পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১২৪
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১২৪ প্রশ্ন

.
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খােলা হয়-
  1. ক) ১৮০০ সালে
  2. খ) ১৮০৪ সালে
  3. গ) ১৮০২ সালে
  4. ঘ) ১৮০১ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৮০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮০১ সালে
ব্যাখ্যা
১৮০১ সালের ২৪ শে নভেম্বর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয়। বাংলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যােগদান করেন শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের বাংলা অনুবাদক উইলিয়াম কেরী।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'ইয়ংবেঙ্গল' কি?
  1. ক) বাংলা সাহিত্যের ইংরেজ শিক্ষার্থী
  2. খ) একটি সাময়িক পত্রের নাম উত্তর
  3. গ) একটি সাহিত্যিক গােষ্ঠীর নাম
  4. ঘ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
ব্যাখ্যা

হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও একজন ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক। তরুণ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মাত্র সতের বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন। ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তার পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান-ধারণার মতোই গতানুগতিকতা মুক্ত। তিনি তাঁর ছাত্রদেরকে জীবন ও সমাজ প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন। ছাত্রদেরকে জ্ঞানানুরাগী হতে এবং যেকোন অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরোজিও। তাঁর পুনরাবৃত্ত উপদেশ ছিল- 'সত্যের জন্য বাঁচা, সত্যের জন্য মরা'। ডিরোজিও'র প্রিয় ছিলেন হিন্দু কলেজের একদল বুদ্ধিদীপ্ত ছাত্র। এরাই হচ্ছে ইয়ং বেঙ্গল এর সদস্য। এদের মধ্যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়ও ছিলেন।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার

.
মৈমনসিংহ গীতিকা কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৯১৭
  2. খ) ১৯২৩
  3. গ) ১৯২৭
  4. ঘ) ১৯২১
সঠিক উত্তর:
খ) ১৯২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯২৩
ব্যাখ্যা
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে ছিলেন ময়মনসিংহ (বর্তমান নেত্রকোনা) নিবাসী। দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা প্রকাশিত হয়। মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
‘চন্দ্রাবতী’ কী?
  1. ক) নাটক
  2. খ) কাব্য
  3. গ) পদাবলী
  4. ঘ) পালাগান
সঠিক উত্তর:
খ) কাব্য
উত্তর
সঠিক উত্তর:
খ) কাব্য
ব্যাখ্যা

'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কোরেশী মাগন ঠাকুর। তার জন্ম চট্টগ্রামে।
উল্লেখ্য, চন্দ্রাবতী নামে ময়মনসিংহ গীতিকার একজন মহিলা কবি রয়েছেন যিনি প্রথম রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন। আরও উল্লেখ্য, চন্দ্রাবতীকে নিয়ে মৈমনসিংহ-গীতিকায় নয়ানচাঁদ ঘোষ নামে একজন কবির পালা রয়েছে। এই পালাটি বিভিন্ন নামে পরিচিত - ‘জয়-চন্দ্রাবতী’, 'চন্দ্রাবতী চরিত', 'চন্দ্রাবতী উপাখ্যান'।
এছাড়াও, ১৯৩২ সালে দীনেশচন্দ্র সেন চন্দ্রাবতীর রামায়ণ প্রকাশ করেন। পূর্ববঙ্গ-গীতিকার চতুর্থ খন্ডের ২য় ভাগে এ রামায়ণ স্থান পেয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া, লাইভ এমসিকিউ লেকচার, বাংলার পুরনারী - দীনেশচন্দ্র সেন, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর

.
মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি?
  1. ক) বাংলা ধ্বনি বিজ্ঞান
  2. খ) আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
  3. গ) ধ্বনিবিজ্ঞানের কথা
  4. ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
মুহাম্মদ আবদুল হাই একজন প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী। তাঁর রচিত গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)। বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশে­ষণ দিয়ে রচিত তাঁর ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি মুহম্মদ আবদুল হাইকে আন্তর্জাতিক খ্যাতি দান করে।
গ্রন্থটির বর্ণনাভঙ্গি বিজ্ঞানানুগ, এর ভাষাভঙ্গি ও রচনাকৌশল বিবেচনায় এখানে নিরস তত্ত্বকথাও রসপূর্ণ হয়ে উঠেছে। ফলে এ বিষয়ে অনভিজ্ঞ পাঠকও সহজে আকৃষ্ট হয়। ভাষাতত্ত্বের মৌলিক বিষয় নিয়ে এরূপ উচ্চমানসম্পন্ন গবেষণাগ্রন্থ দুই বাংলার মধ্যে তিনি প্রথম রচনা করেন। ধ্বনিবিজ্ঞানী হিসেবে গ্রন্থটি তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।
উৎসঃ বাংলাপিডিয়া
.
বাংলাদেশে (বিভাগােত্তর পূর্ব বাংলায়) মহিলাদের সম্পাদনায় প্রথম প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কি?
  1. ক) বেগম শামসুন্নাহার মাহমুদ
  2. খ) নূরজাহান বেগম
  3. গ) বেগম ফয়জুন্নেসা
  4. ঘ) বেগম সারা আহসান উল্লাহ
সঠিক উত্তর:
খ) নূরজাহান বেগম
উত্তর
সঠিক উত্তর:
খ) নূরজাহান বেগম
ব্যাখ্যা
মােহাম্মদ নাসিরউদ্দীন ১৯৪৭ সালের ২০ জুলাই কলকাতা থেকে মহিলাদের জন্য সচিত্র পত্রিকা 'বেগম' প্রকাশ করেন। এর প্রথম সম্পাদক ছিলেন কবি সুফিয়া কামাল। ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন নূরজাহান বেগম। চার মাস পর থেকে নূরজাহানই ‘বেগম’ পত্রিকার সম্পাদক হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ পত্রিকা সম্পাদনা করে গেছেন।
উৎস: প্রথম আলো আর্কাইভ।
.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটক নয়?
  1. ক) ডাকঘর
  2. খ) মুক্তধারা
  3. গ) নলিনী
  4. ঘ) নৌকাডুবি
সঠিক উত্তর:
ঘ) নৌকাডুবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নৌকাডুবি
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস নৌকাডুবি। তাঁর রচিত নাটক- নলিনী, মুক্তধারা, ডাকঘর ইত্যাদি।
সুত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
  1. ক) এইসব দিনরাত্রি
  2. খ) নূরুলদীনের সারা জীবন
  3. গ) একাত্তরের দিনগুলি
  4. ঘ) সৎ মানুষের খোঁজে
সঠিক উত্তর:
গ) একাত্তরের দিনগুলি
উত্তর
সঠিক উত্তর:
গ) একাত্তরের দিনগুলি
ব্যাখ্যা
‘একাত্তরের দিনগুলি' জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। ব্যক্তিগত ডায়েরী আকারে লেখা বইটির ব্যাপ্তি ১৯৭১ সালের ১ মার্চ থেকে ১৭ ডিসেম্বর।
হুমায়ূন আহমেদের নাটক- এইসব দিনরাত্রি। মলয় ভৌমিক নির্দেশিত নাটক- সৎ মানুষের খােঁজে।
বাঙ্গালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক ‘নূরুলদীনের সারা জীবন’ এর রচয়িতা সৈয়দ শামসুল হক। বইটি ব্রিটিশবিরোধী আন্দোলনের এক বিপ্লবী কৃষকনেতাকে নিয়ে লেখা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
‘আশায় বসতি’- কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন?
  1. ক) আহসান হাবীব
  2. খ) লুৎফর রহমান
  3. গ) জসীমউদদীন
  4. ঘ) কায়কোবাদ
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
ব্যাখ্যা
আহসান হাবীব রচিত প্রথম কাব্যগ্রন্থ- রাত্রিশেষ (১৯৪৭), তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি। অরণ্য নীলিমা ও রানী খালের সাঁকো আহসান হাবীব রচিত উপন্যাস।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১০.
'অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা' উদ্ধৃতিটি কার?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) অন্নদাশঙ্কর রায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বেগম রোকেয়া
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের 'চৈতালী' কাব্যের 'মানসী' কবিতার চরণ-
শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী—
পুরুষ গড়েছে তোরে সৌন্দর্য সঞ্চারি
আপন অন্তর হতে। বসি কবিগণ
সোনার উপমাসূত্রে বুনিছে বসন।
সঁপিয়া তোমার ’পরে নূতন মহিমা
অমর করিছে শিল্পী তোমার প্রতিমা।
কত বর্ণ কত গন্ধ ভূষণ কত-না,
সিন্ধু হতে মুক্তা আসে খনি হতে সোনা,
বসন্তের বন হতে আসে পুষ্পভার,
চরণ রাঙাতে কীট দেয় প্রাণ তার।
লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, দিয়ে আবরণ,
তোমারে দুর্লভ করি করেছে গোপন।
পড়েছে তোমার ’পরে প্রদীপ্ত বাসনা—
অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা।

১১.
কাজী নজরুল ইসলামের 'মৃত্যুক্ষুধা' উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে-
  1. ক) হুগলির তাজপুরের গ্রামের জীবন
  2. খ) কুমিল্লার দৌলতপুরের কৃষি জীবন
  3. গ) নদীয়ার চাঁদ সড়কের জনজীবন
  4. ঘ) ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জন্যে জীবন
সঠিক উত্তর:
গ) নদীয়ার চাঁদ সড়কের জনজীবন
উত্তর
সঠিক উত্তর:
গ) নদীয়ার চাঁদ সড়কের জনজীবন
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম 'মৃত্যুক্ষুধা' উপন্যাসটি বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছেন। ১৯২৭ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত সময়কালে তিনি মৃৎশিল্পের কেন্দ্রভূমি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের ছিলেন। এ কৃষ্ণনগরের চাঁদসড়কের দরিদ্র হিন্দু-মুসলিম-খ্রিষ্টান সম্প্রদায়ের দারিদ্র ও দুঃখ ভরা জীবন নিয়ে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে।
উৎস: মৃত্যুক্ষুধা উপন্যাস।
১২.
'জোঁক' ছোটগল্পের রচয়িতা কে?
  1. ক) শাহেদ আলী
  2. খ) হাসান আজিজুল হক
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
গ) আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
গ) আবু ইসহাক
ব্যাখ্যা

আবু ইসহাক রচিত বিখ্যাত ছোটগল্প হলো মহাপতঙ্গ, হারেম এবং জোঁক৷
তার বিখ্যাত উপন্যাস সূর্য দীঘল বাড়ী।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

১৩.
কোনটি অর্ধতৎসম শব্দ নয়?
  1. ক) সুরুজ
  2. খ) নেমন্তন্ন
  3. গ) চন্দর
  4. ঘ) জ্যোৎস্না
সঠিক উত্তর:
ঘ) জ্যোৎস্না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জ্যোৎস্না
ব্যাখ্যা
জ্যোৎস্না তৎসম শব্দ। এর অর্ধতৎসম শব্দ জ্যোছনা।
কিছু অর্ধতৎসম শব্দ: ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
'তেজস্বী' শব্দের জন্য নিচের কোনটি সঠিক?
  1. ক) তেজঃ + বিন
  2. খ) তেজঃ + বী
  3. গ) তেজস + বিন
  4. ঘ) তেজস + বী
সঠিক উত্তর:
ক) তেজঃ + বিন
উত্তর
সঠিক উত্তর:
ক) তেজঃ + বিন
ব্যাখ্যা

তেজস্বী-এর প্রকৃতি ও প্রত্যয় তেজঃ + বিন্‌। এখনে বিন(বী) প্রত্যয়ঃ আছে অর্থে বিশেষণ গঠনে ব্যবহৃত হয়েছে।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি)।

১৫.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) বিদেশি শব্দে 'ষ' হয় না
  2. খ) সংস্কৃত 'সাৎ' পদে 'ষ' হয় না
  3. গ) খাঁটি বাংলা শব্দে 'ষ' হয় না
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
ণত্ব ও ষত্ব বিধান শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। বিদেশি শব্দে 'ষ' হয় না, খাঁটি বাংলা শব্দে 'ষ' হয় না আর সংস্কৃত 'সাৎ' পদে 'ষ' হয় না।
উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ।
১৬.
'বােতাম' কোন ভাষার শব্দ?
  1. ক) ফরাসি
  2. খ) পর্তুগিজ
  3. গ) আরবি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
খ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
খ) পর্তুগিজ
ব্যাখ্যা
পর্তুগিজ শব্দ: আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, তােয়ালে, বালতি, নিলাম, আলকাতরা, মার্কা, জানালা, পেরেক, ক্ৰশ, পরাত (বৃহৎ থালা), বারান্দা, নােনা, যিশু, বেহালা, পেঁপে, পাচার, পেয়ারা, বােতাম, আলমারি, মিস্ত্রি, গামলা, ফিতা, সেমিজ, কামিজ, গির্জা, চাবি, পাদ্রি, আনারস, টুপি, বােমা, কেরানি, কামরা, আতা, তামাক, ইস্পাত, আয়া, আচার, পিস্তল, বেহালা, মাস্তুল, মাইরি, গুদাম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'সুস্থ সবল দেহকে কে না ভালবাসে?' এখানে 'সুস্থ সবল' কোন পদ?
  1. ক) বিশেষণের বিশেষণ
  2. খ) সর্বনামের বিশেষণ
  3. গ) বিশেষ্যের বিশেষণ
  4. ঘ) ভাববাচক বিশেষ্য
সঠিক উত্তর:
গ) বিশেষ্যের বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশেষ্যের বিশেষণ
ব্যাখ্যা
সুস্থ সবল দেহ কে না ভালোবাসে? - বাক্যটি নাম বিশেষণের অন্তর্গত 'বিশেষ্যের বিশেষণ'।
যে বিশেষণ পদ কোন বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষায়িত করে, তাকে নাম বিশেষণ বলে। যেমন -
বিশেষ্যের বিশেষণঃ সুস্থ সবল দেহ কে না ভালোবাসে?
সর্বনামের বিশেষণঃ সে রূপবান ও গুণবান।
সুত্রঃ নবম দশম শ্রেনীর বাংলা ব্যাকরণ বোর্ড বই।
১৮.
অন্তঃস্থ বর্ণ কোন দুটি?
  1. ক) ন এবং য
  2. খ) ল এবং হ
  3. গ) য এবং ব
  4. ঘ) র এবং ষ
সঠিক উত্তর:
গ) য এবং ব
উত্তর
সঠিক উত্তর:
গ) য এবং ব
ব্যাখ্যা
যেসব ধ্বনিগুলো স্পর্শধ্বনি ও উষ্ণধ্বনির অন্তর্বর্তী স্থানে অর্থাৎ মাঝে অবস্থিত থাকে, তাদেরকে অন্তঃস্থ ধ্বনি বলে। যেমন- য, র, ল, ব।
অন্তঃস্থ 'ব' এখন আর বর্ণমালায় নেই এবং শব্দে স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। তবে ব্যাকরণের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত সন্ধিতে এর প্রয়োগ দেখা যায়।
উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ।
১৯.
'জনৈক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
  1. ক) জন + ঐক
  2. খ) জন + ঈক
  3. গ) জন + ইক
  4. ঘ) জন + এক
সঠিক উত্তর:
ঘ) জন + এক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জন + এক
ব্যাখ্যা
অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়। যেমন- মত+ঐক্য = মতৈক্য; জন + এক = জনৈক।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ-নবম দশম শ্রেণী
২০.
'আমূল' শব্দের ব্যাসবাক্য কোনটি?
  1. ক) নয় মূল
  2. খ) মূল থেকে
  3. গ) ন মূল
  4. ঘ) মূল পর্যন্ত
সঠিক উত্তর:
ঘ) মূল পর্যন্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মূল পর্যন্ত
ব্যাখ্যা
মূল পর্যন্ত = আমূল। এটি একটি অব্যয়ীভাব সমাস।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
'পার্বত্য' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) পর্বত + ষ্ণ্য
  2. খ) পার্বত + ষ্ণ্য
  3. গ) পার্বত + য
  4. ঘ) পার্বত + ষ্ণ
সঠিক উত্তর:
ক) পর্বত + ষ্ণ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) পর্বত + ষ্ণ্য
ব্যাখ্যা
ষ্ণ্য (য) প্রত্যয়যোগে গঠিত শব্দ- পার্বত্য = পর্বত + ষ্ণ্য, বৈদ্য = বেদ + ষ্ণ্য ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২২.
নিচের কোনটি বাহুল্য দোষে দুষ্ট শব্দ?
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) একত্র
  3. গ) অধস্তন
  4. ঘ) অধীনস্ত
সঠিক উত্তর:
ঘ) অধীনস্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধীনস্ত
ব্যাখ্যা
বাহুল্য দোষে দুষ্ট শব্দ হচ্ছে- অধীনস্ত। এর শুদ্ধ প্রয়োগ- অধীন।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
নিচের কোন চরণটি সঠিক?
  1. ক) ধন্য ধান্যে পুষ্পে ভরা
  2. খ) ধন্যে ধান্যে পুষ্প ভরা
  3. গ) ধন্যে ধান্য পুষ্পে ভরা
  4. ঘ) ধন ধান্যে পুষ্পে ভরা
সঠিক উত্তর:
ঘ) ধন ধান্যে পুষ্পে ভরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধন ধান্যে পুষ্পে ভরা
ব্যাখ্যা
'ধন ধান্যে পুষ্পে ভরা' দেশাত্মবোধক জনপ্রিয় এ গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়।‌ এটি তাঁর 'সাজাহান' নাটক থেকে গৃহীত হয়েছে।
২৪.
'বসুমতী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পত্রিকা
  2. খ) সুমতি
  3. গ) মেদিনী
  4. ঘ) পার্থিব
সঠিক উত্তর:
গ) মেদিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) মেদিনী
ব্যাখ্যা
বসুমতী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পৃথিবী; ধরা; ধরণী
সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
২৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) স্বরস্বতী
  2. খ) স্বরসতী
  3. গ) স্বরস্বতি
  4. ঘ) সরস্বতী
সঠিক উত্তর:
ঘ) সরস্বতী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরস্বতী
ব্যাখ্যা

সরস্বতী (বিশেষ্য)
১ বিদ্যা ও কলার দেবী; বাণী; বীণা-পাণি; সারদা; ভারতী; বাগ্‌দেবী; মহাশ্বেতা (নীরবিলা সরস্বতী কূজনিল পাখী সুমধুরতর স্বরে সে নিকুঞ্জ বনে-মাইকেল মধুসূদন দত্ত)।
২ প্রাচীন নদীবিশেষ।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২৬.
'That’s one small step for man, one giant leap for mankind' is quoted by-
  1. ক) William Congreve
  2. খ) Mahatma Gandhi
  3. গ) Neil Armstrong
  4. ঘ) Karen Armstrong
সঠিক উত্তর:
গ) Neil Armstrong
উত্তর
সঠিক উত্তর:
গ) Neil Armstrong
ব্যাখ্যা
That’s one small step for man, one giant leap for mankind
- Neil Armstrong
Source: LiveMCQ Lecture
২৭.
Dr. Faustus is written by-
  1. ক) Adam Bede
  2. খ) Makepeace Thackery
  3. গ) Ian Fleming
  4. ঘ) None
সঠিক উত্তর:
ঘ) None
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None
ব্যাখ্যা
Christopher Marlowe wrote Dr. Faustus (Play). Its characters are Faustus, Mephistopheles, Cornelius, Good Angel, Bad Angel.
Source: LiveMCQ Lecture
২৮.
An implicit reference to another work of literature-
  1. ক) Catharsis
  2. খ) Allusion
  3. গ) Bathos
  4. ঘ) Aphorism
সঠিক উত্তর:
খ) Allusion
উত্তর
সঠিক উত্তর:
খ) Allusion
ব্যাখ্যা
Allusion - An implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.
Source: An ABC of English Literature - Dr. M Mofizar Rahman
২৯.
Caroline Age refers to which time period?
  1. ক) 1558 - 1603
  2. খ) 1603 - 1625
  3. গ) 1625 - 1649
  4. ঘ) 1649 -1660
সঠিক উত্তর:
গ) 1625 - 1649
উত্তর
সঠিক উত্তর:
গ) 1625 - 1649
ব্যাখ্যা
The Renaissance Period of English Literature (1500-1660) has four parts:
1. Elizabethan Age (1558 - 1603)
2. Jacobean Age (1603 - 1625)
3. Caroline Age (1625 - 1649)
4. Commonwealth Age (1649 -1660)
The Elizabethan Period is called the golden English Literary period.
Source: Live MCQ Lecture
৩০.
Houyhnhnms in Gulliver’s Travel are _______.
  1. ক) Bird
  2. খ) Horse
  3. গ) Rabbit
  4. ঘ) Rat
সঠিক উত্তর:
খ) Horse
উত্তর
সঠিক উত্তর:
খ) Horse
ব্যাখ্যা
Jonathan Swift wrote Gulliver’s Travel (fiction). Its important characters are Gulliver, Blefuscudian, Yahoos, Houyhnhnms, Lilliputians, Laputans. Houyhnhnms in Gulliver’s Travel are horses.
Source: LiveMCQ Lecture
৩১.
Lord Jim is a novel by-
  1. ক) Joseph Conrad
  2. খ) Oliver Goldsmith
  3. গ) John Stuart Mill
  4. ঘ) William Wordsworth
সঠিক উত্তর:
ক) Joseph Conrad
উত্তর
সঠিক উত্তর:
ক) Joseph Conrad
ব্যাখ্যা
Lord Jim, a novel by Joseph Conrad, published in 1900. The work, originally intended as a short story, grew to a full-length novel as Conrad explored in great depth the perplexing, ambiguous problem of lost honor and guilt, expiation and heroism.
Source: Encyclopaedia Britannica
৩২.
The committee decided to launch a new project. What type of noun is 'Committee'?
  1. ক) Common
  2. খ) Collective
  3. গ) Material
  4. ঘ) Abstract
সঠিক উত্তর:
খ) Collective
উত্তর
সঠিক উত্তর:
খ) Collective
ব্যাখ্যা
কমিটি তার সকল সদস্যের সমষ্টিকে বুঝায়, তাই এটা Collective Noun.
৩৩.
What is the plural form of 'It'?
  1. ক) these
  2. খ) those
  3. গ) they
  4. ঘ) its
সঠিক উত্তর:
গ) they
উত্তর
সঠিক উত্তর:
গ) they
ব্যাখ্যা
it এর বহুবচন they= এগুলো।
৩৪.
Which sentence is the correct one?
  1. ক) A black and red goat are grazing in the field.
  2. খ) A black and a red goat are grazing in the field.
  3. গ) A black and a red goat has grazed in the field.
  4. ঘ) A black and red goat have grazed in the field.
সঠিক উত্তর:
খ) A black and a red goat are grazing in the field.
উত্তর
সঠিক উত্তর:
খ) A black and a red goat are grazing in the field.
ব্যাখ্যা
দুই বা ততোধিক Noun ভিন্ন ভিন্ন ব্যক্তি, প্রাণি বা বস্তুকে বুঝালে প্রতিটি Noun এর পূর্বে Article বসে। তবে, একই ব্যক্তি, প্রাণি বা বস্তুকে বুঝালে শুধু প্রথম Noun এর পূর্বে Article বসে। এ হিসেবে এখানে দুটি ছাগলের কথা বলা হচ্ছে।
৩৫.
Which is the masculine form of 'Roe'?
  1. ক) hart
  2. খ) drake
  3. গ) ram
  4. ঘ) gander
সঠিক উত্তর:
ক) hart
উত্তর
সঠিক উত্তর:
ক) hart
ব্যাখ্যা
Roe = হরিণী
Hart = হরিণ
Drake = পাঁতিহাস
Ram = ভেড়া
Gander = রাজহাঁস
৩৬.
You should concentrate ____ your studies.
  1. ক) on
  2. খ) for
  3. গ) in
  4. ঘ) about
সঠিক উত্তর:
ক) on
উত্তর
সঠিক উত্তর:
ক) on
ব্যাখ্যা
concentrate on = মনোযোগ দেওয়া
৩৭.
If you eat too much, you will be sick. What type of clause is the underlined one?
  1. ক) Noun Clause
  2. খ) Adjective Clause
  3. গ) Adverb Clause
  4. ঘ) Independent Clause
সঠিক উত্তর:
গ) Adverb Clause
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb Clause
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার শর্ত বুঝানোর কারণে Adverb Clause of Condition
৩৮.
Which sentence is the correct one?
  1. ক) A number of students was present in the class.
  2. খ) The number of his mistakes are immeasurable.
  3. গ) Every year a lot of children dies of cholera.
  4. ঘ) Many a man dies by accident every day.
সঠিক উত্তর:
ঘ) Many a man dies by accident every day.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Many a man dies by accident every day.
ব্যাখ্যা
A number of = কিছু সংখ্যক, এর পর Noun ও Verb plural হয়। তবে The number of এর পর Noun plural হয়, কিন্তু Verb Singular হয়। Many এর পর Noun ও Verb plural হয়। কিন্তু a many এর পর Noun ও Verb Singular হয়।
৩৯.
Unique is synonymous to
  1. ক) good
  2. খ) exceptional
  3. গ) docile
  4. ঘ) crucial
সঠিক উত্তর:
খ) exceptional
উত্তর
সঠিক উত্তর:
খ) exceptional
ব্যাখ্যা
unique = অনন্য
good= ভালো
exceptional = ব্যতিক্রমধর্মী
docile = অনুগত
crucial = চুড়ান্ত
৪০.
It is a very lovely scenery. What type of part of speech is 'Lovely'?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
খ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) Adjective
ব্যাখ্যা
Adjective + ly= Adverb
Noun + ly = Adjective (love+ ly)
Besides, ’lovely’ is modifying the noun- scenery.
৪১.
I do not know what to do. What type of phrase is the underlined one?
  1. ক) Noun Phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Adverb phrase
  4. ঘ) Participle phrase
সঠিক উত্তর:
ক) Noun Phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun Phrase
ব্যাখ্যা
Verb এর Object হওয়ার কারণে Noun Phrase.
৪২.
2x + 2(1 - x) = 3 হলে, x = কত?
  1. ক) (1, 2)
  2. খ) (0, 1)
  3. গ) (1, 3)
  4. ঘ) (0, 2)
সঠিক উত্তর:
খ) (0, 1)
উত্তর
সঠিক উত্তর:
খ) (0, 1)
ব্যাখ্যা

2x + 2(1 - x) = 3
বা, 2x + 2/2x = 3
বা, (2x)2 + 2 = 2x . 3 [ 2x = a ধরে]
বা, a2 - 3a + 2 = 0
বা, (a - 2)(a - 1) = 0
এবং
বা, a - 2 = 0
বা, a = 2
বা, 2x = 21
বা, x = 1
আবার
বা, a - 1 = 0
বা, a = 1
বা, 2x = 20
বা, x = 0
∴x = (0, 1)

৪৩.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের লসাগু ৩৬০ হলে সংখ্যা দুটি কি কি?
  1. ক) ৬০, ৭২
  2. খ) ৪৫, ৬৫
  3. গ) ৮৯, ২৩
  4. ঘ) ২২, ৫৪
সঠিক উত্তর:
ক) ৬০, ৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬০, ৭২
ব্যাখ্যা

ধরি, সংখ্যা দুটি ৫x এবং ৬x
∴ সংখ্যা দুটির লসাগু = ৩০x
প্রশ্নমতে,
৩০x = ৩৬০
বা, x = ১২
∴ সংখ্যা দুটি ৫ × ১২ = ৬০ এবং ৬ × ১২ = ৭২।

৪৪.
কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে, ভগ্নাংশটি কত?
  1. ক) 3/11
  2. খ) 14/5
  3. গ) 2/3
  4. ঘ) 2/11
সঠিক উত্তর:
ক) 3/11
উত্তর
সঠিক উত্তর:
ক) 3/11
ব্যাখ্যা

মনে করি, প্রকৃত ভগ্নাংশটির লব = x
এবং প্রকৃত ভগ্নাংশটির হর = y
∴ ভগ্নাংশটি = x/y
প্রশ্নমতে,
x + y = 14 ...........(1)
y - x = 8 ..........(2)
(1) + (2) পাই 
2y = 22
y = 11
y এর মান ১ বসিয়ে পাই,
∴ x = 3
ভগ্নাংশটি = x/y = 3/11

৪৫.
৫২৯ এর বর্গমূল কত?
  1. ক) ২১
  2. খ) ২৩
  3. গ) ৩৩
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ২৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩
ব্যাখ্যা

মনেকরি, বর্গ মূল ক
প্রশ্নমতে, ক = ৫২৯
বা, ক = √৫২৯
বা, ক = ২৩
∴ নির্ণেয় বর্গমূল = ২৩

৪৬.
একটি ছক্কা নিক্ষেপ করলে ৬ উঠার সম্ভাবনা কত?
  1. ক) ১/৬
  2. খ) ১/৩
  3. গ) ১/২
  4. ঘ) ১/৫
সঠিক উত্তর:
ক) ১/৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৬
ব্যাখ্যা

একটি ছক্কা নিক্ষেপ করলে মোট ঘটনা সংখ্যা ৬ টি
∴ ৬ উঠার সম্ভাবনা = ১/৬

৪৭.
a6/27 - b6 এর উৎপাদক কোনটি?
  1. ক) (a2/3 - b2)(a4/9 - a2b2/3 + b4)
  2. খ) (a2/3 - b2)(a4/9 + a2b2/3 + b4)
  3. গ) (a2/3 - b2)(a4/9 + a2b2/9 + b4)
  4. ঘ) (a2/3 - b2)(a4/3 + a2b2/3 + b4)
সঠিক উত্তর:
খ) (a2/3 - b2)(a4/9 + a2b2/3 + b4)
উত্তর
সঠিক উত্তর:
খ) (a2/3 - b2)(a4/9 + a2b2/3 + b4)
ব্যাখ্যা

a6/27 - b6
= (a2/3)3 - (b2)3
= (a2/3 - b2) (a4/9 + a2b2/3 + b4)

৪৮.
10 জন বালক এবং 6 জন বালিকা হতে 2 জন বালক ও 2 জন বালিকা একত্রে কতভাবে বেছে নেওয়া যাবে?
  1. ক) 675
  2. খ) 1280
  3. গ) 876
  4. ঘ) 230
সঠিক উত্তর:
ক) 675
উত্তর
সঠিক উত্তর:
ক) 675
ব্যাখ্যা

10 জন বালক থেকে 2 জনকে বেছে নেওয়া যায় 10C2 উপায়ে
6 জন বালিকা থেকে 2 জনকে বেছে নেওয়া যায় 6C2 উপায়ে
∴ মোট বাছায় সংখ্যা =10C2 × 6C2 = 675 উপায়ে

৪৯.
বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ৫০ ডিগ্রী হলে, বৃত্তস্থ কোণ কত?
  1. ক) ৩০°
  2. খ) ২০°
  3. গ) ১০০°
  4. ঘ) ২৫°
সঠিক উত্তর:
ঘ) ২৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫°
ব্যাখ্যা


আমরা জানি,
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক
∴বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ৫০° হলে, বৃত্তস্থ কোণ ২৫°।

৫০.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ?
  1. ক) y = mx
  2. খ) x/a + y/b = 1
  3. গ) ক ও খ উভয়
  4. ঘ) কোনোটি নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ উভয়
ব্যাখ্যা

সরলরেখার সমীকরণ (মূল বিন্দুগামী) = y = mx
দুই অক্ষকে ছেদ করে এমন সরল রেখার সমীকরণ = x/a + y/b = 1

৫১.
9 জন ব্যক্তিকে একটি গোল টেবিলের চতুর্দিকে কত ভাবে বসানো যাবে?
  1. ক) 9!
  2. খ) 7!
  3. গ) 8!
  4. ঘ) 6!
সঠিক উত্তর:
গ) 8!
উত্তর
সঠিক উত্তর:
গ) 8!
ব্যাখ্যা

9 জন ব্যক্তিকে একটি গোল টেবিলের চতুর্দিকে বসানো যাবে (n - 1)!
= (9 - 1)!
= 8!

৫২.
ডিনামাইট কে আবিষ্কার করেন?
  1. ক) আলফ্রেড নোবেল
  2. খ) টরেসেলি
  3. গ) জেমস ওয়াট
  4. ঘ) মাইকেল ফ্যারাডে
সঠিক উত্তর:
ক) আলফ্রেড নোবেল
উত্তর
সঠিক উত্তর:
ক) আলফ্রেড নোবেল
ব্যাখ্যা
Alfred Nobel, Swedish chemist, engineer, and industrialist who invented dynamite and other more powerful explosives and who also founded the Nobel Prizes.
Source: Encyclopaedia Britannica
৫৩.
চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি দূর করার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়?
  1. ক) উত্তল
  2. খ) অবতল
  3. গ) ফোকাস লেন্স
  4. ঘ) টরিক লেন্স
সঠিক উত্তর:
ক) উত্তল
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তল
ব্যাখ্যা
চোখের দীর্ঘদৃষ্টির ত্রুটি দূর করার জন্য একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। ফলে কাছাকাছি বিন্দু থেকে আসা আলােকরশ্মি চশমার লেন্সে এবং চোখের লেন্সে পর পর দুইবার প্রতিসরিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়ােজন মতাে অভিসারী হয়ে প্রতিবিম্বটি রেটিনা এর উপরে পড়বে।
উৎসঃ ৯ম- ১০ম শ্রেণির বিজ্ঞান
৫৪.
হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ কোথায় থাকে?
  1. ক) শ্বেত রক্তকণিকায়
  2. খ) অণুচক্রিকায়
  3. গ) লোহিত রক্তকণিকায়
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) লোহিত রক্তকণিকায়
উত্তর
সঠিক উত্তর:
গ) লোহিত রক্তকণিকায়
ব্যাখ্যা
হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ। লোহিত রক্ত কণিকায় এর উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। রক্তে উপযুক্ত পরিমাণে হিমোগ্লোবিন না থাকলে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা দেখা দেয়।
উৎসঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি
৫৫.
সালোকসংশ্লেষণ বিক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি?
  1. ক) লবণ
  2. খ) O2 ও পানি
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর:
খ) O2 ও পানি
উত্তর
সঠিক উত্তর:
খ) O2 ও পানি
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় দরকার হয় কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদে তৈরিকৃত খাদ্য উদ্ভিদ নিজে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন করতে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য ফল, মূল, কান্ড অথবা পাতায় সঞ্চিত হয়। এ বিক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন ও পানি উৎপন্ন হয়।
উৎসঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি।
৫৬.
ওজোনস্তরের ক্ষয়সাধনে সবচেয়ে বেশি দায়ী কোনটি?
  1. ক) ক্লোরোফ্লোরো কার্বন
  2. খ) কার্বন মনোক্সাইড
  3. গ) পানি
  4. ঘ) মিথেন
সঠিক উত্তর:
ক) ক্লোরোফ্লোরো কার্বন
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্লোরোফ্লোরো কার্বন
ব্যাখ্যা
ওজনস্তর ক্ষয়ের জন্যে সবচেয়ে বেশি দায়ী ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস। এছাড়া ওজনস্তরের জন্যে ক্ষতিকর অন্যান্য গ্যাসসমূহের মধ্যে রয়েছে নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ব্রোমিন, মিথেন, মিথাইল ক্লোরাইড ইত্যাদি। ওজনস্তর পৃথিবীর বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত একটি আবরণ যা প্রাণীকুলকে সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা
৫৭.
শরীরের ভেতরের কোন অঙ্গ বা গহ্বরকে বাহির থেকে সরাসরি দেখার প্রক্রিয়াকে কী বলে?
  1. ক) এন্ডোস্কপি
  2. খ) ইসিজি
  3. গ) এক্স-রে
  4. ঘ) এমআরআই
সঠিক উত্তর:
ক) এন্ডোস্কপি
উত্তর
সঠিক উত্তর:
ক) এন্ডোস্কপি
ব্যাখ্যা
চিকিৎসার প্রয়োজনে অনেক সময় শরীরের অভ্যন্তরের ফাঁপা অঙ্গ সরাসরি দেখার প্রয়োজন হয়। একে এন্ডোস্কপি বলে। এক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের দুটি তন্তু ব্যবহার করা হয়। একটি তন্তু দিয়ে আলো ফেলা হয় এবং অপর একটি তন্তু দিয়ে সিসিডি ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। এন্ডোস্কপি'র সাহায্যে ফুসফুস, পাকস্থলি, ক্ষুদ্রান্ত ও বৃগদান্ত্র, মূত্রনালির অভ্যন্তরভাগ, নাক, কান, লিভার ইত্যাদি অঙ্গের ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা যায়। এর সাহায্যে অনেক ক্ষেত্রে সার্জারিও করা হয়।
উৎসঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী
৫৮.
কম্পাঙ্কের একক কোনটি?
  1. ক) ডায়াপ্টার
  2. খ) হার্টজ
  3. গ) সিমেন্স
  4. ঘ) বেকরেল
সঠিক উত্তর:
খ) হার্টজ
উত্তর
সঠিক উত্তর:
খ) হার্টজ
ব্যাখ্যা
লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার; কম্পাঙ্কের একক হার্টজ; পরিবাহিতার একক সিমেন্স; এবং তেজস্ক্রিয়তার একক বেকেরেল।
উৎসঃ পদার্থবিজ্ঞান নবম-দশম শ্রেণি।
৫৯.
কে টেলিফোন আবিষ্কার করেন?
  1. ক) অ্যালেক্সান্ডার গ্রাহাম বেল
  2. খ) উইলিয়াম বেইন
  3. গ) জন লজি বেয়ার্ড
  4. ঘ) উপরের কেউই নয়
সঠিক উত্তর:
ক) অ্যালেক্সান্ডার গ্রাহাম বেল
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যালেক্সান্ডার গ্রাহাম বেল
ব্যাখ্যা
Alexander Graham Bell, Scottish-born American inventor, scientist, and teacher of the deaf whose foremost accomplishments were the invention of the telephone (1876) and the refinement of the phonograph (1886).
Source: Britannica
৬০.
নিচের কোন ওয়েবসাইটটি ফ্রিল্যান্সিং এর সাইট নয়?
  1. ক) upwork.com
  2. খ) freelancer.com
  3. গ) bdjobs.com
  4. ঘ) fiverr.com
সঠিক উত্তর:
গ) bdjobs.com
উত্তর
সঠিক উত্তর:
গ) bdjobs.com
ব্যাখ্যা
বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payoneer.com, odesk.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়। চাকুরিদাতা ও চাকুরী প্রার্থীদের মিলনমেলা তৈরি করে bdjobs.com, prothomalojob.com ইত্যাদি।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬১.
IPTV এর পূর্ণরূপ -
  1. ক) Internet Protocol Television
  2. খ) Internet Private Television
  3. গ) Internet Providing Television
  4. ঘ) Internal Protocol Television
সঠিক উত্তর:
ক) Internet Protocol Television
উত্তর
সঠিক উত্তর:
ক) Internet Protocol Television
ব্যাখ্যা
ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা IPTV (Internet Protocol Television) হলো ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে বিশ্যব্যাপী প্রচারিত বিভিন্ন টিভি চ্যানেল। এই প্রযুক্তির টিভি ওয়েব টিভি নামেও পরিচিত।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬২.
বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান-
  1. ক) ভস্টক ১
  2. খ) ভস্টক ৬
  3. গ) এপোলো ৭
  4. ঘ) এপোলো ১১
সঠিক উত্তর:
ক) ভস্টক ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ভস্টক ১
ব্যাখ্যা
বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান হচ্ছে ভস্টক - ১। এতে করে রাশিয়ার ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন। এপোলো-১১ এ করে নীল আর্মস্ট্রং ও এডউইন আলড্রিন চাঁদে অবতরণ করেন।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬৩.
নিচের কোন রোবটটি শিল্পে ব্যবহার উপযোগী প্রথম রোবট?
  1. ক) মোটোম্যান
  2. খ) ইউনিমেট
  3. গ) এডেপ্ট
  4. ঘ) ফানুক
সঠিক উত্তর:
খ) ইউনিমেট
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউনিমেট
ব্যাখ্যা
১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা যোসেফ এঙ্গেলবার্গার এবং একই দেশের উদ্যোক্তা ও উদ্ভাবক জর্জ চার্লস ডেভল মিলে সর্বপ্রথম ‘ইউনিমেট’ নামে শিল্পে ব্যবহার উপযোগী রোবট উদ্ভাবন করেন। পরবর্তীতে যোসেফ এঙ্গেলবার্গার ‘ইউনিমেশন’ নামে বিশ্বের প্রথম রোবট কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং এই প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জন্য যোসেফ এঙ্গেলবার্গারকে রোবটিক্সের জনক বলা হয়। তবে জর্জ চার্লস ডেভলকেও রোবটিক্সের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬৪.
'WAN'- এর প্রকৃষ্ট উদাহরণ কোনটি?
  1. ক) ইন্টারনেট
  2. খ) রেডিও
  3. গ) টেলিভিশন
  4. ঘ) ব্লুটুথ
সঠিক উত্তর:
ক) ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
ক) ইন্টারনেট
ব্যাখ্যা
ইন্টারনেট 'WAN' (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)- এর প্রকৃষ্ট উদাহরণ। ল্যাপটপ, পিডিএ, মোবাইল প্যানের উদাহরণ। টেলিফোন লাইন, মডেম, ক্যাবল টিভি নেটওয়ার্ক ম্যানের উদাহরণ।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬৫.
কোনটি স্টার টপোলজির কেন্দ্রীয় কানেক্টিভিটি ডিভাইস?
  1. ক) রাউটার
  2. খ) হাব
  3. গ) পোর্ট
  4. ঘ) সুইচ
সঠিক উত্তর:
খ) হাব
উত্তর
সঠিক উত্তর:
খ) হাব
ব্যাখ্যা
হাব একটি নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে (প্রিন্টার, কম্পিউটার, স্ক্যানার ইত্যাদি) কানেক্ট করে। স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রীয় কানেকটিভিটি ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬৬.
বাণিজ্যিকভাবে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার-
  1. ক) ABC
  2. খ) ENIAC
  3. গ) UNIVAC
  4. ঘ) EDSAC
সঠিক উত্তর:
গ) UNIVAC
উত্তর
সঠিক উত্তর:
গ) UNIVAC
ব্যাখ্যা
১৯৪২ হতে ১৯৫৯ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে সাধারণত প্রথম প্রজন্মের কম্পিউটার বলা হয়।
এবিসি (ABC), এনিয়াক (ENIAC), এডসেক (EDSAC), ইউনিভ্যাক (UNIVAC) প্রভৃতি প্রথম প্রজন্মের কম্পিউটার। UNIVAC (Universal Automatic Computer/Calculator) হলো বাণিজ্যিকভাবে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার। ড. জন মাউসলি এবং প্রেসপার একার্ট এটি তৈরী করেন।
উৎসঃকম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬৭.
ফুল ডুপ্লেক্স মুডে ডাটা ট্রান্সফার করতে পারে-
  1. ক) টিভি
  2. খ) রেডিও
  3. গ) ওয়াকিটকি
  4. ঘ) টেলিফোন
সঠিক উত্তর:
ঘ) টেলিফোন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টেলিফোন
ব্যাখ্যা
ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সিমিশন মুডকে তিনভাগে ভাগ করা যায়। এগুলো হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মেথড কেবল একদিকে ডাটা প্রেরণ করতে পারে। যেমন রেডিও, টিভি৷ ওয়াকি-টকি হাফ ডুপ্লেক্স মেথডে ডাটা প্রেরণ করে৷ টেলিফোন ও মোবাইল একইসাথে উভয় দিক থেকে ডাটা প্রেরণ করতে পারে তাই এদের ডাটা ট্রান্সমিশন মেথডকে ফুল ডুপ্লেক্স বলে।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬৮.
ASCII কোড কয়টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করতে পারে?
  1. ক) ৮
  2. খ) ৬৪
  3. গ) ২৫৬
  4. ঘ) ৫১২
সঠিক উত্তর:
গ) ২৫৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫৬
ব্যাখ্যা
বর্তমানে অ্যাসকি কোড বলতে ASCII 8 কেই বুঝায়। এর মধ্যমে ২ বা ২৫৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৬৯.
ডেটাবেজের টেবিলের রেকর্ডসমূহকে কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কী বলে?
  1. ক) লিমিনেটিং
  2. খ) অর্ডারিং
  3. গ) ইন্ডেক্সিং
  4. ঘ) টেবলিং
সঠিক উত্তর:
গ) ইন্ডেক্সিং
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্ডেক্সিং
ব্যাখ্যা
ইনডেক্স হচ্ছে সুসজ্জিতভাবে বা সুবিন্যাস্তভাবে তথ্যাবলীর সূচী প্রণয়ন করা। ডেটাবেজ থেকে ব্যবহারকারী কোনো ডেটা যাতে তাড়াতাড়ি খুজে বের করতে পারে সেজন্য ডেটাকে একটি বিশেষ অর্ডারে সাজিয়ে রাখা হয়। ডেটাবেজের টেবিলের রেকর্ডসমূহকে এরূপ কোনো লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকেই ইনডেক্সিং বলে।
উৎসঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৭০.
৪.৭ × ৩.৯ = কত?
  1. ক) ১৯.৩৩
  2. খ) ১৮.৩৩
  3. গ) ১৭.৪৩
  4. ঘ) ২১.৩৩
সঠিক উত্তর:
খ) ১৮.৩৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮.৩৩
ব্যাখ্যা

৪.৭ × ৩.৯ = ১৮.৩৩

৭১.
২ ঘণ্টা ২০ মিনিট, ৪ ঘণ্টার কত অংশ?
  1. ক) ১/৩
  2. খ) ২/৩
  3. গ) ১/৪
  4. ঘ) ৭/১২
সঠিক উত্তর:
ঘ) ৭/১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭/১২
ব্যাখ্যা

৪ ঘণ্টা = ২৪০ মিনিট
২ ঘণ্টা ২০ মিনিট = ১৪০ মিনিট
∴ ১৪০ মিনিট ২৪০ মিনিটের = ১৪০/২৪০ = ৭/১২ অংশ

৭২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ক) 309
  2. খ) 247
  3. গ) 1243
  4. ঘ) 253
সঠিক উত্তর:
ঘ) 253
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 253
ব্যাখ্যা

উপরের বাম দিক থেকে শুরু করতে হবে
এবং Z আকারে ডায়াগ্রামের মধ্য দিয়ে সরানো, প্রতিটি সংখ্যা দ্বিগুণ করুন এবং পরবর্তী সংখ্যাটি পাশাপাশি 3 যোগ করুন।
যেমনঃ
1 × 2 = 2 + 3 = 5
5 × 2 = 10 + 3 = 13
13 × 2 = 26 + 3 = 29
29 × 2 = 58 + 3 = 61
61 × 2 = 122 + 3 = 125
125 × 2 = 250 + 3 = 253

৭৩.
প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা

কাপ এবং বাটি দুটোই খাওয়ার জন্য ব্যবহৃত হয়।
ভ্যাকুয়াম ক্লিনার এবং ঝাড়ু উভয়ই পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়।

৭৪.
বাংলা বর্ণমালায় ‘ন’ অক্ষরটির পূর্বের ৪র্থ অক্ষরটি কী?
  1. ক) ণ
  2. খ) ত
  3. গ) ট
  4. ঘ) ঠ
সঠিক উত্তর:
খ) ত
উত্তর
সঠিক উত্তর:
খ) ত
ব্যাখ্যা

ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন।
∴ন পূর্বের ৪র্থ অক্ষরটি ত।

৭৫.
নিচের শব্দের সঠিক আয়নার প্রতিফলন কোনটি?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 3
উত্তর
সঠিক উত্তর:
খ) 3
ব্যাখ্যা
ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে।
৭৬.
নিচের কোনটি ভিন্ন প্রকৃতির?
  1. ক) বানর
  2. খ) তিমি
  3. গ) শুশুক
  4. ঘ) প্লাটিপাস
সঠিক উত্তর:
ঘ) প্লাটিপাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্লাটিপাস
ব্যাখ্যা
সবগুলোই স্তন্যপায়ী প্রাণী। তবে, একমাত্র প্লাটিপাসই স্তন্যপায়ী প্রাণী কিন্তু এরা ডিম পাড়ে। পৃথিবীতে এমন কেবল দুটি প্রানী আছে (প্লাটিপাস এবং একিদনা) যারা স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে।
৭৭.
একটি গুণোত্তর অনুক্রমে 2য় পদটি 40 এবং ৪র্থ পদটি 160 হলে ১ম পদটি কত?
  1. ক) 20
  2. খ) 24
  3. গ) 28
  4. ঘ) 32
সঠিক উত্তর:
ক) 20
উত্তর
সঠিক উত্তর:
ক) 20
ব্যাখ্যা

২য় পদ = ar(2-1) = ar = 40 ........(1)
৪র্থ পদ = ar(4-1) = ar³ = 160 .......(2)
(2)÷(1) করে পাই,
r² = 4
⇒ r = 2
(1) নং এ মান বসিয়ে পাই,
a = 40/2 = 20
∴ প্রথম পদ = 20

৭৮.
২০০৯ সালের ২৮ আগস্ট শনিবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?
  1. ক) বুধবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) শনিবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
ঘ) শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শুক্রবার
ব্যাখ্যা

আমরা জানি, ৭ দিন পর পর একই বার পাওয়া যায়
আগস্ট মাস ৩১ দিনের
সেপ্টেম্বর মাস ৩০ দিনের 
∴ ২৮ আগস্ট শনিবার হলে, ৪ সেপ্টেম্বর, ১১ সেপ্টেম্বর, ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর শনিবার হবে
২৫ সেপ্টেম্বর + ৬ দিন = ১ অক্টোবর শুক্রবার হবে।

৭৯.
নিচের কোনটির বানান সঠিক?
  1. ক) Agravate
  2. খ) Aggevate
  3. গ) Aggravate
  4. ঘ) Aggavate
সঠিক উত্তর:
গ) Aggravate
উত্তর
সঠিক উত্তর:
গ) Aggravate
ব্যাখ্যা
Aggravate শব্দের অর্থ গুরুতর করা । অপশনের অন্য শব্দ গুলোর কোনো সঠিক অর্থ নেই। তাই Aggravate বানান টি সঠিক।
৮০.
A পাইপ ৯ ঘণ্টায় আর B পাইপ ১২ ঘণ্টায় একটি পুকুর পূর্ণ করতে পারে। যদি উভয় পাইপ একত্রে কাজ করে তাহলে পুকুরটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ক) ৫ ঘণ্টা
  2. খ) ৬ ঘণ্টা
  3. গ) ৪ ঘণ্টা
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

A পাইপ ১ ঘণ্টায় পূর্ণ করে ১/৯ অংশ
B পাইপ ১ ঘণ্টায় পূর্ণ করে ১/১২ অংশ
উভয় পাইপ ১ ঘণ্টায় পূর্ণ করে ( ১/৯ + ১/১২ ) = ৭/৩৬ অংশ
∴পুকুরটি পূর্ণ হতে সময় লাগে ৩৬/৭ ঘণ্টা।

৮১.
০.০০৪ কে বর্গ করলে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. ক) ০.০০৯
  2. খ) ০.০০০০১৬
  3. গ) ০.০০১৬
  4. ঘ) ০.০১৬
সঠিক উত্তর:
খ) ০.০০০০১৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০০০০১৬
ব্যাখ্যা

০.০০৪ এর বর্গ
= (০.০০৪)
= ০.০০০০১৬

৮২.
একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৫০। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫৫ হবে?
  1. ক) ৯৫
  2. খ) ১০০
  3. গ) ১০৫
  4. ঘ) ১২০
সঠিক উত্তর:
গ) ১০৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৫
ব্যাখ্যা

১০ ইনিংসের রানের গড় ৫০
১০ ইনিংসের মোট রান (১০ × ৫০) = ৫০০
∴ ১১ ইনিংসের মোট রান (১১ × ৫৫) = ৬০৫
∴ ১১ তম ইনিংসের রান =(৬০৫ - ৫০০) = ১০৫

৮৩.
বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারী করা হয় কবে?
  1. ক) ১১ জানুয়ারি, ১৯৭২
  2. খ) ২৩ মার্চ, ১৯৭২
  3. গ) ১১ এপ্রিল, ১৯৭২
  4. ঘ) ১২ অক্টোবর, ১৯৭২
সঠিক উত্তর:
ক) ১১ জানুয়ারি, ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১ জানুয়ারি, ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন। ২৩ মার্চ বাংলাদেশ গণপরিষদ আদেশ গেজেটে আকারে প্রকাশ করা হয়। ১১ এপ্রিল তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনকে আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট সংবিধান রচনা কমিটি গঠন করা হয়।
এই কমিটি ১৭ এপ্রিল তাদের প্রথম বৈঠকে বসে এবং ১২ অক্টোবর খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে। ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহিত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
৮৪.
মো. সোহরাব হোসাইন সরকারি কর্মকমিশনের কততম চেয়ারম্যান?
  1. ক) ১২তম
  2. খ) ১৩তম
  3. গ) ১৪তম
  4. ঘ) ১৫তম
সঠিক উত্তর:
গ) ১৪তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪তম
ব্যাখ্যা

মো. সোহরাব হোসাইন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ১৪তম চেয়ার‌ম্যান।
- তিনি ২১ সেপ্টেম্বর ২০২০ কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে যোগ দেন।
- এর পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
- তিনি ১৯৬১ সালে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন।
- চেয়ারম্যানসহ কর্মকমিশনের বর্তমান সদস্য সংখ্যা ১৫ জন।
সূত্র: বিপিএসসি ওয়েবসাইট।

৮৫.
বর্তমানে আপিল বিভাগে বিচারক সংখ্যা কত জন?
  1. ক) ৫ জন
  2. খ) ৭ জন
  3. গ) ৯ জন
  4. ঘ) ১২ জন
সঠিক উত্তর:
খ) ৭ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭ জন
ব্যাখ্যা
সুপ্রিমকোর্টের দুটি বিভাগের একটি হলো আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বর্তমান বিচারক সংখ্যা ৭ জন। অন্যদিকে হাইকোর্ট বিভাগে বিচারকের সংখ্যা ৯৩ জন।
(সূত্রঃ সুপ্রিমকোর্ট ওয়েবসাইট)
৮৬.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. ক) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  2. খ) অর্থ মন্ত্রণালয়
  3. গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
  4. ঘ) পরিকল্পনা মন্ত্রণালয়
সঠিক উত্তর:
ঘ) পরিকল্পনা মন্ত্রণালয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরিকল্পনা মন্ত্রণালয়
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সরকার আদমশুমারি কমিশনসহ বিভিন্ন মন্ত্রণালয়াধীন ৪টি পরিসংখ্যান অফিসকে একীভূত করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গঠন করে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ঢাকার আগারগাঁও এ অবস্থিত। এছাড়া বিভাগীয় শহরগুলোতে এটির শাখা রয়েছে। বিবিএস আদমশুমারি পরিচালনার দায়িত্বে নিয়োজিত।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)
৮৭.
নিচের কোন জেলায় গারো সম্প্রদায়ের বসবাস নেই?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) শেরপুর
  3. গ) রাঙামাটি
  4. ঘ) নেত্রকোনা
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাঙামাটি
ব্যাখ্যা
বাংলাদেশের গারো সম্প্রদায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের শ্রীপুর ও বৃহত্তর সিলেট অঞ্চলের কিছু অংশে বসবাস করে। গারোরা নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর। তাদের আদি নিবাস ছিলো তিব্বতে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
৮৮.
শিক্ষাক্ষেত্রে কোন প্রতিষ্ঠানটি ২০২০ সালে স্বাধীনতা পদক লাভ করে?
  1. ক) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
  2. খ) ভারতেশ্বরী হোমস
  3. গ) নটরডেম কলেজ
  4. ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
খ) ভারতেশ্বরী হোমস
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারতেশ্বরী হোমস
ব্যাখ্যা
২০২০ সালে ৮ জন ব্যক্তি এবং ১টি প্রতিষ্ঠান স্বাধীনতা পদক লাভ করে। এর মধ্যে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে ভারতেশ্বী হোমস স্বাধীনতা পদক লাভ করে। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে স্বাধীনতা পদক-২০২০ লাভ করেন উবায়দুল কবির চৌধুরী এবং এ কে এম এ মুকতাদির।
সংস্কৃতিতে ফেরদৌসী মজুমদার এবং কালিপদ দাস। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোলাম দস্তগীর গাজী, আব্দুর রউফ (মরণোত্তর), আনোয়ার পাশা (মরণোত্তর) এবং আজিজুর রহমান।
(সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)
৮৯.
'রক্তাক্ত-২১' চিত্রকর্মের শিল্পী কে?
  1. ক) কামরুল হাসান
  2. খ) নভেরা আহমেদ
  3. গ) মুর্তজা বশীর
  4. ঘ) কাইয়ুম চৌধুরী
সঠিক উত্তর:
গ) মুর্তজা বশীর
উত্তর
সঠিক উত্তর:
গ) মুর্তজা বশীর
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি ‘রক্তাক্ত-২১’ এর চিত্রশিল্পী মুর্তজা বশীর। তিনি বহুভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ’র কনিষ্ঠ সন্তান। তিনি বিমূর্ত বাস্তবতা নামের শিল্পীধারার প্রবর্তক। গত ১৫ আগস্ট ২০২০ তিনি মারা যান।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : সেপ্টেম্বর সংখ্যা)
৯০.
নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক?
  1. ক) বেসিক ব্যাংক লিমিটেড
  2. খ) প্রবাসী কল্যাণ ব্যাংক
  3. গ) ট্রাস্ট ব্যাংক লিমিটেড
  4. ঘ) পূবালী ব্যাংক লিমিটেড
সঠিক উত্তর:
খ) প্রবাসী কল্যাণ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রবাসী কল্যাণ ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা তিনটি। এগুলো হলো: প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
অন্যদিকে, বেসিক ব্যাংক লিমিটেড হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও পুবালী ব্যাংক লিমিটেড হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৯১.
রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশ কোন দেশটি থেকে জিএসপি সুবিধা পাচ্ছে?
  1. ক) কানাডা
  2. খ) রাশিয়া
  3. গ) তুরস্ক
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশ ইইউ ভুক্ত ২৭টি দেশসহ মোট ৩৮টি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে।
ইইউ বর্হিভূত দেশগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কানাডা, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, লিচেনস্টাইন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
ইউরোপীয়ান ইউনিয়নে ‘Everything But Arms’ স্কিমের আওতায় অস্ত্র ব্যতীত সকল পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)
৯২.
IMF এর মতে ২০২০ সালে জিডিপির প্রবৃদ্ধিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান হবে-
  1. ক) ৩য়
  2. খ) ৪র্থ
  3. গ) ৭ম
  4. ঘ) ৮ম
সঠিক উত্তর:
ক) ৩য়
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩য়
ব্যাখ্যা
আন্তর্জাতিক ‍মুদ্রা তহবিলের মতে চলতি ২০২০ সালে জিডিপির প্রবৃদ্ধিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান হবে - তৃতীয়। ২০২০ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৩.৮ শতাংশ।
উল্লেখ্য, শীর্ষদেশ হবে - গায়ানা ২৬.২ শতাংশ এবং দ্বিতীয় শীর্ষ দেশ - দক্ষিণ সুদান ৪.১ শতাংশ।
(সূত্র: প্রথম আলো)
৯৩.
বাংলাদেশের অর্থনীতিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
  1. ক) মৎস্যখাত
  2. খ) শিল্পখাত
  3. গ) সেবাখাত
  4. ঘ) কৃষিখাত
সঠিক উত্তর:
গ) সেবাখাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সেবাখাত
ব্যাখ্যা
জিডিপি নির্ণয়ের বৃহৎ তিনটি খাতের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে সেবাখাতের অবদান সবচেয়ে বেশি। বিবিএসের সাময়িক হিসাবে গত ২০১৯-২০২০ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে সেবাখাতের অবদান ছিলো ৫১.৩০ শতাংশ। শিল্পখাতের অবদান ৩৫.৩৬ শতাংশ এবং কৃষিখাতের অবদান ১৩.৩৫ শতাংশ। জিডিপিতে শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান এবং কৃষি ও সেবাখাতের অবদান ক্রমহ্রাসমান।
(সূত্র: বিবিএস ওয়েবসাইট)
৯৪.
মাছ উৎপাদনে দেশের শীর্ষ জেলা কোনটি?
  1. ক) যশোর
  2. খ) বরিশাল
  3. গ) কুমিল্লা
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
ঘ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
বাংলাদেশে মাছ উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ। দ্বিতীয় কুমিল্লা এবং তৃতীয় যশোর।
(সূত্র: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০১৯)
৯৫.
শালবনের প্রধান বৃক্ষ কোনটি?
  1. ক) সুন্দরী
  2. খ) চাপালিশ
  3. গ) গরান
  4. ঘ) গজারী
সঠিক উত্তর:
ঘ) গজারী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গজারী
ব্যাখ্যা
টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ ও শেরপুর জেলা জুড়ে বিস্তৃত বনভূমি শালবন নামে পরিচিত। এই বনের প্রধান বৃক্ষ হলো শাল বা গজারী। এছাড়া অন্যান্য বৃক্ষের মধ্যে বহেরা, হরিতকী, কড়ই, শিমুল, অর্জুন ইত্যাদি উল্লেখযোগ্য। শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর যা বনবিভাগ নিয়ন্ত্রিত মোট বনভূমির প্রায় ৭.৫ শতাংশ।
(সূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
৯৬.
নিচের কোনটি গমের একটি জাত নয়?
  1. ক) বর্ণালি
  2. খ) বলাকা
  3. গ) কাঞ্চন
  4. ঘ) আকবর
সঠিক উত্তর:
ক) বর্ণালি
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্ণালি
ব্যাখ্যা
উল্লিখিত অপশন সমূহের মধ্যে বর্ণালি গমের জাত নয়। এটি ভুট্টার একটি জাত। বলাকা, দোয়েল, সোনালিকা, কাঞ্চন, সৌরভ, গৌরব, অঘ্রাণী, প্রতিভা, শতাব্দী, প্রদীপ, আকবর প্রভৃতি হলো গমের কতগুলো জাত।
(সূত্রঃ কৃষি শিক্ষা বোর্ড বই এবং কৃষি তথ্য সার্ভিস)
৯৭.
জাতীয় সংসদের সভাপতি কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) স্পিকার
  3. গ) রাষ্ট্রপতি
  4. ঘ) চীফ হুইপ
সঠিক উত্তর:
খ) স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
খ) স্পিকার
ব্যাখ্যা
বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত। এর সভাপতি হলেন স্পিকার। তিনি সংসদ সদস্যদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
তাকে সহযোগিতা করার জন্যে একজন ডেপুটি স্পিকারও নির্বাচিত করা হয়। অপরদিকে প্রধানমন্ত্রী হলেন সংসদের নেতা। সংসদ অধিবেশন আহবান ও স্থগিত করেন রাষ্ট্রপতি।
(সূত্র: পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৯৮.
বাঙালির মুক্তির সনদ - নামে পরিচিত নিচের কোনটি?
  1. ক) একুশদফা
  2. খ) ছয়দফা
  3. গ) এগারোদফা
  4. ঘ) চৌদ্দদফা
সঠিক উত্তর:
খ) ছয়দফা
উত্তর
সঠিক উত্তর:
খ) ছয়দফা
ব্যাখ্যা
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয়দফা দাবী কে ‘বাঙালির মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয়দফা দাবী উত্থাপন করেন। একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন। ৭ জুন ছয়দফা দিবস পালিত হয়।
(সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৯৯.
তমদ্দুন মজলিশ গঠিত হয় কবে?
  1. ক) ১ আগস্ট ১৯৪৭
  2. খ) ২ সেপ্টেম্বর ১৯৪৭
  3. গ) ১ ডিসেম্বর ১৯৪৭
  4. ঘ) ১১ মার্চ ১৯৪৮
সঠিক উত্তর:
খ) ২ সেপ্টেম্বর ১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ সেপ্টেম্বর ১৯৪৭
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:
তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি। এটি ছিলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
১০০.
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন কে?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) আবু সায়িদ চৌধুরী
সঠিক উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
তবে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দি থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দীন আহমদ ছিলেন প্রধানমন্ত্রী। বিচারপতি আবু সায়িদ চৌধুরী ছিলেন বর্হিবিশ্বে বাংলাদেশের বিশেষ দূত।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০১.
আলেকজান্ডারের ভারত আক্রমণের বিবরণীতে প্রাচীন বাংলার কোন রাজ্যের উল্লেখ রয়েছে?
  1. ক) পুন্ড্র
  2. খ) হরিকেল
  3. গ) গঙ্গারিডি
  4. ঘ) রাঢ়
সঠিক উত্তর:
গ) গঙ্গারিডি
উত্তর
সঠিক উত্তর:
গ) গঙ্গারিডি
ব্যাখ্যা
গ্রিক ঐতিহাসিকদের বিবরণীতে আলেকজান্ডার কর্তৃক ভারত আক্রমণের সময় বাংলায় গঙ্গারিডি ও প্রাশিয়র নামক রাজ্যের উপস্থিতির উল্লেখ রয়েছে। গঙ্গারিডি রাজ্যের অবস্থান ছিলো পদ্মা ও ভাগীরথী নদীর মধ্যবর্তী স্থানে। একই সময়ে প্রাসিয়র নামে আরেকটি রাজ্যেরও অস্তিত্ব ছিলো।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০২.
ফরায়েজি আন্দোলন শুরু করেন কে?
  1. ক) হাজী শরীয়তউল্লাহ
  2. খ) তিতুমীর
  3. গ) ফকির মজনু শাহ
  4. ঘ) হাজী মুহাম্মদ মুহসিন
সঠিক উত্তর:
ক) হাজী শরীয়তউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) হাজী শরীয়তউল্লাহ
ব্যাখ্যা
হাজী শরীয়তউল্লাহ উনিশ শতকের প্রথমদিকে ফরায়েজি আন্দোলন শুরু করেন। এই আন্দোলন ছিলো একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন। শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন এবং তিনি ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক রূপ দেন।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৩.
আকবরনামা গ্রন্থের লেখক কে?
  1. ক) জিয়াউদ্দিন বারানী
  2. খ) টোডরমল
  3. গ) আবুল ফজল
  4. ঘ) সম্রাট আকবর
সঠিক উত্তর:
গ) আবুল ফজল
উত্তর
সঠিক উত্তর:
গ) আবুল ফজল
ব্যাখ্যা
আকবরনামা গ্রন্থের রচয়িতা মুঘল সম্রাট আকবরের দরবারের ইতিহাস লেখক আবুল ফজল। এটি ঐতিহাসিক ঘটনাপঞ্জি সম্বলিত একটি ফার্সি গ্রন্থ। আকবরনামা তিন খন্ডে বিভক্ত। এর মধ্যে শেষ খন্ড আইন-ই-আকবরী নামে পরিচিত।
(সূত্র: বাংলাপিডিয়া)
১০৪.
নিচের কোন শহরটি ওআইসি যুব রাজধানী-২০২০?
  1. ক) এনজামেনা
  2. খ) ইস্ফাহান
  3. গ) বিশকেক
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
ব্যাখ্যা
ওআইসি যুব রাজধানী - ২০২০ হলো ঢাকা। গত ২৭ জুলাই ২০২০ ঢাকায় প্রধানমন্ত্রী যুব রাজধানী ইভেন্টের উদ্বোধন করেন। এর প্রতিপাদ্য হলো ‘Resilience for Parity & Prosperity’.
মুসলিম বিশ্বের তরুণদের উৎসাহ প্রদানে ২০১৫ সাল থেকে Islamic Cooperation Youth Forum (ICYF) ওআইসিভুক্ত দেশগুলোর একটি শহরকে ওআইসি যুব রাজধানী হিসেবে ঘোষণা করে আসছে।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : সেপ্টেম্বর সংখ্যা)
১০৫.
কোন বাংলাদেশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) রুপা হক
  2. খ) আইরিন খান
  3. গ) আমিরাহ হক
  4. ঘ) ইসমাত জাহান
সঠিক উত্তর:
খ) আইরিন খান
উত্তর
সঠিক উত্তর:
খ) আইরিন খান
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এর প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন খান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত। এর বর্তমান মহাসচিব ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক কুমি নাইডু। সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
(সূত্রঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
১০৬.
আজারবাইজানের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) নিকোল পাশিনিয়ান
  2. খ) ইলহান আলিয়েভ
  3. গ) সাদির জাপারভ
  4. ঘ) নূর সুলতান বাজারবায়েভ
সঠিক উত্তর:
খ) ইলহান আলিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
খ) ইলহান আলিয়েভ
ব্যাখ্যা
আজারবাইজানের বর্তমান প্রেসিডেন্ট ইলহান আলিয়েভ। তিনি ২০০৩ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন।
অন্যদিকে নিকোল পাশিনিয়ান আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। সাদির জাপারভ কিরগিজস্তানের প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। নূর সুলতান বাজারবায়েভ কাজাখস্তানের সাবেক প্রেসিডেন্ট।
(সূত্রঃ দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
১০৭.
কোন সংস্থাটি World Economic Outlook রিপোর্ট প্রকাশ করে থাকে?
  1. ক) IDA
  2. খ) IBRD
  3. গ) IMF
  4. ঘ) WEF
সঠিক উত্তর:
গ) IMF
উত্তর
সঠিক উত্তর:
গ) IMF
ব্যাখ্যা
World Economic Outlook হলো আন্তর্জাতিক ‍মুদ্রা তহবিল (IMF) প্রকাশিত একটি রিপোর্ট। এই রিপোর্টে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও গতিধারার সাম্প্রতিক ও মধ্যমেয়াদী বিশ্লেষণ থাকে। IMF এর অর্থনীতিবিদরা এই বিশ্লেষণ করে থাকে। বছরে সাধারণত দুইবার এই রিপোর্ট প্রকাশ করা হয়।
(সূত্র: IMF ওয়েবসাইট)
১০৮.
বিশ্বে সর্বাধিক ম্যানগ্রোভ বনভূমি রয়েছে কোন দেশে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) ভারত
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ঘ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বিশ্বে সর্বাধিক ম্যানগ্রোভ বনভূমি রয়েছে ইন্দোনেশিয়ায়। তবে বিশ্বে সর্বাধিক বনভূমি রয়েছে রাশিয়ায়। দ্বিতীয় ব্রাজিল। বিশ্বে মোট বনভূমি রয়েছে ৪.০৬ বিলিয়ন হেক্টর।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : সেপ্টেম্বর সংখ্যা)
১০৯.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট রয়েছে?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) ক্যালিফোর্নিয়া
  3. গ) টেক্সাস
  4. ঘ) ফ্লোরিডা
সঠিক উত্তর:
খ) ক্যালিফোর্নিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮টি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
অঙ্গরাজ্য অনুসারে সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৫৫টি। দ্বিতীয় টেক্সাসে ৩৮টি। তৃতীয় নিউইয়র্ক ও ফ্লোরিডায় ২৯টি করে ইলেক্টোরাল ভোট রয়েছে।
(সূত্রঃ মার্কিন সরকারি ওয়েবসাইট)
১১০.
চীনে বসবাসকারী মুসলিম জাতিগোষ্ঠী কোনটি?
  1. ক) রোহিঙ্গা
  2. খ) উইঘুর
  3. গ) কুর্দি
  4. ঘ) আফ্রিদি
সঠিক উত্তর:
খ) উইঘুর
উত্তর
সঠিক উত্তর:
খ) উইঘুর
ব্যাখ্যা
উইঘুর জাতিগোষ্ঠী হলো চীনের বৃহত্তম স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াং প্রদেশে বসবাসকারী একটি মুসলিম জনগোষ্ঠী। চীন ব্যতীত উজবেকিস্তান, কাজাখস্তান ও কিরগিজস্তানেও উইঘুরদের বসবাস রয়েছে।
চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন নির্যাতন চালিয়ে আসছে। সম্প্রতি উইঘুর ইস্যুতে যুক্তরাষ্ট্র চীনের বেশ কয়েকটি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারী করে।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
১১১.
পোলিও রোগের টিকা উদ্ভাবন করেন কে?
  1. ক) জ্যাকব হেইন
  2. খ) জোনাস এডওয়ার্ড সাক
  3. গ) কার্ল ল্যান্ডস্টেইনার
  4. ঘ) লুই পাস্তুর
সঠিক উত্তর:
খ) জোনাস এডওয়ার্ড সাক
উত্তর
সঠিক উত্তর:
খ) জোনাস এডওয়ার্ড সাক
ব্যাখ্যা
পোলিওমাইটিলিজ এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ যা পোলিও নামে অধিক পরিচিত। ১৮৪০ সালে জ্যাকব হেইনার প্রথম এই রোগ শনাক্ত করেন এবং ১৯০৯ সালে কার্ল ল্যান্ডস্টেইনার এর ভাইরাস শনাক্ত করেন।
১৯৫২ সালে জোনাস এডওয়ার্ড সাক পোলিওর টিকা উদ্ভাবন করেন। ১৯৫৭ সালে আলবার্ট সাবিন মুখে খাওয়ার পোলিও টিকা আবিষ্কার করেন। বাংলাদেশে ১৯৫৫ সালে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয় এবং ২০১৪ সালের ২৭ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশকে পোলিও ‍মুক্ত ঘোষণা করে।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার : অক্টোবর সংখ্যা)
১১২.
বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক Doha Round এর সুত্রপাত হয় কত সালে?
  1. ক) ১৯৯৩ সালে
  2. খ) ২০০১ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০১২ সালে
সঠিক উত্তর:
খ) ২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০১ সালে
ব্যাখ্যা
Doha Round হলো বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক গৃহিত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ বা কর্মপরিকল্পনা। ২০০১ সালের ৯-১৩ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত WTO এর চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে এটি গৃহিত হয়।
আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কারের লক্ষ্যে দোহা রাউন্ডের সূত্রপাত হয় যা এখনো চলমান। একে Doah Development Agenda নামেও অভিহিত করা হয়।
(সূত্র: WTO)
১১৩.
মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থল সীমান্তের দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ক) ২৪৩ কি. মি.
  2. খ) ২৮০ কি. মি.
  3. গ) ২৯২ কি. মি.
  4. ঘ) ৩১৬ কি. মি.
সঠিক উত্তর:
খ) ২৮০ কি. মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮০ কি. মি.
ব্যাখ্যা
নবম-দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের তথ্যানুসারে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৪,৭১১ কিলোমিটার। এর মধ্যে ভারতের সাথে সীমান্ত দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার, মিয়ানমারের সাথে সীমান্ত ২৮০ কিলোমিটার এবং সমুদ্র উপকূল রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-১৪৯)
১১৪.
নিচের কোন দেশটি ককেশাস অঞ্চলে অবস্থিত?
  1. ক) আলবেনিয়া
  2. খ) লিথুয়ানিয়া
  3. গ) আর্মেনিয়া
  4. ঘ) জিবুতি
সঠিক উত্তর:
গ) আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) আর্মেনিয়া
ব্যাখ্যা
ককেশাস হলো কাস্পিয়ান সাগর ও কৃ্ষ্ণসাগরের মাঝে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল। আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়া ককেশাস অঞ্চলে অবস্থিত। এছাড়া চেচনিয়া, দাগেস্তান, আবখাজিয়া ও নাগার্নো কারাবাখ ককেশাস অঞ্চলের কয়েকটি আলোচিত স্থান। অন্যদিকে আলবেনিয়া, লিথুয়ানিয়া ও জিবুতি যথাক্রমে বলকান, বাল্টিক ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১১৫.
নিরক্ষীয় শান্ত বলয় নিরক্ষরেখার উভয়পার্শ্বে দিকে কত ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত?
  1. ক) শূন্য ডিগ্রি
  2. খ) ৫ ডিগ্রি
  3. গ) ১০ ডিগ্রি
  4. ঘ) ১৫ ডিগ্রি
সঠিক উত্তর:
খ) ৫ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ ডিগ্রি
ব্যাখ্যা
নিরক্ষরেখার উভয়দিকে উত্তর-দক্ষিণে ৫ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল নিরক্ষীয় শান্ত বলয় নামে পরিচিত। নিরক্ষরেখায় সূর্যতাপ অত্যধিক হওয়ায় ক্রান্তীয় উচ্চবলয় থেকে আগত অয়ন বায়ু এখানে তাপে হালকা হয়ে উপরে উঠে যায়। যার কারণে এখানে বায়ুর আনুভূমিক প্রবাহ বন্ধ হয়ে যায়। এতে শান্ত বলয়ের সৃষ্টি হয়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৮১)
১১৬.
কোন প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের ক্ষেত্রে আগাম সতর্কতা সংকেত পাওয়া যায় না?
  1. ক) বন্যা
  2. খ) সাইক্লোন
  3. গ) ভূমিকম্প
  4. ঘ) নদীভাঙন
সঠিক উত্তর:
গ) ভূমিকম্প
উত্তর
সঠিক উত্তর:
গ) ভূমিকম্প
ব্যাখ্যা
কোন ধরনের আগাম সতর্ক সংকেত ব্যতীত সংঘটিত দুর্যোগ হলো ভূমিকম্প। ভূমিকম্প সংঘটনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা সম্ভব হলেও ভূমিকম্প সংঘটনের পূর্বে সতর্কতা প্রাপ্তি এখনো সম্ভব হয়নি। অন্যদিকে বন্যা, সাইক্লোন ও নদীভাঙনের ক্ষেত্রে পূর্বাভাস পাওয়া যায়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১১৭.
বাংলাদেশে নিচের কোন প্রাকৃতিক দুর্যোগটি সংঘটিত হয় না?
  1. ক) জলোচ্ছ্বাস
  2. খ) শৈত্যপ্রবাহ
  3. গ) অগ্ন্যূৎপাত
  4. ঘ) ভূমিধ্বস
সঠিক উত্তর:
গ) অগ্ন্যূৎপাত
উত্তর
সঠিক উত্তর:
গ) অগ্ন্যূৎপাত
ব্যাখ্যা
বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, নদীভাঙন, বজ্রপাত, শৈত্যপ্রবাহ এখানে নিয়মিত ঘটনা। এছাড়া ভূমিকম্প, ভূমিধ্বস, খরাও মাঝে মাঝে সংঘটিত হয়। কোন আগ্নেয়গিরি না থাকায় এখানে অগ্ন্যূৎপাত কিংবা দাবানল সংঘটিত হয় না।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১১৮.
পৃথিবীর ‍বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত?
  1. ক) উত্তর আমেরিকার পশ্চিম উপকূল
  2. খ) ইউরোপের উত্তর-পশ্চিম উপকূল
  3. গ) আরব উপদ্বীপের দক্ষিণাংশে
  4. ঘ) আফ্রিকার পূর্ব উপকূলে
সঠিক উত্তর:
খ) ইউরোপের উত্তর-পশ্চিম উপকূল
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরোপের উত্তর-পশ্চিম উপকূল
ব্যাখ্যা
পৃথিবীর মহাদেশসমূহের স্থলভাগের যে অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে গেছে তাকে মহীসোপান বলে। মহীসোপান ১° কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। মহীসোপানের গড় প্রশস্ততা ৭০ কিলোমিটার।
ইউরোপের উত্তর-পশ্চিম উপকূলে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দ্বিতীয় বৃহত্তম মহীসোপান অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোসাগরে মহীসোপানের বিস্তৃতি প্রায় ৩৫০ নটিক্যাল মাইল।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী, পৃষ্ঠা-৯৪, ৯৫ এবং ১৪৯ পৃষ্ঠা)
১১৯.
বাংলাদেশের কোথায় কঠিন শিলার খনি রয়েছে?
  1. ক) কুলাউড়া
  2. খ) লালমাই
  3. গ) মধ্যপাড়া
  4. ঘ) অষ্টগ্রাম
সঠিক উত্তর:
গ) মধ্যপাড়া
উত্তর
সঠিক উত্তর:
গ) মধ্যপাড়া
ব্যাখ্যা
বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় কঠিন শিলা বা গ্রানাইটের খনি রয়েছে। ১৯৭৪ সালে এখানে প্রথম কঠিন শিলা খনি আবিষ্কৃত হয়। পরবর্তীতে ২০০৭ সালের পর এখান থেকে শিলা উত্তোলন শুরু হয়।
(সূত্রঃ মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি ওয়েবসাইট)
১২০.
নিচের কোনটি স্বাদু পানির হ্রদ নয়?
  1. ক) কাস্পিয়ান
  2. খ) বৈকাল
  3. গ) ভিক্টোরিয়া
  4. ঘ) সুপিরিয়র
সঠিক উত্তর:
ক) কাস্পিয়ান
উত্তর
সঠিক উত্তর:
ক) কাস্পিয়ান
ব্যাখ্যা
পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর একটি লবণাক্ত পানির হ্রদ। এটি মধ্য এশিয়ায় অবস্থিত যার আয়তন প্রায় ৩.৭২ লক্ষ বর্গকি.মি.। তবে সর্বাধিক লবণাক্ত হ্রদ হলো জিবুতির লেক আসাল।
অন্যদিকে সুপিরিয়র হলো বৃহত্তম স্বাদু পানির হ্রদ। এছাড়া বৈকাল হ্রদ এবং ভিক্টোরিয়া হ্রদও স্বাদু পানির হ্রদ। বৈকাল পৃথিবীর গভীরতম এবং প্রাচীনতম হ্রদ।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা)
১২১.
নিচের কোনটি সামাজিক অধিকার?
  1. ক) দরিদ্রের সাহায্য লাভের অধিকার
  2. খ) জীবনের অধিকার
  3. গ) সরকারি চাকরি লাভের অধিকার
  4. ঘ) নির্বাচনের অধিকার
সঠিক উত্তর:
খ) জীবনের অধিকার
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনের অধিকার
ব্যাখ্যা
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো মৌলিক সুযোগ-সুবিধা যা নাগরিকদের ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। অধিকারের বিভিন্ন ধরন রয়েছে। এর মধ্যে জীবনের অধিকার, মত প্রকাশের অধিকার, সভা-সমিতির অধিকার প্রভৃতি সামাজিক অধিকার।
অন্যদিকে দরিদ্রের সাহায্য লাভের অধিকার হলো নৈতিক অধিকার। নির্বাচন ও সরকারি চাকরি লাভের অধিকার হলো রাজনৈতিক অধিকার।
(সূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)
১২২.
মূল্যবোধ শিক্ষার সূচনা হয় কোথায়?
  1. ক) সমাজে
  2. খ) পরিবারে
  3. গ) বিদ্যালয়ে
  4. ঘ) ধর্মীয় প্রতিষ্ঠানে
সঠিক উত্তর:
খ) পরিবারে
উত্তর
সঠিক উত্তর:
খ) পরিবারে
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি। ব্যক্তির মূল্যবোধ শিক্ষার সূচনা হয় পরিবারে। এটি মূল্যবোধ শিক্ষার প্রাথমিক উৎস। বিদ্যালয় হলো মূল্যবোধ শিক্ষার প্রাতিষ্ঠানিক উৎস। এছাড়া সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি মূল্যবোধের শিক্ষার অন্যতম উৎস হিসেবে বিবেচিত।
(সূত্রঃ স্নাতক সমাজবিজ্ঞান : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১২৩.
নিচের কোনটি সামাজিক সমস্যা নয়?
  1. ক) দারিদ্র্য
  2. খ) বাল্যবিবাহ
  3. গ) নিরক্ষরতা
  4. ঘ) বিদ্যুৎ সংকট
সঠিক উত্তর:
ঘ) বিদ্যুৎ সংকট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিদ্যুৎ সংকট
ব্যাখ্যা
সামাজিক সমস্যা হলো এমন একটি অবস্থা যা মানুষের স্বাভাবিক ও বাঞ্চিত জীবন-যাপন ও সমাজের অগ্রগতির পথে বাঁধা সৃষ্টি করে। দারিদ্র্য, বাল্যবিবাহ, নিরক্ষরতা, যৌতুক প্রভৃতি কতিপয় সামাজিক সমস্যা।
(সূত্র: উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১২৪.
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের করণীয়?
  1. ক) সামাজিক দায়িত্ব পালন
  2. খ) আইন মেনে চলা
  3. গ) আনুগত্য প্রদর্শন
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সুশাসন একটি দ্বিমুখী প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সরকারের দায়বদ্ধতার পাশাপাশি নাগরিকদেরকেও তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।
এক্ষেত্রে নাগরিকদের করণীয় হলো আনুগত্য প্রদর্শন, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান, সামাজিক দায়িত্ব পালন প্রভৃতি।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : প্রফেসর মো. মোজাম্মেল হক)