পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫৭
সিলেবাস
পরীক্ষা - ১৮ পার্ট-১) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। পার্ট-২) Verb, Participle, Gerund, Infinitive, Clauses and Phrases. ------------------ পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই। পার্ট–২ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৫৭ প্রশ্ন

.
Let us start the meeting now.
Here, the underlined word is a/ an - 
  1. Noun
  2. Adjective
  3. Infinitive
  4. Linking verb
ব্যাখ্যা

• Let us start the meeting now. Here, the underlined word is a/ an - Infinitive.

Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

• Infinitive দুই রকম হতে পারে:
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let এর পরে Verb এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, 'start' verb টি to বিহীন Infinitive form.

- সাধারণত এর অর্থ হয়ে থাকে "করতে/ খেতে/ যেতে/ বলতে" এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
- আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।

.
The movie was exciting.
Here, the underlined word is a/ an - 
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. None of these
ব্যাখ্যা

 • The movie was exciting. Here, the underlined word is a/ an - Participle.

- প্রদত্ত বাক্যে ‘exciting’ শব্দটি noun ‘movie’ কে modify করছে, অর্থাৎ adjective এর কাজ করছে।
- এখানে বলা হয়েছে “চলচ্চিত্রটি উত্তেজনাপূর্ণ ছিল”।
- অর্থাৎ, ছবিটির একটি বৈশিষ্ট্য বা গুণের কথা বলা হচ্ছে।
- Verb + ing যখন adjective হিসেবে কাজ করে, তখন তাকে participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). 
- Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

.
Choose the correct Sentence.
  1. The sun rose slowly, brightening the sky with golden rays.
  2. Jog every evening keeps me fit.
  3. Feel tired, she decided to take a nap.
  4. None of these
ব্যাখ্যা

• Correct Sentence: The sun rose slowly, brightening the sky with golden rays.

- Intransitive verb হলো অকর্ম ক্রিয়া বা verb যার শেষে object থাকে না।
- প্রদত্ত বাক্য rose এরপর adverb (slowly) আছে এবং এর কোনো object নেই। তাই এটি Intransitive sentence.
- সাধারণত verb এরপর কোন word না থাকলে অথবা verb এরপর adverb থাকলে অথবা verb এরপর শুধু preposition থাকলে verb টি অবশ্যই intransitive verb হবে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
(খ) Gerund হলো এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
- Gerund-এর ব্যবহার:
- Subject হিসেবে ব্যবহৃত হলে।
- Object হিসেবে ব্যবহৃত হলে।
- Preposition-এর object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Jog' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Noun (Subject হিসেবে) এর মতো কাজ করবে অর্থাৎ Noun এর কাজ করে তখন তাকে Gerund বলে।
- Correct Sentence: Jogging every evening keeps me fit.

(গ) "Feel" শব্দটি present participle হিসেবে ব্যবহৃত হয়েছে, কিন্তু এটি ঠিকমতো subject এর সাথে সম্পর্কিত হচ্ছে না।
- Feel একটি Base verb (মূল ক্রিয়া), যা এখানে Present Participle হিসেবে কাজ করতে পারে না।
- Present participle ব্যবহার করার জন্য verb এর ing ফর্ম প্রয়োজন, যেমন "feeling"।
- "Feeling tired" একটি adjective phrase হিসেবে কাজ করছে, যেখানে এটি "she" এর ক্লান্তি বর্ণনা করছে, এবং বাক্যটির পরবর্তী অংশের সাথে যুক্ত হচ্ছে।
- Correct Sentence: Feeling tired, she decided to take a nap.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

.
Which is the correct use of gerund?
  1. She left the room smiling.
  2. Running is good for health.
  3. The man is talking loudly.
  4. The baby is sleeping peacefully.
ব্যাখ্যা

• Gerund:
- Gerund হলো এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
- অর্থাৎ, এটি দেখতে verb-এর মতো হলেও বাক্যে Noun হিসেবে ব্যবহৃত হয়।

• Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে ব্যবহৃত হলে।
- Object হিসেবে ব্যবহৃত হলে।
- Preposition এর object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Run' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Noun (Subject হিসেবে) এর মতো কাজ করেছে অর্থাৎ verb ও noun এর কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

• Correct Answer: Running is good for health. Here, 'Running' is a/an - Gerund.

• অন্য অপশন গুলোর মধ্যে
ক) She left the room smiling.
গ) The man is talking loudly.
ঘ) The baby is sleeping peacefully.
- অপশনের মধ্যে smiling, talking এবং sleeping হচ্ছে Participle.

• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: The story is thrilling.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having gained the truth, keep the truth.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

.
She cannot help ______ when she sees a cute puppy.
  1. smile
  2. smiling
  3. smiled
  4. to smile
ব্যাখ্যা

• Complete sentence: She cannot help smiling when she sees a cute puppy.

• Cannot help/ Cannot but:
- কেউ কোনো কিছু না করে পারে না অর্থে Cannot help/ Cannot but ব্যবহৃত হয়।
- Cannot help -এরপর gerund (verb + ing) বসে।
- Cannot but -এরপর verb -এর base form বসে।

• যেহেতু প্রদত্ত প্রশ্নে Cannot help রয়েছে, তাই এর পরে শূন্যস্থানে verb+ing (smiling) বসবে।

• More examples:
- She cannot help worrying about her children.
- I cannot but laugh.

.
I met a teacher who teaches English very well.
Here, the underlined clause is a/ an -
  1. Noun Clause
  2. Adverbial Clause
  3. Adjective Clause
  4. Verbal Clause
ব্যাখ্যা

• Adjective clause:
- যে Subordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে।
01. Object এর post modifier. (Subject + verb + object + adjective clause).
02. Subject এর post modifier. (Subject + adjective clause + verb + object).

• উল্লিখিত Sentence এ 'who teaches English very well' হচ্ছে Adjective Clause. কারণ প্রশ্নে উল্লিখিত বাক্যে Object (a teacher) এর Post modifier হিসেবে এটি Adjective Clause. 

• Correct Answer: I met a teacher who teaches English very well. Here, the underlined clause is - Adjective Clause.

• Note:
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
How she solved the problem is still unknown.
Here, the underlined clause is a/ an -
  1. Adjective Clause
  2. Adverbial Clause
  3. Verbal Clause
  4. Noun Clause
ব্যাখ্যা

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

• Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। Complement দুই প্রকার। যেমন: 1. Subjective Complement এবং 2. Objective Complement
- Verb এর Subject এর Complement হিসেবে। 
- Preposition এর object হিসেবে।

• Noun Clause যখন verb এর Subject হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, when, why, whether, how দিয়ে শুরু হয়।
- এ ক্ষেত্রে Noun Clause প্রায়ই be verb (am, is, are, was, were) এর subject হিসেবে ব্যবহার করা হয়।
- এ জাতীয় Sentence এ be verb/ linking verb এর পূর্বের অংশ Noun clause এবং be verb বা linking verb থেকে পরের অংশ Principal Clause.

Structure: Noun Clause + be verb + বাকি অংশ (Principal Clause). 

• প্রদত্ত sentence টিতে 'How she solved the problem' Noun clause এর নিয়ম অনুযায়ী How দ্বারা শুরু হয়েছে এবং Be verb (is) এর Subject হিসেবে ব্যবহার করা হয়েছে।

• Correct Answer: How she solved the problem is still unknown. Here is the underlined clause a/ an - Noun Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
No sooner had they entered the hall than the performance _______.
  1. begins
  2. is begin
  3. begun
  4. began
ব্যাখ্যা

• No sooner had.....than হচ্ছে Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।

• নিয়মনুযায়ী, 

- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়। 

- No sooner had এরপর 1st clause এর subject বসে।
- Verb এর past participle + than বসে।
- 2nd clause এর subject বসে।
- Verb এর past form করতে হবে।

• Correct answer: No sooner had they entered the hall than the performance began.
- Begin এর past form হলো began এবং past participle form হলো begun.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
I like to take a cup of tea in the morning.
Here, the underlined phrase is a/ an -
  1. Adjective phrase
  2. Adverbial phrase
  3. Noun phrase
  4. Prepositional phrase
ব্যাখ্যা

• I like to take a cup of tea in the morning. Here, the underlined phrase is a/ an - Noun phrase.
- প্রদত্ত Sentence টিতে 'to take a cup of tea' phrase টি Verb (like) এর Object হিসেবে বসে noun (Infinitive) এর কাজ করছে।

• Noun Phrase:
- যে শব্দ সমষ্টি (phrase) Noun এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
- Noun Phrase মূলত একটি Noun বা Pronoun এর কাজ করে থাকে।
- Noun Phrase কেবল মাত্র Adjective দ্বারা modify হয়।

- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun Phrase বিভিন্ন ভূমিকা রয়েছে। যেমন:
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে।

• The three types of noun phrases are:
i. Appositive phrase:
- It renames another noun in the sentence.
- যে noun phrase অন্য একটি noun সম্পর্কে comma ব্যবহার করে নতুন তথ্য যোগ করে তাকে appositive বলে।
- Example: Mr. Alam, my favorite English teacher, is doing this assignment for me.

ii. Gerund phrase:
- A gerund phrase starts with a gerund.
- Gerund (verb + ing) দিয়ে শুরু হওয়া phrase কে gerund phrase বলে।  
- Example: The ringing of the phone during the prayers in the mosque disturbs me much.

iii. Infinitive phrase:
- It has an infinitive (to + the present form of the verb) and modifiers linked to the infinitive.
- Infinitive (to+verb) দিয়ে শুরু হওয়া phrase কে infinitive phrase বলে।  
- Example: I like to take a cup of tea in the morning.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১০.
After she finished her homework, she went out to play.
Here, the underlined clause is a/ an -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. None of these
ব্যাখ্যা

• Adverbial clause of time:
- Principal clause এর কাজ সম্পন্ন করার সময়কে নির্দেশ করে।
- Adverbial Clause of time টি Conjunctions of time দিয়ে শুরু হয়। যেমন: As soon as, Before, After, Hardly --- when, No sooner --- than, Since, The sooner ইত্যাদি।
- Conjunctions of time বাক্যের শুরুতে বসলে এগুলো দিয়ে শুরু করে কমা পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principle Clause হয়। যেমন: After she finished her homework, she went out to play.
- আবার Conjunctions of time বাক্যের মাঝে বসলে এগুলো থেকে শুরু করে বাক্যের শেষ পর্যন্ত Adverbial Clause হয় এবং বাকি অংশ Principal Clause হয়। যেমন: She went out to play after she finished her homework.
- Adverbial Clause of time, Principle Clause এর আগে বা পরে বসানো হয়।
- আগে বসলে Clause এ শেষে কমা বসে, পরে বসলে কমা বসে না।  

• Correct Answer: After she finished her homework, she went out to play. Here, the underlined clause is - Adverbial Clause.

• Note: 
1. Complex Sentence এর time clause এ যখন ভবিষ্যৎ কালেও উল্লেখ থাকে, তখন Principal clause এ Future Tense ব্যবহার হয় কিন্তু subordinate clause এ Future Tense ব্যবহার হয় না। যেমন:
- Mr. Samad will telephone you as soon as he returns.

2. কিন্তু, time clause এ Future Perfect Tense ব্যবহার না হয়ে Present Perfect Tense ব্যবহার হয়। এ ক্ষেত্রে  Principal clause এ Future Tense ব্যবহার হয়। যেমন:
- I will return your book on Monday when I have read it.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১১.
Choose the correct sentence.
  1. Everyone but his parents support the plan.
  2. Everyone but his parents have support the plan.
  3. Everyone but his parents supports the plan.
  4. Everyone but his parents are support the plan.
ব্যাখ্যা

• Correct sentence: Everyone but his parents supports the plan.

• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।

- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

• যেমন: Everyone but his parents supports the plan.
- এখানে প্রথম subject - Everyone হচ্ছে singular, তাই verb টি singular হিসেবে এখানে supports হবে।

• Other options,
ক) Everyone but his parents support the plan.
- ভুল। কারণ, Everyone এখানে subject হিসেবে singular তাই এখানে supports হবে।

খ) Everyone but his parents have support the plan.
- ভুল। কারণ, Everyone এখানে subject হিসেবে singular তাই এখানে have support না হয়ে supports হবে।

ঘ) Everyone but his parents are support the plan.
- ভুল। কারণ, Everyone এখানে subject হিসেবে singular তাই এখানে are support না হয়ে supports হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১২.
Which underlined part is not an adverbial clause? 
  1. Though she was nervous, she spoke confidently during the meeting.
  2. They stayed inside since it was raining.
  3. She told me that she would come tomorrow.
  4. She smiled because she was happy.
ব্যাখ্যা

• The correct answer is: (গ) She told me that she would come tomorrow.

- উল্লিখিত বাক্যের underlined অংশটুকু হচ্ছে একটি Noun clause.
- কারণ, "that she would come tomorrow" অংশটুকু বাক্যে verb "told" এর object হিসেবে বসেছে।

• অন্যদিকে,
- বাকি অপশনগুলো হচ্ছে - adverbial clause.
ক) Though she was nervous, she spoke confidently during the meeting. (adverbial clause of concession)
খ) They stayed inside since it was raining. (adverbial clause of reason)
ঘ) She smiled because she was happy. (adverbial clause of reason)

• Noun clause:
- A noun clause is a dependent clause that acts as a noun in a sentence.
- যে সব ‘subordinate clause’ noun এর কাজ করে, তাদেরকে Noun clause বলে।
- অর্থাৎ, noun clause বাক্যে subject, object, complement বা case in apposition- এর কাজ করে থাকে।

- একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে-
- যেমন:
1. Verb এর subject হিসেবে;
2. Transitive verb এর object হিসেবে;
3. Verb এর complement হিসেবে;
4. Preposition এর object হিসেবে;
5. Noun/pronoun - এর apposition হিসেবে।

• Adverbial clause:
- যে সব subordinate clause বাক্যে ব্যবহার হয়ে adverb -এর কাজ করে, তাদেরকে adverbial clause বা adverb clause বলে।
- অর্থাৎ, adverbial clause বাক্যে verb বা adjective clause বা অন্য একটি adverbial clause -কে modify করে।

• Adverbial clause of supposition/ concession/ contrast:
- Verb সংঘটিত হবার বিপরীত কোন কিছু হওয়া/ করা বোঝাবে।
- Principal clause এর verb কে 'কী সত্ত্বেও' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।

- যেমন:
- Though she was nervous, she spoke confidently during the meeting.
- 'কী সত্ত্বেও 'she spoke confidently during the meeting' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় - 'Though she was nervous'.
- তাই এটি Adverbial clause of concession.

• Adverbial clause of reason:
- এর দ্বারা verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause -এর verb -কে why দ্বারা প্রশ্ন করলে এর উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।

- যেমন:
- They stayed inside since it was raining.
- She smiled because she was happy.
- 'Why' দ্বারা 'stayed/smiled' -কে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, যথাক্রমে- since it was raining, because she was happy.
- তাই এটি Adverbial clause of reason.

• Note:
- Adverbial clause সাধারণত "where" - (কোথায়), "when" -(কখন), "how" - (কীভাবে), "why' - (কেন) ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়।

Source:
1. A Passage to the English Language by S. M. Zakir Hussain.
2. Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.

১৩.
The news that he won the prize surprised everyone.
 Here, the underlined clause is a/ an -
  1. Noun clause
  2. Adverb clause
  3. Adjective clause
  4. Independent clause
ব্যাখ্যা

• The news that he won the prize surprised everyone. Here, the underlined clause is a/ an - Noun clause.

- Noun বা pronoun -এর apposition হিসেবে- News, Hope, Belief, Fact, Rumour ইত্যাদির পরে Noun Clause বসে।
- Noun in apposition হিসেবে Clause টি that দ্বারা শুরু হয় এবং একটি single noun এর মত কাজ করে।
- Here, it acts as the appositive to the noun "news", explaining what news is.
- তাই 'that he won the prize' একটি Noun clause.

• উল্লেখ্য যে,
- Apposition বলতে এমন কিছু বোঝায়, যা কোনো Noun বা pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
- এই অতিরিক্ত তথ্য noun/ pronoun কে modify করে না। তাই তা adjective clause হবে না।
- যখন noun কে modify করে (দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, ইত্যাদি বুঝায়) তখন adjective হয়।
- আর যখন noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সে ক্ষেত্রে apposition হিসেবে noun clause হবে।
- Noun clause এর ক্ষেত্রে অর্থের দিক থেকে লক্ষ্য করলে "এটাই সেটা" এরকম তথ্য পাওয়া যায়।
- যেমন: 'that he won the prize' -ই এখানে news.

• Noun clause:
- যে সব subordinate clause noun -এর কাজ করে থাকে অর্থাৎ, subject, object, compliment, বা case in apposition -এর কাজ করে থাকে তাদেরকে noun clause বলে।
- Noun clauses are used when a single word isn't enough.

• একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে। যেমন:
1. Verb -এর subject হিসেবে;
2. Transitive verb -এর object হিসেবে;
3. Verb -এর complement হিসেবে;
4. Preposition -এর object হিসেবে;
5. Noun/pronoun -এর apposition হিসেবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৪.
He works hard so that he can succeed.
Here, the underlined clause is a/ an -
  1. Adverbial clause of purpose
  2. Adverbial clause of reason
  3. Adverbial clause of degree
  4. None of these
ব্যাখ্যা

• He works hard so that he can succeed. Here, the underlined clause is a/ an - Adverbial clause of purpose.

- এটি হলো Adverbial clause of purpose এর উদাহরণ।
- Principal clause এর কাজের উদ্দেশ্যের প্রতি ইঙ্গিত করে।
- Adverbial Clause of reason টি Subordanating Conjunction দিয়ে শুরু হয়। যেমন: That, So that, In order to, Lest দ্বারা শুরু হয়।
- Why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- সে কেন পরিশ্রম করছে? - "so that he can succeed" (যাতে সে সফল হতে পারে)।

• উল্লিখিত বাকি অনশপগুলো,
(খ) Adverbial clause of reason:
- Principal clause এর কাজ সম্পাদান হওয়া বা না হওয়ার কারণকে বুঝায়।
- Adverbial Clause of reason টি Conjunction দিয়ে শুরু হয়। যেমন: As, Since, For, Because, That ইত্যাদি দিয়ে শুরু করে কমা পর্যন্ত বা এগুলো থেকে শুরু করে শেষ পর্যন্ত Adverbial Clause এবং বাকী অংশ Principle Clause.
- Why দ্বারা প্রশ্ন করলে  উত্তর পাওয়া যায়।
- সে কেন বাড়ি ফিরলো? - "because I was tired" (কারণ আমি ক্লান্ত ছিলাম)।

(গ) Adverbial Clause of degree:
- এ জাতীয় Clause সাধারণত দুটি জিনিসের মধ্যে তুলনা বুঝানো হয়।
- Adverbial Clause of degree টি As --- as, As --- so, The same --- as, The, Than ব্যবহার করা হয়। 
- Principal clause এরপরে বসে।
- How দ্বারা প্রশ্ন করলে  উত্তর পাওয়া যায়।
- সে কেমনভাবে দৌড়ায়? - "as fast as he can" (সে যতটা দ্রুত পারে)।

• Note:
- Adverbial clause সাধারণত "where" - (কোথায়), "when" -(কখন), "how" - (কীভাবে), "why' - (কেন) ইত্যাদি প্রশ্নের উত্তর দেয়।

Source:
1. A Passage To The English Language, S. M. Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৫.
She whispered softly lest anyone should hear her.
Here, the underlined clause is a/ an -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. Verbal Clause
ব্যাখ্যা

• Adverbial clause of purpose:
- Principal clause এর কাজের উদ্দেশ্যের প্রতি ইঙ্গিত করে।
- Adverbial Clause of reason টি Subordanating Conjunction দিয়ে শুরু হয়। যেমন: That, So that, In order to, Lest দ্বারা শুরু হয়।

• Correct Answer: She whispered softly lest anyone should hear her. Here, the underlined clause is - Adverbial Clause.

• Note:
01. যেহেতু Adverbial clauses of purpose উদ্দেশ্য প্রকাশ করে, তাই তা Subjunctive mood.
02. Lest, Negative অর্থ প্রকাশ করে তাই Lest এর পর No ব্যবহার করা হয় না। lest এরপরের Subject এর পরে Should বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৬.
This is the book to read before the exam.
Here, the underlined phrase is a/ an -
  1. Noun phrase
  2. Adjective phrase
  3. Adverbial phrase
  4. Phrase preposition
ব্যাখ্যা

• This is the book to read before the exam. Here, the underlined phrase is a/ an - Adjective phrase.

- The infinitive phrase "to read before the exam" describes the type of book (a book to read before the exam = a must-read book).
- অর্থাৎ, এখানে underlined phrase টি ‘the book’ noun টিকে Modify করার কারণে এটি Adjective phrase.

• এখানে To হচ্ছে infinitive marker, Preposition নয়। তাই, Underlined Phrase টিকে Phrase preposition বলা যাবে না।
- In English grammar, the "infinitive marker" is the word "to" that is used before a verb to form the infinitive form of that verb.

• Adjective phrase:
- যে phrase গুলো sentence এ adjective এর মত কাজ করে, অর্থাৎ, কোনো Noun/ Pronoun কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।
- Noun/ pronoun এর পর যদি কোনো phrase বসে ঐ noun/ pronoun কে modify করে তাহলে সেটি Adjective phrase হবে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Noun phrase:
- Noun phrase হলো সেইসব phrase, যেসব phrase দ্বারা noun -এর কাজ সম্পন্ন হয়।
- যেমন: She bought a very beautiful apartment. (verb এর object হিসেবে)

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb -এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত verb -কে কখন (when), কোথায় (where), কেন (why) ও কীভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Adverbial phrase.
- যেমন: She was absent because of her illness.

• Phrase preposition:
- কয়েকটি word একত্রে Preposition -এর কাজ করে।
- যেমন: in front of, because of, ইত্যাদি।

১৭.
You had better ________ your homework before going out.
  1. to finish
  2. finished
  3. finishing
  4. finish
ব্যাখ্যা

• Complete sentence: You had better finish your homework before going out.

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

• Example sentence: 
- You had better study hard if you want to pass the exam.
- She had better apologize for her behavior.

১৮.
It is time _____ a new plan.
  1. make
  2. made
  3. to make
  4. making
ব্যাখ্যা

• Complete Sentence: It is time to make a new plan.

• It is time/ It is high time:
- It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এরপরের verb টি past form হয়।
- Example: It is high time we started the meeting.

• It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর Infinitive form হবে। 
যেমন: It is high time to change our attitude.

• বাক্যে It is time এর পর subject নেই তাই সঠিক উত্তর - to make.

Source: A Passage To The English Language: S. M. Zakir Hussain.

১৯.
I wonder what she will do tomorrow.
Here, the underlined clause is a/ an -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. Verbal Clause
ব্যাখ্যা

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

- Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে।
Complement দুই প্রকার। যেমন: 1. Subjective Complement এবং 2. Objective Complement
- Verb এর Subject এর Complement হিসেবে। 
- Preposition এর object হিসেবে।

• Noun Clause যখন verb এর Object হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, when, where, whom, why, whether, how এবং if দিয়ে শুরু হয়।
- প্রদত্ত sentence টিতে 'what she will do tomorrow' Noun clause এর নিয়ম অনুযায়ী what দ্বারা শুরু হয়েছে এবং wonder (verb) এর object হিসেবে ব্যবহার করা হয়েছে।

- উল্লেখ্য Noun Clause যখন transitive Verb এর Object হিসেবে That দিয়ে শুরু হয় তখন That বাদ যায়।

• Correct Answer: I wonder what she will do tomorrow. Here is the underlined clause a/an - Noun Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২০.
She saw the accident from a distance.
Here, the underlined phrase is a/ an -
  1. Verbal Phrase
  2. Noun Phrase
  3. Adjective Phrase
  4. Prepositional Phrase
ব্যাখ্যা

• She saw the accident from a distance. Here, the underlined phrase is a/ an - Prepositional Phrase.

• Prepositional Phrase:
- A prepositional phrase is a group of words that begins with a preposition and ends with a noun, pronoun, or noun phrase (this noun, pronoun, or noun phrase is the object of the preposition).
- Prepositional phrases modify or describe nouns, pronouns, adjectives, adverbs, and verbs.
- They say something about the relationship between their object and the word they describe/ modify.
- অর্থাৎ, যে Phrase Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে কিংবা noun/pronoun কে বর্ণনা করে, তাকে Prepositional Phrase বলে।

Structure: Preposition ("from") + Noun/ Object ("a distance") = Prepositional Phrase.

- প্রদত্ত বাক্যে 'from a distance' Phrase টি from -Preposition দিয়ে শুরু হয়েছে এবং object হিসেবে 'a distance' noun কে গ্রহণ করেছে।
- তাই এটি একটি Prepositional Phrase.

- এখানে verb "saw" কে Modify করছে by answering "How / From where did she see the accident?" → "from a distance."
- তাই কাজের দিক থেকে এটি একটি Adverb Phrase হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি  'the accident' -কে Modify করেনি তাই Adjective Phrase হবে না।

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. The Britannica Dictionary.

২১.
Choose the correct sentence.
  1. I had called him before he had left the office.
  2. I had called him before he left the office.
  3. I had called him before he leave the office.
  4. I had called him before he has left the office.
ব্যাখ্যা

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite.
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Sentence Correction:
- I had called him before he left the office.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।

• Other options,
ক) I had called him before he had left the office.
- had left → ভুল, কারণ আমরা “before” ব্যবহার করছি; তখন Past Perfect + Past Perfect হবে, যা সাধারণত ভুল।

গ) I had called him before he leave the office.
- leave → ভুল, কারণ এটি base verb (present tense) এবং সময় ঠিক নয়।

ঘ) I had called him before he has left the office.
- has left → ভুল, কারণ এটি Present Perfect, যা এখানে ঠিক নয়।

২২.
I asked him _______ me.
  1. helped
  2. helping
  3. to be helped
  4. to help
ব্যাখ্যা

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

• Verb গুলো হচ্ছে:
- agree,
- want,
- arrange,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- refuse,
- ask, etc.

• Correct Answer: I asked him to help me.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৩.
Do not stand near the moving train.
Here, the word "moving" is a/ an - 
  1. Gerund
  2. Present Participle
  3. Infinitive
  4. None of these
ব্যাখ্যা

• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত তিন প্রকার:
1. Present Participle. Ex: The story is thrilling.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having gained the truth, keep the truth

• প্রদত্ত Sentence টিতে, moving train দ্বারা চলন্ত ট্রেন কে বুঝানো হয়েছে। সুতরাং এটি verb এর কাজ করেছে।
- আবার, ট্রেনটি কেমন অবস্থায় চলছে (চলন্ত অবস্থায়) তা বুঝাচ্ছে বলে moving হলো এখানে Adjective.
- সুতরাং moving শব্দটি একই সাথে verb ও Adjective এর কাজ করল।
- তাই moving শব্দটি এখানে Participle বা Present participle হিসেবে ব্যবহার হয়েছে।

• Correct Answer: Do not stand near the moving train. Here, the word "moving" is a/ an - Present Participle.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

২৪.
They are committed ________ the school system.
  1. to improving
  2. to improve
  3. improve
  4. improved
ব্যাখ্যা

• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।

• শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to

• Correct Sentence: They are committed to improving the school system.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৫.
He is a man of strong character.
Here, the underlined phrase is a/ an -
  1. Prepositional phrase & Adjective phrase
  2. Noun phrase & Phrase preposition
  3. Phrasal Verb & Adverb phrase
  4. Prepositional phrase & Adverb phrase
ব্যাখ্যা

• He is a man of strong character. Here, the underlined phrase is a/ an - Prepositional phrase & Adjective phrase.
- এই বাক্যে 'of strong character' একই সাথে Prepositional Phrase ও Adjective Phrase এর কাজ করছে।

• Prepositional Phrase:
- যে Phrase – Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective বা Adverb এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
- এখানে 'of strong character' Preposition দিয়ে শুরু হয়ে Adjective এর কাজ করছে তাই এটি Prepositional Phrase.

• Adjective phrase:
- যে phrase গুলো sentence - এ adjective এর মত কাজ করে, অর্থ্যাৎ Noun এর অবস্থা, দোষ-গুণ ইত্যাদি প্রকাশ করে, সেই phrase গুলোকে Adjective Phrase বলে।
-  Noun এর পর যদি কোন clause/ Phrase বসে তাহলে সেটি Adjective clause/ Phrase হবে।
- এখানে “of strong character” হলো prepositional phrase যা man noun কে describe করছে → অর্থাৎ adjective phrase হিসেবে কাজ করছে।

২৬.
Neither the teacher nor the students _____ present in the classroom.
  1. is
  2. was
  3. are
  4. has
ব্যাখ্যা

• Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
- Example: Either he or his brother is guilty.

• Either --- or, Neither --- nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন Person এর হয় তবে Verb টি শেষ Subject অনুযায়ী নিবে।
- Example: Neither he nor his friends are present in the class.

• Structure:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Example: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

- [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Example: Neither John nor his friends are going to the beach today.

• Subject ভিন্ন Person এর হওয়ার কারণে Verb টি শেষ Subject (the students) অনুযায়ী প্রদত্ত Sentence টিতে Plural Verb হিসেবে Are বসেবে।

• Correct Sentence: Neither the teacher nor the students are present in the classroom.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৭.
She is afraid of speaking in public.
Here, the word "speaking" is a/ an -
  1. Infinitive
  2. Gerund
  3. Participle
  4. None of these
ব্যাখ্যা

• Gerund:
- Gerund হলো এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

• Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Speak' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition (of) এর Object হিসেবে বসে।
- যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

• Correct Answer: She is afraid of speaking in public. Here, the word "speaking" is a/ an - Gerund.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. 

২৮.
While they ______ (watch) TV, the lights went out.
  1. watched
  2. were watching
  3. watching
  4. watch
ব্যাখ্যা

• While এর ঠিক পরেই ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়া থাকে তার সাথে ing যোগ হয়।
- Example: While walking in the garden, a snake bit him.

• কিন্তু While এর পরে Subject থাকলে While এর অংশটি Past Continouns Tense হয়।
- Example: While he was walking in the garden, a snake bit him.

• Correct Answer: While they were watching TV, the lights went out.
- প্রদত্ত sentence টিতে While এরপর subject হিসেবে they আছে তাই, While এর অংশটি Past Continouns Tense (were watching) হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৯.
The teacher recommended that he ______ more books to improve his English.
  1. read
  2. reads
  3. to read
  4. reading
ব্যাখ্যা

• Complete sentence: The teacher recommended that he read more books to improve his English.

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
- Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.
- সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

• More example:
- He recommended that we watch the new movie this weekend.
- We suggested that they consider moving to a bigger city for better job prospects.

৩০.
She missed the train due to heavy rain.
Here, the underlined phrase is a/ an - 
  1. Noun phrase
  2. Adjective phrase
  3. Adverbial phrase
  4. Conjunctional phrase
ব্যাখ্যা

• She missed the train due to heavy rain. Here, the underlined phrase is a/ an - Adverbial phrase.

- It answers the question: Why did she miss the train? → due to heavy rain.
- অর্থাৎ, 'কেন সে ট্রেন ধরতে পারে নাই' এর উত্তর পাওয়া যায় 'due to heavy rain'.
- তাই, এটি একটি Adverbial Phrase.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb -এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত verb -কে কখন (when), কোথায় (where), কেন (why) ও কীভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Adverbial phrase.
- যেমন: Last week he received the mail. এখানে, 'Last week' (গত সপ্তাহ) হলো- adverbial phrase.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Noun phrase:
- Noun phrase হলো সেইসব phrase, যেসব phrase দ্বারা noun -এর কাজ সম্পন্ন হয়।
- A noun phrase acts as a subject or object.
- Example: The tall man entered the room. 

• Adjective phrase:
- যে phrase গুলো sentence -এ adjective -এর মত কাজ করে, অর্থাৎ Noun/Pronoun/noun phrase -কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।
- Example: The pond in front of our building is full of garbage.

• Conjunctional phrase:
- A conjunctional phrase conducts the function of the conjunction.
- কোনো phrase বা শব্দসমষ্টি যখন conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে।
- কিছু Conjunctional phrase -এর উদাহরণ হলো -
- as much as, as long as, as well as, along with, together with, either-or, neither-nor, not only- but also, ইত্যাদি Conjunctional phrase.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

৩১.
২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য কয়টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে?
  1. তিনটি
  2. চারটি
  3. পাঁচটি
  4. সাতটি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক ও বৈশ্বিক উষ্ণায়ন -
- ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের জন্য ৫টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে।
• এগুলো হলো- 
- মরুকরণ,
- বন্যা,
- ঝড়,
- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং
- কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা।

উল্লেখ্য,
- এগুলোর প্রতিটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণ ১২টি দেশের তালিকা তৈরি করা হয়েছে।
- সেই তালিকার ৫টি ভাগের একটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণসহ ৩টিতে নাম আছে বাংলাদেশের।
- বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশ। 

উৎস: ভূগোল ও পরিবেশ (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩২.
‘সাড়াদান’ বলতে কোন ধরনের কার্যক্রমকে বুঝায়?
  1. দুর্যোগ ঝুঁকিপুর্ণ অঞ্চলসমূহকে চিহ্নিতকরণ
  2. দুর্যোগ পূর্ব সময়ে উদ্ধার কার্যে ব্যবহৃত সরঞ্জাম সংগ্রহ
  3. দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন পরিকল্পনা প্রণয়ন
  4. দুর্যোগের অব্যবহিত পরে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার কার্যক্রম পরিচালনা
ব্যাখ্যা

সাড়াদান (Response):
- সাড়াদান দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশ মাত্র।
- দুর্যোগের পরপরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়।
- সাড়াদান বলতে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমকে বোঝায়।

অন্যদিকে:
• প্রশমন (Mitigation):
- দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস এবং দুর্যোগ পূর্বপ্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বলে।
- মজবুত পাকা ভবন নির্মাণ, শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নির্ধারণ, অর্থনৈতিক উন্নয়ন, শক্ত অবকাঠামো নির্মাণ, কম ঝুঁকিপূর্ণ এলাকায় লোক স্থানান্তর; প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন ইত্যাদি কার্যক্রম দুর্যোগ প্রশমনের আওতাভুক্ত।

• পুনরুদ্ধার (Recovery):
- দুর্যোগে সম্পদ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির যে ক্ষতি হয়ে থাকে তা পুননির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকেই পুনরুদ্ধার বোঝায়।
- এক্ষেত্রে সরকারি, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাসমূহের সাহায্য ও সহায়তার প্রয়োজন হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৩.
বায়ুপ্রবাহের প্রকারভেদ নয় কোনটি?
  1. নিয়ত বায়ু
  2. অসাময়িক বায়ু
  3. সাময়িক বায়ু
  4. অনিয়মিত বায়ু
ব্যাখ্যা

বায়ুপ্রবাহ (Movement of Wind): 
- বায়ুর তাপ ও চাপের পার্থক্যের জন্য বায়ু সর্বদা একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়।
- ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ু চলাচলকে বায়ুপ্রবাহ বলে।
- বায়ুপ্রবাহ সাধারণত কয়েকটি বিশেষ নিয়ম দ্বারা পরিচালিত হয়। 
- পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তনশীল।
- নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে আবর্তনের কারণে গতিবেগ ক্রমান্বয়ে হ্রাস পায়।
- ঘূর্ণায়মান পৃথিবীপৃষ্ঠে গতিশীল পদার্থ (যেমন- বায়ুপ্রবাহ ও জলস্রোত) সরাসরি উত্তর-দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়।
- ফেরেলের সূত্র (Ferrel's Law) অনুসারে ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহের দিক নিয়ন্ত্রিত হয়।
- ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়।

• বায়ুপ্রবাহ প্রধানত চার প্রকার। যথা-
- নিয়ত বায়ু,
- সাময়িক বায়ু,
- স্থানীয় বায়ু
- অনিয়মিত বায়ু।

উৎস: ভূগোল ও পরিবেশ (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৪.
মানব-সৃষ্ট বিপর্যয় নয় কোনটি?
  1. রাসায়নিক বিষক্রিয়া
  2. যুদ্ধ
  3. অগ্ন্যুৎপাত
  4. শব্দ দূষণ
ব্যাখ্যা

বিপর্যয়:
- বিপর্যয় বলতে বিপদ বা আপদের সম্ভাবনাকে বুঝায়। 
- যে সকল ঘটনা একটি এলাকার জনগণের জীবন, জীবিকা ও পরিবেশকে ক্ষতিগ্রস্থ করে, এমনকি একেবারে ধ্বংস করতে পারে, সে সকল ঘটনাকে বিপর্যয় বলে।
- বিপর্যয় দুই ধরনের হতে পারে। যেমন:
১. প্রাকৃতিক বিপর্যয়, যেমন-
- ঝড়,
- বন্যা,
- ভূমিকম্প,
- অগ্ন্যুৎপাত ইত্যাদি।
২. মানব-সৃষ্ট বিপর্যয়, যেমন-
- পানি দূষণ,
- বায়ু দূষণ,
- শব্দ দূষণ,
- রাসায়নিক বিষক্রিয়া,
- যুদ্ধ ইত্যাদি।

উল্লেখ্য,
- বিপর্যয় মানেই দুর্যোগ নয়, বরং দুর্যোগের আশংকা বা সম্ভাবনা মাত্র। 
- একটি এলাকায় সংঘটিত যে কোনো বিপর্যয় বা আপদ যখন উক্ত এলাকার অধিবাসীগণ তাদের নিজস্ব চেষ্টা ও সম্পদের সাহায্যে মোকাবিলা করতে সক্ষম না হয় কেবল তখনই সেই আপদটি দুর্যোগে পরিণত হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৫.
কালবৈশাখী ঝড় কোথায় আঘাত হানে?
  1. নদীতে
  2. ফসলি জমিতে
  3. সমুদ্রে
  4. ভূমিতে
ব্যাখ্যা

কালবৈশাখী ঝড়:
- বাংলাদেশে বৈশাখ মাসের শেষের দিকে এ ঝড় হতে দেখা যায় বলে একে কালবৈশাখী ঝড় বলে।
- কালবৈশাখী ঝড় বায়ুপ্রবাহ ও ভারী বৃষ্টিপাতের সাথে সংঘটিত হয়।
- কালবৈশাখী ঝড় ভারী বৃষ্টিপাত ও বজ্রসহ ভূ-পৃষ্ঠের উপর আঘাত হানে।
- সাধারণ বৈশাখ-জ্যৈষ্ঠের প্রবল গরমের সময় কালবৈশাখী ঝড় হয় বাংলাদেশে।
- কাল শব্দের অর্থ ধ্বংস এবং বৈশাখ মাসে উৎপত্তি হয় বলে একে কালবৈশাখী নামে অভিহিত করা হয়।
- কালবৈশাখী ঝড় উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে একে ইংরেজিতে নরওয়েস্টার বলা হয়।
- এই ঝড়ের গতিবেগ ৫৫ থেকে ৮০ কি. মি. পর্যন্ত হয়ে থাকে।
- বাংলাদেশে উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুষ্ক বায়ু এবং দক্ষিণ-পূর্ব দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ুর সংঘর্ষে সাধারণত কালবৈশাখী ঝড় সংঘটিত হয়। 
- মার্চ-এপ্রিল মাসে সন্ধ্যার দিকে আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়ো হাওয়া প্রবাহিত হয়।
- অনেক সময় বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টিও হয়ে থাকে।

উৎস: ভূগোল ১ম ও ২য় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৬.
বায়ুমণ্ডলের উপাদান নয় কোনটি?
  1. নাইট্রোজেন
  2. হাইড্রোজেন
  3. জলীয় বাষ্প
  4. ফসফরাস
ব্যাখ্যা

বায়ুমণ্ডলের উপাদান: 
- বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন (N₂) ও অক্সিজেন (O₂)।
- এই দুটি গ্যাস মিলিয়ে বায়ুমণ্ডলের প্রায় ৯৮.৭৩ শতাংশ গঠন করে।
- নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, এটি প্রায় ৭৮.০২ শতাংশ।
- অপরদিকে অক্সিজেনের পরিমাণ প্রায় ২০.৭১ শতাংশ, এটি জীবজগৎ শ্বাস-প্রশ্বাস ও জ্বালনির জারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- বায়ুমণ্ডলে এই দুই গ্যাসের ভারসাম্য জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
- ফসফরাস বায়ুমণ্ডলের উপাদান নয়।

• বায়ুমণ্ডলের উপাদানসমূহ হলো-
• নাইট্রোজেন (৭৮.০২%),
• অক্সিজেন (২০.৭১%),
• আর্গন (০.৮০%),
• কার্বন-ডাই-অক্সাইড (০.০৩%),
• জলীয় বাষ্প (০.৪১%) ইত্যাদি।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৩৭.
বিগত কত বছরে পৃথিবীর তাপমাত্রা প্রায় ০.৭৪° সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে?
  1. ২০ বছরে
  2. ৫০ বছরে
  3. ৭৫ বছরে
  4. ১০০ বছরে
ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক প্রেক্ষাপট:
- জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য ১৯৮৮ সালে গঠিত Intergovernmental Panel on Climate Change (IPCC) এর চতুর্থ মূল্যায়ন রিপোর্ট (AR4) অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং তা ভয়াবহ রূপ ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
- বিগত ১০০ বছরে পৃথিবীর তাপমাত্রা প্রায় ০.৭৪° সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।
- ধারণা করা হচ্ছে, ২১০০ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা ১.১-৬.৪° সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
- অন্যদিকে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে।
- পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণিকূল বিলুপ্ত হবে। যা উদ্ভিদ ও প্রাণির বসবাসের অনুকূল পরিবেশে সরাসরি আঘাত হানার মধ্য দিয়ে ধ্বংস সাধন করবে।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৮.
মেঘ, বৃষ্টিপাত ও ঝড়ের সৃষ্টি হয় বায়ুমণ্ডলের যে স্তরে-
  1. এক্সোমণ্ডল 
  2. মেসোমণ্ডল 
  3. স্ট্রাটোমণ্ডল 
  4. ট্রপোমণ্ডল
ব্যাখ্যা

ট্রপোমণ্ডল: 
- মেঘ, বৃষ্টিপাত ও ঝড় সৃষ্টি হয় বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর ট্রপোমণ্ডলে (Troposphere)।
- এই স্তরটি সরাসরি ভূপৃষ্ঠের সঙ্গে যুক্ত।
- এখানে আমাদের দৈনন্দিন আবহাওয়ার সকল পরিবর্তন ঘটে, যেমন—মেঘ তৈরি, বৃষ্টি, বজ্রপাত, ঝড়, কুয়াশা ও তুষারপাত।
- ট্রপোমণ্ডলের উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৬-১৯ কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
- এই স্তরে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা যত বাড়ে, তাপমাত্রা তত কমে যায়।
- প্রতি ১,০০০ মিটার উচ্চতায় গড়ে ৬° সেলসিয়াস করে তাপমাত্রা হ্রাস পায়।
- এ স্তরে বাতাসের ঘনত্ব ও জলীয়বাষ্প বেশি থাকে।
- বায়ুমণ্ডলের ওজনের প্রায় ৭৫ শতাংশ এই স্তরে থাকে।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৩৯.
দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায় নয় কোনটি?
  1. পুনরুদ্ধার 
  2. সাড়া প্রদান
  3. উন্নয়ন
  4. প্রশমন
ব্যাখ্যা

দুর্যোগ ব্যবস্থাপনা: 
-দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান ৩টি। যথা-
১। দুর্যোগ প্রতিরোধ
২। দুর্যোগ প্রশমন
৩। দুর্যোগের পূর্বপ্রস্তুতি

• দুর্যোগ ব্যবস্থাপনা চক্র:  
- দুর্যোগ ব্যবস্থাপনা চক্র বলতে দুর্যোগ মোকাবেলার সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত পর্যায়গুলোকে বুঝানো হয়ে থাকে।
- দুর্যোগ ব্যবস্থাপনা চক্রকে দুইটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-

ক. দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়:
- দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়।
- এগুলো হলো: পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ এবং প্রশমন।
- এই ৩টি কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান ।

খ. দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়:-
- দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়।
- এগুলো হলো- সাড়া প্রদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন।

- সুতরাং দুর্যোগকে কার্যত মুকাবেলার লক্ষ্যে দুর্যোগপূর্ব সময়েই এর ব্যবস্থাপনার বেশি কাজ সম্পন্ন করতে হয়।
- দুর্যোগ সংগঠনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে সাড়াদান, পুনরুদ্ধার ও উন্নয়ন।
- অতীতে দুর্যোগে সাড়াদানকেই সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

৪০.
সাহারা মরুভূমিতে কোন বায়ুপ্রবাহের প্রভাব দেখা যায়?
  1. মেরু বায়ু 
  2. পশ্চিমা বায়ু
  3. অয়ন বায়ু
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

অয়ন বায়ু (The Trade Winds):
- নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
- ফেরেলের সূত্র অনুসারে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে থাকে।
- প্রাচীনকালে পরিচালিত বাণিজ্য জাহাজগুলো এ বায়ুপ্রবাহের দিক অনুসরণে যাতায়াত করত বলে এগুলোকে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে।
- উত্তর গোলার্ধে এটি উত্তর-পূর্ব অয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত।
- উত্তর-পূর্ব অয়ন বায়ু ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার এবং দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু প্রায় ২২.৫৪ কিলোমিটার বেগে প্রবাহিত হয়।
- উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখার নিকটবর্তী হলে অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বে উঠে যায়।
- তখন নিরক্ষীয় অঞ্চলে বায়ুর অনুভূমিক প্রবাহ বন্ধ হয়ে যায় এবং নিরক্ষরেখার উভয়দিকে উত্তর-দক্ষিণে ৫° অক্ষাংশ পর্যন্ত একটি শান্ত বলয়ের সৃষ্টি হয়।
- এ বলয়কে নিরক্ষীয় শান্ত বলয় (Doldrum) বলে।
- পৃথিবীর বড় বড় মরুভূমি যেমন-সাহারা, কালাহারি মরুভূমিতে অয়ন বায়ুপ্রবাহের প্রভাব দেখা যায়।

উৎস: ভূগোল ও পরিবেশ (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪১.
জলীয়বাষ্প একদম থাকে না কোন বায়ুতে?
  1. আর্দ্র বায়ু
  2. শুষ্ক বায়ু
  3. পশ্চিমা বায়ু
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

বায়ুর আর্দ্রতা (Humidity):
- জলীয়বাষ্প বায়ুর একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান।
- বায়ুর জলীয়বাষ্প ধারণ করাকে বায়ুর আর্দ্রতা বলে।
- বায়ুমন্ডলে জলীয়বাষ্পের পরিমাণ শতকরা ১ ভাগেরও কম।
- বায়ুতে জলীয়বাষ্প যখন একদম থাকে না, তাকে শুষ্ক বায়ু বলে।
- যে বায়ুতে জলীয়বাষ্প বেশি থাকে, তাকে আর্দ্র বায়ু বলে।
- আর্দ্র বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ থাকে প্রায় শতকরা ২ থেকে ৫ ভাগ।
- বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটার (Hygrometer) দ্বারা পরিমাপ করা হয়।
- বায়ুর আর্দ্রতা দু'ভাবে প্রকাশ করা যায়।যথা-
- পরম আর্দ্রতা (Absolute humidity) ও 
- আপেক্ষিক আর্দ্রতা (Relative humidity)।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৪২.
বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) ২০২০ অনুসারে, ঢাকা শহর কোন ধরনের ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. সর্বাধিক ভূমিকম্প প্রবণ
  2. মাঝারি ভূমিকম্প প্রবণ
  3. উচ্চ ভূমিকম্প প্রবণ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

বাংলাদেশের ভূমিকম্প অঞ্চল:
বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) ২০২০ এ, দেশকে চারটি ভূমিকম্প অঞ্চলে ভাগ করা হয়েছে, যেখানে মাটির গতিবিধি বিভিন্ন স্তরের।
অঞ্চল ১: Z = ০.১২
অঞ্চল ২: Z = ০.২
অঞ্চল ৩: Z = ০.২৮
অঞ্চল ৪: Z = ০.৩৬

- প্রতিটি অঞ্চলে একটি সিসমিক জোন সহগ (Z) রয়েছে, যা মাটির সর্বোচ্চ বিবেচিত ত্বরণ (PGA) নির্দেশ করে।
- এই ত্বরণ কঠোর মাটি/শিলা (সাইট ক্লাস SA) এর জন্য g (মাধ্যাকর্ষণ ত্বরণ) এর এককে মাপা হয়।

• গুরুত্বপূর্ণ শহরের ভূমিকম্প তথ্য:
- অঞ্চল ৪ (সর্বাধিক ভূমিকম্প প্রবণ): উত্তর-পূর্বাঞ্চল (সিলেট) অন্তর্ভুক্ত। PGA = ০.৩৬g।
- ঢাকা শহর: মাঝারি ভূমিকম্প প্রবণ অঞ্চলে (Z = ০.২)।
- চট্টগ্রাম শহর: উচ্চ ভূমিকম্প প্রবণ অঞ্চলে (Z = ০.২৮)।

ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই এ, 
১৯৯৩ সালে সমগ্র বাংলাদেশকে তিনটি ভূকম্পনীয় অঞ্চলে বিভক্ত করা হয়েছে। যথা-
অঞ্চল ১: (মারাত্মক ঝুঁকিপূর্ণ, রিখটার স্কেল মাত্রা ৭); উত্তর ও উত্তর-পূর্ব অঞ্চল
অঞ্চল ২: (মাঝারি ঝুঁকিপূর্ণ, রিখটার স্কেল মাত্রা ৬); মধ্য অঞ্চল
অঞ্চল ৩: (কম ঝুঁকিপূর্ণ, রিখটার স্কেল মাত্রা ৫); দক্ষিণ-পশ্চিমাঞ্চল

উৎস: বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) ২০২০। 

৪৩.
বন্যার মানব সৃষ্ট কারণ কোনটি?
  1. হিমালয়ের বরফগলা পানিপ্রবাহ
  2. অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ
  3. মূল নদীসমূহের গভীরতা হ্রাস পাওয়া
  4. মৌসুমি জলবায়ুর প্রভাব
ব্যাখ্যা

বন্যার কারণসমূহ- 
• মানব সৃষ্ট কারণ
- অপরিকল্পিত নগরায়ন ও জলাধার ভরাট করে পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্ন করা।
- অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ।
- গঙ্গা নদীর উপর ফারাক্কা ও তিস্তা নদীর উপর নির্মিত বাঁধের প্রভাব।
- বালু ভরাট করে নদীসমূহের স্বাভাবিক প্রবাহে বাধা দান।

• প্রাকৃতিক কারণ
- বর্ষাকালে উত্তরাঞ্চলে নদীর উজানে প্রচুর বৃষ্টি।
- মৌসুমি জলবায়ুর প্রভাব।
- মূল নদীসমূহের গভীরতা হ্রাস পাওয়া।
- বঙ্গোপসাগরে ভরা জোয়ার।
- হিমালয়ের বরফগলা পানিপ্রবাহ।
- শাখা নদীগুলো পলি দ্বারা ভরাট হয়ে যাওয়া।

সূত্র: ভূগোল ও পরিবেশ, ৯ম - ১০ম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৪.
বাংলাদেশের কোন এলাকায় প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়?
  1. দিনাজপুর
  2. বরিশাল
  3. পার্বত্য চট্টগ্রাম
  4. সিলেট
ব্যাখ্যা

শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত:
- জলীয়বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু ভূ-পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সময় পর্বতে বাধাপ্রাপ্ত হলে তা পর্বতের ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায়।
- এই বায়ু শীতল হয়ে পর্বতের প্রতিবাত ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে।
- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে প্রতিবাত ঢালে বৃষ্টিপাত ঘটে।

উল্লেখ্য, 
- দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু মেঘালয় পাহাড়ে বাধা পাওয়ায় সিলেট এলাকায় প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টি হয়।
- তবে পর্বত অতিক্রমকারী বায়ু যদি পর্বতের অপর পাশে অর্থাৎ অনুবাত ঢালে পৌঁছায় তখন ঐ বায়ুতে জলীয়বাষ্প কমে থাকে।
- ঐ বায়ু নিচে নামার ফলে আরও উষ্ণ এবং শুষ্ক হয়ে উঠে বলেই ঐ স্থানে বৃষ্টিপাত হয় না।
- এই বৃষ্টিহীন স্থানকে বলা হয় বৃষ্টিচ্ছায় অঞ্চল।

উৎস: ভূগোল ও পরিবেশ (এসএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
UDMC এর পূর্ণ রূপ হলো-
  1. Universal Disaster Management Committee.
  2. Union Disaster Management Committee.
  3. Upazila Disaster Management Committee
  4. Unity of Disaster Management Council
ব্যাখ্যা

UDMC:
- UDMC এর পূর্ণ রূপ হলো Union Disaster Management Committee.
- ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সভাপতি করে এবং বিভিন্ন পর্যায়ের কয়েকজন সদস্য নিয়ে গঠিত হয় UDMC.

• বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ের পূর্ণরূপ:
- DDMC এর পূর্ণরূপ District Disaster Management Committee.
- NDMAC এর পূর্ণরূপ National Disaster Management Advisory Committee.
- UZDMC এর পূর্ণরূপ Upazila Disaster Management Committee.
- NDMC এর পূর্ণরূপ National Disaster Management Council.

সূত্র: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইট।

৪৬.
জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক নয় কোনটি?
  1. সমুদ্রস্রোত
  2. বায়ু প্রবাহ
  3. বায়ুর আর্দ্রতা
  4. উষ্ণতা
ব্যাখ্যা

আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ হলো:
- উষ্ণতা জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক নয়।

- অক্ষাংশ,
- সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা,
- বায়ু প্রবাহ,
- সমুদ্র স্রোত,
- বৃষ্টিপাত,
- পাহাড় পর্বতের অবস্থান,
- ভূমির ঢাল,
- বনভূমির অবস্থান,
- মাটির প্রকৃতি,
- সমুদ্র থেকে দূরত্ব এবং
- বায়ুর আর্দ্রতা।

উৎস: ভূগোল প্রথম পত্র, (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৭.
পজিটিভ ও নেগেটিভ আয়ন সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে?
  1. স্ট্রাটোমণ্ডল
  2. মেসোমণ্ডল
  3. তাপমণ্ডল
  4. এক্সোমণ্ডল
ব্যাখ্যা

তাপমণ্ডল: 
- তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল (Ionosphere) বলা হয়।
- এটি মেসোবিরতির উপরের তাপমণ্ডলের অংশ, যেখানে তীব্র সৌর বিকিরণ বায়ুর অণু ও পরমাণুকে আঘাত করে তাদের আয়নে পরিণত করে।
- এই স্তরে বায়ু আয়নিত থাকে, অর্থাৎ এতে পজিটিভ ও নেগেটিভ আয়ন সৃষ্টি হয়।
- আয়নমণ্ডল মূলত তাপমণ্ডলের ৬০ কিলোমিটার থেকে শুরু হয়ে প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
- এটি বেতার তরঙ্গ প্রতিফলনে সহায়তা করে বলে রেডিও যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- আয়নমণ্ডল সৌর রশ্মি ও মহাকাশীয় বিকিরণ থেকে পৃথিবীকে আংশিকভাবে রক্ষা করে।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৪৮.
ধীর গতিসম্পন্ন দুর্যোগ নিচের কোনটি?
  1. ভূমিকম্প
  2. অগ্ন্যুৎপাত
  3. সুনামি
  4. খরা
ব্যাখ্যা

দুর্যোগ:
- উৎপত্তিগতভাবে দুর্যোগ বলতে এমন একটি অবস্থা বুঝায় যা মানুষকে মন্দ বা অকল্যাণকর পরিস্থিতির সম্মুখীন করে।
- এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মানুষকে অনেক মূল্য দিতে হয়।
- দুর্যোগ কখনো হঠাৎ সংঘটিত হয় আবার কখনো বা এক বা একাধিক ঘটনা ধীরে ধীরে দুর্যোগ সৃষ্টি করতে পারে।
- আবার অনেক সময় একটি দুর্যোগ একাধিক দুর্যোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন- ভূমিকম্প থেকে সুনামি হতে পারে।

• দুর্যোগের ধরণ:
দুর্যোগ দুই ধরনের হতে পারে।
যথা- ধীর গতিসম্পন্ন দুর্যোগ এবং দ্রুত গতিসম্পন্ন দুর্যোগ।

১. ধীর গতিসম্পন্ন দুর্যোগ:
- ধীর গতিসম্পন্ন দুর্যোগ হলো এমন একটি অবস্থা, যা মানুষের খাদ্য ও জীবিকানির্বাহের পণ্যসামগ্রী সংগ্রহের প্রচেষ্টাকে ব্যাহত হয়।
- যেমন- খরা, শস্যহানি, কৃষিক্ষেতে পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি।
- এ ধরনের দুর্যোগ সহজেই চিহ্নিত করা যায় বলে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়।

২. দ্রুত গতিসম্পন্ন দুর্যোগ:
- এ ধরনের দুর্যোগ আকস্মিক ঘটে থাকে বলে তা সহজে প্রতিরোধ করা যায় না।
- দ্রুত গতিসম্পন্ন দুর্যোগের ফলে মানুষ তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং জীবন ও সম্পদহানি ঘটে। যেমন- ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সুনামি ইত্যাদি।

সূত্র: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৯.
দিনাজপুর ও শিলং একই অক্ষাশে অবস্থিত হওয়া সত্ত্বেও জলবায়ুতে বৈচিত্র্য দেখা যায় কেন?
  1. দ্রাঘিমার ভিন্নতার কারণে
  2. উচ্চতার পার্থক্যের কারণে
  3. সমুদ্র থেকে দূরত্বের তারতম্যের কারণে
  4. উদ্ভিদ আচ্ছাদনের ভিন্নতার কারণে
ব্যাখ্যা

উচ্চতা (Altitude):
- সমুদ্র সমতল থেকে যতই উপরে ওঠা যায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ততই হ্রাস পায়।
- সাধারণত প্রতি ১,০০০ মিটার উচ্চতায় প্রায় ৬° সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়।
- উচ্চতার পার্থক্যের কারণে দুই জায়গা একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও একটি অপরটির চেয়ে ভিন্ন জলবায়ু ধারণ করে।
- যেমন- দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার তারতম্যের জন্য এদের জলবায়ু ভিন্ন রকম।
- উচ্চতা বেশি হওয়াতে শিলং-এ দিনাজপুরের চেয়ে তাপমাত্রা কম হয়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৫০.
বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
  1. ডিসেম্বর
  2. জানুয়ারি
  3. ফেব্রুয়ারি
  4. মার্চ
ব্যাখ্যা

বাংলাদেশের উষ্ণতম ও শীতলতম:
- উষ্ণতম স্থান: নাটোর জেলার লালপুর।
- শীতলতম স্থান: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল।
- উষ্ণতম মাস: এপ্রিল।
- শীতলতম মাস: জানুয়ারি।

সূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি এবং জাতীয় তথ্য বাতায়ন।

৫১.
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
  1. ৭২ সে.মি.
  2. ৭৬ সে.মি.
  3. ৮৬ সে.মি.
  4. ৭৬০ সে.মি.
ব্যাখ্যা

বায়ুমণ্ডলীয় চাপ: 
- বায়ুমণ্ডলীয় চাপ হল নির্দিষ্ট অঞ্চলের ওপরে থাকা সম্পূর্ণ বায়ুর স্তম্ভ দ্বারা প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রয়োগ করা বল।
- বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য পারদ বারোমিটার ব্যবহার করা হয়।
- এটি পারদের একটি স্তম্ভের উচ্চতা দেখায়, যা নির্দিষ্ট অঞ্চলের বায়ুস্তম্ভের ওজনের সমান ভারসাম্য বজায় রাখে।
- এছাড়াও অ্যানেরয়েড ব্যারোমিটার ব্যবহার করা হয়।
- এতে একটি ফাঁপা ধাতব চাকতি থাকে, যা বায়ুর চাপের পরিবর্তনের সাথে সংকুচিত বা প্রসারিত হয় এবং একটি কলম ও ঘড়ি-চালিত ড্রামের সাহায্যে রেকর্ড করা হয়।

• সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ:
- ৭৬০ মি.মি. বা ৭৬ সে.মি. (২৯.৯২ ইঞ্চি) পারদ
- ১৪.৭০ psi
- ১,০১৩.২৫ × ১০³ ডাইন/বর্গ সেন্টিমিটার
- ১,০১৩.২৫ মিলিবার
- ১ atm
- ১০১.৩২৫ কিলোপ্যাস্কেল

উৎস: ব্রিটানিকা।

৫২.
কত সালে 'বজ্রপাতকে' দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়?
  1. ২০১২ সালে
  2. ২০১৪ সালে
  3. ২০১৬ সালে
  4. ২০১৭ সালে
ব্যাখ্যা

বজ্রপাত:
- ২০১৬ সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
- বজ্রপাত থেকে নিরাপদে থাকতে কতগুলো সতর্কতামূলক বার্তা প্রচার করবে মন্ত্রণালয়।
- দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় পরিকল্পনায় এর আগে ১২টি প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ ছিল।
- জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের বজ্রপাত হচ্ছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

৫৩.
জৈবিক দুর্যোগ নিচের কোনটি দ্বারা সংক্রমিত হয়?
  1. ভাইরাস
  2. ব্যাকটেরিয়া
  3. পরজীবী
  4. সবগুলো
ব্যাখ্যা

জৈবিক দুর্যোগ (Biological hazard):
- জৈবিক দুর্যোগ (Biological hazard) হলো এমন ধরনের দুর্যোগ যা জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী অথবা অন্যান্য সংক্রামক এজেন্টের মাধ্যমে মানুষের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে।
- এই ধরনের দুর্যোগ সাধারণত মহামারির আকারে দেখা দেয় এবং সমাজের সবস্তরের মানুষের জীবন ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে।
- জৈবিক দুর্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: কোভিড-১৯ মহামারি, ২০১৭ সালের চিকুনগুনিয়া প্রাদুর্ভাব, ২০০৭ সালের বার্ড ফ্লু, ২০০৪ সালের নিপাহ ভাইরাস সংক্রমণ, এবং সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু জ্বরের ব্যাপক বিস্তার।
- এছাড়াও সোয়াইন ফ্লু, জিকা ভাইরাস ইত্যাদিও জৈবিক দুর্যোগ হিসেবে বিবেচিত।
- এ ধরনের দুর্যোগ স্বাস্থ্য ব্যবস্থাকে চরম চাপে ফেলে, জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হয়।
- তাই জৈবিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা, স্বাস্থ্য নিরাপত্তা ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা অপরিহার্য। 

সূত্র: পরিবেশ বিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৪.
নিরক্ষীয় অঞ্চলে প্রায় সারা বছরই বিকেল বা সন্ধ্যায় কোন বৃষ্টি হয়ে থাকে?
  1. বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি
  2. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
  3. পরিচলন বৃষ্টি
  4. সংঘর্ষ বৃষ্টিপাত
ব্যাখ্যা

পরিচলন বৃষ্টি (Convectional Rain):
- পরিচলন বৃষ্টি সাধারণত নিরক্ষীয় অঞ্চলে (Equatorial region) বেশি দেখা যায়।
- কারণ, এই অঞ্চলে সূর্যের কিরণ সারাবছর সরাসরি পড়ে এবং জলাভূমির বিস্তৃতি বেশি হওয়ায় বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণও বেশি থাকে।
- দিনের বেলায় সূর্যের তাপে পানি দ্রুত বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে এবং উপরিভাগে থাকা শীতল বায়ুর সংস্পর্শে এসে মেঘ তৈরি করে বৃষ্টিতে পরিণত হয়।
- নিরক্ষীয় অঞ্চলে প্রায় সারা বছরই বিকেল বা সন্ধ্যায় এই বৃষ্টি হয়ে থাকে।
- এছাড়া, নাতিশীতোষ্ণমণ্ডলেও গ্রীষ্মের শুরুতে এ ধরনের বৃষ্টি হতে দেখা যায়।

উৎস: ভূগোল ১ম পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৫.
'পশ্চিমা বায়ু' দক্ষিণ গোলার্ধের কোন দিক থেকে প্রবাহিত হয়?
  1. দক্ষিণ-পশ্চিম
  2. উত্তর-পশ্চিম
  3. পুর্ব-পশ্চিম
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

পশ্চিমা বায়ু (The Westerlies):
- কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে অয়ন বায়ু ব্যতীত আরও দুটি বায়ুপ্রবাহ মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়।
- উত্তর গোলার্ধে এটি দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়।
- এ বায়ুপ্রবাহকে পশ্চিমা বায়ু বলে।
- উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ অধিক বলে স্থানীয় কারণে পশ্চিমা বায়ুর সাময়িক বিরতি ঘটে।
- কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি বলে পশ্চিমা বায়ু প্রবলবেগে এ অঞ্চলে প্রবাহিত হয়।
- এজন্য এই বায়ুপ্রবাহকে প্রবল পশ্চিমা বায়ু (Brave west winds) বলে।
- ৪০° থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি।
- এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশ (Roaring forties) বলে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৫৬.
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) কবে গঠন করা হয়?
  1. ২০০৯ সালে
  2. ২০১০ সালে
  3. ২০১১ সালে
  4. ২০১২ সালে
ব্যাখ্যা

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর:
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) ২০১২ সালে গঠন করা হয়।
- ২০১২ সালের নভেম্বর মাসে ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২’ অনুমোদনের পর এটি প্রতিষ্ঠিত হয়।
- এর আগে ১৯৭৩ সালে গঠিত ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এবং ১৯৯২ সালে সৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো (ডিএমবি) একীভূত হয়ে ডিডিএম গঠিত হয়।
- এই অধিদপ্তর দুর্যোগ ঝুঁকি হ্রাস, জরুরি সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করে।

উল্লেখ্য, 
- এটি দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত গবেষণা, প্রশিক্ষণ ও নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রেও কাজ করে।
- ডিডিএম দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উৎস: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ওয়েবসাইট।

৫৭.
পৃথিবীর সর্বাপেক্ষা বেশি টনের্ডো কোথায় হয়?
  1. ভিয়েতনাম ও শ্রীলঙ্কায়
  2. ইন্দোনেশিয়া ও প্রশান্ত সাগরের নিকটবর্তী এলাকায়
  3. উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ায়
  4. ভারত মহাসাগরের নিকট
ব্যাখ্যা

টর্নেডো: 
- টর্নেডো মূলত অতি দ্রুত আবর্তনশীল ক্ষুদ্র আকারের অথচ প্রলয়ঙ্কারী বজ্রঝড়।
- এটি চোঙ আকৃতির হয়ে থাকে এবং এই বজ্রঝড়ের মধ্যভাগে বায়ু অতিদ্রুত বেগে উপরে উঠতে থাকে।
- এই চোঙ যদি ভূমি স্পর্শ করে তখন ধ্বংসলীলা ভয়াবহ রূপ ধারণ করে। 
- টর্নেডোর ব্যাস ভূ-পৃষ্ঠের উপরে ১০০ থেকে ৫০০ গজ পর্যন্ত হয়।
- টর্নেডোর ভিতরে ও বাইরের বায়ুচাপের গড় পার্থক্য প্রায় ২ ইঞ্চি। তবে কখনো কখনো তা ৫ইঞ্চি হয়ে যায়।
- টর্নেডোর চোঙ মাটি স্পর্শ করলে ব্যাপক শব্দে সবকিছু ধূলিসাৎ হয়ে যায় এবং কালো মেঘে ছেঁয়ে যায়।

• টর্নেডোর বৈশিষ্ট্য:
১. টর্নেডোতে প্রথমত আকস্মিকভাবে বায়ুচাপের হ্রাস ঘটে বলেই বড় বড় ইমারতে ফাটল ধরে।
২. বায়ুর আবর্তন হয় অত্যন্ত দ্রুতবেগে। ফলে বায়ুপ্রবাহের সম্মুখে প্রতি বর্গফুটে বায়ুচাপের পরিমাণ হয় ১৬০ থেকে ১০০০ পাউন্ড।
৩. টর্নেডোর উত্তোলন ক্ষমতা অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্কর বেগে টর্নেডোর বায়ু উপরের দিকে উত্থিত হয় এবং পথে যা পায় তাই তুলে নেয়।
৪. ভূমিতে টর্নেডোর রৈখিক গতিবেগ বিভিন্ন টর্নেডোর ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। যেমন- উত্তর গোলার্ধে টর্নেডো দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে।
৫. টর্নেডোর গতিপথ অর্ধবৃত্তাকার হতে পারে এবং উত্তর গোলার্ধে টর্নেডো ডানদিকে আবর্তিত হয়।
৬. টর্নেডোর গতিবেগ ঘন্টায় ৫ হতে ৬৫ মাইল হয়ে থাকে। তবে কখনো কখনো গড় গতিবেগ ঘন্টায় ৩৫ থেকে ৪৫ মাইল হয়।
৭. পৃথিবীর সবচেয়ে বেশি টর্নেডোপ্রবণ এলাকা উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া।
৮. সমুদ্রের উপর টর্নেডো সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের নিকটস্থ সমুদ্রে, মেক্সিকো উপসাগরে এবং চীন ও জাপানের উপকূলের নিকটস্থ সমুদ্রে গ্রীষ্মকালে টর্নেডোর প্রকোপ দেখা যায়।
৯. টর্নেডো ব্যাপক জানমাল ও পরিবেশের ক্ষতিসাধন করে।

উৎস: ভূগোল প্রথম পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।