পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৫৫
সিলেবাস
৪৫তম বিসিএস প্রস্তুতি: পরীক্ষা - ৯: পরীক্ষার টপিক: ৩৫ ও ৩৬তম বিসিএসের প্রশ্নগুলোর উপর রিভিশন পরীক্ষা। ১. Live MCQ অ্যাপের আর্কাইভের "বিসিএস জব সল্যুশন" বাটন থেকে উল্লিখিত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং রেফারেন্সসহ সমাধান ভালো করে পড়ে পরীক্ষা দিন। ২. উল্লিখিত পরীক্ষাগুলোর প্রশ্ন ও ব্যাখ্যা মডিফাই করে রিভিশন পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৫ প্রশ্ন

.
'বীরবলের হালখাতা' কোন জাতীয় রচনা?
  1. ক) কাব্য
  2. খ) নাটক
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) উপন্যাস
সঠিক উত্তর:
গ) প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রবন্ধ
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'বীরবলের হালখাতা' হচ্ছে প্রবন্ধ গ্রন্থ।
- এটি প্রমথ চৌধুরী রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।

• প্রমথ চৌধুরী:
- বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচনাকারী, গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়।
- ইতালীয় সনেটের প্রবর্তকও হলেন প্রমথ চৌধুরী।
- তাঁর ছদ্মনাম বীরবল।
- তিনি সবুজপত্র (১৯১৪) ও বিশ্বভারতী, রূপ ও রীতি এবং অলকা পত্রিকা সম্পাদনা করেন ।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ।
- পদচারণ।

• গল্পগ্রন্থ:
- চার ইয়ারি কথা।
- আহুতি।
- নীললোহিত ও গল্প সংগ্রহ।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- তেল- নুন -লাকড়ী।
- বীরবলের হালখাতা (চলিত রীতির প্রথম গদ্য রচনা)।
- নানাকথা।
- আমাদের শিক্ষা।
- রায়তের কথা।
- নানাচর্চা।

• তাঁর অন্যান্য বিখ্যাত উক্তি:
- ‘ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়'।
- 'যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়'।
- 'বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে'।
- 'কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা'।
- 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'পরশ্ব' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) পরোশ্‌শো
  2. খ) পরশ্শু‌
  3. গ) পরশু
  4. ঘ) পোরশ্‌শ
সঠিক উত্তর:
ক) পরোশ্‌শো
উত্তর
সঠিক উত্তর:
ক) পরোশ্‌শো
ব্যাখ্যা
-  'পরশ্ব' শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে পরোশ্‌শো

• পরশ্ব:
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর অর্থ আগামীকালের পরবর্তী বা গতকালের পূর্ববর্তী দিন, পরশু।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের কোনটি সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য?
  1. ক) একদা এক রাজ্যে
  2. খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. গ) হৃৎকলমের টানে
  4. ঘ) প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
সঠিক উত্তর:
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা
- 'পায়ের আওয়াজ পাওয়া যায়' হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য
- সৈয়দ শামসুল হক এটি রচনা করেন।
- কাব্যনাট্যের উল্লেখযোগ্য চরিত্র: মাতব্বর, পীর সাহেব, মাতব্বরের মেয়ে, পাইক, গ্রামবাসী, তরুণদল ও মুক্তিযোদ্ধারা।

• সৈয়দ শামসুল হক: 
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়
- নুরুলদীনের সারাজীবন।
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস।
- শীত বিকেল।
- আনন্দের মৃত্যু।
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
- জলেশ্বরীর গল্পগুলো।

• সৈয়দ শামসুল হক রচিত কবিতা:
- একদা এক রাজ্যে
- বৈশাখে রচিত পঙ্‌ক্তিমালা।
- পরানের গহীন ভিতর।
- বেজান শহরের জন্য কোরাস।
- কাননে কানে তোমারই সন্ধানে।
- আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি।

• সৈয়দ শামসুল হকের প্রবন্ধ: হৃৎকলমের টানে

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
'কপালকুণ্ডলা' উপন্যাসের চরিত্র নয় কোনটি?
  1. ক) নবকুমার
  2. খ) গোবিন্দলাল
  3. গ) কপালকুণ্ডলা
  4. ঘ) কাপালিক
সঠিক উত্তর:
খ) গোবিন্দলাল
উত্তর
সঠিক উত্তর:
খ) গোবিন্দলাল
ব্যাখ্যা
- গোবিন্দলাল 'কৃষ্ণকান্তের উইল' উপন্যাসের অন্যতম চরিত্র।

• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- তিনি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন।
- 'সম্বাদ প্রভাকর' পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম- 'ললিতা তথা মানস'।
- তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়।

• কপালকুণ্ডলা উপন্যাস:
- বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক ও দ্বিতীয় সার্থক উপন্যাস 'কপালকুণ্ডলা'।
- এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে।
- অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে উপন্যাসটির কাহিনী গড়ে উঠেছে।
- বঙ্কিমের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়।
- উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'লবণ' শব্দের বিশেষণ কোনটি?
  1. ক) লবণাক্ত
  2. খ) নুন
  3. গ) লবণত্ব
  4. ঘ) লবণ
সঠিক উত্তর:
ক) লবণাক্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) লবণাক্ত
ব্যাখ্যা
-  'লবণ' শব্দের বিশেষণ লবণাক্ত
• লবণাক্ত:
- এর সঠিক উচ্চারণ: লবোনাকতো।
- এটি সংস্কৃত শব্দ।
- এর অর্থ হচ্ছে লবণ মিশ্রিত, ক্ষারযুক্ত বা লোনা স্বাদযুক্ত।

• অন্যান্য অপশগুলো:
- 'নুন','লবণত্ব', ও 'লবণ' বিশেষ্য শব্দ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কোনটি জসীম উদ্‌দীন এর কাব্যগ্রন্থ নয়?
  1. ক) নকশী কাঁথার মাঠ
  2. খ) রাখালী
  3. গ) বেদের মেয়ে
  4. ঘ) মাটির কান্না
সঠিক উত্তর:
গ) বেদের মেয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) বেদের মেয়ে
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'বেদের মেয়ে' জসীম উদ্‌দীন রচিত নাটক।

• জসীম উদ্‌দীন:
- ১৯০৩ সালের ১লা জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে তাঁর জন্ম।
- তাঁর পিতা আনসারউদ্দীন মোল্লা ছিলেন একজন স্কুল শিক্ষক।
- জসীম উদ্‌দীন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী।
- ‘পল্লীকবি’ হিসেবে তাঁর বিশেষ ও স্বতন্ত্র পরিচিতি রয়েছে।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নকশী কাঁথার মাঠ।
- সোজন বাদিয়ার ঘাট।
- মাটির কান্না।
- ভয়াবহ সেই দিনগুলিতে।
- বালুচর।
- রাখালী (তাঁর প্রথম কাব্যগ্রন্থ রাখালী প্রকাশিত হয় ১৯২৭ সালে)।
- রূপবতী ইত্যাদি।

• তাঁর রচিত নাটক: 
- পদ্মাপাড়।
- বেদের মেয়ে।
- পল্লীবধূ।
- মধুমালা।
- গ্রামের মায়া ইত্যাদি।

• শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশী।
- হাসু।
- ডালিম কুমার।

• তাঁর রচিত ভ্রমণকাহিনী:
- চলে মুসাফির।
- হলদে পরীর দেশ।
- যে দেশে মানুষ বড়।
• তাঁর রচিত উপন্যাস: বোবা কাহিনী।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) গোরা
  2. খ) ঘরে-বাইরে
  3. গ) শেষের কবিতা
  4. ঘ) যোগাযোগ
সঠিক উত্তর:
খ) ঘরে-বাইরে
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘরে-বাইরে
ব্যাখ্যা
- চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হচ্ছে ঘরে-বাইরে

• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• ঘরে-বাইরে উপন্যাস: 
- রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস।
- ১৯১৬ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- উপন্যাসটি স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত।
- ঘরে-বাইরে উপন্যাসের সাথে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের 'প্রিন্স অটো' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে।
- স্টিভেনসনের সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ চরিত্র রয়েছে।
- তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক, সমাপ্তি মিলনাত্মক কিন্তু রবীন্দ্রনাথের কাহিনী সকরুণ, সিরিয়াস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য-
  1. ক) মেঘনাদবধ
  2. খ) ব্রজাঙ্গনা
  3. গ) পদ্মাবতী
  4. ঘ) বীরাঙ্গনা
সঠিক উত্তর:
ঘ) বীরাঙ্গনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বীরাঙ্গনা
ব্যাখ্যা
- বাংলা সাহিত্যে বীরাঙ্গনা কাব্যটি প্রথম পত্রকাব্য
- এটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন।

• মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি বাংলা সাহিত্যের মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার একজন প্রতিষ্ঠিত উকিল এবং তাঁর মাতার নাম জাহ্নবী দেবী।
- ইংরেজিতে 'মাইকেল' (michael) শব্দটি হিব্রু 'মিখাইল' (mikha'el) শব্দ থেকে এসেছে।
- Timothy Penpoem ছদ্মনামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ The Captive Ladie এবং দ্বিতীয় গ্রন্থ Visions of the Past প্রকাশিত হয়।
- তিনি ১৮৪৩ সালের ৯ ফেব্রুয়ারি মাত্র ১৯ বছর বয়সে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
- ১৮৪৮ সালের ৩১ শে জুলাই মধুসূদন দত্ত রেবেকা মেকটাভিসকে বিয়ে করেন।

• বীরাঙ্গনা পত্রকাব্য:
- বাংলা সাহিত্যে 'বীরাঙ্গনা' কাব্যটি প্রথম পত্রকাব্য।
- এটি ১৮৬২ সালে প্রকাশিত হয়।
- রোমান কবি পাবলিসাস ওভিডিয়াস ন্যাসো সংক্ষেপে ওভিদের 'হেরোইদাইদ্‌স' কাব্যের অনুসরণে এটি রচিত।
- এই কাব্যে মোট ১১টি পত্র রয়েছে।
- কাব্যে জনা, কৈকেয়ী, তারা প্রমুখ পৌরাণিক নারী তাদের স্বামী বা প্রেমিকদের নিকট নিজেদের কামনা-বাসনা ও চাওয়া-পাওয়ার কথা নির্ভীকচিত্তে প্রকাশ করে।
- কাব্যটিতে নারী চরিত্রে এরূপ দৃঢ়তার প্রকাশ বাংলা সাহিত্যে মধুসূদনের আগে আর কারও রচনায় প্রত্যক্ষ করা যায় না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
সঠিক বানান কোনটি?
  1. ক) ঘন্টা
  2. খ) কান্ড
  3. গ) ভীষণ
  4. ঘ) কৃপন
সঠিক উত্তর:
গ) ভীষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভীষণ
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে সঠিক বানান ভীষণ

• ট–বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য ‘ণ’ যুক্ত হয়।
- যেমন: ঘণ্টা, লুণ্ঠন, কাণ্ড।
• ঋ, র, ষ এর পরে মূর্ধন্য ‘ণ’ হয়।
- যেমন: তৃণ, ঋণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ ও উষ্ণ ইত্যাদি।
• ঋ, র, ষ এর পরে- স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং এবং ক বর্গীয় ও প বর্গীয় থাকলে তার পরবর্তীতে ‘ন’ তখন ‘ণ’ (মূর্ধন্য) হয়ে যায়।
- যেমন: কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মাহমুদ ও বাংলা ভাষার ব্যাকরণ,নবম-দশম শ্রেণি।
১০.
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৯২১
  2. খ) ১৯২২
  3. গ) ১৯২৩
  4. ঘ) ১৯২৪
সঠিক উত্তর:
খ) ১৯২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯২২
ব্যাখ্যা
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলাম এর একটি কাব্যগ্রন্থ।
- এটি ১৯২২ সালে প্রকাশিত হয়।

• কাজী নজরুল ইসলাম:
- বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে তাঁর খ্যাতি ও গুরুত্ব অনেক।
- তাঁর সর্বস্বপণ ছিল দেশপ্রেম ও শোষণবিরোধিতা।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- অগ্নিবীণা (১৯২২ সালে প্রকাশিত)।
- বিষের বাঁশি।
- দোলনচাঁপা।
- ভাঙার গান।
- সাম্যবাদী।
- সর্বহারা।
- ফণি-মনসা।
- জিঞ্জির।
- সন্ধ্যা।
- প্রলয় শিখা।
- মরু ভাস্কর।
- নতুন চাঁদ।
- চক্রবাক।
- সিন্ধু হিন্দোল ইত্যাদি।

• তাঁর রচিত গানের বই:
- বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, সুরসাকী, জুলফিকার, বনগীতি, গুলবাগিচা, গানের মালা ও গীতি শতদল ইত্যাদি। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
Which of the following words can be used both as a verb and noun?
  1. ক) Mistress
  2. খ) Mastery
  3. গ) water
  4. ঘ) Realization
সঠিক উত্তর:
গ) water
উত্তর
সঠিক উত্তর:
গ) water
ব্যাখ্যা
• কিছু কিছু  word  noun এবং verb উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে।
- Water - noun এবং verb উভয় হিসেবে ব্যবহৃত হওয়া একটি শব্দ। 
- Verb  হিসাবে Water এর উদাহরণ  - I water the plants daily. 
- Noun হিসাবে Water এর উদাহরণ - The water of this lake is pure.

অন্যদিকে,
Mistress, Mastery এবং Realization হচ্ছে Noun.
১২.
Who among the following writers is not a Nobel Laureate?
  1. ক) William Faulkner
  2. খ) T. S. Eliot
  3. গ) George Eliot
  4. ঘ) Toni Morrison
সঠিক উত্তর:
গ) George Eliot
উত্তর
সঠিক উত্তর:
গ) George Eliot
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- 'George Eliot' is not a Nobel Laureate।
- ভিক্টোরিয়ান যুগের অন্যতম মহিলা কবি George Eliot, যার original নাম ছিলো Mary Ann Evans.
- তিনি George Eliot ছদ্মনাম ব্যবহার করতেন।

• Famous Works:
- The Mill on the Floss,
- Scenes of Clerical Life,
- Adam Bede,
- Silas Marner,
- Romola,
- Middlemarch.

অন্যদিকে,
• William Faulkner is an American novelist and short-story writer who was awarded the 1949 Nobel Prize for Literature.
• T. S. Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়। তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• Tonni Morrison ১৯৯৩ সালে সাহিত্যে Nobel price লাভ করেন।

Source: Britannica.
১৩.
Shakespeare's 'Titus Andronicus' is a successful-----
  1. ক) tragedy
  2. খ) comedy
  3. গ) poem
  4. ঘ) melodrama
সঠিক উত্তর:
ক) tragedy
উত্তর
সঠিক উত্তর:
ক) tragedy
ব্যাখ্যা
• Titus Andronicus, an early, experimental tragedy by William Shakespeare, written sometime in 1589–92 and published in a quarto edition from an incomplete draft in 1594.
- It is thought to be Shakespeare's first tragedy and is often seen as his attempt to emulate the violent and bloody revenge plays of his contemporaries, which were extremely popular with audiences throughout the 16th century.

• William Shakespeare's other tragedies - 
- Romeo and Juliet
- Julius Caesar
- Othello
- King Lear
- Macbeth
- Hamlet etc.

Source: Shakespeare.com and Britannica.
১৪.
Which of the following writers belong to the Elizabethan period?
  1. ক) Virginia Wolf
  2. খ) Alexander Pope
  3. গ) D. H. Lawrence
  4. ঘ) Ben Jonson
সঠিক উত্তর:
ঘ) Ben Jonson
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ben Jonson
ব্যাখ্যা
• Ben Jonson, by name of Benjamin Jonson (1572 -1637), English Stuart dramatist, lyric poet, and literary critic.
- তিনি Elizabethan Period এর একজন স্বনামধন্য লেখক।
- He is generally regarded as the second most important English dramatist, after William Shakespeare, during the reign of James I.

Among his major plays are comedies:
- Every Man in His Humour (1598),
- Volpone (1605) (Beast Fable)
- Epicoene; or, The Silent Woman (1609),
- The Alchemist (1610), and
- Bartholomew Fair (1614).

Source: Britannica.
১৫.
Shabnam is not good _____ Mathematics.
  1. ক) in
  2. খ) on
  3. গ) at
  4. ঘ) after
সঠিক উত্তর:
গ) at
উত্তর
সঠিক উত্তর:
গ) at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - at.
- Complete Sentence: Shabnam is not good at Mathematics.
• Good at অর্থ হলো দক্ষ।
- কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
- নিম্নোক্ত শব্দগুলোর পরে at বসে।
- যেমন-
-Good at
- clever at
- quick at, etc.
১৬.
_____ amazing songs haunted me for a long time.
  1. ক) This
  2. খ) Those
  3. গ) Though
  4. ঘ) Thus
সঠিক উত্তর:
খ) Those
উত্তর
সঠিক উত্তর:
খ) Those
ব্যাখ্যা
• এই বাক্যের noun (songs) plural form এ রয়েছে বিধায় এর পূর্বে একটি plural determiner বসবে।

• অপশঙ্গুলোর মধ্যে 
- This - এই; এটা। - singular হিসেবে ব্যবহৃত হয়।
- Those (ওইগুলো) - হচ্ছে this এর plural form.
- Thus (adverb) - এইভাবে; সুতরাং। এটি determiner নয়।
- Though (conjunction) - যদিও; যদ্যপি। এটিও determiner নয়।
- অপশনে একমাত্র Those (ওইগুলো) হচ্ছে plural determiner.
- Complete Sentence: Theoe amazing songs haunted me for a long time.

১৭.
Choose the correct sentence.
  1. ক) The earth moves round the sun.
  2. খ) The earth moved round the sun.
  3. গ) The earth has moved round the sun.
  4. ঘ) The earth will be moving round the sun.
সঠিক উত্তর:
ক) The earth moves round the sun.
উত্তর
সঠিক উত্তর:
ক) The earth moves round the sun.
ব্যাখ্যা
• 'General truth অথবা universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো -
- Subject + verb এর base form এ subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়) + object.
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - The earth moves round the sun.
১৮.
In English grammar, ________ deals with the study of the forms of words.
  1. ক) Morphology
  2. খ) Etymology
  3. গ) Semantics
  4. ঘ) Syntax
সঠিক উত্তর:
ক) Morphology
উত্তর
সঠিক উত্তর:
ক) Morphology
ব্যাখ্যা
In English grammar, Morphology, deals with the study of the forms of words.
অন্যদিকে,

• Etymology - The origin of a word and the historical development of its meaning.
• Semantics' deals with the e meaning of a word, phrase, sentence, or text.
• Syntax - The arrangement of words and phrases to create well-formed sentences in a language.

Source: Oxford Learners Dictionary.
১৯.
She insists ____ everything her own way.
  1. ক) is to do
  2. খ) over doing
  3. গ) on doing
  4. ঘ) to do
সঠিক উত্তর:
গ) on doing
উত্তর
সঠিক উত্তর:
গ) on doing
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on doing.
- Complete Sentence: - She insists on doing everything her own way.
Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া।
Insist on/upon এর পরে verb এর সাথে ing যোগ হয়।
Example:
- He insisted on my going there.
২০.
13 জন শিক্ষার্থীর মধ্যে থেকে নির্দিষ্ট একজন ক্যাপ্টেনসহ 11 জনের একটি কমিটি কতভাবে বাছাই করা যাবে?
  1. ক) 11
  2. খ) 66
  3. গ) 78
  4. ঘ) 286
সঠিক উত্তর:
খ) 66
উত্তর
সঠিক উত্তর:
খ) 66
ব্যাখ্যা
প্রশ্ন: 13 জন শিক্ষার্থীর মধ্যে থেকে নির্দিষ্ট একজন ক্যাপ্টেনসহ 11 জনের একটি কমিটি কতভাবে বাছাই করা যাবে?

সমাধান:
সর্বদা একজনকে নির্দিষ্ট রেখে 11 জনের কমিটি বাছাই করার উপায়,
= 13 - 1C11 - 1
= 12C10
= 66
২১.
যদি (125)3x - 2 = 53x + 6 হয়, তবে x = কত?
  1. ক) -2
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 3
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (125)3x - 2 = 53x + 6 হয়, তবে x = কত?

সমাধান:
(125)3x - 2 = 53x + 6 
⇒ (53)3x - 2 = 53x + 6 
⇒ 59x - 6 = 53x + 6 
⇒  9x - 6 = 3x + 6
⇒ 9x - 3x = 6 + 6
⇒ 6x = 12
∴ x = 2
২২.

প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) P13
  2. খ) P14
  3. গ) Q14
  4. ঘ) Q13
সঠিক উত্তর:
গ) Q14
উত্তর
সঠিক উত্তর:
গ) Q14
ব্যাখ্যা
প্রশ্ন:
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম সারিতে,
- A  এর পর দ্বিতীয় বর্ণ = C
C এর পর দ্বিতীয় বর্ণ = E
সংখ্যাগুলো, 2 + 4 = 6

দ্বিতীয় সারিতে,
G  এর পর দ্বিতীয় বর্ণ = I
I  এর পর দ্বিতীয় বর্ণ = K
সংখ্যাগুলো, 3 + 5 = 8

তৃতীয় সারিতে,
M  এর পর দ্বিতীয় বর্ণ = O; O এর পর দ্বিতীয় বর্ণ = Q
সংখ্যাগুলো, 5 + 9 = 14
২৩.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ক) ৪টি
  2. খ) ৬টি
  3. গ) ৮টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
খ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

সমাধান:

চিত্র অনুসারে ত্রিভুজগুলো হলো- △ABC, △ABD, △ACD, △AEF, △AEG, △AFG, । সুতরাং মোট ত্রিভুজ ৬টি।
২৪.

চিত্র অনুসারে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∆PQR অন্তর্লিখিত। ∠x = 114° হলে, ∠y = কত?
  1. ক) 31°
  2. খ) 32°
  3. গ) 33°
  4. ঘ) 34°
সঠিক উত্তর:
গ) 33°
উত্তর
সঠিক উত্তর:
গ) 33°
ব্যাখ্যা
প্রশ্ন:
চিত্র অনুসারে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∆PQR অন্তর্লিখিত। ∠x = 114° হলে, ∠y = কত?

সমাধান:
ΔQOR এর বহিঃস্থ ∠POQ = ∠OQR + ∠ORQ
এখন, ∠POQ + ∠x = 180°
⇒ ∠OQR + ∠OQR + ∠x = 180°
⇒ ∠y + ∠y = 180° - 114°
⇒ 2∠y = 66°
∴ ∠y = 33°
২৫.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী -২০১৬ সালের মার্চ মাসের ১ম সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৪ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?
  1. ক) 4/7
  2. খ) 3/7
  3. গ) 5/7
  4. ঘ) 2/7
সঠিক উত্তর:
খ) 3/7
উত্তর
সঠিক উত্তর:
খ) 3/7
ব্যাখ্যা
প্রশ্ন: আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী -২০১৬ সালের মার্চ মাসের ১ম সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৪ দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভবনা কত?

সমাধান:
এক সপ্তাহে আছে = 7 দিন
বৃষ্টি হয়েছে = 4 দিন
∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 4/7
অর্থাৎ, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 4/7
∴ রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= 1 - 4/7 = 3/7
২৬.
আপনার কাছে সাতটি আধুলি, ১০টি সিকি আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৮ টাকা হবে?
  1. ক) ২০টি
  2. খ) ২২টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৭টি
সঠিক উত্তর:
ক) ২০টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার কাছে সাতটি আধুলি, ১০টা সিকি আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৮ টাকা হবে?

সমাধান: 
আধুলি = ০.৫০ × ৭= ৩.৫ টাকা
সিকি = ০.২৫ × ১০ = ২.৫ টাকা
৮টাকা হতে ১০ পয়সা লাগবে = {৮ - (৩.৫ + ২.৫)}/০.১০= ২০টি
২৭.
.৫ × .০০৯ × .০৫ =কত?
  1. ক) ০.০২২৫
  2. খ) ০.০০২২৫
  3. গ) ০.০০০২২৫
  4. ঘ) ০.০০০০২২৫
সঠিক উত্তর:
গ) ০.০০০২২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০০০২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: .০৫ × .০০৯ × .০৫ = কত?

সমাধান:
.৫ × .০০৯ × .০৫ = ০.০০০২২৫
২৮.
একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি 8 এবং সাধারণ অনুপাত 1/2 হলে সপ্তম পদটি কত?
  1. ক) 1/8
  2. খ) 1/2
  3. গ) 1/4
  4. ঘ) 1/6
সঠিক উত্তর:
গ) 1/4
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি 8 এবং সাধারণ অনুপাত 1/2 হলে সপ্তম পদটি কত?

সমাধান:
কোন গুণোত্তর ধারার প্রথম পদ a,
সাধারণ অনুপাত r হলে

আমরা জানি,
n তম পদ = arn-1
∴ দ্বিতীয় পদ = ar2-1= 8
বা,  ar = 8
বা, a = 8 × 2
∴ a = 16

আবার,
পঞ্চম পদ= ar7 - 1
= ar6
= 16 × (1/2)6
= 16/64
= 1/4
২৯.
x + 1/x = 2 হলে x3 + 1/x3 এর মান কোনটি?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 2 হলে x3 + 1/x3 এর মান কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
x + 1/x = 2

এখন,
x³ + 1/x³
= (x + 1/x)3 - 3 . x .1/x . (x + 1/x)
= (2)3 - 3 . 2
= 8 - 6
= 2
৩০.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
৩, ১২, ৯, ১০, ২৭, ৮, ৮১, ৬, ২৪৩, (?)
  1. ক) ১৬
  2. খ) ৮
  3. গ) ৪
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন:
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
৩, ১২, ৯, ১০, ২৭, ৮, ৮১, ৬, ২৪৩, (?)

সমাধান:
এখানে দুইটি ধারা পাশাপাশি লিখা হয়েছে।
১ম ধারাটি : ৩, ৯, ২৭, ৮১, ২৪৩, …
২য় ধারাটি : ১২, ১০, ৮, ৬, ৪, …
অর্থাৎ, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ২য় ধারার পরবর্তী সংখ্যা ৪ হবে।
৩১.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 3√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 9
  2. খ) 16
  3. গ) 25
  4. ঘ) 36
সঠিক উত্তর:
ক) 9
উত্তর
সঠিক উত্তর:
ক) 9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 3√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x হলে,
কর্ণের দৈর্ঘ্য x√2 = 3√2

বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x = 3
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2 = 32
= 9 
৩২.
কম্পিউটার সিস্টেমে Scanner একটি কোন ধরনের যন্ত্র?
  1. ক) Input Device
  2. খ) Output Device
  3. গ) Storage Device
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Input Device
উত্তর
সঠিক উত্তর:
ক) Input Device
ব্যাখ্যা
- কম্পিউটার সিস্টেমে Scanner একটি Input Device।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত কিছু ইনপুট ডিভাইস হলো কী-বোর্ড , মাউস ,স্ক্যানার , ওয়েবক্যাম ইত্যাদি।
- কিছু আউটপুট ডিভাইস হলো মনিটর , প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর ইত্যাদি। 
- ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো- টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি।

 
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৩৩.
নিচের কোন সাইটটি কেনাবেচার জন্য?
  1. ক) Google.com
  2. খ) Yahoo.com
  3. গ) Amazon.com
  4. ঘ) Bing.com
সঠিক উত্তর:
গ) Amazon.com
উত্তর
সঠিক উত্তর:
গ) Amazon.com
ব্যাখ্যা
- Amazon.com হল কেনাবেচার জন্য ওয়েবসাইট।
সার্চ ইঞ্জিন: সার্চ ইঞ্জিন হলো এমন একটি সফটওয়্যার সিস্টেম যা ওয়েব সার্চ (তথ্য সার্চ) করার জন্য মূলত এটি ডিজাইন করা হয়েছে।
- Google.com, Yahoo.com, Bing.com হল জনপ্রিয় সার্চ ইঞ্জিন। 
- এছাড়াও আরও জনপ্রিয় সার্চ ইঞ্জিন যেমন- Baidu, DuckDuckGo, Yandex ইত্যাদি।

 
উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
৩৪.
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতি কি বলে?
  1. ক) Read out
  2. খ) Read from
  3. গ) Read
  4. ঘ) উপরের সবকটি
সঠিক উত্তর:
গ) Read
উত্তর
সঠিক উত্তর:
গ) Read
ব্যাখ্যা
- কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে Read বলে ।
- কম্পিউটারে আমরা যখন কোন তথ্য রাখি, তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরি থেকে read করে আমাদের প্রদান করে থাকে । 

 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৫.
ল্যারি এলিসন কি প্রতিষ্ঠা করেন?
  1. ক) Oracle Corporation
  2. খ) Facebook
  3. গ) Google
  4. ঘ) Linux
সঠিক উত্তর:
ক) Oracle Corporation
উত্তর
সঠিক উত্তর:
ক) Oracle Corporation
ব্যাখ্যা
- ওরাকল কর্পোরেশন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান।
- সফটওয়্যার নির্মাণে মাইক্রোসফট ও আইবিএম এর পরেই এর অবস্থান। 
- ১৯৭৭ সালে ল্যারি এলিসন ,বব মিনার ও এড ওয়টিস যৌথভাবে এটি প্রতিষ্ঠা করেন।

 
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৩৬.
WI-MAX এর পূর্ণ রূপ কি?
  1. ক) Worldwide Interoperability for Microwave Access
  2. খ) Worldwide Internet for Microwave Access
  3. গ) Worldwide Interconection for Microwave Access
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Worldwide Interoperability for Microwave Access
উত্তর
সঠিক উত্তর:
ক) Worldwide Interoperability for Microwave Access
ব্যাখ্যা
- Wimax পূর্ণরুপ হলো Worldwide Interoperability for Microwave Access।
- ওয়াইম্যাক্স শব্দটি ২০০১ সালের জুনে ওয়াইম্যাক্স ফোরাম কর্তৃক গঠিত হয়। 
- এটি এমন এক যোগাযোগ প্রযুক্তি যা বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করে। 

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৩৭.
মরুভূমির জাহাজ বলা হয়-
  1. ক) ঘোড়া
  2. খ) উট
  3. গ) গ্যাজেল হরিণ
  4. ঘ) দুম্বা
সঠিক উত্তর:
খ) উট
উত্তর
সঠিক উত্তর:
খ) উট
ব্যাখ্যা
- উটকে মরুভূমির জাহাজ বলে।
- উট মরুজীবনের জন্য চমৎকারভাবে অভিযোজিত। এদের প্রশস্ত পদ বালির উপর চলাচলের জন্য যেমন উপযুক্ত, তেমনি নাসারন্ধ্র সম্পূর্ণভাবে বন্ধ করার ক্ষমতা এবং সংবদ্ধ করার উপযোগী। 
- দুই সারি চোখের পাপড়ি মরুভূমিতে বসবাসের জন্য খুবই সহায়ক। আর এসব উপযোগিতার কারণে উট মরুভূমিতে সহজেই মালামাল বহন করতে পারে। 

উৎস: dw.com
৩৮.
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হল-
  1. ক) অ্যামিটার
  2. খ) অণুবীক্ষণ যন্ত্র
  3. গ) তড়িৎবীক্ষণ যন্ত্র
  4. ঘ) ভোল্টামিটার
সঠিক উত্তর:
গ) তড়িৎবীক্ষণ যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) তড়িৎবীক্ষণ যন্ত্র
ব্যাখ্যা
তড়িৎবীক্ষণ যন্ত্র: কোনো বস্তুতে চার্জ বা আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলাে তড়িৎবীক্ষণ যন্ত্র। 
অ্যামিটার: অ্যামিটার বৈদ্যুতিক বর্তনীর বিদ্যুৎ প্রবাহমাত্রা পরিমাপ করে।
অণুবীক্ষণ যন্ত্র: অণুবীক্ষণ যন্ত্র অতি ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণ করে।
ভোল্টামিটার: ভোল্টামিটার বৈদ্যুতিক বর্তনীর বিভব পার্থক্য, বিদ্যুৎ প্রবাহমাত্রা ও বৈদ্যুতিক নির্ণয়ে ব্যবহৃত হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৯.
NaHCO3 -কীসের সংকেত?
  1. ক) বেকিং পাউডার
  2. খ) সোডিয়াম কার্বনেট
  3. গ) সালফিউরিক এসিড
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) বেকিং পাউডার
উত্তর
সঠিক উত্তর:
ক) বেকিং পাউডার
ব্যাখ্যা
- বেকিং পাউডারের রাসায়নিক সংকেত হলো NaHCO3  ।
- সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত হলো Na2CO3 যা ওয়াশিং সোডা হিসেবে ব্যবহৃত হয়। 
- সালফিউরিক এসিড রাসায়নিক সংকেত হলো H2SO।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪০.
ভাইরাস জনিত রোগ কোনটি?
  1. ক) কলেরা
  2. খ) নিউমোনিয়া
  3. গ) জন্ডিস
  4. ঘ) কুষ্ঠব্যাধি
সঠিক উত্তর:
গ) জন্ডিস
উত্তর
সঠিক উত্তর:
গ) জন্ডিস
ব্যাখ্যা
- জন্ডিস হলো ভাইরাস জনিত রোগ। 
- জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক, চোখের সাদা অংশ ও অন্যন্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। 
- ভাইরাসের কারণে আরও যে সকল রোগ হয় তা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, পোলিও, হাম, বসন্ত, ডেঙ্গু, হেপাটাইটিস, জলাতঙ্ক, হারপিস, এইডস প্রভৃতি।
- কলেরা, নিউমোনিয়া, কুষ্ঠব্যাধি হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪১.
বেশি দূর থেকে দেখা যায় কোন রং?
  1. ক) হলুদ
  2. খ) নীল
  3. গ) লাল
  4. ঘ) সবুজ
সঠিক উত্তর:
গ) লাল
উত্তর
সঠিক উত্তর:
গ) লাল
ব্যাখ্যা
- লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং বিক্ষেপণ সবচেয়ে কম। তাই লাল রং বেশি দূর থেকে দেখা যায় ।
- আলোর বিক্ষেপণ নির্ভর করে এর রং ও তরঙ্গ দৈর্ঘ্য এর উপর।
- আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে তার বিক্ষেপণ তত কম হয়।
- লাল রং বেশি দূর থেকে দেখা যায় তাই উঁচু টাওয়ারে লাল রং এর লাইট ব্যবহৃত যাতে বিমান নিচ দিয়ে যাবার সময় অনেক দূর থেকে দেখা যায়।


উৎস: পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
  1. ক) SOS
  2. খ) OMMO
  3. গ) OSSO
  4. ঘ) BOB
সঠিক উত্তর:
খ) OMMO
উত্তর
সঠিক উত্তর:
খ) OMMO
ব্যাখ্যা
OMMO এর আয়নায় প্রতিফলন OMMO ই হবে।
বাকি SOS, OSSO, BOB আয়নায় প্রতিফলিত হলে দিক পরিবর্তন হবে।
৪৩.
কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কয় ধরনের?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
- কোষের আকৃতি, প্রাণীদেহে তার অবস্থান এবং কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু (Epithelium tissue) তিন প্রকার।
যথা:
১। স্কোয়ামাস (আইশাকার ) আবরণী টিস্যু: এই টিস্যুর কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপটা এবং এদের নিউক্লিয়াস বড় আকারের হয়। উদাহরণ: বৃক্কের বোম্যান্স ক্যাপসুল প্রাচীর। 
২। কিউবয়ডাল (ঘনাকার ) আবরণী টিস্যু: এই টিস্যুর কোষগুলো ঘনাকার বা কিউব আকৃতির অর্থাৎ কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা প্রায় সমান। উদাহরণ: বৃক্কের সংগ্রাহক নালিকা। 
৩। কলামনার (স্তম্ভাকৃতি ) আবরণী টিস্যু: এই টিস্যুর কোষসমূহ স্তম্ভের মতো সরু এবং লম্বা। উদাহরণ: প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলো প্রাধনত ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে থাকে।

 
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৪.
'সোয়াচ অব নো গ্রাউন্ড' অন্য কী নামে পরিচিত?
  1. ক) দুবলার চর
  2. খ) গঙ্গারিডি
  3. গ) কলাতলী চ্যানেল
  4. ঘ) গঙ্গা খাদ
সঠিক উত্তর:
ঘ) গঙ্গা খাদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গঙ্গা খাদ
ব্যাখ্যা
- সোয়াচ অফ নো গ্রাউন্ড হলো বঙ্গোপসাগরে অবস্থিত একটি গভীরতম উপত্যকা বা গিরিখাত।
- সোয়াচ অব নো গ্রাউন্ড এর গড় গভীরতা প্রায় ১,২০০ মিটার এবং সবচেয়ে গভীরতম উপত্যাকা হলো ১,৩৪০ মিটার।
- এই খাতটি সুন্দরবন এর দুবলার চর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

- Swatch of No Ground গঙ্গা খাদ নামেও পরিচিত।
- এটা বিশ্বের বড় ১১টি বড় উপত্যকার মধ্যে একটি।

উৎস: বাংলাপিডিয়া
৪৫.
নারিকেল জিঞ্জিরা নামে পরিচিত দ্বীপ কোনটি?
  1. ক) ছেড়া দ্বীপ
  2. খ) মহেশখালি দ্বীপ
  3. গ) সেন্ট মার্টিন দ্বীপ
  4. ঘ) সদ্বীপ
সঠিক উত্তর:
গ) সেন্ট মার্টিন দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) সেন্ট মার্টিন দ্বীপ
ব্যাখ্যা
সেন্ট মার্টিন দ্বীপ: বাংলাদেশের সর্বদক্ষিণ অংশে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে ৯ কিমি দক্ষিণে গড়ে ওঠা একটি ছোট দ্বীপ।
- মায়ানমারের উত্তর-পশ্চিম উপকূল থেকে ৮ কিমি পশ্চিমে নাফ নদীর মুখে দ্বীপটি অবস্থিত। 
- স্থানীয় জনসাধারণ এটিকে নারিকেল জিনজিরা নামে চেনে।
-মূল ভূখন্ড এবং দ্বীপের মধ্যবর্তী ৯.৬৬ কিমি প্রশস্ত প্রণালী দ্বীপের দক্ষিণ-পশ্চিমের উন্মুক্ত সাগরের তুলনায় অনেক অগভীর।
-  এখানে পশ্চিম-উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে ১০-১৫ কিমি প্রবাল প্রাচীর।
- প্রবাল দ্বীপ নামেও দ্বীপটি পরিচিত ।

উৎস: বাংলাপিডিয়া,  ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৬.
পিপলস রিপাবলিক অব চায়নার প্রতিষ্ঠাতা কে?
  1. ক) চিং কাইশেক
  2. খ) সানইয়াৎ সেন
  3. গ) মাও সেতুং
  4. ঘ) চু হুয়াং
সঠিক উত্তর:
গ) মাও সেতুং
উত্তর
সঠিক উত্তর:
গ) মাও সেতুং
ব্যাখ্যা
- ১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা  করেন।
- চীনের কমিউনিস্ট পার্টির নাম বললে যাঁর নাম প্রথমেই বলতে হয়, তিনি মাও সে–তুং।
- মার্কিন সহায়তাপুষ্ট শাসক চিয়াং কাইশেকের বিরুদ্ধে দীর্ঘদিনের সংগ্রামে জয়লাভের মধ্য দিয়ে তিনি ১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা করে চীনে কমিউনিস্ট শাসনের ঘোষণা দেন।
- ১৮৯৩ সালে মাও সে–তুং–এর জন্মের সময় চীনে চলছিল চিং রাজবংশের দুর্দশাগ্রস্ত শাসন।

অন্যদিকে,
সানইয়াৎ সেন - চীন প্রজাতন্ত্রের জনক ও প্রতিষ্ঠাতা। তিনি চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন।

উৎস: ব্রিটানিকা ও পত্রিকা রিপোর্ট।
৪৭.
নালন্দা মহাবিহারের আচার্য কে ছিলেন?
  1. ক) হিউয়ান সাঙ
  2. খ) ক্যানিং
  3. গ) মহাস্থবীর শীলভদ্র
  4. ঘ) ফা-হিয়েন
সঠিক উত্তর:
গ) মহাস্থবীর শীলভদ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাস্থবীর শীলভদ্র
ব্যাখ্যা
- নালন্দা ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্যে (অধুনা ভারতের বিহার রাজ্য) অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার। 
- এটি বিহারের রাজধানী পাটনা শহরের ৯৫ কিলোমিটার (৫৯ মা) দক্ষিণপূর্বে এবং বিহার শরিফ শহরের কাছে অবস্থিত।
 -নালন্দা মহাবিহারের আচার্য ছিলেন মহাস্থবীর শীলভদ্র
 
উৎস: বাংলাপিডিয়া।
৪৮.
পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি? 
  1. ক) চীন
  2. খ) জার্মানি
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
- একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোন স্বাধীন দেশ অবস্থান করে তবে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে।
- পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র 2 টি যথাঃ ইতালি ও দক্ষিণ আফ্রিকা।
- স্যানমেরিনো এবং ভ্যাটিকান সিটি নামক দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত।
- লেসোথো সম্পূর্ণভাবে দক্ষিণ আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত।

উৎস: বাংলাপিডিয়া ।
৪৯.
নিচের কোনটি বাংলাদেশের সংবিধানের প্রথম পদক্ষেপ?
  1. ক) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন 
  2. খ) অস্থায়ী সংবিধান আদেশ জারি
  3. গ) সংবিধান প্রণয়ন কমিটি গঠন
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) অস্থায়ী সংবিধান আদেশ জারি
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্থায়ী সংবিধান আদেশ জারি
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধান প্রণয়ন:
- বাঙালি জাতি রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম ও বহু তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গঠিত মুজিবনগর সরকার স্বাধীনতার পর ঢাকা স্থানান্তরিত হয়।
- ঢাকায় এসে এ সরকার প্রকৃত শাসনভার গ্রহণ করে।
- প্রবাসী সরকারের রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানী কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে ঢাকায় আসেন।
- তার পরের দিন অর্থাৎ ১১ জানুয়ারি "বাংলাদেশ অস্থায়ী সংবিধান অধ্যাদেশ" জারি করা হয়।
- এ আদেশ জারিই হল বাংলাদেশ সংবিধানের প্রথম পদক্ষেপ।
- ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশে একটি নতুন ও সময়োপযোগী সংবিধান প্রণীত হয়।

উৎস: বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
ব্যক্তিগত মূল্যবোধ লালন করে নিচের কোনটিকে?
  1. ক) সামাজিক মূল্যবোধকে
  2. খ) গণতান্ত্রিক  মূল্যবোধ
  3. গ) ব্যক্তিগত মূল্যবোধ
  4. ঘ) স্বাধীনতার মূল্যবোধকে
সঠিক উত্তর:
ক) সামাজিক মূল্যবোধকে
উত্তর
সঠিক উত্তর:
ক) সামাজিক মূল্যবোধকে
ব্যাখ্যা
ব্যক্তিগত মূল্যবোধ ব্যক্তির স্বাধীনতা মূল্যবোধকে লালন করে।
৫১.
সার্কভূক্ত দেশ নয় কোনটি?
  1. ক) শ্রীলংকা
  2. খ) নেপাল
  3. গ) মিয়ানমার
  4. ঘ) ভুটান
সঠিক উত্তর:
গ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
গ) মিয়ানমার
ব্যাখ্যা
- সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংগঠন।
- বাংলাদেশ সার্ক প্রতিষ্ঠার উদ্যোগী রাষ্ট্র।
- ১৯৮৫ সালের ৭ ও ৮ ডিসেম্বর ঢাকা সম্মেলনের মধ্য দিয়ে সার্কের যাত্রা শুরু।
- এক শীর্ষ সম্মেলনে ঢাকায় এটি গঠিত হয়। 
- সার্কের বর্তমান সদস্য দেশ ৮টি :- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটা, মালদ্বীপ ও আফগানিস্তান।
- আফগানিস্তান সার্কের সর্বশেষ সদস্য। 

উৎস: পৌরনীতি ও নাগরিকতা ,এস এস সি প্রোগ্রাম , বাংলাদেশ  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
নিচের কোন জেলায় মধুপুর বন অবস্থিত?
  1. ক) কুমিল্লা
  2. খ) বগুড়া
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) সিলেট 
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
ব্যাখ্যা
- মধুপুর ও ভাওয়ালের গড়: উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র হতে দক্ষিণে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এ উচ্চভূমি বিস্তৃত। 
- এ অঞ্চলটি টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড় নিয়ে গঠিত। 
- এর আয়তন ৪,১০৩ বর্গকিলোমিটার এবং গড় উচ্চতা প্রায় ৩০ মিটার।
- এটি প্লাইস্টোসিনকালের দ্বিতীয় বৃহত্তম উচ্চভূমি। 
- বনজঙ্গলে পরিপূর্ণ এ উচ্চভূমি গজারী বৃক্ষের কেন্দ্র। এজন্য এটি গজারী বৃক্ষের বনভূমি হিসেবেও পরিচিত। 

  উৎস: ভূগোল ও পরিবেশ, নবম - দশম শ্রেণি।
৫৩.
'মারে ডার্লিং' নদী অবস্থিত -
  1. ক) আফ্রিকা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ইউরোপ
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- অস্ট্রেলিয়া ও ওশেনিয়ার দীর্ঘতম নদী হলো - মারে ডার্লিং ।
-  আমাজান নদী আমেরিকার। 
- ভলগা  ইউরোপের নদী।
- নীল নদ আফ্রিকা মহাদেশের নদী।

উতস: বাংলাপিডিয়া।
৫৪.
মুক্তিযুদ্ধে কুষ্টিয়া কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) ৫ নং সেক্টর
  2. খ) ৬ নং সেক্টর
  3. গ) ৯ নং সেক্টর
  4. ঘ) ৮ নং সেক্টর
সঠিক উত্তর:
ঘ) ৮ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টর বা রণাঙ্গনে ভাগ করা হয়। 
- প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার (অধিনায়ক) নিয়োগ করা হয়।
- যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
- ৮ নং সেক্টর  এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
- এই সেক্টরের হেডকোয়ার্টার ছিল কল্যানীতে।
- সেক্টরের সৈন্যদের মধ্যে ৩০০০ ছিল নিয়মিত বাহিনী এবং ২৫০০০ গেরিলা সৈন্য।  

উৎস: বাংলাপিডিয়া, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
কানাইবাঁশি ও মোহনবাঁশি হলো -
  1. ক) উন্নত জাতের ধান
  2. খ) উন্নত জাতের আম
  3. গ) উন্নত জাতের গম
  4. ঘ) উন্নত জাতের কলা
সঠিক উত্তর:
ঘ) উন্নত জাতের কলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উন্নত জাতের কলা
ব্যাখ্যা
কানাইবাঁশি ও মোহনবাঁশি হল উন্নত জাতের কলা।
- উন্নত জাতের কলা গুলি হল :অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী, কাঁঠালি, আনাজি, সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর (জয়েন্ট গর্ভারনার)।
- গাছের আকার ভেদে ও উচ্চতা বিবেচনায় এগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
- খাটো জাতের কলা, 
- মাঝারি উচ্চতা বিশিষ্ট জাতের কলা এবং 
- লম্বা জাতের কলা।

উৎস: ais.gov.bd