পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪ টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা [ফুল মডেল টেস্ট ব্যতিত]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
Choose the meaning of the word: "Prognosis"
  1. Identification
  2. Forecast
  3. Preface
  4. Scheme
সঠিক উত্তর:
Forecast
উত্তর
সঠিক উত্তর:
Forecast
ব্যাখ্যা

The Correct answer is: forecast.

Prognosis (noun)
- English meaning: a declaration that something will happen in the future.
- Bangla meaning: রোগের সম্ভাব্য গতিধারা সম্বন্ধে পূর্বাভাস; পরিভাষণ।

Forecast
- English meaning:  to calculate or predict usually as a result of study and analysis of available pertinent data.
- Bangla meaning: পূর্বাভাস দেওয়া; ভবিষ্যদ্বাণী করা।

Other Options:
ক) Identification
- English meaning: evidence of identity.
- Bangla meaning: শনাক্তকরণ; পরিচয় নির্ণয়।

গ) Preface
- English meaning: the introductory remarks of a speaker or author.
- Bangla meaning: মুখবন্ধ; প্রস্তাবনা।

ঘ) Scheme
- English meaning: a plan or program of action.
- Bangla meaning: সংকল্প; পরিকল্পনা।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

.
What is the meaning of the phrase "put heads together"-
  1. to take revenge.
  2. matter of shame.
  3. try every possible means.
  4. to share ideas.
সঠিক উত্তর:
to share ideas.
উত্তর
সঠিক উত্তর:
to share ideas.
ব্যাখ্যা

Correct answer: to share ideas.

Put heads together (phrase)
English meaning: to think of a solution to a problem with another person.
Bangla meaning: মিলেমিশে কোনো সমস্যার সমাধান করা।

Other Options:
ক) to take revenge- প্রতিশোধ নেওয়া।
খ) matter of shame-অপমান বা লজ্জাকর কোন বিষয়।
গ) try every possible means-সম্ভাব্য সকল উপায়ে চেষ্টা করা।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

.
Identify the synonym of the word "Precarious"-
  1. Safe
  2. Insecure
  3. Precious
  4. Complex
সঠিক উত্তর:
Insecure
উত্তর
সঠিক উত্তর:
Insecure
ব্যাখ্যা

The correct answer is-খ) insecure.

Precarious (adjective)
- English meaning: dependent on chance circumstances, unknown conditions,
- Bangla meaning: অনিশ্চিত; আশঙ্কাজনক।

Insecure
- English meaning: not highly stable or well-adjusted.
- Bangla meaning: অনিশ্চিত; সশঙ্ক।

Other Options:
ক) Safe
- English meaning: free from harm or risk.
- Bangla meaning: ক্ষতি বা বিপদের আশঙ্কা নেই এমন; নিরাপদ।

গ) Precious
- English meaning: of great value or high price.
- Bangla meaning: বহুমূল্য ও অত্যন্ত সুন্দর; মহার্ঘ।

ঘ Complex
- English meaning: a whole made up of complicated or interrelated parts.
- Bangla meaning: পরস্পরসম্পর্কিত অংশ নিয়ে গঠিত; জটিল; যৌগিক; দুর্বোধ্য।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

.
Choose the correct antonym of the word 'Retreat'?
  1. Pretend
  2. Tutor
  3. Advance
  4. Repeat
সঠিক উত্তর:
Advance
উত্তর
সঠিক উত্তর:
Advance
ব্যাখ্যা

The correct answer is-গ) Advance.

Retreat
- English meaning: an act or process of withdrawing, especially from what is difficult, dangerous, or disagreeable.
- Bangla meaning: পশ্চাদপসরণ করা; প্রত্যাহার করা।

Advance
- English meaning: to accelerate the growth or progress of.
- Bangla meaning: সম্মুখগতি; অগ্রগতি; প্রগতি; উন্নতি।

Other options:
ক) Pretend
- English meaning: to give a false appearance of being, possessing, or performing.
- Bangla meaning: ভান/ছল করা।

খ) Tutor
- English meaning: to teach or guide usually individually in a special subject or for a particular purpose.
- Bangla meaning: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি কিছুসংখ্যক ছাত্রছাত্রীর পড়াশুনায় পরামর্শ দেন; আবাসিক শিক্ষক। 

ঘ) Repeat
- English meaning: to say or state again.
- Bangla meaning: পুনরায় বলা অথবা করা; পুনরায় ঘটা/হওয়া।

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

.
The correct proverb is-
  1. Silence is capital.
  2. Silence is valuable.
  3. Silence is golden.
  4. Silence is meritorious.
সঠিক উত্তর:
Silence is golden.
উত্তর
সঠিক উত্তর:
Silence is golden.
ব্যাখ্যা

সঠিক proverb টি হচ্ছে -
English proverb: Silence is golden. 
Bangla proverb: বোবার শত্রু নাই।

প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

.
They said to me, ''We have been walking for an hour.'' (Make it Indirect)
  1. They said to me that they had been walking for an hour.
  2. They told me that they have been walking for an hour.
  3. They said to me that they have been walking for an hour.
  4. They told me that they had been walking for an hour.
সঠিক উত্তর:
They told me that they had been walking for an hour.
উত্তর
সঠিক উত্তর:
They told me that they had been walking for an hour.
ব্যাখ্যা

Correct answer: They told me that they had been walking for an hour.
- Reported speech টি Present Perfect Continuous এ থাকায়, Indirect speech এ Past Perfect Continuous এ পরিবর্তিত হয়েছে।

Direct speech কে Indirect Speech এ পরিবর্তনের নিয়ম:
- Reporting Verb (said to) হয় তবে Indirect Narration-এ said to এর পরিবর্তে "told" বসে।
- Inverted comma উঠে যায় এবং তার পরিবর্তে "that" যোগ করা হয়।
- Reporting verb এর Subject অনুযায়ী Reporting speech এর subject পরিবর্তিত হবে।
- Reporting verb Present/Future tense হলে Reported Speech এর verb এর tense এর কোন পরিবর্তন হবে না। তবে Reporting verb past tense এর হলে তবে Reported speech এর verb পরিবর্তিত হবে।

Other Options:
ক) They said to me that they had been walking for an hour.
- এখানে said to কে Told এ পরিবর্তন করতে হবে। তাই এটি সঠিক নয়।

খ) They told me that they have been walking for an hour.
- Reporting speech এর verb এর Tense পরিবর্তন করতে হবে। Direct speech টি Present Perfect Continuous Tense হলে Indirect করার সময় তাকে Past Perfect Continuous Tense এ পরিবর্তন করতে হয়।

গ) They said to me that they have been walking for an hour.
- এখানে said to কে Told এ পরিবর্তন করতে হবে এবং Reporting speech এর verb এর Tense পরিবর্তন করতে হবে।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

.
Change into passive voice: My mom gave me a car for my birthday.
  1. I was being given a car by my mom for my birthday.
  2. I was given a car by my mom for my birthday.
  3. I had been given a car by my mom for my birthday. 
  4. A car had been given to me by my mom for my birthday.
সঠিক উত্তর:
I was given a car by my mom for my birthday.
উত্তর
সঠিক উত্তর:
I was given a car by my mom for my birthday.
ব্যাখ্যা

Passive Voice: I was given a car by my mom for my birthday.

- এটি একটি Double object যুক্ত active voice.
- দুটি object এর মধ্যে যেকোন একটিকে Subject হিসেবে ধরে একে Passive voice এ   রূপান্তর করতে হবে।
- তাই নিম্নোক্ত দুইভাবে প্রদত্ত Active voice টিকে Passive Voice এ রূপান্তর করা যায়।
 - I was given a car by my mom for my birthday. Or
- A car was given to me by my mom for my birthday.

Double object যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম:
- দুইটা object এর যে কোন একটি subject করতে হয়,
- tense ও person অনুযায়ী Auxiliary verb বসাতে হয়,
- verb এর past participle form + by বসবে,
- active voice এর subject টি object রুপে বসে,
- প্রদত্ত বাকি object টি বসে।

Other Options:
ক) I was being given a car by my mom for my birthday.
- Active Voice টি simple past tense এ হওয়ায় এখানে Auxiliary verb 'was being' এর পরিবর্তে শুধু was+ verb এর Past Participle বসবে।

গ) I had been given a car by my mom for my birthday.  
- Active Voice টি simple past tense এ হওয়ায় এখানে Auxiliary verb 'had been' এর পরিবর্তে শুধু was+ verb এর Past Participle বসবে।

ঘ) A car had been given to me by my mom for my birthday.
- Active Voice টি simple past tense এ হওয়ায় এখানে Auxiliary verb 'had been' এর পরিবর্তে শুধু was+ verb এর Past Participle  বসবে।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

.
The girl said to her father, "Have you brought a pen for me"?
  1. The girl asked to her father whether he had brought a pen for her.
  2. The girl asked her father whether he brought a pen for her.
  3. The girl asked her father if he had brought a pen for her.
  4. The girl asked her father if he brought a pen for her.
সঠিক উত্তর:
The girl asked her father if he had brought a pen for her.
উত্তর
সঠিক উত্তর:
The girl asked her father if he had brought a pen for her.
ব্যাখ্যা

Direct speech: The girl said to her father, "Have you brought a pen for me"?
Indirect speech: The girl asked her father whether he had brought a pen for her.
- প্রদত্ত sentence টি interrogative sentence হওয়ায় এখানে "said to' এর পরিবর্তে if/whether বসেছে।
- তারপর Narration এর Tense পরিবর্তনের নিয়ম অনুসারে Present perfect tense কে Past perfect Tense এ রূপান্তর করে Indirect     speech করা হয়েছে।

Interrogative Sentence যুক্ত Direct speech কে Indirect Speech এ পরিবর্তনের নিয়মঃ
- said বা said to-এর পরিবর্তে ask/ asked বসবে,
- যদি প্রশ্নটি কোনো Auxiliary verb যেমন is, are, am, do, does, did, have, has, can, could ইত্যাদি দিয়ে শুরু হয়, তাহলে (" ")   পরিবর্তে if বা whether ব্যবহার করা হয়।  
- কিন্তু প্রশ্নটি যদি who, what, when, where, why, how ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে শুরু হয়, তাহলে কোন পরিবর্তন করতে হয় না। 
- if/whether-এর পর Subject বসে, তারপর verb এবং তারপর বাক্যের বাকি অংশ বসে।  
- Reporting verb এর Tense এর ভিত্তি করে Reported speech এর tense পরিবর্তিত হয়।

Other options:
ক) The girl asked to her father whether he had brought a pen for her.
- Interrogative sentence এ said বা said to-এর পরিবর্তে ask/asaked বসবে। এখানে Indirect speech এ asked to ব্যবহার করায় এটি   সঠিক নয়।
 
খ) The girl asked her father whether he brought a pen for her.
- Reported speech Present Perfect Tense হলে Indirect করতে হলে past perfect tense এ রূপান্তর করতে হয়। তাই এটি  সঠিক নয়।

ঘ) The girl asked her father if he brought a pen for her.
- Reported speech Present Perfect Tense হলে Indirect করতে হলে past perfect tense এ রূপান্তর করতে হয়। তাই এটি  সঠিক নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
Choose the correct translation of the proverb: 'Let the sleeping dogs lie'.
  1. ঘুমন্ত কুকুরদের জাগাইও না।
  2. কাদা ঘেঁটো না।
  3. গতস্য শোচনা নাস্তি।
  4. যেমন কুকুর তেমন মুগুর।
সঠিক উত্তর:
কাদা ঘেঁটো না।
উত্তর
সঠিক উত্তর:
কাদা ঘেঁটো না।
ব্যাখ্যা

Correct answer: কাদা ঘেঁটো না।

English: Let the sleeping dogs lie.
Bangla translation: কাদা ঘেঁটো না।

প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।আবার আক্ষরিক অনুবাদ গ্রহনযোগ্য নয়। তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

১০.
Choose the correct spelling-
  1. Paletable
  2. Pallatable
  3. Pelatable
  4. Palatable
সঠিক উত্তর:
Palatable
উত্তর
সঠিক উত্তর:
Palatable
ব্যাখ্যা

The correct answer is-ঘ) Palatable.

Palatable(Noun)
English meaning: agreeable to the palate or taste.
Bangla meaning: রুচিকর; স্বাদু।

Example sentence:
1. The meal was barely palatable.
2. The truth is not always very palatable.

Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

১১.
খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
  1. উপ
  2. সম
  3. অনা
  4. আম
সঠিক উত্তর:
অনা
উত্তর
সঠিক উত্তর:
অনা
ব্যাখ্যা

বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাঁটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে। বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।

১২.
'কূপমণ্ডূক' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কাণ্ডজ্ঞানহীন
  2. অত্যন্ত অলস
  3. তোষামোদকারী
  4. সীমাবদ্ধ জ্ঞান
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জ্ঞান
ব্যাখ্যা

• 'কূপমণ্ডূক' বাগ্‌ধারার অর্থ- সীমাবদ্ধ জ্ঞান।

অন্যদিকে,
• 'তালকানা' অর্থ- কাণ্ডজ্ঞানহীন।
• 'গোঁফ খেজুরে' অর্থ- অত্যন্ত অলস।
• 'খয়ের খাঁ' অর্থ- তোষামোদকারী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৩.
'শ্রমলব্ধ' কোন ধরনের তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. উপপদ তৎপুরুষ সমাস
  2. তৃতীয়া তৎপুরুষ সমাস
  3. পঞ্চমী তৎপুরুষ সমাস
  4. যষ্ঠী তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
তৃতীয়া তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়া তৎপুরুষ সমাস
ব্যাখ্যা

• তৃতীয়া তৎপুরুষ সমাস:
পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
যথা:
মন দিয়ে গড়া = মনগড়া,
শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ,
মধু দিয়ে মাখা = মধুমাখা।

উল্লেখ্য,
উন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।
যথা:
এক দ্বারা উন = একোন,
বিদ্যা দ্বারা হীন = বিদ্যাহীন,
জ্ঞান দ্বারা শূন্য = জ্ঞানশূন্য,
পাঁচ দ্বারা কম = পাঁচ কম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ঢিলেমি
  2. ভণ্ড
  3. নির্ভীক
  4. বেহায়া
সঠিক উত্তর:
ঢিলেমি
উত্তর
সঠিক উত্তর:
ঢিলেমি
ব্যাখ্যা

• 'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ- ঢিলেমি।

অন্যদিকে, 
• 'বর্ণচোরা' অর্থ - ভণ্ড।
• 'ডাকাবুকো' অর্থ- নির্ভীক।
• 'কানকাটা' অর্থ - বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৫.
বাংলা ও তৎসম উভয় শব্দে কোন উপসর্গটি পাওয়া যায়?
  1. বি
  2. সা
  3. হা
সঠিক উত্তর:
বি
উত্তর
সঠিক উত্তর:
বি
ব্যাখ্যা

• বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।

---------------------
• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ,

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)। 

১৬.
অর্থনুসারে 'সন্দেশ' কোন ধরনের শব্দ?
  1. যৌগিক 
  2. যোগরূঢ় 
  3. সাধিত 
  4. রূঢ়ি
সঠিক উত্তর:
রূঢ়ি
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি
ব্যাখ্যা

• রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
• হস্তী: হস্ত + ইন, অর্থ-হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
• গবেষণা (গো+এষণা) অর্থ গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
• বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
• তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। যেমন- বাদাম তেল।
• প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
• সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে 'সংবাদ'। কিন্তু রূঢ়ি অর্থে 'মিষ্টান্ন বিশেষ'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৭.
'বউভাত' কোন সমাসের উদাহরণ?
  1. দ্বন্দ্ব সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা

• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

অন্যদিকে,
-----------------
• দ্বন্দ্ব সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর প্রতিটিতেই অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- ভাই ও বোন = ভাইবোন,
-তাল ও তমাল = তালতমাল ইত্যাদি।

• তৎপুরুষ সমাস:
পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- ছাত্রের সমাজ = ছাত্রসমাজ।

• কর্মধারয় সমাস:
যে সমাসে পরপদের অর্থ-প্রাধান্য থাকবে এবং পূর্বপদটি পরপদের বিশেষণের মত কাজ করবে, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন:
নীল যে কমল = নীলকমল, এখানে পূর্বপদ নীল হচ্ছে পরপদ কমলের বিশেষণ এবং 'নীলকমল' শব্দে কমলেরই অর্থপ্রাধান্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২-সংস্করণ)।

১৮.
'পঞ্চত্ব প্রাপ্ত' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সৌভাগ্য লাভ
  2. জব্দ করা
  3. একমাত্র সম্বল
  4. মারা যাওয়া
সঠিক উত্তর:
মারা যাওয়া
উত্তর
সঠিক উত্তর:
মারা যাওয়া
ব্যাখ্যা

• 'পঞ্চত্ব প্রাপ্ত' বাগ্‌ধারার অর্থ- মারা যাওয়া।

অন্যদিকে,
• 'থুরে দেওয়া' অর্থ - জব্দ করা।
• 'কপাল ফেরা' অর্থ- সৌভাগ্য লাভ।
• 'অন্ধের যষ্টি' অর্থ - একমাত্র সম্বল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৯.
আধুনিক জার্মানির জনক কে?
  1. অটো ভন বিসমার্ক
  2. এডলফ হিটলার
  3. কার্ল মার্ক্স
  4. ইমানুয়েল কান্ট
সঠিক উত্তর:
অটো ভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর:
অটো ভন বিসমার্ক
ব্যাখ্যা

• অটো ভন বিসমার্ক:
- অটোভন বিসমার্ক আধুনিক জার্মানির জনক।
- জার্মানিতে ১৮৭১ সালে ক্ষমতায় বসেন অটোভন বিসমার্ক।
- তিনি জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর।
- তাঁর হাত ধরে জার্মান রাজ্যগুলো একক রাষ্ট্রের পতাকাতলে জড়ো হয়।
- ইউরোপে অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে জার্মানি।
- Blood and Iron Policy-এর প্রবক্তা অটো ভন বিসমার্ক।

উৎস: i) Britannica.
         ii) History Flame.

২০.
ইরানে ইসলামি বিপ্লব কার নেতৃত্বে হয়েছিল?
  1. ওসামা বিন লাদেন
  2. আয়াতুল্লাহ আলী খোমেনী
  3. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
  4. রেজা শাহ পাহলভী
সঠিক উত্তর:
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
উত্তর
সঠিক উত্তর:
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
ব্যাখ্যা

• ইরানে ইসলামি বিপ্লব:
- ১৯৭৯ সালে ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনীর নেতৃত্বে ইসলামী বিপ্লব সংঘটিত হয়।
- এই বিপ্লবের সূত্রপাত ঘটে ১৯৭৮ সালের জানুয়ারিতে এবং ১১ ফেব্রুয়ারি ১৯৭৯ সালে ইরানের তদানীন্তন সরকারের পতনের মাধ্যমে এই বিপ্লব পূর্ণতা লাভ করে।
- ১ এপ্রিল ১৯৭৯ খোমেনী ইরানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন।
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের তৎকালীন শাসক মোহাম্মদ রেজা শাহ পাহলভীর পতন ঘটে।

উৎস: ব্রিটানিকা।

২১.
ইনকা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
  1. ভেনেজুয়েলা
  2. পেরু
  3. মেক্সিকো
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
পেরু
উত্তর
সঠিক উত্তর:
পেরু
ব্যাখ্যা

ইনকা সভ্যতা:
- ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো ইনকা সভ্যতা।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে।
- সভ্যতার উত্থান-পতনকাল হচ্ছে ১৪০০-১৫৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত।
- ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন।

উৎস: Britannica.

২২.
প্রথম শিল্প বিপ্লব শুরু হয় কোন দেশে?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. ইতালি
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা

 শিল্প বিপ্লব (Industrial Revolution):
- আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে দ্রুত শিল্পায়ন ও নগরায়ন সংঘটিত হয়, তাকে শিল্প বিপ্লব বলা হয়।

• প্রথম শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০-১৮৪০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।
- ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি (Arnold Toynbee) ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব' (Industrial Revolution) শব্দটি ব্যবহার করেন।
- ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে।
- ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্ট্রে শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
- শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে।
- এই সময় বিভিন্ন ইঞ্জিন, যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে।
- ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে।

উৎস: ব্রিটানিকা।

২৩.
ডিনামাইট আবিষ্কার করেন কে?
  1. মাদাম কুরি
  2. আলফ্রেড নোবেল
  3. ওপেনহাইমার
  4. নিউটন
সঠিক উত্তর:
আলফ্রেড নোবেল
উত্তর
সঠিক উত্তর:
আলফ্রেড নোবেল
ব্যাখ্যা

• আলফ্রেড নোবেল:
- জন্ম: ২১ অক্টোবর, ১৮৩৩ (স্টকহোম, সুইডেন)
- মৃত্যু: ১০ ডিসেম্বর, ১৮৯৬ (সান রেমো, ইতালি)
- তিনি ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী ও শিল্পপতি।
- তিনি ডিনামাইট ও আরও শক্তিশালী বিস্ফোরক আবিষ্কার করেন।
- তার বিপ্লবী আবিষ্কার বিশ্বব্যাপী নির্মাণ ও খনিশিল্পে প্রভাব ফেলে।
- আলফ্রেড নোবেল তার উপার্জিত অর্থের বড় অংশ একটি তহবিলে রেখে যান, যার ভিত্তিতে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান।
- এই পুরস্কার বিশ্বব্যাপী শান্তি, সাহিত্য, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়।

উৎস: Britannica.

২৪.
হিগস্‌ বোসন কণা কত সালে আবিষ্কৃত হয়?
  1. ২০০২ সালে
  2. ২০০৪ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৪ সালে
সঠিক উত্তর:
২০১২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১২ সালে
ব্যাখ্যা

 • হিগস বোসন (Higgs Boson):
- হিগস বোসন কণা আবিষ্কৃত হয় ৪ জুলাই ২০১২ সালে।
কণাটি ২০১২ সালের ৪ জুলাই আবিষ্কৃত হয়।
- সুইজারল্যান্ডের ইউরোপীয় কণা পদার্থবিজ্ঞান গবেষণাগার CERN-এ অবস্থিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণা ত্বরক 'লার্জ হ্যাড্রন কোলাইডার' (LHC)-এর গবেষকদের দ্বারা।
- এই হিগস বোসনই ঈশ্বর কণা (God's Particle) নামে পরিচিত।

• হিগস বোসন কণার বৈশিষ্ট্য:
- হিগস বোসন এর স্পিন ০, তবে এর ভর আছে।
- হিগস বোসন বুঝতে হলে হিগস ক্ষেত্র সম্বন্ধে জানতে হবে।
- হিগস ক্ষেত্র একটি তাত্ত্বিক বলক্ষেত্র যা সর্বত্র ছড়িয়ে আছে। এই ক্ষেত্রের কাজ হলো মৌলিক কণাগুলোকে ভর প্রদান করা।
- যখন কোনো ভরহীন কণা হিগস ক্ষেত্রে প্রবেশ করে তখন তা ধীরে ধীরে ভর লাভ করে। ফলে তার চলার গতি ধীর হয়ে যায়।
- হিগস বোসনের মাধ্যমে ভর কণাতে স্থানান্তরিত হয়।
- হিগস ক্ষেত্র ভর সৃষ্টি করে না, তা কেবল ভর স্থানান্তরিত করে হিগস বোসনের মাধ্যমে।

উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও Space.com website.

২৫.
কোন সভ্যতার মানুষ বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করে?
  1. মিশরীয়
  2. অ্যাশেরীয়
  3. ক্যালেডিয়
  4. সুমেরীয়
সঠিক উত্তর:
অ্যাশেরীয়
উত্তর
সঠিক উত্তর:
অ্যাশেরীয়
ব্যাখ্যা

মেসোপটেমিয়া সভ্যতার অবদান:
- মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা। জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখে সুমেরীয়রা। তবে সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান চাকা আবিষ্কার।
- বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করে অ্যাশেরীয়রা। সভ্যতায় অ্যাশেরীয়দের অবদান সমরবাদী, যুদ্ধবিদ্যা, অস্ত্র ও হাতিয়ার তৈরি।
- পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতায়। সভ্যতায় ব্যাবিলনিয়দের অবদান ছিল আইন প্রণয়নে। ব্যাবিলনীয়দের আইন হাম্মুরাবির আইন নামে পরিচিত ছিল।
- ৭ দিনে সপ্তাহ গণনা শুরু করে ক্যালেডীয়রা। প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করে ক্যালেডীয়রা। ক্যালেডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন রাজা নেবুচাঁদনেজার।

⇒ মেসোপটেমিয়া সভ্যতা (Mesopotamian Civilization):
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম মেসোপটেমিয়া সভ্যতা।খ্রিস্টপূর্ব ৪,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল। সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে।
- ‘মেসোপটেমিয়া' একটি গ্রিক শব্দ যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি ৷ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী উপত্যকাটির নাম মেসোপটেমিয়া।
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়ার বেশিরভাগ অঞ্চল অবস্থিত। এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতে এই সভ্যতার কিছু অংশ রয়েছে।

⇒ মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল ৪টি। যথা:
১. সুমেরীয় সভ্যতা,
২. ব্যাবিলনীয় সভ্যতা,
৩. অ্যাশেরীয় সভ্যতা ও
৪. ক্যালেডীয় সভ্যতা।

উৎস: i) History.com
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

২৬.
'কমিউনিস্ট ম্যানিফেস্টো' বইয়ের লেখক কে?
  1. ভি আই লেনিন
  2. মাও সে তুং
  3. কার্ল মার্ক্স
  4. ম্যাকিয়াভেলি
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
ব্যাখ্যা

• কার্ল মার্ক্স: 
- কার্ল মার্ক্স ছিলেন একজন জার্মান বিপ্লবী চিন্তাবিদ, ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ।
- তিনি মার্কসবাদ (Marxism) নামক রাজনৈতিক ও সামাজিক চিন্তার প্রবক্তা।
- জন্ম: ৫ মে, ১৮১৮ – ট্রিয়ার, প্রুশিয়া (বর্তমান জার্মানি)।
- মৃত্যু: ১৪ মার্চ, ১৮৮৩ – লন্ডন, ইংল্যান্ড।
- কমিউনিস্ট ম্যানিফেস্টো (Manifesto of the Communist Party) – ১৮৪৮ সালে ফ্রিডরিখ এঙ্গেলসের (Friedrich Engels) সঙ্গে যৌথভাবে প্রকাশ করেন।
- দাস কাপিটাল (Das Kapital) – শ্রম, মূলধন ও পুঁজিবাদ নিয়ে বিশ্লেষণধর্মী বই।

উৎস: Britannica.

২৭.
যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করেন কে?
  1. জর্জ ওয়াশিংটন
  2. আব্রাহাম লিংকন
  3. রোনাল্ড রিগ্যান
  4. মার্টিন লুথার কিং
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত:
- ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী গৃহীত হয়।
- আব্রাহাম লিংকন, এই ত্রয়োদশ সংশোধনী মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত করে।

উল্লেখ্য,
- ১৮৬০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে আব্রাহাম লিংকন ইউনাইটেড স্টেটের ১৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৮৬০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই লিংকন দাস প্রথা বিলুপ্তির পক্ষে স্পষ্ট অবস্থান নেন।
- ১৮৬৩ সালের ১৯ নভেম্বর লিংকন পেনসালভেনিয়ার গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক হৃদয়স্পর্শী ভাষণে বলেন, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।’
- তার মাধ্যমে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয়।

উৎস: History Channel.

২৮.
যদি (49)x + 2 = 73x + 4 হয়, তবে x-এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

প্রশ্ন: যদি (49)x + 2 = 73x + 4 হয়, তবে x-এর মান কত?

সমাধান:
(49)x + 2 = 7 3x + 4
⇒ (72)x + 2 = 7 3x + 4
⇒ 2x + 4 = 3x + 4
⇒ 2x - 3x = 4 - 4
⇒ - x = 0
⇒ x = 0

২৯.
একটি স্কুলে 150 জন শিক্ষার্থীর মধ্যে 80 জন ইংরেজি পছন্দ করে, 60 জন গণিত পছন্দ করে এবং 25 জন উভয় বিষয়ই পছন্দ করে। কতজন শিক্ষার্থী কোনো বিষয়ই পছন্দ করে না?
  1. 25
  2. 30
  3. 35
  4. 40
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলে 150 জন শিক্ষার্থীর মধ্যে 80 জন ইংরেজি পছন্দ করে, 60 জন গণিত পছন্দ করে এবং 25 জন উভয় বিষয়ই পছন্দ করে। কতজন শিক্ষার্থী কোনো বিষয়ই পছন্দ করে না?

সমাধান:
মোট শিক্ষার্থী = 150
ইংরেজি পছন্দ করে = 80
গণিত পছন্দ করে = 60
উভয় বিষয়ই পছন্দ করে = 25
n(E∪M) = n(E) + n(M) - n(E∩M)
= 80 + 60 - 25
= 115
কোনো বিষয়ই পছন্দ করে না = 150 - 115 = 35 জন।

৩০.
1 থেকে 30 পর্যন্ত ক্রমিক সংখ্যার টিকিটগুলো মিশিয়ে একটি টিকিট দৈবচয়নে তোলা হলো। তোলা টিকিটটির সংখ্যা যদি 4 অথবা 6-এর গুণিতক হয়, তবে সেই টিকিট তোলার সম্ভাবনা কত?
  1. 1/2
  2. 1/3
  3. 2/3
  4. 3/5
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা

প্রশ্ন: 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক সংখ্যার টিকিটগুলো মিশিয়ে একটি টিকিট দৈবচয়নে তোলা হলো। তোলা টিকিটটির সংখ্যা যদি 4 অথবা 6-এর গুণিতক হয়, তবে সেই টিকিট তোলার সম্ভাবনা কত?

সমাধান:
4-এর গুণিতক = {4, 8, 12, 16, 20, 24, 28} (7টি সংখ্যা)
6-এর গুণিতক = {6, 12, 18, 24, 30} (5টি সংখ্যা)
কমন সংখ্যা = {12, 24} (2টি সংখ্যা)
∴ n(E) = 7 + 5 - 2 = 10

আমরা জানি,
P(E) = n(E)/n(S)
= 10/30
= 1/3

৩১.
যদি 5x - 2 = 1/125 হয়, তবে x এর মান কত?
  1. 1
  2. - 1
  3. 2
  4. - 2
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 5x - 2 = 1/125 হয়, তবে x এর মান কত?

সমাধান:
5x - 2 = 1/125
⇒ 5x - 2 = 5 - 3
⇒ x - 2 = - 3
⇒ x = - 3 + 2
⇒ x = - 1

৩২.
যদি g(x) = x3 + ax2 - 4x - 8 হয়, তবে a এর কোন মানের জন্য g(-1) = 0?
  1. 3
  2. -3
  3. 5
  4. -5
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি g(x) = x3 + ax2 - 4x - 8 হয়, তবে a এর কোন মানের জন্য g(-1) = 0?

সমাধান:
g(x) = x3 + ax2 - 4x - 8
g(-1) = (- 1)3 + a(-1)2 - 4(- 1) - 8
= - 1 + a + 4 - 8
= a - 5
প্রশ্নানুসারে,
g(- 1) = 0
⇒ a - 5 = 0
⇒ a = 5

৩৩.
একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, ২ থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ১/৩
  3. ৫/৬
  4. ২/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে, ২ থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কার সম্ভাব্য পিঠ = ৬ টি 
২ এর বড় আছে = ৩, ৪, ৫, ৬ = ৪ টি 
অতএব, ছক্কায় ২ এর বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা = ৪/৬ = ২/৩

৩৪.
যদি log5(x2 - 4) = 2 + log5(x - 2) হয়, তবে x এর মান কত?
  1. 23
  2. 27
  3. 37
  4. 40
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা

প্রশ্ন: যদি log5(x2 - 4) = 2 + log5(x - 2) হয়, তবে x এর মান কত?

সমাধান: 
log5(x2 - 4) - log5(x - 2) = 2
⇒ log5((x2 - 4)/(x - 2)) = 2
⇒ log5(x + 2) = 2
⇒ x + 2 = 52 = 25
⇒ x = 23

৩৫.
যদি B = {x : হলো বিজোড় মৌলিক সংখ্যা এবং x2 < 200} তবে B-এর উপাদান সংখ্যা কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি B = {x : হলো বিজোড় মৌলিক সংখ্যা এবং x2 < 200} তবে B-এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
বিজোড় মৌলিক সংখ্যা = 3, 5, 7, 11, 13, 17, 19, …
x2 < 200
⇒ x < √200 ​≈ 14.14
তাই x এমন সব বিজোড় মৌলিক সংখ্যা, যেগুলো 14-এর ছোট।
তাহলে x = 3, 5, 7, 11, 13
উপাদান সংখ্যা = 5

৩৬.
একটি লটারিতে মোট 20 টি টিকিট আছে, যার মধ্যে 8 টি পুরস্কারযুক্ত এবং 12 টি ফাঁকা টিকিট। যদি প্রতিস্থাপন ছাড়া দৈবচয়নে 2টি টিকিট তোলা হয়, তবে উভয় টিকিটই পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত?
  1. 7/38
  2. 7/95
  3. 14/95
  4. 4/15
সঠিক উত্তর:
14/95
উত্তর
সঠিক উত্তর:
14/95
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি লটারিতে মোট 20 টি টিকিট আছে, যার মধ্যে 8 টি পুরস্কারযুক্ত এবং 12 টি ফাঁকা টিকিট। যদি প্রতিস্থাপন ছাড়া দৈবচয়নে 2টি টিকিট তোলা হয়, তবে উভয় টিকিটই পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত?

সমাধানঃ
দেয়া আছে,
মোট টিকিট = 8 + 12 = 20
পুরস্কারযুক্ত টিকিট = 8
ফাঁকা টিকিট = 12

দুটিই পুরস্কার হওয়ার যৌথ সম্ভাবনা:
= (8/20) × (7/19)
= 56/380
= 14/95

৩৭.
যদি log1/2 ​​x = - 4 হয়, তবে x এর মান কত? 
  1. 8
  2. 16
  3. 20
  4. 24
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা

প্রশ্ন: যদি log1/2x = - 4 হয়, তবে x এর মান কত? 

সমাধান:
log1/2x = - 4
⇒ x = (1/2)- 4
⇒ x = 24
⇒ x = 16