পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৫১
সিলেবাস
পরীক্ষা – ১৩ বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী: - [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৫১ প্রশ্ন

.
দেশের সর্বশেষ ওয়াসা -
  1. ক) সিলেট ওয়াসা
  2. খ) চট্টগ্রাম ওয়াসা
  3. গ) রাজশাহী ওয়াসা
  4. ঘ) খুলনা ওয়াসা
ব্যাখ্যা
- দেশে বর্তমানে ওয়াসার সংখ্যা ৫ টি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট।
- সিলেট ওয়াসা দেশের ৫ম এবং সর্বশেষ ওয়াসা।

উৎস: প্রথম আলো(০৪ মার্চ ২০২২), Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার জুন ২০২২।
.
কত সালে রানি এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে বসেন?
  1. ক) ১৯৫২ সালে
  2. খ) ১৯৫০ সালে
  3. গ) ১৯৪৮ সালে
  4. ঘ) ১৯৪৭ সালে
ব্যাখ্যা
• ১৯৫২ সালে রানি এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে বসেন।

• রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহন করেন।
- পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়।
- ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান - ৮ সেপ্টেম্বর ২০২২। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, দ্য ডেইলি স্টার। 
.
সম্প্রতি ন্যাটোর ৩১তম দেশ হিসেবে যোগ দেয়-
  1. ক) ডেনমার্ক
  2. খ) ইউক্রেন
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
NATO: 
- পূর্ণরূপ North Atlantic Treaty Organization.
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ ২ টি, আলবেনিয়া ও তুরস্ক।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর লন্ডন, ব্রিটেন।
- সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে স্থানান্তর করা হয় ১৬ এপ্রিল, ১৯৫২ সালে।
- বর্তমান সদর দপ্তর ব্রাসেলাস, বেলজিয়াম।
- বর্তমান সদস্য দেশ ৩১টি।
- সর্বশেষ সদস্য দেশ ফিনল্যান্ড।
- বর্তমান মহাসচিব জেনস স্টেলটেনবার্গ, নরওয়ে।

উৎস: ন্যাটোর অফিসিয়াল সাইট।
.
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) ডা. জাফরুল্লাহ চৌধুরীর
  3. গ) ড. মুহাম্মদ ইউনূস
  4. ঘ) ডা. রাশেদা খানম
ব্যাখ্যা
- গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীন বাংলাদেশে প্রথম স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল, যা বর্তমানে দেশের সুপরিচিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।
- ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছিলেন এই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
- প্রতিষ্ঠানটি তার সমন্বিত সমাজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বা জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পদক লাভ করে।
- বর্তমানে সারাদেশে গণস্বাস্থ্যের ৪০টি মেডিকেল সেন্টার রয়েছে। 
- সারাদেশে ৪৩টি স্বাস্থ্যকেন্দ্র, মেয়েদের ড্রাইভিং স্কুল, ভেটেরিনারি ফার্ম, রোহিঙ্গাদের জন্য ১৫টা মেডিকেল ক্যাম্প, এগ্রিকালচারাল ফার্ম, ওয়েল্ডিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ফার্ম রয়েছে। 

উৎস: ঢাকা ট্রিবিউন, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
ফোর্বসের তালিকা অনুসারে বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী কে?
  1. ক) কমলা হ্যারিস
  2. খ) ক্রিস্টিনা লাগার্দ
  3. গ) উরসুলা ভন ডার লেন
  4. ঘ) শেখ হাসিনা
ব্যাখ্যা
- ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
- দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ।
- তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

উৎস: The Daily Star( ডিসেম্বর ১১, ২০২২)।
.
দেশের একমাত্র পাথর খনি কোন জেলায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) চট্টগ্রাম
  3. গ) দিনাজপুর
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
- দিনাজপুর জেলার মধ্যপাড়ায় অবস্থিত বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ গ্রানাইট পাথরের খনি।
-মধ্যপাড়া গ্রানাইট পাথরের মজুতটি ১৯৮৫ সালে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ বিভাগ আবিষ্কার করে।
- এখানে প্রায় এক বর্গকিলোমিটার এলাকায় অতি অল্প গভীরতায় গ্রানাইট পাথরের মজুত ১৭ কোটি ৪০ লাখ টন বলে প্রমাণিত হয়, যার প্রায় ৪২ শতাংশ উত্তোলনযোগ্য।
-  ২০০৭ সাল থেকে এ পাথর উত্তোলন করা হচ্ছে।
- বিস্ফোরকের অভাবে বর্তমানে উৎপাদন বন্ধ।

উৎস: প্রথম আলো প্রতিবেদন।
.
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) এর বর্তমান সভাপতি কে?
  1. ক) ইমরান খাজাই
  2. খ) গ্রেগ বার্কলে
  3. গ) শশাঙ্ক মনোহর
  4. ঘ) উপরের কেউ নন
ব্যাখ্যা
• আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (ICC) এর বর্তমান সভাপতি গ্রেগ বার্কলে। 

- ভোটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।
সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
সম্প্রতি সনাক্তকৃত 'উদয়ী-জিরিয়া' এক ধরনের-
  1. ক) দ্বীপ
  2. খ) পাখি
  3. গ) হরিণ
  4. ঘ) বালুচর
ব্যাখ্যা
- বাংলাদেশের পাখি তালিকায় এবার যোগ হলো নতুন একটি পাখি যার নাম উদয়ী-জিরিয়া।
- লম্বা পায়ের এ পাখিটি মূলত সৈকতপাখি। জলাভূমির আশপাশে আপনমনে ঘুরে বেড়ায়।
- পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে উড্ডয়নকালে সে বাংলাদেশে যাত্রাবিরতি নিয়েছে।
- উদয়ী-জিরিয়ার ইংরেজি নাম Oriental Plover বৈজ্ঞানিক নাম Charadrius veredus। সম্প্রতি পটুয়াখালীর কুয়াকাটা থেকে এ পাখির ছবিটি তুলে রেকর্ড করেছেন আলোকচিত্রী সুলতান আহমেদ।

উৎস: বাংলা নিউজ, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
.
যুক্তরাজ্যের বর্তমান (৫৭তম) প্রধানমন্ত্রীর নাম কী?
  1. ক) আলগোর
  2. খ) ডিক চেনি
  3. গ) ঋষি সুনাক
  4. ঘ) গ্রেগ বার্কলে
ব্যাখ্যা
• যুক্তরাজ্যের বর্তমান (৫৭তম) প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 
- তিনি ২০২২ সালের ২৫ অক্টোবর ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ঋষি সুনাক।
- এই প্রথম কোনো অশ্বেতাঙ্গ এবং অভিবাসী পরিবারের সন্তান ব্রিটেনের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা এবং সেই সাথে প্রধানমন্ত্রী হলেন।
- তিনি কনজারভেটিভ পার্টির নেতা।
- ২০২০ সালে তিনি বরিস জনসনের মন্ত্রীসভায় অর্থমন্ত্রী হয়েছিলেন।

সূত্র: বিবিসি বাংলা প্রতিবেদন।
১০.
প্রবাসী আয়ে বর্তমানে বিশ্বে শীর্ষ দেশ—
  1. ক) ভিয়েতনাম
  2. খ) ভারত
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
প্রবাসী আয়:
- ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন।
- প্রতিবেদন অনুসারে প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ [বিলিয়ন মার্কিন ডলার]
১. ভারত (১০০)
২. মেক্সিকো (৬০)
৩. চীন (৫১)
৪. ফিলিপাইন (৩৮)
৫. মিসর (৩২)
৬. পাকিস্থান (২৯)
৭. বাংলাদেশ (২১)
৮. নাইজেরিয়া (২১)

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার জানুয়ারি ২০২৩।
১১.
বিশ্বের সবচেয়ে ব্যয় বহুল শহর কোনটি?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) তেল আবিব
  3. গ) হংকং
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা
• বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় যৌথভাবে স্থান পেয়েছে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

- ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
- বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রথমবারের মতো নিউইয়র্ক বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থানে নাম লিখিয়েছে।
- গতবার এ স্থানে ছিল ইসরায়েলের শহর তেল আবিব।
- তবে এবারের তালিকায় তেল আবিবের অবস্থান তৃতীয়।
- এ ছাড়া চতুর্থ অবস্থানে চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং শহর।

সূত্র: প্রথম আলো।
১২.
বাংলাদেশের বর্তমান জি আই (GI) পণ্য কয়টি?
  1. ক) ৯ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
ব্যাখ্যা
জিআই (GI):
- জিআই (GI) এর পূর্ণরূপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক। WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
- বাংলাদেশের GI পণ্য সমূহ:
১. জামদানি,
২. ইলিশ,
৩. চাঁপাইনবাবগঞ্জের - খিরসাপাত আম,
৪. বিজয়পুরের সাদা মাটি,
৫. দিনাজপুরের কাটারীভোগ,
৬. কালিজিরা,
৭. রংপুরের শতরঞ্জি,
৮. রাজশাহী সিল্ক,
৯. ঢাকাই মসলিন,
১০. বাগদা চিংড়ি,
১১. ফজলি আম।

উৎস: প্রথম আলো।
১৩.
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কত টাকার স্মারক নোট মুদ্রণ করা হয়?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৭৫ টাকা
  4. ঘ) ৪০ টাকা
ব্যাখ্যা
বিভিন্ন সময়ের কিছু স্মারক নোট: 
- মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।
- পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক।
- ২০১২ সালে ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে ৬০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক।
- ১৯৯৬ সালে স্বাধীনতার রজত জয়ন্তী উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে।
- ২০১১ সালে বিজয়ের ৪০ বছর উপলক্ষ্যে ৪০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক।
- ২০১৩ সালে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড এর রজত জয়ন্তী উপলক্ষ্যে ২৫ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক।
- ২০১৩ সালে জাতীয় জাদুঘরের ১০০ বছর পূর্তিতে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক।
- ২০১৮ সালে উন্নয়নশীল দেশে পদার্পণের মুহূর্তকে স্মরণীয় রাখতে ৭০ টাকা মূল্যমানের স্মারক নোট মুদ্রণ করে বাংলাদেশ ব্যাংক।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন, প্রথম আলো, the daily star, news24.
১৪.
প্রথম নলেজ পার্ক কোন বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  2. খ) বেগম রোকেয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  3. গ) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  4. ঘ) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
- ভারতীয় সরকারের ঋণসহায়তায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দেশের প্রথম নলেজ পার্কের নির্মাণ কাজ। 
- উৎপাদন শিল্পে ছোট প্রযুক্তির ব্যাবহার নিশ্চিতকরণ ও শিল্পবর্জ্যকে কমিয়ে আনতে উন্নত গবেষণা ও প্রশিক্ষণের লক্ষ্যে চার একর জায়গা বেষ্টিত এ পার্কের নির্মাণ কাজের জন্য ব্যায় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা।
- এই প্রকল্পের মাধ্যমে এক হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এখানে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উৎস: আমাদের সময়, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১৫.
রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে-
  1. ক) ১২ জানুয়ারি ২০২২
  2. খ) ২৪ ফেব্রুয়ারি ২০২২
  3. গ) ২৫ ফেব্রুয়ারি ২০২২
  4. ঘ) ১২ ফেব্রুয়ারি ২০২২
ব্যাখ্যা
• রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে- ২৪ ফেব্রুয়ারি ২০২২।

- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ইউক্রেনে সামরিক হামলা শুরু করে।
-এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাতের সূত্রপাত ঘটে। 
- তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়ার তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে।
- এই যুদ্ধ এখনো চলমান রয়েছে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেন কর্তৃক ন্যাটোতে যোগদানের আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করছে। 

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং প্রথম আলো।
১৬.
পর্বতশৃঙ্গ 'কে-টু' জয় করা প্রথম বাঙালি -
  1. ক) মুসা ইব্রাহীম
  2. খ) নিসাত মজুমদার
  3. গ) ওয়াসফিয়া নাজরীন
  4. ঘ) এম এ মুহিত
ব্যাখ্যা
- প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 'কে-টু'র চূড়ায় পা রাখেন এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন।
- কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টু। এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত এটি। 
- ওয়াসফিয়া দ্বিতীয় বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ২৬ মে এভারেস্ট জয় করেন। এরপর বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গও জয় (সেভেন সামিট) করেন তিনি।  

উৎস: The Daily Star, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১৭.
দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি -
  1. ক) বিএনএস রাসেল
  2. খ) বিএনএস মুজিব
  3. গ) বিএনএস শেখ হাসিনা
  4. ঘ) বিএনএস পারিজার
ব্যাখ্যা
- কক্সবাজারের পেকুয়ায় প্রথম সাবমেরিন ঘাঁটি স্থাপনের মাধ্যমে দেশের সামরিক ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে।
- গত ২০ মার্চ গণভবন থেকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নৌবাহিনীর প্রথম সাবমেরিন ঘাঁটি ‘বিএনএস শেখ হাসিনা’-এর কমিশনিং অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
- ২০১৭ সালের ১২ মার্চ নৌবহরে দুটি সাবমেরিন (বিএনএস নবযাত্রা ও বিএনএস জয়যাত্রা) যুক্ত করে বাংলাদেশ নৌবাহিনীকে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করেছে।
- ১৪ বছরে বাংলাদেশ নৌবাহিনীর বহরে ৪টি ফ্রিগেট, ৬টি করভেট, ৪টি বড় প্যাট্রোল ক্র্যাফট, ৫টি প্যাট্রোল ক্র্যাফট, ২টি প্রশিক্ষণ জাহাজসহ মোট ৩১টি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১৮.
হংকং এর বর্তমান প্রধান নির্বাহী কে?
  1. ক) চুং সি
  2. খ) ইয়াসিয়াং
  3. গ) জন লি
  4. ঘ) জন কেরী
ব্যাখ্যা
• হংকং এর বর্তমান প্রধান নির্বাহী জন লি। 

- চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লামের স্থলাভিষিক্ত হয়েছেন সেখানকার সাবেক নিরাপত্তা প্রধান জন লি।
- অঞ্চলটির সাবেক প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্যারি লাম।

সূত্র: দৈনিক ইনকিলাব। 
১৯.
পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী তোষাখানা মামলায় অভিযুক্ত?
  1. ক) ইমরান খান
  2. খ) নওয়াজ শরীফ
  3. গ) রাজা পারভেজ আশরাফ
  4. ঘ) শহীদ খাকান আব্বাসি
ব্যাখ্যা
• ইমরান খান তোষাখানা মামলায় অভিযুক্ত। 

- রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রির অভিযোগে এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে।
- আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতারের একদিন পর বহুল আলোচিত এ মামলায় তাকে অভিযুক্ত করলেন আদালত।
- ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান।

সূত্র: সময় নিউজ। 
২০.
বাধ্যতামূলক মৃত্যুদন্ড বাতিল করে বিল পাস করে-
  1. ক) ভুটানের পার্লামেন্টে
  2. খ) নেপালের পার্লামেন্টে
  3. গ) মালয়েশিয়ার পার্লামেন্টে
  4. ঘ) সিঙ্গাপুরের পার্লামেন্টে
ব্যাখ্যা
• বাধ্যতামূলক মৃত্যুদন্ড বাতিল করে বিল পাস করে- মালয়েশিয়ার পার্লামেন্টে। 

- মালয়েশিয়ায় বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করে বিল পাস করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ।
- সংস্কার বিলটি এখন সিনেট থেকে পাস হয়ে আসতে হবে। আশা করা হচ্ছে, বড় ধরনের বিরোধিতা ছাড়াই বিলটি পাস হবে।

সূত্র: প্রথম আলো। 
২১.
পদ্মাসেতু কোন দুই জেলাকে সংযুক্ত করেছে?
  1. ক) ঢাকা, ফরিদপুর
  2. খ) মুন্সিগঞ্জ, শরীয়তপুর
  3. গ) মুন্সিগঞ্জ, ফরিদপুর
  4. ঘ) মুন্সিগঞ্জ, বরিশাল
ব্যাখ্যা
পদ্মা সেতু:
- পদ্মা সেতুর উদ্বোধন হয় - ২৫ জুন, ২০২২।
- যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়- ২৬ জুন, ২০২২ সালে।
- উদ্বোধন করেন- শেখ হাসিনা সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে, সময়ও কমবে।
- সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে।
- চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু। - সমীক্ষা অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে ১.২৩ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন (জিডিপি) বৃদ্ধি পাবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে ২ দশমিক ৩ শতাংশ।

উৎস: প্রথম আলো, the daily star।
২২.
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের (ICBM) সফল পরীক্ষা চালায় কে?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
• আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের (ICBM) সফল পরীক্ষা চালায় রাশিয়া। 

- ‘উন্নত’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।
- যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি) স্থগিতের ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পর মস্কো অত্যাধুনিক এই অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল।

সূত্র: প্রথম আলো। 
২৩.
বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর 'টিসিজি আনাদোলু' চালু করে-
  1. ক) তুরস্ক
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
• বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর 'টিসিজি আনাদোলু' চালু করে-তুরস্ক। 

- প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি।
- নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
- উভচর রণতরীটির নাম ‘টিসিজি আনাদোলু’।
- এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে।
- রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
- এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার ও দৈনিক যুগান্তর। 
২৪.
সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার-২০২৩ পায় -
  1. ক) পবিত্র মোহন দে
  2. খ) সেলিম আল দীন
  3. গ) এ এস এম রকিবুল হাসান
  4. ঘ) ড. ফিরদৌসী কাদরী
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার ২০২৩: 
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার পেয়েছে।
- ১৯৭৭ সাল থেকে এখন পর্যন্ত  জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরষ্কার দেয় হয়।
- ৯ মার্চ, ২০২৩ মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
- ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন- বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লেফটেন্যান্ট এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।

- ‘সাহিত্য’ ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন- মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন)।
- ‘সংস্কৃতি’তে পবিত্র মোহন দে।
- ‘ক্রীড়া’য় এ এস এম রকিবুল হাসান।
- ‘সমাজসেবা/জনসেবা’ ক্ষেত্রে পুরস্কার পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। 
- ‘গবেষণা ও প্রশিক্ষণ’ ক্যাটাগরিতে নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২৫.
সম্প্রতি বাংলাদেশের সাথে কোন দেশের ট্রানজিট চুক্তি হয়?
  1. ক) নেপাল
  2. খ) ভারত
  3. গ) ভুটান
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচলের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- গত ২২ মার্চ, ২০২৩ এ  ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- বাংলাদেশ সরকারের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চুক্তিতে স্বাক্ষর করেন।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২৬.
চেচনিয়ার জাতির পিতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন কে?
  1. ক) মিখাইল মিশুস্তিন
  2. খ) আখমাদ কাদিরভ
  3. গ) রমজান কাদিরভ
  4. ঘ) সের্গেই সুরোভিকিন
ব্যাখ্যা
• চেচনিয়ার জাতির পিতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন রমজান কাদিরভ। 
- দক্ষিণ রুশ প্রজাতন্ত্র চেচনিয়ার আইনপ্রণেতারা সর্বসম্মত ভোটে দেশটির নেতা রমজান কাদিরভকে ‘জাতির পিতা’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
- চেচনিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। 
- উত্তর ককেশাসের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়া প্রজাতন্ত্র।
- ১৯৯০ এবং ২০০০ এর দশকের প্রথম দিকে এই অঞ্চল দু’টি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধে বিধ্বস্ত হয়েছিল।
- ৪৬ বছর বয়সী কাদিরভ ২০০৭ সাল থেকে চেচনিয়া শাসন করে আসছেন।

সূত্র: দৈনিক নয়াদিগন্ত ও  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২৭.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
  1. ক) সেবা খাত
  2. খ) কৃষি খাত
  3. গ) শিল্প খাত
  4. ঘ) চিকিৎসা খাত
ব্যাখ্যা
বাংলাদেশের জিডিপিকে উৎপাদনের ভিত্তিতে তিনটি বৃহৎ খাতে বিভক্ত করা হয়েছে। যথা: সেবা খাত, কৃষিখাত, শিল্পখাত।

- জিডিপিতে অবদানের দিক থেকে: 
- শিল্প খাতের অবদান ৩৭.০৭%
- সেবা খাত ৫১.৪৪%
- কৃষি খাত ১১.৫০%

জিডিপিতে প্রবৃদ্ধির দিক থেকে: 
- শিল্প খাতের প্রবৃদ্ধি ১০.৪৪%
- কৃষি খাতে প্রবৃদ্ধি ২.২০%
- সেবা খাতে প্রবৃদ্ধি ৬.৩১%

উৎস: অর্থনৈতিক সমীক্ষা-২০২২
২৮.
ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার নাম কী?
  1. ক) অরিন্দরজিৎ
  2. খ) ইলান্থিরিয়ান
  3. গ) দেবজিৎ
  4. ঘ) নীল মোহন
ব্যাখ্যা
• ভারতীয় বংশোদ্ভূত ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তার নাম - নীল মোহন।
- ৪৯ বছর বয়সি নীল মোহন ২০১৫ সাল থেকে ইউটিউবের প্রধান প্রোডাক্ট অফিসার হিসেবে কাজ করে আসছেন।

সূত্র: দৈনিক যুগান্তর ও  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২৯.
উৎপাদনের দিক থেকে দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র -
  1. ক) বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
  2. খ) পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
  3. গ) রামপাল পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র
  4. ঘ) চট্টগ্রাম তাপবিদ্যুৎ কেন্দ্র
ব্যাখ্যা
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র: 
- দেশের প্রথম কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।
- দিনাজপুর জেলার বড়পুকুরিয়ায় অবস্থিত।
- উৎপাদন প্রায় ৪৫০ মেগাওয়াট।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র: 
- দেশের দ্বিতীয় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।
- পটুয়াখালীর জেলার কলাপাড়ায় উপজেলার ধানখালীতে অবস্থিত।
- উৎপাদন ক্ষমতা প্রায় ১৩২০ মেগাওয়াট।

তাই উৎপাদনের দিক থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র দেশের বৃহত্তম কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র।

উৎস: বিবিসি, জাতীয় তথ্য বাতায়ন।
৩০.
সর্বকনিষ্ঠ ব্যাটসমান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেন কে?
  1. ক) শুভমান গিল
  2. খ) মোহাম্মদ সিরাজ
  3. গ) অক্ষয় প্যাটেল
  4. ঘ) উপরের কেউ নন
ব্যাখ্যা
• পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন শুভমান গিল।
- হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ওপেনিং ব্যাটসম্যান।
- ৪৯তম ওভার শুরুর সময়ও ১৮২ রান অপরাজিত ছিলেন গিল। লকি ফার্গুসনকে টানা তিন ছক্কায় ২০০ পূর্ণ করেন তিনি।

উৎস: প্রথম আলো ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৩১.
'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত চলচিত্র -
  1. ক) সেই মুজিব
  2. খ) একজন মুজিব
  3. গ) বাংলার রূপকার
  4. ঘ) চিরঞ্জীব মুজিব
ব্যাখ্যা
- বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম ‘চিরঞ্জীব মুজিব'
- ছবির পরিচালক নজরুল ইসলাম।
- চলচ্চিত্র 'চিরঞ্জীব মুজিব' প্ৰথম বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তি পায়।

উৎস: প্রথম আলো (১ জানুয়ারি, ২০২২)।
৩২.
কততম দেশ হিসেবে ক্রোয়েশিয়া শেনজেনভুক্ত দেশের তালিকায় যুক্ত হয়?
  1. ক) ২৭তম
  2. খ) ২০তম
  3. গ) ২৮তম
  4. ঘ) ২৯তম
ব্যাখ্যা
• ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত দেশের তালিকায় যুক্ত হয় ক্রোয়েশিয়া।
- একক মুদ্রা হিসেবে ‘ইউরো’ ব্যবহারের মধ্য দিয়ে ইউরোজোনের ২০তম দেশ হলো ক্রোয়েশিয়া।
- এ ছাড়া ইউরোপের ২৭তম দেশ হিসেবে শেনজেন তালিকায় যুক্ত হলো এটি।
- এ উপলক্ষে ক্রোয়েশিয়া সফর করেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েন।

উৎস: সময় নিউজ ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৩৩.
“আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০২২” পেয়েছে কোন প্রতিষ্ঠান?
  1. ক) BARD
  2. খ) BANI
  3. গ) BRDB
  4. ঘ) BPUD
ব্যাখ্যা
BARD: 
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী উন্নয়ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ ও প্রায়োগিক কর্মকান্ডে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান।
- এটি ১৯৫৯ সালে কুমিল্লা জেলার কোর্টবাড়িতে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন আখতার হামিদ খান ৷
- পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অসামান্য অবদানের জন্য “আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০২২” লাভ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।
- আন্তঃমহাদেশীয় আন্তর্জাতিক সংস্থা সিরডাপ ২০২১ সালে সংস্থাটির প্রথম প্রধান নির্বাহী জনাব আজিজ-উল-হকের সন্মানে “আজিজ-উল-হক রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড” চালু করে।
- ২০২১ সালে উক্ত পদক লাভ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: বার্ড এর ওয়েবসাইট।
৩৪.
দেশের প্রথম 'রাইস মিউজিয়াম' কোথায় অবস্থিত?
  1. ক) দিনাজপুর
  2. খ) রংপুর
  3. গ) গাজীপুর
  4. ঘ) কুমিল্লা
ব্যাখ্যা
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে: 

- ব্রির প্রতিষ্ঠা ১৯৭০ সালে গাজীপুরে।
- প্রতিষ্ঠানটির প্রথম উদ্ভাবিত ধানের জাত ছিল বিআর-১ (চান্দিনা)।
- প্রতিষ্ঠানের উদ্ভাবিত ১০৮ জাতের মধ্যে কোনোটি উচ্চ ফলনশীল জাত, কোনোটি লবণ, খরা কিংবা বন্যাসহিষ্ণু। কোনো জাত জনপ্রিয়তা পেয়েছে কৃষক পর্যায়ে, কোনোটি আবার ভূমিকা রেখেছে গবেষণায়।
- ২০২২ সালের ১২ মার্চ দেশের প্রথম ‘রাইস মিউজিয়াম’ বা ধান জাদুঘর যাত্রা শুরু করে ব্রি তে।
- শুধু বিভিন্ন জাতের ধানই নয়, দেশের ধান চাষের ঐতিহ্য ও কৃষিপ্রযুক্তির রূপান্তরের একটি চিত্রও পাওয়া যাবে গাজীপুরে ধান গবেষণা ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত এই জাদুঘরে।
- ২০১৮ সালে জাদুঘরটি স্থাপনের কাজ শুরু হয়েছিল।

উৎস: প্রথম আলো(১৫ মে, ২০২২)।
৩৫.
কুখ্যাত 'এভিন কারাগার' কোথায় অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) জাপান
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
• কুখ্যাত 'এভিন কারাগার' ইরানে অবস্থিত। 
- ইরানের রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের এভিন কারাগারে রাখা হয়ে থাকে।
- বিবিসির প্রতিবেদনে এই কারাগারকে 'কুখ্যাত' বলা হয়েছে।

উৎস: প্রথম আলো ও Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৩৬.
পুলিৎজার বিজয়ী প্রথম বাংলাদেশি সাংবাদিক -
  1. ক) মোঃ পনির হোসেন
  2. খ) মুন্নী সাহা
  3. গ) ফারজানা রুপা
  4. ঘ) খালেদ মহিউদ্দিন
ব্যাখ্যা
পুলিৎজার বিজয়ী বাংলাদেশি: 
- ২০১৭ সালে সংঘটিত হওয়া রোহিঙ্গা ইস্যুতে তাদের চরম দুর্ভোগের স্থিরচিত্র তুলে ধরেন আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্স।
- এই হৃদয়বিদারক ছবির জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছেন রয়টার্স এর ৭ জনের একটি দল।
- এ মধ্যে রয়েছেন বাংলাদেশের মোঃ পনির হোসেন
- পুলিৎজারকে বলা হয় সাংবাদিকদের অস্কার পুরস্কার।
- এই প্রথম কোনও বাংলাদেশি হিসেবে তিনি সাংবাদিকদের জন্য বিশ্বের সবচাইতে সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেলেন।

উৎস: বিবিসি(১৭ এপ্রিল ২০১৮)।
৩৭.
কমনওয়েলথের বর্তমান প্রধান কে?
  1. ক) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
  2. খ) যুক্তরাজ্যের রাজা
  3. গ) জাতিসংঘের মহাসচিব
  4. ঘ) ভারতের প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
• কমনওয়েলথের বর্তমান প্রধান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। 

Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮.
ঘূর্ণিঝড় 'সিত্রাং' নামকরণ করে -
  1. ক) ভারত
  2. খ) মালয়েশিয়া
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা
সিত্রাং: 
- ২৪ অক্টোবর ২০২২ ঘুর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে আঘাত হানে।
- ‘সিত্রাং’ নামকরণ করে থাইল্যান্ড
- ভিয়েতনামি ভাষায় যার অর্থ ‘পাতা’।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২।
৩৯.
বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু কোথায় অবস্থিত?
  1. ক) নেপাল
  2. খ) ভারত
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ব্রাজিল
ব্যাখ্যা
• বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতু (ভারত)।

- এটি ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের রেসি জেলার বাক্কাল ও কুরির মধ্যে একটি ইস্পাত এবং কংক্রিট খিলান যুক্ত রেল সেতু।
- নদীর তলদেশ থেকে এ সেতুর উচ্চতা ৩৫৯ মিটার (১,১৭৮ ফুট)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২ ও হিন্দুস্তান টামস। 
৪০.
বাংলাদেশের বিজ্ঞানীরা সর্বশেষ কোন ফলের জীবন রহস্য উন্মোচন করতে পেরেছে?
  1. ক) কাঁঠাল
  2. খ) আম
  3. গ) জাম
  4. ঘ) লিচু
ব্যাখ্যা
- বাংলাদেশের বারোমাসি একটি কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। 

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি, ন্যাশনাল রিসার্চ কাউন্সিল, কানাডা এবং ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার বিজ্ঞানীরা যৌথ গবেষণার মাধ্যমে কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করেছেন। বিজ্ঞানী অধ্যাপক তোফাজ্জল ইসলামের নেতৃত্বে গবেষণা প্রবন্ধটি বিজ্ঞান সাময়িকী ফ্রন্টিয়ারস ইন প্লান্ট সায়েন্সে প্রকাশ হয়েছে।

- আইবিজিইতে সম্প্রতি প্রতিষ্ঠিত তেইলুমিনা সিকোয়েন্সিং প্লাটফর্ম ব্যবহার করে বিজ্ঞানীরা কাঁঠালের জিনোম সিকোয়েন্স সম্পন্ন করেছেন। কাঁঠালের জিনোম আকার ১.০৪ গিগাবেজ পেয়ারস। বায়োইনফরমেটিকস বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা কাঁঠালের জিনোমে ফলের বৈশিষ্ট্য এবং ১২ মাস ফল উৎপাদনকারী জিন ও ডিএনএ সিকোয়েন্সের স্বাতন্ত্র্য খুঁজে পেয়েছেন, যা কাঁঠালের জিনপ্রকৌশল বা মলিকুলার ব্রিডিংয়ে সহায়ক হবে।

উৎস: bonikbarta, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪১.
'ওডেসা' কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) রাশিয়া
  2. খ) ইরান
  3. গ) ইউক্রেন
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
• ওডেসা ইউক্রেনের সমুদ্র বন্দর। 
- ওডেসা ইউক্রেনের জন্য কৌশলগত সামরিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ।
- ২০১৪ সালে ক্রাইমিয়া অধিগ্রহণের পর সেভাস্তোপলে তার নৌ ঘাঁটি হারানোর পর, ইউক্রেনীয় নৌবাহিনী সেখানে তার সদর দপ্তর সরিয়ে নেয়।
- এর তিনটি বন্দর দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- সমস্ত ইউক্রেনীয় আমদানি ও রফতানির প্রায় ৭০ শতাংশ সমুদ্রের কার্গো আকারে এবং ওডেসা এর প্রায় ৬৫ শতাংশ পরিচালনা করে।

সূত্র: দৈনিক ইনকিলাব। 
৪২.
'বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১' প্রস্তুতকারক প্রতিষ্ঠান কোন দেশের?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ব্রিটেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ : 
- ২০১৮ সালের ১২ মে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপন করা হয়।
- উৎক্ষেপন কেন্দ্র: যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার।
- প্রস্তুতকারক প্রতিষ্ঠান: থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি (ফ্রান্স)।
- উৎক্ষেপিত রকেট: স্পেসএক্সের “ফ্যালকন ৯”।
- ওজন: ৩.৭টন।
- মেয়াদ ধরা হয়েছে ১৫ বছর।
- মোট খরচ হয়েছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
- অরবিটাল স্লট কেনা হয়েছে রাশিয়ার ইন্টার স্পুটনিকের কাছ থেকে।
- বাংলাদেশের ভূ-কেন্দ্র: গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন, Live MCQ লেকচার।
৪৩.
Abenomics এর প্রবক্তা কে?
  1. ক) নরেন্দ্র মোদি
  2. খ) বরিস জনসন
  3. গ) জো বাইডেন
  4. ঘ) শিনজো আবে
ব্যাখ্যা
• জাপানে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ডটি দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের দখলে।
- আবে তার আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং নিজস্ব অর্থনৈতিক কৌশলের কারণে বেশি পরিচিত ছিলেন।
- রক্ষণশীল জাতীয়তাবাদী ৬৭ বছরের এই নেতার নিজস্ব অর্থনৈতিক নীতি ছিল, যেটিকে 'আবেনোমিকস' নামে ডাকা হয়। 

সূত্র: দৈনিক সমকাল ও Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৪৪.
বাংলাদেশের কততম আদমশুমারি ‘জনশুমারি ও গৃহগণনা’ নামে পরিচালিত হয়?
  1. ক) ৫ম
  2. খ) ৬ষ্ঠ
  3. গ) ৭ম
  4. ঘ) ৮ম
ব্যাখ্যা
- আদমশুমারির এর দায়িত্ব থাকে বি.বি.এস এর কাছে।
- জনশুমারির পূর্ব নাম ছিল → আদমশুমারি।
- ২০১৩ সালে জাতীয় সংসদে পাস হওয়া ‘পরিসংখ্যান আইন- ২০১৩ অনুযায়ী আদমশুমারি ও গৃহগণনা’ র নাম পরিবর্তন করে ‘জনশুমারি ও গৃহগণনা’ করা হয়।
- বাংলাদেশে ‘জনশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হয় → ১০ বছর পর।
- সর্বশেষ জনশুমারি হয় ২০২২ সালে যেটা বাংলাদেশ এর ৬ষ্ঠ জনশুমারি।
১ম → ১৯৭৪
২য় → ১৯৮১
৩য় → ১৯৯১
৪র্থ → ২০০১
৫ম → ২০১১
৬ষ্ঠ → ২০২২

উৎস: অভিযাত্রী, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪৫.
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে 'স্বর্ণমুদ্রা' চালু করে-
  1. ক) জিম্বাবুয়ে
  2. খ) ভেনিজুয়েলা
  3. গ) সোমালিয়া
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• জিম্বাবুয়ে:
- ২৫ জুলাই ২০২২ থেকে মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়েতে চালু হয়েছে স্বর্ণমুদ্রা।
- জুন মাসে জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি দ্বিগুণের বেশি বেড়ে ১৯১ শতাংশে দাঁড়িয়েছিল।
- ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে স্বর্ণমুদ্রা চালুর এই ঘোষণা দেয় দেশটি। 

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৪৬.
কোন দেশকে হারিয়ে সাফ অনুর্ধ-২০ নারী ফুটবলের বিজয়ী হয় বাংলাদেশ?
  1. ক) ভারত
  2. খ) ভুটান
  3. গ) নেপাল
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল:
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন - বাংলাদেশ।
- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জয় করেছে বাংলাদেশের বয়স ভিত্তিক দলটি।
- এর আগে নেপালের দশরথ রঙ্গশালায় নেপালকে হারিয়ে সিনিয়র বিভাগের শিরোপা ঘরে তুলেছিল সাবিনা খাতুনের দল।
- এবার অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
- টুর্নামেন্টে সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা।
- সর্বোচ্চ গোলদাতা ৫ গোল করা বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।
- মোস্ট ভ্যাল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও শামসুন্নাহারের হাতে।

উৎস: দৈনিক প্রথম আলো ।
৪৭.
সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে কোন দেশের নিকট?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) চীন
ব্যাখ্যা
• বিশ্বে সর্বাধিক সংখ্যক পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার নিকট।
- দেশটির হাতে প্রায় ৬,৪০০টি পরমাণু অস্ত্র রয়েছে।
- দ্বিতীয় সর্বাধিক পরমাণু অস্ত্র রয়েছে ‍যুক্তরাষ্ট্রের নিকট প্রায় ৫,৮০০।
- এছাড়া চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, পাকিস্তান, ভারত, ইসরাইল ও উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের অধিকারি।

সূত্র: আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন। 
৪৮.
২০২২ সালে শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পান -
  1. ক) মুহাম্মদ শামসুল হক
  2. খ) সুভাষ সিংহ রায়
  3. গ) মিলন কান্তি দে
  4. ঘ) ধ্রুব এষ
ব্যাখ্যা
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২: 

১. কবিতা— ফারুক মাহমুদ, তারিক সুজাত। 
২. কথাসাহিত্য— তাপস মজুমদার, পারভেজ হোসেন।
৩. প্রবন্ধ/গবেষণা— মাসুদুজ্জামান।
৪. অনুবাদ— আলম খোরশেদ।
৫. নাটক— মিলন কান্তি দে, ফরিদ আহমদ দুলাল।
৬. শিশুসাহিত্য— ধ্রুব এষ।
৭. মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা—  মুহাম্মদ শামসুল হক।
৮. বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা— সুভাষ সিংহ রায়।
৯. বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান—  মোকারম হোসেন।
১০. আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী— ইকতিয়ার চৌধুরী।
১১. ফোকলোর— আবদুল খালেক, মুহম্মদ আবদুল জলিল। 

উৎস: বাংলা একাডেমি।
৪৯.
আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) ভেনিজুয়েলা
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
আইনের শাসন সূচক:
- ২০২২, ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ‘Rule of Law Index 2022' বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• প্রতিবেদনে বিশ্ব আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- নরওয়ে - ২য়।
- ফিনল্যান্ড - ৩য়।
- সুইডেন - ৪র্থ।
- সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার। 
৫০.
মন্ত্রী পরিষদের বর্তমান সচিব -
  1. ক) মোঃ মাহবুব হোসেন
  2. খ) কবির বিন আনোয়ার
  3. গ) এইচ টি ইমাম
  4. ঘ) মোঃ রফিকুজ্জামান
ব্যাখ্যা
মন্ত্রী পরিষদের সচিব: 
- দেশের বর্তমান এবং ২৪ তম মন্ত্রী পরিষদ সচিব হলেন মোঃ মাহবুব হোসেন (০৩-০১-২০২৩ থেকে বর্তমান)।
- তার পূর্বে ২৩ তম সচিব ছিলেন কবির বিন আনোয়ার (১৫-১২-২০২২ থেকে ০৩-০১-২০২৩)।
- মন্ত্রী পরিষদের প্রথম সচিব ছিলেন এইচ টি ইমাম (১৬-০৭-১৯৭১ থেকে ২৭-০৮-১৯৭৫)।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫১.
চীন তাইওয়ান নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে-
  1. ক) ১ আগস্ট, ২০২২
  2. খ) ১১ আগস্ট, ২০২২
  3. গ) ২০ আগস্ট, ২০২২
  4. ঘ) ১০ আগস্ট, ২০২২
ব্যাখ্যা
• চীন তাইওয়ান নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে- ১০ আগস্ট, ২০২২। 

• তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড উল্লেখ করে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
- তুমুল উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ১০ আগস্ট, ২০২২ ‘নতুন যুগে তাইওয়ান সমস্যা ও চীনের পুনর্মিলন’ শীর্ষক শ্বেতপত্রটি প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
- চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর তাইওয়ান নিয়ে এটাই চীনের প্রথম শ্বেতপত্র।
- এতে জাতিসংঘের বিভিন্ন চুক্তি ও আন্তর্জাতিক আইনের বিষয় উল্লেখ করে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করা হয়েছে। 

সূত্র: সময় নিউজ ও চীনের সরকারি ওয়েবসাইট।