্তুটিকে কালো দেখায়।
৮৭.
রক্তরসে থাকে কোনটি?
  1. ক) শর্করা
  2. খ) হিমোগ্লোবিন
  3. গ) লবণ
  4. ঘ) ইউরিক এসিড
অনির্ধারিত
ব্যাখ্যা
রক্তরসে শর্করা, লবণ ও ইউরিক এসিড সবই থাকে। তাই প্রশ্নটি বাতিল করা হলো।
অন্যদিকে, হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার প্রোটিন অণু যা ফুসফুস থেকে দেহের টিস্যুতে অক্সিজেন বহন করে এবং টিস্যু থেকে ফুসফুসে ফিরে কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দেয়।
[সূত্রঃ ব্রিটানিকা]
৮৮.
বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে?
  1. ক) ১০ টি
  2. খ) ১৮ টি
  3. গ) ২২ টি
  4. ঘ) ১৫ টি
ব্যাখ্যা
বাংলাদেশে সংবিধানে মৌলিক অধিকার সম্পর্কিত ২২ টি অনুচ্ছেদ রয়েছে। ২৬ নং থেকে ৪৭ক নং অনুচ্ছেদ পর্যন্ত এগুলো বিস্তৃত। উল্লেখ্য- ‘৪৭’ এবং ‘৪৭ক’ একটি অনুচ্ছেদ হিসেবেই বিবেচিত।
[সূত্র: বাংলাদেশ সংবিধান]
৮৯.
জাতীয় সৃতিসৌধের স্থপতি কে?
  1. ক) হামিদুজ্জামান
  2. খ) মৃণাল হক
  3. গ) সৈয়দ মাইনুল হোসেন
  4. ঘ) সামসুন ওয়ারেস
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন। ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে বঙ্গবন্ধু এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৯০.
স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান-
  1. ক) তামা
  2. খ) দস্তা
  3. গ) ক্রোমিয়াম
  4. ঘ) অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
স্টেইনলেস স্টিল ৭৪% লোহা, ১৮% ক্রোমিয়াম ও ৮% নিকেলের সংমিশ্রনে তৈরি। সূত্রঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
৯১.
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) বেনজীর ভুট্টো
  2. খ) মর্গারেট থ্যাচার
  3. গ) ইন্দিরা গান্ধী
  4. ঘ) শ্রীমাভো বন্দরনায়েকে
ব্যাখ্যা
শ্রীমাভো বন্দরনায়েক শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি আধুনিক বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান ছিলেন। শ্রীমাভো বন্দরনায়েকে তিনবার সিলন ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রীলঙ্কা ফ্রিডম পার্টিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ
৯২.
মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কি?
  1. ক) বীরবিক্রম
  2. খ) বীরশ্রেষ্ঠ
  3. গ) বীরপ্রতীক
  4. ঘ) বীরউত্তম
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্যে ৭ জন শহীদ কে সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয়। এদের মধ্যে সেনাবাহিনী থেকে ৩ জন (সিপাহী হামিদুর রহমান, সিপাহী মোস্তফা কামাল এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর), ইপিআর থেকে ২ জন (ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ) এবং বিমানবাহিনী (ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান) ও নৌবাহিনী (ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন) থেকে একজন করে। এদের মধ্যে সবার আগে মারা যান ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ (৮ এপ্রিল) এবং সবার শেষে মারা যান ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর)।
(সূত্রঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
৯৩.
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
  1. ক) জয়দেবপুরে
  2. খ) কালিয়াকৈরে
  3. গ) সাভারে
  4. ঘ) মানিকগঞ্জে
ব্যাখ্যা
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খেলাধুলার সাথে সাধারণ শিক্ষার সমন্বিত কার্যক্রম রয়েছে। ক্রীড়ার মানোন্নয়ন, উদীয়মান ও প্রতিভাবান শিশু-কিশোর-তরুণ ক্রীড়াবিদদের নিবিড় প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়।
ক্রীড়াকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং আধুনিক ও যথোপযোগী প্রশিক্ষণ দানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে। ১৯৭৬ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। ১৯৮৩ সালে এক অধ্যাদেশের মাধ্যমে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাখা হয়।
১৯৮৬ সাল থেকে এ প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম চালু হয়। রাজধানী ঢাকা থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সাভারের জিরানীতে ১১৯ একর জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত।
উৎসঃ বাংলাপিডিয়া।
৯৪.
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) নয়াদিল্লী
  3. গ) ম্যানিলা
  4. ঘ) ব্যাংকক
ব্যাখ্যা
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা। সংস্থাটির সদর দপ্তর ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত।
৯৫.
বরিশাল এর প্রাচীন নাম কি?
  1. ক) নদীয়া
  2. খ) চন্দ্রদ্বীপ
  3. গ) শাহবাজপুর
  4. ঘ) হরিকেল
ব্যাখ্যা
বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল। মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
[সূত্র- বোর্ড বইঃ নবম-দশম শ্রেণি(বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা)]
৯৬.
জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক?
  1. ক) জর্মানি
  2. খ) বৃটেন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
জর্জ হ্যারিসন লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে বিদেশি সংগীতশিল্পী হিসেবে ভূমিকা রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ারে জর্জ হ্যারিসন কনসার্ট আয়োজন করেন। কনসার্ট এর নাম: কনসার্ট ফর বাংলাদেশ- ১ আগস্ট, ১৯৭১।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৯৭.
শহীদ বুদ্ধিজীবী দিবস কোন তারিখে পালিত হয়?
  1. ক) ১ ডিসেম্বর
  2. খ) ১৪ ডিসেম্বর
  3. গ) ১৬ ডিসেম্বর
  4. ঘ) ২১ ডিসেম্বর
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করে। এ কারণে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৯৮.
পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লার প্রতিষ্ঠাতা কে?
  1. ক) ডা. মোহাম্মদ ইব্রাহিম
  2. খ) প্রেসিডেন্ট আইউব খান
  3. গ) ড. আখতার হামিদ খান
  4. ঘ) ফজলুর রহমান খান
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও প্রায়োগিক কর্মকান্ডে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান। এটি ১৯৫৯ সালে কুমিল্লা জেলার কোর্টবাড়িতে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন আখতার হামিদ খান।
[বাংলাপিডিয়া]
৯৯.
পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
  1. ক) ইংরেজী
  2. খ) ফরাসী
  3. গ) আরবী
  4. ঘ) মান্দারিন
ব্যাখ্যা

সাম্প্রতিক তথ্য মতে,
ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান "Ethnologue" এর তথ্য মতে, Top 10 most spoken languages 2020 এর তালিকা - (মিলিয়ন)
১) English - 1268M
২) Mandarin Chinese - 1120M
৩) Hindi - 637M
৪) Spanish - 538M
৫) French - 277 M
৬) Standard Arabic - 274M
৭) Bengali - 265M

এছাড়াও, কানাডা ভিত্তিক ওয়েবসাইট, Visual Capitalist এর সমীক্ষা অনুসারে সর্বাধিক কথিত ভাষার তালিকা -
১. ইংরেজি - ১১৩ কোটি ২৩ লাখ (প্রায়)
২. মান্দারিন (চাইনিজ) - ১১১ কোটি ৬৫ লাখ (প্রায়)
৩. হিন্দি - ৬১ কোটি ৫৪ লাখ (প্রায়)
বাংলার অবস্থান ৭ম এবং বাংলায় কথা বলা মানুষের সংখ্যা - ২৬ কোটি ৫০ লাখ (প্রায়)

১০০.
ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি?
  1. ক) লুফথানসা
  2. খ) কোয়ানটাস এয়ারওয়েজ
  3. গ) গারুদা
  4. ঘ) নিপ্পন এয়ারওয়েজ
ব্যাখ্যা
গারুদা ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম।
Source: World Atlas