পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
WHO-এর মহাপরিচালক -
  1. এনগোজি ওকোনজো ইওয়েলা
  2. অ্যালেক্সি লিখাচেভ
  3. আদ্রে আজুলে
  4. টেড্রোস আধানম গেব্রেইসাস
ব্যাখ্যা
 WHO:
-  WHO-এর পূর্ণরূপ: World Health Organization. 
- প্রতিষ্ঠিত হয়: ৭ এপ্রিল, ১৯৪৮।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক: টেড্রোস আধানম গেব্রেইসাস
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- ১৯৭২ সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদস্যপদ লাভের মাধ্যমে জাতিসংঘ পরিবারের সাথে যুক্ত হয়।

অন্যদিকে -
- আদ্রে আজুলে ইউনেস্কোর মহাপরিচালক।
- অ্যালেক্সি লিখাচেভ রোসাটমের মহাপরিচালক।
- এনগোজি ওকোনজো ইওয়েলা WTO-এর মহাপরিচালক।
 
উৎস: WHO ওয়েবসাইট।
.
মহাকাশে মানুষবাহী রকেট পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’–এর প্রতিষ্ঠাতা কে?
  1. ইলন মাস্ক
  2. জেফ বেজোস
  3. মার্ক জাকারবার্গ
  4. স্টিভ জবস
ব্যাখ্যা
জেফ বেজোস:
- মার্কিন ব্যবসায়ী, গণমাধ্যমের স্বত্বাধিকারী ও বিনিয়োগকারী জেফরি প্রেসটন জেফ বেজোস।
- বিশ্বের সবচেয়ে বড় ই–কমার্স সাইট ও ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা তিনি।
- জেফ বেজোস বর্তমানে অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান।
- তিনি ব্লু অরিজিন, বেজোস এক্সপেডিশনস ও বেজোস একাডেমির প্রতিষ্ঠাতা।
- এ ছাড়াও জেফ বেজোস সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট–এর স্বত্বাধিকারী ও বেজোস আর্থ ফান্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য,
- বেজোস ২০০০ সালে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন।
- প্রতিষ্ঠানটি কক্ষপথে মহাকাশযানে ভ্রমণের সেবাও দিয়ে থাকে।
- ব্লু অরিজিনের নতুন শেপার্ড ভেহিকল ২০১৫ সালে মহাকাশযাত্রা করে এবং পরে সফলভাবে পৃথিবীতে অবতরণ করে।
- জেফ বেজোস ব্লু অরিজিনের এনএস–১৬ নভোযানে ২০২১ সালে মহাকাশ ভ্রমণ করেন।

অন্যদিকে -
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
- Apple Inc. কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস।

উৎস: ৫ মার্চ ২০২৪, প্রথম আলো।
.
'সুপার টুইসডে' শব্দটি কোন দেশের নির্বাচনের সাথে সম্পর্কিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. মালয়েশিয়া
  3. ইন্দোনেশিয়া
  4. ভারত
ব্যাখ্যা
সুপার টুইসডে:
- সুপার টুয়েসডে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় প্রাথমিক বাছাইপ্রক্রিয়ায় অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি দিন। 
- এটা এমন একটি দিন, যখন যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে একসঙ্গে প্রেসিডেন্ট প্রার্থী বেছে নিতে প্রাথমিক বাছাই ও ককাস অনুষ্ঠিত হয়।
- রিপাবলিকান দল থেকে মনোনয়ন চূড়ান্ত করতে যেকোনো প্রার্থীকে ২ হাজার ৪২৯ প্রতিনিধির মধ্যে ১ হাজার ২১৫ জনের সমর্থন প্রয়োজন হয়। 
- ৩ হাজার ৯৭৯ ডেমোক্র্যাট প্রতিনিধির মধ্যে ১ হাজার ৪৩৯ জনকে ঠিক করা হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালে  সুপার টুয়েসডেতে যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে ভোটাভুটি হয়।
- অঙ্গরাজ্যগুলো হলো আলাবামা, আলাস্কা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মেইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, নর্থ ক্যারোলাইনা, ভারমন্ট ও ভার্জিনিয়া। এ ছাড়া আমেরিকান টেরিটরি সামোয়াতেও ভোট হবে।

উৎস: ৫ মার্চ ২০২৪, প্রথম আলো।
.
বর্তমানে দেশে স্বীকৃতিপ্রাপ্ত কতজন শহিদ বুদ্ধিজীবী রয়েছেন?
  1. ৪১৪ জন
  2. ৪১৮ জন
  3. ৪৪২ জন
  4. ৪৪৮ জন
ব্যাখ্যা
শহিদ বুদ্ধিজীবী:
- ২০২০ সালের ১৯ নভেম্বর শহীদ বুদ্ধিজীবী তালিকা প্রণয়নে প্রথম কমিটি গঠন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
- এরপর ওই বছরের ১৩ ডিসেম্বর প্রথম দফায় ১৯১ জন এবং দ্বিতীয় দফায় ২০২২ সালের ২২ মে ১৪৩ জন শহীদ বুদ্ধিজীবীকে স্বীকৃতি দেওয়া হয়।
- এবার তৃতীয় দফায় ১০৮ জনকে (একজনের নাম দুইবার) শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি দেওয়া হলো।
- সব মিলিয়ে এ পর্যন্ত স্বীকৃতি পেলেন ৪৪২ জন।
- এর মধ্যে শিক্ষক ১৪৩।
- এর পরে আছেন চিকিৎসক ৯৯ জন।

উৎস: ৫ মার্চ ২০২৪, সমকাল।
.
বনমালী ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. নাটোর
  2. চাঁপাইনবাবগঞ্জ
  3. পাবনা
  4. কুষ্টিয়া
ব্যাখ্যা
বনমালী শিল্পকলা কেন্দ্র:
- পাবনার প্রাচীনতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান বনমালী ইনস্টিটিউট।
- প্রতিষ্ঠিত হয়েছিল ৫ মার্চ, ১৯২৪ সালে।
- পাবনার জমিদার রায়বাহাদুর বনমালী রায়ের দুই সন্তান ক্ষিতীশ রায় ও রাধিকা রায় সাংস্কৃতিক চর্চার প্রসার ও প্রেরণা দিতে ১৯২৪ সালে তাঁদের বাবার নামে প্রতিষ্ঠা করেন বনমালী রঙ্গমঞ্চ।
- পরে এর নামকরণ করা হয় বনমালী ইনস্টিটিউট।
- ভবনটি ব্যবহারের অনুপযোগী হলে সরকারি উদ্যোগে ২০০৯ সালে মিলনায়তনটির সংস্কার শুরু হয়, যা ২০১৫ সালে নতুন ভবনে বনমালী শিল্পকলা কেন্দ্র নামে নবযাত্রা শুরু করে।
- প্রায় প্রতি শুক্রবার আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। 

উল্লেখ্য,
- ২০২৪ সালে প্রতিষ্ঠানটির শতবর্ষপূর্তি হয়। 

উৎস: ৫ মার্চ ২০২৪, প্রথম আলো।
.
ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয়?
  1. নয়াদিল্লি
  2. মুম্বাই
  3. চেন্নাই
  4. কলকাতা
ব্যাখ্যা
ভারতে মেট্রোরেল:
- ১৯৮৪ সালের ২৪ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে প্রথম মেট্রো চলাচল শুরু হয়।
- সেটি ছিল পাতাল রেল।
- প্রথম ৩.৪ কিলোমিটার এই রেলপথ চালু হওয়ার পর পরবর্তী সময় এই মেট্রো ট্রেনের চলার পথ বেড়ে ৩১ কিলোমিটার পর্যন্ত দাঁড়ায়।

উল্লেখ্য,
- সম্প্রতি ভারতে গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো চলাচল শুরু হতে চলেছে কলকাতা শহরে।
- সারা ভারতে নদীর তলদেশ দিয়ে ট্রেন চলার ঘটনা এই প্রথম।
- তলদেশের দূরত্ব ৫২০ মিটার।
- এই নদীর তলদেশের মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- এর মাধ্যমে মেট্রোট্রেন দমদম থেকে  হাওড়া পর্যন্ত যায়।

উৎস: ৬ মার্চ ২০২৪, প্রথম আলো।
.
মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের ভাস্কর?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. সুইডেন
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
মাইকেল অ্যাঞ্জেলো:
- মাইকেল এঞ্জেলাে (Michelangelo) ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালিয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। 
- জন্ম ১৪৭৫ সালের ৬ই মার্চ ইতালিতে।
- মাইকেল অ্যাঞ্জেলোর শ্রেষ্ঠ মূর্তি মা মেরীর কোলে যীশুর মূর্তি।
- ম্যাডোনা অব দ্য স্টেপস মাইকেল অ্যাঞ্জেলোর প্রথম উল্লেখযোগ্য কীর্তি।
- মাইকেল অ্যাঞ্জেলোর উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো ম্যাডোনা এন্ড চাইল্ড, নাইট, মোজেস, পিয়েটা, স্লেইভ ইত্যাদি।
- মাইকেল অ্যাঞ্জেলোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পোপ দ্বিতীয় জুলিয়াসের সমাধি সৌধের ভাস্কর্য। 
- ১৫৬৪ সালের ১৮ ই ফেব্রুয়ারি এই বিশ্ববিখ্যাত মহান শিল্পী পরলােকগমন করেন।

উৎস: Britannica.
.
‘এফএবি–১৫০০’ কোন দেশের বোমা?
  1. তুরস্ক
  2. সিরিয়া
  3. ইউক্রেন
  4. রাশিয়া
ব্যাখ্যা
এফএবি–১৫০০:
- এফএবি–১৫০০ রাশিয়ার নতুন বোমা।
- ওজন দেড় টন।
- এই ওজনের প্রায় অর্ধেকই শক্তিশালী বিস্ফোরক।
- এই বোমাটি বিমান থেকে নিক্ষেপ করা যায়।
- সোভিয়েত আমলের একটি প্রাথমিক পর্যায়ের অস্ত্রকে রূপান্তর করে এই বিধ্বংসী বোমা তৈরি করেছে রুশরা।
- মাটিতে বিস্ফোরিত হয়ে এটি ১৫ মিটার দীর্ঘ গর্ত তৈরি করতে পারে।

উল্লেখ্য,
- ৬০ থেকে ৭০ কিলোমিটার উচ্চতা থেকে যুদ্ধবিমানের মাধ্যমে এই বোমা নিক্ষেপ করা যায়, যা বেশিরভাগ ইউক্রেনীয় আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে।
- দনেৎস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক কিছু ভিডিওতে এফএবি-১৫০০ বোমার বড় আকারের বিধ্বংসী ক্ষমতার প্রমাণ পাওয়া গেছে।

উৎস: ১০ মার্চ, ২০২৪, দ্য ডেইলি স্টার বাংলা।
.
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এলাকা ‘মেকান ৬৬’ কোন দেশে অবস্থিত?
  1. তুরস্ক
  2. সিরিয়া
  3. ইতালি
  4. গ্রীস
ব্যাখ্যা
মেকান ৬৬:
- ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য এলাকা 'মেকান ৬৬'।
- এটি তুরস্কে অবস্থিত।

উল্লেখ্য,
- তুরস্কের প্রত্নতাত্ত্বিকেরা ৮ হাজার ৬০০ বছরের পুরোনো একটি রুটির খোঁজ পাওয়ার দাবি করেছেন।
- তাঁরা বলছেন, এখন পর্যন্ত জানামতে পৃথিবীর সবচেয়ে পুরোনো রুটি এটিই।
- তুরস্কের কনিয়া প্রদেশের চাতালহুইকের প্রত্নতাত্ত্বিক এলাকার ‘মেকান ৬৬’ নামের অংশটিতে এ রুটি পাওয়া যায়। 
- তুরস্কের নেকমেতিন এরবাকান ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারের (বিআইটিএম) তথ্য অনুযায়ী, ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ‘মেকান ৬৬’–এ একটি চুলার কাঠামো পাওয়া গেছে।
- পাশেই ছিল ইটের তৈরি ঘর।
- ওই চুলার চারপাশে প্রত্নতাত্ত্বিকেরা গম, বার্লি, মটরবীজ এবং হাতের তালুর মতো গোলাকার স্পঞ্জের মতো নরম কিছু জিনিসের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন।

উৎস: ১০ মার্চ ২০২৪, প্রথম আলো।
১০.
সম্প্রতি কতজনকে ‘সেরা জয়িতা পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়?
  1. ৫ জন
  2. ৭ জন
  3. ৮ জন
  4. ৯ জন
ব্যাখ্যা
সেরা জয়িতা পুরস্কার-২০২৩:
- প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ ৫ নারী জয়িতা পুরস্কার পেয়েছেন।
- ৮ মার্চ, ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে ‘সেরা জয়িতা পুরস্কার-২০২৩’ প্রদান করেন।
- সেরা পুরস্কারপ্রাপ্তরা হলেন আনার কলি (অর্থনৈতিক), কল্যাণী মিঞ্জি (শিক্ষা ও কর্মসংস্থান), কমলি রবি দাশ (সফল মা), জাহানারা বেগম (নিপীড়ন প্রতিরোধ) এবং পাখি দত্ত হিজড়া (সামাজিক উন্নয়ন)।

উৎস: ৮ মার্চ ২০২৪, প্রথম আলো।
১১.
দেশে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় নির্মাণ করা হবে?
  1. পাবনা
  2. গোপালগঞ্জ
  3. ফরিদপুর
  4. পটুয়াখালী
ব্যাখ্যা
দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:
- দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার রূপপুরে নির্মিত হবে।

উল্লেখ্য,
- ১১ মার্চ, ২০২৪ তারিখে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরের শিক্ষার্থী ও গবেষকদের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষক/বিজ্ঞানীদের বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

উৎস: ১১ মার্চ, ২০২৪, দৈনিক ইত্তেফাক।
১২.
বর্তমানে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি লাভ করেছে -
  1. এসএম সোর্সিং
  2. নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস
  3. লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ
  4. রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা:
- ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’।
- লিডের পূর্ণরূপ: লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।
- যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এ সনদ দেয়।
- ২০১২ সালে পোশাকশিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে প্রথম পরিবেশবান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু দেশে।
- বর্তমানে দেশে তৈরি পোশাক খাতে লিড সবুজ কারখানা ২১১টি।

উল্লেখ্য,
- বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা গাজীপুরের এসএম সোর্সিং।
- এই ছোট কারখানা লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে।
- ১১০ নম্বরের মধ্যে এসএম সোর্সিং পেয়েছে ১০৬।

অন্যদিকে -
- দেশের অন্য শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব কারখানাগুলো হচ্ছে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল, গাজীপুরের নিট এশিয়া ও ইন্টিগ্রা ড্রেসেস, নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস ও ফতুল্লা অ্যাপারেলস, গাজীপুরের লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ও লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এবং মানিকগঞ্জের তারাসিমা অ্যাপারেলস।

উৎস: ৭ মার্চ ২০২৪, প্রথম আলো।