পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা - ৭৬: বিষয়: গণিত টপিক:সেট, পরিসংখ্যান, সম্ভাব্যতা, বিন্যাস ও সমাবেশ। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
সেট A = {x ∈ N : x2 > 6 এবং x3 < 30} হলে, A = কত?
  1. { }
  2. {3}
  3. {1, 2, 3}
  4. {3, 4, 5,.....}
ব্যাখ্যা
প্রশ্ন: সেট A = {x ∈ N : x2 > 6 এবং x3 < 30} হলে, A = কত?

সমাধান:
এখানে,
x2 > 6; এই শর্তে x এর মানের সেট P হলে, P = {3, 4, 5 .......}
x3 < 30; এই শর্তে x এর মানের সেট Q হলে, Q = {1, 2, 3}

উভয় শর্তে x এর মানের সেট, A = P ∩ Q
= {3, 4, 5 .......} ∩ {1, 2, 3}
= {3}
.
2025 সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. 4/7
  2. 2/7
  3. 1/7
  4. 3/7
ব্যাখ্যা
প্রশ্ন: 2025 সালের জুলাই মাসের ৩য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 4 দিন। ঐ সপ্তাহে রবিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
এক সপ্তাহে আছে = 7 দিন
বৃষ্টি হয়েছে = 4 দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 4/7
তাহলে, রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 4/7

∴ সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= 1 - (4/7)
= (7 - 4)/7
= 3/7
.
FRIEND শব্দের স্বরবর্ণগুলো বেজোড় স্থানে রেখে মোট কত উপায়ে সাজানো যায়?
  1. 144
  2. 108
  3. 130
  4. 120
ব্যাখ্যা
প্রশ্ন: FRIEND শব্দের স্বরবর্ণগুলো বেজোড় স্থানে রেখে মোট কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
FRIEND শব্দটিতে মোট ৬টি বর্ণ আছে।
যেখানে স্বরবর্ণ আছে দুটি =  E, I
বেজোড় স্থান আছে ১ম, ৩য়, ৫ম = মোট 3টি।

৩টি বেজোড় স্থানে ২টি স্বরবর্ণ সাজানো যায় 3P2 = 6 উপায়ে
বাকি ৪টি ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের স্থান বাদে বাকি ৪ ঘরে সাজানো যায় 4P4 = 4! = 24 উপায়ে

∴ মোট সাজানোর উপায় = 6 × 24 = 144
.
১১ থেকে ৫৬ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
  1. ৩০
  2. ২৫
  3. ২০
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১১ থেকে ৫৬ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?

সমাধান: 
১১ থেকে ৫৬ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো : ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫
এখানে
n  = ৯, যা একটি বিজোড় সংখ্যা।

∴ মধ্যক =  (n + ১)/২ তম পদ
= (৯ + ১)/২ তম পদ
= ৫ তম পদ 
= ৩৫
.
52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1টি তাস টানা হলে তাসটি সাহেব বা বিবি হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/13
  2. 4/13
  3. 8/13
  4. 2/13
ব্যাখ্যা
প্রশ্ন: 52টি তাসের একটি প্যাকেট থেকে দৈবভাবে 1টি তাস টানা হলে তাসটি সাহেব বা বিবি হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
আমরা জানি,
একটি তাসের প্যাকেটে মোট তাস = 52 টি
সাহেবের সংখ্যা = 4 টি
বিবির সংখ্যা = 4 টি

∴ তাসটি সাহেব বা বিবি হওয়ার সম্ভাবনা = (4 + 4)/52
= 2/13
.
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক অবসর নেয়ায় নতুন করে অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচন করা প্রয়োজন। 15 সদস্যবিশিষ্ট দলটি থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কত উপায়ে নির্বাচন করা যাবে?
  1. 210 উপায়ে
  2. 194 উপায়ে
  3. 185 উপায়ে
  4. 225 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক অবসর নেয়ায় নতুন করে অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচন করা প্রয়োজন। 15 সদস্যবিশিষ্ট দলটি থেকে একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক কত উপায়ে নির্বাচন করা যাবে?

সমাধান: 
15 জন থেকে 1 জন অধিনায়ক বাছাই করা যায় = 15C1 = 15 উপায়ে

1 জন অধিনায়ক হলে সদস্য বাকি থাকে = (15 - 1) = 14 জন 

14 জন থেকে 1 জন সহ অধিনায়ক বাছাই করা যায় = 14C1 = 14 উপায়ে

∴ একজন অধিনায়ক এবং একজন সহ-অধিনায়ক বাছাই করা যায় = 15 × 14 = 210 উপায়ে
.
8, 10, 11, 13, 15, 17, 17, 20, 21, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 33 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচুরক এর গুণফল কত?
  1. 320
  2. 370
  3. 391
  4. 455
ব্যাখ্যা
প্রশ্ন: 8, 10, 11, 13, 15, 17, 17, 20, 21, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 32, 33 সংখ্যাগুলোর মধ্যক ও প্রচুরক এর গুণফল কত?

সমাধান:
মোট পদ সংখ্যা আছে ১৯ টি, এর ১০ম পদ হচ্ছে মধ্যক।
∴ মধ্যক = 23

উপাত্তগুলোর মধ্যে সর্বাধিক ২ বার আছে 17 সংখ্যাটি।
∴ প্রচুরক = 17

∴ মধ্যক ও প্রচূরক এর গুণফল = 23 × 17 = 391
.
A = {x : x, 24 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 24} হলে A\B = কত?
  1. {1, 2, 4}
  2. {1, 2, 3, 6}
  3. {4, 8, 12}
  4. {1, 2, 3, 4, 8}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x, 24 এর গুণনীয়কসমূহ} এবং B = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 24} হলে A\B = কত?

সমাধান:
এখানে, A = {x : x, 24 এর গুণনীয়কসমূহ}
24 এর গুণনীয়কসমূহ = 1, 2, 3, 4, 6, 8, 12, 24
∴ A = {1, 2, 3, 4, 6, 8, 12, 24}

B = {x : x, 4 এর গুনিতক এবং x ≤ 24}
4 এর গুনিতকসমূহ = 4, 8, 12, 16, 20, 24, .........
∴ B = {4, 8, 12, 16, 20, 24}

∴ A\B = {1, 2, 3, 4, 6, 8, 12, 24}\{4, 8, 12, 16, 20, 24}
= {1, 2, 3, 6}
.
একটি থলেতে 6 টি নীল বল, 10 টি সবুজ বল এবং 11 টি কালো বল আছে। থলে থেকে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত?
  1. 2/5
  2. 3/5
  3. 4/7
  4. 2/9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে 6 টি নীল বল, 10 টি সবুজ বল এবং 11 টি কালো বল আছে। থলে থেকে দৈবভাবে একটি বল নেওয়া হলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট বল আছে = (6 + 10 + 11) টি = 27 টি
নীল বল আছে = 6 টি

∴ বলটি নীল হওয়ার সম্ভাবনা = 6/27
= 2/9
১০.
একটি স্কুলে ৩০ জন শিক্ষার্থী আছে। প্রত্যেক শিক্ষার্থী অন্য সকল শিক্ষার্থীকে একটি করে শুভেচ্ছা বার্তা পাঠায়। মোট কতটি শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে?
  1. ৬৫০ টি 
  2. ৭৯০ টি 
  3. ৮৭০ টি 
  4. ৯২০ টি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ৩০ জন শিক্ষার্থী আছে। প্রত্যেক শিক্ষার্থী অন্য সকল শিক্ষার্থীকে একটি করে শুভেচ্ছা বার্তা পাঠায়। মোট কতটি শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে?

সমাধান:
স্কুলে মোট ৩০ জন শিক্ষার্থী রয়েছে।
প্রত্যেক শিক্ষার্থী অন্য সকল শিক্ষার্থীদের একটি করে শুভেচ্ছা বার্তা পাঠায়।
অর্থাৎ, নিজেকে বাদে বাকি ২৯ জনকে শুভেচ্ছা বার্তা পাঠায়।
∴ প্রত্যেক শিক্ষার্থী ২৯টি করে শুভেচ্ছা বার্তা পাঠায়।

∴ মোট শুভেচ্ছা বার্তা = ৩০ × ২৯ = ৮৭০টি 
১১.
৪৫, ২১, ১২, ১৭, ১৫, ৫০, ৪০ উপাত্ত গুলোর পরিসর কত?
  1. ৪১
  2. ৩৯
  3. ৩৭
  4. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫, ২১, ১২, ১৭, ১৫, ৫০, ৪০ উপাত্ত গুলোর পরিসর কত?

সমাধান:
এখানে,
প্রদত্ত তথ্যের সর্বনিম্ন সংখ্যা = ১২ 
প্রদত্ত তথ্যের সর্বোচ্চ সংখ্যা = ৫০ 

∴ পরিসর = (সর্বোচ্চ সংখ্যা - সর্বনিম্ন সংখ্যা) + ১
= (৫০ - ১২) + ১
= ৩৮ + ১
= ৩৯
১২.
A = {x : x পূর্ণঘন সংখ্যা এবং x ≤ 100} হলে, সেট A-এর উপাদান সংখ্যা কয়টি?
  1. 4 টি
  2. 5 টি
  3. 6 টি
  4. 10 টি
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x : x পূর্ণঘন সংখ্যা এবং x ≤ 100} হলে, সেট A-এর উপাদান সংখ্যা কয়টি?

সমাধান:
x পূর্ণঘন সংখ্যা হলে,
পূর্ণঘন সংখ্যার সেট = {1, 8, 27, 64, 125,.........}

x ≤ 100 হলে,
x এর মান 100 এর সমান বা ছোট সংখ্যার সেট = {1, 2, 3, 4, 5, ..., 100}

∴ A = {1, 8, 27, 64, 125,.........} ∩ {1, 2, 3, 4, 5, ..., 100}
= {1, 8, 27, 64}

∴ সেট A-এর উপাদান সংখ্যা 4 টি
১৩.
দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 9 হওয়ার সম্ভাবনা কত?
  1. 5/9
  2. 1/12
  3. 1/9
  4. 3/10
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের যোগফল 9 হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
আমরা জানি,
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা = (6 × 6) = 36
এবং 9 হওয়ার ঘটনা = {(6, 3), (5, 4), (4, 5), (3, 6)} = 4 টি

∴ যোগফল 9 হওয়ার সম্ভাবনা = 4/36 = 1/9
১৪.
স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে 'ORANGE' শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়?
  1. 520
  2. 576
  3. 655
  4. 720
ব্যাখ্যা
প্রশ্ন: স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে 'ORANGE' শব্দটিকে কতভাবে বিন্যস্ত করা যায়?

সমাধান:
“ORANGE" শব্দটিতে মোট 6টি বর্ণ রয়েছে যেখানে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন এবং স্বরবর্ণ 3টি। 
6টি বর্ণকে সাজানো যায় = 6! = 720

স্বরবর্ণ 3 টি একটি ধরে মোট ভিন্ন বর্ণ 4টি
4টি বর্ণকে সাজানো যায় = 4!
স্বরবর্ণ 3 টি সাজানো যায় = 3!

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস = 4! × 3!
= 24 × 6
= 144

∴ স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস = 720 - 144
= 576
১৫.
একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রান ৪৫, ৮৪, ১১৫, ১৫, ৫৫, ৩৩, ১১, ৬, ৯২, ৯৯ ক্রিকেটারের রানের মধ্যক কত?
  1. ৫০
  2. ৪৮
  3. ৪৬
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রান ৪৫, ৮৪, ১১৫, ১৫, ৫৫, ৩৩, ১১, ৬, ৯২, ৯৯ ক্রিকেটারের রানের মধ্যক কত?

সমাধান:
রানগুলোকে মানের উর্ধক্রমে সাজিয়ে পাই,
৬, ১১, ১৫, ৩৩, ৪৫, ৫৫, ৮৪, ৯২, ৯৯, ১১৫ মোট উপাত্ত আছে ১০টি যা একটি জোড় সংখ্যা

∴ মধ্যক = [(১০/২) তম পদ + {(১০/২) + ১} তম পদ]/২
= (৫ম পদ + ৬ তম পদ)/২
= (৪৫ + ৫৫)/২
= ১০০/২
= ৫০
১৬.
A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?
  1. 15
  2. 3
  3. 12
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?

সমাধান: 
আমরা জানি,
উপাদানের সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1

প্রশ্নমতে,
2n - 1 = 15
⇒ 2= 15 + 1
⇒ 2= 16
⇒ 2n = 24
∴ n = 4

উপসেট: কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট।
প্রকৃত উপসেট: কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেট গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম তাদেরকে প্রকৃত উপসেট বলে।
যেমন: A = {a, b, c} সেটটি থেকে গঠিত উপসেট সমূহ: {a, b, c}, {a, b}, {a, c}, {b, c}, {a}, {b}, {c}, ∅
এখানে A উপসেট থেকে প্রাপ্ত উপসেট সমূহের মধ্যে A এর সম সংখ্যক উপাদান সমৃদ্ধ উপসেট {a, b, c} ব্যতীত বাকি সব উপসেট সমূহ হচ্ছে A এর প্রকৃত উপসেট।
১৭.
দুইটি ছক্কা নিক্ষেপ করলে, একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা কত?
  1. 5/6
  2. 1/6
  3. 3/10
  4. 5/36
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কা নিক্ষেপ করলে, একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা = 6 × 6
= 36

লুডুর দুইটি ছক্কা নিক্ষেপ করলে, একই সংখ্যার জোড়া পাওয়ার অনুকূল ঘটনা
= {(1, 1), (2, 2), (3, 3), (4, 4), (5, 5), (6, 6)}
= 6 টি

একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা = 6/36 = 1/6
১৮.
15 টি বিন্দু ‍দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?
  1. 455 টি
  2. 420 টি
  3. 390 টি
  4. 530 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 15 টি বিন্দু ‍দিয়ে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়?

সমাধান:
তিনটি বিন্দু দিয়ে গঠিত হয় ত্রিভুজ।

∴ 9 টি বিন্দু ‍দিয়ে ত্রিভুজ গঠন করা যায় = 15C3
= 15!/{(15 - 3)! × 3!}
= (15 × 14 × 13 × 12!)/(12! × 3 × 2)
= 455
১৯.
ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ না পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/26
  2. 5/26
  3. 21/26
  4. 19/26
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালা থেকে যেমন খুশি টেনে একটি স্বরবর্ণ না পাওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
আমরা জানি,
ইংরেজি বর্ণমালায় বর্ণ সংখ্যা = 26 টি
ইংরেজি বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা = 5 টি

∴ একটি স্বরবর্ণ পাওয়ার সম্ভাবনা = 5/26

∴ একটি স্বরবর্ণ না পাওয়ার সম্ভাবনা = 1 - (5/26)
= (26 - 5)/26
= 21/26
২০.
P = {1, 2, 3, 4}, Q = {4, a} এবং R = P ∩ Q হলে R × Q = কত?
  1. {(4, 1), (a, 4)}
  2. {(1, 2), (3, 4)}
  3. {(4, 4), (4, a)}
  4. {(1, 4), (2,a)}
ব্যাখ্যা
প্রশ্ন: P = {1, 2, 3, 4}, Q = {4, a} এবং R = P ∩ Q হলে R × Q = কত?

সমাধান:
দেওয়া আছে,
P = {1, 2, 3, 4}, এবং Q = {4, a}
∴ R = P ∩ Q
= {1, 2, 3, 4} ∩ {4, a}
= {4}

∴ R × Q = {4} × {4, a}
= {(4, 4), (4, a)}
২১.
২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যার যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ১০ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৩
  2. ১/১৩
  3. ৩/৭
  4. ৪/৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যার যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ১০ এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
২০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ২১ টি
২০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯, ৩১, ৩৭ = ৪ টি
২০ থেকে ৪০ পর্যন্ত ১০ এর গুণিতক = ২০, ৩০, ৪০ = ৩ টি

মৌলিক সংখ্যা অথবা ১০ এর গুণিতক = ৪ + ৩ = ৭ টি
∴ নির্ণেয় সম্ভাবনা = ৭/২১
= ১/৩
২২.
6 জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে?
  1. 120 উপায়ে
  2. 240 উপায়ে
  3. 360 উপায়ে
  4. 480 উপায়ে
ব্যাখ্যা
প্রশ্ন: 6 জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে একটি গোল টেবিলে বসানো যাবে = (n - 1)!
6 জনকে গোল টেবিলে বসানো যাবে = (6 - 1)!
= 5!
= 120 উপায়ে
২৩.
P(A) = 1/6 এবং P(B) = 5/6; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত?
  1. 1/6
  2. 5/6
  3. 5/36
  4. 5/12
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/6 এবং P(B) = 5/6; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত?

সমাধান:
A ও B স্বাধীন ঘটনা,
∴ P(A ∩ B) = P(A) × P(B)
= (1/6) × (5/6)
= 5/36

∴ P(B/A) = P(A ∩ B)/P(A)
= (5/36)/(1/6)
= 5/6
২৪.
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি T আসার সম্ভবনা কত?
  1. ১/৪
  2. ১/২
  3. ৩/৪
  4. ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি T আসার সম্ভবনা কত?

সমাধান:
আমরা জানি,
দুটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে নমুনা হবে = HH, HT, TH, TT
সর্বোচ্চ একটি T আসে এমন ঘটনা = HH, HT, TH

∴ দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করলে সর্বোচ্চ একটি T আসার সম্ভবনা = ৩/৪