পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes৩২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
বাংলা ব্যাকরণ: টপিকসমূহ: বাক্য প্রকরণ (প্রয়োগ ও অপপ্রয়োগ; বানান ও বাক্যশুদ্ধি; যতিচিহ্ন ও এর ব্যবহার; পরিভাষা; বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।) উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
কোনটি ‘আবেদন’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) আরজি
  2. খ) দরখাস্ত
  3. গ) মাগন
  4. ঘ) আহূতি
সঠিক উত্তর:
ঘ) আহূতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আহূতি
ব্যাখ্যা
‘আহুতি’ শব্দটি আবেদন শব্দের সমার্থক শব্দ নয়।
আমন্ত্রণ এর প্রতিশব্দ- 'আহূতি'। 

আবেদন এর সমার্থক শব্দ: 
- আরজি,
- দরখাস্ত,
- প্রার্থনা,
- নিবেদন,
- অনুরোধ,
- মাগন,
- চাওয়া।

আমন্ত্রণ এর প্রতিশব্দ:
- নিমন্ত্রণ,
- আহ্বান,
- আহূতি,
- ডাক,
- নেমন্তন্ন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘কমা’ এর বিরতিকাল কত সময়?
  1. ক) ১ সেকেন্ড
  2. খ) ১ বলতে যে সময়
  3. গ) ১ বলার দ্বিগুণ সময়
  4. ঘ) থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর:
খ) ১ বলতে যে সময়
উত্তর
সঠিক উত্তর:
খ) ১ বলতে যে সময়
ব্যাখ্যা
‘কমা’ এর বিরতিকাল - ১ বলতে যে সময় প্রয়োজন। 
‘কমা’ এর বাংলা অর্থ - 'পাদচ্ছেদ'

বাংলায় কোন কিছু লিখতে গিয়ে যত ধরনের যতিচিহ্ন আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কমা ( , )।
বাক্যের ভিতর বিরাম চিহ্ন হলো কমা।

 বিভিন্ন যতিচিহ্নের ক্ষেত্রে থামার বা বিরামের সময় কাল ভিন্ন। যেমন:
- বিস্ময়চিহ্ন (!) বিরামের সময় - ১ সেকেন্ড।
- কমা (,) বিরামের সময় - ১ বলতে যে সময় প্রয়োজন।
- সেমিকোলন (;) বিরামের সময় - ১ বলার দ্বিগুণ সময়।
- দাঁড়ি (।) বিরামের সময় - ১ সেকেন্ড।
- কোলন (:) বিরামের সময় - ১ সেকেন্ড।
- হাইফেন (-) বিরামের সময় - থামার প্রয়োজন নেই।
- কোলন ড্যাশ (:-) বিরামের সময় - ১ সেকেন্ড।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
.
‘অপদার্থ’ - অর্থে নিচের কোন বাগ্‌ধারাটি সঠিক?
  1. ক) ইঁচড়ে পাকা
  2. খ) ইতর বিশেষ
  3. গ) আমড়া কাঠের ঢেঁকি
  4. ঘ) উড়নচণ্ডী
সঠিক উত্তর:
গ) আমড়া কাঠের ঢেঁকি
উত্তর
সঠিক উত্তর:
গ) আমড়া কাঠের ঢেঁকি
ব্যাখ্যা
আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।

গুরত্বপুর্ণ বাগ্‌ধারাসমূহ :

⇒ ইঁচড়ে পাকা - অকালপক্ব
⇒ ইতর বিশেষ - পার্থক্য
⇒ উড়নচণ্ডী - বেহিসেবি
⇒ অক্ষরে অক্ষরে - যথাযথ

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।
.
‘আলো’ এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) নীলিমা
  2. খ) খলোক
  3. গ) ভাতি
  4. ঘ) শুচি
সঠিক উত্তর:
গ) ভাতি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাতি
ব্যাখ্যা
‘আলো’ এর প্রতিশব্দ - ভাতি।

• আলো এর সমার্থক শব্দ - প্রভা, জ্যোতি, আভা, ভাতি, অংশু,জেল্লা, জৌলুস।
• আকাশ এর সমার্থক শব্দ - গগন, অম্বর, ব্যোম, আসমান, শূন্য, নভঃ, অভ্র, খলোক, নীলিমা।
• অগ্নি - অনল, পাবক, আগুন, বিশ্বপা, সর্বভুক, পাবক, কৃশানু, জগন্নু, শুচি প্রভৃতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘Dissociate’ - পারভাষিক শব্দ কোনটি?
  1. ক) বিযুক্তি
  2. খ) বিযুক্ত করা
  3. গ) বিসংবাদী
  4. ঘ) বিসংবাদ
সঠিক উত্তর:
খ) বিযুক্ত করা
উত্তর
সঠিক উত্তর:
খ) বিযুক্ত করা
ব্যাখ্যা
‘Dissociate’ - এর প্রতিশব্দ - বিযুক্ত করা।

এছাড়া,
Dissociation - বিযুক্তি।
Dissidence - বিসংবাদ।
Dissident - বিসংবাদী।

উৎস: প্রসাশনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) অমন্ত্র
  2. খ) অমনোযোগী
  3. গ) অমনোযোগীতা
  4. ঘ) অমনোনীত
সঠিক উত্তর:
গ) অমনোযোগীতা
উত্তর
সঠিক উত্তর:
গ) অমনোযোগীতা
ব্যাখ্যা
অমনোযোগীতা বানানটি অশুদ্ধ।

এর শুদ্ধ বানান - অমনোযোগিতা।

উৎস : বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) কাঁচা টাকা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না
  2. খ) ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল
  3. গ) নীরোগী লোকেরাই প্রকৃত সুখী
  4. ঘ) আপনি আগামীকল্য আসিবেন
সঠিক উত্তর:
ঘ) আপনি আগামীকল্য আসিবেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আপনি আগামীকল্য আসিবেন
ব্যাখ্যা
“আপনি আগামীকল্য আসিবেন” - বাক্যটি শুদ্ধ বাক্য।

অন্যান্য বাক্যগুলো অশুদ্ধ,কারন এদের বাক্য গঠনের ক্ষেত্রে ভুল রয়েছে। 

⇒ কাঁচা টাকা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না - বাক্যটি বাগ্‌ধারা শব্দের পরিবর্তনজনিত ভুল। 
এর শুদ্ধ রূপ - কাঁচা পয়সা পাও তো, তাই খরচ করতে অসুবিধা হয় না।

⇒ ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল - বাক্যে অর্থ সামঞ্জস্যহীন বাক্যের ব্যবহারজনিত ভুল রয়েছে।
এর শুদ্ধ রূপ - ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।

⇒ নীরোগী লোকেরাই প্রকৃত সুখী - বাক্যে বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে।
এর শুদ্ধ রূপ - নীরোগ লোকেরাই প্রকৃত সুখী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘অন্ন’- এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) ভাত
  2. খ) খাবার
  3. গ) ওদন
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
‘অন্ন’ এর প্রতিশব্দ- ভাত, খাবার, ওদন। 

অন্যান্য কিছু প্রতিশব্দ: 
• 'অভাব' এর প্রতিশব্দ - দারিদ্র্য, দীনতা, অনটন, দুরবস্থা, গরিবি, অসচ্ছলতা, অপ্রাচুর্য, নুন্যতা প্রভৃতি।
• 'অলি' এর প্রতিশব্দ- মধুকর, মৌমাছি, মধুপ, শিলীমুখ প্রভৃতি।
• 'অকাল' এর প্রতিশব্দ- অসময়, অবেলা, অদিন, দুর্দিন, কুদিন, অযাত্রা কালবেলা প্রভৃতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) চন্ডালীকা
  2. খ) চন্ডালীনি
  3. গ) চণ্ডাল
  4. ঘ) চন্ডী
সঠিক উত্তর:
গ) চণ্ডাল
উত্তর
সঠিক উত্তর:
গ) চণ্ডাল
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
চণ্ডাল বানানটি শুদ্ধ।


'চণ্ডাল' শব্দের অর্থ:
- 'নিষ্ঠুর প্রকৃতির; হৃদয়হীন'। 

 অন্যগুলোর শুদ্ধ বানান -
⇒ চন্ডালীকা -চণ্ডালিকা।
⇒ চন্ডালীনি - চণ্ডালিনি।
⇒ চন্ডী - চণ্ডী।

উৎস : বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি।
১০.
“তোমার সঙ্গে কিছু গোপন পরামর্শ আছে” - বাক্যটির শুদ্ধ রূপ কোনটি?
  1. ক) তোমার সাথে কিছু গোপন পরামর্শ আছে।
  2. খ) তোমার সঙ্গে কিছু গোপন আলাপ আছে।
  3. গ) তোমার সঙ্গে কিছু গোপনীয় পরামর্শ আছে।
  4. ঘ) তোমার সাথে কিছু গোপনীয় পরামর্শ আছে।
সঠিক উত্তর:
গ) তোমার সঙ্গে কিছু গোপনীয় পরামর্শ আছে।
উত্তর
সঠিক উত্তর:
গ) তোমার সঙ্গে কিছু গোপনীয় পরামর্শ আছে।
ব্যাখ্যা
বাক্যটির শুদ্ধ রূপ - তোমার সঙ্গে কিছু গোপনীয় পরামর্শ আছে।

- বাক্যে বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে।

• কতগুলো শব্দ আছে যা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
- এগুলোকে বিশেষ্য ভেবে বিশেষণে রূপান্তর করতে গিয়ে ভুল প্রয়োগের মাধ্যমে অশুদ্ধ বাক্যের সৃষ্টি হয়।
- ‘আবশ্যক’ একটি বিশেষণবাচক শব্দ। এর পরিবর্তে ‘ঈয়’ প্রত্যয় যুক্ত করে ‘আবশ্যকীয়’ শব্দের ব্যবহার যথাযথ হয় না।
-আবার কখনো বিশেষণ ভেবে বিশেষ্য প্রয়োগও শুদ্ধ নয়। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১১.
‘শিলীমুখ’- শব্দটি কোন শব্দের সমার্থক শব্দ?
  1. ক) অক্ষি
  2. খ) মৌমাছি
  3. গ) অবনী
  4. ঘ) অল্প
সঠিক উত্তর:
খ) মৌমাছি
উত্তর
সঠিক উত্তর:
খ) মৌমাছি
ব্যাখ্যা
‘শিলীমুখ’- শব্দটি ‘মৌমাছি’ শব্দের সমার্থক শব্দ।

• অলি - মধুকর, মৌমাছি, মধুপ, শিলীমুখ, ভৃঙ্গ, দ্বিরেফ প্রভৃতি।
• অক্ষি - নয়ন, আঁখি, নেত্র, দৃষ্টি, নজর, লোচন, চোখ।
• অল্প - একটু, ঈষৎ, অনধিক, কম, সামান্য, অপ্রচুর, নগণ্য।
• অবনী - ভুবন, পৃথিবী, বসুমতি, বসুন্ধরা, ধরা, ধরিত্রী, বিশ্ব।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১২.
সুজন দেখ তো কে এসেছে - বাক্যের মাঝে কোন যতিচিহ্ন বসবে?
  1. ক) কোলন
  2. খ) কমা
  3. গ) সেমিকোলন
  4. ঘ) ড্যাশ
সঠিক উত্তর:
খ) কমা
উত্তর
সঠিক উত্তর:
খ) কমা
ব্যাখ্যা
বাক্যের মাঝে কমা ( , ) যতিচিহ্ন বসবে।
- বাক্যটি হবে এরূপ - সুজন, দেখ তো কে এসেছে।

• কমা এর ব্যবহার: 
- কমা সামান্য বিরতি নির্দেশ করে।
- শব্দ, বর্গ, ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন- 
সুজন, দেখ তো কে এসেছে।
কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
১৩.
'যে নারীর সন্তান বাঁচে না' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) নিঃসপ্ত
  2. খ) বন্ধ্যা
  3. গ) মৃতবৎসা
  4. ঘ) অধিবিন্না
সঠিক উত্তর:
গ) মৃতবৎসা
উত্তর
সঠিক উত্তর:
গ) মৃতবৎসা
ব্যাখ্যা
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা

• গুরত্বপুর্ণ এক কথায় প্রকাশসমূহ:
যে নারীর শত্রু নেই = নিঃসপ্ত,
যে নারীর সন্তান হয়না = বন্ধ্যা, 
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে = অধিবিন্না, 
যে মেয়ের বয়স দশ বছর = কন্যকা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১৪.
কোনটি ‘ঈশ্বর’ এর সমার্থক শব্দ নয়?
  1. ক) বিধাতা
  2. খ) ধাতা
  3. গ) অধিপতি
  4. ঘ) বিধি
সঠিক উত্তর:
গ) অধিপতি
উত্তর
সঠিক উত্তর:
গ) অধিপতি
ব্যাখ্যা
‘অধিপতি’ শব্দটি  ‘ঈশ্বর’ এর সমার্থক শব্দ নয়।

অধিপতি - ইন্দ্র এর সমার্থক শব্দ।

• ঈশ্বর এর সমার্থক শব্দ - আল্লাহ, খোদা, ইলাহি, ঈশ, স্রষ্টা, অমরেশ, জগন্নাথ, নিরঞ্জন, ব্রহ্ম, বিধি, বিধাতা, ধাতা প্রভৃতি।
• ইন্দ্র এর সমার্থক শব্দ - অধিপতি, সুরপতি, বাসব, দেবপতি, দেবরাজ, আখণ্ডল, সুরেশ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৫.
তিনি রেগে গিয়ে বললেন, ‘তার মানে তুমি একটা ___।’ এ বাক্যে শূন্যস্থানে যে যতিচিহ্নের ব্যবহার হবে তার নাম –
  1. ক) ইলেক
  2. খ) ত্রিবিন্দু
  3. গ) বিন্দু
  4. ঘ) সেমিকোলন
সঠিক উত্তর:
খ) ত্রিবিন্দু
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্রিবিন্দু
ব্যাখ্যা
শূন্যস্থানে ত্রিবিন্দুর  ব্যবহার হবে।

কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার হয়।
যেমন - 
তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা … ।”

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।
১৬.
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানান শুদ্ধ?
  1. ক) ভগ্নস্তূপ, লবণ, সূর্য্য
  2. খ) অনূর্বর, ঊর্ধবগামী, ভৌগলিক
  3. গ) রামায়ণ, পরায়ণ, পলায়ন
  4. ঘ) নিক্কন, সূচ্যগ্র, অনুর্ধব
সঠিক উত্তর:
গ) রামায়ণ, পরায়ণ, পলায়ন
উত্তর
সঠিক উত্তর:
গ) রামায়ণ, পরায়ণ, পলায়ন
ব্যাখ্যা
রামায়ণ, পরায়ণ, পলায়ন গুচ্ছটি সঠিক বানান।

• সূর্য্য এর সঠিক বানান - সূর্য 
•  অনূর্বর, ঊর্ধবগামী, ভৌগলিক শব্দ গুচ্ছের সঠিক বানান - অনূর্বর ,ঊর্ধ্বগামী, ভৌগোলিক
•  নিক্কন, অনুর্ধব এর শুদ্ধ বানান - নিক্বণ, অনূর্ধ্ব ।

উৎস: বাংলা একাডেমি - আধুনিক বাংলা অভিধান।
১৭.
‘তার সাঙ্ঘাতিক আনন্দ হলো’ - বাক্যে কোন ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) বাচ্যজনিত ত্রুটি
  2. খ) বহুবচনঘটিত বাক্যের অশুদ্ধি
  3. গ) অর্থ সামঞ্জস্যহীন পদের ব্যবহার
  4. ঘ) অর্থ সামঞ্জস্যহীন পদের ব্যবহার
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

‘তার সাঙ্ঘাতিক আনন্দ হলো’-  বাক্যে অর্থ সামঞ্জস্যহীন পদের প্রয়োগ ঘটেছে। যার অর্থ সংগতিপূর্ণ নয়।
- এর শুদ্ধ রূপ - ‘তার প্রচুর আনন্দ হলো’। 

এরকম পদ প্রয়োগের কতগুলো উদাহরণ:
অশুদ্ধ: আখের চারা বপন করা হলো।
শুদ্ধ: আখের চারা রোপন করা হলো।

অশুদ্ধ: ছেলেটি ভয়ানক মেধাবী।
শুদ্ধ: ছেলেটি অত্যন্ত মেধাবী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৮.
‘ছয়কে নয়, নয়কে ছয়’ - বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) নষ্ট করা
  2. খ) অপচয় করা
  3. গ) সহুজসাধ্য
  4. ঘ) অকাজে সময় নষ্ট
সঠিক উত্তর:
খ) অপচয় করা
উত্তর
সঠিক উত্তর:
খ) অপচয় করা
ব্যাখ্যা
ছয়কে নয়, নয়কে ছয়’ - অপচয় করা।

গুরত্বপুর্ণ বাগ্‌ধারাসমূহ : 
⇒ ছিনিমিনি খেলা - নষ্ট করা
⇒ জলভাত - সহজসাধ্য
⇒ ঘোড়ার ঘাস কাটা - অকাজে সময় নষ্ট
⇒ চাঁদ - কপালে - ভাগ্যবান
⇒ চড়কগাছ - অত্যন্ত দীর্ঘকায়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১৯.
‘নিরাস’ শব্দের অর্থ কী?
  1. ক) আশাহীন
  2. খ) প্রত্যাখ্যান
  3. গ) ক্ষান্ত
  4. ঘ) মৃত
সঠিক উত্তর:
খ) প্রত্যাখ্যান
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্যাখ্যান
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘নিরাস’ সংস্কৃত শব্দ।

 ‘নিরাস’ শব্দের অর্থ - প্রত্যাখ্যান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
নিচের কোনটি বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল?
  1. ক) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না
  2. খ) উলুবনে সোনা ছড়িয়ে লাভ নেই
  3. গ) নিশ্চয় সংবাদ পেয়েছ কি?
  4. ঘ) আমি অপমান হয়েছি
সঠিক উত্তর:
গ) নিশ্চয় সংবাদ পেয়েছ কি?
উত্তর
সঠিক উত্তর:
গ) নিশ্চয় সংবাদ পেয়েছ কি?
ব্যাখ্যা
‘নিশ্চয় সংবাদ পেয়েছ কি?’ - বাক্যে বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে ।

বিশেষণের অপপ্রয়োগ 
- কতগুলো শব্দ আছে যা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এগুলোকে বিশেষ্য ভেবে বিশেষণে রূপান্তর করতে গিয়ে ভুল প্রয়োগের মাধ্যমে অশুদ্ধ বাক্যের সৃষ্টি হয়।
- ‘আবশ্যক’ একটি বিশেষণবাচক শব্দ। এর পরিবর্তে ‘ঈয়’ প্রত্যয় যুক্ত করে ‘আবশ্যকীয়’ শব্দের ব্যবহার যথাযথ হয় না। 

• আবার কখনো বিশেষণ ভেবে বিশেষ্য প্রয়োগও শুদ্ধ নয়।
- ‘নিশ্চয়’ একটি বিশেষ্যবাচক শব্দ। একে বিশেষণ হিসেবে প্রয়োগ করা যায় না।
- এর বিশেষিত রূপ হবে ‘নিশ্চিত’।
যেমন - 
অশুদ্ধ: নিশ্চয় সংবাদ পেয়েছ কি?
শুদ্ধ: নিশ্চিত সংবাদ পেয়েছ কি?

অন্যদিকে,
⇒ ‘শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না’- বাক্যটিতে অর্থ সামঞ্জস্যহীন বাক্যের অপপ্রয়োগ ঘটেছে।
এর শুদ্ধ রূপ - শুধু গায়ের জরে কাজ হয় না।

⇒ ‘উলুবনে সোনা ছরিয়ে লাভ নাই’ - বাক্যে বাগ্‌ধারায় শব্দের পরিবর্তনজনিত ভুল হয়েছে।
এর শুদ্ধ রূপ - উলুবনে মুক্তা ছড়িয়ে লাভ নেই।

⇒ আমি অপমান হয়েছি - বাক্যে বাচ্যজনিত ত্রুটি হয়েছে।
এর শুদ্ধ রূপ - আমি অপমানিত হয়েছি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২১.
নিচের কোনটি সঠিক?
  1. ক) জীর্ণদশা
  2. খ) জীর্নবসন
  3. গ) জীর্নবস্ত্র
  4. ঘ) জীর্ণসংষ্কার
সঠিক উত্তর:
ক) জীর্ণদশা
উত্তর
সঠিক উত্তর:
ক) জীর্ণদশা
ব্যাখ্যা
‘জীর্ণদশা’ শব্দটি সঠিক।

 • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘জীর্ণদশা’ শব্দের অর্থ- জরাগ্রস্থ ও ক্ষয়প্রাপ্ত অবস্থা। 

 অন্যগুলোর শুদ্ধ বানান -
⇒ জীর্নবসন - জীর্ণবসন।
⇒ জীর্নবস্ত্র - জীর্ণবস্ত্র।
⇒ জীর্ণসংষ্কার - জীর্ণসংস্কার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২২.
কোনটি শুদ্ধ প্রয়োগ?
  1. ক) পানিতে কুমির ডাঙায় বাঘ
  2. খ) কথাটা আমার স্মৃতিপটে জাগরূক আছে
  3. গ) সকল বালিকা প্রভাতফেরীতে গেছে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) সকল বালিকা প্রভাতফেরীতে গেছে
উত্তর
সঠিক উত্তর:
গ) সকল বালিকা প্রভাতফেরীতে গেছে
ব্যাখ্যা
'সকল বালিকা প্রভাতফেরীতে গেছে’ - বাক্যটি বহুবচনঘটিত বাক্যের শুদ্ধ প্রয়োগ। 

অন্যদিকে, 
⇒ পানিতে কুমির ডাঙ্গায় বাঘ - বাক্যটিতে বাগ্‌ধারায় শব্দের পরিবর্তনজনিত ভুল হয়েছে।
এর শুদ্ধ রূপ - জলে কুমির ডাঙায় বাঘ

⇒  কথাটা আমার স্মৃতিপটে জাগরূক আছে - বাক্যে অসঙ্গতিপুর্ণ অশুদ্ধ প্রয়োগ হয়েছে।
এর শুদ্ধ রূপ - কথাতা আমার স্মৃতিপটে অঙ্কিত আছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৩.
‘ক্ষণস্থায়ী’ - অর্থে নিচের কোন বাগধারাটি সঠিক?
  1. ক) বালির বাঁধ
  2. খ) ভাদ্র মাসের তাল
  3. গ) বসন্তের কোকিল
  4. ঘ) ভূষণ্ডির কাক
সঠিক উত্তর:
ক) বালির বাঁধ
উত্তর
সঠিক উত্তর:
ক) বালির বাঁধ
ব্যাখ্যা
'বালির বাঁধ' বাগধারাটির অর্থ= 'ক্ষণস্থায়ী'। 

গুরত্বপুর্ণ বাগ্‌ধারাসমূহ :
'ভাদ্র মাসের তাল' বাগধারাটির অর্থ= প্রচণ্ড কিল
'বসন্তের কোকিল' বাগধারাটির অর্থ= সুদিনের বন্ধু 
'ভূষন্ডির কাক' বাগধারাটির অর্থ= বিচক্ষণ ব্যক্তি/ দির্ঘজীবী। 
'বকধার্মিক'  বাগধারাটির অর্থ= ভণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
২৪.
নিচের কোন বিপরীত শব্দ সঠিক নয়?
  1. ক) হক - নাহক
  2. খ) হাল - বেহাল
  3. গ) রিক্ত - পূর্ণ
  4. ঘ) সাচ্চা - ভুয়া
সঠিক উত্তর:
খ) হাল - বেহাল
উত্তর
সঠিক উত্তর:
খ) হাল - বেহাল
ব্যাখ্যা
‘হাল - বেহাল’ বিপরীত শব্দটি সঠিক নয়।
হাল' এর বিপরীত শব্দ - 'সাবেক'।

আরো গুরত্বপুর্ণ বিপরীতশব্দ সমূহ :
• খাতক - মহাজন
• খানিক - অধিক
• খুঁত - নিখুঁত
• পণ্ড - সফল

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)। 
২৫.
নিচের কোন বাক্যে ক্রিয়াপদের অপপ্রয়োগ ঘটেছে ?
  1. ক) গোলযোগ সৃষ্টি করায় কর্তৃপক্ষ দশজন ছাত্রকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে
  2. খ) তিনি সভায় উপস্থিত ছিলেন
  3. গ) এ কাজটি আমার পক্ষে সম্ভব নয়
  4. ঘ) আমাদের ক্লাসে যে নব্বই জন শিক্ষার্থী আছে তাদের মধ্যে পঞ্চাশ জনই ছাত্রী
সঠিক উত্তর:
গ) এ কাজটি আমার পক্ষে সম্ভব নয়
উত্তর
সঠিক উত্তর:
গ) এ কাজটি আমার পক্ষে সম্ভব নয়
ব্যাখ্যা
‘এ কাজটি আমার পক্ষে সম্ভব নয়’ - বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেছে।

 ক্রিয়াপদের প্রয়োজনীয় অংশ উহ্য থাকলেও বাক্য অস্পষ্ট ও শিথিল হতে পারে।
যেমন - 
অশুদ্ধ: এ কাজটি আমার পক্ষে সম্ভব নয়
শুদ্ধ: এ কাজটি করা আমার পক্ষে সম্ভব নয়

• উদ্দেশ্য পদের পুরুষের সঙ্গে সমাপিকা ক্রিয়ার সংগতি না থাকলে বাক্য শুদ্ধ হয় না।
যেমন: 
 অশুদ্ধ : তিনি সভায় উপস্থিত ছিল। 
 শুদ্ধ : তিনি সভায় উপস্থিত ছিলেন।

• পূর্বগামী বিশেষ্যের বচন অনুসারে অনুগামী সর্বনামের বচনে সংগতি রক্ষা করতে হয়। অর্থাৎ পূর্বগামী বিশেষ্য একবচন বোঝালে অনুগামী সর্বনামও একবচন হবে। যেমন: 
 অশুদ্ধ : আমাদের ক্লাসে যে নব্বই জন শিক্ষার্থী আছে তার মধ্যে পঞ্চাশ জনই ছাত্রী। 
 শুদ্ধ : আমাদের ক্লাসে যে নব্বই জন শিক্ষার্থী আছে তাদের মধ্যে পঞ্চাশ জনই ছাত্রী। 

উৎস : উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
‘আপণ’- শব্দের অর্থ কি?
  1. ক) নিজ
  2. খ) দোকান
  3. গ) কাছের
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) দোকান
উত্তর
সঠিক উত্তর:
খ) দোকান
ব্যাখ্যা
‘আপণ’ শব্দের অর্থ - দোকান।

অন্যান্য সমোচ্চারিত শব্দ:
চীর - দীর্ঘকাল
চির - ছেঁড়া কাপড়
ছার - অধম
ছাড় - অনুমতি

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
‘বাণ’ ও ‘বান’ শব্দের অর্থ যথাক্রমে -
  1. ক) শর - রুটি
  2. খ) শর - বন্যা
  3. গ) বাঁধ - বন্যা
  4. ঘ) বাঁধ - পানি
সঠিক উত্তর:
খ) শর - বন্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) শর - বন্যা
ব্যাখ্যা
‘বাণ’ ও ‘বান’ শব্দের অর্থ যথাক্রমে - শর - বন্যা

এরকম শব্দজোড়:
বাড়ি - ঘর
বারি - পানি

বা - অথবা
বাঁ - বাম 

বানী - কথা 
বানি - গয়নার মজুরি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।
২৮.
‘দীন’ শব্দের অর্থ কি?
  1. ক) ধর্ম
  2. খ) দিবস
  3. গ) দরিদ্র
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) দরিদ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) দরিদ্র
ব্যাখ্যা
'দীন’ শব্দের অর্থ - দরিদ্র।
- দিন - দিবস

এরকম শব্দজোড়:
ধাপ - সিঁড়ির সোপান
দাপ - দাপট

খুর - পশুর পায়ের অংশ
ক্ষুর - কামানোর অস্ত্র

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।
২৯.
নিচের কোন বিপরীতযুগল সঠিক নয়?
  1. ক) স্মৃতি - বিস্মৃতি
  2. খ) স্থাবর - অস্থাবর
  3. গ) রিক্ত - বিরক্ত
  4. ঘ) হত - জীবিত
সঠিক উত্তর:
গ) রিক্ত - বিরক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) রিক্ত - বিরক্ত
ব্যাখ্যা
রিক্ত - বিরক্ত উত্তরটি ভুল।
এর সঠিক উত্তর: রিক্ত - পুর্ণ।

গুরত্বপুর্ণ বিপরীতশব্দ সমূহ:
• সার্থক - ব্যর্থ
• সার - অসার
• স্তুতি - নিন্দা
• সুগম - দুর্গম

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৩০.
পানি’ অর্থ জল হলে, পাণি অর্থ কী?
  1. ক) হাত
  2. খ) স্থান
  3. গ) লুচি
  4. ঘ) বন্যা
সঠিক উত্তর:
ক) হাত
উত্তর
সঠিক উত্তর:
ক) হাত
ব্যাখ্যা
পাণি অর্থ - হাত।

এরকম শব্দজোড়: 
পুরি - লুচি
পুরী - নিকেতন

পড়া - পাঠ
পরা - পরিধান করা

নভ - আকাশ
নব - নতুন

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।
৩১.
‘ইশা’ শব্দের অর্থ -
  1. ক) পত্নী
  2. খ) পৃথিবী
  3. গ) ঈশ্বর
  4. ঘ) লাঙলের ফলা
সঠিক উত্তর:
ক) পত্নী
উত্তর
সঠিক উত্তর:
ক) পত্নী
ব্যাখ্যা
‘ইশা’ - শব্দের অ্রর্থ - পত্নী

অন্যান্য সমোচ্চারিত শব্দ: 
ঈষা = পৃথিবী
ঈশ = ঈশ্বর
ঈষ = লাঙলের ফলা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩২.
‘বইয়ে অসক্ত হলে ছাত্রজীবন বৃথা হবে’ - বাক্যে ‘অসক্ত’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) দুর্বল
  2. খ) অমনযোগী
  3. গ) আসক্তিহীন
  4. ঘ) অগ্রাহ্য
সঠিক উত্তর:
গ) আসক্তিহীন
উত্তর
সঠিক উত্তর:
গ) আসক্তিহীন
ব্যাখ্যা
বাক্যে 'অসক্ত' অর্থ -' আসক্তিহীন'।
 
এর সমোচ্চারিত শব্দ - অশক্ত।
- যার অর্থ - দুর্বল

এরূপ সমোচ্চারিত শব্দ -
অনীল - যা নীল হয়, 
অনিল - বাতাস, 

 অবদান - সৎকর্ম, 
অবধান - মনোযোগ, 
 
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
‘পিঠ’ ও ‘পীঠ’ শব্দ জোড়ের মধ্যে মিল কোথায়?
  1. ক) বানানে
  2. খ) অর্থে
  3. গ) উচ্চারণে
  4. ঘ) বানানে ও অর্থে
সঠিক উত্তর:
গ) উচ্চারণে
উত্তর
সঠিক উত্তর:
গ) উচ্চারণে
ব্যাখ্যা
‘পিঠ’ ও ‘পীঠ’ শব্দ জোড়ের মধ্যে মিল রয়েছে উচ্চারণে।

এদের বানানে ও অর্থে ভিন্নতা রয়েছে।

অর্থ - 
পিঠ - পৃষ্ঠ।
পীঠ - স্থান।
• বানানে (ী ) কার ও ( ী) কার এর ভিন্নতা থাকলেও এদের উচ্চারণ একই রকম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নমব-দশম শ্রেণি।