পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলীঃ যুদ্ধ, বিপ্লব, প্রতিরক্ষা, চুক্তি, সনদ, সম্মেলন, সংস্থা ও সংগঠন। সোর্সঃ যেকোনো গাইড বই এবং বোর্ড বইগুলোই যথেষ্ট। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
ডেজার্ট ফক্স নামে পরিচিত -
  1. ক) ফিল্ড মার্শাল রোমেল
  2. খ) আনোয়ার সাদাত
  3. গ) মার্শাল টিটো
  4. ঘ) কামাল আতাতুর্ক
সঠিক উত্তর:
ক) ফিল্ড মার্শাল রোমেল
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিল্ড মার্শাল রোমেল
ব্যাখ্যা

১৯৪০ সালের ১০ জুন অক্ষশক্তি ব্রিটিশ অধিভুক্ত মিশর আক্রমণ করে।
এ অভিযানে জার্মান ও ইতালির সৈন্যদের নেতৃত্ব দেন জার্মান ফিল্ড মার্শাল এর্ভিন ইয়োহানেস অরগেন রমেল।
যুদ্ধে ব্রিটিশ ফিল্ড মার্শাল মন্টোগোমারি প্রতিপক্ষ রোমেলের অসাধারণ রণকৌশল অদক্ষতায় অভিভূত হয়ে তাকে দি ডেজার্ট ফক্স আখ্যা দিয়েছিলেন।

উৎস: Britannica.com

.
নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় -
  1. ক) ৬ আগস্ট, ১৯৪৫
  2. খ) ৯ আগস্ট, ১৯৪৫
  3. গ) ৬ আগস্ট, ১৯৪৪
  4. ঘ) ৯ আগস্ট, ১৯৪৪
সঠিক উত্তর:
খ) ৯ আগস্ট, ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯ আগস্ট, ১৯৪৫
ব্যাখ্যা

- ৬ আগস্ট যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা লিটল বয় নিক্ষেপ করে।
- ৯ আগস্ট যুক্তরাষ্ট্র আরেক শহর নাগাসাকিতে আরো একটি পারমাণবিক বোমা ফ্যাট ম্যান নিক্ষেপ করে।
- লিটল বয় ও ফ্যাট ম্যান নামক পারমাণবিক বোমা দুটি নিক্ষেপের নির্দেশদাতা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।

উৎস: Britannica.com

.
স্নায়ু যুদ্ধ পরবর্তীকালে পূর্ব ইউরোপের যে দেশটি শান্তি পূর্ণভাবে বিভক্ত হয়েছে?
  1. ক) চেকস্লোভাকিয়া
  2. খ) হাঙ্গেরি
  3. গ) পূর্ব জার্মানি
  4. ঘ) কোরিয়া
সঠিক উত্তর:
ক) চেকস্লোভাকিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) চেকস্লোভাকিয়া
ব্যাখ্যা

১৯৮৯ সালে সাবেক চেকস্লোভাকিয়া সংঘটিত সহিংস সমাজতন্ত্র বিরোধী রাজনৈতিক আন্দোলন ভেলভেট বিপ্লব নামে পরিচিত।
এই বিপ্লবকে Gentle Revolution নামে অভিহিত করা হয়।
স্নায়ু যুদ্ধ পরবর্তীকালে পূর্ব চেকস্লোভাকিয়া ১৯৯৩ সালের ১ জানুয়ারি শান্তি পূর্ণভাবে ভেঙে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয় যথা চেকপ্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া।

- Czechoslovakia, Czech and Slovak Československo, former country in central Europe encompassing the historical lands of Bohemia, Moravia, and Slovakia.
- Czechoslovakia was formed from several provinces of the collapsing empire of Austria-Hungary in 1918, at the end of World War I.
- In the interwar period it became the most prosperous and politically stable state in eastern Europe. It was occupied by Nazi Germany in 1938–45 and was under Soviet domination from 1948 to 1989.
- On January 1, 1993, Czechoslovakia separated peacefully into two new countries, the Czech Republic and Slovakia.

উৎস: Britannica.com

.
কোন যুদ্ধের ফলে OIC প্রতিষ্ঠিত হয়?
  1. ক) আরব ও ইসরাইলের প্রথম যুদ্ধ
  2. খ) আরব ও ইসরাইলের দ্বিতীয় যুদ্ধ
  3. গ) আরব ও ইসরাইলের তৃতীয় যুদ্ধ
  4. ঘ) আরব ও ইসরাইল এর চতুর্থ যুদ্ধ
সঠিক উত্তর:
গ) আরব ও ইসরাইলের তৃতীয় যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) আরব ও ইসরাইলের তৃতীয় যুদ্ধ
ব্যাখ্যা

- ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে আরবদের তৃতীয় যুদ্ধ শুরু হয় ১৯৬৭ সালে। এই যুদ্ধটি Six-Day War নামেও পরিচিত।
- যুদ্ধের পরে ইসরাইল কর্তৃক জেরুজালেমের আল-আকসা মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়।
- এই ঘটনার প্রেক্ষাপটে ১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠা লাভ করে।

উৎসঃ Britannica.com

.
কোন দেশ ন্যাটোর সদস্য নয়?
  1. ক) অস্ট্রিয়া
  2. খ) পোল্যান্ড
  3. গ) হাঙ্গেরি
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
ক) অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) অস্ট্রিয়া
ব্যাখ্যা

- ন্যাটো একটি সামরিক জোট। এটি প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল ১৯৪৯ সালে
- বর্তমান এর সদস্য সংখ্যা ৩০ টি।
- এর লক্ষ্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা।
- ইউরোপের বাইরে ন্যাটো বাহিনীর প্রথম মিশন ছিল আফগানিস্তানের।
- আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- এর সদর দপ্তর ব্রাসেলস,বেলজিয়াম৷
- ন্যাটোর বর্তমান সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবার্গ।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট।

.
ANZUS কোন ধরনের সংগঠন?
  1. ক) অর্থনৈতিক
  2. খ) রাজনৈতিক
  3. গ) আঞ্চলিক
  4. ঘ) সামরিক
সঠিক উত্তর:
ঘ) সামরিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সামরিক
ব্যাখ্যা

ANZUS একটি সামরিক জোট।
- শান্তিপূর্ণভাবে সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন প্রতিরোধ করা এর উদ্দেশ্য।
- প্রতিষ্ঠাকাল ১ সেপ্টেম্বর ১৯৫১।
- এর সদস্য সংখ্যা তিনটিঃ অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র

উৎস: Britannica.com

.
কত সালে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের সমাপ্তি ঘটে?
  1. ক) ১৯৯০
  2. খ) ১৯৯৪
  3. গ) ১৯৯৩
  4. ঘ) ১৯৯৬
সঠিক উত্তর:
খ) ১৯৯৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৪
ব্যাখ্যা

১৯৬১ সালের নেলসন ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র শাখা গঠন করেন
এবং ১৯৬৪ সালে অন্তর্ঘাত সহ নানা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বর্ণবাদী সরকার। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ১৯৯০ সালে মুক্তি পান

- ১৯৯১ সালে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় সকল শ্রেণীর লোকের অংশগ্রহণে শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- এর মাধ্যমে দীর্ঘ ৩৪২ বছরের শ্বেতাঙ্গ শাসনের অবসান হয়।
- দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্টের নাম - এফডব্লিউডি ক্লার্ক।

সূত্র: ব্রিটানিকা.কম

.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) এর প্রেসিডেন্ট কে?
  1. ক) Joan E Donoghue
  2. খ) Ahmed Yusuf
  3. গ) Kirill Gevorgian
  4. ঘ) Pristilla Marven
সঠিক উত্তর:
ক) Joan E Donoghue
উত্তর
সঠিক উত্তর:
ক) Joan E Donoghue
ব্যাখ্যা

জাতিসংঘের ৬টি মূল অঙ্গসংস্থার মধ্যে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত অন্যতম।
- এটির অবস্থান নেদারল্যান্ডের হেগ শহরে।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর বিচারক সংখ্যা ১৫ জন।
- বর্তমান প্রেসিডেন্ট - Joan E Donoghue
(সূত্রঃ ICJ ওয়েবসাইট।

.
দ্বিতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) রিও ডি জেনেরিও, ২০১২
  2. খ) কিয়োটা, ১৯৯৭
  3. গ) জোহানেসবার্গ, ২০০২
  4. ঘ) রিও ডি জেনেরিও, ১৯৯১
সঠিক উত্তর:
গ) জোহানেসবার্গ, ২০০২
উত্তর
সঠিক উত্তর:
গ) জোহানেসবার্গ, ২০০২
ব্যাখ্যা

এক নজরে ধরিত্রী সম্মেলন:
- প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে রিও ডি জেনেরিওতে, ব্রাজিল
- দ্বিতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০২ সালে জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
- তৃতীয় ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১২ সালে রিও ডি জেনেরিও, ব্রাজিল।

উৎসঃ জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট

১০.
রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন জঙ্গি বিমানের নাম কি?
  1. ক) C-130
  2. খ) হকার হারিকেন
  3. গ) স্টেলথ
  4. ঘ) ডি হেভিল্যান্ড
সঠিক উত্তর:
গ) স্টেলথ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্টেলথ
ব্যাখ্যা

- হারিকেন যুক্তরাজ্যর তৈরি যুদ্ধবিমান।
- স্টেলথ যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান।
- C-130 একটি পরিবহন বিমান।

১১.
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কোথায়?
  1. ক) ওয়াশিংটন
  2. খ) নিউইয়র্ক
  3. গ) পেন্টাগন
  4. ঘ) ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
গ) পেন্টাগন
উত্তর
সঠিক উত্তর:
গ) পেন্টাগন
ব্যাখ্যা

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। ২০১৭ সালের আগে পর্যন্ত এটি ছিলো বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন।
- যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন এ অবস্থিত।

উৎসঃ যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

১২.
চে গুয়েভারা ছিলেন -
  1. ক) বলিভিয়ার বিপ্লবী নেতা
  2. খ) পপ সঙ্গীত শিল্পী
  3. গ) কিউবার বিপ্লবী নেতা
  4. ঘ) উরুগুয়ের লেখক
সঠিক উত্তর:
গ) কিউবার বিপ্লবী নেতা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিউবার বিপ্লবী নেতা
ব্যাখ্যা

চে গুয়েভারার নাম শুনলেই চোখে ভাসে একজন রোমান্টিক-বিপ্লবীর অবয়ব।
১৯৬৭ সালে তাঁকে হত্যা করা হয়, কিন্তু দশকের পর দশক জুড়ে চে গুয়েভার হয়ে রয়েছেন তারুণ্যের প্রতীক।
চে গুয়েভার ১৪ জুন ১৯২৮ সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন এবং ৯ অক্টোবর হাজার ১৯৬৭ খ্রিস্টাব্দে বলিভিয়ায় তাকে হত্যা করা হয়।
তার জীবন নির্ভর চলচ্চিত্র The Motorcycle Diaries।

তথ্যসূত্র: প্রথম আলো ও Britannica.com

১৩.
IMO এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) লন্ডন
  3. গ) জেনেভা
  4. ঘ) হেগ
সঠিক উত্তর:
খ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
খ) লন্ডন
ব্যাখ্যা

জাতিসংঘের সমুদ্র বিষয়ক সংস্থা International Maritime Organization (IMO)।
- ১৯৪৮ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত।
- পূর্বনাম - Inter-Governmental Maritime Consultative Organization (IMCO)। ১৯৮২ সালে বর্তমান নাম গ্রহণ করে।
- এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- বর্তমান সদস্য - ১৭৪টি দেশ।
- কাইটেক লিন বর্তমানে এই সংস্থার সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র: https://www.imo.org/

১৪.
বিমসটেক এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ব্যাংকক
  2. খ) ঢাকা
  3. গ) দিল্লি
  4. ঘ) কাঠমান্ডু
সঠিক উত্তর:
ক) ব্যাংকক
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যাংকক
ব্যাখ্যা

বঙ্গোপসাগর অঞ্চলের অর্থনৈতিক জোট হিসেবে পরিচিত বিমসটেক।
- BIMSTEC এর পূর্ণ নাম - Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- প্রতিষ্ঠিত হয় ৬ জুন ১৯৯৭ থাইল্যান্ডের ব্যাংককে।
- এর সদরদপ্তর ঢাকায় এবং সদস্য সংখ্য - ৭টি দেশ।
- সংস্থাটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় - ৩১ জুলাই, ২০০৪ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
- পরবর্তী সম্মেলন ২০২১ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

তথ্য সূত্রঃ বিমসটেক ওয়েবসাইট।

১৫.
আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) মিশর
  3. গ) লেবানন
  4. ঘ) সিরিয়া
সঠিক উত্তর:
ক) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ক) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হলো আরব লীগ।
- এটি ১৯৪৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৭টি।
যথা: সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর।
- বর্তমান সদস্য ২২ টি। এর মধ্যে সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।
(সূত্রঃ আরব লীগ ওয়েবসাইট)

১৬.
“The Art of War” গ্রন্থের রচয়িতা
  1. ক) সুন জু
  2. খ) আলফ্রেড মহান
  3. গ) কৌটিল্য
  4. ঘ) বার্ট্রান্ড রাসেল
সঠিক উত্তর:
ক) সুন জু
উত্তর
সঠিক উত্তর:
ক) সুন জু
ব্যাখ্যা

খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের সামরিক বাহিনীর কৌশলবিদ সুন জু যুদ্ধের কৌশল নিয়ে রচনা করেন The Art of War।
সুন জু সীমিত সম্পদ, কৌশল ও সুযোগের ভিত্তিতে যুদ্ধের কৌশলের বর্ণনা করেন।
সুন জুকে দি মাস্টার সান বলা হত।

তথ্যসূত্র: Britannica.com

১৭.
সামন্তবাদের পতন ঘটে কোন বিপ্লবের মাধ্যমে?
  1. ক) শিল্প বিপ্লব
  2. খ) চিনা বিপ্লব
  3. গ) রুশ বিপ্লব
  4. ঘ) ফরাসি বিপ্লব
সঠিক উত্তর:
ঘ) ফরাসি বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফরাসি বিপ্লব
ব্যাখ্যা

১৭৮৯ সালে ফ্রান্সের শহরে ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব “ জ্যাকোবিন” এর যাত্রা শুরু করে৷
শুরুতে উদারমনা থাকলেও পরবর্তীতে ত্রাসের রাজত্ব কায়েম করে এই ক্লাব।
প্যারিসের বাস্তিল দুর্গ ছিল স্বৈরাচারী রাজতন্ত্র অত্যাচারের প্রতীক।
তৃতীয় শ্রেণীর জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে ধুলিস্যাৎ করে দেয় এবং সামন্তবাদ বিলুপ্ত হয়।

তথ্যসূত্র: সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১৮.
EU এর কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায়?
  1. ক) ফ্রাংকফুট
  2. খ) রোম
  3. গ) জেনেভা
  4. ঘ) স্ট্রাসবার্গ
সঠিক উত্তর:
ক) ফ্রাংকফুট
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্রাংকফুট
ব্যাখ্যা

এটি বিশ্বের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়নের চুক্তি তালিকাভুক্ত সাত প্রতিষ্ঠানগুলোর একটি।
১৯৯৮ সালে আমস্টারডামের চুক্তি ব্যাংকটিকে প্রতিষ্ঠা করে এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে এর সদর দফতর।

তথ্যসূত্র: Dw.com

১৯.
Yalta Conference এর একটি লক্ষ্য ছিল?
  1. ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
  2. খ) জিব্রাল্টার প্রণালী সুরক্ষা
  3. গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
  4. ঘ) যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ
সঠিক উত্তর:
গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
ব্যাখ্যা

ইয়াল্টা কনফারেন্সঃ 
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন -
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
- সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - উইনস্টন চার্চিল
এই সম্মেলনে জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের 'ভেটো' ক্ষমতা দেওয়া হয়।

উৎসঃ ব্রিটানিকা ও হিস্টরি.কম।

২০.
চীনের কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসে -
  1. ক) সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে
  2. খ) সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে
  3. গ) রোজ বিপ্লবের মাধ্যমে
  4. ঘ) ইস্তিখারা বিপ্লবের মাধ্যমে
সঠিক উত্তর:
খ) সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে
উত্তর
সঠিক উত্তর:
খ) সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে
ব্যাখ্যা

- চীনের সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় ১৯৪৯ সালে।
- এর নেতা ছিলেন মাও সেতুং।
- এর মাধ্যমে চীনে পুঁজিবাদী শাসন ব্যবস্থার অবসান হয় এবং সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

২১.
সোয়েটো বিক্ষোভ (Soweto uprising) কোথায় সংঘটিত হয়?
  1. ক) তিউনিশিয়া
  2. খ) সিরিয়া
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

৬০ এর দশকে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী আন্দোলন তুঙ্গে উঠলে শ্বেতাঙ্গ শাসকরা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) এর কার্যক্রম নিষিদ্ধ করে।
- পরবর্তীতে ১৯৭৬ সালে ANC ও এর সমর্থক গোষ্ঠী এক বিশাল বিক্ষোভ প্রদর্শন করে যা Soweto uprising নামে বিখ্যাত।
- এই বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে ৬০০ এর বেশি মানুষ নিহত হয়েছিলো।
- এই ঘটনার প্রেক্ষিতে ১৯৮০ এর দশকে দক্ষিণ আফ্রিকা গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়।

তথ্যসূত্র: Britannica.com

২২.
জাতিসংঘের পর্যবেক্ষক দেশ কতটি?
  1. ক) দুটি
  2. খ) চারটি
  3. গ) তিনটি
  4. ঘ) একটি
সঠিক উত্তর:
ক) দুটি
উত্তর
সঠিক উত্তর:
ক) দুটি
ব্যাখ্যা

বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ দুটি।
- জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিনকে একটি পর্যবেক্ষক সদস্য রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় ২০১২ সালে।
- জাতিসংঘের অপর পর্যবেক্ষক দেশ ভ্যাটিকান সিটি।
- ১৯৪৫ সালে গঠিত জাতিসংঘের পূর্ণ সদস্য দেশ - ১৯৩টি।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।

২৩.
GCC ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) বাহরাইন
  2. খ) ওমান
  3. গ) কুয়েত
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
ঘ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরাক
ব্যাখ্যা

১৯৮১ সালে গঠিত Gulf Cooperation Council (GCC) এর সদস্য দেশ ৬টি।
- পারস্য উপসাগরীয় দেশ সমূহের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট নামে পরিচিত।
- বাহরাইন, কুয়েত , ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এর সদস্য।
- ইরাক এই জোটের সদস্য নয়।

তথ্যসূত্র: GCC এর ওয়েবসাইট।

২৪.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) রবার্তো আজেভেদো
  3. গ) ক্রিস্টিনা লাগার্থ
  4. ঘ) রাফায়েল ম্যারিনো গ্রমিন
সঠিক উত্তর:
ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা
১৯৪৪ সালে ব্রেটন উডস্‌ সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব করা হয়।
- এই প্রস্তাবের প্রেক্ষিতে জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF - International Monetary Fund) প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর এবং  কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে। 
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান সদস্য - ১৯০টি
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক - ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি ১ অক্টোবর, ২০১৯ তারিখে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে ক্রিস্টিনা লগার্দ ২০১১ - ১৯ মেয়াদে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তথ্যসূত্রঃ IMF ওয়েবসাইট।
২৫.
সম্প্রতি নারী অধিকার বিষয়ক ইউরোপীয় সনদ থেকে কোন দেশ নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে?
  1. ক) সার্বিয়া
  2. খ) তুরস্ক
  3. গ) জার্মানি
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
খ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) তুরস্ক
ব্যাখ্যা

- ২০২১ সালের মার্চে নারী অধিকার নিয়ে ইউরোপের ঐতিহাসিক সনদ 'ইস্তাম্বুল সনদ' থেকে তুরস্ক নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
- নারী অধিকার নিয়ে ইউরোপের ঐতিহাসিক এক সনদ থেকে তুরস্ক নিজেকে প্রত্যহার করে নেবার পর এর নিন্দা করেছে ইউরোপের শীর্ষ মানবাধিকার সংস্থা।
- কাউন্সিল অব ইউরোপের সেক্রেটারি জেনারেল মারিয়া বুরিচ বলেছেন - আঙ্কারার এই সিদ্ধান্ত তুরস্কের ভেতর এবং বাইরে নারীদের সুরক্ষার পরিপন্থী।
- ইস্তাম্বুল সনদ নামে পরিচিত ইউরোপীয় এই চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিটি দেশের বাধ্যবাধকতা রয়েছে যে - তাদেরকে 'বৈবাহিক সম্পর্কের ভেতরে ধর্ষণ' এবং 'মেয়েদের খৎনা রোধ' সহ নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে আইন তৈরি করতে হবে।
- এতে পারিবারিক সহিংসতা রোধ ও তার বিচারের কথাও আছে।

তথ্যসূত্র: আলজাজিরা ও বিবিসি বাংলা রিপোর্ট।

২৬.
G-20 এর ১৭ তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) রিয়াদ
  3. গ) ম্যানিলা
  4. ঘ) জেদ্দা
সঠিক উত্তর:
ক) নয়াদিল্লি
উত্তর
সঠিক উত্তর:
ক) নয়াদিল্লি
ব্যাখ্যা

G-20 শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের সংগঠন।
এর সদস্য দেশ ১৯ টি আর সংস্থা একটি (ইউরোপীয় ইউনিয়ন) প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে।
১৭ তম সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২২ সালে নয়াদিল্লিতে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ ও Britannica.com

২৭.
১৯৪৩ সালে অনুষ্ঠিত কাসাব্লাঙ্কা সম্মেলনের উদ্দেশ্য কি ছিলো?
  1. ক) জাতিসংঘ গঠন
  2. খ) ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠানের আয়োজন
  3. গ) জার্মানি, ইতালি ও জাপানের বিনা শর্তে আত্মসমর্পনের প্রস্তাব
  4. ঘ) হিটলারকে গুপ্তহত্যার প্রস্তাব
সঠিক উত্তর:
গ) জার্মানি, ইতালি ও জাপানের বিনা শর্তে আত্মসমর্পনের প্রস্তাব
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি, ইতালি ও জাপানের বিনা শর্তে আত্মসমর্পনের প্রস্তাব
ব্যাখ্যা
কাসাব্লাংকা সম্মেলন (Casablanca Conference):
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মরোক্কোর কাসাব্লাংকায় একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে অংশগ্রহন করেন - যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি শেষ পর্যন্ত অনুপস্থিত ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্রুত শেষ করে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ হিসাবে সম্মেলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- সম্মেলনে জার্মানি, জাপান ও ইতালিকে বিনা শর্তে আত্মসমর্পনের প্রস্তাব করা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়।

তথ্যসূত্রঃ ব্রিটানিকা ও Live MCQ content (upcoming).
২৮.
চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়?
  1. ক) আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
  2. খ) আণবিক অস্ত্র মজুদের স্থান
  3. গ) বোমারু বিমান নির্মাণ কেন্দ্র
  4. ঘ) পর্বতমালা
সঠিক উত্তর:
ক) আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
উত্তর
সঠিক উত্তর:
ক) আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
ব্যাখ্যা

- চাগাই, লুপনোর ও পোখরান আণবিক অস্ত্র পরীক্ষার স্থান।
- পোখরান ভারতে অবস্থিত।
- চাগাই পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত।
- লুপনোর চীনের আণবিক পরীক্ষা কেন্দ্র।

উৎসঃ NDTV, ডন ও শিনহুয়া রিপোর্ট।