পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৬
সিলেবাস
পরীক্ষা – ৪: এপ্লিকেশন সফটওয়্যার, কম্পিউটার অঙ্গসংগঠন ও পেরিফেরালস (Live Interactive Class – 7, 8)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
কম্পিউটার সফটওয়্যার কত ধরণের হয়ে থাকে?
  1. ক) ০২
  2. খ) ০৩
  3. গ) ০৪
  4. ঘ) ০৬
ব্যাখ্যা
কম্পিউটার সফটওয়্যার দুই ধরণের। 
১। সিস্টেম সফটওয়্যার
২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার 

সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের এমন একটি মূল প্রোগ্রাম যার মাধ্যমে computer hardware এবং ব্যবহারকারী (user) এর মধ্যে একটি ইন্টারফেস (interface) গঠন করা হয়। 
.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) Adobe Photoshop
  2. খ) MAC OS
  3. গ) Google Chrome
  4. ঘ) MS Word
ব্যাখ্যা
MAC OS হলো একটি সিস্টেম সফটওয়্যার। 
- সিস্টেম সফটওয়্যার এর মাধ্যমে একটি কম্পিউটারের বিভিন্ন  হার্ডওয়্যার পার্ট গুলোকে নিয়ন্ত্রণ করা হয়। 
- এটি কম্পিউটারের সাধারণ কার্যকারিতা প্রদান করে। 
- Operating system হলো সব থেকে জরুরি system software, যেটাকে প্রথমেই কম্পিউটারে ইনস্টল করতে হয়।  
- এপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীর নির্দিষ্ট কোন কাজে ব্যবহৃত হয়। 
- Application সফটওয়্যার হলো বিশেষ ধরণের কাজের জন্য ব্যবহৃত হয়, তবে কম্পিউটারের জন্য আবশ্যক নয়। 

.
নিচের কোনটি application সফটওয়্যার?
  1. ক) MS Word
  2. খ) AutoCAD
  3. গ) Photoshop
  4. ঘ) All of these
ব্যাখ্যা
Application সফটওয়্যার হলো বিশেষ ধরণের কাজের জন্য ব্যবহৃত হয়, তবে কম্পিউটারের জন্য আবশ্যক নয়।
যেমন, MS Word লেখালেখির কাজে ব্যবহৃত হয়, কিন্তু এটি না থাকলে যে কোন কম্পিউটার চালাতে অসুবিধা হয় না। 
কিন্তু কোন কম্পিউটারের যদি অপারেটিং সিস্টেম (সিস্টেম সফটওয়্যার ) না থাকে ,তাহলে এটি ব্যবহার করা সম্ভব হয় না। 
MS Word, AutoCAD, Photoshop হলো application সফটওয়্যার। 

.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
  1. ক) Microsoft Edge
  2. খ) Ubuntu
  3. গ) Avast
  4. ঘ) Google drive
ব্যাখ্যা
System সফটওয়্যার হলো কম্পিউটারের জন্য আবশ্যক। 
যেমন, Microsoft Edge, internet ব্রাউজ করার জন্য ব্যবহৃত্ত হয়, কিন্তু এটি না থাকলে যে কোন কম্পিউটার  চালাতে অসুবিধা হয় না। 
কিন্তু কোন কম্পিউটারের যদি অপারেটিং সিস্টেম (সিস্টেম সফটওয়্যার ) না থাকে ,তাহলে এটি ব্যবহার করা সম্ভব হয় না। 
যেহেতু Ubuntu একটি অপারেটিং সিস্টেম, তাই এটি সিস্টেম সফটওয়্যার। 
.
কোনটি ক্ষতিকর প্রোগ্রাম?
  1. ক) Trojan horse
  2. খ) Google earth
  3. গ) Avast
  4. ঘ) Kaspersky
ব্যাখ্যা
- কম্পিটারের ক্ষতিকর প্রোগ্রামসমূহ নিম্নরূপ : 
 - Malware
- Spyware
- Ransomware
-  Worms
- Trojan Horse
- Adware
- Spam
.
MIDI এর পূর্ণরূপ -
  1. ক) Musical Instrument Digital Intercept
  2. খ) Musical Institute Digital Interface
  3. গ) Musical Instrument Digital Interface
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
MIDI, in full musical instrument digital interface, technology standard allowing electronic musical instruments to communicate with one another and with computers.
 
Source: Britannica
.
নিচের কোনটি এন্টি ভাইরাস?
  1. ক) Norton
  2. খ) Eset
  3. গ) Windows defender
  4. ঘ) All of these
ব্যাখ্যা
- VIRUS এর পূর্ণরূপ Vital Information Resources Under Seize.
- ফ্রেডরিক কোহেন প্রথম ভাইরাস নামকরণ করেন।
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
 
- এন্টিভাইরাস হলো এক ধরনের প্রোগাম যা কম্পিউটারকে ভাইরাস মুক্ত করে কম্পিউটারকে সচল রাখতে গুরুতবপূর্ণ ভুমিকা পালন করে। 
- উল্লেখিত সবগুলোই এন্টি ভাইরাস।

.
নিচের কোনটি Utility সফটওয়্যার?
  1. ক) Antivirus
  2. খ) Skype
  3. গ) Zoom
  4. ঘ) Power point
ব্যাখ্যা
ইউটিলিটি সফটওয়্যার হলো এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেম এর কার্যকারিতা পরিচালনা, কম্পিউটার কনফিগার অপটিমাইজ (optimize) এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে।
Antivirus কম্পিউটারকে ক্ষতিকার প্রোগ্রাম থেকে রক্ষা করে (রক্ষণাবেক্ষণ) । তাই এটি ইউটিলিটি সফটওয়্যার। 
যেকোন এন্টি ভাইরাস হলো ইউটিলিটি সফটওয়্যার। 
.
অনেকগুলো ফাইলকে একটি ফাইলে রুপান্তর করতে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) Team viewer
  2. খ) 7zip
  3. গ) MS excel
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
Winrar, winzip, 7zip হলো ইউটিলিটি সফটওয়্যার। 
এদের  কাজ :
১। অনেকগুলো ফাইলকে একটি ফাইলে পরিণত করা।
২। ফাইলের সাইজ হ্রাস করা।
৩। ক্ষতিকর ভাইরাস থেকে নিরাপত্তা প্রদান করা।

১০.
কোনটি সার্চ ইঞ্জিন?
  1. ক) Amazon
  2. খ) Apple
  3. গ) Yahoo
  4. ঘ) Linux
ব্যাখ্যা
- সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটি ওয়েব অনসন্ধান ইঞ্জিন বা সফট্‌ওয়্যার প্রোগ্রাম যা ইন্টারনেটের সীমাহীন ডাটাবেস থেকে ব্যবহারকারীর প্রশ্ন অনুসন্ধান করে এবং অনুসন্ধানে পাওয়া তথ্য ফলাফল পৃষ্ঠায় সার্চকারীদের দেখায়। 
- যেমন আমরা যখন কোন প্রশ্ন গুগল করে থাকি গুগল আমাদের প্রতিটি প্রশ্ন অনুসন্ধান করে ওয়েব থেকে সেরা কিছু ওয়েব পৃষ্ঠা আমাদের সামনে প্রদর্শন করে। 
- Google, Yahoo, Bing, Baidu, DuckDuckGo, pipileka, AOL, Ask.com, Yandex  ইত্যাদি হল সার্চ ইঞ্জিন।    
 
১১.
নিচের কোনটি ভিডিও ফাইল?
  1. ক) image.pdf
  2. খ) image.mp3
  3. গ) image.avi
  4. ঘ) image.doc
ব্যাখ্যা
যে কোন ফাইলের ধরণ বুঝা যায় এক্সটেনশন থেকে। 
যে কোন ফাইলের নামে ডট এর পর যেই অংশ থাকে, তাকে এক্সটেনশন বলে। 
Video file এর ফাইল নেম এক্সটেনশন হচ্ছে :
.mp4, .avi, .mov, .mpeg etc.
সুতরাং, image.avi সঠিক উত্তর। 
১২.
নিচের কোনটি ছবি (image) এক্সটেনশন?
  1. ক) Video.jpg
  2. খ) Video.png
  3. গ) Video.jpeg
  4. ঘ) All of these
ব্যাখ্যা
- Image ফাইলের এক্সটেনশন হচ্ছে - jpg, jpeg, jif, png। 
- কোন ফাইলের নামের শেষে উপরিউক্ত এক্সটেনশন থাকলে সেটি ইমেইজ ফাইল। 
- যেহেতু প্রশ্নের সকল ফাইলের নামের শেষে উপরিউক্ত এক্সটেনশন আছে। সুতরাং সঠিক উত্তর D .
১৩.
কোনটি আউটপুট ডিভাইস?
  1. ক) Scanner
  2. খ) Com
  3. গ) OMR
  4. ঘ) OCR
ব্যাখ্যা
- ব্যবহারকারীর দেওয়া নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হলে তার ফলাফল পাওয়া যায়, একে বলে আউটপুট। 
- প্রক্রিয়াকরণের পর যে সকল যন্ত্রের সাহায্যে ফলাফল পাওয়া যায় তাদেরকে বলা হয় আউটপুট ডিভাইস (Output Device)। 
- Computer Output Microfilm (COM) একটি আউটপুট ডিভাইস। 

১৪.
বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে বিভিন্ন স্থানে পর্দায় খেলা দেখা হয়, এটি কোন ধরণের ডিভাইস?
  1. ক) ইনপুট
  2. খ) আউটপুট
  3. গ) ইনপুট-আউটপুট
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
ব্যবহারকারীর দেওয়া নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণের কাজ সম্পন্ন হলে তার ফলাফল পাওয়া যায়, একে বলে আউটপুট। 
প্রক্রিয়াকরণের পর যে সকল যন্ত্রের সাহায্যে ফলাফল পাওয়া যায় তাদেরকে বলা হয় আউটপুট ডিভাইস (Output Device)। 
পর্দার মাধ্যমে যেহেতু খেলা (ফলাফল) দেখা যায়, তাই এটি আউটপুট ডিভাইস। 

১৫.
কোন ফাইল সেভ করার জন্য কোন ফাংশন কি ব্যবহার করা হয়?
  1. ক) F10
  2. খ) F12
  3. গ) F5
  4. ঘ) F1
ব্যাখ্যা
F1-F12 পর্যন্ত মোট ১২টি ফাংশন কী রয়েছে. 
ফাইল সেভ করতে F12 ব্যবহৃত হয়।
১৬.
একটি ছবির কোয়ালিটি কোনটির উপর নির্ভর করে?
  1. ক) Resolution
  2. খ) Photoshop
  3. গ) Day light
  4. ঘ) None of these
ব্যাখ্যা
একটা ছবির কোয়ালিটি ভালো খারাপ তার রেজুলেশন এর উপর নির্ভর করে।
লম্বালম্বিভাবে ও আড়াআরিভাবে যত সংখ্যক পিক্সেল বিদ্যমান রয়েছে এগুলোকে একত্রে রেজুলেশন বলে।    
পিকচারের রেজুলেশন যত বেশি হবে পিকচার তত ভালো হবে। আবার রেজুলেশন কম হলে ছবি ফেটে যায়।