পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি পরীক্ষা – ৮ নাম্বার ক্লাসের উপর টপিকঃ i)আন্তর্জাতিক সেবা ও স্বেচ্ছাসেবী সংস্থা ii)আন্তর্জাতিক মানবাধিকার ও দুর্নীতি বিরোধী সংস্থা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
অরবিস ইন্টারন্যাশনাল (Orbis International) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৮২
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৮৭
  4. ঘ) ১৯৮৩
ব্যাখ্যা
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮২ সালের মে মাসে অরবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে।
- ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।
- বাংলাদেশে চক্ষু চিকিৎসকদের নিয়ে ৪,০০০ প্রশিক্ষণ কর্মাশালা আয়োজন করার পাশাপাশি অরবিস প্রায় ২৪,০০০ বাংলাদেশির চোখের অপারেশন করে।

তথ্যসূত্র: অরবিস ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
.
কেয়ার ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক একটি দাতব্য সংস্থা?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
কেয়ার ইন্টারন্যাশনাল (CARE International)
- CARE International - যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দাতব্য সংস্থা যা বিশ্বের অন্যতম পুরাতন ও বড় ধাতব্য সংস্থাগুলোর একটি। জরুরী ত্রান সাহায্য প্রদান, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণের উদ্দেশ্য নিয়ে সংগঠনটি তার কার্যক্রম শুরু করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও এশিয়ার দেশগুলোর জন্য সাহায্য ও পুনর্গঠনের কাজে সাহায্যের হাত নিয়ে CARE International এগিয়ে আসে।
- প্রতিষ্ঠাকাল - ২৭ নভেম্বর, ১৯৪৫ সাল
- প্রতিষ্ঠার স্থান - যুক্তরাষ্ট্রের আটলান্টা
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড
- CARE এর পুর্ণরূপ - “Cooperation for Assistance and Relief Everywhere” এবং এর আগের নাম ছিলো - Cooperative for American Remittances to Europe।
- ১৯৫৩ সালে এটি নাম পরিবর্তন করে বর্তমান নাম ধারন করে।
- CARE - সর্বপ্রথম কার্যক্রম শুরু করে মে, ১৯৪৬ সালে ফ্রান্সে ত্রাণ পাঠানোর মধ্য দিয়ে। এশিয়াতে সর্বপ্রথম তারা জাপানে ত্রাণ পাঠায়।

তথ্যসূত্র: কেয়ার ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
.
সেইভ দ্যা চিলড্রেন (Save the Children) এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) Eglantyne Jebb
  2. খ) Jacob Harold
  3. গ) Mitchel Kardamas
  4. ঘ) Henry Nicklom
ব্যাখ্যা
- সেইভ দ্যা চিলড্রেন একটি আর্ন্তজাতিক বেসরকারী সংস্থা।
- যুদ্ধ বিধবস্ত দেশ বা অঞ্চলের শিশুদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ইংল্যান্ডের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক এগল্যান্টাইন জেব ১৯১৯ সালে সেভ দ্য চিলড্রেন ফান্ড গঠন করেন।
- সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৫ এপ্রিল, ১৯১৯ সালে।
- সংস্থাটির সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- প্রতিষ্ঠাতা: এগল্যান্টিন জেব, ডরোথি ফ্রান্সেস বাক্সটন

তথ্যসূত্র: সেইভ দ্যা চিলড্রেন ওয়েবসাইট।
.
আইরিন খান কোন আন্তর্জাতিক সংস্থার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) হিউম্যান রাইটস্‌ ওয়াচ
  2. খ) রেডক্রস
  3. গ) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. ঘ) কেয়ার ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International)
লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ বিশ্বের সবচেয়ে বড় মানবাধিকার সংস্থা হিসাবে পরিচিত। পিটার বেনেনসন ১৯৬১ সালে যুক্তরাজ্যের বিখ্যাত দৈনিক ‘The Observer’ এ ‘Appeal for Amnesty’ কলামে বেশ কয়েকটি আর্টিকেল লিখেন যার ফল স্বরূপ এই সংগঠনের জন্ম হয়।

এক নজরে অ্যামনেস্টি ইন্টারন্যশনাল 
- প্রতিষ্ঠাকাল - ২৮ মে, ১৯৬১ সাল
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর - লন্ডন, যুক্তরাজ্য
- স্লোগান/Motto - BETTER TO LIGHT A CANDLE THAN CURSE THE DARKNESS
- প্রতিষ্ঠাতা - পিটার বেনেনসন ও ফিলিপ জেমস
- বর্তমান প্রধান (মহাসচিব) - ড. অ্যাগনেস ক্যালামার্ড (ফ্রান্স) (মার্চ, ২০২১  - বর্তমান)
▪ A worldwide organization for the protection of the rights of prisoners of conscience ক্ষেত্রে অবদানের জন্য ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
▪ ১৯৭৮ সালে জাতিসংঘের মানবাধিকার পুরস্কার লাভ করে।
▪ প্রথম নারী, প্রথম এশীয়, প্রথম বাংলাদেশি ও প্রথম মুসলমান মহাসচিব - আইরিন খান।

তথ্যসূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যশনাল ওয়েবসাইট। 
.
অরবিস ইন্টারন্যাশনাল (Orbis International) কী?
  1. ক) উড়ন্ত চক্ষু হাসপাতাল
  2. খ) দুর্নীতি বিরোধী সংস্থা
  3. গ) শ্রম অধিকার বিষয়ক সংস্থা
  4. ঘ) নারী অধিকার বিষয়ক সংস্থা
ব্যাখ্যা
- অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল
- এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮২ সালের মে মাসে অরবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে।
- ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।
- বাংলাদেশে চক্ষু চিকিৎসকদের নিয়ে ৪,০০০ প্রশিক্ষণ কর্মাশালা আয়োজন করার পাশাপাশি অরবিস প্রায় ২৪,০০০ বাংলাদেশির চোখের অপারেশন করে।

তথ্যসূত্র: অরবিস ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।