পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৮ জুলাই, ২০২০সময়24 minutes৬১ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬২
সিলেবাস
পায়রা বন্দর কর্তৃপক্ষের সহকারী সাব ইনস্পেক্টর ২৩-০৩-২০১৮ (গ্রেড-১৬)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৮ জুলাই, ২০২০ · ৬২ প্রশ্ন

.
'মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা '- এই পঙক্তিটির রচয়িতা কে?
  1. ক) আবদুল গফফার চৌধুরী
  2. খ) অতুল প্রসাদ
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর:
খ) অতুল প্রসাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) অতুল প্রসাদ
ব্যাখ্যা
অতুল প্রসাদ সেন সুরকার ও গীতিকার হিসাবে সঙ্গীত ভুবনে অনন্য স্থান দখল করে আছেন। তার অপূর্ব সৃষ্টি, ‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা।’ তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
  1. ক) ৯ টি
  2. খ) ১৫ টি
  3. গ) ১০ টি
  4. ঘ) ১১ টি
সঠিক উত্তর:
ঘ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১ টি
ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় স্বরবর্ণ মোট ১১টি।
তার মধ্যে,
- পূর্ণমাত্রা - ৬টি
- অর্ধমাত্রা - ১টি এবং
- মাত্রাহীন - ৪টি বর্ণ রয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
'চাচা কাহিনী'র লেখক কে?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) আলতাফ মাহমুদ
সঠিক উত্তর:
খ) সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
বার্লিন প্রবাসী বাঙালী তরুণ ছাত্রদের নিয়ে রচিত ছোটগল্পগ্রন্থ 'চাচা কাহিনী' রচনা করেন সৈয়দ মুজতবা আলী। তার রচিত বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে ভ্রমণকাহিনীঃ দেশে-বিদেশে (১৯৪৯), জলে-ডাঙায় (১৯৬০); উপন্যাসঃ অবিশ্বাস্য, শবনম; রম্যরচনাঃ পঞ্চতন্ত্র উল্লেখযোগ্য।
উৎসঃ বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' কাকে বলা হয়?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) বিহারীলাল চক্রবর্তী
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
গ) বিহারীলাল চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
গ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের কাব্যগুরু বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ তাকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন। ভোরের পাখি যেমন ভোর বেলায় একাকী জাগে, মনের আনন্দে গান গায়। তেমনি বিহারীলাল চক্রবর্তী ইংরেজি ধারা কিংবা পৌরাণিক উপাখ্যানের অনুসরণ না করে নিভৃতে বসে নিজের ছন্দে, নিজের মনের কথা সবার আগে কবিতায় বলেছেন। এজন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলে আখ্যায়িত করেছিলেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'অনীক' শব্দের অর্থ কি?
  1. ক) সূর্য
  2. খ) যুদ্ধক্ষেত্র
  3. গ) সমুদ্র
  4. ঘ) সৈনিক
সঠিক উত্তর:
ঘ) সৈনিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈনিক
ব্যাখ্যা
সূর্য - দিবাকর; রবি; ভানু; আফতাব; তপন; প্রভাকর; দিনমণি; বিবস্বান; বিভাবসু; মিত্র; মিহির; সবিতা; ভাস্কর; আদিত্য; মার্তণ্ড; অর্ক; পূষা; সূর; অর্যমা।
অনীক - সৈন্যদল; সৈনিক; সেনানী।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
'যিনি জজ তিনিই সাহেব' = জজ সাহেব -কোন সমাস?
  1. ক) তৎপুরুষ সমাস
  2. খ) বহুব্রীহি সমাস
  3. গ) কর্মধারয় সমাস
  4. ঘ) দ্বিগু সমাস
সঠিক উত্তর:
গ) কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মধারয় সমাস
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে পদ্ম = নীলপদ্ম। কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা, যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব।
[সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
.
‘প্রচুর’ শব্দের বিশেষণ কোনটি?
  1. ক) প্রবল
  2. খ) প্রাচুর্য
  3. গ) প্রাচ্য
  4. ঘ) প্রাচী
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রচুর শব্দটি নিজেই বিশেষণ যার অর্থ - প্রয়োজনানুরূপ; যথেষ্ট; পর্যাপ্ত। প্রাচুর্য শব্দটি বিশেষ্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
নিচের শুদ্ধ বানান কোনটি?
  1. ক) বয়োপ্রাপ্ত
  2. খ) বয়ঃপ্রাপ্ত
  3. গ) বয়োঃপ্রাপ্ত
  4. ঘ) বয়প্রাপ্ত
সঠিক উত্তর:
খ) বয়ঃপ্রাপ্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) বয়ঃপ্রাপ্ত
ব্যাখ্যা
বয়ঃপ্রাপ্ত (বিশেষ্য) সাবালক; যৌবনপ্রাপ্ত; প্রাপ্তবয়স্ক।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
'রবীন্দ্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কি?
  1. ক) রবী+ইন্দ্র
  2. খ) রবি+ঈন্দ্র
  3. গ) রবি+ইন্দ্র
  4. ঘ) রবী+ঈন্দ্র
সঠিক উত্তর:
গ) রবি+ইন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) রবি+ইন্দ্র
ব্যাখ্যা
রবীন্দ্র শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো রবি + ইন্দ্র। ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়। যেমনঃ অতীত, পরীক্ষা, প্রতীক্ষা, সতীন্দ্র, রবীন্দ্র, মহীন্দ্র, সতীশ ইত্যাদি৷
[সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
১০.
টা, টি, খানা - কে কী বলে?
  1. ক) পদাশ্রিত নির্দেশক
  2. খ) বিভক্তি
  3. গ) প্রকৃতি
  4. ঘ) উপসর্গ
সঠিক উত্তর:
ক) পদাশ্রিত নির্দেশক
উত্তর
সঠিক উত্তর:
ক) পদাশ্রিত নির্দেশক
ব্যাখ্যা
টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি পদাশ্রিত নির্দেশক যা একবচনে ব্যবহৃত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১১.
কাজী নজরুল ইসলাম এর 'বিদ্রোহী' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) অগ্নিবীণা
  2. খ) সঞ্চয়িতা
  3. গ) বিষের বাঁশী
  4. ঘ) সঞ্চয়িতা
সঠিক উত্তর:
ক) অগ্নিবীণা
উত্তর
সঠিক উত্তর:
ক) অগ্নিবীণা
ব্যাখ্যা
বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ অগ্নি-বীণার ২য় কবিতা। এই গ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১২.
'শুভক্ষণে জন্ম যার' -- বাক্যটিকে এককথায় কি বলে?
  1. ক) শুভজন্মা
  2. খ) ক্ষণজন্মা
  3. গ) বৃহস্পতিতে জন্ম
  4. ঘ) সুভক্ষণা
সঠিক উত্তর:
খ) ক্ষণজন্মা
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্ষণজন্মা
ব্যাখ্যা
'শুভক্ষণে জন্ম যার' বাক্যটির এক কথায় প্রকাশ হবে ক্ষণজন্মা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৩.
বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
  1. ক) প্রাতিপদিক
  2. খ) পারিভাষিক
  3. গ) প্রকৃতি
  4. ঘ) প্রত্যয়
সঠিক উত্তর:
ক) প্রাতিপদিক
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাতিপদিক
ব্যাখ্যা
বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে ‘নাম প্রকৃতি’ ও বলা হয়ে থাকে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
১৪.
আগুনের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তানু
  2. খ) নিশাকর
  3. গ) অনল
  4. ঘ) পানি
সঠিক উত্তর:
গ) অনল
উত্তর
সঠিক উত্তর:
গ) অনল
ব্যাখ্যা
আগুন' শব্দের সমার্থক শব্দ গুলো হলো- অনল, অগ্নি, পাবক, বহ্নি, হুতাশন, সর্বভুক, কৃশানু, বিভাবসু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৫.
'কলকাঠি নাড়া' বাগধারাটির অর্থ কি?
  1. ক) গোপনে সু-পরামর্শ দেয়া
  2. খ) গোপনে কু-পরামর্শ দেয়া
  3. গ) গুপ্তচরবৃত্তি
  4. ঘ) সমস্যা সমাধান
সঠিক উত্তর:
খ) গোপনে কু-পরামর্শ দেয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গোপনে কু-পরামর্শ দেয়া
ব্যাখ্যা
'কলকাঠি নাড়া' বাগধারাটির অর্থ গোপনে কু-পরামর্শ দেয়া।
উৎসঃ ভাষা-শিক্ষা-ড.হায়াৎ মামুদ
১৬.
'আলপিন' শব্দটি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কোন বিদেশি শব্দ হতে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) জাপানি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
গ) পর্তুগিজ
ব্যাখ্যা

পর্তুগীজ' ভাষা থেকে আগত কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা শব্দ -
আচার, আনারস, আলপিন, আলমারী, ইস্পাত, গির্জা, গুদাম, চাবি, তামাক, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, পেরেক, বালতি, সাবান ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৭.
সনেটের কটি অংশ?
  1. ক) একটি
  2. খ) দুটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
সঠিক উত্তর:
খ) দুটি
উত্তর
সঠিক উত্তর:
খ) দুটি
ব্যাখ্যা
সনেটের দুটি অংশ থাকে। প্রথম আট লাইনকে বলে অষ্টক যেখানে ভাবের প্রবর্তনা হয়, পরের ছয় লাইন অর্থাৎ ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৮.
যে সন্ধিগুলো কোন নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে?
  1. ক) নিপাতনে সিদ্ধ
  2. খ) ব্যাসবাক্য
  3. গ) বিসর্গসন্ধি
  4. ঘ) স্বরসন্ধি
সঠিক উত্তর:
ক) নিপাতনে সিদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক) নিপাতনে সিদ্ধ
ব্যাখ্যা
যে সন্ধিগুলো কোন নিয়ম অনুসারে হয় না, ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোন কর্ম্ম ব্যাখ্যা করা যায় না তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ- অনন্যা, কুলটা, গবাক্ষ, প্রৌঢ়, শুদ্ধোদন। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ- আশ্চর্য, একাদশ, বৃহস্পতি, পরস্পর, মনীষা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৯.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) ক্রীতদাসের হাসি
  2. খ) মাটি আর অশ্রু
  3. গ) হাঙ্গর নদী গ্রেনেড
  4. ঘ) সারেং বউ
সঠিক উত্তর:
গ) হাঙ্গর নদী গ্রেনেড
উত্তর
সঠিক উত্তর:
গ) হাঙ্গর নদী গ্রেনেড
ব্যাখ্যা
বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন। তার রচিত উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম ‘হাঙর নদী গ্রেনেড’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।
[সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা এবং বাংলাপিডিয়া]
২০.
বাক্যে প্রশ্নবোধক (?) চিহ্ন থাকলে কতক্ষণ সময় থামতে হয়?
  1. ক) এক সেকেন্ড
  2. খ) দুই সেকেন্ড
  3. গ) তিন সেকেন্ড
  4. ঘ) চার সেকেন্ড
সঠিক উত্তর:
ক) এক সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) এক সেকেন্ড
ব্যাখ্যা

বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণঃ
- কমা বা পাদচ্ছেদ এবং উদ্ধৃতি চিহ্ন থাকলে -- 'এক' উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।
- সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে -- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।
- হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্রাকেট থাকলে -- থামার প্রয়োজন হয় না।
- দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে -- এক সেকেন্ড থামতে হয়।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

২১.
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
  1. ক) ইংরেজি
  2. খ) ফারসি
  3. গ) মাগধী প্রাকৃত
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
গ) মাগধী প্রাকৃত
উত্তর
সঠিক উত্তর:
গ) মাগধী প্রাকৃত
ব্যাখ্যা
মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার উৎপত্তি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২২.
'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান' - এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
  1. ক) কৃদন্ত শব্দ
  2. খ) তদ্ভব শব্দ
  3. গ) তৎসম শব্দ
  4. ঘ) দ্বিরুক্ত শব্দ
সঠিক উত্তর:
ঘ) দ্বিরুক্ত শব্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ্বিরুক্ত শব্দ
ব্যাখ্যা
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি গঠনঃ যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ - টাপুর টুপুর, হাপুস হুপুস।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
২৩.
Choose the correct English Translations: ঢাকা কি জন্য বিখ্যাত?
  1. ক) What for Dhaka is famous for?
  2. খ) What Dhaka is famous for?
  3. গ) Why is Dhaka famous for?
  4. ঘ) What is Dhaka famous for?
সঠিক উত্তর:
ঘ) What is Dhaka famous for?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) What is Dhaka famous for?
ব্যাখ্যা
প্রশ্নবোধক বাক্যে subject-এর পূর্বে auxiliary verb বসে। তাই বাক্যের গঠন অনুযায়ী সঠিক বাক্যটি হলো: What is Dhaka famous for?
২৪.
Choose the correct English Translations : আমার যদি পাখির মতো ডানা থাকত!
  1. ক) If I would have the wings of a bird!
  2. খ) Had I the wings of bird!
  3. গ) I wish I would have the wings of a bird!
  4. ঘ) If I could fly a bird!
সঠিক উত্তর:
খ) Had I the wings of bird!
উত্তর
সঠিক উত্তর:
খ) Had I the wings of bird!
ব্যাখ্যা
‘আমার যদি পাখির মত ডানা থাকত’ বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ হলো Would that I had the wings of bird অথবা Had I the wings of bird.
২৫.
Choose the correct Bengali Translations : The boy takes after his father.
  1. ক) বালকটি তার বাবাকে অনুসরণ করে।
  2. খ) বালকটি তার বাবার মতো।
  3. গ) বালকটি তার বাবার মত হতে চায়।
  4. ঘ) বালকটি তার বাবার পেতি যত্নশীল।
সঠিক উত্তর:
খ) বালকটি তার বাবার মতো।
উত্তর
সঠিক উত্তর:
খ) বালকটি তার বাবার মতো।
ব্যাখ্যা
Take after অর্থ একই রূপ হওয়া বা সদৃশ্য হওয়া। সুতরাং, The boy takes after his father বাক্যটির সঠিক অনুবাদ হলো 'বালকটি তার বাবার মত'।
২৬.
Choose the correct Bengali Translations: To err is human.
  1. ক) মানুষ মরণশীল।
  2. খ) মানুষ মাত্রই ভুল করে।
  3. গ) মানবজাতি প্রতিহিংসাপরায়ণ
  4. ঘ) মানুষ মানুষকে ভালোবাসে।
সঠিক উত্তর:
খ) মানুষ মাত্রই ভুল করে।
উত্তর
সঠিক উত্তর:
খ) মানুষ মাত্রই ভুল করে।
ব্যাখ্যা
Err অর্থ ভুল করা। সুতরাং To err is human এর অনুবাদ হবে - মানুষ মাত্রই ভুল করে।
২৭.
He has been ill ____ friday last.
  1. ক) from
  2. খ) since
  3. গ) on
  4. ঘ) in
সঠিক উত্তর:
খ) since
উত্তর
সঠিক উত্তর:
খ) since
ব্যাখ্যা
নির্দিষ্ট সময়ের পূর্বে নির্দেশ করার জন্য since ব্যবহৃত হয়।
২৮.
I trusted him ____ the money.
  1. ক) from
  2. খ) with
  3. গ) for
  4. ঘ) in
সঠিক উত্তর:
খ) with
উত্তর
সঠিক উত্তর:
খ) with
ব্যাখ্যা
Trusted with something অর্থ হলো কাউকে কোনোকিছু নিয়ে ভরসা করে দায়িত্ব দেয়া।
২৯.
I am sure ____ my success.
  1. ক) from
  2. খ) with
  3. গ) of
  4. ঘ) in
সঠিক উত্তর:
গ) of
উত্তর
সঠিক উত্তর:
গ) of
ব্যাখ্যা
Sure of এর অর্থ হলো confident in one's abilities। সুতরাং সঠিক উত্তরটি হলো of।
৩০.
Suddenly he burst ____ tears.
  1. ক) into
  2. খ) of
  3. গ) with
  4. ঘ) on
সঠিক উত্তর:
ক) into
উত্তর
সঠিক উত্তর:
ক) into
ব্যাখ্যা
Burst into tears phrase'টির অর্থ হলো to start to cry, কান্নায় ভেঙে পড়া। তাই সঠিক উত্তরটি হলো into।
৩১.
He prefers reading ____ writing.
  1. ক) for
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) in
সঠিক উত্তর:
গ) to
উত্তর
সঠিক উত্তর:
গ) to
ব্যাখ্যা
prefer (someone or something) to (someone or something else) অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় তখন prefer to বসে।
৩২.
What is the antonym of 'honorary'?
  1. ক) Official
  2. খ) Honorable
  3. গ) Literary
  4. ঘ) Salaried
সঠিক উত্তর:
ঘ) Salaried
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Salaried
ব্যাখ্যা
Honorary অর্থ হলো অবৈতনিক, বিনাবেতন। এর বিপরীত শব্দ হলো বেতনভুক্ত অর্থাৎ Salaried.
৩৩.
What is the synonym of 'Competent'?
  1. ক) Circumspect
  2. খ) Discrete
  3. গ) Capable
  4. ঘ) Prude
সঠিক উত্তর:
গ) Capable
উত্তর
সঠিক উত্তর:
গ) Capable
ব্যাখ্যা
Competent অর্থ হলো উপযুক্ত, সক্ষম, capable, able।
৩৪.
What is the antonym of 'gentle'?
  1. ক) harsh
  2. খ) modest
  3. গ) clever
  4. ঘ) rude
সঠিক উত্তর:
ঘ) rude
উত্তর
সঠিক উত্তর:
ঘ) rude
ব্যাখ্যা

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
Gentle = অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক; ভদ্র।
Rude = অভদ্র; অমার্জিত; রূঢ়; অপরিশীলিত।
Harsh = রূঢ়; কর্কশ; কঠোর; নিষ্ঠুর।
Gentle এর বিপরীতার্থক শব্দ হিসাবে Rude অধিক যুক্তিযুক্ত।

৩৫.
Shakespeare is known mostly for his-
  1. ক) poetry
  2. খ) plays
  3. গ) novels
  4. ঘ) autobiography
সঠিক উত্তর:
খ) plays
উত্তর
সঠিক উত্তর:
খ) plays
ব্যাখ্যা
Shakespeare wrote 37 plays. He wrote the blockbuster plays of his day - some of his most famous are Macbeth, Romeo and Juliet, As You like It, The Merchant of Venice and Hamlet.
৩৬.
Choose correct meaning of the idiom 'At home'-
  1. ক) Home made of bricks
  2. খ) One who has lost home
  3. গ) Try to make a home
  4. ঘ) Familiar with
সঠিক উত্তর:
ঘ) Familiar with
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Familiar with
ব্যাখ্যা
'At home' idiomটির সঠিক মানে হলো Familiar with, পরিচিত।
৩৭.
'A fish out of water' means?
  1. ক) Undescribable
  2. খ) Uneasy state
  3. গ) Aimlessly
  4. ঘ) Stop
সঠিক উত্তর:
খ) Uneasy state
উত্তর
সঠিক উত্তর:
খ) Uneasy state
ব্যাখ্যা
A fish out of water means - অস্বস্তিকর অবস্থা; being in an unusual situation or uneasy state.
৩৮.
'In black and white' means?
  1. ক) In writing
  2. খ) Temporary
  3. গ) False
  4. ঘ) Verbally
সঠিক উত্তর:
ক) In writing
উত্তর
সঠিক উত্তর:
ক) In writing
ব্যাখ্যা
‘In black and white’ means ‘in writing’. For example - I had to believe it, because it was there in writing.
৩৯.
'Hard and fast' means?
  1. ক) Difficult matter
  2. খ) Fixed
  3. গ) Easy matter
  4. ঘ) Loose
সঠিক উত্তর:
খ) Fixed
উত্তর
সঠিক উত্তর:
খ) Fixed
ব্যাখ্যা
Hard and fast means fixed or not to be changed.
৪০.
Choose the correct spelling :
  1. ক) Accilerate
  2. খ) Accelerate
  3. গ) Accelerrate
  4. ঘ) Acclerrate
সঠিক উত্তর:
খ) Accelerate
উত্তর
সঠিক উত্তর:
খ) Accelerate
ব্যাখ্যা
সঠিক বানানটি হলো Accelerate, যার অর্থ গতি বাড়ানো, তরান্বিত করা।
৪১.
Which of the following sentence is correct?
  1. ক) One of my friends are a lawyer
  2. খ) One of my friends is a lawyer
  3. গ) One of my friend are a lawyer
  4. ঘ) One of my friends are lawyer
সঠিক উত্তর:
খ) One of my friends is a lawyer
উত্তর
সঠিক উত্তর:
খ) One of my friends is a lawyer
ব্যাখ্যা
One of + plural noun + singular verb এই গঠনে সঠিক বাক্য হবে - 'One of my friends is lawyer' অর্থাৎ, আমার বন্ধুদের মধ্যে একজন হলো আইনজীবী।
৪২.
Choose the correct sentence :
  1. ক) Rich is not always happy
  2. খ) The rich not always happy
  3. গ) The rich not happy always
  4. ঘ) The rich are not always happy
সঠিক উত্তর:
ঘ) The rich are not always happy
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The rich are not always happy
ব্যাখ্যা
The rich বলতে একটা নির্দিষ্ট community কে বোঝানো হয়েছে যেটি plural. তাই বাক্যের গঠন অনুযায়ী The rich are not always happy বাক্যটি সঠিক।
৪৩.
'Wisdom' means ____
  1. ক) প্রজ্ঞা
  2. খ) জ্ঞান
  3. গ) বুদ্ধি
  4. ঘ) মেধা
সঠিক উত্তর:
ক) প্রজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রজ্ঞা
ব্যাখ্যা
Wisdom এর অর্থ হলো প্রজ্ঞা। জ্ঞান, বুদ্ধি, মেধা'র ইংরেজী শব্দ যথাক্রমে knowledge, intelligence, merit.
৪৪.
স্পেনের রাজধানীর নাম কি?
  1. ক) মাদ্রিদ
  2. খ) বেলগ্রেড
  3. গ) সোফিয়া
  4. ঘ) হেলসিংকি
সঠিক উত্তর:
ক) মাদ্রিদ
উত্তর
সঠিক উত্তর:
ক) মাদ্রিদ
ব্যাখ্যা
দক্ষিণ-পশ্চিম ইউরোপ মহাদেশের অবস্থিত স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ।
Source: Britannica
৪৫.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ৮ টি
  2. খ) ১২ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১০ টি
সঠিক উত্তর:
গ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ টি
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
নৌ-বাহিনীর অধীনে ছিল - ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)। ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।
চট্টগ্রাম - ১নং সেক্টর,
ঢাকা - ২ নং সেক্টর,
রাজশাহী - ৭ নং সেক্টর,
মুজিবনগর - ৮ নং সেক্টর,
সুন্দরবন - ৯ নং সেক্টর।
উৎসঃ বাংলাপিডিয়া

৪৬.
কুয়েত এর মুদ্রার নাম কি?
  1. ক) দিরহাম
  2. খ) দিনার
  3. গ) রিয়াল
  4. ঘ) লিরা
সঠিক উত্তর:
খ) দিনার
উত্তর
সঠিক উত্তর:
খ) দিনার
ব্যাখ্যা
দিনার কুয়েতের মুদ্রার নাম, দিরহাম সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা, লিরা তুরষ্কের মুদ্রার নাম এবং রিয়াল সৌদি আরব এর মুদ্রার নাম।
৪৭.
গাছের প্রাণ আছে - কে প্রমাণ করেন?
  1. ক) সত্যেন্দ্রনাথ বসু
  2. খ) জগদীশচন্দ্র বসু
  3. গ) আব্দুল্লাহ আল মুতী শরফুদ্দীন
  4. ঘ) স্টিফেন হকিংস
সঠিক উত্তর:
খ) জগদীশচন্দ্র বসু
উত্তর
সঠিক উত্তর:
খ) জগদীশচন্দ্র বসু
ব্যাখ্যা
জগদীশ চন্দ্র বসুর উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রান্সমিটারের উন্নয়ন, এবং ক্রেসকোগ্রাফ যন্ত্র যা দিয়ে গাছের বৃদ্ধি নিখুঁতভাবে পরিমাপ করা যায়। উদ্ভিদের জীবনচক্র তিনি প্রমাণ করেছিলেন। তিনি গাছেরও যে প্রাণ আছে এটা আবিষ্কার করেন। বেতার যন্ত্রের প্রথম উদ্ভাবক হিসাবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। যদিও বেতারের আবিষ্কারক হিসাবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছিলেন মার্কনি, কারণ জগদীশ বসু এটার আবিষ্কারকে নিজের নামে পেটেন্ট করেননি।
Source: BBC
৪৮.
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কত তারিখ?
  1. ক) ৫ মার্চ
  2. খ) ৫ আগস্ট
  3. গ) ৫ জুলাই
  4. ঘ) ৫ জুন
সঠিক উত্তর:
ঘ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ জুন
ব্যাখ্যা
১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়। এর নাম UN Conference on the Human Environment. ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়। এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে। এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৪৯.
'সাগরকন্যা' বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম?
  1. ক) ভোলা
  2. খ) সেন্টমার্টিন
  3. গ) কুয়াকাটা
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
গ) কুয়াকাটা
উত্তর
সঠিক উত্তর:
গ) কুয়াকাটা
ব্যাখ্যা
পটুয়াখালী জেলাকে বলা হয় সাগরকন্যা। বাংলাদেশের সর্বদক্ষিণে কুয়াকাটা সমুদ্র সৈকত এ জেলারই ঐতিহ্য বহনকারী বেলাভূমি। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর কন্যা কুয়াকটা। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করার মনোমুগ্ধকর পর্যটন স্পট।
Source: patuakhali.gov.bd
৫০.
জাপানের পার্লামেন্টের নাম কি?
  1. ক) কংগ্রেস
  2. খ) হাউজ অব লর্ডস
  3. গ) ডায়েট
  4. ঘ) হাউজ অব সিনেট
সঠিক উত্তর:
গ) ডায়েট
উত্তর
সঠিক উত্তর:
গ) ডায়েট
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্টের নাম ‘ডায়েট’। এর উচ্চ কক্ষের নাম ‘হাউস অব কাউন্সিলরস’ এবং নিম্ন কক্ষের নাম হাউস অব রিপ্রেসেন্টেটিভস।
Source: Britannica
৫১.
'সোনালিকা' ও 'আকবর' বাংলাদেশের কিসের নাম?
  1. ক) দুটি উন্নত জাতের গমের নাম
  2. খ) দুটি উন্নত জাতের ধানের নাম
  3. গ) দুটি উন্নত জাতের সরিষার নাম
  4. ঘ) দুটি উন্নত জাতের ভুট্টার নাম
সঠিক উত্তর:
ক) দুটি উন্নত জাতের গমের নাম
উত্তর
সঠিক উত্তর:
ক) দুটি উন্নত জাতের গমের নাম
ব্যাখ্যা
বলাকা, দোয়েল, কাঞ্চন, আকবর, সৌরভ, বরকত, সোনালিকা, আনন্দ, শতাব্দী, প্রতিভা, গৌরব, বিজয় ইত্যাদি গমের কতগুলো উন্নত জাত।
(সূত্রঃ IUBAT ওয়েবসাইট)
৫২.
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
  1. ক) ভিটামিন এ
  2. খ) ভিটামিন বি
  3. গ) ভিটামিন সি
  4. ঘ) ভিটামিন ডি
সঠিক উত্তর:
ক) ভিটামিন এ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিটামিন এ
ব্যাখ্যা
ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি
৫৩.
'বেরিং প্রণালী' কোন দুটো মহাদেশকে পৃথক করেছে?
  1. ক) উত্তর আমেরিকা ও এশিয়া
  2. খ) এশিয়া ও ইউরোপ
  3. গ) আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা
  4. ঘ) আফ্রিকা ও ইউরোপ
সঠিক উত্তর:
ক) উত্তর আমেরিকা ও এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তর আমেরিকা ও এশিয়া
ব্যাখ্যা
বেরিং প্রণালী আর্কটিক মহাসাগরকে বেরিং সাগরের সাথে সংযুক্ত করে এবং এশিয়া থেকে উত্তর আমেরিকাকে পৃথক করেছে। প্রণালীটি ৩০ থেকে ৫০ মিটার গভীর এবং সংকীর্ণতম অংশটি প্রায় ৫৩ মাইল(৮৫ কিমি) প্রশস্ত।
সূত্র- ব্রিটানিকা
৫৪.
স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্কে
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) নিউ জারসি
  4. ঘ) ক্যালিফর্নিয়া
সঠিক উত্তর:
ক) নিউইয়র্কে
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউইয়র্কে
ব্যাখ্যা
ফ্রান্স কতৃক যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে উপহার স্ট্যাচু অব লিবার্টি',যা নিউইয়র্কের হাডসন নদীর তীরে অবস্থিত।
Source: history.com
৫৫.
কত ক্যারেট বিশিষ্ট সোনা বিশুদ্ধ সোনা?
  1. ক) ২৩ ক্যারেট
  2. খ) ২৪ ক্যারেট
  3. গ) ২৫ ক্যারেট
  4. ঘ) ২২ ক্যারেট
সঠিক উত্তর:
খ) ২৪ ক্যারেট
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ ক্যারেট
ব্যাখ্যা
খাটি স্বর্ণ হলো ১০০ ভাগ স্বর্ণ সম্বলিত ২৪ ক্যারেটের স্বর্ণ৷
উৎসঃ রসায়ন নবম-দশম শ্রেণী
৫৬.
'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  2. খ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
  3. গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
  4. ঘ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
সঠিক উত্তর:
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতা যুদ্ধের স্মারক ভাস্কর্য ‘সাবাস বাংলাদেশ’। ভাস্কর্যটির ভাস্কর - নিতুন কুন্ডু।
উৎসঃ বাংলাপিডিয়া
৫৭.
কোন দেশের সংবিধান অলিখিত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) কানাডা
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
ব্যাখ্যা
সৌদি আরব এবং যুক্তরাজ্য উভয়য়ের কোন লিখিত সংবিধান নেই।
সূত্রঃ ব্রিটানিকা।
৫৮.
যুক্তরাষ্ট্রর কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি?
  1. ক) এরিস্টটল
  2. খ) আব্রাহাম লিংকন
  3. গ) প্লেটো
  4. ঘ) লিও টলস্টয়
সঠিক উত্তর:
খ) আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
- ১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর আব্রাহাম লিংকন দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন। এ লক্ষে ১ জানুয়ারি ১৮৬৩ তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন। পরবর্তীতে সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়।  আব্রাহাম লিংকনের সময় আমেরিকায় গৃহযুদ্ধ চলছিলো। আব্রাহাম লিংকন গেটিসবার্গ ভাষনের জন্যে বিখ্যাত।
Source: history.com and The New York Times
৫৯.
'War and Peace' গ্রন্থের প্রণেতা কে?
  1. ক) জোনাথন সুইফট
  2. খ) অমর্ত্য সেন
  3. গ) লিও টলস্টয়
  4. ঘ) জর্জ বার্নাড শ
সঠিক উত্তর:
গ) লিও টলস্টয়
উত্তর
সঠিক উত্তর:
গ) লিও টলস্টয়
ব্যাখ্যা
War and Peace is a historical novel by Leo Tolstoy.
[Source: britannica.com]
৬০.
প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে বেশি শক্ত ধাতুর নাম কি?
  1. ক) হীরা
  2. খ) রুপা
  3. গ) স্বর্ণ
  4. ঘ) তামা
সঠিক উত্তর:
গ) স্বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বর্ণ
ব্যাখ্যা

প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত ধাতু টাংস্টেন।
অপশনে টাংস্টেন নেই। অপশন গুলোর মধ্যে সবচেয়ে শক্ত স্বর্ণ, তারপর যথাক্রমে রুপা এবং তামা।
উল্লেখ্য, প্রকৃতির সবচেয়ে শক্ত পদার্থ হীরা (অধাতু)। হীরা কার্বনের একটি রূপ।

৬১.
একটি সৈন্যদলকে ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার তাদের বর্গাকারে সাজানো যায়। ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য ছিল?
  1. ক) ৩৬০০ জন সৈন্য
  2. খ) ৩৫০০ জন সৈন্য
  3. গ) ৩৪০০ জন সৈন্য
  4. ঘ) ৩৩০০ জন সৈন্য
সঠিক উত্তর:
ক) ৩৬০০ জন সৈন্য
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬০০ জন সৈন্য
ব্যাখ্যা

8, 10, 12 এর ল.সা.গু = 2 × 2 × 2 × 5 × 3 = 120
এতে সৈন্যদের 8, 10, 12 সারিতে সাজানো যাবে।
এখন, তাদেরকে বর্গাকারে সাজাতে হলে ল.সা.গু কে 2 × 5 × 3 দ্বারা গুণ করতে হবে।
সুতরাং সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে যদি সৈন্য সংখ্যা = (2 × 2) × (2 × 2) × (5 × 5) × (3 × 3)
= 3600 জন হয়। এবং এখানের অপশনগুলোর মধ্যে ৩৬০০ই ১২০ এর গুণিতক এবং পূর্ণবর্গ সংখ্যা।

৬২.
বার্ষিক শতকরা কত হার সুদে কোন আসল ৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
  1. ক) ৩০%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩৫%
সঠিক উত্তর:
খ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০%
ব্যাখ্যা
সুদে আসলে দ্বিগুণ হওয়া বলতে ৫ বছরে সুদের পরিমাণ ১০০% বৃদ্ধি পেতে হবে।
সুতরাং বার্ষিক সুদের হার হবে (১০০/৫)% = ২০%