পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৫২ --------------- রিভিশন পরীক্ষা - ৭ টপিক: পরীক্ষা - ৪৬ থেকে ৫১ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক্লডিয়া গোল্ডিন
  2. ক্যাটালিন কারিকো
  3. অ্যান হুইলেয়ার
  4. জন ফসে
ব্যাখ্যা
অর্থনীতিতে নোবেল ২০২৩:

- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন’।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহন করেন।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
- শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- প্রথম নারী হিসেবে ১৯৯০ সালে তিনি হার্ভার্ডে অর্থনীতিতে একটি স্থায়ী অধ্যাপকের পদ লাভ করেন।

তথ্যসূত্র - Britannica.com
.
২০২৪ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
  1. লাসজলো লোভাস
  2. মাইকেল তালাগ্র্যান্ড
  3. আভি উইগডারসন
  4. ডেনিস সুলিভান
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার ২০২৪:

- অ্যাবেল পুরষ্কারকে বলা হয় গণিতের নোবেল।
- নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে।
- ২০০৩ সাল থেকে এই পুরষ্কার প্রদান করা হচ্ছে।
- ২০২৪ সালে অ্যাবেল পুরষ্কার' লাভ করেন ফরাসি গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
- নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে।
- তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে।
- এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।

তথ্যসূত্র - The Abel Prize ওয়েবসাইট।
.
চিত্রকর্ম 'নাইওর' এর চিত্রকর কে?
  1. এস. এম. সুলতান
  2. কামরুল হাসান
  3. জয়নুল আবেদীন
  4. রফিকুন্নবী
ব্যাখ্যা
শিল্পী কামরুল হাসান:

- তাঁর প্রকৃত নাম আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
- ১৯২১ সালের ২ ডিসেম্বর পিতার কর্মস্থল কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নারেঙ্গা গ্রামে।
- কামরুল হাসানের শিক্ষাজীবন কাটে কলকাতায়।
- তিনি কলকাতার মডেল এম ই স্কুল (১৯৩০-৩৫) এবং কলকাতা মাদ্রাসায় (১৯৩৬-৩৭) প্রাথমিক শিক্ষা লাভ করেন।
- ১৯৩৮ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অব আর্টস-এ ভর্তি হন এবং ১৯৪৭ সালে চিত্রকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন।
- ‘তিনকন্যা’ ও ‘নাইওর’ তাঁর বিখ্যাত চিত্রকর্ম।
- ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?
  1. রাশিয়া
  2. বাংলাদেশ
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১:

- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নির্মাণ করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস।
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু ১।
- বাংলাদেশ সময় ১১ মে, ২০১৮ তারিখে রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে।
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ।

তথ্যসূত্র- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, portal.gov.bd.
.
জনপ্রিয় 'হ্যারি পটার' সিরিজের লেখক কে?
  1. রোনাল্ড জ্যাকস
  2. জে কে রাউলিং
  3. জ্যাকলিন উইলসন
  4. রোল্ড ডাহল
ব্যাখ্যা
হ্যারি পটার:

- হ্যারি পটার হল সাত খন্ডের কাল্পনিক উপন্যাসের একটি সিরিজ।
- জনপ্রিয় 'হ্যারি পটার' সিরিজের লেখক হলেন জে কে রাউলিং।
- এই সিরিজের মোট উপন্যাস ৭টি।
- সাতটি উপন্যাস ১৯৯৭ সাল থেকে ২০০৭ সালেরে মধ্যে প্রকাশিত হয়। - এই সিরিজের প্রথম উপন্যাস 'হ্যারি পটার অ্যান্ড দ্যা ফিলসফরাস স্টোন'।
- 'হ্যারি পটার অ্যান্ড দ্যা ডেডলি হ্যালোস' হলো এই সিরিজের সপ্তম উপন্যাস।
- ২০০১ সালের ১৬ নভেম্বর মুক্তি পায় হ্যারি পটার সিরিজের প্রথম সিনেমা 'হ্যারি পটার অ্যান্ড দ্যা ফিলসফরাস স্টোন'।
- এই সিরিজের প্রতিটি সিনেমায় হ্যারি পটার, রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জারের ভূমিকায় অভিনয় করের যথাক্রমে ড্যানিয়েল র‍্যাডক্লিফ, রুপার্ট গ্রিন্ট ও এমা ওয়াটসন।
- জে কে রাউলিং মূল চরিত্রে অভিনয় করার জন্য নিজেই ড্যানিয়েল র‍্যাডক্লিফকে বেছে নিয়েছিলেন। উল্লেখ্য,
- ইংল্যান্ডে জে কে রাউলিং-এর জন্ম ১৯৬৫ সালে।
- ১৯৯০ সালে ট্রেনে ম্যানচেস্টার থেকে লন্ডন যাওয়ার সময় হ্যারি পটার চরিত্রটির ভাবনা মাথায় আসে।
- ট্রেনে বসেই শুরু করেন লিখতে।
- তাঁর লেখা বইগুলো ৪০ কোটির বেশি কপি বিক্রি হয়, অনুদিত হয় প্রায় ৬৫টি ভাষায়।

তথ্যসূত্র - Britannica.com
.
'আবার আসিব ফিরে' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ধূসর পাণ্ডুলিপি
  2. নক্সী কাঁথার মাঠ
  3. ঝরা পালক
  4. কোনোটি নয়
ব্যাখ্যা
'রূপসী বাংলা' কাব্যগ্রন্থ:
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা'।
- 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৭ সালে।
- কবিতাগুলির গঠন সনেটের। বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব, অনুষ্ঠান কাব্যের বিষয়বস্তু।
- 'আবার আসিব ফিরে' রূপসী বাংলা কাব্যের বিখ্যাত কবিতা।

জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।

জীবনানন্দ দাশের উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।

প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘যুদ্ধোত্তর বাংলাদেশ’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. মোতাহের হোসেন
  2. মোহাম্মদ নজিবর রহমান
  3. নীলিমা ইব্রাহিম
  4. বদরুদ্দীন উমর
ব্যাখ্যা
• ‘যুদ্ধোত্তর বাংলাদেশ’ গ্রন্থটির রচয়িতা - বদরুদ্দীন উমর। 

বদরুদ্দীন উমর:

- ২০শে ডিসেম্বর, ১৯৩১ সালের পশ্চিমবঙ্গের বর্ধমানে তিনি জন্মগ্রহন করেন।
- অধ্যাপক এবং রাজনীতিক হিসেবে পরিচিত পান।
- তিনি ‘সংস্কৃতি’ সাময়িকী সম্পাদনা করেন।

তাঁর প্রকাশিত গ্রন্থ:
- সাম্প্রদায়িকতা,
- সংস্কৃতির সাম্প্রদায়িকতা,
- পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি,
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ,
- যুদ্ধপূর্ব বাঙলাদেশ,
- যুদ্ধোত্তর বাঙলাদেশ,
- ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ,
- বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি,
- সংস্কৃতির সংকট ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আমার দেখা নয়াচীন' কত সালে প্রকাশিত হয়?
  1. ২০২০ সালে
  2. ২০১২ সালে
  3. ২০১৭ সালে
  4. ২০১৮ সালে
ব্যাখ্যা
আমার দেখা নয়াচীন:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় বই আমার দেখা নয়াচীন।
- প্রকাশিত হয় ২০২০ সালে।
- এই বইটিও কারাগারে রাজবন্দী থাকার সময়ে রচিত।
- বঙ্গবন্ধু ১৯৫২ সালের অক্টোবর মাসে চীনের পিকিংয়ে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দেন।
- সে সময় নয়াচীন দেখার অভিজ্ঞতার আলোকে বইটি রচিত।

উৎস: ১৪ আগস্ট ২০২০, প্রথম আলো।
.
'চৌচালা' - কোন সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. কর্মধারয় সমাস
  3. নিত্য সমাস
  4. দিগু সমাস
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
- যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় অর্থ প্রকাশ করে, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন -
- দশ আনন যার = দশানন,
- সমান বর্ণ যার = সমবর্ণ,
- যুবতী জায়া যার = যুবজানি।

সংখ্যাবাচক বহুব্রীহি সমাস:
- যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
যেমন -
- দশ ভুজ (হাত) যার = দশভুজা,
- দুটি নল যার = দোনলা,
- চার চাল যে ঘরের = চৌচালা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। - বাক্যটির যৌগিক রূপ কোনটি?
  1. আমি বহু কষ্ট করেছি তাই শিক্ষা লাভ করেছি।
  2. বহু কষ্ট করছি এবং আমি শিক্ষা লাভ করেছি।
  3. যেহেতু বহু কষ্ট করেছি, তাই আমি শিক্ষা লাভ করেছি।
  4. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।
ব্যাখ্যা
সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর:
- সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোনো অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়।
- এবং যথাসম্ভব সংযোজক বা বিয়োজক অব্যয়ের প্রয়োগ করতে হয়।

যেমন:
সরল বাক্য: আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি।
যৌগিক বাক্য: আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি।

সরল বাক্য: তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন।
যৌগিক বাক্য: তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।

সরল বাক্য: পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই তোমার পড়া উচিত।
যৌগিক বাক্য: এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১১.
"Pride goes before a fall."
Translate it into Bengali.
  1. উলুবনে মুক্তা ছড়ানো।
  2. আপন ফাঁদে আপনি পতিত।
  3. অহংকার পতনের মূল।
  4. দীর্ঘসূত্রতা কালাপহারক।
ব্যাখ্যা
• Pride goes before a fall.
- এটি একটি proverb.
- এর বাংলা অনুবাদ হচ্ছে - অহংকার পতনের মূল।

অপশন আলোচনা:
• উলুবনে মুক্তা ছড়ানো।
- Cast pearls before swine.

• আপন ফাঁদে আপনি পতিত।
- Hoist wits one’s own petard.

• দীর্ঘসূত্রতা কালাপহারক।
- Procrastinate is the thief of time.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১২.
Identify the correct sentence.
  1. We would going to the concert if we had managed to get tickets in time.
  2. We would have gone to the concert if we had managed to get tickets in time.
  3. We gone to the concert if we managed to get tickets in time.
  4. We went to the concert if we had be managed to get tickets in time.
ব্যাখ্যা
Correct sentence: We would have gone to the concert if we had managed to get tickets in time. (অপশন 'খ')
• প্রশ্নে উল্লিখিত Sentence টি একটি 3rd Conditional sentence এর উদাহরণ।
Third conditional এর নিয়মানুযায়ী - 
Structure: If + past perfect tense + would/could/might + have + past participle.

অর্থাৎ, Conditional-এ subordinate conjunction 'if' এর পর Past Perfect Tense হলে, তার পরবর্তী Clause- এ would/could/might + have + Verb-এর Past Participle form হবে।

Example Sentence:
1. If I had studied harder, I would have passed the exam.
2. If they had left earlier, they wouldn't have missed the train.
3. If we had invested in that stock, we would have made a profit.
4. If she had known about the traffic, she wouldn't have been late.
১৩.
ADULT : CHILD ::
  1. horse : mare
  2. swine : sow
  3. cat : kitten
  4. cow : herd
ব্যাখ্যা
• Adult - প্রাপ্ত বয়স্ক,
• Child - শিশু।

→ Analogical recognition:
Child (শিশু) বড় হয়ে Adult (প্রাপ্ত বয়স্ক) হয়; আর Kitten (বিড়াল ছানা) বড় হয়ে Cat (বিড়াল) হয়।

Meaning:
- Cat (বিড়াল),
- Kitten (বিড়াল ছানা),
- Horse (ঘোড়া/ঘটক),
- Mare (ঘোটকী),
- Swine (শুকর),
- Sow (বপন করা),
- Cow (গাভী),
- Herd (পশুরদল/পাল)।

Source: Live MCQ Bank English Lecture.
১৪.
Which of the following sentences is correct?
  1. He is used to wake up early every morning for his daily run.
  2. He used to waking up early every morning for his daily run.
  3. He is used to waking up early every morning for his daily run.
  4. He is used to being waking up early every morning for his daily run.
ব্যাখ্যা
• Correct Sentence: He is used to waking up early every morning for his daily run. (অপশন 'গ')

• শুধু Used to এর পর Verb এর base form বসে।
যেমন:
- I used to eat meat, but now I’m a vegetarian.
- He used to go to our school.

• তবে  Subject + be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
যেমন:
- I'm used to living in Paris.
- She’s used to working hard.

• যেহেতু উল্লিখিত বাক্যে used to এর পূর্বে subject + is আছে, তাই used to এর পর Verb+ing ব্যবহৃত হবে।
১৫.
"Chance of requital is never lost."
Translate it into Bengali.
  1. এক হেঁসেলে দুই রাঁধুনি, পুড়ে গেল তার ফেনগালুনি।
  2. এক হাতে তালি বাজে না।
  3. এক বারের রোগী আর বারের ওঝা।
  4. এক মাঘে শীত যায় না।
ব্যাখ্যা
• Chance of requital is never lost.
- এটি একটি proverb.
- এর বাংলা অনুবাদ হচ্ছে - এক মাঘে শীত যায় না।

অপশন আলোচনা:
• এক হেঁসেলে দুই রাঁধুনি, পুড়ে গেল তার ফেনগালুনি।
- A divided authority is never effective; Too many cooks spoil the broth.

• এক হাতে তালি বাজে না।
- It takes two to make a quarrel.

• এক বারের রোগী আর বারের ওঝা।
- Once a patient, the next time a physician; be trained in the school of experience.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
a3 + 1, a3 - 1, a4 + a2 + 1 এর গ.সা.গু কত?
  1. 1
  2. 0
  3. a + 1
  4. a - 1
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + 1, a3 - 1, a4 + a2 + 1 এর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = a3 + 1
= (a + 1)(a2 + a + 1)

২য় রাশি = a3 - 1
= (a - 1)(a2 - a + 1)

৩য় রাশি = a4 + a2 + 1
= (a2)2 + 2 ⋅ a2 ⋅ 1 + (1)2 - a2
= (a2 + 1)2 - a2
= (a2 + 1 + a)(a2 + 1 - a)

রাশি তিনটির কোন সাধারণ উৎপাদক নেই।
সুতরাং রাশিগুলোর গ.সা.গু = 1.
১৭.
a = 2c, a/b = c/d এবং d = 3 হলে 2b = কত?
  1. 6
  2. 12
  3. 9
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: a = 2c, a/b = c/d এবং d = 3 হলে 2b = কত?

সমাধান:
a/b = c/d
⇒ 2c/b = c/d [যেহেতু a = 2c]
⇒ 2cd = bc
⇒ b = 2d
⇒ b = 2 × 3
⇒ b = 6

∴ 2b = 2 × 6 = 12
১৮.
নিচের কোনটি 2a2 - a - 15 এর একটি উৎপাদক?
  1. a - 1
  2. a - 2
  3. a - 3
  4. a - 4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 2a2 - a - 15 এর একটি উৎপাদক?

সমাধান:
2a2 - a - 15
= 2a2 - 6a + 5a - 15
= 2a(a - 3) + 5(a - 3)
= (a - 3)(2a + 5)
১৯.
a + b = 4 এবং a - b = 2 হলে 2a2 - 2b2 = ?
  1. 8
  2. 14
  3. 16
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 4 এবং a - b = 2 হলে 2a2 - 2b2 = ?

সমাধান:
2a2 - 2b2 = 2(a2 - b2)
= 2(a + b)(a - b)
= 2 × 4 × 2
= 16