পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৩
সিলেবাস
পরীক্ষা - ৮ ফুল মডেল টেস্ট [IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট।] [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৩ প্রশ্ন

.
Rearrange the sentence from 1-3.
1 : What handicapped people
P : an opportunity to pull their weight
Q : but what we are ready
R : and do something useful
S : want most of all is
6 : to offer is pity.

The Proper sequence should be:
  1. PQSR
  2. QSPR
  3. RPQS
  4. SPRQ
  5. QPRS
সঠিক উত্তর:
SPRQ
উত্তর
সঠিক উত্তর:
SPRQ
ব্যাখ্যা
• সঠিক উত্তর: SPRQ.

Correct sentence: What handicapped people want most of all is an opportunity to pull their weight and do something useful but what we are ready to offer is pity.

Bangla: প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি যা চান তা হলো নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ এবং কিছু উপকারী কাজ করার সুযোগ, কিন্তু আমরা যা দিতে প্রস্তুত থাকি তা হলো করুণা।
.
If the parachutes had failed to open
P : the whole of his couch would
Q : he could have pulled a liver to provide an emergency ejection
R : and special parachutes would have unfolded
S : then have been fired from the cabin
6 : to bring him down.

The Proper sequence should be:
  1. PSRQ
  2. QPSR
  3. RSQP
  4. SQPR
  5. SPRQ
সঠিক উত্তর:
QPSR
উত্তর
সঠিক উত্তর:
QPSR
ব্যাখ্যা
• সঠিক উত্তর: QPSR.

Correct answer: If the parachutes had failed to open he could have pulled a liver to provide an emergency ejection the whole of his couch would then have been fired from the cabin and special parachutes would have unfolded to bring him down.

Bangla: যদি প্যারাশুটগুলো খুলতে ব্যর্থ হতো, তবে তিনি জরুরি অবতরণের  জন্য একটি লিভার টানতে পারতেন। এরপর তার পুরো আসনটি কেবিন থেকে বের করে দেওয়া হতো, এবং বিশেষ প্যারাশুটগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে যেত যাতে তাকে নিরাপদে নিচে নামানো যায়।
.
1 : If evil consisted
P : men would be drawn to virtue
Q : but, alas! how many know their duty
R : merely in ignorance
S : as soon as it was explained to them
6 : and yet do not do it.

The Proper sequence should be:
  1. SRPQ
  2. RPSQ
  3. RSPQ
  4. SPRQ
  5. SQPR
সঠিক উত্তর:
RPSQ
উত্তর
সঠিক উত্তর:
RPSQ
ব্যাখ্যা
• সঠিক উত্তর: RPSQ.

• Correct sentence: If evil consisted merely in ignorance men would be drawn to virtue as soon as it was explained to them but, alas! how many know their duty and yet do not do it.

Bangla: যদি দুষ্টতা শুধুমাত্র অজ্ঞতায় বিরাজিত হতো, তবে মানুষ সততার দিকে আকৃষ্ট হতো যেহেতু এটি তাদের বোঝানো হতো। কিন্তু দুঃখের বিষয়, কতজন তাদের কর্তব্য জানে এবং তবুও তা করে না।
.
In the following question, out of the given alternatives, choose the one that would not change the meaning of the original sentence, if it were substituted for the underlined word in the sentence.

The claims of students look hollow when they attribute their poor performance to difficulty of examination. Choose the one which can replace the word printed in bold in the sentence without changing the meaning of the sentence.
  1. inundate
  2. inhere
  3. impute
  4. infer
  5. None
সঠিক উত্তর:
impute
উত্তর
সঠিক উত্তর:
impute
ব্যাখ্যা
• The claims of students look hollow when they attribute their poor performance to difficulty of examination. Choose the one which can replace the word printed in bold in the sentence without changing the meaning of the sentence.
Bangla: শিক্ষার্থীদের দাবি শূন্য মনে হয় যখন তারা তাদের খারাপ পারফরম্যান্সকে পরীক্ষা কঠিন হওয়ার জন্য দোষারোপ করে।

• Attribute:
Meaning: আরোপ করা।

Options,
ক) inundate:
- প্লাবিত/পরিপ্লাবিত/পরিপ্লুত করা।

খ) inhere:
-  দৃঢ়সংলগ্ন থাকা; আঁটিয়া থাকা; জন্মগত হত্তয়া; সহজাত হত্তয়া।

গ) impute:
- কার্য, গুণ বা পরিণামস্বরূপ বিবেচনা করা; আরোপ/অধ্যারোপ করা; দোষারোপ করা।

ঘ) infer:
- অনুমান করা; সিদ্ধান্তে আসা।

অপশন বিবেচনা করে দেখা যায়, Attribute ও impute একই অর্থ বহন করে তাই সঠিক উত্তর impute.

Source: Accessible Dictionary.
.
Choose the correct spelling.
  1. Remunaration
  2. Remuneretion
  3. Remoneration
  4. Remuneration
  5. Remunerecion
সঠিক উত্তর:
Remuneration
উত্তর
সঠিক উত্তর:
Remuneration
ব্যাখ্যা
• Remuneration:
English meaning: payment for work or services.
Bangla meaning: পারিতোষিক; পারিশ্রমিক; পুরস্কার।

Example: 
- They demanded adequate remuneration for their work.
- In return for some caretaking duties, we are offering a free apartment and a small remuneration.

Source: Cambridge Dictionary.
.
Choose the synonym of 'Exculpate'.
  1. Liberate
  2. Criminate
  3. Incriminate
  4. Accuse
  5. Both B & C
সঠিক উত্তর:
Liberate
উত্তর
সঠিক উত্তর:
Liberate
ব্যাখ্যা
• Exculpate (Verb transitive)
English Meaning: Show or declare that (someone) is not guilty of wrongdoing.
Bangla Meaning: (from) অভিযোগাদি থেকে নিষ্কৃতি দেওয়া।

Synonyms: Release (মুক্তি/অব্যাহতি দেওয়া), Liberate (মুক্ত করা), Free (ছেড়ে দেওয়া), Absolve, (দায় মুক্তি দেয়া) Vidicate (নির্দোষ প্রমাণ করা)।
Antonyms: Criminate (অভিযুক্ত করা), Incriminate (দোষী/দোষারোপ করা), Accuse (অভিযুক্ত করা), Blame (দোষারোপ করা), Convict (অপরাধী সাব্যস্ত করা)। 

Example Sentence: 
1. The mother in her evidence tried hard to exculpate the father from any responsibility.
2. The court exculpated him after a thorough investigation.

Source: Live MCQ Lecture.
.
Antonym of 'Fallacious' -
  1. Delusive
  2. Specious
  3. Deceitful
  4. Legit
  5. Both B & D
সঠিক উত্তর:
Legit
উত্তর
সঠিক উত্তর:
Legit
ব্যাখ্যা
• Fallacious (adjective)
English Meaning: Based on a mistaken belief.
Bangla Meaning: বিভ্রান্তিকর; ভ্রান্তিমূলক।

Synonyms: Delusive (অলীক; ভ্রান্তিজনক), Illusory (অলীক; ইন্দ্রজালিক), Specious (আপাতদৃষ্টিতে যথার্থ বা সত্য বলে মনে হয় এমন), Deceitful(প্রতারণামূলক), False (মিথ্যা)।
Antonyms: True (খাঁটি; সত্যিকার; আসল; যথার্থ), Correct (সঠিক; নির্ভুল; সত্য), Lawful, (আইনানুগ) Reliable (নির্ভরযোগ্য), Legit (বৈধ, রীতি সিদ্ধ)। 

Example Sentence: 
1. If you stop to think about it, this argument is totally fallacious.
2. Stop believing in fallacious reasoning.

Source: Live MCQ Lecture.
.
The __________ old woman was surprisingly __________ in conversation.
  1. desiccated, vivacious
  2. affable, convivial
  3. cruel, malicious
  4. decrepit, necrotic
  5. neurotic, fretful
সঠিক উত্তর:
desiccated, vivacious
উত্তর
সঠিক উত্তর:
desiccated, vivacious
ব্যাখ্যা
Options,
ক)
• desiccated: শুষ্ক, ক্লান্ত বা প্রাণহীন।
• vivacious: প্রাণবন্ত; প্রাণোচ্ছল; হাসিখুশি; জীবনীশক্তিপূর্ণ।

খ)
• affable: শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক।
• convivial: আড্ডা, উল্লাস বা মদ্যপান পছন্দ করে এমন; (ব্যক্তি)।

গ)
• cruel: নিষ্ঠুর; নির্দয়।
• malicious: বিদ্বেষপরায়ণ; বিদ্বেষপূর্ণ।

ঘ)
• decrepit: জরাজীর্ণ; জরাগ্রস্ত; জরাতুর; হাড়জিরজিরে।
• necrotic: মৃত্যুর কাছাকাছি অবস্থা বোঝায়।

ঙ)
• neurotic: স্নায়ুবৈকল্যগ্রস্ত; অস্বভাবী সংবেদনশীল; আবিষ্ট; খ্যাপাটে।
• fretful: অসন্তুষ্ট; খিটখিটে; বদমেজাজি; অস্থির।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে desiccated, vivacious বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: The desiccated old woman was surprisingly vivacious in conversation.

Bangla: শুষ্ক ও ক্লান্ত বৃদ্ধা আশ্চর্যজনকভাবে কথোপকথনে প্রাণবন্ত ছিলেন।
.
He invented a new game, but it never really _______.
  1. caught on
  2. caught off
  3. caught in
  4. caught to
  5. caught with
সঠিক উত্তর:
caught on
উত্তর
সঠিক উত্তর:
caught on
ব্যাখ্যা
• Catch on
English Meaning: become popular.
Bangla Meaning: জনপ্রিয় হওয়া।

Ex. Sentence: I wonder if the game will ever catch on with young people?
Bangla Meaning: আমার মনে সংশয় জাগে যে এই খেলাটা কি কখনো তরুণদের কাছে জনপ্রিয়তা পাবে?

Complete sentence: He invented a new game, but it never really caught on.

Source: Live MCQ Lecture.
১০.
শুদ্ধ বানান -
  1. প্রাঙ্গন
  2. নিষ্পৃহ
  3. গ্রীস্ম
  4. কিরীট
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কিরীট
উত্তর
সঠিক উত্তর:
কিরীট
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান - 'কিরীট'।

• 'কিরীট':
- মুকুট, শিরোভূষণ।

অন্যদিকে, 
• প্রাঙ্গন - প্রাঙ্গণ (উঠান);
• নিষ্পৃহ - নিস্পৃহ (বাসনাহীন);
• গ্রীস্ম - গ্রীষ্ম (গরমকাল)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১.
"কৌতুহল' এবং 'মহারথী' বানান লিখতে অনেকেই ভূল করে।" - এ বাক্যে কয়টি অশুদ্ধ বানান রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
• "কৌতুহল' এবং 'মহারথী' বানান লিখতে অনেকেই ভূল করে।" - এ বাক্যে ২টি বানান অশুদ্ধ।

বিশ্লেষণ:
- বাক্যে দুইটি বানানে ভুল রয়েছে।
যথা - 
"কৌতুহল" শব্দটির সঠিক বানান "কৌতূহল"।
"ভূল" শব্দটির সঠিক বানান "ভুল"।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২.
'চারু' শব্দের অর্থ কোনটি?
  1. সুন্দর
  2. ললিত
  3. সুকুমার
  4. সবগুলোই
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
- 'চারু' শব্দের অর্থ:
- সুন্দর,
- ললিত,
- মনোহর,
- সুকুমার, 
- মনোরম।

উল্লেখ্য, 
• ‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ:
- মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম, কান্তিমান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৩.
"প্রাচুর্য" শব্দটি কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. ক্রিয়া
  4. ক্রিয়া বিশেষণ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- "প্রাচুর্য" শব্দটি একটি বিশেষ্য পদ।

• 'প্রাচুর্য' (বিশেষ্য)- 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রচুর+য।
অর্থ:
- আধিক্য, বাহুল্য।

উল্লেখ্য,
'প্রচুর' শব্দটি বিশেষণ যার অর্থ - প্রয়োজনানুরূপ; যথেষ্ট; পর্যাপ্ত।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
'ব্যোমযান' শব্দের অর্থ -
  1. নক্ষত্র
  2. মহাকাশযান
  3. ইঞ্জিন চালিত নৌকা
  4. ভ্রমর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মহাকাশযান
উত্তর
সঠিক উত্তর:
মহাকাশযান
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'ব্যোমযান' শব্দের অর্থ:
- আকাশে বিচরণকারী যান;
- মহাকাশযান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
'সূর্য' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অদ্রি
  2. হিমাংশু
  3. মিহির
  4. অর্ণব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
মিহির
উত্তর
সঠিক উত্তর:
মিহির
ব্যাখ্যা
• 'সূর্য' এর সমার্থক শব্দ - মিহির।

‘সূর্য’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- রবি, তপন, ভাস্কর, আদিত্য, প্রভাকর, দিবাকর, বিভাবসু, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ: অদ্রি।
• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ- হিমাংশু।
• ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ: অর্ণব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৬.
"চেয়ারম্যান সাহেব কড়া লোক, কোনো কথা বলা কঠিন।" - এখানে 'কড়া' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সতর্ক
  2. মেজাজ
  3. তীব্র
  4. পাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মেজাজ
উত্তর
সঠিক উত্তর:
মেজাজ
ব্যাখ্যা
• "চেয়ারম্যান সাহেব কড়া লোক, কোন কথা বলা কঠিন।" - 
এখানে, 
বাক্যে "কড়া" শব্দটি কড়া লোক বলতে রাগী, কঠোর বা কঠিন মেজাজের ব্যক্তি বোঝানো হয়েছে। এটি ব্যক্তির "স্বভাব বা মেজাজ" প্রকাশ করছে, তাই এখানে "মেজাজ" অর্থেই ব্যবহৃত হয়েছে।
---------------
অন্যদিকে,
কড়া (পাকা) - কাপড়ের রঙটা খুব কড়া।
কড়া (তীব্র) - এ ওষুধের প্রতিক্রিয়া খুব কড়া।
কড়া (সতর্ক) - যা দিন কাল পড়েছে বাড়িতে কড়া পাহারা বসাতে হবে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৭.
'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
  1. সৈয়দ শামসুল হক
  2. শামসুর রাহমান
  3. আব্দুল মান্নান সৈয়দ
  4. হাসান হাফিজুর রহমান
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
• পুলিশের গুলিতে নিহত আসাদ স্মরণে কবি শামসুর রাহমান লিখেছিলেন কালজয়ী কবিতা ‘আসাদের শার্ট’।

• 'আসাদের শার্ট' কবিতা: 
- শহীদ আসাদ স্মরণে কবি শামসুর রাহমান লিখেছিলেন কালজয়ী কবিতা ‘আসাদের শার্ট’। 
- ১৯৬৯ সালের ২০ জানুয়ারি শামসুর রাহমান রচনা করেন ‘আসাদের শার্ট' কবিতাটি। 
- তাঁর লেখা ‘আসাদের শার্ট’ কবিতাটির পিছনে রয়েছে পুলিশের গুলিতে নিহত আসাদের শার্ট উঁচুতে তুলে ধরে প্রতিবাদী এক বিশাল মিছিলের মুখোমুখি হওয়া কবির তাৎক্ষণিক প্রতিক্রিয়া। 

তাতে কবি লিখেছিলেন-
''আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
'হরিষে বিষাদ' বাগ্‌ধারাটির অর্থ -
  1. সীমাবদ্ধ জ্ঞান
  2. আয়ু ফুরিয়ে আসা
  3. আনন্দের মধ্যে বেদনা
  4. সত্যপরায়ণ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
আনন্দের মধ্যে বেদনা
উত্তর
সঠিক উত্তর:
আনন্দের মধ্যে বেদনা
ব্যাখ্যা
• 'হরিষে বিষাদ' বাগ্‌ধারাটির অর্থ - 'আনন্দের মধ্যে বেদনা'।

অন্যদিকে,
• ‘কূপমুন্ডক’ অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
• 'ঝিঙেফুল ফোটা' অর্থ - আয়ু ফুরিয়ে আসা।
• 'সত্যসন্ধ'- সত্যপরায়ণ।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৯.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'কাকভূষণ্ডী'
  1. ভণ্ড
  2. দীর্ঘজীবী
  3. নির্ভীক
  4. অহঙ্কারী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দীর্ঘজীবী
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘজীবী
ব্যাখ্যা
• ‘কাকভূষণ্ডী’ বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘজীবী।

অন্যদিকে,
‘বকধার্মিক’ অর্থ - ভণ্ড।
‘ডাকাবুকো’ অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ অর্থ - অহঙ্কারী।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,
- ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২০.
'বমন করবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. বিবিক্ষা
  2. বিজিগীষা
  3. বিবমিষা
  4. জিগমিষা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিবমিষা
উত্তর
সঠিক উত্তর:
বিবমিষা
ব্যাখ্যা
• 'বমন করবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা।

অন্যদিকে,
- 'প্রবেশ করার ইচ্ছা' - বিবিক্ষা।
- ‘বিজয় লাভের ইচ্ছা’ - বিজিগীষা।
- 'গমন করার ইচ্ছা' - জিগমিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২১.
"জানা উচিত এমন" এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. দ্রষ্টা
  2. দ্রষ্টব্য
  3. দিদৃক্ষা
  4. দূরদর্শী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দ্রষ্টব্য
উত্তর
সঠিক উত্তর:
দ্রষ্টব্য
ব্যাখ্যা
• "জানা উচিত এমন" এর এক কথায় প্রকাশ - 'দ্রষ্টব্য'।

অন্যদিকে,
• দেখেছে এমন - দ্রষ্টা;
• দেখিবার ইচ্ছা- দিদৃক্ষা;
• ভবিষ্যৎ দেখেন যিনি - দূরদর্শী।

উৎস: বাংলা একাডেমই আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২২.
"মাধ্যমিক" এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. মাধ্যম + ইক
  2. মাধ্য + ষ্ণিক
  3. মধ্যম + ইক
  4. মাধ্যমিক + অ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মধ্যম + ইক
উত্তর
সঠিক উত্তর:
মধ্যম + ইক
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'মাধ্যমিক' এর প্রকৃতি- প্রত্যয়: 'মধ্যম + ইক'।

• মাধ্যমিক (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = মধ্যম + ইক।
অর্থ: 
- মধ্যবর্তী,
- মধ্যস্থ, 
- মধ্যম সম্পর্কিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৩.
"ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকে আসতেই হবে" - কবিতাংশটুকুর রচয়িতা কে?
  1. আবুল ফজল
  2. হাসান হাফিজুর রহমান
  3. শামসুর রাহমান
  4. মোহাম্মদ মনিরুজ্জামান
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
• 'পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকে আসতেই হবে' - উদ্ধৃতাংশটি শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে।

- ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় গণহত্যা শুরু করলে আরো অনেকের মতো শামসুর রাহমান ও শহর ছেড়ে গ্রামের বাড়ি নরসিংদীর পাড়াতলীতে আশ্রয় নেন। সেখানেই এ কবিতাটি লেখা হয়।
- কবিতাটি তাঁর 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
--- শামসুর রাহমান

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?
---------------------------------------
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।

• শামসুর রাহমান:
- তিনি ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন কবি, সাংবাদিক।
- তাঁর পৈত্রিক বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। 
- তাঁর ডাক নাম 'বাচ্চু'।
- মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন।
- আঠারো বছর বয়সে শামসুর রাহমান প্রথম কবিতা লেখা আরম্ভ করেন।
- ১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ’শ উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত ‘সোনার বাংলা’ পত্রিকায়। 
- ‘স্বাধীনতা তুমি’ ও ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ তাঁর দুটি বিখ্যাত কবিতা।
- তিনি আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
- তিনি ২০০৬ সালে ঢাকায় মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বন্দী শিবির থেকে, শামসুর রাহমান।
২৪.
"উপগ্রহ" - কোন সমাসের উদাহরণ?
  1. প্রাদি সমাস
  2. নিত্য সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. তৎপুরুষ সমাস
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অব্যয়ীভাব সমাস
উত্তর
সঠিক উত্তর:
অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা
অব্যয়ীভাব সমাস:
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন:
- অতিক্রান্ত (উৎ) অর্থে: বেলাকে অতিক্রান্ত = উদ্বেল,
- শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল।
- অনতিক্রম্যতা (যথা) অর্থে: রীতিকে অতিক্রম না করে = যথারীতি,
- সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য।

আবার, 
সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস:
- বনের সদৃশ = উপবন,
- গ্রহের তুল্য = উপগ্রহ,
- শহরের সদৃশ = উপশহর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০১৯ সংস্করণ)।
২৫.
'বিপৎসংকুল' এর সন্ধিবিচ্ছেদ - 
  1. বিপৎ্ + সংকুল
  2. বিপত + সংকুল
  3. বিপদ্ + সংকুল
  4. বিপদঃ + সংকুল
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিপদ্ + সংকুল
উত্তর
সঠিক উত্তর:
বিপদ্ + সংকুল
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম:
দ্ ও ধ্ এর পরে 'স' থাকলে দ্ ও ধ্ স্থলে অল্পপ্রাণ ধ্বনি/ 'ৎ' হয়।
যেমন - 
বিপদ্ + সংকুল = বিপৎসংকুল৷
ধ্ > ত্— ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা।
এরূপ হৃৎকম্প, তৎপর, তত্ত্ব, তৎসম ইত্যাদি৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৬.
Mr. Nur was hired for a job for 7 days. Each day, he was paid Tk. 10 more than what he was paid for their previous day of work. The total amount he was paid in the first 4 days of work equaled the total amount he was paid in the last 3 days. What was his starting pay?
  1. Tk. 160
  2. Tk. 148
  3. Tk. 90
  4. Tk. 80
  5. None
সঠিক উত্তর:
Tk. 90
উত্তর
সঠিক উত্তর:
Tk. 90
ব্যাখ্যা
Question: Mr. Nur was hired for a job for 7 days. Each day, he was paid Tk. 10 more than what he was paid for their previous day of work. The total amount he was paid in the first 4 days of work equaled the total amount he was paid in the last 3 days. What was his starting pay?

Solution:
Let,
The pays of seven days respectively: x, x + 10 x + 20 x + 30, x + 40, x + 50, x + 60

According to the question,
x + x + 10 + x + 20 + x + 30 = x + 40 + x + 50 + x + 60
⇒ 4x + 60 = 3x + 150
∴ x = 90

∴ His starting pay is Tk. 90
২৭.
Kamal can run 1000 meters in 4 minutes. He has a car that has a top speed of 75 km/hr. What percentage of Kamal's speed is his car's top speed?
  1. 30%
  2. 25%
  3. 20%
  4. 10%
  5. None
সঠিক উত্তর:
20%
উত্তর
সঠিক উত্তর:
20%
ব্যাখ্যা
Question: Kamal can run 1000 meters in 4 minutes. He has a car that has a top speed of 75 km/hr. What percentage of Kamal's speed is his car's top speed?

Solution:
এখানে, দূরুত্ব = 1000 মিটার
= 1 কি.মি.

4 মিনিট = 4/60 ঘণ্টা = 1/15 ঘণ্টা

কামালের গতিবেগ = 1/(1/15) কি.মি./ঘণ্টা = 15 কি.মি./ঘণ্টা
গাড়ির গতিবেগ = 75 কি.মি./ঘণ্টা

∴ কামালের গতিবেগ তার গাড়ির গতিবেগের = {(15/75) × 100}%
= 20%
২৮.
The base of a rectangle is three times as long as the height. If the perimeter is 104, what is the area of the rectangle?
  1. 127
  2. 192
  3. 312
  4. 507
  5. None
সঠিক উত্তর:
507
উত্তর
সঠিক উত্তর:
507
ব্যাখ্যা
Question: The base of a rectangle is three times as long as the height. If the perimeter is 104, what is the area of the rectangle?

Solution:
মনে করি,
আয়তক্ষেত্রের উচ্চতা = x একক 
আয়তক্ষেত্রের ভূমি = 3x একক 
আয়তক্ষেত্রের পরিসীমা = 2(x + 3x) একক 

প্রশ্নমতে,
2(x + 3x) = 104
⇒ 2 × 4x  = 104
⇒ 8x = 104
∴ x = 13

আয়তক্ষেত্রের উচ্চতা = 13 একক 
এবং আয়তক্ষেত্রের ভূমি = 3 × 13 = 39 একক 

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 39 × 13
= 507 বর্গ একক
২৯.
  1. 1
  2. 2
  3. 21/2
  4. 23
  5. None
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
Question:

Solution:
৩০.
Tahsan scored 87 on his 17th class test, increasing his average score by 3. What is Tahsan's average score after this test?
  1. 36
  2. 39
  3. 40
  4. 42
  5. None
সঠিক উত্তর:
39
উত্তর
সঠিক উত্তর:
39
ব্যাখ্যা
Question: Tahsan scored 87 on his 17th class test, increasing his average score by 3. What is Tahsan's average score after this test?

Solution:
ধরি,
17তম টেস্টের পর তার গড় x নম্বর
16তম টেস্টের পর তার গড় ছিল (x - 3) নম্বর

প্রশ্নমতে,
16(x - 3) + 87 = 17x
16x - 48 + 87 = 17x
∴ x = 39
৩১.
A box contains 200 marbles, 25% of them are blue and the rest are black. From the box you gave your brother a certain number of marbles of which 60% are black. You then found that among the remaining marbles, only 20% are blue. How many marbles did you give to your brother?
  1. 40
  2. 50
  3. 60
  4. 70
  5. None
সঠিক উত্তর:
50
উত্তর
সঠিক উত্তর:
50
ব্যাখ্যা
Question: A box contains 200 marbles, 25% of them are blue and the rest are black. From the box you gave your brother a certain number of marbles of which 60% are black. You then found that among the remaining marbles, only 20% are blue. How many marbles did you give to your brother?

Solution:
বাক্সে মার্বেল আছে = 200 টি
Blue মার্বেল আছে = 200 এর 25%
= 200 এর 25/100 = 50 টি
Black মার্বেল আছে = (200 - 50)টি = 150টি

ধরি, ভাইকে দেওয়া হয়েছিলো = a টি

প্রশ্নমতে,
(200 - a)20% + a . 40% = 50
⇒ 0.2 (200 - a) + 0.4a = 50
⇒ 40 - 0.2a + 0.4a = 50
⇒ 0.2a = 10
∴ a = 50

ভাইকে দেওয়া হয়েছিলো 50টি
৩২.
Ι3a - 15Ι = 18. What is the product of all possible values of a?
  1. - 13
  2. - 11
  3. - 10
  4. - 9
  5. None
সঠিক উত্তর:
- 11
উত্তর
সঠিক উত্তর:
- 11
ব্যাখ্যা
Question: Ι3a - 15Ι = 18. What is the product of all possible values of a?

Solution:
Given, |3a - 15| = 18

Solve the absolute value equation for both cases.
3a - 15 = 18
⇒ 3a = 15 + 18 = 33
∴ a = 11

or, 3a - 15 = - 18
⇒ 3a = - 18 + 15
⇒ 3a = -3
∴ a = - 1

The product of all possible values of a is = 11 × (-1 ) = - 11
৩৩.
Motin bought two varieties of rice, costing Tk. 50 kg and Tk. 60 kg each, and mixed them in some ratio. Then he sold the mixture at Tk. 70 kg making a profit of 20%, what was the ratio of the mixture?
  1. 2 : 3
  2. 1 : 10
  3. 1 : 5
  4. 2 : 7
  5. None
সঠিক উত্তর:
1 : 5
উত্তর
সঠিক উত্তর:
1 : 5
ব্যাখ্যা
Question: Motin bought two varieties of rice, costing Tk. 50 kg and Tk. 60 kg each, and mixed them in some ratio. Then he sold the mixture at Tk. 70 kg making a profit of 20%, what was the ratio of the mixture?

Solution:
মনে করি,
প্রথম পদের চাল কিনলো x কেজি
দ্বিতীয় পদের চাল কিনলো y কেজি

মোট খরচ = (50x + 60y) টাকা
মোট চালের পরিমাণ = (x + y) কেজি
মোট বিক্রয়মূল্য = 70 (x + y) = 70x + 70y

লাভ = 70x + 70y - 50x - 60y
= 20x + 10y টাকা

প্রশ্নমতে,
20x + 10y = (50x + 60y) 20%
বা, 20x + 10y = (50x + 60y) 20/100
বা, 10(2x + y) = 10(5x + 6y) 1/5
বা, 2x + y = (5x + 6y) 1/5
বা, 10x + 5y = 5x + 6y
বা, 5x = y
বা, x/y = 1/5
∴ x : y = 1 : 5
৩৪.
If x2 + y2 + z2 = 16 and xy + yz + zx = 10, find the value of x + y + z.
  1. ± 5
  2. ± 6
  3. ± 7
  4. ± 8
  5. None
সঠিক উত্তর:
± 6
উত্তর
সঠিক উত্তর:
± 6
ব্যাখ্যা
Question: If x2 + y2 + z2 = 16 and xy + yz + zx = 10, find the value of x + y + z.

Solution:
x2 + y2 + z2 = 16 
xy + yz + zx = 10

We know that,
(x + y + z)2 = x2 + y2 + z2 + 2(xy + yz + zx )
⇒ (x + y + z)2 = 16 + 2 × 10
⇒ (x + y + z)2 = 36
⇒ x + y + z = √36
⇒ x + y + z = ± 6

∴ The value of (x + y + z) is ± 6.
৩৫.
The sum of 2 positive numbers is 151. The lesser number is 19 more than the square root of the greater number. What is the value of the greater number minus the lesser number?
  1. 19
  2. 85
  3. 91
  4. 66
  5. None
সঠিক উত্তর:
91
উত্তর
সঠিক উত্তর:
91
ব্যাখ্যা
Question: The sum of 2 positive numbers is 151. The lesser number is 19 more than the square root of the greater number. What is the value of the greater number minus the lesser number?

Solution:
Let the two positive numbers be x and y; x > y

ATQ,
x + y = 151 ---------- (1)
y = 19 + √x​ ---------- (2)

Putting the value y = 19 + √x​ in equ (1)
x + 19 + √x = 151
⇒ x + √x = 151 - 19
⇒ x + √x = 132
⇒ √x = 132 - x
⇒ (√x)2 = (132 - x)2
⇒ x = (132)2 - 2 . 132 . x + x2
⇒ x2 - 265x + 17424 = 0
∴ x = 121, 144

The value of x can be 121 and 144.
The value of x = 144 cannot be possible as it doesn’t satisfies the two condition.
Therefore the value of x is 121​.

From equ. (1) we get,
y = 151 - 121
y = 30

∴ The value of greatest number minus the  lesser would be x-y, i.e,  121 - 30 = 91
৩৬.
If n = 2.5m + 4 and 15m - 2 = 40 then n = ?
  1. 22
  2. 11
  3. 28
  4. 36
  5. None
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
Question: If n = 2.5m + 4 and 15m - 2 = 40 then n = ?

Solution:
Given, 15m - 2 = 40
15m = 42
m = 42/15
m = 2.8

Now, n = 2.5m + 4
= (2.5 × 2.8) + 4
∴ n = 11
৩৭.
If 738M6M is divisible by 11, then the value of M is:
  1. 12
  2. 3
  3. 6
  4. 9
  5. None
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
Question: If 738M6M is divisible by 11, then the value of M is:

Solution: 
A number is divisible by 11 when the difference between the total number of odd places and the total number of even places is equal to zero or multiple of 11

Therefore, M + M + 3 = 7 + 8 + 6
⇒ 2M = 18
∴ M = 9
৩৮.
The 2nd angle of a right triangle is 30 degrees. Then how many degrees is the 3rd angle?
  1. 150°
  2. 120°
  3. 60°
  4. 30°
  5. None
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা
Question: The 2nd angle of a right triangle is 30 degrees. Then how many degrees is the 3rd angle?

Solution:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের একটি কোণ 90°
এখন, ২য় কোণ 30° হলে,

তিন কোণের সমষ্টি = 180°
বা, 90° + 30° + ৩য় কোণ = 180°
বা, ৩য় কোণ = 180° - 120°
∴ ৩য় কোণ = 60°
৩৯.
The area of a rectangular field is 27500 sq. meters. This rectangular area has been drawn on a map to the scale 1 cm to 100 m. The length is shown as 2.20 cm on the map. The breadth of the rectangular field in the map is -
  1. 1.25 cm
  2. 1.25 m
  3. 12.5 cm
  4. 125 cm
  5. None
সঠিক উত্তর:
1.25 cm
উত্তর
সঠিক উত্তর:
1.25 cm
ব্যাখ্যা
Question: The area of a rectangular field is 27500 sq. meters. This rectangular area has been drawn on a map to the scale 1 cm to 100 m. The length is shown as 2.20 cm on the map. The breadth of the rectangular field in the map is -

Solution:
Length of the field = (2.20 × 100) m
= 220 m

We know,
Length × Breadth = 27500
Or, Breadth = 27500/220
∴ The breadth of the field = 125 m.


The breadth of the rectangular field in the map is = 125/100 cm
= 1.25 cm
৪০.
In a room, if 4 students sit in each bench, there are 3 empty benches, but 6 students have to stand if 3 students sit each bench. How many students are there in that room?
  1. 80
  2. 70
  3. 60
  4. 50
  5. None
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
Question: In a room, if 4 students sit in each bench, there are 3 empty benches, but 6 students have to stand if 3 students sit each bench. How many students are there in that room?

Solution:
ধরি,
বেঞ্চ সংখ্যা ক টি

একটি রুমের প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে।
∴ ছাত্রসংখ্যা= (ক - ৩) × ৪ জন

প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।
∴ ছাত্রসংখ্যা = ৩ক + ৬ জন

প্রশ্নমতে,
(ক - ৩) × ৪ = ৩ক + ৬
⇒ ৪ক - ১২ = ৩ক + ৬
∴ ক = ১৮ 

ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন
= (১৮ - ৩) × ৪ জন 
= ১৫ × ৪ জন 
= ৬০ জন
৪১.
Find the compound interest for Tk. 50000 at 4% interest per annum in 2 years.
  1. Tk. 8040
  2. Tk. 3080
  3. Tk. 4050
  4. Tk. 4080
  5. None
সঠিক উত্তর:
Tk. 4080
উত্তর
সঠিক উত্তর:
Tk. 4080
ব্যাখ্যা
Question: Find the compound interest for Tk. 50000 at 4% interest per annum in 2 years.

Solution:
Principal (P) = Tk. 50000
Rate (r) = 4%
Time (n) = 2 years

A = P[1 + (r/100)]n
A = 50000(1 + 4/100)2
= 50000 × 1.04 × 1.04
= 54080

Compound Amount (A) = Tk. 54080

Compound Interest (CI) = A - P
⇒ CI = 54080 - 50000
∴ CI = 4080

∴ Compound Interest = Tk. 4080
৪২.
A cistern has two taps that fill it in 12 minutes and 15 minutes respectively. There is also a waste pipe in the cistern. When all the there are opened, the empty cistern is full in 20 minutes. How long will the waste pipe take to empty the full cistern?
  1. 20 minutes
  2. 15 minutes
  3. 10 minutes
  4. 8 minutes
  5. None
সঠিক উত্তর:
10 minutes
উত্তর
সঠিক উত্তর:
10 minutes
ব্যাখ্যা
Question: A cistern has two taps that fill it in 12 minutes and 15 minutes respectively. There is also a waste pipe in the cistern. When all the there are opened, the empty cistern is full in 20 minutes. How long will the waste pipe take to empty the full cistern?

Solution:
Let, the waste pipe can empty the cistern in x min.

According to the question,
1/12 + 1/15 - 1/x = 1/20
⇒ 1/12 + 1/15 - 1/20 = 1/x
⇒ 1/x = (5 + 4 + 3)/60
⇒ 1/x = 6/60
⇒ 1/x = 1/10
∴ x = 10

∴ The waste pipe will empty the full cistern in 10 minutes.
৪৩.
If m = 7 - 4√3, then what is the value of √m + (1/√m)?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
  5. None
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Question: If m = 7 - 4√3, then what is the value of √m + (1/√m)?

Solution:
m = 7 - 4√3
⇒ m = 4 + 3 - 4√3
⇒ m = (2)2 + (√3)2 - 2 × 2√3
⇒ m = (2 - √3)2 [ a2 + b2 - 2ab = (a + b)2]
⇒ √m = 2 -√3

Now, 1/√m = 1/(2 - √3)
⇒ 1/√m = [1/(2 - √3) × {(2 + √3)/(2 + √3)}]
⇒ 1/√m = (4 - 3)/(2 + √3)
⇒ 1/√m = 1/(2 + √3)

∴ √m + 1/√m = 2 - √3 + 2 + √3 = 4.
৪৪.
The ages of Jamir and Amir are in the ratio of 8 : 7 respectively. After 10 years, the ratio of their ages will be 13 : 12. What is the difference between their ages?
  1. 8 Years
  2. 6 Years
  3. 4 Years
  4. 2 Years
  5. None
সঠিক উত্তর:
2 Years
উত্তর
সঠিক উত্তর:
2 Years
ব্যাখ্যা
Question: The ages of Jamir and Amir are in the ratio of 8 : 7 respectively. After 10 years, the ratio of their ages will be 13 : 12. What is the difference between their ages?

Solution:
Let, Jamir's age be = 8x years,
Then Amir's age = 7x years

According to the question,
∴ (8x + 10)/(7x + 10) = 13/12
⇒ 12(8x + 10) = 13(7x + 10)
⇒ 96x + 120 = 91x + 130
⇒ 5x = 10
⇒ x = 2

Difference between their ages
= (8x - 7x)
= x years
= 2years
৪৫.
The United Nations Convention on the Law of the Sea was adopted in -
  1. 1978
  2. 1987
  3. 1980
  4. 1982
  5. 1988
সঠিক উত্তর:
1982
উত্তর
সঠিক উত্তর:
1982
ব্যাখ্যা
UNCLOS:
- UNCLOS-এর পূর্ণরূপ: United Nations Convention on the Law of the Sea.
- UNCLOSহলো জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক আইন, যা সমুদ্রের ব্যবহার, সংরক্ষণ এবং তার সম্পদের মধ্যে ন্যায্যতা এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার জন্য একটি চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১৯৮২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।

⇒ UNCLOS-এর মূল উদ্দেশ্য হলো:
i) সমুদ্রের সীমানা নির্ধারণ: এটি আন্তর্জাতিক সমুদ্র সীমানা এবং বিভিন্ন অঞ্চলের মালিকানা সংক্রান্ত আইন প্রণয়ন করে, যেমন:
- নির্দিষ্ট জলসীমা (Territorial Sea),
- অর্থনৈতিক অঞ্চলের সীমানা (Exclusive Economic Zone, EEZ),
- আন্তর্জাতিক জলসীমা (High Seas),
- আন্তর্জাতিক সমুদ্র তল (International Seabed Area).

ii) সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার: UNCLOS সমুদ্রের সম্পদ যেমন মাছ, খনিজ, এবং শক্তির উৎস সুষ্ঠু ও টেকসই ব্যবহারের জন্য দিকনির্দেশনা দেয়। এই চুক্তি সমুদ্রের মধ্যে অনুসন্ধান, এক্সপ্লোরেশন এবং সম্পদ আহরণের সুনির্দিষ্ট নিয়মাবলী স্থাপন করে।

iii) পরিবেশ সংরক্ষণ: এটি সমুদ্র পরিবেশ এবং জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য বিভিন্ন প্রস্তাবনা এবং বিধি-নিষেধ প্রবর্তন করে, যাতে সমুদ্রের দূষণ এবং অন্যান্য ক্ষতি কমানো যায়।

iv) আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি: UNCLOS একাধিক আন্তর্জাতিক আদালত ও পদ্ধতির মাধ্যমে সমুদ্র সংক্রান্ত বিরোধগুলি সমাধান করার ব্যবস্থা রাখে, যার মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল কন্ট্রি অফ দ্য সি (ITLOS) অন্যতম।

v) কর্মকাণ্ডের স্বাধীনতা: এই চুক্তি আন্তর্জাতিক জলসীমা এবং সমুদ্রের নির্দিষ্ট অংশে নৌযান চলাচল, বিমান চলাচল এবং যোগাযোগের স্বাধীনতা নিশ্চিত করে।

উৎস: UNCLOS ওয়েবসাইট।
৪৬.
According to 'Poverty Map 2022' published by BBS, the country's poorest district is -
  1. Madaripur
  2. Barisal
  3. Mymensingh
  4. Rajshahi
  5. Noakhali
সঠিক উত্তর:
Madaripur
উত্তর
সঠিক উত্তর:
Madaripur
ব্যাখ্যা
দেশের সবচেয়ে দরিদ্র জেলা:
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২' অনুসারে,
- দেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর এবং সবচেয়ে দরিদ্র উপজেলা মাদারীপুরের ডাসার। 
- মাদারীপুর জেলার দারিদ্র্যের হার ৫৪ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে ডাসার উপজেলার দারিদ্র্যের হার ৬৩ দশমিক ২ শতাংশ। এ ছাড়া মাদারীপুরের উপজেলাগুলোর মধ্যে সর্বনিম্ন দারিদ্র্য ৫০ শতাংশ।
- অন্যদিকে, দেশের সবচেয়ে ধনী থানা ঢাকার পল্টন; জেলা হিসেবে সবচেয়ে ধনী নোয়াখালী।

⇒ দেশের বিভাগীয় দারিদ্র্য সবচেয়ে বেশি বরিশাল বিভাগে- ২৬ দশমিক ৬ শতাংশ।
- সবচেয়ে কম দারিদ্র্য চট্টগ্রাম বিভাগে- ১৫ দশমিক ২ শতাংশ।

⇒ বিবিএসের হিসাবে, দেশের গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার এখনো শহরাঞ্চলের তুলনায় বেশি।
- গ্রামাঞ্চলে দারিদ্র্যের হার ২০ দশমিক ৩ শতাংশ। শহরাঞ্চলে এ হার ১৬ দশমিক ৫ শতাংশ। 

উৎস: প্রথম আলো।
৪৭.
Who is the current High Commissioner of UNHCR? [February, 2025]
  1. Sumbul Rizvi
  2. Sue Vize
  3. Filippo Grandi
  4. Sadruddin Aga Khan
  5. Gerrit Jan van Heuven Goedhart
সঠিক উত্তর:
Filippo Grandi
উত্তর
সঠিক উত্তর:
Filippo Grandi
ব্যাখ্যা
UNHCR:
- UNHCR-এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees বা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা।
- UNHCR শরণার্থী, আশ্রয় প্রার্থীদের এবং বিভিন্ন ধরনের বাস্তুচ্যুত মানুষের অধিকার রক্ষা ও তাদের সহায়তা প্রদানে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।
- বর্তমান হাইকমিশনার: ফিলিপ্পো গ্রান্ডি।
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- এর মূল লক্ষ্য হলো যুদ্ধ, সংঘাত, অত্যাচার, এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করা।

উল্লেখ্য,
- সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: UNHCR ওয়েবসাইট।
৪৮.
What does RPO stands for in term of Election Commission?
  1. Representation of the People Order
  2. Representation of the People Objective
  3. Representation of the Public Objective
  4. Representative of the People Order
  5. Representative of the Public Order
সঠিক উত্তর:
Representation of the People Order
উত্তর
সঠিক উত্তর:
Representation of the People Order
ব্যাখ্যা
RPO:
- RPO-এর পূর্ণরূপ: Representation of People Order.
- বাংলাদেশে সংবিধানের আওতায় নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে তার মধ্যে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন হলো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন।

⇒ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে সংবিধান তৈরির পর নির্বাচন পরিচালনার জন্য প্রথমবারের মতো আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ প্রণয়ন করা হয়েছিলো।
- সংবিধানের অধীনেই করা হয়েছিলো গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (রিপ্রেজেন্টেটিভ পিপলস অর্ডার ১৯৭২) , যা এ পর্যন্ত অনেকবার সংস্কার হয়েছে।
- বিশেষ করে বাংলাদেশে ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুই বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিলো এ আইনে।
- রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতার বিষয় নিরূপণ কিংবা রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩ শতাংশ নারীকে রাখার মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সে সময়ে সংযোজিত হয়েছে।

উৎস: i) বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
ii) বিবিসি।
৪৯.
Which country is the highest investor in EPZs of Bangladesh? [February, 2025]
  1. China
  2. USA
  3. Sri Lanka
  4. South Korea
  5. Japan
সঠিক উত্তর:
China
উত্তর
সঠিক উত্তর:
China
ব্যাখ্যা
ইপিজেডে বিদেশি বিনিয়োগ:
- বাংলাদেশের ইপিজেডগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ আসে চীন থেকে।

উল্লেখ্য,
- বেপজার অধীনে বর্তমানে ৮টি ইপিজেড ও বেপজার অর্থনৈতিক অঞ্চলে মোট ৪৪৯ শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে।
- এর বাইরে পটুয়াখালী ও যশোরে দুটি ইপিজেড স্থাপনের কাজ চলছে। আর গাইবান্ধায় একটি ইপিজেড স্থাপনের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।
- এ পর্যন্ত বেপজার ইপিজেডগুলোতে ৩৮টি দেশ থেকে বিনিয়োগ এসেছে।
- সবচেয়ে বেশি এসেছে চীন থেকে। চীনের মোট ১০৮টি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে ইপিজেডে।
- এরপর বিনিয়োগ করেছে দক্ষিণ কোরিয়ার ৬১টি, জাপানের ২৯টি, ভারতের ১৯টি, যুক্তরাজ্যের ১৯টি, যুক্তরাষ্ট্রের ১৭টি ও শ্রীলঙ্কার ৭টি প্রতিষ্ঠান।

⇒ ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) ২৯ শতাংশই এসেছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে।
- গত অর্থবছরে বাংলাদেশে মোট ১৪৬ কোটি ৮২ লাখ ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে, যার মধ্যে ৪২ কোটি ৪৩ লাখ ডলার ইপিজেডগুলোর মাধ্যমে এসেছে।
- বেপজা রপ্তানি করেছে ৭০৭ কোটি ডলারের পণ্য, এবং ২০২৪ সালে ২৮টি নতুন বিনিয়োগ চুক্তি হয়েছে।

উৎস: i) The Business Standard.
ii) প্রথম আলো। [link]
৫০.
When did Bangladesh sign the Paris Climate Agreement?
  1. 28 April, 2016
  2. 20 September, 2016
  3. 2 August, 2016
  4. 28 October, 2016
  5. 22 April, 2016
সঠিক উত্তর:
22 April, 2016
উত্তর
সঠিক উত্তর:
22 April, 2016
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি:
- প্যারিস জলবায়ু চুক্তি (Paris Agreement) হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ২০১৫ সালে প্যারিসে স্বাক্ষরিত হয়।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- স্বাক্ষর করেছে ১৯৫টি দেশ।
- এর মূল লক্ষ্য হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখা এবং ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবগুলোর মোকাবিলা করতে সহায়ক হবে।

উল্লেখ্য,
- প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে ২২ এপ্রিল, ২০১৬ তারিখে এবং প্যারিস জলবায়ু চুক্তি অনুমোদন করেছে ২১ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে।

উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) UNTC ওয়েবসাইট। [link]
৫১.
Recently US President Donald Trump has declared which armed group as a 'Foreign Terrorist Organization'? [February, 2025]
  1. Hamas
  2. Hezbollah
  3. Houthis
  4. Hayat Tahrir al-Sham
  5. None of above
সঠিক উত্তর:
Houthis
উত্তর
সঠিক উত্তর:
Houthis
ব্যাখ্যা
বিদেশি সন্ত্রাসী সংগঠন:
- হুতি ইয়েমেনের একটি বিদ্রোহী গ্রুপ।
- হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করে।
- হুতিরা আনসারুল্লাহ নামে পরিচিত।
- হুতি একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন।
- ১৯৯০ এর দশকে এই গোষ্ঠীটির উত্থান।

উলেখ্য,
- সম্প্রতি (জানুয়ারি, ২০২৫) ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- হুতিদের কার্যক্রম মার্কিন নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় হুমকি উল্লেখ করে আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
- যুক্তরাষ্ট্রের দাবি, হুতিরা ইরানের সমর্থনে কাজ করে আসছে এবং তারা মার্কিন জাহাজে একাধিকবার হামলা চালিয়েছে।

উৎস: i) The White House (.gov).
ii) BBC. [link]
৫২.
What is the name of central bank of India?
  1. Reserve Bank of India
  2. Central Bank of India
  3. State Bank of India
  4. Federal Bank
  5. Both A & B
সঠিক উত্তর:
Reserve Bank of India
উত্তর
সঠিক উত্তর:
Reserve Bank of India
ব্যাখ্যা
Reserve Bank of India:
- ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম Reserve Bank of India (RBI)।
- এটি ভারতের মুদ্রানীতি পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংক এবং ভারতের আর্থিক ব্যবস্থা এবং ব্যাংকিং খাতের প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১ এপ্রিল ১৯৩৫।
- এর সদর দপ্তর: মুম্বাই,মহারাষ্ট্র।

⇒ Reserve Bank of India 1934 অনুযায়ী, ভারতীয় রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়।
- ১৯৪৯ সালের রাষ্ট্রীয়করণের পর ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্পূর্ণভাবে সরকারী নিয়ন্ত্রণাধীন।
- রিজার্ভ ব্যাংকের কার্যকলাপ একটি কেন্দ্রীয় পরিচালক বোর্ডের দ্বারা পরিচালিত হয়।
- এই বোর্ড চার বছরের জন্য নির্বাচিত হয়।
- দেশের চারটি অঞ্চল: মুম্বাই, কলকাতা, চেন্নাই ও নতুন দিল্লী, প্রত্যেকটির জন্য একটি করে বোর্ড আছে।

উৎস: Reserve Bank of India ওয়েবসাইট।
৫৩.
Which is the primary element used for making stainless steel alloy?
  1. Indium
  2. Chromium
  3. Vanadium
  4. Sodium
  5. Zirconium
সঠিক উত্তর:
Chromium
উত্তর
সঠিক উত্তর:
Chromium
ব্যাখ্যা
স্টেইনলেস স্টিল:
- যে স্টিলে মরচে পড়ে না এবং যার উচ্চমাত্রার তাপ সহ্য করার ক্ষমতা রয়েছে, তাকে স্টেইনলেস স্টিল বলে।
- স্টেইনলেস স্টিল একটি সংকর ধাতু।
- স্টেইনলেস স্টিলে সাধারণত থাকে লোহা ৭০-৯০%, ক্রোমিয়াম ১২-২০% এবং ০.১-০.৭% কার্বন।
- কাঁটা চামচ, রান্নাঘরের সিঙ্ক, ছুরি, অস্ত্রপাতির যন্ত্রপাতি ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।
- স্টেইনলেস স্টিলকে মরিচাবিহীন ইস্পাত বলা হয়।

উল্লেখ্য,
- স্টেইনলেস স্টিলে মরচে না পড়ার কারণ এতে ক্রোমিয়ামের ভাগ বেশি রয়েছে।
- ক্রোমিয়াম অক্সাইড খুব সূক্ষ্ম স্বচ্ছ পর্দার আকারে স্টেইনলেস স্টিলের সমস্ত পৃষ্ঠতলকে ঘিরে রাখে। 
- ফলে মরিচা বা আয়রন অক্সাইড তৈরি হতে পারে না। 

উৎস: i) Unified Alloys.
ii) ScienceDirect.com
৫৪.
Who won the Australian Open men's singles in 2025?
  1. Alexander Zverev
  2. Jannik Sinner
  3. Novak Djokovic
  4. Rafael Nadal
  5. None of above
সঠিক উত্তর:
Jannik Sinner
উত্তর
সঠিক উত্তর:
Jannik Sinner
ব্যাখ্যা
টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।

উল্লেখ্য,
⇒ Australian Open 2025:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার।
- রানার আপ: আলেক্সান্দার জভেরেভ।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: ম্যাডিসন কিস।
- রানার আপ: আরিনা সাবালেঙ্কা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
৫৫.
Who is the founder of DeepSeek AI?
  1. Dario Amodei
  2. Yann LeCun
  3. Liang Wenfeng
  4. Sam Altman
  5. Satya Nadella
সঠিক উত্তর:
Liang Wenfeng
উত্তর
সঠিক উত্তর:
Liang Wenfeng
ব্যাখ্যা
DeepSeek AI:
- ডিপসিক একটি চীনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি।
- এর প্রতিষ্ঠা হয়েছিল দক্ষিণ-পূর্ব চীনের শহর হাংঝুতে।
- কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছিল: জুলাই, ২০২৩।
- প্রতিষ্ঠাতা: লিয়াং ওয়েনফেং (Liang Wenfeng)। 

উল্লেখ্য,
- ডিপসিকের কার্যক্রম চ্যাটজিপিটির মতই।
- বিশ্লেষকেরা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন এআই মডেলের তুলনায় কম খরচে চীনের এআই মডেলের উত্থান নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।
- এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের এআই খাতে বিনিয়োগের ধারা বদলে যেতে পারে। 

⇒ লিয়াং ওয়েনফেংয়ের বুদ্ধিমত্তা:
- ডিপসিকের মালিক লিয়াং ওয়েনফেং, A-১০০ চিপের বড় মজুত সংগ্রহ করেছিলেন।
- তার সংগ্রহে থাকা আনুমানিক ৫০ হাজার চিপ ই তাকে ডিপসিক প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে। 

অন্যদিকে,
- চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। 
- মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা। 
- মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। 
- এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও অ্যামোডেই।

উৎস: i) DeepSeek AI.
ii) BBC.
৫৬.
Where is the Gulf of Mexico located?
  1. Atlantic Ocean
  2. Pacific ocean
  3. Indian Ocean
  4. Arctic Ocean
  5. Southern Ocean
সঠিক উত্তর:
Atlantic Ocean
উত্তর
সঠিক উত্তর:
Atlantic Ocean
ব্যাখ্যা
মেক্সিকো উপসাগর (Gulf Of Mexico):
- মেক্সিকো উপসাগর উত্তর আমেরিকার একটি গুরুত্বপূর্ণ উপসাগর।
- এর দক্ষিণে মেক্সিকো, পূর্বে কিউবা এবং উত্তর ও পূর্বে যুক্তরাষ্ট্রের উপকূলের দ্বারা পরিবেষ্টিত।
- এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- এটি ফ্লোরিডা প্রণালীর মাধ্যমে আটলান্টিক মহাসাগর এবং ইউকাটান প্রণালীর মাধ্যমে ক্যারিবিয়ান সাগরের সাথে সংযুক্ত।
- এর আয়তন ১,৫০৭,৬৩৯ বর্গ কিলোমিটার।
- গড় গভীরতা প্রায় ১,৬১৫ মিটার।

উৎস: World Atlas.
৫৭.
Which instrument is used to measure rotation speed?
  1. Anemometer
  2. Tachometer
  3. Barometer
  4. Speedometer
  5. Atmometer
সঠিক উত্তর:
Tachometer
উত্তর
সঠিক উত্তর:
Tachometer
ব্যাখ্যা
ট্যাকোমিটার:
- কোনাে ঘূর্ণন যন্ত্রের গতি পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ট্যাকোমিটার (Techometer)।
- এটি সাধারণত রেভোলিউশনস পার মিনিট (RPM) হিসেবে গতি পরিমাপ করে।
- ট্যাকোমিটারের সাহায্যে উড়োজাহাজের গতি নির্ণয় করা যায়।

অন্যদিকে -
- আনেমোমিটার: সাধারণত বায়ুর গতিবেগ মাপা হয় নট (knot) নামক একক দিয়ে। ১ নট = ১.৮২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সাধারণত অ্যানিমোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়।
- বায়ুর চাপ মাপার যন্ত্র: ব্যারোমিটার।
- ধাবমান বস্তুর গতি/বেগ মাপার যন্ত্র স্পিডোমিটার।
- বাষ্পীভবনের হার মাপার যন্ত্র অ্যাটমোমিটার।

উৎস: Britannica.
৫৮.
What is the maximum limit of tax free personal income for female tax payer in Bangladesh? [February, 2024]
  1. Tk 300,000
  2. Tk 350,000
  3. Tk 400,000
  4. Tk 450,000
  5. Tk 500,000
সঠিক উত্তর:
Tk 400,000
উত্তর
সঠিক উত্তর:
Tk 400,000
ব্যাখ্যা
করমুক্ত আয়সীমা:
⇒ বর্তমানে বিভিন্ন শ্রেণির মানুষের করমুক্ত আয়সীমা নিম্নরূপ:
- সাধারণ করদাতা: ৩,৫০,০০০ টাকা।
- মহিলা ও ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের করদাতা: ৪,০০,০০০ টাকা।
- প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ করদাতা: ৪,৭৫,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা: ৫,০০,০০০ টাকা।

উল্লেখ্য,
⇒ ব্যক্তিকরদাতা – করহার:
- ৩,৫০,০০০/- টাকা পর্যন্ত: শূন্য,
- পরবর্তী ১,০০,০০০/- টাকার: ৫%,
- পরবর্তী ৩,০০,০০০/- টাকার: ১০%,
- পরবর্তী ৪,০০,০০০/- টাকার: ১৫%,
- পরবর্তী ৫,০০,০০০/- টাকার: ২০%,
- অবশিষ্ট টাকার উপর: ২৫%।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন। 
iI) জাতীয় বাজেট ২০২৪-২৫।
৫৯.
Who read out the oath to Ministers of the Mujibnagar Government on 17 April, 1971?
  1. Tajuddin Ahmad
  2. Syed Nazrul Islam
  3. Abdul Mannan
  4. Prof. Yusuf Ali
  5. None
সঠিক উত্তর:
Prof. Yusuf Ali
উত্তর
সঠিক উত্তর:
Prof. Yusuf Ali
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- মুজিবনগর সরকার ছিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার।
- ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো কলকাতার ৮ নং থিয়েটার রোড।

উল্লেখ্য,
- আওয়ামী লীগের চীপ হুইপ অধ্যাপক ইউসুফ আলী অস্থায়ী সরকারের সদস্যদের শপথ পাঠ করান।
- মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ।
- শপথ অনুষ্ঠানে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
- মুজিবনগর সরকারের ভারপ্রাপ্ত ও উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন তৎকালীন ঝিনাইদহ মহকুমার পুলিশপ্রধান মাহবুব উদ্দিন আহমেদের নেতৃত্বে আনসার, পুলিশ ও উপস্থিত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের একটি যৌথ দল।
- এ সরকার গঠনের মাত্র দুই ঘন্টা পর পাকিস্তানি বাহিনীর বিমান মুজিবনগরে বোমাবর্ষণ করে এবং মেহেরপুর দখল করে নেয়।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
ii) স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র: তৃতীয় খণ্ড।
৬০.
What is the name of the strait between Sri Lanka and India?
  1. Hormuz Strait
  2. Palk Strait
  3. Malacca Strait
  4. Gibraltar Strait
  5. Bering Strait
সঠিক উত্তর:
Palk Strait
উত্তর
সঠিক উত্তর:
Palk Strait
ব্যাখ্যা
পক প্রণালী (Palk Strait):
- পক প্রণালী (Palk Strait) ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ সমুদ্রপ্রণালী।
- এটি ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার উত্তর প্রদেশকে পৃথক করে।
- এটি বঙ্গোপসাগরকে মান্নার উপসাগরের সাথে সংযুক্ত করে।
- প্রণালীটি ৬৪-১৩৭ কিলোমিটার (৪০-৮৫ মাইল) প্রশস্ত, ৫ মাইল দীর্ঘ এবং ১০০ মিটারের চেয়ে কম গভীর।
- পক প্রণালী ভারতের তামিলনাডু রাজ্য এবং শ্রীলঙ্কার জাফনা উপদ্বীপের মধ্যে নৌপথ হিসেবে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে,
- বেরিং প্রণালি: 'বেরিং প্রণালি' এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে। প্রণালিটি আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করেছে।
- হরমুজ প্রণালী: পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি। আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- মালাক্কা প্রণালী: মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত। উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে।
- জিব্রাল্টার প্রণালি আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছ এবং ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সাগরকে সংযুক্ত করেছে।

উৎস: Britannica.
৬১.
Expand the acronym ‘URL’ -
  1. Uniform Resource Locator
  2. Uniform Resource Location
  3. Union Resource Language
  4. Uniform Resource Language
  5. Uniform Resource List
সঠিক উত্তর:
Uniform Resource Locator
উত্তর
সঠিক উত্তর:
Uniform Resource Locator
ব্যাখ্যা
URL:
- URL-এর পূর্ণরূপ: Uniform Resource Locator.
- URL হলো ওয়েবসাইটের একক ঠিকানা বা অ্যাড্রেস।
- প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ওয়েব অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে কোনো ওয়েবসাইটের পেজগুলোকে ওয়েব ব্রাউজারে দেখা যায় বা খুঁজে বের করা যায়।
- আর এই ওয়েব অ্যাড্রেসই হলো URL।
- সুতরাং বলা যায় URL ব্রাউজারকে যেকোনো ওয়েবসাইটকে প্রদর্শিত করতে বা খুঁজে বের করতে সহায়তা করে।

⇒ প্রতিটি URL এ থাকে:
১. ওয়েব প্রোটোকল বা এইচটিটিপি (Web Protocal or HTTP),
২. ওয়েব সার্ভারের নাম বা ডোমেইন নেম (Web Server Name or Domain Name),
৩. সার্ভারের ডিরেক্টরি বা ফোল্ডার নাম (Server Directory or Folder Name) এবং,
৪. ফাইল নেম (File Name). 

উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম।
৬২.
Headquarters of the Commonwealth Secretariat and Commonwealth Foundation is -
  1. Marlborough House
  2. Chequers
  3. Buckingham Palace
  4. White House
  5. Opera House
সঠিক উত্তর:
Marlborough House
উত্তর
সঠিক উত্তর:
Marlborough House
ব্যাখ্যা
মার্লবোরো হাউজ:
- কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম মার্লবোরো হাউজ।
- মার্লবোরো হাউজ (Marlborough House) একটি ঐতিহাসিক ভবন যা লন্ডনের সেন্ট জেমস পার্ক এলাকায় অবস্থিত।
- এটি কমনওয়েলথ অফ নেশনস (Commonwealth of Nations) এর প্রধান কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।
- বর্তমানে মার্লবোরো হাউজটি কমনওয়েলথ সেক্রেটারিয়েট এর প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- হোয়াইট হাউজ (White House) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং কার্যালয়।
- বাকিংহাম প্রাসাদ (Buckingham Palace) হল যুক্তরাজ্যের রাজপরিবারের প্রধান বাসভবন এবং লন্ডনে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ।
- দি চেকার্স (Chequers) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন হিসেবে ব্যবহৃত একটি ঐতিহাসিক প্রাসাদ।
- ওপেরা হাউস (Opera House) বিশ্বের অন্যতম বিখ্যাত এবং পরিচিত সাংস্কৃতিক কেন্দ্র। সিডনি অপেরা হাউসটি অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত এবং এটি একটি আর্কিটেকচারাল মাস্টারপিস হিসেবে পরিচিত। এর ডিজাইন করেছেন ডেনিশ স্থপতি ইউন পারসন।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৬৩.
How many people received the 'Bangla Academy Literary Award 2024'?
  1. 6
  2. 11
  3. 7
  4. 5
  5. 10
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার:
- বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সামগ্রিক মৌলিক অবদান চিহ্নিত করে তাঁদের সৃজনী প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে অনুকুল পরিবেশ সৃষ্টি করাই বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার প্রদানের উদ্দেশ্য।
- প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা ও অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার প্রাপ্তদের পুস্কারের অর্থমূল্যের চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন।

⇒ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪:
• ফেব্রুয়ারি, ২০২৫-এ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪' প্রদান করা হয়। তারা হলেন—
- কবিতায়: মাসুদ খান,
- নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা,
- প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান,
- অনুবাদে: জি এইচ হাবীব,
- গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া,
- বিজ্ঞানে: রেজাউর রহমান,
- ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ।

উল্লেখ্য,
- শুরুতে এ তালিকায় ১০ জন কবি, লেখক ও গবেষকের নাম ছিল। তবে পুনর্বিবেচনার পর চূড়ান্ত তালিকায় সাতজনের নাম রাখা হয়েছে।

উৎস: i) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
ii) প্রথম আলো।