পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes২৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৫
সিলেবাস
সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
যদি ৩ < X < ৯ এবং ৪ < Y < ১১ হয়, তাহলে XY এর জন্য সম্ভাব্য মান নিচের কোনটি?
  1. ক) ৩ < XY < ৯
  2. খ) ৫ < XY < ১১
  3. গ) ১২ < XY < ৯৯
  4. ঘ) ২৫ < XY < ১০০
ব্যাখ্যা
X এর মান - ৩.০১ থেকে ৮.৯৯ এবং Y এর মান = ৪.০১ থেকে ১০.৯৯
তাহলে XY এর সর্বনিম্ন মান (৩.০১×৪.০১) বা, ১২.০৭ এবং সর্বোচ্চ মান (৮.৯৯×১০.৯৯) বা, ৯৮.৮১
অতএব, সম্ভাব্য মান ১২ < XY < ৯৯।
.
(x-a)/(a²-b²) = (x-b)/(b²-a²) তাহলে X এর মান কোনটি?
  1. ক) (a+b)/a²
  2. খ) (a+b)/2
  3. গ) (a+b)/b²
  4. ঘ) a/(a²-b²)
ব্যাখ্যা
(x-a)/(a²-b²) = (x-b)/(b²-a²)
(x-a)/(a²-b²) = -((x-b)/(a²-b²)
(x-a)/(a²-b²)+((x-b)/(b²-a²)) = 0
(x-a+x-b)=0
2x = a+b
x = (a+b)/2.
.
যদি 8 < √((n+6)(n+1)) < 9 হয়, তাহলে n এর কোন মানের জন্য সমীকরনটি সঠিক?
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 5
  4. ঘ) 4
ব্যাখ্যা
অপশন থেকে চেষ্টা করে সহজে উত্তর পাওয়া যাবে।
8 < √((n+6)(n+1)) < 9
8 < √((5+6)(5+1)) < 9
8 < √(66) < 9
8 < 8.12 < 9.
.
একটি বিস্তৃতিতে (1+y)n এবং n = 5 হলে, এই বিস্তৃতিটির পদসংখ্যা কতটী?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) সঠিক উত্তর নাই
ব্যাখ্যা
(1+y)n এর বিস্তৃতিতে (n+1) সংখ্যক পদ থাকে। ঘাত বা শক্তির থেকে পদসংখ্যা একটি বেশী থাকে। (1+y)5 = 1+5y+10y²+10y³+5y4+y5.
.
x²+x-2 > 0 অসমতাটির সমাধান করুন।
  1. ক) x < -2 অথবা x > 1
  2. খ) -2 > x < 1
  3. গ) -2 > x > 1
  4. ঘ) x = -2, 1
ব্যাখ্যা
x²+x-2 > 0
বা, x²+2x-x-2 > 0
বা, x(x+2)-1 (x+2) > 0
বা, (x+2)(x-1) > 0
বা, (x+2) > 0 বা, (x-1) > 0
x < -2 বা x > 1.
.
দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে (1+(2/x))5 এর ৪র্থ পদটি কত হবে?
  1. ক) 20/x³
  2. খ) 40/x5
  3. গ) 80/x4
  4. ঘ) 80/x³
ব্যাখ্যা
দ্বিপদী বিস্তৃতির সমীকরনটি হলোঃ (1+x)n = 1+(nx/1!)+((n(n-1)x²)/2!)+...
(1+(2/x))5 = 1+(10/x)+(40/x²)+(80/x³)+(80/x4)+(32/x5)
তাহলে, ৪র্থ পদটি হল 80/x³.
.
সমাধান করুনঃ ((x-2)/4)+(1/3) = x - ((2x-1)/3)
  1. ক) 6
  2. খ) -6
  3. গ) 3
  4. ঘ) -3
ব্যাখ্যা
((x-2)/4)+(1/3) = x - ((2x-1)/3)
বা, (3x-6+4)/12 = (3x-2x+1)/3
বা, 3x-2 = 4x+4
বা, -x = 6
∴ x= -6.
.
2x-7 < 8 < 3x-11 হলে x এর মান পূর্ণ সংখ্যায় কত?
  1. ক) 6.33
  2. খ) 7.5
  3. গ) 7
  4. ঘ) 6
ব্যাখ্যা
2x-7 < 8 < 3x-11
2x-7 < 8
বা, 2x < 15
আবার, 8 < 3x - 11
বা, 3x > 19
বা, x > 6.33
তাহলে x এর পূর্ণমান হবে 7.
.
a ও b বাস্তব হলে নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) |a+b| < |a|+|b|
  2. খ) |a+b| > |a|+|b|
  3. গ) |a+b| ≤ |a|+|b|
  4. ঘ) |a+b| ≥ |a|+|b|
ব্যাখ্যা

a = 2; b = 3
|a+b| = |2+3| = 5
এবং |a|+|b| = |2|+|3| = 2+3 = 5

a = -2; b = 3
|a+b| = |-2+3| = 1
এবং |a|+|b| = |-2|+|3| = 2+3 = 5

a = -2; b = -3
|a+b| = |-2-3| = 5
এবং |a|+|b| = |-2|+|-3| = 2+3 = 5

a = 2; b = -3
|a+b| = |2-3| = -1
এবং |a|+|b| = |2|+|-3| = 2+3 = 5

অতএব, a ও b বাস্তব হলে, |a+b| ≤ |a|+|b|

১০.
x > y এবং z < 0 হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) xz > yz
  2. খ) (x/z) > (y/z)
  3. গ) (z/x) < (z/y)
  4. ঘ) xz < yz
ব্যাখ্যা
ধরি, z = 2, y= - 1 এবং z = -1
এই মান গুলো xz < yz সমীকরনে বসালে সমীকরনটি সত্য হয়।
১১.
যদি b < 2 এবং 2x-3b = 0 তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. ক) x > -3
  2. খ) x > 2
  3. গ) x < 3
  4. ঘ) x = 2, 3
ব্যাখ্যা
b = 1, 0, -1, -2…….
2x-3(3×(-2)) = 0
X = -(9/2) (ইহা সবসময় ৩ অপেক্ষা ছোট)
১২.
(x+y)4 বিস্তৃতিতে দ্বিপদী সহগ গুলো কি কি?
  1. ক) 1, 4, 6, 4, 1
  2. খ) 1, 3, 5, 3, 1
  3. গ) 2, 4, 6, 4, 2
  4. ঘ) 2, 3 ,5 ,3 ,1
ব্যাখ্যা
সরাসরি সূত্র প্রয়োগ করে বের করা যাবে।
n = 1 (1, 1)
n = 2 (1, 2, 1)
n = 3 (1, 3, 3, 1)
n = 2 (1, 4, 6, 4, 1)
১৩.
If you buy x mangoes at a cost Tk. (y+1.5)/piece and y oranges at a cost of Tk. (x+1.5)/piece and you spend a higher amount of money on buying mangoes, then which of the following is true?
  1. ক) x > y
  2. খ) y < x
  3. গ) x=y
  4. ঘ) x > y + 4
অনির্ধারিত
ব্যাখ্যা
According to the question
x(y+1.5) > y(x+1.5)
xy+1.5x > xy+1.5y
x > y
ক এবং খ দুটোই সঠিক বলা যায়।
১৪.
অসমতাটির সমাধান করুনঃ -3 < x < 2
  1. ক) |2x+1| < 5
  2. খ) | 2x + 1| > 5
  3. গ) 2x + 1 > 5/2
  4. ঘ) None
ব্যাখ্যা
-3 < x < 2
-3 + (1/2) < x + (1/2) < 2 + (1/2)
- (5/2) < x + (1/2) < (5/2)
|x + (1/2)| < (5/2)
|2x + 1| < 5
১৫.
১০ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিলো ৪ঃ১। ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে ২ঃ১। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
  1. ক) ৪৫ বছর এবং ২৫ বছর
  2. খ) ২৫ বছর এবং ৪৫ বছর
  3. গ) ৫০ বছর এবং ২০ বছর
  4. ঘ) ৩০ বছর এবং ১৫ বছর
ব্যাখ্যা
মনেকরি, পিতার বর্তমান বয়সের x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর
১ম শর্তানুসারে, (x-10):(y-10) = 4:1
x-4y = -30 ---- (২)
২য় শর্তানুসারে, (x+10):(y+10) = 2:1
x-2y = 10 ---- (২)
সমীকরন (১) - (২)
-2y = -40
y = 20
y এর মান (২) নং সমীকরনে বসিয়ে, x = 50.
পিতার বয়স = ৫০ বছর এবং পুত্রের বয়স = ২০ বছর।
১৬.
যদি a > b এবং a > c তাহলে কোনটি অবশ্যই 0 থেকে বড় হবে?
  1. ক) (b-c)/(b+c)
  2. খ) (c-b)/(a-b)
  3. গ) (b-c)/(b-a)
  4. ঘ) (b-a)/(c-a)
ব্যাখ্যা
a > b বা, 0 > b-a
a > c বা, 0 > c-a
সুতরাং, (b-a)/(c-a) > 0
১৭.
x+x² = 1 সমীকরনের x এর মান কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) None
ব্যাখ্যা
x+x² = 1
x+x²-1 = 0
x = (-b±√(b²-4ac))/2a
x = (-1±&radic(1²-4.1(-1)))/2.1
x = (-1±&radic5)/2.
১৮.
অসমতাটির সমাধান করুনঃ (1/|x-2|) < 2
  1. ক) x > 5/2 এবং X < 3/2
  2. খ) x > 5/2 অথবা X < 3/2
  3. গ) x = 5/2, 3/2
  4. ঘ) x = (5/2, 3/2)
ব্যাখ্যা
(1/|x-2|) < 2 ধনাত্মক হলে (1/(x-2)) < 2
বা, 2x-4 > 1
2x > 5
x > 5/2
(1/|x-2|) < 2 ঋনাত্মক হলে -(1/(x-2)) < 2
বা, (1/(x-2)) > -2
-2()x-2 < 1
-2x < -3
X < 3/2
∴ নির্ণেয় সমাধান x > 5/2 অথবা X < 3/2.
১৯.
করিম ২৪০ টাকায় একই রকম কিছু কলম কিনে দেখল যে, যদি যে একটি কলম বেশী পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?
  1. ক) ১৩টি
  2. খ) ১৪টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ১৬টি
ব্যাখ্যা
ধরি, কলম কনেছিল ক টি, তাহলে প্রতিটি কলমের মূল্য ২৪০/ক
১টি কলম বেশী পেলে কলমের সংখ্যা হত (ক+১)
তখন, প্রতিটি কলমের মূল্য ২৪০/(ক+১)
প্রশ্নমতে,
(২৪০/ক) - ২৪০/(ক+১) = ১
ক = ১৫ বা, -১৬
কলম কিনেছিলো ১৫টি।
২০.
যদি 6 – 4x ≤ 18 হয় তাহলে x মান কত?
  1. ক) x ≤ -3
  2. খ) x ≥ 3
  3. গ) x ≥ –3
  4. ঘ) x ≤ 3
ব্যাখ্যা
6 - 4x ≤ 18
-4x ≤ 12
4x ≥ -12
x ≥ -3
২১.
একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণীতে ছাত্রসংখ্যা কত?
  1. ক) ৫৫
  2. খ) ৬০
  3. গ) ৬৫
  4. ঘ) ৭০
ব্যাখ্যা
ধরি, শ্রেণীতে বেঞ্চসংখ্যা x টি
১ম শর্তে ছাত্র সংখ্যা = ৪(x-৩) = ৪(৪x-১২)
২য় শর্তে ছাত্র সংখ্যা = (৩x+৬)
প্রশ্নমতে,
(৪x-১২) = (৩x+৬)
x = ১৮।
ছাত্র সংখ্যা = (৩×১৮+৬) = ৬০ জন।
২২.
(x/2)-(x/4) = (x+1)/8 হলে x মান কত?
  1. ক) -1
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) ±1
ব্যাখ্যা
(x/2)-(x/4) =( x+1)/8
(2x-x)/4 = (x+1)/8
8x = 4x+4
x = 1.
২৩.
If m > n, n < p and n > 0, which of the following must be true?
  1. ক) mn > p²
  2. খ) mp > n²
  3. গ) pn > m²
  4. ঘ) mn > np
ব্যাখ্যা
ধরি, m = 3, n = 1, p = 2 এভাবে হিসাব করলে mp > n² সত্য হয়।
২৪.
একটি বোডিংএ রোজ 4x কেজি চাল ও (x-5) কেজি ডাল লাগে এবং চাল ডাল মিলে 40 কেজির বেশী লাগে না। তাহলে নিচের কোনটি সঠিক?
  1. ক) x ≤ 9
  2. খ) x ≤ 9/5
  3. গ) x ≥ 10
  4. ঘ) x ≤ 10
ব্যাখ্যা
4x+(x-5) ≤ 40
5x ≤ 40+5
x ≤ 45/5
x ≤ 9.
২৫.
যদি x² = 68 হয়, তাহলে কোনটি সঠিক?
  1. ক) -9 < x < -8
  2. খ) -8 < x < -7
  3. গ) -8 < x < 8
  4. ঘ) 9 < x < 10
ব্যাখ্যা
x² = 68
x = ±8.24
x এর মান ধনাত্মক 8.24 থেকে ঋনাত্মক 8.24 পর্যন্ত। সেই অনুযায়ী এর সঠিক মান হয় -9 < x < -8.