পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের সংবিধান। সোর্সঃ যেকোনো গাইড বই, বাংলাদেশের সংবিধান। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ভোটার হওয়ার যোগ্যতার কথা উল্লেখ আছে-
  1. ক) ১১৮ নং অনুচ্ছেদে
  2. খ) ১২০ নং অনুচ্ছেদে
  3. গ) ১২২ নং অনুচ্ছেদে
  4. ঘ) ১২৭ নং অনুচ্ছেদে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের সপ্তম ভাগে নির্বাচনের কথা উল্লেখ আছে। ১১৮ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিধান রাখা হয়েছে, ১২২ নং অনুচ্ছেদে ভোটার হওয়ার যোগ্যতার কথা উল্লেখ আছে। ১২৭ নং অনুচ্ছেদে মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
.
বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি?
  1. ক) পদ্মফুল
  2. খ) শাপলা
  3. গ) পাটপাতা
  4. ঘ) দোয়েল
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক হল শাপলা। আবার শাপলা বাংলাদেশের জাতীয় ফুলও বটে। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি এবং বাঘ বাংলাদেশের জাতীয় পশু।
.
বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা'র প্রথম কয়টি লাইন?
  1. ক) ১০টি
  2. খ) ৪টি
  3. গ) ২৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম ১০ লাইন। প্রথম ৪ লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়। কবিতাটিতে মোট ২৫টি লাইন আছে।
.
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
  1. ক) বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ
  2. খ) বিচারপতি মোস্তফা কামাল
  3. গ) বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম
  4. ঘ) বিচারপতি কামাল হোসেন
ব্যাখ্যা
বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম দেশের প্রথম প্রধান বিচারপতি। আর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ ও বিচারপতি মোস্তফা কামাল যথাক্রমে দেশের ষষ্ঠ ও নবম বিচারপতি।
উৎসঃ আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
.
জাতীয় সংসদে নিরপেক্ষতার প্রতীক কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) মন্ত্রীবর্গ
  3. গ) চিফ হুইপ
  4. ঘ) স্পিকার
ব্যাখ্যা
স্পিকারকে জাতীয় সংসদের নিরপেক্ষতার প্রতীক বলা হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।