পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৮৪
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৮৪ প্রশ্ন

.
কোনটি কবি জসীমউদদীনের শিশুতোষ গ্রন্থ?
  1. ডানপিটে শওকত
  2. হ-য-ব-র-ল
  3. ডালিমকুমার
  4. পাগলা দাশু
ব্যাখ্যা
জসীমউদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
  তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।  

জসিমউদ্দীন রচিত গানের সংকলনের নামগুলো হলো:
- গাঙের পাড় 
- রঙ্গিলা নায়ের মাঝি 

কবি জসীমউদদীনের শিশুতোষ গ্রন্থ গুলো হলো
- হাসু,
- এক পয়সার বাঁশি,
- ডালিমকুমার ।

অন্যদিকে,
সুকুমার রায়ের শিশুতোষ সাহিত্য গুলো হলো
- আবোলতাবোল,
- হ-য-ব-র-ল,
- পাগলা দাশু,
- বহুরূপী,
- ব্যাঙের সমুদ্র দেখা, খাইখাই, ইত্যাদি ।

আব্দুল গাফ্ফার চৌধুরী রচিত শিশুতোষ গ্রন্থ 'ডানপিটে শওকত' . 


[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]
.
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন গ্রন্থটি জগদীশ্চন্দ্র বসুকে উৎসর্গ করেন?
  1. কণিকা
  2. মানসী
  3. বসন্ত
  4. খেয়া
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

'খেয়া' কাব্যগ্রন্থটি ১৯০৬ সালে প্রকাশিত হয়।
এটি পঞ্চান্নটি কবিতার সংকলন।
এ সংকলনের কবিতাগুলির মধ্যে ক্লান্তি ও বিষাদের সুর প্রাধান্য পেয়েছে।
গ্রন্থটি বিজ্ঞানী জগদীশ চন্দ্রবসুকে উৎসর্গ করা হয়েছে।
উল্লেখযোগ্য কবিতা হলোঃ
- পথের শেষ
- শেষ খেয়া
- ঘাটেরপথ
- বিদায় দীঘি
- আগমন
- বৈশাখে
- জাগরণ

তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- মানসী
- সোনার তরী
- চিত্রা
- চৈতালী
- কল্পনা
- ক্ষণিকা
- গীতাঞ্জলি
- বলাকা
- পূরবী
- পুনশ্চ
- পত্রপুট
- সেঁজুতি
- শেষলেখা

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
.
'খােয়াবনামা' আক্তারুজ্জামান ইলিয়াস রচিত একটি-
  1. উপন্যাস
  2. প্রবন্ধ
  3. ছোটগল্প
  4. নাটক
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস একজন কথাসাহিত্যিক।
- তাঁর পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস

উপন্যাস:
- চিলেকোঠার সেপাই (১৯৮৭),
- খােয়াবনামা (১৯৯৬)।
(এই দুটি হলো তার মহাকাব্যোচিত উপন্যাস

ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর (১৯৭৬),
- খোয়ারি (১৯৮২),
- দুধভাতে উৎপাত (১৯৮৫),
- দোজখের ওম (১৯৮৯)।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সাহিত্যকর্ম কোনটি?
  1. বড়দিদি
  2. শ্রীকান্ত
  3. মন্দির
  4. মেজদিদি
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী।
১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)  ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের  প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'
তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 

তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য শরৎচন্দ্র কুন্তলীন পুরস্কার (১৯০৩), জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩), বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ (১৯৩৪) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি (১৯৩৬) লাভ করেন।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া]
.
'অপগত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. উপগত
  2. উদ্ধত
  3. অনুক্ত
  4. উন্নতি
ব্যাখ্যা
'অপগত' এর বিপরীত শব্দ- 'উপগত' 
'বিনীত' এর বিপরীত শব্দ- 'উদ্ধত' 
'অবনতি' এর বিপরীত শব্দ - 'উন্নতি' 
'উক্ত' এর বিপরীত শব্দ - 'অনুক্ত' 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
.
তাড়িত ব্যঞ্জনধ্বনির উদাহরণ আছে কোন শব্দে?
  1. হার
  2. মূঢ়
  3. ভার
  4. জাল
ব্যাখ্যা
কম্পিত ব্যঞ্জন:
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে।
যেমন: কর,ভার, হার প্রভৃতি শব্দের  কম্পিত ব্যঞ্জনধ্বনি

নাসিক্য ব্যঞ্জন:
যে সব ব্যঞ্জন উচ্চারণের সময়ে ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে প্রথমে বাধাপায় এবং নাক ও মুখ দিয়ে বেরিয়ে যায়, সেসব ধ্বনিকে ব্যঞ্জন বলে।
যেমন:মা, নতুন, হাঙর প্রভৃতি শব্দের ম, ন, ঙ নাসিক্য ব্যঞ্জন

তাড়িত ব্যঞ্জন:
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভের সামনের অংশ দন্তমূলের একটু উপরে অর্থাৎ মূ্র্ধায় টোকা দেওয়ার মতো করে একবার ছুঁয়ে যায়, তাকে তাড়িত ব্যঞ্জন বলে।
যেমন: 'বাড়ি, মূঢ়' প্রভৃতি শব্দের 'ড়, ঢ়' তাড়িত ব্যঞ্জনধ্বনি

তালব্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
যেমন :চাচা, ছাগল, জাল,ঝড়, শসা, প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনি 

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০২১ সংস্করণ]
 
.
'মার্তুণ্ড' -এর সমার্থক শব্দ কোনটি?
  1. ঔচিত্য
  2. আদিত্য
  3. দ্যুলোক
  4. ঔদ্ধত্য
ব্যাখ্যা
মার্তুণ্ড -এর সমার্থক শব্দ:
- অর্ক
- রবি
- ভানু
- ভাস্কর
- আদিত্য
- দিবাকর
- তপন
- দিনমণি
- আফতাব 
- অর্ঘমা
- অংশুমালী
- পুষা
- সবিতা
- সুর
- প্রভাকর
- বিভাবসু
- বিবস্বান
- মিহির
- অরুণ
- দিনেশ
- দিননাথ
- কিরণমালী
- ময়ূখমালী
- বিভাকর
- বালার্ক
- দিবাবসু
- হরিদশ্ব

'যথার্থতা' এর সমার্থক শব্দ-ঔচিত্য
'আকাশ'এর সমার্থক শব্দ-দ্যুলোক
'উগ্রতা' এর সমার্থক শব্দ-ঔদ্ধত্য

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. বিকিরণ
  2. বিকর্ষণ
  3. উদীচি
  4. উপাধ্যায়
ব্যাখ্যা
শুদ্ধরূপ হলো: উদীচী 
'উদীচী' শব্দের অর্থ  'উত্তর দিক' 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
.
I myself finished the work. The underlined word is a/an-
  1. Reciprocal pronoun
  2. Emphatic pronoun
  3. Distributive pronoun
  4. Demonstrative pronoun
ব্যাখ্যা

The emphatic pronouns are myself, yourself, herself, himself, itself , ourselves etc.
An emphatic pronoun refers back to another noun or pronoun in the sentence to emphasize it.
for example –
The Queen herself attended the party.
(N.B. These words are called reflexive pronouns when they are used as object of the verb.)

১০.
‘He is as intimate to me as to you.’ The comparative form of the sentence is-
  1. He is more intimate to you than me
  2. He is not more intimate to you than me
  3. He is not more intimate to you than to me
  4. He is more intimate to you than to me
ব্যাখ্যা

Comparative degree তে রূপান্তরের সময় affirmative sentence গুলো negative sentence হয়ে যায়।
more এর পরে যেহেতু to +pronoun আছে than এর পরেও to+pronoun হবে।

১১.
‘He admitted that he knew the fact.’ The correct passive voice of this sentence is-
  1. He admitted that the fact was known to him
  2. It was admitted by him that the fact was known to him
  3. It was admitted by him that the fact was known by him
  4. It was admitted by him that he knew the fact
ব্যাখ্যা

Sentence এর দুই অংশকে Passive voice করার সুযোগ থাকলে দুটি clause এরই voice change করতে হয়।
know এর পরে preposition ‘to’ হবে।

১২.
Which spelling is incorrect?
  1. Aggregate
  2. Aggravate
  3. Acquital
  4. Buffoon
ব্যাখ্যা

Aggregate
Aggravate
Buffoon
বানানগুলো সঠিক

তবে Acquital বানানটি ভুল । সঠিক বানান Acquittal (খালাস)

Source: Bangla Academy Dictionary

১৩.
The antonym of ‘Licentious’ is-
  1. wanton
  2. lascivious
  3. unlicensed
  4. virtuous
ব্যাখ্যা

Licentious অর্থ লম্পট।
এর antonym হলো virtuous, restrained, chaste, frigid .

১৪.
Seeing is believing. The underlined verb in this sentence is-
  1. Transitive verb
  2. Participle
  3. Gerund
  4. Finite verb
ব্যাখ্যা

A gerund is a word ending in “-ing” that is made from a verb and used like a noun.
A gerund can be either the subject or object of a sentence in English.

আলোচ্য বাক্যে Seeing শব্দটি Sentence এর Subject হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটি noun এর কাজ করছে। অতএব, এটি একটি Gerund।

Source: Cambridge Dictionary

১৫.
You have got used to ____________ early in the morning. (Fill in the gap)
  1. rise
  2. rising
  3. risen
  4. be risen
ব্যাখ্যা

get used to এর পরে ing যুক্ত verb হয়.

১৬.
Father divided the property _______ his four sons. (Fill in the gap with appropriate preposition)
  1. among
  2. between
  3. over
  4. to
ব্যাখ্যা

divide দুইজনের মধ্যে করা হলে preposition ‘between’ হয়, আর দুইয়ের অধিক জনের মধ্যে করা হলে preposition ‘among’ ব্যবহার করা যায়।

Source: www.really-learn-english.com

১৭.
‘The Autobiography of an Unknown Indian’ was written by -
  1. Gunar Mirdal
  2. Nirad C. Chaudhuri
  3. Arundhati Roy
  4. Rabindranath Tagore
ব্যাখ্যা

Nirad C. Chaudhuri was an Indian writer whose major books are-
-‘The Autobiography of an Unknown Indian’
-’A Passage to England’
-‘Culture in the Vanity Bag’

Source: Britannica

১৮.
‘Murder in the Cathedral’ is a/an __________ drama.
  1. Elizabethan
  2. Romantic
  3. Victorian
  4. Modern
ব্যাখ্যা

T.S. Eliot (1888-1965) is a modern poet, dramatist and critic.
He wrote some famous dramas such as-
-‘Murder in the Cathedral’(1935)
-The Family Reunion(1939)
-The Cocktail Party(1949)

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

১৯.
“This world’s no blot for us,
Nor blank; it means intensely and means good” is a quotation from-
  1. Robert Browning
  2. William Shakespeare
  3. John Milton
  4. John Dryden
ব্যাখ্যা

“This world’s no blot for us,
Nor blank; it means intensely and means good” is a quotation from Robert Browning’s poem ‘Fra Lippo Lippi’

২০.
John Suckling is associated with the group of poets known as -
  1. Romantic poets
  2. Cavalier poets
  3. Metaphysical poets
  4. All of the above
ব্যাখ্যা

John Suckling is associated with the group of lyric poets known as Cavalier poets.
The other poets of this group are-
-Robert Herrick
-Richard Lovelace
-Thomas Carew

২১.
What kind of writing is ‘Areopagitica’?
  1. Novel
  2. Short story
  3. Pamphlet
  4. Poem
ব্যাখ্যা

Areopagitica is a pamphlet by John Milton published in 1644 to protest an order issued by Parliament requiring government approval and licensing of all published books.

Source: britannica

২২.
Which of the following plays is written by an Irish playwright?
  1. Arms and the Man
  2. The Hairy Ape
  3. The Death of a Salesman
  4. Twelfth Night
ব্যাখ্যা

G. B. Shaw is an Irish playwright whose major works are-
- Arms and the Man
- Man and Superman
- Saint Joan
- Major Barbara
- Heartbreak House
- Pygmalion

So, Arms and the Man is written by Irish playwright G.B. Shaw.


Source: Encyclopedia Britannica

২৩.
Which of the following words has no singular form?
  1. mumps
  2. geese
  3. Data
  4. alumni
ব্যাখ্যা

geese-goose
Data-datum
alumni- alumnus
The above words have singular form. But ‘mumps’ has no singular form.

Source: Bangla Academy Dictionary

২৪.
‘The eggs smell rotten.’ The verb in this sentence is-
  1. Transitive verb
  2. Non-finite verb
  3. Linking verb
  4. Causative verb
ব্যাখ্যা

Linking verbs are verbs that serve as a connection between a subject and further information about that subject.
They do not show any action; rather, they “link” the subject with the rest of the sentence.
The verb ‘to be’ is the most common linking verb but there are many others like become, seem, appear etc.
In the given sentence, ‘smell’ serves as a link between the subject “The eggs” and further information about that subject “rotten.”

Source: www.grammarly.com & examples.yourdictionary.com

২৫.
What does the abbreviation B.C. stand for-
  1. Before Christ
  2. Birth of Christ
  3. Blessings of Christ
  4. None of the above
ব্যাখ্যা

B.C. stands for ‘before Christ’. It is used in the Christian Calendar to show a particular number of years before the birth of Christ.

Source: Oxford Dictionary

২৬.
Which one is the correct sentence?
  1. The boy burst out tears
  2. The boy burst into tears
  3. The boy burst into tearing
  4. The boy burst about tears
ব্যাখ্যা

“কান্নায় ভেঙ্গে পড়া” বুঝাতে burst into tears হয়।

২৭.
In which sentence is the word ‘long’ used as an adverb?
  1. Boys long for holidays
  2. It is a long story
  3. He will come before long
  4. How long have you been waiting?
ব্যাখ্যা

How long have you been waiting? বাক্যটিতে long শব্দটি দ্বারা waiting verb এর durationসম্পর্কে জানতে চাওয়া হয়েছে।
অতএব, এটা এখানে adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।কিন্তু অন্য বাক্যগুলোতে adverb হিসেবে ব্যবহৃত হয়নি।

২৮.
‘Sum and substance’ means-
  1. all the ideas
  2. the main idea
  3. sum total of different numbers
  4. the subsidiary ideas
ব্যাখ্যা

‘Sum and substance’ means the main idea, gist or point.

Source: www.dictionary.com

২৯.
What is the adjective form of the word ‘love’?
  1. lover
  2. beloved
  3. lovable
  4. lovingly
ব্যাখ্যা

The adjective form of the word ‘love’ is ‘lovable’

৩০.
একটি ব্যাগে 2টি লাল গোলাপ, 4টি হলুদ গোলাপ এবং 6টি গোলাপী গোলাপ রয়েছে। দুটি গোলাপ দৈবভাবে তোলা হলে, একই রঙের না হওয়ার সম্ভাবনা কত?
  1. 3/5
  2. 2/3
  3. 4/7
  4. 3/8
ব্যাখ্যা
1 - ( 2/12 ×1/11 + 4/12 ×3/11 + 6/12 × 5/11)
⇒ 1- (1/66 + 1/11 + 5/22 ) 
⇒ 1 - { (1 + 6 + 15)/66 }
⇒ 1 - 22/66
⇒ 1 -1/3 
⇒ (3-1) / 3
 ∴ 2/3
৩১.
12 + 22 + 32 + ...  ... ... ... +102 = ?
  1. 384
  2. 383
  3. 385
  4. 386
ব্যাখ্যা
12 + 22 + 32 + ...  ... ... ... +102
= 10(10 + 1)(2 × 10 + 1)/6
= 10 × 11 × 21/6
= 385

[ n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল = n(n + 1)(2n + 1)/6 ]
৩২.
1/2, - 2/3, 3/4, - 4/5, --- --- --- অনুক্রমের সাধারণ পদ কত?
  1. (- 1)n - 1 . n/(n - 1)
  2. 1n + 1 . n/(n + 1)
  3. (- 1)n + 2 . n/(n + 1)
  4. (- 1)n + 1 . n/(n + 1)
ব্যাখ্যা
1/2, - 2/3, 3/4, - 4/5, ---
= (- 1)1 + 1 . 1/(1 + 1), (- 1)2 + 1 . 2/(2 + 1), (- 1)3 + 1 . 3/(3 + 1), --- --- --- 
= (- 1)1 - 1 . 1/(1 + 1), (- 1)2 - 1 . 2/(2 + 1), (- 1)3 - 1 . 3/(3 + 1), --- --- --- 
অতএব, সাধারণ পদ = (- 1)n + 1 . n/(n + 1) অথবা (- 1)n - 1 . n/(n + 1)
৩৩.
৫% হারে মুনাফায় ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ১২৬১ টাকা। উক্ত হারে কত টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য হবে ৬১ টাকা?
  1. ৭০০০
  2. ৮০০০
  3. ৭৫০০
  4. ৯৫০০
ব্যাখ্যা
প্রশ্নমতে,
চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা = ৬১
বা, ১২৬১ - I = ৬১
বা, ১২৬১ - ৬১ = I
বা, I = ১২০০
বা, Pnr = ১২০০
বা, P = ১২০০/(৩×০.০৫) = ৮০০০ টাকা।
৩৪.
একটি ত্রিভুজের দুটি কোণ অপর একটি ত্রিভুজের দুটি কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরূপ হবে?
  1. সদৃশকোণী
  2. সর্বসম
  3. সমকোণী
  4. সমান
ব্যাখ্যা
দুটি ত্রিভুজ সদৃশকোণী হবার শর্ত,
১। তিন বাহু সমানুপাতিক হলে,
২। দুই বাহু সমানুপাতিক ও অন্তর্ভুক্ত কোণ সমান,
৩। দুটি কোণ সমান হলে,
৪। সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহু সমানুপাতিক হলে।
৩৫.
U = {2, 3, 4, 5, 6, 7, 9}, A = {2, 4, 6} এবং B = {3, 5, 7} হলে, A'∩B = কত?
  1. {2, 3,5,7}
  2. { }
  3. {3,5,7}
  4. {3,7,9 }
ব্যাখ্যা
A'= U-A ={2,3,4,5,6,7,9} - {2,4,6}={3,5,7,9}

A'∩B = {3,5,7,9}∩{3,5,7} = {3,5,7}
৩৬.
নিচের কোন শর্তে ax+by+c = 0 ও px+qy+r =0 সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে?
  1. a/p = b/q = c/r
  2. a/p ≠ b/q
  3. a/p = b/q ≠ c/r
  4. a/p = b/q
ব্যাখ্যা
যদি ক) a/p ≠ b/q হয়, তবে সমীকরণজোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে।
এক্ষেত্রে অন্যন্য সমাধান হবে।
যেমনঃ x-y = 4 এবং x+y = 10 ; সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীলতার কারণ 1/1 ≠ -1/1
(আবার, সমীকরণজোট টির সমাধান (x,y) = (8,3) যা অন্যন্য)
৩৭.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
  1. (x + y)/xy
  2. (x + y)(y - x)/xy
  3. (x - y)/xy
  4. (x + y)(x - y)/xy
ব্যাখ্যা
মনে করি, x/y এর সাথে p যোগ করল্র y/x হবে।
x/y + p = y/x
or, p = y/x - x/y
         = (y2 - x2)/xy
         = (y + x)(y - x)/xy
         = (x + y)(y - x)/xy
------------------------------------------
সংক্ষেপে, 
নির্ণেয় সংখ্যা = y/x - x/y = (x + y)(y - x)/xy [ যোগ বললে বিয়োগ করতে হয় ]
৩৮.
2, 4, 6, 8, 10 এর পরিমিত ব্যবধান কত?
  1. 3√2
  2. 2√2
  3. 2√3
  4. 5√2
ব্যাখ্যা
গড় = (2 + 4 + 6 + 8 + 10)/5 = 6
পরিমিত ব্যবধান = √[{(2 - 6)2 + (4 - 6)2 + (6 - 6)2 + (8 - 6)2 + (10 - 6)2}/5]
= √{(16 + 4 + 0 + 4 + 16)/5} = √8 = 2√2
৩৯.
যদি (p/q)n-1=(q/p)n-3 হয়, তবে n এর মান কত?
  1. 2
  2. 1
  3. 2/3
  4. 1/3
ব্যাখ্যা
Given that, 
(p/q)n-1 = (q/p)n-3
⇒ (p/q)n-1 = (p/q)-(n-3)
⇒ n-1 = -(n-3)
⇒ n-1 = -n +3 
⇒ n + n = 3 + 1
⇒ 2n = 4 
⇒ n = 4/2 
∴ n = 2
৪০.
কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
  1. বাতাস
  2. তরল
  3. প্লাজমা
  4. কঠিন
ব্যাখ্যা
বাতাসের চেয়ে তরল পদার্থে শব্দের বেগ বেশি।
কঠিন পদার্থে শব্দের বেগ বাতাসের চেয়ে বেশি।

হাইড্রোজেনে  শব্দের বেগ ১২৮৪ মি/সে,
পারদে শব্দের বেগ  ১৪৫০ মি/সে,
বাতাসে শব্দের বেগ ৩৩০ মি/সে,
পানিতে ১৪৯৩ মি/সে,
লোহাতে ৫১৩০ মি/সে এবং
হীরায় শব্দের বেগ ১২,০০০ মি/সে।

[উৎস: নবম দশম শ্রেণীর পদার্থজ্ঞান বই,]
৪১.
কোনটি অর্ধ-পরিবাহী নয়?
  1. গ্যালিয়াম
  2. জার্মেনিয়াম
  3. লোহা
  4. সিলিকন
ব্যাখ্যা
১. পরিবাহী : যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে।
সাধারণত ধাতব পদার্থ তড়িৎ সুপরিবাহী হয়। যেমন- তামা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পরিবাহী। পরিবাহীর আপেক্ষিক রোধ অনেক কম হয় প্রায়ঃ ১০-৮ Ωm ক্রমের। রূপা হলো সবচেয়ে উত্তম ধাতব পরিবাহক। পরিবাহীতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। ফলে পরিবাহীর দুই প্রান্তে সামান্য বিভব পার্থক্য প্রয়োগ করলেই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ প্রবাহের সৃষ্টি করে।

২. অপরিবাহী : যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চলতে পারে না তাদেরকে অন্তরক বা অপরিবাহী বলে।
যেমন- কাচ, কাঠ, রাবার, প্লাস্টিক ইত্যাদি অপরিবাহী পদার্থ। অপরিবাহী পদার্থের তড়িৎ পরিবাহিতা খুব কম এবং আপেক্ষিক রোধের মান অত্যন্ত বেশি।

৩. অর্ধপরিবাহী : যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি সেসব পদার্থকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলে।
যেমনঃ জার্মেনিয়াম, সিলিকন, গেলিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ পরিবাহী এবং অন্তরকের আপেক্ষিক রোধের মাঝামাঝি। এদের আপেক্ষিক রোধ ১০-৪ Ωm থেকে ১০-২ Ωm ক্রমের।

সূত্রঃ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
৪২.
অভিকর্ষজ ত্বরণ কোন বিষয়টির উপর নির্ভর করে না?
  1. বস্তুর ভর
  2. পৃথিবীর ভর
  3. পৃথিবীর ব্যাসার্ধ
  4. সবগুলো
ব্যাখ্যা
অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনাে বতুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
অভিকর্ষজ ত্বরণকে g দ্বারা প্রকাশ করা হয়।
অভিকর্ষজ ত্বরণের একক মিটার/সেকেন্ড।
ধরা যাক, M = পৃথিবীর ভর, m = ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনাে বস্তুর ভর, d = বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব।
তাহলে মহাকর্ষ সূত্রানুসারে অভিকর্ষ বল, F = GMm/d2

আবার বলের পরিমাপ থেকে আমরা পাই, অভিকর্ষ বল = ভর X অভিকর্ষজ ত্বরণ
                                                                            অর্থাৎ F = mg

এখন,
     mg= GMm/d2
      g= GM/d2
 এ সমীকরণের ডান পাশে বতুর ভর m অনুপস্থিত। সুতরাং অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। 

[উৎস: সাধারণ বিজ্ঞান , অষ্টম শ্রেণি]
৪৩.
সাধারণ ফাইল সিস্টেমের তুলনায় ডাটাবেজে মেমোরী খরচ-
  1. বেশী
  2. কম
  3. সমান
  4. উপরের সবকটি
ব্যাখ্যা
একটি সাধারণ ফাইলে তথ্য অগুছালো অবস্থায় থাকে। কারণ, এসব ফাইলে তথ্য কোন সুনির্দিষ্ট পদ্ধতিতে দেওয়া হয় না।
তাই, একই তথ্য বিভিন্ন ফাইলে থাকতে পারে। পক্ষান্তরে ডাটাবেজে তথ্য সাজানো অবস্থায় থাকে।
তাই ডাটাবেজের নিম্নলিখিত সুবিধাসমূহ উল্লেখযোগ্য-
(ক) প্রয়োজনীয় সকল তথ্য বিচার-বিশ্লেষণ করে ডাটাবেজ ফাইল তৈরী করা হয়। তাই এতে তথ্যের পুনরাবৃত্তি অর্থাৎ
একই তথ্য একাধিকবার থাকার সম্ভাবনা কম।
(খ) ডাটাবেজে তথ্য সুরক্ষিত থাকে। তাই তথ্য নির্ভেজাল হয়, অর্থাৎ পরিবর্তিত বা ধ্বংস হয় না। এ বৈশিষ্ট্যটুকু ধরে
রাখতে হলে- রেকর্ডসমূহকে সুপরিকল্পিতভাবে সংরক্ষণ করে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হয়, তথ্যের মান
ঠিক আছে কিনা খেয়াল রাখতে হয়, সর্বোপরি ডাটাবেজের গোপনীয়তা রক্ষা করতে হয়।
(গ) ডাটাবেজে মেমোরী অপচয় কম হয়। যেহেতু একই তথ্য একাধিকবার থাকার সম্ভাবনা কম, সেহেতু
অতিরিক্ত মেমোরী নষ্ট হয় না।
(ঘ) কোয়েরী প্রোগ্রাম দ্বারা তথ্য উদ্ধার করা যায়।এতে ব্যবহারকারীর কোন কোন তথ্য দরকার তা উল্লেখ করলেই
চলে, কিভাবে তথ্যউদ্ধার করতে হবে তা উল্লেখ করার প্রয়োজন হয় না। 
উৎস: এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
দশমিক সংখ্যার ১২ এর বাইনারি মান কত?
  1. ১০০১
  2. ১০১০
  3. ১০১১
  4. ১১০০
৪৫.
CD-ROM এ নিচের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. Optical fibers
  2. Laser beams
  3. Magnetic beads
  4. Electronic guns
ব্যাখ্যা
CD-ROM একটি অপটিক্যাল মিডিয়া বা ডিস্ক যা একটি বিশেষ ধরনের সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। এতে লেজার প্রযুক্তি ব্যবহার করা হয়।
Optical storage, electronic storage medium that uses low-power laser beams to record and retrieve digital (binary) data.
In optical-storage technology, a laser beam encodes digital data onto an optical, or laser, disk in the form of tiny pits arranged in a spiral track on the disk’s surface. 

Source: Britannica, নবম-দশম শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বই।
৪৬.
ফেইস রিকোগনিশন এ নিম্নের কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. বায়োজেনিক
  2. বায়োমেট্রিক্স
  3. বায়োনোমিক
  4. বায়োজেনেসিস
ব্যাখ্যা
গ্রিক শব্দ 'metron' অর্থ পরিমাপ এবং 'bio' অর্থ জীবন, এ দু’টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়। কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথাঃ
ক. দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ফিংগার প্রিন্ট (Fingerprint)
২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry)
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan)
৪. ফেইস রিকোগনিশন (Face recognition)
৫. ডিএনএ টেস্ট (DNA Test)

খ. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ভয়েস রিকগনিশন (Voice recognition)
২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification)
৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification)
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)
৪৭.
বিটম্যাপ প্রযুক্তির বাংলা লেখার সফটওয়্যার নিচের কোনটি?
  1. শহীদবর্ণ
  2. লিপিকার
  3. শহীদলিপি
  4. শহীদফন্ট
ব্যাখ্যা
- তথ্যপ্রযুক্তির উন্মেষকালে লন্ডনে বসে সাইফুদ্দাহার শহীদ নিজে প্রোগ্রামিং করে কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার ‘শহীদলিপি’ তৈরি করেন।
-১৯৮৫ সালে তিনি এটি বাজারজাত করেন। এটি ছিল অ্যাপল ম্যাকিন্টশ কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার। প্রথমে শহীদলিপির ফন্ট ছিল বিটম্যাপ প্রযুক্তির, যা দিয়ে প্রকাশনার কাজ করা যেত না।
- পরবর্তী সময়ে শহীদলিপির জন্য ‘লেজার’ প্রযুক্তির ফন্ট তৈরি করেন সাইফুদ্দাহার শহীদ। গত ৯ জানুয়ারি, তিনি পরলোকগমন করেন।
উৎস: পত্রিকা রিপোর্ট।
৪৮.
রেডিরফডটআরইউ হচ্ছে এক ধরণের -
  1. ইলেক্ট্রনিক পেমেন্ট সার্ভিস
  2. অনলাইন প্রতারণা
  3. ওয়েব ব্রাউজার
  4. সুপার কম্পিউটার
ব্যাখ্যা
- রেডিরফডটআরইউ হচ্ছে এক ধরণের অনলাইন প্রতারণা। 
- ‘রেডিরফডটআরইউ’ নামের এই প্রতারণায় ব্যবহারকারীদের কাছে জরিপে অংশ নিতে একটি ওয়েব লিংক পাঠানো হয়।
- ব্যবহারকারীদের লোভনীয় পুরস্কারের প্রলোভনও দেয় তারা।
- জরিপে থাকা ফর্ম পূরণ করলেই ব্যবহারকারীদের নাম, বয়স, ঠিকানা, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্যসহ আর্থিক লেনদেনের গোপন তথ্য হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা।
- পরে চুরি করা তথ্য কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করে নেয় তারা। এমনকি নিজেরা অনলাইনে দামি পণ্য কিনে ব্যবহারকারীদের কার্ড থেকে মূল্যও পরিশোধ করে।
- আইপি ঠিকানার মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থান শনাক্ত করে প্রতারণামূলক বিভিন্ন মেইল ও বিজ্ঞাপন পাঠাতে থাকে।
- এসব বিজ্ঞাপনে ক্লিক করলেই ভুয়া ওয়েবসাইট চালু হয় এবং স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ডিভাইসে মেলওয়্যারযুক্ত ক্ষতিকর অ্যাপ প্রবেশ করে। ফলে যন্ত্রের নিরাত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়। 
- অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের পাশাপাশি হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণেও এ প্রতারণা ছড়িয়ে পড়েছে।

উৎস: প্রথম আলো
৪৯.
মোবাইল ব্রডব্যান্ড ওয়্যারলেস একসেস (MBWA) এর স্ট্যান্ডার্ড কত?
  1. IEEE 802.11
  2. IEEE 802.15
  3. IEEE 802.16
  4. IEEE 802.20
ব্যাখ্যা
IEEE 802.20 standards, যা মোবাইল ব্রডব্যান্ড ওয়্যারলেস অ্যাক্সেস হিসাবে পরিচিত। Local and metropolitan area networks এর Standards Committee হিসেবে ব্যবহৃত হয় এটি।
সূত্রঃ standards.ieee.org
৫০.
দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন ____হয়।
  1. উভয় ইনপুট শূন্য
  2. যে কোনো একটি ইনপুট শূন্য
  3. উভয় ইনপুট '1'
  4. যে কোনো একটি ইনপুট '1
ব্যাখ্যা
OR গেইট হচ্ছে যৌক্তিক যোগের গেইট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেবরায় যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে গেইট ব্যবহার করা হয়, তাকে OR গেইট বলা হয়।
OR গেইটে দুই বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটিমাত্র আউটপুট লাইন থাকে।
যেহেতু OR গেইট যৌক্তিক যোগের গেইট তাই এটি যৌক্তিক যোগের নিয়ম মেনে চলে।
অর্থাৎ এই গেইটের ক্ষেত্রে যেকোনো একটি ইনপুটের মান ১ হলে আউটপুট ১ হয়, অন্যথায় ০ হয়।
(রেফারেন্সঃ একাদশ দ্বাদশ শ্রেনীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
৫১.
৩ কিলোমিটার হাঁটার পর শিমুল তার ডান ঘুরে ২ কিলোমিটার হাঁটলো। তারপর বামদিকে ঘুরে আরও ২ কিলোমিটার হঁটলো। সবশেষে সে দক্ষিণ দিকে হাঁটলো। তার যাত্রা শুরু হয়েছিল কোন দিকে?
  1. দক্ষিণ দিক
  2. পূর্ব দিক
  3. পশ্চিম দিক
  4. উত্তর দিক
ব্যাখ্যা
যাত্রা শুরুর হিসাব করতে হলে শেষ থেকে হিসাব করতে হবে এবং প্রতিটি দিকের বিপরীত কল্পনা করতে হবে। ডান থাকলে বাম, উত্তর থাকলে দক্ষিন, পূর্ব থাকলে পশ্চিম ইত্যাদি।
প্রশ্নানুসারে, ২ কিলোমিঃ উত্তর তারপর ডানদিকে ঘুরে ২ কিলোমিঃ যাব শেষে বামদিকে ঘুরে ৩ কিলোমিঃ যাবে।

অর্থাৎ, শিমুল তার যাত্রা শুরু করেছিল উত্তরের বিপরীত দিক মানে দক্ষিন দিক।
৫২.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. রৌদ্রকরোজ্জল
  2. রৌদ্রকরুজ্জল
  3. রৌদ্রকরোজ্জ্বল
  4. রৌদ্রকরুজ্জ্বল
ব্যাখ্যা

বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান অনুসারে ‘রৌদ্রকরোজ্জ্বল’ বানানটি শুদ্ধ।
৫৩.
Carbon : Diamond :: Corundum : ?
  1. Garnet
  2. Ruby
  3. Pearl
  4. Emerald
ব্যাখ্যা
As Diamond is made of Carbon similarly Ruby is made of Corundum.
৫৪.
কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ৫/২১
  2. ৭/৩১
  3. ১১/৪৫
  4. ৭/৯
ব্যাখ্যা
৫/২১ ⇔ ৭/৩১ ⇒ ১৫৫ ⇔ ১৪৭ ⇒ ৫/২১ > ৭/৩১
৭/৩১ ⇔ ১১/৪৫ ⇒ ৩১৫ ⇔ ৩৪১ ⇒ ৭/৩১ < ১১/৪৫
৭/৩১ ⇔ ৭/৯ ⇒ ৬৩ ⇔ ১২৭ ⇒ ৭/৩১ < ৭/৯
৭/৩১ সংখ্যাটি ক্ষুদ্রতম।
৫৫.
যখন A = 1 এবং U = 21 হয় তখন M + O = ?
  1. 29
  2. 25
  3. 28
  4. 27
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে A = 1, U = 21, M = 13, O = 15
সুতরাং, M + O = 13 + 15 = 28
৫৬.
একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরুপ। বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে?
  1. ৭ : ৫০
  2. ৭ : ২০
  3. ২ : ৪০
  4. ১০ : ১০
ব্যাখ্যা
বাস্তবের ঘড়িতে বাজবে ৭ : ২০
৫৭.
নিচের শুন্যস্থানে কোনটি বসবে?
ক( ঁ), গ( ং), ঙ(য়), ___.
  1. ট(ঢ়)
  2. ছ(ঢ়)
  3. ছ(ড়)
  4. জ(ণ)
ব্যাখ্যা
সিরিজের ১ম পদে বাংলা বর্ণমালার শুরুর ও শেষের বিজোড় বর্ণ - ক(ঁ)
সিরিজের ২য় পদে বাংলা বর্ণমালার তৃতীয় শুরুর ও শেষের বিজোড় বর্ণ - গ( ং)
সিরিজের ৩য় পদে বাংলা বর্ণমালার পঞ্চম শুরুর ও শেষের বিজোড় বর্ণ - ঙ(য়)
সিরিজের ৪র্থ পদে বাংলা বর্ণমালার ৭ম শুরুর ও শেষের বিজোড় বর্ণ - ছ(ড়)
৫৮.
৩/৪, ৪/৫ ও ৫/৬ এর গ.সা.গু কত?
  1. ১/৩০
  2. ২/৫৫
  3. ১/৬০
  4. ৩/৬৫
ব্যাখ্যা
৩/৪, ৪/৫ ও ৫/৬ এর গ.সা.গু  = ভগ্নাংশগুলোর লবের গসাগু ÷ ভগ্নাংশগুলোর হরের ল.সা.গু.
                                               = (৩, ৪ ও ৫ এর গ.সা.গু). / (৪, ৫ ও ৬ এর ল.সা.গু.)
                                               = ১/৬০
৫৯.
প্রশ্নবোধক স্থানে প্রতিটি ১ কেজি ওজনের নুন্যতম কয়টি বল স্থাপন করলে ডান পাশটি নিচের দিকে হেলে থাকবে?
  1. ১২
  2. ১১
  3. ১০
ব্যাখ্যা
১০ কেজি দিলে ভারসাম্যে থাকবে।
১১ ও ১২টি ভর দিলে ডানে হেলে থাকবে।

প্রশ্নে নুন্যতম চাওয়া হয়েছে। ডানে হেলিয়ে রাখতে নুন্যতম ১১টি ১ কেজি ভর অর্থাৎ মোট ১১ কেজি লাগবে।
৬০.
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে?
৩, ৮, ৬, ১৪, ?, ২০, ১২, ২৬
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
এখানে দুটি ধারা বিদ্যমান। একটি ৩, ৬, ৯, ১২ যার অন্তর ৩ এবং অন্যটি ৮, ১৪, ২০, ২৬ যার অন্তর ৬।
৬১.
নিচের নামগুলোর কোনটি ভিন্ন ধরনের?
টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস
  1. টেনিস
  2. ফুটবল
  3. টেবিল টেনিস
  4. ক্রিকেট
ব্যাখ্যা
টেবিল টেনিস খেলা হয় ইনডোরে। টেনিস, ফুটবল এবং ক্রিকেট আউটডোরে খেলা হয়।
৬২.
দেশে প্রথম কাগজকল স্থাপিত হয় কোথায়?
  1. নাটোর
  2. চট্টগ্রাম
  3. খুলনা
  4. রাঙামাটি
ব্যাখ্যা
বাংলাদেশে স্থাপিত প্রথম কাগজকল হলো রাঙামাটি জেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল। এটি ১৯৫৩ সালে স্থাপিত হয়।
এটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ হাজার মে. টন।
কর্ণফুলী পেপার মিলে কাঁচামাল হিসেবে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল থেকে প্রাপ্ত বাঁশ ব্যবহৃত হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং BCIC ওয়েবসাইট)
৬৩.
সংবিধানের প্রথম তফসিলে কী বর্ণিত হয়েছে?
  1. শপথ ও ঘোষণা
  2. অন্যান্য ‍বিধান সত্ত্বেও কার্যকর আইন
  3. রাষ্ট্রপতি নির্বাচন
  4. ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
ব্যাখ্যা
বাংলাদেশ সংবিধানে মোট সাতটি তফসিল রয়েছে।
এগুলো হলো:
- প্রথম তফসিল : অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন
- দ্বিতীয় তফসিল : রাষ্ট্রপতি নির্বাচন
- তৃতীয় তফসিল : শপথ ও ঘোষণা
- চতুর্থ তফসিল : ক্রান্তিকালিন ও অস্থায়ী বিধানাবলী
- পঞ্চম তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত ৭ই মার্চের ভাষণ
- ষষ্ঠ তফসিল : বঙ্গবন্ধু প্রদত্ত স্বাধীনতার ঘোষণা
- সপ্তম তফসিল : মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।

(তথ্যসূত্র: বাংলাদেশ সংবিধান)
৬৪.
পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হয়ে থাকেন কে?
  1. ইউপি সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ
  2. জাতীয় সংসদের সদস্যবৃন্দ
  3. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান
  4. জেলা পরিষদের চেয়ারম্যান
ব্যাখ্যা
নির্বাচন দুই ভাবে হয়ে থাকে। যথা: প্রত্যক্ষ ব্যবস্থা এবং পরোক্ষ ব্যবস্থা।
প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থায় জনগণ বা ভোটাররা তাদের ভোটের মাধ্যমে সরাসরি প্রতিনিধি নির্বাচিত করে।
বাংলাদেশে এরূপ নির্বাচনের মধ্যে রয়েছে:
- জাতীয় সংসদ নির্বাচন
- ইউনিয়ন পরিষদ নির্বাচন
- উপজেলা পরিষদ নির্বাচন
- সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচন প্রভৃতি।

অন্যদিকে,
পরোক্ষ নির্বাচন ব্যবস্থায় জনগণ বা ভোটাররা তাদের ভোটাধিকারের মাধ্যমে প্রথমে নির্বাচকমণ্ডলী তৈরি করে এবং নির্বাচকমণ্ডলীরা পরবর্তীতে তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে।
বাংলাদেশে এরূপ নির্বাচন হলো:
- জেলা পরিষদ নির্বাচন
- রাষ্ট্রপতি নির্বাচন
- সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন প্রভৃতি।

জেলা পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট জেলার সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভোটাধিকারের মাধ্যমে জেলা পরিষদের সদস্যদের নির্বাচন করে থাকে।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৬৫.
নাকুগাঁও স্থলবন্দর কোন জেলায় অবস্থিত?
  1. লালমনিরহাট
  2. শেরপুর
  3. মেহেরপুর
  4. কুড়িগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে ঘোষিত স্থলবন্দরের সংখ্যা ২৪টি। এর মধ্যে চালু বন্দরের সংখ্যা ১২টি।

- নাকুগাঁও স্থলবন্দর : নলিতাবাড়ী (শেরপুর)
- সোনাহাট স্থলবন্দর : ভুরুঙ্গমারী (কুড়িগ্রাম)
- বুড়িমারী স্থলবন্দর : পাটগ্রাম (লালমনিরহাট)
- ‍মুজিবনগর স্থলবন্দর : মুজিবনগর (মেহেরপুর) প্রক্রিয়াধীন।

(তথ্যসূত্র: বাংলাদেম স্থলবন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট)
৬৬.
কোন প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি পুরস্কার-২০২১ লাভ করেছে?
  1. টেলিটক বাংলাদেশ লিমিটেড
  2. ভূমি মন্ত্রণালয়
  3. বিটিআরসি
  4. একসেস টু ইনফরমেশন প্রকল্প
ব্যাখ্যা
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনব্যবস্থা চালুর জন্য ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (WSIS) পুরস্কার-২০২১’ অর্জন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

‘অ্যাকশন লাইন সি ৫’ ক্যাটাগরিতে বিটিআরসি এই পুরস্কার লাভ করে। গত ১৮ মে ২০২১ ভার্চুয়াল পদ্ধতিতে এই পুরস্কার প্রদান করা হয়।

(তথ্যসূত্র: প্রথম আলো)
৬৭.
সম্প্রতি বঙ্গবন্ধুর হত্যাকারী কতজন আসামীর বীরত্বসূচক খেতাব বাতিল করা হয়?
  1. দুইজন
  2. তিনজন
  3. চারজন
  4. পাঁচজন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।

এদের মধ্যে খেতাবপ্রাপ্ত চারজন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের খেতাব বাতিল করে।

এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো)
৬৮.
২০২০ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. নেদারল্যান্ডস
  3. যুক্তরাজ্য
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
২০২০ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হয়েছে ২৫৬.৩৫ কোটি মার্কিন ডলার।
বিনিয়োগকারী শীর্ষ দেশসমূহ (মার্কিন ডলার):
- প্রথম : নেদারল্যান্ডস (৪০০ মি. ডলার)
- দ্বিতীয় : যুক্তরাজ্য (৩৯৬ মি. ডলার)
- তৃতীয় : যুক্তরাষ্ট্র (২৯৬ মি. ডলার)।

বিনিয়োগের শীর্ষখাতসমূহ (মার্কিন ডলার):
- প্রথম : পাওয়ার বা জ্বালানি (৫০৮ মি. ডলার)
- দ্বিতীয় : খাদ্য (৩৩২ মি. ডলার)
- তৃতীয় : ব্যাংকিং (৩০২ মি. ডলার)।

(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৬৯.
কোন মুঘল সুবাদার বারোভূঁইয়াদের দমন করেন?
  1. শায়েস্তা খান
  2. মীর জুমলা
  3. ইসলাম খান
  4. মির্জা বেগ
ব্যাখ্যা
মুঘল আমলে বাংলার বিভিন্ন অঞ্চলের স্বাধীনচেতা জমিদারগণ ‘বারোভূঁইয়া’ নামে পরিচিত।
সম্রাট আকবরের সময় রাজমহলের যুদ্ধে দাউদ কররানী পরাজিত হলেও সমগ্র বাংলা মুঘলদের অধিকারে আসেনি। বারোভূঁইয়ারা স্বাধীনভাবেই তাদের জমিদারি বজায় রাখে।

পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের সময় বাংলার সুবাদার ইসলাম খান ১৬১১ সালে বারোভূঁইয়াদের চূড়ান্তভাবে পরাজিত করে সমগ্র বাংলা মুঘল শাসনের অধীনে আনেন।

বারোভূঁইয়াদের নেতা ছিলেন সোনারগাঁও এর জমিদার ঈসা খান এবং তার পুত্র মুসা খান।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭০.
বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ রয়েছে?
  1. সাতটি
  2. নয়টি
  3. এগারোটি
  4. পঁচিশটি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে রয়েছে:
- ১১টি ভাগ
- ১৫৩টি অনুচ্ছেদ
- একটি প্রস্তাবনা
- ৭টি তফসিল।
বাংলাদেশের সংবিধান বর্তমান পর্যন্ত মোট ১৭ বার সংশোধন করা হয়েছে।

(তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
৭১.
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কোথায় শাহাদাত বরণ করেন?
  1. আমবাসা, ত্রিপুরা
  2. চিংড়ি খাল, রাঙামাটি
  3. মংলা, বাগেরহাট
  4. দরুইন, ব্রাহ্মণবাড়িয়া
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠদের মধ্যে সবার আগে শহীদ হন ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। তিনি ১৯৭১ সালের ৮ এপ্রিল ১ নং সেক্টরে রাঙামাটি জেলার নানিয়ারচরের চিংড়ি খাল এলাকায় পাকবাহিনীর সাথে সম্মুখ ‍যুদ্ধে শহীদ হন।

(তথ্যসূত্র: প্রথম আলো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)
৭২.
কাজাখস্তানের জাতির জনক কে?
  1. রাফিক নিসোনোভ
  2. নুরসুলতান নাজারবায়েভ
  3. কাসেম জুমাত তুকায়েভ
  4. ইয়ারিক আসানবায়েভ
ব্যাখ্যা
নুরসুলতান নাজারবায়েভ কে কাজাখস্তানের জাতির পিতা হিসেবে অভিহিত করা হয়। তিনি দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডন্ট। ১৯৯০ সাল থেকে ২০১৯ সালের ২০ মার্চ পর্যন্ত তিনি টানা দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে তিনি স্বেচ্ছায় প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। তার প্রতি সম্মান জানিয়ে কাজাখস্তান পার্লামেন্ট দেশটির রাজধানীর নামকরণ করে নুরসুলতান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও দেশটির সরকারি ওয়েবসাইট)
৭৩.
ইয়াওন্ডে কোন দেশের রাজধানী?
  1. হন্ডুরাস
  2. ক্যামেরুন
  3. গ্যাবন
  4. মোলদাভিয়া
ব্যাখ্যা
ইয়াওন্ডে : ক্যামেরুনের রাজধানী
অন্যদিকে,
- হন্ডুরাসের রাজধানী : তেগুচিগালপা
- গ্যাবনের রাজধানী : লিব্রেভিল
- মোলদাভিয়ার রাজধানী : চিসিনেভ।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৭৪.
নিচের কোনটি দূর প্রাচ্যের রাষ্ট্র?
  1. লিবিয়া
  2. ভিয়েতনাম
  3. তুরস্ক
  4. ইয়েমেন
ব্যাখ্যা
দূর প্রাচ্য বলতে পূর্ব এশিয়া, রাশিয়ার পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে বুঝায়।
সাইবেরিয়া, মঙ্গোলিয়া, জাপান, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তীমুর প্রভৃতি দেশসমূহ দূর প্রাচ্যের দেশ হিসেবে অভিহিত।

অন্যদিকে,
- কুয়েত ও ইয়েমেন : মধ্যপ্রাচ্যের দেশ
- তুরস্ক : নিকট প্রাচ্যের দেশ।
তবে বর্তমানে নিকট প্রাচ্যের দেশসমূহ মধ্যপ্রাচ্য হিসেবেই সাধারণত পরিচিত।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা)
৭৫.
কোন দেশে ইউরোপিয়ান পার্লামেন্টের সবচেয়ে বেশি আসন রয়েছে?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. স্পেন
  4. জার্মানি
ব্যাখ্যা
ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান মোট আসন ৭০৫টি
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচবছরের জন্যে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন। ২০১৯ সালে সর্বশেষ ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত Common Assembly of the European Coal and Steel Community ১৯৬২ সালে ইউরোপিয়ান পার্লামেন্ট নামকরণ করা হয়। ১৯৭৯ সাল থেকে ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছেন।

দেশভিত্তিক ইউরোপিয়ান পার্লামেন্টের আসন:
- জার্মানি : ৯৬টি (সর্বোচ্চ)
- ফ্রান্স : ৭৯টি
- ইতালি : ৭৬টি
- মাল্টা, লুক্সেমবার্গ ও সাইপ্রাস : ৬টি করে (সর্বনিম্ন)।

ইউরোপিয়ান পার্লামেন্টের সদরদপ্তর অবস্থিত ফ্রান্সের স্ট্রাসবার্গে। এখানে ইউরোপিয়ান পার্লামেন্টের অধিবেশন বসে। এছাড়া লুক্সেমবার্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রশাসনিক অফিস অবস্থিত। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলি

(তথ্যসূত্র: ইউরোপিয়ান পার্লামেন্ট ওয়েবসাইট)
৭৬.
নিচের কোন সভ্যতাটি মেসোআমেরিকা অঞ্চলে বিকশিত হয়নি?
  1. ইনকা সভ্যতা
  2. অ্যাজটেক সভ্যতা
  3. মায়া সভ্যতা
  4. ওলমেক সভ্যতা
ব্যাখ্যা
মেসোআমেরিকা হলো বর্তমান মেক্সিকো এবং মধ্য আামেরিকা নিয়ে গঠিত অঞ্চল। ১৬ শতকে স্পেনিশদের আর্বিভাবের পূর্বে মেক্সিকো ও মধ্য আমেরিকা অঞ্চল মেসোআমেরিকা হিসেবে অভিহিত।

মেসোআমেরিকা অঞ্চলে স্থানীয় আদিবাসীদের দ্বারা বেশ কয়েকটি বিখ্যাত সভ্যতা গড়ে উঠেছিলো। এগুলোর মধ্যে ওলমেক সভ্যতা, মায়া সভ্যতা ও অ্যাজটেক সভ্যতা প্রধান।
এদের মধ্যে ওলমেক সভ্যতা হলো প্রথম মেসোআমেরিকান সভ্যতা এবং অ্যাজটেক সভ্যতা হলো সর্বশেষ মেসোআমেরিকান সভ্যতা।

অন্যদিকে,
ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিকশিত হয়েছিলো।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৭৭.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটির ভাষা ডাচ?
  1. গায়ানা
  2. সুরিনাম
  3. উরুগুয়ে
  4. চিলি
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকার দেশসমূহের মধ্যে সুরিনামের অফিসিয়াল ভাষা ডাচ। দেশটি অতীতে নেদারল্যান্ডের উপনিবেশ ছিলো।

অন্যদিকে,
- গায়ানার ভাষা : ইংরেজি
- ফ্রেঞ্চ গায়ানার ভাষা : ফরাসি
- ব্রাজিলের ভাষা : পর্তুগিজ
- অন্যান্য দেশসমূহের ভাষা : স্পেনিশ।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
৭৮.
United Nations Framework Convention on Climate Change কত সালে গৃহীত হয়?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৪ সালে
  4. ১৯৯৫ সালে
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।

এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। মোট ১৯৭টি দেশ ও সংস্থা এটির অংশীদার।

এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) বা জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করে আসছে।

১৯৯৫ সালের মার্চে জার্মানির বার্লিনে প্রথম UNFCCC (CoP) সম্মেলন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ২৬তম CoP অনুষ্ঠিত হয় ২০২১ সালের ৩১ অক্টোবর- ১৩ নভেম্বর স্কটল্যান্ডের গ্লাসগো শহরে

(তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট)
৭৯.
বাংলাদেশের কোন জেলায় প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়?
  1. হবিগঞ্জ
  2. সিলেট
  3. সুনামগঞ্জ
  4. ব্রাহ্মণবাড়িয়া
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ। ১৯৫৫ সালে বার্মা ওয়েল কোম্পানি এদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ১৯৫৭ সালে এই ক্ষেত্র থেকে গ্যাসের উৎপাদন শুরু হয়।
বর্তমানে বাংলাদেশে মোট ২৮টি গ্যাস ক্ষেত্র রয়েছে।

(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী এবং পেট্রোবাংলা)
৮০.
খরার ফলে নিচের কোনটি ঘটে?
  1. বন্যা দেখা দেয়
  2. খাদ্য উৎপাদন হ্রাস পায়
  3. ভূমিধ্বস ঘটে
  4. বসতবাড়ি বিধ্বস্ত হয়
ব্যাখ্যা
খরা একটি প্রাকৃতিক দুর্যোগ যা দীর্ঘদিন বৃষ্টিহীন আবহাওয়ার ফলে দেখা দেয়।
খরার ফলে মাটিতে পানির পরিমাণ কমতে থাকে। এতে করে মাটিতে গাছপালা বা শস্য জন্মাতে পারে না। ফলে খাদ্য উৎপাদন হ্রাস পায়।

খরার ফলে মানুষের পাশাপাশি গবাদিপশুরও খাদ্য সংকট দেখা দেয়। খরা দুর্ভিক্ষের অন্যতম কারণ হিসেবে বিবেচিত।

(তথ্যসূত্র: বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৮১.
বাংলাদেশে কোন ভূমিরূপটি নেই?
  1. সমভূমি
  2. পার্বত্য ভূমি
  3. মালভূমি
  4. জলাভূমি
ব্যাখ্যা
ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশ তিনভাগে বিভক্ত।
এগুলো হলো:
- টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
- প্লাইস্টোসিনকালের চত্বরভূমি এবং
- সাম্প্রতিক কালের প্লাবনসমভূমি।

বাংলাদেশে হাওর, বাওর, বিল, নদ-নদী, হ্রদ, জলাভূমি, চত্বরভূমি, উপকূলীয় সমভূমি, প্লাবিত সমভূমি, পাহাড় শ্রেণী প্রভৃতি বিদ্যমান রয়েছে।
তবে এদেশে মালভূমি নেই।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৮২.
চীনের সাথে নিচের কোন দেশটির স্থলসীমান্ত নেই?
  1. থাইল্যান্ড
  2. আফগানিস্তান
  3. লাওস
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
চীনের সাথে ১৪টি দেশের স্থলসীমান্ত রয়েছে।
দেশগুলো হলো:
- উত্তর কোরিয়া
- রাশিয়া
- মঙ্গোলিয়া
- কাজাখস্তান
- কিরগিজস্তান
- তাজিকিস্তান
- আফগানিস্তান
- পাকিস্তান
- ভারত
- নেপাল
- ভুটান
- মিয়ানমার
- লাওস
- ভিয়েতনাম।

চীনের সাথে থাইল্যান্ডের স্থলসীমান্ত নেই।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৮৩.
বিশ্বে কোন নদী দিয়ে সর্বাধিক পানি প্রবাহিত হয়?
  1. দানিয়ুব
  2. আমাজন
  3. কঙ্গো নদী
  4. নীলনদ
ব্যাখ্যা
বিশ্বে প্রতি সেকেন্ড পানি প্রবাহে শীর্ষ নদীসমূহ:
- প্রথম : আমাজন (২,০৯০০০ ঘনমিটার/সেকেন্ড)
- দ্বিতীয় : কঙ্গো নদী (৪১,২০০ ঘনমিটার/সেকেন্ড)
- তৃতীয় : গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা (৩৮,১২৯ ঘনমিটার/সেকেন্ড)।

(তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
৮৪.
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা কীসের ভিত্তিতে সংগঠিত হয়?
  1. জাতীয় স্বার্থ রক্ষা
  2. জ্ঞান ও মেধা
  3. সমজাতীয় মনোভাব ও স্বার্থ
  4. মুক্ত বুদ্ধির চর্চা
ব্যাখ্যা
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো নির্দলীয়, অরাজনৈতিক ও বেসরকারি ব্যক্তিবর্গের সমষ্টি। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যগণ সমজাতীয় মনোভাব এবং স্বার্থের দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে।
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূখ্য উদ্দেশ্য হলো সরকারি নীতি ও সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করার মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করা। এদের কোন বৃহৎ বা জাতীয় লক্ষ্য থাকে না।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : একাদশ-দ্বাদশ শ্রেণি : মো. মোজাম্মেল হক)