পরীক্ষা আর্কাইভ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

পরীক্ষাখাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins
মোট প্রশ্ন৬৭
সিলেবাস
পরীক্ষা - ২০ ফুল মডেল টেস্ট - ৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি

খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৭ প্রশ্ন

.
"উল্লঙ্ঘন" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উত্ + লঙ্গন
  2. উদ্ + লঙ্ঘন
  3. উল্ + লঙ্ঘন
  4. উৎ + লঙ্ঘন
সঠিক উত্তর:
উৎ + লঙ্ঘন
উত্তর
সঠিক উত্তর:
উৎ + লঙ্ঘন
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• ত্ ও দ এর পর ল্ থাকলে ত্ ও দ্‌-এর স্থলে ল উচ্চারিত হয়।

যেমন:
- উৎ + লাস = উল্লাস। 
- উৎ + লঙ্ঘন = উল্লঙ্ঘন,
- উৎ + লেখ = উল্লেখ,
- উৎ + লিখিত = উল্লিখিত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'আমি কিংবদন্তীর কথা বলছি' কোন ধরনের রচনা?
  1. উপন্যাস
  2. কাব্যগ্রন্থ
  3. প্রবন্ধ
  4. নাটক
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
আমি কিংবদন্তীর কথা বলছি:
- 'আমি কিংবদন্তীর কথা বলছি' আবু জাফর ওবায়দুল্লাহ রচিত - কাব্যগ্রন্থ
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮১ সালে।
- গ্রন্থটিতে কবিতা রয়েছে ৩৯টি কবিতা।
- এই কাব্যগ্রন্থের নাম কবিতায় আছে 'আমি কিংবদন্তীর কথা বলছি' লাইনটি।

আবু জাফর ওবায়দুল্লাহ:
- তিনি ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর-ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, সরকারি কর্মকর্তা।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ 'সাতনরী হার' (১৯৫৫)।
- তাঁর উল্লেখযোগ্য কবিতা: 'আমি কিংবদন্তীর কথা বলছি', কোন এক মাকে।
- তিনি ২০০১ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- কখনো রং কখনো সুর,
- আমি কিংবদন্তীর কথা বলছি,
- কমলের চোখ,
- সহিষ্ণু প্রতীক্ষা,
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'অপসংস্কৃতি' শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
  1. বাংলা
  2. ফারসি
  3. তৎসম
  4. আরবি
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা
• 'অপসংস্কৃতি' শব্দটি 'তৎসম' উপসর্গযোগে গঠিত।

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার:
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ।
- বিকৃত অর্থে = অপমৃত্যু।

তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'তিমির হননের কবি' কার উপাধি?
  1. সুধীন্দ্রনাথ দত্ত
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. জীবনানন্দ দাশ
  4. বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ:
- তিনি কবি, শিক্ষাবিদ ছিলেন।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- ১৯৫৪ খ্রিষ্টাব্দের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম-দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
- জীবনানন্দ দাশের উপাধি সমূহ: ধূসরতার কবি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, নির্জনতার কবি।

তাঁর উল্লেখযোগ্য রচনা:
কাব্যগ্রন্থ:
- ঝরা পালক (এটি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থ),
- ধূসর পাণ্ডু লিপি,
- বনলতা সেন,
- মহাপৃথিবী,
- সাতটি তারার তিমির,
- রূপসী বাংলা,
- বেলা অবেলা কালবেলা।

উপন্যাস:
- মাল্যবান,
- সুতীর্থ।

প্রবন্ধগ্রন্থ:
- কবিতার কথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'গরীয়ান' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. মহীয়ান
  2. উত্তম
  3. অমৃত
  4. লঘীয়ান
সঠিক উত্তর:
লঘীয়ান
উত্তর
সঠিক উত্তর:
লঘীয়ান
ব্যাখ্যা
• 'গরীয়ান' শব্দের বিপরীতার্থক শব্দ - লঘীয়ান।

অন্যদিকে,
- ‘অধম’ শব্দের বিপরীতার্থক শব্দ - উত্তম।
- 'গরল' শব্দের বিপরীতার্থক শব্দ - অমৃত।

তাছাড়া,
- 'মহীয়ান' শব্দের অর্থ - অতি মহান, মহত্তর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ?
  1. ভাগ্নে
  2. ভক্ত
  3. ভৌতিক
  4. মহত্ত্ব
সঠিক উত্তর:
ভক্ত
উত্তর
সঠিক উত্তর:
ভক্ত
ব্যাখ্যা
• কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ - √ভজ্ + ত = ভক্ত

অন্যদিকে,
তদ্ধিত-প্রত্যয় সাধিত শব্দ:
- মহৎ + ত্ব = মহত্ত্ব,
- ভূত + ইক = ভৌতিক,
- ভগিনী + এ = ভাগ্নে।

কৃৎ প্রত্যয়:
ক্রিয়া প্রকুৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ প্রত্যয়।
- যেমন: চল (ধাতু) + অন্ত = চলন্ত, কৃ (ধাতু) + তব্য = কর্তব্য

বাংলা ভাষায় দু ধরনের কৃৎ প্রত্যয়ের ব্যবহার আছে। যথা :
১. বাংলা কৃৎ প্রত্যয় ও
২. সংস্কৃত কৃৎ প্রত্যয়।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. অনুসন্ধিসা
  2. অনুসন্ধিতসা
  3. অনুসন্ধিৎসা
  4. অনূসন্ধিৎসা
সঠিক উত্তর:
অনুসন্ধিৎসা
উত্তর
সঠিক উত্তর:
অনুসন্ধিৎসা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - "অনুসন্ধিৎসা"।
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে।
এর অর্থ:
- অনুসন্ধান করার ইচ্ছা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ -
  1. দামিনী
  2. ক্ষণপ্রভা
  3. মরুৎ
  4. বিপিন
সঠিক উত্তর:
মরুৎ
উত্তর
সঠিক উত্তর:
মরুৎ
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে, 
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'করুণাময় তুমি।' বাক্যে 'করুণাময়' কোন বিশেষণের উদাহরণ?
  1. বিশেষ্যের বিশেষণ
  2. ক্রিয়া বিশেষণ
  3. সর্বনামের বিশেষণ
  4. বিশেষণীয় বিশেষণ
সঠিক উত্তর:
সর্বনামের বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
সর্বনামের বিশেষণ
ব্যাখ্যা
বিশেষণ:
- যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে।

বিশেষ্যের বিশেষণ: চলন্ত গাড়ি।
সর্বনামের বিশেষণ: করুণাময় তুমি।
ক্রিয়া বিশেষণ: দ্রুত চল।

তাছাড়া,
বিশেষণীয় বিশেষণ:
- যে পদ নাম-বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে ,তাকে বিশেষণের বিশেষণ বা বিশেষণীয় বিশেষণ বলে।
যেমন:

• নাম-বিশেষনের বিশেষণ হলো:
- সামান্য একটু দুধ দাও।
- এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত।

• ক্রিয়া-বিশেষণের বিশেষণ:
- রকেট অতি দ্রুত চলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
১০.
'গৃহস্থ' শব্দটি কোন সমাস?
  1. কর্মধারয়
  2. উপপদ তৎপুরুষ
  3. তৃতীয়া তৎপুরুষ
  4. অলুক তৎপুরুষ
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা
উপপদ তৎপুরুষ সমাস:
- যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।

যেমন:
- জলে চরে যা = জলচর।
- জল দেয় যে = জলদ।
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
- পকেট মারে যে = পকেটমার।
- গৃহে থাকে যে = গৃহস্থ।
• এরূপ সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছাড়পোকা এবং বর্ণচোরা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
১১.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
  2. লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
  3. আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।
  4. তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।
সঠিক উত্তর:
লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
উত্তর
সঠিক উত্তর:
লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
ব্যাখ্যা
অশুদ্ধ: লোকটাকে পূর্ণচন্দ্র দিয়ে বিদায় করে দাও।
শুদ্ধ: লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করে দাও।

অন্যদিকে,
- আজ আমার কনিষ্ঠা বোনের বাগদান অনুষ্ঠান।
- তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন।
- আমার কথাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'অবজ্ঞায় নাক উঁচু করে যে' এর এক কথায় প্রকাশ -
  1. অন্যমনা
  2. অনূঢ়
  3. অনন্যকর্মা
  4. উন্নাসিক
সঠিক উত্তর:
উন্নাসিক
উত্তর
সঠিক উত্তর:
উন্নাসিক
ব্যাখ্যা
• 'অবজ্ঞায় নাক উঁচু করে যে' এর এক কথায় প্রকাশ - উন্নাসিক

অন্যদিকে,
- 'অন্য কোনো কর্ম নেই যার' এর এক কথায় প্রকাশ - অনন্যকর্মা।
- 'অবিবাহিত ব্যক্তি' এর এক কথায় প্রকাশ - অকৃতদার, অনূঢ়।
- 'অন্য দিকে মন যার' এর এক কথায় প্রকাশ - অন্যমনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
‘যদি’ কোন পদের উদাহরণ?
  1. যোজক
  2. অনুসর্গ
  3. আবেগ
  4. উপসর্গ
সঠিক উত্তর:
যোজক
উত্তর
সঠিক উত্তর:
যোজক
ব্যাখ্যা
• ‘যদি’ যোজক পদের উদাহরণ।

যোজক:

- পদ, বর্গ বা বাক্যকে যেসব শব্দ যুক্ত করে, সেগুলোকে যোজক বলে। যেমন- এবং, ও, আর, অথবা, তবু, সুতরাং, কারণ, তবে ইত্যাদি। বৈশিষ্ট্য অনুযায়ী যোজককে ৫টি শ্রেণিতে ভাগ করা যায়:

সাধারণ যোজক: এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে।
যেমন:
- রহিম করিম এই কাজটি করেছে।
- জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো।

বিকল্প যোজক: এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
যেমন:
- লাল বা নীল কলমটা আনো।
- চা না-হয় কফি খান।

বিরোধ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে।
যেমন:
- এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না।
- তাকে আসতে বললাম, তবু এল না।

কারণ যোজক: এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ।
যেমন:
- জিনিসের দাম বেড়েছে, কারণ চাহিদা বেশি।
- বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

• সাপেক্ষ যোজক: এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন:
- যদি রোদ ওঠে, তবে রওনা দেব।
- যত পড়ছি, ততই নতুন করে জানছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
১৪.
‘নরম-সরম’ কোন ধরনের শব্দদ্বিত্ব?
  1. পুনরাবৃত্ত দ্বিত্ব
  2. অনুকার দ্বিত্ব
  3. ধ্বন্যাত্মক দ্বিত্ব
  4. বিভক্তহীন দ্বিত্ব
সঠিক উত্তর:
অনুকার দ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
অনুকার দ্বিত্ব
ব্যাখ্যা
অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দের খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।

যেমন:
- ঝাল-টাল,
- মোটাসোটা,
- নরম-সরম,
- ব্যাপার-স্যাপার,
- বুঝে-সুঝে,
- অল্পস্বল্প,
- বুদ্ধিশুদ্ধি,
- গুটিশুটি,
- অঙ্ক-টঙ্ক,
- আম-টাম।

অন্যদিকে, 
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে।
যেমন:
- টুং টুং,
- ঠুকঠুক,
- শোঁ শোঁ,
- খক খক,
- দুম দুম।

পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
যেমন:
- জ্বর জ্বর,
- পর পর,
- কবি কবি,
- কথায় কথায় ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
১৫.
কোনটি সাধুরীতির শব্দ?
  1. আগুন
  2. বাঘ
  3. চাঁদ
  4. দন্ত
সঠিক উত্তর:
দন্ত
উত্তর
সঠিক উত্তর:
দন্ত
ব্যাখ্যা
বিশেষ্যপদের রূপের পার্থক্য:
সাধু - চলিত:
→ অগ্নি - আগুন, 
→ কর্ণ - কান, 
→ চন্দ্র - চাঁদ, 
→ দন্ত - দাঁত, 
→ পক্ষী - পাখি, 
→ ব্যাঘ্র - বাঘ, 
→ মৎস্য - মাছ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৬.
পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে তাকে কী বলে?
  1. অর্ধ-দ্বিস্বরধ্বনি
  2. দ্বিস্বরধ্বনি
  3. মিশ্রধ্বনি
  4. ব্যঞ্জনধ্বনি
সঠিক উত্তর:
দ্বিস্বরধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
দ্বিস্বরধ্বনি
ব্যাখ্যা
দ্বিস্বরধ্বনি:
- পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
যেমন:
- 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্] তৈরি হয়েছে।
- দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
- [আই]: তাই, নাই,
- [এই]: সেই, নেই,
- [উই]: দুই, রুই,
- [ওউ]: মৌ, বউ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।
১৭.
Identify the correct sentence.
  1.  Three fifths of the work had finished.
  2.  Three-fifth of the work was finished.
  3.  Three-fifths of the work have been finished.
  4.  Three-fifths of the work has been finished.
সঠিক উত্তর:
 Three-fifths of the work has been finished.
উত্তর
সঠিক উত্তর:
 Three-fifths of the work has been finished.
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).

- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- উল্লিখিত প্রশ্নে work হচ্ছে uncountable noun এবং singular.

- তাই, নিয়মানুযায়ী বুঝা যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে - Three-fifths of the work has been finished.
- যেহেতু কোনো কাজ নিজে নিজে করা সম্ভব নয়, কারো দ্বারা সংঘটিত হয় তাই তা pasive sense প্রকাশ করছে বিধায় has been অধিক গ্রহণযোগ্য উত্তর।
- had না হয়ে had been হলে দ্বৈত উত্তর হত।
১৮.
He reached ____the top of the mountain after a long hike.
  1. to
  2. at
  3. in
  4. No preposition needed
সঠিক উত্তর:
No preposition needed
উত্তর
সঠিক উত্তর:
No preposition needed
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - No preposition needed.
- Correct sentence: He reached the top of the mountain after a long hike.

• কিছু কিছু verb এর পর preposition বসে না।
- এই verb গুলো transitive verb বলে এদের পরে কোন preposition বসে না, সরাসরি object বসে।
• এগুলা হলো:
- Reach (পৌঁছান),
- resemble (সদৃশ হওয়া),
- violate (অমান্য করা, লংঘন করা),
- discuss (আলোচনা করা),
- resign (চাকরি ত্যাগ করা),
- sign (সই করা),
- investigate (তদন্ত করা),
- recommend ( অনুমোদন করা),
- order (আদেশ করা),
- command (আদেশ করা),
- enter (প্রবেশ করা) ইত্যাদি। 

- তাই প্রশ্নোক্ত বাক্যে কোন preposition বসবে না।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৯.
What is the antonym of the word 'Lucid'?
  1. Apprehensible
  2. Confounding
  3. Intelligible
  4. Coherent
সঠিক উত্তর:
Confounding
উত্তর
সঠিক উত্তর:
Confounding
ব্যাখ্যা
• Lucid (adjective)
English Meaning: (of speech or writing) Clearly expressed and easy to understand, or (of a person) thinking or reasoning clearly.
Bangla Meaning: 
(১) স্পষ্ট; সহজবোধ্য: lucid style; (২) মানসিকভাবে সুস্থ।

Synonyms: Intelligible (বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য), Understandable (বোধগম্য), Clear (স্বচ্ছ; স্পষ্ট), Coherent (সুসঙ্গত) Apprehensible (বোধগম্য)। 
Antonyms: Confusing (বিভ্রান্তিকর), Unclear (অস্পষ্ট), Ambiguous (অস্পষ্ট), Equivocal (দ্ব্যর্থবোধক), Baffling (হতবুদ্ধিকর), Confounding (বিভ্রান্তিকর)।

Other Forms: 
- Lucid intervals/moments (noun) উন্মাদগ্রস্ত ব্যক্তির পাগলামির ফাঁকে ফাঁকে প্রকৃতিস্থ অবস্থা।
- Lucidly (adverb) স্পষ্টভাবে; প্রাঞ্জলভাবে।
- Lucidity (noun) [uncountable noun] স্বচ্ছতা; সহজবোধ্যতা।

Example Sentence: 
1. It's written in very concrete language, very lucid, easy to understand.
2. It was a lucid moment in his madness.

Source: Live MCQ Lecture.
২০.
Which kind of parts of speech is the word 'Default?
  1. Noun and Adjective
  2. Adjective and verb
  3. Verb and Noun
  4. All of these
সঠিক উত্তর:
Verb and Noun
উত্তর
সঠিক উত্তর:
Verb and Noun
ব্যাখ্যা
• Default (noun) [uncountable noun] (verb intransitive) 

English Meaning: A failure to do something that you legally have to do, such as pay a debt.
Bangla Meaning: অনুপ্রস্থান; অভাব: অন্যপক্ষের অনুপ্রস্থানহেতু জয়লাভ।

• Other Forms:
- In default of (কিছুর) অভাব ঘটলে; (কিছু) না পেলে বা না ঘটলে; অনুপস্থানে।
- Default (verb intransitive) (১) কর্তব্যপালনে/হাজিরা দিতে ব্যর্থ হওয়া (যেমন আদালতে); ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া।
- Defaulter (noun) নিয়মলঙ্ঘী; ব্যত্যয়কারী। (২) সামরিক কোনো অপরাধে অভিযুক্ত সৈনিক; নিয়মলঙ্ঘী।

• Example Sentence: 
1. The two biggest risks are default and recovery of loan to a defaulted company.
2. You can enter your own settings or use the defaults.

Source: Live MCQ Lecture.
২১.
My waking up early every day helped me maintain a healthy routine. Here, 'waking' is used as -
  1. Gerund
  2. Participle
  3. Present continuous
  4. Finite verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• My waking up early every day helped me maintain a healthy routine. Here, 'waking' is used as - Gerund.

• Possessive adjective (your, his, her, my, theirs etc.)-এর পর gerund এবং Object pronoun (me, us, him, her, them, it)-এর পর present participle ব্যবহৃত হয়।
- Possessive Adjective + Gerund: Used to indicate ownership of the action (e.g., "My running").
- Object Pronoun + Present Participle: Used to describe the action involving the object (e.g., "Me dancing").

• প্রশ্নে উল্লিখিত বাক্যে 'My' Possessive adjective -এর পরে 'waking' বসাতে এটি একটি Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
২২.
A sad poem or song, especially remembering someone who has died or something in the past is called -
  1. Paean
  2. Encomium
  3. Elegy
  4. Hymn
সঠিক উত্তর:
Elegy
উত্তর
সঠিক উত্তর:
Elegy
ব্যাখ্যা
• Elegy (noun)
English Meaning: A sad poem or song, especially remembering someone who has died or something in the past.
Bangla Meaning: (plural elegies) শোকগাঁথা।

Synonyms: Funeral poem (দাফন কবিতা), Funeral song (অন্ত্যেষ্টিক্রিয়া গান), Dirge (অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গাওয়া শোকসংগীত), Death song (মৃতের জন্য শোকগীতি), Requiem (মৃত ব্যক্তির জন্য প্রার্থনা সংগীত)। 
Antonyms: Encomium (উচ্চ প্রশংসা), Paean (বিজয়সংগীত), Eulogy (উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা) Hymn (স্তুতি গান), Prose (গদ্য)। 

Other Forms: 
- Elegist (Noun).
- Elegiac (Adverb).

Example Sentence: 
1. She wrote an elegy for my closest one.
2. Many famous Poets wrote elegies for their beloved friends who passed away.

Source: Live MCQ Lecture.
২৩.
Akhi said to me, 'We are going to Rajshahi tomorrow.' ( Make it Indirect)
  1. Akhi told me that they will be going to Rajshahi the next day.
  2. Akhi told me that they would be going to Rajshahi the next day.
  3. Akhi told to me that they are going to Rajshahi the next day.
  4. Akhi told me that they were going to Rajshahi the next day.
সঠিক উত্তর:
Akhi told me that they were going to Rajshahi the next day.
উত্তর
সঠিক উত্তর:
Akhi told me that they were going to Rajshahi the next day.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,
- Direct speech এ said to থাকলে indirect speech এ তা পরিবর্তিত হয়ে told হবে এবং reporting verb এর tense অনুযায়ী indirect speech এ পরিবর্তন আসবে।
- কমার বদলে that বসবে।
-  Direct speech এ reporting verb (said) past tense এ থাকায়, Indirect speech এ reported speech এর verb ও past tense এ থাকবে।
- reporting speech টি present continuous tense এ থাকলে indirect speech এ তা past continuous হবে।
- এবং tomorrow থাকলে the next day বসবে। 

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Akhi told me that they were going to Rajshahi the next day.
২৪.
Let’s play a chess match, _______
  1. won't you?
  2. shall you?
  3. shall we?
  4. will you?
সঠিক উত্তর:
shall we?
উত্তর
সঠিক উত্তর:
shall we?
ব্যাখ্যা
• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে। 

• Tag question এর নিয়মানুযায়ী, 
• Let’s বা Let us থাকলে Tag –এ shall we বসাতে হয়।
- যেমন: Let’s play football, shall we?
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে -Let's আছে তাই শূন্যস্থানে shall we বসবে।
- Complete sentence: Let’s play a chess match, shall we?

• আবার,
- Imperative Sentence হলে Tag- এ will you বসে।
- যেমন: Open the door, will you?
২৫.
The character 'Iago' is the main antagonist in the play -
  1. King Lear
  2. Macbeth
  3. Hamlet
  4. Othello
সঠিক উত্তর:
Othello
উত্তর
সঠিক উত্তর:
Othello
ব্যাখ্যা
• Iago is the main antagonist in 'Othello'

• Othello:
- Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy এর কেন্দ্রীয় চরিত্র Othello এবং Othello's wife Desdemona is the heroine and she was Othello's wife and Brabantio's daughter.
- নাটকটির মূল বিষয়বস্তু: love and betrayal, intrigue and Jealousy.
- Iago রয়েছে Villan চরিত্রে।
- Iago cunningly convinces Othello that Desdemona has been unfaithful to him with Cassio, Othello's lieutenant.
- Consumed by jealousy and driven to madness, Othello succumbs to Iago's machinations and ultimately kills Desdemona. Realizing his grave error, Othello takes his own life, and Iago's treachery is exposed.

• 'Othello' এর নামানুসারে এবং তার সঙ্গীর প্রতি অতিরিক্ত সন্দেহপরায়ণতার ভিত্তিতে একটি মানসিক ব্যাধির নামকরণ করা হয়েছে।
- চিকিৎসা বিজ্ঞানে এই মানসিক ব্যাধিকে বলা হয় ‘Othello Syndrome’.

• The important characters of 'Othello' are -
- Othello: The protagonist of the play, Othello is a Moorish general in the Venetian army.
• Desdemona: Othello's wife and the daughter of a Venetian nobleman, Brabantio.
• Iago: The play's main antagonist, Iago is Othello's ensign. He manipulates others with cunning and deceit, particularly Othello, whom he leads into a destructive spiral of jealousy.
• Cassio: Othello's loyal and honorable lieutenant.
• Emilia: Iago's wife and Desdemona's maid.
• Brabantio: Desdemona's father and a Venetian senator.
• Roderigo: A wealthy Venetian who is infatuated with Desdemona.
• Duke of Venice: The political and military leader of Venice.

• Famous Quotations:
- “She loved me for the dangers I had passed, And I loved her that she did pity them.”
- “O, beware, my lord, of jealousy: It is the green-eyed monster which doth mock The meat it feeds on.”
- “I kissed thee ere I killed thee: no way but this, Killing myself, to die upon a kiss.”
- “Then must you speak Of one that loved not wisely but too well.”

Source: Britannica and SparkNotes.
২৬.
His performance pleases us. ( Make it passive)
  1. We are pleased by his performance.
  2. We are pleased with his performance.
  3. We are pleased at his performance.
  4. We are pleased from his performance.
সঠিক উত্তর:
We are pleased at his performance.
উত্তর
সঠিক উত্তর:
We are pleased at his performance.
ব্যাখ্যা
• Active voice কে Passive voice এ রূপান্তরের নিয়ম:
- Active Voice এর object‌ টি Passive voice এর subject হয় + Tense অনুযায়ী Auxiliary verb + মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to,in) বসে।

• ব্যক্তির ক্ষেত্রে with বসে আর ব্যক্তির কাজ বা বস্তুর উপরে সন্তুষ্টি বোঝাতে at বসে।
- যেহেতু প্রশ্নে ব্যক্তির কাজের উপর সন্তুষ্টি বোঝানো হয়েছে তাই pleased at বসবে।

• Active Voice: His performance pleases us.
- Passive voice: We are pleased at his performance.
২৭.
The rice of Dinajpur is fine. Here the word 'rice' is a/an -
  1. Collective noun
  2. Material noun
  3. Common noun
  4. Proper noun
সঠিক উত্তর:
Common noun
উত্তর
সঠিক উত্তর:
Common noun
ব্যাখ্যা
• The rice of Dinajpur is fine. Here the word 'rice' is a - common noun.

•  Materiel noun 
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
-  Rice (চাল/ ভাত) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

- কিন্তু  if there is an article before it (e.g. The rice) or if the noun is in the plural, the material noun turns into a common noun.
- অর্থাৎ, যদি কোনো material noun এর পূর্বে article বসে অথবা noun টি plural form এ বসে, তবে যেটি common noun এ পরিণত হয়। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - common noun. 
২৮.
You must be submissive to the Almighty. (Make it Negative)
  1. You cannot help be submissive to the Almighty.
  2. You cannot but be submissive to the Almighty.
  3. You cannot but submissive to the Almighty.
  4. You cannot but being submissive to the Almighty.
সঠিক উত্তর:
You cannot but be submissive to the Almighty.
উত্তর
সঠিক উত্তর:
You cannot but be submissive to the Almighty.
ব্যাখ্যা
• Must/Have to যুক্ত affirmative sentence কে negative করার নিয়ম হচ্ছে - 
- must এর পরিবর্তে - 
- cannot but বসবে + এরপর verb এর base form + object বসবে।
অথবা 
- cannot help + verb + ing + object.

• সুতরাং নিয়মানুযায়ী দুইরকম ভাবে must যুক্ত affirmative বাক্যকে negative এ পরিবর্তন করা যায়।
- You cannot but be submissive to the Almighty.
- You cannot help being submissive to the Almighty.

• যেহেতু প্রশ্নে - You cannot but be submissive to the Almighty. দেয়া আছে। তাই এটিই সঠিক উত্তর।
 
২৯.
She had better _______ during the test.
  1. refraing from to speaking
  2. to refrain from speaking
  3. refrain from speaking
  4. refrain from to speak
সঠিক উত্তর:
refrain from speaking
উত্তর
সঠিক উত্তর:
refrain from speaking
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - refrain from speaking
- Complete Sentence: She had better refrain from speaking during the test.
- বাংলা অর্থ  তার পরীক্ষার সময় কথা বলার থেকে বিরত থাকা উচিত।

• had better একটি modal auxiliary verb.
- আর Modal Auxiliary এর পর Verb এর Base Form বসে, তাই refrain বসবে। 
• আবার, 
• Refrain from doing something - নিজেকে কোন কিছু থেকে বিরত রাখা।
- কোন কিছু থেকে বিরত থাকা অর্থে refrain এর পর preposition হিসাবে from বসে।
• Prohibit, desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি verb এর পর from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।

• More Examples:
- We had better refrain from smoking if we want to keep healthy.
- They had better refrain from discussing sensitive topics in public.
- You had better refrain from eating too much junk food.
৩০.
What is the singular of 'Phenomena'?
  1. Phenomeneon
  2. Phenomenon
  3. Phenomene
  4. Phenomenus
সঠিক উত্তর:
Phenomenon
উত্তর
সঠিক উত্তর:
Phenomenon
ব্যাখ্যা
• Phenomena শব্দটি Plural.
- এর Singular form হচ্ছে Phenomenon.

• Phenomenon: [singular]
English meaning: a fact or an event in nature or society, especially one that is not fully understood.
Bangla meaning: ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়।
Example Sentence:
- One of the most significant phenomena of our time has been the development of cinema.
- The band was a pop phenomenon just for their sales figures alone.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Complete the proverb: Zeal without knowledge is a runaway _______.
  1. thief
  2. horse
  3. men
  4. river
সঠিক উত্তর:
horse
উত্তর
সঠিক উত্তর:
horse
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - horse.
Complete proverb - Zeal without knowledge is a runaway horse.
Bangla Meaning: জ্ঞানহীন উৎসাহ বা আগ্রহ লাগামছেঁড়া ঘোড়ার মত।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.
৩২.
The girl in the middle is the best debater. Here the phrase 'in the middle' is a/an -
  1. Phrase preposition
  2. Prepositional phrase
  3. Noun phrase
  4. Conjunction phrase
সঠিক উত্তর:
Prepositional phrase
উত্তর
সঠিক উত্তর:
Prepositional phrase
ব্যাখ্যা
• The girl in the middle is the best dancer. Here the phrase 'in the middle' is a - Prepositional phrase.

• Prepositional Phrase:
- Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে।
যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He is a man of great wealth. (Prepositional Phrase/ Adjective Phrase).
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)
- They came in a body. (Prepositional Phrase/ Adverb Phrase)

• উল্লেখিত প্রশ্নে in the middle এর part টুকু noun the girl কে modify করছে বিধায় এটি adjective phrase হয়েছে। 
- অর্থাৎ, এটি একই সঙ্গে Prepositional phrase এবং Adjective phrase.
- যেহেতু অপশনে কেবল Prepositional phrase আছে তাই এটি সঠিক উত্তর।
৩৩.
A friend of mine is getting married next week. Here the word 'mine' is a/an -
  1. Possessive pronoun
  2. Possessive Adjective
  3. Indefinite pronoun
  4. Numeral Adjective
সঠিক উত্তর:
Possessive pronoun
উত্তর
সঠিক উত্তর:
Possessive pronoun
ব্যাখ্যা
• A friend of mine is getting married next week.
- Here the word 'mine' is a - Possessive pronoun.

• Possessive pronoun হচ্ছে personal Pronoun এর একটি প্রকার।
- এই pronoun দ্বারা possession বা অধিকার বোঝানো হয়।
- It is the pronoun that is used after a noun.
- Mine, ours, hers, theirs ইত্যাদি হচ্ছে possessive pronoun এর উদাহরণ।
৩৪.
The word 'Propriety' means -
  1. অসৌজন্যতা
  2. শালীনতা
  3. সম্পদ
  4. নির্জীব
সঠিক উত্তর:
শালীনতা
উত্তর
সঠিক উত্তর:
শালীনতা
ব্যাখ্যা
• Propriety (noun)
English Meaning: Correct moral behavior or actions.
Bangla Meaning: 
(১) [Uncountable noun] আচরণ ও নীতিনিয়মের শুদ্ধতা; ঔচিত্য, যথাযথ। সামাজিক আচরণবিষয়ক খুঁটিনাটি; ঔচিত্যানৌচিত্য; শোভনতা-শালীনতা
(২) [Uncountable noun] যৌক্তিকতা; যথাযোগ্যতা; যথার্থতা; উপযুক্ততা।

Synonyms: Decorum (শিষ্টতা), Respectability (শ্রদ্ধালাভের উপযুক্ততা), Decency (শোভনতা), Etiquette, (আদবকেতা, শিষ্টাচার) Manner (রীতিনীতি)।
Antonyms: Impropriety (অযথার্থ), Indecorum (অশিষ্টাচার), Misbehaviour (অসভ্য আচরণ), Indecency (অসৌজন্যতা), Dishonesty (অসততা)।

Example Sentence: 
1. The movie deals with the need for moral propriety in life.
2. They debated the propriety of the punishment that he was given.

Source: Live MCQ Lecture.
৩৫.
বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কোথায় অবস্থিত?
  1. কুতুপালং, বাংলাদেশ
  2. রাফাহ, ফিলিস্তিন
  3. গাজিয়ানটেপ, তুরস্ক
  4. ফ্রিডল্যান্ড, জার্মানি
সঠিক উত্তর:
কুতুপালং, বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
কুতুপালং, বাংলাদেশ
ব্যাখ্যা
কুতুপালং শরণার্থী শিবির:
- বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো কুতুপালং শরণার্থী শিবির।
- এটি বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থইত।

উল্লেখ্য,
- রোহিঙ্গারা মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠি। রাখাইনে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন তারা। ২০১৭ সালের আগস্টে সেনা বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। কক্সবাজারের কুতুপালং শিবিরে বর্তমানে প্রায় ৯ লাখ শরণার্থী অবস্থান করছে।

অন্যদিকে,
- তালিকায় ২য় অবস্থানে রাখা হয়েছে কেনিয়ার দাবাব শরণার্থী শিবির।
- ৩ নম্বরে রয়েছে কেনিয়ার কাকুমা। 

উৎস: i) Reuters.
ii) USA for UNHCR.
৩৬.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুসারে দারিদ্র্যের হার কত?
  1. ১৯.৯%
  2. ৭.৮%
  3. ১৮.৭%
  4. ১০.২%
সঠিক উত্তর:
১৮.৭%
উত্তর
সঠিক উত্তর:
১৮.৭%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:
- বাংলাদেশের মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন।
- জনসংখ্যা বৃদ্ধির স্বাভাবিক হার: ১.৩৩%।
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল: ৭২.৩ বছর (পুরুষ: ৭০.৮; নারী: ৭৩.৮)।
- মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি: ২,৬৭৫ মার্কিন ডলার।
- মোট রপ্তানি আয়: ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার।
- মোট আমদানি ব্যয়: ৪৪,১০৮ মিলিয়ন মার্কিন ডলার।
- মূল্যস্ফীতি: ৯.৭৪%।
- মোট তফসিলি ব্যাংক: ৬১টি।

⇒ সাক্ষরতার হার (৭ বছর+): ৭৭.৯%।
- পুরুষ ও নারীর অনুপাত (২০২৩): ৯৬.৩: ১০০।

⇒  দারিদ্র্যের হার: ১৮.৭%।
- চরম দারিদ্র্যের হার: ৫.৬%।

⇒ জিডিপিতে বিভিন্ন খাতে অবদান -
- কৃষি: ১১.০২%।
- শিল্প: ৩৭.৯৫%।
- সেবা: ৫১.০৪%।

উল্লেখ্য,
- ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৫.৮২%।

উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৩৭.
সর্বশেষ ফিফা নারী ফুটবল বিশ্বকাপে কোন দল জয়ী হয়েছেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. স্পেন
  2. আর্জেন্টিনা
  3. ইংল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- এটি নারী বিশ্বকাপ ফুটবলের নবম আসর।
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
৩৮.
কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়?
  1. টিকটিকি
  2. বাদুড়
  3. শুশুক
  4. ইঁদুর
সঠিক উত্তর:
টিকটিকি
উত্তর
সঠিক উত্তর:
টিকটিকি
ব্যাখ্যা
টিকটিকি সরীসৃপ শ্রেণির প্রাণী।

স্তন্যপায়ী প্রাণী:

- স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম দ্বারা আবৃত থাকে।
- স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে।
- শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়।
- যেমন- তিমি, বাদুড়, শুশুক, গরু, হাতি, মানুষ, কুকুর, বানর, ঘোড়া, ইঁদুর, জিরাফ ইত্যাদি।

অন্যদিকে,
⇒ সরীসৃপ শ্রেণির প্রাণী:
- এরা বুকে ভর দিয়ে চলে, ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়।
যেমন- সাপ, কুমির, ঘড়িয়াল, কচ্ছপ, টিকটিকি, গিরগিটি, ডাইনোসর প্রভৃতি সরীসৃপ শ্রেণির প্রাণী।

উৎস: উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৯.
'ওয়ানগালা' কাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব?
  1. গারো
  2. মারমা
  3. ত্রিপুরা
  4. সাঁওতাল
সঠিক উত্তর:
গারো
উত্তর
সঠিক উত্তর:
গারো
ব্যাখ্যা
গারো:
- গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায়।
- গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
- জাতিগত পরিচয়ের ক্ষেত্রে অনেক গারোই নিজেদেরকে মান্দি বলে পরিচয় দেন।
- গারোদের ভাষায় 'মান্দি' শব্দের অর্থ হল 'মানুষ'।
- গারোদের সমাজে মাতৃতান্ত্রিক পরিবার প্রথা প্রচলিত।
- তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম 'ওয়ানগালা'।
- আশ্বিন মাসে একেক গ্রামের মানুষদের সামর্থ্যানুযায়ী সাত দিন কিংবা তিনদিন ধরে এই উৎসব অনুষ্ঠিত হতো।
- তাদের আদি ধর্মের নাম 'সাংসারেক'।

অন্যদিকে -
- সোহরাই হলো সাঁওতালদের উৎসব।
- বৈসুক হলো ত্রিপুরাদের উৎসব।
- সাংগ্রাই হলো মারমাদের উৎসব।

উৎস: নৃ-গোষ্ঠীসনদ বাংলাদেশ।
৪০.
টলেমি কোন দেশের বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন?
  1. মিশর
  2. রোমান
  3. চীন
  4. জার্মান
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
টলেমি:
- ক্লডিয়াস টলেমি ছিলেন গ্রিকো-মিশরীয় জ্যোতির্বিদ ও গাণিতবিদ।
- তিনি রোম-শাসিত মিশরের ইজিপ্টাস নামক প্রদেশের অধিবাসী ছিলেন।

উল্লেখ্য,
- তিনি আলেকজান্দ্রিয়ার নিকট একটি মানমন্দিরে কাজ করতেন।
- তাঁর তৈরি করা মহাবিশ্বের মডেলে ধারাবাহিকভাবে পৃথিবী, চাঁদ, বুধ, শুক্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শনিকে রাখা হয়েছে।
- এগুলোর কেন্দ্রে পৃথিবীকে দেখানো হয়েছে।
- বৃত্তের ভেতর চতুর্ভুজসম্পর্কিত উপপাদ্যটি টলেমির।
- তিনি ত্রিকোণমিতিক ছক তৈরির কাজে উপপাদ্যটি ব্যবহার করেন।

উৎস: Britannica.
৪১.
‘বীরশ্রেষ্ঠ' গ্রন্থের রচয়িতা কে?
  1. সেলিনা হোসেন
  2. পান্না কায়সার
  3. জাহানারা ইমাম
  4. সালমা হোসেন
সঠিক উত্তর:
জাহানারা ইমাম
উত্তর
সঠিক উত্তর:
জাহানারা ইমাম
ব্যাখ্যা
‘বীরশ্রেষ্ঠ' গ্রন্থ:
- ‘বীরশ্রেষ্ঠ' গ্রন্থের রচয়িতা জাহানারা ইমাম।

⇒ জাহানারা ইমাম:
- জাহানারা ইমাম একজন কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র প্রথম আহ্বায়ক।
- তিনি ‘শহীদ জননী’ হিসেবে বিশেষভাবে খ্যাত।
- ১৯২৯ সালের ৩ মে জাহানারা ইমাম অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন।
- তাঁর পুত্র শাফী ইমাম রুমী।
- একাত্তরে তাঁর এই পুত্র রুমী ছাত্রত্ব ত্যাগ করে দেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি মিলিটারির হাতে নিহত হন।
- বিজয় লাভের পর রুমীর বন্ধুরা রুমীর মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন।
- তখন থেকেই তিনি ‘শহীদ জননী’র মর্যাদায় ভূষিত হন।
- তিনি বেশ কিছু বই লিখেছেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’।

⇒ গল্প, উপন্যাস ও দিনপঞ্জি জাতীয় রচনা মিলিয়ে তাঁর বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে।
- সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ‘অন্য জীবন’ (১৯৮৫), ‘বীরশ্রেষ্ঠ’ (১৯৮৫), ‘জীবন মৃত্যু’ (১৯৮৮), ‘চিরায়ত সাহিত্য’ (১৯৮৯), ‘বুকের ভিতরে আগুন’ (১৯৯০), ‘নাটকের অবসান’ (১৯৯০), ‘দুই মেরু’ (১৯৯০), ‘নিঃসঙ্গ পাইন’ (১৯৯০), ‘নয় এ মধুর খেলা’ (১৯৯০), ‘ক্যানসারের সঙ্গে বসবাস’ (১৯৯১) ও ‘প্রবাসের দিনলিপি’ (১৯৯২)।

উৎস: বাংলাপিডিয়া।
৪২.
EFT -এর পূর্ণরূপ কী?
  1. Electronic Fund Trade
  2. Electronic Fund Teller Machine
  3. Electronic Fund Transfer
  4. Electronic Fund Technology
সঠিক উত্তর:
Electronic Fund Transfer
উত্তর
সঠিক উত্তর:
Electronic Fund Transfer
ব্যাখ্যা
E-banking-related abbreviations:
- ACPS -এর পূর্ণরূপ: Automated Cheque Processing System.
- BEFTN -এর পূর্ণরূপ: Bangladesh Electronic Fund Transfer Network.
- BFIU -এর পূর্ণরূপ: Bangladesh Financial Intelligence Unit.
- EFT -এর পূর্ণরূপ: Electronic Fund transfer.
- NPSB -এর পূর্ণরূপ: National Payment Switch Bangladesh.
- RTGS -এর পূর্ণরূপ: Real Time Gross Settlement.
- TT -এর পূর্ণরূপ: Telegraphic Transfer.

উৎস: Britannica.
৪৩.
নিম্নের কোন ব্যক্তি রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. আনোয়ার সাদাত
  3. উইনস্টন চার্চিল
  4. নেলসন মেন্ডেলা
সঠিক উত্তর:
উইনস্টন চার্চিল
উত্তর
সঠিক উত্তর:
উইনস্টন চার্চিল
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ ও লেখক।
- উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদে স্বাক্ষর করেন।
- উইনস্টন চার্চিল উগান্ডার সৌন্দর্য, প্রচুর বন্যপ্রাণী এবং বৈচিত্র্যের জন্য উগান্ডাকে 'আফ্রিকার মুক্তা' বলে অভিহিত করেছেন।

উৎস: Britannica.
৪৪.
ম্যালেরিয়া রোগের বাহক কী?
  1. এডিস
  2. কিউলেক্স
  3. স্যান্ড ফ্লাই
  4. অ্যানােফিলিস মশা
সঠিক উত্তর:
অ্যানােফিলিস মশা
উত্তর
সঠিক উত্তর:
অ্যানােফিলিস মশা
ব্যাখ্যা
ম্যালেরিয়া জ্বর:
- Plasmodium নামক অনুজীবের কারণে ম্যালেরিয়া রোগ হয়। 
- অ্যানােফিলিস মশা (Anopheles mosquitoes) এর মাধ্যমে ম্যালেরিয়া রোগের জীবাণু বিস্তার লাভ করে। 

⇒ স্যার রোনাল্ড রস প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী।
- ১৮৯৭ সালে ভারতে কর্মরত ব্রিটিশ ডাক্তার স‍্যার রোনাল্ড রস প্রমাণ করেন যে Anopheles মশা এই রোগের বাহক হিসেবে কাজ করে।
- এ আবিষ্কারের কারণে তাকে ১৯০২ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেয়া হয়।
- তিনি সুস্থ ও সংক্রমিত পাখিদেরকে অধ্যয়ন করে প্লাসমোডিয়াম জীবাণুর সমগ্র জীবনচক্র সম্পর্কে জ্ঞানার্জন করেন।
- তিনি দেখান যে মশার লালাগ্রন্থিতে প্লাসমোডিয়াম জীবাণু থাকে এবং মশার কামড়ের মাধ্যমে এটি অন্য পোষকের দেহে সংক্রমিত হয়।
- তাঁর এই কাজের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়।

অন্যদিকে,
- ডেঙ্গু রোগের জীবাণুবাহী মশার প্রজাতি হলো- এডিস।
- ফাইলেরিয়া বা গোদ রোগের জীবাণুবাহী মশা- কিউলেক্স।
- কালাজ্বরের জীবাণুবাহী মশা- স্যান্ড ফ্লাই।
- Aedes aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়। এছাড়া এডিস এলবোপিকটাস মশার কামরেও ডেঙ্গু রোগ ছড়াতে পারে।

উৎস: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৪৫.
'হাভানা' কোন দেশের রাজধানী?
  1. কিউবা
  2. জ্যামাইকা
  3. হাইতি
  4. কোস্টারিকা
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা
কিউবা:
- কিউবা ওয়েস্ট ইন্ডিজের দেশ এবং দ্বীপপুঞ্জের বৃহত্তম একক দ্বীপ।
- এটি ক্যারিবিয়ান অঞ্চলের অন্যতম প্রভাবশালী রাজ্য।
- কিউবার রাজধানী হাভানা।
- ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের জন্য কিউবা দাবি করেছিলেন।
- এটি ১৮ শতকে স্প্যানিশ সাম্রাজ্যের কাঁচা চিনির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে।
- এটি ‘অ্যান্টিলসের মুক্তা’ উপাধি লাভ করে।
- হাভানার একটি নৈসর্গিক ওয়াটারফ্রন্ট রয়েছে এবং এটি চমৎকার সমুদ্র সৈকত দ্বারা বেষ্টিত।

অন্যদিকে -
- জ্যামাইকার রাজধানী কিংস্টন।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কোস্টারিকার রাজধানী স্যানজোসে।

উৎস: Britannica.
৪৬.
নিম্নের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
  1. http
  2. www
  3. HTML
  4. URL
সঠিক উত্তর:
URL
উত্তর
সঠিক উত্তর:
URL
ব্যাখ্যা
URL:
- URL এর পূর্ণরূপ হলাে Uniform Resource Locator.
- ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।

উল্লেখ্য, 
• https://www.abcd.com/home প্রদত্ত URL টির -
- https হচ্ছে প্রোটোকল,
- www.abcd.com হচ্ছে ওয়েব সার্ভারের নাম (ডোমেইন নেম)
- home হচ্ছে ডিরেক্টরি নাম (পাথ)

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪৭.
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ৯০ টাকা
  2. ৯৫ টাকা
  3. ১০২ টাকা
  4. ১০৫ টাকা
সঠিক উত্তর:
১০২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 

সমাধান:
১৫% কমিশনে, 
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
∴ লিখিত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ১২০)/১০০ টাকা
= ১০২০০/১০০ টাকা
= ১০২ টাকা

∴ বইটি ক্রয় করা যাবে = ১০২ টাকা।
৪৮.
যদি x = - 3 হয়, তবে (-3x2) এর মান কত?
  1. 18
  2. - 18
  3. 27
  4. - 27
সঠিক উত্তর:
- 27
উত্তর
সঠিক উত্তর:
- 27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = - 3 হয়, তবে (-3x2) এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x = - 3

এখন,
- 3x2
= - 3 × (- 3)2
= - 3 × 9
= - 27
৪৯.
sin2θ = √3/2 হলে, θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: sin2θ = √3/2 হলে, θ এর মান কত?

সমাধান: 
sin2θ = √3/2
বা, sin2θ = sin60°
বা, 2θ = 60°
বা, θ = 60°/2
∴ θ = 30°
৫০.
নিচের কোন দুইটি সহ-মৌলিক যুগল সংখ্যা? 
  1. (১০, ১৫)
  2. (৯, ১৬)
  3. (২১, ১৪)
  4. (২৭, ১২)
সঠিক উত্তর:
(৯, ১৬)
উত্তর
সঠিক উত্তর:
(৯, ১৬)
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা যুগল সহ-মৌলিক? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি সংখ্যার গ.সা.গু ১ হলে‌ অর্থাৎ ১ ভিন্ন কোন সাধারণ গুণনীয়ক না থাকলে তাদেরকে একত্রে সহ-মৌলিক সংখ্যা বলে।
যেমন- (৩, ৪), (৮, ৯), (৬, ১৩) (৯, ১৬), (১৬, ২৫) ইত্যাদি।

এখানে,
৯ = ১ × ৩ × ৩
১৬ = ১ × ২ × ৮
= ৪ × ৪
এখানে যেহেতু ১ ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই।
সুতরাং, (৯, ১৬) পরস্পর সহ-মৌলিক।
৫১.
(x/2)a + 1 = 1 হলে a -এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা
প্রশ্ন: (x/2)a + 1 = 1 হলে a -এর মান কত? 

সমাধান: 
(x/2)a + 1 = 1 
বা, (x/2)a + 1 = (x/2)0
বা, a + 1 = 0 
∴ a = - 1 
৫২.
চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?
  1. ৪ কেজি
  2. ৬ কেজি
  3. ৮ কেজি
  4. ১০ কেজি
সঠিক উত্তর:
৬ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৬ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩। আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত দাঁড়ায় ২ : ১। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?

সমাধান: 
ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি 
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি। 

শর্তমতে, 
৮x/(৩x +২) = ২/১ 
বা, ৮x = ৬x + ৪ 
বা, ৮x - ৬x = ৪
বা, ২x = ৪
বা, x = ৪/২ 
∴ x = ২ 

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = (৩ × ২) কেজি
= ৬ কেজি।
৫৩.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 
  1. ৮% বৃদ্ধি
  2. ১০৮% বৃদ্ধি
  3. ৮% হ্রাস
  4. ১০৮% হ্রাস
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
৮% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 

সমাধান: 
ধরি, 
দৈর্ঘ্য = ১০০ একক
এবং প্রস্থ = ১০০ একক
∴ ক্ষেত্রফল = (১০০ × ১০০) বর্গ একক
= ১০০০০ বর্গ একক

আবার,
২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১২০ একক
এবং ১০% হ্রাসে প্রস্থ = ৯০ একক
∴ ক্ষেত্রফল = (১২০ × ৯০) বর্গ একক
= ১০৮০০ বর্গ একক

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৮০০ - ১০০০০) বর্গ একক
= ৮০০ বর্গ একক

∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার = {(৮০০ × ১০০)/১০০০০}%
= ৮% ।
৫৪.
x ও y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 
  1. xy
  2. xy + 2
  3. x + y
  4. x + y + 1
সঠিক উত্তর:
x + y
উত্তর
সঠিক উত্তর:
x + y
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 

সমাধান: 
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়।

ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5, 
ক) xy = (3 × 5) = 15 (বিজোড় সংখ্যা),
খ) xy + 2 = (3 × 5) + 2 = 15 + 2 = 17 (বিজোড় সংখ্যা), 
গ) x + y = (3 + 5) = 8 (জোড় সংখ্যা) এবং
ঘ) x + y + 1 = (3 + 5 + 1) = 9 (বিজোড় সংখ্যা)।

∴ (x + y) জোড় সংখ্যা হবে। 
৫৫.
দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ২০
  2. ১৫
  3. ১০
  4. ৩০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
বড় সংখ্যাটি = x
ছোট সংখ্যাটি = ২x/৩

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × সংখ্যা দুইটি গ.সা.গু
⇒ x. ২x/৩ = ৬০ × ১০
⇒ ২x = ৬০০ × ৩
⇒ x = ১৮০০/২
⇒ x = √৯০০
∴ x = ৩০
বড় সংখ্যাটি = ৩০

∴ ছোট সংখ্যাটি = (৩০ × ২)/৩
= ২০ ।
৫৬.
p + q = 5 এবং p - q = 3 হলে, p2 + q2 এর মান কত?
  1. 8
  2. 17
  3. 21
  4. 34
সঠিক উত্তর:
17
উত্তর
সঠিক উত্তর:
17
ব্যাখ্যা
প্রশ্ন: p + q = 5 এবং p - q = 3 হলে, p2 + q2 এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
2 (p2 + q2) = (p + q)2 + (p - q)2
বা, (p2 + q2) = {(p + q)2 + (p - q)2}/2 
= {(5)2 + (3)2}/2
= (25 + 9)/2
= 34/2
= 17
৫৭.
২৭৯° কোণকে কী কোণ বলে?
  1. সূক্ষ্মকোণ
  2. স্থূলকোণ
  3. পূরক কোণ
  4. প্রবৃদ্ধ কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭৯° কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে।
- তাই ২৭৯° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
৫৮.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৬৫২ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭০০ টাকা হলে, আসল কত? 
  1. ৪৫০ টাকা
  2. ৫৮০ টাকা
  3. ৫৫০ টাকা
  4. ৫০০ টাকা
সঠিক উত্তর:
৫৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৬৫২ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭০০ টাকা হয়। আসল কত?

সমাধান: 
আসল + ৫ বছরের সুদ =৭০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৬৫২ টাকা
-----------------------------------------
∴ ২ বছরের সুদ = (৭০০ - ৬৫২) = ৪৮ টাকা
∴ ১ বছরের সুদ =৪৮/২ টাকা
∴ ৫ বছরের সুদ = (৪৮ × ৫)/২ টাকা
= ১২০ টাকা

∴ আসল = (৭০০ - ১২০)
= ৫৮০ টাকা।
৫৯.
256 এর 2 ভিত্তিক লগারিদম কত? 
  1. 5
  2. 7
  3. 8
  4. 6
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: 256 এর 2 ভিত্তিক লগারিদম কত? 

সমাধান: 
256 এর 2 ভিত্তিক লগারিদম = log2256
= log228
= 8 log22
= 8 × 1 
= 8
৬০.
একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? 
  1. ২/৩
  2. ২/৫
  3. ৩/৪
  4. ৫/৯
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭। লবের সাথে ১ যোগ করলে হরের সমান হবে। ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ভগ্নাংশটির লব x হলে হর হবে (৭ - x)
∴ ভগ্নাংশটি = x/(৭ - x)

শর্তমতে,
x + ১ = ৭ - x
বা, x + x = ৭ - ১
বা, ২x = ৬
বা, x = ৬/২
∴ x = ৩

∴ নির্ণেয় ভগ্নাংশটি = ৩/(৭ - ৩)
= ৩/৪ ।
৬১.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 
  1. ৩০ মিটার
  2. ৬০ মিটার
  3. ৯০ মিটার
  4. ১২০ মিটার
সঠিক উত্তর:
১২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 

সমাধান: 
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৯০০ বর্গমিটার
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৯০০ মিটার
= ৩০ মিটার

আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য
= (৩০ × ৪) মিটার
= ১২০ মিটার

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ১২০ মিটার।
৬২.
একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 
  1. ২০ টি
  2. ২৪ টি
  3. ২৫ টি
  4. ৩০ টি
সঠিক উত্তর:
২৪ টি
উত্তর
সঠিক উত্তর:
২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 

সমাধান:
৬০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬ টি
∴ ১% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = ১৬/৬০ টি
∴ ৯০% নম্বর পায় প্রশ্নের সঠিক উত্তর দিয়ে = (১৬ ×৯০)/ ৬০ টি
= ২৪ টি

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ২৪টি।
৬৩.
যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x + y = কত? 
  1. - 3
  2. 3
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x + y = কত? 

সমাধান: 
5xy + 28x - 2 = 0
বা, 5x × (- 4) + 28x - 2 = 0   [y = - 4]
বা, - 20x + 28x - 2 = 0
বা, 8x - 2 = 0
বা, 8x = 2
বা, x = 2/8
∴ x = 1/4 

∴ 4x + y = 4 × (1/4) + (- 4)
= 1 - 4
= - 3
৬৪.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 30°
  2. 40°
  3. 42°
  4. 48°
সঠিক উত্তর:
42°
উত্তর
সঠিক উত্তর:
42°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান: 
ধরি,
বৃহত্তম কোণ = x°
ক্ষুদ্রতম কোণ = (x - 6)°

প্রশ্নমতে,
x + (x - 6) = 90°
বা, 2x - 6 = 90°
বা, 2x = 96°
∴ x = 48°

∴ ক্ষুদ্রতম কোণ = (48 - 6)°
= 42° ।
৬৫.
১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 
  1. ২০
  2. ২৪
  3. ২৮
  4. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 

সমাধান: 
১০০৮ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭
= ২ × ৩ × ৭
এখানে,
২ এর সূচক ৪, ৩ এর সূচক ২ এবং ৭ এর সূচক হলো ১ 

এখন,
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১) (২ + ১) (১ + ১)
= ৫ × ৩ × ২
= ৩০

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ৩০ ।
৬৬.
1 + 2 + 3 +............+ 19 = কত? 
  1. 160
  2. 180
  3. 190
  4. 210
সঠিক উত্তর:
190
উত্তর
সঠিক উত্তর:
190
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 +............+ 19 = কত? 

সমাধান: 
পদসংখ্যা, n = 19 
প্রথম পদ, a = 1 
সাধারণ অন্তর, d = 2 - 1 = 1 

∴ 19টি পদের সমষ্টি = n/2 {2a + (n - 1)d} 
= 19/2 {2 × 1 + (19 - 1) × 1}
= 19/2 (2 + 18)
= (19/2) × 20
= 190
৬৭.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? 
  1. ৩%
  2. ৪%
  3. ৬%
  4. ৮%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?

সমাধান: 
এখানে,
সুদ, I = ৪৭৬ - ৪২৫ = ৫১ টাকা
আসল, P = ৪২৫ টাকা
সময়, n = ৩ বছর
সুদের হার, r =?

আমরা জানি,
I = Pnr
বা, ৫১ = ৪২৫ × ৩ × (r/১০০)
বা, r = (৫১ × ১০০)/(৪২৫ × ৩)
বা, r = ৪

∴ সুদের হার = ৪% ।