পরীক্ষা আর্কাইভ

এনএসআই [NSI] নিয়োগ প্রস্তুতি [Archived]

পরীক্ষাএনএসআই [NSI] নিয়োগ প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা - ৩ বিষয়: সাধারণ জ্ঞান - ১ টপিক: ১. বাংলাদেশ ও উপমহাদেশের ইতিহাস [ব্রিটিশ শাসন, পাকিস্তানি শাসন - ১৯৭০ এর নির্বাচন পর্যন্ত], ২. সংবিধান।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

এনএসআই [NSI] নিয়োগ প্রস্তুতি [Archived]

এনএসআই [NSI] নিয়োগ প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
আসাম ও পূর্ববঙ্গ প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গর্ভনর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন?
  1. লর্ড ক্লাইভ
  2. লর্ড কার্জন
  3. লর্ড রিপন
  4. লর্ড ওরেন হেস্টিংস
সঠিক উত্তর:
লর্ড কার্জন
উত্তর
সঠিক উত্তর:
লর্ড কার্জন
ব্যাখ্যা
- প্রশাসনিক প্রতিবন্ধকতা, দুর্ভিক্ষ, প্রতিরক্ষা সমস্যাবলি ব্রিটিশ সরকারকে বাংলার প্রশাসনিক সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারে বিবেচনা করে দেখতে প্রণোদিত করে। বাংলার প্রশাসনিক এককসমূহকে নতুনভাবে বিন্যস্ত করার প্রচেষ্টা নেওয়া হয় এবং ১৯০৫ সালে ভারতের তৎকালীন বড় লাট লর্ড জর্জ নাথিয়াল কার্জন বাংলা ভাগ করে দুটি প্রদেশে গঠন করেন। ইতিহাসে তা বঙ্গভঙ্গ নামে পরিচিত।

এছাড়াও, 
 -  বঙ্গভঙ্গের মূল পরিকল্পনাকারী- অ্যান্ড্র ফ্রেজার।
 -  বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ ও আসাম , পশ্চিম বাংলা প্রদেশ নামে নতুন দুই প্রদেশ গঠিত হয়।
 -  পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয় ঢাকা।
 -  বঙ্গভঙ্গের পক্ষে -মুসলিম এবং বিপক্ষে ছিল-হিন্দুরা
 -  হিন্দুদের তীব্র আন্দোলনের মুখে, রাজা পঞ্চম জর্জ ১৯১১ সালে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করেন।
 -  বঙ্গভঙ্গ রদের ফলে , নিখিল ভারত মুসলিম লীগ ১৯০৬ প্রতিষ্ঠা হয়

উৎস: বাংলাপিডিয়া, এইচএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
কালিকট বন্দরে এসে কারা প্রথম পৌছায়?
  1. ইংরেজরা
  2. ওলন্দাজরা
  3. পর্তুগিজরা
  4. ফরাসিরা
সঠিক উত্তর:
পর্তুগিজরা
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজরা
ব্যাখ্যা
-পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান। ভাস্কো-দা-গামা আসার পর পর্তুগিজরা উপমহাদেশে আগমন শুরু করে এবং ব্যবসা বাণিজ্য ও যোগাযোগে এক নতুন যুগের সূচনা করে।
- কোচিনে তারা প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে ১৫০২ সালে।
 -ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন- পর্তুগিজরা।
- বাংলায় কুঠি স্থাপন করে ১৫১৭ সালে
-পর্তুগিজরা বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত।

ইংরেজ :
ইংল্যান্ড রানি এলিজাবেথের অনুমতি নিয়ে সম্রাট আকবরের রাজত্বকালে বাণিজ্যের উদ্দেশ্যে ১৬০০ সালে ভারত বর্ষে আসে ইংরেজরা ।
 তারা সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন ১৬১২ সালে।
 সম্রাট শাজাহানের সময় বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন।
 তারা কলকাতায় রাজা উইলিয়ামের নাম অনুসারে, ফোর্ট উলিয়াম দুর্গা নির্মাণ করে ১৭০০ সালে

উৎস : এইচএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
”জনস্বাস্থ ও নৈতিকতা” সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
  1. ২৫ নং
  2. ৩৭নং
  3. ১৮নং
  4. ৩৯নং
সঠিক উত্তর:
১৮নং
উত্তর
সঠিক উত্তর:
১৮নং
ব্যাখ্যা
 “জনস্বাস্থ ও নৈতিকতা”  সংবিধানের ১৮ নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।

- ২৫ নং অনুচ্ছেদ পররাষ্ট্রনীতি বিষয়ক ।
- ৩৭ নং অনুচ্ছেদ সমাবেশেরে স্বাধীনতা  বিষয়ক ।
- ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা  বিষয়ক ।

উল্লেখ্য:

সংবিধান হল মৌলিক বিধানাবলির  সমন্বয়  একটি গঠনতন্ত্র যার উপর ভিত্তি করে একটি রাষ্ট্র পরিচালিত হয়।
- বাংলাদেশের সংবিধানের পূর্ণ নাম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান।
- সংবিধান গণাপরিষদে গৃহীত হয়: ৪ নভেম্বর ১৯৭২।
- বাংলাদেশ সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
- সংবিধানের একটি প্রস্তাবনা আছে- বিসমিল্লাহির রহমানির রহিম।
- সংবিধানের মূলনীতি- ৪টি।
- সংবিধানের তফসিল- ৭ টি।
- সংবিধানের ভাগ- ১১ টি।
- সংবিধানের অনুচ্ছেদ- ১৫৩ ‍টি।

উৎস
: বাংলাদেশ সংবিধান।
.
এ.কে ফজলুল হকের  মন্ত্রিসভার ( ১৯৩৭-১৯৪১) সদস্য কত জন ছিল?
  1. ১১ জন
  2. ১২ জন
  3. ১৫ জন
  4. ১৭ জন
সঠিক উত্তর:
১১ জন
উত্তর
সঠিক উত্তর:
১১ জন
ব্যাখ্যা
এ.কে ফজলুল হক:
এ.কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমস্ত্রী ।

এছাড়াও

- ১৯৩৫ সালে তিনি কলকাতা মিউনিসিপ্যালিটির প্রথম মুসলিম মেয়র হন।
- তিনি কৃষক প্রজা পার্টি (১৯৩৬) সালে প্রতিষ্ঠা করেন।
- ১৯৩৭ সালে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমস্ত্রী হন।
- তার মন্ত্রীসভা হক মন্ত্রীসভা নামে পরিচিত ।
- মন্ত্রীসভার সদস্য ছিল-১১ জন
- তার আমলের্ ঋণ সালিশি আইন” প্রণীত হয়।
- ১৯৫৪ সালে তিনি যুক্তফ্রন্ট গঠন করেন।
- ১৯৫৫ সালে তিনি পূর্ব পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হন।
- ১৯৫৬ সালে তিনি পূর্ব পাকিস্তানের গভর্নর হন

উৎস
: বাংলাপিডিয়া।
.
বাঙ্গালি  জাতীয়তাবাদের উন্মেষ কিভাবে ঘটে?
  1. ভাষা আন্দোলনে
  2. মুক্তিযুদ্ধে
  3. ৬ দফা
  4. ১৯৬৯ গনঅভ্যুত্থান
সঠিক উত্তর:
ভাষা আন্দোলনে
উত্তর
সঠিক উত্তর:
ভাষা আন্দোলনে
ব্যাখ্যা
ভাষা আন্দোলন: 
- বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সংগঠিত গণআন্দোলন
- ভাষা আন্দোলনের মাধ্যমেই পূর্ব বাংলার জনগণের নতুন চেতনার উন্মেষ ঘটায় এবং ক্রমান্বয়ে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে।

এছাড়াও
৬ দফা কে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় ।

১৯৬৯ গণ অভ্যুত্থান:
১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার , পূর্ব পাকিস্তানের - স্বায়ত্তশাসন ও আয়ুবখানের পদত্যাগ কেন্দ্র করে ছাত্র-জনতা ও সরকারি সশস্ত্র বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয় যা ১৯৬৯ গণ অভ্যুত্থান নামে পরিচিত ।
-  এ সময় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি ঘোষণা করে।
-  ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা ও ছাত্র আসাদুজ্জামান আসাদ শহিদ হন
-  ফলাফল -  আয়ুব সরকার পদত্যাগ করেন ও ৭০ এর নির্বাচন দিতে সরকার বাধ্য হয় ।

উৎস: বাংলাপিডিয়া, এইচএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
.
কে স্বত্ববিলোপ নীতি প্রবর্তন করেন?
  1. লর্ড বেন্টিংক
  2. লর্ড ক্লাইভ
  3. লর্ড ডালহৌসি
  4. লর্ড ক্যানিং
সঠিক উত্তর:
লর্ড ডালহৌসি
উত্তর
সঠিক উত্তর:
লর্ড ডালহৌসি
ব্যাখ্যা
লর্ড ডালহৌসি:
-ব্রিটিশ সরকার ভারতে সাম্রাজ্য বিস্তারের জন্য যে-সব নীতি অবলম্বন করে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযােগ্য হল স্বত্ববিলােপ নীতি।, কোনাে ব্রিটিশ আশ্রিত দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে এই নীতি স্বত্ববিলােপ নীতি নামে পরিচিত ।
- স্বত্ববিলোপ নীতির প্রবর্তক- লর্ড ডালহৌসি।
- ১৮৪৮ খ্রি: স্বত্ববিলোপ নীতির প্রবর্তন করা হয় ।
- স্বত্ববিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ডালহৌসি সর্বপ্রথম সাঁতারা রাজ্য দখল করেন
- স্বত্ববিলোপ নীতি বাতিল করেন-মহারানি ভিক্টোরিয়া।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি, বাংলাপিডিয়া
.
ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়-
  1. হুগলি
  2. দিল্লী
  3. সোনারগাঁও
  4. কলকাতায়
সঠিক উত্তর:
কলকাতায়
উত্তর
সঠিক উত্তর:
কলকাতায়
ব্যাখ্যা
ইংরেজ :
- ইংল্যান্ড রানি এলিজাবেথের অনুমতি নিয়ে সম্রাট আকবরের রাজত্বকালে বাণিজ্যের উদ্দেশ্যে ১৬০০ সালে ভারত বর্ষে আসে ইংরেজরা ।
- তারা সুরাটে প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন ১৬১২ সালে।
 - সম্রাট শাজাহানের সময় বাংলায় প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করেন।
 -  কলকাতায় রাজা উইলিয়ামের নাম অনুসারে, ফোর্ট উলিয়াম দুর্গা নির্মাণ করে হয় ১৭০০ সালে।

উৎস : ইতিহাস ও সভ্যতা, নবম ও দশম শ্রেণি।
.
লর্ড ক্যানিং চালু করেন-
  1. ডাকটিকেট
  2. ভূমি রাজস্ব ব্যবস্থা
  3. পাঁচশালা বন্দোবস্ত
  4. কাগজী মুদ্র
সঠিক উত্তর:
কাগজী মুদ্র
উত্তর
সঠিক উত্তর:
কাগজী মুদ্র
ব্যাখ্যা
লর্ড ক্যানিং:
-ভারতের প্রথম গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
- তিনি কম্পানির কাছ থেকে শাসনবার ইংল্যান্ডের রানির নিকট হস্তান্তর করেন।
- তিনি ইন্ডিগো কমিশন গঠন করেন ১৮৬০ সালে।
- পুলিশ প্রশাসন চালু করেন ১৮৬১ সালে।
- কাগজী মুদ্রা চালু করেন ১৮৬১ সালে।
- কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
- ফৌজধারি কার্য-বিধি প্রকাশ করেন।

লর্ড ডালহৌসি:
- ১৮৪৮ খ্রি: স্বত্ববিলোপ নীতির প্রবর্তন করা হয় ।
- স্বত্ববিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ডালহৌসি সর্বপ্রথম সাঁতারা রাজ্য দখল করেন
- স্বত্ববিলোপ নীতি বাতিল করেন-মহারানি ভিক্টোরিয়া।
- ডাকটিকেট প্রচলন করেন।
- প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করেন।

উৎস:
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি, বাংলাপিডিয়া
.
গণ পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন?
  1. আব্দুর রউফ
  2. শাহ আব্দুল হামিদ
  3. মোহাম্মদ উল্লাহ
  4. আব্দুল হামিদ খান
সঠিক উত্তর:
মোহাম্মদ উল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ উল্লাহ
ব্যাখ্যা
গণপরিষদ:
-বাংলাদেশ গণপরিষদ হল ১৯৭০ সালে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, বাংলাদেশ সরকার কর্তৃক সংবিধান অধিবেশন।
- রাষ্ট্রপতি গণপরিষদের আহ্বান করেন-১০ এপ্রিল ১৯৭২।
- গণপরিষদের স্পিকার ছিলেন- শাহ আব্দুল হামিদ।
- গণ পরিষদের ডেপুটি স্পিকার ছিলেন-মোহাম্মদ উল্লাহ।
- গণ পরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন- মাওলানা আব্দুল রশিদ তর্কবাগী।
- গণ পরিষদের খসড়া সংবিধান উত্থাপিত হয় ১২ অক্টোবর ১৯৭২
- গৃহীত হয় -৪ নভেম্বর অক্টোবর ১৯৭২সালে।
- কার্যকর হয়-১৬ ডিসেম্বর ১৯৭২সালে।

উল্লেখ্য: সংবিধান দিবস-৪ নভেম্বর ।

উৎস: বাংলাদেশ সংবিধান।
১০.
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল?
  1. ১৬৯ টি
  2. ১৬২ টি
  3. ১৬৭ টি
  4. ১৬০ টি
সঠিক উত্তর:
১৬৯ টি
উত্তর
সঠিক উত্তর:
১৬৯ টি
ব্যাখ্যা
১৯৭০ সালের সাধারণ নির্বাচন:
- ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের নির্বাচনের কমিশনার ছিলেন-  বিচারপতি আব্দুস সাত্তর ।
- পূর্ব পাকিস্তানে মোট জাতীয় পরিষদে আসন ছিল- ১৬৯ টি।
- তার মধ্যে তৎকালীন আওয়ামীলীগ ১৬৭ টি আসনে জয় লাভ করেন।
- প্রাদেশিক পরিষদের মোট আসন ছিলো-৩১০ টি।
- তার মধ্যে তৎকালীন আওয়ামীলীগ ২৯৮টি আসনে জয় লাভ করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, নবম ও দশম শ্রেণি।
১১.
রাষ্ট্রপতি গণপরিষদের আহ্বান করেন-
  1. ১০ এপ্রিল ১৯৭২
  2. ১৭  এপ্রিল ১৯৭২
  3. ৪ নভেম্বর ১৯৭২
  4. ১৬ ডিসেম্বর ১৯৭২
সঠিক উত্তর:
১০ এপ্রিল ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১০ এপ্রিল ১৯৭২
ব্যাখ্যা
গণপরিষদ:
বাংলাদেশ গণপরিষদ হল ১৯৭০ সালে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, বাংলাদেশ সরকার কর্তৃক সংবিধান অধিবেশন।
- রাষ্ট্রপতি গণপরিষদের আহ্বান করেন-১০ এপ্রিল ১৯৭২।
- গণ পরিষদের খসড়া সংবিধান উত্থাপিত হয়১২ অক্টোবর ১৯৭২
- গৃহীত হয় -৪ নভেম্বর অক্টোবর ১৯৭২
- কার্যকর হয়-১৬ ডিসেম্বর ১৯৭২
- গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন করেন- ড. কামাল হোসেন।
- গণপরিষদের স্পিকার ছিলেন- শাহ আব্দুল হামিদ।
- গণ পরিষদের ডেপুটি স্পিকার ছিলেন-মোহাম্মদ উল্লাহ।
- গণ পরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন- মাওলানা আব্দুল রশিদ তর্কবাগী।
- সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন-৩৪ জন
- একমাত্র নারী সদস্য- বেগম রাজিয়া বানু।
- সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন- সুরঞ্জিত সেনগুপ্ত।

উৎস: বাংলাদেশ সংবিধান।
১২.
১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে পালন হত-
  1. ২২ ফ্রেব্রুয়ারি
  2. ১১ মার্চ
  3. ৭ মার্চ
  4. ১৩ মার্চ
সঠিক উত্তর:
১১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
১১ মার্চ
ব্যাখ্যা
ভাষা আন্দেলন-১৯৪৮
 - ২১ মার্চ ১৯৪৮ রেসকোর্স ময়দানে মুহাম্মদ আলী জিন্নাহ এর পূর্ব পাকিস্তান সফর উপলক্ষ্যে আয়োজিত একটি বিশাল সমাবেশে জিন্নাহ বলেন, ‘উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হইবে, অন্য কোনো ভাষা নহে।
 - ২৪ মার্চ তারিখে কার্জন হলে অনুষ্ঠিত ঢাবি’র সমাবর্তনে তিনি পুনরায় ঘোষণা করেন ‘Urdu and Urdu alone shall be the state language of Pakistan.
-  ১৯৪৮ সালের ২৩ ফেব্রুয়ারি করাচীতে অনুষ্ঠিত পাকিস্তান গণপরিষদের অধিবেশনে,পূর্ব পাকিস্তানের কংগ্রেস দলের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে পরিষদের অন্যতম ভাষা করার দাবি জানান। 
-  রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঘটিত হয়- ২ মার্চ ১৯৪৮ (আহ্বায়ক - শামছুল হক)
-  ২৬ ও ২৯ ফ্রেবুয়ারি ১৯৪৮ - রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়।
- ১১মার্চ  ১৯৪৮ - রাষ্ট্রভাষা সংগ্রামের পক্ষ থেকে বাংলা ভাষা দিবস ঘোষণা কারা হয়।
- ১১মার্চ  ১৯৪৮ রাষ্ট্রভাষার মর্যাদার দাবিতে প্রথম ধর্মঘট হয়।
- ১৫ মার্চ পূর্ব বাংলার মূখ্যমন্ত্রী খাজা নিজামুদ্দি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথ ৮ দফা চুক্তি করেন। 

উৎস
:  মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ, ইতিহাস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
১৩.
সংসদ বিল রাষ্ট্রপতির নিকট পেশ করা হলে তিনি তাতে কত দিনের মধ্যে সম্মতি দান করবেন?
  1. ১২
  2. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
-সংবিধানের ৮০ নং অনুচ্ছেদ অনুসারে, আইন প্রণয়নের জন্যে সংসদে আনীত প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
- সংসদ বিল গ্রহণ করলে তা সম্মতির জন্যে রাষ্ট্রপতির নিকট পেশ করা হয়।
- সংসদ বিল রাষ্ট্রপতির নিকট পেশ করা হলে তিনি তাতে ১৫ দিনের মধ্যে সম্মতি দান করবেন।
- রাষ্ট্রপতি যদি বিলটি ফেরত পাঠান, তাহলে সংসদ তা গ্রহণ করবে।
- পুনরায় তা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে।

এছাড়াও

- তিনি তা ৭ দিনের মধ্যে সম্মতি দান না করলে, তাহলে উক্ত মেয়াদ শেষে তা তিনি বিলটিতে সম্মতি প্রধান করছেন বলে গণ্য কারা হবে।
- বিলটি আিইনে পরিণত হবে।

উৎস: বাংলাদেশ সংবিধান।
১৪.
আসাদ গেইট কোন ঘটনার সাথে সম্পৃক্ত?
  1. ১৯৫২ ভাষা আন্দোলন
  2. ১৯৬৯  গণঅভ্যুত্থান
  3. ১৯৭১  মুক্তিযুদ্ধ
  4. ১৯৬৬ ছয় দফা
সঠিক উত্তর:
১৯৬৯  গণঅভ্যুত্থান
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৯  গণঅভ্যুত্থান
ব্যাখ্যা
১৯৬৯ গণ অভ্যুত্থান:
- ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার , পূর্ব পাকিস্তানের - স্বায়ত্তশাসন ও আয়ুবখানের পদত্যাগ কেন্দ্র করে ছাত্র-জনতা ও সরকারি সশস্ত্র বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ হয় যা ১৯৬৯ গণ অভ্যুত্থান নামে পরিচিত ।
- ১৯৬৯ সালের ৪ ঠা জানুয়ারি সর্বদলীয় রাষ্ঠভাষা গঠন করা হয়।
-  ঐ সময় ছাত্র সংগ্রাম পরিষদ ১১ দফা দাবি ঘোষণা করে।
-  ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা ও ছাত্র আসাদুজ্জামান আসাদ শহিদ হন
-  ফলাফল -  আয়ুব সরকার পদত্যাগ করেন ও  ৭০ এর নির্বাচন দিতে সরকার বাধ্য হয় ।

উৎস:  বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, নবম ও দশম শ্রেণি।
১৫.
Declaration of independence সংবিধানের কোন তফসিলে সংযোজিত?
  1. ৭ম তফসিলে
  2. ৬ষ্ঠ তফসিলে
  3. ৫ম তফসিলে
  4. ২য় তফসিলে
সঠিক উত্তর:
৬ষ্ঠ তফসিলে
উত্তর
সঠিক উত্তর:
৬ষ্ঠ তফসিলে
ব্যাখ্যা
সংবিধান:
সংবিধানের একটি প্রস্তাবনা আছে- বিসমিল্লাহির রহমানির রহিম।
- সংবিধানের মূলনীতি- ৪টি।
- সংবিধানের তফসিল- ৭ টি।
- সংবিধানের ভাগ- ১১ টি।
- সংবিধানের অনুচ্ছেদ- ১৫৩ ‍টি।
- সংবিধানের সংশোধনী- ১৭ টি।
- সংবিধানের পরিচ্ছেদ ১৩ টি।

উল্লেখ্য:

   প্রথম তফসিল - অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
   দ্বিতীয় তফসিল - রাষ্ট্রপতি নির্বাচন (বর্তমানে বিলুপ্ত)
    তৃতীয় তফসিল - শপথ ও ঘোষণা ( ১৪৮ নং অনুচ্ছেদ)
   তুর্থ তফসিল - ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানবলী
   পঞ্চম তফসিল - ১৯৭১ সালের ৭-ই মার্চের ভাষণ।
   ষষ্ঠ তফসিল - ১৯৭১ সালের ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা।
   সপ্তম তফসিল - ১৯৭১ সালের ১০ই এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।

উৎস: বাংলাদেশ সংবিধান।
১৬.
উপমহাদেশে রেল যোগাযোগ চালু হয় কত সালে?
  1. ১৮৫৩ সালে
  2. ১৮৫৬ সালে
  3. ১৮২২ সালে
  4. ১৮৫৪ সালে
সঠিক উত্তর:
১৮৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৫৩ সালে
ব্যাখ্যা
লর্ড ডালহৌসি:
-উপমহাদেশে ইংরেজ শাসকদের মাঝে সব চেয়ে সাম্রাজ্যবাদী ছিলেন লর্ড ডালহৌসি।
- তিনি ১৮৫৩ সালে উপমহাদেশে রেল যোগাযোগ চালু করেন।
- তিনি ১৮৫৬ সালে বিধবা আইন পাস করেন।
- তিনি স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করেন।
- ১৮৫০ সালে তিনি কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত টেলিগ্রাফ লাইন স্থাপন করেন।
উল্লেখ্য :
- বাংলাদেশে দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত প্রথম রেল লাইন স্থাপন করা হয়-১৮৬২ সালে।
- বিশ্বের প্রথম রেল লাইন স্থাপিত হয়- লন্ডনে।

উৎস: ইতিহাস,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।