পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ২৩ সেপ্টেম্বর, ২০২৩সময়50 minutes
মোট প্রশ্ন৬৯
সিলেবাস
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদের নাম: সিনিয়র ইন্সট্রাক্টর (গ্রেড-৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৭.০৯.২০২১ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) ---------------------------[For iPad Mania: Season - 2]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ২৩ সেপ্টেম্বর, ২০২৩ · ৬৯ প্রশ্ন

.
ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে-
  1. ধ্বনি
  2. বর্ণ
  3. শব্দ
  4. বাক্য
সঠিক উত্তর:
ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি
ব্যাখ্যা
• ভাষার ক্ষুদ্রতম একক - ধ্বনি।
• বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে - শব্দ।
• ভাষার মূল উপকরণ - বাক্য।
• শব্দের গঠনগত একক হচ্ছে - বর্ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
Choose the correct preposition: Be aware _____ lies.
  1. at
  2. of
  3. about
  4. to
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
Aware of something: 
English Meaning - These words refer to knowing that something exists or having knowledge or experience of a particular thing. You can say that you are aware of something or that someone makes you aware of it.
Bangla Meaning - সচেতন; অবহিত; সাবধান; সতর্ক। 
Example - He was not aware of his son’s involvement in the affair.

Complete Sentence - Be aware of lies. 

Source: Cambridge Dictionary. 
.
Fill in the blank with the right option: River is a/an ____ noun.
  1. proper
  2. abstract
  3. collective
  4. common
সঠিক উত্তর:
common
উত্তর
সঠিক উত্তর:
common
ব্যাখ্যা
River - নদী। 
- Common noun হিসেবে ব্যবহৃত হয়। 

Common Noun:

- A common noun is one which is common to each member of class of persons or things. 
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.

• Common noun এর বৈশিষ্ট্য -
- এক জাতীয় সকল কিছুর সাধারণ নাম।
- এদের গণনা করা যায়
- এদের পূর্বে article বসে
- এই noun গুলোর সাথে s/es যুক্ত হতে পারে।
.
Which one is the correct spelling?
  1. desiase
  2. disease
  3. desease
  4. disese
সঠিক উত্তর:
disease
উত্তর
সঠিক উত্তর:
disease
ব্যাখ্যা
Disease (noun):
English Meaning - (An) illness of people, animals, plants, etc., caused by infection or a failure of health rather than by an accident. 
Bangla Meaning - অসুখ; ব্যাধি; রোগ।

Other forms: 
Diseased (adjective) - রুগ্‌ণ; অসুস্থ।
Example Sentence - Starvation and disease have killed thousands of refugees.
.
ধাতুর যে ধর্মের কারণে পিটিয়ে পাত (Sheet) এ পরিণত করা যায় তা হলো
  1. Ductility
  2. Brittleness
  3. Malleability
  4. Toughness
সঠিক উত্তর:
Malleability
উত্তর
সঠিক উত্তর:
Malleability
ব্যাখ্যা
ধাতব ধর্ম:
১. ধাতুসমূহ ঘাতসহনশীল। এদের যে কোন আকার দেওয়া যায়। [ঘাতসহনশীলতাকে Malleability বলে]
২.ধাতু নমনীয়। একে পিটিয়ে সরু তারে পরিণত করা যায়।
৩. ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী।
৪. আঘাত করলে টুনটুন শব্দ হয়।
৫. ধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়।
৬. ধাতুসমূহের ঘনত্ব অধাতুর তুলনায় অনেক বেশি।
৭. বিশুদ্ধ ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়।

উৎস: এইচ এস সি প্রোগ্রাম, রসায়ন ১ম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Fill in the blank with the right option: The poor ____ born to suffer.
  1. are
  2. is
  3. were
  4. has
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা
• Poor (দরিদ্র) হচ্ছে Adjective. 
- Adjective এর পূর্বে 'The' বসলে plural common noun হয়ে যায়। 
- 'The poor' দ্বারা বুঝায় 'Poor people considered together as a group.' 
- এর বিপরীত হচ্ছে 'The rich.'
- আর এই বাক্যটি একটি general statement হিসেবে ব্যবহৃত হয়। তাই এখানে Present tense হবে। 

Complete Sentence - The poor are born to suffer. 
.
বাংলা স্বরধ্বনি কয়টি?
  1. ৯টি
  2. ১১টি
  3. ৭টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
স্বরধ্বনি:
- যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস-তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখবিবরের কোথাও কোনো প্রকার বাধা পায় না, তাদেরকে বলা হয় স্বরধ্বনি (Vowel sound)।
- বাংলা ভাষায় স্বরধ্বনি ৭টি [এ, ই, অ্যা, আ, অ, ও, উ]।

অন্যদিকে,
বাংলা ভাষায় স্বরবর্ণ ১১টি [ অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)
.
বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
- পাঁচদল নিয়ে ২৪ নভেম্বর ২০২০ থেকে শুরু হয় বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট।
- প্রথম ম্যাচে মুখোমুখি হয় বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী।
- ১৮ ডিসেম্বর ফাইনালে চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে শিরোপা জিতে জেমকন খুলনা।

উৎস: দৈনিক সমকাল। [লিঙ্ক]
.
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয় দফা কর্মসূচী কোথায় ঘোষণা করেছিলেন?
  1. ইসলামাবাদ
  2. ঢাকা
  3. লাহোর
  4. করাচী
সঠিক উত্তর:
লাহোর
উত্তর
সঠিক উত্তর:
লাহোর
ব্যাখ্যা
ছয়দফা কর্মসূচি: 
- পাকিস্তানের দু অংশের মধ্যকার বৈষম্য এবং পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানের অভ্যন্তরীণ উপনিবেশিক শাসনের অবসানের লক্ষ্যে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি।
- তাসখন্দ চুক্তির মাধ্যমে ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের চরম অবহেলা ও ঔদাসীন্যের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোচ্চার হন।
- এদিকে পশ্চিম পাকিস্তানের বিরোধীদলীয় নেতারা তাসখন্দ-উত্তর রাজনীতির গতিধারা নিরূপণের উদ্দেশ্যে ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে এক জাতীয় সম্মেলন আহবান করেন।
- আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে শেখ মুজিবুর রহমান সম্মেলনে যোগদানের জন্য ৪ ফেব্রুয়ারি লাহোর পৌঁছেন।
- পরদিন ৬ ফেব্রুয়ারি সাবজেক্ট কমিটির সভায় তিনি পূর্ব পাকিস্তানের জনগণের দাবি হিসেবে ‘ছয়দফা’ প্রস্তাব পেশ করেন এবং তা সম্মেলনের আলোচ্যসূচির অন্তর্ভুক্ত করার দাবি জানান।
- কিন্তু সম্মেলনের উদ্যোক্তারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং পরদিন পশ্চিম পাকিস্তানি পত্রপত্রিকায় ছয়দফার বিবরণ ছাপিয়ে শেখ মুজিবকে বিচ্ছিন্নতাবাদীরূপে চিত্রিত করা হয়।
- ফলে শেখ মুজিব ৬ ফেব্রুয়ারির সম্মেলন বর্জন করেন।

উৎস: বাংলাপিডিয়া।
১০.
বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ঢাকা
  2. বরেন্দ্র
  3. সিলেট
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
বরেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
বরেন্দ্র
ব্যাখ্যা
- বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
- এটি প্রত্নতাত্ত্বিক সংগ্রহে সমৃদ্ধ।
- এই প্রত্ন সংগ্রহশালাটি ১৯১৩ খ্রিষ্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল।
- একই বছরের ১৩ নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
- বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে।
- ১৯১১ খ্রিষ্টাব্দে কলকাতা জাদুঘর অকস্মাৎ এতে সংরক্ষিত সব নিদর্শন দাবি করে বসে।
- তৎকালীন গভর্নর কারমাইকেলের প্রচেষ্টায় ১৯১৩ খ্রিষ্টাব্দের ১৪ ফেব্রুয়ারি জারিকৃত একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বরেন্দ্র জাদুঘরকে এর নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের ব্যাপারে স্বাধিকার প্রদান করা হয়।
- ১৯৬৪ খ্রিষ্টাব্দে জাদুঘরটি বন্ধ হওয়ার উপক্রম হলে ওই বছরের ১০ অক্টোবর এর স্থাবর-অস্থাবর সম্পত্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করে।
- জাদুঘরটির পরিদর্শকদের মধ্যে রয়েছেন মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসুসহ বিখ্যাত ব্যক্তিরা।

উৎস: দৈনিক সমকাল। [লিঙ্ক]
১১.
বাংলা সাহিত্য সার্থক মহাকাব্যের রচয়িতা
  1. নবীনচন্দ্র
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. মীর মশাররফ হোসেন
  4. কায়কোবাদ
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের প্রথম মহাকবি হলেন মাইকেল মধুসূদন দত্ত।
• বাংলা সাহিত্যের ইতিহাসে মহাকাব্যের ধারার সূত্রপাত করেন মাইকেল মধুসূদন দত্ত।
• ১৮৬১ সালে প্রকাশিত মেঘনাদবধ কাব্যের মাধ্যমে মহাকাব্যের প্রকাশ ঘটে।
• বাংলা সাহিত্যের তা প্রথম ও শ্রেষ্ট মহাকাব্য হিসেবে স্বীকৃতি  পায়।
• মেঘনাদবধ কাব্য রামায়ণের কাহীনির উপর অবলম্বন করে তৈরি হয়েছে।
=========================
মাইকেল মধুসূদন দত্ত:
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম।
- তিনি একাধারে মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ছিলেন।
- স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর তিনদিন পরে ১৮৭৩ সালের ২৯ জুন বাংলার এই মহা কবি কপর্দকহীন অবস্থায় জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মাইকেল মধুসূদন দত্তের অন্যান্য মহাকাব্য গুলো হলো:
- বীরাঙ্গনা কাব্য,
- কৃষ্ণকুমারী,
- শর্মিষ্ঠা।

কবিতা:

শর্মিষ্ঠা,
পদ্মাবতী,
মায়াকানন,
কৃষঙ্কুমারী ইত্যাদি

প্রহসন:

একেই কি বলে সভ্যতা,
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।

উৎস: 
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
১২.
Complete the sentence: _____ is observed as the Victory Day in Bangladesh.
  1. 16th December
  2. 14th December
  3. 26th March
  4. 17th April
সঠিক উত্তর:
16th December
উত্তর
সঠিক উত্তর:
16th December
ব্যাখ্যা
Victory Day - বিজয় দিবস। 

• বিভিন্ন দিবস:
- জাতীয় ঐতিহাসিক দিবস - ৭ মার্চ,
- স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ,
- জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট,
- মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর,
- সশস্ত্রবাহিনী দিবস - ২১ নভেম্বর,
- জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস - ১২ ডিসেম্বর,
- জাতীয় বিজয় দিবস - ১৬ ডিসেম্বর,

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং বিভিন্ন দৈনিক পত্রিকা
১৩.
নীচের কোনটি নিত্য সমাস:
  1. রাজপুত্র
  2. গৃহান্তর
  3. সস্ত্রীক
  4. গায়েহলুদ
সঠিক উত্তর:
গৃহান্তর
উত্তর
সঠিক উত্তর:
গৃহান্তর
ব্যাখ্যা
নিত্যসমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে।
- তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়।
যেমন:
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর,
- (বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ,
- তুমি আমি ও সে = আমরা,
- দুই এবং নব্বই = বিরানব্বই ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১৪.
বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে
  1. অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা-কোভিশিল্ড
  2. সিনোভ্যাক্সের করোনাভ্যাক
  3. ফাইজারের বায়োএনটেক
  4. জনসন এন্ড জনসন-জনসেন
সঠিক উত্তর:
অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা-কোভিশিল্ড
উত্তর
সঠিক উত্তর:
অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা-কোভিশিল্ড
ব্যাখ্যা
- ২৭ জানুয়ারি ২০২১ তারিখে দেশে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়।
- ওই দিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন নার্সকে টিকা দেওয়ার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
- ভারত থেকে উপহার হিসেবে আসা সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা দিয়ে কর্মসূচি শুরু হবে।

উৎস: দৈনিক প্রথম আলো। [লিঙ্ক]
১৫.
‘দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদকের নাম কী?
  1. মোহাম্মদ আকরম খাঁ
  2. আহাম্মদ ছফা
  3. সিকানদার আবু জাফর
  4. রাহাত খান
সঠিক উত্তর:
মোহাম্মদ আকরম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ আকরম খাঁ
ব্যাখ্যা
দৈনিক আজাদ:
- এটি একটি জাতীয় বাংলা দৈনিক পত্রিকা।
- ১৯৩৬ সালের ৩১ অক্টোবর পত্রিকাটি কলকাতা থেকে আত্মপ্রকাশ করে।
- মওলানা মোহাম্মদ আকরম খাঁর সম্পাদনায় বাংলা ও আসামের মুসলমানদের মুখপত্র হিসেবে দৈনিক আজাদ প্রকাশিত হয়।
- এই পত্রিকার সঙ্গে আরো যুক্ত ছিলেন আবুল কালাম শামসুদ্দীন ও নজীর আহমদ চৌধুরী।
- ভারত বিভাগের (১৯৪৭) পর ১৯৪৮ সালের ১৯ অক্টোবর পত্রিকাটি কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়।
- ভাষা আন্দোলনে আজাদ সাহসী ভূমিকা পালন করে।

উৎস: বাংলাপিডিয়া।
১৬.
Cast Iron তৈরিতে ব্যবহৃত ফার্নেস হল-
  1. Bessemer Converter
  2. Cupola furanace
  3. Open hearth furnace
  4. Blast furnace
সঠিক উত্তর:
Blast furnace
উত্তর
সঠিক উত্তর:
Blast furnace
ব্যাখ্যা
লোহা:
- লোহা [(Iron), (Fe)] বা লৌহ একটি ধাতব মৌল। 
- এটি আমাদের অতীব প্রয়োজনীয় একটি মৌলিক পদার্থ। কিন্তু পৃথিবী পৃষ্ঠে লৌহ সাধারণত একাধিক যৌগ হিসাবে খনিতে পাওয়া যায়।
- লৌহের উল্লেখযোগ্য আকরিক হলো: হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, পাইরাইটস ইত্যাদি।
- শিল্প ক্ষেত্রে লোহার আকরিকের সাথে কোক (কার্বন চূর্ণ) ও চুনাপাথর মিশিয়ে অতি উচ্চ তাপে ব্লাস্ট ফার্নেস নামক বিশেষ চুল্লিতে গলান হয়। এতে লোহার বিভিন্ন অপদ্রব্য দূরীভূত হয়। গলিত লোহা চুলার তলায় জমা হয়। গলিত লোহাকে ঠান্ডা করলে শক্ত লোহা পাওয়া যায়।
- লোহাতে বিভিন্ন অনুপাতে কার্বন মিশিয়ে এর গুণাগুণ নির্ধারণ করা হয়।

• লোহার মধ্যে কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে লোহাকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়। যথা:
ঢালাই লোহা (Cast iron), পেটা লোহা (Wrought iron) ও ইস্পাত (Steel)।

উৎস: সাধারণ বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?
  1. ফররুখ আহাম্মদ
  2. মহাদেব সাহা
  3. কাজী নজরুর ইসলাম
  4. আল মাহমুদ
সঠিক উত্তর:
কাজী নজরুর ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুর ইসলাম
ব্যাখ্যা
• বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
- এটি তাঁর 'সন্ধ্যা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।
- এটি ঢাকার 'নতুনের গান' শিরোনামে 'শিখা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ১৯২৮ সালে।
- পরে এর নাম হয় 'চল্ চল্ চল্'।
- বাংলাদেশের রণসংগীত 'চল্ চল্ চল্' কবিতার প্রথম ২১টি চরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
মুক্তিযুদ্ধে ‘ক্র্যাক প্লাটুন’ কোন শহরে সক্রিয় ছিল?
  1. চট্টগ্রাম
  2. খুলনা
  3. ঢাকা
  4. বরিশাল
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
ক্র্যাক প্লাটুন:
- মুক্তিযুদ্ধের সময় ঢাকা ছিল খালেদ মোশাররফের নেতৃত্বে ২নং সেক্টরের অধীন।
- সে সময়ে ঢাকার সম্ভাবনাময় তরুণরা এই সেক্টরে গেরিলা ট্রেনিং নিয়ে পাকিস্তান বাহিনীর সুদৃঢ় শক্তি কেন্দ্র ঢাকায় নানা অপারেশন শুরু করে।
- ১৯৭১ সালের আগস্ট মাসে ভারতে প্রশিক্ষণ নেয়া তরুণ গেরিলারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনসহ ঢাকায় বিভিন্ন জায়গায় সফল অভিযান চালায়।
- ক্র্যাক প্লাটুন নামে পরিচিত এই গেরিলাদের একের পর এক অপারেশনে অতিষ্ঠ হয়ে পড়ে পাকিস্তানী হানাদার বাহিনী।
- আবু বকর, হাফিজ, জুয়েল, আজাদ, বদি, রুমিসহ তরুণ গেরিলাদের এ সব অভিযান আন্তর্জাতিক গণমাধ্যমে সে সময় তুলেছিল তুমুল আলোড়ন।
- ক্র্যাক প্লাটুন দলটি গঠন করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন ২নং সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফ, বীরউত্তম এবং এটিএম হায়দার বীরউত্তম।
- এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ২নং সেক্টরের অধীন একটি স্বতন্ত্র গেরিলা দল ছিল যারা আসলে গণবাহিনীর অংশ বলে পরিচিত।
- এই বাহিনীর সদস্যরা ভারতের ‘মেলাঘর’ প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন।
- এই প্রশিক্ষণে গ্রেনেড ছোড়া, আত্মগোপন করা, অতর্কিত হামলা প্রভৃতি শেখানো হয়েছে।
- ক্র্যাক প্লাটুন ঢাকা শহরে ছোটো বড় মিলিয়ে মোট ৮২টি অপারেশন পরিচালনা করে।
- যার বেশির ভাগই চরম দুঃসাহসী এবং অচিন্তনীয় ছিল।
- তারা মূলত ৫-৬ জনের একেকটা দলে থাকত এবং অভিযান পরিচালনা করত।
- কয়েকটা অপারেশন ছাড়া তাদের প্রায় প্রতিটা অভিযানে কোন পূর্বপরিকল্পিত প্লান থাকত না।
- ক্র্যাক প্লাটুনের কয়েকটি বড় অপারেশন হলো- অপারেশন ফ্লায়িং ফ্ল্যাগস, অপারেশন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, স্টেট ব্যাংক অপারেশন, ডেস্টিনেশন আননোন, অপারেশন তোপখানা রোড ইউএস ইনফরমেশন সেন্টার, অপারেশন গ্যানিজ পেট্রলপাম্প, অপারেশন যাত্রাবাড়ী পাওয়ার স্টেশন, অপারেশন সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন, অপারেশন আশুগঞ্জ পাওয়ার স্টেশন, অপারেশন ফার্মগেট চেক পয়েন্ট, অপারেশন দাউদ পেট্রলপাম্প, অপারেশন উলন পাওয়ার স্টেশন।

উৎস: দৈনিক জনকণ্ঠ। [লিঙ্ক]
১৯.
What is the antonym of 'noble'?
  1. grand
  2. dignified
  3. elevated
  4. mean
সঠিক উত্তর:
mean
উত্তর
সঠিক উত্তর:
mean
ব্যাখ্যা
Noble (adjective): 
English Meaning - Moral in an honest, brave, and kind way. 
Bangla Meaning - মহৎ; মহান; মহানুভব; উদারমতি; উন্নত হৃদয়; মহামনা; মহাভাগ; মহাপ্রাণ। 

Given options, 
Grand - সর্বাধিক গুরুত্বপূর্ণ। 
Dignified - সম্মানিত; মর্যাদাবান; গভীর। 
Elevated - উন্নত। 
Mean - (আচরণ) ঘৃণ্য; জঘন্য; নিন্দনীয়। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, Noble শব্দটির antonym হচ্ছে Mean. 
২০.
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম বক্তৃতা করেন?
  1. ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
  2. ১৯২৮ সালের ১০ এপ্রিল
  3. ১৯৩০ সালের ১০ মে
  4. ১৯৩২ সালের ১০ আগস্ট
সঠিক উত্তর:
১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
- রবীন্দ্রনাথ তার জীবনে ঢাকায় এসেছেন দুবার।
- একবার ১৮৯৮ সালে, অন্যবার ১৯২৬ সালে।
- দ্বিতীয়বার রবীন্দ্রনাথ ঢাকায় আসেন ১৯২৬ সালে ৯ দিনের সফরে।
- দ্বিতীয়বার রবীন্দ্রনাথের ঢাকা সফর নিয়ে শোরগোল পড়ে যায় গোটা শহরে।
- রবীন্দ্রনাথ কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন গোয়ালন্দ, নারায়ণগঞ্জ হয়ে।
- রবীন্দ্রনাথ ঢাকায় এসে পৌঁছেছিলেন ৭ ফেব্রুয়ারি।
- ১৯২৬ সালে ঢাকা সফরে রবীন্দ্রনাথের সফরসঙ্গী হিসেবে ছিলেন রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীতের প্রধান স্বরলিপিকার দিনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্র সহযোগী কালীমোহন ঘোষ, ইতালির খ্যাতনামা অধ্যাপক জিয়োসেপ্নে তুচ্চি। 
- সফরের চতুর্থ দিন অর্থাৎ ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) কবিকে সংবর্ধনা দিয়েছিল কার্জন হলে।
- সেদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বক্তৃতা দেন।
- যেখানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  জর্জ হ্যারি ল্যাংলি।
- ১৩ ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ "দ্যা রুল অব দ্যা জায়ান্ট" শিরোনামে কার্জন হলে একটি বক্তৃতা দিয়েছিলেন।

উৎস: দি ডেইলি স্টার বাংলা।  [লিঙ্ক]
২১.
‘লালসালু’ সৈয়দ ওয়ালিউল্লাহের কোন জাতীয় রচনা?
  1. উপন্যাস
  2. ছোটগল্প
  3. নাটক
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
'লালসালু' উপন্যাস: 
- উপন্যাসটি ১৯৪৮ সালে কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে, ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা। 
- উপন্যাসে জমিলা বিদ্রোহিণী প্রতিবাদের প্রতীক।
- লালসালু একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস
- এই উপন্যাসের চরিত্র গুলো: মজিদ, খালেক, ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরে বাপ, হাসুনির মা।
- উপন্যাসটি 'Tree Without Roots' নামে অনূদিত হয়ে (১৯৬৭) সালে খ্যাতি অর্জন করে।
================================
 সৈয়দ ওয়ালিউল্লাহ:
- তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার ছিলেন।
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে তাঁর জন্ম।
-  আনন্দ মোহন কলেজ থেকে ডিস্টিংকশনসহ বি.এ (১৯৪৩) পাস করেন।
-  তিনি হাতে লেখা পত্রিকা ভোরের আলো  সম্পাদনা করেন।

তাঁর রচিত উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।

গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর।

নাটক: 
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ, 
- সুড়ঙ্গ।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া। 
২২.
হালদা নদী কিসের জন্য বিখ্যাত?
  1. মাতৃ মৎস ভান্ডার
  2. পর্যটন
  3. রামসা সাইট
  4. নদী বন্দর
সঠিক উত্তর:
মাতৃ মৎস ভান্ডার
উত্তর
সঠিক উত্তর:
মাতৃ মৎস ভান্ডার
ব্যাখ্যা
হালদা নদী:
- হালদা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ছোট্ট একটি নদী।
- এই নদীর উৎপত্তি, বিস্তার এবং সমাপ্তি সবই বাংলাদেশের অভ্যন্তরে।
- হালদা বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী, যেখান থেকে রুইজাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ) নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়।
- পৃথিবীর আর কোনো জোয়ার-ভাটার নদী থেকে রুইজাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা যায় না।
- বাংলাদেশে মৎস্য প্রজননক্ষেত্র অনেকগুলো আছে, কিন্তু মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয় এমন নদী একটিও নেই।
- হালদা নদীর প্রজনন সময় হচ্ছে এপ্রিল, মে, জুন এই তিন মাস।
- অমাবস্যা, পূর্ণিমা তিথিতে এখানে রুইজাতীয় মাছ নিষিক্ত ডিম ছাড়ে।
- হালদা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক জিন ব্যাংক।

উৎস: দৈনিক ইত্তেফাক। [লিঙ্ক]
২৩.
Which one of the following is singular number?
  1. Phenomenon
  2. lice
  3. mice
  4. crises
সঠিক উত্তর:
Phenomenon
উত্তর
সঠিক উত্তর:
Phenomenon
ব্যাখ্যা
• Phenomenon: [singular]
English meaning: a fact or an event in nature or society, especially one that is not fully understood.
Bangla meaning: ইন্দ্রিয়গোচর বস্তু বা বিষয়।

• Phenomenon এর plural হলো Phenomena.

Other options, 
- Lice (plural of Louse);
- Mice (plural of Mouse);
- Crises (plural of Crisis).
২৪.
পল্লীকবি জসীম উদ্দীনের জন্মস্থান-
  1. গোপালগঞ্জ
  2. ফরিদপুর
  3. পিরোজপুর
  4. বিক্রমপুর
সঠিক উত্তর:
ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ফরিদপুর
ব্যাখ্যা
জসীমউদ্দীন:
- তিনি কবি ও শিক্ষাবিদ ছিলেন।
- ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম।
- কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে তিনি এম.এ (১৯৩১) পাস করেন।
- জসীমউদ্দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- তাঁর সাহিত্যকর্ম:

গাথাকাব্য:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মা যে জননী কান্দে।

নাটক:
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

ভ্রমণকাহিনি:
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশ,
- যে দেশে মানুষ বড় ইত্যাদি।

উৎস: 
১) বাংলাপিডিয়া,
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন?
  1. ১৯২২ সালে
  2. ১৯১৭ সালে
  3. ১৯২৫ সালে
  4. ১৯২৩ সালে
সঠিক উত্তর:
১৯১৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৭ সালে
ব্যাখ্যা
শওকত ওসমান:
- তিনি কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন।
- তাঁর সাহিত্য কর্ম:

উপন্যাস:
- জননী,
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- চৌরসন্ধি,
- জাহান্নাম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য ইত্যাদি।

গল্পগ্রন্থ:  
- জুনু আপা ও অন্যান্য গল্প,
- মনিব ও তাহার কুকুর,
- ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী।

উৎস: বাংলাপিডিয়া। 
২৬.
Use the right form of verb in the following sentence: I wish I ______ a car.
  1. have
  2. shall have
  3. have had
  4. had
সঠিক উত্তর:
had
উত্তর
সঠিক উত্তর:
had
ব্যাখ্যা
• কোন বাক্যে It is high time, it is time, wish, fancy ইত্যাদি থাকলে verb এর past form হয়। 
- Have/has এর past form হচ্ছে - 'had.' 

Examples:
- It is high time we left the place.
- I wish I sang a song. 

Complete Sentence - I wish I had a car. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৭.
২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে?
  1. ইউনেস্কো
  2. বিশ্ব খাদ্য কর্মসূচী
  3. নিরাপত্তা পরিষদ
  4. ইউনিসেফ
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচী
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচী
ব্যাখ্যা
বিশ্ব খাদ্য কর্মসূচি:
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)।

-  বিশ্বে ক্ষুধার হুমকির বিরুদ্ধে ভূমিকা রেখেছে ডাব্লিউএফপি।
- সর্বশেষ অর্থাৎ ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকার কর্মী আলিয়্যেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ৷

উৎস: দৈনিক কালের কণ্ঠ। [লিঙ্ক]
২৮.
‘কাশবনের কন্যা’ উপন্যাসের লেখকের নাম কী?
  1. সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. আবু জাফর শামসুদ্দীন
  3. শামসুদ্দীন আবুল কালাম
  4. জসীম উদ্দীন
সঠিক উত্তর:
শামসুদ্দীন আবুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
শামসুদ্দীন আবুল কালাম
ব্যাখ্যা
কাশবনের কন্যা:
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দঃখ দারিদ্র্য থাকলেও গ্রামেই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত চিত্রায়িত হয়েছে।
- এই উপন্যাসের চরিত্র সমূহ: সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান ইত্যাদি।
=============================================
শামসুদ্দীন আবুল কালাম:
-  ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- শামসুদ্দীন বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৪১), ব্রজমোহন কলেজ থেকে আই.এ (১৯৪৩) এবং  কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (১৯৪৬) পাস করেন।
- তাঁর সাহিত্যকর্ম:

গল্পগ্রন্থ: 
- অনেক দিনের আশা,
- ঢেউ,
- পথ জানা নাই,
- দুই হূদয়ের তীর,
- শাহের বানু।

উপন্যাস: 
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল,
- কাঞ্চনগ্রাম
- পুঁই ডালিমের কাব্য।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
২৯.
‘রাতারগুল’ কোন জেলায় অবস্থিত?
  1. রাঙ্গামাটি
  2. সাতক্ষীরা
  3. সিলেট
  4. কক্সবাজার
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
রাতারগুল সোয়াম্প ফরেস্ট:
- রাতারগুল জলাবন বা রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য।
- সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত।
- বনের আয়তন ৩,৩২৫.৬১ একর, আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।
- সারা পৃথিবীতে স্বাদুপানির জলাবন আছে মাত্র ২২টি। 
- ভারতীয় উপমহাদেশে আছে দুটি। একটি শ্রীলংকায়, আরেকটি বাংলাদেশের রাতারগুল। 
- সুন্দর বিশাল এ বনের তুলনা চলে একমাত্র আমাজনের সঙ্গে। 
- আমাজনের মতো এখানকার গাছ বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে।
- এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তিতে বাংলাদেশ বন বিভাগ, বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে। 
- এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ আর বরুণ গাছ, আছে পিঠালি, অর্জুন, ছাতিম, গুটি জাম, আছে বট গাছও।
- এই বনে সাপের আবাস অনেক বেশি। এছাড়া রয়েছে বানর, গুঁইসাপ, সাদা বক, কানা বক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, ঢুপি, ঘুঘু, চিল এবং বাজপাখি।
 
উৎস: সিলেট জেলার সরকারি ওয়েবসাইট। [লিঙ্ক]
৩০.
Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কত?
  1. ১০০ নটিকেল মাইল
  2. ২০০ নটিকেল মাইল
  3. ৪০০ নটিকেল মাইল
  4. ৩০০ নটিকেল মাইল
সঠিক উত্তর:
২০০ নটিকেল মাইল
উত্তর
সঠিক উত্তর:
২০০ নটিকেল মাইল
ব্যাখ্যা
- ১৯৮২ সালে সম্পাদিত জাতিসংঘের সমুদ্র বিষয়ক কনভেনশন অনুযায়ী উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার ) পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে নির্ধারণ করা হয়েছে।
- এ সীমার মধ্যে উপকূলবর্তী দেশগুলো মাছ ধরা , বৈজ্ঞানিক গবেষণা, পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একচেটিয়া অধিকার লাভ করে।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। [লিঙ্ক]
৩১.
What is the synonym of 'pardon'?
  1. condemn
  2. accuse
  3. forgive
  4. convict
সঠিক উত্তর:
forgive
উত্তর
সঠিক উত্তর:
forgive
ব্যাখ্যা
Pardon (verb): 
English Meaning - To forgive someone for something they have said or done. This word is often used in polite expressions. 
Bangla Meaning - ক্ষমা করা; রেহাই দেওয়া; (দোষত্রুটি ইত্যাদি) উপেক্ষা করা। 

Given options, 
ক) Condemn - দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।
খ) Accuse - অভিযুক্ত/দোষী করা।
গ) Forgive - ক্ষমা/মাফ/মার্জনা করা।
ঘ) Convict - দোষী সাব্যস্ত করা; অপরাধী বলে রায় দেওয়া। 

অপশনসমূহ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে - গ) Forgive. 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৩২.
কোন বানানটি বিশুদ্ধ?
  1. আশার
  2. আসার
  3. আষাঢ়
  4. আষাড়
সঠিক উত্তর:
আষাঢ়
উত্তর
সঠিক উত্তর:
আষাঢ়
ব্যাখ্যা
• সঠিক বানান 'আষাঢ়'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: আষাঢ় মাস সম্বন্ধীয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩.
‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটি কার লেখা?
  1. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. প্যারীচাঁদ মিত্র
  4. বিহারীলাল
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
‘রচনার শিল্পগুণ’: 
- বঙ্কিমচন্দ্রের ভাষাবিষয়ক চিন্তা সম্পর্কিত একটি উল্লেখযোগ্য প্রবন্ধ ।
- রচনা কীভাবে শিল্পসম্মত হয়ে ওঠে সে সম্পর্কে লেখক তাঁর মতামত রেখেছেন ।
- রচনার দুটি প্রধান গুণ - অর্থব্যক্তি ও প্রাঞ্জলতা।
- লেখক রচনা করেন পাঠককে লক্ষ করে। পাঠকের জন্য অর্থব্যক্তি বা শব্দচয়ন এমন হতে হবে যা পাঠক বুঝতে পারেন।
- একইভাবে প্রাঞ্জলতা হচ্ছে - যা সহজে বোঝা যায়। রচনাটি পাঠক  বুঝতে পারলেই লেখকের রচনা সার্থক।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাছাকাছি কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালের ২৬ জুন জন্মগ্রহণ করেন।
- পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম দিকে ছিলেন ব্রিটিশ উপনিবেশিক সরকারের একজন কর্মকর্তা ছিলেন।
-  ১৮৫৮ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন।
-  তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট। 
-  কর্মজীবনে তিনি প্রথম ভারতীয় ও বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:

উপন্যাস: 
- দুর্গেশনন্দিনী, 
- কপালকুন্ডলা,
- মৃণালিনী, 
- বিষবৃক্ষ, 
- কৃষ্ণকান্তের,
-  উইল,  
- আনন্দমঠ, 
- রাজসিংহ। 

রম্যরচনা: 
কমলাকান্তের দপ্তর। 

প্রবন্ধ:
- লোকরহস্য, 
- বিজ্ঞানরহস্য, 
- বিবিধ প্রবন্ধ ,
- কৃষ্ণচরিত্র।

উৎস:
১) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) বাংলাপিডিয়া।
৩৪.
নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কী
  1. প্রীতিলতা
  2. লক্ষ্মীরাণী
  3. ইলা মিত্র
  4. কাদম্বিনী
সঠিক উত্তর:
ইলা মিত্র
উত্তর
সঠিক উত্তর:
ইলা মিত্র
ব্যাখ্যা
নাচোল বিদ্রোহ: 
- ১৯৪৯-৫০ সালে বৃহত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্তর্গত নাচোল উপজেলার  সাঁওতাল কৃষকদের বিদ্রোহ।
- সে সময়কার তেভাগা, নানকার এবং টঙ্ক আন্দোলনের মতোই নাচোল বিদ্রোহটিও সংগঠিত করেন কম্যুনিস্ট পার্টির কর্মীরা।
- তাঁরা বাংলায় সমাজ বিপ্লব সাধনের লক্ষ্যে নাচোলের সাঁওতাল কৃষকদের বৈপ্লবিক সংঘটনার একটি কৌশলগত জনগোষ্ঠি হিসেবে চিহ্নিত করেন।
- ১৯৪৯ সালের ডিসেম্বর এবং ১৯৫০ সালের প্রথমার্ধে নাচোল উপজেলার ঘাসুরা, চন্ডীপুর, কেন্দুয়া, রাউতারা, জগদাই, ধারোল, শ্যামপুরা এবং নাপিত পাড়ার মতো গ্রামের চাষিরা তাদের জোতদারদের খাজনা দেওয়া বন্ধ করে দেয়।
- তাদের দাবি ছিল, প্রথা অনুযায়ী তিন আড়ি ধানের পরিবর্তে তাদেরকে শ্রম-ভাড়া বাবদ কুড়ি আড়িতে সাত আড়ি ধান প্রদানে জোতদারদের সম্মত হতে হবে এবং আধিয়ারদের মতো জমি চাষের জন্য তাদেরকে উৎপাদিত ফসলের দুই-তৃতীয়াংশ দিতে হবে।
- এ নিয়ে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ঘটে।
- বহু পুলিশ নিহত হয় এবং জোতদারদের ঘরবাড়ি লুট হয়।  
- জমিদার ও জোতদারগণ পুলিশের সহায়তায় পাশবিক অত্যাচারের পন্থা গ্রহণ করে। এতে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে।
- কৃষক সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের মধ্যে  ইলা মিত্র, অনিমেষ লাহিড়ী, আজহার শেখ, বৃন্দাবন সাহা এবং আরও প্রায় কুড়িজন সংগ্রামী ব্যক্তি ছিলেন।
- তাঁদের সকলকেই গ্রেফতার করা হয় এবং বিচার করে দীর্ঘমেয়াদি দন্ড প্রদান করা হয়।
- পরবর্তীকালে ইলা মিত্রসহ অনেকে রাজনৈতিক কারণে মুক্তি লাভ করেন। 
- ১৯৫০ সালের  পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনএর আওতায় সাঁওতাল চাষিদের জমির ওপর অধিকার দেওয়া হয় এবং তারা অন্যান্য সাধারণ চাষিদের মতো প্রচলিত হারে নগদে খাজনা পরিশোধের অধিকার লাভ করে।

উৎস: বাংলাপিডিয়া।
৩৫.
DVD এর চেয়ে বেশী Data store করা যায় কোনটিতে?
  1. CD Rom
  2. Red Ray Disk
  3. Blue Ray Disk
  4. Floppy
সঠিক উত্তর:
Blue Ray Disk
উত্তর
সঠিক উত্তর:
Blue Ray Disk
ব্যাখ্যা
ডিভিডি (DVD):
- ১৯৯৬ সালের দিকে অধিক ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ডিস্কের উন্নতমানের সংস্করণ ডিভিডির (DVD- Digital Versatile Disk) উদ্ভব হয়। DVD-এর গঠন ও আকার সিডির মতোই। তবে অধিক পরিমাণে তথ্য সংরক্ষণ করার জন্য DVD-তে ট্র্যাকসমূহ আরো ঘন করে সন্নিবেশিত থাকে। সাধারণত DVD-এর ধারণক্ষমতা ৪ গিগাবাইট থেকে ১৭ গিগাবাইট পর্যন্ত হয়ে থাকে।


ব্লু-রে ডিভিডি (Blu-Ray DVD):
ব্লু-রে ডিভিডি দেখতে সাধারণ ডিভিডি-এর মতাে কিন্তু এর ধারণক্ষমতা অনেক। ১০০ গিগাবাইটের ব্লু-রে ডিভিডিতে অডিও, ভিডিও বা অধিক ডেটা সংরক্ষণ করা হয়। এটিও সাধারণ সিডি বা ডিভিডির মতাে ১২ মি.মি. প্লাস্টিক ডিস্কের সাহায্যে তৈরি করা হয়। এর প্রতি লেয়ারের ধারণক্ষমতা ২৫ গিগাবাইট।

• ফ্লপি ডিস্ক: 
ফ্লপি ডিস্ক হচ্ছে একটি সহায়ক স্মৃতি। এটি হার্ডডিস্কের চেয়ে ছোট। ১৯৭৩ সালে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়। এটি ডিসকেট নামেও পরিচিতি। গানের রেকর্ডের মতো দেখতে এই স্মৃতি প্লাস্টিকের উপর চৌম্বক পদার্থের প্রলেপ দিয়ে তৈরি করা হয়। এর ধারন ক্ষমতা খুবই কম।
সাধারণ ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা ৭২০ হতে ৮০০ কিলোবাইট পর্যন্ত এবং হাই ডেনসিটি ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা ১.২ হতে ১.৪ মেগাবাইট পর্যন্ত হতে পারে।

সিডি রম:
বর্তমান সময়ে কম্পিউটারে সম্পাদিত ডেটা সংরক্ষণের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত মেমরির নাম সিডি-রম। সাধারণত সিডির ধারণক্ষমতা ৬৫০ মেগাবাইট থেকে ৭৫০ মেগাবাইট পর্যন্ত হয়ে থাকে। এতে সাধারণত এক সাইডে তথ্য সংরক্ষিত থাকে। বিপুল পরিমাণ ধারণক্ষমতা এবং দামে সস্তা হওয়ার কারণে সিডিতে অডিও, ভিডিও, সফটওয়্যার বড় ধরনের ডেটা ইত্যাদি সংরক্ষণে খুবই জনপ্রিয়। সিডিতে সংরক্ষিত তথ্য বহুদিন পর্যন্ত সংরক্ষিত থাকে।

উপরের আলোচনা হতে বুঝা যায়, Blu - Ray Disk , DVD এর চেয়ে অধিক ধারণক্ষমতা সম্পন্ন।
৩৬.
কোনটি সার্থক বাক্যের গুণাবলীর মধ্যে পড়ে না-
  1. আকাঙ্ক্ষা
  2. আসক্তি
  3. যোগ্যতা
  4. আসত্তি
সঠিক উত্তর:
আসক্তি
উত্তর
সঠিক উত্তর:
আসক্তি
ব্যাখ্যা
• ভাষার বিচারে বাক্যের নিম্নলিখিত তিনটি গুণ থাকা চাই।
যেমন –
১) আকাঙ্ক্ষা
২) আসত্তি এবং
৩) যোগ্যতা

আকাঙ্ক্ষা:
- বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তা–ই আকাঙ্ক্ষা।
যেমন:
- ‘চন্দ্র পৃথিবীর চারদিকে’– এটুকু বললে বাক্যটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, আরও কিছু ইচ্ছা থাকে।
- বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায় : চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে।
- এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে এটি পূর্ণাঙ্গ বাক্য ।

আসত্তি:

- মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পর পর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়।
- বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসত্তি।
যেমন –
- কাল বিতরণী হবে উৎসব স্কুলে আমাদের পুরস্কার অনুষ্ঠিত।
- লেখা হওয়াতে পদ সন্নিবেশ ঠিকভাবে না হওয়ায় শব্দগুলোর অন্তর্নিহিত ভাবটি যথাযথ প্রকাশিত হয়নি।
- তাই এটি একটি বাক্য হয়নি।
- মনোভাব পূর্ণ ভাবে প্রকাশ করার জন্য পদগুলোকে নিম্নলিখিতভাবে যথাস্থানে সন্নিবিষ্ট করতে হবে।
যেমন –
- কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে।
- বাক্যটি আসত্তিসম্পন্ন।

যোগ্যতা:
- বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা।
যেমন 
- বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়।
- এটি একটি যোগ্যতাসম্পন্ন বাক্য।
- কারণ, বাক্যটিতে পদসমূহের - সমন্বয় রয়েছে। অর্থগত এবং ভাবগত।
- কিন্তু ‘বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।
- 'সৃষ্টি করে না । - বললে বাক্যটি ভাবপ্রকাশের যোগ্যতা হারাবে।
- কারণ, রৌদ্র প্লাবন শব্দের যোগ্যতার সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলো জড়িত থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)
৩৭.
Choose the verb phrase:
  1. ought to obey
  2. with blank eyes
  3. at the point of
  4. what a pity
সঠিক উত্তর:
ought to obey
উত্তর
সঠিক উত্তর:
ought to obey
ব্যাখ্যা
• Verb Phrase:
- যে phrase- verb এর কাজ করে সেটি Verb Phrase.
-A verb phrase consists of a main verb alone, or a main verb plus any modal and/or auxiliary verbs.
- The main verb always comes last in the verb phrase. 

ক) ought to obey হচ্ছে Verb phrase. 
- কারণ, এটি verb এর কাজ করছে এবং verb দ্বারা শেষ হয়েছে। 

অন্যান্য অপশনসমূহ, 
খ) with blank eyes ও গ) at the point of হচ্ছে prepositional phrase. 
ঘ) what a pity হচ্ছে Interjectional Phrase. 
৩৮.
Choose the correct option: Would you mind ____ the door?
  1. open
  2. to open
  3. opening
  4. opened
সঠিক উত্তর:
opening
উত্তর
সঠিক উত্তর:
opening
ব্যাখ্যা
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- mind + verb + ing যোগ করতে হয়।

Example: 
- Would you mind opening the door?
- Would you mind Taking a cup of tea?
- Would you mind coming to my house?
৩৯.
The phrase 'Baker's dozen' means
  1. 13
  2. 12
  3. 11
  4. 24
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
• A baker's dozen
- from the former bakers' custom of adding an extra loaf to a dozen sold
- এ phrase টি মূলত রুটি বা বিস্কুট তৈরীকারীদের অতীত রীতি থেকে এসেছে।
- তারা কোন অর্ডার এর ক্ষেত্রে ১২ টির জায়গায় একটি অতিরিক্ত দিয়ে ১৩ টি দিত।
- তাই ‘A baker’s dozen’ অর্থ ১৩ টি।
৪০.
বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে?
  1. ২০২৪
  2. ২০২৮
  3. ২০২৬
  4. ২০৩০
সঠিক উত্তর:
২০২৬
উত্তর
সঠিক উত্তর:
২০২৬
ব্যাখ্যা
- স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পেয়েছে বাংলাদেশ।
- জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) ২৬ ফেব্রুয়ারি ২০২১ শুক্রবার রাতে পাঁচ দিনের বৈঠক শেষে এ সুপারিশ করেছে।
- সিডিপির এলডিসি সংক্রান্ত উপ-গ্রুপের প্রধান টেফেরি টেসফাসো এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান।
- তবে বাংলাদেশকে এলডিসি থেকে বের হতে ২০২৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- সাধারণত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেসব দেশ তুলনামূলক দুর্বল, সেসব দেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয়।
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- সবকিছু ঠিক থাকলে পাঁচ বছর পর এলডিসি থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।

উৎস: দৈনিক প্রথম আলো। [লিঙ্ক]
৪১.
Which one of the following is an incorrect sentence?
  1. I owed it to him, to be honest
  2. I know that he is an honest man
  3. They know that he was honest
  4. He know him to be honest
সঠিক উত্তর:
He know him to be honest
উত্তর
সঠিক উত্তর:
He know him to be honest
ব্যাখ্যা
এখানে Incorrect Sentence হচ্ছে - He know him to be honest. 
- He হচ্ছে third person singular number. 
- Third person singular number এর পর verb এর সাথে s/es যোগ হয়। 
- তাই, Correct Sentence হবে: He knows him to be honest. 

Other options, 
I owed it to him, to be honest - সত্যি বলতে আমি তার কাছে ঋণী ছিলাম। 
I know that he is an honest man - আমি জানি সে একজন সৎ মানুষ। 
They know that he was honest - তারা জানে যে তিনি সৎ ছিলেন। 
৪২.
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
  1. ভারত
  2. যুক্তরাজ্য
  3. অস্ট্রেলিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে অস্ট্রেলিয়ার নাগরিক উইলিয়াম আব্রাহাম সাইমন ঔডারল্যান্ড বাংলাদেশে ছিলেন।
- তিনি বাটা সু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।
- ১৯৭১ সালে ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যা শুরু হয় তার চোখের সামনে।
- সেই বর্বরতার বিরুদ্ধে মিত্র বাহিনীর একজন গেরিলা সৈনিক হিসেবে লড়েছিলেন তিনি।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কমান্ডো হিসেবে তিনি ছিলেন অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক বিশেষজ্ঞ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।
- তার পরিকল্পনায় ও পরিচালনায় ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় বহু অপারেশন সংঘটিত হতে থাকে।
- মেজর হায়দারের দেওয়া এক সনদপত্রে উল্লেখ পাওয়া যায়, ঔডারল্যান্ড মুক্তিযুদ্ধে যোদ্ধাদের প্রশিক্ষণ, পরামর্শ, নগদ অর্থ, চিকিৎসা সামগ্রী, গরম কাপড় ও অস্ত্র দিয়ে সাহায্য করেছেন।
- মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণ ও অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 'বীরপ্রতীক' সম্মাননায় ভূষিত করে।
- তিনিই একমাত্র বিদেশি যিনি এ স্বীকৃতি পেয়েছিলেন।
- স্বাধীনতা যুদ্ধে বীরপ্রতীক পুরস্কারপ্রাপ্তদের তালিকায় তার নাম ২ নম্বর সেক্টরের যোদ্ধাদের তালিকায় ৩১৭ নম্বর।
- ১৯৯৮ সালের ৭ মার্চ খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ঔডারল্যান্ডকে আমন্ত্রণ জানানো হয়।
- কিন্তু, অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি।
- বীরপ্রতীক পদকের সম্মানীর টাকা তিনি দান করে গেছেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে।
- তার স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ গুলশানের একটি রাস্তার নামকরণ করা হয়েছে।
- ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ার পার্থে ৮৪ বছর বয়সে বীরপ্রতীক উইলিয়াম আব্রাহাম সাইমন ঔডারল্যান্ড মৃত্যুবরণ করেন।

 উৎস: দি ডেইলি স্টার বাংলা। [লিঙ্ক]
৪৩.
মুক্তিযুদ্ধের পটভুমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?
  1. নিষিদ্ধ লোবান
  2. বন্দী শিবির থেকে
  3. রাত্রিশেষ
  4. নেকড়ে অরণ্য
সঠিক উত্তর:
বন্দী শিবির থেকে
উত্তর
সঠিক উত্তর:
বন্দী শিবির থেকে
ব্যাখ্যা
- একটা ভাষার ও জাতির বড় কবির যে বৈশিষ্ট্য, তার অধিকাংশই শামসুর রাহমানের মধ্যে বিদ্যমান ছিল।
- সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটি খালি চোখেই ধরা পড়ে তা হচ্ছে, তাঁর কবিতার একটা বড় অংশের রূপ-রূপান্তরের ইতিহাস বাংলাদেশ রাষ্ট্রের রূপ-রূপান্তরের ইতিহাসের সঙ্গে হাত ধরাধরি করে চলেছে।
- তাঁর কবিতা অধিকাংশ সময় পূর্ব বাংলার বাঙালি জনগোষ্ঠীর চেতনার মর্মশাঁসকে ধারণ করে শিল্পিত হয়েছে।
- ১৯৭২ সালে শামসুর রাহমান রচনা করেন বন্দী শিবির থেকে।
- এই কবিতার বইয়ে জাতীয়তাবাদের অ্যাসেন্স, মুক্তিযুদ্ধ, জাতীয় চৈতন্য আর শিল্পিতার একেবারে মণিকাঞ্চন যোগ ঘটেছে।

উৎস: দৈনিক প্রথম আলো। [লিঙ্ক]
৪৪.
নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি?
  1. ৩৯ টি
  2. ৪০ টি
  3. ৪১ টি
  4. ৪২ টি
সঠিক উত্তর:
৪১ টি
উত্তর
সঠিক উত্তর:
৪১ টি
ব্যাখ্যা
পদ্মা বহুমুখী সেতু:
- প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
- মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
- মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। এর অ্যাপ্রোচ সড়ক ১২ দশমিক ১১৭ কিলোমিটার।
- ভায়াডাক্ট ৩ দশমিক ১৪৮ কিলোমিটার (সড়ক) এবং ৫৩২ মিটার (রেল)।
- পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
- এর জন্য জমি অধিগ্রহণ করতে হয়েছে ১ হাজার ৪৭১ হেক্টর।
- এর পাশাপাশি মাওয়া প্রান্তে ১ দশমিক ৬ কিলোমিটার ও জাজিরা প্রান্তে ১২ দশমিক ৪ কিলোমিটার নদী শাসন করতে হয়েছে।
- পদ্মা সেতুর মোট স্প্যান ৪১টি, যার প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার।
- পদ্মা সেতুর মোট পিলার রয়েছে ৪২টি।
- এর ডেকের উচ্চতা ১৩ দশমিক ৬ মিটার।
- উপরের ডেকে রয়েছে ২২ মিটার প্রশস্ত পাথরের ডেক স্ল্যাব, যার উভয় দিকে ২ দশমিক ৫ মিটার শক্ত শোল্ডার।
- নিচের ডেকে রয়েছে সিঙ্গেল ট্র্যাক ডুয়েল গেজ রেল লাইন।
- পদ্মা সেতুর নেভিগেশন ক্লিয়ারেন্স ১৮ দশমিক ৩০ মিটার। 

উৎস: দি ডেইলি স্টার বাংলা। [লিঙ্ক]
৪৫.
‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. রূপতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. বাগার্থ তত্ত্ব
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
ধ্বনিতত্ত্ব:

ধ্বনি:
- মানুষের বাক প্রত্যঙ্গ অর্থাৎ কণ্ঠনালি, মুখবিবর, জিহ্বা, আল-জিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ‘ধ্বনি' বলা হয়।
- বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে (Unit) ধ্বনিমূল (Phoneme) বলা হয় ৷
- ধ্বনির উচ্চারণপ্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনিসংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, ণত্ব ও ষত্ব বিধান ইত্যাদি বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)
৪৬.
Choose the correct option: ______ are present at the meeting.
  1. He, I and you
  2. You, he and I
  3. I, you and he
  4. He, you and I
সঠিক উত্তর:
You, he and I
উত্তর
সঠিক উত্তর:
You, he and I
ব্যাখ্যা
• কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
যেমন:
- You, he and I are present.

• মনে রাখতে হবে - দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
অর্থাৎ first person'+ second person + third person + auxiliary verb এর plural form.
সে অনুসারে সঠিক বাক্য - I, you and he will be punished.

প্রশ্নে উল্লিখিত বাক্যে দোষ স্বীকার করা বুঝাচ্ছে না। 
তাই, Correct Sentence - You, he and I are present at the meeting. 
৪৭.
Choose the correct preposition for the sentence: I reminded him _____ his appointment.
  1. of
  2. to
  3. on
  4. about
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
Remind someone of something/someone (phrasal verb): 
English Meaning - To be similar to, and make someone think of, something or someone else. 
Bangla Meaning - স্মরণ/মনে করিয়ে দেওয়া।

Complete Sentence - I reminded him of his appointment. 

Source: Cambridge Dictionary. 
৪৮.
Choose the correct option: You will help me, _____ you?
  1. will
  2. not will
  3. won't
  4. don't
সঠিক উত্তর:
won't
উত্তর
সঠিক উত্তর:
won't
ব্যাখ্যা
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে। 

- Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Affirmative হওয়ায় Tag question Negative হবে।
- বাক্যটি future indefinite tense হওয়ায় Tag question এর ক্ষেত্রে won't you? হবে।
৪৯.
এক বায়ুমণ্ডলীয় চাপ সমান-
  1. ১৪.৭ কেজি/সে. মি.
  2. ১.০৩৩ কেজি/মি.
  3. ১.০৩৩ কেজি/সে. মি.
  4. ১ কেজি/মি.
সঠিক উত্তর:
১.০৩৩ কেজি/সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
১.০৩৩ কেজি/সে. মি.
ব্যাখ্যা
আমরা জানি,
১ atm = ১০১৩২৫ Pa (প্যাসকেল) 

১ Pa = ১ Nm- 2
∴ ১০১৩২৫ Pa = ১০১৩২৫ Nm- 2
 
কোন কিছুর ভর ১ kg হলে তার ওজন ৯.৮ N হয়।

তাই নিচের অংশটুকু আমরা কেবল মাত্র একক পরিবর্তনের জন্য বিবেচনা করব, যা বাস্তবিক অর্থে সমান নয়। 
৯.৮ N ওজন = ১ kg ভর  
∴ ১০১৩২৫ N ওজন = (১০১৩২৫ × ১)/৯.৮ kg ভর 
= ১০৩৩৯.২৮৬ kg ভর

∴ ১০১৩২৫ Nm- 2 = ১০৩৩৯.২৮৬ kg/m2 = ১০৩৩৯.২৮৬ kg/(১০০ × ১০০) cm2 [১ m = ১০০ cm ]
= ১.০৩৩৯২৮৬ kg/cm2

∴ এক বায়ুমণ্ডলীয় চাপ সমান ১.০৩৩ কেজি/সে. মি.
৫০.
What is the meaning of the phrase, 'of late'?
  1. long ago
  2. occasionally
  3. long since
  4. recently
সঠিক উত্তর:
recently
উত্তর
সঠিক উত্তর:
recently
ব্যাখ্যা
Of late:
English Meaning - Recently.
Bangla Meaning - ইদানীং, সম্প্রতি। 

Examples: 
I have not seen him of late.
She'd been drinking too much of late.

Other options, 
Long ago - সুদীর্ঘকাল; 
Occasionally - মাঝেমধ্যে। 
৫১.
A barking dog seldom bites. In the sentence, 'barking' is_______.
  1. a gerund
  2. an adverb
  3. a verb
  4. an adjective
সঠিক উত্তর:
an adjective
উত্তর
সঠিক উত্তর:
an adjective
ব্যাখ্যা
A barking dog seldom bites.- এই sentence এ 'barking' হচ্ছে Participle. 
- Participle 'adjective' এর কাজ করে। 
- verb+ing যদি adjective/verb এর কাজ করে তাহলে সেটা participle.

• Adjective:
- যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- প্রদত্ত বাক্যে 'barking' শব্দটি dog এর অবস্থা নির্দেশ করছে। 
- তাই এটি একটি Adjective. 
৫২.
ভাসানচর কোন জেলায় অবস্থিত?
  1. চট্টগ্রাম
  2. ভোলা
  3. নোয়াখালী
  4. কক্সবাজার
সঠিক উত্তর:
নোয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
নোয়াখালী
ব্যাখ্যা
- ভাসানচর বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা একটি চর।
- এই চরের বয়স খুব বেশি নয়, ২০ থেকে ৩০ বছর।
- বঙ্গোপসাগরের মোহনায় ৮ কিলোমিটার দৈর্ঘ্য ও ৪.৫ কিমি প্রস্থের এই চর জেগে ওঠে।
- ভাসানচর বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় নোয়াখালী জেলায় হাতিয়া উপজেলার অন্তর্গত চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।
- ভাসানচরের দূরত্ব সন্দ্বীপ উপজেলার পশ্চিম প্রান্ত থেকে ৫ কিমি এবং হাতিয়া সদর উপজেলা থেকে ২৫ কিমি।
- ২০১৭ সালের শেষের দিকে মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিতাড়িত করলে তারা আশ্রয়ের জন্য বাংলাদেশে আসে।
- ভাসানচরকে রোহিঙ্গা বাস্তুচ্যুতদের আবাসনের স্থান হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ‘আশ্রায়ণ-৩’ নামে একটি প্রকল্প।
- বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে রোহিঙ্গাদের আবাসনসহ জীবন-জীবিকার জন্য আধুনিক অবকাঠামো নির্মাণ করা হয়।

উৎস: দৈনিক প্রথম আলো। [লিঙ্ক]
৫৩.
‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাসের রচয়িতার নাম-
  1. সুফিয়া কামাল
  2. রাজিয়া বেগম
  3. রাবেয়া খাতুন
  4. সেলিনা হোসেন
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
ব্যাখ্যা
সেলিনা হোসেন: 
- তিনি মূলত একজন কথাশিল্পী ছিলেন।
- ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। 
- ১৯৮৩ সালে তাঁর উপন্যাস 'নীল ময়ূরের যৌবন’ প্রকাশিত হয়।
- তাঁর সাহিত্যকর্ম নিম্নরূপ:

 প্রবন্ধ:
- স্বদেশ পরবাসী 
- একাত্তরের ঢাকা 
- নির্ভয় করো হে 

 গল্প:
- উৎস থেকে নিরন্তর
- পরজন্ম
- মানুষটি,
- মতিজানের মেয়েরা 
- অনূঢ়া ,
- পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি
- নারীর রূপকথা।

 উপন্যাস: 
- জলোচ্ছ্বাস,
- মগ্ন চৈতন্যে শিস
- যাপিত জীবন
- নীল ময়ূরের যৌবন
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- কালকেতু ও ফুল্লরা
- ভালোবাসা প্রীতিলতা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৫৪.
রাখাইনের পূর্ব নাম কী?
  1. রেঙ্গুন
  2. আরাকান
  3. কাচিন
  4. শান
সঠিক উত্তর:
আরাকান
উত্তর
সঠিক উত্তর:
আরাকান
ব্যাখ্যা
- মিয়ানমার এর মতে রোহিঙ্গাদের আদি নিবাস বাংলাদেশে।
- তাঁরা বাংলাদেশ ভূখণ্ড থেকে গিয়ে মিয়ানমারের রাখাইনে (পূর্ব নাম আরাকান) বসতি গেড়েছে।
- মিয়ানমারের সরকার এবং অন্যান্য জাতিগোষ্ঠী বিষয়টিকে সেভাবেই দেখে।
- কিন্তু বাংলাদেশ মনে করে রোহিঙ্গারা কয়েকশ বছর ধরে মিয়ানমারের রাখাইন অঞ্চলে বসবাস করছে এবং তাদের আদি নিবাসের সাথে বাংলাদেশ ভূখন্ডের কোন সম্পর্ক নেই।

উৎস: বিবিসি নিউজ বাংলা। [লিঙ্ক]
৫৫.
WWW (World Wide Web) এর জনক কে?
  1. বিল গেটস
  2. স্টিভ জবস
  3. টিম বার্নাস লি.
  4. জেফ বেজোস
সঠিক উত্তর:
টিম বার্নাস লি.
উত্তর
সঠিক উত্তর:
টিম বার্নাস লি.
ব্যাখ্যা
- পৃথিবীকে বদলে দেওয়া ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (WWW) জনক স্যার টিমোথি জন বার্নার্স লি।
- ১৯৫৫ সালের ৮ জুন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তিনি জন্মগ্রহণ করেন।
- কম্পিউটার বিজ্ঞানী ও অধ্যাপক টিম বার্নার্স লি সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় পরমাণু সংস্থা সার্নে ১৯৮৯ সালের নভেম্বরের মাঝামাঝি ইন্টারনেটের মাধ্যমে একটি সার্ভার ও হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (এইটিটিপি) ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ স্থাপনে সফল হন।
- এই ধারণা তিনি দিয়েছিল একই বছরের ১২ মার্চ।
- টিম বার্নার্স লি প্রথম এইচটিএমএল (হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ) প্রস্তাব করেন।
- প্রথম ওয়েবসাইট ও ওয়েব পেজ তিনিই তৈরি করেন।
- ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ২০০৪ সালে টিম বার্নাস লিকে নাইটহুড প্রদান করেন।
- ডব্লিউডব্লিউডব্লিউয়ের হল অব ফেমে স্থান পাওয়া ছয়জনের একজন তিনি।
- টিম বার্নার্স লি ২০১৭ সালের কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুরিং পুরস্কার পেয়েছেন।
- আরও যেসব পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন তার মধ্যে আছে ‘টাইম’ সাময়িকীর দৃষ্টিতে বিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০০ ব্যক্তির একজন, ফিনল্যান্ডর মিলেনিয়াম প্রযুক্তি পুরস্কার, ওয়েব অ্যাওয়ার্ডের আজীবন সম্মাননা ইত্যাদি।

উৎস: দৈনিক প্রথম আলো। [লিঙ্ক]
৫৬.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায়?
  1. রোম
  2. প্যারিস
  3. হেগ
  4. জেনেভা
সঠিক উত্তর:
জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
জেনেভা
ব্যাখ্যা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) হল জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত।
- এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটির সদরদপ্তর  সুইজারল্যান্ডের জেনেভায়।
- জাতিসংঘের ১৯৪ টি দেশই এর সদস্য।
- উদ্দেশ্য হলো সমস্ত মানুষের জন্য স্বাস্থ্যের সর্বোচ্চ স্তর অর্জন করা।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের দায়িত্বে আছেন ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্যমন্ত্রী টেড্রোস আধানম গেব্রেইয়াসুস।

উৎস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট। [লিঙ্ক]
৫৭.
কোন ধাতুর Ductility সর্বোচ্চ?
  1. Mild Steel
  2. Copper
  3. Platinum
  4. Aluminum
সঠিক উত্তর:
Platinum
উত্তর
সঠিক উত্তর:
Platinum
ব্যাখ্যা
- Ductility এর অর্থ নমনীয়তা।
- যে ধর্মের জন্য ধাতুকে তারে পরিণত করা যায় সে ধর্মকে বলে নমনীয়তা।
                               ধাতুর নমনীয়তার পরিমাণ:

∴ প্রদত্ত অপশনগুলোর মধ্যে নমনীয়তার মান সবচেয়ে বেশি প্লাটিনামের।

উৎস: www.failurecriteria.com.
৫৮.
দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
  1. অর্থ সচিব
  2. বাংলাদেশ ব্যাংকের গভর্নর
  3. অর্থমন্ত্রী
  4. প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
অর্থ সচিব
উত্তর
সঠিক উত্তর:
অর্থ সচিব
ব্যাখ্যা
 - বর্তমানে দুই টাকা ও পাঁচ টাকা এই দুটি মুদ্রা সরকারি নোট বলে অর্থ মন্ত্রণালয়ের নামে ইস্যু করা হয়।
- এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে।
- দশ থেকে এক হাজার টাকার নোট ব্যাংক নোট হিসেবে পরিচিত।
- এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।

উৎস: দৈনিক যুগান্তর। [লিঙ্ক]
৫৯.
কম্পিউটার মনিটরকে আরও বলা হয়-
  1. DVU
  2. UVD
  3. VDU
  4. CCTV
সঠিক উত্তর:
VDU
উত্তর
সঠিক উত্তর:
VDU
ব্যাখ্যা
• কম্পিউটার মনিটরকে ভিডিও ডিসপ্লে ইউনিট (Video Display Unit = VDU) বলা হয়।

• মনিটর (Monitor):
টেলিভিশনের ন্যায় দেখতে কম্পিউটারে একটি যন্ত্র আছে, এটিকে মনিটর বলে।
- মনিটরকে ভিডিও ডিসপ্লে ইউনিটও (Video Display Unit = VDU) বলা হয়।
- মনিটরের সাহায্যে কম্পিউটারের উপাত্ত ও তথ্য আমরা দেখতে পারি।
- গ্রাফ পেপারে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ থাকে, মনিটরের পর্দাও তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকে।
- এই ক্ষুদ্র অংশকে পিক্সেল বলে।
- মনিটরের পর্দায় ফসফরাস জাতীয় পদার্থের প্রলেপ দেয়া থাকে এবং উচ্চ ভোল্টেজের দ্বারা পর্দায় ইলেক্ট্রনের প্রতিফলনের ফলে পিক্সেল সমূহ প্রজ্জ্বলিত হয় এবং আমরা বিভিন্ন রকম চিহ্ন, অক্ষর ছবি ইত্যাদি দেখতে পাই।
- যে মনিটরের পিক্সেল সংখ্যা যত বেশি সে মনিটরে তত ভাল ছবি পাওয়ার যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
একটি হিমায়ন চক্রের হিমায়ক কর্তৃক তাপ শোষিত হয়
  1. কন্ডেন্সারে
  2. ইভাপোরেটরে
  3. কম্প্রেসরে
  4. থ্রোটল ভালভে
সঠিক উত্তর:
ইভাপোরেটরে
উত্তর
সঠিক উত্তর:
ইভাপোরেটরে
ব্যাখ্যা
ইভাপোরেটর:
রেফ্রিজারেশন পদ্ধতির যে অংশে তাপ শোষণ করে পার্শ্ববর্তী অংশকে অপেক্ষাকৃত নিম্নতাপমাত্রায় আনয়ন করে তাকে ইভাপোরেটর বলে।

তরল প্রবেশের উপর ভিত্তি করে ইভাপোরেটর কয়েক
ক) ফ্লাডেড টাইপ ইভাপোরেটর।
খ) ড্রাই টাইপ ইভাপোরেটর।
গ) ওয়েট ইভাপোরেটর।
৬১.
কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম কবে সনাক্ত হয়?
  1. ২০ ডিসেম্বর, ২০১৯
  2. ১৮ ফেব্রুয়ারি, ২০২০
  3. ১ এপ্রিল, ২০২০
  4. ৮ মার্চ, ২০২০
সঠিক উত্তর:
৮ মার্চ, ২০২০
উত্তর
সঠিক উত্তর:
৮ মার্চ, ২০২০
ব্যাখ্যা
 - ২০২০ সালের  ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা দেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তৎকালীন পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা।
- ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের।
- ২০১৯ সালের নভেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে এই ভাইরাস যা কোভিড ১৯ নামে পরিচিত।

উৎস: দৈনিক প্রথম আলো। [লিঙ্ক]
৬২.
Rubber এর অপর নাম
  1. Plastomer
  2. Elastomer
  3. Resin
  4. Soft Plastic
সঠিক উত্তর:
Elastomer
উত্তর
সঠিক উত্তর:
Elastomer
ব্যাখ্যা
Rubber এর অপর নাম Elastomer.
Elastomer হলো এমন উপাদান যা রাবারের মতো বৈশিষ্ট্যযুক্ত। যেমন: প্রসারিত হওয়ার ক্ষমতা, বিকৃতির পরে পূনরায় আসল আকারে ফিরে আসার ক্ষমতা।
৬৩.
Which of the following is a compound sentence?
  1. Look before you leap
  2. A drowning man catches at a straw
  3. All's well that ends well
  4. Do or die
সঠিক উত্তর:
Do or die
উত্তর
সঠিক উত্তর:
Do or die
ব্যাখ্যা
• Compound sentence:  
- Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি coordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে। 

Do or die- এই sentence টিতে 'or' দ্বারা দুটি clause যুক্ত আছে, তাই এটি Compound Sentence. 
৬৪.
কোনটি ‘সূর্য’ এর সমার্থক শব্দ?
  1. রবি
  2. শশী
  3. পবন
  4. বসুধা
সঠিক উত্তর:
রবি
উত্তর
সঠিক উত্তর:
রবি
ব্যাখ্যা
‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ:
- ভুবন, বিশ্ব, ধরণী, ধরিত্রী, বসুমতী,বসুন্ধরা, মর্ত্য, বসুধা, মহী, অবনী, মেদিনী, ক্ষিতি।

‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ:

- রবি,  দিবাকর, দিনমণি, বিভাবসু, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, প্রভাকর,  অরুণ ইত্যাদি।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ: বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
৬৫.
Which of the following is correctly spelt?
  1. maintenance
  2. manitainnence
  3. maintinance
  4. maintaince
সঠিক উত্তর:
maintenance
উত্তর
সঠিক উত্তর:
maintenance
ব্যাখ্যা
Maintenance (noun): 
English Meaning - The work needed to keep a road, building, machine, etc. in good condition. 
Bangla Meaning - রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ।

Example Sentence - Old houses need a lot of maintenance. 
৬৬.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়?
  1. মানসী
  2. সোনার তরী
  3. চোখের বালি
  4. গীতাঞ্জলি
সঠিক উত্তর:
চোখের বালি
উত্তর
সঠিক উত্তর:
চোখের বালি
ব্যাখ্যা
'চোখের বালি' উপন্যাস:
- এটি প্রকাশিত হয় ১৯০৩ সালে।
- এই উপন্যাসটি 'নৌকাডুবি' ও গোরা রবীন্দ্রনাথের মধ্যবর্তী যুগের উপন্যাস।
- রমেশ ও কমলার ভুল পরিচয়ের ওপর ভিত্তি করে এই উপন্যাসের কাহিনি রূপায়িত হয়েছে।

অন্যদিকে: গীতাঞ্জলি, সোনার তরী, মানসী এই তিনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ।
=====================================
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-  তিনি কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক। মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত।
-  ১৮৭৬ সালে পনের বছর বয়সে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ বনফুল।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস:
১)  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২)  বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩) বাংলাপিডিয়া।
৬৭.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
  1. ১৩৩ টি
  2. ১৪৩ টি
  3. ১৫৩ টি
  4. ১৭৩ টি
সঠিক উত্তর:
১৫৩ টি
উত্তর
সঠিক উত্তর:
১৫৩ টি
ব্যাখ্যা
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান একটি বিস্তারিত লিখিত দলিল।
- সংবিধানটি ১১টি ভাগে বিভক্ত এবং তাতে ১৫৩টি অনুচ্ছেদ, একটি প্রস্তুাবনা ও তাতে ৭ টি তফসিল রয়েছে।
- এই সংবিধান দীর্ঘ তবে দীর্ঘতর নয়।
- লিখিতরূপ বাংলাদেশের সংবিধানকে বিশিষ্টতা দান করেছে।
- ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনের নেতৃত্বে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধান গণপরিষদে গৃহীত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়।

উৎস: বাংলাদেশ স্টাডিজ, বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]
৬৮.
CPM এর পূর্ণ অভিব্যক্তি হলো
  1. Common Project Method
  2. Common Path Method
  3. Critical Project Method
  4. Critical Path Method
সঠিক উত্তর:
Critical Path Method
উত্তর
সঠিক উত্তর:
Critical Path Method
ব্যাখ্যা
The critical path method (CPM) is a technique where you identify tasks that are necessary for project completion and determine scheduling flexibilities. A critical path in project management is the longest sequence of activities that must be finished on time in order for the entire project to be complete. Any delays in critical tasks will delay the rest of the project.

CPM revolves around discovering the most important tasks in the project timeline, identifying task dependencies, and calculating task durations.

CPM was developed in the late 1950s as a method to resolve the issue of increased costs due to inefficient scheduling. Since then, CPM has become popular for planning projects and prioritizing tasks. It helps you break down complex projects into individual tasks and gain a better understanding of the project’s flexibility. 
৬৯.
প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি?
  1. হুতোম প্যাঁচা
  2. বীরবল
  3. টেকচাঁদ ঠাকুর
  4. অবধূত
সঠিক উত্তর:
বীরবল
উত্তর
সঠিক উত্তর:
বীরবল
ব্যাখ্যা
প্রমথ চৌধুরী:
-  তিনি একাধারে সাহিত্যিক, বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক ছিলেন।
- ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে তাঁর জন্ম।
- প্রমথ চৌধুরী ‘বীরবল’ ছদ্মনামে এ পত্রিকায় ব্যঙ্গরসাত্মক প্রবন্ধ ও নানা গল্প প্রকাশ করেন।
- তাঁর সাহিত্যকর্ম:
প্রবন্ধ:
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা ইত্যাদি।

কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ,
- পদাচরণ।

গল্পগ্রন্থ:
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত,
- গল্পসংগ্রহ।

অন্যদিকে:
- প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক; ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
- কালীপ্রসন্ন সিংহের ছন্দনাম হুতোম প্যাঁচা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।